আমারও একটা আবির ভাই আছে#.. পর্ব :3..
লেখিকা..: আঁখি শেখ..
............
নিজের ঘরে দরজা বন্ধ করে বিছানায় ঊপুর হয়ে শুয়ে বালিশে মুখ গুঁজে পরে আছে আঁখি। নিচে তখন ওভাবে সবার সামনে আবির ভাইকে নিয়ে উল্লাসে চেচিয়ে উঠাতে বড্ড লজ্জা পেয়েছিল। লজ্জা রাঙা মুখ নিয়ে ওখান থেকে কোন রকমে আইপ্যাড টা বড় মায়ের হাতে দিয়ে পালিয়ে এসেছিল। পেছন থেকে আরিশা অনেকবার ডাক দিলেও পাত্তা দেয়নি। রুমে এসে দরজায় খিল তুলে দিয়েছে। কিভাবে সে বাড়ির সবার সামনে এখন যাবে? কি লজ্জা! কি করে পারলো এভাবে সবার সামনে চেচিয়ে উঠতে। সবাইকি ভাবলো? সবথেকে বড় কথা আবির ভাই! আবির ভাই কি ভাবলো? নিশ্চয়ই ভেবেছে আখি পাগল হয়ে গেছে!
সকাল গড়িয়ে দুপুর, গড়িয়ে বিকেল। বিকেলে আসিফ একা ফেরেনি সাথে করে নিয়ে এসেছে তাদের দাদিকে। উনি পড়েছেন সাদা আর ঘিয়ে মিশেলের একটা শাড়ি আট পৌরে করে পড়া । গলার সাথে চেঞ্জযুক্ত মোটা সাদা ফ্রেমের চশমা চোখে। চুলগুলো প্রায় সবই পেকে গেছে। কিছু কিছু কালো চুল উঁকি দেয় বেশির ভাগই সাদা ।তবে চেহারায় একটা উজ্জ্বলতা এখনো আছে। বয়সকালে উনি যে অনেকটা সুন্দরী ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। আর ওনার এই সৌন্দর্যই হয়তো পেয়েছে তার নাতিপুতিরা । সদর দরজা দিয়ে ভেতরে ঢোকার আগেই আখির দাদি আঁখি আর আরিশাকে ডাকতে ডাকতে লাঠি ভর দিয়ে ভেতরে ঢুকলেন,
" আরু ... ও আশু ..কোথায় তোরা? তোরা কি ভুলেই গেলি এই বুড়ি টাকে!"
মেহেরুন্নেসা এবং জাহিদা বেগম ছিলেন ছাদে। মাসকলই আর চাল কুমড়া দিয়ে কুমড়াবড়ি বসিয়েছিলেন । সেগুলোই তুলে আনতে গিয়েছিলেন। ছাদ থেকে তাদের শাশুড়ি মায়ের গলা পেয়ে দুজন দুজনের দিকে তাকালেন তারপর খুশি মনে তাড়াতাড়ি নিচে নামলেন। কারণ ওনাদের শাশুড়ি মায়ের কথার উপর উনাদের স্বামীরা বেশি কিছু বলতে পারেন না। আখি আর আরিশা ওনার কাছে একটু বেশি আদরের। আখির দাদের আদর করে আঁখিকে আরু বলে ডাকেন আর আরিশাকে আশু বলে ডাকেন।
দাদির এই কান্ড দেখে আসিফ একটু মনে মনে বিরক্ত হলো। মনে মনে ভাবলো ,
"এসেছেন বাড়িতে ! এবার ওদের দুটো কে মাথায় তুলে রাখবে। জানিনা দাদির জন্য ওরা দুজন ঢাকা ভার্সিটিতে চান্স পাবে কিনা? কিছু বলতেও পারবোনা, বললে ইমোশনাল ড্রামা শুরু করবে। বলবে তার বড় নাতি নাই দেখে সবাই তাকে অবজ্ঞা করছে, বুড়ো হয়ে গেছে বলে তাকে আর কেউ সম্মান দেয় না ভালোবাসে না। "
আসিফের দাদি আম্রপালি খান সোফায় গিয়ে বসলেন। আঁখি আর আরিশা ওপরের ঘরে পড়ছিল। দাদির আওয়াজ পেয়ে দুজনে খুশি মনে ছুটতে ছুটতে নিচে নামলো। নিচে নামতে ভাইয়াকে দেখে দুই বোন একটু চুপসে গেল। যতটা দ্রুত এসেছিল ততটাই আস্তে আস্তে তাদের কাছে গেল। দাদির দুই পাশে দুজন বসে শক্ত করে গলা জড়িয়ে ধরে দুজন একসাথে বলল,
" দাদু তুমি এসেছ! তুমি জানো তোমাকে খুব মিস করেছি এই কয়টা দিন। মিস ইউ এন্ড লাভ ইউ দাদু।"
ততক্ষণে দুই গিন্নি নিচে নেমে এসেছেন। শাশুড়ি মাকে দেখে এসে শাশুড়ি মায়ের সামনে গিয়ে বলল,
" আম্মাজান আপনার আসতে কোন কষ্ট হয়নি তো? আপনাকে কি এক গ্লাস ঠাণ্ডা লেবুর শরবত করে দেবো?"
