#শ্যামারণ্য
লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
শ্যামা যখন ট্রেন থেকে নামে তখন রাত বারোটা পার হয়েছে ইতোমধ্যে। হেনা আবার ফোন করেছিলো,বলেছে নীলার নাকি লেবার পেইন উঠেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শ্যামা অরণ্যের ব্যপারে আপাতত ভাবতে চায়না,কারণ যতোই ভাবছে ততোই এলোমেলো লাগছে সবকিছু তার।
তাই এখন সে আপাতত সামনের পরিস্থিতিটা সামাল দেওয়ার চিন্তায় আছে। মা বাবা দুজনেই ভেঙ্গে পড়েছেন,হেনার অবস্থাও খুব একটা ভালো নয়। যদিও সে নিজেও কাউকে সান্ত্বনা দেওয়ার পরিস্থিতিতে নেই,তবু তাকে সবসময়ের মতো এবারও সবটা শক্ত হাতে সামলাতে হবে।
তবে এই মুহুর্তে এই নিশুতি রাতে তার এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে। স্টেশনের বাইরে সিএনজি স্টেশনের কোনো সিএনজি যেতে চাইছে না। অগত্যা সে অপেক্ষা করছে অন্য গাড়ির জন্য। কিছুটা দূরেই একদল ছেলে তার দিকে কেমন করে যেনো তাকাচ্ছে আর নিজেদের মধ্যে কিসব বলাবলি করে হাসাহাসি করছে। শ্যামার অনেক ভয় লাগছে এই মুহূর্তে।
হঠাৎ কোথা থেকে একটা বাইক এসে শ্যামার সামনে ব্রেক করলো, আচমকা একটি বাইক তার সামনে এভাবে এসে দাঁড়ানোতে ভয়ে কলিজা কেঁপে উঠে শ্যামার,বাইক আরোহীর চেহারা হেলমেট থাকায় বুঝা যাচ্ছেনা। সে ভয়ে দু কদম পিছিয়ে যায়।
তখন বাইক আরোহী পরিচিত কন্ঠে হেলমেট খুলতে খুলতে বলে,
"আরে শ্যামা,ভয় পেয়ো না, এটা আমি।"
হেলমেট সরাতে সৌরভের চেহারা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্যামা,
"ওহ সৌরভ ভাইয়া,আসলে আপনাকে এই সময় এখানে দেখবো আশা করিনি।"
"আমি আমার এক বন্ধুকে ট্রেনে তুলে দিতে এসেছিলাম। তা তুমি এখানে?শুনলাম তোমার ভাই খু'ন হয়েছে,পুরো দেশ জুড়ে এই কেসটার কথা চলছে। তুমি স্টেশনে কি করো?"
সৌরভ শ্যামাকে উপর নীচ পরখ করতে করতে জিজ্ঞেস করে।
খয়েরি জমিনের একটা শাড়ি পরে আছে শ্যামা যা তার উজ্জ্বল শ্যামলা ত্বকে কেটে বসেছে যেনো,গলায় পাতলা সোনার চেইন,হাতে স্বর্ণের বালা যেনো সে সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে,লম্বা চুল গুলো এলোমেলো এক পাশে বিনুনি করা,এটুকুই যেনো যথেষ্ট তার শরীরে কামনার ঝড় তোলার জন্য। কিছু একটা ভাবতে ভাবতেই শুকনো ঢুক গিললো সে।
শ্যামা সৌরভের গভীর দৃষ্টিতে ইতস্তত বোধ করে,লোকটার তাকানোটা কেনো যেনো পছন্দ হলোনা শ্যামার। সে গম্ভীর কন্ঠে জবাব দেয়,
"আমি চাকরি সূত্রে বাইরে থাকি তাই আসতে দেরি হলো,গাড়ির অপেক্ষা করছি।"
সৌরভ স্মিত হেসে বলে,"বাইকে উঠো,আমি দিয়ে আসছি।"
শ্যামা তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়,
