#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
রাত দেড়টা। এখনো শ্যামাদের বাড়িতে আলো জ্বলছে। কারো চোখে ঘুমের লেশমাত্র নেই। কারো খাওয়া দাওয়াও হয়নি। নীলা চুপিচুপি কিছু খেয়ে নিয়েছে,বিরক্ত হয়ে পড়েছে সে এই নাটক করতে করতে। জলদি জলদি সকালটা হলেই বাঁচে।
এমন সময় বাড়ির দড়জায় করাঘাত শুনে সকলে সজাগ হয়ে যায়,এই সময় কে এলো? মা ই হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে আগে দড়জা খুলে।
দড়জা খুলে শ্যামাকে দড়জার সামনে পড়ে থাকতে দেখে তাকে বুকে নিয়ে কান্না জুড়ে দেন। ততক্ষণে বাকি সবাইও এসে দাঁড়িয়েছে।
দিব্য আর নীলা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায়।তাদের প্ল্যান ছিলো সকাল বেলা শ্যামাকে যেখান থেকে তুলে নিয়েছিলো সেখানে ফেলে আসা,তাহলে লোক জানাজানি হবে। কিন্তু শ্যামাকে এতো জলদি ঘরের দরজা করাঘাত করে ঘরের দড়জার সামনে কে রেখে গেলো?
নীলা মনে মনে রাগে ফেটে পড়ে আবিরের উপর,একটা কাজ যদি তাকে দিয়ে ঠিকমতো হতো।
এদিকে বাবা তাগাদা দিতেই অনিচ্ছা স্বত্ত্বেও দিব্য হেনার সাহায্যে শ্যামাকে রুমে এনে শুইয়ে দেয়। মা বাবা দুজনেই তার দুপাশে বসে। শ্যামার জ্ঞান এখনো ফেরেনি।
হেনা দ্রুত বাথরুম থেকে পানির বালতি নিয়ে এসে মগ দিয়ে তার মাথায় পানি ঢালতে থাকে। মা তার চোখে মুখে পানির ছিটা দিতে লাগলো। শ্যামার হুঁশ ফিরে এক সময়,তবে মাথাটা প্রচুর ব্যাথা করছে তার।
চোখ খুলে সে নিজেকে নিজের রুমে তার পরিবারের মাঝে আবিষ্কার করে চমকে উঠে। মেয়ের হুঁশ ফিরতে দেখে বাবা তাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে কাঁদতে থাকে।
"কেমন লাগছে তোর মা?শরীর খারাপ লাগছে?"
শ্যামা আবছা আবছা ভাবে বলে,"মাথা ব্যথা করছে অনেক,আমি একটু ঘুমাবো বাবা।"
মা কান্নামিশ্রিত কন্ঠে বলে,"কে ছিলো ওরা?তুই কিভাবে ফিরে এলি?ওরা খারাপ কিছু করেনি তো?"
শ্যামা মাথায় হাত চেপে বলে,"জানিনা মা,কিচ্ছু মনে পড়ছেনা আমার। তবে ওরা কিছু করেনি,আমার সামান্য হুশ ছিলো,কিছু করলে বুঝতে পারতাম। আর আমি এখানে কিভাবে এসেছি আমি জানিনা।"
"হয়েছে আমার মেয়ে সুস্থ শরীরে ফিরে এসেছে এই অনেক,ওকে ঘুমাতে দাও সবাই। এসব কথা কাল হবে।"
বাবার কথায় সবাই সায় দিয়ে যে যার রুমে চলে যায়। মা তার পাশে থাকতে চাইলেও শ্যামা মানা করে দেয়।
সবাই চলে যাওয়ার পর তার বালিশের পাশে রাখা ফোনটা বেজে উঠে।
এটা কিভাবে এখানে এসেছে সে জানেনা,সেটা আজকের ঘটনার সময় ব্যাগসহ রাস্তায় পড়ে গিয়েছিলো। নীলা নিয়ে এসেছে হয়তো তাহলে।
ঘুমকাতুরে চোখে ফোনটা হাতড়ে কোনোমতে হাতে নিতেই অরণ্যের নামটা স্ক্রিনে জ্বলজ্বল করতে দেখে,অরণ্যের নাম দেখেই প্রশান্তির হাসি ফুটে উঠে তার চোখে মুখে। সে ফোন রিসিভ করে ঘুমু ঘুমু কন্ঠে বলে উঠে,
"অরণ্য......"
