সুইটহার্ট পর্ব 2 তাহা কলেজে এসে দেখে , লাবিবা আর তার বান্ধবী লামিয়া দাঁড়ানো সে এসে লাবিবা কে জিজ্ঞেস করে আমাকে ডাকলি না কেন। লাবিবা মুখ ভেঙ্গিয়ে বলে তোকে তাও আবার আমি ডাকব। ছোট মামি ডেকে উঠাতে পারেনা। আর তো আমি বলে লাবিবা আর লামিয়া হাসা শুরু করলো। তাহা আর কিছু বলো না। কারণ সেও জানে তার ঘুমের কথা , ডেকে উঠানো যায় না। লামিয়া বলল আরে তাহা মজা করছি, চল ক্লাস শুরু হয়ে যাবে। লাবিব - হুম চল মজা করছি রাগ করিস না। “বেবি!; তাহা - ওকে। কেলাস শেষ করে। লামিয়াকে বিদায় দিয়ে, তাহা আর লাবিবা বাসায় এলো। বাসায় এসে তাহা শাওয়ার নিয়ে। নিচে এলো, দেখল লিভিং রুমে বসে টিভি দেখছে তাহিয়া আর লাবিবা। সেও এসে যোগ দিলো, তার মধ্যেই মা ডাক দিয়ে বল খাবার খেতে আয় তোরা, এসে তিনজনে খেতে বসে, সাথে সাথে তাদের গল্প শুরু হয়ে যায়, তাদের মনে হয় খাবার খেতে গেলে তাদের সব কথা মনে পড়ে। কে কি করেছে কলেজে বসে, ভার্সিটিতে বসে। এক পর্যায়ে গল্প করতে করতে, তাহা আর তাহিয়ার সাথে ঝগড়া বেজে গেল, ঝগড়ার মেইন কারণ হলো, তাহিয়ার সাদা হিজাব তাহা নিয়ে নিছে তা তাহিয়ার এই মাত্র মনে পড়ল, সাথে সাথে ঝগড়া বেজে গেলো। তাহিয়া বলছে তুই একটা শাকচুন্নি, তাহা বলছে তুই একটা শাকচুন্নি। লাবিবা শুধু মাঝখান থেকে দেখে যাচ্ছে। তার মধ্যে ফাতেমা বেগম এসে দুইটাকে বকে থামালেন। আয়ানের আজ অনেক মাথা ব্যথা করছিল তাই সে বাবা কে বলে অফিস থেকে চলে এসেছে , বাসায় ঢুকতে দেখে , তাহিয়া আর তাহা ঝগড়া করছে। তাই সে দাঁড়িয়ে পরলো শুনলো কি নিয়ে ঝগড়া করছে , শুনে সে মাথা ঘামালো না । সে ফুপিকে ডেকে বল,ফুপি এক কাপ কফি পাঠাও তো, আয়েশা বেগম শুনে বলল আচ্ছা বাবা, আয়ান তার ফুপি কে বেশি ভালোবাসে , শুধু আয়ান বলে ও ভুল হবে, সবাই আয়েশা বেগম কে খুব ভালোবাসেন। তাহা খেয়ে উপরে যাচ্ছিল, তখন , আয়েশা বেগম ডেকে বলেন। তাহা। জি ফুপি। আয়ান কে কফি টা দিয়ে আয় তো মা, আমার একটু কাজ আছে। তাহা এই লোকের সামনে না যেয়ে পারলে যায় না। তবুও ফুপির কথায় সে গেল । আয়ান সাওয়ার নিয়ে বের হতে দেখলে দরজায় টোকা দিছে। সে বল কে ফুপির ভিতরে আসো , না আমি তাহা, ও ভিতরে আয়, তাহা আসতে করে ভিতরে এসে আয়ান কে বলল, আয়ান ভাইয়া এই যে কফি। আয়ান তাহার দিকে তাকালো , ওর পুরো অবয়ব দেখে একটা কালো কালারের থ্রি পিস পড়েছে, তাহার গায়ের রং শ্যামলা , আর কোমর ছাড়িয়ে লম্বা চুল দেখতে ভালই লাগছে কালো রঙে এমনিতেও তাহাকে বেশি ভালো লাগে, দেখে আয়ান তাহার হাত থেকে কফি নিয়ে, বলল যা , তাহা মনে মনে মুখ ভেঙ্গিয়ে বলল। মনে হয় তার রুমে সারা জীবনের জন্য থাকতে এসেছি,ফুপি না বলে তো আসতামই না, বলে কি আবার যা। চলবে। — সুইটহার্ট · Lekhoni Kahini