" হ্যাঁ হ্যাঁ এখন তো শাশুড়ি আম্মাকে পেয়ে গেছো । উনি তো আর গাড়ি চালিয়ে আসেননি, এসি গাড়িতে ব্যাকছিটে শুয়ে পড়ে ঘুমাতে ঘুমাতে এসেছেন। গাড়িটা আমি চালিয়ে নিয়ে এসেছি এতটা পথ। তাই সরবত টা আগে আমার পাওয়া উচিত। অথচ মেতে আছো তোমাদের শাশুড়ি আম্মাকে নিয়ে। এদিকে যে ছেলেটা ঘেমে নেয়ে অস্থির সেদিকে কোন নজর নেই।"
আসিফের কথা শুনে মেহেরুন্নেছা তরি ঘরি করে রান্নাঘরে গেলেন সরবত বানাতে। এসব দেখে আসিফের দাদি আসিফের দিকে তাকিয়ে একটা মুখ ভেংচি কাটলেন ,বললেন,
" জালাস! আমাকে দেখে জালাস হচ্ছে , তোকে কেউ এই বাড়িতে আমপর্টেন্ট দেয় না বুঝেছিস? হিটলার মেজ দাদুভাই!"
আসিফ এবার প্রচন্ড বিরক্ত হলো। আখি আর আরিশা দাদির এই দাঁতভাঙ্গা ইংরেজি শুনে ঠোট চেপে নিজেদের হাসি আটকে রেখেছে। কারণ ভাইয়ের সামনে জোরে জোরে হাসা যাবেনা। আর যদি বিষয়টা আসিফ রিলেটেড হয় তাহলে তো একদমই না। আসিফ বিরক্তির সাথে সোফায় গিয়ে বসে শাটের বুকের ওপরের বোতাম খুলতে খুলতে বলল,
" প্রথমত তুমি ইংরেজি পারো না তাহলে বলতে যাও কেন ? ওটা জালাস হবে না জেলাস হবে। আর আমপর্টেন্ট নয় ইম্পরটেন্ট হবে। অনেকদূর জার্নি করে এসেছ, এখন নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নাও। বেশি বকরবকর করলে তোমার এনার্জি লস হবে। লাভের লাভ কিছুই হবে না।"
" ইউ হিটলারের নাতি! " আসিফের দাদি চেতে উঠে বলল, " তুই কি আমাকে আনডাইরেক বুড়ি বলছিস?"
" ওটা আন ডাইরেক হবে না, ইনডাইরেক্টলি হবে। আর ইনডাইরেক্টলি বলার কি আছে? ডাইরেক্টলি আমি বলেছি, তুমি বুড়ি বয়স ৮১ প্লাস । গলার জোরে চেঁচালেই বুঝি তোমার বয়স উল্টে ৮১ থেকে ১৮ হয়ে যাবে না।"
ততক্ষণে রান্নাঘর থেকে মেহেরুন্নেছা এবং জাহিদা বেগম শরবতে ট্রে নিয়ে আসলেন আসিফের দাদি তুমি বৌমাকে দেখে চেঁচিয়ে বললেন,
" বড় বউ আর ছোট বউ তোমাদের মেজো ছেলেকে সাবধানে রাখো। না হলে আমার মাথা গরম হয়ে গেলে তোমার ছেলের মাথায় একটা চুলও থাকবে না। "
আসিফ শরবত খেয়ে আখি আর আরিশাকে উদ্দেশ্য করে উপরে যেতে যেতে বলল,
" ১০ মিনিট টাইম দিলাম। ১০ মিনিটের মধ্যে তোদেরকে আমি আমার স্টাডি রুমেতে দেখতে চাই। সকাল থেকে এ পর্যন্ত বেশ ফাঁকি দিয়েছিস । আর আশা করি তোদের রেস্ট ও নেওয়া হয়ে গেছে। সো দশ মিনিটের মধ্যে আমার স্টাডি রুমে দুজনকেই আমি দেখতে চাই। ১০ মিনিট মানে দশ মিনিট। ১০ মিনিট জেনো এগারো মিনিট না হয়ে যায়। মাইন্ড ইট!"
