#আযদাহা
#সাবিলা_সাবি(পর্ব নাম্বার ০১)
ক্যাটাগরি:(প্রথমেই বলে রাখা ভালো,যেহেতু এটি একটি ফ্যান্টাসি আর রেপটাইল রিলেটেড গল্প,সেক্ষেত্রে প্রতিটি চরিত্র,স্থান,কাল—সবই কাল্পনিক।বাস্তবের সঙ্গে এ গল্পের কোনো মিল নেই।
🚫গল্প শুরু করার আগে এলার্ট হন এটা একটা অতিরিক্ত রোমান্টিক গল্প এক কথায় যারা বুঝেন না তারা গুগল সার্চ করবেন ইরোটিক রোমান্স বিষয়ে তাহলে বুঝবেন,এই গল্পটা কঠোরভাবে প্রাপ্ত মনস্ক আর মুক্তমনাদের জন্য,✅এক কথায় ইরোটিক বা গ্ৰাফিক রোমান্স থাকবে✌️ যা সাধারণ রোমান্টিক থেকেও অতিরিক্ত হবে🙈,১৮+ বয়সের নিচে যারা পড়বেন নিজ দায়িত্বে পড়বেন🔞কারন এটা পড়ে আপনার মনোভাব যদি বিগড়ে যায় তাহলে লেখিকা দায়ী থাকবেনা❌।পড়ার আগে সম্পুর্ন এলার্ট বুঝেই গল্পটা শুরু করবেন আর হ্যাঁ রোমান্টিক আর চটির মধ্যে পার্থক্য আছে তাই দয়া করে কেউ গল্পটাকে চ*টি বলে আখ্যায়িত করবেন না⚠️)
.
.
.
.
ফিওনা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাল।
শহরজুড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে।পথে পথে লোকজন বাঁশের পাত্রে জংজি কিনছে—জংজি চীনের একটি বিখ্যাত খাবার।চারপাশে বাঁশের পাতা আর চিপচিপে চালের সুগন্ধ ভেসে আসছে।
ড্রাগন বোট উৎসব ফিওনার প্রিয় উৎসবগুলোর একটি।আজকের দিনটি নিয়ে সে দারুণ উত্তেজিত।এই উপলক্ষে তার বিশ্ববিদ্যালয়ও কিছুদিনের জন্য ছুটি দিয়েছে।
"এলিসন ফিওনা"—যার জন্ম গ্রিসের প্যাট্রা শহরে।
তার বাবা,এলিসন নিকোস,ছিলেন গ্রিসের একজন বিখ্যাত বিজ্ঞানী।কাজের সূত্রে তিনি চীনে আসেন এবং বিয়ে করেন চীনের এক সুন্দরী নারীকে।
ফিওনার মা,লিন শাও,চীনের বেইজিং শহরে জন্মগ্রহণ করেন।তিনি ছিলেন মিস্টার চেন শিং-এর একমাত্র কন্যা।চেন শিং একজন প্রখ্যাত বিজ্ঞানী এবং বেইজিং শহরের উচ্চবিত্ত সমাজের এক উল্লেখযোগ্য ব্যক্তি।
ফিওনার বয়স যখন মাত্র আট বছর,তখন এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার বাবা-মা মৃত্যুবরণ করেন। ভাগ্যক্রমে,সেদিন ছোট্ট ফিওনা বেঁচে যায়।কিন্তু সেই মর্মা*ন্তিক দৃশ্য আজও তাকে মানসিক যন্ত্রণা দেয়।
পিতৃহীন ফিওনাকে তার নানা চেন শিং নিজের কাছে রেখে লালন-পালন করেন।ফলে ফিওনার জীবন বেড়ে ওঠে চীনের ঐতিহ্যবাহী বেইজিং শহরের মধ্যে।
ফিওনার খুব ইচ্ছে করছে বাইরে বের হয়ে ড্রাগন বোট উৎসবের আমেজ উপভোগ করার।দুই বছর আগেও, তার নানা মিস্টার চেন শিং তাকে প্রত্যেক উৎসবে নিয়ে যেতেন।কিন্তু এখন,গত দুই বছর ধরে,ফিওনার জীবন যেন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ।বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও যাওয়ার অনুমতি নেই তার।
ফিওনা বেইজিং শহরের পিকিং ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে।কিন্তু তার নানার এই আচরণের কারণ ফিওনার কাছে অজানা।মনে হয়, কোথাও কোনো রহস্য লুকিয়ে আছে,যা সে কখনো জানতে পারেনি।
হঠাৎ পেছন থেকে কারো উপস্থিতি টের পেয়ে ফিওনা ঘুরে তাকাল।সে বুঝতে পারল, এই সময়ে রুমে কেবল একজনই আসতে পারে।একটা দীর্ঘশ্বাস ফেলে সে মৃদু কণ্ঠে বলল,"ওহ, গ্র্যান্ডপা!তুমি কখন এলে?"
