৬১+৬২+৬৩+৬৪+৬৫
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৬১
[Page - DrmShohagHoney]
ভার্সিটি যাওয়ার আগে শুদ্ধ আজ ফারাহ'দের বাড়িতে এসেছে। ফারাহকে সাথে নিয়ে যাবে এজন্য। ফাইজ, ফাইজের বাবা নেই, সেজন্যই মূলত সে আসলো। দরজা ইনায়া খুলেছে। শুদ্ধ ফারাহ'র মাকে সালাম দেয়। ভদ্রমহিলা সালাম এর উত্তর নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে শুদ্ধর সাথে। ফারাহ'র পড়াশুনার ব্যাপারে একটু খোঁজ রাখতে বলে। এরপর তিনি তার ঘরে চলে যান।
ইনায়া বেশ কিছু নাস্তা সাজিয়ে দিয়েছে শুদ্ধর সামনে। শুদ্ধ শুধু চা খেয়েছে। এরপর ইনায়াকে ডেকে পাশে বসতে বলল। ইনায়া শুদ্ধর পাশে বসলে শুদ্ধ ভ্রু কুঁচকে বলে,___"এই বাড়ির সব সার্ভেন্ট কোথায়? তোকে দিয়ে কাজ করায় কেন?"
ইনায়া অবাক হয়ে বলে,___"আরে কি বলছ? তুমি এসেছ, তাই আমি সব এগিয়ে দিলাম। এসব মা, ফারাহ আপু শুনলে মন খা'রা'প করবে।"
শুদ্ধ ফারাহকে দেখে মনে মনে হাসলো।এরপর ভাবলেশহীনভাবে বলে,___"করুক। তোরে দিয়ে কাজ করাইলে আমাকে একটা টোকা দিবি। তাহলেই আমি এসে হাজির হয়ে যাবো।"
ফারাহ পাশ থেকে রে'গে বলে,___"সবাই তোমার মতো যে বাড়ির বউ কে দিয়ে কাজ করাবে।"
শুদ্ধ পাত্তা দিল না। ইনায়া ফারাহ'র পাশে গিয়ে বলে,___"আপু শুদ্ধ ভাই মজা করে বলেছে। জানোই তে সে কেমন!"
ফারাহ মুখ ফুলিয়ে রাখলো। শুদ্ধ থমথমে মুখে ফারাহ'র দিকে চেয়ে উঠে দাঁড়ায়। এরপর শার্টের হাতা গুটিয়ে ইনায়ার উদ্দেশ্যে বলে,___"তোর ননদের ডোজ লাগবে মনে হচ্ছে। স্পেশাল ডোজ।"
ইনায়া মৃদু হেসে বলে,___"বিয়ের মিষ্টি খাওয়ালে না কেন শুদ্ধ ভাই?"
শুদ্ধ দ্রুত ইনায়ার দিকে তাকিয়ে বিস্ময় কণ্ঠে বলে,___"আসতাগফিরুল্লাহ! কে এসব কথা বলেছে?"
ফারাহ বলে ওঠে,___"আমি।"
শুদ্ধ অসহায় মুখ করে বলে,___"হায় হায়, বউ হয়ে বরের সব ফাটিয়ে দিলে? তোমার হাত, পা, হাঁটু, গিরা, কব্জি, পিত্তথলি, কিডনি কিচ্ছু কাঁপলো না?
ফারাহ অদ্ভুদ চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। ইনায়া হাসছে। শুদ্ধ ইনায়ার দিকে তাকিয়ে বলে,___"তুই আমার মাও, ছাও, পাও সব। ফাইজকে বলিস না। ও ইরফানের ছোটোখাটো ভার্সন। ঝামেলা করবে।"
ইনায়া মুখ টিপে হেসে বলে,___"আমি তো বলে দিয়েছি!"
শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে,___কিইইইইই?"
এটা বলে মুহূর্তেই স্বাভাবিক হয়ে পকেট থেকে ফোন বের করে বলে,___"ফাইজের রিসোর্টে সব মেয়ের বয়বস্থা করছি, ওয়েট। মেয়েরা বিকি**
থেমে গিয়ে ফারাহ'র দিকে তাকায়। ফারাহ শুদ্ধর দিকেই চেয়েছিল। শুদ্ধ দুষ্টু হেসে এক চোখ টিপ দেয়। ফারাহ থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়।
শুদ্ধ ফোন কানে ধরে বলে,___"মাঝখানে ফাইজ, আর চারপাশে ফাইজকে ম্যাসাজ করার জন্য কিউট কিউট মেয়েরা। আহা! এক্ষুনি পাঠাচ্ছি।"
ইনায়া চোখ বড় বড় করে বলে,___"আরে আমি বলিনি তো। তুমি এসব ন'ষ্টা'মি করছ কেন?"
শুদ্ধ মেকি রা'গ বলে,___"তোর সত্যামি বের করতে। বে'দ্দ'প। বড় ভাইয়ের পিছে লাগিস! আমার সাথে লাগতে তোর আরও ২০০ বার জন্মগ্রহণ করা লাগবে।"
কথাটা বলে শুদ্ধ ফারাহ'র হাত ধরে বাসা থেকে বেরিয়ে যায়। গাড়িতে উঠে শুদ্ধ ফারাহ'র দিকে চেয়ে বলে,____"কি হয়েছে পাখি? তুমি রে'গে আছো কেন আমার উপর? তোমাকে ইয়ে কিনে দিইনি বলে?"
ফারাহ ভ্রু কুঁচকে তাকায় ফারাহ'র দিকে। শুদ্ধর চোখেমুখে দুষ্টুমি। ফারাহ মন খা'রা'প করে বলে,____"আমাদের বিয়ের ডেট ঠিক করছ না কেন?"
শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়, তার ফোনে কল আসায়। পকেট থেকে ফোন বের করে নাম্বারটা দেখে ফারাহ'র দিকে চেয়ে মৃদুস্বরে বলে,___"দুই সপ্তাহ ওয়েট কর, ইরফান থাকবে না। তাই এগোতে পারছি না। নয়তো লেট হতো না।"
কথাটা বলে কল রিসিভ করে খুব সিরিয়াসভাবে কথা বলায় ব্যস্ত হয়। ঘাড় বাঁকিয়ে ফারাহ'র দিকে তাকালে দেখল ফারাহ তার দিকেই চেয়ে আছে। শুদ্ধ বা হাত বাড়িয়ে ফারাহ'র ডান হাত আঁকড়ে ধরে। এরপর কথা বলতে বলতেই ফারাহ'র ডান হাতের উল্টো পিঠে একটু পর পর চুমু খায়।
.
.
.
মাইরা ইরফানের পাশের সিটে বসে আছে। ইরফান মনোযোগ সহকারে গাড়ি চালায়। সাথে কানে ব্লুটুথ লাগিয়ে কারো সাথে ঝরঝর করে ইংলিশে কথা বলছে। মাইরা বুঝতে পারছে না ঠিক। কিন্তু একটু পর পর-ই ইরফানের দিকে তাকাচ্ছে। মূলত কাল রাতের কথা ভাবছে। ইরফানকে কেমন অন্যরকম লাগছে৷ কালকে রাতের ঘটনাটুকুই ভুলতে পারছে না। ইরফান কি তাকে উদ্দেশ্য করেই গেয়েছে? মাইরাকে যখন বেলকনিতে সোজা করে দাঁড় করিয়েছিল তখন মাইরা ইরফানকে মাইরা জিজ্ঞেস করেছিল, - আপনি কি হেসেছেন?
ইরফানের গম্ভীর স্বরে উত্তর ছিল, - নো।
এরপর মাইরা জিজ্ঞেস করল, - আপনি গান গাইলেন কেন?
ইরফানের সেই এক উত্তর ছিল - মাই উইশ
ইরফান কথা বলার মাঝেই একবার মাইরার দিকে তাকালে দেখল মাইরা তার দিকেই চেয়ে আছে। গাড়ি থামিয়ে গম্ভীর গলায় বলে,
- হোয়াট?
মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
- আপনি আমাকে পছন্দ করেন?
ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে,
- নো।
একটু থেমে বলে,
- You're that girl I never liked, and I never will.
[তুমি সেই মেয়ে, যাকে আমি কখনো পছন্দ করিনি, এবং কখনো করব না।]
মাইরা একটা কথাও বললো না। একা একাই বেশ কসরত করে গাড়ির দরজা খুলে বাইরে বেরতে নিলে ইরফান মাইরার হাত টেনে বলে,
- হোয়াট?
মাইরা চোখ নিচে নামিয়েই ছোট করে বলে,
- ক্লাস শুরু হয়ে যাবে।
ইরফান কিছু বলল না। গাড়ির আধখোলা দরজা খুলে দিতে সে নিজেই মাইরার দিকে এগিয়ে আসে। মাইরার সাথে ইরফান ঘেঁষে আছে। মাইরা শক্ত হয়ে বসে থাকলো। ইরফান গাড়ির দরজা খুলে দিয়ে মাইরার উদ্দেশ্যে বলে,
- ছুটির পর ভেতর থেকে বের হবে না। ওকে?"
মাইরা হালকা মাথা নাড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে স্কুলে গেইটের ভেতর যায়। ইরফান মাইরাকে ভেতরে যেতে দেখে গাড়ি স্টার্ট দেয়।
মাইরা ক্লাসে গেল না। সরাসরি কমন রুমের দিকে পথ ধরে। আজ মিলা কলেজ আসবে না বলে দিয়েছে। মাইরার আরও বেশি মন খা'রা'প হলো। মাথা নিচু করে চুপচাপ হেঁটে কমন রুমের এক কোণায় গিয়ে বসে। এক সাইডে রাখা বেঞ্চের কোণায় গিয়ে বসে মাথা গুঁজে রাখে দু'হাতের উপর। ইরফানের বলা কথাটায় তার ভীষণ খা'রা'প লাগছে। ইরফানের কাল রাতের করা কাজগুলোয়, আবার উপরের এই ইরফানের সাথে কেমন গুলিয়ে ফেলে। বিড়বিড় করে,
- নিষ্ঠুর শিসওয়ালা।
.
.
.
ভার্সিটির এসে ফারাহ নুসরাতের সাথে টুকটাক কথা বলছিল। নুসরাত আফসোসের সুরে বলে,
- "তুই অন্য কাউকে খুঁজে পাসনি? আমাদের স্যারকেই জামাই বানানো লাগলো? এখন একটু মজা করে বলতেও পারব না, দুলাভাই বিয়ের ট্রিট দিন।"
পাশ থেকে সাজিদ বিরক্তি কণ্ঠে বলে,
- "তুই খাসনি জীবনে? এখন ওর জামাইয়ের থেকে তোর হাতানো লাগবে কেন?"
নুসরাত রেগেমেগে সাজিদের দিকে আঙুল উঁচিয়ে বলে,
- "এই কালা মানিক, আমার ইচ্ছা আমি খাবো। তাতে তোর চৌদ্দ গুষ্টির কি? জীবনে তো দশ টা টাকার কিছু খাওয়ালো না! কিপ্টুস শা'লা।"
সাজিদ রে'গে বলে,
- "তোকে আজ খাবারের মধ্যে চুবাবো।"
নুসরাত দ্রুত সাজিদের সামনে দাঁড়িয়ে বলে,
- "এই সত্যি? দশ-বারো প্লেট ফুসকা খাওয়ালেই হবে দোস্ত।"
সাজিদ চোখ ছোট ছোট করে বলে,
- "রাস্তায় এতো অভুক্ত কু'কু'র থাকতে তোকে কোন দুঃখে খাওয়াতে যাব আমি?"
সাজিদের কথা শুনে ফারাহ শব্দ করে হাসতে লাগলো। নুসরাত দাঁত কটমট করে তাকালো সাজিদের দিকে। রে'গে বলে,
- তুই কোনোদিন বউ পাবি না, মিলিয়ে নিস।
সাজিদ মনে মনে হেসে বলে,
- সামান্য খাবার না পেয়ে এসব অভিশাপ দেয়া ঠিক নয়। কু'কু'র রা খেয়ে যা অবশিষ্ট রাখবে ওর মধ্যে তোকে হাবুডুবু খাওয়ানোর ব্যবস্থা করে দিব।"
সাজিদের কথা শুনে নুসরাত চেঁচিয়ে বলে,
- কালা মানিকের বাচ্চা তোকে আমি দেখে নিব।
সাজিদ পাত্তা দিল না। মনে মনে একটু হাসলো। উপরে মুখাবয়ব স্বাভাবিক রেখে ফারাহ'র সামনে দাঁড়িয়ে বলে,
- "কংগ্রাচুলেশনস দোস্ত!"
ফারাহ মৃদু হাসলো।
~~
শুদ্ধ ভার্সিটির এক কোণায় দাঁড়িয়ে ফারাহ'কে দেখছিল। ফারাহকে ক্লাসরুমের দিকে যেতে দেখে সেও যেতে নিয়ে থেমে গেল ইরফানকে দেখে। ইরফান তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিজের শার্ট ঠিক করতে করতে চোখ ছোট ছোট করে বলে,
- কি অদ্ভুদ! আমাকে এভাবে দেখছিস কেন? বউ পাত্তা দিচ্ছে না?"
ইরফান বিরক্তি চোখে তাকালো শুদ্ধর দিকে।
গতকাল অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে একটা কথা মনে পড়েছে। মাইরা তাকে বুড়ো বলে সম্মোধন করেছিল। সে কি আসলেই বুড়ো? ব্যাপারটা ভাবতেই কেমন বিশ্রী অনুভূতি হলো। তবুও নিজেকে দমাতে না পেরে শুদ্ধর থেকে শুনতে এসেছে তাকে কি বুড়োদের মতো লাগে কি-না কোনোভাবে।
শুদ্ধ ইরফানকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে পকেট থেকে একটা ওয়ান টাইম মাস্ক বের করে। এরপর মাস্কটি মুখে দিতে দিতে বলে,
- নাহ, মানুষের নজর আর নেয়া যাচ্ছে না। শুদ্ধ বাবু তোকে এতো কিউট হতে কে বলেছিল বল তো! শেষমেশ ছেলেরাও নজর দিচ্ছে তোর উপর। আমার বউটার হকের দিকে আর কতজনের যে নজর পড়বে!
