#..আমারও একটা আবির ভাই আছে..# পর্ব : ৪ ..লেখিকা.:. আঁখি শেখ..
.............
সময়টা লন্ডনের রাত বারোটা ।
হোয়াইটচ্যাপেল (Whitechapel): ১৮৮৮ সালের কুখ্যাত ধারাবাহিক খুনি 'জ্যাক দ্য রিপার' (Jack the Ripper)-এর অপকর্মের জায়গা হিসেবে এটি বিশ্ববিখ্যাত। এখানকার সরু গলিগুলো ভিক্টোরিয়ান যুগের অপরাধের সাক্ষী।
শহরের অভিজাত ও আলো ঝলমলে রূপের ঠিক উল্টো পিঠে, ডকলাইন্ডস এলাকার এক পরিত্যক্ত ও ধ্বংসপ্রায় শিল্পাঞ্চলের বেসমেন্ট বা গোডাউন। চারপাশটা বর্জ্য পদার্থ, মরচে ধরা লোহার কন্টেইনার আর তীব্র ভ্যাপসা গন্ধে ভরা। মাথার ওপর ঝুলন্ত একটা মাত্র হলুদ ডিম লাইট মিটিমিটি করে জ্বলছে।
গোডাউনের মাঝখানে একটা শক্ত লোহার খুঁটির সাথে শক্ত করে বাঁধা রয়েছে একটি লোক। তার হাত দুটো পেছন দিক থেকে দড়ি দিয়ে এমনভাবে বাঁধা যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। হাঁটু ভেঙ্গে মাথা নিচু করে বসে আছে। চোখের ওপর কালো কাপড়ের মোটা পট্টি বাঁধা।
লোকটার মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে, পরনের শার্টটা ছিঁড়ে ফেলার কারণে তার শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে দাগ আর আঘাতের চিহ্ন স্পষ্ট। মার খেতে খেতে লোকটির অবস্থা এতটাই করুন যে তার নিশ্বাস নেওয়ার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই।
ঠিক সেই মুহূর্তে গোডাউনের ভারী লোহার দরজাটা একটা বিকট শব্দে খুলে গেল।
বাইরে থেকে ধীর পায়ে ভেতরে প্রবেশ করল তিনজন লোক। তাদের পরনে মাথা থেকে পা পর্যন্ত কালো রঙের ওভারকোট, হাতে চাবুক আর পকেটে লুকানো ব্রাউনিং পিস্তল।
মাঝখানে যে হেঁটে আসছে—তার চেহারায় এমন এক অচেনা বরফশীতল নিষ্ঠুরতা আর অন্ধকার রাজ্যের অদম্য ক্ষমতা খোদাই করা, যা যেকোনো মানুষকে এক পলকে হিম করে দিতে পারে।
আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডার্ক জগত তাকে চেনে —এ.কে. (A.K.) নামে। লন্ডন শহরের আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারদের গডফাদার, ড্রাগ সিন্ডিকেট ও অস্ত্রের বৃহত্তম নেটওয়ার্কের একমাত্র অদৃশ্য সর্দার ‘এ.কে.’!
বাঁধা লোকটা অন্ধকারের মধ্য থেকেই পায়ের শব্দ শুনে ভয়ে থরথর করে কাঁপতে লাগল। সে কাঁদতে কাঁদতে সামনের কালো পোশাকধারী এক মাফিয়ার পায়ে মাথা ঠেকিয়ে আর্তনাদ করে বলল,
"আমাকে... আমাকে এখানে কেন এনেছেন? প্লিজ... প্লিজ আমাকে ছেড়ে দিন! আমি কার কী ক্ষতি করেছি? কোথায় নিয়ে এসেছেন আমাকে?"
সামনে দাঁড়িয়ে থাকা মাফিয়া লোক ক্রুর হেসে লোকটার চুল মুঠি করে ধরে মাথার পট্টিটা এক টানে খুলে ফেলল।
"তোর যমের কাছে এনেছি!" লোকটা দাঁতে দাঁত চেপে বলল, "ওই দেখ, তোর যম আসছে!"