ফিওনার নানা চেন শিং সাদা ল্যাব কোট পরে দাঁড়িয়ে আছেন।কোটের নিচে পিনস্ট্রাইপ শার্ট এবং ধূসর প্যান্ট,চোখে পাতলা ফ্রেমের চশমা।তার চোখেমুখে গাম্ভীর্যতার ছাপ স্পষ্ট।
ফিওনা একটু উদাস ভঙ্গিতে তার সামনে গিয়ে দাঁড়াল।
অভিমানী স্বরে সে বলল,"গ্ৰ্যান্ডপা! আমার বন্ধুরা সবাই বেহাই লেকে চলে গেছে ড্রাগন বোট রেসিং দেখতে। আমার মন খুব খারাপ।আমাকে যেতে দাও,প্লিজ। আমি কথা দিচ্ছি,তাড়াতাড়ি ফিরে আসব।"
গ্ৰ্যান্ডপা কিছুক্ষণ চুপ করে রইলেন।তারপর গম্ভীর কণ্ঠে বললেন,"দেখো ফিওনা,তুমি এখনো ছোট।আমি যা করছি,সব তোমার ভালোর জন্য।ওখানে যাওয়ার কোনো দরকার নেই।তুমি চাইলে বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলে নিতে পার।আমার ল্যাবে যেতে দেরি হচ্ছে,না হলে আমিই তোমাকে নিয়ে যেতাম।"
এ কথা বলেই তিনি রুম ছেড়ে বেরিয়ে গেলেন।
ফিওনা কয়েকবার ডাকল,কিন্তু তিনি ফিরে তাকালেন না।গ্ৰ্যান্ডপাকে অসম্ভব ভালোবাসে এবং শ্রদ্ধা করে সে।
তবুও তার মন খারাপ হয়ে গেল।কেন তার গ্ৰ্যান্ডপা তাকে কোথাও যেতে দেন না?কেন তাকে এই বন্দি জীবনে আটকে রাখা হয়েছে?এই প্রশ্নগুলো তার মনে গভীর দুঃখের ছাপ ফেলে গেল।
ফিওনার নানা,মিস্টার চেন শিং,চীনের একজন বিখ্যাত বিজ্ঞানী।তিনি তার জীবনের বেশিরভাগ সময় বিজ্ঞানের জগতে অসাধারণ অবদান রেখে কাটিয়েছেন।তার বৈজ্ঞানিক গবেষণাগারের নাম সারা দেশেই পরিচিত এবং সম্মানিত।
চেন শিং-এর ল্যাবরেটরি ফিওনার বাড়ির পেছনেই অবস্থিত।বিপুল আকারের এই ল্যাবরেটরি আধুনিক প্রযুক্তিতে পূর্ণ।এর প্রতিটি কোণে চলতে থাকা গবেষণা প্রকল্পের বেশিরভাগই গোপন,যা কারো কাছে প্রকাশ করা হয় না।এখানেই চেন শিং তার বেশিরভাগ সময় কাটান,অজানা এবং বিপ্লবী সব প্রজেক্ট নিয়ে মনোযোগী হয়ে কাজ করেন।এতোটাই ব্যস্ত থাকেন যে তার নাতনির ইচ্ছা-অনিচ্ছার প্রতি নজর দেওয়ার সময়ও তার খুব কমই থাকে।
ফিওনার কৌতূহল বরাবরই তার নানার ল্যাবরেটরির দিকে টান দেয়।বাড়ির পেছনে থাকা এই রহস্যময় ল্যাবটি যেন তার কাছে এক মহাপৃথিবী,যার দরজা তার জন্য বন্ধ।কিন্তু চেন শিং ল্যাবের প্রকল্পগুলোর বিষয়ে এতোটাই সতর্ক যে তিনি ফিওনাকে সেখানে প্রবেশ করতে দেন না।ফিওনার মনে হয়,তার নানার এই গোপন গবেষণা তার জীবনেও কোনো একসময় বড় প্রভাব ফেলতে পারে।
