#শ্যামারণ্য
লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
কুটনী বুড়িরও মন গললো হয়তো শ্যামার এমন আর্তনাদ শুনে। সে কন্ঠ আগের থেকে নরম করে সুধায়,
"ওই মাইয়া,কি হইছে তোর?এমন ভর সন্ধ্যেবেলা অমন ম'রাকান্না কাঁদতে নেই,ঘরে ভাগ্যলক্ষ্মী আসেনা। মা বাপে এইটুকুনও শেখায় নাই নাকি?কান্না বন্ধ কর দেখিনি!"
শ্যামা হেঁচকি তুলতে তুলতে খানিকটা ধাতস্থ হয়,বুড়ি এবার রিমুকে পাঠায় পানি আনতে। শ্যামা অনেক ভেঙ্গে পড়েছে এই অল্প সময়ের মধ্যে,তা তার চোখমুখে ফুটে উঠেছে। বুড়ির মন সদয় হয় খানিকটা। রিমু চলে যেতেই শ্যামার মাথায় হাত বুলিয়ে বলে,
"তার মায়ায় পড়লে আজীবন এমনি কান্দি ম'রতি হবে,এইটুকুনে হাঁপায় গেলে চলবো নাকি?"
শ্যামা চমকে উঠে পূর্ণ দৃষ্টিতে তাকায় বুড়ির পানে,
"এমন করে কেনো বলছো গো বুড়িমা?কি জানো তুমি আমার ব্যাপারে?"
বুড়ি ভাবুক হয়ে তার হাত দুটো টেনে ধরে বলে,
"তোর হাতের এই বালা জোড়া আমাগো জমিদারনি চারুলতার,এই বুড়াই যাওয়া চোখেও এই বালা জোড়া চিনতে কোনো সমস্যা হয়নাই আমার। এইগুলা তোর হাতে মানে সে তোরেও তার জালে ফাঁসাই নিছে।"
শ্যামা ভ্যাবাচেকা খেয়ে তাকায় তার হাতের বালার দিকে,খেয়াল না থাকায় সে সেগুলো খুলে রাখতে ভুলে গিয়েছিলো।সে চকিতে মাথা নাড়িয়ে বলে,
"এগুলো আমার শাশুড়ী মায়ের বুড়িমা,আমার স্বামী দিয়েছেন আমাকে। আমি তার কথা ই তোমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম। তুমি আমার স্বামী আর তার পরিবারকে চিনো?"
বুড়ি ভারাক্রান্ত মনে বলে,"যারে তুই শাশুড়ী বইলা ডাকতেছোস সে আর সেই জমিদার বাড়ির সক্কলে সেই ১০৪বছর আগেই মা'রা গেছে। যে শয়তানরে তুই স্বামী বইলা ডাকতেছোস,সে নিজের হাতে শেষ করছে এই জমিদার বাড়ি। আমি অনেক আগে থেইকা জানতাম সেই শয়তান এখনো বাঁইচা আছে..."
শ্যামা তার হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়,উৎকন্ঠায় রিতীমত কাঁপছে সে,কাঁপা কাঁপা গলায় বলে সে,
"তোমার কোথাও ভুল হচ্ছে গো বুড়িমা,তুমি হয়তো অন্য কাউকে গুলিয়ে ফেলছো আমার স্বামীর সাথে। আমার উনি এতো খারাপ নয়,উনার নাম...."
