#আসবো_ফিরে_আবারো
#পর্ব_৫০
#সুরভী_আক্তার
( অনুমতি ব্যতীত কপি করা নিষেধ ❌ )
মেঘা নেমে তড়িঘড়ি করে এক গ্লাস ঢেলে পানি এগিয়ে দিলো । আদ্রের হাত কাঁপছে ঠকঠক করে । কোনো রকমে গ্লাসের পানি টুকু ঢকঢক করে শেষ করলো সে । আর চোখ তুললো না । তুললেই বিপদ । এই সাধারণ মেয়েটা খুব ভয়ংকর । নাজেহাল করে ছাড়লো সটান আদ্রকে । আরো কত কি বাকি আছে কে জানে ! গ্লাস রেখে ধুপধাপ পা ফেলে বাইরের দিকে হন্তদন্ত হয়ে এগোয় আদ্র । মেঘা ডেকে বলে....
" ভাইয়া ,, শিশিরের বর আসেনি এখনো ?
" এসেছে ।
ছোট্ট উত্তর । বলেই বেরোলো ঘর থেকে ।
ফোন বের করে কাউকে কল করলো । মুখ গোল করে শ্বাস ফেলে শান্ত কন্ঠে বললো.....
" আমি খুব বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভাইয়া । তোমাকে পাশে চাই এই মুহূর্তে । চলে এসো প্লিজ ,,, বাকিটা পরে সামলে নেবো ।
অতঃপর ফোন কেটে দ্বিতীয় আরেকটা নাম্বারে ডায়াল করে....! রিসিভ হতেই নরম কন্ঠে ডাকে....
" আব্বু .....
,,,,
এদিকে ধপ করে খাটে বসে মেঘা । এসে গেছে ঐ উশৃঙ্খল বখাটে ছেলেটা । বিয়ে হবে ক্ষণিকের মধ্যে । শিশির বন্দিনী হয়ে যাবে তার ।
অনেক হয়েছে । আর পারা যাচ্ছে না । অধৈর্য হয়ে এবার ঘর ছাড়লো ইকরা । শক্ত ভঙ্গিমায় বসার ঘরের সবার সামনে এসে থামলো । বিয়ে পড়ানোর আগে নতুন বউকে এভাবে দেখে চোখ কুঁচকে তাকালেন সকলে । ইকরা দ্বিধা হীন সোজাসুজি আবিদের সামনে এসে থামে । অগত্যা উঠে দাঁড়ায় আবিদ । বরাবরের ন্যায় চোখ থমকায় । এই মেয়েকে সে যতবার দেখে , ততবার প্রেমে পড়তে বাধ্য হয়
। আজও মারাত্মক ভাবে প্রেমে পড়লো ।
এই প্রেমের হালাল বন্ধন হবে আজ ।
বউ সাজে ইকরা কে দেখে মুচকি হাসে আবিদ । মুখ খোলার আগে ইকরা ভারী গলায় জানতে চায়...
" এসব কি হচ্ছে আবিদ ? আপনার ভাই কোথায় ?
" নেই !
" মানে ? আপনারা এসেছেন ঘন্টা দুয়েক হলো । আপনার ভাই আসছে না কেনো এখনো । কানাঘুষো চলছে আশেপাশে । আর কতক্ষন এভাবে অপেক্ষা করবো ?
" অপেক্ষা করতে হবে না । এক্ষুনি বিয়ে হবে ।
" কিন্তু আপনার ভাই ?
" ও আসবে না ।
" মানে ? হেয়ালি করবেন না প্লিজ ।
ভড়কানো স্বর ইকরার । আবিদের ঠান্ডা স্বর প্রত্যুত্তরে...
" ইকরা ,, আমার কথা শুনুন মন দিয়ে । আয়ান আসবে না মানে আসবে না । আমার ভাই ভালো নয় ইকরা । নেশাখোর ও । বখাটে, উশৃঙ্খল, জেল খাটা আসামী । ওর সাথে শিশিরের বিয়ে হতে পারে না । শিশিরের জীবন টা নষ্ট হতে পারে না এভাবে । আপনি ভুল বুঝবেন না প্লিজ । আমার কথাটা ঠান্ডা মাথায় শুনুন আগে ।
ইকরা বুঝলো না । হতবাকের ন্যায় পিছিয়ে গেলো । পেছন থেকে আবিদ কে ধমকালেন মার্জিয়া বেগম...
" আবিদ ,,, কি হচ্ছে কি এসব ? কি উল্টো পাল্টা বকছিস ?
" চুপ করো আম্মু । উল্টো পাল্টা বকছি না আমি । দেখো গিয়ে ,, তোমার ছোট ছেলে মদ খেয়ে টাল হয়ে পড়ে আছে কোথাও । টেনশন করছো কেনো ওকে নিয়ে বলতো ? তুমি জানো না তোমার ছোট ছেলে কেমন ?
এহেন কথায় চোখ রাঙানি দেন মার্জিয়া বেগম । আবিদ থোরিই না কেয়ার করে । ইকরার দিকে ফিরে কন্ঠ খাদে নামিয়ে বলে...
" ইকরা ,,, শিশিরের সাথে আয়ানের বিয়ে হবে না ।
কাজি সাহেব ,, আপনি আমাদের বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন আগে ।
পুরো বাড়ি থম মেরে রইলো । আজমিরা বেগম হতবাক হয়ে চেয়ে রয়েছেন । বুক দূরু দূরু । ইকরা বলে.....
" বিয়ে মানে ? কার বিয়ে পড়াবে...
" আমাদের ।
" আর আমার বোন ?
" শিশির কে নিয়ে চিন্তা করার কিছু নেই । বরং ও বেঁচে গেছে । আয়ানের মতো উশৃঙ্খল ছেলের সাথে বিয়ে হচ্ছে না ওর ।
" আপনার ভাই নেশাখোর, উশৃঙ্খল , এটা আগে বলেন নি কেনো আপনি ?
মেয়েটার কন্ঠ কাঁপে । মনের দোটানায় ভোগে ।
" ইকরা ,,, আমি আয়ানের বিষয়ে কোনো কিছু বলার মতো পরিস্থিতিতে ছিলাম না । আপনি আগে বুঝুন আমার কথাটা....
" তাহলে, এখন বলছেন কেনো এসব । এই অন্তিম মুহূর্তে ?
" আয়ান আসে নি তাই । শিশির রক্ষা পেয়েছে ।
" আর যদি আয়ান আসতো , তখন ? তখন আপনার ঐ বখাটে ভাইয়ের সাথে আমার বোনকে জুড়ে দিতেন ? আবিদ ,,, আই কান্ট বিলিভ ! আমি তো আপনাকে ভরসা করেছিলাম । আপনার ভরসায় আমার বোনকে আয়ানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম । আর এখন , এখন এসব কি শুনছি আমি ?
আমার বোনের জীবন টা জেনে শুনে নষ্ট করার পথে ঠেলে দিতে চেয়েছিলেন আপনি ? আজ বউ সেজেছে আমার বোন ! আর আজ এসব.....
আর কিছু বলতে পারে না । কন্ঠ ধরে আসে । আবিদ শান্তনা দেওয়ার জন্য এগিয়ে যেতেই হাত উঁচিয়ে বাঁধ সাধে...
" প্লিজ ,, কাছে আসবেন না আমার । ছিঃ ,,, আপনি এতোটা স্বার্থপর ? আমি ভুল চিনেছি আপনাকে !