বাঁধা লোকটা আলোয় চোখ সয়ে আসার আগেই ওপরের দিকে চোখ তুলে তাকাতে যাচ্ছিল। ঠিক তখনই তার মাথার চুল খামচে ধরে পাশের এক গার্ড হিংস্রভাবে চেঁচিয়ে উঠল,
"খবরদার! চোখ তুলে তাকাবি না বলছি! এ.কে.-র চোখের দিকে তাকিয়ে কথা বলা নিষেধ! একদম চোখের দিকে তাকাবি না!"
লোকটা ভয়ে শিউরে উঠল। সে হামাগুড়ি দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সামনে বসা মানুষটার জুতো আঁকড়ে ধরার চেষ্টা করল।
সামনে রাখা একটা চামড়ার সোফায় ঠিক জমিদারদের মতো এক পায়ে আরেক পা তুলে হেলান দিয়ে বসেছে এ.কে.। তার পরনে কালো রঙের দামী স্যুট, শার্টের ওপরের দুটো বোতাম খোলা, লোমহীন প্রশস্ত শক্তপোক্ত বুক দেখা যাচ্ছে, হাতের কব্জিতে একটা দামি রোলমেক্স ঘড়ি ঝিলিক দিচ্ছে। তার চোখ দুটোতে কোনো মানুষের অনুকম্পা নেই, আছে কেবল এক হিংসাত্মক, রক্তপিপাসু আগুন।
লোকটা মাটিতে মাথা ঠুকে কাঁদতে লাগল,
"এ.কে. ভাই... মাফ করে দিন আমাকে! কেন ধরে এনেছেন বলুন? আমি তো ছোট ব্যবসায়ী..."
একে বাম হাতটা উঁচু করলে তর্জনী আঙ্গুল দেখালো তখনই তার বাম পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ড একটা দামি সিগার তার ঠোঁটে চেপে দিল এবং ডান পাশে থাকা বডিগার্ড লাইটার জ্বালিয়ে দিল সিগারেটের মাথায়। এ.কে. একটা দীর্ঘ টান দিয়ে ধোঁয়া ছেড়ে অত্যন্ত শান্ত, কিন্তু বরফের মতো ধারালো গলায় মুখ খুলল,
"তোর নাম ডেভিড, তাই না?"
এ.কে এর ভারী গলার আওয়াজ গোডাউনের প্রতি কোণে প্রতিধ্বনি তুলল।
"তুই থাকিস বাংলাদেশে, আর সাম্রাজ্য পাতার স্বপ্ন দেখিস লন্ডনে। তুই বাংলাদেশে বসে আমার নাম ভাঙিয়ে ড্রাগের ব্যবসা করে যাচ্ছিস—সেটা আমি একসময় মেনে নিয়েছিলাম। তুই আমার নাম ব্যবহার করে অবৈধ অস্ত্র পাচার করছিস—সেটাও মেনে নিয়েছিলাম। এমন কি, সোনা চোরা কারবার করছিস—সেটাও আমার নজরে আসার পরও আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। কারণ এগুলোতে তোর প্রফিট হয়, আর সেই প্রফিটের একটা অংশ আমার ডার্ক চ্যানেলে আসে।"
এ .কে. সামান্য ঝুঁকে বসল। তার চোখের সেই হিংস্র আগুন তখন দাউদাউ করে জ্বলছে।
"কিন্তু... তুই আমার নাম ব্যবহার করে নারী পাচার করছিস কেন বাস্টার্ড, ব্লাডি বিস্ট?"
শেষ কথাটা বলতেই এ.কে এর গলার স্বরটা এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করল যে পুরো বেসমেন্টের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে গেল!
ডেভিড ভয়ে কেঁপে উঠে বলল, "আ... আমি তো শুধু..."