পুনরায় ফিওনা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল।ড্রাগন বোট উৎসবের উল্লাস,মানুষের আনন্দের কল্পনা করে তার মন বিষণ্নতায় ভরে উঠল।
গ্ৰ্যান্ডপা সবসময় তাকে যেন কোনো অজানা শঙ্কার কারণে আটকে রাখেন।
ঠিক এমন সময় তার ফোনে একটি নোটিফিকেশন এল।মেসেজটি খুলে দেখে সে বুঝল,এটি তার বান্ধবী লিন-এর পাঠানো।লিন লিখেছে যে সে গাড়ি নিয়ে বাড়ির সামনে অপেক্ষা করছে এবং ফিওনাকে এখনই নীরবে বেরিয়ে আসতে বলেছে।
ফিওনা মনে মনে ভাবে,এখন সে আর ছোট নেই।
তার বয়স আঠারো,কয়েকদিন পরেই উনিশে পা রাখবে।দু'বছর আগেও সে বেইজিং শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়াত।তখন ছিল কলেজের দিন।কিন্তু ভার্সিটিতে ওঠার পর থেকেই তার জীবন যেন আটকে গেছে—বাসা থেকে ভার্সিটি আর ভার্সিটি থেকে বাসা।এই বন্দি জীবন আর নয়!সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে,এবার সে গ্ৰ্যান্ডপার আদেশ অমান্য করেই ড্রাগন বোট উৎসবে যাবে।
.
.
.
ফিওনা একটি উজ্জ্বল লাল চিপাও ড্রেস পরে,যা উৎসবের জন্য একদম মানানসই।চিপাওটিতে সূক্ষ্ম সোনালি রঙের ফুলের নকশা,উঁচু কলার,শর্ট স্লিভস, এবং সামনের দিকে হাঁটু পর্যন্ত কাটা রয়েছে।কোমরে একটি সোনালি রঙের বেল্ট পরা তাকে আরও দৃষ্টিনন্দন করে তোলে।চুলগুলো আলতো করে ব্রাশ করে পেছনে বাঁধে।সেই বাঁধুনিতে সোনালি পিন গুঁজে দেয়।তার লম্বা বাদামী চুল তার গ্রিক বংশের পরিচায়ক।এরপর,হালকা মেকআপের ছোঁয়ায় সে নিজেকে সজ্জিত করে।
চোখে আইলাইনার,ঘন পাপড়িতে মাসকারার প্রলেপ, এবং ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে সে।তার প্রতিফলনে এক সুন্দরী,আত্মবিশ্বাসী তরুণীকে দেখে সে।
সোনালি রঙের হ্যান্ডব্যাগ কাঁধে নিয়ে সে নীরবে বেরিয়ে পড়ে।বাড়ির সামনে লিনের গাড়ি দাঁড়িয়ে।ড্রাইভিং সিটে বসে লিন এক রহস্যময় হাসি দিয়ে ফিওনাকে অভ্যর্থনা জানায়।ফিওনা তার পাশে বসে পড়ে।
গাড়ি রাস্তা ধরে ছুটতে থাকে,আর ফিওনার মনে একের পর এক প্রশ্ন আসতে থাকে।"গ্র্যান্ডপা আমাকে কেন এত কড়া শাসনের মধ্যে রাখেন?তার কিসের এত ভয়?"সে জানে না,তার এই একগুঁয়ে সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং তাকে এমন এক পৃথিবীতে নিয়ে যাবে,যা সে কল্পনাও করেনি।