শুদ্ধর কথার তীব্র আফসোস ঝরে। ইরফান রে'গে টান মেরে শুদ্ধর হাত থেকে মাস্ক ছুঁড়ে ফেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে বলে,
- ইন্না-লিল্লাহ! আমার কোটি টাকার মাস্ক!"
ইরফান দাঁতে দাঁত চেপে বলে,
- ওর প্রাইজ অনলি টেন টাকা।
শুদ্ধ অসহায় মুখ করে বলে,
- ওটা আমার বউ এর সম্পদ ঢাকার মাস্ক ছিল। তাই ওটার দাম কোটি টাকা।
বেসুরা গলায় গায়,
- বোঝেনা রে বোঝে না!
কেউ যে আর বোঝে না!
শুদ্ধর বুকে কত ব্য'থা!
কষ্টের ঠেলায় ব্য'থা হয় মাথা!
ইরফান রে'গে শুদ্ধর কলার ধরে বলে,
- থা'প্প'ড় খেতে না চাইলে মুখ বন্ধ কর।
শুদ্ধ মেকি হেসে বলে,
- ওকে ডেয়ার!
ইরফান শুদ্ধ কে ছেড়ে সোজা হয়ে প্যান্টের পকেটে দু'হাত রাখে। এরপর বহু কষ্টে কয়েকটি শব্দ জিভ ঠেলে বের করে,
- আমাকে দেখতে বুড়োদের মতো লাগে?
শুদ্ধ ইরফানের কথাটা শুনে অবাক হয়ে তাকায়। কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে হেসে বলে,
- ইয়া আল্লাহ! তুই এই সত্যি কথা কি করে জানলি দাদু? তোকে তো এক পার্ফেক্ট দাদু দাদু লাগে। দাদু রে দাদু। ও দাদু। কি কিউট দাদু! ওগো বুড়ো দাদু!"
ইরফান রে'গে দাঁত কিড়মিড় করে বলে,
- হোয়াট দ্য হেল?
শুদ্ধ দ্রুত জায়গা প্রস্থান করতে দৌড় দিয়ে একটু গিয়েই থেমে যায়। ইশ! এটা ভার্সিটি। এভাবে দৌড়ালে স্টুডেন্ট রা কি ভাববে? পিছু ফিরে ইরফানের দিকে একবার তাকালো। শুদ্ধ বুঝলো না ইরফানের কি হয়েছে, তবে ইরফানের কান্ডে তার পেট ফেটে হাসি পাচ্ছে। এ আবার নিজের চেহারা নিয়ে কবে ভাবতে শুরু করল?
ছোটবেলায় ইরফান প্রথম প্রথম যখন তাদের গ্রামে বেড়াতে গিয়ে তার সাথে বের হতো। শুদ্ধ কে যে কতজন জিজ্ঞেস করত, ইরফান বিদেশি না-কি! এজন্য। শুদ্ধর উত্তর দিতে দিতে মুখে ফেনা উঠে যেত যে ইরফান তার র'ক্তের মামাতো ভাই।
শুদ্ধর কাছে নরমাল-ই লাগে। ছোট থেকে একসাথে থাকছে। তবে মানুষের কথা শুনে সে ইরফানকে পরোখ করত। গায়ের রঙ টা একটু বেশি ফর্সা, সাথে চোখের মণি বাদামি। শুদ্ধর তো ছেলে হয়েও ইরফানকে দারুণ লাগে। তাহলে মেয়েদের আরও কেমন লাগবে? আর এই গর্ধোব নিজের চেহারা নিয়ে পড়েছে।
শুদ্ধদের গ্রামের অনেক মেয়েরা ইরফানের দিকে তাকিয়ে থাকলে ইরফান তার উপর রে'গে যেত। কি জ্বালা! সে কি ওদের তাকাতে বলেছে! ইরফানের রা'গের স্বীকার হতেও অবশ্য ভালোই লাগতো, এখনও লাগে।
গ্রামের এক মেয়ের সাথে একবার লাইন লাগিয়ে দিতে প্রথম ধাপ অতিক্রম করেছিল, ওমনি ইরফানের হাতে থা'প্প'ড় খেয়েছিল।
ছোটবেলার কথা মনে করে শুদ্ধর মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। বেশ ভালো ছিল সেই দিনগুলো।
_____________________
কলেজ থেকে বাড়ি ফিরে মাইরা গোসল করে বের হলো। এরপর নামাজ পড়ে নিল।
ভীষণ গরম পরেছে। ইরফান তাকে নামিয়ে দিয়েই অফিস গিয়েছে। মাইরার মন টা খা'রা'প। সকালের ইরফানের বলা ওই কথাটুকুই সে মেনে নিতে পারছে না। ইরফান তাকে ধোঁয়াশার মাঝে রাখে। সে যখন-ই ইরফানকে একটু একটু বুঝতে চায়, তখনই ইরফান তার চাওয়ার উপর একগাদা বিরক্তির কারণ ঢেলে দেয়। মে'জা'জ খা'রা'প লাগে মাইরার। অ'স'হ্য একটা লোক। ওই লোক তাকে পছন্দ করবে না, সেও ওই লোককে ভালোবাসবে না।
কথাগুলো ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছল। পরনে একটা প্লাজু, উপরে একটা গোল পাতলা জামা। মাইরা জানে না এগুলোর নাম। তবে গরমে পরে বেশ আরাম পাওয়া যায়। ইরফান হয়তো এনে দিয়েছিল। ঘরের এসি দেয়া। মাইরার গরম অনুভূত হলো না। তাই সে মনে মনে ভাবলো আজ সে শাড়ি পরবে। ইরফানের দাদির দেয়া শাড়ি নয়। ভালো শাড়ি। একদম মার্জিতভাবে, সুন্দরভাবে।
ভাবনা অনুযায়ী মাইরা কাভার্ড খুলে শাড়ি হাতালো। বেশ অনেকগুলো শাড়ি পেয়েছে। মাইরার কোনোটাই বাসায় পড়ায় মতো লাগছে না।
হঠাৎ মনে পড়ল, তার শ্বাশুড়ি বেশ কয়েকদিন আগে তাকে কয়েকটা সুতি শাড়ি দিয়েছিল। মাইরা ওগুলো নিচের দিকের তাকে রেখেছিল। তার মনেই নেই। সেখান থেকেই বেশ কয়েকটা শাড়ি বের করে। এর মাঝ থেকে একটা পার্পল কালারের শাড়ি চুজ করল মাইরা। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে শাড়িটি গায়ে জড়ালো। একদম পার্ফেক্ট লাগছে। এইটা পরে মনে হচ্ছে এই শাড়ি বাসাতে পরার জন্যই। মাইরার মূলত মন খা'রা'প। এজন্য তার শাড়ি পরতে ইচ্ছে হলো। নিজেকে আয়নায় দেখে সত্যি সত্যি একটু হলেও মন ফুরফুরে লাগলো।
নিজেকে পরিপাটি করে বেলকনিতে যায়। বেলকনিতে সে নয়ন তারার গাছ লাগিয়েছিল, সেখানে বেশ ফুল ফুটেছে। মাইরা কয়েকটা গাছের সবগুলো ফুল বসে বসে ছিঁড়লো। অনেকগুলো হয়েছে। মাইরা শাড়ির আঁচলে ফুলগুলো নিয়ে ঘরে এসে বেডের উপর রাখে সব। এরপর কিছু একটা ভেবে ঘর থেকে বেরিয়ে যায়। নিচে নেমে রুমা নেওয়াজ কে দেখে জিজ্ঞেস করে,
- মা আপনার কাছে সুঁই আছে?
রুমা নেওয়াজ মাইরার মাথা থেকে পা পর্যন্ত দেখল। শাড়ি পড়ে মেয়েটাকে বেশ ভালো লাগছে, সাথে আগের চেয়ে কিছুটা বড় বড় লাগছে। ইরফান মাইরাকে ছোট ছোট বলে মানতো না। এখন তার ছেলেটা অনেকটাই মেয়নে নিয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তার মনে হয় ইরফান এভাবে মাইরাকে দেখলে এখনও যেটুকু মানতে নারাজ, সেটুকুর ঘাটতিও পূরণ হবে। অতঃপর মাইরার উদ্দেশ্যে বলে,
- তোমাকে আরও কয়েকটা এরকম শাড়ি আনিয়ে দিব। এখন থেকে শাড়ি পরবে বুঝেছ?
মাইরা বোকাচোখে তাকায় তার শ্বাশুড়ির দিকে। সে চাইলো সুঁই, আর ইনি তাকে বলছে শাড়ির কথা। রুমা নেওয়াজ কিছু না বলেই তার ঘরের দিকে চলে গেলেন। মাইরা বিরক্ত চোখে তাকিয়ে রইল। তার কাছে ইরফান আর তার শ্বাশুড়ি কে এক গোয়ালের গরু লাগে। মাইরার ইরফান আর তার শ্বাশুরিকে বলতে ইচ্ছে করে,
- হাসলে কি পাপ হবে? এইজন্য হাসেন না? বিশ্বাস করুন হাসলে পাপ হয় না। আপনরা এবার হাসতে পারেন।
ভাবনার মাঝেই রুমা নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে মাইরার দিকে সুঁই সহ সুতো এগিয়ে দেয়। মাইরা অবাক হয়। সে ভেবেছিল দিবে না। বা নেই। তাই সে চলে যেতে নিয়েছিল। আর ইনি সুঁই এর সাথে সাথে সুঁতোও এনেছে। মাইরা খুশি হয়ে রুমা নেওয়াজ এর থেকে সুঁই সুতো নিয়ে স্বভাবসুলভ হেসে বলে,
- আপনাকে অনেক ধন্যবাদ মা।
কথাটা বলে উল্টো ঘুরলে রুমা নেওয়াজ বলে ওঠে,
- দাঁড়াও
মাইরা আবারও উল্টো ঘোরার আগেই রুমা নেওয়াজ হাতের তোয়ালে দিয়ে মাইরার মাথা মুছতে মুছতে বলে,
- মাথা না মুছে, জ্বর-স্বর্দি বাঁধিয়ে কি প্রমাণ করতে চাও? তোমার শ্বাশুড়ি তোমাকে দিয়ে বাড়ির সব পানির কাজ করায়?
মাইরা থমথমে মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি অদ্ভুদ কথাবার্তা! সে তো এসব ভাবেইনি। রুমা নেওয়াজ মাইরার মাথা মুছে দিয়ে তার ঘরে ঘরে যেতে যেতে বলে,
- কাজ শেষে সুঁই ফেরত দিয়ে দিবে।
মাইরা মাথা নেড়ে সম্মতি দিয়ে তার ঘরের দিকে যায়। তার কি রিয়েকশন দেয়া উচিৎ? তবে রুমা নেওয়াজ এর এই কাজটা তার ভালোই লাগলো। আবার খোঁচা দেয়ায় বিরক্ত লাগলো। এদের মা ছেলের ঘাড়ের সব রগ যে ত্যাড়া এটা মাইরা বুঝে গিয়েছে।
ঘরে গিয়ে মাইরা সুঁইয়ের মাঝে সুঁতো লাগায়। এরপর একটা একটা করে ফুল দিয়ে মালার মতো বানায়। এরকম প্রায় অনেকগুলো বানায় হাতের মাপে। গ্রামে থাকতে এসব কত করতো! আজ অনেকদিন পর করতে পেরে বেশ ভালো লাগছে মাইরার।
এসব করতে করতেই সন্ধ্যা নেমে যায়। মাইরার মোট ছয়টা মালার মতো বানিয়ে সুঁই তার শ্বাশুড়ি মাকে দিয়ে আসে।
এরপর ঘরে এসে মাগরিবের নামাজ পরে হাতের মাপের মালাগুলো নিয়ে দু'হাতে তিনটে তিনটে করে পড়ল। ফুলগুলো অনেক ঘনঘন হয়ে থাকায় দেখতে বেশ সুন্দর লাগছে। মাইরা দু'হাত সামনে এনে মৃদু হাসে।
এশার নামাজ পড়ে মাইরা বসে বসে তার ফোন স্ক্রোল করছিল। যদিও সন্ধ্যার পর পড়েছে। আপাতত ভালো লাগছে না। তাই ফোন নিয়েছে।
ইরফান ঘরে এসে মাইরাকে দেখল মেয়েটা উল্টো হয়ে শুয়ে ফোনের মধ্যে যেন ঢুকে রয়েছে। সে রুমে এসেছে, তাকালোও না। ইরফান বিরক্ত হলো। এগিয়ে এসে মাইরার সামনে থেকে ফোন কেড়ে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে,
- আরে আমার ফোন।
বলতে বলতে মাথা উঁচু করে ইরফানকে দেখে চুপ হয়ে যায়। দ্রুত সোজা হয়ে উঠে বসে। ইরফান তীক্ষ্ণ চোখে ফোনের দিকে চেয়ে আছে।
মাইরা রিলস দেখছিল, কাচ্চি বিরিয়ানি রান্নার ভিডিও। ইরফান আড়চোখে একবার মাইরার দিকে তাকালো। এরপর ফোনের আলো অফ করে তার ড্রয়ারে রেখে ড্রয়ার লক করে রাখলো। মাইরা দেখল ইরফানের কাজ। বিরক্তি চোখে তাকালো ইরফানের দিকে। এই লোকটার কি তার কিছুই ভালো লাগে না? মাইরার রেগেমেগে অনেক কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে কিছু বললো না। অ'স'হ্যকর লোক একটা। কথাই বলবে না এই লোকের সাথে সে। সকালেও তাকে উল্টাপাল্টা বলেছে, তার মন খা'রা'প ছিল, নিজে নিজে ভালো করল। আর এই বিরক্তিকর লোকটা তাকে একটু ভালো থাকতে দেখলে যেন গায়ে আগুন লেগে যায়! মাইরা মুখ ফুলিয়ে রাখে।
ইরফান তার পরনের ব্লেজার, শার্ট খুলল। হাতঘড়ি খুলতে খুলতে মাইরার দিকে একবার তাকায়।
মাইরা দু'হাঁটুতে থুতনি ঠেকিয়ে রেখেছে। মাইরাকে দেখতে একটু অন্যরকম লাগছে, খেয়াল করল মাইরা আজকে পার্পল কালারের শাড়ি পরেছে। ইরফান গম্ভীর গলায় বলে,
- শাড়ি পরেছ কেন?
