৭৬+৭৭+৭৮+৭৯+৮০+৮১-শেষ পর্ব
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৭৬
[Page - DrmShohagHoney]
ইরফান এয়ারপোর্টে পৌঁছেছে ঘণ্টাখানেক আগে। ঘড়িতে সময় ১১ টা। ইরফান একটু পর পর দৃষ্টি ঘুরিয়ে দেখে কাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি আছে কি-না! বরাবরই ব্যর্থ হলো। ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে রাখা। একটু পর পর শূণ্যে ধোঁয়া ছাড়ে।
শুদ্ধকে দেখল একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কারো সাথে। নাহ, শুদ্ধ তার সাথে আসেনি। বরং শুদ্ধ জানেই না ইরফান এখানে এসেছে। আর না তো ইরফান জানতো। তবে ইরফান শুদ্ধকে এখানে দেখে অবাক হয়নি।
বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে,
- ইরফান তুই এখানে?
ইরফান তাকালো না শুদ্ধর দিকে। হাতের অবশিষ্ট সিগারেট টুকু টানতে টানতে কৌতুক স্বরে বলে,
- বিজনেস এর কাজ শেষ হয়েছে?
শুদ্ধ থতমত খায়। সে তো বলেনি ব্যবসার কাজে এসেছে। ইরফান সিগারেট টুকু শেষ করে অবশিষ্ট অংশ ছুঁড়ে ফেলে শুদ্ধর দিকে তাকিয়ে বলে,
- নাছিম কোথায় শুদ্ধ?
শুদ্ধ চুপ থাকে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে অনুরোধের সুরে বলে,
- প্লিজ বল, ও কোথায়? তুই জানিস ও কোথায়।
শুদ্ধ অবাক হয়। ইরফান রিকুয়েস্ট করছে? ব্যাপারটা ঠিক হজম হলো না শুদ্ধর। ইরফান শুদ্ধকে চুপ থাকতে দেখে বলে,
- নাছিম কি আমার জন্য এই দেশ ছেড়েছে?
শুদ্ধ এবার উত্তর করে,
- তোর জন্য দেশ ছাড়বে কেন?
ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে,
- বিয়ে করার ভ'য়ে!
শুদ্ধ এবার বলে,
- এরকম নয় ইরফান। সব তো জানিস। ওর জন্য এই দেশে থাকাটাই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। এজন্যই চলে গিয়েছে।
ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে,
- সব জানিস দেখছি! কোথায় আছে সে?
শুদ্ধ গলা ঝেড়ে বলে,
- আমি জানিনা। বাসায় যা। আমিও বাসায় যাচ্ছি। ফারাহ বাসায় একা আছে।
- নাছিমের আজ আসার কথা ছিল, তাই না?
ইরফানের কথায় শুদ্ধ ভীষণ অবাক হয়। নিজেকে সামলে বলে,
- আমি জানিনা।
কথাটা বলে শুদ্ধ আর এখানে দাঁড়ালো না। ইরফান পিছন থেকে ডাকে,
- শুদ্ধ?
শুদ্ধ তার বাইকে বসে ইরফানের দিকে তাকায়। মৃদুস্বরে বলে,
- বল।
ইরফান দীর্ঘশ্বাস ফেলে ছোট করে বলে,
- নাথিং।
.
.
.
সামিয়া ঘরের এক কোণায় হাঁটু মুড়ে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে। সামিয়ার কাজিন সীমা অসহায় চোখে সামিয়ার দিকে চেয়ে আছে। বাড়িতে আসার পর তার বাবা সামিয়াকে কথা শুনিয়েছে অনেক। সামিয়ার জন্য এই পাত্র টাও ফিরে গিয়েছে। তার বাবা সামিয়াকে সহ্য করতে পারেনা এমন নয়, কিন্তু বারবার কারণ ছাড়া বিয়ের ব্যাপারে এমন অবহেলা করায় আজ বকেছে। সীমা ভাবছে সামিয়া তার বাবার দু'টো কথা শুনে কেঁদে ভাসাচ্ছে। এগিয়ে গিয়ে সামিয়ার পাশে বসে। সামিয়ার কাঁধে হাত রেখে ডাকে,
- সামিয়া?
সামিয়া তার চাচাতো বোনের ডাকে মাথা তুলে তাকায়। সীমা সামিয়াকে দেখে ভীষণ অবাক হয়। মেয়েটি তার বাবার সামান্য কথায় এতো কেঁদেছে? তার বিশ্বাস হয়না। অবাক হয়ে বলে,
- কি হয়েছে রে তোর? এভাবে কাঁদছিস কেন?
সামিয়া ভাঙা গলায় বলে,
- শুদ্ধ সাহেব এর বিয়ে হয়ে গিয়েছে রে!
সীমা অসহায় দৃষ্টিতে তাকালো। এবার বুঝলো আসল কাহিনী। দীর্ঘশ্বাস ফেলে বলে,
- বিয়ে তো হবেই। কতদিন আর সিঙ্গেল থাকবে? তুই কাঁদছিস কেন?
সামিয়া দু'হাতের মাঝে মুখ রেখে আবারও ভাঙা গলায় বলে,
- আমার না খুব কষ্ট হয় বোন, জানিস? শুদ্ধ সাহেব এর ভালোবাসা না পাওয়ার কষ্ট আমার পিছু ছাড়ে না। আমি কি করব সীমা?
সীমা সামিয়াকে জড়িয়ে ধরল। সামিয়া মেয়েটা এতো ইমোশনাল কেন বুঝতে পারেনা। কতমাস পেরিয়ে গেল, অথচ মেয়েটা এখনো সেই লোকের জন্য বসে বসে কাঁদছে। আর ওদিকে সে তো দিব্যি বিয়ে করে সংসার করছে। করবে নাই বা কেন? সে আরেকজনকে ভালোবাসে। সামিয়াকে চিনতোই না। অথচ মেয়েটা তবুও কেমন কষ্ট পাচ্ছে! সীমা সামিয়ার পিঠে হাত বুলিয়ে বলে,
- তুই কি ওই লোককে ভুলবি? কোন শারুখ খান রে সে? জীবন তোর দিকে একবার তাকালো না। আর তুই তার জন্য কেঁদে মরিস।
সামিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। একটু পর সীমাকে ছেড়ে থেমে থেমে বলে,
- ভালোবাসার জন্য শারুখ খান হতে হয়না। ভালোবাসা কারণ ছাড়াই হয়ে যায়,, আবার ভুলে যাওয়ার জন্য হাজার টা কারণ থাকলেও ভোলা যায় না।
সীমা কিছু বললো না। এই মেয়ের আবেগ নিয়ে তার সেই লেভেলের চিন্তা হয়। কবে না জানি পা'গ'ল-ই হয়ে যায়! সামিয়া হাঁটুতে চিবুক ঠেকিয়ে আনমনা হয়। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে।
__________________________
সময় বহমান। কখনো কারো জন্য থেমে থাকেনি, আর না তো আজ থেমেছে। এইতো চোখের পলকে কখন যে আরও ছয় মাস পেরিয়েছে, কেউ বুঝতেই পারলো না।
ইরফান সেদিন নাছিমের খোঁজে গেলেও কোনো খোঁজ পায়নি নাছিমের। বুক ভরা হতাশা নিয়ে বাড়ি ফিরেছিল। এরপর থেকে বসে থেকেছে এমন নয়,, সবসময় কোনো না কোনোভাবে খোঁজ চালিয়েছে। কিন্তু সে বরাবর-ই হতাশ হয়েছে। থেকে থেকে নিজেকে অসহায় লাগে। এইভাবে হাওয়া যাওয়া কি ঠিক?
মাইরার সেকেন্ড ইয়ারের আরও ছয় মাস পেরিয়েছে। আর কয়েকমাস পরেই তার এইচএসসি এক্সাম।
ইনায়ার একটি ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। যার নাম রেখেছে প্রিন্স। প্রিন্সের ২ মাস চলছে। মাইরা কয়েকদিন পর পর-ই ইরফানকে টেনে নিয়ে যায়। প্রিন্স কে দেখে আসে। মাইরার বেশ লাগে। ছোট্ট একটা বাচ্চা, ওজন নেই বললেই চলে, কেমন চোখ বড় বড় করে চেয়ে থাকে।
মাইরা আর মিলা তিনটি ক্লাস করে মাঠের কোণায় এসে বসেছে। এখন ক্লাস নেই। আবারও ৩০ মিনিট পর ক্লাস। মাইরাকে চুপ দেখে মিলা মাইরাকে ঝাঁকিয়ে বলে,
- কি রে, কি হয়েছে তোর? এমন মন মরা বসে আছিস কেন? তোর জামাই কিছু বলেছে?
মাইরার চোখের কোণে পানি ছিল, যেটা মিলার চোখ এড়ায় না। মিলা অবাক হয়। মাইরা দ্রুত নিজেকে সামলে হেসে বলে,
- উনি অনেক ভালো।
মিলা চোখ ছোট ছোট করে বলে,
- তার মানে অতি সুখে কাঁদছিলি?
মাইরা হেসে ফেলল। একটু পর হাসি থামিয়ে মিলার দিকে চেয়ে ডাকে,
- মিলা?
মিলা এগিয়ে এসে মাইরাকে জড়িয়ে ধরে। মাইরা হাসলো। এই হ্যাবিট টা মিলার মাঝে তার থেকেই গিয়েছে। প্রথম প্রথম মিলা ছ্যাত করে উঠতো! আর এখন নিজেই এগিয়ে আসে। মিলা মাইরার পিঠে হাত বুলিয়ে বলে,
- ফিডার খাবি ময়না? আমার ফিডার নাই, যা আছে তা বাচ্চার হোক।
মাইরা মিলাকে ছেড়ে মিলার কাঁধে থা'প্প'ড় মেরে বলে,
- বে'য়া'দ'ব যা তো।
মিলা দাঁত কেলিয়ে হাসলো। মাইরা হাসলো না। তার ভালো লাগছে না। ইরফান তার কাছে আসে না। কারণ জানেনা সে। মাইরা ব্যাপারটাকে আগে তেমন আমলে নেয়নি। কিন্তু এখন কেমন যেন অদ্ভুদ লাগে। মাইরার মনে আছে, এক বছর আগে বিয়ের একদিন আগে ইরফান তার কাছে এসেছিল, এরপর বিয়ের রাতে ইরফানের হঠাৎ কি হলো কে জানে,, মাথা ব্য'থা নিয়ে ঘুমিয়ে গেল। এরপর থেকে ইরফানকে সে তার কাছে আসতে দেখেনি। ইরফানের কি তাকে ভালো লাগে না? কথাটা ভাবতেই মাইরার চোখের কোণে আবারও পানি জমলো। মিলা মাইরাকে ঝাঁকিয়ে বলে,
- এই মাইরা কি হয়েছে তোর? কিছু বলছিস না কেন?
মাইরা মাথা নিচু রেখে, নির্জীব গলায় বলে,
- শিসরাজ হয়তো আমাকে আর পছন্দ করেনা মিলা।
মিলা অবাক হলো মাইরার কথায়। মাইরার কাঁধে হাত দিয়ে বলে,
- এসব ফা'ল'তু কথা কেন বলছিস?
মাইরা যদিও বিব্রতবোধ করে, তবুও নিজের মাঝের কথাগুলো জড়তা নিয়ে প্রকাশ করে,
- শিসরাজ আমার কাছে আসেনা মিলা।
মিলা ভ্রু কুঁচকে বলে,
- আসেনা মানে? এইতো দেখি ডেইলি তোকে কলেজে নামিয়ে দিয়ে যায়, আবার নিয়ে যায়।
মাইরা চুপ করে থাকলো। মিলা মাইরাকে ঠেলে বলে,
- কি হয়েছে বলবি?
মাইরা আমতা আমতা করে বলে,
- মানে, বিয়ের পর থেকে উনি আমার কাছে একবারও আসেনি।
মিলা বোধয় এবার কথাটা ধরতে পেরেছে। অবাক হয়ে বলে,
- গা'ঞ্জা তুই খাইছিস না-কি আমাকে খাওয়াইছিস? ঘরে বউ রেখে কোন মহান পুরুষ বসে বসে আঙুল চুষবে? আর বউকে আরামে ঘুমাইতে দিবে?
মাইরা বিরক্ত হয়। রে'গে বলে,
- তুই ভালোভাবে কথা বলতে পারিস না?
মিলা অসহায় মুখ করে বলে,
- ভালোভাবেই তো বললাম।
মাইরা কিছু বললো না। মিলা একটু থেমে চোখ ছোট ছোট করে বলে,
- তোর জামাই তোকে মনে হয় ঘুমের ওষুধ খাওয়ার রে মাইরা। তাই তুই কিচ্ছু জানতে পারিস না! আহারে! আফসোস করিস না ময়না। আমি তোর জামাইকে ভূত সেজে বলে দিব, মাইরা স্বামীকে কাছে আসার ব্যাপার না বুঝতে পারায় কষ্ট পাচ্ছে।
মাইরা মিলার গালে আলতো হাতে থা'প্প'ড় দিয়ে বলে,
- আর একটা বাজে কথা বললে, তোর একদিন তো আমার দশদিন।
একটু থেমে বলে,
- সে নিজেই আমাকে রেখে ঘুমিয়ে যায়।
মিলা তার ডান গালে হাত বুলিয়ে ভাবুক ভঙ্গিতে বলে,
- তাহলে কি তোর বড়লোক জামাইয়ের মেয়ে দোষ আছে?
কথাটা বলেই মুখ চেপে ধরে। মাইরা আজ তাকে মে'রেই ফেলবে। ভাবনার মাঝেই মাইরা মিলাকে মাঠের মাঝে উল্টে ফেলে থা'প'ড়া'তে থা'প'ড়া'তে বলে,
- আবার উনার নামে বাজে কথা বলছিস। তোকে তো মেরেই দম নিব আমি।
মিলা কোনোরকমে মাইরার থেকে নিজেকে ছাড়িয়ে মাইরাকে দু'টো থা'প্প'ড় দিয়ে দৌড় লাগায়। পিছু পিছু মাইরাও দৌড় দেয়। মিলা কিছুদূর গিয়ে দাঁড়িয়ে পড়লে মাইরা মিলাকে আরেকটা লাগায়। মিলা অসহায় মুখ করে বলে,
- আরে মা থাম। ইশ! আমারে সরকারি পাইছিস? তুই সমাধানের জন্যই তো আমাকে বললি। সমাধান দেয়ার জন্য একটু উল্টাপাল্টা বলতে হয়। আয় এখন তোকে সুন্দর সমাধান দিই।
মাইরা আর কিছু বললো না। মিলা স্বাভাবিক হয়ে বলে,
- কারণ তো আমার চেয়ে তুই ভালো বলতে পারবি। কারণ তুই তার বউ। কিন্তু আমি বলি কি, তুই নিজে থেকেই একটু ট্রাই কর। হয়তো সে তোর থেকে কোনো কারণে কষ্ট পেয়েছে। এছাড়া তো মাথায় কিছু আসছে না। যেহেতু তোর কথা মতো তোর স্বামী সতীসাবিত্রী।
মাইরা চোখমুখ কোঁচকালো। তার শিসরাজকে এই বেদ্দপ মেয়ে বানিয়ে দিচ্ছে! মাইরা কোমড়ে হাত দিয়ে বলে,
- তোর স্বামী যেন সত্যি সত্যি সতীসাবিত্রী হয়, সেই ব্যবস্থা করব আমি, বেদ্দপ।
মিলা মিটমিটিয়ে হাসলো। এর স্বামীকে নিয়ে কিছু বললেই কেমন জ্বলে ওঠে। ভালোই লাগে। মাইরাকে ঠেলে বলে,
- আগে আমার বিয়ে হোক। তুই তোর স্বামীকে নিয়ে ভাব যাহ!
.
.
কলেজ শেষে মাইরা, মিলা দু'জন হাত ধরে বেরিয়ে যাচ্ছিল। মাইরা সামনে তাকালে ইরফানকে দেখে মুখ হাসি ফুটল। মিলা মাইরার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। স্বামীকে দেখেই হাসি ফুটেছে। আাহা ভালোবাসা! তার জীবন সিঙ্গেল হলেও বান্ধবীর ভালোবাসা দেখেই পেট মন সব ভরে যায়।
ভাবনা রেখে নিজের হাত মাইরার হাত থেকে ছাড়িয়ে নেয়। মাইরা ইরফানের কাছাকাছি চলে এসেছে। মিলা পিছন থেকে মাইরাকে ধাক্কা দেয়, মাইরা বেচারি ইরফানের দিকে চেয়ে ছিল, ইরফান একপাশে দাঁড়িয়ে ফোনে কিছু করছিল।
ইরফান হঠাৎ-ই চোখ তুলে সামনে তাকালে দেখল মাইরা কেমন হুমড়ি খেয়ে পড়ছে ভাব। ইরফান দ্রুত দু'পা এগিয়ে গিয়ে মাইরাকে আগলে নেয়। মেয়েটা পড়তে পড়তে বেঁচেছে।
মিলা একটু দূরে দাঁড়িয়ে মুখ লুকিয়ে হাসছে। বিড়বিড় করে,
- স্বামী আসে না বলে! যাহ তোকেই পাঠিয়ে দিলাম তোর স্বামীর কাছে।
ইরফান মাইরাকে সোজা করে দাঁড় করিয়ে চিন্তিত কণ্ঠে বলে,
- পড়ে যাচ্ছিলে কিভাবে?
মাইরা ইরফানের দিকে তাকালো। কিছু বললো না। বা দিকে ঘাড় বাঁকিয়ে মিলার দিকে কটমট চোখে তাকালো। মিলা হাত দিয়ে বাই বাই দেখিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেল। ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে,
- তোমার কি সিক লাগছে বার্ডফ্লাওয়ার?
মাইরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। নিজে থেকেই ইরফানের হাত ধরে বাইরে যেতে যেতে বলে,
- আমি ঠিক আছি। আসুন।
ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে কোলে নিতে গেলে মাইরা দ্রুত পিছু গিয়ে রে'গে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত হয়। মাইরাকে টেনে আনলে মাইরা রে'গে বলে,
- উফ! একদম কোলে নিবেন না! আমাকে কি আপনার বাচ্চা লাগে। যেখানে সেখানে কোলে নিতে আসেন।
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
- তুমি সিক। এসো।
মাইরা ইরফানকে ঠেলে বলে,
- ধ্যাত আমি ঠিক আছি। মিলা আমাকে ধাক্কা দিয়েছিল। থাকেন তো ফোনের মধ্যে, কিছুই তো চোখে পড়ে না।
ইরফান গম্ভীর গলায় বলে,
- আমি কাজ করছিলাম।
মাইরা সাথে সাথে বলে,
- হ্যাঁ হ্যাঁ কাজ-ই করুন। কাজ করতে করতে এই মহাবিশ্ব কে উদ্ধার করুন। এখানে এসেছেন কেন?
ইরফান ধমকে বলে,
- স্টুপিট, কি প্রবলেম? বাজে বকছ কেন?
মাইরা ইরফানের দিকে এগিয়ে এসে বলে,
- আপনি আবার প্রমিসের কথা ভুলে গেলেন?
ইরফান থতমত খেয়ে তাকায়৷ এক প্রমিসের জন্য একে আর কিছুই বলা যায় না। ফোঁস করে শ্বাস ফেলে মাইরার হাত ধরে এগিয়ে যেতে নিলে মাইরা ইরফানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে নেয়। ইরফান পিছু ফিরে রে'গে তাকায় মাইরার দিকে। এই স্টুপিটের কি হয়েছে? তাকে ধরতেও দিচ্ছে না। মাইরা ইরফানকে পাত্তা না দিয়ে ইরফানের পাশ কাটিয়ে ধুপধাপ পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। ইরফান চোয়াল শক্ত করে মাইরাকে দেখল। মাইরার পিছু পিছু সেও যায়। মাইরা একা একাই গাড়িতে উঠে বসে। এরপর গাড়ির ড্যাশবোর্ডের উপর তার ব্যাগ রেখে দেয়।
তার ভালো লাগছে না কিছু। সে বিরক্ত কেন যেন। বেশ অনেকদিন থেকেই ইরফানের ব্যাপার নিয়ে মাইরা ডিস্টার্ব। তার মাথায় কিসব আজাইরা চিন্তা আসে।
ইরফান ড্রাইভিং সিটে বসে গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। এরপর মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা ইরফানকে ঠলে পাশের সিটে বসতে চাইলে ইরফান দু'হাতে শক্ত করে মাইরাকে চেপে ধরে। মাইরা মোচড়ামুচড়ি করে বলে,
- ছাড়ুন আমায়।
ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে দেখে। মাইরার নড়াচড়া বাড়লে তার হাতের বাঁধন শক্ত হয়। বিরক্ত হয়ে বলে,
- ছাড়বেন আপনি?
ইরফান স্বাভাবিক গলায় বলে,
- নো।
মাইরা কিছু বলার আগেই ইরফান মাইরার গালে হাত রেখে নরম সুরে বলে,
- কি হয়েছে বার্ডফ্লাওয়ার? তুমি ডিস্টার্ব কেন?
মাইরা শান্ত হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মাইরার নাকে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। মৃদুস্বরে বলে,
- আই থিংক, তুমি আমার উপর রে'গে আছো। বাট হোয়াই?
মাইরা মুখ ফিরিয়ে নিল। ইরফান মাইরার মুখ আবারও তার দিকে ফেরালে মাইরা চোখ নামিয়ে রাখে। মুখ ফুলিয়ে বলে,
- আপনি আমাকে ভুলে গিয়েছেন।
ইরফান বিস্ময় চোখে তাকায় মাইরার দিকে। সে তার বার্ডফ্লাওয়ার কে ভুলে গিয়েছে? এটাই শোনার বাকি ছিল! এর সাথে স্টুপিট নাম টা যে পার্ফেক্ট যায়, এটা তো এই স্টুপিট পদে পদে প্রুভ করে ছাড়ে। ইরফান বিড়বিড় করে,
- স্টুপিট গার্ল।
মাইরা ইরফানের দিকে চেয়ে সরু চোখে চেয়ে বলে,
- কি বললেন?
ইরফান মাইরার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গাড়ি স্টার্ট দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে,
- ইউ আর আ স্টুপিট গার্ল, ইট'স ট্রু। অ্যান্ড আই ডোন্ট লাইক ইউ, ইট'স ইভেন মোর ট্রু।
ইরফানের কথা শুনে মাইরা আরও গাল ফুলায়। এমনিতেই সে একটা ব্যাপার নিয়ে ভেবে বিরক্ত, তার মধ্যে ইরফান আবার বলছে তাকে পছন্দ করে না। জীবনেও স্বীকার করবে তাকে পছন্দ করে। ত্যাড়া কি-না!
মাইরা পিছু ফিরে বলে,
- সে তো আমিও আপনাকে পছন্দ করিনা। আমার কলেজে অনেক ফ্রেন্ড হয়েছে। ওই তো সেকেন্ড ইয়ারে এক্সাম দেয়ার সময় আমার চারপাশে কে কে বসেছিল শুনবেন? সজিব, সবুজ, সুজন, সামিন, সিজান আরও অনেক আছে। সবাই আমার খুব ভালো বন্ধু। ওদের সবাইকেই আমি খুব পছন্দ........
ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষে। মাইরা সামনের দিকে ধাক্কা খেতে নিলে ইরফান শক্তহাতে মাইরাকে আগলে নেয়। ডান হাতে মাইরার চোয়াল ধরে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে,
- ওদের তুমি পছন্দ, দ্যান কি?
মাইরা ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বা হাতে মাইরার হাত চেপে ধরে বলে,
- এতো সাহস কোথায় পেয়েছ? আমার কোলে বসে কতগুলো ছেলের নাম নিয়েছ, কোনো আইডিয়া আছে? ওদের সাথে তুমি কথা বলো?
মাইরা উপর-নীচ মাথা নেড়ে সম্মতি জানায়। ইরফান রে'গে গাড়ির স্টিয়ারিং-এ একটা থা'প্প'ড় মে'রে বলে,
- হোয়াট দ্যা হেল?
মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। তবে ভ'য় পেল না। মিনমিন করে বলে,
- আপনি রা'গ করছেন কেন? আমি তাদের সবাইকে যেমন পছন্দ করি। ওরাও আমাকে খুব পছন্দ করে। ভালোবেসে আমার একটা নামও দিয়েছে। প.....
ইরফান কড়া ধমক দেয়,
- সাটআপ।
মাইরা কেঁপে ওঠে। ইরফান ডান হাতে মাইরার গাল চেপে রে'গে বলে,
- স্টুপিট গার্ল, আর একটা কথা বললে এই মুখ ভেঙে দিব৷
মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার দৃষ্টি দেখে কেমন শান্ত হয়ে যায়। মাইরার গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে, আড়চোখে মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে,
- আমাকে রা'গা'লে আমি বকব, কিছু করার নেই।
ইরফানের কথা শুনে মাইরার ভীষণ হাসি পায়। কিন্তু হাসলো না। চেপে রাখলো নিজের মাঝে। ইরফান গলা ঝেড়ে বলে,
- ওদের সাথে তুমি সত্যিই কথা বলো?
মাইরা অবুঝ বাচ্চার ন্যায় মাথা উপর-নীচ করল। ইরফান রেগে তার ডান হাত মুষ্টিবদ্ধ করল। শক্ত চোখে তাকায় মাইরার দিকে। মাইরা ইরফানের মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকালো। তার হাসি পাচ্ছে। ইরফান রাগছে ঠিকই, কিন্তু ঝাড়তে পারছে না। ফলে ইরফানের একটা অদ্ভুদ অশান্তি হচ্ছে,, যেটা মাইরার কাছে বেশ ভালো লাগছে।
ইরফান শক্ত গলায় বলে,
- তোমার স্টাডি এই পর্যন্ত-ই। ইট'স ফাইনাল।
মাইরা চোখ বড় বড় করে তাকায়। হায় হায় এই লোকটা সত্যি সত্যি তার পড়াশুনা বন্ধ করে দিবে না-কি! খুব ভালোই চেনা আছে ইরফানকে। মাইরা দ্রুত বলে ওঠে,
- না না, আমি পড়ব।
ইরফান গম্ভীর গলায় বলে,
- নো।
মাইরা সাথে সাথে বলে,
- হ্যাঁ
ইরফান দাঁতে দাঁত পিষে বলে,
- বেডরুমে টুয়েন্টি ফোর আওয়ারস্ পড়বে,, নট কলেজ।
মাইরা কাঁদোকাঁদো মুখ করে বলে,
- বেডরুমে বসে পড়লে আমাকে এইচএসসির সার্টিফিকেট কে দিবে? শিক্ষামন্ত্রী কি আমার শ্বশুর হয় যে, সে আমাদের বেডরুমে এসে সার্টিফিকেট দিয়ে যাবে?
ইরফান বিরক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা মনে মনে হেসে বলে,
- শিক্ষামন্ত্রীর কি ছেলে আছে? আপনি কি জানেন?
ইরফান বুঝলো, এই স্টুপিট তার সাথে বাঁদরামি করছে। পকেট থেকে ফোন বের করে কারো নাম্বার বের করে। মাইরা ইরফানের ফোনের দিকে তাকালে দেখল স্ক্রিনে লেখা,
- হান্নান আঙ্কেল (কলেজ প্রিন্সিপাল)
মাইরা চোখ বড় বড় করে তাকালো। এটা তাদের কলেজ প্রিন্সিপাল। তাদের প্রিন্সিপাল স্যার ইরফানের খুব ভালো পরিচিত, মাইরা জানে। সত্যি সত্যি ফোন করে বলবে, সে পড়বে না? মাইরা ইরফানের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দ্রুত কল কেটে দিয়ে কাঁদোকাঁদো মুখ করে বলে,
- এমন করছেন কেন? আমি তো এমনি বলেছি। আমি স নামের কোনো ছেলেকেই চিনিনা, সত্যি বলছি। আমার একমাত্র বান্ধবী মিলা। আর কেউ নেই। আমি পড়ব, প্লিজ!
ইরফান সামান্য ঠোঁট বাঁকালো। এই পুচকি মেয়ে কখন থেকে তার মাথায় টুপি পড়াচ্ছিল, বিড়বিড় করল, - স্টুপিট বাঁদর।
এরপর গম্ভীর গলায় বলে,
- কান ধর।
মাইরা অবাক হয়ে বলে,
- কেন?
ইরফান দু'হাত বুকে আড়াআড়ি ভাবে গুঁজে বলে,
- আমি বলেছি তাই।
মাইরা রে'গে বলে,
- আপনার কান আপনি ধরুন।
ইরফান মাইরার হাত থেকে তার ফোন কেড়ে নিলে
মাইরা ইরফান হাত ধরে বলে,
- না না, কল করবেন না। ধরছি ধরছি!
ইরফান গম্ভীর গলায় বলে,
- ফাস্ট।
মাইরা অসহায় মুখ করে বলে,
- আপনার কান ধরি?
ইরফান চোখ পাকিয়ে তাকায় মাইরার দিকে। এই বাঁদরকে কি করা উচিৎ?
মাইরা মেকি হেসে বলে,
- ওভাবে তাকাচ্ছেন কেন? আমার কান-ই ধরছি।
কথাটা বলে ইনোসেন্ট ফেস বানিয়ে আলতো হাতে তার কান দু'টো ধরে। মনে মনে বিড়বিড় করে,
- আপনাকে যদি করলার জুস না খাইয়েছি, আমার নাম-ও মাইরা নয়। খারাপ লোক।
ইরফান চোখ ছোট ছোট করে বলে,
- কি বলছো?
মাইরা দু'দিকে মাথা নেড়ে বলে,
- কিছু না, কিছু না।
ইরফান মনে মনে হাসলো। নিজেকে স্বাভাবিক করে বলে,
- বলো, আর বাঁদরামি করব না।
মাইরা কিছু বলে না। ইরফানের উপর রাগ লাগছে। তাকে জোকার বানানো হচ্ছে! মাইরাকে চুপ দেখে ইরফান তার ফোন স্ক্রোল করতে করতে বলে,
- বুঝেছি, তুমি পড়তে চাইছো না।
মাইরা সাথে সাথে বলে ওঠে,
- আর বাঁদরামি করব না।
ইরফান তার ফোনের ক্যামেরা অন করে মাইরার দিকে তাক করে রাখে। মাইরা বোঝেনি। ইরফান গম্ভীর গলায় বলে,
- আবার বলো।
মাইরা দাঁত কটমট করে তাকায় ইরফানের দিকে। অ'স'ভ্য লোক, তার সাথে কেমন করছে! ইরফানের গম্ভীর স্বর,
- ফাস্ট বলো।
মাইরা মুখটা ছোট করে বলে,
- আর বাঁদরামি করব না।
ইরফান ঠোঁট বাঁকালো। ক্যামেরা অফ করে ফোন প্যান্টের পকেটে রেখে মাইরাকে টেনে জড়িয়ে ধরল। মাইরা মুখ ফুলিয়ে রেখেছে। ইরফান মাইরার মুখ উঁচু করে মৃদু হেসে বলে,
- কিউট লাগছিল!
মাইরা বুঝলো সে কান ধরেছিল, তখনকার কথা বলছে। খারাপ লোক। রে'গে বলে,
- আর আপনাকে হনুমানের মতো লাগছে।
ইরফান কিছু বললো না। মাইরার হিজাবের নিচ দিয়ে হাত দিয়ে মাইরার গলার ভাঁজে হাত রাখে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মাইরার পুরো মুখে দৃষ্টি বুলিয়ে ঠাণ্ডা গলায় বলে,
- হাসবেন্ড এর প্রশংসা করতে হয়, বুঝেছ বউ?
মাইরা দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান বা হাত মাইরার পিছন দিক থেকে এনে মাইরার চিবুকে হাত রেখে মাইরার মুখ তার দিকে এগিয়ে আনে। মাইরা ইরফানের দিকে তাকায়, ইরফান চোখের পলকে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে।
বেশ কিছুক্ষণ পর মাইরাকে ছেড়ে দিলে মাইরা ইরফানের বুকে মুখ লুকায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর গাড়ি স্টার্ট দেয়।
বাড়ি পৌঁছালে মাইরাকে একইভাবে তাকে জড়িয়ে থাকতে দেখে মৃদুস্বরে বলে,
- বার্ডফ্লাওয়ার বাসায় এসেছি। ফাস্ট ভেতরে যাও। আমার অফিস যেতে হবে।
মাইরা মাথা উঁচু করে তাকালো। ইরফান মাইরার দিকেই চেয়ে। দু'জনের চোখাচোখি হলো। মাইরা ইরফানকে ছেড়ে সোজা হয়ে বসে মৃদুস্বরে বলে,
- আপনি কখন আসবেন?
ইরফান একটু ভেবে বলে,
- বলতে পারছি না। হোয়াই?
মাইরা মিনমিন করে বলে,
- আজকে একটু নয়টার মধ্যে আসবেন?
কথাটা বলে মাইরা মাথা নিচু করে নেয়। সে এভাবে কখনো বলেনি ইরফানকে। তাই কেমন যেন ল'জ্জা লাগলো।
ইরফান অবাক হয়ে তাকায় মাইরার দিকে। মাইরা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান মাইরাকে টেনে শক্ত করে দু'হাতে জড়িয়ে নেয়। এরপর মাইরার গালের সাথে গাল লাগিয়ে মৃদুস্বরে বলে,
- আসবো বউ।
মাইরা ঢোক গিলে। ইরফান মৃদু হাসলো। তার তো যেতেই ইচ্ছে করছে না। আসবে কি? মাইরার গালে ঠোঁট দাবিয়ে রাখে। ওভাবেই বেশ অনেকক্ষণ থাকে। এরপর মাইরাকে নিয়ে গাড়ি ঘেকে বের হয়। মাইরাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিলে মাইরা ইরফানের দিকে একবার তাকিয়ে দ্রুতপায়ে বাড়ির দিকে যায়। ইরফান দু'হাত প্যান্টের পকেটে রেখে মাইরার প্রস্থান দেখল।
__________________________
মাইরা তার শ্বাশুড়ির থেকে জেনে ইরফানের পছন্দের একটি খাবার রান্না করেছে। এই নাম এর আগে শোনেনি সে। কিমচি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো শুনেছিল, কিন্তু কিমচি শোনেনি। রুমা নেওয়াজের কাছে শুনেছে ইরফানকে এই খাবার মাঝে মাঝেই তিনি রেঁধে দেন। ইরফান বেশ পছন্দ করে খায়। আরও কিছু আছে। কিন্তু মাইরার এই একটা খাবার রাঁধতেই জীবন শেষ। সে তার শ্বাশুড়ির থেকে দেখে দেখে নিজেই রেঁধেছে। রান্নায় সে একদম-ই কাঁচা। তার মা তাকে কখনো রান্নাঘরে যেতে দেয়নি। ভাতের পানি কতটুকু দিতে হয়, মেয়েটি এটুকু-ও জানেনা। তার মা তাকে কখনো কোনো কাজে হাত লাগাতে দেয়নি। মাইরা কথাগুলো ভেবে হাসলো।
কিন্তু এদিকে রান্নায় অপটু হওয়ায় যা রান্না করেছে সেই খাবার ততটা ভালো হয়নি। যদিও তার শ্বশুর-শ্বাশুড়ি প্রশংসা করেছে, কিন্তু মাইরার ওতো ভালো লাগেনি।
তার মধ্যে তার ডান হাতের কব্জির উপর দিকে বেশ খানিকটা জায়গায় তেল ছিঁটে এসে পুড়ে গিয়েছে। রুমা নেওয়াজ মলম দিয়ে দিয়েছেন, তবুও জ্বলছে বেশ। মাইরা বেডের উপর বসে আছে। ঘড়িতে সময় আটটা। মাইরা বেড থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ওজু করে বের হয়। এরপর আবার হাতে মলম দিয়ে এশার নামাজ পড়ে নেয়।
নামাজ শেষে ঘরের দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে কাভার্ড থেকে কফি ব্রাউন কালারের সিল্ক এর শাড়ি বের করে।
সময় নিয়ে শাড়িটি খুব সুন্দর করে জড়িয়ে নেয় মাইরা। কুচি করে পড়েছে। বাম কাঁধে আঁচল ছেড়ে দিয়েছে। শাড়ি পরা শেষে আয়না থেকে পিছন দিকে গিয়ে নিজেকে দেখল। ভালো লাগছে।
এরপর তার বিয়েতে পাওয়া অনেক অনেক সাজার জিনিস পেয়েছিল, তার মধ্যে প্রায় অর্ধেকটা বের করে। এতো এতো জিনিস দিয়েছিল ইরফানদের বাড়ি থেকে। মাইরা প্রথম দেখে মাথায় হাত দিয়ে বসেছিল। মনে হয়েছে তাকে দোকান তুলে এনে দিয়েছে সবাই মিলে। এসব ভাবনা রেখে মাইরা খুব সুন্দর ভাবে নিজেকে সাজায়। চুলগুলো হাত খোঁপা করে নেয়। নিজেকে পরিপাটি করে মাইরা ঘড়িতে দেখল ৯:১০ বাজে। ইরফান হয়তো এখন আসবে। মাইরা ব্যস্ত হাতে সব গুছিয়ে রাখলো।
~
গত আড়াই ঘণ্টা যাবৎ মাইরা উদাস মনে বেলকনিতে দাঁড়ি আছে। ইরফান আসেনি। মাইরার এতো মন খারাপ কখনো হয়নি। আসলে তো এভাবে কখনো অপেক্ষা করেনি ইরফানের জন্য। ইরফান তো বলেছিল আসবে। তাকে বলে মানুষটা কি ভুলে গিয়েছে? মাইরা ইরফানকে অনেকবার কল করেছে,, তার কলটাও রিসিভ করেনি ইরফান। মাইরা আবারও ইরফানকে কল দেয়। এবার কল কেটে যায় ওপাশ থেকে। মাইরা না পেরে ফুঁপিয়ে ওঠে। আসবে না, তাহলে বলল কেন আসবে? আর এখন ফোন তুলছেও না, আবার কেটে দিল।
মাইরা দু'হাতে চোখ মুছে ফারাহ'র ফোনে কল করে।
.
ফারাহ বেডের উপর বসে খাচ্ছিল, পাশেই শুদ্ধ বসে কথা বলছে নাছিমের সাথে। কথা বলার ফাঁকে ফাঁকে ফারাহকে জ্বালায়। ফারাহ রে'গে তাকায়। মনে হচ্ছে এই লোক বাচ্চা।
শুদ্ধ হাসতে হাসতে কথা বলে, হঠাৎ-ই ফারাহ'র দিকে তার ডান হাত এগিয়ে নিলে ফারাহ নিচু হয়ে হয়ে শুদ্ধর হাতে কা'ম'ড়ে ধরে। শুদ্ধ চেঁচিয়ে ওঠে,
- ওমাগো! এই রাক্ষসী আমার হাত ছাড়ো! ইশ!
ফারাহ শুদ্ধর হাত ছেড়ে রে'গে বলে
- আরেকবার যদি জ্বালিয়েছ, তাহলে খাবোই না আমি বলে দিলাম!
শুদ্ধ অসহায় মুখ করে বলে,
- শোন নাছিম, আমার জন্য বিদেশি মেয়ে দেখ, যে আমাকে না কা'ম'ড়িয়ে শুধু চুমাবে।
ওপাশ থেকে নাছিম হেসে বলে,
- তুই কি মানুষ হবি না? বউটাকেও শান্তি দিস না। ফাইজের কাছে বিচার দিচ্ছি আমি দাঁড়া।
ফারাহ হাতের প্লেট বেডের উপর ঠাস করে রেখে ধুপধাপ পা ফেলে রুমের বাইরে যায়। শুদ্ধ নাছিমকে কোনোরকমে বলে কল কেটে দৌড় দেয় ফারাহ'র পিছু। নিশ্চিত অন্যঘরে গিয়ে দরজা আটকাবে এই মেয়ে। তখন কেলেঙ্কারি হয়ে যাবে। সত্যি সত্যি ফারাহ পাশের রুমে গিয়ে দরজা আটকাচ্ছিল। শুদ্ধ জোর করে ফারাহ'কে টেনে জড়িয়ে ধরে। ফারাহ মোচড়ামুচড়ি করে বলে,
- ছাড়ো আমায়। যাও বিয়ে কর আরও ১০০ টা। ছাড়ো বলছি।
শুদ্ধ অসহায় কণ্ঠে বলে বলে,
- না না, আমার চুমাচুমি লাগবে না। ফারাহ পাখি কা'ম'ড়া'লেও তাকেই লাগবে। আমার পাখি তুমি।
ফারাহ'র ফোন বাজলে ফারাহ শুদ্ধকে ঠেলে বলে,
- ছাড়ো।
শুদ্ধ ফারাহ'র গালে চুমু খেয়ে বলে,
- আবার ছাড়াছাড়ি! আর বলব না। আমার একটামাত্র বউ তুমি। তোমাকে আমি গরুর.....
ফারাহ কটমট চোখে তাকালে শুদ্ধ মেকি হেসে বলে,
- সত্যিকারের ডার্ক চকলেট কিনে দিব, এভাবে তাকাও কেন?
- ছাড়ো। আমার ফোন বাজছে।
শুদ্ধ আর কিছু বললো না। ফারাহকে ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বউটাকে রাতে কাছে থাকার জন্য কত তেল মালিশ করা লাগে! আহারে! বিয়ে করেও তার অনেক কষ্ট!
ফারাহ মাইরার ফোন দেখে রিসিভ করলে মাইরা ওপাশ থেকে বলে,
- আপু শুদ্ধ ভাইয়াকে একটু বলবে, উনার ভাই কোথায়?
ফারাহ শুদ্ধকে জিজ্ঞেস করলে সে জানায়,
ইরফান তার অফিসে। সে আসার আগে ইরফানের অফিসে গিয়েছিল।
মাইরা কথাটা শুনে কল কেটে দেয়।
মাইরা ১১:৩০ থেকে আরও আড়াই ঘণ্টা অর্থাৎ ২ টা পর্যন্ত অপেক্ষা করল ইরফানের জন্য। বেলকনির কোণায় হাঁটু মুড়ে বসে বসে কতক্ষণ যে কাঁদলো মেয়েটা। এতো কষ্ট লাস্ট কবে হয়েছিল, মাইরা বুঝে পায় না। খোঁপা করা চুলগুলো পিঠ ছড়িয়ে মেঝে ছুঁয়েছে। মাইরা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বিড়বিড়িয়ে বলে,
- আপনি আসবেন না শিসওয়ালা?
____________________
ঘড়িতে তখন ২:৩৫। ইরফান গাড়ি গ্যারেজে রেখে একপ্রকার দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে। কাছে চাবি থাকায় প্রবলেম হয়নি। কোনোদিকে তাকালো না ছেলেটা। তিন-চারটে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা তার ঘরে যায়। দরজা ঠেলে দ্রুত ভেতরে প্রবেশ করলে দেখল মাইরা ঘরে নেই। দ্রুতপায়ে বেলকনিতে গেলে পায়ের সাথে কিছু ধাক্কা লাগে। ইরফান নিচু হয়ে তাকালে মাইরাকে দেখে সাথে সাথে হাঁটু মুড়ে বসে মাইরাকে আগলে নেয় তার সাথে। সময় ব্যয় না করে মাইরাকে কোলে তুলে ঘরে এনে বেডে শুইয়ে দেয়।
মাইরার দিকে তাকালে তার ভ্রু কুঁচকে যায়। মেয়েটার শরীর কেমন যেন একদম ছেড়ে দেয়া। মাইরার হাতের সাথে ধাক্কা লাগে, কিসব যেন ছিঁটকে পড়ে যায় টাইলসের উপর। মৃদু শব্দ ভেসে আসে। ইরফান বিস্ময় চোখে তাকালো। সাথে সাথে মাইরার দিকে তাকিয়ে মাইরার গালে হাত দিয়ে ডাকে,
- বার্ডফ্লাওয়ার?
