#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
জমিদার বাড়ি ফিরে সোজা দোতলার বাম পাশের করিডোরের শেষ ঘরটায় চলে আসে অরণ্য।
নিজ ঘরে এসেই বিছানায় গা এলিয়ে দেয়।
প্রচন্ড রকমের অস্বস্তি হচ্ছে তার।
ওই মেয়েটির বিধ্বস্ত অবয়ব,সেই মায়াবী চোখের দৃষ্টি,তার করুণ কন্ঠের ডাক,তার ভালোবাসাময় স্পর্শ সব বারবার মনে পড়ছে তার। কোনোমতে মেয়েটাকে মাথা থেকে সরাতে পারছেনা।
এই অজানা অনুভূতিগুলো তার রাগ প্রতিনিয়ত বাড়িয়ে তুলছে।
নাহ,এভাবে হবেনা। কালই এই মেয়ের একটা ব্যবস্থা করতে হবে।
তার ভাবনার মাঝেই দড়জায় টোকা দিলো কেউ। অরণ্য বিরক্তিমাখা কন্ঠে জবাব দেয়,
"কে?! কোনো জরুরি বিষয় না হলে এখন আমাকে বিরক্ত করবেনা। ছোটো খাটো বিষয় অন্য কাউকে দেখতে বলো!"
দড়জার প্রহরী আতঙ্কগ্রস্ত হয়ে কাঁপা কাঁপা কন্ঠে বলে উঠে,
"জমিদার বাবু, রিচার্ড সাহেব ও তার মেয়ে এসেছেন। বড় মালিক বলেছেন আপনার সাথেই তাদের সাক্ষাৎ করার কথা,আপনাকে যেনো ডেকে আনি।"
অরণ্য বিরক্তিমাখা অভিব্যক্তি নিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকায়। সন্ধ্যা ছয়টা পার হয়েছে। আজকে রিচার্ড সাহেবের আমের পেটিগুলো নিতে নিজে আসার কথা ছিলো সেটা এতোক্ষণ ওই মেয়েটির চক্করে মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল।
এখন রিচার্ড সাহেবকে কি জবাব দিবে?যে আমের ব্যবস্থা হয়নি? এক ভিন্ন জগতের মহিলা আর এক পা'গল বুড়ো মিলে চুরি করে নিয়েছে আম?
ভাবতে ভাবতে আবার ওই মেয়েটার মুখ ভেসে উঠে চোখের সামনে,মেয়েটির উপর রাগ আরও খানিকটা বেড়ে যায়।
তার উপর রিচার্ড সাহেব একা আসেন নি,তার ইঁচড়েপাকা মেয়ে ইলিয়ানা কে সাথে নিয়ে এসেছেন। প্রচন্ড রকমের নি'র্লজ্জ মেয়েটা। সে সবসময় তাকে বিদ্রুপ করে প্রত্যাখ্যান করে তবুও মেয়েটা পিছু ছাড়ছে না তার।
ওর বাবার সাথে সম্পর্কের খাতিরে মেয়েটাকে কঠোর কিছু বলতে পারছেনা,আর এই সুযোগটাই নিচ্ছে মেয়েটা। সুযোগ পেলেই বাবার সাথে চলে আসে মেয়েটা তার সাথে দেখা করার জন্য।
'উফ বিরক্তিকর! সবগুলো উটকো ঝামেলার সাথে আজকেই দেখা হওয়ার কথা আমার। আজকের দিনটাই খারাপ।' মনে মনে ভাবে সে।
তারপর প্রহরীকে বলে,
"ওদের বসিয়ে আপ্যায়ন করতে বলো,আমি আসছি একটু পর।"
প্রহরী জবাব নিয়ে চলে যেতে নিলে অরণ্য তাকে থামিয়ে দিয়ে ইতস্তত কন্ঠে জিজ্ঞেস করে,
"ওই....ওই মেয়েটি কোথায় এখন?"
প্রহরী বুঝতে না পেরে দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করে,
"আজ্ঞে কোন মেয়ের কথা জিজ্ঞেস করছেন জমিদার বাবু?"
অরণ্য এবার রেগে ধমক দিয়ে উঠে,
"কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে বেধে আনা হয়েছে?কোথায় এখন সে?!"
