আমারও একটা আবির ভাই আছে ..#পর্ব..: ৫ ..লেখিকা.. আঁখি শেখ..
.............
কেটে গেল আরো বেশ কিছুদিন। অক্টোবর মাসের শেষ। অক্টোবর মাসের শেষে রেজাল্ট দেবে। এইচএসসি পরীক্ষার ২৯ থেকে ৩১ তারিখের মধ্যে রেজাল্ট জানানোর কথা ছিল ,আজ ৩০ তারিখ। আজকেই ফাইনাল রেজাল্ট রিলিজ হবে । ঢাকা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট সার্কুলারের প্রক্রিয়া শুরু করা হয়েছে। দীর্ঘ দুই বছরের পড়ালেখা শ্রম মেধা এত কিছুর অবসান ঘটতে চলেছে আজ। কেউ হাসবে ,কেউ কাঁদবে। কেউ তার স্বপ্ন ডানায় ডানা মিলবে , কেউ ভেঙেচুরে যাওয়া স্বপ্নগুলোকে আবার জোড়া লাগানোর চেষ্টা করবে।
খান বাড়িতেও আজকের দিনটা শুরু হয়েছিল থমথমে নীরবতা আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে। সকাল থেকে আখি আর আড়িশার মধ্যে চলছে উত্তেজনার ঝড় । কি হবে রেজাল্ট ? আরিশার বাবা আখির বাবা এবং আসিফ তিনজনে কড়া গলায় বলে দিয়েছেন , যদি রেজাল্ট জিপিএ ফাইভ পয়েন্ট না আসে তাহলে পড়ালেখা আর করাবে না। দুজনকে একসাথে বিয়ে দিয়ে দেবে।
সকাল থেকে আখি আর আরিশার গলা দিয়ে এক ফোঁটা পানিও নামে নাই । মেহেরুন্নেসা এবং জাহিদা বেগম অনেক চেষ্টা করেছেন কিন্তু মেয়েদের জেদের কাছে হার মেনেছেন । রেজাল্ট না জানা পর্যন্ত কেউই খাবে না আজকে। এইচএসসি রেজাল্ট দেবে বলে সমস্ত কোচিং প্রাইভেট বন্ধ ছিল । তাই ওরা সকাল থেকেই বাড়িতে আছে। আসিফ ওদের মনের অবস্থা বুঝে চাপ দেয়নি পড়তে বসার।
বারোটার পর রেজাল্ট ইন্টারনেটে সার্কুলার হবে। আসিফ সকাল থেকে উঠে বাইরের সমস্ত কাজ সেড়ে বেলা বারোটার আগেই বাড়িতে চলে এসেছে। বর্তমানে সে সোফার উপর ল্যাপটপ কোলের উপর নিয়ে বসে আছে। গম্ভীর মুখ থমথমে হয়ে আছে। চাওয়াল শক্ত হয়ে যেন দাতের সাথে লেগে আছে। চোখ দুটো একরকম ল্যাপটপের স্কিনের উপর নিবন্ধ। তারও প্রচুর টেনশন হচ্ছে, ঘাম ঝরছে কপালে দু পাশ দিয়ে এসি রুম থাকা সত্ত্বেও । শার্টের ওপরে তিনটি বোতাম খুলে রেখেছে । মুখ দেখে বোঝা যাচ্ছে না তার মনের অভিব্যক্তি। তবে আঁখি আর আরিশা ভাইয়ের এই রূপটা চেনে দুজনেই ভয়ে একসাথে জড়োসড় হয়ে সোফার এক কোনায় বসে আছে। আরেক পাশে বসে আছে বাড়ির দুই কর্তা। আখির দাদীও বসে আছে পান চাবাচ্ছে। থেকে থেকে দুই নাতনীকে আশ্বাস দিচ্ছেন। তারা রেজাল্ট ভালো করবেই করবে। তার দুই নাতনি এত খারাপ স্টুডেন্ট না ।