"আরে না না ভাইয়া,আমি ঠিক সিএনজি নিয়ে চলে যাবো,আপনার কষ্ট করা লাগবে না।"
"কষ্ট কেনো হবে?তোমার পরিচিত হিসেবে হোক আর ভবিষ্যৎ নেতা হিসেবেই হোক,দুদিক থেকেই এটা আমার কর্তব্য। উঠে পড়ো জলদি। এই সময় একা একটি মেয়ের রাস্তায় দাঁড়িয়ে থাকা ভালো দেখায় না।"
শ্যামার কথাগুলো যৌক্তিক মনে হলেও মনে কেমন জানি খচখচ করতে লাগলো। এদিকে তাকে ইতস্তত করতে দেখে সৌরভ বলে উঠে,
"কি হলো শ্যামা?তুমিতো এভাবে নার্ভাস হচ্ছো যেনো তুমি এই প্রথম আমার বাইকে উঠবে?মনে আছে আগে আমরা প্রায়ই একসাথে যাতায়াত করতাম আমার বাইকে।"
বলার সাথে সাথেই একটা জোর হাওয়ার ঝাপটা আছড়ে পড়ে সৌরভের উপর,টাল সামলাতে গিয়ে কোনো মতে বাইকের হ্যান্ডেল ধরে পড়ে যাওয়া ঠেকায় সৌরভ। সে হঠাৎ এমন হওয়ায় ভ্যাবাচেকা খেয়ে যায়।
শ্যামার কয়েক সেকেন্ড লাগে বিষয়টা বুঝতে,বোঝার সাথে সাথে মনের ভেতর চেপে রাখা অভিমানটা আবার দাউদাউ করে জ্ব'লে উঠে।
শ্যামা শান্ত কন্ঠে বলে,"ঠিক বলেছেন ভাইয়া,আপনি তো ঘরের ই মানুষ। চলুন ভাইয়া, আমাকে একটু হাসপাতালে দিয়ে আসবেন।"
"হ্যাঁ অবশ্যই,উঠে ভালো করে শক্ত করে ধরে বসো।"
শ্যামা তা ই করলো,বাইকে উঠে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে বসলো সৌরভকে,শ্যামার হাতের স্পর্শে পুরো শরীরে যেনো কাঁপুনি দিয়ে উঠে সৌরভের। এদিকে অরণ্যের রাগে চোখ মুখ শক্ত হয়ে যায়।
বাইক ছেড়ে দেওয়ার সময় সৌরভ মনে মনে বলে,
'তোকে শিকার করার মোক্ষম সুযোগ ছিলো রে আজ শ্যামা পাখি। কিন্তু এই মুহূর্তে তোকে ভোগ করার চেয়েও জরুরি কিছু পাওয়ার আছে তোর থেকে। তোর ভাইয়ের কেইসের সাথে কোনো মতে জড়িয়ে পড়লে নেতা হিসেবে ভালোই প্রচার হবে,নামডাক বাড়বে আমার।
একবার সব ঠান্ডা হোক,তারপর তোকে নিজের করেই ছাড়বো।'
বাইক চলে যায় তার গন্তব্যের উদ্দেশ্যে। অরণ্য কিছুটা দূরে একটি গাছের আলোছায়ায় গাছের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। চোখমুখ রাগে শক্ত হয়ে আছে তার,সে আপন মনে বিড়বিড় করে বলে উঠে,
"কাজটা ঠিক করলেনা তুমি শ্যামা"
নীলা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে। শ্যামা ভেবে কূল পাচ্ছিলো না মা বাবাকে কিভাবে সামলাবে,এই পরিস্থিতিতে তার কি করা উচিত।
কিন্তু মা দিব্যর ছেলেকে পাওয়ার পর অনেকটা স্বাভাবিক হয়ে গেছেন। তিনি যেনো বাচ্চাটির মাঝে নতুন করে তার ছেলেকে খুঁজে পেয়েছেন। আদর করে নাম রেখেছেন রওনক।
রওনককে সকল ফর্মালিটি পূরণ করে এক সপ্তাহ পর বাড়িতে নিয়ে আসা হয়েছে। ওর জন্য দাইমা রেখেছেন মা।
