পার্ট ৫
~ ঘড়িতে তখন রাত বারোটা। চারপাশের জমাট অন্ধকার ভেদ করে টেবিলের ওপর জ্বলছে কেবল একটা মৃদু বাতি। তার সামনে বসে আছে শহরের এক দুর্ধর্ষ গ্যাংস্টার যারিয়াব। যার চোখের চাউনিতে সবসময় থাকে নিষ্ঠুরতা আর শীতলতা, সেই কঠিন মানুষটার চোখেই আজ অদ্ভুত এক আনন্দ , তার সবুজ চোখের মনি আলোয় ঠিকরে পড়ছে ভালোবাসা।
হাতে ধরা এক রূপসী মেয়ের ছোট্ট ছবি। যার মুখের দিকে তাকিয়ে গ্যাংস্টারের পাথরে শক্ত ঠোঁটে ফুটে উঠেছে এক মায়াবী হাসি। শুধু ছবিতে যে এমন না সামনে দেয়ালে অনেক অনেক ছবির ফ্রেম সেই মেয়ের, । যে মানুষটার ভয়ে পুরো শহর কেঁপে ওঠে, যার কাছে রক্ত আর বারুদই একমাত্র সত্যি,
আজ সে নিজেই এক অচেনা অনুভূতির কাছে সম্পূর্ণ হেরে গেছে। অপরাধ জগতের অন্ধকারের মাঝে এই নরম ভালোবাসা সত্যি এক অন্য রকম বিষয় যা কখনো কার মনে জেগে উঠে বলা মুশকিল।
"এই পাথরে ফুল ফুটিয়েছো প্রেয়সী, আসলেই তুমি অনেক শক্তিশালী, আমার এই মনে কেউ কখনো জায়গা পায় নি জানো , আমি মেয়েদের টিসুর মতো ব্যাবহার করতাম কিন্তু তোমাকে দেখার পর কেন জানি আর কোনো দিকে তাকাতেই মন চাচ্ছে না। তোমাকে আমি আমার করে নিবো চিন্তা নেই, তুমি আমারই হবে, এই পাপিষ্ঠ রাজার পবিত্র রানী হবে হাহাহাহা
(ছবির সাথে কথা বলছে যারিয়াব) তারপর হাসলো কি সুন্দর সেই হাসি, তার আসল রুপ জানার আগেই যেকোনো মেয়েই তার প্রেমে পড়তে বাধ্য হবে।
________
বাইরের ঘড়িতে তখন রাত দুটো। চারপাশের জমাট অন্ধকার ভেদ করে অভিজাত ক্লাবের একটি গোপন কেবিনের নিস্তব্ধতায় মুখোমুখি বসে আছে মাফিয়া কায়রান জাওয়াদ এবং তার বন্ধু নামক ভাই আয়াশ চৌধুরী । টেবিলে ছড়িয়ে আছে দামি হুইস্কির পেয়ালা আর একটি বড় ড্রাগস ও অস্ত্রের মেগা ডিল সংক্রান্ত কিছু গোপনীয় ফাইল। কায়রানের চোখের চাউনিতে সবসময় নিষ্ঠুরতা আর শীতলতা থাকে। হয়তো তা কখনো কারো জন্য কোমল হবে না আবার হতেও পারে।
সময়মত ডিল শেষ করে, কত মেয়ে গায়ে পড়তে চায় কিন্তু কায়রানের মুখের গাম্ভীর্যতা দেখে ভয় পেয়ে যায় কারন তারা জানে কে এই কায়রান তার নাম শুধু সার্বিয়ায় না বাংলাদেশেও চলমান, কারো সাহস নেই তার উপর কথা বলার।
গভীর রাতে কায়রান ও আয়াশ যখন তাদের বুলেটপ্রুফ মার্সিডিস গাড়িতে করে ক্লাব থেকে ফিরছিল, ঠিক তখনই ওঁৎ পেতে থাকা প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার যারিয়াবের একদল সশস্ত্র ঘাতক তাদের গাড়ির গতি রোধ করে। মুহূর্তের মধ্যে মার্সিডিস গাড়িটিকে ঘিরে শুরু হয় বৃষ্টির মতো এলোপাতাড়ি গুলি।