আসিফ ধুপ ধাপ পা ফেলে উপরে চলে গেল নিজের ঘরে। আঁখি আর আরিশা দুজন দুজনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দাদীর কোলে মাথা রেখে শুয়ে থাকলো। দাদী তাদের মাথায় হাত বুলাতে বুলাতে বলল,
" চিন্তা করিস না তোরা । আমি এসে গেছি তো। এখন যা পড়তে বয় গা। পড়াশোনা করলে তো তোদেরই ভালো । নিজের পায়ে দাঁড়াতে পারবি। তারপর বাপ ভাইকে দেখিয়ে দিবি তোরাও পারিস। তখন তোরা স্বাধীন। স্বাধীনতা পেতে হলে যে যুদ্ধ করতেই হয়। ভেবে নে তোরা স্বাধীনতা পাওয়ার জন্য এখন যুদ্ধ করছিস । একদিন ঠিক তোরা স্বাধীনতা অর্জন করবি। পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত যাবি। "
........
কেটে গেল আরো সাত দিন। এই সাত দিনের মধ্যে আঁখি আর আরিশার রুটিন যেন আগের থেকে আরো বেশি কঠিন হয়ে উঠলো। ভোর ছয়টা থেকে ৯ টা পর্যন্ত আসিফের গাইডে পড়াশোনা করা , ১১টা থেকে একটা পর্যন্ত কোচিং । লাঞ্চ করে একটু ঘুমিয়ে আবার পড়াশোনা । সন্ধ্যার দিকে একটু রেস্ট আবারও সন্ধ্যার পরে রাত নয়টা পর্যন্ত পড়াশোনা করা। এডমিশন এক্সাম যত এগিয়ে আসছে ততই যেন রুটিন কড়া হচ্ছে আর সাথে আসিফের কড়া গাইড । এতোটুকু অনিয়ম সহ্য করছে না সে। আঁখি মাঝেমধ্যে ভাবে মনে হয় ও এই বাড়ির মেয়েই নয়। যদি এবাড়ির মেয়ে হবে তাহলে এত কড়া শাসন কেন ? মাঝে মাঝে ভাবে আসিফ হয়তো ওর নিজের মায়ের পেটের ভাই নয়। না হলে আপন ভাই হয়ে কি কেউ এতটা শাসন করে? নিজের বোনের জন্য একটুও দয়া মায়া করে না কেন?
আজ শুক্রবার। কোচিং এ একটা ক্লাস টেস্ট ছিল। দশটা থেকে ১১ টা পর্যন্ত হয়েছিল। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আখি আর আরিশা লম্বা একটা ঘুম দিয়েছে। বিকেলে যখন আখির ঘুম ভাঙলো, বাইরে তখন পড়ন্ত বিকেল । সূর্য মামা পশ্চিম আকাশে হেলে পড়েছে। পাখিরা ঘরে ফেরার মিছিল করছে।
ঘুম থেকে উঠে আঁখি এলোমেলো খোলা চুলে গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। ব্যালকনিতে দাঁড়াতেই বিকেলের মিষ্টি একটা বাতাস এসে আখিকে স্বাগতম জানালো। বাতাসটা আখির মুখে আসতেই একটা অন্যরকম প্রশান্তি লাভ করল আখি। ব্যালকনির গ্রিল ধরে কিছু সময় শূন্য দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকলো। মনের মধ্যে ঝড় বইছে। সেদিনের পর থেকে আর আবির ভাইয়ের সাথে কথা হয়নি। এমনকি সেদিনের পর থেকে আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের বই টি আর খুলে দেখা হয়নি। এত এত কড়া শাসন আর নিয়মের মধ্যে সময় হয়ে ওঠেনি বইটি খুলে দেখার।
আর আবির ভাইয়ের সাথে কথা হয়নি কারণ, সেদিনের পর থেকে আর আবির ভাই বাড়িতে কল করেনি।