এদিকে সৌরভ রোজ নিয়ম করে এসে বাবার সাথে কেইস সামলাচ্ছে,বাবাও কেমন ভরসা করা শুরু করে দিয়েছেন লোকটির উপর। পুরো কেইসটা সৌরভ নিজ দ্বায়িত্বে সামলাচ্ছে,অবশ্য তার বেশি কিছু করা লাগেনি। নীলার জন্য কেউ উকিল নিয়োগ করেনি,সরকারি উকিলও তার পক্ষে কোনো প্রমাণ যোগাড় করতে পারেনি। নীলার এখান থেকে বেরিয়ে আসার কোনো চান্স নেই ধরতে গেলে। সে এখানে এসে কিছুই করতে পারেনি।
কয়েকবার তার মনে এসেছিলো তাদের থামানো উচিত,কিন্তু সত্য টা এতোটাই আধ্যাত্মিক যে কেউ বিশ্বাস করবেনা,আবার তার মনের একটি কোণা চায় যেনো নীলার শাস্তি হোক। সেদিন অরণ্য তাকে রক্ষা না করলে এই মুহুর্তে হয়তো দিব্যর জায়গায় লা'শটা তার হতো,কিন্তু তারা নির্দোষ সেজে ভালো মানুষের মুখোশ লাগিয়ে ঘুরে বেরাতো তখন। ভাবলেই গা শিউরে উঠে তার, নীলার প্রতি তার মনে কোনো অনুশোচনা কাজ করেনা এসব ভাবলে।
এভাবেই কেটে গেছে পনেরোটা দিন। সবাই যে যার মতো সামলে উঠেছে। সব ঠিক হয়ে যাচ্ছে আবার। সকলে আবার তাদের নিত্য জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে, শুধু শ্যামা ছাড়া।
অরণ্য তার কাছে সবকিছু খুলে না বলায় অভিমান করে চলে এসেছিলো তার কাছ থেকে। আসার সময় বড় মুখ করে বলেও এসেছিলো তাকে ছাড়া থাকাটা শিখে নিবে।
কিন্তু আদোও কি শ্যামার অরণ্যকে ছেড়ে থাকা সম্ভব?অসম্ভব।
কিন্তু অরণ্য তার কথা রেখেছে। এই পনেরো দিনে একবার ফোন করে তার অভিমান ভাঙ্গানোর চেষ্টা করেনি।
শ্যামা প্রথম প্রথম নিজেকে ব্যস্ত রেখে তাকে ভুলে থাকার চেষ্টা করলেও রাত নামলেই সেই অসহ্য শূন্যতা ঠিক অনুভব করতো।
তখন থেকে থেকে ঘুম আসলেও ব্যস্ততা কমার সাথে সাথে তার একাকিত্ব পাল্লা দিয়ে বাড়তে থাকে যেনো।
রাত নামলেই ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকাটা যেনো অভ্যেসে পরিণত হয় তার। কিন্তু নাহ তার সেই কাঙ্ক্ষিত মানুষের ডাক আসেনা। এতোটা পাষাণ সে কিভাবে হতে পারছে?
এদিকে তার কন্ঠ শোনার,তার শরীরের সুবাস পাওয়ার আঁকুতি এতোটাই তীব্র আকার ধারণ করে যে সে অরণ্যের সুগন্ধ বিভিন্ন সুগন্ধিতে খুঁজে বেড়িয়েছে,র'ক্তজবা গাছ খুঁজে ফুল পেড়ে এনে রেখেছে তার ঘরে। কিন্তু তাতে শুধু অরণ্যের স্মৃতি গুলো আরও বেশি করে ঝেঁকে ধরে তাকে,তার অপূর্ণতা পূরণ হয়না।
শুধুমাত্র তাকে জ্বা'লানোর জন্য সৌরভ লোকটা গায়ে পড়ে সখ্যতা করতে আসলে সেও হেসে হেসে দু চারটা কথা বলে তার সাথে,আশা হয় যদি অরণ্য রেগে গিয়ে হলেও তাকে বকা দেওয়ার জন্য হলে একবার তাকে ফোন করে,অন্তত উনার কন্ঠটা তো একবার শুনতে পাবে।
কিন্তু না অরণ্য সত্যিই এক কথার মানুষ দেখছি,তিনি কি তাকে সত্যিই তাকে আর মেনে নিবেন না?