"অরণ্য তালুকদার", বুড়ি বিজ্ঞের ন্যায় ঘোষণা করে।
শ্যামা স্তব্দ হয়ে যায় অরণ্যের নাম বুড়ির মুখ থেকে শুনে,বিস্ফোরিত নয়নে চেয়ে থাকতে থাকতে ধপ করে বসে পড়ে মাটিতে।
বুড়ি এদিকে বলতে থাকে,
" দেখ মা,ও বাড়ির সাথে আমার অনেক ক্ষোভ,আমারে ছোডো বয়সে এতিম বানাইছে তোর স্বামী। কিন্তু তোরে দেইখা আমার ভালা মাইয়া মনে হইলো তাই তোরে সবটা খুইলা বলি আমি,এসব কথা আমি কোনোদিন কাউরে কইনা। তুই শুইনা বুইঝা বিচার করিস কি করবি তুই।"
শ্যামা নির্বাক হয়ে শুধু শুনে যাচ্ছে,তার এই মূহুর্তে কি প্রতিক্রিয়া দেখানো উচিত সে এখনো বুঝতে পারছেনা।
এদিকে বুড়ি তার কাহিনী বলতে শুরু করে,
"তোর স্বামীর বাপ জমির তালুকদার বহুত খারাপ মানুষ আছিলো। তার ক্ষমতা ধন-দৌলতের মেলা লোভ আছিলো,সে চাইতো আশেপাশের দশ গেরামের মইধ্যে তার জমিদারি সবার বড়ো হউক। কিন্তু আফিমের নেশায় বুদ হইয়া এমন গাল সবাই পাড়বার পারে,আসল কাজের বেলায় হেই কোনোদিন অন্য জমিদারদের সমানেও যাইতে পাইরতোনা। তার দৌড় শুধু নিজ গেরামের গরিব চাষিদের উপর খাজনা বাড়াই দিয়া অত্যা'চার কইরা নিজের সিন্দুক ভারী করা পর্যন্ত আছিলো। আর সে আছিলো চরিত্র'হীন, নারীলোভী। গেরামের এমন কোনো সুন্দরী বউ-ঝি নাই যার উপর সে নজর লাগাইতোনা।
কিন্তু সেই সুন্দরের পূজারি জমিদার যহন একদিন কৃষ্ণ বরণের এক মাইয়ারে জমিদারনি বানাইয়া বিয়া কইরা আনে সক্কলে তাজ্জব বনে যায়। এতো অষ্টম আশ্চর্য যেনো। মাইয়াডারে কোত্থেকে আনছে সে খবরও কেউ জানেনা। আমাগো দশ গেরামের কেউ চিনেনা জমিদারনি চারুলতারে,সবাই বলাবলি কইরতে থাকে জমিদার কোনো বিদেশিনীর মায়ায় পইড়া বিয়া করি আনছে তারে।
কিন্তু সে কালি জমিদারনীর কোল জুইড়া যহন চাঁদের ফালির মতো সুন্দর পুত্র সন্তান আসে সক্কলে আবার আশ্চর্য হই যায়। ছেলে মায়ের গায়ের বরণ একটুও পাইলোনা,জমিদার বংশে কস্মিনকালেও এমন সুন্দর পুত্র জন্ম নেয় নাই মুরুব্বিরা হলফ কইরা বলতো। সেই পুত্রের সৌন্দর্য যেনো বড়ো হইতে হইতে আরও বাড়তে আছিলো,দশ গেরামের মাইয়া ছাড়,বড়ো বড়ো ইংলিশ মেডামরাও তার রূপে মোহিত আছিলো।
শুধু রূপ নয়,তার শরীরে আছিলো অসীম শক্তি যেনো,যেমন তেজ তেমন সাহস,দুনিয়ার কোনো ভয়ডর তার মধ্যি আছিলো না।
কিন্তু রূপ গুণ থাকলে কি হবে যদি হৃদয় নামের জিনিসটা না থাকে তার মধ্যি? এটাই আছিলো অরণ্য তালুকদার। সেই ছেলে তার বাপ থেইকা আরেকধাপ আগায় আছিলো ক্ষমতালোভী হওয়ায়,হ্যাঁ তয় সেই আবার তার বাপের মতো নারীলোভী চরিত্রহীন আছিলো না।