ফিওনা এবং লিন বেহাই লেকে এসে পৌঁছাল,যেখানে তাদের আরও বন্ধু-বান্ধবীরা অপেক্ষা করছিল।ফিওনা লেকের ধারে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য উপভোগ করতে লাগল।বোটগুলো রঙিন সাজসজ্জায় সজ্জিত,দেখে তার মন প্রফুল্ল হয়ে উঠল।রেস শুরু হওয়ার আগের গুঞ্জন তার হৃদয়ে আনন্দ এবং উত্তেজনা ছড়িয়ে দিল।
প্রতিযোগীরা নিজেদের নৌকায় প্রস্তুতি নিচ্ছিল,আর দর্শকরা লেকের দুই পাড়ে সারি বেঁধে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছিল।নদীর জল সোনালী রোদে চিকচিক করছিল, যেন স্বর্ণের ছোঁয়া পড়েছে।লিন ও অন্যান্য বন্ধুরাও ফিওনার পাশে এসে দাঁড়ালো,এবং সবাই একসাথে ড্রাগন উৎসবের নৌকা রেস উপভোগ করতে লাগল।
ড্রাম বাজানোর সঙ্গে সঙ্গে ড্রাগন বোটগুলো জলের উপর ছুটে চলতে শুরু করল।ফিওনা,লিন এবং তাদের বন্ধুরা চিৎকার করে উৎসাহ দিচ্ছিল।প্রতিটি বোটের যোদ্ধারা পানির ছিটা ছড়িয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল।ফিওনার হৃদয়ও যেন সেই সঙ্গে লাফিয়ে উঠছিল।
যখন রেস শেষ হলো,ফিওনা এবং বাকিরা সবাই জংজি খেতে বসলো।বাঁশের পাতার মোড়কে গরম ধোঁয়া উঠছিল,আর সাথে ছিল টক-মিষ্টি চাটনি। খাওয়া-দাওয়া শেষ করে সে লিনের হাত ধরে স্টলের দিকে এগিয়ে গেল,যেখানে মানুষরা গান গাইছিল এবং ঐতিহ্যবাহী পোশাক পরে নাচছিল।
পুরো পরিবেশ প্রাণবন্ত এবং উচ্ছ্বাসে ভরপুর ছিল।সে জানতো,তার গ্ৰান্ডপা সবসময় তাকে এই উৎসবে নিয়ে আসতেন,কিন্তু আজকের মতো এত আনন্দিত সে কখনোই হননি।এই উল্লাসের অনুভূতি তার জন্য নতুন ছিল,যা তার সারাজীবন মনে থাকবে।
সে খুব মনোযোগ সহকারে নাচ ও গানের সুরে ডুবে ছিল।সন্ধ্যা শেষ হতে চলেছে,আকাশে নেমে এসেছে আঁধার রাত।সন্ধ্যার আকাশে শুধুমাত্র একটি তারা দৃশ্যমান,যা 'সন্ধ্যাতারা'নামে পরিচিত।এই নক্ষত্রটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ,ভেনাস।তার মনে সব সময় এই গ্রহের প্রতি এক অদ্ভুত আকর্ষণ কাজ করে, যেন এই গ্রহটি তাকে হাত বাড়িয়ে ডাকে।
হঠাৎ করেই ফিওনার চোখে পড়ল আকাশে এক অদ্ভুত সবুজ আলোর রেখা,যা যেন পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারার দিকে আগমন করছিল।প্রথমে সে তেমন গুরুত্ব দিল না,কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হলো এই আলোকরেখাটি যেন তার পরিচিত।
সে অনেকক্ষণ যাবত তাকিয়ে থাকার পর আচমকা আলোর রেখাটি কোথাও অদৃশ্য হয়ে গেল,আর তার মনে হলো যে,এতক্ষণ সে কোনো ঘোরের মাঝে বিচরণ করছিল।শুধুমাত্র তখনই তার সম্বিত ফিরল।