"তুমি ঠিক আছো?"
"হুমম....ঠিক আছি,আপনি কোথায়?"
"যেখানে থাকার কথা আমার,হটাৎ এই প্রশ্ন কেনো?"
"অরণ্য.....আমাকে কি আপনি রক্ষা করেছেন আজকে?"
অরণ্য কিছুক্ষণ নীরব থেকে বলে উঠে,
"আজকে তোমার ফিরে আসার কথা,ভুলে যেওনা কিন্তু"
শ্যামার হাসি আরও বিস্তৃত হয়,অরণ্য তার প্রশ্নের উত্তর দেন নি,
"হুমম ভুলে যাবোনা......"
"ঘুমিয়ে পড়ো এখন"
"অরণ্য......"
"হুম বলো...."
"ভালোবাসি আপনাকে...."
পুকুর পাড়ের র'ক্তজবা গাছটির পাশে বসে থাকতে থাকতে এই প্রথম হাসি ফুটলো অরণ্যের মুখে। অপর প্রান্তে শ্যামার মৃদু শ্বাসপ্রশ্বাস এর আওয়াজ জানান দেয় সে ঘুমিয়ে পড়েছে।
অরণ্য অশ্রুসিক্ত নয়নে হাটু গেড়ে বসে জবাফুল গাছের সামনে,
"মা, অবশেষে আমি তাকে পেয়েছি যে আমাকে ঠিক তোমার মতোই নিঃস্বার্থ ভালোবাসে। কিন্তু আমিও ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি কি করবো এখন?"
এদিকে দিব্য আর নীলার চোখে ঘুম নেই। নীলা আবিরকে ফোন করেই চলেছে কিন্তু কেউ রিসিভ করছেনা ফোন।
রাগে গজরাতে গজরাতে ফোনটা বিছানায় ছুড়ে মা'রে নীলা।
"একটা কাজ এগুলোকে দিয়ে হয়না। এতো কষ্ট করে প্ল্যান এতোটা এগিয়েছিলো, সব জলে গেলো।"
দিব্য এদিকে ইতস্তত করে বলে,"ওদের সাথে খারাপ কিছু হয়নি তো?নয়তো ওরা এমন করার কোনো কারণ নেই।"
"ওদের আবার কি হবে?চারটি জোয়ান ছেলেকে তোমার বোন একা কি করতে পারে?"
"শ্যামা আপু নয় নীলা,কিন্তু ওই স্বপ্নের ব্যক্তিটা..…." শুকনো ঢুক গিলে বলে দিব্য।
নীলা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে,"দেখো আমার মাথা কিন্তু এই মূহুর্তে এমনিতেই খারাপ,আবার এসব অবাস্তব কাহিনি শুরু করোনা এখন।"
"আমার কথা যদি অবাস্তব হয়ে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবেনা নীলা,
চলো ঘুমিয়ে পড়ো। বাকিটা সকালে দেখা যাবে।
আমার আর ভালো লাগছেনা এসব।"
শ্যামার সকাল সকাল ঘুম ভেঙ্গে যায় ক্ষিধের কারণে,প্রচুর ক্ষিধে পেয়েছে তার। কাল সকালের পর কিছুই খাওয়া হয়নি তার। মাথা ব্যথাটাও এখনো কমছেনা। এক কাপ চা দরকার তার এই মুহুর্তে।
এতো সকালে কেউ উঠেনি হয়তো। নিজেই কোনোমতে টলতে টলতে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে গোসল করে নেয়।
চুল মুছতে মুছতে রান্নাঘরে এগিয়ে যায় কিছু খাওয়ার জন্য,
সেখানে গিয়ে দেখতে পায় হেনা চুলোয় চা বসাচ্ছে। শ্যামাকে দেখে তার মলিন মুখে হাসি ফুটে উঠে,
"আপু তুই উঠেছিস?আমি চা বসিয়েছি,তোর জন্যও বানাই?"
শ্যামা হেসে চেয়ার টেনে বসতে বসতে প্রতিউত্তর করে,
"হ্যাঁ রে হেনা,এক কাপ কড়া করে চা বানা,মাথা প্রচুর ব্যথা করছে।"
হেনা সম্মতিতে মাথা দুলিয়ে বয়ম থেকে প্লেটে বিস্কুট বের করে রাখে।
"তো আজকে এতো জলদি উঠে গেলি যে সকালে?"