মাইরার সাড়া নেই। ইরফান ঢোক গিলে মাইরার দু'গালে আলতো হাতে থা'প্প'ড় দিয়ে ডাকে,
- বার্ডফ্লাওয়ার কি হয়েছে তোমার? ওঠো।
মাইরার কোনো সাড়া নেই। ইরফান ভীত হয়। বেডসাইড টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে মাইরার মুখে পানি ছিটিয়ে দিলেও মাইরার কোনো সাড়া না পেয়ে ইরফান হাতের গ্লাস ছুঁড়ে ফেলে। মাইরাকে টেনে তার বুকে জড়িয়ে নেয়। কাঁপা কণ্ঠে বলে,
- এ্যাই বার্ডফ্লাওয়ার চোখ খোলো। অ্যা'ম স্যরি!
মাইরার শরীর ছেড়ে দেয়া। ইরফানের শরীর কাঁপছে। মাইরার গালে হাত দিয়ে অসহায় কণ্ঠে ডাকে,
- লিটল গার্ল? প্লিজ কিছু বলো।
মাইরার কোনো সাড়া না পেয়ে ইরফান মাইরাকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে আবারও কম্পিত স্বরে বলে,
- এ্যাই বউ, এইতো আমি এসেছি। চোখ খোলো প্লিজ! স্যরি বউ!
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৭৭
[Page - DrmShohagHoney]
ইরফান ফাস্টএইড বক্স চেক করলে দেখল ঘুমের ওষুধের ভরা পাতা একদম ফাঁকা। শুকনো ঢোক গিলে ছেলেটা। মেঝেতে অনেকগুলো ঔষধ পড়েছে মাইরার হাত থেকে। সে ঠিক বুঝতে পারছে না মাইরা কয়টা ঔষধ খেয়েছে। এতো অসহায় লাগলো নিজেকে! তার বার্ডফ্লাওয়ার তার কাছে সময় চেয়েছিল, কিন্তু সে তার বার্ডফ্লাওয়ার কে এই চাওয়াটুকু দিতে পারলো না। সময় নষ্ট না করে মাইরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। তার বাবা মাকে আর ডাকেনি।
হসপিটালে নিয়ে আসলে ডক্টর জানায় মাইরা চারটি ঘুমের ওষুধ খেয়েছে। তেমন কোনো প্রবলেম হয়নি। ডক্টর কিছু ওষুধ দিয়েছে। আর মাইরা ঘুমাবে, এতে ঘাবড়ানোর কিছু নেই। আর বলেছে মাইরার অতিরিক্ত দুর্বলতায় জ্ঞান হারিয়েছিল। বেশি বেশি খাওয়াতে হবে।
এরপর ইরফান মাইরাকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে।
.
.
.
ইরফান তার অফিস থেকে ৮:১০ এ বেরিয়েছিল। সে তো তার বার্ডফ্লাওয়ার এর বলা কথা অনুযায়ী আরও দ্রুত আসতে চেয়েছিল। মাইরা তার কাছে এর আগেও অনেক কিছুই চেয়েছে, কিন্তু কখনো সময় চায়নি তার কাছে। ইরফানের মনে হয় মাইরা তার কাছে সবচেয়ে দামি জিনিসটাই আজ চেয়েছে। সময়ের চেয়ে দামি কিছু আর হয়? ভালোবাসার মানুষের থেকে পাওয়া সময়টুকুই তো সবচেয়ে মূল্যবান হয়।
অফিস থেকে বেরিয়ে ইরফান সর্বপ্রথম একটি ঘড়ির শোরুমে যায়। casio ব্রান্ডের একটি কাপল ঘড়ি কেনে,, যার প্রাইজ এসেছে ১ লাখ ৪০ হাজার।
ইরফান ঘড়ি দুটো নিয়ে আরেকটি শোরুমে যায়, যেখান থেকে ৩০ টি ফটো অ্যালবাম কিনে নেয়। গত এক বছরে তার আর মাইরার কতশত পিক এঁকেছে, সেসব-ই এই অ্যালবামগুলোর মধ্যে সাজাবে।
ইরফানের মনে আছে, তাদের বিয়েতে তার রিলেটিভরা অনেকে মাইরাকে অনেক কিছুর পাশাপাশি চুড়ি-ও দিয়েছিল। ইরফানের মনে হয়, মাইরার হয়তো চুড়ি-ই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ইরফান তার ভাবনা অনুযায়ী গিফট শপে গিয়ে ৩০ ইঞ্চির একটি চুড়ির বক্স কিনে, যার ভেতর ৬০ ডজন চুড়ি সেট আছে।,, রেশমি চুড়ি, কাঁচের চুড়ি সহ আরও বিভিন্ন ধরনের চুড়ি আছে এতে।
সবশেষে মাইরার জন্য একটি ডায়মন্ডের রিং নেয়। সাথে পাঁচটি বেলি ফুলের গাঁজরা নেয়। এরপর সব জিনিসপত্র গাড়ির ব্যাক সিটে রেখে সামনের ডোর খুললে হঠাৎ-ই ঘাড়ের কাছে কেমন চিনচিন ব্য'থা করে ওঠে। এরপর আর কিছু মনে নেই ইরফানের।
ইরফানের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে হাসপিটালের বেডে আবিষ্কার করে। ফোন খুঁজলে ফোন পায় না। বেড থেকে নামলে ডক্টর এসে ইরফানের কাঁধে হাত রেখে বলে,
- এখন কেমন লাগছে বাবা?
ইরফান কিছুই বুঝতে পারছে না। মৃদুস্বরে বলে,
- আঙ্কেল আমি এখানে কি করে?
ভদ্রলোক চিন্তিত কণ্ঠে বলে,
- আমি তোমাকে রাস্তায় পাশে পড়ে থাকতে দেখে হসপিটাল নিয়ে এসেছি। তুমি কি ড্রাগ নাও বাবা?
ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। সে, ড্রাগ? ইম্পসিবল। ইরফান দৃঢ় কণ্ঠে বলে,
- আমি সিগারেট ছাড়া কিচ্ছু ছুঁয়েও দেখিনা। কিসব বাজে কথা বলছেন?
ভদ্রলোক মৃদুস্বরে বলে,
- ওকে বুঝেছি। তোমাকে হয়তো আমি এর আগেও কোথাও দেখেছি। বিজনেস পারপাসে। ঠিক মনে নেই।
একটু থেমে বলে,
- আমার মনে হয়, তোমাকে কেউ অজ্ঞান করার ইনজেকশনের সঙ্গে ড্রাগও পুশ করে দিয়েছিল।
ইরফান এতো অবাক হয়। বলার মতো কিছু পায় না।
এরপর ইরফান আর এক সেকেন্ড-ও টাইম নষ্ট না করে বাড়িতে আসে।
~
কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলল। তাকে দ্রুত ট্রিটমেন্ট করায় কোনো প্রবলেম হয়নি,, বাট এই কাজ কে করল? তার তো কোনো শত্রু নেই, তবে? যে-ই করুক, তার জীবন জাহান্নাম বানিয়ে তবেই দম নিবে সে। কোন বাস্টার্ড এই কাজ করেছে। ওই বে'য়া'দ'বের জন্য সে তার বার্ডফ্লাওয়ারের কাছে আসতে পারেনি।
হঠাৎ-ই কিছু একটা মনে পড়তেই রা'গে চোয়াল শক্ত হয়ে যায়। সে যখন ফটো অ্যালবামের শোরুমে গিয়েছিল, তখন সৌভিকের সাথে দেখা হয়েছিল। বেশ কয়েক মাস আগে একবার সৌভিক মাইরাকে নিয়ে বাজে কথা বলেছিল,, ইনফ্যাক্ট মাইরার ১৮ বছর নয় বলে সে ভার্সিটির লেকচারার পদ থেকে বাদ হয়ে যাবে, এরকম হুমকিও দিয়েছিল। যদিও ইরফানের কিছুই করতে পারেনি। কিন্তু ইরফান তো চুপচাপ এসব হজম করার ছেলে নয়। সে সৌভিক এর অবস্থা সাহেল এর চেয়েও খারাপ করে দিয়েছিল। এতোমাস সৌভিক হসপিটালেই পড়েছিল। হয়তো কিছুদিন আগে সুস্থ হয়েছে।
এর আগে ফারাহ'কে নিয়ে কটু কথা বলে শুদ্ধর হাতে মার খেয়েছিল,,ইরফানের হাতে আধা পঙ্গু হয়ে হসপিটালে কাটালো। সুস্থ হয়ে এবার সরাসরি ইরফানের দিকে হাত বাড়িয়েছে।
ইরফান সৌভিক এর ভাবনা আপাতত ফেলে রাখলো। ওকে তো সে দেখে নিবে। আপাতত তার মাইরার করা কাজে রা'গ সাথে নিজেকে অসহায় লাগছে। তার বউটা এমন কেন? সে ইচ্ছে করে তার বার্ডফ্লাওয়ারের কাছে আসেনি, এমন কখনো হয়েছে? অথচ মেয়েটি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। হাতে আরও কতগুলো ছিল, যদি সব খেয়ে নিতো, কিছু হতো! বা যেটুকু খেয়েছে এতেও যদি কোনো বড় ধরনের প্রবলেম হতো?
মাইরার ঘুমন্ত মুখপানে চেয়ে থাকে ইরফান। মেয়েটা কি তাকে কখনো বুঝবে না?
এখন সময় রাত ৩:৩০।
মাইরা একবার জেগেছিল, কিন্তু কয়েক মিনিটের মাঝেই সে আবারও ঘুমিয়ে যায়।
ডক্টর মাইরার ঘুমের ওষুধের রিয়েকশন নষ্ট হওয়ার মেডিসিন দিয়েছিল। যার ফলে মাইরার ঘুম হালকা হয়, পিটপিট করে চোখ মেলে তাকায়। তার দিকে ঝুঁকে আছে ইরফান। ইরফানকে দেখে মাইরা শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে। ঘুম জড়ানো কণ্ঠে বলে,
- আপনি কখন এসেছেন?
ইরফান গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের কাঁধে মাথা রেখে বলে,
- আমি আপনার জন্য অনেক অপেক্ষা করেছিলাম। আপনি আসেননি কেন?
ইরফান কিছু বলছে না। মাইরা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে,
- কথা বলছেন না কেন? কি হয়েছে?
ইরফান তবুও কিছু বলে না। মাইরার আগে ঘুম ভাঙলেও ঘুমের ঘোরে মেয়েটার কিছুই মনে নেই। সে ভেবেছে ইরফান মাত্র-ই এসেছে। আর সে ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, তাই এখনও একটু একটু ঝিমাচ্ছে। মাইরা ইরফানের গালে হাত দিয়ে বলে,
- আমি কিন্তু আপনার উপর রা'গ করেছি শিসরাজ।
ইরফান হঠাৎ-ই মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরাকে টেনে তার কোলে বসায়।
সময় পেরোলে মাইরার মনে হয়, ইরফান তার উপর রা'গ ঝাড়ছে। মাইরা ছটফট করে। ইরফান ছাড়লো না। বরং হাতের বাঁধন দৃঢ় থেকে দৃঢ় করে। মাইরা তার দু'হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, কতশত খামচে দেয়, বেচারি একচুল পরিমাণ ছাড় পায় না। প্রায় অনেকটা সময় পর ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মুখে নোনতা স্বাদ লাগলে তা গিলে নেয়।
মাইরা ছাড়া পেয়ে দু'হাতে তার মুখ চেপে ফুঁপিয়ে ওঠে। পুরো জন্তুর মতো আচরণ করেছে ইরফান তার সাথে।
ইরফান কিছু বললো না। মাইরাকে তার কোল থেকে নামিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো কথা না বলে বেডে সটান হয়ে শুয়ে পড়ে।
মাইরা ইরফানকে দেখল চুপচাপ। সে বুঝেছে হয়তো। সে তো চারটি ঘুমের ওষুধ খেয়েছিল, ইরফান বুঝতে পেরে এজন্যই কি তার উপর রে'গে আছে? কিন্তু সে ইরফানের উপর অভিমান করে মাত্র চারটে ওষুধ খেয়েছিল, চারদিন ঘুমাবে বলে। এটায় আর কি হয়? রা'গ তো তার করার কথা। ইরফান তাকে রা'গ দেখাচ্ছে কেন?
সেও উল্টো হয়ে শুয়ে পড়লো। সে এতো এতো কষ্ট করলো, সব পানি হয়ে গেল। আর এই লোক তাকেই রা'গ দেখাচ্ছে। কিন্তু মাইরা ভাবে, তার চোখে ঘুম নেই কেন? সে তো চারটে ঘুমের ওষুধ খেয়েছিল! তাহলে?
পাশ ফিরে ইরফানের দিকে তাকালো। ইরফান সেভাবেই চুপচাপ স্ট্যাচু হয়ে শুয়ে আছে। মাইরা মলিন মুখে ইরফানের দিকে চেয়ে থাকলো। বেশ অনেকক্ষণ যাবৎ এপাশ-ওপাশ করে ভীষণ অশান্তি লাগছে তার। থাকতে না পেরে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানকে ডাকে,
- শিসওয়ালা?
ইরফান মাইরার হাত ঝাড়া দিয়ে সরিয়ে দাঁতে দাঁতে চেপে বলে,
- আর একবার আমাকে টাচ করলে হাত ভেঙে ফেলব একদম। যাও মেডিসিন নিয়ে ঘুমাও।
কথাটা বলে ইরফান আবারও আগের ভঙ্গিতে চোখ বুজল। মাইরার চোখজোড়া ছলছল করে ওঠে। সে বুঝেছে, তার ওষুধ খাওয়ার জন্য ইরফান খুব রে'গে গিয়েছে। কিন্তু ইরফান যে তাকে কথা দিয়ে আসলো না সে বেলায় কিছু না? মাইরা ফোঁপানো কণ্ঠে বলে,
- আমি আপনার জন্য রাঁধতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি। আপনার জন্য সেজেছি কত কষ্ট করে,, এরপর আপনি আর আসেননি, তো আমি কি করব? তাই ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আপনি আমার উপর রা'গ করছেন কেন?
ইরফান মাইরার কথা শুনে দ্রুত উঠে বসল। এগিয়ে এসে মাইরার হাত ধরে নরম সুরে বলে,
- কোথায় পুড়ে গিয়েছে বার্ডফ্লাওয়ার?
মাইরা কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকায়। হাত এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান দেখল মাইরার ডান হাতের এক জায়গায় কেমন লাল হয়ে আছে। ইরফান অসহায় চোখে তাকালো। বেড থেকে নেমে ড্রয়ার থেকে মলম এনে মাইরার হাতে মলম লাগিয়ে দেয়৷ এরপর মাইরার দিকে তাকালে দেখল মাইরা তার দিকেই চেয়ে আছে। চোখেমুখে পানির ছিঁটেফোঁটা। ঠোঁটজোড়া ফুলে আছে। ইরফান দু'হাতে মাইরার চোখমুখ মুছে দেয়। মাইরাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মুখ এগিয়ে নিলে মাইরা দু'হাতে তার ঠোঁটজোড়া চেপে ধরে মিনমিন করে বলে,
- জ্বলছে।
ইরফান মাইরার হাত সরিয়ে দিয়ে মৃদুস্বরে বলে,
- আদর করব।
কথাটা বলে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা শান্ত হয়ে থাকে ইরফানের বুকে।
.
.
.
সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান রেডি হয়ে নেয়।
টি-টেবিলের উপর একটি প্লেটে কিছু ঢাকা দেখে রাতে মাইরার বলা কথা মনে পড়লো। রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। ইরফান এগিয়ে গিয়ে উপরের প্লেট সরিয়ে দেখল কিমচি ফ্রাইড-রাইস। ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকালো। মাইরা এক কোণায় গুটিশুটি হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ডিভানের উপর বসে দু'হাতের শার্টের হাতা গুটিয়ে প্লেটে থাকা চামুচ দিয়ে ফ্রাইড রাইস মুখে দিল। দু'বার মুখ নাড়িয়ে চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে মরিচ ছাড়া কিছু দেয়নি।
তখন-ই মাইরা ঘুম থেকে উঠে পড়ে। ঘাড় বাঁকিয়ে ইরফানের হাতে তার রাখা প্লেট দেখে মাইরার মুখে হাসি ফুটে ওঠে।
ইরফান ঝাল সহ্য করতে না পেরে হাতের প্লেট রাখতে গিয়েও মাইরাকে তার দিকে চেয়ে থাকতে দেখে থেমে যায়। ইরফান ঢোক গিলল। মাইরা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, প্রথমবার হয়তো এই কোরিয়ান আইটেম রান্না করেছে, ইরফান দাঁতে দাঁতে চেপে ঝাল হজম করে নিল। খাওয়া থামালো না। বরং দ্রুত হাতে খাবার মুখে তুলে না চিবিয়েই কোনোরকমে গিলছে।
মাইরা শোয়া থেকে উঠে বসে বিচলিত কণ্ঠে বলে,
- আস্তে খান, গলায় বেঁধে যাবে তো!
ইরফান শুনলো না। কোনোরকমে প্লেট এর সবটুকু খেয়ে আশেপাশে পানি খুঁজলে পানি পায় না। তার দু'কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। ডিভানের উপর থেকে ব্লেজার নিয়ে গায়ে জড়াতে জড়াতে রুম থেকে বেরিয়ে গেল। মাইরা ভাবলো, ইরফানের হয়তো অফিসে লেট হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে চলে গেল। মাইরা বেড থেকে নেমে ওয়াশরুমে যায়।
ইরফান বড় বড় পা ফেলে নিচে নেমে ডায়নিং-এ তার মাকে দেখে বহুকষ্টে বলে,
- আম্মু ঝাল কমানোর কিছু দাও।
রুমা নেওয়াজ ছেলেকে দেখে অবাক হয়। ইরফানের চোখ দু'টো অনেক লাল হয়ে আছে। ইরফান তার মাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে,
- আম্মু প্লিজ! ফাস্ট কিছু দাও।
রুমা নেওয়াজ ফ্রিজের দিকে যেতে যেতে বলে,
- ঝাল খেতে পারোনা, খেয়েছ কেন? আর খেলেই বা কি?
ইরফান কিছু বললো না। রুমা নেওয়াজ ফ্রিজ থেকে ঠাণ্ডা পানির বোতল এনে ইরফানের দিকে বাড়িয়ে দিলে, ইরফান তার মায়ের হাত থেকে বোতল নিয়ে ঢকঢক করে পানি খেতে থাকে।
রুমা নেওয়াজ ভ্রু কুঁচকে চেয়ে আছে ইরফানের দিকে। তিনি তো ইরফানকে কিছু খেতেই দেয়নি। উল্টে সে ইরফানের জন্য খাবার রেডি করে টেবিলে সাজিয়েছে। কিন্তু ইরফান উপর থেকে ঝাল কি খেয়ে আসলো? মাইরা বাঁদরামি করে আবার মরিচ খাইয়েছে না-কি ইরফানকে? ব্যাপারটা ভেবে বিরক্ত হলো।
একটা বৈয়াম থেকে কিছু গুড় হাতে করে এনে ইরফানকে বললো, - হা কর।
ইরফান চিনি, গুড় এসব দেখলে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু আজ তার কান তালি লেগে গিয়েছে। মনে হচ্ছে, পুরো নাক, কান, মুখ, জিহ্বায় সবখানে মরিচ ডলেছে,, কোনো কথা না বলে মায়ের হাত থেকে গুড়টুকু মুখে নেয়।
রুমা নেওয়াজ বিরক্তি কণ্ঠে বলে,
- মাইরা তোমাকে মরিচ খাইয়েছে না-কি?
ইরফান তার মায়ের দিকে চেয়ে মুখের গুড়টুকু চিবিয়ে গিলে নিল। এখন আগের চেয়ে একটু ভালো লাগছে। ঝালটা কমেছে মনে হচ্ছে। ইরফান ছোট করে বলে,
- নো।
এরপর আরেকটু পানি খেয়ে বোতল টেবিলের উপর রেখে বাইরের দিকে যায়। রুমা নেওয়াজ বলে,
- খেয়ে যাও।
ইরফান ছোট করে বলে,
- খেয়েছি।
রুমা নেওয়াজ আর কিছু বললো না।
মাইরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কালকের রান্না করা খাবারগুলো ফ্রিজ থেকে বের করে রান্নাঘরে গিয়ে গরম করে। এরপর ডাইনিং-এ বসে ফ্রাইড রাইস একবার মুখে দিয়ে প্রায় কয়েকবার চিবোতেই তার চোখ বড় বড় হয়ে যায়। মুখ থেকে উগলে ফেলে টেবিলের উপর পানি খুঁজলে পানি পায় না।
রুমা নেওয়াজ মাইরাকে ওমন ছটফট করতে দেখে এগিয়ে এসে বলে,
- কি হয়েছে মাইরা?
মাইরা দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে ফ্রিজের সামনে বসেই পানি খায়। রুমা নেওয়াজ চিন্তিত মুখে চেয়ে আছে। ইরফানেরও একই হাল দেখল। মাইরারও একই হাল। এদের হয়েছে টা কি?
মাইরা পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর বোতল ফ্রিজে ঢুকিয়ে রেখে রুাম নেওয়াজ এর সামনে এসে দাঁড়িয়ে বলে,
- মা আমার রান্না তো শুধু মরিচ মরিচ হয়েছে। আপনি আর বাবা কিভাবে খেয়েছিলেন?
রুমা নেওয়াজ অবাক হয়ে বলে,
- আমরা দু'জন ঝাল অনেক কম খাই বলে তুমি তো মরিচ খুব সামান্য দিয়ে রেঁধেছিলে। এরপর আরও দিয়েছিলে না?
মাইরার মনে পড়ে। হায়রে, সে তো তার শ্বশুর-শ্বাশুড়িকে মিষ্টি ফ্রাইড-রাইস তুলে দিয়েছিল। এরপর একটু মরিচের গুঁড়ো দিয়েছিল। ইরফান ঝাল কম খায়, সেজন্য সে তার মাপ অনুযায়ী কম-ই দিয়েছিল। ওমা এ তো তার-ও খাওয়ার অযোগ্য হয়েছে। সে এতো ঝাল খায়, অথচ সে নিজেই এটা মুখে নিতে পারলো না। এজন্যই ইরফান ওতো দ্রুত খাচ্ছিল? মাইরার এতো খারাপ লাগলো। সে একটা কাজ-ও ঠিক করে করতে পারেনা। মানুষটা কিভাবে খেয়েছে এসব? ছুঁড়ে ফেলেনি কেন? মাইরার কাঁদতে ইচ্ছে করল।
রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে,
- বুঝেছি। না বুঝে মরিচ বেশি দিয়ে দিয়েছিলে। এরপর থেকে সব আমার থেকে দেখে নিবে। আস্তে আস্তে শিখে যাবে, বুঝেছ?
মাইরা মাথা নেড়ে সম্মতি জানায়।
.
.
.
- কোথায় যাচ্ছো?
শুদ্ধ নিজেকে পরিপাটি করে ফারাহ'র দিকে এগিয়ে এসে বলে,
- নাছিম আসছে।
ফারাহ অবাক হয়ে বলে,
- আজকেই আসছে?তার মা-ও আসবে? না-কি নাছিম ভাইয়া একাই?
শুদ্ধ হেসে বলে,
- মাকে নিয়ে, সাথে আমার জন্য একটা বিদেশি বউ-ও নিয়ে আসছে। কি যে কিউট হবে পাখি! তোমার সাথী হবে,, তুমি ওকে শখী বলে ডাকবে কেমন? তুমি যেহেতু বড় বউ, তাই তোমার কাছে থাকবো চারদিন, আর তার কাছে থাকবো তিনদিন। হবেনা পাখি?
ফারাহ'র চোখজোড়া ভিজে ওঠে। মজা করতে করতে সেই বউয়ের সাথে থাকবে সেটাও বলছে। ফারাহ কিছু বললো না। সবসময় রে'গে যায়। আজ আর ভালো লাগলো না। শুদ্ধর সামনে থেকে সরে গিয়ে বেডের কোণায় উল্টো হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। কি হলো তার বউটার? রাগলো না কেন? তার বউ তো এতো ঠাণ্ডা নয়! এগিয়ে গিসে ফারাহ'র পাশে গিয়ে ফারাহ'র গা ঘেঁষে শুয়ে পড়লো। ফারাহ এবারেও কিছু বললো না। শুদ্ধ মাথা উঁচু করে দেখল বালিশ ভিজেছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো। আহা! সে তো বউটাকে রা'গাতে চেয়েছিল, কাঁদাতে নয়।
ফারাহ'কে টেনে উল্টো ঘোরায়। দু'হাতে ফারাহ'কে জড়িয়ে ধরে। ফারাহ তাকায় না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে বলে,
- আমাকে ভালোবেসে এতো কাঁদো। ইশ! বহুত শান্তি পাই বউ!
কাঁদলে তোমায় অনেক সুন্দর লাগে জানো ফারাহ পাখি?
ফারাহ এবার চিল্লিয়ে বলে,
- যদি আমি তোমাকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করে তার সাথে শুয়ে থাকতাম, তুমি সেসব ভেবে নিশ্চয়ই কাঁদতে। তখন তোমাকেও সুন্দর লাগতো! আর আমার প্রতি ভালোবাসাও প্রুভ হতো!
শুদ্ধ রে'গে ফারাহ'র গাল চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে,
- থা'প্প'ড় খেতে চাও? এসব কি কথা? অন্যকে নিয়ে এসব কথা কোন সাহসে মুখে আনছো? আস্ত রাখবো না বলে দিলাম।
ফারাহ চোখ বুজে রাখে। ভাঙা গলায় বলে,
- নিজে যখন বলো, তখন কিচ্ছু না। তখন আমার কান্না তোমার ভালো লাগে। আর আমি বললে সব দোষ আমার হয়ে যায়।
শুদ্ধ ফারাহ'র কপালে চুমু এঁকে বলে,
- আর বলব না। স্যরি পাখি!
ফারাহ কিছু বলে না। শুদ্ধ মৃদু হেসে ফারাহ'র সারামুখে ছোট ছোট চুমু এঁকে বলে,
- তাহলে তোমাকে সুখে কাঁদাই পাখি? এখন থেকে শুধু অতি সুখে কাঁদাবো।
এরপর ফারাহ'র গলায় চুমু এঁকে বলে,
- তোমাকে কাঁদাতে আমার মারাত্মক ভালো লাগে বউ, কি করব?
ফারাহ শুদ্ধকে ঠেলে বলে,
- নাছিম ভাইয়া আসছে বললে। যাও। ছাড়ো আমায়।
শুদ্ধ ফারাহ'র উপর আধশোয়া হয়ে বিরক্তি কণ্ঠে বলে,
- আমাদের মধ্যে ওই শা'লা কোথা থেকে আসছে? জ্বালিয়ো না আমাকে।
কথাটা বলে ফারাহকে টেনে নেয় নিজের দিকে। ফারাহ শক্ত হয়ে থাকে। শুদ্ধ দু'হাতে শক্ত করে ফারাহকে জড়িয়ে ধরে বলে,
- এই দেখ, প্রমিস করছি পাখি, আর এসব টপিক নিয়ে কাঁদাবো না। একটু স্বাভাবিক হও।
কথাটা বলে ফারাহ'র ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। কিছু সময় পেরোলে ফারাহ নিজেও শুদ্ধকে জড়িয়ে ধরে। শুদ্ধ মৃদু হাসলো। ফারাহ'র ঠোঁটজোড়া ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে ফারাহ'র কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে ডাকে,
- আমার ফারাহ পাখি! ভালোবাসি খুব!
________________________
ঘড়িতে সময় রাত ৮:০০।
দীর্ঘ একবছর পর নাছিম বাংলাদেশের মাটিতে পা রাখে। পাশে তার মা। নাছিম তার অফিসের লোককে কল করে গাড়ি এনে রাখতে বলেছে। ভদ্রলোক নাছিমের কথা অনুযায়ী এয়ারপোর্টে গাড়ি এনে রেখেছে। নাছিম তার মাকে গাড়িতে বসিয়ে, লাগেজ গাড়ির ডিকিতে রাখে।
এরপর তার মাকে বলে একটু সাইডে গিয়ে ফোন বের করে শুদ্ধ কে কল করতে নিলে শুদ্ধ নাছিমকে ডাকে। নাছিম মাথা তুলে তাকায়, শুদ্ধ আর ফাইজকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। নাছিম এগিয়ে যায়। শুদ্ধ আর ফাইজ এগিয়ে এসে দু'জনে একসাথে নাছিমকে জড়িয়ে ধরে। নাছিম মৃদু হাসলো।
একটু পর দু'জনেই নাছিমকে ছেড়ে শুদ্ধ, ফাইজ জিজ্ঞেস করে আসতে কোনো প্রবলেম হয়েছে কি-না! এরপর শুদ্ধ অসহায় মুখ করে বলে,
- আমার বিদেশি বউ আনিসনি?
ফাইজ পকেট থেকে ফোন বের করে ফারাহ'র নাম্বার বের করে বলে,
- বাংলাদেশি বউকে আগে খবরটা দিই।
শুদ্ধ ফাইজের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে,
- এই ভিলেন, আমি ভালো হয়ে গেছি। তুই আমার বউয়ের কানে বিষ ঢালছিস কেন? বেদ্দপ।
নাছিম হেসে বলে,
- তুই জীবনে শুধরাবি না!
শুদ্ধ দাঁত কেলিয়ে বলে,
- আরে নাহ, এইবার সত্যি ভালো হয়ে গেছি। আমার পাখিটাকে আর এসব বলব না। আসার আগেই প্রমিস করে এসেছি।
নাছিম হেসে কিছু বলতে গিয়েও থেমে যায় তার থেকে কিছুটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে। ধীরে ধীরে হাসি মিলিয়ে যায়। ইরফান তার বাইক সাইডে রেখে দু'হাত প্যান্টের পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে। দৃষ্টি নাছিমের পানে। নাছিম ঢোক গিলল।
ইরফান এগিয়ে এসে মৃদু হেসে বলে,
- কেমন আছিস?
পিছন থেকে ইরফানের গলা পেয়ে শুদ্ধ, ফাইজ ভূত দেখার মতোন চমকে পিছনে তাকায়। ইরফানকে দেখে দুই বন্ধু-ই কেমন ভীত হয়। নাছিম চুপচাপ ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও বলে,
- বলছিস না যে, কেমন আছিস?
নাছিম ঢোক গিলে ছোট করে বলে,
- ভালো। তুই?
ইরফান বিদ্রুপ হেসে বলে,
- এরকম তিনজন ফ্রেন্ড থাকতে খারাপ থাকার অপশন থাকেনা, অ্যা'ম আই রাইট?
কথাটা বলে ইরফান শুদ্ধ, ফাইজের দিকে তাকায়। দু'জনেই অপরাধী দৃষ্টিতে চেয়ে আছে। ইরফান তাদের কাছে কত করে নাছিমের খোঁজ চেয়েছে, কিন্তু তারা দেয়নি। সবসময় বলেছে জানেনা। আজ এরকম একটা পরিস্থিতিতে পড়ে দু'জনের অবস্থা চুরি করে ধরা পড়ার মতে হয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল শুদ্ধ আর ফাইজের দিকে। তার কেন যেন রা'গ আসছে না। সে যেন রা'গ'তে রা'গ'তে ক্লান্ত হয়ে গিয়েছে। মাইরাকে দেখার পর থেকে সে শুধু দুঃখ পেয়েছে,, আর সেসব ঝেড়েছে রা'গ দ্বারা। কিন্তু আজ ক্লান্ত লাগছে।
ইরফান শুদ্ধ, ফাইজ, নাছিম তিনজনের দিকে চোখ বুলিয়ে মৃদু হেসে বলে,
- আমার আশেপাশে সেলফিশ পার্সনদের অভাব নেই। যাস্ট আমি চিনতে লেইট করে ফেলি।
আমি সবার মতো বেশি কথা প্লাস কথায় কথায় হাসতে পারিনা বলে সবাই আমাকে রোবট কেন ভাবে বলতে পারবি?
একটু থেমে আবারও বলে,
- বাট, মেইবি ইট'স ট্রু, আমি আসলেই রোবট। এই যে, আমি পা'গ'লের মতো একজনকে খুঁজেছি। আর তোরা কি সুন্দর ম'জা লুটেছিস। ব্যাপারটা জানার পর আমার একটু ডিফরেন্ট রিয়েকশন দেয়া উচিৎ ছিল, বাট আসছে না কেন যেন।
কথাগুলো বলে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল ইরফান। এরপর উল্টোঘুরে যেতে যতে বলে,
- ইউ আর গ্র্যাট। গুড বাই।
শুদ্ধ দ্রুত ইরফানের পিছু গিয়ে ইরফানের কাঁধে হাত দিলে ইরফান বিদ্যুৎ গতিতে শুদ্ধর হাত ঝাড়া মারে। ডান হাতে শুদ্ধর শার্টের কলার ধরে রে'গে কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর কলার ছেড়ে অপরাধীর মতো করে বলে,
- উপস্ স্যরি! স্যরি! এসব বিহেভিয়ার আমার ফ্রেন্ডদের জন্য, নট ইউ।
লাস্ট কথাটা তিনজনের দিকে তাকিয়ে বলে। শুদ্ধ, ফাইজ, নাছিম সবাই ইরফানের বিহেভে যেমন অবাক হয়, তেমনি ভেতরটা যেন কেউ খামচে ধরেছে।
ফাইজ এগোতে নিলে ইরফান বা হাত উঠিয়ে বিরক্তি কণ্ঠে বলে,
- আই রিকুয়েস্ট ইউ, সবাই আমার থেকে দূরে থাক।
কথাটা বলে ইরফান দ্রুতপায়ে এগিয়ে গিয়ে তার বাইকে বসে। চোখজোড়া ঝাপসা ঠেকল। লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বাইক স্টার্ট দেয়।
নাছিম দুর্বল কণ্ঠে একবার ডাকল ইরফানকে। আওয়াজ বের হয় না ছেলেটার। শুদ্ধকে ঠেলে বলে,
- তুই বাইক এনেছিস না? যা, ও এক্সিডেন্ট করবে।
শুদ্ধ দ্রুতপায়ে তার বাইকে বসে বাইক স্টার্ট দেয়।
ইরফান বাইকের স্পিড আরও বাড়ায়৷ কিছুক্ষণ পর নির্জীব গলায় গেয়ে ওঠে,
~
কিছু হারিয়ে যাওয়া বন্ধুর সাথে
সকাল বিকাল বেলা
কত পুরনো নতুন, পরিচিত গান
গাইতাম খুলে গলা।
কত এলেমেলো পথ হেঁটেছি ক'জন
হাত ছিল না তো হাতে
ছিল যে যার জীবনে কত মন
ছিল জড়াজড়ি একসাথে।
ছিল ঝগড়া-বিবাদ, সুখের স্মৃতিতে
ভরে আছে শৈশব,
তোদের স্মৃতিতে স্মৃতিতে
এখনও তো ভালোবাসছি অসম্ভব।
কেন বাড়িলে বয়স ছোট্টবেলার
বন্ধু হারিয়ে যায়.....
কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায়....
_______________________
ইরফান বাড়ি ফিরে দুর্বল পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। ঘরে এসে চারপাশে চোখ বুলিয়ে মাইরাকে না দেখে ভ্রু কোঁচকালো। পেইন্টিং রুমের দরজা খোলা দেখে ইরফান এগিয়ে গিয়ে দেখল মাইরা চেয়ারে বসে আছে। পিঠ ফিরিয়ে রাখা মাইরার দিকে চেয়ে রইল। মাইরা হয়তো কিছু আঁকছে। মেয়েটার আঁকার প্রতি বেশ ভালোই ঝোঁক আছে।
তার মনে পড়লো, মাইরার এতো জটিল রোগ তার থেকে লুকিয়ে ফেলার কথা। গতকাল ঘুমের ঔষধ খেয়ে তার সাথে আবারও ডিসটেন্স ক্রিয়েট করতে চাওয়া, সাথে তার তিনজন ফ্রেন্ড তাকে নামে ফ্রেন্ড বানিয়ে রাখা। সবমিলিয়ে ইরফানের নিজেকেই নিজের কাছে ভীষণ ভ্যালুলেস লাগলো।
চাপা শ্বাস ফেলে পিছিয়ে এসে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর উদাম শরীরেই ডিভানের উপর গিয়ে চুপচাপ বসে। মাথা পিছন দিকে ঠেকিয়ে দু'হাত আড়াআড়ি ভাবে গুঁজে রাখে।
অন্যদিনের মতো ইরফান আজ মাইরার কাছে এগিয়ে গেল না। একা থাকতে ইচ্ছে করল। সকলের প্রতি পাহাড় সমান অভিমান, আকাশ সমান অভিযোগ, আর নিজের প্রতি বিতৃষ্ণা নিয়ে বসে থাকলো ঘরের এক কোণায়।
সে কতটা খারাপ হলে বা কতটা ভ্যালুলেস হলে তার কাছের প্রতিটি মানুষ বারবার তাকে এভাবে দূরে ঠেলে দেয়!
মাইরা ইরফানদের এই বাড়ি আঁকার চেষ্টা করছিল, হঠাৎ-ই একটি কাগজ উড়ে পড়ে যেতে দেখে মাইরার মনোযোগে ব্য'ঘাত ঘটে। মাইরা হাতের তুলি রেখে চেয়ার থেকে উঠে মেঝে থেকে কাগজটি কুড়িয়ে আনে। টেবিলের উপর রাখতে গিয়ে রাখে না। লেখাটি পড়ে ~
- বার্ডফ্লাওয়ার? তুমি এতো সেলফিশ কেন বলবে? তুমি কি আমায় রোবট ভাবো? বিলিভ মি, আমি রোবট নই, আমার ভেতরে তোমাকে নিয়ে গড়া একটি স্বচ্ছ মন আছে। তুমি আ'ঘাত পেলে আমার সেই মনটা ভীষণ ব্য'থিত হয় মাই হার্ট।
তুমি তোমার শিসরাজকে আর কবে বুঝবে বার্ডফ্লাওয়ার?
লেখাটি মাইরা পুরো পাঁচবার পড়লো। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়েছে। গতকাল তার ৪ টে ওষুধ খাওয়া ঠিক হয়নি। তার শিসরাজ তাকে কত ভালোবাসে, সে তো জানে। তবুও কেন সে রে'গে যায় তার শিসরাজের উপর। এই যে তার শিসওয়ালা কত কষ্ট পেয়ে এই কথাটুকু লিখেছে তা তো মাইরা বোঝে। হাতের কাগজ রেখে মাইরা চোখ মুছে পাশের রুমে যায়। ইরফানকে ডিভানের উপর বসে থাকতে দেখে ভীষণ অবাক হয়। তাদের সম্পর্ক ঠিক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো এমন হয়নি ইরফান বাইরে থেকে এসে তার কাছে যায়নি। ইরফান কি তার উপর এখনো অনেক রে'গে
আছে? অনেক ক'ষ্ট পেয়েছে? মাইরার আবারও চোখ ভিজে যায়। এগিয়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে ভেজা গলায় ডাকে,
- শিসওয়ালা?
ইরফান সাথে সাথে চোখ মেলে তাকায়। ইরফানের চোখ দু'টো লাল। মাইরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর মৃদু হেসে বলে,
- ইউ নো বার্ডফ্লাওয়ার? সবাই আমাকে অনেক যত্ন করে কষ্ট দেয়।
অ্যান্ড বার্ডফ্লাওয়ার তার শিসরাজকে একটু বেশি-ই যত্ন করে কষ্ট দেয়।
কথাটা বলে ইরফান আবারও চোখ বুজে নেয়। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান কত কষ্ট পেয়ে কথাগুলো বলেছে, কথাটা ভাবতেই মাইরার কেমন দমবন্ধ লাগলো। মাইরা এগিয়ে গিয়ে ইরফানের বাহুতে হাত রেখে ভাঙা গলায় ডাকে,
- শিসরাজ? আমি স্যরি! আর কখনো এমন করব না।
ইরফান চোখ বুজে রেখেই আলতো হাতে মাইরার হাত সরিয়ে দিয়ে বলে,
- আমাকে ডিস্টার্ব কর না লিটল গার্ল।
মাইরার আরও কান্না পায়। ইরফানকে এভাবে কখনো দেখেনি সে। মাইরা ইরফানের কথা অগ্রাহ্য করে ইরফানের কোলের উপর উঠে বসে। ইরফান কিছু বললো না। সে তার দু'হাত আড়াআড়িভাবে বুকে গুঁজে রেখে চোখ বুজে আছে। মাইরা ইরফানের দু'গালে তার দু'হাত রেখে ভাঙা গলায় বলে,
- শিসওয়ালা আমি স্যরি! আমি আর ওরকম করবনা, সত্যি বলছি।
ইরফানের কোনো সাড়া না পেয়ে মাইরার চোখ থেকে আবারও পানি গড়ায়। মাইরা ইরফানের বুকে মাথা রেখে দু'হাতে ইরফানের পিঠ আঁকড়ে ধরে। মেয়েটা ফোঁপায়। এর চেয়ে তো রে'গে যাওয়া ইরফান-ই ভালো। মুখ বাঁকিয়ে ইরফানের বুকে নাক ঘষে বলে,
- শিসরাজ, আমার সাথে ঠিক করে কথা বলুন। এমন করছেন কেন? আমি আপনার সব কথা শুনব।
ইরফানের তবুও কোনো সাড়া না পেয়ে মাইরা নাক টানে। ইরফানের বুকে মাথা ঠেকিয়ে কিছু একটা ভেবে গায়,
~
রাগ কইরো না মনের মানুষ
মাফ কইরা দাও আমারে,
মনের মন্দির থেইকা ভালোবাসি তোমারে
আমি মাছ, তুমি বড়শি
টান দিলেই আসবো
তোমার ঐ চরণতলে গড়ায় গড়ায় কাঁদবো
তুমি যা বলবা সব কথা রাখবো
প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো।
~
একটু গেয়ে মাইরা থামলো। তার চোখের পানিতে ইরফানের বুক ভিজে গিয়েছে।
মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফানকে একইভাবে দেখে মাইরা আবারও ফোঁপায়। একটু এগিয়ে গিয়ে দু'হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে, গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলে,
- শিসওয়ালা? আমি তোমার সবকথা শুনবো। কথা বলো আমার সাথে।
মাইরার মুখে তুমি ডাক শুনে ইরফান ভীষণ অবাক হয়। সর্বশক্তি দিয়ে মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। যেন আজ তার বার্ডফ্লাওয়ারকে কল্পনায় নয়, বরং বাস্তবেই তার বুকের ভেতর ঢুকিয়ে নিবে।
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৭৮
[Page - DrmShohagHoney]
ইরফান মাইরাকে নিজের থেকে ছাড়াতে চাইলে পারলো না। মাইরা সাপের মতো ইরফানের গলা পেঁচিয়ে রেখেছে। ইরফান মৃদু হাসলো। বা হাত মাইরার কোমরে রেখে ডান হাত মাইরার গলার ভাঁজে দিয়ে মৃদুস্বরে ডাকে,
- বার্ডফ্লাওয়ার?
