এলার্ট 🚫:কপি করা নিষিদ্ধ ❌
নাম : লুবনা মির্জা
পর্ব : ০৫
লেখিকা : Fatema tuj Juhora - ফাতেমা তুজ জুহরা
হেলে-দুলে বাড়ির ভিতর প্রবেশ করলো ফারহান আর লুবনা। এসেই দুইজন সোফায় বসে পড়ে, দেখে দুজনকেই ক্লান্ত মনে হচ্ছে ভিষন।
সালমা বেগম নিজের রুম থেকে বেড় হয়ে আসতেই সামনে পড়ে লুবনা আর ফারহান কে।
— কীরে তোদের এই অবস্থা কেন। ফারহান চোখ খুলে চাইলো তার জেঠীর পানে।
— একটু ক্রিকেট খেলেছিলাম তাই আরকি।
— পানি পান করেছিস দুইজনে।
— নাহ জেঠীমা করি নি।
সালমা বেগম কিচেন এর দিকে চলে গেলেন। তার চলে যাওয়ার মধ্যেই পারভিন বেগম এসে হাজির হয় তাদের সামনে।
— লুবনা। লুবনা ঘাড় উঠিয়ে তাকালো পারভিন বেগম এর দিকে।
— কী হয়েছে মেঝো মা।
— বাড়িতে দুইটা মহিলা এসেছিল, বলেছে তুই নাকি তার ছেলেকে বল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিস, এটা কী সত্য?
— হ্যাঁ
পারভিন বেগম আবারও জিজ্ঞেস করলেন,
— কী করেছিল ছেলেটা।
লুবনা নির্লিপ্ত গলায় উওর করলো,
— আমি আউট হয়নি তবুও ইচ্ছে করে আউট দিয়েছে,মাথা গরম হয়ে গেয়েছিল তাই আমি আমার মাথা ঠান্ডা করতে তার মাথা ফাটিয়েছি।
পারভিন বেগম আর কিছু বললেন না। শুধু হাসলেন লুবনার কথায়।
সালমা বেগম দুই গ্লাস শরবত এনে তাদের সামনে রাখতে দুইজনে একটানে তা শেষ করে ফেলে।
সালমা বেগম গ্লাস দুইটা নিয়ে চলে গেলেন কিচেনে। পারভিন বেগম ও উঠে নিজের রুমে চলে গেলেন।
লুবনা ঘার এলিয়ে দিলো সোফায়, কিছু সময় অতিবাহিত হতেই মোবাইল টা বেজে ওঠলো। উঠে বসে মোবাইল টা হাতে নিতেই মোবাইল স্ক্রিনের নাম টা দেখে তার ভ্রু জুড়া কুঁচকে যায়। ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে বলা মানুষ টার কথায় লুবনার কপালের ভাজঁ আর গাড় হয় কিছু মুহূর্ত যেতেই সে ভাজঁ মিলিয়ে গিয়ে ঠোঁটের কোনে খেলে উঠে এক রহস্যময় হাসি।
— আমি সব সামলে নিবো।
ফোন টা কেটে গেলো। লুবনা বসা থেকে উঠে পা বাড়ায় নিজের রুমের দিকে। রুমের দরজা খুলতেই ভেতর কার দৃশ্যের দেখা মিলে।
রুমটা বেশ বড়সড়, দুইটা রুমের সমান তার এই রুম। রুমের দেওয়াল জুড়ে কালো রং এর খেলা। রুমে অধিকাংশ জিনিস এর রংই কালো।
লুবনার কালো রংটা খুব বেশি পছন্দের তাইতো পুরো মির্জা বাড়ি এক রং এর হলে ও লুবনা রুম টা সবচেয়ে আলাদা, আর এটা আলাদা হওয়ার কারন এর রং রুমের ডেকোরেশন আর রং । লুবনা বিছানায় বসে পড়ে, মোবাইল টা বেড় করে ফোন করে কাউকে,
— হ্যালো, ওদের ব্যবস্থা কর, কয়েকদিনের জন্য।
ফোন টা আবারও কেটে গেলো।
সন্ধ্যা ৬:৪৫
নিচ থেকে অসংখ্য পুরুষ এর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, লুবনার চোখ টা মাএই লেগেছিল। তবে এতো আওয়াজে সেটা আর টিকলো না। চোখ জুড়া খুলে ধ্যান ফিরতেই তার কপালে ভাজঁ পড়ে।
— বাড়ির পুরুষরা তো কাজে বাহিরে কালকের আগে ফেরার কোনো সম্ভবনায় নেই। চিন্তা করতে করতে হঠাৎ কিছু একটা মনে পড়ে তার, উঠে দাড়িয়ে খুলা চুল গুলো বেধে নিয়ে রুম থেকে বেড় হয়ে যায়।
আমার মেয়ে আমাকে ফিরেয়ে দিন আমি চলে যাবো এর আগে না।
সিঁড়ি থেকে টক টক আওয়াজ আসতেই সকলে সেইদিকে ফিরে তাকায়।
লুবনা ধীর গতিতে হেঁটে আসে, সোফায় বসা মানুষটার দিকে, যার পিছনে ৪জন লোক দাঁড়িয়ে।
বাড়ির বউরা সবাই একপাশে দাড়িয়ে। করিম মির্জা আর রহিমা বেগম এসে বসেছেন কিছুক্ষন আগে তাদের সাথেই কথা হচ্ছে ইমতিয়াজ হাওয়ালদারের।
এসে করিম মির্জার পাশের খালি জায়গায় বসে পড়ে সে। চোখ দুটো সোজা নিক্ষেপ করে ইমতিয়াজ হাওয়ালদার এর দিকে। ঠান্ডা গলায় প্রশ্ন করলো।
— আপনি কী বিনা নিমন্ত্রণে যার তার বাড়ি চলে আসেন নাকি?