দুইটা বছর ধরে কি ঘাস কেটেছে নাকি? ফাস্ট ক্লাস পাবেই পাবে। এটা উনি লিখে দিতে পারেন। মেহেরুন্নেসা এবং জাহিদা বেগম দুজনে অত্যন্ত ভয় ভয় একপাশে দাঁড়িয়ে আছেন। দুজনের চোখে মুখে আতঙ্ক । যদি মেয়েরা আজ রেজাল্ট খারাপ করে তাহলে দুইকর্তা এবং ছেলে বড্ড রেগে যাবে। আসিফ দুইটা বছর ওদের পেছনে কম সময় নষ্ট করেনি । তার সময়ের একটা মূল্য আছে। এভাবে হেলায় তার সময় নষ্ট করতে পারে না। তাই আসিফের সময়ের মূল্য দুই বোনকে দিতেই হবে।
বারোটা বেজে দশ মিনিট পর আসিফ অনেক উত্তেজনা সাথে চেচিয়ে বলল,
" রেজাল্ট সার্কুলার হয়েছে আমি রিফ্রেস করে দেখছি।"
ব্যাস দুই বোনের পিঠ দিয়ে শীতল স্রোত বয়ে গেল। চোখে মুখে আতঙ্ক ,দৃষ্টি নোনা জলে টই টুমোর। কি হবে একটু পরে সব কি শেষ হয়ে যাবে? নাকি নতুন কিছু সূচনা হবে ! আঁখি আর আরিশার দুজন দুজনের দিকে মুখ চাওয়াচাই করল । আরিশা আখিকে চোখ দিয়ে বোঝালো শান্ত থাকতে । আঁখি মাথা দুপাশে নাড়ালো। তার মানে সে শান্ত থাকতে পারছে না। টেনশন হচ্ছে ভীষণ। বুকের ভেতর দ্রিম দ্রিম করছে। যদি সত্যি সত্যি রেজাল্ট খারাপ হয়, আর যদি বাড়ি থেকে বিয়ে ঠিক করে দেয় ? আখি কিছুতে আটকাতে পারবেনা , কিন্তু করতেও পারবেনা এই বিয়ে,। কারণ আখির মন দিল এখন অন্য কারো নামে লিখে দিয়েছে । সে ফিরে না আসা অব্দি আঁখি কিছুই করতে পারবে না। সে বোঝাতে পারছে না তার মনের উত্তেজনা।
ল্যাপটপটা রিফ্রেস করে দেওয়ার পর , আসিফ দ্রুত হাতে আঁখি আর আয়েশার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করল। কিছুটা সময় লাগলো । কারণ এই সময় ওয়েবসাইট বড্ড বিজি। সবাই যে যার মত রেজাল্ট দেখায় ব্যস্ত। তাই একটু দেরি হচ্ছে। শেষমেষ রেজাল্ট লিস্ট আসলো।
আঁখি আর আরিশা রেজাল্ট দেখার পর আসিফের মুখটা থমথমে হয়ে আছে। না মুখে আছে হাসি আর না রাগ। সব সময় যেরকম থাকে গম্ভীর সেরকমই আছে। আর এটা দেখে আখি আর আরিশার উত্তেজনার জেনো তরতর করে বাড়তে লাগলো। আখি এক হাত দিয়ে আরিশার হাত খামচে ধরল, অন্য হাত দিয়ে সোফার হাতল খামচে ধরলো। চোখ খিচে বন্ধ করে নিয়েছে তো সেই কখন। যতক্ষণ না আসিফ মুখ খুলে রেজাল্টের কথা জানাচ্ছে ততক্ষণ আঁখি চোখ খুলবে না।
" হুরররররেহ..... আমার দুই বোনই জিপিএ ফাইভ পয়েন্ট পেয়েছে এ প্লাস পেয়ে আমার দুই বোন উত্তীর্ণ হয়েছে এইচএসসি পরীক্ষায়। "