মাইরা নাক টানে। ইরফান মাইরার গালে চুমু আঁকে। মাইরার মাথা তার গলা থেকে তুলে তার মুখোমুখি করে। মাইরা কান্নাভেজা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান অসহায় চোখে চেয়ে মাইরার মুখ মুছে দেয়। মাইরার গালে হাত রেখে মৃদুস্বরে বলে,
- কাঁদছো কেন বার্ডফ্লাওয়ার?
মাইরা ঠোঁট উল্টে বলে,
- স্যরি!
ইরফান মাইরাকে আরেকটু শক্ত করে ধরে বলে,
- স্যরি কেন?
মাইরা ইরফানের দিকে চেয়ে বলে,
- আপনাকে কষ্ট দিয়েছি তাই।
- কিভাবে দিয়েছ?
মাইরা মাথা নিচু করে বলে,
- আর কখনো উল্টাপাল্টা ওষুধ খাবো না। আপনার জন্য অপেক্ষা করব। আর কিছু লুকিয়ে রাখবো না। আর আপনার সব কথা শুনবো।
ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। বা হাতে মাইরার মাথা খানিক উঁচু করে বলে,
- আমার দিকে তাকাও।
মাইরা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার গালে ডান হাতের বুড়ো আঙুলের সাহায্য স্লাইড করতে করতে বলে,
- আর কাঁদবেনা কখনো, ওকে?
মাইরা ছোট করে বলে,- হু
ইরফান মাইরার চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে বলে,
- ইউ হার্ট মি বার্ডফ্লাওয়ার। আর কখনো তোমার শিসরাজ কে হার্ট করবে না, ওকে?
মাইরার চোখের কোণে পানি জমে। ইরফান মাইরার মাথা তার বুকে চেপে মাইরার মাথায় ঠোঁট ছুঁইয়ে বলে,
- কাঁদতে নিষেধ করেছি আমি।
মাইরা সামান্য মাথা উঁচু করে নাক টেনে বলে,
- আমি তো ছোট মানুষ। আমি ভুল করলে ক্ষমা করবেন না? না বুঝে, ভুল করে আপনাকে আবারও কষ্ট দিলে আপনি আমাকে আর ভালোবাসবেন না?
ইরফান শীতল দৃষ্টিতে মাইরার দিকে তাকায়। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মাইরার চোখ বেয়ে গড়ানো পানি মুছে দেয়। কপালে শব্দ করে চুমু এঁকে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে,
- বার্ডফ্লাওয়ার কষ্ট দিতে দিতে যদি আমার হৃদয় পুড়িয়ে কয়লা করে দেয়, তবে সেই পোড়া কয়লা জুড়ে-ও শুধু আমার মাইরা পরীর বিচরণ-ই থাকবে।
মাইরা চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। তার শিসওয়ালার ভালোবাসার গভীরতা অনুভব করতে গেলে তার কান্না থামেনা।
ইরফান আবারও আলতো হাতে মাইরার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে,
- গান শিখেছ কোথা থেকে?
মাইরা বা হাত ইরফানের দাঁড়িতে বুলিয়ে ঠোঁট উল্টে বলে,
- শুনে শুনে এমনি শিখেছিলাম। কিন্তু গেয়েছি আমার শিসরাজের জন্য।
ইরফান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে,
- আচ্ছা?
ইরফানের কথা বলার ধরনে মাইরা ল'জ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। ইরফানের কাঁধে মাথা রাখে। ইরফান মৃদু হেসে বলে,
- গান শুনতে চাও না-কি শিস?
মাইরা সাথে সাথে ইরফানের কোলে সোজা হয়ে বসে ইরফানের দু'গালে হাত রেখে উৎফুল্ল মনে বলে,
- আমি দু'টোই শুনতে চাই শিসওয়ালা। আপনি শোনাবেন? আপনার গানের গলা আর শিস দু'টোই আমার খুব ভালো লাগে।
ইরফান আড়চোখে তার দু'গালে রাখা মাইরার দু'হাতের দিকে তাকায়। তার ছোট বউয়ের ছোট ছোট দু'টো হাত। মাইরার তার গালে এভাবে হাত রাখা ভীষণ ভালো লাগলো ইরফানের। মাইরাকে দু'হাতে শক্ত করে ধরে, মাইরার মুখ বরাবর তার মুখ নিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে,
- তোমার শিসরাজকে একটা কিস কর তো বার্ডফ্লাওয়ার। তাহলে আমি তোমাকে ট্রিপল পারিশ্রমিক দিব।
মাইরা ভীষণ ল'জ্জা পায়। মেয়েটি সাথে সাথে ইরফানের গাল থেকে তার দু'হাত সরিয়ে নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে।
ইরফান মাইরার অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ডান হাত মাইরার চিবুকে রেখে, মাইরার মুখটা সামান্য উঁচু করে বলে,
- একবার তুমি বলো তো বউ!
মাইরা চোখ বন্ধ করে নিল। কেন যেন ভীষণ ল'জ্জা লাগছে তার। ইরফান মাইরার গালে গাল ঘষে মৃদুস্বরে বলে,
- বউ? একবার তুমি বলো।
কথাটা বলে মাইরার মুখের দিকে তাকায়। মাইরার চোখ বন্ধ। ইরফান আবারও বলে,
- বলো বার্ডফ্লাওয়ার।
মাইরা চোখ খুলে ইরফানের দিকে তাকায়। আমতা আমতা করে বলে,
- ততুমি।
ইরফান সাথে সাথে বলে,
- আবার বলো।
মাইরা মাথা নিচু করে,
- তুমি
ইরফান সাথে সাথে বলে,
- আবার বলো।
মাইরা দ্রুত তার দু'হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে চোখ বুজে ল'জ্জা'মাখা কণ্ঠে বলে,
- আর না।
ইরফান মাইরার কাঁধে চুমু এঁকে বলে,
- এখন থেকে তুমি ডাকবে, ওকে?
মাইরা মিনমিন করে, - পারব না।
ইরফান মৃদুস্বরে বলে, - পারতে হবে। এরপর মাইরাকে সোজা করিয়ে বলে,
- কিস কর বউ।
মাইরা আবারও ইরফানকে সাপ্টে ধরে মিনমিন করে বলে,
- এমন করছেন কেন? গান শোনান।
ইরফান সূক্ষ্ম হেসে বলে,
- ওকে। বড় হলে সব আদায় করে নিব, এখন কাউন্ট করে রাখছি।
মাইরা মাথা তুলে বলে,
- আমি তো বড়-ই।
ইরফান মাইরার পিছনে হাত দিয়ে মাইরার জামার চেইন খুলে দেয়। মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান মাইরাকে ডিভানের উপর বসিয়ে দেয়। এরপর মাইরাকে নিয়ে ডিভানের উপর আধশোয়া হয়ে মাইরার গলায় মুখ গুঁজে বিড়বিড়িয়ে বলে,
- লিটল গার্ল, বড় হয়েছে কি-না, চেক করি, ওকে?
মাইরার শরীর শিরশির করে। ইরফান মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মাইরা হাসফাস করে। ঢোক গিলে হঠাৎ-ই থেমে থেমে বলে ওঠে,
- ভালোবাসি শিসরাজ।
ইরফানের কান সজাগ হয়। মাথা তুলে মাইরার দিকে তাকালে দু'জনের চোখাচোখি হয়। মাইরা দ্রুত ডানদিকে ঘাড় ফিরিয়ে চোখমুখ খিঁচে নেয়।
ইরফান মাইরার গাল দু'হাতে ধরে নিজের দিকে ফেরায়। মৃদুস্বরে বলে,
- আবার বলো। শুনতে পাইনি।
মাইরা পিটপিট করে চোখ মেলে তাকালে দেখল ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসছে। মাইরা দ্রুত তার দু'হাতে ইরফানের চোখ দু'টো চেপে ধরে। তার ভীষণ ল'জ্জা লাগছে।
মাইরার কাণ্ড দেখে ইরফানের হাসি দীর্ঘ হয়। মাইরার পিঠের নিচে হাত রেখে মাইরাকে উঁচু করে সে ডিভানের উপর চিত হয়ে শুয়ে মাইরাকে তার উপর উঠিয়ে নেয়।
ডান হাতে তার চোখের উপর থেকে মাইরার হাত সরিয়ে দেয়। এরপর দু'হাতে মাইরাকে জড়িয়ে নিয়ে মাইরার কানের কাছে মুখ নিয়ে বলে,
- আই ডোন্ট লাইক ইউ বার্ডফ্লাওয়ার অ্যান্ড আই ডোন্ট লাভ ইউ।
মাইরা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। ত্যাড়া লোক,, দুনিয়ার সব বলবে। শুধু ভালোবাসি আর পছন্দ করি এই দু'টো বলবে না। মাইরা ইরফানের বুকে দু'টো কিল দিয়ে বলে,
- আপনার মতো ত্যাড়া লোক আমি জীবনে দেখিনি। জীবনে স্বীকার করবে না। আমি যদি আপনার মুখ থেকে লাভ আর লাইক শব্দ বের না করিয়েছি, তাহলে আমার নাম মাইরা নয়,, শুধু দেখুন।
ইরফান চোখ ছোট ছোট করে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা কথাগুলো বলে ইরফানের উপর থেকে উঠতে নিলে ইরফান মাইরার মাথার পিছনে হাত দিয়ে মাইরাকে টেনে তার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। ধীরে ধীরে মাইরার জামা টেনে নামিয়ে দেয় দু'কাঁধ থেকে। মাইরাকে টেনে নেয় তার দিকে।
এরপর মুখ নামিয়ে মাইরার গলার নিচে বিদ্যমান তিলটায় কা'ম'ড় দিলে মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান সাথে সাথে সেখানে ঠোঁট চেপে বলে,
- স্যরি! আমার এটা খেতে ইচ্ছে করে। কিভাবে খাবো বউ?
মাইরা বলার মতো কিছু খুঁজে পায়না। মানে এই লোকের কিসব ভিত্তিহীন কথা!
মাইরা ইরফানের বুকে মাথা ঠেকিয়ে চোখ বুজে রাখে। ইরফান মাইরার এলোমেলো অবস্থা দেখে নিজের উপর বিরক্ত হলো। মাইরার জামা টেনে ঠিক করে দিয়ে চেইন লাগিয়ে দেয়। এরপর মাইরার গলায় মুখ গুঁজে বিড়বিড়িয়ে বলে,
- বউ, ফাস্ট বড় হও, ওকে?
মাইরা কিছু বলতে নিলে ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে,
- আমাকে টলারেট করার মতো বড় হও। জ্বর না বাঁধিয়ে, জ্বরকে তাড়ানোর মতো বড় হও। আন্ডারস্ট্যান্ড?
মাইরা ল'জ্জা পায় ভীষণ। এই লোক অ'স'ভ্যের মতো কিসব বলে।
ইরফান হতাশ কণ্ঠে বলে,
- তোমার মিনিমাম আরও থ্রি ইয়ারস্ আগে পৃথিবীতে আসা উচিৎ ছিল বার্ডফ্লাওয়ার। তুমি লেট করে এসে আমাকে হার্ট করছ। তোমার পানিশমেন্ট আমি জমিয়ে রেখেছি।
মাইরা বোকাচোখে ইরফানের দিকে চেয়ে আছে। আল্লাহ তাকে না পাঠালে সে কিভাবে আসবে? অদ্ভুদ তো! মাইরা অবুঝদের মতো করে বলে,
- আপনি কি পা'গ'ল?
ইরফান ভ্রু কুঁচকে বলে,
- নো।
মাইরা মিটিমিটি হেসে বলে,
- চলুন ডক্টরের কাছে যাই।
ইরফান মাইরার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে,
- তোমার সিক লাগছে?
মাইরা বাচ্চাদের মতো করে দু'দিকে মাথা নাড়িয়ে বলে,
- আপনাকে নিয়ে যাব। আপনি পাবনার বাসিন্দা হতে যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে। এর আগেই আপনার ট্রিটমেন্ট করাতে হবে। বুঝেছেন?
ইরফান চোখমুখ কুঁচকে তাকায়। মাইরা মুখ লুকিয়ে হেসে ইরফানের বন্ধন থেকে ছাড়া পেতে চাইলে ইরফান শক্ত করে মাইরাকে চেপে ধরে চোখ পাকিয়ে বলে,
- স্টুপিট আবার বাঁদরামি করছ?
মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায় ইরফানের দিকে, যেন সে ধোঁয়া তুলসীপাতা। ইরফানের বুকের উপর দু'হাতের কনুই ঠেকিয়ে তার দু'হাতের উপর চিবুক রেখে বলে,
- আমাকে গান শোনাবেন না শিসওয়ালা?
ইরফানের দৃষ্টি শীতল হয়। মৃদু হাসলো মাইরার কথা শুনে। মাইরা উপুড় শুয়ে তার দিকে ফিরে থাকায় মাইরার চুলগুলো সামনের দিকে হেলে আছে। ইরফান দু'হাতে যত্নের সহিত মাইরার চুলগুলো পিছনদিকে নিয়ে রাখলো। মাইরা মুগ্ধ হয় ইরফানের এটুকু যত্নে। ইরফান মাইরার দু'গাল আগলে নিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে গায়,
- Aa Tujhe In Bahon Mein Bharke [আয় তোকে এই বুকে জড়িয়ে নিই।]
Ar Bhi Kar Loon Mein kareeb [আরও আপন করে নিব।]
Tu Juda Ho To Lage Hai [তুই দূরে থাকলে মনে হয়]
Aata Jata Har Pal Ajeeb [প্রতিটি মূহুর্ত আজব।]
এটুকু গেয়ে ইরফান থামে। মাইরার দিকে চেয়ে আদুরে স্বরে ডাকে, - বউ?
মাইরার চোখের কোণে পানি। এগিয়ে গিয়ে ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। দু'হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। এরপর ধরা গলায় ডাকে, - শিসওয়ালা?
ইরফান মৃদু হেসে বলে,
- This one's just for you, Birdflower.
এরপর আবারও গায়,
Tere Bina Na Saans Loo [তোকে ছাড়া নিঃশ্বাস নিব না।]
Tere Bina na Main Jeo [তোকে ছাড়া আমি বাঁচবো না।]
Tere Bina na Ek Pal Bhi [তোকে ছাড়া এক মুহূর্ত-ও না।]
Reh Saku [থাকতে পারি]
Reh Saku [থাকতে পারি।]
Tu Humsafar [তুই সফরের সঙ্গি]
Tu Humkadam [তুই চলার সঙ্গি]
Tu Humnava Mera [তুই জীবনসঙ্গী আমার।]
মাইরার চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি ইরফানের গালে পড়ে। ইরফান মাইরাকে শক্ত করে জড়িয়ে নেয়। এরপর মাইরার গলায় মুখ গুঁজে ভারী গলায় গায়,
- Tu Hi haqeeqat [তুই'ই বাস্তব]
Khawwb Tu [স্বপ্ন তুই।]
Dariya Tu Hi [সমুদ্র তুই-ই]
pyaas Tu [তৃষ্ণা তুই]
Tu hi dil ke Beqarari [তুই'ই হৃদয়ের অশান্তি]
Tu Sukun [তুই শান্তি]
Tu Sukun [তুই শান্তি]
এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে শিস বাজায়। মাইরা ইরফানের গলা জড়িয়ে চোখ বুজে থাকে। ইরফান মাইরার কানের পিঠে চুমু এঁকে ফিসফিসিয়ে বলে,
- মাই হার্ট।
মাইরা চোখজোড়া ভেজা। তার শিসওয়ালার ভালোবাসা নিয়ে ভাবলেই যে তার চোখ ভিজে যায়। এতো আবেগ, এতো ভালোবাসা তার শিসরাজ কোথায় পায়? ইরফানের কাছে গলা ভেজা মনে হয়। মাইরার কানের লতিতে আলতো কা'ম'ড়ে দিয়ে নরম কণ্ঠে বলে,
- কাঁদলে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব তোমার।
মাইরা ইরফানের কথা শুনে কান্নামাখা মুখে হেসে ফেলল। ইরফানের এই কথাটা আর এ জীবনে যাবে না। ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে গলায় নাক ঘষল মাইরা। ইরফান মৃদু হাসলো।
মাইরা নাক টেনে বলে,
- আপনি কোথা থেকে এতো ভালোবাসতে শিখেছেন শিসরাজ? আমাকে শেখাবেন?
মাইরার কথায় ইরফান মৃদু হাসলো। আবেগঘন কণ্ঠে বলে,
- আমার মাইরা পরীর থেকে শিখেছি।
একটু থেমে বলে,
- ও যদি শেখাতে রাজি হয়, দ্যান তোমার সাথে কন্টাক্ট করে জানাবো। ফ্রিতে হবে না কিন্তু। সার্ভিস চার্জ দিতে হবে।
মাইরা ইরফানের কথায় শব্দ করে হেসে ওঠে। মাথা তুলে ইরফানের দিকে চেয়ে বলে,
- আপানকে গ্রামে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিন আপনাকে ভুলে ঘুষদাতা বলেছিলাম, ওটা তুলে নিলাম। আপনি আসলে ঘুষগ্রহীতা।
ইরফান মাইরার থুতনিতে বুড়ো আঙুল দ্বারা চাপ দিয়ে মৃদুস্বরে বলে,
- ঘুষ যদি হয়, বউয়ের আদর। তবে সেই ঘুষ হালাল। আর আমি হালাল ঘুষ নিতে বরাবর-ই আগ্রহী।
মাইরা ল'জ্জা পেয়ে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে রাখলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো।
____________________________
পরদিন সন্ধ্যার পর পর,
ইরফানের অফিসরুমে শুদ্ধ আর ফাইজ গত এক ঘণ্টা যাবৎ বসে আছে। শুদ্ধ কতশত কথা বললো, ইরফানের কোনো হেলদোল নেই। যেন এই রুমে ইরফান ছাড়া আর কোনো মানুষ নেই। শুদ্ধ ফাইজ দু'জনেই অসহায় চোখে চেয়ে আছে। শুদ্ধ বসা থেকে উঠে দাঁড়ায়। মুখটা ছোট্ট করে বলে,
- দেখ ভাই, নাছিম আমাদের ওই যে অন্যরা কিসব দিব্যি বলে, আমরা কসম করেছিলাম। তাহলে আমাদের কোনো দোষ থাকলো বল?
ইরফান তার মতো কাজে ব্যস্ত। ফাইজ চুপচাপ বসে ইরফানের দিকে চেয়ে আছে।
শুদ্ধ আবারও বলে,
- তুই বুঝতে পারছিস, নাছিম তোকে কি সাংঘাতিক ভ'য় পায়। এইজন্য তোর থেকে দূরে থেকেছে। আমরাও ভ'য় পাই। তোর তো গর্ব হওয়া উচিৎ, সবাই তোকে কি সুন্দর ভ'য় পায়!
ইরফান তার ফোন বের করে রাকিবকে কল করে এখানে আসতে বলে।
কিছুক্ষণের মাঝেই রাকিব ইরফানের অফিসরুমে আসলে ইরফান গম্ভীর গলায় বলে,
- এই দু'টোকে এখান থেকে বের কর, ফাস্ট।
রাকিব একবার শুদ্ধর দিকে তাকায়, আরেকবার ফাইজের দিকে। শুদ্ধকে সে চেনে, ইরফানের ফুফাতো ভাই। তবুও এগিয়ে এসে বলে,
- স্যার আপনারা....
শুদ্ধ তার মুখের সামনে আঙুল দেখিয়ে বলে,
- চুউউউউউউপ।
রাকিব থতমত খেয়ে তার মুখ চেপে ধরে। ইরফান রে'গে বলে,
- রাকিব আমি কি বলেছি?
রাকিব শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ চোখ পাকিয়ে বলে,
- এ্যাই একদম আমার দিকে এগোবে না। আমি ইরফানের একমাত্র জানের ভাই জানো না?
রাকিব অসহায় চোখে ফাইজের দিকে তাকালে ফাইজ রে'গে বলে,
- আমার দিকে তাকাচ্ছো কেন? আমি কে জানো?
রাকিব ছোট করে বলে,
- স্যারের ফ্রেন্ড।
ফাইজ বিরক্ত হয়ে বলে,
- নাহ, হয়নি। আমি ওর বোনের জামাই। বুঝতে পারছো আমার কত দাম? যাও আমার জন্য দই, মিষ্টি সব নিয়ে এসো। যাও যাও।
ইরফান দাঁতে দাঁত চেপে ডাকে,
- রাকিব?
রাকিব ঝাঁকি দিয়ে ওঠে। আমতা আমতা করে বলে,
- জ্বি স্যার!
ইরফান চোখ গরম করে বলে,
- ওদের বের কর।
রাকিব অসহায় চোখে শুদ্ধ আর ফাইজের দিকে তাকালে দেখল দু'জনেই খেয়ে ফেলা চোখে তার দিকে তাকিয়ে আছে। রাকিবের মুখ কাঁদোকাঁদো হয়ে যায়। ইয়া আল্লাহ! সে এটা কোথায় ফেঁসে গেল। শুদ্ধ রাকিবের দিকে এগিয়ে এসে বলে,
- আমি কিন্তু তোমার চাকরি নট করে দিব রাকিব। এখনও সময় আছে এখান থেকে যাও।
ইরফানের শক্ত কণ্ঠ ভেসে আসে,
- রাকিব?
রাকিব অসহায় মুখ করে বলে,
- স্যার আমার চাকরি চলে গেলে, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে। প্লিজ স্যার আমাকে আপনারা ছেড়ে দিন।
ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে,
- হোয়াট?
রাকিব মুখ চেপে ধরে। হায় হায়! এখন ইরফান যদি সেই ঠিকানা চায়, নিশ্চিত বিয়ে ভেঙে দিবে নয়তো পড়িয়ে দিবে। কোনোরকমে বলে,
- না মানে, আমি বলতে চাচ্ছিলাম গার্লফ্রেন্ড হলেও সে ছেড়ে চলে যাবে। আমার তো মেয়েদের সাথে এলার্জি।
অতঃপর গা চুলকে বলে,
- এইতো মেয়ে নাম মুখে নিতেই কেমন এলার্জি চাপ দিল।
ইরফান কড়া ধমক দেয়,
- সাট আপ।
রাকিব ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ, ফাইজ রাকিবের অবস্থা দেখে মুখ লুকিয়ে হাসছে। রাকিবকে ইশারায় চলে যেতে বললে বেচারা এক দৌড় দেয়।
শুদ্ধ নিজেকে সামলে বলে,
- নাছিম তোর সাথে দেখা করার জন্যই বাংলাদেশে এসেছে ইরফান। আমাদের ভুল বুঝিস না। তুই মাথা গরম মানুষ। ওর সত্যি সত্যি-ই বিয়ে দিয়ে দিতি। কিন্তু ওর সিচুয়েশন টা একটু বোঝার চেষ্টা কর।
ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিলে। ইরফান বসা থেকে দাঁড়িয়ে তার টেবিলে একটা লাথি মে'রে চিৎকার করে বলে,
- বুঝিনা আমি কারো সিচুয়েশন, বুঝব না কাউকে, সেলফিশ আমি, খারাপ মানুষ আমি, মাথা গরম মানুষ আমি, রোবট আমি। তো এই যন্ত্রমানবের কাছে তোদের কি প্রয়োজন? বের হ এখান থেকে।
কথাটা বলে হনহন করে এগিয়ে এসে শুদ্ধর কলার ধরে টেনে বের করতে নেয়। শুদ্ধ ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। রে'গে চিল্লিয়ে বলে,
- মাথা গরম মানুষ-ই তো তুই। নিজেই নিজেকে দেখ। কখন থেকে তেল মাখছি,, হচ্ছে না তোর। একটা কথা ঠিক করে শোন, একটু বোঝ। নাহ, তোর তো সবার আগে রা'গ দেখানো চাই। বা'লের কাছে ঠিক করতে আসছি। থাক তুই। একাই থাক। তোর মতো মানুষের একা থাকাই উচিৎ।
কথাগুলো বলে শুদ্ধ মাথা নিচু করে নিল। সে সহজে রা'গে না। কিন্তু রে'গে গেলে মাথা আউলায় যায়। কিছুক্ষণ আগের বলা কথাগুলো ভাবতেই শুদ্ধ দ্রুত মাথা তুলে তাকায়। দেখল ইরফান কেমন ফ্যাকাশে মুখ করে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল।
ফাইজ এগিয়ে এসে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান একপা পিছিয়ে যায়, কিন্তু কিছু বললো না। দৃষ্টি শুদ্ধর পানে। একটু পর দৃষ্টি সরিয়ে নিয়ে দুর্বল কণ্ঠে বলে,
- ফাইজ ছেড়ে দে।
ফাইজ ইরফানকে সাপ্টে ধরেই বলল,
- রা'গ করিস না ভাই। রা'গ তো সবারই আছে বল? শুদ্ধ রে'গে উল্টাপাল্টা বলেছে। আমরা না বুঝে এমন করেছি। নাছিম-ও বুঝতে পারেনি। আমরা তোর, নাছিম দু'জনের ভালোর জন্য-ই এমন করেছি। তখন তোদের মাঝে আরও দ্বন্দ্ব লাগতো। আমরা বন্ধু না বল? বন্ধুদের মাঝে এমন দ্বন্দ্ব ভালো লাগে? এর চেয়ে একটা ডিসটেন্স ছিল, এখন সব ঠিক করে নে ভাই।
ইরফান ফাইজকে ঠেলে সরিয়ে দেয়। মৃদুস্বরে বলে,
- নাছিমকে আমি যাস্ট বিয়ে দেয়ার জন্য খুঁজতাম, রাইট?
ফাইজ গলা ঝেড়ে বলে,
- হুম।
একটু থেমে আবারও বলে,
- আর নাছিমকে বিয়ে দিলে ওর সাথে সাথে অপর মেয়েটার জীবন-ও নষ্ট হতো। তুই না ভেবে কাজ করে পরে নিজেই আফসোস করতি!
ইরফান ফাইজের শেষের কথাগুলো শুনলো না বোধয়। ছোট্ট একটা উত্তর পেয়ে না চাইতেও একটু হেসে ফেলল। ফাইজ অবাক হয়ে তাকায়। ইরফান ফাইজের কাঁধে হাত রেখে বলে,
- একদম ঠিক ধরেছিস। ওকে আমি যাস্ট বিয়ে দেয়ার জন্য খুঁজছিলাম। ইরফান তার ফ্রেন্ডকে না পেয়ে পা'গ'লের মতো খুঁজেছে যাস্ট বিয়ে দেয়ার জন্য। আমরা আমাদের কাছের মানুষদের খুঁজে না পেলে কষ্ট পাই। কিন্তু ইরফান নেওয়াজ তো যন্ত্র। তাই তার কষ্ট হয়নি, সে তার জেদ ফলাতে তার ফ্রেন্ডকে খুঁজে বেড়াতো।
বাট, আই থিংক, তোদের খুব সুন্দর একটা করে মন আছে। তোদের সাথে কোনো সুন্দর মনের মানুষদের যাবে। আমার মতো রোবটের সাথে থেকে আর টাইম ওয়েস্ট না করাই বেটার। এবার তোরা যেতে পারিস!
ইরফানের কথাগুলো শুনে শুদ্ধ, ফাইজ বিস্ময় চোখে তাকায়। ফাইজ অসহায় কণ্ঠে বলে,
- বিলিভ মি, আমরা এসব ভাবিনি। তুই আমাদের ভুল ভাবছিস!
ইরফান তার চেয়ারে গিয়ে বসে বিরক্তি কণ্ঠে বলে,
- প্লিজ এখান থেকে যা ফাইজ। তোর সাথে তো আমার তেমন দেখা হতো না। পারলে তোর পাশের ফ্রেন্ড কে আস্ক করিস, দিনে কতবার আস্ক করতাম আমি নাছিমের কথা। এসব বাদ দে। তোর ফ্রেন্ড বললো তো, আমার মতো মানুষের সাথে থাকা উচিৎ নয়,, এখনও এখানে দাঁড়িয়ে থাকার মানে কি?
মেমোরি লস হয়ে গেলে মনে করিয়ে দে, আর এখান থেকে যেতে বল।
ফাইজ কিছু বলতে নিলে ইরফান আবারও চিৎকারে করে বলে,
- যেতে বলেছি আমি।
ফাইজ থেমে গেল। ইরফান রে'গে গিয়েছে বুঝল। শুদ্ধর কথাগুলো বলা ঠিক হয়নি। ফাইজ বিরক্ত হলো। তারা ইরফানের রা'গ ভাঙাতে এসেছিল। উল্টে শুদ্ধ এসে রা'গ ঝাড়লো। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে শুদ্ধকে টেনে বাইরে নিয়ে যেতে চায়, শুদ্ধ ঝাড়া মেরে ফাইজের হাত ছাড়িয়ে নেয়। গটগট পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়ায়। ভাঙা গলায় বলে,
- এ্যাই তুই এমন পরদের মতো কথা বলছিস কেন? ওর ফ্রেন্ড, ওর ফ্রেন্ড করছিস কেন? আমি তোর দাদার মেয়ের পেটের ছেলে। তোর বাপের বোনের পেট কেটে বের করেছে আমাকে। আর তুই আমাকে অস্বীকার করছিস? তোর সাহস তো কম না?
ইরফান চোখমুখ কুঁচকে তাকালো শুদ্ধর দিকে। ফাইজ মুখ লুকিয়ে হাসছে। এই শা'লা কাঁদছে। তবুও দেখ মুখ থেকে যা বের করবে, সিরিয়াস মোমেন্টে মানুষকে হাসিয়ে ছাড়বে।
ইরফান ফাইজের দিকে চেয়ে রে'গে বলে,
- ফাইজ তোর ফ্রেন্ড কে নিয়ে যা এখান থেকে।
শুদ্ধ তেড়ে যায় ইরফানের দিকে। কলার ধরে টেনে ইরফানকে তোলে। ইরফান রে'গে শুদ্ধকে ধাক্কা দেয়। শুদ্ধ-ও তেড়ে এসে ইরফানকে ধাক্কা দেয়। শুদ্ধ চেঁচিয়ে বলে,
- আর একবার আমাকে অস্বীকার করে দেখ, তোকে ছাড়বো না বলে দিলাম।
ইরফান বিরক্ত চোখে তাকায়। মানে এতো লজিকলেস কথা এ কীভাবে বলে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
- অস্বীকার কখন করলাম? যা বের হো এখান থেকে।
শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে সাপ্টে ধরে। ইরফান শুদ্ধকে ঠেলে সরাতে চায়, শুদ্ধ মেয়ে মানুষের মতো পেঁচিয়ে ধরেছে ইরফানকে। ফাইজ সোফায় পায়ের উপর পা তুলে বসল। এক কাপ কফি হলে মন্দ হতো না!
ইরফান দাঁতে দাঁত চেপে বলে,
- তোর সম্পদ ঠিক রাখতে চাইলে আমার থেকে সরে দাঁড়া।
ইরফানের কথা শুনে ফাইজ শব্দ করে হেসে ফেলল।
শুদ্ধ দ্রুত ইরফানকে ছেড়ে দাঁড়ায়। চোখমুখ কুঁচকে বলে,
- ছিঃ! তোর নজর এতো বাজে হয়ে গিয়েছে!
ইরফান মাথা নিচু করে একটু ঠোঁট বাঁকালো। এক সেকেন্ড এর মাঝে নিজেকে স্বাভাবিক করে শক্ত গলায় বলে,
- এখান থেকে যা।
শুদ্ধ অসহায় কণ্ঠে বলে,
- তুই বললে কান ধরে উঠবস করব, এরকম বিহেভ করিস না ভাই। এসব আমি নিতে পারিনা। আচ্ছা যা মানলাম, আমি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ,, আমার ভুলের শেষ নাই। আর জীবনে এরকম করব না।
ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে,
- তোরা ভুল করেছিস? ব্যাপারটা ভুলের নয়। আমি ভ্যালুলেস পার্সন, তোরা বারবার এটাই প্রুভ করেছিস। প্লিজ আমায় একা থাকতে দে। ডিস্টার্ব করিস না।
শুদ্ধ অসহায় চোখ তাকায়। ইরফান আবারও বলে,
- তাছাড়া কিছুক্ষণ আগেই তো বললি, আমার মতো মানুষের সাথে থাকা উচিৎ না। আমিও চাইনা এতো ভালো মানুষেরা আমার মতো মানুষের সাথে থাকুক।
শুদ্ধ আবারও এসে ইরফানকে জাপ্টে ধরে। ইরফানের পিঠে হাত বুলিয়ে বলে,
- তুই আমার সোনা ভাই। আমি ওটা রে'গে বলেছি।
তুই আমাদের কাছে ভ্যালুলেস না। আমরা বুঝেছি, তুই নাছিমের জন্য কষ্ট পেয়েছিস,, কিন্তু তখন হঠাৎ নাছিমের খোঁজ পেলে তুই অস্বীকার করলেও তোদের মাঝে বিরাট ঝামেলা হতো।
এরপর ইরফানকে ছেড়ে ইরফানের দু'হাত ধরে বলে,
- তুই একটু ভাব তো,নাছিমের সাথে আমাদের আজকের পরিচয়? আমরা ছোটবেলার ফ্রেন্ড না? বড়সড় ঝামেলা হলে সেটা সলভ করতে আরও ঝামেলা হয়। এর জন্য ডিসটেন্স এর দরকার ছিল। নাছিম এর দিক টা একটু বোঝ।
ইরফান শুদ্ধর হাত ঝাড়া মেরে চিবিয়ে চিবিয়ে বলে,
- ও আমার বউকে নিয়ে ভাববে, আর আমি ওর দিক বুঝব? আমার বার্ডফ্লাওয়ারকে ও ফিল করবে, আর আমি চুপ থাকবো? আমার বার্ডফ্লাওয়ারে জন্য ওর চোখ ভিজবে, আমি তা মেনে নিব? নো। আমার বার্ডফ্লাওয়ার যাস্ট আমার ফিলিংসে থাকবে।
ও যাস্ট আমার কল্পনায় থাকবে। ওকে নিয়ে ভাবার রাইটস কারো নেই।
নাছিমকে আমি খু'ন করে ফেলব।
শুদ্ধ কি বলবে বুঝল না। সে বুঝল, ইরফানের এমন হয়েছে, না তো মানতে পারছে, নাছিম মাইরাকে নিয়ে ভাবে এটা। আর না তো মানতে পারছে, নাছিমের সাথে দূরত্ব। অথৈ জলে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়েছে ইরফানের।
কিন্তু এ যে নাছিমকে বিয়ের জন্য ১০% খুঁজতো, আর ৯০% দেবদাস হয়ে খুঁজতো। এটা তো এ স্বীকার করবে না। তখনও করতো না। পারে শুধু ঝামেলা করতে। নিজেই নিজেকে চেনে না। শুদ্ধ গলা ঝেড়ে বলে,
- ৯০% দেবদাস হয়েই তো খুঁজতি! এখন অন্তত স্বীকার কর।
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
- আমার এতো ফা'ল'তু টাইম নেই, ওর জন্য ভেবে টাইম ওয়েস্ট করব।
শুদ্ধ ফাইজের দিকে তাকালো। ফাইজ মিটিমিটি হাসছে। শুদ্ধ-ও হাসলো। এরপর কিছু একটা ভেবে মনে মনে হেসে বলে,
- নাছিম এক্সিডেন্ট করেছে।
কথাটা শুনেই ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। ভীত স্বরে বলে,
- হোয়াট? কিভাবে? কোথায় ও?
শুদ্ধ সাথে সাথে বলে,
- মিথ্যা বললাম।
ইরফান রে'গে যায়। এগিয়ে এসে শুদ্ধর গালে ঠাস করে থা'প্প'ড় মেরে দেয়। শুদ্ধ গালে হাত দিয়ে অসহায় কণ্ঠে করে,
- শা'লা বউয়ের কাছে দাঁত ফেলার ডায়লগ দিয়ে, আমার দাঁত প্রাকটিক্যালি ফেলার চিন্তা করছিস?
ইরফান রে'গে শুদ্ধর কলার ধরে বলে,
- তুই মানুষ হবি না?
শুদ্ধ অসহায় কণ্ঠে বলে,
- মানুষ-ই তো আমি। তুই অস্বীকার করছিস, নাছিমের জন্য তোর ভাবার টাইম নেই। তাই প্রুভ দিলাম। প্রুভ পেয়ে আবার আমার উপর-ই ঝাল মেটাচ্ছিস!
ইরফান চরম বিরক্ত হয়ে তার চেয়ারে গিয়ে বসে চোখ বুজল। শুদ্ধ হাসলো। গালে হাত বুলিয়ে বিড়বিড় করল,
- ব্যাপার না। ভেবেছিল আরও থা'প্প'ড় খেতে হবে। একটা দিয়েই বেচারা হাঁপিয়ে গিয়েছে মনে হচ্ছে।
অতঃপর শুদ্ধ গলা ঝেড়ে ইরফানের উদ্দেশ্যে বলে,
- আচ্ছা যাই। কে যেন বলতো, এসব ভুলে যাওয়া কে সে হেইট করে। কিন্তু এখন তো ভুলে যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। আমাদের আর চেনে না। লাগবে না। ফাইজ গেলাম আমি। আর জীবনেও আসবো না। কারো বাড়িতেও আর যাবো না।
কথাগুলো বলে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। ফাইজ সোফা থেকে উঠলো না। সে মিটিমিটি হাসছে। ইরফান চোখ খুলে শুদ্ধকে বেরিয়ে যেতে দেখে বিরক্ত হলো। টেবিলের উপর থেকে পেপার ওয়েট নিয়ে শুদ্ধর পিঠে ছুঁড়ে মারে। শুদ্ধ পিঠে চিনচিন ব্য'থা অনুভব করে পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে বলে,
- এ্যাই বে'য়া'দ'ব তুই আমাকে মারলি কেন?
ইরফান ফোন স্ক্রোল করতে করতে গম্ভীর গলায় বলে,
- খাবার অর্ডার করেছি। না খেয়ে যাওয়া যাবে না।
শুদ্ধ হাসলো। এগিয়ে এসে ইরফানের সামনে বসে বলে,
- আমি একটু বেশিই দয়ালু, তাই তোর কথা ফেলতে পারলাম না।
_______________________
নাছিম তার মায়ের সাথে একটি বাড়িতে এসেছে। নাছিম আর তার মা মূলত আজ সকালে গ্রামে এসেছে। শুদ্ধ, মাইরার গ্রামে তাদের বেশ কয়েকজন আত্মীয়-স্বজন আছে। তাদের বাড়িতে কিছুদিন থাকবে। নাছিম আর তার মা আবারও রাশিয়া চলে যাবে। এজন্য সবার সাথে দেখা করতে এসেছে।
আপাতত নাছিম তার মায়ের সাথে যে বাড়িতে বসে আছে এই বাড়ি কার সে জানেনা। তার মা শুধু বলল, তার পরিচিত, সাথে তাকেও টেনে এনেছে। আশেপাশে তেমন কেউ নেই। দু'জন মহিলা নাছিমের মায়ের সাথে কথা বলছে। নাছিমের ফোনে কল আসায় সে তার মাকে বলে একটু সাইডে গিয়ে কল রিসিভ করে। বিজনেস রিলেটেড ছিল। কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। এরপর আবারও তার মায়ের দিকে এগোতে নিলে সামনে একটি মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। নাছিম ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটির বয়স ১৪-১৫ বছর ঠেকল তার কাছে। মেয়েটি ফিসফিসিয়ে বলে,
- ভাইয়া একটু বাইরে আসবেন?
নাছিম অবাক হয়ে বলে,
- কেন? আর কে তুমি?
মেয়েটি আবারও বলে,
- ভাইয়া প্লিজ একটু আসুন। আমার আপু আপনার সাথে কথা বলবে।
- তোমার আপু কে? আমি এখানে কাউকে চিনিনা।
মেয়েটি আবারও অনুরোধের সুরে বলে,
- ভাইয়া প্লিজ আসুন।
নাছিম যদিও বিরক্ত হলো। তবে বাইরে বেরিয়ে এলো মেয়েটির পিছু পিছু। মেয়েটি নাছিমকে বাড়ির একটু পিছনদিকে দাঁড় করিয়ে কোথায় যেন দৌড়ে গেল।
রাত তখন ৯ টা পেরিয়েছে। হঠাৎ-ই পিছন থেকে মেয়ে কণ্ঠে একজনের সালাম ভেসে আসে।
- আসসালামু-আলাইকুম ভাইয়া।
নাছিম পিছু ফিরে তাকায়। সালাম এর উত্তর নেয়। অবাক হয়, মেয়েটিকে দেখে। গ্রাম হওয়ায় আশেপাশে বেশ অন্ধকার,, তবে কোথাও কোথাও আলোর ছিঁটেফোঁটা আছে, সেখান থেকেই মেয়েটির মুখে আলো এসে পড়েছে। গোলগাল ফর্সা মেয়েটি। নাছিমের মনে হলো মেয়েটি অনেক কেঁদেছে। যে কেউ দেখলে বুঝব, মেয়েটি কেঁদেকেটে চোখমুখ পুরো ফুলিয়ে ফেলেছে। নাছিম সেসব রেখে মৃদুস্বরে বলে,
- তুমি আমাকে ডেকেছ? তুমি বলার জন্য স্যরি! বাট তোমাকে আমার চেয়ে অনেক ছোট মনে হয়েছে তাই বললাম। কি বলবে দ্রুত বলো।
সামিয়া একবার নাছিমের দিকে তাকিয়েছিল। আবারও মাথা নিচু করে দু'হাত তুলে অনুনয়ের সুরে বলে,
- ভাইয়া প্লিজ! এই বিয়েটা ভেঙে দিন।
নাছিম অদ্ভুদভাবে বলে,
- মানে?
সামিয়া কান্নামাখা গলায় বলে,
- আপনি চাইলে আমি আপনার পায়ে ধরব, তবুও আপনি এই বিয়েটা ভেঙে দিন। আমি আপনাকে বিয়ে করতে পারব না।
নাছিম হতভম্ব চোখে সামিয়ার দিকে চেয়ে আছে। সামিয়ার সব কথা তার মাথার উপর দিয়ে গেল। তার বিয়ে? কবে? কখন? এই মেয়েই বা কে? অবাক হয়ে বলে,
- বুঝলাম না। এসব ফা'ল'তু কথা বলছ কেন? কার বিয়ে? কিসের বিয়ে?
