#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
বেলা এগারোটা। নীলার ফোন বেজে উঠে হঠাৎ। মাত্রই নাস্তা সেরে এসেছে,রাতে দেরি করে ঘুমানোর ফলে দেরিতেই উঠেছে সে আর দিব্য। দিব্য আজ অফিস যায়নি।
ফোন হাতে নীলা দেখে আবিরের নাম্বার থেকে এসেছে কল। ফোনটা সাথে সাথে রিসিভ করেই রাগে ফে'টে পরে নীলা,
"এতোক্ষণ পর ফোন করার সময় হয়েছে তোর?জলদি এসে দেখা কর,আমার অনেক কথা আছে তোর সাথে.."
"আমি পুলিশ বলছি...." অপর প্রান্ত থেকে অজ্ঞাত পুরুষকন্ঠের বলা বাক্যটি শুনে চমকে উঠে নীলা।
দিব্য কিছুটা দূরেই নীলাকে লক্ষ্য করছিলো আবিরের ফোন আসার পর থেকে,নীলার অভিব্যক্তি এমন রাগ থেকে ভীত হতে দেখে চিন্তায় পড়ে যায় সে। সে কাছে এগিয়ে গিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে।
নীলা দিব্যর দিকে এক পলক তাকিয়ে ফোন লাউড স্পিকারে দিয়ে জিজ্ঞেস করে,
"পুলিশ?"
"জ্বি এই ফোনের মালিক কি আপনার পরিচিত কেউ?আপনার অনেক গুলো মিসডকল দেখা যাচ্ছে,শেষ কথাও আপনার সাথে হয়েছে। উনার সাথে কি সম্পর্ক আপনার?"
নীলা কাঁপা কাঁপা কন্ঠে বলে,"উনি আমার আপন বড় ভাই।কেনো কি হয়েছে?আর তার ফোন আপনার কাছে কেনো?"
অপর প্রান্তের লোকটি একটি দীর্ঘশ্বাস ফেলে বলে,
"আমরা একটি নির্মাণাধীন ভবনের নীচে আজ সকালে ৪টি লা'শ পেয়েছি,লা'শের অবস্থা শোচনীয়। সার্চ করতে গিয়ে এই ফোনটি পেয়েছি আমরা। লা'শ আপনার ভাইয়ের কিনা তা শনাক্ত করার জন্য আপনাকে একবার থানায় আসতে হবে ম্যাডাম।"
সবটা শুনে নীলা বাকরুদ্ধ হয়ে যায়,আবির ও তার বন্ধুদের কেউ মে'রে ফেলেছে?সে ভয়ে কাঁপতে কাঁপতে দিব্যর দিকে তাকায়। সে দেখতে পায় দিব্যর মুখের রক্ত সরে গিয়েছে যেনো,ভয়ে রীতিমতো কাঁপছে সে।
শ্যামা সুতো দুটি হাতে নিয়ে অপেক্ষা করছে অরণ্যের।
সে অনেক ভেবেছে এটা নিয়ে। আধ্যাত্মিক কোনো বিষয়ে বিশ্বাস করতে মন চায়না তার। হতে পারে তার সাথে যা ঘটেছে তা নিতান্তই কাকতালীয় ঘটনা।
কিন্তু তবুও সেই ফকির যদি সত্যি কোনো অলৌকিক ক্ষমতাধর সত্ত্বা হয়ে থাকে,এই সুতো তার আর অরণ্যের কলাইয়ে বাধতে তো ক্ষতি নেই।
শ্যামার কানে এখনো বাজছে সে কথাগুলো,
'ভাগ্য তোদের জোড়া চিরকালের জন্য বেঁধে দিবে'
যদিও সে বুঝতে পারছেনা নতুন করে কি জোড়া বাঁধবে তাদের,তারা তো ইতিমধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ। তবুও সে ঠিক করলো অরণ্য আজ আসলে সবার আগেই এগুলো তাদের কলাইয়ে বাঁধবে।