" ইকরা ,, আমার কথা পুরোটা শুনুন আগে । আপনি ভুল বুঝছেন আমায় ।
" কি ভুল বুঝছি ? আজ আয়ান আসে নি বলে এসব খোলসা হলো ? আর যদি আসতো , তাহলে আমার বোনের কি হতো ?
আবিদ কিছু বলতে উদ্যত হয় । এর মধ্যেই কাছাকাছি কোথাও থেকে পুরুষালি কন্ঠ ভেসে আসে.....
" হেয়য়য় গাইসস ,,, আমার সুইটহার্ট কোথায় ?
চকিতে সদরের দিকে তাকায় সকলে । আদ্র ছ্যাত করে ওঠে রৌদ্র কে দেখে । লোকেশন ট্রাক করে এসেছে ও । বাড়ির ভেতর ঢুকেই মেঘা কে খুঁজলো । এতো সব নতুন মুখের ভিড়ে খুঁজে না পেয়ে চোখ কুচকালো । সবার দৃষ্টি নিজের দিকে বুঝে বললো হাত নেড়ে....
" আ'ম ইনভাইটেড । এভাবে দেখার কিছু নেই । এটা ঐ কুয়াশার বাড়ি, এখানেই বিয়ে , তাই তো ? আমার বউ এসেছে ওর বিয়েতে । আমি কিন্তু বিয়েতে আসিনি , আমি আমার বউয়ের কাছে এসেছি । কোথায় আমার বউ পাখি ?
আদ্র চোখ বড় বড় করে দ্রুত এগিয়ে যায় । এখানকার পরিস্থিতি অস্থিতিশীল । রৌদ্রের কনুই ঠেনে ধরে ও । চাপা স্বরে বলে....
" রুডি ,কাম উইথ মি ।
রৌদ্র কে টেনে নিয়ে গেলো সে ।
ইকরা বুক ফুলিয়ে শ্বাস টানে । চোখ ছলছল । সেদিক থেকে মনযোগ সরিয়ে আবিদ ধীরে বলে....
" ইকরা ,, শিশিরের কিছু হবে না । আমার কথাটা আগে শুনুন । এখন এখানে দুটো বিয়েই হবে । দ্বিতীয় টা হতে সময় লাগবে একটু । আমাদের বিয়েটা হোক আগে ! অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি । প্লিজ ইকরা ,, ভরসা রাখুন আমার উপর ।
" এর পরেও ভরসা রাখবো ? আমাকে এভাবে বোকা বানালেন আবিদ ? আমার বোনের জীবন টা এভাবে অগোছালো করে দিলেন । আমাকে তো এসব আগেও বলতে পারতেন আপনি ! ভেবে দেখেছেন , শিশিরের কানে এসব পৌঁছালে কি হবে ? আমাদের সমাজ ভালো নয় । অল্পতেই কালি ছেটায় মেয়েদের শরীরে । আমার বোনের কি হবে এখন ?
" বলেছি তো শিশিরের কিচ্ছু হবে না ।
" কি কিচ্ছু হবে না ? যা হবার তা হয়ে গেছে । আর কি বাকি আছে বলুন তো ? প্রথমত আপনার ঐ ভাইয়ের থেকে মুক্তি পেয়েছে আমার বোন । আর দ্বিতীয়ত একটা তকমা জুটিয়েছে কপালে । আমার এসবে বড্ড ভয় আবিদ । কেউ নেই আমার । বাপ নেই । সমাজ আমাদের সাথে মেশে না । আমরা নিম্নবিত্ত । কটু কথা বলবে সকলে । আপনি কি করলেন এটা ?
ইকরা কেমন কেঁদে ওঠে । শক্ত আবরণ এই প্রথম ভাঙলো । প্রথম থেকেই শিশির কে নিয়ে ভয়ে ছিলো ।
এদিকে ঘরের চৌকাঠে শিশির দাঁড়িয়ে । পাশে মেঘা,শাফাহ্ । সব কানে পৌঁছেছে । তবুও অনুভুতি হীন কিংকর্তব্য বিমূঢ় শিশির । আদ্র রৌদ্র কে ঠেলে এদিকে পাঠিয়েছে । রৌদ্র কিছু বুঝলো না । তবে পরিস্থিতি বেগতিক , তা আন্দাজ করলো । ওকে দেখেও মেঘার প্রতিক্রিয়া নেই । রৌদ্র একে একে তিন রমনী কে পরখ করে । অতঃপর মেঘার পেছনে দাঁড়ায় । কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে....
" সানি ,, এসব কি হচ্ছে এখানে ? বিয়ে হবে না ? খাওয়া দাওয়া হবে না ? বিয়েতে খাবো বলে সেই দুপুর থেকে খাইনি । খিদে জমিয়েছি । এখন খিদে পেয়েছে ভীষণ , খাইয়ে দিবি কিন্তু !
কটমট করে তাকালো মেঘা । অমনি চুপসে গেলো রৌদ্র । ঢোক গিলে ইনোসেন্ট ফেস বানিয়ে আবার বললো....
" সত্যিই খিদে পেয়েছে । পেটে ট্রাক্টর চলছে ,, কান পেতে শোন ।
" চুপ করুন রাইনো মুখো । আর একবার কথা বলেছেন তো , ঠোঁট সেলাই করে দেবো একদম ।
আরো বেশি চুপসে যায় রৌদ্র ।
আদ্র ইকরার দিকে এগোয় । বোঝানোর চেষ্টা করে....
" ইকরা ,, আপনি আমাদের কথাটা শুনুন ।
" কি শুনবো আমি ? আপনি তো শিশিরের প্রফেসর । সব জানতেন আপনি ? তবুও এমনটা হতে দিলেন ? একটুও খারাপ লাগলো না । একজন শিক্ষক আপনি । আপনার এটুকু জ্ঞান বোধ নেই । নিজে দাঁড়িয়ে থেকে এসব দেখে গেলেন ? আয়ানের বিষয়ে আপনার জানার কথা । তবুও আটকালেন না এসব ? এতোটা হীন মনের আপনি ? ছিঃ...
" ইকরা ?
ধমকায় আবিদ ।
পাশ থেকে গর্জে ওঠেন মার্জিয়া বেগম....
" এই মেয়ে ,, তখন থেকে শুনে যাচ্ছি তোমার বকবক । আমার এক ছেলেকেও ছাড়ছো না তুমি । আয়ান কে নিয়ে কথা বলছো , আয়ান তো এই বিয়েতেই রাজি ছিলো না । তাই আসেনি বোধহয় ।
আর এখন আবিদের উপর জবান উঁচাও তুমি ? এতো বড় সাহস ? আরে আমার ছেলে তোমাকে বিয়ে করতে চেয়েছে , এটা তোমার সৌভাগ্য ।
" চাই না আমার এই সৌভাগ্য !
মেয়েটার চোখ থেকে টুপ করে পানি ঝড়ে । কথাটার অর্থ বুঝে ছলকে ওঠে আবিদ । জানতো এমন ভুল বোঝাবুঝি হবেই । সে বিচলিত হয়ে পড়ে....
" ইকরা ,,, প্লিজ বোঝার চেষ্টা করুন ।
" আমাকে আর আমার বোনকে , দুজনকেই ঠকালেন আপনি । অথচ আমি আপনাকে ভরসা করেছিলাম । প্রথম কোনো পুরুষকে ভরসা করেছিলাম, আবিদ । অথচ আপনি কি করলেন ?
আদ্র এবার চুপ করে থাকলো না । সুযোগ পাচ্ছে না কথা বলার । এবার সুযোগ ছিনিয়ে নিলো....