আসিফ অতিরিক্ত খুশিতে চেচিয়ে কথাটি বলল। ভাইয়ার কথা শুনে আঁখি তরাক করে চোখ খুলে তাকালো । স্বস্তির নিশ্বাস ফেললো। অবশেষে সে পেরেছে পেরেছে তার ভাইয়ের এবং পরিবারের মান রাখতে । মেহেরুন্নেছা এবং জাহিদা বেগম আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করলেন। বাড়ির দুই কর্তাও বেশ খুশি হলেন। ইতিমধ্যে ড্রাইভারকে ডেকে মিষ্টি আনার কথা বললেন। আর আখির দাদি উনিতো খুশিতে যেন নেচে বেড়ান । বুক ফুলিয়ে গলা চেঁচিয়ে বলতে লাগলেন ,
"দেখেছিস তোরা বলেছিলাম না আমার নাতনি দুইটা সবার সেরা। মিলল তো আমার কথা? আমার নাতনি দুইটা হলো একদম এক আঁকসিলেন।"
দাদির মুখে ভুলভাল ইংরেজি শুনে আজ বিরক্ত হলো না আসিফ। বরং তার স্বভাবের বাইরে গিয়ে হাসতে হাসতে দাদির ইংরেজিটা ধরিয়ে দিলো ।
" ওহো দাদি ! ওটা আকসিলেন নয় এক্সিলেন্ট হবে।
আর আম্মু, বড় আম্মু শোনো আজকে আঁখি আর আরিশা যা যা খেতে চাই ওদের যা যা পছন্দ সবকিছু রান্না করবে। কি কি নেই আমাকে লিস্ট করে দাও আমি নিজে গিয়ে বাজার থেকে সব আনছি । আর ওদের রসমালাই পছন্দ আমি নিজে গিয়ে রসমালাই নিয়ে আসব। আর সাথে ওদের একটা সারপ্রাইজ ও আছে।"
আঁখি যেন নিজের কানকে এবং চোখকে বিশ্বাস করতে পারছে না । তার ভাইয়া এতটা ভালো কতটা খুশি হয়েছে আজকে। হাসছে , ভাইয়াকে এরকম হাসতে আঁখি এর আগে কখনো দেখেনি। আজকে দেখছে মনটা জুড়িয়ে গেল। মনে মনে ভাবলো,
" সব সময় যদি এরকম হাসি খুশি থাকতে ভাইয়া? তোমাকে হাসিখুশি থাকতে কত সুন্দর দেখা যায়। তুমি নিজেও জানো না তোমাকে হাসলে কতটা মায়াবী লাগে। কিন্তু তুমি সব সময় ব্যবহার করো হিটলারদের মত। সেজন্য তো আর আরিশা তোমাকে হিটলার ভাইয়া বলে ডাকে।"
আরিশার কথা মাথায় আসতেই আঁখি পাশে তাকালো আরিশার দিকে । আরিশা একভাবে এক মনে তার সামনে তাকিয়ে আছে। চোখে এক নাম না জানা অনুভূতির আলো ঝিলিক মারছে। ঠোঁটে মায়াবী এক চিলতে লজ্জা মাখা মুচকি হাসি । আঁখি বুঝলো না আরিশা এতটা মনোযোগ সহকারে সামনে কি দেখছে।. বোঝার জন্য আরিশার নজর অনুযায়ী সামনে তাকালো এবং দেখতে পেল আখির ভাইয়া আসিফ দাঁড়িয়ে হেসে হেসে সবার সাথে কথা বলছে। তারমানে আরিশা আসিফ ভাইয়াকে দেখছে? কথাটা মাথায় আসতেই আঁখি আবারো আরিশার দিকে তাকালো। আরিশা এখনো আসিফের দিকে এক মনে তাকিয়ে আছে। আঁখি নিজের কাধ দিয়ে আয়েশার কাধে ধাক্কা দিল বললো,
" ওই আশুর বাচ্চা। কি দেখছিস অমন হা করে? মুখের মধ্যে তো মাছি ঢুকে লুঙ্গি ডান্স করবে । কি দেখছিস রে তুই আমার ভাইয়াকে?"
