❌#কপি করা সম্পুর্ন নিষিদ্ধ #❌
📖উপন্যাস :নিষিদ্ধ অধ্যায়ের শেষ পৃষ্ঠা 📖
📖✍️লেখিকা: জান্নাত আফরিন মায়া 📖✍️
রাত তখন প্রায় ১২:০০টা।
বাড়ির চারপাশে নীরবতা নেমে এসেছে। দূরে কথাও ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। অথচ ইরা নওশিনের মনে যেন হাজারটা প্রশ্ন একসঙ্গে চিৎকার করছে।
সাদা শাড়ি পরা মহিলাটি তার সামনে দাঁড়িয়ে আছেন। চোখে অদ্ভুত এক মায়া,ফটো অস্পষ্ট হাসি।
মহিলাটি আবার বললেন,
---ইরা, আমি জানি তুই আমাকে চিনতে পারছিস না। কিন্তু বিশ্বাস কর, আমি তোর আপনজন। তোর মায়ের ছোট বোন।
ইরা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল।
----আমার মায়ের বোন? তাহলে এত বছর কোথায় ছিলেন আপনি? আমার মা যখন মারা গেলেন, তখন কোথায় ছিলেন? আমি যখন প্রতিদিন মায়ের জন্য কেঁদেছি, তখন একবারও আসেননি কেন?
মহিলাটির মুখের হাসি মিলিয়ে গেল।
---সব প্রশ্নের উত্তর একদিন পাবি না। কিন্তু আজ নয়।
ইরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল।
---আশ্চর্য! সবাই আমাকে একই কথা বলে। কেউ বলে আজ নাই। কেউ বলার সময়ই বলে জানবি। আমার জীবন নিয়ে সবাই এত লুকোচুরি করছে কেন?
ঠিক তখনই ইরার ফোনে একটি মেসেজ এল।
অচেনা নাম্বার।
সাদা শাড়ি মহিলাকে বিশ্বাস করো না। সে তোমার মায়ের বোন নয়।
---আপনি কে?
মহিলাটি কিছু বললেন না। শুধু একবার ইরার মুখের দিকে তাকিয়ে দিয়ে ধীরে পেছনে সরে গেলেন।
---খুব শীঘ্রই দেখা হবে, ইরা।
কথাটি বলেই তিনি অন্ধকার করিডোর র দিকে চলে গেলেন।
ইরা আর দাঁড়িয়ে থাকতে পারলো না।
তার মনে হল, এই বাড়ির প্রতিটি দেয়ালের পেছনে যান একটা গল্প লুকিয়ে আছে।
আর সেই গল্পের প্রধান চরিত্র সে নিজেই।
রাত ১২:২০মিনিট।
ইরা নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করলো।
বিছানার পাশে রাখা মায়ের পুরো চিঠিটি হাতে তুলে নিল। চিঠির কাগজ অনেকটা হলদে হয়ে গেছে।
সে আবার পড়তে শুরু করল।
----ইরা, যদি কোনদিন তুই এই চিঠি পড়িস,তাহলে বুঝবি আমার আশঙ্কা সত্যি হয়েছে। তোর জন্মের আগেই একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির জন্যই হয়তো একদিন তোর জীবন বদলে যাবে।
মনে রাখিস, সবাই আপনজনের মুখোশ পড়ে আসে না।আর সবাই শত্রু হয়েও জন্মায় না।
ইরা চুঠিটি নামিয়ে রাখ।
---মা, তুমি আসলে কি বলতে চেয়েছিলে?
তার চোখ ভিজে উঠল।
মা চলে যাওয়ার পর এতগুলো বছর কেটে গেছে। অথচ আজ মনে হচ্ছে, মায়ের মৃত্যুর পরও তার গল্প শেষ হয়নি।
হঠাৎ জানালার পাশে একটা শব্দ হলো।
ইরা চমকে উঠল।
জানালার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে!