" ব্যসসস , অনেক হয়েছে ।
কাজি সাহেব , বিয়ের ব্যবস্থা করুন । এই মুহূর্তে বিয়ে হবে । দুটো বিয়েই হবে । দু'জন পাত্রই উপস্থিত এখানে । একজন #সালভিন_আদনান_আবিদ , আর অন্যজন....
সে কথা শেষ করতে পারলো না । তার আগেই গম্ভীর একটা পুরুষালি কন্ঠ ভেসে আসলো....
" আর অন্যজন #আদ্রিয়ান_কাবির_আদ্র । কাবির পরিবারের মেঝো ছেলে ।
বাজ পড়লো পুরো বাড়িতে । ধক্ করে দ্বিতীয় বার সদরের দিকে চাইলেন সকলে । তোফায়েল কাবির, তৌসিফ কাবির,আর সাফওয়ান কাবির শুভ্র । সটান দাঁড়িয়ে তারা ।
কথাটা বলেছেন তোফায়েল কাবির । কানে পৌঁছানো মাত্রই মেঘা শাফাহ্ আর রৌদ্রের মাথাটা ঝিমঝিম করে উঠলো । চোখ বড় বড় করে তাকালো ওরা । মেঘা তাদের দেখে আর এমন কথা শুনে ছলকে ওঠে । রৌদ্র কে নিজের কাছাকাছি দেখে বিপত্তি এড়াতে চায় । শাফাহ্'র কনুই টেনে ওকে দাঁড় করায় নিজের জায়গায় । আর নিজে দাঁড়ায় ওর জায়গায় । অর্থাৎ জায়গা বদল করে । তা দেখে চোখ সরু করে রৌদ্র । নির্লজ্জের মতো আবারো মেঘার পিছনে গিয়ে দাঁড়ায় । ঝুঁকে মাথার কাছে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে ফিসফিস করে বলে....
" সুইটহার্ট , আমি কি ভুল শুনলাম ?
এদিকে তোফায়েল কাবিরের আকস্মিক কথায় বাজ পড়লো শিশিরের মাথায় । তবুও নড়লো না মেয়েটা । কেবলই পলক পড়লো চোখে ।
আদ্র সচকিতে তাকায় । পরিচিত মুখাবয়ব দেখে শুল্ক ঢোক গেলে । ওনারা এগিয়ে আসেন । ছেলের পানে সোজাসুজি দৃষ্টি গেড়ে দাম্ভিক ভঙ্গিতে পা বাড়ান তোফায়েল কাবির । হাত পেছনে গোটানো । আকস্মিক অস্বস্তিতে দৃষ্টি নামায় আদ্র । এক হাত মুঠিয়ে নেয় ।তোফায়েল কাবির সম্মুখে এসে থামেন । অপরিবর্তনীয় হয়ে বলেন একই কাঠ স্বরে....
" আদ্রিয়ান কাবির আদ্র ,, আমার ছেলে । আর তার সাথেই বিয়ে হবে শিশিরের ।
রৌদ্রের মুখ কুঁচকে আসে । অস্ফুটে বেরোয় অবিশ্বাস্য এক শব্দ....
" হোয়াট ?
শিশির নড়েচড়ে ওঠে এবার । একটু পিছিয়ে মেঘার'র সাথে বাড়ি খায় । মাথা ভনভন করে ওঠে ,, চোখ নামায় । টলে পড়তে চায় দূর্বল দেহ খানা । ইকরা কাউকে চিনলো না । অবাক লোচনে চেয়ে বললো...
" আপনারা ?
" আমি আদ্রের বাবা ।
রাত নয়টা পেরিয়েছে সেই কখন । এখনো দেখি সব এলোমেলো ! বিয়ে হবে আর কখন ? সবাই এভাবে কি দেখছেন ? রাত গভীর হচ্ছে । বিয়ের ব্যবস্থা করুন । পাত্র দু'জনেই তৈরি । গার্ডিয়ান ও আছে । দেরি কেনো তাহলে ?
" আংকেল ,, এসব কি বলছেন ?
ইকরার অবাক প্রশ্ন । হেসে উত্তর করেন তোফায়েল কাবির....
" বিয়ের কথা বলছি । তোমার ছোট বোনকে আমাদের বাড়ির বউ করতে চাই আমরা । দেখো , আমাদের পরিবারের দুটো ছেলের বিয়ে হয়ে গেছে অলরেডি । বাকি আছে একটা । ওর বউকে এখন ঘরে তুলতে চাই আমরা । আর আজকেই । তোমার ছোট বোনকে চাই আমার ছেলের বউ হিসেবে । আমার ছেলে খারাপ নয় , বরং ভালোর প্রশংসা করতে গেলে শব্দ কম পড়ে যাবে । বিশ্বাস রাখতে পারো । অসুখি হবে না তোমার বোন ।
ইকরার কাছে সবটা এলোমেলো লাগে । ঘোলাটে হয়ে আসে আশপাশ । কি হচ্ছে এসব ? কি বলছেন এই ভদ্রলোক ? তাও আবার এভাবে হঠাৎ করে ?
মাথা ঝিমঝিম করে ওঠে ওর । একহাতে মাথা চেপে ধরে পেছায় এক কদম । এগিয়ে যায় আবিদ । ঝুঁকে ধীর কন্ঠে বলে আশ্বস্ত করে....
" ইকরা ,, আমি আপনার আবিদ ! অবিশ্বাস করেন আমায় ? এখানে যা হচ্ছে , কোনো কিছুই আকস্মিক নয় । আমি সবটা বুঝিয়ে বলবো আপনাকে । এখন যা হচ্ছে হতে দিন । আমি আছি তো , বিশ্বাস রাখুন । আদ্রের সাথে শিশিরের বিয়ে হবে । প্লিজ দ্বিমত করবেন না । প্লিজ ইকরা...
ছলছল চোখে তাকায় মেয়েটা ।
তোফায়েল কাবির গলা বাড়ান.....
" শিশিরের মা কে ?
এক কোণে সিফাতকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে ছিলেন ভীত আজমিরা বেগম । এবার নড়েচড়ে উঠলেন । এসব কোলাহল, সিদ্ধান্তহীনতায় বড্ড ভয় তার । তার দিকে সবার দৃষ্টি পড়তেই ঠাহর করে বললেন তোফায়েল কাবির....
" বেয়াইন সাহেবা , আপনার মেয়ে আজ থেকে আমার বাড়ির বউ হতে চলেছে । আপনার কোনো আপত্তি নেই তো ? প্রয়োজন হলে আমাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন ।
চোখ নামালেন ভদ্রমহিলা । কি বলবেন তিনি । নিজেই ইকরার ভরসায় থাকেন সর্বদা । তোফায়েল কাবির নীরব সায় পেয়ে বলেন...
" তাহলে আর অপেক্ষা কেনো ? শুরু করুন সবকিছু ।
শিশির পিছিয়ে গেলো পুরোপুরি । চোখ বেয়ে জল অনবরত গড়ায় । অবিশ্বাস্য লাগে সবটা । মাথা ঝাঁকিয়ে বিড়বিড় করে....
" নাহ,, এটা হতে পারে না । কিছুতেই না !
বলতে বলতে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয় । চমকায় বাকিরা । ঘোর কাটে মেঘা আর শাফাহ্'র ।
রৌদ্র নিজেও চমকায় । দ্রুত পিছু ফিরে বন্ধ দরজার দিকে তাকায় । ছুটে যায় ইকরা....