" আঁখি তোর হিটলার ভাইয়া হাসতেও জানে! দেখ কি মায়াবী হাসি হাসলে গালে দুইটা পাশে টোল পরে। ফর্সা গালে সেই টোল কি সুন্দর লাগছে দেখতে। আমি বোধহয় প্রেমে পড়ে গেছি । আমি তোর হিটলার ভাইয়ার হাসির প্রেমে পড়ে গেছি। ভাইয়ার ওই হাসির উপর আমি ক্রাশ খেয়.. "
কথাটা পুরো করতে পারল না। আরিশা মন্ত্র- মুগ্ধের মতো আসিফের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। আখি যখনি দেখল আরিশা বেফাস কথা বলে ফেলছে। এটা যদি কেউ শুনে ফেলে তাহলে আর রক্ষে থাকবে না । তাই চটজলদি কথা শেষ করার আগেই মুখ চেপে ধরে ফেলেছিল । তাই আরিশার পুরো কথা শেষ করতে পারেনি।
" চুপ চুপ একদম চুপ "! আরিশার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললো আঁখি , " আর একটা বেখাস কথা বললে কিন্তু তোর খবর আছে। তুই জানিস না আমরা ড্রয়িং রুমে আছি ? এখানে আব্বু ভাইয়া সবাই আছে। দয়া করে তোর এই পটর পটর মুখটা একটু বন্ধ রাখ। যা বলবি দয়া করে উপরে গিয়ে বল।"
" কিরে আঁখি তুই আরিশার মুখ চেপে ধরে আছিস কেন?"
আসিফ জিজ্ঞেস করল। আখি তারাতারি করে আরিশার মুখ থেকে হাত সরিয়ে আনতামতা করে বলল ,
"কি কি কিছু না ভাইয়া । বলছিলাম যে আমরা কি এবার একটু উপরে যেতে পারি? না মানে মিহির কি রেজাল্টের কি খবর সেটা জানা দরকার ছিল।"
" ঠিক আছে যা। তবে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নাম । লাঞ্চ করতে হবে আর তোদের জন্য আজকে একটা সারপ্রাইজ রেখেছি আমি সেগুলো লাঞ্চের টেবিলে বলবো । সো তাড়াতাড়ি নিচে নামবি ওকে! এখন যা।"
আঁখি আরিশা দুজনে উপরে চলে গেল। আঁখি উপরে গিয়ে দরজা বন্ধ করে দুই হাত বুকে বেঁধে আরিশার দিকে তাকিয়ে বলল ,
"কেসটা কি বলতো এবার শুনি! আমার ভাইয়াকে দেখে তুই এভাবে বলছিলি কেন? তুই কি সত্যি আমার ভাইয়ার প্রেমে পড়েছিস?"
" না ইয়ার! আমি ঠিক জানিনা। তবে তোর ভাইয়ের হাসি দেখে আমার কেমন কেমন জানি লাগছিল। আসলে কোনদিন তোর ভাইয়ার হাসি দেখিনি তো তাই । জানিনা কেমন জানি একটা ফিল হচ্ছিল। এখনো হচ্ছে। জানিস বুকের ভেতর যেন ড্রাম পেটাচ্ছে। সারা অঙ্গে কেমন জানি একটা শিরশির অনুভূতি হচ্ছে। কোনদিন দেখিনি তোর ভাইয়ের হাসি । যদিও বা উনি হাসেন খুবই কম শুধু ঠোঁটটা একটু বেঁকে যায়, এই যা। কিন্তু এভাবে মন খুলে হাসতে বা খুশি হতে এর আগে কখনো দেখিনি। আবির ভাইয়া চলে যাওয়ার পর থেকে তো দেখিনি। আবির ভাইয়া চলে যাওয়ার পর থেকে তোর ভাইয়াটাও কেমন যেন খিটখিটে হয়ে গেছে। মেজাজ সবসময় সপ্তম আকাশে উঠে থাকে। আগে তো বাড়িটা কত হাসিখুশি ছিল। "
আঁখি ভাবুক হলো। আবিরকে দেখেও তো আখির ঠিক এরকম অনুভূতি হয়েছিল । তাহলে কি আখির মতো আরিশা ও প্রেমে পড়ে গেল? দুই বোন তাহলে একই ঘাটের মাঝি হলো? কি হবে দুই বোনের শেষ পরিণতি ? আদৌ কি পরিণয় পাবে এই একতরফা ভালোবাসার । একতরফা ভালোবাসা গুলো যে সব সময়ই অপূর্ণ থেকে যায়। পূর্ণতা পায় না ভালোবাসা গুলো। তবুও আসিফ ভাইয়াকে কাছে পাবে আরিশা। নিজের মনের কথাগুলো বলার সময় পাবে সুযোগ হবে । বোঝানোর সুযোগ হবে । আরিশার ভাবনাগুলো স্বপ্নগুলো সত্যি হওয়ার চান্স থাকতে পারে। কিন্তু আঁখি যে এই স্বপ্ন লালন পালন করছে আদৌ কি পারবে সেই স্বপ্নের ডানা মিলতে। আদৌ কি পাবে সেই তার স্বপ্নের পুরুষকে । আদৌ কি মিলন হবে তার আর আবির ভাইয়ের সাথে?
