#শ্যামারণ্য
লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
সৌরভের বাইক হঠাৎ পথ পরিবর্তন করায় শ্যামা বিচলিত কন্ঠে বলে,
"আপনি ওদিকে কেনো যাচ্ছেন?আমাদের গলির পথ তো অন্যদিকে?"
সৌরভ বাইকের গতি আগের থেকে বাড়িয়ে দিতে দিতে বলে,
"পাঁচ মিনিট লাগবে শ্যামা। আমার ফ্রেন্ড এর বাড়িতে কিছু জরুরি কাগজপত্র ফেলে এসেছি,এগুলো আমার একটু পর দরকার পড়বে। বেশি সময় নিবোনা।এই যাবো,কাগজ নিবো তারপর তোমাকে বাসায় পৌছে দিয়ে আসবো।"
"তার দরকার নেই,আপনি আমাকে এখানেই নামিয়ে দিন। এখান থেকে বেশি দূর না। আমি হেটে অথবা রিকশা নিয়ে চলে যাবো।"
"শ্যামা তোমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিলে আঙ্কেলকে আমি মুখ দেখাতে পারবোনা। ব্যস চলে এসেছি,আরেকটু।"
শ্যামা ত্রস্ত কন্ঠে বলে উঠে,"প্লিজ বাইক থামান,বাবা কিছু বলবেনা। আমার দ্রুত বাড়ি পৌছানো লাগবে। আপনি এখন না থামালে আমি লাফ দিবো কিন্তু।"
সৌরভ তার বাইকের স্পিড আরও বাড়িয়ে দিয়ে বলে,
"আরে করছো কি?পা'গ'ল হলে নাকি?দেখো আমরা চলে এসেছি,এই বাঁকটা ঘুরলেই পৌছে যাবো।"
হঠাৎ বাইকের স্পিড বেড়ে যাওয়ায় শ্যামা চোখমুখ খিচে সিট আঁকড়ে ধরলো,কোনো জবাব দেওয়ার জন্য ধাতস্থ হওয়ার আগেই বাইক কষে ব্রেক করে থেমে যায়।
চোখ পিটপিট করে দৃষ্টি সয়ে আসতেই সে তার আশেপাশের পরিবেশ লক্ষ্য করে। দোতলা একটি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে তারা,গলির এই বাঁকে কোনো দোকানপাঠ নেই,শুধু এই দোতলা বাড়িটা রয়েছে। এমন জনমানবহীন গলি দেখে শ্যামা তড়িঘড়ি করে বাইক থেকে নেমে যায়। সৌরভ নামার আগেই সে বলে উঠে,
"ধন্যবাদ ভাইয়া,এখান থেকে আমি একা ই চলে যাবো।"
বলেই সে চলে যেতে ধরে তখনই একটা মেয়েলি কন্ঠ তাকে ডাক দেয়,
"আরে শ্যামা না?কতোদিন পর দেখলাম"
হঠাৎ কারো কন্ঠে তার নাম শুনে ফিরে তাকায় শ্যামা। মেয়েটা বাড়ির ভেতর থেকে বেড়িয়ে এসেছে হয়তো বাইকের আওয়াজ শুনে, রিপ্তি আপুকে চিনতে বেশি কষ্ট হয়নি তার। তিনিও সৌরভ ভাইয়ার ব্যাচমেট ছিলেন,সুপ্তি আপুর বেস্ট ফ্রেন্ড। সুপ্তি আপু তাকে অপমান করার দিন তিনিও তার সাথেই এসেছিলেন।
শ্যামা জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে,
"কেমন আছো আপু?"