তার অপেক্ষা এক সময় শেষ হয়,অরণ্যের আগমণ ঘটে।
শ্যামাকে দুদিন এভাবে তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে দেখেনি,এর মধ্যে মনে হচ্ছে দুই যুগ কেটে গিয়েছে।
মেয়েটি তার উপর কি মায়া করেছে কে জানে।
মেয়েটা সচরাচর সে আসলেই টের পেয়ে যায়,কিন্তু আজ না জানি কোন ভাবনায় ডুবে আছে মেয়েটি। খাটের উপর বসে একমনে কিছু ভেবে চলেছে। সে যে এসেছে তাকে দেখে মনে হলোনা সে বুঝতে পেরেছে।
অরণ্যের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে তাকে অন্যমনস্ক দেখে, সে ক্রুর হাসি হেসে এগিয়ে যায় তার দিকে,আজ শ্যামাকে ভালো করে চমকে দেওয়া যাবে।
অরণ্য ধীর পায়ে এগিয়ে গিয়ে শ্যামাকে কোলে তুলে নিয়ে ঘুরাতে শুরু করে।
ঘটনার আকস্মিকতায় ভয়ে চিৎকার দিয়ে উঠে শ্যামা,অরণ্যের গলা খামচে ধরে শক্ত করে। শ্যামার অবস্থা দেখে অরণ্য হাসতে হাসতে লুটিয়ে পড়ার যোগাড় হয়।
সে শ্যামাকে নামিয়ে তার সামনে দাঁড় করিয়ে দেয়।
শ্যামার মাথা তখন ভনভন করে ঘুরছে,টলতে টলতে সে অরণ্যের বুকে আছড়ে পড়ে আর অরণ্য তাকে পরম ভালোবাসায় তার বুকে মিশিয়ে নেয়। শ্যামার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে প্রাণ ভরে ঘ্রাণ নেয় তার শরীরের। এই দুদিন ঠিক এই মুহুর্তটার জন্য কতটা ব্যকুল ছিলো সে সেটা শুধু সে জানে।
শ্যামাও অরণ্যের বুকে মাথা রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে এক সময় ধাতস্থ হয়। পুরোপুরি শান্ত হওয়ার পর রেগেমেগে ধুম করে একটা কিল বসিয়ে দেয় অরণ্যের বুকে,অরণ্য আবার হেসে ফেলে শ্যামার রাগ দেখে।
শ্যামা গাল ফুলিয়ে বলে,
"এটা কি ছিলো?কতটা ভয় পেয়েছিলাম আমি জানেন?"
"কি করবো বলো?দুদিন বাইরে কাটিয়ে এসে দেখছি আমাকে পুরোপুরি ভুলে গিয়েছো তুমি। আগে আমি আসলেই বুঝে যেতে,আর আজ আমি এসেছি বুঝতেও পারোনি তুমি। তাইতো তোমার মস্তিষ্ক থেকে অন্য ভাবনা গুলো ঝেড়ে ফেলে দিলাম। তোমার সমস্ত ভাবনা জুড়ে শুধু আমি থাকবো শ্যামাবতী"
"আমি আপনার কথা ভুলে যাইনি,আপনার কথা ই ভাবছিলাম আমি।"
অরণ্য শ্যামার উন্মুক্ত কোমড় জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিয়ে ঘাড়ে চুমু খায়,শ্যামা অরণ্যের স্পর্শে কেঁপে উঠে তার ঘাড় খামছে ধরে,অরণ্য শ্যামার কানে মুখ নিয়ে গিয়ে নে'শালো কন্ঠে বলে উঠে,
"এতো গভীরভাবে কি ভাবছিলে আমাকে নিয়ে শ্যামাবতী?"