প্রহরী একটি শুকনো ঢুক গিলে কাঁপা কাঁপা কন্ঠে বলে,
"আজ্ঞে জমিদার বাবু, বড় মালকিন মেয়েটাকে সাথে নিয়ে গেছেন। আমরা যখন আপনার আদেশের কথা বলি তাকে তখন উনি বলেছেন,তার এই মেয়েটিকে লাগবে,এই নিয়ে আপনার কোনো আপত্তি থাকলে উনার সাথে কথা বলতে বলেছেন। আমরা সামান্য চাকর, বড় মালকিনের কথার খেলাপ করতে পারিনি আমরা।"
চমকে উঠে অরণ্য। মায়ের হঠাৎ এই মেয়েটির সাথে কি প্রয়োজন থাকতে পারে?
________________________
এদিকে শ্যামা এই মুহুর্তে দোতলার ডান দিকের করিডোরের দুই দড়জা পেরিয়ে তৃতীয় ঘরটায় বসে আছে চারুলতার সামনে। এই ঘরটাতেই তার অরণ্যের হাত ধরে আসার কথা।
এই ঘরটা এই মুহুর্তে চারুলতার কক্ষ।
চারুলতা মেয়েটির এমন অসহায় অনুরোধ ফেলতে পারেন নি তখন। আর মেয়েটির শাড়ী আর বালা নিয়ে জানার আগ্রহ তারও ছিলো। তাই নিজের জোর খাটিয়ে মেয়েটিকে মুক্ত করে নিয়ে এসেছেন তিনি। একবার তার কথা শোনার অনুরোধ করেছে মেয়েটি,একবার শুনতে তো ক্ষতি নেই।
কিন্তু মেয়েটির সব কথা শুনে বাকরুদ্ধ হয়ে যান যেনো তিনি।
অশ্রুসিক্ত নয়নে কাঁপা কাঁপা কন্ঠে জিজ্ঞেস করে শ্যামাকে,
"এমন ভয়ংকর অবস্থা হয়েছে আমার ছেলের,বউমা?"
চমকে উঠে শ্যামা চারুলতার মুখে 'বউমা' ডাক শুনে। উনি এক কথায় তাকে বিশ্বাস করে ফেলবেন কল্পনাতীত ছিলো তার। অবশেষে কাউকে তার কথাগুলো বিশ্বাস করাতে পেরে আশার আলো দেখতে পায় শ্যামা।
আনন্দে চারুলতার কাঁধে মাথা রেখে কেঁদে ফেলে শ্যামা,
"আপনি আমার কথা বিশ্বাস করেছেন মা? আমার যে কি শান্তি লাগছে বলে বোঝাতে পারবোনা। এতোদিন এতো কিছু হয়েছে আমার আর অরণ্যের জীবনে,কাউকে নিজের কষ্টটা বলে তার কাধে মাথা রেখে কাঁদবো সেই সৌভাগ্য টুকুও হয়নি আমার।"
চারুলতাও শ্যামাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে,
"কি করে অবিশ্বাস করি তোকে মা? এই শাড়ী চুড়ির কথা নাহয় নকল বলে ফেলে দেওয়া যায়। কিন্তু সেই বৃদ্ধ জ্বিন আমার অনেক চেনা,তোর বর্ণনার সাথে হুবহু মিলে যায় সব যাকে আমি চিনি। আমার অরণ্য তো তার ই বরদান।"
চমকে উঠে তাকায় শ্যামা চারুলতার দিকে,
"আপনি সেই জ্বিনকে চিনেন?অরণ্য তার বরদান মানে?"
চারুলতা চোখের পানি মুছে বলতে থাকেন,
"সে অনেক কথা রে মা। আমি একজন যাযাবর গোষ্ঠীর কাছে মানুষ হয়েছি ছোট থেকে। আমার মা বাবা বা কোনো বংশ পরিচয় নেই। আমাকে আমার গোষ্ঠীর লোকেরা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলো। হয়তো মেয়ে হওয়ার কারণে বা কালো মেয়ের যৌতুক দেওয়ার চিন্তায় বা দারিদ্র্যের কারণে, এমনি কোনো অজানা কারণে আমার আপন মা বাবা আমাকে ত্যাগ করেছিলেন।
তবে এই নিয়ে আমার কোনো আফসোস ছিলোনা। আমরা যাযাবর গোষ্ঠীর মানুষরা সবাই প্রায় এমন অনাথ ছিলাম বা স্বর্বহারা। তাই আমরা নিজেরাই নিজেদের পরিবার ছিলাম।
এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতাম,খেলা দেখাতাম,দিন শেষে যেটুকু খাবার যোগাড় হতো তা সবাই ভাগ করে খেতাম।
আমার জীবনে তখন কোনো অপূর্ণতা ছিলোনা। যার জীবনে ভালোবাসা আছে,পরিবার না থেকেও পরিবার আছে,যে কোনো সোনার পিঞ্জিরায় বন্দী পাখি নয়,মুক্ত আকাশে নিজ ইচ্ছামতো উড়ে বেড়াতে পারে,তার থেকে বেশি সুখী আর পরিপূর্ণ মানুষ আর কেউ হতে পারে নাকি?