হেনা একটি দীর্ঘশ্বাস ফেলে বলে,"ঘুম ই আসেনি,কাল সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম আপু। একদিকে তোকে কারা তুলে নিয়ে গেছে,এদিকে বাবা মা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলো। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাদের কিছু হলে আমি কি করবো?"
শ্যামা তার ছোট বোনের মনোভাব বুঝতে পারে,পরিবারে যা হচ্ছে সেটা তার ছোট্ট মনটাতেও প্রভাব ফেলছে। সে চায়না তার বোন এই বয়সে হতাশাগ্রস্ত থাকুক। সে কিছু হয়নি এমন ভাব ফুটিয়ে তুলে বলে,
"আরে পা'গ'লী বোন আমার,কিছু হয়নি তো,দেখ সব ঠিক আছে। এসব নিয়ে এতো ভাবিস না।"
তার শান্তনা হেনার উপর কতটা কাজ করলো কে জানে,সে আর কোনো প্রতিউত্তর করেনা। চা হয়ে গেলে দুই কাপ চা বানিয়ে এক কাপ শ্যামাকে দেয় আর আরেক কাপ নিজে নিয়ে টুল টেনে শ্যামার পাশে বসে পড়ে। চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেকটা সুস্থবোধ করে শ্যামা।
একটু পর হেনা খানিকটা ইতস্তত কন্ঠে বলে,
"আপু তোর কি মনে হয় এসবের পিছনে দিব্য ভাইয়া থাকতে পারে?"
শ্যামা অবাক হয় যে হেনাও ব্যাপারটা ধরে ফেলেছে,সে এই কথাটা তুলতে চাইছিলো না কারো কাছে। অবশ্যই এর পিছনে দিব্য আর নীলা রয়েছে। দিব্য আর নীলার ফিরে আসা,বিয়ের প্রস্তাব,নীলার সাথে বের হতেই কিড'ন্যা'প হওয়া সবকিছু কাকতালীয় ঘটনা হতে পারেনা।
শ্যামা চায়ের কাপ রেখে হেনার হাতে হাত রাখে,
"এই কথাটা মা বাবার সামনে কখনো বলিস না হেনা।"
হেনা বিস্মিত হয়ে বলে,"তার মানে তুইও এটা ভাবিস এসব ভাইয়া ভাবী করেছে, তাহলে বাবা মাকে বলবিনা কেনো? তাদের জানা উচিত এসব।"
"হেনা আমার কথা গুলো মনোযোগ দিয়ে শোন,আর বোঝার চেষ্টা কর,তুই ছোট মানুষ তাই এখনো অনেক কিছুই বুঝিস না তুই।
তুই তো কাল নিজের চোখেই দেখলি আমার অপহরণের পর বাবা মায়ের কি অবস্থা হয়েছিলো। একবার ভাব আমি যদি বলি উনাদের ছেলেই এসব করেছে তাহলে কি হবে? মা তো আত্মগ্লানিতেই শেষ হয়ে যাবে যে তিনি দিব্যকে ক্ষমা করেছেন বলে,নীলার সাথে আমাকে পাঠিয়েছেন বলে এসব হয়েছে। বাবা দিব্যর উপর রেগে থাকলেও উনি আমাদের ভাই বোন সবাইকে সমান ভালোবাসেন। তারা দুজনেই সহ্য করতে পারবেন না যে তাদের ছেলের এতটা অধপতন হয়েছে। আর আমি নিজেও আমার ছোট ভাইকে পুলিশে কিভাবে দিই, ওর নাহয় বুক কাঁপেনা আমার জন্য কিন্তু আমি ওর মতো পাষাণ কিভাবে হই?"
"আপু আমি সব বুঝতেছি,কিন্তু ওরা তো থেমে থাকবেনা। এর পর নতুন কি করবে কে জানে? আমার এখন দিব্য ভাইয়াকে দেখলেই ভয় হয়,সে কি আমাকেও গু'ন্ডা দিয়ে তুলে নিয়ে যাবে?"