"আমি ভালো আছি,কিন্তু তোমাকে তো চেনায় যাচ্ছেনা দেখি। তুমিও সৌরভের সাথে আসবে জানতাম না আমি।"
শ্যামা তার থেকে দু কদম দূরে দাঁড়ানো সৌরভের দিকে তাকালো,যে চোখ মুখ গম্ভীর করে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।
"না,উনি শুধু আমাকে লিফট দিচ্ছিলেন। আপনারা আপনাদের কাজ করুন। আমি চলে যাচ্ছি।"
কিন্তু চলে যেতে নিলেই রিপ্তি তার হাতটা খপ করে ধরে ফেলে,
"তা কি করে হয়?এতোদিন পর দেখা হলো,বাসায় এসো। চা খেতে খেতে গল্প করা যাবে।"
শ্যামা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠে,
"না আমার তাড়া আছে,আমাকে যেতে দিন।"
শ্যামা হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে থাকে কিন্তু রিপ্তি মেয়েটা তখনও তাকে শক্ত করে ধরে রেখে কথা বলছে।
সৌরভ সবটা পাশ থেকে দেখে যাচ্ছিলো। রাগে গা জ্ব'লে যাচ্ছে তার। সারা রাস্তা জুড়ে মেয়েটা চলে যাবে চলে যাবে করছে,ওকে কি চলে যাওয়ার জন্য এনেছে নাকি।
সে এবার কোনো ভনিতা না করেই তার পুরুষালী হাত দিয়ে শ্যামার চুলের মুঠি চেপে ধরে গেইটের ভেতর ঢুকিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে যায় ঘরের ভেতরে।
ঘটনাটি আকস্মিক ঘটে যাওয়ায় টাল সামলাতে পারলোনা শ্যামা,কিছু বুঝে উঠার আগেই সৌরভ তাকে ঘরের ভেতর টেনে নিয়ে গিয়ে মেঝেতে ছুড়ে ফেলে। হাটুতে আর হাতের কনুইয়ে বেশ চোট পায় শ্যামা,ব্যাথায় কুঁকিয়ে উঠে সে। কিন্তু শরীরের ব্যথা ফিকে হয়ে যায় মনের আতঙ্কের কাছে। শ্যামা বুঝতে পারে এবার,অরণ্য ঠিকই বলেছিলো,বিপদ হবে বাইরে। আর সে নিজে এসে ধরা দিয়েছে সেই বিপদের কাছে। বাইরে এখনো দিনের আলো। সূর্যটাও ডুবেনি। অরণ্য তাকে বাঁচাতে আসবেনা এই মুহুর্তে। শ্যামা চিৎকার করে সাহায্য চাইতে নিলে সৌরভ তার চুল টেনে ধরে ঠাস করে গালে একটা থা'প্প'ড় লাগিয়ে দিয়ে বলে,
"চুপ! একদম চুপ! অনেক শুনেছি তোর প্যানপ্যান। আরেকটা শব্দ করলে তোর সাথে তোর পরিবারকে সহ কে'টে ফেলে দিবো,ন্যাকার গুষ্টি সবগুলো!"
শ্যামা শরীরের ব্যথায় আর চাঁপা আতঙ্কে স্তব্দ হয়ে যায়,ফুঁপিয়ে কাঁদতে থাকে সে এটা ভেবে যে আজ তার সাথে কি কি হতে চলেছে।
রিপ্তিও তাদের পিছুপিছু এসে দাঁড়িয়েছে,সে বিরক্তিমাখা কন্ঠে বলে,
"আহ সৌরভ! তোর ধৈর্য এতো কম কেনো?আমি কথা বলছিলাম তো নাকি?শুধু শুধু মেয়েটাকে ভয় পাইয়ে দিলি।"
সৌরভ রাগী কন্ঠে জবাব দেয়,"আরে দেখছিলি তো কেমন যাওয়ার গোঁ ধরেছিলো। এসব মেয়েদের এই ভাষাতেই বশ করতে হয়।"
"আরে থাম তো,তোর মাথা আগে ঠান্ডা কর,আমি বোঝাচ্ছি ওকে"
সৌরভ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে,
"ওকে ভালো করে বুঝিয়ে দিস তাহলে আমি কে,আর কি কি করতে পারি। যা রুমে নিয়ে যা ওকে।"
রিপ্তি মেয়েটা এসে শ্যামাকে ফ্লোর থেকে টেনে তুলে,ভয়ে থরথর করে কাঁপছে সে,ভালো করে হাঁটতেও পারছেনা হাঁটুতে চোট পাওয়ার কারণে। শ্যামা চোখের কোণা দিয়ে একবার সৌরভের দিকে তাকায়,লোকটা এখনো তার দিকেই তাকিয়ে আছে। তাকে মোটেও এই মূহুর্তে সেই সৌরভের মতো দেখাচ্ছেনা যাকে সে চিনতো। এই লোকটা কি সবসময়ই এতো ভয়ংকর ছিলো?