কিন্তু কায়রান এবং আয়াশ সাধারণ কেউ নয়। আক্রমণ টের পাওয়ার সাথে সাথেই কায়রানের পেশাদার ও সশস্ত্র গার্ডরা তাৎক্ষণিকভাবে ড্রাইভারের সিট এবং গাড়ি থেকে পজিশন নিয়ে যারিয়াবের গার্ডদের ওপর পাল্টা আক্রমণ চালায়। আয়াশের নিদের্শে পেছনের ডোর খুলে কায়রানের এক বিশ্বস্ত গার্ড চোখের পলকে লক্ষ্য ভেদ করে যারিয়াবের সামনের সারির দুই গার্ডকে সরাসরি গুলিতে লুটিয়ে দেয়।
বাকিদের সাথে শুরু হয় হাতাহাতি ও ক্লোজ-কোয়ার্টার ফাইট। আয়াশ নিজেই অত্যন্ত ঠান্ডা মাথায় যারিয়াবের প্রধান গার্ডের হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে তাকে মাটিতে ফেলে ঘাড়ের ওপর সজোরে চাপ দিয়ে ঘাড়ে মারাত্মক আঘাত করে চিরতরে খতম করে। কায়রানের গার্ডদের নিখুঁত ও নির্মম গুলিবর্ষণে মুহূর্তের মধ্যে যারিয়াবের পুরো আক্রমণকারী দল রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।
এই হামলার পেছনের মূল হোতা যে যারিয়াব এবং তার ভেতরের কেউ—তা বুঝতে কায়রানের এক মুহূর্তও দেরি হয় না। ঘটনার সূত্র ধরে খুব দ্রুতই বেরিয়ে আসে চরম সত্য যারিয়াবের কাছে এই ডিল ও যাতায়াতের সমস্ত গোপন খবর পৌঁছে দিয়েছিল যারিয়াবেরই নিজের অত্যন্ত বিশ্বস্ত এক কর্মচারী রিয়ান পাটোয়ারী যে কায়রানদের সাথেই গার্ড হিসেবে যোগ দিয়েছিলো
বিশ্বাসঘাতকতার চরম মূল্য দিতে একটুও দেরি করে না মাফিয়া কায়রান। যারিয়াবের সেই বিশ্বস্ত কর্মচারী রিয়ান পাটোয়ারীকে ধরে এনে ফেলা হয় তাদের অন্ধকার আস্তানার মেঝেমধ্যে। জীবনের শেষ মুহূর্তে সে হাতজোড় করে ক্ষমা ভিক্ষা করলেও মাফিয়া কায়রানের দয়াশীল হওয়ার বিন্দুমাত্র সুযোগ ছিল না।
অঝোরে ঝরতে থাকা বৃষ্টির শব্দ আর রোমহর্ষক পরিবেশের মাঝে কায়রান নিজেই এগিয়ে যায় হাতে রামদা নিয়ে সে আবার গুলি করে মারতে খুব একটা পছন্দ করে না কারণ এতে মৃত্যু নাকি অনেক শান্তিতে হয় । আয়াশ ও অন্যান্যদের চোখের সামনে কায়রান অত্যন্ত নৃশংস ও বিভীষিকাময় উপায়ে সেই বিশ্বাসঘাতককে এমন নির্মম শাস্তি দেয়, এক কোপে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলে তারপর দুই টুকরো করে ফেলে, যার রক্ত হিম করা পরিণতি পুরো অপরাধ জগতের জন্য এক স্থায়ী সতর্কবার্তা হয়ে থাকে— বিশ্বাসঘাতকতার শাস্তি কেবল একটাই, অত্যন্ত ভয়ংকর মৃত্যু।
__________
সন্ধ্যা নামার পর বাসায় একা থাকতে থাকতে বোর হয়ে যাওয়ায় আরশিয়া ঘর থেকে বেরিয়ে পড়ে শহরের এক নিঃশব্দ ও অভিজাত আর্ট গ্যালারিতে। চারপাশের দেওয়ালে সাজানো রয়েছে দুর্লভ সব ঐতিহাসিক ও ডার্ক থিমের পেইন্টিং। এক হাতে আইসক্রিম নিয়ে সে স্নিগ্ধ মেজাজে হেঁটে হেঁটে সেই সেগুলো দেখছিল।