" শিশির ,,, কি হলো ? এইই ,,, দরজা আটকালি কেনো ? দরজা খোল । শিশির ?
আদ্র ভড়কায় । চকিতে তাকালেও আবারো চোখ ফিরিয়ে বাপের দিকে চায় । অপ্রস্তুত হয়ে পড়ে ভীষণ । এই ক্ষণিকের ব্যবধানে তোফায়েল কাবিরের এমন ঠান্ডা সিদ্ধান্ত মানতে বেগ পোহালো । বিনয়ী হয়ে মাথা ঝুঁকিয়ে ধীরুজ স্বরে বললো.....
" থ্যাংক ইউ আব্বু । এন্ড আ'ম সরি....
হেসে চোখ ইশারা করলেন তোফায়েল কাবির ।
শুভ্র এগিয়ে ফিসফিস করে বলে.....
" ব্রাভো ভাইই , তোর বাপ যে হম্বিতম্বি করে বাড়ি থেকে বেরিয়েছে , আমি ভাবতেও পারিনি এখানে এসে এমন কিছু ঘটাবেন ।
শিশির দরজা খোলে না । আজমিরা বেগম ও ডাকেন । মেঘা নিজেকে ধাতস্থ করে । সবটা এখনো এলোমেলো ওর কাছে । তবুও শিশির কে ডাকে । সাঁড়া নেই ভেতর থেকে । আদ্র গিয়ে চড়া গলায় হুংকার ছাড়ে সবাইকে অগ্রাহ্য করে......
" এইই বেয়াদব ,,, ওপেন দ্যা ডোর !
রৌদ্র হিসেব মেলাতে ব্যাস্ত । যা মিললো , তাতে বুঝলো , মেঘার দিক থেকে আদ্র কে নিয়ে আর ঝঞ্ঝাট নেই । ঝামেলা পোহাতে হবে না । এই ঝামেলা গছবে অন্যের ঘাড়ে । সবসময় মেঘবুড়ি, মেঘবুড়ি করে মুখে ফেনা তোলাটা ঘুঁচবে এবার । রৌদ্র বড্ড জেলাস ওকে নিয়ে । মাত্রাতিরিক্ত যাকে বলে । এবার আর হতে হবে না । আদ্রকে এখন অন্যের পোঁটলায় পুড়তে পারলেই বাঁচা যায় । মুক্ত হওয়া যায় এই ঘর শত্রু বিভীষণের থেকে ।
ছক মিলতেই খুশিতে চিকচিক করে উঠলো রৌদ্র । সহসা হাতে তালি বাজিয়ে চেঁচিয়ে উঠলো উচ্ছ্বাস সমেত....
" ওওও হোওওও ,,,, বিয়ে হবে ? আদ্র , বিয়ে হবে তোর ! জিও ব্রো , ব্রাভো । এতো দিনে বুঝলি তোর বিয়ের বয়স হয়েছে ? করে নে , ফটাফট বিয়ে করে নে ।
এই কুয়াশা, দরজা খোলো ? বিয়ে করবে না ? আরে আমার ভাইয়ের সাথে বিয়ে হবে তোমার । এ তো খুশির খবর । তোমার কি লজ্জা লাগছে ? আরে ঘোমটা দিয়ে বেরিয়ে এসো বাইরে ।
এই ডিজে লাগা কেউ , কাবির পরিবারের মেজো ছেলের বিয়ে হবে এখন । আমার ভাইয়ের বিয়ে হবে !
আদ্র তাজ্জব বনলো । রৌদ্র ওকে ভাই সম্বোধন করলো আজ কত বছর পর । বেশ খুশি রৌদ্র । কেনো খুশি , কোন দিক দিয়ে খুশি , তা বুঝতে বাকি রইলো না । ঠোঁট টিপে হেসে আবারো শিশিরের দিকে ধ্যান দিলো সে ।
তোফায়েল কাবির চোখ সরু করেন রৌদ্র কে এখানে দেখে ।
শিশির কে লাগাতার ডাকা হচ্ছে । অবশেষে মায়ের ডাকে দরজা খুললো সে । শুরুতেই মুখোমুখি হলো আদ্রের । চোখ তুললো না । পাশে ইকরার দিকে তাকলো । গাল বেয়ে পানি গড়ানোর ছাপ স্পষ্ট । কাজল ঘেঁটে গেছে । ভেজা চোখে মুখে হাসলো মেয়েটা ।
" তুমি বিয়ে করে নাও আপু ।
আবিদ বলে পাশ থেকে....
" বিয়ে দুটো হবে । আদ্রের সাথে.....
" প্লিজ ভাইয়া , চুপ করুন । এসব বলবেন না । অস্বস্তি লাগে শুনতে । দ্বিতীয় কোনো বিয়ে হবে না এখানে । আমার যার সাথে বিয়ে হওয়ার কথা , সে আসে নি । তাই, আর কোনো বিয়ে হবে না । সে যদি আসে , তবেই বিয়ে হবে । আমি এবাড়ির বোঝা নই । থেকে গেলে খুব ক্ষতি হবে না । তবুও অঘটন ঘটাবেন না এভাবে ।
কথার মাঝে আবিদ কে থামায় শিশির । চোখ মুখ বিকৃত ওর । গা রি রি করে ওঠে এসব চিন্তা করতে গেলে । ইকরা বলে...
" শিশির ,, অঘটন নয় । না করবি না তুই । যদি বিয়ে হয় , তাহলে দুটো হবে । তোর আদ্র স্যার....
এবার ক্রন্দনরত স্বরে চেঁচিয়ে ওঠে শ্যামলিনী....
" আপু , তুমিও ? আরে,, মাথা খারাপ হয়ে গেছে সবার ,,, উনি আমার টিচার ! ভাবতে পারছো ? ছেলে খেলা পেয়েছো আমার জীবন নিয়ে ? কোনো বিয়ে হবে না আর ! আমি এই বিয়ে করবো না কিছুতেই ! প্লিজ আমার সামনে এসব কথা বলবে না কেউ । অনেক সহ্য করেছি আমি । আর পারবো না । আয়ান কে মানতে কোনো অসুবিধা ছিলো না আমার । কিন্তু এখন ? নাহ,,, কিছুতেই না ।
গাল বেয়ে গড়ানো পানি মুছে নেয় মেয়েটা ।
আজমিরা বেগম মুখ খোলেন হুমকি স্বরূপ......
" আজ যদি তুই এই বিয়ে না করিস , তাহলে এই অসুস্থ সমাজে তোর অবস্থান কোথায় নামবে ভেবে দেখেছিস ?
" করবো না আমি এই বিয়ে । থাকবো না আমি এই সমাজে । মরে যাবো । তবুও এই বিয়ে করবো না....
" এই বেয়াদব ,,, থাপ্পর মেরে গাল লাল করে দেবো , যদি আর একটা বাজে কথা বলেছো তো । তুমি বিয়ে করবে না তোমার ঘাড় বিয়ে করবে ।
আদ্রের ধমক । শিশির তাকায় ছলকে.....
তাল মেলায় রৌদ্র....
" অফকোর্স ,,, এই কুয়াশা ! তুমি বিয়ে করবে না তোমার ঘাড় বিয়ে করবে । তুমি জানো আমার ভাই কত ভালো ? চুপচাপ বিয়ে করে নাও । নয়তো তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেবো বলে রাখলাম । ইউ নো , এটার এক্সপেরিয়েন্স ভালো করেই আছে আমার । তাই না সুইটহার্ট ?
মেঘা কটমট করে চোখ পাকায় ।
শেষ বার বলে ইকরা.....