অদ্ভুতভাবে,তার মনে পড়ে গেল,এই সবুজ আলোকরশ্মি এর আগেও সে একবার দেখেছিল।এত বছর পর পুনরায় সেই একই আলোকরশ্মি ফিরে এসেছে।ফিওনার মস্তিষ্ক এখন একেবারে তীক্ষ্ণ অবস্থায় আছে,তার স্পষ্ট মনে আছে যে,এই আলোর রেখা তাকে পূর্বে কীভাবে আকৃষ্ট করেছিল।
আকাশের সেই রহস্যময় আলোর রেখা তাকে নতুন কোনো অভিজ্ঞতার দিকে আহ্বান জানাচ্ছিল,যেন অতীতের কোনো ঘটনা আবারও ফিরে এসেছে তার জীবনে।সে বুঝতে পারছিল না,এই অভিজ্ঞতা তার জন্য কী রকম পরিবর্তন আনতে চলেছে,কিন্তু অন্তরে একটি অদ্ভুত উত্তেজনা অনুভব করছিল।
আজ থেকে প্রায় দশ বছর আগে,সেদিন ফিওনার জীবনে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি যেন গতির দিক থেকে সময়ের বৃত্তে ফিরে আসছিল।সেদিন সন্ধ্যা,যখন তারা গাড়ি দুর্ঘ*টনায় পড়েছিল,তার আগের মুহূর্তগুলো আজও তার মনে একেবারে স্পষ্ট।সেই দিনও সে আকাশে দেখেছিলো একই রকম সবুজ আলোকরশ্মি।
ফিওনার মনে পড়ে যায়,ওই রাতে ড্রাগন উৎসবের আয়োজন ছিল।উৎসব দেখতে ফিওনার বাবা-মা ও সে একসাথে যাচ্ছিলো তার গ্র্যান্ডপা মিস্টার চেন শিং এর বাড়িতে।চীনের জিউলং হাইল্যান্ডের রাস্তায় হঠাৎ করে গাড়িটি খারাপ হয়ে যায়।অনেকক্ষণ অপেক্ষার পর সে অস্থির হয়ে পড়ে এবং গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে পড়ে।চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে,হঠাৎ করে তার দৃষ্টি আকাশের দিকে চলে যায়।
সন্ধ্যার আকাশটি ছিল এক কথায় মায়াবী।সূর্য পশ্চিমের আকাশে ধীরে ধীরে ডুব দিচ্ছিল এবং তার শেষ রশ্মিগুলো সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেঘগুলো লাল, কমলা,এবং গোলাপি রঙে রঞ্জিত ছিল।আকাশের রঙ পরিবর্তিত হচ্ছিল—গভীর নীল থেকে হালকা বেগুনি হয়ে কালচে ছায়ায় পরিণত হচ্ছিল।
সন্ধ্যাতারা ভেনাস ধীরে ধীরে জ্বলে উঠছিল,যেন পৃথিবীর বুকে আকাশের প্রথম প্রদীপ।চারপাশের প্রকৃতি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছিল, আর হালকা ঠাণ্ডা বাতাসের পরশ সেই নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছিল। গোধূলির আলো আর অন্ধকারের মাঝে সন্ধ্যার আকাশ যেন এক রূপকথার জগতে পরিণত হয়েছিল।