আবির ভাই মানুষটা কেমন যেন আখির কাছে ধোঁয়াশার মতো লাগে । সে ওই লন্ডনে এতগুলো বছর পড়ে আছে , বাড়িতে ঠিকমতো ফোনও দেয় না। কোন বার তো মাসের পর মাস কেটে যায় তাও একটা কল করে না । বাড়িতে বড়মা আখির নিজের মা কত কান্নাকাটি করে তখন। আবার হুট করে একদিন কল দিয়ে সবাইকে অবাক করে দেয়। আখির সাথে আবির ভাইয়ের এর আগে থেকেও খুবই কম কথা হয়। আবির ভাই বাড়িতে শুধুমাত্র বড় মায়ের আইপ্যাডে ফোন দেন। অন্য কোন কারো ফোনে ফোন দেয় না। আসিফ ভাইয়ের সাথে যোগাযোগ আছে নাকি এটা আঁখি বলতে পারবে না। কারণ এর আগে কখনো আসিফ ভাইয়ের আবির ভাইয়ের সাথে কথা বলতে দেখে নি ও । আর না আসিফ ভাইয়ের মুখে আবির ভাইয়ের নামটা শুনেছে । অবশ্য এই বাড়ির কারো মুখে আবির ভাইয়ের নামটা খুব একটা শোনা যায় না। শুধুমাত্র আখির মা আর আরিশার মায়ের মুখে শোনা যায়। হ্যাঁ আরো একজন আছে যে আবির ভাইয়ের কথা মুখে আনে, শুধু মুখেই আনে না একরকম আবির ভাইয়ের জন্য কান্নাকাটি করে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ে । সে হলো আখির দাদি। বৃদ্ধা অনেক চেষ্টা করেছেন তার বড় নাতিকে দেশে ফিরিয়ে আনার। কিন্তু ব্যর্থ হয়েছেন বরাবর । আবির যখনই কল করে যদি কেউ ওকে বাড়িতে ফিরে আসার কথা বলে , তাহলে কোনদিন বাড়িতে ফিরবে না বলে কল কেটে দেয় মুখের ওপর। তারপর থেকে এক সপ্তাহ ১০-১২ দিন অথবা এক মাস বাড়িতে কল দেয় না। তার মর্জি মতো আবার দেয় অনেকদিন পর।
দশ বছর আগে ঠিক কি হয়েছিল ? কেন আবির হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিল লন্ডনে হায়ারস্টাডি করবে। কেনই বা লন্ডনে গিয়ে হুট করে জানায় সে আর কোনদিন বাড়িতে ফিরবে না মানে কোনদিন আর বাংলাদেশে ফিরবে না । সবাই জানে ১০ বছর আগে আবিরের সাথে আবিরের বাবার কোন একটা বিষয় নিয়ে খুবই কথা কাটাকাটি হয় এবং আবিরের বাবা রেগে গিয়ে ঐদিন ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। তারপর থেকে আবির কখনোই বাড়িতে পা রাখেনি। কিছুদিন বন্ধুর বাড়িতে ছিল তারপর পাসপোর্ট প্রয়োজনীয় সবকিছু জোগাড় করে পাড়ি জামাই লন্ডনে। কেউ জানতেই পারে না যে আবির লন্ডনে গিয়েছে। আবিরের বাবা বাড়ি থেকে বের করে দেয়ার পর আবির ৬ মাস বাড়িতে কোন কন্টাক্ট করেনা। হুট করে আসিফ একদিন খোঁজ নিয়ে জানতে পারে আবির লন্ডন আছে দুই মাস আগে সে লন্ডন গেছে। তার মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চার মাস পর সে লন্ডন গিয়েছিল আজও ফেরেনি আর কোনদিন ফিরবে কিনা তা একমাত্র আবিরই ভাই বলতে পারে।
আখি এমন একজন মানুষের প্রেমে পড়ল, এমন একজন মানুষের কাছে নিজের মন হারালো, যাকে আঁখি জানেইনা। একই বাড়িতে অস্তিত্ব একই বাড়ির একই বংশের রক্ত, অথচ এতটা দূরত্ব। আঁখি কোথায় বাংলাদেশ আর আবির হাজার হাজার মাইল দূরে । আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসে আখি পড়েছে, মাহদিবা খান মেঘ তার আবির ভাইকে সব সময় কাছে পেয়েছে। একই বাড়িতে তারা দুজন থেকেছে। মেঘের যখন মন চেয়েছে তখনই সে তার আবিরকে দেখতে পেয়েছে ছুতে পেরেছে । কিন্তু আখি সে চাইলে তার আবির ভাইকে ছোয়া তো দূরে থাক চোখের দেখা টুকু দেখতে পারেনা।
মনের মধ্যে মেঘ জমে আছে। চোখ দিয়ে বৃষ্টি নামছে অঝোর ধারায় । কিন্তু এই মেঘ এই বৃষ্টির কোন খবর কি ওই দূর দেশে থাকা আবিরের আছে? আবির কী আখির কথা একবারও মনে করে?