রিপ্তি মেয়েটা একপ্রকার টেনে হিছড়ে শ্যামাকে পাশের একটি রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দেয়। তারপর শ্যামার গালে হাত দিয়ে মুখ দিয়ে এক প্রকার চুকচুক শব্দ করে বলে উঠে,
"আহারে চেহারাটাই নষ্ট করে দিলো,পুরো পাঁচ আঙ্গুলের ছাপ ভেসে উঠেছে। এই ছেলের রাগ উঠলে মাথা ঠিক থাকেনা। শুধু শুধু কেনো রাগিয়ে দিলে ওকে?"
শ্যামার রিপ্তির কোনো কথা ই কানে ঢুকলোনা,সে তার হাত ধরে মিনতি করে বলে,
"প্লিজ আপু,আমাকে দয়া করে যেতে দিন। আমার কোনো ক্ষতি করবেন না। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি।"
রিপ্তির শ্যামার আঁকুতি শুনে একটুও গললো না,সে ভাবলেশহীন গলায় বলে উঠে,
"দেখো শ্যামা, সৌরভের তোমাকে পছন্দ হয়েছে।ও তোমার কাছে যা চাইছে তা ভালোয় ভালোয় দিয়ে দিলে তোমারি লাভ। এই আমাকেই দেখো,ভার্সিটি উঠার পর মাস চলার টাকা থাকতোনা আগে,আর এখন এতো বড়ো একটা বাড়িতে ফ্রীতে থাকছি। শুধু মাঝে মাঝে বড়ো মাপের কোনো মানুষ আনলে তাকে খুশি করে দিতে হয়। ওরা কোনো মেয়ে তুলে আনলে জায়গা দিতে হয়। তার বদলে তারা আমাকে অনেক অনেক টাকা পুরস্কার দেয়,আমার আর কোনো কাজ করা লাগেনা। আমাদের মেয়েদের বিধাতা এতো সৌন্দর্য দিয়েছেন এমনি এমনি নাকি। এটাকে সঠিক দিকে ব্যবহার করতে জানলে লাইফটাই সেট হয়ে যাবে। আর এর মধ্যে মোটেও খারাপ কিছু নেই। শুধু আমি না,তোমার আমার চেনাপরিচিত অনেক মেয়েরাই আসে এখানে নিজ থেকে সেচ্ছায় বিলিয়ে দিতে। তারাও নিজের ভালো বুঝেছে তাই আসে। তুমিও বুঝে নাও এবার তোমার ভালো কিসে।
সৌরভকে খুশি করতে পারলে তোমার লাইফটাও সেট করে দিবে ও, কিন্তু ওর কথার অমান্য করলে কিন্তু কষ্ট পেতে হবে।"
শ্যামা যেনো আকাশ থেকে পড়লো মেয়েটার এসব কথা শুনে,একে দেখে তো কখনো মনে হয়নি সে এই ধাচের মেয়ে। ঘৃণায় চোখমুখ কুঁচকে যায় শ্যামার,
"আপনি না সুপ্তি আপুর বেস্টফ্রেন্ড ছিলেন। আপনি তার ই বয়ফ্রেন্ড এর সাথে এসব....." কথাটা আর সম্পূর্ণ করলো না সে।
রিপ্তি যেনো কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে উঠে,
"আহহ সুপ্তি, ভালো উদাহরণ মনে করিয়েছিস তোকে বোঝানোর জন্য। দেখ একবার আমাকে দেখবি,আরেকবার সুপ্তির পরিণতির কথা ভাববি। আমি সৌরভের কথামতো চলেছিলাম তাই এখন আমি ইচ্ছে মতো আরামের জীবন কাটাচ্ছি,
আর সুপ্তি অবাধ্য হয়েছিলো তাই তার লা'শ রাস্তার পাশে পাওয়া গিয়েছিলো। কেউ কিচ্ছু করতে পারেনি সৌরভের,ওর অনেক বড়ো বড়ো মানুষের সাথে পরিচিতি আছে। এখন বাকিটা তোর উপর তুই কি চাস।"
বলেই রিপ্তি উঠে যায় সেখান থেকে,শ্যামা তার হাত ধরে আবার মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য,কিন্তু মেয়েটা তার কথা একবারও কর্ণপাত না করে দড়জা বাইরে থেকে বন্ধ করে চলে যায়। শ্যামা পেছন থেক দড়জা ধাক্কাতে ধাক্কাতে এক সময় ক্লান্ত হয়ে যায়,কিন্তু কেউ ফিরে আসেনা দড়জা খুলতে।
শ্যামা সুপ্তি আপুর পরিণতির কথা চিন্তা করে ভয়ে সিটিয়ে যায়। তাহলে সুপ্তি আপুর মৃ'ত্যু'র জন্য আসলেই তার কাছের মানুষগুলো দায়ী?এরা নিজের কাছের মানুষের ওই অবস্থা করেছিলো,তাকে কি অবস্থা করবে তাহলে?