মাইরা কিছু বললো না। মাথা নিচু করে মুখ বাঁকালো। তার ইচ্ছে হয়েছে, সে পরেছে। ইরফান মাইরাকে চুপ দেখে এগিয়ে এসে বলে,
- কি প্রবলেম? কথা বলছো না কেন?
মাইরা এবারেও কিছু বললো না। সে পণ করেছে ইরফানের সাথে কথা বলবে না। ইরফানের বিরক্ত লাগলো। মাইরাকে এখনো চুপ দেখে আবারও ধমকে বলে,
- স্টুপিট গার্ল।
এরপর ওয়াশরুমে চলে যায়। ইরফান ওয়াশরুমে যেতেই মাইরা বেড থেকে নেমে টেবিলের উপর রাখা ইরফানের ফোন নেয়। সেও এই ফোন লুকিয়ে রাখবে ভাবলো।
তার মনে পড়ল, ইরফানের ফোনে কার যেন পিক দেখেছিল, এই ভেবে ফোনের লক খুলতে চাইলো বার্ডফ্লাওয়ার লিখে, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখায়। মাইরার এতো রাগ হলো। এই লোকটা সব তার ইচ্ছের বিরুদ্ধে করে। রেগেমেগে ইরফানের ফোন ছুঁড়ে ফেলল।
ছুঁড়ে ফেলার সাথে সাথে দু'হাতে নিজের মুখ চেপে বলে ওঠে, - ইন্না-লিল্লাহ!
দৌড়ে গিয়ে ইরফানের ফোন কুড়িয়ে নিয়ে চেক করল ঠিক আছে কি-না। উপরের গ্লাস ফেটে গিয়েছে। মাইরার চোখেমুখে অসহায়ত্ব। শেষ, ইরফান তাকে কাঁচা চিবিয়ে না খায়। ফোন যেখানে ছিল সেখানেই রেখে মাইরা ভদ্র হয়ে বেডের উপর গিয়ে বসে।
তখনই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। শাওয়ার নিয়েছে। মাইরা আড়চোখে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে দেখে। তখনই তার ফোনে কেউ কল করে। ইরফান এগিয়ে গিয়ে ফোন রিসিভ করতে গিয়েও স্ক্রিনের উপর চোখ পড়লে ভ্রু কুঁচকে যায়। মাত্র ভালো ফোন রেখে গিয়েছে, এতো বড় ফাটা দাগ কিভাবে পড়ল? ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে,
- ফোন নিজেই নিজেকে থা'প্প'ড় মেরেছে না-কি!
ইরফানের কথা শুনে মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। দ্রুত বলে ওঠে,
- আমি ফেলিনি আপনার ফোন।
কথাটা বলে মাইরা জিভেয় কা'ম'ড় দেয়। দ্রুত চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে গম্ভীর স্বরে বলে,
- Oh, I see.
কথাটা বলে সামান্য ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে,
"লিটল গার্ল
এরপর কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মাইরা ইরফানকে কথা বলতে দেখল। মন খা'রা'প করে বসে রইল। একটু পর বেড থেকে নেমে বেলকনিতে যায়। ইরফান মাইরাকে বেলকনিতে যেতে দেখে কথা বলতে বলতে সেও বেলকনিতে গিয়ে দাঁড়ায়। মাইরা পিছু ফিরে ইরফানকে দেখেই আবারও সামনে তাকালো। ইরফান আর মিনিট দুই কথা বলে ফোন রাখলো। এরপর মাইরার উদ্দেশ্যে বলে,
- রুমে এসো।
মাইরা যেন ইরফানের কথা শোনেনি। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো। এতো শান্ত মেয়ে মাইরাকে সে টলারেট করতে পারছে না। রে'গে বলে,
- স্টুপিট, কি প্রবলেম কথা বলছো না কেন?
মাইরা তবুও কথা বললো না। ইরফান মাইরাকে টেনে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে,
- কথা বলবি না-কি থা'প্প'ড় খাবি?"
মাইরার চোখ টলমল করে ওঠে। মাথা উঁচু করে ভারী গলায় বলে,
- আপনি একটা অ'স'ভ্য লোক। আমি কথা বলবো না আপনার সাথে। সরুন বলছি।
বলতে বলতে দু'হাতে ইরফানের উদাম বক্ষে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান হাতের ফোন বেলকনির কোনায় থাকা টেবিলের উপর ফেলে রেখে বা হাতে মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ডান হাত মাইরার গালে রেখে শীতল কণ্ঠে বলে,
- হোয়াট হ্যাপেন্ড?
মাইরা চুপ করে থাকে। ইরফান মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে,
- এই শাড়ি কোথায় পেয়েছ?
মাইরা নাক টেনে বলে,
- মা দিয়েছে।
ইরফান মাইরার গলা পেরিয়ে চুলের ভাঁজে আঙুল চালিয়ে বলে,
- শাড়ি পরেছ কেন?
মাইরা চুপ থাকে। ইরফান মাইরার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে, মাইরার ঘাড়ে ঠোঁট দাবিয়ে চুমু আঁকে। মাইরা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান ধীরে ধীরে মাইরাকে তার দিকে টেনে নেয়।এলোমেলো হয় খানিক। মাইরা ইরফানের দিকে হেলে যায় না চাইতেও। ইরফান সূক্ষ্ম হাসলো। বিড়বিড় করে, - মাই বার্ডফ্লাওয়ার।
মাইরা তার শাড়ি খামচে কাঁপা কণ্ঠে বলে,
- কি করছেন?
ইরফান থামে। শুকনো গলা ভিজিয়ে মাইরার গলা থেকে মুখ উঠিয়ে নেয়। চোখ দু'টো লাল। অন্ধকারে মাইরা দেখতে পেল না। ইরফান মাইরাকে ছেড়ে দাঁড়ায়। মৃদুস্বরে বলে,
- গ্রামে যাবো। রেডি হয়ে নাও ফাস্ট।
কথাটা শুনেই মাইরা যেন একটা ঘোরের মাঝ থেকে ফিরলো। অবাক হয়ে বলে,
- সত্যি নিয়ে যাবেন?
ইরফান ছোট্ট করে বলে,
- আজকেই ব্যাক কর। সো, ফাস্ট রেডি হও।
মাইরা এবার ইরফানের ডান হাত ধরে আবদার করে,
- আজকে রাতটা থাকি প্লিজ!
ইরফান সাথে সাথে শব্দ করে বলে ওঠে,
- ইম্পসিবল।
মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান নিজেও থতমত খায়। ভয়েস টোন না চাইতেও কেমন দৃঢ় হয়ে গিয়েছে। কিন্তু ওই স্টুপিট বয়ের সাথে রাতে থাকা অসম্ভব। তার বউয়ের কাছে এসে ভাগ বসায়। অতঃপর মাইরার দিকে চেয়ে বলে,
- তোমার ভাই স্টুপিট বয়।
মাইরা রে'গে বলে,
- হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই শুধু স্টুপিট, আর আপনি হলেন আসমান থেকে নেমে আসা ফেরেস্তা! অ'স'হ্য লোক একটা। আমার ওইটুকু ছোট ভাইটাকেও কথা শোনায়।
ইরফান কিছু বলতে গিয়েও বললো না। মাইরাকে আগের রূপে দেখতে পেয়ে ভালো লাগছে তার। কিছু না বলেই মাইরার হাত ধরে ঘরের ভেতর নিয়ে গিয়ে বলে,
- ফাস্ট কর।
মাইরা আর কথা না বাড়িয়ে রেডি হতে লাগলো। না থাকলেও গিয়ে দেখতে তো পাবে, একটু সময় থাকতে পারবে, এটাও শান্তি। এই ভেবেই মন ফুরফুরে হয়ে গেল।
.
.
.
ইরফান বাড়ির মেইন গেইটে দাঁড়িয়ে আছে। মাইরা জুতোর র্যাকে তার জুতা খুঁজে পায় না। ইরফান বিরক্ত হয়ে নিজেই এসে জুতোর র্যাক মেলে ধরে। পুরো র্যাক ফাঁকা দেখে ইরফান অবাক হয়। সে মাইরাকে যতগুলো জুতো কিনে দিয়েছিল, তা দিয়ে এই র্যাক পুরো ভরে গিয়েছিল। সব গেল কোথায়? সোজা হয়ে দাঁড়িয়ে মাইরার দিকে তাকালে মাইরা বলে ওঠে,
- আমি তো এইখানেই রেখেছিলাম। রিতা জানে হয়তো।
ইরফান গলা উঁচু করে রিতাকে ডাকে। রিতা ইরফানের গলা পেয়ে একপ্রকার দৌড়ে আসে। ইরফান গম্ভীর গলায় বলে,
- ওর জুতো কোথায়?
রিতা দ্রুত এই র্যাক থেকে কিছুটা দূরে থাকা র্যাক থেকে মাইরা জুতো বের করে এনে রাখে। এই র্যাক পরিষ্কার করেছিল সে। তাই মাইরার জুতো এখান থেকে সরিয়েছিল। ইরফান গম্ভীর গলায় বলে,
- বাকিগুলো কোথায়?
রিতা অবাক হয়ে বলে,
- আর তো নাই ভাইজান।
ইরফান অবাক হয়ে বলে,
- হোয়াট?
মাইরা জুতো জোড়া পরে সোজা হয়ে দাঁড়ায়। এরপর ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে,
- আমি এগুলো আমার পরিচিত সবাইকে দিয়ে দিয়েছি। আমার জন্য দুই জোড়া রেখেছি। বুঝেছেন?"
ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। তার মনে পড়ল, সে যখন মাইরাকে বার্ডফ্লাওয়ার দিয়েছিল, তখনও মাইরা তার দেয়া বার্ডফ্লাওয়ার সবাইকে বিলিয়ে দিয়েছিল। সে ধরে নিল তখন মাইরা জানতো না তার কথা। কিন্তু এখন?
ইরফানের চোয়াল শক্ত হয়। দু'হাত মুষ্টিবদ্ধ করে রাগান্বিত চোখে মাইরার দিকে তাকায়। ইচ্ছে করছে একে থা'প্প'ড় দিতে দিতে আজ মানুষ বানাতে। আর সহ্য করা যাচ্ছে না একে।
মাইরা ইরফানকে দেখে একটু ভ'য় পায়। মনে হচ্ছে অনেক রে'গে গিয়েছে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মাইরার মুখ ডান হাতে শক্ত করে চেপে রাগান্বিত স্বরে বলে,
- কি বললি? আবার বল?
মাইরা মুখে ব্য'থা পায়। ইরফানের আচরণেও অবাক হয়। আজ অনেকদিন পর যেন আগের ইরফানকে দেখতে পেল। ইরফান চিৎকার করে বলে,
- স্টুপিট গার্ল, কাকে দিয়েছিস এসব? স্পিক আপ।
চলবে ইনশাআল্লাহ~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৬২
[Page - DrmShohagHoney]
মাইরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও রে'গে বলে,
- কেন দিয়েছিস ওগুলো? বল? আমার কোনো জিনিসের ভ্যালু নেই কেন তোর কাছে? বল?
মাইরা ঢোক গিলে। আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলতে চায় কিছু, তার আগেই গালে শক্ত থা'প্প'ড় পড়ে। মাইরা হুমড়ি খেয়ে পড়ে। ডান দিকে হেলে গিয়ে জুতোর র্যাকের সাথে কপাল গিয়ে ঠেকে। রিতা দৌড়ে এসে ধরার আগেই ইরফান টেনে মাইরাকে তুলে বা হাতে মাইরার গাল শক্ত হাতে ধরে
দাঁতে দাঁত চেপে বলে,
- এতো দয়ার শরীর তোর? কোথায় পেয়েছিস এতো দয়া? পুরো পৃথিবীর জন্য এতো মায়া? এতো দয়া? সব ছুটাবো আজ।
কথাটা বলে মাইরার একই গালে আগের চেয়েও জোরে আরেকটা থা'প্প'ড় মেরে দেয়। এতোদিন পর এতো শক্ত একটা থা'প্প'ড় খেয়ে মেয়েটার এমনিই মাথা ঘুরছিল, আবারও আরেকটা থা'প্প'ড় খেয়ে মাইরার মনে হলো, গাল ছিঁড়ে গেল, কান ফেটে গেল। মাইরা আবারও হুমড়ি খেয়ে পড়ে যায়, জুতোর র্যাকের সাথে আগের চেয়েও জোরে ধাক্কা খায়। ডান পাশের কপালের কোণে বেশ জোরে লেগেছে। মাইরার মাথা ঝিমঝিম করে ওঠে। চারপাশ কেমন অন্ধকার লাগে।
রুমা নেওয়াজ ইরফানের চিৎকারে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। ইরফানকে এভাবে মাইরাকে মারতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। ইরফান মাইরার দিকে আবারও এগোনোর আগেই রুমা নেওয়াজ দু'হাতে ইরফানকে ঠেলে শব্দ করে বলে ওঠে,
- ইরফান থেমে যাও।
ইরফান এখনো জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে।
তারেক নেওয়াজ বাইরে বেরিয়েছিলেন। ভেতরে প্রবেশ করে ভেতরের অবস্থা দেখে তার চোখেমুখে বিস্ময় ভর করে। ইরফানকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে।
মাইরার পাশে রিতা বসে মাইরাকে আগলে নিয়েছে।
তারেক নেওয়াজ মাইরার পানে চেয়ে রইল মায়া ভরা চোখে। মেয়েটি মাথা নিচু করে আছে। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। যেন বৃষ্টি ঝরছে।
তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকালো। ইরফান এখনো মাইরার দিকে ভস্ম করে দেয়া চোখে চেয়ে আছে। তারেক নেওয়াজের রাগ হয়, প্রচন্ড রাগ। আর নিতে পারছেন না।
ইরফানের সামনে গিয়ে দাঁড়ালো তারেক নেওয়াজ। রাগান্বিত স্বরে বলে,
- আমার মেয়ের গায়ে হাত তুলেছ কেন?