ইমতিয়াজ হাওয়ালদারের ভ্রু কুঁচকে গেলো,
— তুমি কী আমাকে বলছো। লুবনা স্থির চাহুনি রেখে একই ভঙ্গিতে জবাব দেয়।
— এখানে কী আর কাউকে দেখতে পারছেন।
লুবনার কথার বিপরীতে সে কী বলবে বুঝতে পারছে না, কিছু সময় চুপ থাকে,তিনি তার রাগ চেপে বলেন
— তোমার সাথে আমি কথা বলতে চাই না। আমাকে আমার মেয়ে দিয়ে দাও আমি চলে যাবো। লুবনা বাঁকা হাসলো,
— আমার বাড়িতে এসে আমার সাথে কথা বলবেন না তাহলে কেন এসেছেন?
লুবনার কথার পাল্টা জবাবে ইমতিয়াজ সাহেব বলেন।
— আমি আমার মেয়েকে চাই।
লুবনা এবার ঘারটা সামান্য বাকালো, — আপনার মেয়ে এই বাড়িতে নেই।
— মানে কী, বলতে চাইছো। আমার মেয়ে তুলি হাওয়ালদার যাকে তুমি তুলে নিয়ে এসেছো।
— হাওয়ালদার বলে এই বাড়িতে কেউ নেই।
— তুমি কী আমার সাথে ঠাট্টা করছো।
— আমি যার তার সাথে ঠাট্টা করি না।
করিম মির্জা এবার গলা খাকড়ি দিয়ে বললেন।
— আপনার মেয়ের সাথে আমার নাতির বিয়ে হয়ে গেছে তাই আপনার মেয়ে আমাদের বাড়ির বউ। তাকে এখান থেকে নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। সে এখন হাওয়ালদার না মির্জা।
তুলি মির্জা......
ইমতিয়াজ হাওয়ালদার তেতেঁ উঠে বললেন।
— কোনো সাহসে আপনি আমার মেয়ের বিয়ে করিছেন
— আমি দিয়েছি তাদের বিয়ে তাই, আমার দাদা কে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, যা বলার আমাকে বলুন।
ইমতিয়াজ হাওয়ালদার লুবনার দিকে তাকিয়ে বললে,
— কোন সাহসে তুমি বিয়ে দিয়েছো আমার মেয়ের।
লুবনা ভ্রু কুঁচকে বলে,
— আপনাকে আমি কেন সেই কৈফিয়ত দিবো, কে আপনি?
— তুমি কিন্তু আমাকে অসম্মান করছো?
লুবনা সামান্য হাসলো,
— তাই নাকি, অসম্মান তো আমি আপনার তখন করবো, যখন আমি আপনার কোনো সম্মান করবো।
ইমতিয়াজ সাহেব মাথা রাগে ফেটে যাচ্ছে,
— তোমার কিন্তু আমার সম্পর্কে কোনো ধারণা নেই মেয়ে, আমি কে? আর কী করতে পারি।
লুবনা এবার হেলান ছেড়ে সোজা হয়ে বসে পায়ের উপর পা তুলে,সে তাচ্ছিল্যের স্বরে বলে,
— আপনি নিজেকে অনেক কিছু মনে করলে ও, আমি আপনাকে বা*ল ও মনে করি না।
ইমতিয়াজ সাহেব সঙ্গে সঙ্গে দাড়িয়ে পড়লেন,
— তোমাকে আমি দেখে নিবো।
বলেই তিনি উঠে দাড়িয়ে বাড়ির বাহিরের দিকে চলে যান।
ইমতিয়াজ হাওয়ালদার বাড়ি থেকে যেতেই।
করমি মির্জা উচ্চস্বরে হেসে উঠে,
— বাহ উনার মুখটা দেখার মতো ছিল। হা হা হা হা হা হা হা হা হা। বাড়ির ছোট বড় সকলে হেসেওঠে করিম মির্জার সাথে।
করিম মির্জা হাসি থামিয়ে বললেন, — তুলি আর ফাহাদ কে কোথায় পাঠিয়েছো?