অরণ্যের প্রশ্নটা বোধগম্য হতে কিছু সময় লাগে শ্যামার,সে ঘোরের মধ্যে চলে যায় যতবার অরণ্য এভাবে স্পর্শ করে তাকে। তার হুঁশ ফিরে যখন মনে পড়ে সে কোন গভীর চিন্তার মাঝে ছিলো সে একটু আগে। সাথে সাথে অরণ্য কে ঠেলে দিয়ে দূরে সরে দাঁড়ায় সে।
অরণ্য এদিকে হঠাৎ তার রোমান্সে ভাটা পড়ায় ভ্যাবাচেকা খেয়ে যায়,সে অবাক হয়ে জিজ্ঞেস করে,
"এটা কি হলো?তুমি সত্যি দুদিনেই অনেক পাল্টে গিয়েছো শ্যামা" তার কন্ঠে অভিমান স্পষ্ট।
শ্যামা জোরে জোরে শ্বাস নিয়ে তার তীব্র হৃদস্পন্দনকে স্বাভাবিক করার চেষ্টা করতে করতে বললো,
"আমার থেকে দুই মিনিট দূরে থাকবেন অরণ্য?আমার অনেক জরুরি একটা কাজ আছে,আপনি কাছে আসলে আমি আর কিছুই ভাবতে পারিনা।"
অরণ্যের অভিমান আরও গাড়ো হয়,সে দুঃখ ভারাক্রান্ত গলায় বলে,
"এখন তুমি আমাকে সরাসরি তোমার থেকে দূরে থাকতে বলছো?"
শ্যামা জবাবে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারেনা,সে তার বিরক্তি কোনোমতে দমন করে শান্ত গলায় বলে,
"আপনি একটু চুপ করবেন?কথাটা তো শুনবেন আমার।"
"আরও কি শোনার বাকি আছে?"
"আপনার হাতটা দিন এদিকে",শ্যামা আর কথা না বাড়িয়ে বলে।
অরণ্য ভ্রু কুঁচকে তাকিয়ে বলে," কেনো?হাত দিয়ে কি করবে?"
শ্যামা তার হাতের সুতো জোড়া দেখিয়ে হাসিমুখে বলে,"একজন গুণী মানুষ দিয়েছে আমাকে। বলেছে একটা স্বামীর হাতে বাঁধতে আর আরেকটা নিজের হাতে,তাহলে আমাদের জুটি চিরকালের জন্য বেঁধে যাবে।"
অরণ্য ভ্রু কুঞ্চিত করে তাকায় শ্যামার হাতের সুতোর দিকে,
"তোমাকে কোনো এক ভন্ড এসব বললো আর তুমি বিশ্বাস করে নিলে?এতো সহজে তো আমাকেও বিশ্বাস করোনি তুমি"
শ্যামা বিরক্ত হয়ে ঊঠে এবার,"আহহ আবার এসব কথা আসছে কেনো?হাতে একটা সুতো বাধলে তো কোনো ক্ষতি নেই,তাহলে পড়তে সমস্যা কোথায়?"
"অবশ্যই সমস্যা আছে শ্যামা। এসব রশি সুতো হাতে তোমরা মেয়েরা বাঁধো,ছেলেরা পড়েনা এগুলো। আমি এসব মেয়েলি জিনিস একদম পড়বোনা"
শ্যামা অরণ্যের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। সে কখনো স্বপ্নেও ভাবেনি অরণ্য এমন একটি কারণ দেখিয়ে অমত করবে,সে আশাহত মনে খাটের একপাশে বসে পড়ে।
অরণ্য শ্যামাকে এমন উদাস দেখে তার পাশে বসে তাকে জড়িয়ে ধরতে যায়,কিন্তু শ্যামা অরণ্য থেকে দূরে সরে বসে অভিমানী কন্ঠে বলে,
"একদম ছোঁবেন না আমাকে,আপনার সাথে কোনো কথা নেই"
"শ্যামা তুমি এতো ছোট্ট একটি বিষয় নিয়ে রাগ করছো কেনো?প্লিজ এমন করোনা।"
শ্যামা ধরে আসা গলায় বলে,"কেনো করবোনা রাগ?আজ যদি আর দশটা বিবাহিত জুটির মতো আমাদের বিয়েটাও নিয়ম মেনে হতো তাহলে আমাদেরও বাগদান হতো,আংটিবদল হতো। কিন্তু আমার শরীরে আমাদের বিয়ের কোনো চিহ্ন নেই। আমার মাঝে মাঝে অনেক ভয় হয় অরণ্য,থেকে থেকে ভাবনা আসে একদিন আমি উঠে দেখবো আপনার কোনো স্মৃতি আমার মনে নেই আর আমি বুঝতেও পারবোনা আমি আপনাকে হারিয়ে ফেলেছি।
প্লিজ আমার এই কথাটা রাখুন শুধু,আমি আর কোনো আবদার করবোনা আপনার কাছে।" বলতে বলতে ফুঁপিয়ে কেঁদে ফেলে শ্যামা।
অরণ্য শ্যামার কথাগুলো শুনে দারুণভাবে চমকে উঠে,উৎকন্ঠায় শক্ত করে জড়িয়ে ধরে শ্যামাকে। তার বুকও অনেক জোরে উঠানামা করছে।
সে বেদনামিশ্রিত কন্ঠে বলে উঠে,"আমার কারণে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয় তাইনা?"