" আজ যদি এখানে দুটো বিয়ে না হয় , তাহলে একটাও হবে না । সরি আবিদ । কোনো বিয়ে হবে না এখানে । শিশির , যা, খুলে ফেল সব সাজপোশাক । আমি ঘরে গেলাম ।
ইকরা পা বাড়ায় । কম্পিত স্বরে পিছু ডাকে শিশির.....
" আপু ?
★
রাত্রি এখন দশটা বেজে বিশ মিনিট । আবিদ আর ইকরার বিবাহ সম্পন্ন । এখন পাশাপাশি বসে শিশির, আদ্র । বিবাহের জন্য কন্যার সম্মতি নেওয়া শেষ । পাথরের ন্যায় অনুভুতি হীন বসে আছে রমনী । ঠোঁট নাড়িয়ে তিনবার কবুল বলেছে । কোন খেয়ালে বলেছে , তা নিজেও জানেনা । এখন পালা আদ্রের । মৌলভী সাহেব এবার ওর দিকে ফিরলেন । বিবাহ নামা শুনিয়ে সম্মতি চাইলেন । বলতে বললেন সেই তিন অক্ষরের একটা শব্দ । তিনবার বলতে হবে ।
এ বেলায় বলতে গিয়ে গলা কাঁপে আদ্রের । খচখচ করে সে । হাত কচলায় । ধড়ফড় লাগে । কিছুতেই জবান খোলে না । চোখ বুজে নেয় ও । বন্ধ চোখের কার্নিশে ভাসে শ্যামলিনীর কান্না বিজরীত ভেজা মুখশ্রী । আজ যে নিজেকে কিভাবে সামলেছে , তা সে নিজেই জানে কেবল । মেয়েটা কেঁদেছে । অথচ নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলো, ওর চোখে দ্বিতীয় বার আর পানি দেখবে না আদ্র । বুক চিরে নিঃশব্দে শ্বাস ফেলে মনে মনে আওড়ালো যুবক....
" আ'ম সরি শিশির । খুব করে সরি । এটা প্রয়োজন ছিলো । বলেছিলাম না তোমার সুখ হবে । হবে সুখ , আমি হবো তোমার সুখের ঠিকানা । সব অসুখ মুছে ফেলবো । আর কক্ষনো পানি আসতে দেবো না চোখে । শুধু ভুল বুঝোনা আমায় ।
চোখ খোলে সে । এক নিঃশ্বাসে উচ্চারণ করে ছয়টি শব্দ । ' আলহামদুলিল্লাহ কবুল ' ,,, মোটে তিনবার । কবুল বলার পর পরই কেমন মিইয়ে যায় আদ্র ।
হঠাৎ করেই তার বক্ষ শীতল করা এক অদ্ভুত অনুভূতি জাগে । মনে হয় পুরো বিশ্ব জয় করে ফেলেছে সে , আর কিছু না হলেও চলবে । তীব্র শীতেও শিরদাঁড়া বেয়ে উষ্ণ স্রোত গড়ালো তার । ঠোঁটে ফুটলো এক পশলা অপার্থিব প্রশান্ত হাসি । অবাধ্য আড়চোখে দেখলো শিশির কে । মেয়েটার নড়চড় নেই ।
অতঃপর তারা আবদ্ধ হয় বিবাহ বন্ধনে । জুড়ে যায় হালাল ভাবে । এক জনের কাছে সব শেষ , অন্যজনের কাছে সবে সবটা শুরুর পরিকল্পনা । চোখ বুজে নেয় শিশির । কান্না আসে বুক ফেটে । বারংবার ভিজে আসে অক্ষিপট । জীবন ওকে ঠিক কোথায় দাঁড় করালো ? কি ভাবলো , আর কি হলো ? অবশ্য এই জীবন নিয়ে মন্দ কিছুই ধারনায় ছিলো । ভালো আর হলো কই ?
★
কাবির ম্যানসন থমথমে ।
খানিক আগে ফিরেছে সকলে । ঘড়ির কাঁটা এখন বারোটার দোর পার হয়েছে । টিকটিক করে বয়ে চলেছে সময় । ড্রইং রুমে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে আদ্র । বসে আছেন চার কর্তা গিন্নি ।
রুবিনা কাবির শক্ত চোখে মুখে ছেলেকে পরখ করছেন । তার ছেলেরা হয়েছে এক জাতের । কেউ কারোর থেকে কম নয় ।
একটা বিয়ে করেছে নেশার ঘোরে জোর পূর্বক । এখন অন্যটা বিয়ে করলো হুটহাট । তাও আবার নিজের ছাত্রিকে । হুটহাট ফোন করে নির্লজ্জের মতো বাপকে নিজের বিয়ের খবর জানালো । বাপ গিয়ে বিয়ে পড়িয়ে একেবারে বউ সহ ছেলেকে নিয়ে আসলো বাড়িতে । বাহ্ , খুব ভালো ! রুবিনা কাবির কে আলাদা করে জানানো , বা তার সিদ্ধান্তের কোনো প্রয়োজন বোধ করলো না কেউ । তার কোনো মূল্য আছে কারোর কাছে ?
খিটখিটে স্বরে মুখ খুললেন তিনি.....
" এভাবে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছিস কেনো এখন ?
" আ'ম সরি আম্মু !
" কিসের জন্য সরি ,, বিয়ে করেছো । ফরজ কাজ করেছো । ভুল কিছু করোনি , ঘরে যাও ।
তোফায়েল কাবিরের ভরাট কন্ঠ । আদ্র পিটপিট করে তাকায় । ফোঁস করে শ্বাস ফেলেন রুবিনা কাবির । তা দেখে ভদ্রলোক আবার বলেন.....
" তুমি রাগ দেখাচ্ছো কেনো, বলতো ? আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল ভুলে গেছো ? অনেকটা এভাবেই হয়েছিলো । আজ আমাদের ছেলের ও এভাবেই হলো । বাপ হিসেবে ওকে সাহায্য করেছি আমি । আমার বাপ তো আমাকে সাহায্য করে নি । আদ্রের প্রাউড ফিল করা উচিত আমাকে নিয়ে ।
আকস্মিক এমন কথায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা আদ্র, শুভ্র ফিক করে ঠোঁট কামড়ে হেসে উঠলো ।
তেতে উঠলেন রুবিনা কাবির । ঝট করে দাঁড়িয়ে প্রস্থান করতে করতে গিজগিজ করলেন.....
সিঁড়ির মাথায় রৌদ্রের মুখোমুখি হন তিনি । তর্জনীর ডগায় চাবি ঘোরাতে ঘোরাতে নিচে নামছিলো । মাকে দেখে থেমে বললো....
" ইভারা কোথায় , মম ?
" আমি কি জানি , খুঁজে নে গিয়ে ।
" রেগে আছো কেনো ?
" তোরা আমাকে শান্তি তে থাকতে দিস ?
" ওওও মম , কাম অন । বিয়ে করেছে তোমার ছেলে , এতে রেগে যাওয়ার কি আছে ? রাগ ঝেড়ে ফেলো । ইভারা কোথায় ? বেরোবো আমরা ? অনেক রাত হয়েছে , ঘুম পাচ্ছে ।
" কোথায় যাবি আবার ?
চোখ সরু করে তীক্ষ্ণ প্রশ্ন করলেন ভদ্রমহিলা । রৌদ্রের গা ছাড়া জবাব.....
" যেখানে ছিলাম এই কদিন !
" ঢং করে আবার ওখানে গিয়ে কি করবি ?
