উপন্যাসের নাম:অপেক্ষার শেষ সীমানা তুমি
লেখিকা:জুঁই আক্তার
প্রায় ১৫ বছর পর দেশে ফিরছে খান পরিবারের বড় ছেলে আরিফ খান অয়ন।আজকে খান বাড়িতে আনন্দের উচ্ছ্বাস মেতেছে। ছোট থেকে বড় সবাই আজ অনেক খুশি কারণ তাদের অপেক্ষার প্রহর শেষ করে চলে আসছে দ্য গ্রেট আফ্রিকার টপ অন বিজনেসম্যান আরিফ খান অয়ন।
অতীত,,,
শৈশব পার করে কিশরে পা রেখেছে ১৫ বছরের একটি যুবক,,,,,আর তারই নাম আরিফ খান অয়ন।
আকাশ খান বাপ্পি ও আয়েশা খান আমিনার খুবই আদরের বড় ছেলে আরিফ খান অয়ন। পড়ালেখায় ভালো হওয়ায় তার মা-বাবা তাকে ১৫ বছর বয়সে আফ্রিকা পাঠিয়ে দেয় তার ছোট একটি বোন আছে। তার খুবই আদরের বোন নাম তার আরিবা খান আফরা। তার নামটা যেমন সুন্দর মাশাল্লাহ সেও দেখতে একটি পরীর মত সুন্দর। বয়স তার ১৭, বাড়ির খুবই দুষ্টু চঞ্চল স্বভাবের মেয়ে। আর অন্যদিকে আকাশ খান বাপ্পির ছোট ভাই আকবার খান আফজাল ও আয়েশা খান আমিনার ছোট যা মাহজাবিন খান মেহরিন। তাদের ঘরে খুবই নম্র ভদ্র শান্তশিষ্ট আর লাজুক স্বভাবের মেয়ে মালিহা খান আফরিন।মেয়েটা খুবই শান্ত শিষ্ট স্বভাবের। কারো সাথে বেশি কথা বলতে চাই না সব সময় ঘরে এক কোণে বসে বই পড়ে, নয়তো ছবি আঁকে এই দুইটার প্রতি সে মারাত্মক ভাবে আসক্ত।