কিন্তু তখন ছোট ছিলাম,অবুঝ ছিলাম,বুঝতাম না আমার সৌভাগ্য। তাইতো খোলা আকাশের মুক্ত পাখি হয়ে সোনার পিঞ্জিরার স্বপ্ন দেখতাম।
প্রায়ই মজার ছলে সবাইকে বলে উঠতাম,একদিন দেখিস আমারও অনেক বড় ঘরে বিবাহ হবে,এতো টাকা হবে যে কেউ অভুক্ত থাকবেনা, আমার সন্তান সুদর্শন হবে,দিগ্বিজয়ী হবে। এসব ভাবতে তো কারো মানা নেই,স্বপ্ন সকলেই দেখতে পারে। কিন্তু এই স্বপ্ন যে সত্যি হয়ে যাবে কে জানতো?
এই গ্রামে আসার পথে আমাদের গোষ্ঠী ভ্রমণের মাঝে বিশ্রাম নেওয়ার জন্য একটা পাহাড়ি এলাকায় তাবু ফেলে। পাহাড় থেকে গ্রাম অনেক দূর আর এখানে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই,আশেপাশে জলাশয় আছে কিনা কেউ জানেনা। সংগ্রহে যা পানি আছে তা বেশি টিকবেনা।
তাই যে যেদিক পারে পানি খুঁজতে বেরিয়ে যায়। আমি তখন ১৪বছরের একজন কিশোরী,দুরন্তপনা রন্ধ্রে রন্ধ্রে। আমিও বেড়িয়ে পড়ি পানি খোঁজার উদ্দেশ্যে পাহাড়ি জঙ্গলের মাঝে।
যেতে যেতে আমি অনেক গভীরে চলে যাই। সেই গভীর জঙ্গলেই আমি একটা পাহাড়ি ছোটো ঝর্ণা খুঁজে পাই।
আমি খুশিমনে মটকায় পানি ভরে সবাইকে জানাতে যাই যে আমি পানির খোঁজ পেয়েছি। সেখানেই আসার পথে সেই জ্বিনের সাথে দেখা হয় আমার।
বেশ তৃষ্ণার্ত আর দুর্বল ছিলেন তিনি,আমার কাছে তিনি কিছু খাবার চান।
আমার অনেক মায়া হয়েছিলো তার উপর,বৃদ্ধ মানুষ এই রকম জঙ্গলের মাঝে অনাহারে মা'রা যাবেন।
তাই আমি তাকে পানি খাইয়ে নিজের সাথেই নিয়ে আসি। আমাদের গোষ্ঠীর মানুষরা কাউকে হেয় চোখে দেখেনা।
তারাও বেশ সাচ্ছন্দের সাথে গ্রহণ করে তাকে।
তিনি দুর্বল হওয়ায় সেই ভ্রমণে তাকে আমি আমার সাথেই রেখে দিই,তাকে সেবা করে সুস্থ করার জন্য। বুড়ো বাবা ডাকতাম আমি তাকে,তিনিও আমাকে 'চারু মা' বলে ডাকতেন,বাবার মতো স্নেহ করতেন।
তিনিই পরে আমাদের বলেছিলেন তিনি জ্বিন। দীর্ঘদিন কোনো মানুষের দয়া না পাওয়ায় দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। আমার সেবায় তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। সেই ভ্রমণকালীন সময়ে আমার মজার ছলে বলা ইচ্ছাগুলো শুনে তিনি যাওয়ার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বরদান দিয়েছিলেন যে আমার অনেক বড় ঘরে বিয়ে হবে,আর আমার সন্তান অতি সুদর্শন ও দিগ্বিজয়ী হবে।
কিন্তু উনার সৌভাগ্যের আশায় দেওয়া এই বর আমার জীবনে এতো দূর্ভাগ্য বয়ে আনবে কে জানতো?