তখনই তার চোখে পড়ে আকাশে অদ্ভুত এক দৃশ্য। ভেনাস থেকে একটি সবুজ রশ্মি ছুটে আসছে, যেন অন্ধকার আকাশের বুকে কেউ আলোর তলোয়ার চালিয়ে দিয়েছে। সেই রশ্মি তীব্র উজ্জ্বলতায় চারপাশকে মুহূর্তেই আলোকিত করে তোলে, আর ফিওনার হৃদয় এক অজানা শঙ্কায় কেঁপে ওঠে।সেই আলো যেন তাকে কোথাও থেকে ডাকছিল,অথবা কোনো অদ্ভুত শক্তি তার দিকে ধাবিত হচ্ছিল।
হঠাৎ করেই,সেই সবুজ রশ্মি আকাশ থেকে মিলিয়ে যায়, যেন কখনো ছিলই না।চারপাশ আবার গাঢ় অন্ধকারে ডুবে যায়,আর তার মনে তখনই এক অদ্ভুত শূন্যতা ভর করে।মাত্র কয়েক মুহূর্ত আগেও আকাশ জুড়ে যে রহস্যময় আলোর খেলা চলছিল,তা যেন এক ক্ষণিকের স্বপ্নের মতো ভেঙে গিয়েছে।সে কিছুক্ষণ স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে,মনের মধ্যে প্রশ্নের ঝড়,কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না।
হঠাৎ বাবার ডাক শুনে সে যেন ঘোরের মধ্যে থেকে বেরিয়ে আসে।বাবার কণ্ঠস্বর তাকে আবার বাস্তবের মাটিতে ফিরিয়ে আনে। “ফিওনা,গাড়িতে বসো,” বাবার কণ্ঠে একটি অদ্ভুত তাড়াহুড়ো লক্ষ্য করে সে,যেন সময় খুবই কম।
গাড়িতে ফিরে বসে সে মনে মনে সেই সবুজ আলোর স্মৃতি আঁকড়ে ধরে।বাবার উদ্বিগ্ন মুখ আর দ্রুতগামী গাড়ির শব্দ যেন রাতের রহস্যকে আরও ঘনীভূত করে তুলছিল।গাড়ি অন্ধকার পাহাড়ি রাস্তায় দ্রুত এগিয়ে চলছিল,চারপাশে শুধুই গাঢ় অন্ধকার আর নীরবতা। কিন্তু তার মনে তখনও সেই সবুজ রশ্মির রহস্য দোলা দিচ্ছিল।
হঠাৎ,বাবার কণ্ঠে উৎকণ্ঠা ফুটে ওঠে।গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।ফিওনা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ের খাঁজে পড়ে যায়। সবকিছু যেন মুহূর্তের মধ্যে ঘটল—ধাক্কা,ভয়াবহ শব্দ, এবং তারপর নিস্তব্ধতা।গাড়ি উল্টে পড়ে,কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়,আর ফিওনা নিজেকে অন্ধকারের গভীরে ডুবে যেতে দেখে।চারপাশে সবকিছু স্থির,যেন সময় থেমে গেছে।
ফিওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল,শরীরের ব্যথা তীব্র হয়ে উঠছিল,আর তার মনে আতঙ্ক আর অসহায়ত্ব একসাথে প্রবাহিত হচ্ছিল।কিন্তু সবচেয়ে বড় ভয় ছিল সেই মুহূর্তে তার বাবার জন্য।বাবার কণ্ঠস্বর আর শুনতে পাচ্ছিল না সে।সবকিছু যেন এক ভয়ানক স্বপ্নের মতো অনুভূত হচ্ছিল,যার থেকে বের হওয়ার কোনো পথ নেই।