"তুই দুশ্চিন্তা করিসনা এসব নিয়ে হেনা,তুই মন দিয়ে পড়াশোনা কর শুধু।
ওরা আর কিছু করতে না পারে মতো ব্যবস্থা করবো আমি। আমি ঠিক করেছি ভালো একটা উকিলের পরামর্শ নিয়ে থানায় জিডি করে রাখবো, আমাদের কোনো আকস্মিক দুর্ঘটনা হলে যেনো তারা দায়ী থাকে এমন লিখিত স্বীকারোক্তি দিবো। সেটা দিব্যকে দেখিয়ে দিলেই হবে। আমাদের তোয়াজ না করুক,আইনকে তো করবে।"
"এমন করলে সত্যি সব ঠিক হবে?"
"হ্যাঁ তবে ততোদিন নিজে সতর্ক থাকবি,এরা জানে মা বাবার আসল দুর্বলতা আমরা সন্তানরা,সেই সুযোগই নিচ্ছে তারা। আমি নিজেও আজ ফিরে যাবো।"
"ফিরে যাবি মানে?" হঠাৎ মায়ের কন্ঠ শুনে চমকে উঠে দুজনে। মা আবার কিছু শুনেনি তো?
মা চিন্তিত স্বরে বলে উঠে,"এই অসুস্থ শরীরে কোথায় যাবি?কাল এত বড় একটা ঘটনা ঘটলো,তুই এই কদিন ঘরের বাইরে যাস না।"
শ্যামা নিশ্চিত হয় যে মা কিছু শুনেনি,সে হেসে জবাব দেয়,
"মা, আমার মনে হয় ওরা ভুলে অন্য কাউকে কিড'ন্যা'প করতে গিয়ে আমাকে নিয়ে গেছে। নয়তো দেখোনা,ওরা এভাবে আমাকে কিছু না করেই ফেরত দিয়ে যাবে কেনো?"
"সেসব আমি জানিনা,তুই ঘরের বাইরে যাবিনা।"
শ্যামা উঠে মাকে জড়িয়ে ধরে বলে,"লক্ষী মা আমার,এতো চিন্তা করোনা। আমার কাজ আছে,আমাকে তো যেতেই হবে। আর সেখানে আমাকে কেউ কিছু করতে পারবেনা।"
শ্যামা মাকে বুঝিয়ে সুঝিয়ে অবশেষে রাজি করায় তার যাওয়ার জন্য।
শ্যামা যত দ্রুত সম্ভব ফিরে যেতে চায় অরণ্যের কাছে। কাল রাতে ঘুমের ঘোরে ওর সাথে কি কথা হয়েছে তেমন মনে নেয় তার। শুধু আবছা আবছা ভাবে মনে আছে সে তাকে 'ভালোবাসি' বলেছিলো।
সে কথা মনে পড়তেই লজ্জায় গাল গরম হয়ে যায় তার।
শ্যামা নাস্তা করে ব্যাগপত্র গুছিয়ে বাবা উঠার আগেই বেড়িয়ে পড়েছে। বাবাকে মানানো এতো সহজ নয়,তিনি তো বলেই দিবেন বাড়ির বাইরে যেনো পা না রাখি। তাই আগে ভাগেই বেড়িয়ে পড়েছে। আজ সকালে দিব্য আর নীলার সাথে দেখা হয়নি, রুম থেকেই বের হয়নি তারা। অবশ্য ভালোই হয়েছে। এসব মানুষের মুখ দর্শনও করতে চায়না সে।
অনেকক্ষণ যাবত মেইন রোডের পাশে দাঁড়িয়ে স্টেশনে যাওয়ার বাসের অপেক্ষা করছে শ্যামা। কিন্তু কোনো বাসে সিট খালি পাচ্ছেনা সে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একটা বাসের সিট খালি পেলো সে। সে উঠতে নিতে যাবে তার আগেই কেউ তার হাত চেপে ধরে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে চমকে উঠে পিছনে তাকায় সে,দেখে সেদিন স্টেশনে দেখা হওয়া ফকিরটা।
আজও সেই একি ছেড়া আলখেল্লা,মাথায় রংচটা গামছা,কাধে সেই পুটলি,এক গাল দাঁড়িতে লুকায়িত অমায়িক এক হাসি দিয়ে লোকটি বলে উঠে,
"মা রে,উপরওয়ালার নামে কিছু দিবি?বড্ড ক্ষিধে পেয়েছে।"
এদিকে বাসের হেল্পার তাগাদা দেয়,ম্যাডাম উঠলে উঠেন বাস ছাইড়া দিবো এখন।
শ্যামা পড়ে যায় দোটানায়,সেদিনের অভুক্ত বৃদ্ধটা যে টাকা নেয়না,শুধু ক্ষিধে লাগলে কিছু খাবার চায়,তাকে মানা করে দিবে?
