#অধিকারী প্রিয়সী
#লেখিকাঃ মারিয়া তাবাসসুম
রিহানা চা নিয়ে আসে।
ভীরের হাতে চা দিতে গিয়ে,গরম চা ভীরের হাতের উপর ফেলে দেয়।
ভীরের মা চিৎকার করে বলে, আমার ছেলের হাত পুরিয়ে ফেলেছে। এই মেয়ে চোখে দেখো না। সাবধানে কাজ করতে পারো না। না পারলে এসেছো কেন।
'Sorry' স্যার, ভুলে চা পরে গেছে।
'Sorry ma'am' হাত পিছলে পরে গিয়েছে। আর এমন হবে না!
'চলে যাও এখান থেকে'। বাবা হাতটা দেখি। কতটা পুরে গিয়েছে।
'কিছু হয়নি মা, ওর হাত পিছলে পরে গিয়েছে। আমি ঠিক আছি!
'রাবিয়া চৌধুরী মলম লাগিয়ে দিচ্ছে। আর মেয়েটাকে বকছে।
'ভীর আর চোখ মেয়েটাকে খুঁজে।
'ভীর তুমি রুমে গিয়ে ফ্রেশ হও বাবা' আমি রুমে যাচ্ছি। বলেই তিনি উপরে চলে যান।
'রিহানা কিচেনে গিয়ে কান্না করছে। বাকিরা তাকে সান্তনা দিচ্ছে'।
'ভীর কিচেনে এসে বলে, রিহানা ছাড়া বাকিরা এখান থেকে যাও'।
সবাই চলে যায়।
'ভীর রিহানার দিকে তাকিয়ে আছে'।
'রিহানা মাথা নিচু করে বলে, "Sorry sir" ভুল হয়ে গেছে'।
'তুমি এটা নিয়ে কষ্ট পাচ্ছো'?
'স্যার কষ্ট তো আপনি পাচ্ছেন। আমি খুবই দুঃখিত স্যার'। স্যার আমাকে কাজ থেকে বের করে দিবেন না প্লিজ।
'কেউ তোমাকে কাজ থেকে বের করবে না। চিন্তা করো না'।
"Thank you sir"
তারপর কাজ শেষ করে বাসায় চলে আসে রিহানা।
বাসায় এসে ক্রিসতি কে সব বলে। আজকের ঘটনা।
ক্রিসতি আর রিহানা শুয়ে আছে।
ক্রিসতি বললো, যেভাবে তুই ওনার হাতে গরম চা ফেললি। আমি তো ভেবেছিলাম ওনি অনেক রেগে যাবে। আর তোকে কাজ থেকে বের করে দিবে।
'আমারো মনে হয়েছিল। ওনি রাগ করেনি কিন্তু ম্যাম অনেক রেগে গিয়েছিল'।
'ও খুব সুন্দর ভাবে ম্যানেজ করেছে। আমার তো মনে হচ্ছে ওনি তোকে পছন্দ করে'।
এই কথা শুনে রিহানা ক্রিসতির দিকে তাকায়। কিন্তু কিছু বলে না।
এর মধ্যেই রিহানার ফোন বেজে ওঠে। রিহানা ফোন রিসিভ করে।
"Hello"
ক্রিসতি জিজ্ঞেস করে, কে কল দিয়েছে। রিহানা কিছু বলে না। দৌড়ে বাইরে চলে আসে।
বাইরে এসে দেখে ভীর গাড়ি নিয়ে দাড়িয়ে আছে। সে তার সামনে গিয়ে দাঁড়ায়।
"Hi"!
'আপনি এখানে.? আর আমার নম্বর কোথায় পেয়েছেন'?
'আমার তোমাকে কিছু বলার আছে।
'রিহানা বললো, এখানে দাঁড়ানো যাবে না কেউ দেখলে সমস্যা হবে আমার।
'তাহলে গাড়িতে বসো'
'না'। 'এদিকে আসুন। বলেই রিহানা কিছুটা আড়ালে গিয়ে দাঁড়ায়।
'হ্যা বলোন'।
'ভীর রিহানার দিকে তাকিয়ে থাকে'।
রিহানা আবার বলে, স্যার কি বলবেন.?
'ওহ হ্যা', আমি বলতে চাচ্ছিলাম যে, তুমি এই কাজটা ছেড়ে দাও।
'কিন্তু কেন স্যার'?
