তুই আমার রানী - পর্ব ০৮
*লেখিকা: নাবিলা সৈয়দ
রাত ২টা।
আরিয়ান ঘুমিয়ে আছে। নবনী তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। লাল বেনারসি এখনো তার গায়ে, কাদা শুকিয়ে গেছে।
আরিয়ানের ফোন বাজলো। রাফি - "ভাই, সর্বনাশ! মাধুরী ম্যাডাম আপনার গাড়ির ব্রেক এর তার কেটে দিতে বলেছে মেকানিককে! আমি শুনেছি! কাল সকালে আপনি অফিস যাওয়ার সময়..."
আরিয়ান ধড়ফড়িয়ে উঠে বসলো। নবনীর ঘুম যাতে না ভাঙে তাই আস্তে আস্তে বাইরে গেলো।
"কি বললি? আমার মা?"
"হ্যাঁ ভাই। উনি বলছে, আপনি যদি ওই মেয়েটাকে নিয়ে বাড়ি ছেড়ে যান, তাহলে ওনার সব প্ল্যান শেষ। তাই আপনাকে একটু ভয় দেখাবে। অ্যাক্সিডেন্ট করাবে। যাতে আপনি ২ মাস বিছানায় পড়ে থাকেন, আর এই ফাঁকে উনি নবনীকে বাড়ি থেকে বের করে দেবে।"
আরিয়ানের মাথায় আগুন জ্বলে উঠলো। নিজের মা... নিজের ছেলের অ্যাক্সিডেন্ট করাবে!
সে নিচে গ্যারেজে গেলো। তার কালো BMW টা দাঁড়িয়ে। ব্রেক এর তার সত্যিই কাটা।
আরিয়ান কোনো কথা না বলে নিজের আরেকটা গাড়ির চাবি নিলো। তারপর মাধুরীর ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো।
"মা! দরজা খোলো!"
মাধুরী দরজা খুললো, ঘুমের ভান করে - "কি হয়েছে? এত রাতে?"
আরিয়ান তাকে হাত ধরে টেনে গ্যারেজে নিয়ে এলো।
"এটা কি?"
মাধুরী দেখে ভয়ে কাঁপছে - "আমি... আমি জানি না..."
"তুমি জানো না? তুমি আমার গাড়ির ব্রেক কাটিয়েছো! আমি তোমার ছেলে! তুমি আমাকে মারতে চাও একটা মেয়ের জন্য?"
মাধুরী এবার কেঁদে ফেললো - "আমি মারতে চাইনি! আমি শুধু চেয়েছিলাম তুই একটু ভয় পাস! যাতে ওই মেয়েটাকে ছেড়ে দিস! ও তোর যোগ্য না আরিয়ান!"
"ও আমার যোগ্য না? ও যোগ্য না হলে কে যোগ্য? তুমি? তুমি যে নিজের ছেলেকে মারতে চাও?"
ঠিক তখনই পেছন থেকে নবনী চিৎকার করে উঠলো - "আরিয়ান!"
নবনী সব শুনেছে। দৌড়ে এসে আরিয়ানের হাত ধরলো -
"ছেড়ে দিন ওনাকে... উনি আপনার মা..."
আরিয়ান নবনীর দিকে তাকালো। নবনীর চোখে জল।
"নবনী, তুই বুঝতে পারছিস না, উনি তোকে..."
"বুঝেছি। কিন্তু উনি আপনার মা। আপনি ওনার গায়ে হাত তুলবেন না। আমি চলে যাচ্ছি। আমি চলে গেলেই তো সব ঠিক হয়ে যাবে?"
বলেই নবনী ওই কাদা মাখা বেনারসি পরেই বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো।
আরিয়ান পেছন থেকে তাকে ধরে ফেললো। কোলে তুলে নিলো।
"তুই কোথাও যাবি না! তুই গেলে আমি মরে যাবো!"
মাধুরী এই দৃশ্য দেখে আরো রেগে গেলো - "দেখেছিস? এই মেয়েটা তোকে কিভাবে বশ করেছে? তুই তোর মাকে ভুলে গেছিস!"
আরিয়ান নবনীকে কোলে নিয়েই বললো -
"মা, শেষবার বলছি। নবনী কোথাও যাবে না। ও এই বাড়িতেই থাকবে। রানী হয়ে থাকবে। আর তুমি... তুমি যদি আর একবার ওর ক্ষতি করতে চাও, তাহলে আমি সত্যিই এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর কোনোদিন ফিরবো না। তোমার এই প্রাসাদে তুমি একা থাকবে।"
বলেই সে নবনীকে নিয়ে উপরে চলে গেলো।
ঘরে গিয়ে আরিয়ান নবনীকে বিছানায় বসালো।
"তুই কেন চলে যেতে চাইছিলি?"
"আমি চাই না আমার জন্য আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক নষ্ট হোক..."
আরিয়ান তার সিঁথিতে আবার সিঁদুর পরিয়ে দিলো। হাত কাঁপছে তার।
"তুই আমার স্ত্রী। তুই আমার রানী। তোর জন্য আমি সবার সাথে লড়বো। এমনকি আমার মায়ের সাথেও।"
নবনী কাঁদতে কাঁদতে তার বুকে মাথা রাখলো।
"আমার খুব ভয় করছে... যদি আপনার কিছু হয়ে যেত?"
"আমার কিছু হবে না। কারণ আমার রানী আমার সাথে আছে।"
আরিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরলো।
"আজকের পর থেকে তুই আমার চোখের আড়াল হবি না। আমি যেখানে যাবো, তুই সেখানে যাবি। অফিসেও।"
"অফিসেও?"
"হ্যাঁ। আমার কেবিনে তোর জন্য একটা চেয়ার থাকবে। তুই বসে থাকবি। আমি কাজ করবো, আর তোকে দেখবো।"
নবনী হেসে ফেললো চোখের জলের মধ্যেই।
নিচে...
মাধুরী একা বসে আছে। তার সব চাল ফেল। ছেলে তার হাত থেকে বেরিয়ে গেছে।
সে ফোন করলো একজনকে - "হ্যালো, ঘটক সাহেব? আরিয়ানের জন্য যে মেয়েটা দেখেছিলাম, ঐ মন্ত্রীর মেয়ে? ওকে কাল বাড়িতে নিয়ে আসুন। আমি শেষ চালটা চালবো। ওই কাজের মেয়েকে আমি দেখে নেবো।"
কাল সকালে চৌধুরী প্রাসাদে আসছে নতুন মেয়ে। মন্ত্রীর মেয়ে। সুন্দরী, শিক্ষিতা, বড়লোক।
নবনী কি পারবে তার সাথে লড়াই করতে? আর আরিয়ান?
চলবে...
