#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
"কি বললে তুমি?", দিব্যর কথা শুনে নিজের ধৈর্যের বাধ ভেঙ্গে যায় নীলার।
" যা তুমি শুনেছো,এই প্ল্যান বাদ নীলা। আমার অনেক ভয় করছে।"
"কেমন পুরুষ মানুষ তুমি?!সামান্য একটা দুঃস্বপ্ন নিয়ে এতোদিনের পরিকল্পনা সব বাতিল করে দিচ্ছো!"
"দুঃস্বপ্ন নয় সেটা নীলা,এইযে দেখো আমার গালে থা'প্পড়ের দাগ এর জ্ব'লন্ত প্রমাণ। আমরা আর এগালে অনেক বড় বিপদ হবে।"
"তুমি সত্যি পা'গল হয়ে গেছো দিব্য,সামান্য থা'প্প'ড়ের দাগ আর একটা দুঃস্বপ্নকে কেন্দ্র করে এতো ভীত হয়ে পড়েছো? আরে স্বপ্নের মধ্যে অনেক সময় মানুষ নিজেকে নিজে থা'প্প'ড় মে'রে দেয়,এমনকি এমনও হতে পারে আমিই মে'রেছি ভুলে ঘুমের মধ্যে। তুমি দয়া করে এখন এসব কথা বলা বন্ধ করো।"
"তুমি বুঝবেনা নীলা,স্বপ্ন এতোটা জীবন্ত কি করে হতে পারে?সে কন্ঠস্বর এখনো মনে পড়লে আমার নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করছে।" বলতে বলতে দিব্য কনুইয়ে ভর করে দুইহাতে নিজের মুখ চেপে ধরে,ভয়ে এখনো কাঁপছে সে।
নীলা কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে দিব্যর দিকে,সে তাকে এতটা ভীত অবস্থায় কখনো দেখেনি। কি করে বোঝাবে এখন এই লোকটাকে?
সে নিজের ফুলে যাওয়া পেটটার দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় দিব্যর দিকে।
সে দিব্যর কাছে গিয়ে তার পাশে বসে তার কাধে হাত রেখে তাকে কিছুক্ষণ শান্ত হওয়ার সময় দেয়। তারপর তার মুখ থেকে হাত সরিয়ে সেটা তার পেটের উপর রাখে,
"শান্ত হও তুমি,আর কিছু না হোক আমাদের অনাগত সন্তানের কথা ভাবো দিব্য। তোমার মাইনে সবে ২৫হাজার,আজকালকার দিনে এই টাকা দিয়ে ঢাকা শহরে ভালোভাবে থাকা অসম্ভব। সামনে আমাদের বাচ্চা আসবে এই পৃথিবীতে,তার যাবতীয় খরচ,তার ভবিষ্যতের কথা ভেবেছো একবারও?"
"কিন্তু নীলা ওই কন্ঠ..."
"সব তোমার ভ্রম দিব্য, তুমি কাল থেকে এই প্ল্যান নিয়ে চিন্তা করছিলে যে শ্যামা আপুর কোনো ক্ষতি হতে পারে,তাই তুমি এমন স্বপ্ন দেখেছো। এই সবকিছু তোমার মস্তিষ্কের ভ্রম শুধু।"
দিব্য একটি দীর্ঘশ্বাস নিয়ে নীলার কথাগুলো বোঝার চেষ্টা করলো,ভুল কিছু বলছেনা সে। আর আধ্যাত্মিক কোনো কিছুতে সে বিশ্বাসও করেনা।