অভিমানের পাল্লা কমে গিয়ে তীব্র আতঙ্কের পাল্লা ভারী হয়ে উঠে। প্রিয় মানুষটাকে হারানোর ভয় আষ্টেপৃষ্টে ঝেঁকে ধরে শ্যামাকে।
প্রতিরাত কাঁদতে কাঁদতে এই অতিষ্ঠ আতঙ্কের মধ্যে বাস করা আর সহ্য করতে না পেরে ষোলো তম রাতে শ্যামা অরণ্যকে নিজ থেকে ফোন করে।
অপর প্রান্তে রিং হয়,দুরুদুরু বুকে অপেক্ষা করতে থাকে শ্যামা,তার মানুষটার সাথে অবশেষে এবার কথা হবে। কিন্তু অপর প্রান্ত থেকে ফোনটা কেউ রিসিভ করলোনা।একবার,দুইবার,তিনবার এমনকি চতুর্থবারেও অপর প্রান্তে রিং হতে হতে যখন থেমে যায় তখন চরম হতাশা তাকে ঝেঁকে ধরে, কাঁদতে কাঁদতে নিজের কাছেই মনের সব ক্ষোভ সব অভিমান ঢেলে দেয়,ফোঁপাতে ফোঁপাতে বলে উঠে,
"শয়তান,পি'শাচ কোথাকার! তোর মনে মায়া দয়া বলতে কিছু নেই?আমাকে তোর মায়ায় বন্দী করে কোন পেত্নীর সাথে ফুর্তি করছিস তুই যে আমার ফোনটা ধরার সময় হয়না তোর?তুই পাষাণ,তোর মধ্যে আসলেই হৃদয় নামের জিনিস নেই। নয়তো তোকে ছাড়া আমি থাকতে পারতেছিনা,তুই কেমনে থাকতেছোস আমাকে ছাড়া?ঠিক আছে থাক তুই আমাকে ছাড়া,আসতে হবেনা আমার কাছে। আমি ম'রলেও আসিস না। আমিতো ম'রেই যাবো,তুই শান্তিতে থাক তোর পেত্নী ডা'ই'নী পিশা'চিনীগুলার সাথে। আর আসবিনা আমার কাছে।"
হাতের ফোনটা ছুড়ে ফেলে একপাশে। উঠে ড্রয়ার খুলে তার ঘুমের ওষুধ সবগুলো হাতে নেয়। এমনিতেই পনেরোদিন ধরে ঠিকমতো ঘুম হয়না,আবেগের বশে শ্যামা সত্যি সত্যিই উদ্ধত হয় সবগুলো ওষুধ খেয়ে ফেলার।
সাথে সাথে অরণ্য পেছন থেকে জড়িয়ে ধরে শ্যামাকে,হাত থেকে ফেলে দেয় ওষুধগুলো,তারপর চুলে মুখ ডুবিয়ে দিয়ে অস্ফুট কন্ঠে বলে উঠে,
"এতো জেদ এতো পা'গ'লামি করো কেনো বলোতো?তোমাকে আগে মানা করেছি না এমন পা'গ'লামি না করতে?
আর আমার জীবনে ফুর্তি করার জন্য পেত্নী,ডা'ই'নী,পিশা'চিনী বলতে একজনই আছে,আমার বউ। সেটাও রাগ করে বাপের বাড়ি এসে পড়ে রয়েছে,তবুও শান্তি নেই আমার।
প্রতিনিয়ত জ্বা'লিয়ে মা'রছে আমাকে। ঠিকমতো খাওয়া দাওয়া করেনা,ঘুমায়না, নিয়ম করে পরপুরুষের সাথে হাসাহাসি করে,আবার দিনশেষে অপবাদ দেয় আমি ফুর্তি করে বেড়াচ্ছি" শেষের কথাগুলো বলার সময় অরণ্যের সেই গা জ্বা'লানো হাসির কম্পন অনুভব করে শ্যামা।
থমকে যায় শ্যামা সেখানেই হঠাৎ প্রিয় মানুষটির স্পর্শ পেয়ে,তার কাঙ্ক্ষিত পুরুষটির কন্ঠ শুনে,তার নাকে ভেসে আসে অরণ্যের আতরের সুবাস,ব্যস এটুকুই যথেষ্ট তার বিক্ষিপ্ত মনটাকে শান্ত করার জন্য। শ্যামা আবেশে চোখ বন্ধ করে গা এলিয়ে দেয় অরণ্যের বুকে,এতোদিনের জমানো অভিমান গুলো অশ্রু হয়ে গড়িয়ে পড়তে থাকে চোখ থেকে।
শ্যামা অভিমানী কন্ঠে জিজ্ঞেস করে,
"কেনো এসেছেন এখন?আমি কেউ হই নাকি আপনার?আমি বেঁচে আছি না ম'রে গেছি তাতে কি যায় আসে আপনার?পনেরোটা দিন পার হয়ে গেলো,একবার ফোন করেও জিজ্ঞেস করলেন না কেমন আছি আমি। আমি ফোন করলাম তাও ধরলেন না।
আপনার শর্তগুলো আমাদের ভালোবাসা থেকেও বড়ো হয়ে গেলো,যে আমাকে আপনি এভাবে শাস্তি দিলেন?"