ইরফান কোনো উত্তর করল না। তার দৃষ্টি মাইরার পানে। চোখেমুখে এখনো রাগ ঝরছে।
তারেক নেওয়াজ এর পছন্দ হলো না ইরফানের এই স্বভাব। ভীষণ চটল আজ তার ছেলের উপর।
হঠাৎ-ই ইরফানকে থা'প্প'ড় মারার জন্য হাত উঠায়। তখনই ভেতর থেকে তৃণা বেগম বেরিয়ে এসে তার ভাই তারেক নেওয়াজ এর হাত আটকে ধরে বিস্ময় কণ্ঠে বলে,
- কি করছ ভাই? এভাবে মারছ কেন ইরফানকে?
তারেক নেওয়াজ তার বোনের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিলেন। ইরফানের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে,
- আমি তোমাকে মানুষ করতে পারলাম না ইরফান।
কথাটা বলে দুর্বল পায়ে এগিয়ে গিয়ে সোফায় বসলেন। তার শরীর খা'রা'প লাগছে। তিনি ভেবেছিলেন ইরফান মাইরাকে মেনে নিয়েছে। এতোদিন পর এসে এই সিনারি দেখে সে আর নিতে পারছে না।
তৃণা বেগম বিস্ময় চোখে ইরফানকে দেখল, সাথে মাইরাকে মেঝেতে বসে ওভাবে নিরবে চোখের পানি ছেড়ে দিতে দেখে অবাক হলো।
ইরফানের দৃষ্টি মাইরার পানে। রা'গ কমেছে কি-না! র্যাকে একটা জোরেসোরে লাথি বসিয়ে হনহন করে বাইরে চলে যায়। মাইরা জুতোর র্যাকের পাশেই হাত রেখেছিলে। ইরফান লাথি দেয়ায় হাতের কয়েকটা আঙুল চাপায় পড়ে। মাইরার মনে হলো জান বের হয়ে যাবে। তবুও মেয়েটি একটা শব্দও বের করল না। ধীরে ধীরে আহত হাতটি বের করে আনে।
তৃণা বেগম দ্রুত এগিয়ে গিসে মাইরার সামনে বসে মাইরাকে আগলে নিল। মাইরা যেন একটা মায়ের কোল পেল এতোক্ষণে। তৃণা বেগমকে জড়িয়ে ফুপিয়ে উঠল।
রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে স্বামীর পাশে গিয়ে দাঁড়ায়। তৃণা বেগম মাইরার গালে নজর করলে দেখল, আঙুলের ছাপগুলো যেন মাইরার ফর্সা গালে জ্বলজ্বল করছে। তৃণা বেগম মাইরার মুখ মুছে দিলেন আলতো করে। মৃদুস্বরে বলে,
- কান্না থামা মা।
মাইরা দু'হাতে তৃণা বেগমকে জড়িয়ে রাখলো। কান্না থামে না মেয়েটার। তৃণা বেগম ধরে ধরে নিয়ে গিয়ে তারেক নেওয়াজ এর পাশে মাইরাকে বসিয়ে দেয়। মাথার এলোমেলো হিজাব খুলে দেয় নিজ হাতে। মাইরার দিকে পানি এগিয়ে দেয়। মাইরা একটু পানি খেয়ে মাথা নিচু করে থাকে। তৃণা বেগম মাইরার পাশে বসে মাইরাকে জড়িয়ে নিল তার সাথে। মাইরা তৃণা বেগমের কাঁধে মাথা রেখে চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা দিয়ে অশ্রু গড়ায়।
তারেক নেওয়াজে অসহায় চোখে মাইরার মলিন মুখটার দিকে চেয়ে রইল। হাত বাড়িয়ে মাইরার মাথায় হাত বুলিয়ে তুই সম্মোধন করে বলে,
- আমায় ক্ষমা করিস মা। আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমি তোর নিজের বাবা হতে চেয়েছিলাম। কিন্তু তা তো হতে পারলাম না। উল্টে আমার ছেলেকে দিয়ে তোর উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছি।
কথাটা বলে তারেক নেওয়াজ এক দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে চলে যায়। রুমা নেওয়াজ মাইরার জন্য ভাত বেড়ে তৃণা বেগমের কাছে দিয়ে বলল,
- ওকে খাইয়ে দিও।
তৃণা বেগম মাথা নেড়ে বলে,
- আচ্ছা ভাবি।
রুমা নেওয়াজ তার স্বামী পিছু গেলেন। তিনি বুঝেছেন তারেক নেওয়াজ আজকের ঘটনা নিয়ে বেশ কষ্ট পেয়েছেন। ইরফানের উতর তার নিজেরও কেন যেন অনেকটা রা'গ হলো। এই বাচ্চা মেয়েটাকে এভাবে মারে তার ছেলেটা! কিন্তু তিনি কি করবেন? ইরফান কি কখনো শুধরাবে না? আজকেই ভেবেছিল ইরফান মাইরাকে মেনে নিয়েছেই। অথচ আবারও সেই আগের সিন। রুমা নেওয়াজ এর ভেতর থেকে একটা হতাশার শ্বাস বেরিয়ে আসে।
~~~~
তৃণা বেগম হাত ধুইয়ে এসে ভাত মাখিয়ে মাইরার সামনে ধরলে মাইরা মুখ ফিরিয়ে ভাঙা গলায় বলে,
- খাবোনা আম্মাজান। আমি ঘুমাবো।
তৃণা বেগম মাইরার মাথায় বা হাত রেখে বলে,
- বাচ্চামি করিস না মা। খেয়ে ঘুমাবি। রাতে না খেয়ে থাকলে সকালে শরীর তুলতে পারবি না।
মাইরা মলিন গলায় বলে,
- এসবের আমার অভ্যেস আছে আম্মাজান। কিছু হয় না।
তৃণা বেগম মায়া ভরা চোখে মাইরার দিকে তাকিয়ে রইল। মেয়েটা কত ভারী কথা বলে দেয়। তৃণা বেগম বুঝলেন মাইরা প্রায়ই রাতে না খেয়ে ঘুমাতো। তিনি জোর করেই মাইরাকে কয়েকবার খাইয়ে দেন। এরপর মাইরাকে তার ঘরে নিয়ে যায়। মাইরা আজ আর কিচ্ছু বললো না। গায়ের বোরখা খুলে রেখে চুপ করে বেডের এক কোণায় গিয়ে শুয়ে পড়ে।
তৃণা বেগম মাইরাকে দেখলেন। ইরফান কেন এভাবে মারে মেয়েটাকে? মাইরার অনেক কাজ বিরক্তিকর হতে পারে, সে নিজেও মাইরার কিছু কাজে বিরক্ত হয়। কিন্তু এই ফুলের মতো মেয়েটাকে দেখলে কি যে মায়া হয়! তাকে কিভাবে ইরফান মারে? ভদ্রমহিলার সত্যিই নিজেকেই অসহায় লাগলো। আসলে ইরফানের জন্য মাইরা নয়। তার ভাইজান কাজ টা ভালো করেনি। ইরফান মাইরার মতো মেয়েকে নিতে পারেনা। ইরফানের জন্য শান্তশিষ্ট, বুঝদার মেয়ে প্রয়োজন ছিল। মাইরা যার উল্টো।
আর মাইরার জন্য এরকম একজনকে দরকার ছিল, যে মাইরার চঞ্চলতা, বোকামি, বাচ্চামি এসব সহ্য করতে পারবে। মেয়েটির গল্প সে তার ভাইয়ের কাছে শুনেছে। তার মাইরার জন্য কান্না আসে কেন যেন। মেয়েটার ভালো থাকাটা বোধয় ভাগ্যে লেখা নেই।
~~~
মাইরার হঠাৎ-ই ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখল তৃণা বেগম ঘুমিয়েছে। মাইরা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। মাথার কাছেই একটা ছোট ঘড়ি দেখল মাইরা। ১১ টা বাজে। মাইরা চুপ করে বেশ অনেকক্ষণ বসে থাকলো। এতোদিন পর ইরফানের হাতে শক্ত মার খেয়ে মেয়েটার মন বিষিয়ে উঠল। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। চোখ মুছে বেড থেকে নেমে দাঁড়ায়। বেলকনির দিকে এগিয়ে যায়।
বেলকনিতে গিয়ে বেশ কিছুক্ষণ একা একা দাঁড়িয়ে থাকে মাইরা। বিষন্ন মনে কিছুটা নিরব, কিছুটা ব্যস্ত শহর দেখে। রঙবেরঙের লাইট রাতের অন্ধকারময় চারপাশটাকে আলোকিত করে রেখেছে। থেকে থেকে গাড়ি, বাইক, ট্রাক সব নিজ নিজ গন্তব্যে ছুটছে। মাইরা নিরব চোখে চেয়ে দেখে। একসময় মাথা তুলে খোলা আসমানের দিকে তাকায়। আজ জোছনা নেই, তবুও মাইরার আকাশ ভালো লাগলো। ইরফানের দেয়া থা'প্প'ড় গুলোর কথা মনে পড়ল। সেই প্রথমদিকে থা'প্প'ড় খেয়ে মাইরার শুধু তার না দেখা মায়ের কথাই মনে পড়ত। নিজের জন্য তেমন কষ্ট হতো না। সে তো ইরফানকে ভালোবাসতো না। কিন্তু আজ দু'টো থা'প্প'ড় খেয়েই মাইরার ভীষণ কষ্ট হলো। গালে তীব্র ব্য'থা। তবে মাইরাকে সেই শরীরের ব্য'থা কাবু করতে পারলো না। ইরফানের দেয়া থা'প্প'ড় দু'টো তার মনে লেগেছে। সে কি অনেক বড় অপরাধ করেছে? যে ঠিকমতো খেতেই পারতো না, সে ওতো জুতো নিয়ে কি করবে?
তার শিসওয়ালা সত্যিই খুব নিষ্ঠুর। সে যতটা ভাবে, তার চেয়েও ভীষণ নিষ্ঠুর। লোকটা তাকে মেরেই বোধয় শান্তি পায়। চোখ থেকে না চাইতেও দুঃখ ভরা অশ্রু গড়িয়ে পড়ে।
মনে মনে সেই না দেখা মাকে কল্পনা করল। যে মা তাকে এতো এতো কষ্ট করে ১০ মাস পেটে বইয়ে বেড়িয়েছে। সে শ্যামলা রঙের ছিল। মাইরার ভীষণ ভালো লাগে শ্যামলা মেয়েদের। এই যেমন মিলা মেয়েটা। মাইরা মিলাকে ভেবে কল্পনায় তার মাকে সাজায়। মাইরা তাকে নাম দিয়েছে একটা। বিড়বিড় করে আওড়ালো, 'শ্যামা মা'
মনে প্রশ্ন জাগে, তার শ্যামা মা থাকলে সে কী তার মায়ের বুকে ঘুমাতে পারতো? কেউ বাঁধা দিলেও সে ঘুমাতো জোর করেই। যে যা ইচ্ছা বলুক। সে শুনতো না। কেউ কিছু বললে বলত, এটা তার গর্ভধারিণী মা।
কিন্তু এখন তো পালিত মাকে চেনে। রক্তের সম্পর্ক নেই, সে সেই মায়ের বুকে না যেতেই তাকে কত কটু কথা শুনতে হয়! মাইরার আর সাহস হয় না পা বাড়ানোর। অন্ধকার আকাশপানে চেয়ে থাকা দু'টি চোখ থেকে অশ্রু গড়িয়ে গাল বেয়ে পড়ে। তার শিসওয়ালা, আর না দেখা অদৃশ্য শ্যামা মা কে যেন ঝাপসা দেখল। যারা ভীষণ নিষ্ঠুর, একজন তাকে রেখেই চলে গেল। আরেকজন শুধু মারার সুতো খুঁজে বেড়ায়।
বেলকনি থেকে ভেতরে এসে ঘর থেকে বেরিয়ে আসে মাইরা। ঘর থেকে বেরোলে ইরফানের দাদিকে দেখে ডায়নিং-এ বসে পানি খেতে। ইরফানের দাদি মাইরাকে দেখে কাছে ডাকলো। মাইরা মাথা নিচু এগিয়ে গিয়ে দাদিমার পাশে দাঁড়ায়। ইরফানের দাদি মাইরাকে তার পাশের চেয়ারে বসিয়ে দিয়ে মাইরার গালে হাত দিল। সে সন্ধ্যার পর পর ওষুধ খেয়ে ঘুমিয়েছিল বলে তখন কোনো কিছু জানেনি। পরবর্তীতে তৃণা বেগম তাকে সব বলেছে। মাইরার জন্য তার মায়া হলো। মৃদুস্বরে বলে,
- ঠিক হয়ে যাবে দিদিভাই।
মাইরা মায়া মায়া চোখে তাকালো ইরফানের দাদির দিকে। তার নিজের দাদির কথা মনে পড়ল। এই নামে তাকে তার দাদি ডাকতো।
তার দাদি গ্রামের হলেও গায়ের রঙ ছিল ফর্সা। দাদি বেঁচে থাকতে মাইরা মাঝে মাঝেই দাদির কাছে গিয়ে ঘুমাতো। তার দাদি নিজেই অন্যের বাড়ি থাকতো, তাই তাকে সবসময় নিতে পারতো না। কিন্তু মাঝে মাঝে তাকে বুকে নিয়ে ঘুমাতো। একদিন সেই বুকটাও হারিয়ে গেল মাইরার জীবন থেকে। সবাই তাকে একা ফেলে চলে গেল।
মাইরা ইরফানের দাদির দিকে চেয়ে আবদার করে,
- দাদিমা আজ আপনার সাথে আমায় ঘুমাতে নিবেন?
