##_ মি. আরহান রায়ান
##লেখক_ এলারা মুন
##_ পর্ব:১
… ইতালির আকাশে তখন সন্ধ্যা নামছে। চারিদিকে তখন হালকা কুয়াশা, রাস্তার বাতিগুলো একে একে জ্বলে উঠছে। দূরের গির্জায় ঘন্টাধ্বনি সন্ধ্যার নিরবতাকে আরও গভীর করে তুলছে।
একটি কালো গাড়ি এসে থামল বিশাল এক প্রাসাদের সামনে।গাড়ি থেকে নামল একটি মেয়ে।
.._ নাম তার ইনারা ইসলাম।
বাংলাদেশ থেকে ইতালি এসেছে সে। নতুন দেশ, নতুন পরিবেশে - সবকিছুই তার কাছে অচেনা।
কিন্তু পরিবারের দায়িত্ব সামলাতে তাকে সাহসী হতে হবে।
হাতে ছোট একটি স্যুটকেস নিয়ে বিশাল লোহার গেটের দিকে তাকাল।
বাড়িটি যেন কোন রাজপ্রাসাদ। উঁচু দেয়াল,চারপাশে বাগান,সামনে পাথরের রাস্তা। অথচ এত সুন্দর বাড়িতে কেমন অদ্ভুত একটা নীরবতা।
ইনারা মনে মনে বলল,
_ এত বড় বাড়িতে মানুষ থাকে নাকি,ভূত?নিজের কথায় নিজেই হেসে ফেলল।তারপর কলিংবেলটায় চাপ দিল।
কিছু সময়ের মধ্যেই একজন বয়স্ক কর্মচারি দরজা খুললেন।
আপনি কি মিস ইনারা।কর্মচারিটি বলে উঠল।
ইনারা, হালকা হেসে বলে, জ্বি ,আমি।
_ আসুন আপনার আসার খবর জানানো হয়েছে।
ইনারা ভেতরে ঢুকল।বিশাল হলঘর,দামি ঝারবাতি,দেয়ালে বিভিন্ন রকমের সব ছবি, তা দেখে সে অবাক প্রায়।
ঠিক তখনই ওপরতলায় কিছু ছেলের হাসির শব্দ ভেসে এল।
_ আরহান, তুই আবার আমার ফোন লুকিয়েছিস!
_ প্রমান করতে পারলে ফেরত পাবি।
_ একদিন তোর ঐ গম্ভীর মুখে পানি ঢেলে দেব।
শেষ কথাটি শুনে আরেকজন হেসে উঠল।
ইনারা অবাক হয়ে উপরের দিকে তাকাল।
চারজন ছেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে।তাদের মধ্যে সবার সামনে একজন।কালো শার্ট,গম্ভীর চোখ, মুখে কোন হাসি নেই।তার চলাফেরায় এমন এক আত্মবিশ্বাস, যেন এই বাড়ির প্রতিটি জিনিস তার নিয়ন্ত্রণে
তার নাম, আরহান রায়ান।পাশে জায়ান,রাইয়ান আর আদ্রিয়ান।
জায়ান প্রথমে ইনারাকে দেখে থমকে গেল।
_ ওয়েট! আমাদের বাড়িতে নতুন অতিথি?
আদ্রিয়ান মুচকি হেসে বলল,অতিথি না কর্মী সেটা আগে জেনে নে।
ইনারা, ভ্রু কুঁচকে বলল,
আমি কিন্তু আপনাদের সব কথা শুনতে পাচ্ছি। তিনজন একসাথে হেসে উঠল। কিন্তু, আরহান হাসল না।তার মুখ সেই বরাবরের মতোই গম্ভীর।
আরহান কয়েক মূহুর্ত ইনারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,তুমি ইনারা?
_ জি।আর আপনি নিশ্চয়ই মিস্টার আরহান রায়ান?
_ ঠিক ধরেছ।
_ আপনার বাড়িতে কাজের জন্য এসেছি। আশা করি,কাজের বাহিরে অযথা প্রশ্নের উত্র দিতে হবে না।
জায়ান মুখ চেপে হাসল।আর বলল,ভাই মেয়েটা তো তোকে ভয়ই পাচ্ছে না!
আরহান এবার জায়ান এর দিকে তাকাতেই ও সোজা হয়ে দাড়াল।
_ আচ্ছা চুপ করলাম!
আরহান এবার আবার ইনারার দিকে তাকাল।
আর বলে উঠে,
_ এখানে কাজ করতে হলে কিছু নিয়ম মানতে হবে।
ইনারা শান্তভাবে বলল, কি নিয়ম বলুন।এখানে আমি কাজ করতে এসেছি, আপনার সঙ্গে ঝগড়া করতে না।
_ কথাটা শুনে আদ্রিয়ান নিচু গলায় বলে,
_ বাহ! আরহানের সঙ্গে প্রথম দেখাতেই এমন কথা!
_ আরহান এবার ঠান্ডা গলায় বলল,
জায়ান, ওকে ওর ঘর দেখিয়ে দে।তারপর সে ঘুরে চলে গেল।
ইনারা মনে মানে বলল,
“ লোকটা নিজেকে কি ভাবে”।একটা কথাও ঠিক ভাবে বলা যায় ন!
আরহান সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে একবার নিচে তাকাল
মেয়েটি তাকে ভয় পায়নি।তার সঙ্গে কথা বলার সময় চোক নামিয়ে রাখেনি।বরং এমনভাবে উওর দিয়েছে,যেন আরহান আর দশজন সাধারন মানুষের মতনই।
কেন জানি বিষয়টি তার মাথায় থেকে গেল।
_ জায়ান কাঁধে হাত রেখে বলল, কিরে নতুন কর্মীকে নিয়ে এত ভাবছিস কেন?
_ আরহান হাত সরিয়ে নির।
_ বাজে কথা বলিস না।
_ আমি তো কিছুই বলিনি।
আরহান কোন উওর দিল না। কিন্তু নিজের ঘরে পৌঁছে সেও অদ্ভুতভাবে মেয়েটির কথা ভুলল না।
অন্যদিকে, নিজের ঘরে বসে ইনারা জানালার বাইরে তাকাল।ইতালির রাতটা সুন্দর, কিন্তু এই বাড়ির মধ্যে যেন অনেক গোপন কথা লুকিয়ে আছে।
সে তখনও জানত না, এই বাড়িতে তার জীবনের সবচেয়ে বড় রহস্যের শুরু হতে চলেছে।
আরহানও জানত না,যে মেয়েটিকে আজ প্রথম দেখল,একদিন সেই মেয়েই তার সাজানো জীবন পুরোপুরি বদলে দেবে।
_চলবে….
.
.
.
.