সামিয়া নিজেকে সামলে বলে,
- আমার আর আপনার বিয়ে দিয়ে দিবে। কাজী সাহেব কে ডাকতে গিয়েছে আমার মামা। দয়া করে আপনি না করুন ভাইয়া।
নাছিম এবার বোধয় বুঝলো, তার মা ঠিকঠাক কেন কিছু বলছিল না তাকে। এতোক্ষণ বুঝতে পারছিল না, এই অপরিচিত একটা বাড়িতে তাকে টেনে আনলো কেন! রা'গে চোয়াল শক্ত হয়ে যায় তার। বিড়বিড় করল,
- কাজটা ঠিক করলে না মা।
সামিয়া নাছিমকে চুপ দেখে অসহায় কণ্ঠে বলে,
- ভাইয়া কিছু বলছেন না যে?
নাছিম চোখ বুজে লম্বা শ্বাস টানলো। শক্ত গলায় বলে,
- ডোন্ট ওয়ারি। বিয়ে হবে না।
কথাটা বলে আর এক সেকেন্ড-ও এখানে দাঁড়ালো না নাছিম।
সামিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে আজকেই একটু গ্রামে তার মামাদের সাথে দেখা করতে এসেছিল। অথচ তার মামারা তাকে না জানিয়ে কিভাবে বিয়ে দেয়ার ব্যবস্থা করছিল। সামিয়া ঠিক করল, সে কালকে সকালের আলো ফুটতেই এই গ্রাম ছেড়ে চলে যাবে। আর আসবে না এখানে।
মলিন মুখে একবার দূর অজানায় তাকালো। তার বিধ্বস্ত মন, যেখানে সে শুদ্ধকে নিয়ে একটি স্বপ্নের ঘর সাজিয়েছিল। তার সেই স্বপ্নের ঘর আজও অ'ক্ষ'ত আছে। শুধু শুদ্ধ সাহেব অন্যের হয়ে গিয়েছে। আর সামিয়ার মন কল্পনাতে আটকে গিয়েছে।
দু'চোখের পাতা বেয়ে অবাধ্য অশ্রু গড়ালো। সযত্নে তা মুছে-ও নিল মেয়েটি। মুছে দেয়ার মানুষ তো শুধু তার কল্পনায়।
~
নাছিম তার মাকে কল করে জানিয়েছে, তার কাজ আছে। এরপর তার মাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। অন্যের বাড়িতে সিনক্রিয়েট করতে চায়না বলে আর সেখানে যায়-ই নি।
নাছিম একটি খোলা জায়গায় দাঁড়িয়ে আছে।জোছনার রাত। মৃদু বাতাস তার গা ছুঁয়ে দেয়। চাঁদের আলো এখানে ওখানে ছিটিয়ে পড়েছে। নাছিম মাঠের এক কোণায় বেশ বড়সড় এক গাছের সাথে ডান হাত ঠেকিয়ে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল।
মনে পড়ল, সেই দিনটির কথা, যেদিন মাইরাকে নাছিম প্রথম দেখেছিল।
একটি ছোট্ট মিষ্টি মেয়ে স্কুল ড্রেস পড়ে, কাঁধে একটি ছোট ব্যাগ ঝুলিয়ে বোধয় বাড়ি ফিরছিল। নাছিমের মনে হয়েছিল, একটি আস্ত পুতুল তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নাছিম অবাক হয়ে শুধু তাকিয়ে ছিল। ভালোবেসে নাম দিয়েছিল বার্বিডল। কতশত স্বপ্ন বুনেছিল সেই বার্বিডলকে নিয়ে,, বিয়ে করবে বলে মনের ঘরে কত আয়োজন করেছিল,, অথচ আজ সেই বিয়ে শব্দটায় কত-ই না তিক্ততা খুঁজে পায় সে। তাকে স্বাভাবিক করতে গিয়ে আর কত কষ্ট দিবে সবাই মিলে?
চোখজোড়া ঝাপসা হয়ে আসে নাছিমের। দূর অজানায় দৃষ্টি রেখে বিড়বিড় করল,
- বার্বিডলকে নিয়ে যতটা নিখুঁতভাবে স্বপ্ন সাজিয়েছিলাম, সব স্বপ্ন ততটাই নিখুঁতভাবে অপূর্ণ রয়ে গিয়েছে।
__________________________
রাত তখন প্রায় ১১ টা। ইরফান বাড়ি ফিরেছে। আসার সময় তার মাকে মাইরার কথা জিজ্ঞেস করলে তার মা জানায় মাইরা না খেয়েই ঘুমিয়েছে। ইরফান মাইরার জন্য তার মাকে খাবার দিতে বললে, তিনি মাইরার জন্য একটি প্লেটে খাবার বেড়ে ইরফানের হাতে দেয়। ভদ্রমহিলা মাইরার প্রতি ছেলের যত্নে ভীষণ আপ্লূত হয়। সে মা হিসেবে চাইতো তার ছেলে মাইরাকে মেনে নিক। একটু ভালোভাবে সংসার করুক। কিন্তু তিনি যতটা চাইতেন, ইরফান তার ভাবনার চেয়েও অনেক উপরে।
ইরফান ঘরে এসে মাইরাকে এলোমেলো ভাবে ঘুমাতে দেখল। হাতের প্লেট বেড সাইড টেবিলের উপর রাখে। এগিয়ে এসে মাইরার গলা চেক করল, ঘেমেছে না-কি, ঠাণ্ডা লাগছে। স্বাভাবিক দেখে সে ফ্রেশ হতে গেল। প্রায় মিনিট দশেক সময় নিয়ে সাওয়ার শেষ করে। একটি কালো গ্যাবার্ডিন প্যান্ট পরল। গায়ে কিছু জড়ালো না। এগিয়ে এসে এক পা মাটিতে রেখে আরেক পা ভাঁজ করে মাইরার পাশে বসে। ডান হাত বাড়িয়ে মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে ডাকে,
- বার্ডফ্লাওয়ার?
মাইরার কোনো সাড়া না পেয়ে ইরফান এগিয়ে এসে মাইরাকে দু'হাতে আগলে নিয়ে ঘুমন্ত মাইরাকে বসিয়ে তার সাথে জড়িয়ে ধরে। মাইরা ঘুমের মাঝে নড়েচড়ে আবারও ইরফানের বুকে আরাম করে ঘুমায়। ইরফান মাইরার মুখ উঁচু করল। মাইরার শুকনো ঠোঁটজোড়ায় একটা চুমু খেয়ে আলতো কা'ম'ড় দেয়।
মাইরা বিরক্তিতে চোখমুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙেছে বোধয়। বিরক্তি ভরা ঘুমুঘুমু চোখ মেলে তাকায়। মুখের সামনে ইরফানকে দেখে সোজা হয়ে বসে। ইরফান কিছু বলল না, মাইরাকে ছেড়ে দেয়। মাইরা তার ডান হাত ঠোঁটে বুলিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে,
- মনে হচ্ছে আমাকে তেলাপোকা কা'ম'ড়ে'ছে।
ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। অতঃপর মুখাবয়ব স্বাভাবিক করে মাইরার দিকে চেয়ে বলে,
- স্টুপিট, আমার এখানে তেলাপোকা কোথা থেকে আসবে?
কথাটা বলে বেডসাইড টেবিলের উপর থেকে ভাতের প্লেট নেয়।
মাইরা দু'হাতে চোখ ডলে ইরফানের দিকে একটু এগিয়ে যায়। এরপর তার দু'হাতে ইরফানের দু'গাল ধরে ইরফানের মুখ তার দিকে ফিরিয়ে বলে,
- আমি কি বলেছি, ওটা আসল তেলাপোকা? ওটা হলো নকল তেলাপোকা। সে দেখতে মূলত ইংরেজ সাদা বিলাইদের মতো। আর স্বভাব তেলাপোকাদের মতো কুটুস কুটুস করে কা'ম'ড়া'নো।
ইরফান অদ্ভুদভাবে মাইরার দিকে তাকায়। মাইরা কথাগুলো বলে ইরফানের গাল ছেড়ে দেয়। এরপর ইরফানের বাহুতে কপাল ঠেকিয়ে মিটিমিটি হাসে। ইরফান মাইরার দিকে চেয়ে বলে,
- বাঁদরামি করলে, পুরো বডিতে ট্যাটু বসানো স্টার্ট করব।
মাইরা কিছু বললো না। ইরফান ভাত মাখিয়ে মাইরার সামনে এক লোকমা ধরলে মাইরা অবাক হয়ে বলে,
- আপনি খাবেন না?
ইরফান মাইরার মুখে খাবার তুলে দিয়ে ছোট করে বলে,
- শুদ্ধ আর ফাইজ এর সাথে খেয়েছি।
মাইরা মুখের ভাত চিবোতে চিবোতে একটু মন খারাপ করে বলে,
- ওহ।
ইরফান বা হাতে মাইরাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর মুখ এগিয়ে নিয়ে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। মানে সে খাচ্ছে। আর এই লোক কি শুরু করল! ইরফান মাইরার মুখ থেকে একটা মাংস তার মুখে নিয়ে মাইরাকে ছেড়ে দেয়। মাইরা কপাল চাপড়ায়। এই লোকটা আসলেই এক নাম্বার পা'গ'ল।
ইরফান মাইরার মুখ তার দিকে ফিরিয়ে মৃদুস্বরে বলে,
- স্যরি বউ! আর কখনো বাইরে খাবো না।
মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। মাইরা ইরফানের জন্য-ই না খেয়ে ঘুমিয়েছিল। ইরফানের সাথে খাবে বলে। ইরফান খেয়ে এসেছে শুনে একটু মন খারাপ হয়েছিল। ইরফান সব বুঝে গেল? মাইরা বলার মতো কিছু পায় না। ইরফান ধীরে ধীরে মাইরাকে সবটুকু ভাত খাইয়ে দেয় নিজ হাতে।
এরপর হাত ধুয়ে এসে মাইরার পাশে বসলে, মাইরা এগিয়ে এসে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান মৃদু হাসলো। দু'হাতে মাইরাকে জড়িয়ে নেয়। মাইরা ইরফানের উদাম বুকে কয়েকবার নাক ঘষে। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে বলে,
- একটা কথা বলি?
ইরফান ছোট করে বলে,
- বলো।
মাইরা কেমন করে যেন বলে,
- আপনি আমাকে আগে মা'র'তেন কেন শিসরাজ?
ইরফান অসহায় চোখে তাকালো। মাইরা সেই আগের ইরফানের সাথে এই ইরফানকে মেলাতে পারেনা, এজন্যই এমন প্রশ্ন করেছে। কথাটা বলে মাইরা চোখ বুজে নেয়। ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড়িয়ে বলে,
- আপনি এখন আমাকে মা'রেন না কেন শিসওয়ালা?
ইরফান মাইরাকে শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে। মাইরার কাঁধে চুমু এঁকে বলে,
- স্যরি বার্ডফ্লাওয়ার! আমি রা'গ কন্ট্রোল করতে পারতাম না। অ্যান্ড চঞ্চল মেয়েদের আমি টলারেট করতে পারতাম না। বাট, ইউ আর আ ম্যাজিক্যাল গার্ল। বার্ডফ্লাওয়ারের সংস্পর্শ আমার রা'গ কমিয়ে দিয়েছে। আমার অপছন্দের মানুষকে টলারেট করতে শিখিয়েছে।
তুমি আমাকে পানিশমেন্ট দিতে চাও বার্ডফ্লাওয়ার?
কথাগুলো বলে ইরফান মাইরার দিকে তাকালে দেখল মাইরা ঘুমিয়ে গিয়েছে। একটু পর মনে হলো মাইরা কি যেন বিড়বিড় করছে। ইরফান কান পাতলে এলোমেলো কণ্ঠে শুনতে পায়,
- শিসরাজকে পানিশমেন্ট দিতে চাই।
ইরফান মাইরার কথায় হেসে ফেলল। মাইরার ঘুমের মাঝে কথা বলার হ্যাবিট টা অনেকদিন পর দেখল। মাইরার এই হ্যাবিট টা ইরফানের বেশ ভালো লাগে। মাইরাকে বুকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে,
- দিয়ে দিব পানিশমেন্ট।
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৭৯
[Page - DrmShohagHoney]
পরদিন সকাল সকাল সামিয়া তার মামার বাড়ি থেকে বেরিয়েছে। ঘড়িতে তখন ৯ টা বেজে ১০ মিনিট। সামিয়া তার মামা মামিকে না বলেই বেরিয়ে এসেছে। অনেকটা পথ এসে তার মামিকে কল করে বলে দিয়েছে, সে শহরে ফিরে যাচ্ছে। এখানে থেকে আর কোনো রিস্ক নিতে চায় না সে। বাসস্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে উঠে বসে সামিয়া। আর ১৫ মিনিট পর বাস ছাড়বে বলেছে।
নাছিমকে সকাল সকাল তার মা বাড়ি থেকে বেরতে দেখে,, তিনি এগিয়ে এসে বলেন,
- কোথায় যাচ্ছিস বাবা?
নাছিম মায়ের কথায় দাঁড়িয়ে পড়ল। গতরাত থেকে তার মায়ের সাথে কথা বলেনি সে। প্রচন্ড রে'গে আছে তার মায়ের উপর। তাকে না জানিয়ে কি করে বিয়ের ব্যাপারে এতোটা এগোতে পারলো? তার মা কি জানে না, তার সিচুয়েশন? আবারও মায়ের ডাকে নাছিম পিছু ফিরে তাকালো।
- তুই কি আমার উপর রা'গ করেছিস বাবা? আমার কি ইচ্ছে করে না, ছেলের বউ ঘরে আনতে? কেন এমন জেদ করছিস বল তো? কোথায় যাচ্ছিস না খেয়ে দেয়ে?
নাছিম শক্ত গলায় বলে,
- বি'ষ আনতে যাচ্ছি। খাবারে মিশিয়ে খাইয়ে দিও। তাহলে আর আফসোস হবেনা ছেলের বউয়ের জন্য। কারণ আমি তো বেঁচেই থাকবো না।
মুহূর্তেই নাছিমের মায়ের চোখজোড়া ভরে ওঠে। ভারী গলায় ডাকে,
- নাছিম?
নাছিম চোখ বুজল। রা'গ সংবরণ করে মৃদুস্বরে বলে,
- স্যরি মা!
একটু থেমে আবারও বলে,
- বিয়ে শব্দ টা আমার সামনে উচ্চারণ করে পুরনো ঘা আর তাজা করে দিওনা মা, প্লিজ!
কথাটা বলে হনহন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। নাছিমের মায়ের চোখ থেকে একফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার ছেলের জীবন কী আর গোছানো হবে না?
নাছিম গ্রামের বাড়ি থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে এসেছে। তার অফিসের লোককে কল করে জানিয়েছে, তার মাকে যেন গ্রাম থেকে নিয়ে যায়। সে বাসে যাবে। বাসে যাওয়া আসার অভ্যাস নাছিমের আগে থেকেই আছে। মাঝে মাঝে গাড়ি ছাড়া এভাবেও ভালো লাগে। বাসের সামনে দাঁড়িয়ে সেদিনের কথা মনে পড়ল, যেদিন সে মাইরার পাশের সিটে বসায় মাইরা চেঁচিয়ে উঠেছিল। এরপর সে সিট এক্সচেঞ্জ করেছিল। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সে মাইরার দিক থেকে কখনো কোনো সাইন পায়নি, তবে সে সবসময় মাইরাকে নিয়ে ভাবতো, সবটা সময়। কিন্তু তখন জানতো না, মাইরা তারই বন্ধুর ভালোবাসা সাথে বউ। ভাবনাগুলো চেপে বাসে উঠে পড়ল। এগিয়ে গিয়ে সিট নম্বর অনুযায়ী একটি ফাঁকা সিটে নাছিম বসে পড়ে। কেউ পাশে বসায় সামিয়া চোখ মেলে পাশে তাকিয়ে নাছিমকে দেখে অবাক হয়ে বলে,
- আপনি এখানে বসছেন কেন?
নাছিম বাম দিকে সামান্য ঘাড় বাঁকিয়ে বলে,
- এটা আমার...
সামিয়াকে দেখে থেমে যায়। আরে এটা সেই মেয়ে না? যে গতরাতে তার কাছে এসে বিয়ে ভাঙতে বলেছিল? হ্যাঁ সেই মেয়েই তো। কিছু বলল না। সোজা হয়ে বসে গলা ঝেড়ে বলে,
- এটা আমার সিট।
সামিয়া কিছু বলল না। জানালার দিকে আরেকটু চেপে বসল। নাছিম ব্যাপারটা বুঝতে পেরে সে-ও ডান দিকে একটু সরে বসল। ডান পা খানিকটা বেরিয়ে আছে, এভাবেই থাকলো নাছিম। সামিয়া যদিও আড়চোখে দেখেছে, কিন্তু কিছু বলল না। মনে মনে বেশ বিরক্ত হলো। দুনিয়ায় আর মানুষ ছিল না? এই লোককেই এখানে বসতে হলো? তার চেয়েও বড় কথা, কোনো মেয়ে ছিল না? অ'স'হ্য লাগলো সামিয়ার। কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না।
কয়েক সেকেন্ডের মাঝে বাস ছেড়ে দেয়। সামিয়া জড়সড় হয়ে বসেছে। জানালা খুলে রাখায় মৃদু হাওয়া জানালার ফাঁক দিয়ে ভেতরে এসে সামিয়া, নাছিমের গা ছুঁয়ে দেয়।
বাস চলতে থাকে। সামিয়ার দৃষ্টি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পানে, যা আপাতদৃষ্টিতে চলমান মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়।
সামিয়া আড়চোখে নাছিমের দিকে তাকালে দেখল নাছিম সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও দৃষ্টি বাইরে নিবদ্ধ করে।
রাতে ঠিক করে ঘুম না হওয়ায় সামিয়ার চোখে ঘুম ধরা দেয়। অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণের মাঝে সামিয়া ঘুমিয়ে যায়।
এদিকে নাছিমের-ও একই অবস্থা। কখন ঘুমিয়েছে বুঝতেই পারেনি।
হঠাৎ-ই বাসের ঝাঁকুনিতে নাছিম, সামিয়া দু'জনের মাথা একসাথে ধাক্কা লাগে। ধাক্কা টা বেশ জোরেই লেগেছে। সামিয়া, নাছিম দু'জনের কাঁচা ঘুম ভেঙে যায়। ঘুমুঘুমু চোখ মেলে তাকালে দু'জনের চোখাচোখি হয়। ব্যাপারটা কি হয়েছে, কেউ-ই ঠিক করে বুঝতে পারছে না। যখন বুঝল দু'জনের মাথা একসাথে ঠেকিয়ে আছে, নাছিম দ্রুত সোজা হয়ে বসে। সামিয়া নিজেও সোজা হয়ে ডান হাতে মাথার ডান পাশ ডলে। অনেক ব্য'থা পেয়েছে বেচারি। নাছিম আড়চোখে দেখল সামিয়া মাথা ডলছে। সে গলা ঝেড়ে বলে,
- স্যরি!
সামিয়া মৃদুস্বরে বলে,
- আমিও স্যরি!
নাছিম আর কিছু বলল না। সামিয়া বামদিকে সিটে মাথা এলিয়ে রেখে চোখ বুজল। প্রায় ঘণ্টাখানেক সময় পেরিয়ে যায়। নাছিম ঘুমায়নি। হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। সামিয়া বোধয় ঘুমিয়েছে। রাস্তার মোড় ঘুরতে গিয়ে সামিয়া ঘুমের ঘোরে এবার নাছিমের সাথে জোরেসোরে এক ধাক্কা খায়। বেচারির ঘুম তো ভেঙেছেই, সাথে নাছিমের অদ্ভুদ দৃষ্টি দেখে মেয়েটি ল'জ্জায় নুইয়ে পড়ে। মাথা নিচু করে মিনমিন করে বলে,
- ভাইয়া আমি স্যরি! আসলে ঘুমিয়ে থাকায় বুঝতে পারিনি।
নাছিম বেশ কিছুক্ষণ চুপ থাকে। সামিয়ার কথার উত্তর না করে প্রশ্ন করে,
- বিয়ে ভেঙে দিতে বলছিলে কেন?
সামিয়া সাথে সাথে মাথা তুলে নাছিমের দিকে তাকায়। সে তো অন্যকাউকে বিয়ে করার কথা ভাবতে পারেনা। আর কারণটা সে নাছিমকে কি করে বলবে? যেখানে নাছিম শুদ্ধর ফ্রেন্ড। সামিয়া নাছিমকে শুদ্ধর ফ্রেন্ড হিসেবে চেনে। তবে নাছিমের সাথে তার মামা বিয়ে দিতে চাইছিল, এটা সে গতকাল নাছিমকে বিয়ে ভেঙে দিতে বলার কথা আসার পর নাছিমকে দেখে চিনেছিল। এরপর তার কাজিনদের কাছে শুনেছিল, নাছিম মাইরাকে পছন্দ করত, তার কাজিন কোথা থেকে জেনেছে সামিয়া তা জানেনা। কিন্তু নাছিম তাকে বিয়ে করতে গিয়েছিল, মাইরাকে পছন্দ করার পর-ও। ব্যাপারটা সামিয়ার কাছে একটু অদ্ভুদ লেগেছে। আবার ভেবেছিল, হয়তো নাছিম মুভ অন করে ফেলেছে, কিন্তু সে তো পারেনি।
নাছিম আবারও বলে,
- বলছো না যে?
সামিয়া জবাব দেয়,
- আপনি মাইরাকে ভুলে গিয়ে মুভ অন করেছেন, কিন্তু সবাই তো এক নৌকার মাঝি নয়। আমার নৌকা আলাদা।
নাছিম বিস্ময় দৃষ্টিতে তাকায় সামিয়ার দিকে। সামিয়া কথাটা বলে দৃষ্টি ফিরিয়ে নেয় নাছিমের দিক থেকে। নাছিম অবাক হয়ে বলে,
- হ্যালো মিস! আমি বিয়েতে সম্মতি দিলে এতোক্ষণে তুমি আমার বউ থাকতে!
সামিয়া বাইরে দৃষ্টি রেখে উত্তর করল,
- জ্বি, সম্মতি না দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
নাছিম ফোঁস করে শ্বাস ফেলে বিরক্তি কণ্ঠে বলে,
- মা আমাকে না জানিয়ে তোমাদের বাড়ি নিয়ে গিয়েছিল, নয়তো এই টপিক এতোদূর গড়াতো না। আর তাছাড়া আমি এমন নৌকার মাঝি, যে নৌকায় কেউ কখনো উঠতে পারবে না।
সামিয়া মলিন মুখে প্রকৃতি দেখে। কেন যেন তার ভালো লাগছে না। সে বুঝল, শুদ্ধর ফ্রেন্ড নাছিমের তার মতোই অবস্থা। সে তার ফ্রেন্ড, তার কাজিনদের মতো নাছিমকে নিয়ে বিদ্রুপ করল না। ভাবলো না, একজন বিবাহিত মেয়ের জন্য কেন জীবন থেমে রাখে? যেখানে সে সুখে-শান্তিতে সংসার করছে? কথাগুলো বলা যতটা সহজ, মানা কি ততটা সহজ? চাইলেই ভুলে যাওয়া যায়? মুখে যায়, মনে নয়।
নাছিম প্রশ্ন করে,
- তুমি পড়াশোনা করছ?
সামিয়া মৃদুস্বরে বলে,
- জ্বি। অনার্স সেকেন্ড ইয়ারে।
- আমার ব্যাপারে কিভাবে জানলে?
সামিয়া নাছিমের দিকে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিয়ে বলে,
- আমার কাজিনদের থেকে শুনেছি। আর মাইরা তো আমাদের গ্রামের-ই মেয়ে।
নাছিম সাথে সাথে প্রশ্ন করে,
- বার্বিডল জানে?
সামিয়া অদ্ভুদভাবে তাকায়। নাছিম কেমন যেন হঠাৎ-ই বিচলিত হয়ে প্রশ্নটা করল। সামিয়া জিজ্ঞেস করে,
- বার্বিডল কে?
নাছিম চুপ থাকলো। সামিয়া হয়তো বুঝল। তাই আর জিজ্ঞেস না করে উত্তর করল,
- আমি এসব ব্যাপারে জানিনা। তবে আপনি তার জন্য দেবদাস হয়েছেন এটা মেবি ও জানেনা।
নাছিম কিছুটা বিব্রতবোধ করে। সামিয়া দীর্ঘশ্বাস ফেলল। নাছিম আবারও প্রশ্ন করে,
- তোমার বয়ফ্রেন্ড আছে?
সামিয়া মৃদু হেসে বলে,
- জ্বি।
নাছিম চোখ বুজে বলে,
- ওহ ওকে। নিউ লাইফের জন্য কংগ্রাচুলেশনস। বয়ফ্রেন্ড কে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালাচ্ছ নিশ্চয়ই? ছেলেটার ভাগ্য আছে বলতে হবে।
সামিয়া ঘাড় ফিরিয়ে নাছিমের দিকে তাকায়। অতঃপর বলে,
- সে বিবাহিত!
সামিয়ার কথাটা শুনে নাছিম ভ্রু কোঁচকালো। একটু পর চোখ মেলে সামিয়ার দিকে তাকিয়ে বলে,
- এক বিবাহিত ছেলের জন্য তুমি বিয়ে করছ না?
নাছিমের কথাটা সামিয়ার পছন্দ হলো না। তার মনে হলো, তার ফ্রেড, কাজিনদের মতো নাছিম-ও তাকে নিয়ে বিদ্রুপ করল। মেয়েটির মন খারাপ হয়। নিজেকে সামলে বলে,
- ঠিক যেমন আপনি।
নাছিম থতমত খেয়ে তাকায়। গলা ঝেড়ে বলে,
- ছেলে আর মেয়ের মাঝে অনেক তফাৎ আছে। তোমাকে একদিন না একদিন বিয়ে করতেই হবে। বাট আমি ছেলে,, আমার জন্য সিঙ্গেল থাকাটা খুব বেশি প্রবলেম হবে না।
সামিয়া কিছু বলল না। নাছিম আবারও বলে,
- তোমার মুভ অন করে বিয়ে করা উচিৎ।
সামিয়া মৃদু হেসে বলে,
- আপনি পারবেন?
নাছিমের মুখ আগের চেয়েও মলিন হলো। বিয়ে শব্দটার সাথে বার্বিডলের একটা কানেকশন ছিল তার লাইফে। আর এখন বিয়ের সাথে বি'ষের কানেকশন পায়। বিয়েটা হয়তো আর সম্ভব নয় তার দ্বারা।
বাস কাঙ্ক্ষিত জায়গায় এসে দাঁড় করালে নাছিম দীর্ঘশ্বাস ফেলে সিট থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে বাস থেকে নেমে যায়। সামিয়া বেশ কিছুক্ষণ বসে থাকলো। একে একে সবাই নেমে গেলে সামিয়া আস্তেধীরে বাস থেকে নেমে যায়।
.
.
.
মাইরা কলেজ শেষে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসে। একসাইডে দাঁড়িয়ে ইরফানের অপেক্ষা করে। আজ মিলা কলেজ আসেনি বলে মাইরার মুড অফ। পরিচিত কাউকে দেখে মাইরা সামনের দিকে এগিয়ে যায়। পিছন থেকে মেয়েটির কাঁধে হাত রেখে বলে,
- সামিয়া আপু কেমন আছো?
সামিয়া মাইরার ডাকে পিছু ফিরে তাকায়। সে এখানে টিউশন পড়াতে এসেছে। আজ সকাল সকাল গ্রাম থেকে এসে জমানো কাজগুলো করে ঘুমিয়ে গিয়েছিল। লেট করে ঘুম থেকে ওঠায় তাড়াহুড়োয় খুচরো টাকা নেয়নি। দুটো পাঁচশ টাকার নোট নিয়ে বেরিয়েছে। এখন রিক্সায় এসে বেকায়দায় পড়েছে। অতঃপর মাইরার উদ্দেশ্যে বলে,
- মাইরা, তোমার কাছে খুচরো ৪০ টাকা হবে বোন?
মাইরা অসহায় কণ্ঠে বলে,
- না আপু। আমার কাছে পাঁচশ টাকার নোট আছে হয়তো। এটা চলবে না?
- পাঁচশ টাকা তো আমার কাছেও আছে। এটা হবে না। রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি আশেপাশে দোকানে দেখি পাই কি-না!
মাইরা মাথা নেড়ে বলে,
- আচ্ছা আপু।
মাইরা এক সাইড দিকে আবারও দাঁড়িয়ে ইরফানের জন্য অপেক্ষা করে। সামিয়া আশেপাশে বেশ কয়েকটা দোকানে খুচরা চায়, কিন্তু সবার একই উত্তর, খুচরা নেই। সামিয়া হতাশার নিঃশ্বাস ফেলে। কি করবে এখন?
এই ৫০০ টাকা দিয়ে দিবে? সে কত হিসাব করে দিন চালায়, ৫০ টাকা-ও কত সেভ করে। সেখানে পুরো ৫০০ টাকা গচ্চা যাবে? ভাবনার মাঝেই কিছুটা দূরে নাছিমকে দাঁড়িয়ে থাকতে দেখল। সামিয়া ভাবনা রেখে দ্রুতপায়ে নাছিমের দিকে এগিয়ে গিয়ে বলে,
- ভাইয়া আমাকে ৪০ টাকা ধার দিতে পারবেন?
নাছিম ফোনে কথা বলছিল। পরিচিত কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকালে সামিয়াকে দেখে অবাক হয়। আরও বেশি অবাক হয়, তার কাছে ৪০ টাকা চাওয়ায়। ফোনে কথা বলা শেষ করে মৃদুস্বরে বলে,
- বুঝলাম না।
সামিয়া হাত দিয়ে দাঁড় করিয়ে রাখা রিক্সাওয়ালা কে দেখিয়ে বলে, তার কাছে খুচরা না থাকায় ভাড়া দিতে পারছে না। নাছিম কিছু বলল না। এগিয়ে গিয়ে তার ওয়ালেট থেকে ৪০ টাকা বের করে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়।
সামিয়া নাছিমের পাশে দাঁড়িয়ে ছোট করে বলে,
- ধন্যবাদ।
এরপর নাছিমের দিকে তার হাতে থাকা পাঁচশ টাকা বাড়িয়ে দিয়ে বলে,
- আপনি এখান থেকে ৪০ টাকা নিয়ে বাকিটা আমাকে ফেরত দিন।
নাছিম তার ওয়ালেট পকেটে রাখতে রাখতে সামিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকায়। মৃদুস্বরে বলে,
- লাগবে না।
সামিয়া মাথা নেড়ে বলে,
- না না এমন করবেন না। আমি ঋণী হয়ে যাবো আপনার কাছে।
নাছিম হাতঘড়িতে একবার সময় দেখল। সে অফিসের একটা কাজে এখানে এসেছিল। কাজটি করে দ্রুত ফিরতে হবে। আগামীকাল ফ্লাইট।
কিছু একটা ভেবে সামিয়ার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে,
- আমি কাউকে হেল্প করে সেটা ফেরত নিইনা।
একটু থেমে আবারও বলে,
- আমার মনে হয়, আমরা একই নৌকার মাঝি। এটা সকালে প্রুভ হয়েছে। সেই হিসেবে ধরে নাও, উই আর জাস্ট ফ্রেন্ড। তাই এই হেল্প নরমাল।
এটুকু বলতেই নাছিমের ফোনে আবারও কল আসলে সে এক্সকিউজ মি বলে সামিয়ার পাশ কাটিয়ে চলে যায়।
সামিয়া হাতের টাকা তার ব্যাগে রেখে উল্টো ঘুরতে গিয়েও ঘুরলো না। পরিচিত কেউ দৃষ্টিতে আটকে গিয়েছে। শুধু পরিচিত? নাহ, ভীষণ পরিচিত! মনের ঘরে বাস করা সাহেব।
শুদ্ধ ফারাহ'র হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফারাহ'র চোখেমুখে ক্লান্তি। ভার্সিটির ক্লাস করে মেয়েটি ক্লান্ত হয়ে গিয়েছে। শুদ্ধ বা হাতে ফারাহ'কে নিজের সাথে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে,
- খারাপ লাগছে পাখি?
ফারাহ শুদ্ধর দিকে তাকিয়ে বলে,
- লাগছে। কিন্তু আইসক্রিম খেতে পারলে সব ক্লান্তি দূর হবে।
শুদ্ধ চারপাশে ঘাড় বাঁকিয়ে বলে,
- তোমাকে স্পেশাল আইসক্রিম খাওয়াতে না পারায় আমার মনটা পুড়ে যাচ্ছে গো পাখি।
ফারাহ ভ্রু কুঁচকে বলে,
- তোমার স্পেশাল আইসক্রিম তুমি-ই খাও। আমি নরমাল আইসক্রিম-ই খাবো।
শুদ্ধ আফসোসের সুরে বলে,
- না না, এসব কি বলো? বউ মানেই স্পেশাল। স্পেশাল বউকে নরমাল আইসক্রিম খাওয়ানো যায়? কিন্তু এসব স্পেশাল আইসক্রিম যেখানে সেখানে পাওয়া যায় না, বুঝলে পাখি? পার্কে বেশি পাওয়া যায়।
ফারাহ ভ্রু কুঁচকে বলে,
- মানে?
শুদ্ধ মিটিমিটি হেসে বলে,
- পাখি তো পার্কেই বেশি থাকে মেবি। স্পেশাল আইসক্রিম পাখির পেছন ছাড়া পাওয়া যায় না, বুঝনাই পাখি?
ফারাহ চোখমুখ কুঁচকে নেয়। শুদ্ধর বাহুতে কয়েকটা থা'প্প'ড় মেরে বলে,
- ছিঃ! তুমি জীবনে ভালো হবে না? আমার আইসক্রিম খাওয়ার মুড টাই নষ্ট করে দিল! খাবোই না আর।
কথাটা বলে ধুপধাপ পা ফেলে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেল ফারাহ। শুদ্ধ হাসলো। কিছু বলল না। দোকান থেকে দু'টো আইসক্রিম কিনে ফারাহ'র পিছু যায়। ফারাহ গাড়িতে উঠে বসেছে। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফারাহ'র সামনে আইসক্রিম বাড়িয়ে দিলে ফারাহ রে'গে বলে,
- এগুলো নিয়ে যাবে তুমি? খাওয়ার রুচি নষ্ট করে দিয়ে এখন বমি করাতে চাইছ?
শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে,
- ভালোবাসি তো! নরমাল আইসক্রিম চাইলে, নরমাল আইসক্রিম এনে দিলাম। নাও পাখি বউ, খেয়ে নাও।
ফারাহ আইসক্রিম দু'টো নিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর ঠাস করে রেখে বলে,
- তুমি কিনেছ, তুমি-ই খাবে। আমার মুখের খাবার কেড়ে নেয়াই তোমার কাজ।
শুদ্ধ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে মিটিমিটি হেসে বলে,
- স্পেশাল আইসক্রিম না খাওয়ানোর আফসোসে বউটা এতো রা'গ করছে! কি যে করি!
ফারাহ রে'গে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আড়চোখে ফারাহকে দেখে বলে,
- রাস্তাঘাটে এভাবে খেয়ে ফেলা চোখে দেখলে প্রবলেম হয় পাখি। বেড রুমে গিয়ে আমাকে খাবে কেমন?
ফারাহ দাঁত কটমট করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। তার নিজেকেই দু'টো থা'প্প'ড় দিতে ইচ্ছে করছে। শুদ্ধ গাড়ির গ্লাস দু'টো তুলে দিয়ে এগিয়ে এসে ফারাহ'র ঠোঁটজোড়ায় কয়েকটা শুকনো চুমু খেয়ে গালে গাল ঘষে মৃদুস্বরে বলে,
- এভাবে তাকালে ফারাহ পাখিকে আগুণ সুন্দরী লাগে! আমার সত্যিই প্রবলেম হয় পাখি।
শুদ্ধর কথা বলার ধরনে ফারাহ ল'জ্জা পায়। শুদ্ধ মৃদু হাসলো। আর কিছু বললো না। সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়।
.
.
সামিয়া ভেজা চোখে শুদ্ধ আর ফারাহকে পুরোটা সময় দেখল। গাড়ির ভেতর ওঠার পর আর দেখতে পায়নি। ওই আবদ্ধ গাড়িতেই দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল। শুদ্ধর বাড়ি থেকে বেরিয়ে আসার পর আজ প্রায় ১ বছরের মাথায় শুদ্ধকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পেল, তাও আবার সেই মেয়েটার সাথে, যে শুদ্ধর বউ। তার খারাপ লাগা শোভা পায় না। কিন্তু মন কি মানে? ভাবনার মাঝেই কখন যে রাস্তার অনেকটা মাঝখানে চলে এসেছে, মেয়েটি বুঝতেই পারেনি। পিছন থেকে মনে হলো মাইরার চিৎকার শুনতে পায়,
- সামি.......
বাকিটুকু আর শুনতেই পায় না, যেন ডাকটুকু থেমে গেল। সামিয়ার চোখদুটো স্থির হয়ে গেল। চোখের পলকে সামিয়ার স্থান হয় কয়েক হাত দূরে। একটি বড়সড় মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে ছিঁটকে গিয়ে পড়েছে পিচঢালা রাস্তার ওপর। মেয়েটির মনে হলো, দুনিয়া থেমে গিয়েছে,, নড়চড় বিহীন দেহ পিচঢালা রাস্তার উপর পড়ে রইল। স্থির দৃষ্টি নিবদ্ধ শুদ্ধদের ছুটে চলা গাড়িটির দিকে। যে গাড়ি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। সামিয়ার চোখজোড়াও বুজে আসলো। চোখের কোণ ঘেঁষে একফোঁটা পানি গড়িয়ে পড়ল। অস্ফুটস্বরে বেরিয়ে আসলো,
- সা.সাহেব ভালোও থাক.কবেন।
কথাটুকু বলেই চোখজোড়া বুজে নেয়।
মাইরা দৌড়ে এসে সামিয়ার পাশে বসে। মেয়েটির পুরো শরীর কাঁপছে। এইতো একটু আগেই একটি সুস্থ-সবল সামিয়ার সাথে কথা বলল মাইরা। মাত্র কয়েক মিনিটের মাঝেই কি হয়ে গেল? মাইরার নিজেকে দিশেহারা লাগে। আশেপাশে তাকালে দেখল সবাই চেয়ে আছে। কেউ এগোয় না। মাইরা কাঁদতে ইচ্ছে করল। এরা মানুষ না জা'নো'য়া'র? শহরের মানুষেরা কি এমন-ই হয়? মাইরা সামিয়ার গালে হাত দিয়ে ডাকতে লাগলো,
- আপু? সামিয়া আপু? প্লিজ চোখ খোলো।
সামিয়া চোখ খোলে না। কিন্তু থেকে থেকে কেমন ভারী নিঃশ্বাস ফেলে। মাইরা সামিয়ার পাশে থেকে উঠে দু'পা সামনে এগোলে নাছিমকে দেখে কান্নামাখা গলায় বলে,
- ভাইয়া? একটা হেল্প করুন প্লিজ!
নাছিম ঢোক গিলে কোনোরকমে বলে,
- কি হয়েছে বার্বি....
বাকিটুকু আর বলল না। মাইরা নিজেই দৌড়ে সামিয়ার কাছে এসে সামিয়ার পাশে বসে বলে,
- ভাইয়া সামিয়া আপুকে হসপিটালে নিতে হবে। আপু কথা বলছে না। আপুকে হসপিটালে নিয়ে চলুন না ভাইয়া!
নাছিম দৃষ্টি নিচু করলে র'ক্তা'ক্ত সামিয়াকে দেখে স্তব্ধ হয়ে যায়। এইতো কয়েক মিনিট আগেই মেয়েটি তাকে ডাকলো, তার কাছে হেল্প চাইলো। এটুকু সময়ের মাঝে কি হয়ে গেল? মাইরা নাছিমকল এখনো দাঁড়িয়ে থাকতে দেখে আবারও নাছিমের সামনে এসে অনুরোধের স্বরে বলে,
- ভাইয়া, আপনি অন্তত দয়া করে আপুকে হসপিটালে নিয়ে চলুন। এখানে কেউ এগিয়ে আসছে না। চলুন প্লিজ! লেট করলে আপুর কিছু হয়ে যাবে তো!
নাছিমের সম্বিৎ ফিরে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সামিয়ার পাশে বসে। নিজের সকল জড়তা কাটিয়ে র'ক্তা'ক্ত আ'ধম'রা সামিয়াকে কোলে তুলে নেয়। এরপর দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সামিয়ার বা হাত ছেড়ে দেয়া। নাক-মুখে র'ক্তের ছিটেফোঁটা।
মাইরা নাছিমের পিছু পিছু দৌড়ায়। নাছিম তার ব্যাকসিটের দরজা খুলে সামিয়াকে শুইয়ে দেয়। মাইরা নিজে থেকেই সামিয়ার মাথার কাছে উঠে বসে। সামিয়ার মাথাটা নিজের কেলে নিয়ে হাঁপানো কণ্ঠে বলে,
- ভাইয়া তাড়াতাড়ি চলুন প্লিজ!
নাছিম মাইরার দিকে তাকালো। মাইরার চোখে পানি। নাছিম অবাক হলো। সামিয়ার সাথে মাইরাকে কখনো দেখেনি। অথচ মাইরা এই মেয়েটার জন্য এতো ভাবছে কেন? ভাবনা রেখে দ্রুত গাড়িতে উঠে বসে। মাইরা সামিয়ার গালে হাত দিয়ে একটু পর পর ডাকে,
- সামিয়া আপু? এ্যাই সামিয়া আপু? ঠিক আছো? একটু আগেই তো আমার সাথে কথা বললে। সামিয়া আপু?
নাছিম গাড়ির স্পিড বাড়ায়। সামনের আয়নায় একবার দৃষ্টি পড়লে মাইরার কান্নামাখা মলিন মুখ দেখল। মাইরার কণ্ঠ কানে বারি খায়,
- সামিয়া আপু? ও সামিয়া আপু?
নাছিম বিড়বিড় করে উচ্চারণ করে,
- সামিয়া
এরপর মৃদুস্বরে বলে,
- মেয়েটি কে?
মাইরা সামিয়ার দিকে চেয়েই বলে,
- এটা তো সামিয়া আপু। আপনার বন্ধু শুদ্ধ ভাইয়ার সাথে বিয়ে ঠিক হয়েছিল। আপনি চিনেন না আপুকে?
কথাটা বলে মাইরা আবারও সামিয়াকে ডাকে। নাছিমের চোখেমুখে আরও বিস্ময় ভর করে। শুদ্ধর সাথে এই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল? আর মেয়েটি.. নাছিম আর ভাবতে পারলে না।
___________________
হসপিটালে এসে সামিয়াকে ওটি-তে নিতে হয়। মেয়েটির অবস্থা গুরুতর!
মাইরার টেনশনে মাথা কাজ করছে না। হঠাৎ-ই মনে পড়ল ইরফান তাকে কলেজে নিতে এসে খুঁজে পাবে না। তাকে না খুঁজে পেয়ে ইরফানের অবস্থা কি হবে? কি করবে এখন? কিছুটা দূরে নাছিমকে দেখে মাইরা এগিয়ে গেল সেদিকে। এরপর মৃদুস্বরে বলে,
- ভাইয়া আপনার ফোন টা একটু দিবেন?
