পার্ট ৪
পেরিয়ে গেছে ৩টা দিন, সবার একমত দিন যাচ্ছে হাসি বিষন্নতায় মিলিয়ে মির্জা বাড়িটি শহরে হওয়ায় একটু দূরে অনেক বড় একটা সমুদ্র আছে যেখানটা একটু বেশি নিরিবিলি থাকে যেই জায়গাটা আরশিয়ার খুব ভালো লাগে, সাইদুল আহমেদ এসেছেন থেকে সময় পাচ্ছেন না কাজের জন্য, রেহানা মির্জাও মিটিং এর জন্য দৌড়া দৌড়ি করছেন এখনো তাদের বাসায় আসার নাম গন্ধ নেই, বাসায় একা বসে বসে টিভি দেখছে জিসা আর আচার খাচ্ছে আর আরশিয়া বসে বসে উপন্যাস পড়ছে জিসা তাকিয়ে বললো
"দোস্ত কি পাস বলতো এই উপন্যাস টুপন্যাস পড়ে? (বিরক্তি নিয়ে)
আরশিয়া মিষ্টি হেসে উত্তর দেয় " এটা একাকীত্ব দূর করার ঔষধ, মনে ভালোলাগা কাজ করার ঔষধ, আমরা অনেক মানুষ-ই এমন আছি যারা অনেক মানুষের ভিরে থেকেও ভিতরে ভিতরে একা তাদের জন্য এটাই বেস্ট সলিউশন,
"হয়েছে, তুই তোর কঠিন কঠিন কথা বার্তা নিয়েই থাক বাবা আমি ঘুমাতে যাই (বলেই চলে গেলো)
আরশিয়া অনেক ক্ষন উপন্যাস পড়ে উঠে পড়ে এক কাপ কফি খাওয়ার জন্য কিচেনে যায়, কফি বানাচ্ছে হঠাৎ এমন সময় কলিং বেলের আওয়াজ আসে সে স্বাভাবিক ভাবেইব গিয়ে খুলে দেয় কিন্তু সামনে তাকিয়ে অবাক হয় কেউ নেই নিচে চোখ পড়তেই দেখে একটা লাল খাম যেটার ভিতরে কিছু একটা আছে আর উপরে লিখা
"You are more intoxicating to me than blood"
আরশিয়া কেপে উঠে "কে এটা লিখে পাঠালো, এমন কেউতো নেই যে এমন মজা করবে" ভাবতে ভাবতে খামটা খুললো
দেখলো একটা সুন্দর ছোট কৌটা এমন একটা তারও আছে কৌটার মুখ খুলতেই
বিদ্যুৎের মতো শক খেলো
হাত থেকে পড়ে গেলো কৌটাটা , নিজের অজান্তেই চোখ দিয়ে কখন জল গরিয়ে পড়ছে নিজেই বুঝতে পারছে না,
"এ এটা তো তার চে চেন, এখানে কিভাবে আসলো "
তারপর নিজেকে ধাতস্থ করে চেনটা তুলে নিলো, ভাবতে ভাবতে আর কুলোতে পারছে 'নাহ সবকিছু ঝাপসা লাগছে'!