উনার কথা একেবারেই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিলো।
আমরা এই গ্রামে আসার পর জমিদার বাবু আমাদের খেলা দেখানোর জন্য জমিদার বাড়িতে ডাক পাঠান,সেখানে যেতেই তিনি আমাদের কবিরাজ চাচার থেকে কালো যাদুবিদ্যা সম্পর্কে জানতে আগ্রহ দেখান। তার মাধ্যমে কথায় কথায় আমার জ্বিন দ্বারা বরপ্রাপ্ত হওয়ার কথা জেনে ফেলেন তিনি।
টগবগে সুদর্শন যুবক তিনি তখন,আমাকে যখন তিনি বিয়ের প্রস্তাব দেন সবাই অবাক হয়ে যান। আমি তখন এসবের কিছুই বুঝিনা। বড়রা শুধু বুঝিয়েছিলো যে আমার ভাগ্য ফলে গেছে,জমিদারের বউ হবো আমি,আমার আর কোনো অভাব থাকবেনা।
সবার থেকে আলাদা হতে হবে বলে আমার প্রথম প্রথম খারাপ লাগলেও পরে আমাকে বোঝানোর পর আমি অনেক আনন্দিত হয়ে সায় দিয়ে দিই। আমি ভেবেছিলাম আমি সত্যিই অনেক ভালো থাকবো। আমার নিজের ঘর,নিজের সংসার,নিজের স্বামী,একটা বড় পরিবার হবে আমার।
কিন্তু সেদিন প্রকৃতপক্ষে আমি এই সোনার পিঞ্জিরায় বন্দী হয়েছিলাম চিরতরে।
আমার এখানে আমার পরিচয় সম্পর্কে বলার পর্যন্ত অধিকার ছিলোনা,এতে নাকি আমার স্বামীর সম্মানে দাগ লাগবে,আমার স্বামী শুধুমাত্র আমার সন্তানের জন্য আমার কাছে এসেছিলেন,আমাকে কখনো স্ত্রী হিসেবে মনে ধরেনি তার,এখানের কেউ আমাকে মানুষ হিসেবে পর্যন্ত মেনে নেয়নি,পরিবার ভাবা তো দূরের কথা। আমি প্রচন্ড একা এখানে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমার সেই যাযাবর পরিবারের কাছে ফিরে যেতে,কিন্তু তাদের তো কোনো ঠিকানা নেই। ওরা এখন কোথায় আছে আমি সেটাও জানিনা। আর জানলেও হয়তো,দ্বায়িত্ববোধের কারণে কখনো ফিরে যেতে পারতাম না। সব ছাড়তে পারলেও,আমার সন্তানকে ছাড়তে পারবোনা আমি।
বউমা, তুইতো আমার ছেলেকে দেখেছিস। ও হৃদয়হীন নয়। হীরের টুকরো ছেলে আমার,মনটা ওর একটা সাদা পাতার মতো। সেই খালি পাতা যে রঙে রাঙিয়ে তোলা হবে সেই রঙ ধারণ করবে সেটা। ও খারাপ নয়,ওর মনকে ছোট থেকে একটু একটু করে কলুষিত করা হয়েছে। আমার ব্যর্থতা এটা।
একজন মায়ের দ্বায়িত্ব এটা যে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। কিন্তু দুর্ভাগ্য আমার, ওর জন্মের পরই অসুস্থ হয়ে পড়ি আমি,বছরের পর বছর বিছানাবন্দী ছিলাম আমি।
ছেলেটা আমার এর কোলে ওর কোলে চড়ে চড়ে বড় হয়েছে। ওকে হাতে ধরে হাঁটতে শেখানোর সৌভাগ্যটুকুও হয়নি আমার।
তাই হয়তো ছেলে আমার মায়ের থেকে বেশি বাইরের মানুষ থেকে বেশি শিখেছে,আর ওর আপন বাবা ওকে প্রতিনিয়ত নিজের সম্রাজ্য বৃদ্ধির জন্য ব্যবহার করে চলেছে।