ভাবনাগুলো ভাবতেই আঁখির চোখ ভিজে উঠলো। দুফোঁটা তপ্ত নোনা জল কোমল গালবেয়ে চিবুকে নামলো। আরিশা আখির চোখের পানি দেখে বিচলিত হয়ে আখির কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল,
" কি হয়েছে কাঁদছিস কেন ? আমি কি ভুল কিছু বলে ফেললাম ? বিশ্বাস কর আমি শুধু আমার অনুভূতি গুলো জানিয়েছি।"
" ও হো। এমনি চোখে পানি আসলো এটাই ভেবে জানি না ভবিষ্যতে আমার আর তোর কপালে কি আছে? জানি না তুই কি দেখে আসিফ ভাইয়ের প্রেমে পড়লি? এটাও জানি না তোর এই একতরফা ভালোবাসা কোনদিনও পূর্ণতা পাবে কিনা। তবে আমি চেষ্টা করব। যদি তুই সত্যি আসিফ ভাইয়াকে ভালোবেসে থাকিস তাহলে যে কোন সাহায্য লাগালে আমাকে বলবি। আমি চেষ্টা করবো তোকে সাহায্য করার । আমার বোন প্লাস একমাত্র বেস্ট ফ্রেন্ড তুই। তোর জন্য আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করতে রাজি আছি। এখন চল দেখি মিহি কি রেজাল্ট করলো বোধহয় এতক্ষনে অনেকগুলো ফোন দিয়ে ফেলেছে।
দুই বোন মিহির সাথে কথা বলল । মিহি জানালো সে পাশ করেছে। ফোর পয়েন্ট পেয়েছে। মিহির সাথে আরো অনেক কথা বলে দুই বোন ফোন রেখে ফ্রেশ হয়ে নিল । যোহরের নামাজ পড়ে নিচে নামলো। ততক্ষণে সবাই নিচে চলে এসেছে ড্রয়িং রুমে লাঞ্চ টেবিলে সবাই লাঞ্চ করছে। আরিশা আর আখিও এসে বসলো। সবার সাথে টুকটাক কথা বলে লাঞ্চ করে নিল । আরিশা লাঞ্চ করতে করতে বারবার আর চোখে আসিফ কে দেখছিল। লাঞ্চ শেষ হলে আসিফ দুই বোনকে উদ্দেশ্য করে বলল ,
" বলেছিলাম না তোদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ টা হলো তোরা দুজনে উপরে গিয়ে ঝটপট রেডি হয়ে নিচে নামবি । বিকেলে তোদের নিয়ে আমি ঘুরতে যাব । তোদের কে আজকে ফুচকা খাওয়াবো। অনেক ঘোরাঘুরি করব তারপর রাতে বড় রেস্টুরেন্ট থেকে ডিনার করে একবারে বাড়ি ফিরব। কী রাজি তো তোরা?"
আখি আর আরিশা যেন হতবাকতার সাগরে ডুব দিল । আজকে তারা তাদের কোন ভাইকে দেখছে? এটা কি তাদের সেই হিটলার আসিফ ভাইয়া, যে ভাইয়া বাইরে যাওয়া মোটেও পছন্দ করে না, সেই ভাইয়া নিজের মুখে বলছে বাইরে নিয়ে যাবে? আবার ফুচকাও খাওয়াবে? আবার বাইরের খাবার খাইয়ে বাড়ি নিয়ে আসবে ? এও কি সম্ভব ? কিভাবে সম্ভব?