"হয়তো তুমি ঠিকই বলছো নীলা। আমারই মনের ভুল এগুলো। আসলে স্বপ্নটা এতো জীবন্ত মনে হয়েছে যে জ্ঞান-বুদ্ধি লোপ পেয়েছিলো আমার।"
নীলা তৃপ্তির হাসি হেসে বলে,"এইতো বুঝতে পেরেছো সবটা।এখন নিজেকে ধাতস্থ করো,তুমি এমন নার্ভাস হয়ে থাকলে আপু সন্দেহ করবে"
দিব্য নীরবে মাথা দুলিয়ে সায় দেয়।
চোখে রোদ পড়ায় শ্যামা সকাল সকাল উঠে পড়েছে আজ। বেলকনিতে এভাবে অরণ্যকে অপেক্ষায় রেখে ঘুমিয়ে পড়ার জন্য মনটা খারাপ হয়ে আছে তার। এত ঘুম কেনো আসে তার বুঝেনা সে,দিন দিন অলস হয়ে যাচ্ছে কাজ না করে করে। তাই আজকে নিজে হাতেই নাস্তা বানিয়েছে সবার জন্য। তবে খাবার বানাতে বানাতে অরণ্যের কথা আরও বেশি মনে পড়ে তার। অরণ্য না জানি ভালো করে খেয়েছে কিনা কাল। সেটা জানার আগেই তো ঘুমিয়ে পড়েছিলো।
অরণ্য ঠিকই বলেছে,এদিকটা জলদি সামলে তার কাছে ফিরতে হবে। নয়তো উনার চিন্তায় চিন্তায় পা'গ'ল হয়ে যাবে সে।
নাস্তার টেবিলে সবার আগে হেনা ই আসে,কলেজে যেতে হবে তার,সাড়ে আট টা বাজে,সে আগে ভাগে খেয়েই বেড়িয়ে পড়ে। বাকিরা সবাই খেতে বসেছে ততক্ষণে।
মা হাসিমুখে বলে উঠে,"বাহ আজ আমার মেয়ে নাস্তা বানিয়েছে দেখছি,তোর বাবা ঘুম থেকে উঠে জানতে পারলে খুশি হয়ে যাবেন।"
"হুমম তবে বাবা এখনো ঘুমাচ্ছে কেনো?এতো বেলা হলো"
মা মাথা দুলিয়ে হতাশার সুরে বলে,"রাতের ওষুধ গুলো অনেক কড়া,খেলেই ঘুম আসে উনার।
দশটার আগে উঠবেন না উনি।"
শ্যামা চিন্তিত স্বরে বলে উঠে,"ওষুধ গুলো আর কতোদিন খেতে হবে বলেছে ডাক্তার?"
মা একটি ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলে উঠে,"জানিনা রে মা,ডাক্তার বলেছেন এই মাসের রিপোর্ট দেখে নতুন ওষুধ দিবেন,দেখি কি বলে ডাক্তার।"
"ডাক্তারের কথা শুনে মনে পড়লো..." নীলা হঠাৎ খানিকটা উঁচুস্বরে বলে উঠলো।
শ্যামা আর মা দুজনেই তার দিকে ফিরে মনোযোগ দেয়।
নীলা আবার বলতে থাকে,
"আজকে আমার ডাক্তারের কাছে সাড়ে দশটার এপয়েন্টমেন্ট আছে। দিব্যর নাকি মিটিং আছে তাই সে যেতে পারবেনা। আপনারা কেউ আমার সাথে যাবেন?"
মা স্মিত হেসে বলেন,"এটা আবার জিজ্ঞেস করার কি আছে বউমা,তোমার সাথে আমিই যাবো নাহয়।"
নীলাও হালকা হেসে বলে,"ঠিক আছে মা,তবে বাবাকে রেখে আপনার যাওয়া ঠিক হবে তো?না মানে,বাবার সকালের ওষুধ,ডাক্তার কি কি খেতে মানা করেছেন সেগুলো শ্যামা আপু জানেন না,উনি খুঁজে নিতে পারবেন তো?"
