# আমার পিচ্চি #
লেখিকা : জান্নাতুল ফেরদৌস
পর্ব : ৩
সকালে ঘুম থেকে উঠে জান্নাত তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে নামে। নিচে নেমে নাস্তা শেষ করে সে বাড়ি থেকে বের হয়। একটু দূর যাওয়ার পরই গাড়ির ড্রাইভার তাকে বলে যে আজ সে স্কুলে নিয়ে যেতে পারবে না, কারণ গাড়িতে নাকি একটু সমস্যা দেখা দিয়েছে।
ঠিক তখনই পিছন থেকে এসে জান্নাতের আপন বড় ভাই ইসলাম তার মাথায় একটা হালকা টোকা দিয়ে বলে, "কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? স্কুলে যাবি না?"
জান্নাত বিষণ্ন গলায় বলে, "ভাইয়া, আজ গাড়িতে নাকি সমস্যা। কীভাবে যাব? রিকশা নিয়ে চলে যাই?"
ইসলাম গম্ভীর গলায় বলে, "না, তোকে রিকশায় যেতেই হবে! চল আমার সাথে, বাইকে উঠ, আমি তোকে নামিয়ে দিয়ে আসছি।"
জান্নাত আর না করে ইসলামের বাইকে উঠে পড়ে। স্কুলের সামনে গিয়ে জান্নাতকে নামিয়ে দেওয়ার সময় ইসলাম একটু কড়া সুরে ওয়ার্নিং দিয়ে বলে, "যদি আজেবাজে চলাফেরা করিস, তবে তোর কিন্তু খবর আছে!"
জান্নাত উল্টো একগাল হেসে বলে, "তুমি কার খবর করবে ভাইয়া, জান্নাতের? তুমি জানো জান্নাতের বাবা কে?"
ইসলাম হেসে বলল, "আমি তো জানি! তাই আপনাকে বলতেছি একটু সাবধানে থাইকেন।"
জান্নাত চটপটে ভঙ্গিতে বলল, "যাই হোক... আল্লাহ হাফেজ!" ইসলামও বলল, "আল্লাহ হাফেজ।" এ বলেই জান্নাত স্কুলের ভেতরে পা বাড়ায়।
ঠিক তখনই এক মেয়ে দৌড়ে এসে জান্নাতকে জিজ্ঞেস করে, "এটা কি তোমার বয়ফ্রেন্ড?"
জান্নাত অবাক হয়ে বলে, "কোনটা?"
মেয়েটি বলল, "এই যে তোমাকে এখন বাইক থেকে নামিয়ে দিয়ে গেল!"
জান্নাত চোখ বড় বড় করে বলল, "না না, এটা আমার ভাই!"
মেয়েটি বলল, "আপন ভাই?"
জান্নাত বলল, "মায়ের পেট থেকে বের হওয়া সগ্গো ভাই! আর কিছু জানতে চাও?"
মেয়েটি বলল, "না আর কিছু না। আমি কি তোমার ফ্রেন্ড হতে পারি? আমার নাম ফাহিমা।"
জান্নাত একটু চিন্তা করে বলল, "আমার ফ্রেন্ড? আচ্ছা দাঁড়াও, আমার বেস্ট ফ্রেন্ড আসুক। ওকে জিজ্ঞেস করি, সে যদি বলে তবেই হব। কারণ বেস্ট ফ্রেন্ডকে ছাড়া আমি কাউকেই ফ্রেন্ড বানাই না, আর ও-ও আমাকে ছাড়া কাউকে ফ্রেন্ড বানায় না!"
এমন সময় একটা গাড়ি এসে থামল এবং সেখান থেকে আদিবা নেমে আস্তে আস্তে জান্নাতের দিকে আসতে লাগল। জান্নাতকে দেখেই আদিবা চেঁচিয়ে উঠল, "কিরে জানু! তুই আমার জন্য দাঁড়িয়ে আছিস? উফ বেবস, আয় তোকে একটু হাগ করি, একটা পাপ্পি দিই... চল চল!"
জান্নাত মুখ বাঁকিয়ে বলল, "ধ্যাত! তুই না একটু বেশি বেশি করছিস! আমার জামাইয়ের হকের দিকে কেন তোর এত নজর?"
আদিবা দুষ্টুমি করে জবাব দিল, "তোর জামাইয়ের হক একটু টেস্ট করে দেখব না!"
জান্নাত চোখ পাকিয়ে বলল, "চুপ কর!"
তখন আদিবা পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে জিজ্ঞেস করল, "তুমি কে?"
মেয়েটি বলল, "তুমি আদিবা?"
আদিবা বলল, "হ্যাঁ, আমিই আদিবা।"
মেয়েটি তখন নিজের পরিচয় দিয়ে বলল, "আমি ফাহিমা। আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি?"