"থাম!"
এ . কে হাত তুলে তাকে থামিয়ে দিয়ে ঠোঁটে এক বাঁকা, নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল,
"মেয়েদের আমি ঘৃণা করি—সেটা ঠিক আছে। আমার এই অপরাধের দুনিয়ায় কোনো কোমলতার স্থান নেই। কিন্তু তাই বলে নারী পাচার করার মতো এত ঘৃণ্য, এত পচা কাজ আমি করি না! আমি গ্যাংস্টার হতে পারি, মাফিয়া কিং হতে পারি, কিন্তু আমি নরপিশাচ নই! আর তুই আমার নাম ভাঙিয়ে এই নোংরা ব্যবসা করছিস? তুই আমার ব্র্যান্ড নেম ব্যবহার করে নিরীহ মেয়েদের ট্রাফিকিং করছিসরে ফাকিং ব্লাডি বাস্টার্ড ?"
ডেভিড কাঁদতে কাঁদতে বলল, "আর... আর কোনোদিন করব না ভাই! মাফ করে দিন!"
এ.কে. নিজের কোট থেকে একটা চকচকে সিলভার রঙের নাইন এম এম পিস্তল বের করল। পিস্তলটা আস্তে করে নিজের আঙুলে ঘোরাতে ঘোরাতে সে বলল,
"আমার এই আন্ডারওয়ার্ল্ডের হিস্ট্রিতে 'ক্ষমা' নামে কোনো শব্দ নেই, ডেভিড। তুই যে পাপ করেছিস, তার একটাই মাত্র প্রায়শ্চিত্ত আছে।"
এ.কে পিস্তলটা সোজা রফিকের কপালে ঠেকিয়ে দিল!
"তোর ব্যাংক ব্যালেন্স, তোর সমস্ত অবৈধ প্রপার্টি, তোর কোম্পানি—সব আমার নামে ট্রান্সফার করার পেপারসে এখনই সই করবি। আর তারপর... নিজের হাতে এই বন্দুকটা তোর নিজের মাথায় ঠেকিয়ে নিজের খুলিটা উড়িয়ে দিবি। এটাই তোর পাপের একমাত্র প্রায়শ্চিত্ত, এটাই তোর শাস্তি।"
ডেভিড চিৎকার করে কেঁদে উঠল
, "না! না! এ.কে. ভাই! দয়া করুন..."
এ .কে সোফায় পেছনে হেলান দিয়ে এক পৈশাচিক, অট্টহাসি হেসে উঠল। তার সেই হাসির শব্দে গোডাউনের অন্ধকার যেন আরও গভীর হয়ে উঠল।
ডেভিড ভুলবশত একবার এ.কে এর চোখের দিকে তাকাতে গিয়েছিল। অমনি পাশের গার্ড সজোরে ডেভিড এর মাথায় একটা লাথি মেরে বলল.
"বলেছি না এ.কে.-র চোখের দিকে তাকানো নিষেধ! চোখ নামা!"
এ.কের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং সিকিউরিটি ইনচার্জ' 'মেহেরাব মির্জা মাহির' হাতে কিছু পেপারস নিয়ে এগিয়ে গেল ডেভিডের সামনে । আরেকজন গার্ড এসে ডেভিডের হাত বাধা মুক্ত করে দিল সাইন করতে বললে ডেভিড হাতজোড় করে বলল,
" দয়া করে আ-আমায় মাফ করে দিন। আ-আমার বউ আছে একটা মে-মেয়ে আছে ওরা পথে বসবে, দয়া করে আমায় মাফ করে দিন আর এরকম করবো না প্লিজ,......"
এ.কে পিস্তল ঘোরানো থামিয়ে দিয়ে গা দুলিয়ে হেসে উঠলো । ভয়ংকর সেই হাসি । সুন্দর মায়াবী মুখখানায় কুৎসিত সেই অট্টহাসি খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। একের ডান হাত 'মাহির' এবং বাম হাত 'থমাস' দুজনেই বসের সেই হাসি দেখে শুকনো ঢোক গিলল।
একে হাসি থামিয়ে মাহির দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা ও শান্ত স্বরে বলল,
" মাহির! ডেভিডের বউয়ের বয়স কত? মেয়ের বয়স বা কতো?"
