#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
শ্যামা আশ্চর্য হয়ে যায় অরণ্যের এমন কথা শুনে,সে কস্মিনকালেও তার মুখ থেকে এমন কথা শুনবে কল্পনা করেনি,সে মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বললো,
"আপনি এসব কি বলছেন?এটা অসম্ভব!"
"কেনো অসম্ভব এটা?আমি কি অরণ্য নই?তুমিতো আমাকে মানুষ হিসেবেই চেয়েছিলে। তাহলে আমাকে গ্রহণ করতে আপত্তি কিসের তোমার? তোমার যদি এটা নিয়ে চিন্তা থাকে যে আমি এখনো খারাপ কাজে লিপ্ত থাকবো,তাহলে কথা দিচ্ছি পুরোপুরি শুধরে যাবো। তোমার কথা যখন বিশ্বাস করেছি পুরোপুরি শুধরে যাবো,সব ভুল শুধরে নিবো।"
"সমস্যা সেটা নয় অরণ্য। আপনি আমার অরণ্য না,এটাই সবচেয়ে বড় পার্থক্য আপনার সাথে উনার।"
"তাহলে করে নাও আমাকে নিজের। সেই জ্বিনের কথামতো নিজের মতো সাজিয়ে নাও আমাকে। তুমি যেমন চাইবে তেমনটাই হয়ে দেখাবো আমি।"
"এমনটা হয়না। আমি শুধুই আমার অরণ্যের, উনি অপেক্ষা করছেন আমার জন্য।"
"তাহলে আমার শ্যামা কোথায়? শ্যামা যদি শুধু অরণ্যের হয়ে থাকে,তাহলে আমার ভাগ্যে শ্যামা নেই কেনো?", প্রচন্ড আবেগের বশে মনের অজান্তেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে অরণ্যের চোখ থেকে।
স্তব্ধ হয়ে যায় শ্যামা। এই প্রশ্নের কি জবাব দিবে এবার?এর জবাব তো তার নিজের কাছেও নেই। সে আমতা আমতা করে নিজের অজান্তেই বলে ফেলে,
" হয়তো...হয়তো এই দুনিয়ায় আপনার ভাগ্যের শ্যামাও বরাদ্ধ রয়েছে। এই জগতে যখন এতো পরিবর্তন এসেছে,তাহলে এই জগতে এই সময়ে একটা শ্যামা থাকা অসম্ভব কিছুনা,তাইনা?আপনার শুধু তাকে খুঁজে নিয়ে তার মন জয় করে নিতে হবে।"
চমকে উঠে অরণ্য এমন কথায়,পরক্ষণেই বেদনামিশ্রিত হেসে বলে উঠে,
"শান্তনা দিচ্ছো? দিওনা,কাজ হবেনা। আমার প্রচন্ড হিংসা হচ্ছে তোমার অরণ্যের উপর,তোমার শান্তনা এই হিংসা আরও বাড়িয়ে দিচ্ছে শুধু,এই শান্তনার মানে তো এটাই যে আমি শত অনুরোধ করলেও তুমি থাকবেনা আমার কাছে।
তবে চিন্তা করোনা,আমি জোর করে তোমাকে এই দুনিয়ায় আটকে রাখবোনা,এরকম কাপুরুষও আমি নই যে একজন নারীকে ইচ্ছার বিরুদ্ধে নিজের করে নিবো। তুমি যখন এতো বলার পরেও থাকবে না বলছো,তখন আমার তোমাকে যেতে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।"
শ্যামা অনেকটা স্বস্তি পেলো অরণ্যের কথা শুনে,সে স্মিত হেসে বললো,
"শান্তনা দিচ্ছিনা। আনমনেই বলে ফেলেছি কথাটা,কিন্তু বলার পর এখন আমার সত্যিই মনে হচ্ছে এই দুনিয়ায় সত্যি একটা শ্যামা আছে। আপনার ভাগ্য আপনাকে শ্যামার কাছে নিয়ে যাবে একদিন।"