'এই কাজ তোমার জন্য না। তুমি অন্য কাজ করো'।
'আমি এই টা নিয়ে খুশি আছি! আর আমি যদি কাজটা ছেড়েও দেয়। এখন আমার কাজ পাওয়া খুবই কষ্ট হয়ে যাবে। আর হ্যা, আমাকে এভাবে আপনার সাথে কথা বলতে, আপনার গাড়িতে বসতে দেখলে খারাপ বলবে আমাকে'।
'আমি চাই তুমি পড়াশোনা করো। তারপর আমি তোমাকে জব দিব। আমার কোম্পানি'তে'।
' আমি সারাদিন কাজ করি। বাসায় আসি ৮টাই, তখন আমি এতো ক্লান্ত থাকি যে, কখন ঘুমিয়ে পড়ি খেয়াল থাকে না।
'তো ওই কাজ ছেড়ে দাও, আমি তোমাকে সব খরচ দিব'।
'স্যার, আমার আপনার সাহায্যের দরকার নেই। আমাকে আমার মতো ছেড়ে দিন'।
'ভীর রিহানার দিকে তাকিয়ে থাকে'।
রিহানা আবার বলে, আমাকে যেতে হবে। বলেই সে চলে যায়।
ভীর তাকিয়ে থাকে।রিহানা রুমে এসে খাটের ওপর বসে। ক্রিসতি জিজ্ঞেস করে কি হয়েছে রিহা.?
রিহানা তাকে সব বলে।
'তুই এতো ভালো একটা সুযোগ হাতছাড়া করে দিলি'?
'তুমি বুঝতে পারছো না ক্রিসতি। আমার ভয় হয়। আমি যদি ওনার কথা মেনে ও নেয়। পরে অন্য কেউ বিষয় টা জানলে, ওনাদের নাম খারাপ হবে।
আমি চাই আমার জন্য কারোর বদনাম হোক'।
'ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোর যা ভালো মনে হয় তাই কর'।
বলেই দুইজন ঘুমি পরে।
পরদিন রিহানা কাজে চলে আসে।
রিহানা, ভীর স্যার আজকে রুমে খাবে। তুমি খাবার টা রুমে দিয়ে আসো!
রিহানা দুই হাতে মুখ ডেকে বলে, উফফ,, আমাকেই যেতে হবে।
'ভীর রুমে বসে ক্লাইনটের সাথে কথা বলছে, জি! তাহলে কালকে একটা মিটিং হবে'?
"জি, মিস্টার ভীর চৌধুরী"।
রিহানা দরজার সামনে এসে, স্যার,,,,
" আসো"
রিহানা টেবিলে খাবার রাখে।
" জি মিস্টার আমি আপনাকে সব ডিটেইলস পাঠাচ্ছি"বাই।
"ওকে মিস্টার চৌধুরী"।
রিহানা বললো, স্যার আপনার রাতের খাবার।
'ভীর রিহানার হাত ধরে বললো, হাত কেটেছো কীভাবে'?
'সকালে কাজ করার সময় কেটে গিয়েছিল'।
'তুমি জানো না, কাটলে ঔষধ লাগাতে হয়'?
বলেই হাত ধরে টেনে নিয়ে বসায় বিছানায়। ঔষধের বাক্স এনে, রিহানার সামনে বসে।
'হাত দাও'।
'স্যার আমি লাগাতে পারবো'।
ভীর কথা না বলে। রিহানার হাত ধরে, মলম লাগাতে শুরু করে।
তখনই রুমে আয়রা আসে।
রিহানা চলে যায়।
"Sorry" আমার নক করে আসা উচিত ছিল।
'সমস্যা নেই ভাবি'।
'তোমার ভাইয়া বলেছে এটাই সাইন করে দিতে'।
'আচ্ছা দিন'।
রিহানা কিচেনে দাঁড়িয়ে ভাবছে, কি ভাববে ওনি।
রাতে রিহানা বাসায় চলে আসে। হঠাৎ বাসার বাহিরে বের হতেই দেখে, ভীর দারিয়ে আছে।
দেখেই বলে, আপনি আবার, মানে এখানে কেন এসেছেন। কোন কাজ আছে।
ভীর বলে, কিছু একটা দেওয়ার আছে।
'কি'?
'এটা'
'এটা তো আমার'।
'হুম নাও'।
'এটা আপনার কাছে কিভাবে'?
'কিচেনে পরে ছিল। আমি তোমাকে দেখেছি এটা পরে থাকতে'।
'Thank you sir' এটা ফিরিয়ে দেওয়ার জন্য। এখন আমি যাই। আপনিও বায়ায় চলে যান।
'চলো তোমাকে নিয়ে ঘুরে আসি'।
'স্যার আমি আেনাকে আগেই বলেছি, আপনি যা চাচ্ছেন এটা কখনোই সম্ভব না। লোকে দেখলে বদনাম রটাবে'।
'লোকের কথা নিয়ে অনেক ভাবো তুমি। তুমি কি চাও'।
'আমি চাই, আপনি আমার সাথে কোনো কথাই না বলেন। আর না আমাকে নিয়ে চিন্তা করেন'।
'হ্যা ঠিক আছে, কিন্তু এটা কখনো সম্ভব না'।
'কেন সম্ভব না'?