ইরফানের দাদি মৃদু হেসে বলে,
- অবশ্যই দিদিভাই।
মাইরার মুখেও ছোট্ট এক প্রাপ্তির হাসি ফুটে ওঠে।
___________________________
রাত বাজে ১ টা। ইরফান বাড়ি ফিরেছে। ঘরের লাইট জ্বালালো। বেডের উপর নজর করলে দেখল বেড ফাঁকা। ইরফান ঢোক গিলল। দ্রুতপায়ে বেলকনিতে গিয়ে চেক করল, মাইরা আছে কি-না! নেই। ওয়াশরুমেও চেক করল। কিন্তু পায় না। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। ঘর থেকে বেরিয়ে দ্রুতপায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তার ফুপু দাদি দু'জনেই আছে। তাদের কারো কাছেই মাইরা আছে বলে মনে হয় ইরফানের। ইরফান আগে তার ফুপুর ঘর চেক করল, মাইরাকে না পেয়ে সরাসরি তার গ্রান্ডমায়ের ঘরে যায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ডিম লাইটের আলোয় মাইরার মুখটা সর্বপ্রথম তার চোখে পড়ল। তার গ্রান্ডমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইরফান ধীর পায়ে এগিয়ে গিয়ে মাইরার পাশে দাঁড়ায়। মাইরার মুখপানে চেয়ে থাকে। চোখেমুখে অসহায়ত্ব। আজ কতদিন পর রা'গ টাকে সামলে নিতে না পেরে আবারও তার বার্ডফ্লাওয়ার কে আঘাত করল! ইরফানের গলা শুকিয়ে আসে। সামান্য নিচু হয়ে মাইরাকে তার গ্রান্ডমায়ের থেকে ছাড়িয়ে নেয়। মাইরাকে কোলে নিতে গেলেই ইরফানের দাদি মাইরাকে নিজের সাথে শক্ত করে ধরে বলে,
- কেন এসেছ এখানে?
ইরফান ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলে,
- ওকে দাও।
ইরফানের দাদি মাইরার মাথায় হাত বুলিয়ে রে'গে বলল,
- ওকে ভুলে যাও। ওকে আর পাবে না তুমি। আমি তোমাদের মাঝে সব ঠিক করতে আসলাম। দেখে যা একটু ঠিক ঠিক লাগলো, সব শেষ এখন। ওকে আমি আমার সাথে কানাডা নিয়ে গিয়ে কানাডিয়ান এক ছেলের সাথে....
ইরফান তার গ্রান্ডমায়ের কথা বলার মাঝেই শক্ত গলায় শব্দ করে বলে ওঠে,
- গ্রান্ড মা?
এতো শব্দ করে কথা বলায় মাইরা ঘুমের মধ্যেই নড়েচড়ে ওঠে। ইরফানের দাদি চোখ বুজলেন। তিনি রে'গে আছেন ইরফানের উপর। এই মেয়েটাকে মেরে গালটার কি অবস্থা করে দিয়েছে। চোখ বুজে রেখেই বলে,
- ইরফান দাদুভাই তুমি এখান থেকে যাও। তুমি কি দেখেছ ওর গালের অবস্থা? তোমার মাঝে দয়ামায়া নেই। ও আমার সাথেই থাকুক। তুমি যাও।
ইরফান মাইরার দিকে তাকালো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে মাইরার গালে দু'টো চুমু খায়। ইরফানের দাদি চোখ ছোট ছোট করে বলে,
- আমাকে তোমার চোখে পড়ছে না?
ইরফান গম্ভীর গলায় বলে,
- ওকে দিচ্ছো না, তো কি করব? ওকে এখানেই আদর করছি, তুমি চাইলে দেখ।
ইরফানের দাদি চোখমুখ কুঁচকে তাকিয়ে বলে,
- তুমি যাবে এখান থেকে?
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
- আমার বার্ডফ্লাওয়ারকে আমাকে দাও। আমি কিন্তু নিজেই নিতে পারবো, তুমি ব্য'থা পাবে বলে চেয়ে নিচ্ছি।
ইরফানের দাদি আবারও চোখ বুজে বলে,
- তুমি যাও এখান থেকে। আজ কিছুতেই আমার দিদিভাইকে তুমি পাবে না।
ইরফান মাইরাকে টেনে ধরে বলে,
- গ্রান্ড মা ওকে ছাড়ো।
ইরফানের দাদি মাইরাকে ছাড়ে না। রেগে বলে,
- ইরফান আমি কিন্তু তোমাকে মারবো। ওকে ছাড়ো।
ইরফান অসহায় কণ্ঠে বলে,
- গ্রান্ডমা তুমি ওকে ছাড়ো। প্লিজ!
ইরফানের দাদি এবার কিছুটা দমলো মনে হয়। ইরফানকে একটু অন্যরকম লাগছে। মাইরাকে ছেড়ে দেয়ার সাথে সাথে ইরফান মাইরাকে কোলে তুলে নেয়। এক সেকেন্ড ও সময় নষ্ট না করে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের দাদি অবাক হয় ইরফানের কান্ডে। এ এমন ধুপধাপ মেরে দেয় আবার এই মেয়ে ছাড়াও চলে না। একে কিভাবে সিধে করা যায়?
.
.
.
ইরফান মাইরাকে তার বেডে শুইয়ে দিল। এরপর বাইরে গিয়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে। মাইরার পাশে বসে দু'হাতে খুব মনোযোগ দিয়ে মাইরার গালে বরফ দিয়ে দেয় আলতো হাতে। মাইরার চোখেমুখে বিরক্তি। গালে ঠাণ্ডা অনুভূতি হওয়ায় মেয়েটা চরম বিরক্তিতে এপাশ থেকে ওপাশ ফিরে শুয়ে পড়ে। ইরফান মাইরার দিকে হেলে গিয়ে মাইরাকে তার দিকে ফেরায়। মুখ নামিয়ে মাইরার ভেজা গালে চুমু আঁকে।
হাতের অর্ধেক বরফ ছুঁড়ে ফেলে হাত থেকে।
এরপর আবারও আহত গালে বেশ কয়েকটা চুমু আঁকে। এরপর ইরফান বেড থেকে নেমে গিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ঘড়িতে একবার সময় দেখে, ১ টা বেজে ২৫ মিনিট।
এগিয়ে গিয়ে তার লাগেজ গোছায়। বেশ সময় নিয়ে তার কাজ শেষ করে। এরপর সে নিজে ফরমাল শার্ট-প্যান্ট পরে নেয়। সাদা শার্ট, উপরে কালো কোট, কালো প্যান্ট। এরপর হাতঘড়ি পরে নিয়ে মাইরার পাশে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে মাইরার গালে হাত রেখে মৃদুস্বরে বলে, - স্যরি বার্ডফ্লাওয়ার।
কথাটা বলে মাইরার কপালে একটা চুমু আঁকে। এরপর লাগেজ নিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়।
.
.
রুমা নেওয়াজ তার স্বামীর জন্য জেগে বসে আছেন। তারেক নেওয়াজ ঘুমাতে পারছেন না। কেমন ছটফট করেছেন। রুমা নেওয়াজ পানি আনার জন্য দরজা খুলে দাঁড়ালে ইরফানকে দেখে অবাক হয়। বেশি অবাক হয়, ইরফানকে ফিটফাট হয়ে রেডি হয়ে দেখে। বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে,
- এতো রাতে কোথায় যাচ্ছে তুমি?
ইরফান মৃদুস্বরে বলে,
- কানাডা। আসছি আম্মু।
রুমা নেওয়াজ অবাক হয়ে বলেন,
- কি বলছো এসব? বিদেশ যাবে কেন?
ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে,
- অফিসের কাজ + ভার্সিটির কাজ
কথাটা বলে ইরফান কিছুটা শব্দ করে বলে,
- বাবা আসছি।
ভেতর থেকে তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে,
- খবরদার আমাকে বাবা বলে ডাকবে না। যেদিন মানুষ হতে পারবে সেদিন আমায় ডাকবে। আমি কোনো অ'মানুষের বাবা হতে চাই না।
রুমা নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে। ইরফানের মাঝে তেমন কোনো হেলদোল দেখা গেল না। নিরবে উল্টে ঘুরে দাঁড়ায়।
রুমা নেওয়াজ দ্রুত তার স্বামীর কাছে এসে বিচলিত কণ্ঠে বলে,
- ইরফান বিদেশ যাচ্ছে কেন ইরফানের বাবা? তুমি জানতে? ও কতদিনের জন্য যাচ্ছে?
তারেক নেওয়াজ চোখ বুজে রেখেই বলল,
- যতদিনের জন্য ইচ্ছা হয় যাক, আর না আসুক কখনো সেটাও ভালো। এরকম ছেলে লাগবে না আমার।
রুমা নেওয়াজ এর চোখ ছলছল করে ওঠে। অতঃপর ভাঙা গলায় বলে,
- তুমি আমার ছেলেটার সাথে এরকম করছ কেন? তুমি শুধু ওর উপরটা দেখছ? ভিতর টা দেখছ না? ও তোমার সেই আদরের মেয়ের কত যত্ন করে সেসব দেখ না? তুমি জানো তোমার সেই আদরের মেয়ে কি করেছে?
ওকে আমার ছেলেটা ভালোবেসে কতগুলো জুতো এনে দিয়েছে। তোমার আদরের সেই মেয়ে আমার ছেলের কথা না ভেবে সবাইকে বিলিয়ে দিয়েছে। এটা ঠিক করেছে ও?"
তারেক নেওয়াজ তার স্ত্রীর কথা শুনে রে'গে তাকালো। শক্ত গলায় বলল,
- একদম ছেলের হয়ে সাফাই গাইবে না। ওটাকে আজ আমার মানুষ বলতে ইচ্ছে করছে না। ওই ফুলের মতো মেয়েটাকে মারতে তোমার ছেলের বুক তো দূর, সামান্য হাত টাও কাঁপে না। ও কত বড় অপরাধ করেছে? মানলাম তোমাদের মা ছেলের কথা ঠিক, সে অনেক বড় অপরাধ করেছে। কিন্তু ও বাচ্চা মেয়ে, আরও হাজার টা অপরাধ করবে। তাই বলে ওকে মারতে হবে?
তারেক নেওয়াজ কথা বলতে বলতে হাইপার হয়ে যায়। একটু থেমে শ্বাস নেয়ে। লোকটার চোখের সামনে কিছু স্মৃতি ভেসে ওঠে। গলার জোর কমে যায়। মলিন গলায় বলে,
- মাইরা যে পরিবেশে বড় হয়েছে, তুমি কল্পনাও করতে পারবে না রুমা।
একদিন বিকেলে আমি ওদের বাড়ি গিয়েছিলাম। মাইরার জন্যই আমি ওদের বাড়ি যেতাম সবসময়, তুমি তো জানোই। তো গিয়ে বাড়ির উঠানে মাত্র পা রেখেছি। তখন-ই দেখি একটা মেয়ে আমার পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। আমি এতো অবাক হয়েছি। মাইরা দ্রুত আমার পায়ের কাছ থেকে উঠে দাঁড়ায়। এরপর কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়। আমি কথা বলতে পারছিলাম না। মেয়েটার দু'গাল পুরো কেটে র'ক্ত ঝরছিল যেন, এমন হয়েছিল।
মাইরার সৎ বাবা এভাবে মেরেছিল। কারণ জানিনা। মাইরাকে সেদিন দেখে অবাক হয়েছিলাম। মেয়েটার চোখে ল'জ্জা ছিল। আমার সামনে মার খাওয়ায় হয়তো ল'জ্জা পেয়েছিল, আর মুখে হাসি। আমি হাসতে পারলাম না ওমন ফুলের মতো মেয়ের গালের অবস্থা দেখে। তার সৎ বাবা আমার পাশ কাটিয়ে চলে গেল। মেয়েটি দৌড়ে গিয়ে ভেতর থেকে মোড়া এনে আমার দিকে এগিয়ে দিয়ে কি মিষ্টি করে বসতে বলল!