"বিশ্বাস করো শ্যামা,তুমি যতোটা কষ্টে ছিলে তার চেয়ে হাজার গুণ কষ্ট আমার হয়েছে। আমার এই অস্বাভাবিক জীবনে তুমি ছাড়া আর কে ই বা আছে?তোমার থেকে দূরে থাকাটা আমার কাছে কোনো শাস্তির চেয়ে কম নয়।"
"তাহলে কেনো দূর করছেন আমাকে নিজের থেকে?আমিতো বলেছি আমি সব রূপে ভালবাসবো আপনাকে,তাহলে আমাকে সব বলতে সমস্যা কি অরণ্য?"
অরণ্য ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে শ্যামার কানের কাছে নাক ঘষতে ঘষতে বলে,
"আমি এক্ষুনি তোমাকে সবকিছু বলতে চাইনি শ্যামা। সবকিছু তুমি যতটা ভাবছো তার চেয়েও অনেক জটিল,এখন সব জানলে অনেক কষ্ট পেতে হবে তোমাকে। তবে যতো দিন যাচ্ছে জটিলতা আরও বেড়ে চলেছে। এমনিই কিছু কারণেই আমাকে তোমার থেকে নিজেকে দূরে রাখতে হয়েছে। কিন্তু তুমি সেটাও হতে দিলেনা। আমি আমার জীবনের সব সত্যি তোমাকে বলতে রাজি আছি শ্যামা,কিন্তু আমার ভয় হচ্ছে তুমি এসব সহ্য করতে পারবেনা।"
"আপনার সত্যিটা যতোই কঠিন হোক,আমি ঠিক সামলে নিতে পারবো অরণ্য"
অরণ্য আবার একটি তপ্ত নিশ্বাস ফেলে বলে তাকে,
"তাই যেনো হয়...কাল রাত বারোটায় আমি নিজে এসে তোমাকে নিয়ে যাবো শ্যামা,কাল তুমি তোমার পরিবার থেকে বিদায় নিয়ে তোমাদের বাড়ির ছাদে অপেক্ষা করবে আমার জন্য। আমি এখন তোমাকে সবকিছু বোঝাতে পারবোনা। শুধু এটুকু জেনে রাখো তোমার প্রাণ সংকটে আছে। আমি আসার আগ পর্যন্ত নিজেকে রক্ষা করবে,কারো সাথে বাইরে যাবেনা,যতোই প্রয়োজন হোক না কেনো। কাউকে বিশ্বাস করবেনা।"
শ্যামার মনে অনেকগুলো প্রশ্নের জন্ম নেয়,অরণ্যের এমন কথা শুনে,কিন্তু সে সেগুলো করলোনা। অরণ্য যখন বলছেন উনি বলবেন সবকিছু,তাহলে আর খানিকটা নাহয় অপেক্ষা করলো।
শ্যামা চকিতে ফিরে তাকায় অরণ্যের দিকে,আজকে তার চোখে কোনো কাপড় বাধা নেই। রুমে নীল রঙের একটি ড্রিম লাইট জ্বলছে শুধু। অরণ্য লাইটের দিকে পিঠ দিয়ে থাকায়। অন্ধকারে তার মুখটা বোঝা যাচ্ছেনা। এই প্রথম মাথায় আসলো ব্যাপারটা তার,আজ অরণ্য আর তার মধ্যে অরণ্যের সৃষ্ট দেওয়ালটা নেই।
ভাবনাটা মস্তিষ্কে বারি খেতেই হৃদস্পন্দন দ্রুতগামী হতে লাগলো। মন ও মস্তিষ্কের ভাবনার এই প্রথমবার সন্ধি হলো,দুটোয় সায় দিলো তার প্রিয় মানুষটিকে একবার দুচোখ ভরে দেখার সুপ্ত বাসনার প্রতি।
আবছা অন্ধকারে অরণ্যের কায়া পর্যবেক্ষণ করতে লাগলো শ্যামা। অরণ্য তার থেকে বেশ খানিকটা লম্বা,তা সে আগেই বুঝেছিলো যতোবার তার সান্নিধ্যে এসেছে সে। যতোবার তিনি তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছেন ততোবার টের পেয়েছে তার শক্ত পুরুষালী গঠন।
মনের এই টুকু প্রতিচ্ছবি আর তার সম্মোহনী কন্ঠ,তার শরীরের সুবাস যথেষ্ট ছিলো তার প্রাণ জুড়ানোর জন্য। কিন্তু আজ চোখের কোনো বন্ধনী ছাড়া এটুকুতে কেনো যেনো সন্তুষ্ট থাকতে চাইলোনা মন। তাকে একবার দুচোখ ভরে দেখার লোভ বারবার মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। একদৃষ্টিতে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকতে থাকতে আনমনেই তার হাতটা চলে যায় অরণ্যের গালের উপর,যেনো অনুভব করতে চাইছে তার মুখের আদল।
অরণ্য তার মনের আকুতি বুঝতে পারলো যেনো,ঠোঁট প্রসারিত করে মুচকি হাসলো সে।
অরণ্য তার গালের উপর রাখা হাতের উপর নিজের এক হাত রেখে অপর হাত দিয়ে শ্যামার কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিলো,
তারপর নেশাক্ত কন্ঠে শুধালো,
"কি দেখছো এভাবে শ্যামা?"