তারপর দরজা লাগিয়ে দৌড়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো 'শরীরটা অনেক খারাপ লাগছে, যেনো আর কিছু ভাবতে গেলেই মাথা ব্যাথায় মরে যাবে, চোখও ঝাপসা কার জন্য সে কাঁদছে ওই লোকটার জন্য? যাকে সে পায়ে ধরেও আটাকাতে পারে নি, সে কি তাকে এখনো মনে রাখবে নাকি ' নিজেই নিজেকে শান্তনা দিলো ওসব কিছু না
আরশিয়া সে আসবে না ওই লোকটা পাষান, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী,এসব ভাবতে ভাবতেই
এভাবেই ঘুমিয়ে পড়ে সন্ধ্যা রাত পেরিয়ে যায় খেয়েও ঘুমায় নি, রেহানা ফিরে আরশিয়াকে এমন সময় ঘুমিয়ে থাকতে দেখে অবাক-ই হয়েছিলেন, জিসাও ডেকে উঠাতে পারে নি ঘুম ঘুম চোখে বলেছিলো সে খাবে না অগত্যা তাদের-ই খেয়ে ঘুমিয়ে যেতে হয়,
জিসা আরশিয়ার পাশেই ঘুমায়, জিসার যেনো আরশিয়াকে স্বাভাবিক মনে হচ্ছে না চোখ মুখ ফোলা, বোঝা যাচ্ছে কান্না করেছে, তাই সে আরশিয়ার মাথায় হাত বুলিয়ে দিলো রাত ২ টা পর্যন্ত, তারপর সেও গভীর ঘুমে তলিয়ে গেলো।
______________
~রাত ফুরিয়ে ভোরের সোনালী রোদ উঁকি দিতেই মির্জা বাড়িতে এক স্নিগ্ধ ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হলো। ভোরের হালকা কুয়াশা ভেদ করে গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দুতে সূর্যের আলো পড়ে মুক্তার মতো চকচক করছে। পাশের বাগান থেকে ভেসে আসছে নাম না জানা পাখির কলকাকলি। বাড়ির চারপাশে এক অদ্ভুত শান্ত অথচ সতেজ আমেজ।
মির্জা বাড়ির বড় ডাইনিং টেবিলে তখন সকালের নাস্তার আয়োজন জমে উঠেছে। টেবিলে গরম ধোঁয়া ওঠা চা কফি, পরোটা আর হরেক রকমের নাস্তার আইটেম সাজানো। একে একে সবাই এসে টেবিলে যোগ দিল। সবার মধ্যমণি হয়ে বসল আরশিয়া। কিছুক্ষণ পরই সেখানে এসে বসলো জিসা। এসেই সে আরশিয়ার কাঁধে হাত রেখে হাসিমুখে একটা ছোট্ট খিকিরি দিয়ে বললো " গুড মর্নিং আরশি,
আরশিয়া হেসে জবাব দেয় "গুড মর্নিং,
টেবিলে আরও উপস্থিত আছেন আরশিয়ার মা রেহানা মির্জা এবং তার মামা সাইদুল আহমেদ। নাস্তার কাপে চুমুক দিতে দিতে সাইদুল আহমেদ অফিসের ফাইলপত্র আর সারাদিনের কাজের ব্যস্ততা নিয়ে বলছিলেন। এবং এর ফাকে তিনি বললেন আমাদের অফিসের কাজ শেষ হবে ৬/৭ দিনের ভিতরে, তখন আমরা ফিরে যাবো। সবাই সম্মতি দিল,
রেহানা বেগম মেয়ের প্লেটে খাবার বাড়িয়ে দিতে দিতে জিসার ঘুমের খোঁজখবর নিচ্ছেন ঘুম ঠিকঠাক হয় কি না । সবার টুকরো টুকরো হাসি, খুনসুটি আর চায়ে চুমুকের শব্দে পুরো ডাইনিং রুমটা মুখরিত হয়ে উঠল।