আঁখি কি ভুল পথে হাঁটছে ? শুধুমাত্র নাম মিল থাকলে কি দুটো মানুষ এক রকম হয়? নামে মিল থাকলে কি তাদের মনের মধ্যে মিল থাকে? মেঘের সাজ্জাদুল খান আবিরের সাথে কি আখির আব্রাহাম খান আবিরের কোন মিল আছে? সৌন্দর্যের মিল আছে। কিন্তু মন , আত্মা, মস্তিষ্ক এদের মিল আছে? সাজ্জাদুল খান আবির তার পরিবারকে কত ভালোবেসেছে আগলে রাখছে যত্ন করছে। আর এদিকে আব্রাহাম খান আবির পরিবার থেকে এত দূরে । কখনো খোঁজও নেয় না । মনে চাইলে দু একবার ফোন দেয় মন না চাইলে মাসের পর মাস কেটে যায় মানুষটার খোঁজ পাওয়া যায় না।
কিন্তু এই সাত দিনের মায়ায় এতটা ভয়ংকর ভাবে কেন জড়িয়ে গেল আখি? বেরোতে কেন পারছে না এই মায়া থেকে? চোখ বন্ধ করলে কেন স্কিনের উপর দেখা ওই শ্যাম বর্ণের পুরুষের চেহারা ভাসছে। ওই চোখ ওই ঠোঁট ওই নাক কপালের ওপর আসা ওই অবাধ্য চুল কেন ভুলতে পারছে না আঁখি? এটা কোন মায়া, কেমন অনুভূতি ? কেন কাটাতে পারছে না এই মায়া? কেন এ অনুভূতির জাল ছিড়ে বের হতে পারছে না আখি।
বেলকনিতে দাঁড়িয়ে দুর ঐ আকাশের দিকে তাকিয়ে এইসব আকাশ পাতাল ভাবছিল আঁখি। ঠিক তখনই চুপি চুপি ওর ঘরের দরজাটা খুললো আরিশা । হাতে ওড়নার নিচে লুকানো তার মায়ের ipad । বাড়িতে এ সময় পুরুষ মানুষ কেউ নেই। আসিফ গেছে বিয়ে বাড়িতে তার এক বন্ধুর বিয়ে। যাওয়ার সময় আখি আর আরিশাকে পড়তে বসার হুকুম দিয়ে গেছে। দুইকর্তা আছে অফিসে। আঁখির মা এবং আরিশার মা বাগানে সবজি গাছের যত্ন নিচ্ছে। আখির দাদি তার নিজের রুমে রেস্ট করছেন।
আর এই সুযোগে আরিশা চুপি চুপি তার মায়ের ঘরে গিয়ে তার মায়ের ipad চুরি করে এনেছে । উদ্দেশ্য আখির সাথে আরিশা দুজনে মিলে ইউটিউবে গান শোনা এবং আখির নাচ দেখা। আঁখি খুব ভালো নাচতে জানে। বাড়িতে ওয়াইফাই আছে একটা এলইডি টিভি আছে। আখির দাদির জোরাজোরির কারণে টিভি কেনা । বাড়িতে যখন কোন পুরুষ মানুষ থাকে না তখন সবাই মিলে youtube এ গান ছেড়ে আখির নাচ দেখে। বাইরে যখনই গাড়ির আওয়াজ শোনে টিভি বন্ধ করে দিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমন একটা ভাব করে যেন তারা অনেকক্ষণ কাজ করছেন।
আরিশা ফোনটা হাতে নিয়ে রুমে ঢুকে দেখল রুমে কেউ নেই। বুঝল আখি বেলকনিতে আছে। ব্যালকনিতে গিয়ে দেখল আঁখি গ্রিল ধরে এক মনে বাইরে তাকিয়ে আছে ।.ভয় দেখাবে বলে চুপিচুপি গিয়ে পেছন থেকে জোরে একটা চিৎকার দিয়ে উঠলো। আখি লাফ দিয়ে ওঠে দ্রুত চোখ মুছে পেছনে তাকালো। আরিশাকে দাড়িয়ে থাকতে দেখে রেগে গেল। দুই একটা ঝাঁঝালো কথা শুনিয়ে রাগ দেখিয়ে পাশ কাটিয়ে চলে আসতে গেলে আরিশা আখির হাত চেপে ধরে পাশের বেতের মোড়ায় বসিয়ে দিল আর অন্য হাত দিয়ে ওড়নার নিচ থেকে আইপ্যাড টা বের করে সামনে ধরলো । আখির তো চোখ গোল গোল হয়ে গেল কপালে উঠে গেছে।
" এই তুই ফোন কোথায় পেলি? যদি ভাইয়া দেখে তাহলে কিন্তু কিছুই করবে না শুধু টানতে টানতে ছাদে নিয়ে যাবে, তারপর এক হাতে উঁচু করে তুলে টুক করে ছাদ থেকে ঠুস করে নিচে ফেলে দেবে । আর আমাদের সানডে মানডে ক্লোজ।"
" আরে রাখ তো তো হিটলার ভাইয়ের কথা।" আখির কথায় আরিশা মাছি তাড়ানো করে উড়িয়ে দিয়ে বলল," তোর ওই হিটলার ভাইয়া বাড়ি নাই আব্বু চাচ্চু কেউ নেই। মা আর মামনি বাগানে সবজি গাছের যত্ন নিচ্ছে। অবশ্য উনারা দেখলেও সমস্যা নেই । এখন ইউটিউবে গিয়ে সুন্দর একটা ক্লাসিকাল গান ছাড়বো, আর তুই সুন্দর একটা নাচ উপহার দিবে আমাকে। অনেকদিন তোর নাচ দেখি না আজকে একদম না করতে পারবি না । প্লিজ প্লিজ প্লিজ! জানে মন বাবু জানু কলিজা প্লিজ....! "
আরিশার কথায় আঁখি ভাবুক হলো। আসলে আঁখি অনেক দিন নাচ করে না । এক্সামের টেনশন পড়ালেখা সবকিছু মিলিয়ে অনেকদিন ডান্স করা হয় না। আজকে যখন বাড়িতে কেউ নেই আরিশা এত করে বলছে একটা ডান্স দেওয়াই যাক। এতে মনটা যদি একটু ভালো হয়।
যেমন ভাবা তেমন কাজ। দুজনে মিলে বেছে বেছে গান সিলেক্ট করতে লাগলো। আখির একটা পছন্দের গান আছে ওই গানেই ওর নাচটা বেশি সুন্দর হয়। সার্চ দিয়ে গানটা বের করল তারপর আখি চুলগুলো একটু পরিপাটি করে খোলাই রাখলো চুলগুলো । লাল রঙের ওড়নাটা ঘাড়ের উপর দিয়ে পেছন এবং সামনে থেকে বাম কোমরের সাইডে এনে প্যাচ দিয়ে বেঁধে রাখল। আখির পরনে ছিল একটা সাদা রঙের লাল পাড়ের ওয়ান পিস গোল গাউন। যার লং হাটুর এক বট নিচে অবধি। পায়ে রুপার নুপুর পরা
নাচের জন্য পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়ল আরিশা গানটা প্লে করল,
" ....বাঁকুড়ার ঐ আয়না চিরন....