'আমি জানি না'। তুমি কেন ভয় পাচ্ছো রিহানা'? আমি তোমার মাঝে অনেক প্রতিভা দেখতে পাচ্ছি।
তুমি অনেক কিছু করতে পারবে। কাজের লোকের কাজটা তোমার জন্য না।
'আমার জীবন নিয়ে ভাবার আপনি কে'?
বলেই রিহানা চলে যেতে নিলেই, ভীর হাত টেনে ধরে।
"আমি তোমাকে নিয়ে অন্য কিছু ফিল করি রিহানা"!
রিহানা ভীরের চোখের দিকে তাকিয়ে থাকে।আর বলে, এটা কখনো সম্ভব না। কখনোই না।
'কিন্তু এটাই হয়েছে'।
'আমাকে যেতে হবে'।
রিহানা চলে আসে। বাসায় এসে ক্রিসতি কে সব বলে।
ক্রিসতি বলে, আমি তোকে আগেই বলেছিলাম। উনি তোকে পছন্দ করে। আচ্ছা এখন বল তুই কি করবি?
'আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না'।
'আচ্ছা এসব বাদ দে। আমি বলছি কি, আমি কালকে পার্টিতে যাবো। আমার বয়ফ্রেন্ড তার কোম্পানির সবাইকে নিয়ে পার্টি রেখেছে। তোকে ও যেতে হবে আমার সাথে'।
'আচ্ছা দেখা যাবে'।
পরদিন ভোর রেডি হয়ে কোথাও বের হচ্ছে, হ্যা আমি এখনই বের হচ্ছি।
ওইদিকে ক্রিসতি রিহানা কে তাড়া দিয়ে বলে, চল চল, লেট হয়ে যাচ্ছে।
'রিহানা বলে, তোর এই ড্রেস এর জন্য তো আমি হাঁটতেই পারছি না।'
চুপ থাক, এটা আমার বয়ফ্রেন্ড দিয়েছে।
তারা বাইরে এসে দেখে, ক্রিসতির বয়ফ্রেন্ড গাড়ি নিয়ে দাড়িয়ে আছে। ক্রিসতি দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে।
"Hey baby"
"We're already late babz"
"Sorry baby"
বলেই গাড়িতে উঠে বসে তারা।
রিহানা পিছনে বসে।
পার্টিতে ক্রিসতির বয়ফ্রেন্ড বলে, বেবি তোমরা গিয়ে এনজয় করো আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে আসি।
"ওকে"
ক্রিসতি গিয়ে ড্রিঙ্ক নিচ্ছে, পাশেই রিহানা বসে আছে।
তখনই পার্টিতে ভীর আসে।
'কার্তিক এগিয়ে গিয়ে বলে, "hey veer"!
" hey"
ক্রিসতি ভীর কে দেখে রিহানা কে বলে, রিহানা,,,
'হ্যা, বল''
'ওইদিকে দেখ'।
রিহানা ক্রিসতির ইশারা অনুসরণ করে তাকায়। দেখে ভীর দাড়িয়ে আছে।
'ক্রিসতি আবার বলে, আমি তো জানতামই না। তোমার আশিক আমার বয়ফ্রেন্ড এর ফ্রেন্ড হয়।'
রিহানা বলে, আমাকে বাসায় যেতে হবে। আমি ওনার মুখোমুখি হতে চাই না। ওনার থেকে দূরে থাকতে চায়।
ক্রিসতি বলে, রিহা এমন করিস না। আমরা মাত্রই আসলাম।
'তুমি এখানে থাকো। আর এমনিতেও আমার এখানে অস্বস্তি হচ্ছে।
কার্তিক আর ভীর দূর থেকে তাদের দেখে। কার্তিক বলে, ভীর তুই দাড়া আমি এখনই আসছি।
কার্তিক তাদের সামনে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে?
রিহানা বলে, আমাকে বাসায় যেতে হবে। আমার অসুস্থ লাগছে।
ভীর এসে বলে, সব ঠিক আছে?
কার্তিক বলে, ' রিহানার নাকি শরীর খারাপ লাগছে। বাসায় যাবে। তোমরা এনজয় করো আমি রিহানা'কে বাসার ড্রপ করে দিয়ে আসি।
ভীর বলে, কোনো সমস্যা নেই তোমরা এনজয় করো। আমি দিয়ে আসি। আর আমারো কাল মিটিং আছে। আজ সব ফাইল ঠিক করে রাখতে হবে। তাই তাড়াতাড়ি যেতে হবে।
'ঠিক আছে ভীর রিহানা'কে বাসায় পৌঁছে দিস'।
( চলবে )