" জি বস, বউ এর বয়স থার্টি সিক্স এবং মেয়ের বয়স সেভেনটিন। নাউ দেয়ার সি লিভ ইন বাংলাদেশ। "
এ.কে এর ঠোঁটের কোনায় ফুটে উঠল বাঁকা কুটিল নোংরা হাসি। যে হাসি দেখে থমাস এবং মিহির মুহূর্তেই বুঝে গেলেন তার বস এখন কি বলতে চাইছে। এ.কে. ধারালো এবং চাওয়াল শক্ত করে রুক্ষ কণ্ঠে বললো,
" ওর বউ এবং মেয়েকে তুলে নিয়ে এখানে নিয়ে আই। ক্লাবে নিলাম করে দে। বৌ থার্টি সিক্স তার মানে এখনো বেশ হট। আর মেয়ে সেভেনটিন সদ্য যৌবনে পা দেয়া ফুলটুসি। মেয়ের দামটা আরো বেশি হবে। নিলাম করে দে অনেক টাকা পাবো। ইউ নো না বাংলাদেশের থেকে বিদেশে এসহোল দের কদর বেশি। "
চমকে উঠল ডেভিড। চিৎকার দিয়ে পায়ে পরল এ.কে 'র। অসহায় হয়ে ভিক্ষা চাইল,
" নো নো ডোন্ট ডু দিস, এ.কে , প্লিজ ডোন্ট ডু দিস এটা করবেন না। প্লিজ ওদেরকে এরকম দোযখে ঠেলে দেবেন না । ওদের তো কোন দোষ নাই ওরা তো কোনো অন্যায় করেনি। যা করেছি আমি করেছি। দয়া করুন এত বড় সর্বনাশ করবেন না।"
এ.কে মুহূর্তে যেন হিংস্র হয়ে উঠলো। ডেভিড একের পায়ের উপর মাথা ঠেকিয়েছিল। এ.কে ওই বাম পা টা তুলে ডেভিডের মাথার ওপর রেখে ফ্লোর এর সাথে চেপে ধরল। ভারী বুট জুতার শক্ত পায়ের থাবায় ডেভিডের যেন মাথার মস্তিষ্ক পর্যন্ত চ্যাপ্টা হয়ে যাচ্ছিল। হিংসাত্মক এবং ভয়ানক কন্ঠে গর্জে উঠে বলল এ.কে ,
" শুয়োরের বাচ্চা! তোর এখন নিজের বউ বাচ্চার জন্য খুব মায়া হচ্ছে! যখন অন্যের বউ অথবা মেয়েকে তুলে নিয়ে পাচার করে দিতিস ক্লাবে ক্লাবে নিলাম করে বিক্রি করে দিতিস তখন তোর মায়া লাগত না? ওই মেয়েদের দিকে তাকিয়ে মনে হতো না তোর নিজের ঘরেও বউ বাচ্চা আছে ? ওই সব মেয়েদের সামনে নিজের বউ বাচ্চাকে কল্পনা করে দেখতে পারতিস না কতটা কষ্ট হয়, নিজের বউ-বাচ্চাকে অন্যের বিছানায় দেখতে । কুত্তার বাচ্চা তোর এখন দরদ উতলে পড়ছে? যদি বউ-বাচ্চাকে সুস্থ রাখতে চাষ, তাহলে এটাতে সই কর আর নিজের মাথায় নিজেই গুলি কর।"
" না-না আমি পা-পারব না।"
অনেক কষ্টে কাঁপা কাঁপা গলায় মুখ খুলল ডেভিড। এত কিছুর পরেও ডেভিড যে রাজি হচ্ছে না দেখেও একে শান্ত হয়ে বসলো । একের মাথার উপরে পা টা চেপে রেখেই বাঁকা একটা হাসি দিয়ে মাহির এবং থমাসের উদ্দেশ্যে বলল,
" মাহির এবং থমাস ! তোরা দুজনে যত দ্রুত পারিস এস হোল দুটোকে বাংলাদেশ থেকে এখানে আনার ব্যবস্থা কর । মাহির তোর বয়স কম সদ্য ২৬ এ পা দিয়েছিস , তাই তুই নিবি ডেভিডের কচি মেয়েটাকে।