" ঘুমাবো !
" ঘুমানোর জন্য ঘর নেই তোর ?
" আছে তো । কিন্তু আমার এই ঘরে আমার বউ নেই । ইউ নো , ওখানে আছে । ইনফ্যাক্ট থাকে আমার সাথে । ওখানে রুম শেয়ার করি আমরা ।
নির্লজ্জ উত্তর । চোখ মুখ পাকালেন রুবিনা কাবির । পাশ কাটাতে কাটাতে রাগে হিসহিস করলেন.....
" যেযন বাপ , তেমন তার ছেলেরা । একটা তো হয়েছে ঠোঁট কাটা....
এদিকে মা ছেলের কথাবার্তা সবাই শুনলো । আদ্র আর শুভ্রের হাসির মাত্রা বাড়ে ।
আদ্রের ঘরে শিশির । ওকে কোনো কিছুর আভাস পেতে দেওয়া হয় নি । সোজা ঘরে তোলা হয়েছে ।
এখনো সেই বিয়ের সাজেই আছে ও । ঘেঁটে গেছিলো মেকআপ । ফ্রেশ হয়েছে । চেঞ্জ করে নি এখনো । মেহের নিজের ঘর থেকে নতুন একটা শাড়ি বের করে নিয়ে আসলো । বললো,,, যেনো চেঞ্জ করে এটা পড়ে নেয় । হালকা লাগবে তাহলে ।
শিশিরের ভাবাবেগ নেই । বাড়ি থেকেই পাথরের মূর্তিতে পরিনত হয়েছে । আসার আগে কাঁদে নি । চোখ শুকনো । এখনো পর্যন্ত টু শব্দও উচ্চারণ করে নি মুখে । চোখ তুলেও তাকায় নি কারোর পানে । মেঘা আর শাফাহ্ কথা বলার চেষ্টা করলো ওর সাথে । তবে পারলো না । মেহের বেরিয়ে গেছে । শিশিরের পাশে কাছ ঘেঁষে বসলো মেঘা , শান্ত কন্ঠে বললো.....
" শিশির ,,, তাকা আমার দিকে । দেখ , যা হয়েছে কোনো দিক থেকে খারাপ হয় নি । আমি জানি , হঠাৎ করে হয়ে গেছে এসব । তোর মানতে কষ্ট হচ্ছে । কিন্তু ভেবে দেখ , আয়ানের কবল থেকে বেঁচে গেছিস তুই । এর থেকে ভালো আর কি হতে পারে ? আদ্র ভাইয়া....
" আমাকে একটু একলা থাকতে দিবি তোরা,,, প্লিজ ? আমি একলা থাকতে চাই মেঘা । কথা বলতে , বা শুনতে ভালো লাগছে না । প্লিজ....
শিশিরের ঠান্ডা ক্লান্ত স্বর ।
শাফাহ্'র দিকে তাকায় মেঘা । ঠোঁট ভিজিয়ে গদগদ হয়ে বলতে আসে শাফাহ্...
" আরে বেইবি ,,, তুই এতো আপসেট কেনো বলতো ? আদ্র ভাইয়া কত ভালো তুই জানিস ? ভাইয়াকে যেমন ভাবিস , ও মোটেও তেমন নয় । আদ্র ভাইয়া বেস্ট ,, খুব কেয়ারিং । দেখবি , তুই ঠিক বুঝতে পারবি । তোর তো গুড লাক , ঐ বখাটে আয়ানের জায়গায় আদ্র ভাইয়ার মতো কাউকে পেয়েছিস তুই । বিয়ে হয়েছে তোদের । এখন থেকে আমি,মেঘা , আমাদের সাথে থাকবি তুই ! ভাবতে পারছিস , আমরা তিন ফ্রেন্ড এক বাড়িতে । ইউ নো , আ'ম সো এক্সাইটেড । তুই যে আদ্র ভাইয়ার বউ , এটা ভাবতেই আনন্দ লাগছে আমার । এখনো কেমন অবিশ্বাস্য লাগছে সবটা ।
শিশির নিশ্চুপ । হাঁটু জড়িয়ে এক ধ্যানে বসে আছে । যে পরিস্থিতিতে সবটা হয়েছে , শিশিরের মানতে অসুবিধা হবে এটাই স্বাভাবিক । মেঘা নিজেও এখনো সবটা বুঝে উঠতে পারে নি । আদ্রের হঠাৎ এমন সিদ্ধান্তের মানে বোঝে নি ।
শাফাহ্ কে চুপ করতে ইশারা করলো সে । উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বললো.....
" আচ্ছা , তুই রেস্ট কর । আমরা আসছি । পাশেই আমাদের রুম । আদ্র ভাইয়ার সামনে অকোয়ার্ড ফিল আসতেই পারে , তবে যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই বলবি । ওকে ? গুড নাইট....
মেঘা শাফাহ্ বেরিয়ে আসে রুম থেকে ।
ঘুমে আচ্ছন্ন হয়ে আসছে দুচোখ । বিছানায় গা এলিয়ে দিলেই একবিংশী পাড়ি জমাবে ঘুমের রাজ্যে । কোনো মতে ঘরে ঢুকলো ।
রৌদ্র আসছিলো এদিকেই । মেঘাকে ঘরে ঢুকতে দেখে তড়তড়িয়ে পিছু নিলো । শাফাহ্ ঢুকেছে ওয়াশ রুমে ।
মেঘা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় । অলসতা আসে ভীষণ । মাথার খোঁপা এলোমেলো । গুছিয়ে বাঁধার ইচ্ছে জাগলো না একটুও । বরং এলোমেলো খোঁপায় একটা কাঁটা গুঁজে দিলো । যাতে খুলে না যায় । টুকটাক খুচরো চুল দুহাতের সাহায্যে কানের পাশে গুজে দিলো ।
অতঃপর হাই তুলে বিছানার দিকে এগোয় রমনী । পিছু ফেরা মাত্রই রৌদ্র কে ঘরের ভেতর দেখে কপাল কুঁচকে আসে । ওষ্ঠপূটে দাঁত চেপে ফিচেল দৃষ্টিতে চেয়ে আছে লোকটা । মুখ বাঁকালো মেঘা ।
রৌদ্র কে পাশ কাটাতে গেলে একটানে ওর চুলে গেঁথে রাখা চিকন কাঁটা টা খুলে নিলো রৌদ্র । বললো একই সাথে,,,,
" লেটস গো MP !
খ্যাট খ্যাটে স্বরে ঝেড়ে ওঠে মেঘা....
" কোথায় ?
" শিকদার বাড়ি !
তেলে বেগুনে জ্বলে উঠলো মেঘা । হিতে বিপরীত বুঝে দাঁত চেপে বললো....
" আপনি যান ,,, আপনার এক্স আর তার বাচ্চার কাছে । আমাকে টানছেন কেনো ? আমি ও বাড়িতে ছিলাম বলে বেশ সুবিধা হয়েছিলো এ কদিন, তাই না ? অসুবিধা যাতে না হয় , তাই আবার যেতে বলছেন আমায় ?
" ইডিয়ট ,,, থাপ্পর খাবি । এসব কি বলছিস ?
" যা বলছি , ঠিক বলছি । খবরদার জ্বালাবেন না আমায় ।
মেঘা ঘুরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় । তুলতুলে কম্ফোর্টার টেনে ঢেকে নেয় মাথা অবধি । চেয়েই রয় রৌদ্র । দৃষ্টিতে কিছুটা বিরক্তি । আঁখি লতা কুঁচকানো । ডাকলো ভরা গলায়....