"আপনাকে", ঘোর লাগা কন্ঠে বলে শ্যামা।
" আজ কোনো দেওয়াল তুলবেন না আমাদের মাঝে?"
"উম হু" অরণ্য অসম্মতিসূচক মাথা নাড়ায়,তারপরেই বলে উঠে সেই বাক্যটি যা শোনার অপেক্ষায় শ্যামা দিনরাত প্রহর গুণেছে,
"আজ থেকে কোনো দেওয়াল নয়,কোনো শর্ত নয়,কোনো কিছু লুকাবোনা তোমার থেকে"
বলতে বলতেই ঘরের নেভানো লাইটটা জ্বলে উঠে,আলোয় আলোকিত হয় ঘরের প্রতিটা কোণা। কিন্তু দুনিয়ার সকল আলো,সকল সৌন্দর্য যেনো ব্যর্থ তার সামনে দাঁড়ানো এই সুদর্শন পুরুষটির সামনে।
কালো প্যান্টের উপর একটি হালকা নেভি ব্লু ঢিলেঢালা শার্ট পড়ে আছেন অরণ্য,এমন ঢিলেঢালা পোশাকও তার সুঠাম দেহের গঠন একটুও ম্লান করতে পারেনি,তার ফর্সা লোমশ পুরুষালি হাতের শক্ত বেষ্টনী যেনো নতুন করে আবেগের ঝড় তুললো তার মনে, শ্যামা এক দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে অরণ্যের মুখের দিকে। ঘন কালো অগোছালো চুল যা তার মনে নিজ হাতে আরও খানিকটা অগোছালো করে দেওয়ার বাসনা জাগায়,ফর্সা মুখশ্রী, দাঁড়ি বিহীন তীক্ষ্ণ চোয়াল,ঘন কালো ভ্রুর নীচে কালো নেত্রপল্লব তার কালো চোখ জোড়ার উপর খানিকটা ছায়া ফেলেছে কিন্তু তা তার প্রাণবন্ত দৃষ্টির গভীরতা যেনো আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে,এই দৃষ্টি এই পর্যন্ত প্রতিনিয়ত অনুভব করেছে সে নিজের উপর,সরাসরি এই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায়না,তার নির্লজ্জ লাগামহীন ভাবনাগুলোও যেনো পড়ে নিতে পারে সেই দৃষ্টির গভীরতা,কিন্তু অবাধ্য মন ফের তাকায় সেই সর্বনাশা চোখের দিকে,সাথে রয়েছে তার গোলাপি পাতলা ঠোঁটের সেই গা জ্বা'লানো হাসি যা আজ শুধু মুগ্ধ করতে পেরেছে তাকে। একধ্যানে এভাবে ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে অস্ফুট সুরে মুখ থেকে একটি শব্দ বেরিয়ে আসে,
"সুন্দর..."