— হানিমুনে পাঠিয়ে দিয়েছি।
— কখন পাঠালি?
— আজকেই।
হঠাৎ আবারও ফোন বেজে ওঠতেই লুবনা সেটা হাতে নেয়, ফোন টা রিসিভ করে,
— ঠিক আছে আমি আসছি।
বলেই দাড়িয়ে পড়ে,
করিম মির্জা জিজ্ঞেস করলেন, — কোথায় যাচ্ছো।
লুবনা বাড়ি থেকে বেড় হতে হতে জবাব দেয়,
— মারিদ ফোন করেছে,কলেজে যাচ্ছি।
বাইক ছুটে চলছে তার গতী অনুযায়ী চারপাশে নিস্তব্ধতা, নির্জন রাস্তা দিয়ে একাই এগিয়ে যাচ্ছে লুবনা।
বাইক চলা অবস্থায় দূর থেকে তার চোখে কিছু একটা স্পষ্ট হয়ে উঠে সাথে সাথে তার কপালে ভাজঁ পড়ে নিশ্চয়ই কিছু হতে চলেছে।
কিন্তু তার ফিরে যাওয়া সম্ভব না তাকে যেতে হবে, লুবনা বাইক নিয়ে আরও অগ্রসর হয়।
বাইকে ব্রেক দিতেই সঙ্গে সঙ্গে তা থেমে যায়, রাস্তায় মধ্য খানে একটা গাছ পড়ে আছে, লুবনা আশে পাশে নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করলো।
হঠাৎ পিছনে থেকে তার কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই, লুবনা না দেখে তার হাতের কবজি দিয়ে পিছনের মানুষ টা সজোরে আঘাত করে,
পিছনের মানুষটা ছিটকে রাস্তায় পড়ে, লুবনা পিছনে ঘুরে তাকাতেই একটা লোক কে দেখতে পায়, যে তার আঘাতে মুখে হাত দিয়ে বসে পড়েছে রাস্তায়। আঘাত টা নাকে পড়ায় তার নাক থেকে রক্ত বেড় হচ্ছে,
লুবনা কিছু পা এগোতেই, লোকটা হকচকিয়ে ওঠে,
— ম্যাডাম দাড়ান, আমি আপনাকে কিছু করতে আসেনি।
লুবনার পা সেখানেই থেকে যায়, লুবনা প্রশ্ন বোধক চোখে তাকায় সেই লোকটার দিকে,
লোকটা বসে থেকেই বলতে লাগলো,
— আমাকে ভাই পাঠিয়েছে সে আপনার সাথে কথা বলতে চায়, তাই আপনাকে ডাকতে এসেছি?
লুবনা চোখ ছোট ছোট করে বলে,
— কোন ভাই আমি কোনো ভাই টাই কে চিনি না।
লোকটা হাতের ইশারা করতেই লুবনা সেটা অনুসরণ করে সে দিকে তাকায়,
— ওই যে ম্যাডাম ভাই ওই গাড়িতে বসে আছে,
লুবনা সেইদিকে কিছু সময় তাকালো গাড়ির দরজা বন্ধ ভেতরে কে আছে তা দেখা যাচ্ছে না।
লুবনা পা বাড়ায় নিজের বাইকের দিকে,
বাইক এ বসার আগ মুহূর্তেই তার হাত কেউ চেপে ধরে পিছনে থেকে, লুবনা পিছনে ফিরে তাকায়।
— কী সমস্যা কে আপনি, আমার হাত কেন ধরেছেন।
বলেই এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নেয়।
ওপাশের লোকটা স্থির দাড়িয়ে,
— আমাকে চিনতে পারছেন না বেয়ান এটা কী কোনো কথা হলো।
লুবনা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে,
— আমি আপনাকে চিনি না।
এবার লোকটা সামান্য হাসলো,
— যার বাবার মাথায় বন্ধু ঠেকিয়ে তার মেয়ে কে তুলে এনেছেন আমি তারই ছেলে।
লুবনা সোজা হয়ে দাড়ায় দুহাত বুকে গুজে বলে,
— তা প্রতিশোধ নিতে এসেছেন নাকি?