মা মুখ গম্ভীর করে কিছু ভেবে বলে,"হুমম ঠিক বলেছো বউমা,আমিতো খেয়ালই করিনি। শ্যামা মা,তুই ই নাহয় বউমাকে নিয়ে যা হাসপাতালে,আমি নাহয় তোর বাবার কাছে থাকি।"
নীলা মনে মনে বিশ্বজয়ের হাসি দেয়। এদিকে শ্যামা আড়চোখে দিব্য আর নীলাকে জরিপ করে চলেছে। দিব্য মাথা নীচু করে স্বাভাবিকভাবে নাস্তা করে চলেছে,যেনো এর কোনোকিছুর সাথেই তার কোনো সম্পর্ক নেই। নীলাও হাসিমুখে তার দিকে তাকিয়ে আছে জবাবের অপেক্ষায়।
এদিকে মায়ের কথা ফেলতেও পারছেনা,তাই বাধ্য হয়েই রাজি হয়ে যায় সে। তবে সে ঠিক করে চোখ কান খোলা রাখতে হবে এর সাথে গেলে। জানিনা এদের পেটে কি শয়তানি চলছে আবার।
"বাসায় যাবে মানে?" শ্যামা ভ্রুঁ কুঁচকে নীলার দিকে তাকিয়ে বলে।
"হ্যাঁ আপু,আসলে তাড়াহুড়ো করে সামান্য কাপড় চোপড় নিয়ে চলে এসেছি,মালপত্র সব মাসের শুরুতে আনবো বলে আনা হয়নি। আমার আগের রিপোর্টগুলো বাসায় ভুলে ফেলে এসেছি। ওগুলো নিতে যেতে হবে আগে।"
শ্যামা নীলার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে সাবধান করার ভঙ্গিতে বলে উঠে,
"দেখো নীলা,আগে থেকে সাবধান করে দিচ্ছি। আমার সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করলে ভালো হবেনা বলে দিলাম।"
নীলা মুখে দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে তুলে বলে,
"আপু আপনি আমাকে এতো ভুল বুঝেন কেনো?আমি এই এতো বড় পেট নিয়ে নিজেই হাঁটতে পারিনা,এই অবস্থায় আমি কি করবো আপনার সাথে?আমি সত্যিই রিপোর্ট ফেলে এসেছি" বলতে বলতে আবার চোখ থেকে টপাটপ দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।
শ্যামা এই মেয়ের কান্নার ট্যালেন্ট দেখে সবসময়ই অবাক হয়,কার থেকে এই ন্যাকামির ট্রেনিং নিয়েছে এই মেয়ে কে জানে।
সে বিরক্তির সাথে জবাব দেয়,"আচ্ছা বেশ আর নাটক করতে হবেনা। জলদি চলো।"
নীলা মুচকি হেসে সিএনজিতে উঠে বসে,শ্যামাও তার পাশে বসে পড়ে। নীলাদের ভাড়া বাসাটা বেশি দূর নয় এখান থেকে,দশ মিনিটের মধ্যেই পৌছে যায় তারা। ভাড়া মিটিয়ে শ্যামা নীলার উদ্দেশ্যে বলে উঠে,
"আমি ভেতরে যাবোনা,গেইটের বাইরে দাঁড়াচ্ছি। তুমি গিয়ে নিয়ে আসো।"
নীলা কোনো দ্বিরুক্তি না করে সম্মতি জানিয়ে গেইটের ভেতর ঢুকে পড়ে,মুখে তার খেলা করছে কুঠিল হাসি,সে মনে মনে বলে উঠে,'এতো সাবধানতা অবলম্বন করে কি করবি বলতো? তোর বিপদ তো ভেতরে নয়,বাইরে তোর অপেক্ষা করছে'
নীলা ভেতরে যাওয়ার পরেও অস্থির ভাব কাটেনা শ্যামার। মন কেমন কু ডাক দিচ্ছে শুধু। সে গেইটের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে লাগলো।
এমন সময় হঠাৎ একটা সিএনজি এসে দাঁড়ায় শ্যামার ঠিক পাশে। চমকে উঠে ভালো করে কিছু বুঝে উঠার আগেই সিএনজি থেকে কাপড় দিয়ে মুখ বাধা দুজন নেমে একজন তাকে পেছন থেকে চেপে ধরে,আরেকজন নাকে একটা রুমাল চেপে ধরে। সাথে সাথে নিস্তেজ হতে থাকে তার শরীর,সে খানিকটা টের পেলো তাকে টেনে নিয়ে সিএনজিতে তোলা হয়েছে। পুরোপুরি জ্ঞান হারাবার আগে সে শুধু আশেপাশের লোকজনের চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেয়েছিলো।
রাত আটটা। পুরো বাড়ি জুড়ে মাতমের অবস্থা। মা কান্না করতে করতে বারবার নিস্তেজ হয়ে পড়ছে।
হেনা মাকে সামলাচ্ছে,এখনো সে কলেজের ড্রেসটাই পড়ে রয়েছে। বাবা যেনো শোকে পাথর হয়ে চোখের পালক ফেলতেও ভুলে গেছেন। ঘরের যুবতী মেয়েকে এক রাস্তা মানুষের মাঝখান থেকে দিনে দুপুরে তুলে নিয়ে গেলো। কেউ নাকি থামাতে পারেনি এতোটা জলদি হয়েছে সবটা।
দিব্য পুলিশ স্টেশন থেকে ফিরলে বাবা উৎসুক নয়নে তার দিকে তাকায়। দিব্য তার দিকে তাকিয়ে নিরাশ হওয়ার ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে,
"রিপোর্ট লিখিয়ে এসেছি বাবা,তারা নাকি খোঁজ পেলে জানাবেন। আমরা কিছু জানতে পারলে তাদের জানাতে বলেছে।"
বাবা ক্ষুব্ধ হয়ে বলে উঠেন,"আমরা আমাদের মেয়ের খোঁজ জানলে তাদের সাহায্য চাইতাম নাকি?আমার মেয়েটা...আমার মেয়ে..." হাঁপাতে হাঁপাতে বাবা তার বুকের বা পাশটা চেপে ধরে।
দিব্য এগিয়ে গিয়ে ধরে ফেলে বাবাকে,"বাবা প্লিজ শান্ত হও তুমি,আপুকে জলদি খুঁজে পাওয়া যাবে।"
"কোথায় খুঁজে পাবে?কে দিবে খোঁজ?আমার মেয়েটা না জানি কোথায় আছে,তারা কারা,কোন উদ্দেশ্যে নিয়ে গেছে তাকে। হে খোদা! আমার মেয়েটাকে রক্ষা করো তুমি!"