নাস্তা শেষ করে সবাই যে যার কাজে বেরিয়ে পড়ল। সাইদুল আহমেদ অফিসের উদ্দেশ্যে রওনা হলেন, রেহানা বেগম ব্যস্ত হয়ে পড়লেন ঘরের অন্যান্য গৃহস্থালি কাজে। আর এদিকে আরশিয়া আর জিসা ঠিক করল আজ একটু শহরের শপিং মলে ঘুরে শপিং করা দরকার।
কিছুক্ষণ পরই তারা পৌঁছে গেল অভিজাত এক শপিং মলে। এসির ঠান্ডা বাতাসে চারপাশটা ঝকঝকে। দুজনে মিলে বিভিন্ন কাপড়ের দোকানে ঘুরছে, কোনটা ভালো লাগছে তা নিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে দাম হাকছে আর হাসছে, হঠাৎ জিসা বলে উঠে " কালকে কান্না করছিলি কেন আরশি? আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস তুই,
আরশিয়ার পা থেমে যায় মনে পড়ে কালকের ঘটনা সেই চেন, আর সেই লেখাটা, তার আচরনে বুঝতে পারে জিসা কিছু একটা তো ঝামেলা আছেই কিন্তু সেটা কি? তারপর বলে " দেখ আরশি কোনো সমস্যা হলে বল আমি আছি, মামা, আন্টি আমরা সবাই আছি, নিজের ভিতরে ভিতরে কষ্ট চেপে রেখে গুমরে মরিস না,
আরশিয়া তাকায় জিসার দিকে তারপর মলিন হেসে বলে "একদিন তোকে বলবো,
এখন চল দেড়ি হয়ে যাচ্ছে ঘুরাঘুরি করার সময় চলে যাচ্ছে "
আরশিয়াকে জিসা আরও অনেক বুঝালো না মেয়েটা যা বুঝে সেটা-ই, এখন বলবে না মানে না-ই, অগত্যা তাকে কথা বন্ধ করতে হলো এই বিষয়ের।
তারপর হাঁটা ধরলো সামনে, এমন সময় একটা বড় বুটিক হাউজের কর্নার থেকে টার্ন নিতেই ঘটে বিপত্তি।
হঠাৎ করেই উল্টো দিক থেকে আসা একটা দীর্ঘদেহী, পুরুষের সাথে সজোরে ধাক্কা লাগে আরশিয়ার। ধাক্কা সামলে দুজনেই একটু পিছিয়ে দাঁড়াল।
পুরুষটিকে দেখলেই যেন একটা গা ছমছমে আভিজাত্য আর রহস্যময়তার চাদর চোখে পড়ে। কারণ চোখ তার আলাদা ধূসর রঙের,
পরনে একদম ফিট করা কালো শার্ট, বাহু দুটোতে শক্ত গঠনের ছাপ, চোখের চাউনিতে একটা ঠান্ডা অথচ তীক্ষ্ণ ধার ঠিক যেন কোনো সিনেমার আন্ডারওয়ার্ল্ড এর মাফিয়া বস! তার চেহারার মধ্যে এমন এক ভায়োলেন্ট ও রূঢ় আবেদন ছিল, যা এক পলকে যেকোনো মেয়েকে স্তব্ধ করে দিতে পারে। তার মুখের চোয়ালে জমে থাকা শক্ত ভাব আর গম্ভীর উপস্থিতি দেখে যে কেউ এক পলকে ভয় পেয়ে যাবে। ঠিক যেন রূপকথার কোনো অন্ধকার রাজপুত্র।
'আরশিয়ার এমনিতেই মেজাজ খারাপ তার উপর আবার এই কোথাকার কে দিলো মেজাজ আরও খারাপ করে, কিন্তু আরশিয়া তো আর ছেড়ে দেওয়ার পাত্রী নয়! পুরুষটি অচেনা হওয়ায় তাকে এক পলক দেখেও চিনতে পারল না,
কিন্তু কেন জানি মনে হলো অনেক চেনা, আর পুরুষটি তাদের আগে কখনো দেখেনি বলে চিনল না। উল্টো ধাক্কা লাগার কারণে মেজাজ গরম করে আরশিয়া নিজের ভুরু কুঁচকে এক ঝটকায় খেকখেক করে শুনিয়ে দিল,
"চোখ কি পকেটে নিয়ে ঘোরেন নাকি মশাই? সামনে মানুষ দাঁড়ানো দেখেও এভাবে কেউ গায়ে এসে পড়ে নাকি? একটু সাবধানে চলতে পারেন না?"