আসলে আজ জিসার পিরিয়ড চলার কারণে মেয়েটি ব্যথায় প্রচণ্ড ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, একটুও নড়াচড়ার উপায় নেই তার। এদিকে রেহানা ও সাইদুল আহমেদ দুজনেই অফিসে ব্যস্ত কাজের চাপে আটকে আছেন। তাই একা একা ঘুরে বেড়ানো ছাড়া আরশিয়ার আর কোনো উপায় ছিল না।
গ্যালারির ভেতরে একা ঘুরতে ঘুরতে হঠাৎ করেই আকস্মিক লোডশেডিং হয়। চারপাশ নিমেষেই ডুবে যায় জমাট অন্ধকারে। সেই হালকা ইমার্জেন্সি আলোর রেশ ধরে সামনে এগোতেই হঠাৎ কারো শক্ত দেহের সাথে ধাক্কা খায় আরশিয়া। পলকের জন্য থমকে যায় সে; অন্ধকার ভেদ করে সামনের মানুষটির জোড়া ধূসর চোখ স্থির হয়ে তাকিয়ে থাকে তার দিকে। ঠিক সেই মুহূর্তেই জেনারেটর চালু হয়ে পুরো গ্যালারি উজ্জ্বল আলোয় ঝলসে ওঠে, আর চোখের সামনে ভেসে ওঠে মাফিয়া কায়রানের কঠিন ও অল্পচেনা মুখখানা। কায়রান নিরুত্তর শুধু তাকিয়ে আছে আরশিয়া
বলে উঠে
"আপনি না ওইদিন আমাকে ধাক্কা মেরেছিলেন? আজকে আবার? উজবুক কোথাকার, বলেই চলে আসতে নিলেই আকষ্মিক একটা ঠান্ডা হাতে ছোয়া পায় তাকিয়ে দেখে কায়রান হাত ধরেছে তার তারপর আরশিয়া কিছু বলে উঠার আগেই কায়রান গমগমে স্বরে বলে " কারো হয়ে গেছিস আ আরশি ?"
আরশিয়া অবাক হয়ে বলে "মানে এই ভাই আপনার কি মাথায় সমস্যা? আর নাম জানলেন কিভাবে? "
"আমি? আমি সেই যার চেন এখনো তুই গলায় ঝুলিয়ে রেখেছিস ,
আরশিয়া বাকরুদ্ধ হয়ে যায় কি বলবে বুঝতে পারছে না, কায়রান অনেক ক্ষন চেয়ে থাকে তারপর বলে
" বলে গিয়েছিলাম না আমার জন্য অপেক্ষা করতে? কেন গিয়েছিস এই জায়গা ছেড়ে, অবশ্য গেলেও কি আমি তোকে পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকিস না কেন বের করে আনতে পারব "Because you don't know that I am a mafia "
আরশিয়ার চোখ ছলছল করছে মনে হচ্ছে সামনের লোকটাকে জরিয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কিন্তু তা করলো না হয়তো নিজের অভিমানের তীব্রতা বেশি তারপর বললো "ওহ, আমি আপনাকে চিনি না, "
বলেই চলে যেতে নিলো কায়রান যেতেও দিলো বাকা হাসলো "এখনো আগের মতো পৃথিবীর সমস্ত অভিমান একা নিয়ে বসে থাকে "you know me better strawberry "
_________
বাইরে তখন ঝুম বৃষ্টি। আর্ট গ্যালারিতে কায়রানের মুখোমুখি হওয়ার পর অদ্ভুত এক মানসিক দ্বিধা আর অভিমান, কষ্ট নিয়ে বাসায় ফিরে আসে আরশিয়া। নিজের রুমের দরজা বন্ধ করে খাটের এক কোণে বসে সে আর চোখের জল ধরে রাখতে পারে না নিঃশব্দে কাঁদতে থাকে।