শ্যামা রুমটিকে ভালো করে লক্ষ্য করলো এই রুমের সাথে লাগানো কোনো জানালা নেই।শুধু একটা খাট একটা সোফা,আরেকটা টি-টেবিল রয়েছে। যেনো বিশেষভাবে এসব কাজের জন্যই রুমটি তৈরি করা হয়েছে।
তার ব্যাগটা হাতাহাতির মাঝে বাইরে পড়ে গেছে,কাউকে ফোন করে বলারও সুযোগ নেই। বেরোবার কোনো পথ খুঁজে না পেয়ে হতাশ হয়ে বসে পড়ে শ্যামা। হতাশা তাকে আষ্টেপৃষ্টে ঝেঁকে ধরে যেনো।
সে ভয় কমাতে চোখ বন্ধ করে অরণ্যের চেহারাটা একবার মনে করতে চাইলো,তখন অরণ্যের বলা কথাগুলো মনে পড়ে যায় তার, 'আমি আসার আগ পর্যন্ত নিজেকে রক্ষা করবে'।
অশান্ত মন অনেকটা শান্ত হয়ে যায়,হ্যাঁ অরণ্য তাকে নিতে আসবে। তাকে ততোক্ষণ নিজেকে রক্ষা করতে হবে শুধু।
শ্যামা ভয়ার্ত চোখে রুমে আবার চোখ বুলালো,আত্মরক্ষার জন্য কিছু দরকার তার। এই রুমটাতে খাট,সোফা আর টেবিলটা ছাড়া আর কিছুই নেই। টেবিলের উপর একটা প্লাস্টিকের জগ আর কাঁচের গ্লাস। শ্যামা গ্লাসটা তুলে নেয়,একমাত্র এটাই সে আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারবে। শ্যামা গ্লাসটা যতটা কম শব্দ করে পারা যায় ভেঙ্গে একটা বড়সড় কাঁচের টুকরো নিয়ে বালিশের নীচে রেখে দেয়,বাকি টুকরোগুলো লুকিয়ে ফেলে। তারপর খাটের উপর বসে অপেক্ষা করতে থাকে। শ্যামা এখন আগের থেকে অনেকটা শান্ত হয়েছে। একটা সুযোগের অপেক্ষা শুধু।
এরপর কতটা সময় কেটে গিয়েছে জানেনা শ্যামা। আনুমানিক এক ঘণ্টা পর দড়জাটা খুলে যায় আর সৌরভ ঘরে প্রবেশ করে।নাকে ভেসে আসে মদের গন্ধ,গা গুলিয়ে উঠে শ্যামার সেই গন্ধে। এদিকে সৌরভ শ্যামাকে শান্তশিষ্ট ভাবে অপেক্ষা করতে দেখে বেশ খুশি হয়ে যায়,সে হেসে দড়জা বন্ধ করতে করতে বলে,
"বাহ রিপ্তির বোঝানোতে তাহলে কাজ হয়েছে। খুব ভালো,আমার আবার জোর জবরদস্তি করতে ভালো লাগেনা।"
সৌরভ তার গায়ের পাঞ্জাবি খুলতে খুলতে শ্যামার পাশে এসে বসে পড়ে,মদের গন্ধে চোখমুখ কুঁচকে ফেলে শ্যামা। সৌরভ তা বুঝতে পেরে বাঁকা হেসে বলে,
"মাত্র এক গ্লাস ড্রিংক করেছি নিজের রাগ শান্ত করতে,এইটুকু সহ্য করতে না পারলে হবে নাকি?জলদি এসবের অভ্যাস করতে হবে।"
শ্যামা কোনো জবাব দেয়না,সে শুধু সুযোগের অপেক্ষায় আছে কখন সৌরভ অন্যমনস্ক হবে একটু।
সৌরভ শ্যামার কোমড় জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নেয়।