তার শক্ত ধাচের বাবাকে এমন ভেঙ্গে পড়তে দেখে দিব্যর নিজের ভেতর অনুশোচনা হতে শুরু করে। তার খুব করে বলতে ইচ্ছে করে আপু সকালের মধ্যে চলে আসবে। কিন্তু সে তা বলতে পারলো না,অনেকটা এগিয়ে এসেছে সে এই পরিকল্পনায়,তার এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।
নীলা এদিকে অশ্রুসিক্ত নয়নে মনে মনে প্রার্থনা করে চলেছে দিব্য যেনো সবটা আবার উগড়ে না দেয়,এই লোকটার মাথা সকাল থেকে ঠিক নেই।
রাত পৌনে বারোটা। শ্যামাকে শহরের একটি নির্মাণাধীন ভবনের তিন তলায় চোখ,হাত বেধে ফেলে রেখেছে আবির ও তার বন্ধুরা। সব ঠিক মতোই চলছে। মেয়েটার জ্ঞান এখনো ফিরেনি।
আবির আর তার বন্ধুরা খানিকটা দূরে মদ্যপান করে মদ্যপ হয়ে আছে। তারা এই মুহুর্তে ৪জন এখানে। সাদমান আর আসফিই শ্যামাকে সিএনজি তে তুলে এনেছিলো,আর সিএনজি টা হলো নাহিদের,আবির এখানেই তাদের জন্য অপেক্ষা করছিলো। এরা চার জন অনেক ভালো বন্ধু।
রোজ নিয়ম করে রাতের বেলা মদের আসর বসানো,সেখানে দুনিয়ার যত অ'শ্লী'ল কথাবার্তা বলা,ছুটির দিনে নিয়ম করে এলাকার মেয়েদের ইভ'টি'জিং করা সব ধরনের অপ'ক'র্মে একে অপরের সঙ্গী তারা। এই মুহুর্তেও তাই করছে।
সাদমান তার গ্লাসের পানীয়টা এক চুমুকে শেষ করে অ'শ্লী'ল ভাবে বলে উঠে,"দোস্ত ভাবীর ফিগারটা কিন্তু জোস,পুরাই মাথা ন'ষ্ট"
আবির নেশার ঘোরে গর্বের সাথে বলে,"তাইনারে?আমিও পুরো অবাক হয়ে গিয়েছিলাম,মেয়েটা আগে এমন ছিলোনা,হঠাৎ করে এমন সুন্দর হয়ে গেছে দেখছি।"
আসফি হেসে বলে,"তুই নিজেকে কিভাবে যে কন্ট্রোল করছিস কে জানে,আমি হলে তো এতোক্ষণে....." বলেই নিজের ঠোঁট কা'মড়ে ধরে আসফি।
আবির একটু ধ'মকের সুরে বলে,"আমার মা'লে নজর দিস না আসফি, বন্ধুত্বে সব ভাগাভাগি করতে পারবো,কিন্তু বউ না।"
নাহিদ খানিকটা তা'চ্ছিল্যের স্বরে বলে উঠে,"বা'লের বউ তোর,তুই কি কা'পুরুষ নাকি?বিয়ে যখন তোর সাথেই হবে তখন তুই এখনো বসে আছিস কি জন্য?কিছু তো সুযোগ নে"
"এই না,আমার বোনের মানা আছে। কোনো গন্ডগোল যাতে না করি,নয়তো প্ল্যান সব মাটি হয়ে যাবে।"
"আরে ধুরর কিছু মাটি হবেনা। মেয়েটার সাথে খারাপ কিছু হয়েছে বলে রটাতে হবে তো?তুই কিছু করলে সেটা আরও বাস্তব দেখাবে।"
আবির ঘোর লাগা দৃষ্টিতে শ্যামার দিকে তাকিয়ে একটা শুকনো ঢুক গিলে আসফির দিকে নিশ্চয়তার জন্য তাকায়ে বলে,"বলছিস?সত্যি কিছু হবেনা তো?"