শ্যামা তীব্র গতিতে মাথা দুলিয়ে অসম্মতি জানায়,"নাহ অরণ্য আপনি আমার জীবনের একমাত্র সুন্দর অংশ,আমি শুধু আপনাকে হারাতে চাইনা কখনো। শুধুমাত্র আপনাকে হারানোর ভাবনাটাই কষ্ট দেয় আমাকে।"
অরণ্য নীরবে শ্যামার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্তনা দেয়,কিছুক্ষণ নীরবতার পর সে বলে উঠে,
"বেঁধে দাও সুতো শ্যামা,পারলে এতো শক্ত করে বাঁধবে যাতে আমি কখনো হারিয়ে গেলেও এই বাঁধনের টান আবার আমাকে তোমার কাছে ফিরিয়ে আনে।"
শ্যামা অরণ্যের বুক থেকে মাথা তুলে সম্মতিতে মাথা দোলায়,অরণ্য তার বাম হাত এগিয়ে দেয় শ্যামার হাতে। সে কাতর দৃষ্টিতে দেখতে থাকে মেয়েটা আসলেই মনোযোগ সহকারে সুতোর গাঁট বাঁধতে ব্যস্ত। অরণ্য চোখ সরিয়ে নিয়ে ঠোঁট কামড়ে ধরে তার অনুভূতিগুলো প্রকাশ হওয়া থেকে নিবারণ করে।
তার হাতে সুতো বাঁধা শেষ করে শ্যামা অরণ্যের দিকে অন্য সুতোটা এগিয়ে দেয় তার হাতে বাঁধার জন্য।
অরণ্য তা হাসিমুখে গ্রহণ করে শ্যামার হাতে শক্ত করে বেঁধে দিতে দিতে মনে মনে প্রার্থনা করে এই বাঁধন যেনো সত্যিই তার ভালোবাসার মানুষটির সাথে তাকে বেঁধে দেয় চিরকালের জন্য।
শ্যামা অনেক খুশি হয় অরণ্য তার কথা মেনে নেওয়ায়। সে হাসিমুখে অরণ্যকে খাওয়া শুরু করার জন্য তাগাদা দেয়।
দুজন দুজনকে খাইয়ে দিতে দিতে শ্যামা তাকে সবকিছু খুলে বলে কি হয়েছে এই দুদিন তার সাথে,কিভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো,কিভাবে সে আশ্চর্যজনক ভাবে ফেরত এসেছে ঘরে। অরণ্য চুপচাপ শুনে গেছে শুধু। তার মন অনেক বিক্ষিপ্ত এই মুহুর্তে।
খাওয়া দাওয়া শেষ করে অরণ্য খাবারের ট্রে টা পাশের টেবিলে সরিয়ে রাখতে রাখতে শ্যামা তাকে প্রশ্ন করে,
"আচ্ছা অরণ্য সেদিন যে আমাকে রক্ষা করেছিলো সেটা আপনিই....."
তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই অরণ্য তার ঠোঁট দিয়ে শ্যামার মুখ বন্ধ করে দেয়। আকস্মিক ভালোবাসার বহিঃপ্রকাশে চমকে উঠে শ্যামা। সেই প্রথম রাতের পর এই প্রথম অরণ্য তার অধরে চুমু খেয়েছে,আর এবারেরটা অনেক সময়,অনেক বেশি সময় নিয়ে ছিলো। অরণ্য তাকে নিয়ে সেই অবস্থায় খাটে শুয়ে পড়ে,শ্যামা উত্তেজনায় অরণ্যের চুল খামছে ধরে। এভাবে কতটা সময় অতিবাহিত হয়েছে শ্যামা জানেনা তবে অরণ্য যখন অবশেষে তার ঠোঁট ছাড়ে তখন তারা দুজনেই হাঁপাচ্ছে।
অরণ্য শ্যামার ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে শ্বাস নিতে নিতে বলে,
"বড্ড বেশি কথা বলো তুমি শ্যামা..."
শ্যামার মস্তিষ্ক কেমন শূন্য মনে হয় তার,আবেশে অরণ্যকে জড়িয়ে ধরে সে। সে ভুলেই যায় কি নিয়ে কথা বলছিলো সে। দীর্ঘক্ষণ এভাবেই নীরবে থাকার পর অরণ্য তার কপালে চুমু খেয়ে বলে,
"ঘুমিয়ে পড়ো শ্যামা,আজ আমার একটা কাজ আছে, তাই আজ আমাকে একটু জলদি যেতে হবে।"
হঠাৎ এই মুহুর্তে এমন কথা বলায় অবাক হয়ে যায় শ্যামা, খানিকটা আশাহত গলায় বলে সে,
"ঘুমিয়ে যাবো মানে?আপনি এতো জলদি চলে যাবেন?"
শ্যামার আশাহত গলা শুনে অরণ্য দুষ্টু হেসে শ্যামার নাকে নাক ঘসে বলে,"কেনো শ্যামা?না ঘুমিয়ে তোমার অন্য কোনোকিছু করার ইচ্ছা ছিলো নাকি?"
কথাগুলো শুনে লজ্জায় গাল গরম গয়ে যায় শ্যামার,অরণ্যের বুকে ধাক্কা দিয়ে অন্য পাশ ফিরে বালিশে মুখ লুকিয়ে বলে সে,"আপনি একটা অসভ্য!"
অরণ্য হেসে শ্যামাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার কানে কানে বলে উঠে,"তোমার ইচ্ছাটা আজ পূরণ করতে পারছিনা বলে রাগ করোনা শ্যামা,আজকের কাজটা শেষ করে আসি। কাল নাহয়...."
শ্যামা কনুই দিয়ে গুতা দেয় অরণ্যকে চুপ করার জন্য,অরণ্য শ্যামাকে এভাবে লজ্জা পেতে দেখে হেসে ফেলে। তার এখন আরকটু থেকে তাকে আরও লজ্জা দিতে ইচ্ছে করছে। কিন্তু তার মনের সুপ্ত ইচ্ছাটাকে দমিয়ে রাখে সে।
আজ তার অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করতে হবে,তার কাজ সে ফেলে রাখা পছন্দ করেনা। সে শেষবারের মতো শ্যামার হাতে চুমু খেয়ে বিদায় জানিয়ে চলে যায়।
অরণ্য চলে যেতেই চোখের বাঁধন খুলে ফেলে শ্যামা,বালিশ জড়িয়ে ধরে লজ্জায় মুখ চেপে ধরে দুহাতে। মনে মনে বলে,
'অসভ্য লোক একটা!খালি আমাকে লজ্জা দেয়। কিন্তু এতো রাতে উনার কি কাজ থাকতে পারে?'
(চলবে)
