##পর্ব__১//
লেখিকা_ অরিন জাহান _//:
আজ ও মেহজাবিনের আম্মুর ডাকে মেহজাবিনের ঘুম ভাঙলো, এটা নতুন কিছু না, প্রতিদিনই মেহজাবিন এর আম্মুর ডাকে মেহজাবিনের ঘুম ভাঙ্গে। ড্রয়ার থেকে তোয়ালে নিয়ে মেহজাবিন ওয়াশরুমে গেল ফ্রেস হতে। গোসল করে
চুল মুছতে মুছতে মেহজাবিন ফোনটা হাতে নিল। ফোনটা হাতে নিয়ে রায়না কে একটা কল দিল,,
𝐇𝐄𝐋𝐋𝐎....
মেহজাবিন বলল রাখ তোর হ্যালো,,,
রায়না বলল: কী হয়েছে 𝐁𝐀𝐁𝐘
মেহজাবিন রাগী কন্ঠে বলল,, শালী তুই সারাদিন করস কি, তোর জন্য আম্মুর কাছে বকা খাইছি।
আরে 𝐁𝐀𝐁𝐘 𝐂𝐎𝐋𝐃 এত রাগ হচ্ছ কেন?? মেহজাবিন বলে উঠল আজ কলেজ যাবি না? ওপাশ থেকে রায়না বলে উঠল আমি তো বের হব একটু পরেই তুই যাবি না?
হুম যাবো,
এভাবে রায়নার সাথে দুই এক মিনিট কথা বলে মেহেজাবিন ফোনটা কেটে দিলো। ফোনটা কেটে ড্রইংরুমে গিয়ে নাস্তা করে মেহজাবিন কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলো,,, রাস্তায় থেকে অবন্তীকে নিয়ে মেহজাবিন পা বাড়ালো কলেজের দিকে। হাসি মজা করতে করতে দুজনই কলেজের সামনে গিয়ে দাঁড়ালো। গেটের সামনে রায়না ছিলো,, রায়না কে দেখে অবন্তী বলে উঠলো কী রে মামা কী করস??
জবাবে রায়না বলল তোদের জন্য অপেক্ষা করছি,, এখানে কথা বলবি না ভিতরে যাবি,,,
ওকে চল যাওয়া যাক তাহলে।
রায়না, অবন্তী আর মেহজাবিন কলেজ শেষ করে লেক পাড়ে গিয়ে কিছুক্ষন তিন বান্ধবী মিলে আড্ডা দিয়ে যে যার মতো বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ফোন টা হাতে নিতেই দেখে অবন্তী গ্ৰুপ কলে কল দিয়েছে।কলে গিয়ে দেখে রায়না আর অবন্তী ওদের বিএফ কে নিয়ে কথা বলছে। এটা দেখে মেহজাবিন বলে উঠলো তোদের তো বিএফ আছে ওদের নিয়ে কথা বলছ, শালা আমার তো কেউ নাই, তখন রায়না মেহজাবিনকে উদ্দেশ্য করে বলল সারা জীবন রিজেক্ট করবি তো বিএফ আসবে কই থেকে। তোর কপালে জীবনেও বিএফ জুটবে না। ওদের সাথে রাগ করে মেহেজাবিন ফোনটা কেটে দিলো, ফোন টা কেটে খাটে ছুড়ে ফেলেৎদিয়ে ড্রয়িং রুমে গেলো গিয়ে দেখে তার মা খাদিজা বেগম, বাবা ফরহাদ চৌধুরী আর চাচা রায়হান চৌধুরী বসে বসে চা খাচ্ছে আর আর বাকিরা রান্না ঘরে কাজ করছে আর কথা বলছে। কোন রকম করে পানি খেয়ে মেহজাবিন রুমে আসতে যাবে, তখনই মেহজাবিনের মা খাদিজা বেগম বললো কিরে কিছু বলবি নাকি? উত্তরে মেহজাবিন বলল কই নাতো। রায়হান চৌধুরী মেহজাবিনকে ডাক দিয়ে বলল কিরে মা তোর পড়াশোনা কেমন চলছে?
মেহজাবিন : জী আলহামদুলিল্লাহ বড় আব্বু।
রায়হান চৌধুরী আবারো বলে উঠল তো সামনে তো পরীক্ষা কি ভাবছিস?
মেহজাবিন : এখনো কিছু ভাবি নাই।
রায়হান চৌধুরী বললো মনোযোগ দিয়ে পড়াশোনা করো।
মেহজাবিন : জী আব্বু।
এটা বলেই মেহজাবিন দ্রুত পায়ে হাটে উপরে চলে গেলো।
রাতে খাবারের জন্য মেহজাবিন কে মালিহা ডাকতে উপরে আসে,,
মাহিলা : আপু আসবো??
মেহজাবিন : হু আয়।
মালিহা: খেতে ডাকছে আপু নিচে চলো।
মেহজাবিন : তুই যা আমি আসছি।
বই টা রেখে মেহজাবিন নিচে গেলো খাবার খেতে, খাওয়া দাওয়া শেষ করে ফোন নিয়ে বসলো,
একটু ফোন টিপে মেহজাবিন ঘুমিয়ে পড়লো.......
চলবে.......