আরিশা আখির কনুইতে গুতো দিয়ে কানে কানে ফিসফিস করে বলল,
" এই তোর হিটলার ভাইয়া হঠাৎ রোমান্টিক ভাইয়া কিভাবে হয়ে গেল? আমার মনে হয় কোন গাছের সাথে হয়তো বারি খেয়েছে তার জন্য স্মৃতিশক্তি ভুলে গেছে। আর নইলে শর্ট টাইম মেমোরি লস হয়েছে । নিজের স্বভাবটা একেবারে ভুলে গিয়েছ।
যখনই মেমোরি ফিরে আসবে দেখবি আবার সে আগের হিটলার হয়ে যাবে। তোর এই রোমান্টিক ভাইয়াকে হজম করতে আমার কষ্ট হচ্ছে। তোর এই ভাইয়াকে বল বেশি শক দিয়ে আমাদেরকে মেরে না ফেলে আগের ওই হিটলার হয়ে যেতে।"
আরিশাকে ফিসফিস করতে দেখে আসিফ ভ্রু কুঁচকে বলল ,
"সত্যি বলছি আমি। নাটক করছি না রেডি হবি। পাঁচটার মধ্যে বেরোবো আমরা। মাথায় থাকে যেন।"
আসিফ উঠে চলে গেল। আখি এবং আরিশার খাওয়া শেষ হলে আখির ছোট ভাই আরশ এবং দাদীর সাথে সাথে আরো কিছু সময় হাসিঠাট্টা কথাবার্তা বলে উপরে উঠে গেল। দুজনেই কি পড়বে ভাবতে লাগলো ।ভাবতে ভাবতে মনে পড়লে অনেক দিন তো ওরা শাড়ি পরে না তাই আজ শাড়ি পড়বে। যেমন ভাবা তেমন কাজ। দুজনেরই আলমারি থেকে একই রকম একই ডিজাইনের শাড়ি বের করল। দুজনের শাড়ির মিল একই রকম। একই ডিজাইনের জামদানি শাড়ি দুজনের । ঝটপট ফ্রেশ হয়ে শাড়ি পরল হালকা একটু মেকাপ করে চুলগুলো দুজনে খোলায় রাখল । এদিকে ঘড়িতেও আস্তে আস্তে সময় গড়িয়ে বিকেল ৫ টা বাজতে চলল । ওরা দুজন সময় নিয়ে আস্তে ধীরে রেডি হয়েছে যাতে পরে কোন তাড়াহুড়ায় ভুল না হয় । অনেকদিন পর তারা বাইরে যাচ্ছে ভীষণ খুশি । খুশিতে জানো আজ দুই বোনের নাচতে ইচ্ছে করছে। ভাবতেই পারছে না তাদের ভাইয়া তাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। সব সময় চার দেয়ালের মধ্যে বন্ধ থাকতে কয়জনেরই ভালো লাগে মাঝেমধ্যে তো একটু ঘুরতে যেতেই হয়ে ।
মেহেরুন্নেসা, জাহিদা বেগম এবং আম্রপালি খান তিনজনের ড্রইং রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন এবং কাঁথা সেলাই করছিলেন । হঠাৎ করেই মেহেরুন্নেসার ঘরে তার ipad কল আসার শব্দ হলো। উনি বুঝলেন হয়তো তার ছেলে ফোন দিয়েছে। এতদিন পর বাড়ির কথা আবার মনে পড়েছে । মানে আবির কল দিয়েছে। হয়তো দিত না, দুই বোনের আজ রেজাল্ট বেরিয়েছে দেখে কল দিয়েছে। জানতে তার দুই বোন কি করলো!