ভাগ্যের অদ্ভুত পরিহাসে,সেই ভয়ানক দুর্ঘটনার পরও সে বেঁচে যায়।তাকে যখন উদ্ধার করা হয়,তখন সে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় ছিল,শরীরের বিভিন্ন স্থানে ক্ষত,র*ক্তে ভেসে যাচ্ছিল।হাসপাতালে নেওয়ার পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে,কিন্তু তার জীবন আর আগের মতো ছিল না।
ফিওনার বাবা-মা সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান।তাদের মৃতদেহের স্মৃতি ফিওনার মন থেকে কখনোই মুছে যায়নি।সেই ক্ষণটি তার জীবনে চিরকালের জন্য একটি গভীর ক্ষত তৈরি করে দেয়।তার জীবনে নেমে আসে এক অসহনীয় শূন্যতা, একাকিত্ব, এবং অপরাধবোধ,যেন সে বেঁচে থেকেও কিছু হারিয়ে ফেলেছে।
তাদের হারানোর শোক,সেই ভয়াবহ স্মৃতি,আর তার জীবনের অজানা রহস্য একসাথে মিলে তার জীবনের গতিপথ চিরতরে পরিবর্তন করে দেয়।সেই সবুজ আলোর রহস্য আজও তাকে তাড়া করে,যেন সেদিনের ঘটনার সাথে কোনো সম্পর্ক রয়েছে,যা তার জানার জন্য অপেক্ষা করছে।
লেকের শান্ত পরিবেশ থেকে বেরিয়ে এসে তার মনে আবারো অতীতের কষ্টগুলো একে একে উঁকি দিতে থাকে।লিনের কণ্ঠস্বর যেন তাকে বাস্তবতার টানে ফিরিয়ে আনে,কিন্তু সেই অন্ধকার স্মৃতির ছায়া তাকে তাড়িয়ে নিয়ে যেতে চায়।
“ফিওনা,তুই কি নিয়ে এতক্ষণ এত গভীর ভাবনায় ডুবে ছিলি?”লিনের উদ্বিগ্ন কণ্ঠস্বর আবারও তার মনে আলো ফেলল।
ফিওনা কিছুক্ষণ চুপ থেকে লিনের দিকে তাকায়।সে জানে,লিন তাকে ভালোবাসে আর তার মনোভাব বুঝতে পারে।কিন্তু এই মুহূর্তে ফিওনা কিছু বলতে পারছিল না।মনে মনে ভেবেছিল,“কীভাবে এই কষ্টের কথা বলব?কীভাবে সবাইকে বোঝাবো?”
“আমি... আমার বাড়ি চলে যাওয়া উচিত এই মুহূর্তে,” অবশেষে সে বলল,তার কণ্ঠে অস্থিরতা স্পষ্ট ছিল।
লিনের মুখে উদ্বেগ ফুটে উঠল। “কিন্তু ফিওনা,কিছু সময় তো এখানে থাক,একটু বিশ্রাম নে।হয়তো কিছুক্ষণ বসে থাকলে তুই ভালো বোধ করবি,”লিন বলল,তার চোখে একটা মৃদু আশা ছিল।
কিন্তু ফিওনার মনে তখন বাড়ির দিকে ছুটে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা।সে হাঁটতে শুরু করল,মনে মনে ভাবতে লাগল, “বাড়ি যাওয়া উচিত,সবকিছু থেকে দূরে সরে যেতে।”
লিন কিছু একটা মনে করলেও ফিওনাকে আটকানোর চেষ্টা করল না।সে জানত,ফিওনার এই অস্থিরতা আর অতীতের বোঝা তাকে মুক্ত হতে দিচ্ছে না।
“তবে কি এই কষ্টের ঊর্ধ্বে ওঠার কোনো উপায় নেই?” ফিওনার মনে চিন্তা চলছিল।লেক থেকে বেরিয়ে আসার সময় তার মনে হচ্ছিল,তার জীবনের এতো দিন যে অন্ধকারকে সে ভেবেছে,তা কি কখনোই শেষ হবে?
