### THE DARK EMPRESS
অন্ধকারের আড়ালে এক সম্রাজ্ঞী
### পর্ব ০৫ — অচেনা সেই মুখ
চৌধুরী ম্যানশন | রাত ৯টা ১৫ মিনিট
দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষ দুটির দিকে তাকিয়ে ERERA কয়েক মুহূর্ত নীরব রইল।
একজন আদ্রিয়ান চৌধুরী মেহের।
আর অন্যজন—
একটি মেয়ে। বয়স আনুমানিক ছাব্বিশ। পরনে সাদা পোশাক, লম্বা চুল আর চোখে অদ্ভুত এক বিষণ্ণতা।
মেয়েটি ERERA-র দিকে তাকিয়ে মৃদু হাসল।
— হ্যালো, ইরা!
ERERA ভ্রু কুঁচকে বলল,
— Sorry! Do I know you?
মেয়েটির হাসি মিলিয়ে গেল।
আদ্রিয়ান বলল,
— ওর নাম মেহরীন।
— তো?
— তোমার ছোটবেলার পরিচিত।
ERERA কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইল।
— আমার স্মৃতিশক্তি এতটা খারাপ নয় যে পরিচিত মানুষকে ভুলে যাব।
মেহরীন নিচু স্বরে বলল,
— তুমি আমাকে ভুলে যাওনি, ইরা। তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে।
কথাটি শুনে ERERA-র চোখের দৃষ্টি বদলে গেল।
— Explain yourself.
মেহরীন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আদ্রিয়ান তাকে থামিয়ে দিল।
— আজ আর নয়। অনেক রাত হয়েছে।
ERERA ঠান্ডা কণ্ঠে বলল,
— আমার ঘরে এসে আমার সামনে কথা শুরু করে মাঝপথে থামানোর অভ্যাসটা বাদ দিন।
আদ্রিয়ান মুচকি হাসল।
— তোমার রাগটা এখনো আগের মতোই আছে।
— আর আপনার বিরক্ত করার অভ্যাসটাও!
রাত ১০টা | ERERA-র ঘর
মেহরীন দরজায় নক করল।
— আসতে পারি?
— Come in.
মেহরীন ঘরে ঢুকে দরজা বন্ধ করল।
— তোমাকে একটা কথা বলার ছিল।
— বলো।
— তোমার মা আমাকে একটা জিনিস দিয়ে গিয়েছিলেন।
ERERA এবার সোজা হয়ে বসল।
— কী জিনিস?
মেহরীন ব্যাগ থেকে একটি ছোট্ট রুপালি লকেট বের করল।
লকেটটি দেখেই ERERA-র চোখ স্থির হয়ে গেল।
এটি ঠিক সেই লকেট, যেটি তার মা সবসময় পরতেন।
— এটা তোমার কাছে এল কীভাবে?
— তোমার মা বলেছিলেন, একদিন তুমি ফিরে আসবে। তখন যেন এটা তোমাকে দিই।
ERERA লকেটটি হাতে নিল।
লকেটের পেছনে খোদাই করা দুটি অক্ষর—
E & M
— E মানে ERERA। আর M মানে?
মেহরীন কিছুক্ষণ চুপ থেকে বলল,
— Meher.
ERERA-র মনে হলো, পুরোনো কোনো স্মৃতি যেন ধীরে ধীরে ফিরে আসছে।
অন্যদিকে | আদ্রিয়ানের কক্ষ
আদ্রিয়ান ফোনে কথা বলছে।
— হ্যাঁ, সে লকেটটা পেয়েছে।
ওপাশ থেকে একজন বলল,
— তাহলে সবকিছু জানার সময় হয়ে এসেছে।
আদ্রিয়ান জানালার বাইরে তাকাল।
— এখনো নয়। আগে আমাকে নিশ্চিত হতে হবে, সে সত্যিটা জানার জন্য প্রস্তুত কি না।
— আর যদি সে সব জেনে যায়?
আদ্রিয়ানের কণ্ঠ গম্ভীর হয়ে গেল।
— তাহলে এই পরিবারের কোনো গোপন কথাই আর গোপন থাকবে না।
রাত ১১টা ৫৫ মিনিট | ERERA-র ঘর
লকেটটি খুলতেই ভেতরে একটি ছোট্ট কাগজ পাওয়া গেল।
তাতে মায়ের হাতের লেখায় মাত্র একটি লাইন—
"আমার দুই মেয়ের মধ্যে একজনকে আমি হারিয়েছি, আর অন্যজনকে হারানোর ভয়েই বেঁচে আছি।"
ERERA-র হাত কেঁপে উঠল।
— Two daughters?
সে দ্রুত মেহরীনের দেওয়া নম্বরে কল করল।
কিন্তু ফোন বন্ধ।
ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটি খাম ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো।
ERERA খামটি তুলে খুলল।
ভেতরে একটি ছবি।
ছবিতে তার মা, ছোট্ট ERERA এবং আরেকটি শিশু।
ছবির পেছনে লেখা—
"তোমার যমজ বোন এখনো বেঁচে আছে!"
ERERA স্তব্ধ হয়ে গেল।
তারপর ধীরে ধীরে ফোনটি হাতে তুলে আদ্রিয়ানের নম্বরে কল করল।
কল রিসিভ হতেই সে বলল—
— মিস্টার চৌধুরী, আমার একটা প্রশ্নের উত্তর চাই।
— বলো।
— আমার যমজ বোন কোথায়?
ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা।
তারপর আদ্রিয়ানের উত্তর—
— তোমার সামনে।
চলবে...
প্রিয় পাঠিকারা, মেহরীন কি সত্যিই ERERA-র যমজ বোন? নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য?
পরের পর্বে অপেক্ষা করছে নতুন চমক।
হতাস 😮💨আমি খুবই হতাস আপনারা লাইক দেননা।আমি ১৫পর্ব দেখমু আমার লাইক না হলে আমি আর লিখমু না।