.... মেদিনীপুরের ফিতা ....
..এএ...যতন কইরা বাধলি খোপা ....
...তাও যে বাঁকা সিথা..."
গান চালু হতেই আঁখি নাচ স্টার্ট করলো। আঁখি যেন গানের মধ্যে ঢুকে তাঁর ক্যারেক্টারে চলে গেছে। এত নিখুঁত তার নাচ! গানের তালে তালে ওর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মিলিয়ে নাচ যেন নাচের মধ্যে নিজের মনের কথা প্রকাশ করছে। মিনিট খানেক গানটা বাজার পরে, আয়েশা দেখতে পারলো স্কিনের উপরে কারোর কল আসছে । তবে গানটা এখনো বেজেই চলেছে । গানটা বাজার কারণে কল আসার রিংটোন শোনা যাচ্ছে না। কলটা এসেছে আবির নামে সেভ করা whatsapp এর নাম্বার থেকে। ভিডিও কল দেখে আরিশা একটু চমকে উঠলো তবে একটা দুষ্ট বুদ্ধি মাথায় চাপল । আরিশা টুক করে কলটা রিসিভ করে ব্যাক ক্যামেরা দিয়ে আখির নাচ দেখাতে লাগল আবিরকে। আবির হয়তো সবেমাত্র গোসল সেরে এসেছে। চুলগুলো এখনো ভেজা টপটপ করে পানি পড়ছে। গায়ে কিছুই নেই শুধু শুভ্র রং এর একটা টাওয়াল ঝুলছে গলার দুপাশ দিয়ে বুকের উপর। কল রিসিভ হাওয়ার ঠিক পরপরই স্ক্রিনের উপর তাকালো আবির । ব্যাস চোখ দুটো স্কিনের উপর জমে গেল । স্কিনের উপর দেখা যাচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে লাল সাদা রংয়ের ড্রেস পরা। কি সুন্দর গানের তালে তালে নাচ করছে ।.আবির যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। বুকের ভেতর যেন ১০০টা ড্রাম একসাথে পেটাচ্ছে। আবির চোখের পলক না ফেলে কতটা সময় স্কিনের উপর তাকিয়ে ছিল তা নিজেও বলতে পারবে না। তারপর হঠাৎ গানটা থেমে গেল । আখির নাচও বন্ধ হলো । গানটা শেষ হয়ে গিয়েছিল তাই আঁখি নাচ থামিয়ে দিয়েছে। নাচতে গিয়ে আঁখি ঘেমে গেছে। যখন আঁখি মোরার উপর এসে বসলো, আরিশা তখনো ফোনটা আখির দিকে ধরে রেখেছে । আবির ওপাশ থেকে আখিকে দেখছে। নাচ করার ফলে ঘাম ঝরছে কপালে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম মুক্তার মত জ্বলজ্বল করছে । গলাটাও ঘামে ভিজে গেছে। ওড়নাটা শুধুমাত্র এক পাশ থেকে বুকের উপর ফেলা। দ্রুত হাতে চুলগুলো আখি হাত খোঁপা করে নিল । হাঁপিয়ে উঠেছে ! জোরে জোরে শ্বাস নেওয়ার ফলে ওড়না ছাড়া বুকটা ওপর নিচ উঠানামা করছে। আর যেটা আবির ফোনের ওপাশ থেকে খুবই নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। আখি ওড়নার একটা মাথা দিয়ে ঘাম মুছতে মুছতে আরিশার দিকে তাকিয়ে বলল,
" কেমন হয়েছে নাচটা ? অনেকদিন তো নাচ করা হয় না। ভুলে ভুলে যাচ্ছিলাম স্টেপগুলো । অনেক কষ্টের সামলে নিয়েছি।"
আরিশা তখন ও আখির সামনের মোরায় বসে ক্যামেরাটা আখির দিকে ধরে ছিল । আঁখি আরিশার দিকে কথা বলছিল মনে হচ্ছিল যেন ফোনের ওপাশে থাকা আবিরের সাথে কথা বলছে। আঁখি এখনো জানেনা যে ভিডিও কলে আবির লাইনে আছে। আখি যে এতক্ষন নাচ করল এটা আবির খুব মনোযোগ সহকারে এতক্ষণ দেখেছে। এরপর আরিশা ক্যামেরাটা সামনে নিয়ে এসে স্কিনের উপর তাকিয়ে বলল,