তূর্য লুবনার কথার বিপরীতে সঙ্গে সঙ্গে কিছু বললনা, কিছু সেকেন্ড অতিক্রম হতেই বলে,
— কী সব বলছেন বেয়ান, আমি তে শুধু একটু কথা বলতেই এসেছি।
লুবনা আবারও বললো,
— কথা তাও এই নির্জন জায়গায়।
তূর্য স্বাভাবিক ভঙ্গিতে উওর করলো, — একটু প্রাইভেসি হবে তাই আরকি।
লুবনা এবার বড্ড বিরক্ত হলো,
— আপনি অযথা আমার সময় নষ্ট করছেন।
বিপরীতে তূর্য বললো,
— ঠিক আছে, আমি সোজা কথায় আসি। আপনাকে আমার পছন্দ হয়েছে। আমি প্রেমটেম এ বিশ্বাসী না। চলুন বিয়ে করে ফেলি।
এবার লুবনার মুখে বিরক্তি স্পষ্ট ফুটে উঠেছে,
— আমি ও সোজা কথার মানুষ, আমি আপনাকে পছন্দ করি না। আর আপনি আমার অনেক টা সময় নষ্ট করছেন।
বলে লুবনা বাইক এ উঠে বসে, তূর্যের দিকে তাকায়।
— নেক্সট টাইম আমার সময় নষ্ট করতে আসলে, বাঁশ টা আপনার জায়গা মতো হবে।
বাইক স্টার্ট দিয়ে দ্রুত গতিতে ছোটে চললো লুবনা, পিছনে দাড়িয়ে থাকা তূর্য সেই দৃশ্য দেখে সামান্য হাসলো।
লুবনা কেলেজে গিয়ে পৌছায়,
বাইক থেকে নেমে সামনে মারিদ কে দেখলে,
— ওদের ঠিক করে থাকার ব্যবস্থা করেছিস তো?
মারিদ আসে পাশে একবার তাকায়, ধীর গতিতে মাথা নারায়,
— হ্যাঁ, আমার রিলেটিভ এর বাড়িতে আছে আজকে সেখানেই থাকবে। তুই চিন্তা করিস না।
পিছনে থেকে রাফি হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসে, লুবনা আর মারিদ সেই দিকে তাকায়,
রাফি হাঁপাতে হাঁপাতে বলে,
— অরা তৌফিক কে মারছে।
লুবনা কিছু টা চিন্তিত মুখে জিজ্ঞেস করলো,
— কে? আর কেন?
লুবনা কথার বিপরীতে রাফি জবাব দেয়,
— আমি তেমন কিছু জানি না তোরা তাড়াতাড়ি চল, নাহলে আজ অরা ওকে মেরেই ফেলবে।
মারিদ এর বাইকে ওঠে বসে রাফি, তাকে পথ দেখাচ্ছে। লুবনা তাদের পিছনে তাদের অনুসরণ করে সামনে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে।
বাইক থেকে নেমে সামনে এগোতেই জনগণের ভিরের দেখা মিলে, রাফি দ্রুত গতিতে সেই ভির ঠেলে শেষ প্রান্তে যেতেই চোখে পড়ে রক্তাক্ত তৌফিক কে, মুহুর্তেই আটকে ওঠে রাফির নিশ্বাস সে কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে ঝাপিয়ে পড়ে তৌফিকের উপর আর্তনাদ করে জ্ঞেনহীন তৌফিকে ডাকতে লাগলো রাফি,
ভির ঠেলে এসে নিজের বন্ধুর এই অবস্থা দেখে মারিদ এর চোখ বিস্ময়ে বড় হয়ে উঠে,
লুবনার চোখে পানি নেই কিন্তু সেটা অসম্ভব লাল বর্ণ ধারণ করেছে, চোখ তুলে তাকাতেই যে চোখ পড়লো সেই ছেলেগুলোর উপর যারা তৌফিক কে মেরেছে।
সেই দিকে এগিয়ে যেতেই সেই লোকগুলোর মাঝে দেখা মিললো এক পুরুষ এর। লুবনা তাকে ভালো করে পরক্ষ করলো। তার পোশাক তার বসার ভঙ্গিতে তার বুঝতে দেড়ি হলো না সেই তাদের প্রধান।
লুবনা নিজের ক্রোধ দমাতে সক্ষম হয় নি। পা বাড়ায় সেই দিকে, ছেলেটার মুখ মুখি দাঁড়িয়ে পড়ে ।
— তৌফিক কে কে মেরেছে?