আর থমাস তোর বয়স ৩২ তুই নিবি ডেভিডের হট বউটাকে । যা আগামী এক সপ্তাহ তোদের ছুটি। এক সপ্তাহ তোরা নিজেদের বেডরুম থেকে বের হবি না। এক সপ্তাহের মধ্যেই ডেভিডের বউ আর বাচ্চাকে তোদের আমি দিয়ে দিলাম। তোদের জ্বালা মিটিয়ে নিবি এক সপ্তাহ ধরে। "
মাহির এবং থমাস দুজনেরই কাশি উঠে গেল । তাদের বস এটা কি বলছে? এটা কিছুতেই সম্ভব নয়। আজ পর্যন্ত ওরা নারী ঘঠিত কোনো ব্যাপার ঘটায় নি । দুজনেই পিওর ভার্জিন। এখন কিনা তাদের এই ভার্জিনিটি নষ্ট করবে এই ডেভিডের বউ-বাচ্চায়? এটা কিছুতেই হতেই পারে না। থমাস এবং মাহির দুজনেই আতঙ্কিত দৃষ্টিতে তাকালো বসের দিকে । কিন্তু এ.কের মধ্যে কোন ভাবাবেক নেই । যেন খুবই স্বাভাবিক ব্যাপার । এইমাত্র সে কি বলল তার কোন লেস মাত্র তার মুখের অভিব্যক্তিতে ফুটে উঠছে না। দুজনেই আতঙ্কিত হয়ে তাদের বসকে বলল ,
"হোয়াট আর ইউ সেয়িং বস! দিস ইজ ইম্পসিবল! ওই আর কান্ট ডুয়িং ডু দিস।"
এ.কে এবার কিছুটা বিরক্তি নিয়ে তাকালে ওদের দুজনের দিকে। বিরক্তি নিয়েই বলল,
" কেন তোরা কি পুরুষ মানুষ না ? নাকি তোদের পুরুষত্ব নেই ? তোদের কি মেয়ে লাগে না?"
" বস আপনিও তো পুরুষ মানুষ। আজ পর্যন্ত আপনাকে তো দেখলাম না কোন মেয়ের সাথে বেড শেয়ার করতে। তাহলে আমাদের কেন বলছে...!"
মাহির না চাই তেও মুখ ফুটে কথাটি বলে ফেলল। আসলে মাহিরের স্বভাবটাই এরকম। যেখানে সেখানে বোম ফাটানো কথা বলে ফেলে । অনেক চেষ্টা করেছে মাহির তার নিজের মুখটা আটকে রাখার । কিন্তু বেইমানি মুখটা কিছুতেই আটকে রাখতে পারে না। মাহিরকে তার জন্য প্রতিবারই বসের হাতে থাপ্পড় খেতে হয়। আর পতি বারই মুখের মানচিত্র বদলে যায়। থমাস এবার শান্ত দৃষ্টি নিয়ে তাকালো মাহিরের দিকে। থমাস সম্পূর্ণ মাহিরের বিপরীত। ভূমিকম্প হয়ে গেলেও বোধহয় এই পুরুষটার কোন হেল্দল পাওয়া যায় না।
উচ্চতা ছয় ফুট এর উপরেই হবে বিশাল দেহি, শক্ত পোক্ত চওড়া কাধ গায়ের রং ধবধবে ফর্সা, বিদেশি গম্ভীর ৩২ বছর বয়সি যুবক । মাহিরের উচ্চতা ও প্রায় ছয় ফুট তবে মাহিরের গায়ের রং শ্যামলা। শক্তপোক্ত পেটানো দেহ । শ্যামলা গায়ের রং হলেও মুখে একরাশ মায়াবী খেলে বেড়ায়। মাহিরের দৃষ্টি এলোমেলো । মুখে হাত চেপে দাঁড়িয়ে আছে।
এ. কে শীতল দৃষ্টিতে তাকালো মাহিরের পানে। দাঁতে দাঁত চেপে কটমট করে বলল ,
"মরার শখ জেগেছে ? আমার পুরুষত্ব নিয়ে কথা বলছিস ! আই হেট লেডিস ! তোর এই মুখটাকে সামলে রাখ , না হলে কবে দেখবি তুই আছিস কিন্তু তোরে থোবরাটা নেই । মাইন্ড ইট!"