নাছিম ঘাড় ঘুরিয়ে একবার মাইরার দিকে তাকায়। সাথে সাথে দৃষ্টি নিচু করে বলে,
- ফোন নেই।
তখনই নাছিমের ফোন বেজে ওঠে। মাইরা অদ্ভুদভাবে তাকায় নাছিমের দিকে। নাছিম কিছুটা বিব্রত হয়, তবে সে মাথা তুলল না। ফোন বের করে কলে কথা বলে পকেটে ফোন রেখে দেয়। মাইরা আবারও বলে,
- ভাইয়া ফোন টা একটু দিন না? দু'মিনিট পরেই দিয়ে দিচ্ছি।
নাছিম জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বার্বিডলের এভাবে বলা কথা তাকে কতটা কষ্ট দিচ্ছে, মেয়েটি যদি জানতো! নিজেকে সামলায়। গলা ভিজিয়ে শক্ত কণ্ঠে বলে,
- স্যরি! দিতে পারবো না।
কথাটা বলে নাছিম ঢোক গিলল, যেন একটা বড়সড় কাঁটা গিলে ফেলেছে।
মাইরা অসহায় চোখে তাকায়। এই লোকটা এমন অদ্ভুদ কেন? ইনি না ইরফানের ফ্রেন্ড, তাহলে এমন অদ্ভুদ কেন বুঝলো না।
কোথায় ভাবলো, ইরফানকে কল করে এখানে আসতে বলবে, কিন্তু সে তো ফোন-ই পাচ্ছে না। এখন ইরফানকে কিভাবে বলবে, সে এই হসপিটালে?
দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকালে ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। ইরফান দ্রুতপায়ে তার দিকেই আসছে
মাইরা মৃদুস্বরে বলে,
- শিসরাজ?
নাছিম মাইরার বলা আনকমন নিকনেইম টি শুনতে পেয়ে ভীষণ অবাক হয়। সামনে তাকালে ইরফানকে দেখে ঢোক গিলে।
মাইরা ইরফানের দিকে এক পা বাড়ানোর আগেই ইরফান মাইরাকে দু'হাতে জাপ্টে ধরে তার বুকে। নাছিম দেখল ইরফানের দু'হাতের বন্ধনীর মাঝে মাইরাকে। দ্রুত চোখ সরিয়ে নিয়ে কয়েকপা বামদিকে সরে দূরে গিয়ে দাঁড়ায়।
ইরফান মাইরাকে শক্ত করে ধরে মৃদুস্বরে বলে,
- মাই বার্ডফ্লাওয়ার। কি হয়েছে তোমার? তুমি কি সিক?
মাইরা ইরফানের থেকে নিজেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মাইরার সাদা হিজাবে র'ক্তে'র ছিটেফোঁটা দেখে ভীতস্বরে বলে,
- হোয়াট হ্যাপেন্ড বার্ডফ্লাওয়ার? আর ইউ ওকে?
কথাটা বলতে বলতে ইরফানের দৃষ্টি আটকায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা নাছিমের উপর। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়।
মাইরা কোনোরকমে বলে,
- না না আমি ঠিক আছি। আমি তো....
মাইরার কথা বলার মাঝে ইরফান নাছিমের উদ্দেশ্যে চিৎকার করে বলে,
- এখানে কি করছিস তুই?
মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। সে তার বলা কথাটুকু শেষ করতে পারে না। নাছিম ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে,
- ইরফান আমি...
ইরফান চিবিয়ে চিবিয়ে বলে,
- তোকে আমি খু'ন করব নাছিম।
নাছিম ঢোক গিলল। মাইরা একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার নাছিমের দিকে। ইরফান মাইরার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মাইরা ইরফানের দৃষ্টিতে ভ'য় পায়। ইরফান মাইরার হাত শক্ত করে ধরল। মাইরা হাতে ব্য'থা পায়। বা হাতে ইরফানের হাত ছাড়াতে চায়, তবে পারে না।
ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল। দ্রুতপায়ে হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। মাইরা ইরফানের পায়ের সাথে তাল মেলাতে পারে না।
পিছন থেকে নাছিম অসহায় চোখে তাকায়। সে জানতো, মাইরা তার ফোন থেকে ইরফানকে কল করলে ইরফান তাকে যা-ই বলুক,, মাইরাকে রে'গে কি না কি বলবে,, ইরফানের রা'গ মাইরার জন্য তার ভ'য় লাগে। প্রথম প্রথম মাইরাকে কত মারতো! আজ আবার মা'রবে না তো? তার জন্য বার্বিডল আবরও মার খাবে? নাছিম জড়তা নিয়ে বলে,
- ইরফান ওকে কিছু বলিস না। আমি....
ইরফান সাথে সাথে পিছু ফিরে। ভস্ম করে দেয়া চোখে তাকায় নাছিমের দিকে। ইরফানের দৃষ্টিতে নাছিম থেমে যায়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে,
- আমার ধৈর্যের পরীক্ষা নিস না নাছিম।
নাছিম মাথা নিচু করে নেয়। মাইরা কিছুই বুঝতে পারছে না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরফান মাইরার হাত টেনে এগিয়ে গিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। নাছিমের দৃষ্টিতে অসহায়ত্ব!
ইরফান মাইরাকে নিয়ে তার গাড়ির সামনে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে দিলে মাইরা ইরফানের দিকে তাকায়। মিনমিন করে বলে,
- আপনার কি হয়েছে?
ইরফান ডান হাত তুলে মাইরার গাল চেপে ধরতে গিয়েও আলগা করে ফেলে হাত। দাঁতে দাঁত চেপে বলে,
- ইউ নো বার্ডফ্লাওয়ার? আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি খু'ন করে ফেলি। বাট আই কান্ট। কজ, ইউ আর মাই....
ইরফান বলার আগেই মাইরা বলে ওঠে,
- হার্ট।
ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরা ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে,
- আপনি রা'গ করেছেন কেন শিসওয়ালা?
ইরফান মৃদুস্বরে বলে,
- গাড়িতে বসো।
মাইরা ঢোক গিলে বলে,
- আপনাদের দুই বন্ধুর মাঝে কি আমাকে নিয়ে ঝামেলা হয়?
ইরফান শক্ত কণ্ঠে বলে,
- থা'প্প'ড় খেতে চাইছ? রাগিয়ো না আমায়। ফাস্ট বসো।
মাইরা এসব ভাবনা রেখে বলে,
- আপনি......
ইরফান মাইরাকে ঠেলে সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা শব্দ করে লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মাইরা দ্রুত ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে,
- কোথায় যাচ্ছেন শিসওয়ালা? যাবেন না। আমার কথাটা একটু শুনুন।
ইরফান চোয়াল শক্ত করে নেয়। গাড়ির ব্রেক কষে
বা হাতে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরার মুখ চেপে রে'গে বলে,
- আবার ওখানে যাবি? এ্যাই তোরা আমার মাথাটা ঠাণ্ডা রাখতে দিবি না বলে মিশনে নেমেছিস?
মাইরা তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মাইরার দিকে। মাইরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে মাইরার মুখ থেকে তার হাত সরিয়ে নেয়। মাইরা ভাঙা গলায় বলে,
- আপনি আমাকে অকারণে রা'গ দেখাচ্ছেন কেন শিসওয়ালা? আপনি যে বলেছিলেন আর রা'গ দেখাবেন না।
ইরফান কেমন করে যেন তাকায় মাইরার দিকে। একটু পর ইরফান মাইরাকে দু'হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মৃদুস্বরে বলে,
- স্যরি! তোমার বডিতে এসব কীসের ব্লাড বার্ডফ্লাওয়ার? অ্যান্ড এখানে কেন এসেছ? অ্যান্ড নাছিম......
একটু বলে থেমে যায় ইরফান। নাছিমের কথা ভাবতেই প্রচন্ড রা'গ উঠছে তার। সে বারবার মাইরার দিকে তাকিয়ে রা'গ নেভাচ্ছে যেমন, তেমনি নাছিম মাইরার আশেপাশে ছিল ভাবতেই ঠাণ্ডা মে'জা'জ গরম হয়ে যাচ্ছে। রা'গ থেকেই মাইরাকে গায়ের সর্বশক্তি দিয়ে মাইরাকে নিজের সাথে চেপে ধরে। মাইরা চোখ বুজল। ইরফানকে সে বুঝল। কিছু বললো না। ডান হাত ইরফানের পিঠে রেখে মৃদুস্বরে বলে,
- আপনি জানেন? শুদ্ধ ভাইয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল, সে এক্সিডেন্ট করেছে। ওই আপুটার অবস্থা একটুও ভালো নয় শিসওয়ালা।
মাইরার কথা শুনে ইরফান মাইরাকে ছেড়ে দেয়। অবাক হয়ে তাকায় মাইরার দিকে। মাইরার চোখজোড়া ভেজা। ভাঙা গলায় বলে,
- সামিয়া আপুর ওখানে নিয়ে যাবেন শিসওয়ালা? নিয়ে চলুন না?
ইরফান ছোট করে বলে,
- পরে নিয়ে আসবো।
কথাটা বলে গাড়ি স্টার্ট দেয়। মাইরা অসহায় চোখে তাকায়। তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরে আনবে বলেছে যখন, তখন আনবে।
.
.
.
- আপনার পেশেন্ট এর অবস্থা ক্রিটিকাল। চাইলে দেখা করতে পারেন।
ডক্টরের কথায় নাছিম দ্রুত মাথা তুলে তাকায়। সামিয়ার কথা মনে পড়তেই সে দ্রুতপায়ে ওটি রুমের দিকে এগিয়ে যায়।
ভেতরে গিয়ে দেখল সামিয়া মেয়েটি কেমন যেন ছটফট করছে। নাছিম ঢোক গিলল। সামিয়ার মুখ দেখলে তার বারবার শুদ্ধর কথা মনে পড়ছে।
সামিয়া এমন ছটফট করছে কেন? নাছিমের কেমন যেন ভ'য় লাগলো। সামিয়া তার লালিত চোখজোড়া মেলে নাছিমের দিকে চেয়ে কিছু বলতে চাইছে যেন। নাছিম দ্রুতপায়ে এগিয়ে এসে সামিয়ার পাশে দাঁড়ায়।
সামিয়া বহুকষ্টে আদো আদো স্বরে বলে,
- ভাভাইয়া আআআপনার রঋণ.......
এটুকু বলে থেমে যায়। নিঃশ্বাস নিতে পারছে না মেয়েটি। নাছিম বোধয় বুঝেছে সামিয়ার কথা। তার ভীষণ খারাপ লাগছে এই মিষ্টি মেয়েটার এমন অবস্থা দেখে।
নাছিম মৃদুস্বরে বলে,
- আমি তো তোমাকে বলেছি, এজ আ ফ্রেন্ড, আমি তোমাকে হেল্প করেছি। তোমার কি কষ্ট হচ্ছে?
কথাটা বলে নাছিম খেয়াল করল, সামিয়া হঠাৎ-ই কেমন স্থির হয়ে যায়। নাছিম ভ্রু কোঁচকালো। ডক্টরের দিকে তাকিয়ে বলে,
- ওকে কি কোনো ইনজেকশন দিয়েছেন? ও শান্ত হয়ে গেল যে? আপনারা ওর ট্রিটমেন্ট করান প্লিজ। টাকা নিয়ে চিন্তা করবেন না, কেমন?
ডক্টর সামিয়ার মুখের উপর কাপড় টেনে দিয়ে ব্য'থিত স্বরে বলে,
- সি ইজ ডেড।
কথাটা শুনতেই নাছিম বিস্ময় দৃষ্টিতে তাকায় ডক্টরের দিকে। দৃষ্টি ঘুরিয়ে সামিয়ার উপর টানা সাদা কাপড়টির উপর নজর বুলায়। তার চোখের সামনে ভেসে উঠল, সামিয়া বেশ কিছুক্ষণ আগে তার সামনে পাঁচশ টাকার নোট বাড়িয়ে দিয়ে হেল্প চেয়েছিল। অথচ সেই মেয়েটা আর নিঃশ্বাস নিচ্ছে না। নাছিম কেমন নির্জীব চোখে চেয়ে রইল।
খেয়াল করল, সামিয়ার বা হাত বেড থেকে নেমে অনেকটা ঝুঁলে আছে। হাতের ফাঁক থেকে একটি কাগজ পড়ে গেল।
নাছিম নিচু হয়ে কাগজটি কুড়িয়ে নিল। কাঁপা হাতে তিনটে ভাঁজ খুললে প্রথমেই চোখে পড়ে~
প্রিয় শুদ্ধ সাহেব,
........................
নাছিম চিঠিটায় চোখ বুলায়। পুরো লেখাটুকু পড়ে তার গলায় কাঁটা বিঁধলো কেন যেন। কাগজটি ভাঁজ করে পকেটে রেখে দেয়।
দু'হাতে তার মুখে হাত বুলায়। ঠিক কতক্ষণ যে এভাবে বসে থাকলো জানেনা। সামিয়ার হাতটার দিকে চেয়ে থাকলো বেশ অনেকক্ষণ। এরপর কাঁপা হাতে সামিয়ার হাত ধরে ধরা গলায় বলে,
- তোমাকে ভালো বন্ধু হিসেবে পাওয়ার আক্ষেপ থেকে গেল সামিয়া!
.
.
বাড়ি ফিরে মাইরা ইরফানকে অনেকক্ষণ থেকে বলছে, সামিয়ার খবর নিতে। মেয়েটি কতগুলো ধমক খেয়েছে, আবার ইরফানকে বুঝিয়েছে।
ইরফান সবশেষে মাইরার কথা ভেবে তার সব রা'গ জেদ সরিয়ে রেখে নাছিমের নাম্বারে কল করে। ওপাশ থেকে নাছিমের ভারী গলা ভেসে আসে,
- ইরফান, মেয়েটি মা'রা গিয়েছে রে!
নাছিমের কথাটা শুনে মাইরা ইরফান দু'জন দু'জনের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান ঢোক গিলে বলে,
- হোয়াট?
নাছিম কথা বলতে পারেনা। মেয়েটি তার চোখের সামনে মা'রা গিয়েছে। এইতো আজকেই দেখা হলো মেয়েটির সাথে, নাছিম তাকে হয়তো কথার কথা বন্ধু বলেছিল, কিন্তু মেয়েটি থেকে গেলে তাদের মাঝে বন্ধুত্ব হতো না?
মাইরা দু'হাতের মাঝে মুখ ঠেকিয়ে ফুঁপিয়ে ওঠে। ইরফান কল কেটে দ্রুত মাইরাকে আগলে নেয় তার সাথে। মৃদুস্বরে বলে,
- কাঁদছ কেন বার্ডফ্লাওয়ার? তুমি তো তাকে সেভাবে চিনতে না!
মাইরা ফোঁপাতে ফোপাঁতে বলে,
- আমার অনেক ফ্রেন্ড হয়েছে শিসওয়ালা। কিন্তু এমন মেয়ের সাথে কখনো পরিচয় হয়নি, যার বাবা মা নেই। সামিয়া আপুই একমাত্র ছিল, যার বাবা মা কেউ ছিল না। আমি জানি বাবা মা না থাকলে কিভাবে বড় হতে হয়! আমার তো সামিয়া আপুকে নিজের বোন মনে হতো! সামিয়া আপু হয়তো তার দুঃখ আমাদের বলেনি, কিন্তু আমি জানি,, সে অনেক দুঃখ নিয়ে বড় হয়েছে। আপুটা কোথায় হারিয়ে গেল! আমার খুব কষ্ট হচ্ছে!
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৮০ [প্রথমাংশ]
[Page - DrmShohagHoney]
নাছিম সামিয়ার বাড়ির মানুষদের কোনোভাবে খোঁজ নিয়ে তাদের খবর দেয় সামিয়ার ব্যাপারে। এরপর সে নিজেই সামিয়াকে নিয়ে এম্বুল্যান্সে করে সামিয়াকে গ্রামে নিয়ে আসে।
তখন সন্ধ্যা পেরিয়েছে। মাইরা ইরফানের সাথে এসেছে শুদ্ধদের বাড়িতে। সে মূলত সামিয়াকে দেখার জন্য এসেছে। মাইরা ভেতরে এসে ফারাহকে দেখে অবাক হলো। ফারাহ এখানে জানতো না।
এদিকে ফারাহ হঠাৎ মাইরাকে দেখে খানিকটা অবাক হয়।
ফারাহ আর শুদ্ধ ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়েদেয়ে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। খুব বেশিক্ষণ হয়নি, তারা এসে পৌঁছেছে। শুদ্ধ তাকে বাড়িতে রেখে কি যেন কাজে বেরিয়ে গিয়েছে। বলেছে ফিরতে একটু লেট হবে।
তৃণা বেগম মাইরাকে দেখে অবাক হলো না। এইতো আধা ঘণ্টাখানেক হবে, সে সামিয়ার খবর পেয়েছে। গ্রামে আনা হয়েছে সামিয়াকে। গ্রামে যেকোনো খবর এমনি-ই ছড়িয়ে যায়। তৃণা বেগম মলিন মুখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা এগিয়ে গিয়ে তৃণা বেগমকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠে বলে,
- আম্মাজান, সামিয়া আপু.....
ভদ্রমহিলা মাইরাকে জড়িয়ে ধরে। চোখের কোণে পানি। তার পেটে ধরা একটি মেয়ে-ও না থাকুক, কিন্তু তিনটে মেয়ে ছিল তার। মাইরা সামিয়া আর ফারাহ। এদের সাথে তিনি মেয়ের মতো করে সময় কাটিয়েছেন। কখনো ভাবেননি এরা তার মেয়ে নয়। কিন্তু সামিয়া মেয়েটাকে তিনি নিজের অজান্তেই কষ্ট দিয়ে দিয়েছিলেন। আর আজ হঠাৎ-ই সামিয়ার মৃত্যুর খবর মানুষটাকে কেমন যেন নির্জীব করে দিয়েছে।
তৃণা বেগম মাইরাকে ছাড়িয়ে তার ঘরের দিকে যেতে যেতে বললেন,
- একটু দাঁড়া মা। গায়ে বোরখা জড়িয়ে আসছি। এরপর সামিয়ার ওখানে যাবো।
মাইরা নাক টেনে সম্মতি দেয়। ইরফান এগিয়ে এসে মাইরার গালে হাত দিয়ে বলে,
- ডোন্ট ক্রাই বার্ডফ্লাওয়ার।
মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান দু'হাতে মাইরার মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে,
- ইট'স রুলস্। তুমি কান্না অফ কর বার্ডফ্লাওয়ার।
মাইরা নাক টানলো। ফারাহ বোকাচোখে চেয়ে আছে মাইরার দিকে। তার শ্বাশুড়িকে দেখেও ফারাহ'র অবাকের সীমা চূড়ায়। সে আসলে বুঝতে পারছে না, কি হয়েছে। এগিয়ে এসে বলে,
- কি হয়েছে মাইরা?
মাইরা ঘাড় বাঁকিয়ে ফারাহ'র দিকে চেয়ে বলে,
- এই গ্রামে আমার একটা আপু মা'রা গিয়েছে ফারাহ আপু।
ফারাহ মন খারাপ করে বলে,
- ওহ।
মাইরা ইরফানের উদ্দেশ্যে বলে,
- আপনি ঘরে যান। আমি আম্মাজানের সাথে আপুকে দেখতে যাবো।
.
.
.
তৃণা বেগম মাইরা আর ফারাহকে নিয়ে সামিয়াদের বাড়ি এসেছেন। চারপাশে অনেক মানুষ। তৃণা বেগম এগিয়ে গিয়ে সামিয়ার খাটিয়ার পাশে বসে। আশেপাশে সামিয়ার বয়সী কিছু মেয়ে, সাথে সামিয়ার মামি, মামা,, শহরে যাদের বাড়িতে সামিয়া ছিল, তার কাকা কাকি, সকলের চোখে পানি। সামিয়ার কাকার মেয়ে সীমা, যার সাথে সামিয়া এই একবছর ছিল, মেয়েটি সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। সে এখন ওই বাড়ি একা একা কি করে থাকবে? সামিয়ার দু'টো দুঃখের কথা না শুনে তার দিন কিভাবে পার হবে? সে সামিয়াকে আর কথা শোনাবে না? বলবে না? - সামিয়া তুই আর কত সেই বিয়াত্তা পুরুষ নিয়ে পড়ে থাকবি?
সামিয়া তাকে পাল্টা জবাবা দিবে না? - আমি পারবো না রে।
কথাগুলো ভেবে সীমার দলা পাকিয়ে কাঁদতে ইচ্ছে করল।
তৃণা বেগম সামিয়ার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ডান হাত সামিয়ার গালে বুলিয়ে মৃদুস্বরে বলে,
- তোর এই খারাপ আম্মাটা কে ক্ষমা করিস মা।
মাইরা আর ফারাহ পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাইরার চোখজোড়া ভেজা। ফারাহ আশপাশ থেকে দৃষ্টি নামিয়ে যখন মাথা নিচু করে তাকায়, সামিয়ার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ফারাহ বিস্ময় চোখে তাকায়। সামিয়াকে সে ভুলে যায়নি। এটা তো সেই মেয়ে যার সাথে শুদ্ধর বিয়ে ঠিক করেছিল শুদ্ধর মা। ফারাহ'র এতো খারাপ লাগলো মেয়েটার জন্য! তার পাশ থেকে কে যেন ফিসফিসিয়ে বলে,
- আমার মনে হয় সামিয়া আ'ত্ম'হ'ত্যা করেছে। ওই যে আমাদের গ্রামে শুদ্ধ নামে যে ছেলেটা ছিল,, ওর জন্য তো এই মেয়ে বিয়ে করছিল না। এখন আ'ত্ম'হ'ত্যা করেছে হয়তো, আর নাম দিয়েছে এক্সিডেন্ট।
- একদম ঠিক বলেছিস।
কথাগুলো কেউ একদম ফারাহ'র পাশে দাঁড়িয়ে আলোচনা করছিল। কথাগুলো শুনতে পেয়ে ফারাহ'র মাথা কেমন ঘুরে উঠল। সামিয়ার ফ্যাকাশে মুখটার দিকে কতক্ষণ চেয়ে থাকলো। তার কেমন রিয়েকশন দেয়া উচিৎ? সে বুঝতে পারছে না। মেয়েটি তার শুদ্ধর জন্য বিয়ে করত না? শুদ্ধর জন্য কি কোনোভাবে এই অবস্থা? ফারাহ'র কেন যেন কষ্ট হলো। সে কি এই মেয়েটিকে অনেকটা কষ্ট দিয়ে দিয়েছে শুদ্ধর জীবনে এসে?
কিন্তু সে আর শুদ্ধ একে অপরকে ভালোবাসে। তবুও ফারাহ'র চোখজোড়া ভিজল। মেয়েটি শুদ্ধর জন্য এতো কষ্ট পেল কেন? শুদ্ধ তো তার স্বামী! ফারাহ মাইরাকে বলে, তার খারাপ লাগছে, তাই বাড়ি যাচ্ছে। এটুকু বলে দ্রুত জায়গাটা প্রস্থান করে। সে জানেনা তার কেন এতো খারাপ লাগছে।
কিছুদূর গিয়ে দেখল শুদ্ধ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ফারাহ রাতের অন্ধকারে কোনোদিকে না তাকিয়ে শুদ্ধর দিকে দৌড় দিল। শুদ্ধ দু'বার কলিংবেল চেপেছে, তখন-ই পিছন থেকে শব্দ পেয়ে পিছু ফিরে তাকালে ফারাহকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। কয়েক পা এগিয়ে যেতেই ফারাহ দৌড়ে এসে শুদ্ধকে জাপ্টে ধরে। শুদ্ধ অবাক হয় সাথে চিন্তিত। এতো রাতে তার বউটা বাইরে কেন? আর এভাবে দৌড়েই বা আসছে কেন? যখন বুঝল ফারাহ ফুঁপিয়ে কাঁদছে, তখন ছেলেটা আরও চিন্তিত হয়। দু'হাতের মাঝে ফারাহর মুখ আগলে নিয়ে বিচলিত কণ্ঠে বলে,
- কি হয়েছে ফারাহ? কাঁদছ কেন?
পিছনে মাইরাকে দেখে অবাক হয়। মাইরা কখন আসলো?এসব ভাবনা রেখে শুদ্ধ মৃদুস্বরে বলে,
- কি হয়েছে মাইরা?
মাইরা ঢোক গিলল। ফারাহ শুদ্ধকে ছেড়ে শুদ্ধর হাত ধরে গেটের সামনে দাঁড়ায়। তখন-ই ভেতর থেকে ইরফান দরজা খুলে বেরিয়ে আসে। শুদ্ধ ইরফানকে দেখে ভ্রু কুঁচকে বলে,
- তুই কখন আসলি?
ইরফান বাইরে বেরোতে বেরোতে বলে,
- কিছুক্ষণ আগে।
ফারাহ শুদ্ধর হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। শুদ্ধ ভীষণ অবাক হয় ফারাহ'র ব্যবহারে। কিন্তু কিছু বলল না। ফারাহ'র পিছু পিছু গেল।
ইরফান বাইরে বেরিয়ে এসে মাইরার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে,
- আর ইউ ওকে?
মাইরা নাক টেনে বলে,
- আপনি কোথায় যাচ্ছেন?
- মসজিদে যাচ্ছিলাম।
মাইরা চুপ করে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মাইরাকে টেনে জড়িয়ে ধরে। মৃদুস্বরে বলে,
- স্যরি বার্ডফ্লাওয়ার! আই নো, তুমি ওই মেয়েটাকে দেখতে পাওনি বলে তোমার খারাপ লাগছে। আমি ভেবেছিলাম, তোমাকে কিছুক্ষণ পর ওর সাথে মিট করাতে নিয়ে যাবো। বাট..
একটু থেমে মাইরার মুখ তার দু'হাতের আঁজলায় নিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে,
- অ্যা'ম স্যরি লিটল গার্ল!
মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে,
- নিয়তি বলে একটা কথা আছে, জানেন শিসওয়ালা? আসলে সামিয়া আপুর হায়াত এই পর্যন্ত-ই ছিল। সামিয়া আপুর নিয়তি এমন-ই ছিল। তার নিয়তিতে ছিল না, আমি বা তার আপন কেউ তার পাশে থাকুক। তাই সে একা একাই তার বাবা মায়ের কাছে চলে গিয়েছে।
ইরফান মাইরার কপালে চুমু আঁকে। মাইরা নাক টেনে বলে,
- সামিয়া আপু শুদ্ধ ভাইয়ার জন্য অনেক কষ্ট পেত শিসওয়ালা। আপনি জানেন? সামিয়া আপু শুদ্ধ ভাইয়ার জন্য আর কাউকে বিয়ে-ও করেনি। এমনকি অনেকগুলো বিয়ে ভেঙে দিয়েছিল।
ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। অতঃপর বলে,
- তুমি কিভাবে জানলে?
মাইরা সেদিন সামিয়ার কাজিনের শুনে নেওয়া কথাগুলো ইরফানকে বলল। ইরফান বলার মতো কিছু পায় না। সে একের পর এক অবাক হচ্ছে। এখানে কাকে দোষারোপ করবে? শুদ্ধ তো জানেই না সামিয়া তাকে ভালোবাসে। তাছাড়া শুদ্ধ ফারাহকে ভালোবেসে নিজেই কত স্ট্রাগল করেছে তারা ফ্রেন্ডরা দেখেছে। মাঝখান থেকে সামিয়ার জন্য ভীষণ খারাপ লাগলো তার।
মাইরা ইরফানের বুকে মাথা রেখে বলে,
- নামাজের পর আপুকে কবর দিবে। আপনি জানাজায় যাবেন শিসওয়ালা, প্লিজ!
ইরফান মাইরার মাথায় চুমু এঁকে মৃদুস্বরে বলে,
- যাবো বার্ডফ্লাওয়ার। আর কাঁদবে না, ওকে?
.
.
.
ফারাহ ঘরে এসে সেই থেকে ফুঁপিয়ে কাঁদছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে ফারাহ'র দিকে। কি হয়েছে তার পাখিটার? সে তো ভালো, হাসিখুশি বউকে বাড়িতে রেখে গেল। বাড়ি এসে এমন করছে কেন?
শুদ্ধ ফারাহকে আগলে নিয়ে বলে,
- এ্যাই ফারাহ পাখি, কি হয়েছে বলো? আমি কি কোনো ভুল করেছি? এজন্য কাঁদছ?
ফারাহ ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে,
- আমি তোমাকে অনেক ভালোবাসি।
শুদ্ধ ফারাহ'কে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে,
- আমিও আমার ফারাহ পাখিকে অনেক ভালোবাসি তো! এভাবে কাঁদলে আমার কষ্ট হয় পাখি। কি হয়েছে বলো আমাকে?
ফারাহ নিজেকে সামলে আবারও বলে,
- তুমি আমাকে ভালো না বাসলে আমি তোমাকে চাইতাম না।
শুদ্ধ ফারাহ'র দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকলো। এরপর মৃদু হেসে বলে,
- আমি ভার্সিটি লাইফে কখনো তৃপ্তি করে ঘুমাতে পারিনি, জানো ফারাহ? কারণ আমি জানতাম, আমি তোমার বাবার স্ট্যাটাসে না যেতে পারলে তুমি অন্যকারোর বউ হবে। এই একটা ভাবনা আমার লাইফ থেকে ঘুম কেড়ে নিয়েছিল।
একটু থেমে আবারও বলে,
- ইরফান বেশ ভালো স্টুডেন্ট ছিল। আমি খারাপ ছিলাম ঠিক তাও না। কিন্তু থাকে না! প্রতিটা মানুষের একটা লিমিটেশন। আমার-ও লিমিটেশন ছিল, আমি টপার হতে পারতাম না। এভাবে চললে কিভাবে হবে? আমি ভার্সিটি লাইফে রাতে কখনো ৫ ঘণ্টাও ঘুমাইনি। প্রচুর পড়তাম। মাঝে মাঝে ইরফানেরা বাইক রাইডে যেত, আমি মেসে থেকে যেতাম। পড়তাম। না পড়লে ফারাহ পাখিকে কিভাবে পেতাম বলো তোহ?
কম ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছিল।
কথাগুলো বলে আবারও থামলো। এরপর ফারাহ'কে ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলে,
- ফাইজ আমার বিজনেস-এ সাপোর্ট কখন করেছিল, জানো? আমি ভার্সিটির লেকচারার হওয়ার পর। এর আগে আমাকে দেয়া তার শর্ত ছিল,, আমি ইস্ট্যাবলিশ হতে না পারলে তোমাকে অন্যকারো সাথে বিয়ে দিয়ে দেয়া হবে।
ফারাহ অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ গায়ের শার্ট খুলে রেখে ফারাহ'র সামনে দাঁড়িয়ে বলে,
- ফাইজ ভাই হিসেবে তার জায়গায় ঠিক। আমার তার প্রতি কখনো অভিযোগ ছিল না। এখনও নেই। তুমি আমার নিয়তিতে ছিলে, আমি পেয়েছি। কিন্তু ভীষণ ভালোবেসেছিলাম তোমায়। অনেকটা স্ট্রাগল-ও করেছি। তোমাকে আমি ফ্রিতে পাইনি ফারাহ পাখি। তাই তোমাকে ভালোবাসার কোয়শ্চন আর কখনো এভাবে করবে না। আমি কষ্ট পাই।
কথাটা বলে শুদ্ধ ফারাহ'র দিকে চেয়ে মৃদু হাসলো। এরপর ওয়াশরুমে যেতে যেতে মিটিমিটি হেসে বলে,
- স্পেশাল আইসক্রিম এনেছি তোমার জন্য। খেয়ে বলবে কিন্তু কেমন।
ফারাহ কিছু বললো না। অবাক হয়ে শুদ্ধকে শুধু দেখল।
.
.
.
পরদিন বিকালে নাছিম আর তার মা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। আর ঘণ্টাখানেক পর তাদের ফ্লাইট।
নাছিম মূলত ইরফানের সাথে সব ঠিক করতে বাংলাদেশে এসেছিল। কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল। সে এক বন্ধুকে ফেরত পেতে এসেছিল, অথচ এখানে এসে আরও একজনকে বন্ধু হিসেবে না পাওয়ায় আফসোসের পাল্লা বাড়লো। বেশ কিছুক্ষণ পর মেয়ে কণ্ঠে নাছিম বামদিকে ফিরে তাকায়। অন্তরাকে দেখে অবাক হলো না। গতকাল সে অন্তরাকে কল করেছিল।
অনেকদিন পর অন্তরার সেই আগের নম্বর খোলা পেয়ে কল করেছিল। টুকটাক কথা বলেছিল, এরপর এখানে আসতে বলে।
অন্তরা এগিয়ে এসে নাছিমের মাকে সালাম দেয়। টুকটাক কথা বলে। এরপর নাছিমের মা খানিক দূরে গিয়ে বসলে নাছিম অন্তরার দিকে তাকায়। অন্তরা নিজেও তাকায় নাছিমের দিকে। দু'জনেই কিছুটা বিব্রতবোধ করে। তাদের লাস্ট দেখা ছিল, নাছিম অন্তরাকে বেশ কয়েকটা থা'প্প'ড় দিয়েছিল। নাছিম গলা ঝেড়ে বলে,
- থা'প্প'ড় এর জন্য স্যরি বলবো না। ওটা তোর প্রাপ্য ছিল। কাজটা ঠিক করিস নি। বার্বিডল মা'রা যেতে পারতো, যেখানে তোর ক্রেডিট ফিফটি পার্সেন্ট থাকতো। আর বার্বিডল এর কিছু হলে ইরফান সত্যিই পা'গ'ল হয়ে রাস্তায় ঘুরতো। তুই বার্বিডলের কথা না ভাবলেও আমাদের ফ্রেন্ড ইরফানের কথাটা একবার ভাবতি!
অন্তরা দীর্ঘশ্বাস ফেলল। মৃদুস্বরে বলে,
- আমি তোদের কাছে অনেক খারাপ মেয়ে তাইনা?
নাছিম অন্তরার দিকে চেয়ে বলে,
- খারাপ কাজ করে ভালো মেয়ের খেতাব কেউ পায়?
অন্তরা মলিন হেসে বলে,
- ভালোবেসে তোর মতো মহান হতে অনেকেই পারে। কিন্তু ভালোবেসে খারাপ ক'জন হতে পারে? আমি নাহয় বন্ধুদের খাতায় খারাপ মেয়ে হিসেবে থাকলাম, পেছনের কারণ টা যখন ভালোবাসা তখন এই খারাপ হওয়ার উপাধি টুকু-ও আমার খারাপ লাগে না!
একটু থেমে আবারও বলে,
- ইরফান তোকে এতো কথা শোনায়, ইগনোর করে, তবুও তুই ওর কথা ভাবিস কেন?
নাছিম হাসলো। প্যান্টের পকেটে হাত রেখে বলে,
- আমাদের ফ্রেন্ডশিপ ছোটবেলার। তোর সাথে পরিচয় অল্প কয়েক বছরের। তাই তুই আমাদের চিনলি না। স্পেশালি ইরফানকে একটুও চিনিস না। ইরফান বার্বিডলের পিছে লাগার জন্য ওর আপন ফুফাতো ভাইকে হসপিটালের বেডে পাঠিয়েছিল ৭ মাসের বেশি সময়ের জন্য। আর আমি ওর র'ক্তের কেউ না। তবুও সুস্থ সবল ভাবে হেঁটে বেড়াই। কানেকশন টা বুঝতে হবে।
শুদ্ধ পিছন থেকে বলে,
- আরে এটা অন্তরা না-কি! কোন গুহা থেকে বেরোলি?
অন্তরা পিছু ফিরে শুদ্ধকে দেখে মৃদু হেসে বলে,
- কেমন আছিস?
শুদ্ধ অসহায় কণ্ঠে বলে,
- ফারাহ ওর সেকেন্ড শ্বাশুড়ি ছাড়া ভালো নেই। আমার একটাই বউ। আমি কেমনে ভালো থাকি বল? তুই কেমন আছিস মা?
- এইতো আছি।
- হারিয়েছিলি কোথায়? তোর ছোট বোনের খোঁজ করতে করতে আমার বউটা আধম'রা হয়ে গেল!
অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলে,
- চট্টগ্রামে ট্রান্সফার নিয়েছিলাম। ওখানেই ছিলাম। আর নুসরাতের বিয়ে হয়েছে। অস্ট্রেলিয়ায় থাকে।
শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে,
- আয়হায় আমার বউ ছাড়া তার বান্ধবীর বিয়ে দিয়ে দিলি? বউটা তো তোদের দু'বোনকে দিয়ে বাথরুমের কমোট পরিষ্কার করাবে রে! বাংলাদেশে বিয়ে দিলে হয়তো একটু ছাড় দিয়ে কাপড় ধুইতো!
শুদ্ধর কথায় অন্তরা হাসতে হাসতে বলে,
- তুই আর ভালো হইলি না ভাই! নুসরাত আর কয়েকদিন পর বাংলাদেশে আসলে আমি ফারাহ'র সাথে কন্টাক্ট করব।
শুদ্ধ হাসলো। অন্তরার ফোনে কল আসায় সে একটু সাইড দিকে যায়। নাছিম শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে দেখলে তার শুধু সামিয়ার কথা মনে পড়ছে। শুদ্ধ কি জানেনা, সামিয়া মা'রা গিয়েছে? ভাবনা অনুযায়ী বলে,
- তোদের গ্রামে গতকাল একজন মা'রা গিয়েছে জানিস?
শুদ্ধ তার ফোনে ফারাহ'কে মেসেজ পাঠাতে টাইপ করে, - আর ২০ মিনিট পর আসছি পাখি। ওয়েট!
টাইপ করতে করতে শুদ্ধ বলে,
- হ্যাঁ, কয়েকজন মা'রা গিয়েছে শুনেছি। তুই আমার গ্রামের মৃত্যুর হার বের করবি না-কি!
নাছিম শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে,
- তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ?
শুদ্ধ হেসে বলে,
- এই বউটা মারাত্মক জ্বালায়। বাট বহুত ভালো পাখি আমার।
নাছিম আবারও বলে,
- তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ?
শুদ্ধ ফোন পকেটে রাখলো। নাছিমের কথায় সে ভাবুক হলো। বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করে বলে,
- হ্যাঁ মনে আছে। নামটা কি যেন ছিল? স বা ছ দিয়ে নাম ছিল মেইবি। ঠিক মনে পড়ছে না।
শুদ্ধর কথায় নাছিম হেসে ফেলল শব্দ করে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে,
- হাসছিস কেন? আর হঠাৎ তার কথা আস্ক করলি কেন?
নাছিম মৃদু হেসে বলে,
- এমনি। তোর জন্য ফারাহ অপেক্ষা করছে। যা।
শুদ্ধ নাছিমকে জড়িয়ে ধরে বলে,
- সাবধানে যাস।
নাছিম শুদ্ধকে জড়িয়ে বলল,
- মাঝে মাঝে আমার সাথে একটু দেখা করতে যাস ভাই।
শুদ্ধ নাছিমকে ছেড়ে বলে,
- তুই তো শা'লা ব্রিটিশ হয়ে গেলি! ব্রিটিশদের আমার ওতো পছন্দ নয়, দেখা করতে হলে বাংলাদেশি হয়ে আসতে হবে! আমি বাংলাদেশি পোলা! একটা ব্যাপার আছে না!
নাছিম শুদ্ধর কাঁধে হাত রেখে বলে,
- আল্লাহ চাইলে আবার দেখা হবে। দোয়া করিস।
শুদ্ধ আবারও নাছিমকে জড়িয়ে পিঠে দু'টো থা'প্প'ড় দিয়ে আবারও নাছিমকে ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলে,
- যাহ দোয়া করে দিলাম, তোর কপালে একটা দা'জ্জা'ল বউ জুটুক। আর তোকে উঠতে বসতে লাত্থাবে আর বলবে, এই নাছিমা খালা আমারে ভালোবাসছিস কিনা বল?
শুদ্ধর কথা বলার ধরনে নাছিম শব্দ করে হাসলো। শুদ্ধর কাঁধে থা'প্প'ড় মেরে বলে,
- দেখ ভাই, আমি সুস্থ সবল এক ছেলে। খালা বলবি না একদম। সহ্য হয় না।
শুদ্ধ দাঁত কেলিয়ে হাসলো। এরপর মৃদু হেসে বলে,
- এবার নিজের জীবন টা গুছিয়ে নে।
নাছিম মলিন হেসে বলে,
- মায়ের জন্য একবার চেষ্টা করে দেখব, কিন্তু আমি জানি আমি সফল হব না।
শুদ্ধ মৃদু হেসে বলে,
- চেষ্টা করবি বলেছিস এটাই অনেক।
নাছিম চোখ বুজে বলে,
- অসম্ভব ভাই। আচ্ছা এসব বাদ দে। ইরফান কোথায় রে? আমার সাথে দেখা করবে না তাই না?
শুদ্ধ মাথা নেড়ে বলে,
- জানিনা। সাবধানে যা।
এরপর শুদ্ধ তার বাইকের দিকে এগিয়ে যায়। পিছু ফিরে একবার অন্তরার দিকে তাকিয়ে বলে,
- এ্যাই মেরি মা, বাসায় আসিস। আমার বউ সেই রাঁধে। কিন্তু আমি তোর ছ্যাড়াব্যাড়া রান্না খেতে চাই, তাই চলে আসিস। ডেটল সাবান দিয়ে হাত ধুইয়ে আসবি, বুঝলি?
শুদ্ধর কথায় অন্তরা চোখমুখ কুঁচকে তাকিয়ে রইল। নাছিম মৃদু হাসলো। শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ জানতেই পারল না সামিয়ার কথাটা। নাছিম তার পকেট থেকে সামিয়ার চিঠিটা বের করে একবার সেদিকে তাকালো। এরপর সামনে তাকিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে হঠাৎ-ই ডাকলো,
- শুদ্ধ?
শুদ্ধ বাইকে বসে পিছু ফিরে বলে,
- বল?
নাছিম বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল,
- কিছু না। যা।
শুদ্ধ ভ্রু কুঁচকে বলে,
- আবার আসিস। বুঝছি, আমার শোকে তুই মারাত্মক কষ্টিত! হয় হয়,, আমার ডিমান্ড এমন-ই।
নাছিম কিছু বলল না। শুদ্ধ হাত দিয়ে বাই বলে বাইক স্টার্ট দেয়। নাছিম শুদ্ধর দিকে চেয়েই সামিয়ার চিঠিটি পকেটে রেখে দিল। কি দরকার চিঠিটি শুদ্ধকে দেয়ার? শুদ্ধ তার লাইফ নিয়ে ভালো আছে। সবচেয়ে বড় কথা ফারাহ'কে পেতে ছেলেটা নিজেই কত ক'ষ্ট করেছে, ক'ষ্ট পেয়েছে,, এখন ভালো আছে। সেখানে সামিয়ার এইটুকু ব্যাপার শুদ্ধর লাইফে এন্ট্রি করানোর কি দরকার? ভালো থাকুক সকলে। তবে একটা কথা ভেবে নাছিমের সত্যিই খারাপ লাগলো,, যে মেয়েটা শুদ্ধর জন্য এতো ক'ষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই মেয়েটার ব্যাপারে শুদ্ধ কিচ্ছু জানে না। এমনকি নামটা পর্যন্ত ভুলে গিয়েছে। কিন্তু তাতে কি? এখানে তো শুদ্ধর দোষ নেই। বরং সে এক জীবনে ফারাহ'কে ভালোবেসে কত ক'ষ্ট করেছে, সেসবের সাক্ষী তারা ফ্রেন্ড,, স্পেশালি সে আর ইরফান। ফাইজ এখানে মোটামুটি একটা ভিলেনি ক্যারেক্টার ছিল বলা যায়। তবে শুদ্ধ ফাইজের দিকে কখনো আঙুল তুলতে দেয়নি। সবসময় বলতো,
- ফাইজ একজন ভাই। ও ঠিক আছে। আমি ঠিক আমার ফারাহ'কে আমার যোগ্যতা দিয়ে আমার ঘরে আনবো,, তোরা শুধু দোয়া করিস।
শুদ্ধর ভাগ্য ভালো ছিল, তাই সে ক'ষ্ট করেছে যেমন, আল্লাহ তাকে দিয়েছেও তেমন। কিন্তু সে আর সামিয়ার নিয়তি এরকম-ই ছিল।
নাছিম মলিন হেসে বিড়বিড় করে,
- তুমি আর আমি বানে ভেসে আসা অপ্রোয়জনীয় খড়কুটোর মতো সামিয়া। যাদের দিকে মানুষ ফিরেও তাকায় না। তবে তুমি তো মুক্তি পেয়ে গেলে! কিন্তু আমি পেলাম না মুক্তি!