লুবনার কথায় সবাই তার দিকে তাকায়, তাদের মধ্য খানে অবস্থান করা লোকটা এগিয়ে আসে সামনে, ঘারটা সামান্য বাকা করে তাকায় লুবনার দিকে আমি বলেছি মারতে।
লুবনা ক্রোধে তার শার্টের কলার চেপে ধরে,
সঙ্গের সাথীরা এগিয়ে আসতেই সে বাঁধা দেয় তাদের, সেই পুরুষ টা তাকিয়ে আছে লুবনার দিকে। চারপাশে মানুষ মোবাইল বেড় করে ভিডিও করতে শুরু করে
— কোন সাহসে তুই আমার তৌফিকের গায়ে হাত তুলেছিস।
সেই পুরুষ এর মুখে কোনো প্রতিক্রিয়া নেই, সে ধীর গলায় উওর করলো,
— তুমি কী জানো আমি কে?
আদ্রিয়ান আরশ চৌধুরী..........
লুবনা তার কলার টা আর জুড়ে চেপে ধরে,
— তোর সম্পর্কে জানার আমার বিন্দু মাএ আগ্রহ নেই।
আদ্রিয়ান শান্ত স্বরে বলে,
— কোল কোল মিস অর মিসেস হোয়াইট এভার। তার মুখে হাসির ঝিলিক খেলে উঠে।
!!! ঠাস!!!
চারিদিকের মানুষ হতবাক হয়ে তাকিয়ে আছে সামনের ঘটা ঘটনায়।
আদ্রিয়ান নিজের গালে হাত দিয়ে তাকালো রক্ত চোখী লুবনার দিকে,
— আমার গায়ে হাত তোলার মাশুল তোমাকে দিতে হবে মেয়ে ।
লুবনা আদ্রিয়ান এর কথায় কোনো উওর করলো, পিছনে ফিরে তাকাতেই চোখে পড়লো রাহাত তার গাড়িতে তৌফিক কে উঠাচ্ছে। লুবনা সেই দিকে এগিয়ে গেলো। আদ্রিয়ান এর লোক গুলো লুবনার দিকে অগ্রসর হতেই, সে তাদের থামিয়ে দেয়,
— এই মেয়ে আমার স্বীকার, তোরা দূরে থাক।
তৌফিক কে গাড়িতে উঠাতেই রাহাত আর সাকিব চলে যায় গাড়ি নিয়ে, মারিদ রাফিকে কে নিয়ে বাইকে উঠে বসে, লুবনা দিকে তাকিয়ে বলে,
— তুই তাড়াতাড়ি আয়।
লুবনা এগিয়ে গিয়ে নিজের বাইক স্টার্ট দিতেই, সেই গাড়ির পিছনে ছোটো গেলো দুইটা বাইক।
আদ্রিয়ান চৌধুরী সেইদিকে তাকিয়ে বাঁকা হাসলো, বিড়বিড় করে আওড়াল,
— তোকে আমি ছাড়বো না এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো।
বলেই তার একটা লোককে কিছু ইশারা করতেই সে লোক ঘার নারিয়ে চলে যায় সেখান থেকে।
আদ্রিয়ান পা বাড়িয়ে নিজের গাড়ির দিকে অগ্রসর হতেই ভিরের মধ্যে থেকে ভেসে আসলো,
— দেখেছিস স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের কী দশা হয়েছে। দেখার মতে ছিল পুরো।
বলেই হাসতে লাগলো, আদ্রিয়ান সেই দিকে তাকাতেই সেই মানুষ গুলোর চোখে চোখ পড়ে আদ্রিয়ান এর লোক গুলো ভয়ে জড়সড় হয়ে যায়। সামান্য ঢোক গিলে,ভিড়ের মাঝে নিজেদের লুকিয়ে ফেলে।
আদ্রিয়ান সেই দিকে থেকে চোখ সরিয়ে গাড়িতে উঠে বসে, ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই ভির ঠেলে তা সামনের দিকে চলে যায়।
( কেমন হয়েছে জানাবেন, আমার কেন জানি মনে হচ্ছে তেমন ভালো হয়নি, ফিড ব্যাক দিলে পরের পর্ব আসবে। তাই বেশি বেশি মন্তব্য করুন )
#চলমান
#লুবনা_মির্জা
#পর্ব:০৫ #Fatema_tuj_Juhora_ফাতেমা_তুজ_জুহরা #উপন্যাস
#foryoupage
এটা কেমন হয়েছে ফিড ব্যাক দাও