সে দ্রুত উঠে পর্দা সরালো।
কেউ নেই।
শুধু জানালার নিচে একটা ছোট কালো খাম পড়ে আছে।
ইরা খামটি তুলে খুলল।
ভেতরে পুরনো একটি ছবি।
ছবিতে তিনজন মানুষ দাঁড়িয়ে আছেন। একজন তার মা,একজন অচেনা পুরুষ এবং অন্যজন সেই অন্ধকারের যুবক।
ছবির পেছনে দেখা ---
---১৭ বছর আগে শেষ প্রতিশ্রুতি দিন।
ইরা ছবিটি হাতে নিয়ে বসে পরলো।
যুবকটি তাহলে তার মায়ের পরিচিত?
কিন্তু সে কেন ইরাকের থামাতে চাইছে?
পরের দিন সকাল।
নীলা ঘরে ঢুকে দেখল ইরা জানালার পাশে বসে আছে।
---এই যে মহারানী! সকাল হয়ে গেছে। পৃথিবীতে সূর্য উঠেছে,পাখিরা গান গাইছে, আর তুই এখনো গত রাতের ভূত হয়ে বসে আছিস!
ইরা কোন উত্তর দিল না।
নীলা কাছে এসে তার কাঁধে হাত রাখল।
---কি হয়েছে?
ইরা ছবিটি কার হাতে দিল।
ছবি দেখে নীলার মুখের হাসি মুহূর্তের উধাও হয়ে গেল।
---এই লোকটা.....
ইরা দ্রুত তাকালাম।
---তুই চিনিস?
নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল।
---আমার বাবার স্টাডি রুমে এমন একটা ছবি দেখেছিলাম। অনেক বছর আগে। বাবা কাউকে দেখাতে চান নাহ।
---তোমার বাবা এই লোকটাকে চিনতেন?
---শুধু চিনতেন না, ইরা আমার মনে হয়। তোমার মায়ের সঙ্গে ও বাবার কোনো সম্পর্ক ছিল।
ইরা অবাক হয়ে গেল।
---কি বলছিস তুই?
নিলা এবার নিচু স্বরে বলল,
---গতকাল রাতে বাবাকে ফোনে বলতে শুনেছি, মেয়েটা যদি সত্যিটা জেনে যায়, তাহলে ১৭ বছর আগের সব কিছু আবার সামনে চলে আসবে।
ইরা স্থির হয়ে গেল।
---মেয়েটা মানে আমি?
দুজনেই কিছুক্ষণ নীরব রইলো।
দুপুর দুইটা।
ইরা ও নীলা বাড়ির পুরনো লাইব্রেরীতে গেল।
নীলা জানতো, তার বাবা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সেখানে রেখেছেন।
অনেক খোঁজাখুঁজির পর ইরা একটি পুরনো ডায়েরি পেল।
ডায়েরির প্রথম পাতায় লেখা ---
---নওশীনের কাছে আমার শেষ ক্ষমা চাওয়া বাকি রয়ে গেল।
ইরার হাত কেঁপে উঠল।
নওশিন!
তার মায়ের নাম।
সে দ্রুত পাতা উল্টাতে লাগল।
এক জায়গায় এসে থেমে গেল।
১৭ বছর আগে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তার ফল আজও আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ইরাকে সত্যিটা জানানো উচিত। কিন্তু সত্যিটা জানলে সে হয়তো নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলবে।
ইরা আর পড়তে পারল না।
তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এসেছে।
ঠিক তখনই পেছন থেকে একটি পুরুষ কন্ঠ ভেসে এলো।।
---অন্যের ব্যক্তিগত জিনিস নাড়াচাড়া করার অভ্যাসটা তোমার এখনো গেল না?
ইরা ঘুরে দাঁড়াল।
সামনে সেই অন্ধকারের যুবক।
কালো শার্ট, শান্ত চোখ, মুখে কঠিন অভিব্যক্তি।
ইরা রাগে বলল,
---আপনি আবার! আপনি কে? আর আমার মা য়ের সঙ্গে আপনার সম্পর্কে কি ?
যুবকটি ডায়েডির দিকে তাকিয়ে বলল।
---ডাইরিটা বন্ধ করো।
---কেন? ভয় পাচ্ছেন?
---ভয় আমি পাই না। কিন্তু কিছু সত্যি আছে, যেগুলো জানার পর মানুষ আর আগের মত থাকতে পারে না।
ইরা এক পা এগিয়ে গেল।
---আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে?