দুনিয়ার কোনো সৌন্দর্য তার মনে জায়গা করতি পারতোনা। কেমনে করবে?তার জন্যি তো একটা মন একটা হৃদয় থাকা দরকার। অরণ্য তালুকদারের তা ছিলোনা। সে ছিলো অসীম বলবান এবং ততোটাই নির্দয়। বাচ্চা-বৃদ্ধ কারো কান্না তার কান অবধি পৌছাইতো না। জমির তালুকদারের আরও গিন্নি আছিলো,তাদেরও পুত্র আছিলো,কিন্তু কেউই তার এই ছেলের সমান হইতে পারেনাই। জমির তালুকদার বেশ খুশি আছিলো ছেলের প্রতি,তাইতো জমির তালুকদার ছেলের হাতেই সব তুইলা দেয় এতো তাড়াতাড়ি, আর তার গুণধর ছেলে তারে নিরাশ করেনাই। গেরামের পর গেরামের জমিদারি দখল করছে সেই ছেলে নিজের ক্ষমতায়। তার আচরণ এতোটাই নির্দয় আছিলো যে গেরামের মানুষ তখন কানাঘুষা শুরু করে তহন। জমিদারনি শয়তানের কাছে নিজের আত্মা বেঁইচা দিছে,তন্ত্রসাধনা করে ওই নারী,নয়তো এমন শয়তানের অবতার ছেলে কেনো জন্ম নিবে। তয় জমিদারনিরে লইয়া কানাঘুষা গুলান কতটুক সত্যি জানিনে আমি। এই সব কথা তহন লোকমুখে শুনছি আমি। আমি তহন ছোডো যহন অরণ্য তালুকদারের জমিদারি চলতেছিলো গেরামে। বাপের সাথে জমিদার বাড়ি খাজনা দিতে গিয়া বহুবার জমিদারনির সাথে দেখা হইছে আমার। ছোট খাটো গড়নের কৃষ্ণ বর্ণের মহিলা আছিলেন তিনি। যতবার জমিদার বাড়ি গেছি,তারে আমি সবসময় পুকুর ঘাটে বইসা এক দৃষ্টিতে পুকুরের পানির দিকে তাকাই থাকতে দেখতাম,তারে যে সবাই পিশা'চি'নী,ডা'ই'নী ডাকে,তারে দেখলে আমার মনে হইতো না তিনি এতো খারাপ মানুষ। এহন ভাবলে বুঝি তার দৃষ্টিতে কেমন একাকিত্ব আর জীবনের প্রতি অনীহা কাজ কইরতো। তিনি আমারে প্রতিবার দেখলে মিষ্টি হাইসা আমারে কাছে ডাকতেন,হাতে চুপিচুপি পেয়ারাটা,জলপাইটা গুঁজে দিতেন খাওয়ার জন্যি। এমন অমায়িক তার ব্যবহার আছিলো,এহনো ভাবলে প্রাণ জুড়াই যায়। তার পেডে যে এমন শয়তান জন্ম নিছে আজও ভাবলে আশ্চর্য লাগে আমার। আমারে বাপে অনেকবার মানা করছিলো ওই ডা'ই'নী থেইকা দূরে থাকি,কিছু দিলে ফেলাই দি। কিন্তু আমি শুনতাম না,লুকাই লুকাই ঠিকই যাইতাম তার সাথে দেখা কইরতে। তার সাথে দেখা করতে গেলে সে সবসময় খুশি হই যাইতো,কথা বলার মানুষের বড়ো অভাব আছিলো তার। একটা ছেলে,সেও তারে মাইনা চলেনা। বড্ড মায়া মায়া লাগতো আমার জমিদারনিরে। বুঝলি মেয়ে?জমিদারনির সাথে আমার বহুতবার সাক্ষাৎ হইছে,তাই তোর হাতের ওই বালা জোড়া চিনতে আমার কোনো ভুল হয়নাই।"
শ্যামা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছিলো সবটা,সে যেনো হারিয়ে গিয়েছে ১০০বছর আগের সে সময়ে,তারপর কি হয়েছিলো?হঠাৎ থেমে যাওয়ায় সে ঘোর লাগা কন্ঠে জিজ্ঞেস করে,
"তারপর?কি হয়েছিলো তারপর?"