অরণ্য চমকালো,ভীষণভাবে চমকালো। হৃদস্পন্দন তীব্র হতে লাগলো। লজ্জায় কানের লতি লালচে আভা ধারণ করে তার। এই জীবনে তার রূপের প্রসংশা সে বহুবার শুনেছে,বহু সুন্দরী রমণী এমনি ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে তার প্রতি কামনা প্রকাশ করেছে,বিনিময়ে তাদের প্রতি একরাশ ঘৃ'ণা আর বিদ্রুপ অন্য ছাড়া কোনো অনুভূতি সৃষ্টি করতে পারেনি তারা তার মনে। কিন্তু এই মুহুর্তে তার সামনে দাঁড়ানো এই মেয়েটি আলাদা,সবার থেকে আলাদা। এখন এই মুহুর্তে তার সামনে যদি সে দুনিয়ার সবচেয়ে কদাকার মানুষটিকেও অরণ্য হিসেবে দেখতে পেতো,তখনও সে এভাবেই বলতো "সুন্দর"। কারণ সে তার রূপকে নয়,অরণ্যকে ভালোবেসেছে।
এজন্যই হয়তো এই মানুষটি তার একান্ত প্রিয় মানুষ,আর প্রিয় মানুষের প্রশংসা অন্তরে অনুভূতির ঝড় তুলবে সেটাই স্বাভাবিক নয় কি?
অরণ্য তড়িৎ গতিতে তার বড়সড় হাতের তালু দিয়ে ঢেকে দেয় শ্যামার চোখ,তার চোখের শান্তিতে ভাটা পড়ায় বিচলিত হয় শ্যামা। অরণ্য ইতস্তত করে বলে,
"এভাবে তাকিয়ে থেকোনা,আমার শ্বাস নিতে সমস্যা হয়"
শ্যামা অবাধ্য হাতে সরিয়ে দেয় অরণ্যের হাত,তারপর দুহাতে গলা জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে বলে,
"আমার এভাবে তাকিয়ে থাকার অভ্যাসটা করে নিন তাহলে,কারণ আমার মনে হয়না এক জনমে আপনাকে দেখার স্বাধ মিটবে আমার। আমার কল্পনা থেকেও অনেক বেশি সুন্দর আপনি অরণ্য।"
অরণ্য পূর্ণ দৃষ্টিতে তাকায় তার বাহুতে থাকা তার জীবনে দেখা সবচেয়ে সুন্দর রমণীটির দিকে,যাকে হারানোর ভয় তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছে। জীবনে অনেক কিছু হারিয়েছে,এই মানুষটিকে হারালে পুরোপুরি শেষ হয়ে যাবে সে। তাকে হারানোর আশঙ্কা আবার মনে আসতেই শ্যামার ঘাড়ের চুলে হাত গলিয়ে কাছে টেনে নেয় তাকে অরণ্য,অধরে অধর মিলিয়ে গভীরভাবে চুম্বন করে,যেনো সে বাঁধন একটু আলগা করলেই হারিয়ে যাবে মেয়েটি।
শ্যামাও এতোদিনের দূরত্বের পর তার প্রিয় মানুষটিকে কাছে পেয়ে কাছে টেনে নেয় তাকে,সেও কাটিয়ে দিতে চায় তাদের মাঝের এই দূরত্ব। অরণ্যের ঘন কালো এলোমেলো চুল মুঠো করে ধরে সেও সাড়া দেয় অরণ্যের ভালোবাসার প্রতি।
দীর্ঘ সময় পর অবশেষে চুম্বন যখন ভঙ্গ হয় তখন তারা দুজনেই হাঁপাচ্ছে,নিজেদের মাঝে দূরত্ব একটুও বাড়তে দিলোনা দুজনের একজনও,চোখাচোখি হয়ে যায় দুজনের,লজ্জায় রাঙা হয়ে উঠে দুজনেই। একে অপরকে জড়িয়ে ধরে একে অপরের ঘাড়ে মুখ লুকোয় দুজনে। ঘ্রাণ নেয় একে অপরের শরীরের,ধাতস্থ হয় অনেকটা তাদের অশান্ত মন।
অরণ্য ই প্রথম ঘোর লাগা কন্ঠে বলে উঠে,
"তোমাকে একান্ত নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা দিন দিন সংবরণ করা কঠিন হয়ে পড়েছে শ্যামা। কিন্তু আমি তোমাকে অন্ধকারে রেখে আমাদের সম্পর্কটা সামনে আগাতে চাইনা। তোমার আগে সবকিছু জানতে হবে।"