ঠিক সেই মুহূর্তে পাশের রুম থেকে ঘুমচোখে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে জিসা। পিরিয়ডের তীব্র ব্যথায় সারা দিন কাতর থাকলেও রুমের ভেতর চাপা কান্নার শব্দ পেলেই সে আর স্থির থাকতে পারে না। খাটের কাছে এগিয়ে গিয়ে সে অবাক হয়ে দেখে, আরশিয়ার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি।
ভয়ে ভয়ে জিসা এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে,
"আরে আরশি! কী হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন বল? লক্ষিটি বল কি হয়েছে"
কান্না করার মতো একটা জায়গা পেয়ে আর বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারে না আরশিয়া। বলতে শুরু করে
~তখন আমি অনেক ছোট, বাবা বাসায় অতিরিক্ত মানুষ পছন্দ করতো না, আর আমিও অর্ন্তমূখী ছিলাম, তাই কারো সাথে আমার তেমন মিলমিশা ছিলো না, তাই ফ্রেন্ড ও ছিলো, একদিন আমি নিশ্চুপ হয়ে বসে ছিলাম ব্রেঞ্চে, তখন একটা ধূসর চোখ ওয়ালা ছেলে এলো আর বললো" নাম কি তোমার? আমি সেদিন বলেছিলাম আমার নাম, আর কয়েক মিনিটের মধ্যে অনেক ক্থা বলেছিলাম,
ছেলেটারও বাবা অনেক বড় বিজনেস ম্যান ছিলেন তাই আমার বাবা এরশাদুল মির্জাও তাকে আমার বাসায় খেলতে আসতে মানা করে নি, আমরা অনেক গল্প করতাম অনেক মজা করতাম, এভাবে কেটে যায় দুই / তিন বছর তারপর পাচঁটা দিন যায় সে আসে নি তারপর একদিন আসে, শেষ বিদায়ের জন্য এসে বলেছিলো "আমাকে মনে রাখিস, আর অন্য কারো হবি না হাহ,
অবিশ্বাসকর কথা কি জানিস ওর চোখ সেদিন কদেছিলো আমাকে রেখে চলে যাওয়ার কারনে, আজও জানি না সে কেন গিয়েছিলো কিন্তু আমার সাথে সে বেইমানি করেছিলো, আমি পায়ে ধরেও তাকে রাখতে পারি নি সেদিন,
জানিনা এটাকে কি বলে কিন্তু শুধু জানি ও আমার অনেক কেয়ার করতো, আমার সঙ্গী ছিলো ছোটবেলার, যাকে ভোলা সম্ভব না।
__________
জিসা অবাক হয়ে আরশিয়াকে দেখছে এই মেয়েটা বাবার তার প্রিয়মানুষের কষ্টে ভিতরে ভিতরে তরপাতে তরপাতে মরছে আর সে কিছুই জানে না, তারপর বললো
" তুই তো বললি আংকেল জানতো তার বাবার বিজনেসের কথা তাহলে কি হয়েছিলো পড়ে জানতে পারিস নি?? (জিসা বলে)
"একবার বলেছিলাম মাকে তিনি জানতেন না শুধু ছেলেটাকেই অনেক আদর করতে বাসায় আসলে আর বাবা সে শুধু তার মুখ থেকে শুনেছিলো যে তার বাবা বিজনেসম্যান আর কিছু না। বাবাও বলতে গেলে ওকে অনেক আদর করতো। (আরশিয়া বলে)
" তাহলে আমার মনে হয় এখন তোর জানা উচিত ওনার সাথে কি হয়েছিলো,
".........
" চিন্তা করিস না আরশি, তুই ভাব যে কোনো কারন ছাড়া তো হঠাৎ কেউ চলে যাবে না তাই না?
" দেখবো ভেবে, তুই যা এখন আমি একটু একা থাকতে চাই
"আচ্ছা,