এ.কের ধারালো কথা শুনে মাহিরের যেন প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। মুখে হাত চেপে শটান দাঁড়িয়ে রইল। থমাসের দিকে একবার আর দৃষ্টিতে তাকালো, থমাস দৃষ্টি দিয়েই সাবধানে থাকতে আদেশ করল।
ডেভিডের গলা শুকিয়ে আসছে । শরীরের রক্ত সঞ্চালন বোধ হয় কমে গেছে । চোখ দুটো বুঝে আসতে চাইছে। নিঃশ্বাস শরীরের মায়া ত্যাগ করতে চাইছে। চোখ বন্ধ করে তাকালে ডেভিডের মুখের সামনে ভেসে উঠছে বউ এবং বাচ্চার মুখ। তাদেরকে সুখে রাখার জন্যই তো ডেভিড অবৈধ পথ বেছে নিয়েছিল। প্রথম প্রথম ব্যবসা শুরু করে অনেক টাকা লস খেয়েছিল। প্রায় চালানি আটকে দিত পুলিশ ।
এমনই একদিন একটা চালান আটকে দিতে গিয়েছিল পুলিশ। ডেভিড না চাইতেও এ.কে এর নাম উচ্চারণ করেছিল সেই দিন। ব্যাস কাজ খতম। এ.কে এর নাম শুনতে পুলিশগুলো ট্রাকটা ছেড়ে দিয়েছিল। ট্রাকে ভর্তি ছিল অস্ত্র এবং ড্রাগ। সেদিনে ডেভিড সাহস পেয়েছিল। একের নাম ভাঙিয়ে চালাত অবৈধ ব্যবসা। অবৈধ ব্যবসা চালাতে চালাতে লোভ বেশি বেড়ে গিয়েছিল। যখন দেখলো এ.কের নাম বললে যে কোন চালান খালাস হয়ে যাচ্ছে আর ডেভিডের প্রফিট বাড়ছে।, ডেভিড তখন ব্যবসাটাকে বড় এবং আরো বাড়ানোর জন্য মেয়ে পাচার এবং শিশু পাচারের মতো জঘন্য কাজ শুরু করল ।.আর সেটাও এ.কের নাম ভাঙিয়ে। আর যাতে এ.কে রেগে গেল। এ.কে সব ধরনের অবৈধ ব্যবসা থাকলেও নারী পাচার এবং শিশু পাচারের মতো কোনো অবৈধ ব্যবসা একের নেই। একে এগুলোকে সাপোর্ট করে না। অনেকে অনেক প্রস্তাব দিয়েছে কত বিদেশি বিদেশি বড় বড় গ্যাংস্টার মাফিয়া রা এসে একের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চেয়েছে। কিন্তু একে কখনোই মেয়ে পাচারের মতো জঘন্য কাজেলিপ্ত হয়নি।
আর যখন শুনেছে বাংলাদেশের একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার নাম ভাঙিয়ে নারী ও শিশু পাচার শুরু করেছে। তখন আর নিজেকে আটকে রাখতে পারল না। বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়ে এসেছে এবং তারই শাস্তি চলছে।
" দয়া করে আমার বউ বাচ্চার কোন ক্ষতি করবেন না। আপনারা যা বলবেন আমি মেনে নেব। কোথায় সই করতে হবে দিন আমি সই করে দিচ্ছি। তবু দয়া করে আমার বউ বাচ্চাকে ছেড়ে দিন।"
