পার্ট ৩
'আম্মু, আম্মু কোথায় তুমি,?
কিচেন থেকে দৌড়ে আসলেন রেহানা, "কি হয়েছে, ডাকছিস কেন?
" আম্মু , কালকে অফিসের একটা মিটিং আছে ঢাকায় মামা যাবে , চলো না আমরাও যাই আর জিসাকেও সাথে নিবো, খুব মজা হবে,
রেহানার মুখে আধার নামলো আরশিয়া সেটা ধরতে পেরে বললো "আম্মু যে চলে গেছে তাকে আর মনে জায়গা দিও না, ওই লোকটা বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকদের মনে রাখতে নেই,
রেহানা বেগম তাকালেন আরশিয়ার দিকে কত্তো বড় হয়ে গেছে মেয়েটা অথচ ছিলো বাবার নেওটা, বাবা ছাড়া যেনো তার গতি ছিলো না, ছোট বেলায় কত ধকল গিয়েছিলো মেয়েটার উপর তারপরেও হাসিখুশি থাকে, চোখ ছলছল করছে তাও হাসলে হেসে বললেন
" আচ্ছা মা যাবি, আমরা সবাই যাবো, তুই যেটায় খুশি থাকবি সেটা-ই হবে ( আরশিয়ার গাল আলতো হাতে চেপে ধরে)
'তা আমাকে ছাড়া কি কি কথা হচ্ছে মা মেয়ের মাঝে হু, মামাকে ছাড়া-ই ছি আরশি ছি,
আরশিয়া পিছনে তাকায় তার মামা সাইদুল সাহেব দাঁড়িয়ে আছেন, রেহানা হেসে ফেললেন বললেন "তোকে ছাড়া কি কথা বলবো, তোর ভাগ্নি ঢাকায় যাবেন তার কথাই বলছিলেন,
সাইদুল সাহেব বললেন " এটাতো ভালো কথা আপা আমরা সবাই একসাথে যাবো কি বলিস আরশি"
"হ্যাঁ, মামা খুব মজা হবে, জিসাও যাবে
"আচ্ছা যা,ব্যাগপথ গুছিয়ে নে কালকেই আমরা যাবো, বাসে না প্লেনে যাবি? (সাইদুল সাহেব বললেন)
" না না বাসে যাবো, লাইফে সবকিছুর এক্সপিরিয়েন্স নেওতা ভালো মামা (আরশিয়া জ্ঞানী ব্যক্তিদের মতো করে বলে উঠে)
রেহানা হাসছে মামা ভাগ্নিদের হাসিগল্প মজা এগুলো দেখে, তার ভাই তার মতো-ই যেমন বিচক্ষণ তেমন ভালো,তার মা বাবা মারা যাওয়ার পর ভাই-ই সব, তিনি জোড় করেই সাইদুল সাহেবকে ব্যাবসার কাজে লাগিয়েছেন, তার ভাইয়ের বউ "শিল্পী "সেই কবে এক্সিডেন্টে মারা গিয়েছেন তিনি যুবক থাকতে তাও তিনি বিয়ে করেননি আর, এমনই-তো হওয়া উচিত ভালোবাসা, এই দুনিয়াতে যে মানুষ সব সম্পর্কেই ভালোবাসার মুখোস পরিয়ে দেয়, আসলে কি তারা ভালোবাসে? হাহ ভেবে পান না তিনি,
________
রাত ১:০০টা বাজে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বেডে হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে কায়রান জাওয়াদ , হাতে হুইস্কির বোতল আরেক হাতে সিগারেট, সে অনুভূতিহীন শূন্য হয়ে চেয়ে আছে উপরের দিকে
ভাবছে কিছু একটা গভীর মনযোগ দিয়ে, হঠাৎ ভাবনায় ব্যাগাত ঘটে রিংটোন এর কারনে কল রিসিভ করে
ওপাস থেকে কিছু একটা শুনে হাসলো নিঃশব্দে,
ফোন রাখার পর মুখে বাকা হাসি যেনো দিগুন বাড়লো
"I have to come back to you anyway, baby hahaha, i'm kayran jawad you know na?