লেকের শান্ত পরিবেশ থেকে বের হয়ে আসার পর তার মনে এখনও সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি উঁকি দিচ্ছিল।লিনের কণ্ঠস্বর তাকে বর্তমানের বাস্তবতায় ফিরিয়ে আনার চেষ্টা করলেও তার মনে গভীর দাগ রেখে গেছে অতীতের সেই বেদনাদায়ক অধ্যায়।
বাসে উঠার পর,জানালার বাইরে তাকিয়ে তার চোখের সামনে কেবল ধূসর রাস্তা আর সুনসান পরিবেশ ভেসে উঠছিল।সবকিছু যেনো অন্ধকারে ঢেকে যাচ্ছে,সেই সবুজ রশ্মির আকর্ষণীয় আলো যেন দূরে কোথাও হারিয়ে গেছে।
“আজকে তো মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারব না এই পথ তো শেষ হচ্ছেই না,”মনে মনে চিন্তা করে সে বাসটি ধীরগতিতে চলছিল,আর তার হৃদয়ে অস্থিরতা বিক্ষিপ্ত হচ্ছিল।অনেকক্ষণ ধরে চলার পরও মনে হচ্ছিল যেন বাসটি কখনও পৌঁছাবে না।
তার মনের মধ্যে প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছিল—"বাড়িতে গিয়ে কী বলব?মা-বাবার কথা মনে পড়লে কি আর কোনোদিন স্বাভাবিক হতে পারব?"সে জানে,সেই ক্ষত এখনও শুকায়নি, আর হয়তো কখনোই শুকাবে না।
বাসের জানালার কাঁচে মাথা ঠেকিয়ে সে চোখ বন্ধ করে নেয়।তার মনের গভীরে সেই মুহূর্তগুলি পুনরায় ভেসে ওঠে,যখন সে বাবা-মায়ের হাসি দেখে কেমন খুশি ছিল,কিন্তু সেই আনন্দ আর ফিরে আসবে না—অভি*শপ্ত দিনটি সবকিছু পরিবর্তন করে দিয়েছে।
যখন বাসটি শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছায়,ফিওনা ধীরগতিতে নিচে নেমে আসে।বাড়ির দিকে পা বাড়ানোর সময় তার মনে হচ্ছিল,যেন সে আবারো সেই অন্ধকারে ঢুকে যাচ্ছে।কিন্তু আজকের দিনে তাকে অতীতের দায়ভার থেকে মুক্ত হতে হবে—এটাই তার সংকল্প।
এভাবে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে থাকলে তার মনে একটা নতুন শক্তি জন্ম নেয়।সে জানে,তাকে আবারও নতুন করে জীবন শুরু করতে হবে,যে আলো একদিন তার জীবনকে আলোকিত করবে।হয়তো একদিন সে সেই সবুজ রশ্মির রহস্য উন্মোচন করতে পারবে,যা তাকে তার অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছে।
“এবার এগিয়ে যেতে হবে,”মনে মনে বলে সে বাড়ির দরজায় পৌঁছানোর পর,সে দৃঢ়তার সাথে দরজা খুলে ঢুকে পড়ে।
(চলবে.......)
(আজকে আযদাহার প্রথম পর্ব আপনাদের সারপ্রাইজ দিয়ে দিলাম গল্পটা পড়তে থাকুন সামনে অনেক ইন্টারেস্টিং কাহিনি আছে তবে ভালো রেসপন্স পেলে লেখার আগ্রহ জাগে,,,,আর প্রথম পর্ব কেমন হয়েছে জানাবেন আর ভুলত্রুটি থাকলে জানাবেন। প্রথমে অগোছালো লিখেছিলাম একটু তাই পুনরায় এডিট করে দিয়েছি।)