বুড়ি তার দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলে,
"তারপর ই সব শেষ হই যায় রে মেয়ে। সেই শয়তান জমিদারি হাতে নেওয়ার পাঁচ বছর পর হঠাৎ লোকমুখে গুঞ্জন উঠে জমিদার অরণ্য তালুকদারের বহুত খারাপ অসুখ হইছে,সে অসুখ মনে হয় সারবো না। সেই গুঞ্জন আরও প্রকট হই উঠে যহন জমিদাররে আর লোকচোক্ষে দেখা যাওয়া বন্ধ হইয়া যায়।
তারপর আইলো সেই দিন,আমার বয়স মাত্র আট বছর তহন। এক ভরসন্ধ্যা বেলায় এলাকার কিছু লোকজন আমার বাপরে ডাইকা নিয়া যায়। যাওয়ার আগে বাজান শুধু বলি গেছিলো রাত কইরা ফিরবে,তোমরা ছিটকিনি দিয়া ঘুমাই যাইয়ো।
কিন্তু সেই রাত বাজান আর ফিরেনাই। সকাল সকাল মানুষের হইচই পড়ি যায় জমিদার বাড়িতে ঘটনা ঘটছে। যে যার মতো ছুঁটছে সেদিকে। আমিও সবার দেখাদেখি ছুটে যাই সেদিকে। সেইখানে গিয়া আমি সেই বয়সে যেই দৃশ্য দেখছি,আজ এতো বছর পরেও আমার কলিজা কাঁপি উঠে ভাবলে। বাড়ির গেইট থেইকা পুরা বাড়ি সীমানা জুইড়া ছড়াই ছিটায় আছে অগনিত মানুষের ছিন্নভিন্ন লা'শ, কিছু কিছু মানুষ আবার আগুনে পুড়ায়া মা'রা হইছে। এই লা'শের স্তুপে অনেকেই তাদের বাপ ভাইরে খুঁইজা পায়,আমিও পাইছিলাম আমার বাপরে...."
বলতে বলতে ডুকরে কেঁদে উঠে বুড়ি,তারপর রাগমিশ্রিত স্বরে বলতে থাকে,
"ওই জমিদার বাড়ির মানুষও একটাও পাওয়া যায়নাই এরপর থেইকা,সবাই ভাবছে ম'রি গেছে সব সেই ঘা'ত'কের হাতে।কেউ ভয়েও আর ওদিকে পা মাড়ায় নাই এই ঘটনার পরে। কিন্তু আমি গেছিলাম। বাজানরে হারাইয়া এতিম তহন আমি,মার দিশেহারা অবস্থা,ভাইটাও ছোডো,না খেতে পাই ম'রতে হবে কিছু না করলে। দিনের বেলায় ওদিক দিয়া কেউ যাইতে দিতোনা। তাই আমি গেছিলাম রাইতের বেলা,চুপিচুপি। এতোবড় জমিদার বাড়ি,সেখানে চাইল ডাইল তো নিশ্চয়ই থাকবো।
কিন্তু চাইল ডাইলের সাক্ষাৎ পাওয়ার আগে তারে দেখিছি আমি। সেই শয়তানরে। সেই পুকুরপাড়ে হাঁটু গাইড়া বইসা ম'রাকান্না কাঁদতে দেখছি। আমি তারে দেইখাই পালাই আসছি জান হাতে নিয়া। সবাই ম'রলে সে কেমনে বাঁচি আছে?মনের মধ্যে খালি এইটাই চলতেছিলো,লোকে ঠিকই বলতো। সে খোদ শয়তানের অবতার,আমি জানি সে ই মে'রেছে আমার বাপরে,সবাইরে। নিজের মা রেও ছাড়েনাই সেই শয়তান...."
"ব্যস!" চকিতে উঠে দাঁড়ায় শ্যামা।
"তোমাকে অনেক ধন্যবাদ গো বুড়িমা,তুমি আমাকে যতটা জানো বলে সাহায্য করেছো। আমি সত্যি কৃতজ্ঞ তোমার প্রতি। হয়তো ঠিক বলছো তুমি। সে হয়তো নির্দয়,সে শয়তান,সে হয়তো সাধারণ কেউ নয়,সে হয়তো আসলেই তোমার বাবাকে আর সেসব মানুষকে মে'রেছে। সে হয়তো সত্যি অনেক বড়ো অমানুষ ছিলো কিন্তু সে এতো বড়ো অমানুষও নয় যে সে নিজের মাকে নিজের হাতে হত্যা করবে। আমি অরণ্যকে আপনার মতো সাক্ষাৎ দেখিনি,কিন্তু অনুভব করেছি আমি। সে থেকে থেকে কয়েকবার তার মায়ের কথা বলেছে। আমি ওর কন্ঠে অনুভব করেছি ও ওর মা কে অনেক ভালোবাসে।"
"ভুল জানিস রে তুই মেয়ে,এতো কিছু শোনার পরেও যদি তোর চোখ খুলে না থাকে তাহলে বলতে হবে,সেই শয়তান তোকে পুরোপুরি তার মায়াজালে বন্দী করেছে। তুই ই ভাব,সে সাধারণ কেউ হলে সে এতো বছর কেমনে বাঁচি আছে,কেন তারে লোক সম্মুখে দেখা যায়না?এখনো সময় আছে,চলে যা এইখান থেকে। কখনো ফিরে আসিস না। তোর জীবন ধ্বংস হয়ে যাবে সেই শয়তানের হাতে। সে তোরে কোনো উদ্দেশ্যে এই পর্যন্ত বাঁচাই রাখছে,নয়তো যে তার নিজের মায়েরে ছাড় দেয়নাই,সে তোরে ছাড়বো নাকি?"