" কেমন হয়েছে নাচ টা ভাইয়া ? দেখেছো তো আমাদের আখি কত ভালো নাচ জানে! ক্লাসিক্যাল ডান্স ও খুব ভালো পারে। "
আঁখি যেন হতবাকতার সাগরে ডুব দিলো। সাঁতার না জানার কারণে হাবুডুবু খাচ্ছে। আরিশা কাকে ভাইয়া বলছে ও তো আবির কে ভাইয়া বলে আর আসিফ কে আসিফ ভাইয়া বলে। আরিশার তো সাহস হবে না আসিফকে এসব দেখানোর তার মানে ভিডিও কলে আবির ভাই আছে? আর এতক্ষণ আবির আখির নাচ দেখেছে? আখির যেন নিঃশ্বাস আটকে আসছে , গলার মধ্যে দোলা পেকে আসছে কিছু একটা.।. মাথাটা ভনভন করে ঘুরছে ।. চোখের সামনে সব ঝাপসা দেখছে। বুকের ভেতর এক হাজার টা ড্রাম একসাথে পেটাচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে গাল দুটো লাল হয়েছে।, লজ্জায় নাকি রাগে? দুটোই। এর মধ্যে কানে এলো ফোনের ওপাশে থাকা আবির ভাইয়ের গম্ভীর পুরুষালী গলা,
" হ্যাঁ অনেক ভালো হয়েছে নাচ! এত ভালো নাচ কবে কবে শিখল? আমি তো ভাবতাম একেবারে ডাব্বা ওর দ্বারা কিছুই সম্ভব না। এখন তো দেখছি না ও বেশ ভালো নাচ জানে। আর তোরা যে এভাবে লুকিয়ে লুকিয়ে নাচ করছিস এগুলো কি তোর আসিফ ভাইয়া জানে? মরার খুব শখ জেগেছে তোদের ? আসিফ জানলে কি হবে বুঝতে পারছিস? নিশ্চিত মায়ের ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে মায়ের ফোন নিয়ে এসেছিস?"
" এই কথা তো শুধুমাত্র তুমি জানো। তুমি যদি আসিফ ভাইয়াকে না বলো তাহলে আসিফ ভাইয়া কি করে জানবে ,? তুমি প্লিজ বলো না , ফোনটা এক্ষুনি রেখে আসবো। আখির সাথে কথা বলবে? "
"নাহ ! আমি একটু বিজি আছি। এখন তোরা কন্টিনিউ কর। আর একটু পর ফোনটা গিয়ে মায়ের ঘরে রেখে আসিস । আর হ্যাঁ এরকম লুকিয়ে ফোন আর নিবি না। আমি অন্য আরেক সময় আবার কল দিয়ে মায়ের সাথে কথা বলে নেব । এখন রাখছি বাই।"
কলটা কেটে দিলো আবির । আঁখি যেন এখনো ঘোর থেকে বের হতে পারছে না। আরিশা কলটা কেটে আখির দিকে তাকিয়ে বলল,
" তুই যখন নাচ করছিলি তখনই ভাইয়া কল করেছিল। আমি কলটা না কেটে রিসিভ করে তোর নাচটা দেখিয়ে দিলাম। আবির ভাইয়া দেখলো তুই কত সুন্দর নাচতে পারিস।"
আখিকে চোখ গোল গোল করে তাকিয়ে থাকতে দেখে আরিশা আবারো আখিকে ডাক দিল। এবার যেন আঁখি ঘোর থেকে বেরোলো। নিজের দিকে একবার তাকালো, বুকটা খালি ওড়না একপাশে শুধু পড়ে আছে। আর ও এই ভাবেই নাচ করেছে। আর যেটা আবির ভাইয়া দেখেছে। লজ্জা এবং রাগে আখি যেন এবার ফেটে পড়বে। লজ্জাটা কোনরকম সামলে রাগ দেখিয়ে ফেটে যাওয়া কণ্ঠে বললো,
" তুই কি মানুষ আরিশা? তুই আমার অনুমতি না নিয়ে আমার নাচ অন্য কাউকে কেন দেখাতে গেলি? আর আমি কিভাবে নাচছিলাম আমার দিকে একটাবার তাকা তুই। ওড়নাটা একপাশে পড়ে আছে এইভাবে আমি নেচেছি। আর যেটা তুই আবির ভাইকে দেখালি। কাজটা কি তুই ঠিক করলি?"