এমন ঝাড়ি খেয়ে ভ্রু কুঁচকে এক মুহূর্ত থমকে গেল অপর পাশের পুরুষটা। সে বোধহয় জীবনে এমন কড়া কথা কারোর মুখে শোনেনি। তার ঠোঁটের কোণে একটা বাঁকা অমাবস্যার হাসির মতো বিরক্তি ফুটে উঠল। কিছু একটা বলতে গিয়েও সে গম্ভীর মুখে পকেটে হাত গুঁজে নাথিং কেয়ার ভাব দেখিয়ে পাশ কাটিয়ে অন্যদিকে চলে গেল,
সে নিজেও জানে না সে কেন চলে আসলো , চাইলে ওই মেয়েকে একটা থাপ্পড় মারতে পারত। দুই কদম পেরোতেই একটা নাম শুনে থমকে যায়
"আরশি, এই আরশি, পেছন ফিরে তাকাতেই দেখতে পায় তাকে কথা শুনানো মেয়েটাকে ডাকছে তার পাশের মেয়েটি জিসা, আরশিয়া রাগে গজগজ করতে করতে সামনে চলে যাচ্ছে আর জিসা পিছনে হাঁটতে হাঁটতে ডাকছে,
পুরুষটি আর কেউ নয় কায়রান জাওয়াদ, সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রয়, আবার কি ভেবে যেনো চলে যায়,
_________
জিসা আরশিয়াকে ডাকতে ডাকতে হঠাৎ করেই ভিড়ের মাঝে উল্টো দিক থেকে আসা এক অপরিচিত যুবকের সাথে সজোরে ধাক্কা লাগে জিসার।
ছেলেটি বেশ লম্বা, সুঠাম ও আকর্ষণীয় দেহের অধিকারী। তার চওড়া বুক আর ফিটফাট গড়নে একটা কুল ও রাফ-টাফ ভাব স্পষ্ট। চুলগুলো পরিপাটি করে স্টাইল করা, আর চোখে এক ধরণের মোহনীয় অথচ দুষ্টু চাহনি। জিসাকে সামলে নেওয়ার জন্য সে দ্রুত হাত বাড়িয়ে দেয়।
কিন্তু জিসার মুখের ওপর চোখ পড়তেই ছেলেটির বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে! জিসার মায়াবী চেহারা, কৌতূহলী চোখ আর রূপ দেখে ছেলেটি আক্ষরিক অর্থেই তার ওপর ক্রাশ খেয়ে একদম পাগল হয়ে যায়।
চোখে পলক না ফেলে জিসার দিকে তাকিয়ে মিষ্টি হেসে ছেলেটি চোখের ইশারা করে বলে ওঠে,
"উফ! আকাশ থেকে নামা কোনো পরি কি আজ আমার ভাগ্যেই এভাবে সরাসরি এসে পড়ল? ধাক্কাটা তো লাগছিল বুকে, কিন্তু মনে হচ্ছে কলিজাটা বরবাদ করে দিলে সুন্দরী! এভাবে ধড়াস করে বুকে এসে না পড়ে একটু আস্তে-সাচতে চললে কি চলত না? বলো তো, এমন মিষ্টি ধাক্কার জন্য জরিমানা হিসেবে তোমাকে এখন আমার সাথে কফি ডেটে যেতে হবে!"
কথাটা শুনে জিসার চোখ দুটো কৌতূহলে ও রাগে একসাথে বড় বড় হয়ে গেল। সে এক ঝটকায় পিছু হটে নাক সিঁকিয়ে কড়া গলায় বলে উঠল,
"বাজে বকবেন না একদম! রাস্তায় চোখ কান বন্ধ করে হাঁটেন নাকি? গায়ে এসে পড়ে আবার ফালতু ফ্লার্ট করা হচ্ছে! অসভ্য!"
'আরে আরে হয়েছে "নাম কি? তোমার সেটা বলো"
"জিসা, আপনি কে? কোথাকার উজবুক?
" আমি আয়াশ , তোমার সপ্নের রাজকুমার।
"অসভ্য, ইতর কথাকার,
মুখ ঝাপটা দিয়ে এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে জিসা খ্যাঁক করে মুখ ঘুরিয়ে সোজা আরশিয়ার দিকে হেঁটে চলে গেল।
আয়াশের তো অবস্থা কাহিল! সে হাঁ হয়ে জিসার চলে যাওয়া দেখল, তারপর বোকাদের মতো নিজের মাথায় হাত বুলিয়ে মুচকি হাসতে লাগল। মনে মনে ভাবছে, মেজাজটা তো বেশ চড়া, কিন্তু রাগলে মেয়েটাকে আরও বেশি সুন্দর লাগে!
এই ভেবে আনমনে হাসতে হাসতে আয়াশ পেছন ফিরল, অমনি তার বুকটা ছ্যাঁত করে উঠল। কারণ ঠিক তার পেছনেই গম্ভীর মুখে হাত দুটো পকেটে গুঁজে এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে কায়রান!
কিছুক্ষন পর নিরবতা ভেঙে কায়রান গমগমে সরে বলে উঠে " ওই মেয়ে দুটোর খোজ লাগা এরা মির্জা বাড়ির কি না আমি জানতে চাই, I want to know quickly, Go "
আয়াশও দ্রুত চলে যায়, আর কায়রান সে জানে এখন তাকে কাউকে উপহার দিতে হবে তা হলো "মৃত্যু "