বুড়ির শেষের দিকে বলা কথাগুলো পুরো শরীরে আগুন ধরিয়ে দেয় যেনো শ্যামার। সে রাগের মাথায় আর এক মুহুর্তও না দাঁড়িয়ে বেড়িয়ে যায় সেখান থেকে।
তার এখানে আসাই উচিত হয়নি। এই কুটনী বুড়ি সবটা বানানো কথা বলছে। অরণ্য তার মায়ের খু'নী?এই কথা তাকে বিশ্বাস করতে হবে?কি জানে উনি অরণ্যের ব্যাপারে?কতটা বুঝেন উনি অরণ্য কে?
অরণ্য থেকে থেকে কয়েকবার তার মায়ের স্মৃতিচারণ করেছে তার সামনে। তাকে নিয়ে বেশি কিছু না বললেও সে বুঝতে পেরেছিলো সে তার মাকে কতটা ভালোবাসে,সবসময় সে কেমন বেদনাকাতর হয়ে উঠতো মায়ের কথা উঠলে। আর ওই বুড়ি বলছে অরণ্য তার মাকে নিজ হাতে খু'ন করেছে?
আর অরণ্য তাকে ভালোবাসে,সে হৃদয়হীন নয়,তাদের ভালোবাসা মিথ্যে নয়। এই বুড়ির কথা পুরোপুরি সত্য হতেই পারেনা।
গ্রামের সেই আঁকাবাঁকা পথ ধরে বেশ খানিকক্ষণ জোরে হাঁটার পর হাঁপিয়ে উঠে রাস্তার পাশে বসে পড়ে শ্যামা। বুকটা তার এতো জোরে ধুকপুক করছে যেনো এক্ষুনি ফেটে বেরিয়ে আসবে। সে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে চোখ বন্ধ করে আস্তে আস্তে বলে উঠে,
"আমি জানি আপনি সবটা শুনছেন অরণ্য। ওরা আপনাকে আপনার মায়ের খু'নী বলছে,আমার প্রতি আপনার ভালোবাসাকে মিথ্যা বলছে। আপনি তার কোনো প্রতিবাদ করবেন না?আমার কিচ্ছু যাই আসেনা আপনি কোনো শয়তান হোন,পিশাচ হোন বা কোনো খারাপ কিছু। আমার জন্য আমার অরণ্য,আমার স্বপ্নপুরুষ আপনি। আমি আপনাকে সব রূপে ভালোবাসি,আমরণ বাসবো। আপনার উদ্দেশ্য যদি আমার ক্ষতি করা হয়ে থাকে,তাহলে আপনাকে ভালোবেসে ম'রতেও রাজি আছি আমি।
শুধু একবার আমার সামনে আসুন,আমার কাছে আপনার সত্যিটা খুলে বলুন। আপনি যা চাইবেন তাই দিবো আমি আপনাকে।"
বলতে বলতে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে শ্যামার।
অরণ্য আসলেই শুনেছে সবটা,সে অশ্রুসিক্ত নয়নে নিজে নিজেই বিড়বিড় করে উঠে,
"আমি যা চাই তোমার কাছে তা শুনলে তুমি কখনো দিতে চাইবেনা আমাকে"
(চলবে)