যুবকটি এবার সরাসরি তার চোখের দিকে তাকালো।
---তোমার মা।
কথাটা শুনে ইরা স্তব্ধ হয়ে গেল ।
---কি বললেন?
যুবকটির পকেট থেকে একটি ছোট চকেট বের করল।
চকেটের উপর খোদাই করা একটি নাম --
---ইরা।
ইরা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল।
যুবকটি ধীরে বলল,
---এটা তোমার জন্মদিন তোমার মা আমাকে দিয়েছিলেন।
ইরার ঠোঁট কেঁপে উঠল।
---আপনি আমার মাকে চিনতেন?
--চিনতাম। খুব ভালোভাবেই চিনতাম।
---তাহলে এতদিন কোথায় ছিলেন?
যুবকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
---তোমাকে দূর থেকে আগলে রেখেছি।
ইরা তিক্ত হেসে বলল,
--বাহ, পৃথিবীতে এত আপন মানুষ থাকতে আমি এতিমের মতো বড় হলাম!
যুবকটির চোখে মুহূর্তের জন্য কষ্টের ছায়া দেখা গেল।
লকেটটি টেবিলে রেখে দরজার দিকে এগিয়ে গেল।
যাওয়ার আগে শুধু বলল,
--- ইরা,তোমার মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। কিন্তু এই মুহূর্তে কাউকে বিশ্বাস করো না। এমনকি আমাকেও নয়।
ইরা কিছু বলার আগে এসে চলে গেল।
সন্ধ্যা ছয়টা।
ইরা একা বসে লকেটটি খুলছিল।
ভেতরে একটি ছোট্ট কাগজ ভাঁজ করা ছিল।
কাগজটি বলতে লেখা দেখতে পেল---
----আমার মেয়েটাকে কখনো বোলো না, তার বাবা কে।
ইরার হাত থেকে লকেটটি মেঝেতে পড়ে গেল।
তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন.
তার বাবা কে?
ঠিক সেই মুহূর্তে ফোন বেজে উঠল।
অচেনা নম্বর।
ইরা, কল রিসিভ করতেই ওপাশ থেকে এক নারীর কান্না ভেজা কণ্ঠ ভেসে এল।
----ইরা....তুই কি আমাকে চিনতে পারছিস?
---কে আপনি?
----আমি তোর জন্মের সময় হাসপাতালেই ছিলাম। তোর মায়ের শেষ কথাটা আজও মনে আছে।
ইরার বিশ্বাস আটকে শুনতে লাগল।
নারীটি ফিসফিস করে বললেন,
---ওর মা বলেছিলেন, আমার মেয়েকে ওর বাবার কাছ থেকে বাঁচিয়ে রেখো।
ইটা কেঁপা গলায় প্রশ্ন করল,
---আমার বাব াকে?
ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা।
তারপর নারীটি এমন একটি নাম বললেন, যে নাম শুনে এরা পৃথিবী থমকে গেল।
কারণ সেই নামটি ছিল এমন একজন মানুষের যাকে ইরা নিজের জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ বলে জানত!
কলটি কেটে গেল।
ইরা ফোনের দিকে তাকিয়ে রইল।
তারপর ধিরে ধিরে ডায়েরির শেষ কথাটি খুলল।
এখানে লাল কালিতে লেখা একটি বাক্য ----
---ইরা নওশিনের জন্মের সত্য প্রকাশ পেলেই শেষ হবে একটি মিথ্যে সাম্রাজ্য।
কিন্তু প্রশ্ন হল....
হীরার বাবা কে?
আর যে মানুষটিকে সে এতদিন আপন ভেবেছে সে কি সত্যিই তার জীবনের সবচেয়ে বড় রহস্যময় অংশ?
নাকি আরো ও ভয়ংকর কোন সত্যিই অপেক্ষা করছি তার জন্য?
চলবে.....
আসসালামু আলাইকুম রেড চেরি'রা কেমন আছো,, তোমরা আবার অধৈর্য হয়ে পড়ো না। গল্পটা এত রহস্যময়
তাই অনেক পেচিয়ে লিখতাছি আজকের মতো টাটা বায় আল্লাহ হাফেজ