.
.
ইরফান মাইরাকে নিয়ে বাইরে বেরিয়েছিল। রাকিব তাকে কল করে জানায়, নাছিম আবারও বিদেশ চলে যাচ্ছে। ইরফান কথাটা শুনে তখন-ই এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি ঘোরায়। প্রায় মিনিট ১০ এর মাঝে এয়ারপোর্টে এসে পৌঁছায় ইরফান। গাড়ি থামিয়ে ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকিয়ে বলে,
- এখান থেকে বের হবে না, ওকে?
মাইরা মাথা নাড়িয়ে বলে,
- আচ্ছা।
ইরফান দু'হাতের মাঝে মাইরার মুখটা নিয়ে মৃদুস্বরে বলে,
- বের হবে না এখানে থেকে। তুমি গাড়ি থেকে বেরোলে আমি ভীষণ রে'গে যাবো। বাট, আই ডোন্ট ওয়ান্ট দিস।
মাইরা মৃদু হেসে বলে,
- বের হবো না, সত্যি! আপনি এতো ভ'য় পান কেন?
ইরফান মাইরার মুখে দৃষ্টি বুলিয়ে মৃদুস্বরে বলে,
- তোমাকে হার্ট করতে ভ'য় পাই বার্ডফ্লাওয়ার!
মাইরা কপাল চাপড়ে বলে,
- আপনি তো আমাকে হার্ট করেন না।
ইরফান ছোট করে বলে,
- করে ফেলি।
কথাটা বলে মাইরাকে ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে,
- বাইরে বেরোলে পা কেটে গলায় ঝুলিয়ে দিব।
মাইরা হতাশ হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে।
গ্লাস দিয়ে দৃষ্টি বাইরে দিলে খানিকটা দূরে নাছিমকে দেখতে পায়। ইরফান সেদিকেই এগোচ্ছে। মাইরা কিছুটা আন্দাজ করতে পারে হয়তো। নাছিম আর ইরফানের মাঝে ঝামেলা চলে, কিন্তু কি নিয়ে এটা স্পষ্ট বুঝতে পারে না। আবার একটু একটু বুঝতেও পারে হয়তো।
.
নাছিম উল্টো ঘুরে দু'পা এগোলে পিছন থেকে ইরফানের কণ্ঠে নাছিমের পা থেমে যায়। দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের দৃষ্টি নরম। নাছিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে উচ্চারণ করে,
- ইরফান তুই?
ইরফান এগিয়ে এসে বলে,
- তুই এতে সেলফিশ কেন রে নাছিম?
ইরফানের গলায় জোর নেই। নাছিম অবাক হয়ে দেখে ইরফানকে। ইরফান নাছিমের কাঁধে ধাক্কা দিয়ে বলে,
- সেলফিশ! আমার ফ্রেন্ড হয়েছিলি কেন? এন্সার মি!
নাছিম ঢোক গিলল। ইরফান হঠাৎ-ই রে'গে নাছিমের কলার ধরে বলে,
- ফুল ওয়ান ইয়ার আমাকে নিজের খোঁজ দিস নি। আর আজ আবারও পালিয়ে যাচ্ছিস? এ্যাই এতো সেলফিশ পার্সন হয়ে আমার লাইফে আসার মানে কি ছিল?
আমি রা'গ করেছি, তুমি ভাঙাতে যাবি না? স্ট্রেঞ্জ!
নাছিম অদ্ভুদভাবে তাকায় ইরফানের দিকে।
মৃদুস্বরে বলে,
- তোর সামনে গেলে তুই খু'ন করবি বললি!
ইরফান দাঁতে দাঁত চেপে বলে,
- হ্যাঁ, তো? খু'ন হবি!
নাছিম চোখ বড় বড় করে তাকায়। না চাইতেও হেসে ফেলল। ইরফান রে'গে তাকায়। নাছিম নিজেকে সামলে বলে,
- স্যরি! মিস্টেক।
ইরফান নাছিমের কলার ছেড়ে বলে,
- যেখানে যাচ্ছিলি যা। আর একবার যদি আমার আশেপাশে দেখেছি, তোকে সত্যিই খু'ন করে ফেলব আমি।
নাছিম দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নাছিমকে নিজের থেকে ছাড়াতে চাইলে নাছিম ছাড়লো না। ভারী গলায় বলে,
- তোকে অনেক মিস করি ব্রো।
ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। কিছু বলল না। ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। মৃদুস্বরে বলে,
- কবে আসবি?
নাছিম ইরফানকে ছেড়ে ভ্রু কুঁচকে বলে,
- আসতেই হবে?
ইরফান গম্ভীর গলায় বলে,
- হবে। আমার ফ্রেন্ড হয়ে ফেঁসে গিয়েছিস। মৃত্যুর আগ পর্যন্ত এই ফাঁসির দড়ি গলায় ঝুলবে।
নাছিম হাসলো। অতঃপর বলে,
- হেডমাস্টারের রা'গ না পড়লে সত্যিই আর আসতাম না। কিন্তু এখন আসবো।
ইরফান বিরক্ত চোখে তাকায়। নাছিম মুখ লুকিয়ে একটু হাসলো। এই শব্দ বললে ইরফান রে'গে যায়। ছোটবেলায় তারা স্কুলের হেডমাস্টার কে পেট মোটা হেডমাস্টার বলে ডাকতো। এখন বড় হয়ে ইরফানকে সেই ট্যাগ দিলে এ তো রা'গবেই! ইরফান গম্ভীর গলায় বলে,
- ফা'ল'তু বকবক অফ কর।
নাছিম মাথা নেড়ে বলে,
- ওকে! তুই বিজনেস এর কাজে গেলে আমার সাথে কন্টাক্ট করিস।
ইরফান ছোট করে বলে,
- হুম।
নাছিম হাতঘড়িতে সময় দেখে বলে,
- টাইম নেই। যাচ্ছি তাহলে।
কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেলে ইরফান পিছন থেকে বলে,
- তোর বিয়ে করা উচিৎ।
ইরফানের কথায় নাছিম হেসে ফেলল। প্রবেশ গেইটে দাঁড়িয়ে ইরফানের দিকে চেয়ে বলে,
- ম'রে গেলে ভালো হয়।
কথাটা বলে ইরফানকে হাত নেড়ে ভেতরে চলে যায় নাছিম।
ইরফান অসহায় চোখে নাছিমের প্রস্থান দেখল।
নাছিমের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাইরা আর সামিয়া। এই দু'জনেই তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ। যাদের সমাপ্তি এই বাংলাদেশের মাটিতে। কিছুদূরেই নাছিম তার মাকে দেখে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। নাছিমের মা ছেলের ফ্যাকাশে মুখটা দেখে বলে,
- কি হয়েছে বাবা?
নাছিম ঝাপসা চোখে তার মায়ের মুখটা দেখে। মৃদুস্বরে বলে,
- আল্লাহ চাইলেই বার্বিডলকে আমার নামে লেখাতে পারতো তাই না মা?
নাছিমের মা ছেলের কথায় বিষাদ চোখে চেয়ে থাকলো। নাছিম নিজেকে সামলে তার মায়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়।
.
.
.
ইরফান বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার গাড়ির দিকে এগিয়ে যায় গটগট পায়ে।
অন্তরা ঝাপসা চোখে ইরফান আর নাছিমকে এতোক্ষণ দেখছিল। কতগুলো মাস পর ইরফানকে দেখল!
ইরফান তার গাড়ির দরজা খুলে মাইরাকে বেরিয়ে আসতে বললে, মাইরা বেরিয়ে আসে গাড়ির ভেতর থেকে। হাত বাড়িয়ে ইরফানের বাহু জড়িয়ে ধরে। ইরফান মাইরাকে আগলে নিয়ে উল্টোপথে এগিয়ে যায়।
অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বিড়বিড় করে,
- ইরফান তোমার একটুখানি ভালোবাসা-ও কখনো আমার কপালে জোটেনি। তবে তোমার খারাপ মানুষদের তালিকায় আমি হয়তো প্রথম। এটাই বা কম কিসের? তোমার কোনো না কোনো তালিকায় তো আমার অবস্থান হয়েছে! এই অনেক।
_______________________________
সময় বহমান। চোখের পলকে প্রায় দুই সপ্তাহ পেরিয়েছে।
মাইরা টেবিলে বই পড়ছিল। ইরফান ডিভানে বসে ল্যাপটপে কাজ করছে। মাইরা একটু পর পর ইরফানকে দেখে। ইরফান গম্ভীর গলায় বলে,
- যেকোনো একটা কর। পড় নয়তো আমাকে দেখ।
মাইরা থতমত খেয়ে সেজা হয়ে বসে। এরপর চেয়ার থেকে উঠে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে,
- আপনাকে দেখতে আমার বয়েই গেছে! আপনি তো সেই বিদেশিদের মতো সাদা বিলাই। এরকম ছেলে আমার একদম পছন্দ নয়!
ইরফান ল্যাপটট রেখে মাইরার সামনে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলে,
- ওহ, আই সি। তুমি যে টেরা এটা আমাকে আগে বলো নি কেন? নেক্সট ডে ডক্টর দেখিয়ে আনবো। ডোন্ট ওয়ারি!
মাইরা চোখ বড় বড় করে তাকায়। কি খারাপ লোক। সে তার স্বামীকেই তো একটুখানি দেখেছে। তাতেই এই লোকটা তাকে কেমন টেরা ফেরা বানিয়ে দিচ্ছে। মাইরা মুখ ফুলিয়ে বলে,
- আপনাকে আমি ছাড়বো না।
ইরফান মাইরার সাথে চেপে দাঁড়িয়ে বলে,
- ওকে। ইউ ক্যান।
মাইরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। সে আর কিছু বলবে না। বললেই এই লোকটা অ'স'ভ্য মার্কা কথাবার্তা শুরু করে দেয়। মাইরার কিছু একটা মনে পড়তেই ইরফানের দিকে এগিয়ে এসে বলে,
- একটা কথার উত্তর দিন তো! একদম সত্যি সত্যি দিবেন।
ইরফান ভ্রু কুঁচকে বলে,
- বলো।
মাইরা কোমড়ে হাত রেখে বলে,
- আমার ভাই মানে লাবিব এর বাবা আমার সাথে আর খারাপ ব্যবহার করে না। এর কারণ কি বলুন তো?
ইরফান ভাবলেশহীনভাবে বলে,
- তোমার ভাইকে মে'রে ফেলতে চেয়েছিলাম। দ্যান তার বাবা ঠিক হয়ে গিয়েছে।
ইরফানের কথা শুনে মাইরা বিস্ময় চোখে তাকায়। অবাক হয়ে বলে,
- মানে?
ইরফান মাইরার দিকে চেয়ে বলে,
- লাবিব কে দুনিয়া থেকে আউট করে দিতে চেয়েছিলাম।
মাইরার চোখজোড়া ছলছল করে ওঠে। ইরফান কত সহজে কথাটা বলে দিল। মাইরার আপন কে আছে? ওই একটা ছোট্ট ভাই, আর তার সৎ মা। এই লোকটা এমন কেন? মাইরা ভাঙা গলায় বলে,
- আপনি আমার ভাইকে কি করে মা'র'তে চেয়েছিলেন?
ইরফান ভ্রু কুঁচকে বলে,
- লাবিবের বাবার বোঝা উচিৎ ছিল, লাবিব যেমন তার ছেলে। তুমিও কারো মেয়ে।
একটু থেমে আবারও বলে,
- ওই লোকটা আমার বার্ডফ্লাওয়ারকে খেতে দিত না। খাবারের প্লেট ছুঁড়ে ফেলত তোমার সামনে থেকে। তাকে আমি কোনো পানিশমেন্ট-ই দিইনি।
মাইরার সেইদিনগুলোর কথা মনে পড়ে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে,
- খাওয়াই কি সব না-কি! আমার মায়ের ভালোবাসায় আমার সব ভরে যেত।
এটুকু বলে হঠাৎ-ই মাইরা ইরফানকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে,
- আপনি একটা অ'মানুষ। আমার ভাইকে আমি কতটা ভালোবাসি, আপনি জানেন না? আপনার একটা বাচ্চার প্রতিও মায়া হয়না?
ইরফান রে'গে বলে,
- নো।
মাইরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। রে'গে বলে,
- লাবিবের বাবার করা অ'ত্যা'চা'র আপনার চোখে পড়ল? আর আপনি যে আমাকে দিনের পর দিন থা'প্প'ড় মে'রে'ছেন? সেসব ভুলে গিয়েছেন? আপনি আসলেই স্বার্থপর লোক!
কথাগুলো বলতে বলতে মাইরার দু'চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান শীতল দৃষ্টিতে মাইরার দিকে তাকায়। ঢোক গিলে এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়ায়। দু'হাতে মাইরার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে,
- তোমাকে আ'ঘা'ত করা প্রতিটি মানুষ পানিশমেন্ট পাবে বার্ডফ্লাওয়ার। সে আমি হলেও।
একটু টাইম দাও আমাকে।
কথাটুকু বলে মাইরার মাথার চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে মৃদুস্বরে বলে,
- লাবিবের বাবাকে যাস্ট ভ'য় দেখিয়েছিলাম।
মাইরা পিটপিট করে ইরফানকে দেখে। ঢোক গিলল। সে রে'গে ভুলভাল বলে ফেলেছে। ইরফান মাইরাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয়। এরপর ঘরের লাইট অফ করে এসে মাইরার পাশে শুয়ে মাইরাকে টেনে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলে,
- আমি মেনে নিয়েছি, বার্ডফ্লাওয়ার আমাকে কখনো বুঝবে না।
চলবে ইনশাআল্লাহ~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৮০ [শেষাংশ]
[Page - DrmShohagHoney]
ইরফানের কথাটা শুনে মাইরার ভীষণ খারাপ লাগলো। সে তো জানে ইরফান কেমন। তবুও কেন ইরফানকে উল্টাপাল্টা বলে দিল! মাইরার চোখজোড়া ভিজে ওঠে। মাইরা ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ভাঙা গলায় ডাকে,
- শিসরাজ?
ইরফান মাইরাকে আরেকটু শক্ত করে ধরে নিজের সাথে। মৃদুস্বরে বলে,
- বলো বার্ডফ্লাওয়ার।
মাইরা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলে,
- আপনি সেলফিস নয়, আপনি অ'মানুষ নয়। আমি রে'গে বলে ফেলেছিলাম। আসলে লাবিব কে অনেক ভালোবাসি। তাই আপনার মুখে ওরকম কথা শুনে রে'গে গিয়েছিলাম। আমি স্যরি শিসওয়ালা!
ইরফান মাইরার মাথা তুলে মাইরার দিকে তাকায়। জিরো লাইটের আলোয় মাইরার মুখে একটু একটু আলো এসে পড়ে। ইরফান মাইরার মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে,
- চোখের পানি জমিয়ে রাখো। ফিউচারে লাগবে। এক্ষুনি সব শেষ করে ফেলছ কেন?
মাইরা বোকাচোখে চেয়ে বলে,
- কেন?
ইরফান মাইরার গলা থেকে ওড়না সরিয়ে পাশে রাখলো। এরপর মাইরার গলার ভাঁজে হাত দিয়ে মৃদুস্বরে বলে,
- ভার্সিটি উঠলে বোঝাবো।
মাইরা তবুও বুঝল না। মাইরা মুখ ফুলিয়ে বলে,
- আপনি আমাকে কাঁদাবেন কেন? আমি না আপনার বউ? বউদের হাসাতে হয়, জানেন না?
ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে,
- সব বোঝো। যাস্ট আমাকে হার্ট করার সময় সব ভুলে যাও। হোয়াই? হাসবেন্ডদের হার্ট করতে নেই, জানো না?
মাইরা মিনমিন করে বলে,
- স্যরি! আসলে আপনার রা'গ তো কমে গিয়েছে। আমার মনে হয়, আপনার ওই রা'গ গুলো আমার ভেতর ট্রান্সফার হয়ে এসেছে। তাই ভুলভাল বলে ফেলি। তাহলে এটা কি আমার একার দোষ হলো বলুন?
ইরফান চোখমুখ কুঁচকে বলে,
- স্টুপিট।
মাইরা ইরফানের গলা জড়িয়ে ধরে মিটমিটিয়ে হাসলো। একটু পর ইরফানের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে,
- ভালোবাসি শিসরাজ।
ইরফান হাতের বাঁধন শক্ত করল। মাইরা ইরফানের থেকে পাল্টা উত্তর না পেয়ে ইরফানের কানের আগায় দাঁত বসায়। ইরফান বা হাতে মাইরার কপালে হাত রেখে ঠেলে বলে,
- স্টুপিট কি করছ?
মাইরা ইরফানের কান ছেড়ে মুখ বাঁকালো। ত্যাড়া লোক একটা। কখনো তাকে ভালোবাসি তো বলেইনা। সে বললেও এন্সার দেয় না। দু'হাতে ইরফানের গলায় জড়িয়ে ধরে চোখ বুজল। ইরফান কানের আগায় হাত বুলালো। বাঁদর তো কা'ম'ড়া'য় না। এই স্টুপিট বউটা বাঁদরের সাথে সাথে ইঁদুর-ও।
.
.
.
মাইরা কলেজ থেকে এসে বেডের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে রেডি হয়ে নিল। আড়চোখে মাইরার ফুলিয়ে রাখা মুখ দেখে একটু চিন্তিত হলো। অফির যাওয়ার জন্য গায়ে ব্লেজার সহ ফর্মাল ড্রেসে নিজেকে রেডি করে মাইরার সামনে গিয়ে দাঁড়ালে মাইরা মুখ ফিরিয়ে নিল ইরফানের দিক থেকে। ইরফান চোখ ছোট ছোট করে বলে,
- হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম তোমার?
মাইরা তাকালো না ইরফানের দিকে। ইরফান মাইরাকে টেনে তার দিকে ফিরিয়ে মাইরার মুখ তার দু'হাতের মাঝে নিয়ে বলে,
- কি হয়েছে? আমার সাথে কথা বলছো না কেন স্টুপিট?
মাইরা আরও মুখ ফুলায়। ইরফান বুঝতে পারছে না, সে আসলে করেছে টা কি! মাইরা চোখ নামিয়ে রেখেছে। ইরফানের কেমন অসহায় লাগলো। মেয়েটা এক সেকেন্ড শান্ত থাকলে তার নিজেকে কেমন পা'গ'ল পা'গ'ল লাগে। ইরফান আবেগী স্বরে ডাকে,
- বউ?
মাইরা সাথে সাথে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার চোখের দিকে তাকায়। মৃদুস্বরে বলে,
- আমি কি করেছি বউ?
মাইরার কেমন অদ্ভুদ অনুভূতি হয়। হাঁটুতে ভর দিয়ে দু'হাতে ইরফানকে জড়িয়ে ইরফানের বুকে মাথা রেখে বলে,
- আপনার অফিসের জন্য আপনি শুধু আমাকে ভুলে যান।
ইরফান মাইরার মাথায় চুমু এঁকে মৃদু হেসে বলে,
- ভুলে যাই না। কি চাই তোমার বলো? তোমার ইচ্ছে পূরণ করে, দ্যান অফিস। তুমি চাইলে সব ক্যান্সেল করে দিব।
মাইরা মাথা উঁচু করে ইরফানের দিকে তাকায়। থুতনি ইরফানের বুকে ঠেকানো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
- আপনি মনে করুন, আমার কি চাই। আপনি জানেন।
ইরফান মাইরার দিকে চেয়ে ভাবতে লাগলো মাইরা কি চাইতে পারে। সে বুঝতে পারছে না ঠিক। এইতো গাড়ি থেকে নেমে ঘরে আসা পর্যন্ত তো ঠিক ছিল। এইটুকু টাইমের মাঝে কি চাইছে মাইরা। বেশ কিছুক্ষণ পর বুঝতে না পেরে অসহায় কণ্ঠে বলে,
- আমি বুঝতে পারছি না বার্ডফ্লাওয়ার। তুমি বলো।
মাইরা ইরফানকে ছেড়ে বেডের উপর পা ছড়িয়ে বসে। এরপর মন খারাপ করে বলে,
- হ্যাঁ হ্যাঁ এভাবেই সব ভুলে যাবেন। তারপর একদিন আমাকেও......
ইরফান ঝট করে মাইরাকে টেনে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা বেচারি একটুও বুঝতে পারেনি। ইরফান এমন তুফানের গতিতে কাছে আসে কেন মেয়েটি বুঝে পায় না। ইরফান বা হাতে মাইরাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়, ডান হাত মাইরার চুলের ভাঁজে দিয়ে রাখে। বেশ অনেকক্ষণ পর-ও মাইরা ছাড়া না পেয়ে ইরফানকে ঠেললে ইরফান বিরক্ত হয়,, তবে ছাড়লো না মাইরাকে। দু'হাতে মাইরার কোমড় জড়িয়ে মাইরাকে টেনে মাইরার দু'পা তার দু'পাশে দিয়ে কোলে তুলে নেয়। মাইরা দু'হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান মাইরাকে এভাবে নিয়ে হেঁটে গিয়ে ডিভানের উপর মাইরাসহ সে বসে পড়ে। ইরফানের কোলে বসে মাইরা নড়েচড়ে ওঠে ইরফানের থেকে ছাড়া পেতে। ইরফান মাইরাকে আরও শক্ত করে ধরে।
বেশ অনেকক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দিলে মাইরা দ্রুত ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে চোখ বুজে নেয়। ইরফান মৃদু হাসলো। মাইরার কাঁধে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কাঁধে গাঢ় করে একটা চুমু আঁকে। এরপর গলায় মুখ গুঁজে মৃদুস্বরে বলে,
- ইউ নো বার্ডফ্লাওয়ার? আমি আমার বার্ডফ্লাওয়ারকে ডেইলি ২৪ আওয়ারের প্রতি ১৪৪০ মিনিট এন্ড প্রতি ৮৬৪০০ সেকেন্ড ফিল করি।
মাইরা ঢোক গিলল। ইরফান মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মাইরা মিনমিন করে ডাকে,
- শিসওয়ালা?
ইরফান মাইরাকে নিজের দিকে টেনে জড়িয়ে নেয়। মৃদুস্বরে বলে,
- বউ? একটু আদর করি?
মাইরা কেঁপে ওঠে। ইরফান বুঝতে পেরে একটু হাসলো। মাথা তুলে মাইরার বন্ধ চোখমুখে দৃষ্টি বুলায়। ইরফানের বা হাতের উপর মাইরা আধশোয়া। ইরফান সোজা হয়ে মাইরাকে সোজা করে বসিয়ে তার বুকে জড়িয়ে নিল। কপালের সাথে গাল ঠেকিয়ে মৃদুস্বরে বলে,
- অ্যা'ম ওয়েটিং ফর ইউ মাই বার্ডফ্লাওয়ার। ডোন্ট ওয়ারি।
মাইরা চোখ খিঁচে রাখলো। ইরফান মাইরার ঠোঁটজোড়ায় আঙুল রেখে মৃদুস্বরে বলে,
- রেডি হয়ে নাও বউ। ফুসকা খাওয়াতে নিয়ে যাবো।
মাইরা সাথে সাথে চোখ মেলে ইরফানের দিকে তাকায়। গতকাল ইরফান তাকে ফুসকা খাওয়াতে নিয়ে গিয়েও নাছিমের সাথে দেখা করে বাড়ি চলে এসেছিল। আজকেও কলেজ থেকে আসার সময় খাওয়ায়নি। তাই মাইরার মন খারাপ হয়েছে।
মাইরা সোজা হয়ে বসে অবাক হয়ে বলে,
- আপনার মনে আছে?
ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মাইরাকে ডিভানের উপর বসিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। এরপর ডান হাতের দু'আঙুলের সাহায্যে মাইরার নাক টেনে বলে,
- কিচ্ছু ভুলি না আমি। ফাস্ট রেডি হয়ে নাও।
কথাটা বলে পকেট থেকে ফোন বের করে ফোনে ব্যস্ত হয়।
মাইরা খুশি হয় ভীষণ। ডিভান থেকে উঠে দ্রুত আয়নার সামনে গিয়ে রেডি হয়ে নেয়। এরপর ইরফান মাইরাকে নিয়ে বেরিয়ে যায়।
.
.
ইরফান মাইরাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু মাইরা রেস্টুরেন্টে যাবে না। সে রাস্তার পাশের ফুসকা খাবে। ইরফান হতাশার শ্বাস ফেলে বলে,
- তুমি এতো জেদি কেন বার্ডফ্লাওয়ার?
মাইরা মুখ বাঁকিয়ে বলে,
- আচ্ছা খাবো না। বাড়ি চলুন।
কথাটা বলে মাইরা দু'হাত আড়াআড়িভাবে গুঁজে রাখে। ইরফান স্টিয়ারিং-এ ডান হাত রেখে ফোঁস করে শ্বাস ফেলে। মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে,
- আমি জেদি মেয়েদের লাইক করিনা।
মাইরা চোখ ছোট ছোট করে বলে,
- জেদি মেয়েদের লাইক করতে কে বলেছে? আপনি আপনার জেদি বউকে লাইক করবেন। বুঝেছেন?
ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে,
- বাট আই ডোন্ট লাইক ইউ।
মাইরা রে'গে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু বলল না। গাড়ি থেকে বেরিয়ে অপর পাশের দরজা খুললে মাইরা বেরিয়ে আসে।
এরপর ইরফান মাইরার হাত ধরে একটি ফুসকার দোকানে নিয়ে যায়। মাইরা চার প্লেট ফুসকা দিতে বলে রাস্তার পাশে রাখা চেয়ারে বসল। ইরফান মাইরার পাশে দাঁড়িয়ে রইল। মাইরা ইরফানের হাত ধরে বলে,
- আমার পাশে বসুন।
ইরফান সাথে সাথে বলে,
- নো।
মাইরা বসা থেকে দাঁড়িয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে,
- আমার পাশে বসবেন না কেন আপনি?
ইরফান উত্তর করে,
- এখানে না।
মাইরা ইরফানের হাত ধরে বলে,
- আসুন, আমার পাশে বসুন বলছি।
ইরফান আশেপাশে তাকিয়ে বলে,
- স্টুপিট, আমি যেখানে সেখানে বসিনা।
মাইরা-ও সাথে সাথে বলে,
- বসতে হবে।
ইরফান হতাশ চোখে মাইরার দিকে চেয়ে থাকে। মাইরা ইরফানকে টেনে তার পাশের চেয়ারে বসিয়ে মাইরা ইরফানের পাশে বসে। ইরফান অদ্ভুদভাবে চেয়ে আছে। জীবনে এসব জায়গায় বসেনি। বসা তো দূর, দাঁড়িয়েছে কি-না কখনো তাও মনে পড়ে না। আর এই স্টুপিট বউটার জন্য কতকিছু করতে হচ্ছে তাকে।
কিছুক্ষণের মাঝে মাইরার সামনে একটা প্লেট বাড়িয়ে দিলে মাইরা প্লেটটি হাতে নেয়। একটি প্লেট ইরফানের হাতে দেয়, আরেকটি পাশের চেয়ারে রাখে। তৃতীয় প্লেটটি থেকে মাইরা খাওয়া স্টার্ট করে। ডানদিক ফিরে তাকালে দেখল ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মাইরার প্রায় পাঁচটি ফুসকা খাওয়া শেষ। অনেক ঝাল দিয়ে খাওয়ায় মাইরার চোখমুখ অনেকটা লাল হয়ে গিয়েছে। সাথে ঠোঁটজোড়া টকটকে লাল, যা চোখে লাগছে খুব।
মাইরা আরেকটি ফুসকা মুখে পুড়ে ইরফানের দিকে চেয়ে ইশারায় বলে, কি?
ইরফান ঢোক গিলল। ডান হাতের বুড়ো আঙুল মাইরার ঠোঁটজোড়ায় রেখে মৃদুস্বরে বলে,
- আমি তোমার লিপস্ খেতে চাই বউ।
তখন-ই একটি ছেলে হাতে আরেকটি ফুসকার প্লেট নিয়ে এগিয়ে দিয়ে, প্লেটটি নিতে বলে। মাইরা ইরফানের দিকেই চোখ বড়বড় করে তাকায়। ইরফান বিরক্ত হলো। ডান হাত বাড়িয়ে ছেলেটির থেকে ফুসকার প্লেটটি নিলে ছেলেটি চলে যায়। ইরফান প্লেট দু'টো তার পাশের চেয়ারে রেখে মাইরার দিকে চেয়ে বলে,
- ফার্স্ট ফিনিশ কর বার্ডফ্লাওয়ার! আই ওয়ান্ট টু ইট....
মাইরা চেঁচিয়ে ওঠে,
- চুউউউউপ।
ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মাইরা কাঁদোকাঁদো মুখ করে গলা নামিয়ে বলে,
- আপনি আসলেই একটা অ'স'ভ্য লোক। আপনি কি আমাকে একটু খেতেও দিবেন না? এটা রাস্তা জানেন না? ইশ! আমি এখন এখান থেকে উঠে কাউকে মুখ দেখাবো কি করে?
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
- কাউকে মুখ দোখানোর প্রয়োজন নেই। আমাকে দেখালেই হবে। ফাস্ট খাও।
মাইরা মুখ ভেঙচি দিল। অ'স'ভ্য লোক একটা। একটা প্লেট শেষ করে আরেকটি প্লেট নিয়ে ইরফানের সামনে একটি ফুসকা ধরলে ইরফান চোখমুখ কুঁচকে বলে,
- আমি এসব খাইনা।
মাইরা ভেতর থেকে প্রায় সবগুলো মরিচ ফেলে দিল। যাস্ট দু'টো মরিচের টুকরো রেখে ইরফানের সামনে নিয়ে বলে,
- দেখুন, আমি ভালোবেসে আপনাকে দিচ্ছি। একদম নাকমুখ কোঁচকাবেন না বলে দিলাম। এমন ভাব করেন, যেন আমি গু খাচ্ছি!
ইরফান দ্বিগুণ মুখ কোঁচকায়। ধমকে বলে,
- এসব বাজে কথা অফ করবে না তুমি?
মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে,
- এমন করেন কেন? আপনি না আমাকে লিটল গার্ল বলেন? আমার জন্য একটা ফুসকা খেলে কি হবে? মরিচ দিইনি, সত্যি!
ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। সময় নষ্ট না করে হা করল, যেন মাইরা একটা রিমোট, একটুখানি আবদার করল, অমনি ইরফান হা করল।
মাইরা বেশ খুশি হয়ে ইরফানের মুখে ফুসকা পুড়ে দেয়। ইরফানকে তার কি যে ভালো লাগে,, ইরফানের অপছন্দের জিনিসগুলো-ও সে একবারের জায়গায় দুইবার বললেই ইরফান কি সুন্দর সব মেনে নেয়।
ইরফানকে খাওয়াতে খাওয়াতে পুরো এক প্লেট ফুসকা সব খাইয়েছে মাইরা। ইরফান ফোনে মগ্ন ছিল। মরিচ ছাড়া দেয়ায় বেচারা ধান্দাতে এতোগুলো খেয়ে নিয়েছে বুঝতেই পারেনি। মাইরা সবগুলো ইরফানকে খাইয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফানের হঠাৎ খেয়াল আসতেই মাইরার দিকে তাকালো, এরপর মাইরার হাতের প্লেট এর দিকে তাকালো। খুব বুঝলো সব সেই খেয়ে নিয়েছে। দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে চেয়ে ছোট করে বলে,
- স্যরি!
মাইরা ইরফানের এক্সপ্রেশন দেখে শব্দ করে হেসে ফেলল। নিজেকে সামলে হেসে বলে,
- পুরো এক প্লেট ফুসকা খাইয়েছি আপনাকে। বুঝলেন তো, মাইরা পারেনা এমন কিছু নেই!
কথাটা বলে হাতের প্লেট রেখে আরেকটি প্লেট নিয়ে মাইরা খাওয়া স্টার্ট করে।
ইরফান ফোনের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো।
মাইরার সব ফুসকা খাওয়া শেষে ইরফান বিল মিটিয়ে মাইরার হাত ধরে তাদের গাড়ির দিকে এগিয়ে যায়। মাইরা ইরফানকে এতোগুলো ফুসকা খাওয়াতে পেরে ভীষণ খুশি। তার স্বভাবসুলভ উৎফুল্ল মে'জা'জে কথা বলতে বলতে ইরফানের হাত ধরে এগিয়ে যায়। হঠাৎ-ই ইরফানের কানে ভেসে আসে একটি বাক্য,
- ওই মেয়েকে বিছানায় না নিয়ে আমার দম নিব না। হেব্বি মা'ল।
ইরফান ডান পা সামনের দিকে বাড়িয়েও পিছিয়ে নেয়। ঘাড় বাঁকিয়ে ডান দিকে তাকায়। একটি ২৪-২৫ বছরের ছেলে মাইরার দিকে চেয়ে ফোনে কথা বলছে। মুহূর্তেই ইরফানের মাথায় র'ক্ত উঠে যায়। চোখ বুজল। মাইরা ইরফানের হাত ধরে বলে,
- কি হয়েছে? দাঁড়িয়ে পড়লেন কেন?
ইরফান চোখ খুলে মাইরার দিকে তাকায়। এরপর আবারও আশেপাশে তাকায়। বিকেল গড়িয়ে সন্ধ্যার আমেজ নামবে ভাব। আশেপাশে তেমন মানুষজন নেই। ইরফান ছোট করে বলে,
- চলো।
এরপর মাইরার হাত ধরে তার গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে মাইরাকে বসতে বললে মাইরা উঠে বসে। ইরফান মৃদুস্বরে বলে,
- দু'মিনিট ওয়েট কর। আমি আসছি।
কথাটা বলে গাড়ির পিছন দিকে বড়বড় পা ফেলে সেই লোকটির পিছনে এসে দাঁড়ায় ইরফান। হঠাৎ-ই লোকটির কান থেকে ফোন নিয়ে তার কানে নিয়ে শক্ত গলায় বলে,
- ইওর টাইম ইজ আপ সৌভিক।
কথাটা বলেই ফোন আঁচড়ে ফেলে। সামনের লোকটি পালানোর জন্য পা বাড়ালে ইরফান লোকটির কলার টেনে ধরে। রে'গে কিছু বলতে গিয়েও থেমে যায়। লোকটির কলার ছেড়ে মৃদু হেসে বলে,
- আমার সাথে এসো।
লোকটি অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। আনএক্সপেক্টেড কিছু পেয়ে লোকটি বলার মতো কিছু পায় না। ইরফান লোকটিকে টেনে সামনের দিকে বেশ অনেকক্ষণ হাঁটলো। লোকটি পালাতে চাইলেও পারেনি। ইরফান একটি ফাঁকা জায়গায় গিয়ে পিছু ফিরে তাকায়। লোকটি কিছু বুঝে ওঠার আগেই ইরফান লোকটির কলার ধরে গাছের সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লোকটির গলায় পাড়া দিয়ে হিসহিসিয়ে বলে,
- মানুষ খু'ন করা আমার ক্যারেক্টার নয়। আদারওয়াইস তোকে কতশতবার খু'ন করতাম, এটা কল্পনাও করতে পারবিনা বা'স্টা'র্ড।
কথাটা বলে ইরফান তার গায়ের ব্লেজার খুলে লোকটির মুখ বেঁধে দেয়। লোকটি ছাড়া পেতে ছটফটায়। ইরফান লোকটির গলা থেকে পা সরায়নি। সে তার বেল্ট খুলে লোকটির দু'হাত বেঁধে দেয়। এরপর তার শরীর থেকে শার্ট খুলে লোকটিকে গাছের সাথে বেঁধে দেয়। লোকটির দু'পা সামনের দিকে মেলে রেখেছে।
ইরফান তার কাজ শেষ করে শক্ত গলায় বলে,
- যাস্ট ওয়েট!
কথাটা বলে ইরফান বড় বড় পা ফেলে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মাইরা ইরফানের অপেক্ষা করছিল। আশেপাশে বারবার তাকিয়ে ইরফানকে না দেখে মেয়েটি হতাশ হচ্ছিল। হঠাৎ-ই ড্রাইভিং সিটে ইরফানকে বসতে দেখে মাইরা অবাক হয়ে তাকায়৷ ইরফানের গায়ে কিচ্ছু নেই। মাইরা চোখ বড় বড় করে বলে,
- আপনার শার্ট, ব্লেজার সব কই?
ইরফান কিছু বলল না। দৃষ্টি সামনে রেখে গাড়ি স্টার্ট দেয়। মাইরা অবাক হয়ে বলে,
- অদ্ভুদ তো! আপনি কাপড় কোথায় খুলে রেখে আসলেন?
ইরফানের মাইরার দিকে তাকালো না। কিছুদূর যেতেই মাইরার সামনের দিকে দৃষ্টি পড়লে দেখল একদম তাদের গাড়ির সামনে একটি লোক গাছের সাথে বাঁধা অবস্থায় বসানো। সবচেয়ে অবাক করা ব্যাপার লোকটির মুখ ইরফানের ব্লেজার দিয়ে বাঁধা , সাথে মনে হলো লোকটি ইরফানের শার্ট দিয়ে বাঁধানো। মাইরা অবাক চোখে তাকায় ইরফানের দিকে।
ভীত কণ্ঠে বলে,
- গাড়ি থামান প্লিজ! ওই লোকটা সামনে।
মাইরার কথা যেন ইরফান শুনতেই পায়নি। গাড়িটি লোকটির থেকে খুব বেশি দূরে নয়। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ইরফানের হাত ঝাঁকিয়ে বলে,
- শিসরাজ? কি করছেন? গাড়ি থামান। গাড়ি থামান প্লিজ! ওই লোকটা ম'রে যাবে তো!
ইরফান মাইরার কথা শুনলো না। বরং গাড়ির বেগ বাড়িয়ে সামনে বেঁধে রাখা লোকটির পায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। মেয়েটি ভ'য়ে প্রায় কেঁদে দিয়েছে।
ইরফানের দৃষ্টির নড়চড় নেই। শক্ত চোখে চেয়ে, গাড়ির স্টিয়ারিং আরও শক্ত করে ধরে। এরপর গাড়ি ব্যাকে নিয়ে গিয়ে আবারও লোকটি পা দু'টোর উপর গাড়ির চাকা তুলে দেয়। এভাবে পুরো ছয় বার লোকটির দু'পায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়। লোকটির মুখ বাঁধা থাকায় তার আওয়াজ বের হয় না, তবুও অস্ফুটস্বরে গোঙানির আওয়াজ আসে।
মাইরার নিজেকে দিশেহারা লাগে। এগিয়ে এসে দু'হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ভীত কণ্ঠে বলে,
- শিসরাজ থামুন প্লিজ! এমন করবেন না। আমার ভ'য় করছে। থামুন।
ইরফান গাড়ির ব্রেক ক'ষ'ল। বেশ কিছুক্ষণ চোখ বুজে নিজেকে শান্ত করল। এরপর দু'হাতে মাইরাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। দু'হাতে শক্ত করে মাইরাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে,
- আমি আছি। ডোন্ট প্যানিক!
মাইরা ইরফানকে ছেড়ে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে,
- আপনি এমনটা কেন করলেন?
ইরফান ডান হাতে মাইরার চোখের কোণে লে'গে থাকা পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে,
- ও আমার বার্ডফ্লাওয়ারকে নিয়ে বাজে কথা বলেছে।
মাইরা অবাক হয়ে বলে,
- তাই বলে এমন করবেন? উনাকে হসপিটালে নিয়ে যান।
ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে দেখে, এরপর শক্ত কণ্ঠে বলে,
- তুমি অন্যকাউকে নিয়ে ভাববে না, আন্ডারস্ট্যান্ড?
কথাটুকু বলে মাইরার চোখে তার দৃষ্টি নিবদ্ধ করে।
মাইরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে এমন ইরফানকে চেনে না। থা'প্প'ড় মা'রা পর্যন্ত-ই ইরফানকে চিনতো। কিন্তু এমন পা'ষ'ণ্ড ইরফানকে তার না চাইতেও ভ'য় লাগছে। ইরফান মাইরার ভীত মুখপানে চেয়ে নিজেকে শান্ত করল। মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে,
- মাই বার্ডফ্লাওয়ার, কি হয়েছে? ভ'য় পাচ্ছো কেন?
মাইরা ঢোক গিলল। কাঁপা কণ্ঠে বলে,
- আপনি কিভাবে এমনটা...
ইরফান মাইরার ঠোঁটজোড়া আলতো করে আঁকড়ে ধরে। মাইরা চোখ বুজে নেয়। কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে মৃদুস্বরে বলে,
- ভ'য় পাচ্ছো কেন বার্ডফ্লাওয়ার? ইউ নো? আমি তোমাকে যাস্ট আদর করতে পারি। হার্ট করতে পারিনা।
কথাটা বলে ইরফান মাইরার ডান হাত তার বুকের বা পাশে চেপে নরম গলায় বলে,
- বার্ডফ্লাওয়ার তার শিসরাজকে ছাড়া অন্যকারো কথা ভাবলে, এখানে ক্ষ'ত সৃষ্টি হয় লিটল গার্ল। তুমি যাস্ট আমাকে নিয়ে ভাববে? যাস্ট আমার মাঝে সীমাবদ্ধ থাকবে বার্ডফ্লাওয়ার?
কি আবেগমাখা আবদার! মাইরার চোখজোড়া ভরে ওঠে। ডান হাত বাড়িয়ে ইরফানের গালে হাত রেখে ভেজা কণ্ঠে বলে,
- আপনি এতো ভালোবাসেন কেন আমায় শিসরাজ?