" ইভারা ?
" ইভা কে ডাকুন গিয়ে । আমাকে নয় । আর একবার আমার নাম উচ্চারণ করলে জানে মেরে ফেলবো একদম ।
বেরিয়ে যান আমার রুম থেকে ।
কম্ফোর্টারের আড়ালে রাগি গলায় জবাব করলো একবিংশী । ক্ষণিকের মধ্যে রৌদ্রের বিরক্তি গায়েব হয় । হাসে নিঃশব্দে । দেয়াল ঘড়ির দিকে তাকায় , রাত অনেক হয়েছে । এতক্ষণে রমনী ঘুমে কাদা হয় । আজ বাড়াবাড়ি হয়ে গেছে রমনীর নিকট । এখন বিরক্ত করাটাও ঠিক হবে না । তবে খোঁচানো ঠিক হবে । দুষ্টু বুদ্ধি ভর করে মাথায় । ঘাড় উঁচিয়ে দায় সারা ভাবে বলে রৌদ্র....
" ওকে , চলে যাচ্ছি আমি ।
ক্ষণিকেই ঘর নিস্তব্ধ । ঘাপটি মেরে শুয়ে আছে মেঘা ।
চোখ কান তীক্ষ্ণ । শুয়ে থেকেই পাশে কারোর উপস্থিতি টের পেলো । ধীরে ধীরে কাছে আসছে । এক পর্যায়ে জাপটে ধরলো মেঘা কে । ছ্যাত করে চমকে উঠলো একবিংশী । তৎক্ষণাৎ ভেসে আসলো চিকন মেয়েলি কন্ঠের উচ্ছ্বাস....
" উফফফ মেঘা ,, ইউ নো , এই কদিন তোকে কত্ত বেশি মিস করেছি । অনেক অনেক অনেক বেশি । পুরো শ্বাস বন্ধ হয়ে আসছিলো তোকে ছাড়া । অবশেষে তুই ফিরে এসেছিস । আর ছাড়ছি না তোকে....
মেঘা ছ্যাত করে উঠলেও পরক্ষনে নিজেকে সামলে নেয় ।
মুখের উপর থেকে কম্ফোর্টার সরায় এক ঝটকায় । শাফাহ্ কে দেখে হাঁফ ছাড়ে । মাথা তুলে তাকায় রৌদ্রের অবস্থান অনুযায়ী । লোকটা নেই । চলে গেছে তার মানে ? কেনো জানি তার চলে যাওয়াটা সহ্য হলো না । মুখে চলে যেতে বললেও , মন চাইছিলো ঐ লোকটা থাকুক । একটু জ্বালাতন করুক মেঘা কে । কিন্তু হলো না ।
মুখ কাঁদো কাঁদো হয়ে আসে রমনীর । মৃদুমন্দ ওষ্ঠ উল্টে বিড়বিড় করে....
" চলে গেছে ঐ রাইনো মুখো ?
" হু ?
" কিছু না । আমিও তোকে খুব বেশি মিস করেছি । ঘুমা এখন ।
,,,,,
এতক্ষণে ঘরে ঢোকে আদ্র ।
প্রথমেই চোখ পড়ে বিছানার উপর । গুটিসুটি হয়ে হাঁটু জড়িয়ে বসে আছে শিশির । মাথাটা হাঁটুতে নামিয়ে ডান কাত করে রাখা । দৃষ্টি শূন্যে কোথাও । আদ্র নীরব থেকে কিয়ৎ কাল পরখ করলো ওকে । ধীরে শব্দহীন দরজা আটকালো । বড্ড ঝক্কি গেছে আজ । গা ম্যাজ ম্যাজ করছে । কথা বললো না সে । শ্যামলিনী তার উপস্থিতির আভাস পেয়েছে । তবুও নড়লো না । স্থবির রইলো । নতুন এই ঘরে ঐ গুরুগম্ভীর লোকটার উপস্থিতির শিরশিরে অনুভূতিতে বিরক্ত লাগছে তার । আদ্র পা বাড়িয়ে কাবাড থেকে কাপড় বের করে সোজা ওয়াশ রুমে ঢোকে ।
ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে পেরোয় মিনিট দশেক ।
পড়নে ট্রাউজার । উদ্যম শরীর । মাথা মুছতে মুছতে বেরোলো । এতক্ষণ স্থির ছিল শিশির । চোখে ঘুম নেই আজ । বড্ড ক্লান্ত , তবে সেই অবসাদ দূরের তাগাদা নেই । বেখেয়ালে ভুলে শিশিরের নজর পড়ে ওর দিকে । লোকটার উদ্যম খোলামেলা শরীর দেখে এক ঝলকেই দৃষ্টি সরিয়ে চোখ বুজে নেয় রমনী । খামচে ধরে শাড়ির কুচি । ঢোক গিলতেও গলায় বাঁধে । কিছু একটা দলা পাকিয়ে আটকায় শ্বাস নালীতে ।
ঠান্ডায় কাঁপে আদ্র । ফুল স্লিভের সয়েটশার্ট পড়ে নেয় একটা । ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সময় নিয়ে কিছু করলো । ড্রায়ার দিয়ে ভেজা চুল শুকিয়ে অতঃপর ফিরলো রমনীর পানে । নিঃশব্দে শ্বাস ফেললো । সোফার উপর শাড়ি রাখা । আদ্র সেটা হাতে তুলে এগিয়ে যায় । শিশিরের পাশে গিয়ে থামে । কন্ঠ খাদে নামিয়ে বলে....
" চেঞ্জ করে এসো !
" .....
রমনী নির্বিকার । চক্ষু দ্বয় বুজেছে । খোলার চেষ্টাও করলো না । আদ্র আবার বলে , এ বেলায় কন্ঠ উঁচু করে খানিকটা.....
" কি হলো ? কথা কানে যাচ্ছে না ? ওঠো , চেঞ্জ করে এসো গিয়ে ।
তবুও ভাব ভঙ্গিমায় পরিবর্তন নেই । নড়চড় নেই একটুও । তপ্ত শ্বাস ফেললো আদ্র । শাড়িটা রাখলো বালিশের পাশে । কথা বাড়ালো না আর । চুপচাপ ঘুরে এসে শুয়ে পড়লো ডান দিকে । উবু হয়ে শুয়ে চোখ বুজে নেয় সে । অথচ বক্ষ পিঞ্জরে উথাল পাতাল তান্ডব চলছে ।
জোরালো তার শ্বাস প্রশ্বাস । নিজেকে ধাতস্থ দেখালো উপর উপর ।
মিনিট কয়েক পেরোয় । শিশির মাথা তোলে আলগোছে । পাশ ফিরে চায় । নিজের পাশে আদ্র কে শুয়ে থাকতে দেখে গা আনচান করে তার । আচমকা ঠোঁট ভেঙে ফুঁপিয়ে ওঠে । হেঁচকি ওঠে গলা চিরে ।
অগত্যা ঘাড় ফিরিয়ে ধক্ করে চায় আদ্র । উঠে বসে এক লাফে । মেয়েটাকে আকস্মিক কাঁদতে দেখে চোখ কুঁচকায় । ব্যাপারটা কি হলো ? ওর ঘুমানো টা কি পছন্দ হলো না এই মেয়ের ? ঝাড়ি মারে সে.....
" এভাবে কাঁদছো ক্যান, বেয়াদব ? বাসর করবে ?