মেহেরুন্নেসা দ্রুত ঘরে গিয়ে কলটা রিসিভ করলেন। ভিডিও কল করেছে আবির । কলটা রিসিভ করতে আবিরের স্নিগ্ধ মায়াবী মুখখানা স্ক্রিনের উপর ভেসে উঠলো । উনি কতক্ষণ এক দৃষ্টিতে চেয়ে ছেলেকে দেখলেন হয়তো চোখের তৃষ্ণা মেটানোর চেষ্টা করছেন। আবির মায়ের অশ্রু ভেজা দৃষ্টি দেখে মুচকি হাসলো তারপর বলল,
" কেমন আছো আম্মু? আর কাঁদছো কেন? আমি ঠিক আছি আমি সব সময় ঠিক থাকি। বাড়িতে খুব একটা কল দেই না কারণ অনেক বিজি থাকতে হয় আমাকে। তুমি জানোই তো আমি কেন বিজি থাকি। "
"হ্যাঁ হ্যাঁ জানি তোর এত ব্যস্ততা কিসের। এত বড় ভার্সিটির প্রফেসর তুই। একটু ব্যস্ত তো থাকবিই । তাই বলে বাড়িতে কি একটু কল দেওয়া যায় না? একটু কথা বলা যায় না? তুই কি জানিস না তোর এই মা তোর জন্য কত অপেক্ষা , করে কত কান্না করে ,টেনশন করে ? বাড়িতে ফিরবি না বলে বলে দশটা বছর কাটালি। এই দশটা বছর তোর একটা বারের জন্যও মনে হয়নি এই দুখিনী মা টাকে একটু বুকে জড়িয়ে ধরি ? দুঃখিনী মায়ের বুকটাকে একটু ঠান্ডা করি? "
মেহেরুন্নেছা কথা বলতে বলতে ড্রইং রুমে চলে এসেছেন। এসে শাশুড়ির পাশে ছোফায় বসলেন। স্কিনের উপর দাদীর মুখটা দেখতেই আবির মায়ের কথা ঘুরিয়ে দাদির সাথে কথা বলতে শুরু করলো,
" কি গো ডার্লিং কেমন আছো বলো? দিন দিন তুমি কি বেশি সুন্দরী হয়ে যাচ্ছ? জামাই বিদেশ দেখে স্ক্রিন কেয়ার বেশি বেশি করছো ? তোমাকে দেখে তো আমি ফিদা হয়ে যাচ্ছি। বারবার প্রেমে পড়ে যাচ্ছি তোমার।"
আবিরের দাদি হেসে আইপ্যাড টা হাতে নিয়ে দুষ্টুমি করে বলল,
" হ্যাঁ হ্যাঁ আমার জামাই তো আর আমার খবর নেয় না । সেই ১০ বছর আগে বিদেশ গেছে। আমি এখন একা তার জন্য বেশি বেশি যত্ন করি । বাড়িতে আরেকটা জামাই আছে হ্যাঁরে পটানোর জন্য।"
সবাই হেসে ফেলল জাহিদা বেগম টুক টাক আবিরের সাথে কথা বললেন। আবিরের মা আইপ্যাড টা নিয়ে আবার কথা বলতে লাগলেন। এমন সময় সিঁড়ি দিয়ে নাম ছিল আখি এবং আরিশা। আবির তার মায়ের কাছ থেকে শুনেছে আঁখি এবং আরিশার রেজাল্টের বিষয়। আবিরের মা দুই মেয়েকে আসতে দেখে পেছন ক্যামেরা দিয়ে দুই মেয়েকে দেখালেন ছেলেকে ।.মুখে বললেন,
" ওই দেখ ওরা ঘুরতে যাচ্ছে। আসিফ নিজে ওদের ঘুরতে নিয়ে যাবে বলেছে। দুই বোন আজ কত খুশি এ প্লাস পেয়েছে দুজনেই ।আসিফ বড্ড খুশি হয়েছে আর খুশিতে ওদের সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছে। তুই থাকলে আজ বড্ড আনন্দ হতো রে..!"
আবিরের কি তার মায়ের কথা কানে যাচ্ছে? ওতো স্কিনের উপর দুই রমনী কে দেখছে। একজন তার বোন আরিশা আর একজন তার আরেক বোন আখি। দুজনেই নীল শাড়ি পড়েছে একই রকমের। চুলগুলো দুজনেই ছেড়ে দিয়ে রেখেছে। কি সুন্দর মায়াবী যেন নীল পরী। আবির আখির দিকে লক্ষ্য করল এর আগে কখনোই আবির আখি কে এভাবে দেখেনি। কিন্তু আজ আবিরের কি হচ্ছে কে জানে। নিজের বোন আরিশাকে ফেলে আখিকেই দেখছে। মন্ত্র-মুগ্ধের মত তাকিয়ে আছে। ততক্ষণে আখি এবং আরিশা কাছাকাছি চলে এসেছে। আরিশা এটা যখনই বুঝতে পেরেছে ভিডিও কলে আবির ভাই আছে, মায়ের হাত থেকে ফোনটা চট জলদি নিয়ে নিল। হাসি হাসি মুখ নিয়ে বলল ,
"ভাইয়া তুমি কল করেছো? তুমি জানো আমরা এ প্লাস পেয়েছি। তুমি আমাদের গিফট পাঠাবে কবে? তুমি তো বলেছিলে পরীক্ষায় এ প্লাস পেলে আমাদের তুমি সারপ্রাইজ গিফট পাঠাবে। কবে পাঠাবে বল?"