____
সকালে পাখির কিচিরমিচির শব্দ আর তার মায়ের গলার আওয়াজ শুনে আরশিয়ার ঘুম ভাঙে, মাজখানে কেটে গেছে একটা দিন আজকে তাদের ঢাকায় যাওয়ার কথা মনে হতেই লাফিয়ে উঠে আরশিয়া, তারপর এক দৌড়ে ওয়াশরুম, আর রেহানা তিনি কাপড় চোপড় ভালো করে দেখছেন কোনটা নেওয়া হয়ে কোনটা নেওয়া হয় নি, লাগেজ গোচাচ্ছেন আরশিয়ার 'মেয়েটা যাবার জন্য পাগল কিন্তু সে কাপড় নিচ্ছে কি না এটা তার খেয়াল নেই'
হঠাৎ কাপড় আনার জন্য আলমারিতে হাত দিতেই হাতে আসলো সুন্দর একটা কৌটা অনেক সুন্দর দেখতে ওনার অনেক ভালো লাগলো কৌতুহল বসত কৌটাটা খুলতেই বেড়িয়ে এলো একটা সুন্দর চেন, খুব সুন্দর আলাদা একটা চেন, দেখে মনে হচ্ছে খুব যত্ন করে রাখা হয়েছে, তার সন্দেহ হলো এটা আরশিয়া এনেছে আর তাকে জানায়নি এমন খুব কমই হয়, আরশিয়া যা কিনে তা -ই তার মায়ের সাথে শেয়ার করে অথচ আজ ভিন্ন, ভাবনার মাঝে আরশিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে কেবল আয়নায় দাড়ানোর আগেই তার মায়ের হাতের কৌটার দিকে চোখ পড়তেই এক দৌড়ে গিয়ে সেটা কেড়ে নেয়
নিয়েই সেটা আলমারিতে রেখে আলমারির দরজা বন্ধ করে দেয়, রেহানা বোকা বনে কতক্ষন চেয়ে থাকলেন তারপর নিজেকে ধাতস্থ করে বললেন "কি রে মা, এটা কি এত সুন্দর চেন গলায় পড়িস না কেন? আর এভাবে লুকালি কেন?
"কি' কিছু না মা, অনেক আগের এটা তোমাকে বলা হয় নাই কখন কিনেছি মনে নেই,যাও যাও এখন দেড়ি হয়ে যাচ্ছে বেড়োতে হবে তো, নাস্তা রেডি করো আমি আসছি (আরশিয়া চোরা চোখে তাকিয়ে বলে)
রেহানা মির্জার চোখ ফাকি দেওয়া এতো সহজ না তিনি বুঝতে পেরেছেন মেয়ে কিছু বলতে চাচ্ছে না তাই তাকে নিজের মতো করে ছেড়ে দিলেন কারণ তিনি জানেন তার মেয়ের যে সময় মন চাইবে নিজে থেকে এসেই বলে দিবে, জোরা জোরি করলে পেটে গুতো মারলেও একটা কথা বের করবে না!