আমি কি বলব বুঝিনি। শুধু মেয়েটাকে দেখেই গিয়েছিলাম।
কথাটা বলে তারেক নেওয়াজ শ্বাস নেয়। বেশ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে,
- এরপর আরেকদিন গিয়েছি, হঠাৎ-ই আমার সামনে ভাতের থালা উল্টে এসে পড়ে। আমি অবাক হয়ে দেখলাম, মাইরা টেবিলে বসে আছে, আর ওর সৎ বাপ নামে জা'নো'য়া'র মেয়েটার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছে। সেদিনের কারণ শুনেছিলাম, ওই পশুর নাকি খাবার কম পড়বে, মাইরা তার আগে খেতে বসায় এমন করেছিল।
মাইরা সেদিন ও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। আমি মাইরাকে দেখতে গিয়ে একেকদিন একেকভাবে অ'ত্যা'চা'রি'ত হতে দেখতাম মেয়েটাকে। এজন্যই ইরফানকে এতো করে বলতাম বিয়ে টা করে নিতে। মাইরার মা আমার হাতে পায়ে ধরত আমার ছেলেটার সাথে যেন বিয়ে দিয়ে মেয়েটাকে ওই জা'হা'ন্না'ম থেকে নিয়ে আসি। কিন্তু আমি কি করব? এতো নিরুপায় ছিলাম, ইরফানকে শুধু বলতেই থাকতাম। কিন্তু ও তো রাজি হতো না। মাঝে মাঝে ভাবতাম, অন্য ছেলে দেখে বিয়ে দিই। কিন্তু মেয়েটাকে দেখে এতো মায়া লাগে! আমি যেন তার বাবা হওয়ার লোভ সামলাতে পারিনি। আমার বন্ধুর রেখে যাওয়া শেষ স্মৃতি ও।
কথাগুলো বলে তারেক নেওয়াজ আবারও থামে। গলা জড়িয়ে আসে। আবারও বলে,
- ইরফানকে শেষমেশ রাজি তো করাতে পেরেছি, কিন্তু কখনো বুঝিনি মেয়েটাকে এখানে এসেও এভাবে মার খেতে হবে। যদি জানতাম তবে সত্যিই মাইরাকে আমার মেয়ে করে আনার দুঃসাহস দেখতাম না।
কথাগুলো বলে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন। যেখানে হাজারো আক্ষেপ জমানো। এরপর আবারও বলে,
- একদিন মাইরার সাথে রাস্তায় দেখা হয়। মেয়েটি খালি পায়ে মাথা নিচু করে একা একা হাঁটছিল। আমি ডাকলে আমাকে সালাম দেয়। মেয়েটির মুখ একদম শুকনো ছিল। বিকাল ছিল তখন। আমি মাইরাকে জিজ্ঞেস করলাম, খেয়েছে কি-না! মাইরা হেসে বলে, '
হ্যাঁ খেয়েছি আঙ্কেল। পেটে জায়গা নেই একদম।'
তুমি জানো, সেদিন ওকে যেই দেখবে সেই বলবে মেয়েটি সারাদিন না খেয়ে আছে। অথচ মুখে কি নিদারুণ হাসি ফুটিয়ে মিথ্যে বলে দিল। আমি বলেছি, মিথ্যে বলছে তুমি।
মাইরার মুখ মলিন হয়ে যায়। মেয়েটা মাথা নিচু করে নেয়। আমি জিজ্ঞেস করলাম, কেন না খেয়ে আছে।
মাইরা হেসে উত্তর দিয়েছিল, 'এটা তো নতুন নয় আঙ্কেল। তাছাড়া আমার অভ্যেস আছে।'
আমি যখন বললাম, তুমি কি মাঝেই মাঝেই এমন না খেয়ে থাকো?
ও কি যে একটা ভারী উত্তর দিয়েছিল হেসে। কথাটা বলে তারেক নেওয়াজ বেশ অনেকক্ষণ চুপ থাকে। এরপর ভারী গলায় বলে,
'বলেছিল, 'যারা তিন বেলা খেতে পায়, তারা তো ভাগ্যবতী হয় আঙ্কেল।'
তুমি বুঝতে পারছো রুমা? ওই মেয়েটা তিনবেলা কখনো খেতে পায়নি। যারা তিনবেলা পেট ভরে ভাত খায়, মাইরা তাদের ভাগ্যবতী ভাবে। এই মেয়ের গায়ে তোমার ছেলে দিনের পর দিন হাত তোলে।
মেয়েটা এতোকিছুর পর ও সৎ মায়ের একটুখানি ভালোবাসা পেয়ে বলতো, সে অনেক ভাগ্যবতী। এমন মা কয়জন পায়? সে তার সৎ বাবার মার খেয়ে ভুলে যেত, অবজ্ঞা, অপমান সব ভুলে যেত। তার সৎ মায়ের হাতে কখনো মার খায়নি যে, সৎ মা আদর করত যে। তাই সে সব ভুলে থাকতো।
আমার বন্ধুটার উপর খুব রাগ আর অভিমান বুঝলে? ও ওর বউয়ের সাথে যেই আচরণগুলো করতো, মাইরা সন্তান হয়ে বাপের পাপের শাস্তি বোধয় পেয়েছে জীবনে।
মাইরার দাদির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, মায়ের মতো একদম। সে মাইরাকে মাইরার মায়ের জীবন কাহিনী শুনিয়েছে। ওর মায়ের কাহিনী আরও করুণ। সেসব বলে শেষ করা যাবে না। ভদ্রমহিলা মাইরাকে পেটে নিয়ে যে অত্যাচারগুলো সহ্য করেছে, ওসব ভাবলেও এতো খা'রা'প লাগে!
সেই কাহিনী শুনে মাইরা না-কি সেদিন খুব কেঁদেছিল। একটু পর পর জ্ঞান হারাচ্ছিল। ওর মা আমাকে বললে আমি মাইরাকে ডক্টর দেখাই। ডক্টর বলেছিল,
মেয়েটার ব্রেইনের উপর খুব চাপ পড়েছে, তাই এমন। আমি নিজেই ওষুধ কিনে বেশ অনেকদিন মেয়েটির চিকিৎসা করাই।
তুমি কি বুঝতে পারছো? মেয়েটা যেই কাহিনী শুনে পাগল হতে বসেছিল। বিয়ের পর তার সেই মায়ের কাহিনী তার নিজের সাথে রিপিট হতে দেখেছে। ইরফানের এতো এতো জঘণ্য ব্যবহার ওর মনে প্রভাব ফেলেনি? এখন ইরফান ওর সামনে চাঁদ, সূর্য এনে দিলেও ওর মনে ধরবে সেসব?
আমি প্রথমেই বুঝেছিলাম, মাইরা ইরফানের সাথে স্বাভাবিক হতে পারবে না। তাই ডিভোর্সের কথা বলতাম। কিন্তু কখনো কখনো স্বার্থপর হয়ে ভাবতাম, মেয়েটা আমার কাছেই থাক। ও কখনো বাবার ভালোবাসা পায়নি। আমি ওকে একটু বাবা হয়ে ভালেবাসি।
ইরফানও মাইরাকে মেনে নিচ্ছে মনে হলো। সব মিলিয়ে ভাবলাম মাইরা হয়তো একটা স্বাভাবিক জীবন পাবে। কিন্তু নাহ, তোমার ছেলের দ্বারা এসব হবে না। আমি মেয়েটাকে একটা সুস্থ জীবন দিতে পারলাম না। একটু সুখ এনে দিতে পারলাম না।"
তারেক নেওয়াজ কথাগুলো বলে তার ঝাপসা চোখজোড়া মুছে নিল। রুমা নেওয়াজ বিস্ময় চোখে চেয়ে রইল তারেক নেওয়াজের পানে। ওইটুকু মেয়ের জীবন এমন? মেয়েটিকে দেখে একটুও বোঝা যায় না। রুমা নেওয়াজ এর চোখ কখন যে ভিজে উঠেছে সে নিজেও টের পায়নি।
ইরফান বেশ কিছুক্ষণ তার বাবা মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে কিছু। পা বাড়াতে নিলে তার বাবার কথা শুনে থেমে যায়। মাইরার জীবন কাহিনীর এক টুকরো দুঃখ তার কানে এসে বারি খায়। তার ক'ষ্ট হচ্ছে। অস্থির লাগছে।
ইরফান একপ্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তার ঘরের ভেতর প্রবেশ করে তার পায়ের গতি থামিয়ে দেয়। বেডের দিকে তাকায় অসহায় চোখে।
মাইরা গুটিশুটি মেরে শুয়ে আছে। ডান হাতটি ডান গালের নিচে পেতে কি নিশ্চিন্তে ঘুমায় মেয়েটা! ইরফান ঢোক গিলে৷ তার বাবার কথাগুলো কানে বাজে। তার বার্ডফ্লাওয়ার কখনো তিনবেলা খেতে পারেনি? তার বার্ডফ্লাওয়ারের সামনে থেকে ভাতের প্লেট উল্টে ফেলে দেয়া হতো! এতো কষ্ট পেয়ে বার্ডফ্লাওয়ার কোটিপতি হওয়ার ইচ্ছে করেছিল? ইরফান দু'হাতে মাথার চুল টেনে ধরে।
তার বার্ডফ্লাওয়ারকে অন্যকেউ মেরে মেরে কেটে দিত! এরপর বিয়ের পর সেও মারতো তার বার্ডফ্লাওয়ারকে, আজও মেরেছে। ইরফান ডান হাত উঠিয়ে বুকে বা পাশে কয়েকবার মালিশ করে। কেমন চিনচিন ব্য'থা করছে। গলা শুকিয়ে আসছে। হঠাৎ-ই বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে বেডের উপর উঠে মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। তার শরীর কাঁপছে মৃদু। মাইরা ঘুমের মাঝে নড়েচড়ে ওঠে, এতে শক্ত বাঁধন অনুভব করে। ইরফান মাইরার গলায় মুখ গুঁজে কাঁপা কণ্ঠে বিড়বিড় করে,
- অ্যা'ম রিয়েলি স্যরি বার্ডফ্লাওয়ার।
কিছুক্ষণ পর মাথা তুলে মাইরার ঘুমন্ত মুখপানে অসহায় চোখে চেয়ে কেমন করে যেন ডাকে,
- বার্ডফ্লাওয়ার?
মাইরা ঘুমের ঘোরে ফোঁপানো কণ্ঠে বলে,
- শিসওয়ালা আমায় মেরে.....
ইরফান মাইরাকে শেষ করতে দেয় না। তার ঠোঁট দ্বারা মাইরার ঠোঁট চেপে ধরে। শব্দ করে একটা চুমু আঁকে মাইরার শুকনো ঠোঁটজোড়ায়। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে ছোট করে বলে,
- I promise you, Birdflower, I will never hurt you again.
কথাটা বলে মাইরার দিকে তাকালে দেখল মেয়েটা ঘুমে বিভোর। কতক্ষণ যে মাইরার মুখপানে চেয়ে রইল তার ইয়ত্তা নেই। এরপর বেড থেকে নেমে টেবিলের উপর থেকে একটি প্যাড আর একটি কলম নিয়ে আবারও বা হাতে মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরার মাথা তার বুকে চেপে রাখে। তার বা গাল মাইরার মাথায় ঠেকিয়ে রাখে।
ডান হাতের প্যাড মাইরার মাথার কাছে বালিশের উপর রেখে মেলে। এরপর কলমের হেড খুলে লেখার জন্য কলম ধরে। হাত কাঁপছে। মুখ নামিয়ে মাইরার মাথায় একটা চুমু আঁকে। এরপর লেখা শুরু করে,
~
আমার একান্ত বার্ডফ্লাওয়ার,
আমার বার্ডফ্লাওয়ার কে জানো? আমার মাইরা পরী।
বার্ডফ্লাওয়ার আমার এক ভয়ানক অাসক্তি, যে আসক্তির শিকড় বহুবার ছিঁড়তে গিয়ে আমি বারবার ভীষণ বাজেভাবে জড়িয়ে গিয়েছি বার্ডফ্লাওয়ার নামক আসক্তির শিকড়ে।
যে আমার বার্ডফ্লাওয়ার কে আঘাত করেছে, তার শাস্তি তোমার শিসওয়ালা প্রস্তুত করবে। আর তোমার শিসওয়ালা তোমায় যে আঘাত করেছে, এর শাস্তি শিসওয়ালার বার্ডফ্লাওয়ার দিবে। তোমার শিসওয়ালা তার বার্ডফ্লাওয়ারের থেকে শাস্তি পেতে খুব শীঘ্রই তোমার চরণে মাথা পাতবে। তুমি শাস্তি প্রস্তুত করে নাও।
তোমার হার্টলেস শিসওয়ালা তার বার্ডফ্লাওয়ারের শাস্তি গ্রহণ করবে নিঃশব্দে। আর তারপর সে তার বার্ডফ্লাওয়ারের সম্পূর্ণ সংস্পর্শে আসবে তোমার সকল অভিমান, অভিযোগ মুছে দিতে।
ইতি
তোমার একান্ত শিসওয়ালা
~
লেখা শেষ করে ইরফান কাগজটি ছিঁড়ে এক ভাঁজ করে বালিশের উপর রেখে দেয়, কাগজটির উপর কলম। এরপর মাইরার সারামুখে ছোট ছোট বেশ অনেকগুলো চুমু আঁকে। সবশেষে কপালে সময় নিয়ে ঠোঁট দাবিয়ে রাখে। এরপর মাইরাকে ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়। মাইরা গুটিশুটি মেরে শুয়ে পড়ে। ইরফান মাইরাকে কাঁথা দিয়ে ঢেকে দেয়। ঘরের এসি অফ করে হালকা করে ফ্যান দেয়। মাইরার ঘুমন্ত বেশ অনেকক্ষণ চেয়ে থাকে। এরপর সময় নষ্ট না করে ঘর থেকে বেরিয়ে যায়।
.
.
.
ইরফান লাগেজ গাড়ির ডিকির ভেতর রাখলো। তখনই পিছন থেকে শুদ্ধ ঘুম জড়ানো কণ্ঠে বলে,
- কি রে? তোর না কালকে যাওয়ার কথা ছিল! আজ যাচ্ছিস যে?
ইরফান কিছু বললো না। শুদ্ধ বিরক্ত হলো। সে ইরফানদের বাড়িতেই ছিল। তবে বাইরে থেকে এসেছিল ১০ টার পর পর। এসে ঘুমিয়েছিল। এখন তার মামা তাকে ডেকে উঠালো। ইরফানকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসতে বলল। এগিয়ে এসে বলে,
- আজ যাচ্ছিস কেন?
ইরফান গম্ভীর গলায় বলে,
- মাই উইশ। তুই গাড়ি নিয়ে আয়।
কথাটা বলে ইরফান তার বাইকের কাছে যায়। বেশ অনেকগুলো দিন পর বাইকের কাছে আসলো। ইরফান বাইকের হেলমেট পরে বাইকে উঠে বসলে শুদ্ধ ভ্রু কুঁচকে বলে,
- বাইক, গাড়ি একসাথে কেমনে আনব আমি?
ইরফানের গম্ভীর স্বর,
- এই বাইক টাচ করলে হাত ভেঙে দিব।
কথাটা বলে বাইক স্টার্ট দেয়। চোখের পলকে হাওয়া হয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে,
- আস্তে চালা। মরবি না-কি?