আমি অনেক চেষ্টা করেছি ওকে বোঝানোর,কিন্তু ছেলে আমার মা থেকে বেশি বাবার আদর পেয়েছে। তাই তার কথাকেই বেশি বিশ্বাস করে সে। কিন্তু ওর এই অভ্যাসগুলো ওর জীবন এভাবে শেষ করে দিবে কে জানতো? আমার ছেলেকে বাঁচাতে হবে বউমা,ওর কিছু হলে আমার বেঁচে থাকার কোনো কারণ অবশিষ্ট থাকবেনা।"
"আমিতো সেটাই চাইছি মা।আমার অরণ্য এই মুহুর্তে ঠিক এই খাটটার উপর অচেতন পড়ে আছে একা একা। আমার সময় ফুরিয়ে যাওয়ার আগেই ফিরতে হবে আমার তার কাছে। আপনি অরণ্যকে একবার রাজি করান আমার কথা বসে একবার শুনতে। উনি আপনার এটুকু কথা ফেলবেন না।"
চারুলতার মনটা বিষিয়ে যায় মুহুর্তেই,তিক্ততার সাথে বলে উঠেন তিনি,
"আমি অবশ্যই বলবো তাকে তোর কথা শুনতে। কিন্তু আমাদের সম্পর্ক এখন আগের থেকেও অনেক খারাপ। জানিনা ও আমার এটুকু কথা রাখবে কিনা।"
"উনি রাখবেন মা। আপনি হয়তো জানেন না উনি আপনাকে অনেক ভালোবাসেন, শুধু প্রকাশ করতে পারেন না কারণ হয়তো এই অনুভূতিগুলো তার নিজের কাছেই অজানা এখনো। উনার উপর অভিমান করে থাকবেন না মা। আমার অরণ্য ১০৪বছর ধরে আপনার সমাধির সামনে চোখের জল ফেলেছে,ও নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত। আর হয়তো এই অরণ্যও অনেক জলদি সেটা বুঝতে পারবে যে আপনি কি উনার জন্য। আমি বোঝাবো উনাকে। আপনাকে আমি এই অবস্থায় রেখে যাবোনা।"
চারুলতা সামনের মেয়েটির মায়াবী মুখটার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। শেষবার কবে কারো সাথে এভাবে মন খুলে কথা বলতে পেরেছেন মনেও নেই তার। তিনি শ্যামার কপালে চুমু খেয়ে বলেন,
"তোকে দেখে কি শান্তি লাগছে রে বউমা বলে বোঝাতে পারবোনা। আমার অনেক স্বপ্ন ছিলো আমার পুত্রবধূকে দেখার। কিন্তু অরণ্য এমন নারী বিদ্বেষী যে আমি আশা ই ছেড়ে দিয়েছিলাম ওর সংসার দেখে ম'রতে পারবো আমি।
আমার অপদার্থ ছেলেটা এতো মিষ্টি একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে ভাবতেই শান্তি লাগছে আমার। ওকে সারাজীবন এভাবেই আগলে রাখিস ফিরে যাওয়ার পর। আর তাকে বলে দিস,আমি ওকে ক্ষমা করে দিয়েছি। অতীতের সব ভুলে নতুন করে জীবন সাজাতে বলবি,ও হাসিখুশি থাকলে আমি যেখানেই আছি ভালো থাকবো।
সে যাক অনেক কথা হলো। সাড়ে সাতটা বেজে গেছে। চল অরণ্যের কাছে। ওকে বোঝাতেও তো তোর সময়ের প্রয়োজন হবে।"
শ্যামা স্বস্তির নিঃশ্বাস ফেলে মৃদু হেসে সায় দেয় তার কথায়।
চারুলতা বাইরে দাঁড়ানো দাসী ডেকে তাকে জিজ্ঞেস করে জানতে পারে অরণ্য এই মুহুর্তে খাবারঘরে অতিথিদের সাথে বসে আছে। চারুলতা শ্যামাকে নিয়ে বেড়িয়ে পড়ে অরণ্যের কাছে যাওয়ার উদ্দেশ্যে।
চারুলতা শরীরের দুর্বলতার জন্য বেশ আস্তেধীরে হাঁটেন,তাই শ্যামাকেও আস্তেধীরে নামতে হয় সিঁড়ি বেয়ে। নামতে নামতে শুনতে পায় তারা খাবারঘর থেকে ভেসে আসা কথাবার্তাগুলো।
(চলবে)