নাস্তা শেষে সবাই বেড়িয়ে পড়লো সাথে জিসাও, জিসার মা বাবা আরশিয়াকে অনেক পছন্দ করেন এবং বিশ্বাস করেন তাই জিসাকে তার সাথে দিতে তাদের কোনো আপত্তি থাকে না কখনো, বাস স্টেনডে এসে সবাই বাসে উঠে পড়লো, বাসে নারীদের সংখ্যা বেশি তাই কারো কোনো সমস্যায় পড়তে হয়নি,
গাড়ির জানলা দিয়ে বাইরের চেনা-পরিচিত দৃশ্যগুলো দ্রুত পেছনে সরে যাচ্ছে, আর তার সাথে সাথেই আরশিয়ার মনের ভেতরে এক অদ্ভুত নস্টালজিয়া ভেসে উঠছে। এতদিন পর তারা আবার ফিরে যাচ্ছে ঢাকার সেই পুরোনো বাড়ির উদ্দেশ্যে
যেখানে তার শৈশব আর কৈশোর স্মৃতিগুলো একদম জীবন্ত হয়ে জমা হয়ে আছে।
আরশিয়ার সাথে আছে তার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো—মা রেহানা মির্জা, মামা সাইদুল আহমেদ আর পরম প্রিয় বন্ধু জিসা। পুরো যাত্রাপথেই এক চমৎকার আনন্দের আমেজ। রেহানা মির্জার চোখেমুখে পুরোনো স্মৃতি আর স্মৃতিকাতরতার ছোঁয়া, মামা সাইদুল আহমেদ অতীতের নানান মজার গল্প শুনিয়ে সবাইকে হাসিয়ে মাতিয়ে রাখছেন, আর জিসার উৎসুক চোখজোড়া খুঁজে বেড়াচ্ছে নতুন শহর আর পুরোনো গল্প মেলানোর আনন্দ।
আরশিয়া চুপচাপ জানালার পাশে বসে পথ দেখছে আর ভাবছে, পুরোনো বাড়ি মানে তো শুধু কতগুলো ইট-কাঠের দেয়াল নয় সেখানে আটকে আছে হাজারো সম্পর্কের টান, হাসি-কান্নার গল্প আর শৈশবের অমলিন স্মৃতি। প্রিয় মানুষদের পাশে নিয়ে ঢাকার সেই চেনা ঠিকানায় ফেরার এই যাত্রা যেন তাদের সবাইকে আবার এক সুতোয় বেঁধে দিচ্ছে। আনন্দ বিষন্নতা মিলে যেনো এক ভয়ংকর অনুভূতি,
________
ঢাকা পৌঁছানোর পর বাস টার্মিনালে গাড়ি থামতেই একঝাঁক ঠান্ডা বাতাস যেন আরশিয়ার মনটাকে চঞ্চল করে তুলল। তাদের নিজস্ব গাড়িটি একটু দূরেই পার্ক করা ছিল। সেদিকে পা বাড়ানোর আগেই আরশিয়া মাকে মিষ্টি হেসে বলে, "তোমরা গাড়িতে ওঠো, আমি চট করে আইস্ক্রিম নিয়ে আসছি!"
একটু চঞ্চল আর হালকা মিষ্টি পায়ে সে আইস্ক্রিমের দোকানের দিকে যায়। পছন্দের আইস্ক্রিমটা হাতে নিয়ে আনন্দে কিছুটা অন্যমনস্ক হয়েই ফিরে আসছিল সে। ঠিক তখনই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎ করেই বেশ লম্বা এক যুবকের সাথে সজোরে ধাক্কা খায় আরশিয়া! সামলে নিতে নিতে আরশিয়া চোখ তুলে তাকায়।
সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকাতেই সে যেন থমকে গেল গভীর, আকর্ষণীয় গ্রিন কালারের দুটো চোখ, খুব কমই দেখা যায় এমন চোখের মানুষ । তার চেহারায় এক অদ্ভুত রাজকীয় ভাব। সেই যুবকটি যেন ধাক্কা সামলানোর বদলে থমকে দাঁড়িয়ে পড়েছে। তার সেই সবুজ চোখের দৃষ্টি থমকে গেছে আরশিয়ার ওপর যে ফর্সা, খাড়া নাক, গোলাপি ঠোঁট, ঘন ঘন পাপরি ঝাপটাচ্ছে, মুগ্ধ, মোহাবিষ্ট নয়নে সে তাকিয়ে আছে আরশিয়ার দিকে। কয়েক মুহূর্তের জন্য যেন পুরো পৃথিবীর সমস্ত কোলাহল থেমে গেল, স্তব্ধ হয়ে রইল সময়।
আরশিয়া কিছুটা লজ্জায় আর ইতস্তত বোধ করে চটপট নিজেকে সামলে নিয়ে দ্রুত গাড়ির দিকে পা বাড়াল। গাড়ি স্টার্ট দেওয়ার পর জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সেই সবুজ জোড়া চোখ এখন তাকে দেখছে,
তারপর অনেক ঘন্টার জার্নি শেষ করে আসলো মির্জা বাড়ি।