" আরে চিল! এতটা রেগে যাচ্ছিস কেন? ভুলে যাস না আবির ভাইয়া লন্ডনে থাকে । তোর সামান্য ওড়না ছাড়া রূপটা দেখেছে । আর আবির ভাইয়া যেখানে থাকে সেখানে তো মেয়েরা অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়ায় । তুই অতটা চিন্তা করিস না আবির ভাইয়া এগুলো দেখতে দেখতে অভ্যস্ত। আমার বিশ্বাস তোর দিকে এভাবে তাকায়নি।.ভুলে যা তো এসব কথা। তোর হিটলার ভাইয়া যে কোন সময় চলে আসতে পারে। আমি গিয়ে ফোনটা আগে রেখে আসি। তারপর পড়তে বসতে হবে। তা না হলে সত্যি সত্যি ছাদ থেকে ফেলে সানডে মানডে ক্লোজ করে দেবে।"
আরিশা ফোনটা হাতে নিয়ে চলে গেল। কিন্তু আখির মাথায় ঘুরপাক খাচ্ছে আরিশার কথা। আবির ভাইয়া লন্ডনে থাকে। ওখানকার মেয়েরা অর্ধনগ্ন অবস্থায় ঘোরে।, এগুলো দেখতে দেখতে আবির ভাইয়া অভ্যস্ত। সত্যি তো ওখানে সব মেয়েরাই তো কত সুন্দর। সব একদম সাদা ধবধবে। অত সুন্দর সুন্দর মেয়ে ফেলে আবির কেন বাংলাদেশে থাকা এই ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি আখিকে ভালবাসতে যাবে ? কেন আখির দিকে তাকাবে। মনের মধ্যে একটা অজানা আশঙ্কা চাপলো । বুকের ভেতর যেন চিনচিন করে ব্যথা উঠছে। অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে বুকটা। সাত দিনের মায়ায় কেউ এতটা বাজে ভাবে পড়ে ? আবির ভাইয়াকে পেতে হলে আবির ভাইয়াকে দেশে আনতে হবে । যেভাবেই হোক দেশে ফিরে আনতেই হবে। কিন্তু কিভাবে এই যে কলটা কেটে দিল, আবার কবে কখন কোন সময় কল দিবে কেউ জানে না । কথা বলার কোন চান্স নেই। এই বাড়িতে যদি হঠাৎ করে কেউ একজন মারাও যাই বা কোন দুর্ঘটনা ঘটে সাথে সাথে আবিরকে জানানো সব পসিবল নয় । কারণ বাড়িতে কথা বলার পর পরই ওর ওই হোয়াটসঅ্যাপের নাম্বারটা বন্ধ বলে। হাজার বার চেষ্টা করলেও ওই নাম্বারে আর কল ঢুকানো যায় না। তাহলে কিভাবে যোগাযোগ করবে আমি ভাইয়ের সাথে কিভাবে বাড়ি ফিরে আসতে বলবে আখি কী একবার আসিফ ভাইয়ের সাথে কথা বলবে ? না না ভাইয়ার সাথে কথা বলতে গেলে তো আর জীবন নিয়ে ভাবতে হবে না। সোজা উপরে!
(চলবে.......)
(💓 যারা বলছ ,এই উপন্যাসটা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাস টার কপি । তাদের বলছি এটা মোটেও অমৃত্যু ভালোবাসি তাকে উপন্যাসের কপি নয় । গল্প পুরাটাই ভিন্ন। হয়তো কিছু চরিত্রের মিল আছে। তবে কাহিনী পুরাটাই উল্টো। এখানে আবির নিজেই ভিলেন আবার নিজেই নায়ক। আবিরের একটা ভয়ঙ্কর অতীত আছে । আর সেই অতীতটা ক্রমশ প্রকাশ্য। এখানে আখিরও একটা অতীত আছে কিন্তু আমৃত ভালোবাসি তোকে উপন্যাসে আবির কিংবা মেঘ ওদের হ্যাপি এন্ডিং হয়েছিল ওদের ভালোবাসার গল্পটা খুবই স্মুথলি ছিল ।কোন রকম বাধা বা ঝড় ওদের লাইফে আসেনি । কিন্তু আমার উপন্যাসের আবির নিজেই একটা ঝড়। ঐ উপন্যাসে আবির চেয়েছে বলে মেঘ আবিরকে ভালোবেসেছে। তবে এই উপন্যাসে উল্টো । তোমরা পড়লে বুঝতে পারবে। তাই বলছি শেষ পর্যন্ত পড়ো প্লিজ তার আগে কোন বাজে মন্তব্য করো না। 💞ধন্যবাদ💕।)