পরপুরুষের স্পর্শে ঘ'ৃণায় সারা শরীর জ্ব'লে যাচ্ছে মনে হলো শ্যামার,মদের গন্ধে মনে হচ্ছে সব উগড়ে দিবে এখন। সে বালিশের নীচের কাঁচের টুকরোটিকে আঁকড়ে ধরলো,তার উদ্দেশ্য সৌরভের চোখে আঘাত করা,তার হাতিয়ার ছোট,মিস করলে দ্বিতীয় সুযোগ পাবেনা সে।
সৌরভ শ্যামার গালে হাত দিয়ে স্লাইড করতে করতে ঠোঁটের কাছে মুখ নামিয়ে আনে কিস করার জন্য। এই সুযোগেরই অপেক্ষায় ছিলো শ্যামা,সে কাঁচের টুকরোটি নিয়ে সরাসরি বসিয়ে দেয় সৌরভের চোখের উদ্দেশ্যে।
সৌরভ শেষ মুহুর্তে টের পেয়ে সরে যায়,কাঁচের টুকরোটি তার চোখে না লাগলেও কপালের একপাশে গভীরভাবে কেটে বসে,যন্ত্রণায় শ্যামাকে ধা'ক্কা দিয়ে ফেলে সে।
শ্যামার তখন কিছু ভাবার সময় নেই।সে দ্রুত উঠে দড়জা খুলে বেড়িয়ে যেতে নিলে রিপ্তির মুখোমুখি পড়ে যায়,সে সৌরভের চিৎকার শুনে ছুটে এসেছিলো।
শ্যামা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে পালিয়ে যেতে নিলে রিপ্তি পিছন থেকে তাকে জড়িয়ে ধরে ফেলে দেয়। শুরু হয়ে যায় ধস্তাধস্তি,শ্যামা অনেক চেষ্টা করে ছাড়া পাওয়ার। কিন্তু ছাড়ানোর আগেই সৌরভ বেরিয়ে আসে রুম থেকে।
কপালের একপাশে কে'টে গিয়ে দরদর করে র'ক্ত পড়ছে তার ক্ষত থেকে। প্রচন্ড রেগে আছে সে,অনেক হিংস্র দেখাচ্ছে তাকে। সে নীচু হয়ে বসে শ্যামার চুল ধরে টেনে তুলে,
"তোকে বেশি কষ্ট দিতে চাইনি আমি কারণ তুই মেয়েটা খারাপ না। কিন্তু তুই আমাকে ভালো থাকতে দিলিনা। আমার শরীর থেকে র'ক্ত ঝরিয়েছিস তুই। আমি তোর এমন অবস্থা করবো যে মৃ'ত্যুর ভিক্ষা চাইবি তুই।
এই রিপ্তি,সবাইকে খবর দে। এর অনেক তেজ,আমি একা একজন ওর তেজ কমাতে পারবোনা।"
বলতে বলতেই শ্যামাকে রুমে ছুড়ে ফেলে দিয়ে দড়জা লাগিয়ে দেয়।
শরীরের বিভিন্ন জায়গায় চোট লাগে তার,কিন্তু শরীরে ব্যথাগুলো অনুভূত হওয়া যেনো বন্ধ হয়ে গেছে তার।
সে সেখানেই সেই অবস্থায় পড়ে কাঁদতে থাকে। সব শেষ,সব রাস্তা বন্ধ,সে হয়তো অরণ্যকে আর কখনো দেখতে পাবেনা।
ভাবতেই নিজের মৃ'ত্যুকামনা করতে থাকে সে। সে নিজে নিজে বলতে থাকে,
"অরণ্য...আপনি কি সব দেখছেন এখন?আমার উপর রেগে আছেন তাইনা?আমাকে ক্ষমা করে দিন প্লিজ,আপনি আমাকে এতো করে মানা করলেন তবু আমি নিজের বিপদ নিজে ডেকে এনেছি,নিজেকে রক্ষা করতে বলেছেন তাতেও ব্যর্থ আমি। আমাকে প্লিজ শেষবারের মতো ক্ষমা করে দিন,জলদি এসে নিয়ে যান আমাকে। আমি আর কক্ষনো আপনার অবাধ্য হবোনা...কক্ষনো না।"
(চলবে)