কান্নার মাঝেই থতমত খায় শিশির । সে কি ভেবে কাঁদলো , আর এই লোকটা বলছে ! কথাটা গায়ে মাখলো না মেয়েটা । চোখে চোখ স্থির করলো ।
" এমনটা কেনো করলেন,, স্যার ?
মেয়েটার শান্ত ভেজা নড়বড়ে কন্ঠ ভেসে আসে । আদ্রের প্রত্যুত্তর সহসা....
" কি করেছি ?
" এই বিয়ে , এটা কেনো করলেন ?
" ইচ্ছে হয়েছে তাই । চেঞ্জ করে এসে শুয়ে পড়ো । নাকি অন্য কিছু চাইছো ?
" ছিঃ ,,, বাজে কথা বলবেন না একদম । ইচ্ছে হয়েছে ? হঠাৎ ইচ্ছে হলো কেনো ? কেনো এভাবে নষ্ট করলেন আমার জীবনটা ?
" নষ্ট করলাম ?
" করলেন তো ! বিষিয়ে দিলেন আমার জীবনটা । বুঝতে পারছেন আপনি কি করেছেন ? স্যার ,, কেনো করলেন এমনটা ? এই অঘটন , এটা কেনো ঘটালেন ? আমি , আমি কি করবো এখন ? কি করে সামলাবো এটা ?
মাথা চেপে ধরে আরো বেশি ফুঁপিয়ে কেঁদে উঠলো মেয়েটা । ফিকড়ে উঠলো । আদ্রের বক্ষস্থল ধক্ করে ওঠে , বলে নিজেকে সংযত রেখে...
" কিচ্ছু করতে হবে না তোমায় ! শুধু সংসার করবে ,, তাতেই হবে ।
" সংসার ,, কিসের সংসার ? কার সাথে সংসার করবো আমি ? আপনার সাথে ? মাথা খারাপ হয়ে গেছে আপনার ? আরে আপনি আমার টিচার ,, ভুলে গেছেন এটা ? আমি আপনার স্টুডেন্ট । কোন দিক থেকে এটা ভাবতে পারলেন আপনি ? একটুও রুচিতে বাধলো না । সুযোগ পেলেন আর লুফে নিলেন ? ছিঃ,, স্যার । আমার ভাবতেও অস্বস্তি হচ্ছে । কি করলেন আপনি এটা ? আমাকে এভাবে বিয়ে করার কোনো যথাযথ কারন ছিলো না । আপনার কাছে তো আরোও ছিলো না । তবুও কেনো করলেন আপনি এমনটা ? কেনো বিয়ে করলেন আমায় ?
" বয়স হয়েছে , বিয়ে করা প্রয়োজন ছিলো । তাই তোমায় বিয়ে করেছি ।
শিশির তাজ্জব বনে । বিছানা ছেড়ে নামে । কি সরল স্বীকারোক্তি লোকটার । কন্ঠে কৌতুক ,, রসিকতা করছেন হয়তো । অথচ শিশির সিরিয়াস । ভেজা চোখ মুছে আবার বললো....
" মজা করছি না আমি । আর আপনার এসব হেঁয়ালি কথা বার্তা শোনার কোনো আগ্রহ নেই আমার ।
আমি এই বিয়েটা করেছি শুধুমাত্র আমার আপুর জন্য । বাধ্য হয়ে এই বিয়ে করেছি আমি । আপনাকে স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয় আমার পক্ষে । কোনো দিন না । ডিভোর্স চাই আমার ।
" আর আমি এই বিয়েটা করেছি আমার জন্য । অবাধ্য হয়ে বিয়ে করেছি । তোমাকে ছেড়ে দেওয়া সম্ভব নয় আমার পক্ষে । তোমাকে চাই আমার ।
" স্যার ?
" বলো ? শুনছি আমি !
" পাগল হয়ে গেছেন আপনি ? মাথা খারাপ হয়ে গেছে ? এতোটা নিচ আপনি ? ছিঃ.... আপনি আমার টিচার ।
" ওওও শাট আপ বেয়াদব । ছিঃ, ছিঃ করবে না একদম । আমি তোমার টিচার কেবলই ভার্সিটিতে । নাউ আ'ম ইউর হাসবেন্ড । লিগ্যাসি হাসবেন্ড ।
" তো কি ? হাসবেন্ড হয়েছেন , বিয়ে করেছেন বলে মাথা কিনে নিয়েছেন ?
" উঁহু , শুধু মাথা নয় । গোটা তুমি টাকে কিনে নিয়েছে আমি !
শিশির অস্বস্তিতে চোখ নামিয়ে নেয় । দুহাতে মুখ চেপে ধরে আওড়ায় ক্রন্দনরত স্বরে....
" আমি থাকবো না এই সম্পর্কে ! কিছুতেই না । আপনাকে আগে যা ভেবেছিলাম , তার থেকেও নিকৃষ্ট আপনি ! আমি থাকবো না । চলে যাবো । আমার আপুর কথা ভেবে এই বিয়ে করেছি আমি । এখন ডিভোর্স চাই আমার । আপনার মতো সুযোগ সন্ধানী লোকের কাছে থাকবো না আমি । কোনো দিন না । শুনুন ,, শুনে রাখুন,,, ডিভোর্স চাই আমার । বুঝেছেন আপনি !
" আপাতত তোমাকে বুঝতে চাইছি না । কারন আমি তোমাকে চাই । তোমাকে বুঝতে গেলে আমার চাওয়া অপূর্ণ রয়ে যাবে ।
শিশির একে একে তাজ্জব বনে । কিছু বুঝে পায় না । কেনো করছেন লোকটা এমন । ওকে আরো তাজ্জব বানিয়ে আদ্র আবার বলে ঠোঁট বাঁকিয়ে.....
" আই নো , ইট'স আওয়ার ফার্স্ট নাইট । ছাড় দিচ্ছি তবে ছেড়ে দিচ্ছি না তোমায় , বেয়াদব । ঘুমাও এসে.....
এই বলে আবার ঠোঁট বাঁকিয়ে হাসে আদ্র । মাথা নামিয়ে শুয়ে পড়ে আগের ন্যায় । ওর এমন নির্লজ্জ কথা গুলো শিশিরের গায়ে সূচের মতো বেধে । বিকৃত হয়ে আসে চোখ মুখ । ফোঁস করে শ্বাস ফেলে সে । মাথার দোপাট্টা এক টানে খুলে মেঝেতে ছুড়ে মারে ।
গজগজ করে ঘর ছেড়ে গিয়ে থামে ব্যালকনিতে । খোলা বাতাস দমকা তালে বাড়ি খায় জীর্ণ কায়ায় । উপর পানে মুখ তোলে মেয়েটা । কিসব হলো ওর সাথে ? কেনো হলো ? এসব মানা যে বড্ড কঠিন । আদ্র কে নিজের স্বামী হিসেবে কল্পনা করতেও কেমন জড়িয়ে যাচ্ছে সবটা ।
স্থির হয়ে এক কোণের ইজি চেয়ার টায় বসে মেয়েটা । মুখটা উপর পানে করে শ্বাস টানে ঘনঘন । চোখের কার্নিশ ভিজে আসে বারংবার । মাথা ঝাঁকায় দুদিকে । বুজে নেয় চোখের পাপড়ি । আর মেলে রাখা দায় হয়ে পড়ছে ভীষণ । চোখ নিভে আসছে আপনা আপনি । শাড়ি ভেদে শীতের তোপে ঠান্ডা অনুভুত হচ্ছে বড্ড । তবুও পরোয়া নেই । ধীরে ধীরে মিইয়ে যায় শ্যামলিনী।
#চলবে.....