জান্নাত চোখের ইশারায় 'হ্যাঁ' বলায় আদিবা বলল, "ঠিক আছে, হতে পারো।"
এরই মধ্যে জান্নাত আদিবার কাছ থেকে জানতে পারে যে আজকে নাকি স্কুলে কোনো ক্লাস হবে না, পুরো স্কুলে নাকি মিটিং আর একটা অনুষ্ঠানের প্রিপারেশন চলবে।
এ কথা শুনে জান্নাত উৎফুল্ল হয়ে বলল, "চল আমরা তাহলে কোথাও ঘুরতে যাই!"
আদিবাও সায় দিয়ে বলল, "হ্যাঁ চল, যখন ক্লাস হবেই না, তখন ভেতরে বসে থাকার চেয়ে বাইরে ঘোরাঘুরি করাই ভালো।"
তারা ভিকারুননিসা নূন মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রী। সেখান থেকে দূরে ঢাকার মেইন টাউনের একটা পার্কের দিকে তারা রওনা দিল। পার্কে বসে তারা গল্প করছিল, আনন্দ করছিল আর টুকটাক খাবার খাচ্ছিল।
ঠিক তখনই একটা অপরিচিত ছেলে হঠাৎ দৌড়ে জান্নাতের কাছে এল। হাঁপাতে হাঁপাতে বলল, "আপু আপু! আপনি এখানে? আপনি কি জান্নাত না?"
জান্নাত বলল, "হ্যাঁ, আমি জান্নাত।"
ছেলেটি আবার বলল, "ভূঁইয়া বাড়ির একমাত্র মেয়ে?"
জান্নাত কিছুটা অবাক হয়ে বলল, "হ্যাঁ, আমি ভূঁইয়া বাড়ির একমাত্র মেয়ে। কিন্তু কী হয়েছে?"
ছেলেটি আতঙ্কিত গলায় বলল, "আপু আপু, আপনাদের বাড়িতে আগুন লেগে গেছে, আপনি জানেন না? সত্যি আপু, আমি এইমাত্র দেখে আসলাম! ওখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, চারদিকে হইচই পড়ে গেছে!"
জান্নাত বেশ চতুর আর বুদ্ধিমান মেয়ে, সেকেন্ডের মধ্যে তার মাথার বুদ্ধি কাজ করে। সে মনে মনে ভাবল— বাড়ি থেকে স্কুল আর এই পার্ক তো অনেক দূরে, এই ছেলেটি হুট করে এত দূরে এসে কীভাবে তাকে খুঁজে পেল?
জান্নাত সন্দেহের চোখে বলল, "আমার তো কথাটা বিশ্বাস হচ্ছে না।"
ছেলেটি তড়িঘড়ি করে নিজের ফোনটা বের করে বলল, "সত্যি আপু! এই যে দেখেন ভিডিও!" সে ফোনে একটি ভিডিও দেখায়, যা দেখে হুবহু জান্নাতদের বাড়ির মতোই লাগছিল।
আসলে সেটা ছিল কোনো এআই (AI) দিয়ে তৈরি ভুয়া ভিডিও, যা চট করে সাধারণ চোখের পক্ষে বোঝা অসম্ভব ছিল। জান্নাত ভিডিও দেখে ঘাবড়ে গিয়ে কোনো কিছু না ভেবেই দৌড় লাগাল।
আদিবা পিছন থেকে চিৎকার করে বলল, "জান্নাত! তুই একা কেন যাচ্ছিস? আমিও তোর সাথে যাব!"
জান্নাত দৌড়াতে দৌড়াতেই বলল, "না, তোরা তোদের বাসায় চলে যা, আমি যেতে পারব, সমস্যা নেই!"
চিন্তিত আর ব্যাকুল হয়ে জান্নাত দ্রুত এগোতে লাগল। কিন্তু কিছুদূর যাওয়ার পরই রাস্তায় কয়েকজন অচেনা লোক তার সামনে এসে তাকে ঘিরে ধরল এবং তাকে চেপে ধরার চেষ্টা করল। জান্নাত ক্যারাটে জানা মেয়ে! সে কোনো ভয় না পেয়ে একের পর এক লোকগুলোকে মারতে শুরু করল।
তারা যখন বুঝতে পারল যে জান্নাতকে সহজে কাবু করা যাবে না, তখন পেছন থেকে একজন চুপিচুপি এসে ক্লোরোফর্ম মাখানো রুমাল দিয়ে জান্নাতের নাক-মুখ চেপে ধরল। নিমেষের মধ্যে জান্নাত জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ল। তারা সাথে সাথে তাকে একটা কালো কাচের গাড়িতে তুলে নিয়ে চম্পট দিল।
জান্নাতের বাবা ছিলেন পৃথিবীর শীর্ষ পাঁচ ব্যবসায়ীর অন্যতম—দুই নম্বর অবস্থানে থাকা সফল ব্যবসায়ী। আর এক নম্বর অবস্থানে ছিলেন আফতাব চৌধুরী। ব্যবসা আর প্রভাব-প্রতিপত্তির কারণে ভূঁইয়া পরিবারের শত্রুর অভাব ছিল না।