আবার আজকে বাসের যা ঝামেলা,এই বাস ছেড়ে দিলে এর পরের বাস কখন পাবে তার ঠিক নেই।
দোটানার মাঝে সে ঠিক করে সে নাহয় পরের বাসটাই নিবে,এই বুড়োটাকে খাবার না দিয়ে গেলে সারা রাস্তা তার মন খারাপ থাকবে।
সে হাসিমুখে হেল্পারকে বলে,"ভাইয়া আপনি অন্য যাত্রী নিয়ে নিন,আমি উঠবোনা।"
হেল্পার বিরক্ত হয়ে বলে,"আফা উঠবেন না যখন কেনো শুধু দেরি করাইলেন?"
শ্যামা কোনো মতে মাফ চেয়ে চলে আসতে নেয়,তখন বৃদ্ধ ফকির মুখ বেজার করে বলে,
"আরে যা যা,তোর গাড়ি এমনিতেও কাউকে গন্তব্যে নিতে পারবেনা।"
হেল্পার তার কথা গায়েও মাখলোনা,শ্যামারও তার কথাটি বোধগম্য হয়না।
সে স্মিত হেসে লোকটিকে অপেক্ষা করতে বলে দোকান থেকে খাবার কিনতে যায়,দাম মিটিয়ে ফিরে আসতে আসতে দেখে বাস ছেড়ে দিয়েছে।
সে বৃদ্ধ ফকিরের দিকে খাবার এগিয়ে দিয়ে বলে,"এই নিন চাচা,গরম গরম পরোটা বানিয়েছে। আর কিছু খাবেন?"
বৃদ্ধ ফকির হেসে মাথা দুলিয়ে তার হাত থেকে খাবার নিতে নিতে বলে,
"না রে মা,আর কিছু লাগবেনা। তোর উপর আমি সন্তুষ্ট। তুই আমাকে দুই দুইবার খুশি করেছিস,তোকে আমিও কিছু দিতে চাই।"
শ্যামা আশ্চর্য হয়ে যায় উনার কথা শুনে,উনি আবার কি দিবেন তাকে? সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখে বৃদ্ধটি তার পুটলি হাতড়াচ্ছেন। সেখান থেকে তিনি দুটো কালো সুতো বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলে,
"এই নে ধর, একটা তোর স্বামীর হাতে বাঁধবি আরেকটা নিজের হাতে। ভাগ্য তোদের জোড়া চিরকালের জন্য বেঁধে দিবে।"
শ্যামার লোকটির আধ্যাত্মিক কথাবার্তা বোধগম্য হওয়ার আগে চারদিকের হট্টগোলের আওয়াজ দৃষ্টি আকর্ষণ করে তার। লোকজন হইচই করে রাস্তার দিকে ছুটছে।
লোকমুখে যা শুনলো তার অর্থ এই দাঁড়ায় যে একটু আগের বাসটি সামনের মোড়ে এক্সিডেন্ট করেছে। বাস আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারো বেঁচে ফেরার আশঙ্কা তেমন নেই।
শ্যামা চমকে উঠে দ্রুত তার সামনের বৃদ্ধটির দিকে তাকায়। কিন্তু সামনে কেউ নেই,সে আশেপাশে তাকিয়ে খুঁজেও লোকটিকে আর দেখতে পেলোনা। কয়েক মুহুর্তের ব্যবধানে যেনো গায়াব হয়ে গিয়েছেন তিনি।
শ্যামা সেখানেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে,
লোকটি কি তাহলে এজন্যই বলেছে বাস গন্তব্যে যাবেনা?আর তিনি সেসময় না আসলে এই মুহুর্তে সে এই বাসে উঠে যেতো,হয়তো আজই মৃ'ত্যু ঘটতো তার। তাহলে লোকটি কি তাকে রক্ষা করলো? কে উনি?
ভাবতে ভাবতে মনের অজান্তেই শ্যামা তার হাতের কালো সুতো দুটি শক্ত হাতে মুঠ করে নেয়।
(চলবে)