"বিশ্বাস করতে বলছো এই কথা?" অরণ্য এক পাশের ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে।
"নিঃসন্দেহে করতে পারেন। আমার জীবনে এতোকিছু অবিশ্বাস্য ঘটেছে যে আমার এখন কোনো কিছুই আর অসম্ভব মনে হয়না। আমার বিশ্বাস,আপনি আপনার শ্যামাকে ঠিক খুঁজে পাবেন। ততদিন শুধু নিজের মধ্যে কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন। আপনার বাবার দেখানো পথটা ছেড়ে দিন। অন্তত আমি এমন অরণ্যকে কখনো ভালোবাসবো না। তাই শ্যামাকে পেতে হলে নিজেকে বদলাতে হবে।"
অরণ্য নিশ্চুপ হয়ে শুনতে থাকে শুধু,কোনো জবাব দেয়না। মনটা হঠাৎ বিষাদে ছেয়ে গিয়েছে তার।
শ্যামা ঘড়ির দিকে তাকিয়ে আঁতকে উঠে। তিনটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি আছে।
সে আবার অরণ্যকে তাড়া দেয়,
"চলুন চলুন, সময় হয়ে গিয়েছে,আর দেরি করা ঠিক হবেনা।"
বলেই অরণ্যের হাত ধরে হাঁটা ধরে। অরণ্য আর বাঁধা দেয়না,অনিচ্ছা স্বত্তেও চুপচাপ হাঁটতে থাকে শ্যামার হাত ধরে। একটু শক্ত করেই ধরেছে হাতটা।
মনে মনে আশা করছে,মেয়েটা মিথ্যা বলছে।
দড়জা খুলে ভেতরে পা রাখলেই সে মিলিয়ে যাবেনা এই দুনিয়া থেকে।
চলতে চলতে এসে থামে তারা চারুলতার কক্ষের সামনে। শ্যামা হঠাৎ অরণ্যের দিকে ফিরে তাকে উদ্দেশ্য করে বলে উঠে,
"মা হয়তো এখনো জেগে আছেন,আপনি আমাকে এখানে নিয়ে আসেন কি না সেই চিন্তায়। এই দড়জা খুলে ভেতরে ঢুকলে,আমি মিলিয়ে গেলেও মা কিন্তু থাকবেন সেখানে।
একটা কথা রাখবেন আমার?মায়ের অবাধ্য আর হবেন না। আমি যাওয়ার পর আজ মা থেকে ক্ষমা চেয়ে নিবেন। কাল ভোরের আলোর সাথে নতুনভাবে শুরু করবেন সবকিছু।"
অরণ্য এবার এদিক ওদিক তাকিয়ে ইতস্ততভাবে জিজ্ঞেস করে,
"তোমার মনে হয় মা আমাকে ক্ষমা করবে? উনি ঘৃ'ণা করেন আমাকে।'
শ্যামা হালকা হেসে জবাব দেয়,
" সোজা গিয়ে মাকে একবার জড়িয়ে ধরবেন। আপনার এই প্রশ্নের জবাব নিজ থেকে পেয়ে যাবেন।"
বলেই হাতের ধাক্কায় দড়জা খুলে ফেলে শ্যামা সাথে সাথে সোনালী আলো চোখ ধাঁধিয়ে দেয় দুজনের। অবাক হয়ে যায় অরণ্য এমন দৃশ্য দেখে।
শ্যামা কোনো বিলম্ব না করেই অরণ্যের হাত ধরে পা দেয় সেই সোনালী আলোর মাঝে,
অরণ্যও মনের অজান্তেই শ্যামার হাতের ইশারায় সাড়া দিয়ে পা বাড়ায় সামনে।