সবচেয়ে ক্ষতিকর শত্রু ছিল বাসিদ চৌধুরী নামে এক কুচক্রী লোক। বাসিদ সবসময় এক নম্বর বিজনেসম্যান হতে চাইত, কিন্তু নিজের যোগ্যতা না থাকায় সে তিন নম্বর স্থানে আটকে ছিল। সে জানত যে ভূঁইয়া পরিবারের প্রাণভোমরা হলো তাদের একমাত্র আদরের মেয়ে জান্নাত। তাই জান্নাতকে ধ্বংস করে ভূঁইয়া পরিবারকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যই সে এই অপহরণের ছক কেটেছিল।
জান্নাতকে নিয়ে যাওয়া হলো পুরান ঢাকার শেষ প্রান্তে অবস্থিত সবচেয়ে বড় এক পতিতালয়ে, যেখানে মেয়েদের বেচাকেনা করা হতো। সেখানে পৌঁছে বাসিদের লোকজন সেই জায়গার 'বড় আপা'র কাছে জান্নাতকে বিক্রি করে দিল। তখন রাত প্রায় আটটা।
এদিকে বাসিদ চৌধুরী আরও জানতে পারে যে, আফতাব চৌধুরীর একমাত্র ছেলে শেহেজ চৌধুরী তার বন্ধুদের সাথে এই পুরান ঢাকার আশেপাশেই কোথাও এসেছে। শেহেজ চৌধুরী কিন্তু যেমন-তেমন ছেলে নয়—ভীষণ চতুর, দক্ষ এবং অল্প বয়সেই বাবার সাথে নিজের ব্যবসাও সামলাচ্ছে। শেহেজকে সরাসরি ধরা অসম্ভব জেনে বাসিদের লোকজন কৌশলে ড্রিঙ্কসের সাথে কড়া ড্রাগ মিশিয়ে সেহেজকে বেসামাল করে ফেলে।
এরপর অচেতনপ্রায় শেহেজকে এনে জান্নাত যে রুমে বন্দি ছিল, সেখানেই ঢুকিয়ে দেওয়া হয়।
কক্ষে প্রবেশ করে নেশাগ্রস্ত ও ঝাপসা চোখে শেহেজ দেখতে পায় সোফায় হাত-পা বাঁধা অবস্থায় শুয়ে আছে এক অপূর্ব সুন্দরী মেয়ে—হাঁটু পর্যন্ত লম্বা কালো চুল, দুধে-আলতা গায়ের রং, পরনে লাল শাড়ি আর স্লিভলেস ব্লাউজ।
মেয়েটিকে দেখে সেহেজের মুখ দিয়ে বিড়বিড় করে একটি শব্দই বের হলো, "অপসরা...!"
শব্দটি কানে যেতেই জান্নাত চমকে উঠে পেছনের দিকে তাকাল। ততক্ষণে জান্নাতের জ্ঞান ফিরে এসেছিল। নিজের গায়ের অপরিচিত পোশাক আর চারপাশের পরিবেশ দেখে সে বুঝতে পেরেছিল সে কোনো বড় বিপদে পড়েছে।
অপরিচিত একটা ছেলেকে এভাবে ভেতরে ঢুকতে দেখে জান্নাত আতঙ্কিত হয়ে একটু পিছিয়ে বসল।
শেহেজ ধীরপায়ে এগোতে এগোতে বলল, "তুমি তো সত্যিই অনেক সুন্দর! তুমি কে? তোমার নাম কী?"
জান্নাত কথা বলতে পারছিল না, সে ইশারায় নিজের মুখে লাগানো কস্টেপটি খুলে দিতে বলল। শেহেজ কোনোমতে কস্টেপের এক পাশ ধরে এক টানে খুলে ফেলল।
আচমকা টানে জান্নাত ব্যথায় 'আহ্!' করে উঠল।
শেহেজ করুণ স্বরে বলে উঠল, "সরি সরি! বুঝতে পারি নাই..."
এই বলে সে নিস্তেজ হয়ে জান্নাতের কোলের ওপর মাথা রেখে সোফায় শুয়ে পড়ল। বিড়বিড় করে বলতে লাগল, "আমি জানতাম না আমার স্বপ্নটা এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে! তোমার মতো এত সুন্দর একটা বউ আমার কাছে আসবে!"
জান্নাত ভয়ে আর চরম বিরক্তিতে মুখ ঘুরিয়ে বলল, "কে আপনার বউ? আমি আপনার বউ হতে যাব কেন? আপনি কি প্রচুর নেশা করে এসেছেন নাকি? আপনার মুখ থেকে এত বাজে গন্ধ আসছে কেন?"
শেহেজ কোলেই মাথা রেখে আওড়াতে লাগল, "আরে শালার... আমার বন্ধুরা না আমাকে কী জানি খাইয়ে দিল! না, না... বন্ধুরা না, ওই লোকটা! ওই লোকটার খাইয়ে দেওয়া জিনিসটার জন্যই আমার এখন এমন অদ্ভুত লাগছে..."
চলবে........