ইরফান ততক্ষণে মিলিয়ে গিয়েছে। শুদ্ধ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। একে কখন কোন ভূত ধরে আল্লাহ জানে। বাইক ধরতে দিবে না মানে দিবে না। হয়তো রাখার ব্যবস্থা করবে ওখানেই। শুদ্ধ কিছু একটা ভেবে হাসলো।
এয়ারপোর্টে পৌঁছে শুদ্ধ লাগেজ নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। এক সাইডে ইরফানকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলে,
- ধর তোর লাগেজ।
ইরফান উল্টো ঘুরে শুদ্ধর দিকে তাকিয়ে বলে,
- ওকে দেখে রাখবি।
শুদ্ধ মিটিমিটি হেসে বলে,
- হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুই থাকবি না। আমি দেখে রাখবো। সময় সুযোগ করে ডেট করব। চলবে না সোনা?
ইরফান বিরক্ত চোখে তাকালো শুদ্ধর দিকে। গম্ভীর গলায় বলে,
- ফারাহ'র পিছে কাউকে লাগায়নি বলে সাহস পাচ্ছিস। ফিরে এসে আগে এই ব্যবস্থাই করব। ওয়েট।
শুদ্ধ মেকি হেসে বলে,
- আরে এসব কি অভদ্র কথা। আমি বলতে চাচ্ছিলাম, মাইরা তো আমার-ই মায়ের পেটের বোন-ই প্রায়। ও আসলে আমার মায়ের পেট থেকে বেরোতে গিয়ে এক্সিডেন্টলি কার না কার পেট থেকে বেরিয়ে গিয়েছে।
ইরফান শুদ্ধর হাতের থেকে লাগেজ নিয়ে এগিয়ে যায় কয়েক পা। হঠাৎ-ই থেমে গিয়ে পিছু ফিরে ডাকে,
- শুদ্ধ?
শুদ্ধ ফেনে কিছু করছিল। ইরফানের ডাকে শুদ্ধ মাথা তুলে তাকায়। এগিয়ে গিয়ে ইরফানের সামলে দাঁড়ালে ইরফান বলে,
- ওকে কলেজ গেট থেকে বের হতে নিষেধ করবি। আর একা একা কোথাও যেতে দিবি না।
ঢোক গিলে বলে,
আর ও যখন যা খেতে চাইবে সব এনে দিবি।
শুদ্ধ কিছু বলতে চায়, তার আগেই ইরফান বলে ওঠে,
- আই রিকুয়েষ্ট ইউ, ওকে নিয়ে আর একটাও ফান করবি না।
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৬৩
[Page - DrmShohagHoney]
শুদ্ধ থেমে গেল। ইরফানের দিকে ভালোভাবে তাকালো। ইরফানের চোখ দু'টো বেশ লাল। শুদ্ধ ইরফানের ঘাড়ে হাত দিয়ে বলে,
- সব মেনে নিলাম। তোকে বেশি আপসেট লাগছে। কিছু কি হয়েছে?
ইরফান ছোট করে বলে,
- নাথিং।
কথাটা বলে ইরফান গটগট পায়ে এয়ারপোর্টের এন্ট্রি গেইটের ভেতর প্রবেশ করে।
.
.
মাইরা সকাল সকাল উঠে নামাজ পড়ে বেলকনির মেঝেতে চুপ করে বসে আছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজে বেড়ায়। কোথাও নেই লোকটা। কোথায় গিয়েছে? সে তো দাদিমার সাথে ঘুমিয়েছিল। সকালে উঠে ইরফানের ঘরে দেখে বুঝেছে ইরফান-ই তাকে এই ঘরে এনেছে। কিন্তু সকাল থেকে ইরফানকে দেখতে না পেয়ে মেয়েটার ভীষণ মন খা'রা'প হয়। মাইরা মনে মনে ভেবেছে, সে ইরফানকে স্যরি বলবে। থা'প্প'ড় খাওয়া এ তো তার নতুন নয়। কিন্তু ইরফান তাকে জুতো দিয়েছিল, ওগুলো অন্যদের দিয়ে দেয়া উচিৎ হয়নি হয়তো। বেশ বেলা করে ঘরে আসে মাইরা। মেঝেতে একটি কাগজ পড়ে থাকতে দেখে মাইরা এগিয়ে গিয়ে কাগজটি তুলে নেয়। তখন-ই তার ঘরে রিতা আসে খাবার নিয়ে। মাইরাকে ডাকলে মাইরা কাগজটি প্যাডের ভাঁজে রেখে রিতার দিকে এগিয়ে যায়।
রিতার হাতে পরোটা আর চা। রিতা হেসে বলে,
- রুমা আম্মায় দিল। তোমারে খাইতে কইলো মাইরা। খাও নাও।
মাইরা একটু অবাক হয়। এখন বেশ ভালোই সকাল। এতো তাড়াতাড়ি কেউ খায় না। আর সেখানে তার শ্বাশুড়ি তার জন্য এই সকাল সকাল পরোটা আর চা বানিয়েছে? মাইরা রিতার হাত থেকে প্লেট আর চা এর কাপ নিয়ে বলে,
- এই সকালে এগুলো কে বানালো রিতা আপু?
রিতা হেসে বলে,
- রুমা আম্মায় বানাইছে মাইরা। আমিও একটু একটু সাহায্য করছি।
মাইরা মৃদু হেসে চায়ের কাপে কয়েকবার চুমুক দেয়। তার শ্বাশুড়ির হাতের চা খুব মজা হয়।
.
.
ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। মাইরা আজ কলেজ যায়নি। মেয়েটি সারাদিন ঘরেই ছিল। ইরফানের জন্য মন খা'রা'প। কোথায় লোকটা? আজ সারাদিন একটিবারের জন্যও দেখল না। এখনও আসে না কেন। কোথায় গিয়েছে? মাইরা অপেক্ষা করে ইরফানের জন্য। বেলকনি থেকে রাস্তায় এক ধ্যানে তাকিয়ে থাকে ইরফানের গাড়ি ঢুকবে কখন সে আশায়। মাগরিবের নামাজ পড়ে এসে মাইরা সেই যে বসল বেলকনির ধারে। মেয়েটির দৃষ্টিটিরও যেমন নড়চড় নেই, তেমন তার বডিরও নড়চড় নেই। ইরফান আসেনা কেন? তার মনে এই প্রশ্নই ঘুরপাক খায়। অভিমানও হয়, মাইরা ভাবে ইরফান আসলে সে কথা বলবে না, তাকে মেরেছে, সে কেন কথা বলবে। কিন্তু সে আসুক। মাইরা এট লিস্ট তাকে দেখতে তো পাবে!
অপেক্ষা করতে করতে ঘরে রুমা নেওয়াজ এসে ডাক দেয় মাইরাকে। নিজের শ্বাশুড়ির গলা পেয়ে মাইরা দ্রুত বেলকনি থেকে ঘরের ভেতরে আসে। মৃদুস্বরে বলে,
- জ্বি মা?
রুমা নেওয়াজ এগিয়ে এসে নরম গলায় বলল,
- খেতে এসো। তোমার বাবা আমি অপেক্ষা করছি তোমার জন্য।
মাইরার চোখেমুখে বিস্ময়। সে তার শ্বাশুড়ি কে চিনতেই পারছে না। এটা তার শ্বাশুড়ি-ই তো? বদল-টদল হয়েছে না-কি! মাইরার ভাবনার মাঝেই রুমা নেওয়াজ মাইরার হাত ধরে যেতে যেতে বলে,
- তোমার মাথায় তেল দাও না কেন? চুলগুলো সব নষ্ট হয়ে যাবে। খেয়ে আমার ঘরে যাবে। তেল দিয়ে দিব, বুঝেছ?
মাইরা একটার পর একটা ঝটকা খাচ্ছে। ওরে আল্লাহ! বলে কি তার শ্বাশুড়ি! শ্বাশুড়িটা এতো ভালো হয়ে গেল কি করে? মাইরা ভেবেই পাচ্ছে না। নিচে নেমে দেখল তৃণা বেগম, দাদিমাসহ শুদ্ধ ভাই-ও আছে। মাইরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজল। সবাই আছে, অথচ সেই লোকটা নেই কেন? মাইরার ভীষণ মন খা'রা'প হয়।
মাইরার খাবার শেষে সত্যিই রুমা নেওয়াজ মাইরার মাথায় তেল দিয়ে দেয়। এরপর সুন্দর করে একটা বেনি করে দেয়। মাইরা শুধু অবাক হয়ে তার শ্বাশুড়ি কে দেখল। ইনি তো তার সাথে ঠিক করে কথাই বলতো না। সেখানে হঠাৎ এতো যত্ন কেন করছে? মাইরার আরও বেশি অবাক লাগে, রুমা নেওয়াজ বলেছে, 'তোমার যখন যা খেতে ইচ্ছে ইচ্ছে করবে আমায় বলবে কেমন!'
মাইরা এই কথা শুনে যতটা অবাক হয়েছে তার চেয়েও বেশি অবাক হয়েছে, উনি কথাটা বলার সময় কেমন যেন ভেজা চোখে বলেছিলেন। মাইরা সত্যিই ভীষণ অবাক হয়েছে এই রুমা নেওয়াজ কে দেখে। তবে ভালো লাগলো। কি সুন্দর মায়ের মতো তার যত্ন করছে। তার সৎ মা উপরে উপরে এতো যত্ন করতে না পারলেও মনে মনে খুব ভালোবাসে।
মাইরা তার ঘরে এসে আবারও বেলকনিতে যায়। মেয়েটার মন ছটফট লাগছে। সেই গতকাল থেকে ইরফানকে একনজরের জন্যও দেখেনি। কোথায় লোকটা? আর কখন আসবে বাড়ি? তার উপর কি অনেক রে'গে আছে বলে বাড়ি আসছে না? উনি আসলেই মাইরা স্যরি বলে দিবে। কিন্তু উনি তো আসছেই না। মাইরা বেলকনির রেলিং ঘেঁষে বসে পড়ে। রেলিঙের সাথে মাথা ঠেকিয়ে রাখে। একটু পর পর উঁকি দিয়ে দেখে ইরফানের গাড়ি আসছে কি-না! এভাবে অপেক্ষা করতে করতেই মাইরা একসময় ওভাবেই ঘুমিয়ে যায়।
ফজরের আযানে মাইরার ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকালে দেখল সে বেলকনিতেই ঘুমিয়ে গিয়েছিল। ঘাড় ব্য'থা হয়ে আছে। মাইরা অবাক হলো, ইরফান তাকে ঘরে নিয়ে যায়নি কেন? তাহলে কি লোকটা আসেনি? না-কি তার উপর রাগ করে আর তার কাছে আসে নি? মাইরার কেন যেন চোখজোড়া ভিজে উঠল।
মাইরা দ্রুত মেঝে থেকে উঠে ঘরে যায়। ভেতরে লাইট জ্বালানো সাথে ইরফান কোথাও নেই। মাইরার ভীষণ ক'ষ্ট হলো। ইরফান তবে আসেনি? না চাইতেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বিষন্ন মনে বিড়বিড় করে বলে,
- শিসওয়ালা তুমি কোথায়?
ঘরের এক কোণায় দাঁড়িয়ে অসহায় চোখে পুরো ঘরে নজর বুলায়। বেশ কিছুক্ষণ পর দু'হাতে চোখ মুছে নিয়ে মাইরা ওয়াশরুমে যায়। ওজু করে এসে ফজর নামা পড়ে নেয় মাইরা।
.
.
বেলা ১০ টা বাজে। মাইরার এতো অসহ্য লাগছে। ইরফান কোথাও কেন নেই। মাইরার দমবন্ধ লাগছে। সে ঘর থেকে বেরিয়ে আসে। কোথায় লোকটা? নিচে নেমে দেখল শুদ্ধ আর দাদিমা ডাইনিং এ বসে খাবার খাচ্ছে। শুদ্ধর দাদি মাইরাকে দেখে বলে,
- দিদিভাই তুমি খেয়েছ?
মাইরা মাথা নেড়ে বলে,
- খেয়েছি দাদিমা।
শুদ্ধ মুখের খাবার টুকু খেয়ে বলে,
- মাইরা এসো এসো আবার খাও। আমার প্রথম বউ ছুঁয়ে দিয়েছে। টেস্ট হাজার গুণ বেশি। তাই না গো?
শুদ্ধর দাদি শুদ্ধর কান মলে বলে,
- হ্যাঁ তাই তো ডার্লিং। এজন্য তোমাকে আজ সব খারার খেতে হবে। আমি রুমাকে বলছি খাবার আনতে। আমি ছুঁয়ে দিব আর তুমি খাবে।
দাদিমার কথা শুনে মাইরা হেসে ফেলল। শুদ্ধ অসহায় মুখ করে বলল,
- তুমি আমাকে শুধু ইনসাল্ট কর গ্রান্ডমা। আজ আমি অসহায় বলে!
শুদ্ধর দাদি হেসে বলে,
- বউ থেকে লাফ দিয়ে গ্রান্ডমা তে চলে আসলে যে?
শুদ্ধ ফিসফিসিয়ে বলে,
- আমার বউ হয়ে গেছে গ্রান্ডমা। তোমাকে আর পাত্তা দিব না। তুমি সেই শোকে কচু গাছের সাথে গলায় দড়ি দিও। আমি তোমাকে কচু গাছ আর দড়ি দু'টোই কিনে দিব। আমার আবার দয়ার শরীর!
শুদ্ধর দাদি চোখ ছোট ছোট করে বলে,
- বউ হয়ে গিয়েছে মানে? কোথায় তোমার বউ?
শুদ্ধ হাসলো। দাদিমা হঠাৎ-ই বলে,
- খবরদার বিয়ে করবে না।
শুদ্ধ থতমত খেয়ে তাকায়। বয়স্ক ভদ্রমহিলা কিছুটা রে'গে বলে,
- তোমার ভাই তো বউয়ের গায়ে হাত তোলার উপর পিএইচডি করেছে। তোমাকেও আমার বিলিভ হচ্ছে না। আগে শপথ করবে বউয়ের গায়ে হাত তুলবে না। এরপর বিয়ে। নয়তো সারাজীবন চিরকুমার থাকবে। ফাইনাল।
মাইরা দাদিমার দিকে তাকালো। মাইরার প্রথম প্রথম এই দাদিমাকে ভালো না লাগলেও এখন বেশ ভালো লাগে।
শুদ্ধ অসহায় মুখ করে তাকালো। সে তো ফারাহ'কে তিনবার মেরেছিল। কিন্তু সে তাওবা করে নিয়েছে। আর জীবনে তার পাখিটার গায়ে হাত তো দূর আঙুল টাও তুলবে না। কিন্তু তার গ্রান্ডমা এমন ক্ষেপেছে কেন? কৌতূহলী কণ্ঠে বলে,
- তুমি রে'গে আছো কেন?