"আরে কিচ্ছু হবেনা,বিয়ে তো তোর সাথেই হবে,তুই করতেই পারিস। আর আমরা করতে না পারলেও একটু দেখি,কি বলিস?" আসফির কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ফেলে।
আবির বন্ধুদের কথায় মনোবল পেয়ে টলতে টলতে এগিয়ে যায় যায় শ্যামার কাছে।
শ্যামার জ্ঞান পুরোপুরি না ফিরলেও ওষুধের প্রভাব কমে আসায় তার একটু হুঁশ রয়েছে। আবছা আবছা ভাবে লোকগুলোর কথা তার কানেও এসেছে। তার মস্তিষ্কে এখনো সবটা ধোয়াশা হলেও এইটুকু বুঝতে পারে সে সামনে অনেক বড় বিপদ তার। কি করে রক্ষা করবে নিজেকে? নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও হাতের একটা আঙুল খানিকটা নাড়াতে পারলো সে শুধু। হতাশায় চোখের কর্ণিশ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ে তার।
হঠাৎ করে অরণ্যকে একবার জড়িয়ে ধরতে,তার বুকে মাথা রাখতে অনেক ইচ্ছে করছে। তার একমাত্র শান্তির স্থান,যেখানে মাথা রাখলেই জগতের সকল কঠিন পরিস্থিতি মোকাবেলা করার অদম্য শক্তি চলে আসে,যেখানে এই ইহজগতের সব কষ্ট ভুলে থাকা যায়।
মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ার কারণেই হয়তো আবার জ্ঞান হারাতে শুরু করে সে। পুরোপুরি জ্ঞান হারানোর আগে তার নাকে একটি অতি পরিচিত আতরের সুবাস ভেসে আসে বলে মনে হয়। কিসের সুবাস তা বুঝে উঠার আগেই জ্ঞান হারায় সে।
সবটা কয়েক মিনিটের ব্যবধানেই ঘটে যায়। অরণ্য তার পায়ের কাছের লা'শগুলোতে শেষ বারের মতো একটা লা'থি মেরে নীচে ফেলে দিয়ে,শ্যামার দিকে এগিয়ে যায়।
র'ক্তের নেশা আজ তাকে পেয়ে বসেছে,জগতের যত হিং'স্রতা যেনো ভর করেছে তার উপর,এই মুহুর্তে সে তার সামনে যে আসবে তাকেই খু'ন করে ফেলবে সে।
সে তার র'ক্তা'ক্ত হাতের দিকে ঘৃ'ণার দৃষ্টিতে তাকিয়ে তা মুছে ফেলে শ্যামাকে স্পর্শ করার আগে।
একে একে শ্যামার হাতের এবং চোখের বাধন খুলে দেয় অরণ্য,তারপর তার মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয়।
তার চোখে মুখে বেদনার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে,শ্যামার মুখের দিকে তাকিয়ে আত্মগ্লানি মিশ্রিত কন্ঠে বলে উঠে অরণ্য,
"আমাকে ক্ষমা করে দিও শ্যামা,তোমার অরণ্যকে ক্ষমা করে দিও প্লিজ। কালই যদি সবগুলোকে শেষ করে দিতাম তাহলে আজ তোমাকে এতো বড় বিপদে পড়তে হতোনা। ছাড়বোনা আমি,ওদের কাউকে ছাড়বোনা!"
বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়ে অরণ্য। আর কখনো নিজের প্রিয় মানুষকে নিজের সামনে শেষ হতে দেখতে চায়না সে। কখনো সে নিজেকে আবার সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে দিবেনা।
মনে মনে প্রতিজ্ঞা করে সে।
(চলবে)