সেখানে পা দেওয়ার সাথে সাথে এক তীব্র রকমের অস্বস্তি হতে থাকে তার শরীরে। হঠাৎ মাথায় প্রচন্ড ব্যথা হতে থাকে তার,একে একে সেই জগতের অরণ্যের স্মৃতিগুলো ভেসে উঠতে থাকে যেনো তার সামনে,তীব্র আতঙ্ক গ্রাস করে তাকে। ভয়ংকর সেই স্মৃতিগুলো তার ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয় যেনো।
কিছুক্ষণ পর সেই তীব্র সোনালী আলো মিলিয়ে গেলো হঠাৎ।
শ্যামার হাত ধরে রাখা হাতটা শূন্য,নেই মেয়েটা আর সেখানে।
সে সামনে তাকিয়ে দেখে মা চিন্তিত মুখে উঠে দাঁড়িয়েছেন তাকে দেখে,তিনি আসলেই জেগে ছিলেন এতক্ষণ।
সেই ভয়ানক স্মৃতিগুলো মনে পড়তেই তীব্র আতঙ্ক গ্রাস করে তাকে,অঝোরে অশ্রু গড়াতে থাকে অরণ্যের চোখ বেয়ে।
সে এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার মাকে,তারপর ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠে,
"মা...আমাকে ক্ষমা করে দাও। আর কক্ষণো অবাধ্য হবোনা তোমার,তুমি আমার থেকে দূরে চলে যেওনা শুধু। তোমার ছেলে তোমার মনের মতো হয়ে দেখাবে।"
চারুলতার মন যেনো হঠাৎ প্রশান্তিতে ছেয়ে গেলো ছেলের এমন কথা শুনে। তার ছেলেকে অবশেষে সে ফিরে পেয়েছে,সেই খুশিতে অশ্রু বিসর্জন দিতে থাকে সে। এই অশ্রু বিষাদের নয়। এই অশ্রু আনন্দের। সে মনের আনন্দে পরম মমতায় তার ছেলেকে বুকে আগলে নেয়। অবশেষে তার জীবনের অন্ধকারের সমাপ্তি ঘটেছে।
সকালের সূর্য নতুন দিনের সাথে তার জীবনের এক নতুন সূচনা নিয়ে আসতে চলেছে। আজ ভীষণ খুশি সে।
সোনালী আলো মিলিয়ে গিয়ে চোখ সয়ে আসতেই চোখ পিটপিট করে তাকায় শ্যামা তার সামনে।
অরণ্য ঘুমু ঘুমু চোখে উঠে বসেছে খাটের উপর,তাকে দেখে মনে হচ্ছে এখনি একটা গভীর ঘুম থেকে জেগে উঠেছে সে,এমন ঘোর লাগা চোখে তাকে আরও বেশি মায়াবী মনে হলো শ্যামার।
অরণ্য উঠে বসে এদিক ওদিক তাকাচ্ছে যেনো সে বুঝতে পারছেনা কি হচ্ছে,দড়জার দিকে তার চোখ পড়তেই চোখাচোখি হয়ে যায় তাদের। প্রশ্নবোধক চাহনিতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামার দিকে অরণ্য।
শ্যামার আনন্দে চোখে জল চলে আসে। এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সে তার অরণ্যকে। চোখ মুখ ভরিয়ে দেয় অজস্র চুমুতে। তারপর মিশিয়ে নেয় তাকে তার বুকে।
অরণ্য এখনো কিছু বুঝে উঠতে পারছেনা সে কি স্বপ্ন দেখছে নাকি আসলেই শ্যামা তার সামনে আছে।
সে আস্তে আস্তে হাত বাড়িয়ে জড়িয়ে ধরে তাকে,তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করে শ্যামাকে,
"এটা কি কোনো স্বপ্ন শ্যামা?"
শ্যামা আহ্লাদী কন্ঠে বলে উঠে,
"একদম না। এটা আমাদের স্বপ্নপূরণের সূচনা মাত্র অরণ্য।"
(চলবে)