" পাঠাবো তো! আমি অলরেডি গিফট রেডি করে ফেলেছি । কিছুদিনের মধ্যেই তোরা পেয়ে যাবি। আরো কিছু লাগলে আমাকে বল তোদেরকে ল্যাপটপ কিংবা ফোন আমি পাঠাবো? "
" না না! " আরিশা চমকে উঠে বলল, " তোমার হিটলার ভাইয়া যদি জানতে পারে তাহলে আমাদের মেরেই ফেলবে । ওসব ল্যাপটপ ফোন পরে দেখা যাবে। যদি আসিফ ভাইয়া অনুমতি দেয় । আগে ভার্সিটিতে চান্স তো পাই তারপর। "
আঁখি এতটা সময় এক পাশে চুপচাপ দাঁড়িয়ে ছিল। আবিরের কথা শুনতে আখির হার্টবিট যেন হঠাৎ করেই থমকে গেছিল । সারা অঙ্গে শীতল স্রোত বয়ে চলেছে। আরিশা আখির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল ," আখির সাথে কথা বলবে না ভাইয়া ?"
এইটুকু বলেই আবিরের উত্তরের অপেক্ষা না করে আখির হাতে আইপ্যাড টা ধরিয়ে দিল। আইপ্যাড হাতে পাওয়ার সাথে সাথে আখির ভিতরে যেন একসাথে একশ টা ড্রাম বাজা শুরু করেছে। আইপ্যাডে নজর ফেলতেই আবিরের সাথে চোখাচোখি হলো। আবিরের পুরুষালী শক্ত চাওয়াল, গভীর খাদ যুক্ত মায়াবী চোখ, খাড়া নাক কপালের ওপর আসা কিছু অবাধ্য চুল, খোঁচা খোঁচা চাপ দাড়ি সবকিছু যেন দ্বিতীয়বারের মতো ঘায়েল করল আখিকে । নজর ফেলতে ভুলে গেল আঁখি ।চোখ দুটো এক ভাবে বরফের মত জমে গেল আইপ্যাডের উপর।
এদিকে আবির বেশ কিছু সময় নিরব থাকার পর মুখ খুলল,
" কিরে শুনলাম এ প্লাস পেয়েছিস ? খুশি হয়েছি খুব। আমার দুই বোন মাশাল্লাহ। এবার দেখবি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যাবি। তোদের সারপ্রাইজ গিফট খুব তাড়াতাড়ি তোদের কাছে পৌঁছে যাবে। এখন ঘুরতে যা তোর আসিফ ভাইয়ার সাথে। আমি রাখছি আবার পরে কথা হবে বাই।"
আখিকে কোন কথা বলার সুযোগ না দিয়ে আবারও কল কেটে দিল আবির । আখির চোখ দুটো ভিজে উঠলো নোনা জলে । কিন্তু নিজের ভেজা চোখ দুটো আখি পলক ফেলে সামলে নিল। আই প্যাড টা ফিরিয়ে দিল তার বড় মায়ের হাতে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল,
" আমার কোন গিফট চায় না আবির ভাই। যদি আপনি ফিরে আসতেন বিশ্বাস করুন সবথেকে বড় আর অন্তিম উপহার হতো আমার আপনি নিজে। কৃত্রিম কোন উপহার আমার প্রয়োজন নেই । আমার শুধু আপনাকে প্রয়োজন । ফিরে আসুন না প্লিজ। আমি আপনার জন্য দিন গুনছি। প্লিজ ফিরে আসুন।"
(চলবে....?)
( কমেন্টে জানাও প্লিজ কেমন লাগছে ভালো লাগলে লাইক দিও আর একটা ফলো দিয়ে পাশে থেকো)