ইরফান মাইরার হিজাব আলগা করে মাইরার গলায় মুখ গুঁজে শ্বাস টানে। গলার ভাঁজে শব্দ করে দু'টো চুমু খেয়ে বিড়বিড়িয়ে বলে,
- আই ডোন্ট লাভ ইউ বার্ডফ্লাওয়ার।
মাইরা কান্নাভেজা চোখে একটু হাসলো। দু'হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে মুখ বাঁকিয়ে বলে,
- মিথ্যুক।
মাইরার আবারও লোকটির কথা মনে পড়ল। কিন্তু ইরফানকে বলার সাহস পাচ্ছে না। সে জানে এই কথা বললে ইরফান ভীষণ রে'গে যাবে। তার ভাবনার মাঝেই ইরফান পকেট থেকে ফোন বের করে রাকিব নামের কাউকে কল করে এখানে আসতে বলে লোকটিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তবে সবচেয়ে লো কোয়ালিটির হসপিটাল প্লাস একদম নরমাল ট্রিটমেন্ট দেয় এমন জায়গা নিশ্চিত করতে বলেছে।
মাইরা অবাক না হয়ে পারলো না। এই ইরফানকে মাইরা নতুন চিনলো। ইরফানের এই নতুন রূপ মাইরাকে খানিক ভীত করে।
ইরফান মাইরার মাথায় চুমু এঁকে গাড়ি স্টার্ট দেয়। মাইরা ইরফানের বুকে মাথা রেখে চোখ বুজল।
_______________________
পরদিন,
রাত তখন ৮ টা। শুদ্ধ তার অফিস থেকে ইরফানের অফিসে এসেছে। মাঝেমাঝেই তার বাড়ি যাওয়ার সময় ইরফানের অফিস হয়ে যায় সে। আজ-ও এসেছে। নাছিমের সাথে কথা বলতে বলতে ইরফানের অফিস-রুমে প্রবেশ করে। ইরফান ল্যাপটপে কাজ করছে। শুদ্ধকে দেখল, তবে কিছু বলল না। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের সামনের চেয়ারে বসে আরও বেশ কিছুক্ষণ নাছিমের সাথে কথা বলে কল কেটে দেয়।
টেবিলের উপর থেকে একটি বন্ধ ল্যাপটপ নিয়ে অন করে শুদ্ধ। এরপর নাছিমকে ভিডিও কল দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে,
- আয় আয়,, নাছিমের না-কি তোকে ছাড়া কিডনি জ্বলছে।
ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে শুদ্ধর দিকে। ওপাশ থেকে নাছিম কল রিসিভ করলে শুদ্ধ মিটিমিটি হেসে বলে,
- এ্যাই নাছিমা খালা, স্বীকার কর তো, তোর ইরফানকে ছাড়া কিডনি জ্বলছে না? আমার সত্য বেশি হয়ে গিয়েছে বুঝলি? সত্যকথার দাম নাই, তাই কেউ আমায় বিশ্বাস করতে চায় না।
নাছিম ওপাশ থেকে বিরক্ত হয়ে বলে,
- তুই ভালো হ শুদ্ধ। নয়তো তোর কপালে বাচ্চা নাই বলে দিলাম।
শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে,
- বে'দ্দ'প, উল্টাপাল্টা অ'ভি'শা'প দিলে এক থা'ব'ড়া খাবি।
নাছিম কিছু বলল না। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে ইরফানের দিকে ল্যাপটপ ঘুরিয়ে ইরফানের পাশে যেতে নিলে হাতের সাথে লেগে কি যেন পড়ে যায়। হাতের উপর দুই ফোঁটা কিছু পড়তেই শুদ্ধ ওমাগো বলে চেঁচিয়ে ওঠে। জায়গাটা জ্বলে গেল মনে হচ্ছে। ইরফান ভ্রু কুঁচকে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ হাতের জায়গা টা ডলে দ্রুতপায়ে ওয়াশরুমে যায়। নাছিম অবাক হয়ে বলে,
- শুদ্ধর কি হলো?
ইরফান ভাবলেশহীনভাবে বলে,
- এসে দেখে যা।
নাছিম কিছু বলতে গিয়ে থেমে যায় ইরফানের হাতের দিকে নজর পড়লে। জহুরি চোখে তাকিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে,
- এ্যাই ইরফান তোর হাতে কি হয়েছে?
ইরফান কিছু বলে না। শুদ্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইরফানের উদ্দেশ্যে বলে,
- কি এনে রেখেছিস রে? হাতে একটু পড়েছে না, পড়েনি, তাতেই মনে হচ্ছে চা'ম'ড়া খুলে যাচ্ছে। ইশ!
বলতে বলতে এগিয়ে এসে টেবিলে কাত হয়ে থাকা ছোট বোতল হাতে তুলে দেখল, বোতলের গায়ে লেখা ~ (H₂SO₄) সালফিউরিক এসিড।
শুদ্ধ ইরফানের দিকে চেয়ে অবাক হয়ে বলে,
- কি রে, তুই সাইনটিস্ট হওয়ার স্বপ্ন দেখছিস না-কি? এসব বিজ্ঞানীদের জিনিস তোর এখানে কোন পায়ে হেঁটে আসল সোনা?
ইরফানের দৃষ্টি তার ল্যাপটপে। নাছিম কলের ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে বলে,
- শুদ্ধ ইরফানের হাত চেক কর দ্রুত।
শুদ্ধ নাছিমের কথা শুনে অবাক হয়। হাতের বোতলটি টেবিলের উপর রেখে ইরফানের পাশে দাঁড়িয়ে বলে,
- তোর হাত কই? দেখি?
ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে,
- যাবি তোরা? ডিস্টার্ব করছিস কেন?
নাছিম বলে,
- শুদ্ধ ওর কথা শুনিস না। ওর হাত চেক কর।
ইরফান নাছিমের দিকে রে'গে তাকায়। নাছিম পাত্তা দিল না। শুদ্ধ জোর করেই ইরফানের হাত টেনে ধরে বিস্ময় দৃষ্টিতে তাকায়। বেচারা নিজেই ভ'য় পেয়ে যায়। সাথে সাথে ইরফানের হাত ছেড়ে অবাক হয়ে বলে,
- ইরফান তোর হাতের এই অবস্থা কি করে? তোর হাতে কি সালফিউরিক এসিড পড়েছিল?
নাছিম শুদ্ধর কথা শুনে বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। রে'গে বলে,
- ইরফান তুই ইচ্ছে করে করেছিস এটা তাই না?
শুদ্ধ মাথায় হাত দিয়ে ঝিম মে'রে দাঁড়িয়ে আছে। ইরফানের হাতের চা'ম'ড়া'র অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে এর হাত গলে গিয়েছে। কেউ টাচ করলেই ইরফানের চা'ম'ড়া উঠে আসবে। থেমে থেমে বলে,
- তুই পা'গ'ল? কি করেছিস এসব?
হঠাৎ-ই রে'গে চিল্লিয়ে বলে,
- এ্যাই বে'য়া'দ'ব এসব কি করেছিস?
ইরফান শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। এদের রিয়েকশন দেখে মনে হচ্ছে সে ম'রে গিয়েছে।
বসা থেকে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলে,
- তোদের আর কাজ নেই?
নাছিম অসহায় চোখে চেয়ে বলে,
- শুদ্ধ ওকে গাড়ি চালাতে দিস না। যা। ও গাড়ি চালালে ওর হাতের সব চা'ম'ড়া তো গাড়ির স্টিয়ারিং-এই লেগে যাবে।
শুদ্ধ দ্রুতপায়ে বাইরে যেতে গিয়েও নাছিমের দিকে চেয়ে বলে,
- আমি জানি ও ইচ্ছে করে এরকম করেছে। ওকে খুব ভালো করে চিনি। কিন্তু কেন এমন করেছে তুই জানিস?
নাছিম মলিন গলায় বলে,
- মেইবি, বার্বিডল এর জন্য। ও একটা পা'গ'ল। ওকে ডক্টর দেখাবি।
শুদ্ধ আর কিছু বলল না। দ্রুতপায়ে বেরিয়ে যায় রুম থেকে। নাছিম দীর্ঘশ্বাস ফেলে। এতো অসহায় লাগছে নিজেকে। ইরফান এরকম কেন করেছে?
শুদ্ধ ইরফানের পিছু পিছু গিয়েও ইরফানকে পায়না। ও চলে গিয়েছে। শুদ্ধ হতাশ হলো। ইরফান এমন কেন? শুদ্ধ সত্যিই না তো ভাবার মতো কিছু খুঁজে পায়, আর না তো বলার মতো।
.
.
.
ইরফান অফিস থেকে ফিরে শাওয়ার নিয়ে বেরিয়ে ডিভানের উপর ল্যাপটপ নিয়ে বসেছে। অফিসের অসমাপ্ত কাজে ব্যস্ত হয়েছে। মাইরা একটু আগেই নিচে গিয়েছে। ইরফান কিছু বলেনি।
কিন্তু সে দু'হাতে ঠিক করে কাজ করতে পারছে না। এই কারণে সে বিরক্ত। ল্যাপটপে টাইপ করছে, অথচ হাত চলছে না। তীব্র জ্বলুনি, সাথে অসহনীয় ব্য'থা। অথচ ইরফানে মুখে এর কোনো ছাপ নেই।
চোখেমুখে বিরক্তি নিয়ে ডান হাত মেলে একবার চোখ বুলায়। প্রথমে হাত ছিল, সাদা, এরপর লাল টকটকে ছিল। এখন ধীরে ধীরে কেমন বাদামি কালার হয়ে যাচ্ছে। হাতের চা'ম'ড়া এতো নরম হয়ে গিয়েছে,, শাওয়ার নিতে গিয়ে অনেকটা চামড়া কেমন নাই হয়ে গিয়েছে। ইরফানের মুখাবয়ব স্বাভাবিক।
মাইরা দু'মিনিট হলো ঘরে এসে ইরফানের পিছনে দাঁড়িয়েছিল। সে ইরফানের পিছনে দাঁড়িয়েছিল দুষ্টুমি করতে। কিন্তু ইরফানের হাতের অবস্থা দেখে মাইরার চোখেমুখে বিস্ময় ভর করে। অবাক হয়ে কাঁপা কণ্ঠে বলে,
- আপনার হাতে কি হয়েছে শিসওয়ালা?
মাইরার কণ্ঠ পেয়ে ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়। মাইরা পিছন থেকে ইরফানের সামনে এসে দাঁড়ায়। সামান্য ঝুঁকে ইরফানের দু'হাত মেলে ধরে কাছ দেখে দেখে আঁতকে ওঠে। হাতের মানচিত্র-ই যেন পাল্টে গিয়েছে। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে ভারী গলায় বলে,
- শিসওয়ালা এসব কি করে হয়েছে? বলুন না? আপনার হাত....
মাইরার কথা বেঁধে যায়। সে গ্রামে মানুষের পোড়া হাত দেখেছে, কিন্তু এমন বিধ্বস্ত হাত কখনো দেখেনি। ইরফান মৃদু হেসে বলে,
- এই দু'হাত আমার বার্ডফ্লাওয়ারকে হার্ট করেছিল। তাই পানিশমেন্ট দিয়েছি।
মাইরার চোখ ভরে ওঠে। থেমে থেমে বলে,
- শিসরাজ আপনি এসব....
ইরফান অপরাধীর ন্যায় বলে,
- সালফিউরিক এসিড অ্যারেঞ্জ করতে টাইম লাগছিল বার্ডফ্লাওয়ার। লেট হওয়ার জন্য স্যরি!
মাইরা স্তব্ধ চোখে তাকায় ইরফানের দিকে। ইরফানের হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। দু'চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান ভ্রু কুঁচকে বলে,
- কাঁদছ কেন বার্ডফ্লাওয়ার?
মাইরা ঢোক গিলল। মাথা নিচু করে ইরফানের হাতের দিকে তাকালে তার দলা পাকিয়ে কান্নারা বেরিয়ে আসতে চাইলো।
মাইরা ধীরে ধীরে মেঝেতে হাঁটু মুড়ে বসে। কাঁপা হাতে তার ছোট দু'হাতের উপর ইরফানের দু'হাত রাখে। এরপর ইরফানের দু'হাতের মাঝে তার মুখ ঠেকিয়ে ফুঁপিয়ে কেঁদে কেঁদে বলে,
- এটা আপনি কি করেছেন শিসওয়ালা? আপনি কি করে পারলেন এমনটা করতে? আপনি নিজেকে এভাবে কেন কষ্ট দিলেন, বলুন?
ইরফান অসহায় চোখে মাইরাকে দেখে। একটু পর মাইরাকে টেনে তার কোলে বসিয়ে মাইরার মাথা তার বুকে চেপে মৃদুস্বরে বলে,
- ডোন্ট ক্রাই। ইট'স নরমাল।
মাইরা সোজা হয়ে বসে ইরফানের দিকে চেয়ে ইরফানের শার্টের কলার ধরে রে'গে বলে,
- এটা নরমাল? আপনার হাত চিনতে পারছিনা আমি শিসরাজ। আপনি এটাকে নরমাল কি করে বলছেন?
ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ফোঁপাতে ফোপাঁতে ইরফানের বুকে আলতো হাতে থা'প্প'ড় দেয় আর বলে,
- আপনি কি পা'গ'ল শিসরাজ? আপনি এমন কেন বলুন তো? আপনি নিজেকে এভাবে কেন কষ্ট দিলেন, বলুন?
আমার ভীষণ কষ্ট হয় শিসরাজ। আপনি এটা কেন করলেন বলবেন? আমি তো বলেছিলাম, আমি ওই কথাটা রে'গে বলেছি। আপনার বার্ডফ্লাওয়ার কষ্ট পেলে আপনার কষ্ট হয়, আর আমার শিসওয়ালা কষ্ট পেলে আমার কষ্ট হয় না?
কথাগুলো বলতে বলতে মাইরা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদে।
চলবে...
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_DRM_Shohag
#পর্ব_৮১
[Page - DrmShohagHoney]
ইরফানকে জোর করে মাইরা হসপিটাল নিয়ে যায়। এরপর ডক্টরের ট্রিটমেন্টে ইরফানের হাত ধীরে ধীরে রিকোভার করতে শুরু করে।
দেখতে দেখতে প্রায় তিন মাস পেরিয়ে যায়। এতোদিন ইরফান না কখনো ড্রাইভ করতে পেরেছে আর না তো কখনো কোনো কাজ ঠিকমতো করতে পেরেছে। হাত পুড়ে যাওয়ার পর-ও হাতের উপর অনেক প্রেশার খাঁটিয়ে কিছু কাজ করায় ইরফানের হাতে আরও বেশি প্রবলেম হয়েছিল।
ভার্সিটি থেকে একটা লম্বা সময়ের জন্য অবসর নেয় সাথে অফিসের কাজেও ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারেনি। দু'হাত দিয়ে তেমন কাজ করতে পারেনি। এজন্য তারেক নেওয়াজ এর উপর কাজের প্রেশার বেশি পড়েছে।
ইরফানের হাত এখনো পুরোপুরি রিকোভার হয়নি। নিজের হাতে খেতে পারেনি। মাঝে মাঝে চামুচ দিয়ে খায়,, বেশিরভাগ সময় মাইরা খাইয়ে দেয়।
ঘড়ির কাটা দুপুর ২ টার ঘর ছাড়িয়েছে। ইরফানের মতো কাজে ব্যস্ত থাকা মানুষ হঠাৎ এতোটা অবসয় সময় কাটানোয় প্রচুর বিরক্ত সে। বাচ্চা বউ বিয়ে করার জ্বালা বুঝতে পারছে। মাইরার সামনে সে ফোন ধরলেও মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান না পেরে ধমক দেয়, আবার নিজেকে দমিয়েও নেয় মাইরার অসহায় মুখখানি দেখে।
মাইরা হাতে প্লেট নিয়ে ঘরে প্রবেশ করে। ইরফানকে পা মেলে বেডের এক কোণায় বসে থাকতে দেখে এগিয়ে আসে। হাতের প্লেট বেডের উপর রেখে তার পরনের ওড়না মাথা থেকে নামিয়ে গলার সাথে দু'বার পেঁচিয়ে নেয়। এরপর ইরফানের সামনে পা ভাঁজ করে বসলে ইরফান চোখ মেলে তাকায়। মাইরা ভাত মাখিয়ে ইরফানের মুখের সামনে ধরলে ইরফান গম্ভীর গলায় বলে,
- তুমি খেয়েছ?
মাইরা মলিন মুখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। মাইরা ইরফানকে শুধু ভালোবেসে খাইয়ে দিতে চেয়েছিল। কিন্তু ইরফানের এসব উল্টাপাল্টা কাজে মাইরার দায়িত্ব পালন করতে খাইয়ে দিতে হয়। এখানেও ভালোবাসা আছে, কিন্তু মাইরার ভীষণ খারাপ লাগে। ইরফানকে খাইয়ে দিতে আসলে মাইরার সবার আগে ইরফানের দু'হাতের দিকে চোখ পড়ে। দৃষ্টি নামিয়ে মাইরা ইরফানের হাত দু'টোর দিকে তাকালো। হাতের তালু দু'টো কেমন কালচে হয়ে গিয়েছে। মাইরার চোখ ঝাপসা হয়।
ইরফান ভ্রু কুঁচকে বলে,
- হোয়াট হ্যাপেন্ড? কথা বলছো না কেন?
মাইরা বেশ কয়েকবার পলক ঝাপ্টে নিজেকে স্বাভাবিক করে নিল। এরপর ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে,
- একসাথে খাবো।
ইরফান বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে মাইরার চোখের দিকে তাকিয়ে থাকে। মাইরাকে টেনে তার কোলে বসিয়ে বলে,
- খাওয়াও, ফাস্ট।
মাইরা কিছু বলল না। ইরফানের হুটহাট এমন কাজে মাইরা বেশ অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছে। মাইরা ইরফানকে খাওয়ায় সাথে নিজেও খায়। মাইরা তার মুখে খাবার নেয়ার সময় ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। মাইরা মুখে খাবার নিয়ে সবটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর ইরফানের উদ্দেশ্যে বলে,
- আপনি কি অন্যদিকে তাকাতে পারেন না? মুখের সামনে এভাবে তাকিয়ে থাকলে কোনো কাজ করা যায়?
ইরফান চোখ ছোট ছোট করে বলে,
- মাই উইস। ডিস্টার্ব কর না। ফাস্ট খাওয়াও।
মাইরা মুখ ভেঙায়। বিড়বিড় করে,
- শা'লা ইংরেজ সাদা বিলাই!
ইরফান গম্ভীর গলায় বলে,
- অ্যা'ম ইওর হাসবেন্ড নট শা'লা।
মাইরা থতমত খেয়ে তাকায়। মেকি হেসে বলে,
- হ্যাঁ হ্যাঁ জানি।
কথাটা বলে ইরফানের দিকে তাকায়। ইরফান আজ একটু বেশিই চুপচাপ। যদিও ইরফান তো এমনই, কথা কম বলে। কিন্তু আজ কেন যেন একটু বেশিই কেমন যেন লাগছে। কেমন খিটখিটে মে'জা'জে কথা বলছে। মাইরা শেষ খাবার টুকু ইরফানের মুখে দিয়ে ইরফানের কোল থেকে নেমে যায়। ইরফান কিছু বললো না। মাইরা এবার সত্যিই অবাক হয়। এই ইরফান তো তাকে শুধু জ্বালায়, আজ হলো টা কি? মাইরা ডান হাতে এঁটো প্লেট ধরে রেখে বা হাত কোমরে রেখে ইরফানের সামনে এসে দাঁড়ায়। চোখ ছোট ছোট করে বলে,
- আপনার কি হয়েছে বলুন তো?
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
- নাথিং
মাইরার ও বিরক্ত লাগে। এই অ'স'হ্য লোকটার আবার কি হয়েছে? উফ! আর নেয়া যায় না। মাইরা কিছু একটা ভেবে মনে মনে হেসে নরম কণ্ঠে ডাকে,
- শিসরাজ?
মাইরার ডাকে ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরা মনে মনে হাসে। উপরে উপরে মুখটা ছোট করে বলে,
- জানেন? শ্যামবর্ণের ছেলেরা ভীষণ সুন্দর হয়। আর যে ছেলেদের চোখের মণি কালো তারা তো মারাত্মক সুদর্শন হয়। কিন্তু আমার কপালে এক বিলাই চোখ ওয়ালা সাথে গায়ের রঙ সাদা ফকফকা স্বামী জুটেছে। যার মধ্যে সুদর্শন এর স-ও নেই। আমার কপাল টা কি পোড়া একবার ভাবুন!
ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। এমনিতেই তার একগাদা কাজ স্তূপ হয়ে আছে তিন মাসের গ্যাপে। তার বাবা অফিস গেলেও সবকিছু সামলে নিতে পারেননি তিনি। মাথা হ্যাং হয়ে আছে তার। এর মধ্যে এই স্টুপিট তার সাথে বাঁদরামি করছে। রে'গে দাঁতে দাঁত চেপে বলে,
- স্টুপিট গার্ল, থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব তোমার।
মাইরা মিটিমিটি হেসে ডান গাল পেতে দিয়ে বলে,
- ফেলুন তো দেখি কেমন পারেন।
ইরফান বসা থেকে উঠে দাঁড়ালে মাইরা দ্রুত এক পিছিয়ে যায়। ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে নিলে মাইরা দু'হাতে প্লেট শক্ত করে ধরে দৌড় দেয়। ইরফান ধরতে গিয়েও পারল না। বিড়বিড় করল,
- স্টুপিট বাঁদর।
মাইরা ঘর থেকে বেরিয়ে নিচে যেতে গিয়েও আবার উল্টো ঘুরে এসেছে। না না বাবা এসব নিয়ে মজা করা যাবে না। ইরফান যা মানুষ। তার কথা অনুযায়ী যদি আবার কোনো পা'গ'লা'মি করে? মাইরা আবারও উল্টো ঘুরে ঘরে এসে দেখল ইরফান ওয়াশরুমের দিকে যাচ্ছে। মাইরা দ্রুত বলে ওঠে,
- শিরসাজ শুনুন?
ইরফান পিছু ফিরে তাকায়। মাইরা মৃদু হেসে বলে,
- আপনি দেখতে একটু আনকমন মানুষ। কিন্তু শ্যামবর্ণের ছেলেরা শুধু সুদর্শন হয়, আর আপনি ট্রিপল সুদর্শন পুরুষ।
ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে আসতে ঠোঁট বাঁকিয়ে বলে,
- আচ্ছা?
মাইরা ল'জ্জা পায়। আমতা আমতা করে বলে,
- আপনার চোখ দেখলে আমার লিওর চোখ ভেসে ওঠে। আপনি না থাকলে আমি লিওর চোখ দেখে দিন চালিয়ে নিতে পারবো।
ইরফান চোখমুখ কুঁচকে বলে,
- হোয়াট?
মাইরা মাথা নিচু করে মিটিমিটি হাসে। ইরফান ঘরের এক কোণায় ঘুমিয়ে থাকা লিওর দিকে তাকায়। চরম বিরক্ত সে। এটা মাইরাকে এনে দেয়াই তার সবচেয়ে বড় ভুল ছিল। মাইরা ইরফানের দৃষ্টি লিওর দিকে দেখে দ্রুত লিওর দিকে যেতে নেয়, তার আগেই ইরফান লিওকে দু'আঙুলের সাহায্যে উপরে টেনে তোলে। লিও ঘুমাচ্ছিল। হঠাৎ এভাবে ধরায় বেচারা মিআউ করে ডেকে ওঠে। ইরফানের ইচ্ছে করছে এর চোখ দু'টো তুলে নিয়ে মার্বেল খেলতে। স্টুপিট বউয়ের স্টুপিট বিড়াল। দু'টোই জ্বালিয়ে খায়।
মাইরা দ্রুত ইরফানের হাত থেকে লিওকে ছিনিয়ে কোলে নিয়ে বলে,
- ওর এভাবে ধরেন কেন আপনি? একটা বাচ্চা ঘুমাচ্ছে। তবুও আপনার একটু দয়ামায়া নেই।
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
- ওকে ফেলে দিয়ে এসো। গো।
মাইরা চোখ বড় বড় করে তাকায়৷ কত বড় খারাপ লোক ভাবা যায়। তার বিড়াল ছানাটার সাথে কেমন করে।
ইরফান মাইরার দিকে এগিয়ে আসতে নিলে মাইরা দৌড় দেয় বাইরের দিকে। পিছু ফিরে বলে,
- এমন করেন কেন? আপনার চোখ-ই বেশি সুন্দর তো! একদম আমার লিওর দিকে নজর দিবেন না। পা'ষা'ণ লোক একটা।
ইরফান বিরক্ত চোখে চেয়ে থাকলো মাইরার দিকে। এই বাঁদর জীবনেও ঠিক হবে না। ফোনের শব্দ পেয়ে এগিয়ে গিয়ে কল রিসিভ করে। ছোট করে আসছি বলে কল কেটে দেয়।
এরপর দ্রুত রেডি হয়ে নেয়। হাতঘড়ি পরতে পরতে একবার একবার তার দু'হাতের দিকে তাকালো। হাত দু'টো ভালোই কালচে হয়েছে, সাথে এখনো কিছু কিছু জায়গায় বেশ ক্ষ'ত। ইরফান মৃদু হাসলো। আবার মাইরার কান্নামাখা মুখ চোখের সামনে ভাসলে ইরফানের মুখ মলিন হয়। সে নিজেকে শাস্তি দিয়ে নিজে তো শাস্তি পেয়েছে অনেক, কিন্তু সাথে তার বার্ডফ্লাওয়ারকেও ক'ষ্ট দিয়ে দিয়েছে। ক'ষ্ট পাবে না-ই বা কেন? এই যে ইরফানের মতো এমন শক্তপোক্ত মানুষ কেমন নেতিয়ে গিয়েছিল। উপর থেকে যদিও ভীষণ শক্ত থাকতো, কিন্তু মাঝে মাঝে জ্বরে আশেপাশের কোনো হুশ থাকতো না। একটু একটু চোখ মেলে কান্নারত মাইরাকে দেখে তার কী যে খারাপ লাগতো! দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে।
________________________________
সময় তার গতিতে অতিবাহিত হতে থাকে। ঠিক যেমন মাইরার এইচএসসি এক্সাম চলে এসেছে। বেশ অনেকগুলো এক্সাম শেষ। আর দু'টো এক্সাম বাকি আছে,, এরপর প্রাকটিক্যাল।
ইরফান বিজনেসের কাজে রাশিয়া এসেছে। ইম্পর্ট্যান্ট কাজ হওয়ায় আসতে হয়েছে। নয়তো মাইরাকে রেখে সে আসতো না। এরকম একটা টাইমে কাজ পড়েছে, মাইরাকে নিয়ে আসতে পারেনি। আবার কাজ ফেলেও রাখতে পারেনি। মাঝে বিজনেসে সময় দিতে না পারায় অনেক কাজ জমা হয়ে গিয়েছে।
ইরফানের সাথে শুদ্ধ ফাইজ-ও এসেছে। এর কারণ আছে। ইরফানের কাজ রাশিয়ায় হওয়ায় এসেছে নাছিমের সাথে দেখা করতে। সকলের একসাথে দেখাও হয়ে গেল, সাথে ইরফানের কাজ-ও কমপ্লিট হলো।
ফাইজ তার ছেলে প্রিন্স এর সঙ্গে ভিডিও কলে কথা বলছে। ইরফান তাকিয়ে রইল সেদিকে। মাইরার কথা ভাবতেই মাথায় মাহিরা নামটি বাজলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। ফাইজ ইরফানের পাশে বসে ইরফানের দিকে তার ফোন করে। ওপাশ থেকে ইনায়ার কোলে বসা ১ বছরের প্রিন্স দু'হাত মেলে দেয়।
ইরফান মৃদু হাসে প্রিন্স এর দিকে তাকিয়ে। ইনায়া ইরফানের সাথে টুকটাক কথা বললো প্রিন্সকে খাওয়াতে খাওয়াতে। হঠাৎ-ই বাচ্চা ছেলেটি কাশতে থাকে। ইরফান সামনে টেবিল থেকে দ্রুত পানির গ্লাস নিয়ে সামনে ধরে বলে,
- প্রিন্স, টেক ইট।
পাশ থেকে ফাইজ শব্দ করে হেসে ওঠে। ইনায়া প্রিন্সকে পানি খাইয়েছে। ইরফানের কান্ডে সে-ও না হেসে পারলো না। ফাইজ হাসতে হাসতে বলে,
- তোর একটা বাচ্চা দরকার ভাই, আমি বুঝেছি।
ইরফান ব্যাপারটা বুঝতে পেরে তব্দা খেয়ে চেয়ে আছে। প্রিন্সকে হঠাৎ এভাবে কাশতে দেখে এটা খেয়াল-ই ছিল না, যে প্রিন্স ফোনের ওপাশে। ফাইজ আবারও হেসে বলে,
- মনে হয় খুব তাড়াতাড়ি আমার প্রিন্স বাবার একটা ভাই-বোন পাবো। বুঝলে লিটল কুইন তোমার ভাই তো আমার প্রিন্সকে কনফিউজভ করে দিবে, ওর বাবা আমি নাকি ও।
ইনায়া হাসতে হাসতে বলে,
- আমার ভাইয়ের মতো আদর করতে পারেন না আপনি। ভাইয়ার থেকে একটু শিখুন।
ফাইজ ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায় প্রিন্সের দিকে। তার ছেলেকে নাকি সে আদর করে না? ইরফানের জন্য তাকে অ'প'বা'দ নিতে হচ্ছে। ফাইজ প্রিন্স এর সাথে আরেকটু দুষ্টুমি করে কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে চেয়ে বলে,
- আর কয়দিন পর মাইরা ভার্সিটি উঠবে। তুই এবার আমার প্রিন্সের ভাই-বোন আনার ব্যবস্থা কর।
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
- আর ইউ ম্যাড? আমার বউ বাচ্চা।
শুদ্ধ সোফায় বসতে বসতে হেসে বলে,
- মাইরা তোর কাছে সারাজীবন-ই বাচ্চা থাকবে সোনা। সে আমরা জানি। তুই চাইলেই ওই বাচ্চার পেট থেকে ডজন ডজন ছাও বের হবে। বুঝলি?
ফাইজ হাসছে। ইরফান বিরক্ত হয়। তার বাচ্চা বউকে নিয়ে কিসব আলোচনা। বিরক্তি নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে নাছিমের ঘরের দিকে যায়। শুদ্ধ আর ফাইজ হাসলো।
.
.
.
নাছিম বেলকনিতে দাঁড়িয়ে। অনেক তারার ভীরে গোল থালার মতো চাঁদটি জ্বলজ্বল করছে। নাছিমের দৃষ্টি সেই জ্বলজ্বল করা চাঁদে। আজ সকালে ইরফান, ফাইজ, শুদ্ধ এসেছে। সারাদিন চার বন্ধু বেশ ভালো সময় কাটিয়েছে। যদিও ইরফান চুপচাপ থাকে, তবে এভাবেই তারা ইরফানের সঙ্গ মেনে নেয়। ইরফানকে যেন এভাবেই ভালো লাগে। কিন্তু তার মন খারাপ। ভীষণ মন খারাপ। ইরফানকে দেখে তার চোখে ইরফানের মুখে মাইরার প্রতিচ্ছবি ভাসে। তার কল্পনায় থাকা বার্বিডল ইরফানের জন্য হাসে, ইরফানের জন্য কাঁদে, ইরফানের জন্য বাঁচে। সবকিছুই ইরফানের জন্য। নাছিমের মুখে মলিন হাসি ফুটে ওঠে। সে বার্বিডলকে ভুলতে পারে না। মুভ অন আর বিয়ে এই শব্দ দু'টোর প্রতি নাছিমের বিষাদ কাজ করে। সবার মুখে তার জন্য এই শব্দ দু'টো থাকে। কেন সবাই তাকে ক'ষ্ট দেয়? সে তো এভাবেই বেশ আছে। বার্বিডল নামে এক আস্ত অনুভূতিকে হারিয়ে ফেলার অনুভূতি লালন করার মাঝেও তো এক তিক্ত স্বাদ আছে। অন্তরার বলা কথাটা মনে পড়ল, ভালোবেসে ভালো হতে না পারলেও খারাপ হওয়ার মাঝেও এক ভালো লাগা লুকিয়ে থাকে। নাছিম বিড়বিড় করল,
- ভালোবেসে সবাই ভালোবাসা জিতিয়ে নিয়ে পূর্ণতার হাসি হাসে। আমি নাহয় ভালোবেসে ভালোবাসা হারিয়ে অপূর্ণতায় ঘেরা মলিন হাসি হাসলাম।
কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলল।
এরপর থালার মতো চাঁদটির দিকে গভীর দৃষ্টি রেখে কিছুটা আওয়াজ করে মলিন হেসে বলে,
- তুমি চাঁদের চেয়েও দামী বার্বিডল। চাঁদকে ছুঁতে না পারলেও দেখা যায়। কিন্তু আমি তোমাকে ছোঁয়া তো দূর, দেখার অধিকার টুকুও হারিয়ে ফেলেছি।
একটু থেমে আবারও বলে,
- তোমাকে কখনো ভুলতে পারবো না বার্বিডল।
ইরফান নাছিমের ঘরে এসেছিল। বেলকনি থেকে এক পা বাড়াতে গিয়েও নাছিমের কথা শুনে তার পা থেমে যায়, সাথে চোয়াল শক্ত হয়ে যায়। দু'হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ইরফানের পাশে শুদ্ধ-ও এসে দাঁড়িয়েছিল। বেচারা নাছিমের কথাটা শুনে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। যা বোঝার বুঝল। ইরফান রে'গে নাছিমের দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ ইরফানকে টেনে ধরে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিতে চায়। রে'গে বলে,
- শুদ্ধ আমাকে ছাড়।
ইরফানের গলা পেয়ে নাছিম পিছু ফিরে তাকায়। শুদ্ধ আর ইরফানকে এভাবে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে,
- আরে তোদের কি হয়েছে?
ইরফান ভস্ম করে দেয়া চোখে তাকায় নাছিমের দিকে। নাছিম বুঝলো না ইরফানের দৃষ্টির মানে। ইরফান রে'গে কিছু বলার আগেই শুদ্ধ বলে ওঠে,
- মাইরার ১০৫° জ্বর।
শুদ্ধর কথা শুনে ইরফান বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। নাছিম নিজেও শুদ্ধর দিকে অবাক হয়ে তাকায়। শুদ্ধ ঢোক গিলল। ইরফান দ্রুত শুদ্ধর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পকেট থেকে ফোন বের করে মাইরার নাম্বারে কল করে। সে বেশ কিছুক্ষণ আগে কয়েকবার কল করেছিল, মাইরা কল রিসিভ করেনি,, সে ভেবেছে মাইরা ঘুমিয়েছে,, কিন্তু শুদ্ধর কথা শুনে তার আর কিছু মাথায় আসেনি। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ইরফান মাইরাকে ফোনে না পেয়ে শুদ্ধর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে,
- আমার বার্ডফ্লাওয়ারের কি হয়েছে? ও কোথায়? আমার কল রিসিভ করছে না কেন?
শুদ্ধ ঢোক গিলল। নাছিম নিজেও চিন্তিত। তবে ইরফানকে দেখে অবাক হচ্ছে। আসলে এরকম ইরফানকে সে সামনে দেখে দোখেনি। শুদ্ধর মুখে গল্প শুনেছে, কিন্তু সামনে থেকে এমন অসহায়ত্বে ঘেরা ইরফানকে সে দেখেনি বললেই চলে।
শুদ্ধ মৃদুস্বরে বলে,
- মামা মামি কে কল দিয়ে দেখ। আমাকে কেন বলছিস?
ইরফান দ্রুত তার বাবার নাম্বারে কল করে। রিং হয়। ইরফান চিন্তিত বদনে ঘর থেকে বেরিয়ে গেলে শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান বেরিয়ে যেতেই নাছিম এগিয়ে এসে বলে,
- বার্বিডলের এখন কেমন আছে?
শুদ্ধ বিরক্ত হয়ে বলে,
- বা'লের বার্বিডল। তোর বার্বিডলের পেটে ইরফানের চারজোড়া বাচ্চা আছে। এবার ওকে ভুলে যা। একটু স্বাভাবিক হ, প্লিজ!
নাছিম অসহায় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। কিছু বললো না। মেয়েটি ইরফানের বউ। তার চিন্তা করা টা শোভা পায় না। ছোট করে বলে,
- আচ্ছা।
শুদ্ধর খারাপ লাগলো। সে কাদের মাঝখানে এসে পড়লো। কাকেই বা দোষ দিবে? নাছিম শুদ্ধকে পাশ কাটিয়ে ঘরে চলে আসে। শুদ্ধ ডান হাতের দু'আঙুলের সাহায্যে কপাল ঘষে।
নাছিম তার ঘরে এসে টেবিলের কোণায় দাঁড়ায়। চোখজোড়া ঝাপসা। সে তো অস্বাভাবিক নয়। সে বার্বিডলের জায়গা টা কাউকে দিতে পারে না। এটা কি তবে তার ব্যর্থতা? দু'একটা ব্যর্থতা জীবনে থাকলে খুব কি ক্ষতি হয়? এইতো থেকে থেকে ক'ষ্ট হয়, দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এতে খুব বেশি ক্ষতি হয় না তো!
ভাবনায় আসে, একজীবনে সবার কি সব পাওয়া হয়? এই যে সামিয়া, সে যে কিছুই পায়নি। নাছিমের খারাপ লাগার পরিমাণ আরও তীব্র হলো।
সামিয়ার সাথে তার হঠাৎ দেখা। একদিনের পরিচয়, অথচ মেয়েটিকে সে আজও ভুলতে পারেনি। সামিয়ার ভেজা চোখ, মিষ্টি একটা মুখ, শান্ত স্বরে কথার বলার ভঙ্গি নাছিমের চোখে ভাসে। নাছিমের ইচ্ছে করে আল্লাহর কাছে সামিয়ার জন্য অভিযোগের খাতা খুলে বসতে, মেয়েটি কেন কিছু পেল না? আর নিজের জন্য আফসোস হয়, সে কেন সামিয়াকে তার পাশে পেল না? সামিয়া তার বন্ধু হওয়ার জন্য কেন থেকে গেল না? তার যে ভীষণ আফসোস হয়, বার্বিডল কে না পাওয়ার আক্ষেপ প্রথম থেকেই মেনে নিয়েছে। কিন্তু সামিয়াকে বন্ধু হিসেবে পাওয়ার আক্ষেপটা বেশ অনেক বেশি। আল্লাহ কেন যেন, তার জীবনে কিছু আসার আগেই সবকিছু কেড়ে নেয়। আর তাকে দিয়ে যায় একরাশ হতাশা, সাথে কিছু দীর্ঘশ্বাস,, কখনো কখনো চোখের কোণে জমা পানি।
নাছিম টেবিলের ড্রয়ার খুলে একটি কাগজ বের করে। কাগজটির তিনটে ভাঁজ খোলে। প্রায় ছয় মাস আগের সামিয়ার চিঠি। নাছিম পুরো চিঠিতে চোখ বুলায়। চিঠিটি পড়লে নাছিমের মনে হয় সামিয়া সত্যিই তার এক ভীষণ আপন বন্ধু, তাদের ভীষণ মিল! কিন্তু এটা আর রাখতে চাইলো না নিজের কাছে। দীর্ঘশ্বাস ফেলল। টেবিলের উপর থেকে লাইটার নিয়ে কাগজটির কোণায় আগুন জ্বালায়। দু'সেকেন্ড যেতে না যেতেই শুদ্ধ নাছিমের হাত থেকে কাগজটি কেড়ে নেয়।
নাছিম পিছু ফিরে শুদ্ধকে কিছু বলতে গিয়েও বললো না। শুদ্ধ কোনোরকমে আগুন নিভিয়ে বিরক্তি কণ্ঠে বলে,
- কি রে ভাই তোরা! কোন ইম্পর্ট্যান্ট কাগজটা পোড়ানোর ভূত চাপালি মাথায়?
কথাটা বলে কাগজটিতে দৃষ্টি দিয়ে মাথা উঁচু করতে গিয়েও করল না। চোখে পড়ে একটি লেখা~
~ প্রিয় শুদ্ধ সাহেব,
শুদ্ধ চোখ সরালো না। ধীরে ধীরে নিচের দিকে দৃষ্টি দেয়।
চিঠিটি পড়ার পর নাছিমের কথা শুনে শুদ্ধ বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। তার প্রতিক্রিয়া বোঝা যায় না। হঠাৎ-ই দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে,
- মেয়েটি বেঁচে থাকলে আমি নিজ দায়িত্বে ওর জীবন সাজিয়ে দিতাম।
নাছিম কৌতুক স্বরে বলে,
- দ্বিতীয় বিয়ে করে সাজাতি না-কি!
শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় নাছিমের দিকে। রে'গে বলে,
- তোর মতো দে'ব'দা'স হয়ে ঘুরতো না এট লিস্ট। ওকে আমার চেয়েও হাজারগুণ সুদর্শন পুরুষের সাথে বিয়ে দিতাম। মানুষ চাইলে সব পারে। সেটা তোকে দেখাতাম।
নাছিম কিছু বললো না। মানুষ মুখে অনেক কিছুই বলে, সব এতো সহজ? ফারাহ'র কিছু হলে শুদ্ধ কি করত? যখন ভার্সিটিতে পড়ত, তখন তো ফারাহ'কে পাবে না ভেবে শুদ্ধ চিরকুমার থাকার কথা-ই ভাবতো। এই ব্যাপারে প্রশ্ন করতে চেয়েও করল না। কথায় কথা বাড়ে। তার ভালো লাগছে না।
শুদ্ধ-ও আর কিছু বললো না। লাইটার দিয়ে তার হাতে থাকা সামিয়ার চিঠির কোণায় আগুন ধরিয়ে বলে ওঠে,
- স্যরি সামিয়া! আমার প্রতি তোমার অনুভূতিকে ছোট করছি না। কিন্তু তুমি বেঁচে থাকলে এতোদিনে তুমি অন্যের বউ থাকতে! কি জানি, তুমি যার ভাগ্যে ছিলে, সে বেচারার কপালে বউ জুটেছে না-কি তোমার অভাবে শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে!
নাছিম হতাশ কণ্ঠে বলে,
- তুই এটা নিয়েও মজা করবি?
শুদ্ধ মৃদু হেসে বলে,
- করিনি। বললাম তো, ও বেঁচে থাকলে বিয়ে হয়ে যেত ওর। যে মেয়ের ঘটক আমি হতাম, সে মেয়ের জীবনে দুঃখ থাকতো না! কিন্তু আমি তো সুযোগ পেলাম না।
নাছিম ভ্রু কুঁচকে বলে,
- এটা পুড়িয়ে ফেললি কেন?
শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে,
- কারণ ওর অনুভূতি আমাকে ঘিরে, আর আমার অনুভূতি ফারাহকে ঘিরে। আমি মেয়েটির অনুভূতির মূল্য কখনো দিতে পারতাম না, যার ফলস্বরূপ আমাকে ঘিরে মেয়েটির মাঝে যা-ই ছিল সবকিছু মূল্যহীন। আর মূল্যহীন সবকিছুকে পুড়িয়ে ফেলতে হয়, সেটা হোক যেকোনো জিনিস বা অনুভূতি।
নাছিম বুঝলো শুদ্ধ কথাটা তাকে ইন্ডিকেট করে বলেছে। সে মৃদু হেসে বলে,
- আমি হয়তো ব্যর্থ। তবে কিছু ব্যর্থতায় প্রশান্তি থাকে, যা তুই বুঝবি না। কারণ তুই তো পূর্ণতার পথিক।
শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইলো। বলার মতো কিছু খুঁজে পায় না। নাছিমকে কিছু বলে লাভ নেই। খুব ভালো করেই বুঝলো।
____________________
ইরফান নাছিমের বাসা থেকে বেরিয়ে তারেক নেওয়াজ এর সাথে কথা বলে। মাইরা আসলেই ঘুমিয়ে গিয়েছে, জ্বর আসেনি। ইরফান বুঝেছে শুদ্ধ আর তার সাথে নাছিমের ঝামেলা আটকানোর জন্য শুদধ মিথ্যা বলেছে। ইরফান আর নাছিমদের বাড়িতে যায়নি। সে তার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। মোটামুটি তার কিছু কাজ গুছিয়ে নেয়। আপাতত তার মন এখানে টিকছে না। এরপর মাইরাকে সাথে করে আনবে। এভাবে একা একা থাকা ইম্পসিবল।
এরপর ইরফান শপিংমলে যায়। নাছিমের কথাগুলো ভাবতেই হাজারো বিরক্তি, রা'গ এসে জমা হয় তার মাঝে।
ইরফানের ইচ্ছে করল, সে এই পুরো শপিংমলের সব বোরখা নিকাব কিনে মাইরাকে তার মধ্যে ডুবিয়ে রাখবে, তাহলে নাছিম আর কখনো ভুল করেও তার বার্ডফ্লাওয়ারকে দেখতে পাবে না। বা নাছিমের মতো কেউ যেন তার বার্ডফ্লাওয়ারকে দেখে এসব অনুভূতি ক্রিয়েট হয়। আগে বুঝলে সে তার বার্ডফ্লাওয়ারকে জন্ম থেকেই নিকাবের মধ্যে ঢুকিয়ে রাখতো।
অনেক বড়সড় দু'টো লাগেজ ভরে মাইরার জন্য অনেকগুলো নিকাব কিনে নেয় ইরফান। বিভিন্ন কালারের নিকাব কিনেছে, তবে প্রায় অর্ধেকের বেশি কালো কালারের। প্রতিটি নিকাব এর সাথে ম্যাচিং করে সেইম কালারের বোরখা কিনেছে। নিকাবের সংখ্যা গুণে গুণে একশো টা,, সাথে ম্যাচিং করে বোরখা। দু'টো লাগেজ ভরে গিয়েছে।
ইরফান বাংলাদেশের ফ্লাইটের জন্য সব ব্যবস্থা করে মাইরার জন্য শপিং করেছে।
এয়ারপোর্টে যাওয়ার আগে অনেক চিন্তাভাবনা করে ইরফান নাছিমের নাম্বারে কল করে। সে চলে যাচ্ছে এটা জানিয়ে ডিরেক্ট বলে,
- নাছিম তোকে বিয়ে করতে হবে।
নাছিম চুপ থাকে। ইরফানের মাথাটা আবারও ধীরে ধীরে গরম হতে থাকে। নিজেকে সামলে শক্ত গলায় বলে,
- তুই বিয়ে না করলে আমাদের আর কখনো দেখা হবে না।
নাছিম নির্জীব চোখে চেয়ে রইল। নাছিমকে চুপ দেখে ইরফান রে'গে কল কেটে দেয়। প্লেনে ওঠার পর নিজের উশখুশ কমাতে নাছিমের নাম্বারে একটা মেসেজ করে,
- বলেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত ফাঁসির দড়ি গলায় ঝুলবে,, অ্যন্ড ইট'স ট্রু। খুশি হওয়ার প্রয়োজন নেই।
ইরফানের মেসেজটি দেখে নাছিম এতো খারাপ লাগার মাঝেও শব্দ করে হেসে দেয়। যে হাসিতে হাজারো তৃপ্তি মিশে আছে। মানুষ যেমন অনেককিছু পায়না তেমনি আবার অনেক কিছুই পেয়ে যায়। এই যে সে ইরফানের মতো একজন বন্ধু পেয়েছে। এই পাওয়া টা কি কম? কখনো না।
.
.
.
মাইরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসেছে। আজ তার বায়োলজি এক্সাম। এই এক্সাম শেষ হলে আর একটা এক্সাম বাকি আছে। সকাল সকাল ফ্রেশ মাইন্ডে বেশ অনেকক্ষণ বই পড়লো। এরপর কলেজ ড্রেস এর বোরখা বের করে বোরখা পরে নেয়। এরপর হিজাব মাথায় বেঁধে নেয়। হঠাৎ-ই খেয়াল করল কাভার্ড এর এক কোণা থেকে কিসের যেন কাগজ পড়লো মেঝেতে। মাইরা নিচু হয়ে কাগজটি হাতে তুললে দেখল এটা একটি ছোটোখাটো খামের মতো। মাইরা ভেতর থেকে দু'টো কাগজ বের করে তাতে চোখ বুলায়। দৃষ্টিতে বিস্ময় ভর করে। খুব ভালো করে না বুঝলেও বুঝল এটা ইরফানের কানাডায় পিএইচডি করতে যাওয়ার কাগজ, সাথে পাসপোর্ট। মাইরার কি যে খারাপ লাগছে। ইরফান তাকে রেখে পিএইচডি করতে চলে যাবে? ভাবনার মাঝেই মনে হলো ঘরে কেউ প্রবেশ করেছে। মাইরা মাথা তুলে তাকালে ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকায়।
ইরফান গতকাল রাশিয়া গিয়েছে, আরও দু'দিন পর আসার কথা। আজকেই হঠাৎ সামনে দেখে মাইরার মনে হচ্ছে সে বোধয় অধিক শোকে চোখে বেশি দেখছে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়ায়। মৃদুস্বরে বলে,
- বার্ডফ্লাওয়ার? আমার কল রিসিভ কর না কেন তুমি? হোয়াই? থা'প্প'ড় খেতে চাও?
মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মাইরার কোমরে বা হাত রেখে মাইরাকে টেনে আনে তার দিকে। ডান হাত মাইরার গালে রেখে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা ইরফানের দিকে হেলে যায়। ইরফান মাইরাকে তার সাথে শক্ত করে জড়িয়ে নেয়। চোখ বুজে রেখে ডান হাতে ধীরে ধীরে মাইরা বাঁধা হিজাব খুলে ফেলে দেয়। এরপর ডান হাতে মাইরার বোরখার চেইন খুলে দেয়। মাইরা ইরফানকে ঠেলে। কিন্তু ইরফান পাত্তা দেয় না। সে তার কাজে ব্যস্ত।
মাইরার বোরখার নিচে জামার চেইন-ও একটানে খুলে দেয়। মাইরা ছটফটায়। আর একটু পর তার এক্সাম, আর এই লোক কি শুরু করেছে? ইশ!
হঠাৎ-ই তারেক নেওয়াজ এর গলা পায়। মাইরাকে ডাকতে ডাকতে এদিকে আসছে। মাইরার চোখ বড় বড় হয়ে যায়। দু'হাতে ইরফানকে এতো ঠেলা ঠেলে, বেচারি কিছুই করতে পারলো না। বরং ইরফান আরও শক্ত করে ধরে মাইরাকে। মাইরার কান্না পায়। ইরফান যেন শুনতে পাচ্ছে না কিছুই। তারেক নেওয়াজের কণ্ঠ আরও কাছ থেকে শুনতে পেয়ে মাইরার ছটফটানি বাড়ে। ইরফান চরম বিরক্ত হয়ে মাইরাকে ছেড়ে রে'গে বলে,
- স্টুপিট গার্ল, আদর করছি না আমি? অলটাইম ডিস্টার্ব কর কেন? বড় হবে না তুমি?
মাইরা ইরফানের কথা শুনলো কি-না। মেঝে থেকে হিজাবটা কুড়িয়ে নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় লাগায়। ইরফান বিরক্তি চোখে মাইরার কান্ড দেখল। পিছন থেকে তারেক নেওয়াজ ছেলের কথাটা শুনে একটু কেশে উঠল। ইরফান তার বাবার কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকায়।
তারেক নেওয়াজ গলা ঝাড়লো। ইরফানের অভিব্যক্ত স্বাভাবিক। তার বাবা যে তার কথা শুনেছে, এর জন্য একটু ল'জ্জা পাওয়া উচিৎ, কিন্তু তার ছেলে ল'জ্জা পাচ্ছে না। তারেক নেওয়াজ ইরফানের বাবা হিসেবে চরম হতাশ।
ইরফান ভ্রু কুঁচকে বলে,
- কিছু বলবে?
তারেক নেওয়াজ আশেপাশে তাকিয়ে বলে,
- মাইরাকে ডেকে দাও। ওর এক্সাম আছে। ওকে কলেজে নিয়ে যাবো।
ইরফান মৃদুস্বরে বলে,
- তেমাকে যেতে হবে না। আমি ওকে রাখতে যাবো।
তারেক নেওয়াজ সাথে সাথে বলেন,
- কেন?
ইরফান ভ্রু কুঁচকে বলে,
- কজ, ও আমার বউ। তুমি তোমার বউ....
তারেক নেওয়াজ ইরফানকে থামিয়ে দিয়ে বলে,
- হ্যাঁ হ্যাঁ তোমার আম্মু মানে আমার বউ আমাকে ডাকছে। হয়তো অনেক ইম্পর্ট্যান্ট কাজ। তুমি তাহলে তোমার বউকে রেখে এসো।
ইরফান ছোট করে বলে,
- ওকে।
তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে চেয়ে ভাবলো, তাকে কত মেপে মেপে কথা বলতে হয় এই ছেলেটার জন্য। একটুও মিল নেই তার সাথে। একদম উল্টো। সে কি সুন্দর সভ্য। আর তার ছেলে অ'স'ভ্য-ই বলা যায়।
ইরফান তার বাবাকে তার দিকে চেয়ে বলে,
- আর কিছু বলবে?
তারেক নেওয়াজ মাথা নেড়ে বলে,
- তুমি চাইলে রেস্ট কর। মাত্র তো ফিরলে। আমি মাইরা আম্মুকে ড্রপ করে দিচ্ছি।
ইরফান ডান হাত পকেটে গুঁজে রেখে বলে,
- ওকে কলেজে ড্রপ করে এসে আমি রেস্ট করব। নো প্রবলেম।
তারেক নেওয়াজ আর কিছু বলল না। সত্যি বলতে তার ভালো লাগে মাইরার প্রতি ইরফানের এতো কেয়ার দেখে।
মাইরা ওয়াশরুম থেকে তারেক নেওয়াজ এর গলা না পেয়ে বুঝলো তিনি চলে গিয়েছেন। গলার সাথে হিজাব জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কোনোদিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান বুঝতে পারেনি, শরীর হালকা ঝাঁকি দিয়ে ওঠে। মাইরার কান্ডে কিছুটা অবাক হয়। দু'হাতে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে,
- হোয়াট হ্যাপেন্ড?
মাইরা ইরফানের বুকে নাক ঘষল। এরপর মাথা তুলে অসহায় কণ্ঠে বলে,
- আপনি আমাকে রেখে কানাডা চলে যাবেন শিসরাজ? আপনি আবার আমাকে ভুলে যেতে চাইছেন?
ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে,
- ইন্টেলিজেন্ট গার্ল।
মাইরা ইরফানের বুকে থা'প্প'ড় দিতে দিতে রে'গে বলে,
- আমি আপনাকে যেতে দিব না। পা'ষা'ণ লোক আপনি। শুধু আমাকে ভুলে যেতে চায়।
ইরফান ডান হাতে মাইরার দু'হাত ধরে বা হাতে মাইরাকে তার সাথে চেপে মৃদুস্বরে বলে,
- লিটল গার্ল তোমার জন্য কতকিছু স্যাক্রিফাইস করেছি, কোনো আইডিয়া আছে?
মাইরা ভ্রু কুঁচকে তাকায়। ইরফান মাইরাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে বলে,
- ইউ নো বার্ডফ্লাওয়ার? পিএইচডি করার জন্য যা যা অ্যারেঞ্জ করেছিলাম, সবকিছু ক্যান্সেল করেছি, যাস্ট ফর ইউ।
আই ফিল লাইক অ্যা'ম আনএডুকেটেড নাউ।
মাইরা বোকাচোখে চেয়ে দেখল ইরফানকে। খারাপ-ই লাগলো। ইরফান তার জন্য একটু শান্তি করে পড়তেও পারেনি। কিন্তু সে তো বারণ করেনি। আবার ভাবলো একটু আগেই তো বারণ করল। এখন একটু ল'জ্জা-ও লাগছে। নিজের মাথায় নিজেই একটা থা'প্প'ড় দিয়ে হিজাব বাঁধতে শুরু করে।
কিছু একটা ভেবে ইরফানের উদ্দেশ্যে বলে,
- আপনার তো আরও দু'দিন পর আসার কথা। আজ আসলেন কেন?
ইরফান পিছু ফিরে থেকেই একটু ঠোঁট বাঁকিয়ে বলে,
- বাংলাদেশি গার্লফ্রেন্ড কল করেছিল।
মাইরা রে'গে তাকায় ইরফানের দিকে। অ'স'ভ্য লোক একটা। শুধু উল্টাপাল্টা কথা বলবে।
.
.
.
মাইরা এক্সাম শেষে বাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নামাজ পড়ে ইরফানের সাথে ঘুমিয়েছিল। এক্সামের জন্য তার ভালোভাবে ঘুম না হওয়ায় এক ঘুমে পুরো সন্ধ্যার পর ঘুম ভেঙেছে।
ইরফান বাম কাত হয়ে শুয়ে ঘুমে বিভোর। মাইরা ইরফানের দিকে খানিকটা ঝুঁকে ইরফানের বালিশের কোণায় মাথা রাখে। ইরফানের ঘুমন্ত মুখপানে চেয়ে মৃদু হাসে মাইরা।
কলেজ থেকে ফেরার সময়ের কথা মনে পড়লো।
~
মাইরা এক্সাম শেষে কলেজ গেইট থেকে বেরিয়ে ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে,
- আপনি এখানে কেন? বাড়িতে যাননি?
ইরফানের চোখদুটো লাল। গতকাল সারারাত ঘুমায়নি, আবার মাইরার এক্সামের পুরো সময়ে এখানে এভাবেই দাঁড়িয়ে ছিল। ইরফান মাইরাকে বা হাতে আগলে নিয়ে মৃদুস্বরে বলেছিল,
- একসাথে ঘুমাবো বউ। একা একা ঘুম আসে না।
মাইরা কথাগুলো ভেবে হেসে ফেলল। ইরফানকে নিয়ে কি বলবে মেয়েটা বুঝে পায় না। ইরফানের হাত দু'টোর দিকে চোখ পড়লে মুখখানা মলিন হয়। হাত দু'টোর অনেকটা-ই কালচে হয়ে গিয়েছে।
মুখ এগিয়ে নিয়ে ইরফানের দু'হাতে দু'টো চুমু খায়। এরপর বেড থেকে নেমে নামাজ পড়ে নেয়। ঘরের এক কোণায় দু'টো লাগেজ দেখে মাইরা এগিয়ে গিয়ে লাগেজের চেইন খুললে অবাক হয়। দু'টো লাগেজ ভর্তি নিকাব আর বোরখা। একটা লাগেজে শুধু কালো কালারের বোরখা আর নিকাব। আর অপর লাগেজে কালো সহ আরও বিভিন্ন কালারের বোরখা, নিকাব। মাইরা অবাক না হয়ে পারে না।
কালো কালার ইরফানের ভীষণ পছন্দের, এটা মাইরা এতোদিনে বুঝে গিয়েছে। এই যে ঘরের সব জিনিস-ও তো কালো।
ইরফানের কাভার্ডে ৬০০ টা (শার্ট, প্যান্ট) এর মধ্যে ৫০০ টা-ই কালো।
যদিও ইরফানের শার্ট, প্যান্ট হয়তো আরও বেশি-ই হবে। ইরফান যে ভীষণ বিলাসী জীবনযাপন করতে পছন্দ করে এটা-ও মাইরা বুঝেছে। পিছন থেকে ইরফান বলে,
- কি করছ বার্ডফ্লাওয়ার?
মাইরা উঠে দাঁড়ায়। ইরফানের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলে,
- এতোগুলো বোরখা, নিকাব কার জন্য এনেছেন?
ইরফান মৃদুস্বরে বলে,
- তোমার।
মাইরা বলতে নেয়,
- তাই বলে এতো......
বলতে গিয়েও থেমে যায়। সেই জুতো গুলোর কথা মনে পড়ে যায়। থা'প্প'ড়ের কথা মনে পড়ে। ইরফান ভ্রু কুঁচকে বলে,
- হোয়াট?
মাইরা মিনমিন করে বলে,
- আমি তো নিকাব পরি না।
ইরফান মৃদুস্বরে বলে,
- এখন থেকে পরবে।
মাইরা মাথা নিচু করে বলে,
- আমি তো মুখ ঢেকে থাকতে পারিনা। অভ্যাস নেই।
ইরফান দু'হাতের আঁজলায় মাইরার মুখটা নেয়। মাইরার পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান কণ্ঠে আবেগ ঢেলে বলে,
- তোমার মূল্য আকাশে ভেসে থাকা চাঁদের চেয়েও হাজারগুণ বেশি বার্ডফ্লাওয়ার। চাঁদকে সবাই দেখতে পেলেও আমার বার্ডফ্লাওয়ারকে দেখার অধিকার শুধুমাত্র আমার। আমার মাইরা পরীর সৌন্দর্য অনুভব করার অধিকার তোমার শিসরাজ ছাড়া আর কারো নেই।
মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মাইরার গালে হাত দিয়ে আবারও বলে,
- আমার মাইরা পরীকে যাস্ট আমি দেখতে চাই। নো ওয়ান এলস্। আন্ডারস্ট্যান্ড?
মাইরা কি প্রতিক্রিয়া দিবে বুঝতে পারে না।
দু'হাতে ইরফানকে জড়িয়ে ধরে ছোট করে বলে,
- আচ্ছা শিসরাজ।
ইরফান মৃদু হাসলো। দু'হাতে মাইরাকে আগলে নেয়। একটু পর মাইরা মাথা উঁচু করে বলে,
- আপনি আজকে কয়টা সিগারেট খেয়েছেন?
আজ মাইরা যখন পরীক্ষার হলে ছিল, তখন পুরো তিন ঘণ্টা ইরফান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে সাথে একটা একটা করে সিগারেট শেষ করেছে। এজন্যই মূলত আজ অনেক খেয়ে ফেলেছে। ইরফান খুব স্বাভাবিক ভাবে উত্তর করে,
- এবাউট ফিফটিন।
মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। রে'গে ইরফানকে কথা শোনাতে ইচ্ছে করল। তবে নিজেকে দমিয়ে আবদার করে,
- আমি সিগারেট পছন্দ করিনা। আপনি আমার এই অপছন্দের সিগারেট ছাড়েন না কেন শিসরাজ?
ইরফানের মুখটা ছোট হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এটা তো আজকের অভ্যাস নয়। এটা ইম্পসিবল। মাইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে,
- আমি আমার সাথে সবসময় অনেক চুইনগাম রাখি। তুমি অন্যকিছু বলো বার্ডফ্লাওয়ার। আই প্রমিস, আমি সব শুনব।
মাইরার ভীষণ খারাপ লাগে। সে বুঝে একটা হ্যাবিট ছেড়ে দেয়া এতো সহজ কাজ নয়। মাইরা অসহায় কণ্ঠে বলে,
- আপনি জানেন না শিসরাজ? সিগারেট খেলে ফুসফুস নষ্ট হয়ে যায়। আপনি কি আমার আগে ওপারে যেতে চান? আমার তো আপনি ছাড়া আপন কেউ নেই শিসওয়ালা। তবুও আপনি কেন আমায় একা রেখে চলে যেতে চান?
কথাগুলো বলতে বলতে মাইরার চোখের কোণে পানি জমে। ইরফানের নিজেকে ভীষণ অপরাধী লাগলো। মাইরার কথাটা একেবারে মিথ্যে নয়,, কিন্তু মাইরার ইচ্ছেটাই তার কাছে সবচেয়ে বড়। মাইরার এই অপছন্দের জিনিস টা তার আরও আগেই তার লাইফ থেকে মুছে ফেলা উচিৎ ছিল। নিজের উপর বিরক্ত হলো।
মাইরাকে শক্ত করে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে,
- অ্যা'ম স্যরি বার্ডফ্লাওয়ার।
এরপর ডান হাতে মাইরার চিবুকে হাত রেখে মাইরার মাথা কিছুটা উঁচু করে মৃদুস্বরে বলে,
- তোমার জন্য সবকিছু করতে পারি বার্ডফ্লাওয়ার। সিগারেট ইজ মাই ফার্স্ট গার্লফ্রেন্ড। এন্ড ইউ আর মাই হার্ট, মাই এভরিথিং।
সো, মাইরা পরীর জন্য ফার্স্ট গার্লফ্রেন্ড কে ভুলে যাওয়া, ইট'স নরমাল। অবশ্যই তোমার ইচ্ছে পূরণ হবে এন্ড আমি আমার ফার্স্ট গার্লফ্রেন্ড কে ভুলে যাব। আর ইউ হ্যাপি বার্ডফ্লাওয়ার?
মাইরা কি বলবে বুঝতে পারে না। তবে ইরফান সিগারেটকে গার্লফ্রেন্ড বলায় শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে ইরফানের বুকে কপাল ঠেকায়। ইরফান মাইরা চুলের ভাঁজে ঠোঁট ছুঁইয়ে মৃদু হাসে।
_________________________
পরদিন শুদ্ধ আর ফাইজ বাংলাদেশে ব্যাক করে। শুদ্ধ ফারাহ'কে তার মায়ের কাছে গ্রামে রেখে গিয়েছিল। তৃণা বেগম দরজা খুলে দিলে শুদ্ধ হেসে বলে,
- তোমার ছেলের বউ কোথায় মা? কি একটা অবস্থা! নিশ্চয়ই দা'জ্জা'ল বউটা এতো ভালো ভোলাভালা শ্বাশুড়িকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে তাইনা? আহারে আমার বউয়ের শ্বাশুড়ি ক'ষ্ট পেও না। আমি ওকে....
তৃণা বেগম শুদ্ধর কান টেনে বলে,
- এসেই বাঁদরামি শুরু করেছিস? ও রান্না করছে তোর জন্য।
শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে,
- হায় আল্লাহ! তুমি আমার বউটাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ?
তৃণা বেগম হতাশ কণ্ঠে বলেন,
- যা গোসল করে নে। বাঁদরামি ছাড় যা।
শুদ্ধ হাসলো। তৃণা বেগম শুদ্ধর সাথে টুকটাক কথা বলে তার ঘরের দিকে গেলে শুদ্ধ রান্নাঘরের দিকে যায়। পিছন থেকে দেখল ফারাহ ওড়না পাশে খুলে রেখে চুলার সামনে দাঁড়িয়ে আছে। শুদ্ধ এগিয়ে গিয়ে পিছন থেকে ফারাহ'কে জড়িয়ে ধরে। ফারাহ ভ'য় পেয়ে চিৎকার দিতে গিয়েও শুদ্ধর কথা শুনে থেমে যায়। শুদ্ধ মৃদু হেসে বলে,
- ভালোবাসি ফারাহ পাখি।
ফারাহ উল্টো ঘুরে দাঁড়িয়ে বলে,
- এখান থেকে যাও। গোসল করে নাও। আমি আসছি।
শুদ্ধ দু'হাতে ফারাহ'র মুখে লেগে থাকা ঘাম মুছে দেয়। ফারাহ'কে দেখে তার সামিয়ার কথা মনে পড়ল। সত্যি বলতে তার খারাপ লেগেছে মেয়েটার জন্য। কিন্তু তার সবটা জুড়ে যে তার ফারাহ পাখি। ফারাহ শুদ্ধ কে চুপ দেখে বলে,
- কি হয়েছে তোমার?
শুদ্ধ ফারাহ'র দু'হাত ধরে হাতের উল্টোপিঠে চুমু আঁকে। ফারাহ অবাক হয়ে বলে,
- কি করছ? আমি রান্না করছি। হাত এঁটো।
শুদ্ধ হাসলো। ফারাহ'কে জড়িয়ে ধরে বলে,
- অনেক ভালোবাসি ফারাহ পাখি।
ফারাহ কিছু বলতে গিয়ে পিছনে শ্বাশুড়ি মা কে দেখে বিড়বিড়িয়ে বলে,
- ছাড়ো আমায়। মা এসেছে।
শুদ্ধ ফারাহ'কে ধরে রেখেই গলা চড়িয়ে বলে,
- মা জানো, বউকে ছাড়া একদম থাকা যায় না। মারাত্মক মিস করেছি। এখন আমার বউকে কি ছাড়া উচিৎ তুমি-ই বলো?
তৃণা বেগম তার ঘরের দিকে যেতে যেতে মৃদু হাসলো। এই ছেলেকে নিয়ে আর পারে না।
__________________________
ইরফান লাস্ট ছয় মাস আগে নাছিমের সাথে দেখা করে গিয়েছেল। আবারও ছয় মাস পর গত তিনদিন আগে তার সাথে দেখা করতে এসেছিল।
নাছিম অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আসে। ডায়নিং রুমে এসে খাবার খুঁজলে সব পাত্র একদম ফাঁকা দেখে নাছিম অসহায় মুখ করে থাকে। তার মা কয়েকদিন হলো আবার জেদ ধরেছে তাকে বিয়ে করাবে। তার বিজনেস পার্টনার এর এক মেয়ে, বয়স ২২-২৩ হবে,, মেয়েটি তার মায়ের কান ভাঙিয়েছে কিভাবে যেন। নাছিম বিরক্ত। মেয়েটির সঙ্গে তার প্রায় দেখা হতো, টুকটাক কথা হতো! এখন সে সেই মেয়েটাকে বিয়ে করে নিবে? ব্যাপারটা এতো হাস্যকর লাগে তার কাছে।
তার মা এসব নিয়ে তার উপর রে'গে রান্না করেনি। নাছিম আর কি করবে? সে নিজেই রান্নাঘরে গিয়ে নুডুলস্ রান্না করে নেয়। এরপর তার মা আর তার জন্য দু'টো বাটিতে নিয়ে তার মায়ের ঘরের দিকে যায়। এগিয়ে গিয়ে মায়ের পাশে বসে মৃদুস্বরে ডাকে,
- মা?
ভদ্রমহিলা চোখ বুজে রেখেই বলে,
- ঘরে বউ না আনলে এখন থেকে এভাবেই না খেয়ে থাকতে হবে।
মায়ের কথায় নাছিম মৃদু হেসে বলে,
- হবে না। তোমার ছেলে রাঁধতে জানে একটু-আধটু। তোমাকে সহ রান্না করিয়ে খাওয়াবো।
নাছিমের মা কথাটা শুনেই তড়িঘড়ি করে উঠে বসে। নাছিমের হাতে রান্না করা নুডুলস্ দেখে তিনি অবাক হয়। তিনি ভেবেছিলেন নাছিমকে এভাবে বললে হয়তো মানাতে পারবে। কিন্তু তিনি ব্যর্থ। উল্টে তার ছেলে তার জন্য সহ রেঁধে এনেছে। নাছিম মায়ের দিকে চেয়ে মলিন হাসলো। হাতের বাটি রেখে মায়ের হাত তার দু'হাতের মাঝে রেখে একটা চুমু খেয়ে বলে,
- আমি এভাবে ভালো আছি মা। তুমি আমাকে বিয়ের কথা বললে আমি ভীষণ ক'ষ্ট পাই। তুমি আমাকে কেন ক'ষ্ট দাও মা? বার্বিডল কে ভাবিনা আমি,, কিন্তু আমি তো ওকে ভুলি-ও না মা। থাকি না এভাবে?
ভদ্রমহিলার চোখজোড়া ঝাপসা হয়। তার ছেলের জীবনটা গুছিয়ে দিতে পারলেন না তিনি। নিজেকে সামলে বলে,
- জানি মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু মেয়েটি কে রে? খুব দেখতে ইচ্ছে হয়, কার জন্য আমার ছেলের জীবনের একটি অংশ থেমে গেল?
নাছিম দীর্ঘশ্বাস ফেলল। মৃদু হেসে বলে,
- কখনো পূর্ণতা সুন্দর, কখনো অপূর্ণতা আবার কখনো আক্ষেপ। তুমি আমার না হওয়া বার্বিডলকে না দেখার আক্ষেপ রাখো, আমি সামিয়াকে বন্ধু হিসেবে না পাওয়ার আক্ষেপ রাখি। এটাই সুন্দর।
কথাগুলো বলে নাছিম খাওয়ায় মনোযোগ দিল। ভদ্রমহিলা ছেলের পানে চেয়ে রইল।
নাছিমের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে,, যার সাথে হয়তো মিশে আছে বার্বিডল আর সামিয়া এই দু'টি নাম। যাদের কখনো ভুলে যাওয়া যায় না।
.
.
.
মাইরার এইচএসসি এক্সাম শেষে অ্যাডমিশন হয়। ভাগ্য সাথে থাকায় মাইরার ইরফানের ভার্সিটিতে চান্স পেয়ে যায়। এটা নিয়ে মাইরা কি ভীষণ খুশি হয়েছিল।
রাত তখন ১০ টা। ইরফান অফিস থেকে ফেরেনি। মাইরা ছাদের কোণায় এসে দাঁড়িয়েছে। তখন-ই ইরফানকে গাড়ি নিয়ে গেইট দিয়ে ঢুকতে দেখে মাইরার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভেতর চলে যায়। মাইরার মনে কিছু চলছে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। সিঁড়িতে কারো পায়ের শব্দ পেয়ে বুঝতে পারে ইরফান তাকে খুঁজে না পেয়ে ছাদে আসছে। ইরফানদের এই বাড়ি তিন তলা। রেলিঙটা বেশ মোটা। মাইরা ভ'য়ে ভ'য়ে ছাদের প্রাচীর উপর উঠে দাঁড়ায়। তখন-ই ইরফান ছাদে এসে দাঁড়ায়। সামনে তাকিয়ে মাইরাকে ছাদের রেলিঙের উপর দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। ভীত কণ্ঠে ডাকে,
- বার্ডফ্লাওয়ার?
মাইরা যদিও ভ'য় পাচ্ছে তবে ইরফানকে দেখে হাসলো। ইরফান এগিয়ে আসতে নিলে মাইরা দ্রুত বলে ওঠে,
- শিসরাজ দাঁড়ান দাঁড়ান।
ইরফান ধমকে বলে,
- থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব তোমার। ওখানে কেন উঠেছ?
মাইরা অসহায় কণ্ঠে বলে,
- শিসরাজ আমাকে একদম বকবেন না। আমি কিন্তু লাফ দিব এখান থেকে।
ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। একটু এগিয়ে এসে বলে,
- বার্ডফ্লাওয়ার নেমে এসো।
মাইরা মাথা নেড়ে বলে,
- তাহলে বলুন, আপনি আমাকে পছন্দ করেন আর ভালোবাসেন।
ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। এই স্টুপিট এর বাঁদরামি দেখতেই তার দিন যায়। মাইরা আবারও বলে,
- বলুন আপনি আমাকে পছন্দ করেন, আর অনেক ভালোবাসেন। মুখে উচ্চারণ করে বলবেন কিন্তু।
ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মাইরার দিকে এগিয়ে আসতে আসতে বলে,
- আই ডোন্ট লাইক ইউ।
মাইরা মুখ ফুলায়৷ ইরফানকে অনেকটা কাছে দেখে মাইরা হঠাৎ-ই পিছন দিকে শরীর ছেড়ে দেয়। ইরফান একপ্রকার দৌড়ে গিয়ে শরীর ছেড়ে দেয়া মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ভীত কণ্ঠে আওড়ায়,
- আই লাইক ইউ বার্ডফ্লাওয়ার, লাভ ইউ আ লট মাই হার্ট।
মাইরা দু'হাতে ইরফানকে জড়িয়ে ধরে শব্দ করে হেসে ফেলে। ইরফানের বুক ধুকধুক করছে। এই মেয়েটার বাঁদরামির লেভেল কোথায় গিয়েছে! তার হার্ট অ্যাটাক করাবে স্টুপিট। ইরফান মাইরার মাথা উঁচু করে রে'গে বলে,
- ভালো হবে না তুমি? পড়ে গেলে কি হতো?
মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে,
- পড়ব না তো। শিসওয়ালা থাকতে তার বার্ডফ্লাওয়ার পড়ে যায় না-কি!
ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরা ইরফানের বুকে মাথা রেখে মৃদু হাসে।
_______________________
ফারাহ, নুসরাত, শাহেদ, সাজিদ ভার্সিটির মাঠে বসে আছে। নুসরাত সবাইকে না জানিয়ে বিয়ে করায় সাথে কন্টাক্ট অফ রাখায় সবার রা'গ, অভিমান বেশ কসরত করে ভাঙিয়েছে নুসরাত। তার আপুর যে কি হয়েছিল, হঠাৎ-ই অনেক রুড হয়ে গিয়েছিল। একারণেই মূলত সে সবার থেকে দূরে ছিল। নুসরাত সাজিদের বাহুতে থা'প্প'ড় মেরে বলে,
- এই বিদ্যাসাগর আর ভালো হলো না। একটু কম করে পড় রে। আশেপাশেও একটু নজর দে। তোর বউ তো কেঁদে ম'র'বে।
নুসরাতের কথায় সবাই হাসলেও সাজিদ নুসরাতের থেকে কিছুটা দূরে সরে বলে,
- গা ঘেঁষবি না।
সাজিদের কথায় নুসরাত অবাক হয়। সাজিদ তার থেকে কেমন যেন আর কথাই বলে না। শাহেদ হাসলেও ফারাহ হাসলো না। বরং সাজিদের দিকে চেয়ে রইল। সকলে আরও বেশ কিছুক্ষণ কথা বলার পর নুসরাত বাইরে বেরিয়ে যায়। শাহেদও চলে যায়। সাজিদ বসে থাকে। কিছুক্ষণ পর সাজিদ উঠে দাঁড়ালে ফারাহ এগিয়ে এসে দাঁড়ায় াজিদের সামনে। এরপর মৃদুস্বরে বলে,
- তুই কি ডিস্টার্ব সাজিদ?
সাজিদ মৃদুস্বরে বলে,
- না।
ফারাহ সাজিদের দিকে তাকিয়ে বলে,
- তুই নুসরাতকে ভালোবাসিস, তাইনা সাজিদ?
ফারাহ'র কথায় সাজিদ বিস্ময় দৃষ্টিতে তাকায়। ফারাহ আফসোসের সুরে বলে,
- ওর থেকে লুকিয়ে রাখলি কেন? আমরা যখন একসাথে ছিলাম, তখন জানিয়ে দিলে এট লিস্ট ও হয়তো এখন বিবাহিত থাকতো না।
সাজিদ বেশ কিছুকক্ষণ চুপ থাকলো। এরপর মৃদু হেসে বলে,
- আমি মধ্যবিত্ত ঘরের ছেলে ফারাহ। টিউশন করে পেট চালাই। আমারা মধ্যবিত্তরা ভালোবাসতে পারলেও, সেই ভালোবাসা চাওয়ার দুঃসাহস আমাদের নেই।
কথাটা বলে সাজিদ দীর্ঘশ্বাস ফেলে। এরপর উল্টো ঘুরে যেতে যেতে বলে,
- ওকে বলিস না ফারাহ। ও বিদেশী বরের সাথে খুব সুখেই আছে।
ফারাহ অসহায় চোখে চেয়ে রইল। তার মনে পড়ল সামিয়ার কথা, মমে পড়ল নাছিমের কথা, এরপর মনে পড়ল জাহারার কথা। ইরফানের খালাতো বোন জাহারা, যে মেয়েটি ইরফানের জন্য এই ভার্সিটি বাদ দিয়ে দিয়েছিল। বিয়ে করবে না বলে কত অশান্তি করেছে শুনেছে। কিন্তু সবশেষে অনেক ক'ষ্টে বিয়ে দিয়েছিল জাহারাকে খুব সাদামাটাভাবে। এখন হয়তো ভালোই আছে সে।
কিন্তু বাকিদের জীবন কেমন ছন্নছাড়া হয়ে গেল! সাজিদ এর পরিণতি কি হবে? কথাগুলো ভেবে ফারাহ'র মন খারাপ হলো।
শুদ্ধ অন্তরাকে দেখে বলে,
- কি রে কি অবস্থা?
অন্তরা ভার্সিটির গেইট দিয়ে ভেতরে প্রবেশ করে বলে,
- এইতো চলছে।
- বিয়ের দাওয়াত দিলি না যে!
অন্তরা হেসে বলে,
- আমাদের মতো মানুষদের জন্য বিয়ে করা তো দূর, বিয়ে শব্দটাতেই ঘৃণা জন্মে গিয়েছে।
শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। অন্তরা ফারাহ'র সাথে টুকটাক কথা বলে বেরিয়ে যায়। নুসরাত নাকি বেরিয়ে গিয়েছে। শুদ্ধ ফারাহ'র হাত ধরে হাঁটতে হাঁটতে বলে,
- মন খারাপ কেন পাখি?
ফারাহ মলিন মুখে বলে,
- কিছু মানুষের জীবনে ভালোবাসা শুধু ক'ষ্ট দেয় কেন?
শুদ্ধ একটু ভেবে বলে,
- কারণ সেই কিছু মানুষের ভালোবাসা একতরফা হয়। দু'তরফা ভালোবাসা হলে সেই ভালোবাসার ৯৯% মানুষ জিতে যায়, যেখানে এক আকাশ সমান প্রশান্তি থাকে। এই যেমন আমি আমার ফারাহ পাখিকে পেয়েছি।
ফারাহ মৃদু হাসলো। শুদ্ধ হেসে বলে,
- ভালোবাসি পাখি।
__________________
সন্ধ্যার পর পর,
ইরফান মাইরাকে নিয়ে গ্রামের বাড়ি এসেছে। মাইরা লাবিবকে কোলে নিয়ে বসে আছে। লাবিব মাইরার উদ্দেশ্যে বলে,
- আপুই আমাকে তুমু কাচ্চ না কিনু?
ইরফান চোখ ছোট ছোট করে বলে,
- কজ, হাসবেন্ড দের কিস করতে হয়।
লাবিব ইরফানের দিকে চেয়ে বলে,
- টুমি সিটআপ। টুমি পুচা। আপুকে টুমু খিতে দাউ না। খুচিব ডুলাবাই।
মাইরা মিটমিটিয়ে হাসছে লাবিবের কান্ড দেখে। ইরফান চোখমুখ কুঁচকে তাকায়। মাইরা হেসে বলে,
- আপনার অনুভূতি বলুন।
ইরফান মৃদুস্বরে বলে,
- তোমার ভাইকে বিয়ে দিয়ে দিব। আমার বউয়ের ভাগ আর কত দিব?
মাইরা ইরফানের কথা শুনে হেসে ফেলল৷ লাবিব ভাবুক ভঙ্গিতে বলে,
- বিয়ি দিলে কি য়বে?
ইরফান সাথে সাথে বলে,
- তোমার বউ হবে।
লাবিব তার ডান হাত বাড়িয়ে আঙুলগুলো নাড়াতে নাড়াতে বলে,
- আমাল বুউ কুতায়? আমাল বুউ ইনে দাউ।
লাবিবের কথা শুনে মাইরা জোরে জোরে হাসতে থাকে। ইরফান নিজেও একটু ঠোঁট বাঁকালো।
.
.
মাইরা লাবিবকে ইরফানের কাছে রেখে ঘর থেকে বেরিয়ে এসেছে।
তার মা রান্নাঘরে রান্না বসিয়েছে। মাইরা এগিয়ে যায়। তার এখন এই বাসায় এসে ভীষণ ভালো লাগে। লাবিবের বাবা তাকে আর কিছু বলে না। মাইরা রান্নাঘরে গিয়ে তার মাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মাইরার মা মৃদু হেসে বলে,
- এখানে আসলি কেন? ইরফানের কিছু লাগলে বলিস মা!
মাইরা মুখ ফুলিয়ে বলে,
- হ্যাঁ হ্যাঁ সারাদিন শুধু জামাই জামাই কর। আমাকে তো ভুলেই যাচ্ছো দিন দিন।
মাইরার মা হাসলো মাইরার কথায়। রান্না ঢেকে দিয়ে মাইরার দিকে ফিরে মৃদু হেসে বলে,
- তুই তো আমার মা। আমার মা কে কি করে ভুলি বল তো?
মাইরা তার মাকে জড়িয়ে ধরে বলে,
- তুমি এতো ভালো কেন মা?
ভদ্রমহিলা মাইরাকে বা হাতে জড়িয়ে রেখে ডান হাতে খাবার নাড়তে নাড়তে বলে,
- আমার মেয়ের মন ভালো তাই তার মা-ও তার কাছে ভালো।
মাইরা হাসলো। মায়ের সাথে হেলান দিয়ে রান্না দেখতে লাগলো। সত্যিই তার মা সেরা।
.
.
.
পরদিন ইরফান মাইরা ফজর নামাজ পরে ঘুমায়নি। মূলত ইরফান মাইরাকে ঘুমাতে দেয়নি। সে মাইরাকে শাড়ি পড়িয়ে দিচ্ছে। খুব মনোযোগ সহকারে অল্প সময়ের সময়ের মাঝেই মাইরাকে কালো শাড়ি পরিয়ে দেয়। সবশেষ হাঁটুমুড়ে বসে একটা একটা করে শাড়ির কুচি ঠিক করে দেয়। মাইরা মৃদু হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান তার কাজ শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায়। একে তো মাইরাদের এখানে এসি নেই। ইরফান ঘেমে নেয়ে একাকার হয়ে গিয়েছে। মাইরা অসহায় কণ্ঠে বলে,
- আপনি কি গোসল করবেন?
ইরফান মাইরার দিকে তাকায়। মাইরার খোপা করা চুলগুলো ছেড়ে দিল। এরপর মাইরার দু'গালে হাত রেখে মৃদুস্বরে বলে,
- আগে তোমাকে রেডি করিয়ে নিই বউ।
কথাটা বলে ইরফান নিজে নিজে যা পারলো, তাই সাজিয়ে দিল। মাইরার দু'হাত ভর্তি করে কাঁচের চুড়ি পরিয়ে দেয়।
মাইরা হাসলো। তার মনে আছে, ইরফান প্রায় ৩০ টি অ্যালবাম কিনেছিল, যার মধ্যে ইরফানের আঁকানো তাদের কতশত পিক বন্দী করে রাখা আছে। এরপর ইরফান তাদের দু'জনের জন্য কাপল ঘড়ি কিনেছিল, সাথে অনেক বড় বক্সের চুড়ি, যেখানে ৬০ ডজন চুড়ি ছিল। এই চুড়িগুলো ইরফানের দেয়া সেই চুড়িগুলোর মধ্যের কয়েক ডজন। মজার ব্যাপার হলো এগুলো মাইরা নেয়নি। গ্রামে আসার আগে ইরফান নিজে নিজেই কখন যে এগুলো তাদের ট্রলিতে তুলে নিয়েছে মাইরা জানেই না। ইরফান শাড়ির আঁচল টেনে মাইরার মাথায় দিয়ে দিল। সবকিছু খুব সুন্দর করে পিনআপ করে দিয়ে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর মাইরাকে নিঁখুতভাবে অবলোকন করে।
চলবে....