শ্যামা অরণ্যের কথার ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় মিইয়ে যেতে চায় অরণ্যের বুকে। অরণ্য তার বাহুবন্ধনী খানিকটা আলগা করে শ্যামাকে তার মুখোমুখি করে।শ্যামা তখনও মাথা নীচু করে রয়েছে,অরণ্যের চোখের দিকে তাকাতে লজ্জা লাগছে।
অরণ্য শ্যামার লজ্জামাখা মুখশ্রী দেখে স্মিত হাসলো।শ্যামার গালের একপাশে নিজের একটা হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলে উঠে,
"আমি আমার জীবনে অনেকগুলো ভুল করেছি,অনেকগুলো পাপ করেছি,ভুল মানুষগুলোকে বিশ্বাস করেছি,কাছের মানুষগুলোকে কষ্ট দিয়েছি।"
শ্যামা চকিতে চোখ তুলে তাকায় অরণ্যের চোখের দিকে,একরাশ সুক্ষ্ম বেদনা যেনো তার চোখেমুখে ফুটে উঠেছে। মনটা কেমন যেনো করে উঠলো শ্যামার তার সেই ব্যাথাতুর চাহনি দেখে। অরণ্য তার পরের কথাটি বললো তখন,
"কিন্তু তোমাকে ভালোবাসাটা আমার জীবনের করা সবচেয়ে সুন্দর সবচেয়ে পবিত্র ভুল ছিলো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি শ্যামা।"
অবাক নয়নে চেয়ে থাকে শ্যামা অরণ্যের পানে,এই প্রথম তিনি মুখ ফুটে তার ভালোবাসার কথা বলেছেন,কিন্তু এভাবে বলছেন কেনো তিনি?তাদের ভালোবাসা ভুল হতে যাবে কেনো? অরণ্য হয়তো বুঝতে পারলো তার প্রশ্নবোধক চাহনি,তাই হয়তো সে বলে উঠলো,
"আজ কোনো প্রশ্ন করোনা"
ঠিক আছে করবেনা প্রশ্ন,কোনো প্রশ্ন করবেনা।শুধু একদিন প্রমাণ করে দিবে শ্যামা আর অরণ্যের ভালোবাসা কোনো ভুল ছিলোনা,মনে মনে প্রতিজ্ঞা করে শ্যামা।
অরণ্য থেকে দূরে সরে দাঁড়ায় শ্যামা,অরণ্য কিছু বলার আগেই সে বলে উঠে,
"এখানে চুপটি করে বসুন,আমি খাবার গরম করে আনছি,নিশ্চয়ই এখনো খাওয়া হয়নি আপনার।"
বলেই অরণ্যের জবাবের অপেক্ষা না করেই বেরিয়ে আসে রুম থেকে,পিছনের দড়জাটা বন্ধ হতেই চোখের অবাধ্য অশ্রুগুলো গড়িয়ে পড়ে।
অরণ্য ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে।
কিছুক্ষণ পর শ্যামা যখন ফিরে আসে তখন দুজনেই স্বাভাবিক। একটু আগের বিষয়টা নিয়ে কেউ আর কোনো কথা বলেনি।
শ্যামা আজকে নিজ হাতে ভাত মেখে খাইয়ে দিয়েছে অরণ্যকে,তৃপ্তি ভরে দেখেছে তাকে চোখের সামনে খেতে। খাওয়া শেষে নিজের ওড়না দিয়ে মুখটাও মুছে দিয়েছে।
তারপর কপালে গালে চোখে অজস্র ছোটো ছোটো চুমু খেয়ে বলেছে,
"আমিও আমার অরণ্যকে অনেক বেশি ভালোবাসি"
তা শুনে অরণ্য পুলকিত হৃদয়ে তাকে কাছে টেনে নিয়েছে।
লাইট বন্ধ করে শ্যামাকে বুকে নিয়ে শুয়ে চুলে বিলি কাঁটতে কাঁটতে অরণ্য শেষবার সাবধান করে দেয় শ্যামাকে,
"কালকের দিনটা সাবধানে থেকো,বাড়ির চৌহদ্দি পার করোনা আমি আসার আগে।"
শ্যামা মৃদু মাথা নাড়িয়ে সম্মতি জানায়,তারপর তলিয়ে যায় গভীর ঘুমে। আজকে অনেকদিন পরে শান্তিতে ঘুমাবে সে।
(চলবে)