জীবনের মায়া ত্যাগ করে বউ-বাচ্চাকে বাঁচানোর লোভে রাজি হয়ে গেল ডেভিড, এ.কের কঠিন ও নির্দয় শর্তে। এ.কে এর ঠোঁটে ফুটে উঠল বাঁকা কুটির হাসি। মাহির পেপারসগুলো ফ্লোর এর উপর রাখল। এ.কে ততক্ষণে .ডেভিডের মাথার উপর থেকে পা উঠিয়ে নিয়েছে ।.ডেভিড উঠে কাঁপাকাঁপা হাতে প্রত্যেকটা পেপার্সের সাইন করে দিল ।.কারণ ও জানে পৃথিবীতে সব বরফ গলে গেলেও এ.কের বরফ কোনদিনও বলবে না। ও একজন বরফ মানব। হৃদয়হীন পাষণ্ড মনে কোন দয়া মায়া নেই । প্রতিদিন সকাল এ রক্ত দিয়ে হাত রাঙায় এবং রাতে রক্ত দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করে ঘুমায় ।.এটাই হলো এ.কের প্রতিদিনের রুটিন।
তবে এতকিছু করার পরও এ.কের বিরুদ্ধে কোনদিনও কোন কথা বলার সাহস কেউ করে উঠতে পারেনি। এ.কে যেন নিজে একটা ধোঁয়াশা। ওকে কেউ আজ পর্যন্ত ছুঁতে পারেনি। দেখেছেও খুব কম সংখ্যক মানুষ। এ.কে নাম শুনলেই সবার হাটু কাঁপে । প্যান্ট ভিজে যায়। এ.কে চোখের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা কারো নেই। কিন্তু কে এই এ.কে ? কি তার আসল নাম? এ.কে এর পূর্ণরূপ কি? চলুন একটু খতিয়ে দেখা যাক।
" আব্রাহাম খান আবির" ওরফে "এ.কে"
আব্রাহাম থেকে এ' আর খান থেকে 'কে' দুটো মিলিয়ে 'এ.কে'!
দশ বছর আগে বাংলাদেশ থেকে লন্ডনে পা রেখে আজ হয়ে উঠেছে আব্রাহাম খান আবির থেকে শুধু এ.কে। আব্রাহাম খান আবির বললে কেউ চিনবে না। এ.কে বললে ছোট থেকে বড় সবাই চিনবে। ১০ বছর আগের আব্রাহাম খান আবির ছিল অত্যন্ত সরল সাদাসিদে এক যুবক। কিন্তু দশ বছর পর হয়ে উঠেছে কুখ্যাত মাফিয়া কিং দা মনস্টার ,এ.কে!
যে আবির কে নিয়ে সবার অজান্তেই স্বপ্ন বুনে চলেছে বাংলাদেশের প্রাসাদসম বাড়ির ছোট্ট একটা রুমের ভিতর বন্দি থাকা এক কন্যা , আফসানা খান আখি। আবির কী জানতে পারবে কোনোদিন ও , যে আবির কখনোই বাড়ি ফিরবে না বলে পণ করে আছে সেই আবিরের বাড়ি ফিরে আসার আশায় বুক বেধে আছে তারই চাচাতো বোন আখি।
যে আবির তার নাম টা পর্যন্ত বদলে ফেলেছে , সেই আবির নামটার মায়াতেই পরে স্বপ্নে বিভোর থাকে তারই চাচাতো বোন আখি।
(চলবে........)
