আমার আম্মুর জীবনে ঘটে যাওয়া সেই ভয়ংকর ঘটনা...!
গল্পটা শেষ হওয়ার পরও হয়তো আপনার মনে হবে
কেউ একজন আপনার পেছনে দাঁড়িয়ে আছে...!
আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা কোনো বানানো গল্প নয়
ঘটনাটা আমার আম্মুর জীবনে ঘটে যাওয়া সত্যি একটি অনেক বছর আগের কথা
কিন্তু আম্মু যখনই ঘটনাটা মনে করেন তাঁর কণ্ঠস্বর বদলে যায়
তখন আমার আম্মু অনেক সুন্দরী ছিলেন
গ্রামের মানুষ তাঁকে দেখলে প্রশংসা করত
লম্বা কালো চুল সুন্দর মুখ আর মায়াবী চোখ সব মিলিয়ে তাঁকে দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেত
কিন্তু আম্মু কখনো ভাবেননি
একদিন তাঁর এই সৌন্দর্যই একটা অদ্ভুত ঘটনার সঙ্গে জড়িয়ে যাবে
ঘটনাটা শুরু হয়েছিল একটা অমাবস্যার রাতেসেদিন রাত প্রায় ১১টা
চারপাশ একদম নিস্তব্ধ
হঠাৎ আম্মুর ঘরের জানালায় তিনবার টোকা পড়লো
টক... টক... টক...
আম্মু ভাবলেন হয়তো বাইরে কেউ এসেছে
জানালার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন
কে?
কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এলো না
কিছুক্ষণ পর আবার টোকা পড়লো
এবার আম্মু জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন
উঠানে কেউ নেই
অথচ উঠানের মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল বলে মনে হলো
মেয়েটার পরনে ছিল সাদা কাপডকোমর পর্যন্ত লম্বা চুল
আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো
মেয়েটার মুখটা অবিকল আম্মুর মতো
আম্মু ভয়ে জানালা বন্ধ করে দিলেন
কিন্তু কয়েক সেকেন্ড পরেই ঘরের ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো
আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন?
আম্মু চমকে চারদিকে তাকালেন ঘরে তো তিনি একাই
এরপর আয়নার দিকে তাকাতেই তাঁর বুকটা কেঁপে উঠলো
আয়নায় তিনি নিজেকে দেখতে পাচ্ছিলেন
কিন্তু তাঁর প্রতিবিম্বটা হাসছিলো
অথচ আম্মু তখন একদম হাসছিলেন না
আম্মু দ্রুত আয়না থেকে মুখ ফিরিয়ে নিলেনকিন্তু পেছন থেকে আবার সেই কণ্ঠ
তুমি তো অনেক সুন্দরী..!
তোমার জায়গায় আমি হলে আরও সুন্দর লাগতো
সেই রাতটা আম্মু কীভাবে কাটিয়েছিলেন
সেটা শুধু তিনিই জানেন
কিন্তু পরদিন সকালে যখন তিনি ঘুম থেকে উঠে
আয়নার সামনে গেলেন
তখন এমন একটা জিনিস দেখতে পেলেন
যা দেখে তিনি চিৎকার করে উঠেছিলেন
কারণ আয়নার ওপর লাল রঙে লেখা ছিলো
গত রাতে আমি তোমার ঘরেই ছিলাম আজ রাতেও আসবো
আর নিচে লেখা ছিলো
এবার কিন্তু জানালা খুলে রেখো সুন্দরী...!
আপনারা সবাই ফলো দেন এবং গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন❤️❤️