দাদিমা রে'গে বলে,
- তোমার দাদুভাই কত ভালো জানো? আমাকে একটা ফুলের টোকাও দেয়নি। আর তোমরা কি এক বউ পেটানো নীতি পেয়েছ।
শুদ্ধ বুঝতে পারছে না। মাইরার দিকে তাকালে দেখল মাইরা মলিন মুখে চেয়ে আছে তার গ্রান্ডমার দিকে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে,
- ইরফান তোমাকে আবার মেরেছে মাইরা?
মাইরা শুদ্ধর দিকে তাকিয়ে চুপ করে থাকে। শুদ্ধ বুঝলো। এজন্যই ইরফান ওতো আপসেট ছিল না-কি! এতোদিন পর মাইরাকে আবার মেরেছে, শুদ্ধর বিশ্বাস-ই হয় না। দাদিমা খাবার শেষে উঠে ঘরে চলে যায়। মাইরা আশেপাশে কাউকে না দেখে শুদ্ধর দিকে এগিয়ে এসে ডাকে,
- ভাইয়া?
শুদ্ধ খাবার মুখে নিয়ে মাইরার দিকে তাকিয়ে হেসে বলে,
- মাইরা তুমি চিন্তা কর না। ইরফানের গলায় এক দ'জ্জাল বউ ঝুলিয়ে দিয়ে তোমায় সুন্দর ছেলে দেখে বিয়ে দিব, বুঝলে?
মাইরা জোরপূর্বক হাসলো। শুদ্ধ কথাটা বলে প্লেট থেকে পরোটা নিয়ে মুখে দেয়। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
- ভাইয়া উনি কোথায়?
শুদ্ধ ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। অতঃপর বলে,
- কার কথা বলছো?
মাইরা আমতা আমতা করে,
- আপনার ভাই।
শুদ্ধ অবাক হয়। ইরফান কানাডা গিয়েছে এটা মাইরা জানেনা? শুদ্ধ বোধয় কিছু বুঝলো। তার গ্রান্ডমাও রে'গে আছে ইরফানের উপর। মামাও রে'গে আছে মনে হলো। আবার এদিকে মাইরাও জানেনা বলছে। অবাক হয়ে বলে,
- তুমি জানোনা, ইরফান গতরাতে কানাডা গিয়েছে?
শুদ্ধর কথাটা শুনে মাইরা অবাক হয়ে তাকায়। শুদ্ধ ভ্রু কুঁচকে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা মাথা নিচু করে নেয়। চোখের কোণে পানি জমেছে। শুদ্ধ হেসে বলে,
- ওহহো মাইরা নো টেনশন। ইরফান ওখানে ফা'ল'তু হাওয়া খেয়ে সপ্তাহখানেক পরেই চলে আসবে। এসে দেখবে আমাদের মাইরার একটা কিউট বর জুটে গিয়েছে। তুমি রাজি?
মাইরা কিছু বললো না। উল্টে ঘুরে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। শুদ্ধ অবাক হলো মাইরার কান্ডে। ইরফান তার মানে মাইরাকে বলেনি। একে কি করা উচিৎ! বউ কে একবার বলবে না? এই শা'লা জীবনে আর সোজা হলো না।
.
.
মাইরা সিঁড়ি বেয়ে উপরে উঠে বাকিটুকু একপ্রকার দৌড়ে ঘরে গিয়ে দরজা চাপিয়ে দেয়। ইরফান তাকে রেখে চলে গিয়েছে? কেন চলে গেল? সে তো স্যরি বলে দিতো। সে আর কখনো ইরফানের দেয়া জিনিস কাউকে দিবে না মনে মনে পণ করেছে। তবুও ইরফান তাকে ফেলে চলে গেল কেন? রে'গে গিয়ে তাকে আবার সেই আগের মতো মানবে না বলবে না তো? একদম প্রথম দিকে যে মেরে মেরে বলতো, তাকে মানবে না কখনো। গতকাল তাকে মেরে কি একেবারে চলে গেল? তাকে মানবে না বলে? মাইরার দমবন্ধ লাগে। মেয়েটা দরজা ঘেঁষে বসে পড়ল। দু'হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল। বিড়বিড় করল,
- শিসওয়ালা আমি আর তোমার অবাধ্য হব না। সব কথা শুনবো। তুমি চলে আসো না!
এভাবে কতক্ষণ যে বসে কাঁদলো। মেয়েটা ধীরে ধীরে যেন কাঁদতে শিখে যাচ্ছে। সে কি করে থাকবে শিসওয়ালা কে ছাড়া? তার কষ্ট হয় ভীষণ। শিসওয়ালা বোঝেনা কেন? মাইরার ভেতরের জমানো প্রশ্নগুলোর সাথে অভিমান, অভিযোগ যেন উগলে আসছে কান্নারূপে।
মাইরা সেদিন আর কলেজ যায়নি। সারাদিন শুয়ে ছিল। কান্না করেনি আর। তবে ভীষণ মন খা'রা'প করে ছিল। একটা মানুষের সাথে কয়েকমাস থেকে হঠাৎ সেই মানুষটা যখন থাকেনা তখনকার অনুভূতি হয়তো মাইরা তার শিসওয়ালাকে দিয়ে ভীষণ ফিল করছে।
সন্ধ্যা নামলে মাইরা ঘর থেকে বেরিয়ে নিচে আসে। শুদ্ধ কে সোফায় বসে থাকতে দেখে মাইরা এগিয়ে গিয়ে বলে,
- ভাইয়া আপনার ভাইয়ের সাথে আমাকে একটু কথা বলিয়ে দিবেন?
শুদ্ধ মাইরার কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়। হেসে বলে,
- আয় হায় বর যেতে না যেতেই মাইরা দেখি অর্ধেক শুকিয়ে গিয়েছে।
মাইরা কিছু বললো না। তার কিছু ভালো লাগছে না। শুদ্ধ কানে ফোন ধরেছে। ইরফানকে কল করেছে। কিন্তু সে ধরল না। বেশ কয়েকবার দিয়ে ফোনে না পেয়ে হতাশ হয়ে বলে,
- ধরে না তো। মেবি কোনো কাজে গিয়েছে। আমার সাথে কথা হয়েছিল দুপুরের দিকে। চিন্তা কর না।
কথাটা বলে শুদ্ধ কারো ফোন রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়। মাইরার এতো অসহায় লাগলো! মেয়েটি কোনো কথা না বলে ঘরের দিকে এগিয়ে যায়।
~
দু'দিন পেরিয়েছে। অথচ মাইরা ইরফানের সাথে একবারও কথা বলতে পারেনি। মেয়েটির অস্থির লাগে। কিচ্ছু ভালো লাগে না। এই দু'দিন কলেজেও যায়নি মেয়েটা। ঘরের মধ্যে থেকে যেন আরও দমবন্ধ লাগছে। তাই মাইরা আজ আগে আগে কলেজ চলে এসেছিল। সারাদিন কলেজ কাটালো। মিলার সাথে টুকটাক কথা বলে একটু আধটু হেসেছে।
কলেজ গেইট থেকে বেরিয়ে সামনে এক পা এগোতেই অন্তরাকে সামনে দেখে মাইরা থেমে যায়। অন্তরা মৃদু হেসে বলে,
- কেমন আছো মাইরা?
মাইরা এতোদিন পর হঠাৎ অন্তরাকে দেখে বেশ অবাক হয়। নিজেকে সামলে মৃদু হেসে বলে,
- আসসালামু-আালাইকুম। ভালো আছি ম্যাম। আপনি কেমন আছেন?
অন্তরা কিছুটা মন খা'রা'প করে বলে,
- আমি তোমার আপু থেকে আবার ম্যাম হয়ে গেলাম?
মাইরা মৃদু হেসে বলে,
- স্যরি স্যরি আপু। ভুলে গিয়েছিলাম।
অন্তরা মাইরার গালে হাত দিয়ে বলে,
- আচ্ছা এখন তো মনে পড়েছে। এখন আপু বলবে। আমাকে ১০ মিনিট টাইম দিতে পারবে মাইরা?
মাইরা আশেপাশে তাকিয়ে দেখল বাড়ির গাড়ি এখনো আসেনি। মাথা নেড়ে বলল,
- আচ্ছা আপু।
কথাটা বলতেই অন্তরা মাইরার হাত ধরে পাশের একটা ক্যাফেতে যায়।
অন্তরা কিছু নাস্তা সাথে কোল্ড কফি অর্ডার করে মাইরার সাথে টুকটাক কথা বলে।
অন্তরার মনে ঘুরছে ইরফানের থেকে মাইরাকে দূরে সরানো। সে ইরফানকে পাবেনা, এটা সে মেনে নিতে পারলেও, অন্যকেউ ইরফানের পাশে থাকবে, অন্তরা এটা মানতে পারছে না। কিছুতেই পারছে না।
অন্তরা মাইরার দিকে চেয়ে হঠাৎ-ই খুব সিরিয়াসভাবে বলে,
- মাইরা আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই।
মাইরা হেসে বলে,
- জ্বি আপু বলুন।
অন্তরা চোখ বুজে নিজেকে স্বাভাবিক করে। এরপর চোখ মেলে মাইরার দিকে তাকিয়ে বলে,
- আমি ইরফানকে ভালোবাসি মাইরা।
মাইরার মুখে হাসি লেপ্টে ছিল। হঠাৎ যেমন বোমা বিস্ফোরণ হওয়ার পর চারপাশটা নিস্তব্ধ হয়, ঠিক তেমনি মাইরার হলো। মেয়েটা ঠিক কিরকম রিয়েকশন দিবে বুঝতে পারছে না। সে কি ভুল শুনলো? না-কি ইরফানের এই বান্ধবী ভুলভাল বকছে? কোনটা? বিস্ময় চোখে অন্তরার পানে চেয়ে আছে।
অন্তরা আবারও বলে,
- তুমি জানো আমি এখনো অবিবাহিত কেন? ইরফানের জন্য। ইরফান ছাড়া আমি কিছু ভাবতে পারিনা মাইরা।
মাইরা নির্জীব চোখে অন্তরার পানে চেয়ে। অন্তরা একে একে তার ভার্সিটি লাইফ থেকে তার ভালোবাসার কাহিনী আবেগ ঢেলে মাইরার সামনে উপস্থাপন করল। মাইরাকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্তরা ঢোক গিলে বলে,
- ইরফানের অ্যন্সার আমি তোমাকে শোনাচ্ছি। তাহলেই তুমি বুঝতে পারবে।
অন্তরা কথাটি বলে তার ব্যাগ থেকে ফোন বের করে। এরপর একটি অডিও চালু করে। যেখানে ইরফান বলছে,
- আই লাইক ইউ।
অন্তরার অ্যান্সার,
- তুমি সত্যি বলছো ইরফান?
এটুকুই। এরপর অডিও শেষ হয়ে যায়। মাইরার পুরো দুনিয়া যেন কেঁপে উঠলো। মেয়েটা স্তব্ধ হয়ে বসে থাকে। ইরফানের গলা চিনতে তার একটুও কষ্ট হয়নি। মাইরা বিস্ময় দৃষ্টিতে অন্তরার পানে চেয়ে থাকে। অন্তরা আবারও বলে,
- আমাদের মাঝে ঝামেলা হয়েছিল। কিন্তু ভালোবাসা কমে যায়নি। তাছাড়া তোমাকে তো ইরফান নিজ ইচ্ছায় বিয়ে করেনি, তার বাবা জোর করে বিয়ে দিয়েছে।
মাইরার চোখজোড়া থেকে টুপ করে কখন যে পানি গড়িয়েছে মেয়েটা বুঝলোও না। অন্তরা আবারও কিছু বলতে চায়, তার আগেই মাইরা বসা থেকে দাঁড়িয়ে যায়। শক্ত কণ্ঠ বলে,
- আসসালামু আলাইকুম ম্যাম
অন্তরা একবার ডাকে মাইরাকে। মাইরা শুনলো না। গটগট পায়ে এগিয়ে যায়। গেট থেকে বের হওয়ার সময় গেট ধরে দাঁড়ায়। মাথাটা কেমন চক্কর কাটে। নিজেকে সামলে নেয়। এরপর কোনোদিকে না তাকিয়ে বড়বড় পা ফেলে হাঁটতে থাকে। বাড়ির গাড়ি দেখতে পেয়ে গাড়িতে উঠে পড়ে। মেয়েটা নিশ্চুপ। থেকে থেকে চোখজোড়া থেকে একটু একটু করে পানি গড়িয়ে পড়ে।
বাড়ি ফিরে মাইরা কোনোদিকে তাকালো না। একপ্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। বিকাল হওয়ায় তেমন কেউ বাইরে নেই। সবাই সবার ঘরে হয়তো। মাইরা দৌড়ে তার ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকায়। কিভাবে যেন এতোক্ষণ কান্না আটকে ছিল। আর পারলো না। হাউমাউ করে কেঁদে উঠল। দু'হাতে মুখ চেপে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। কাঁধ থেকে ব্যাগ পড়ে যায়।
ইরফানের মুখে ডোন্ট লাইক ইউ নিজের জন্য শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে গিয়েছে। সেই একই শব্দ লাইক হয়ে যখন অন্যকাউকে বলতে শোনে, তখন মাইরার কেমন লাগা উচিৎ?
মাইরা মানতে পারছে না। বাচ্চাদের মতো করে কাঁদে মেয়েটা।
কতক্ষণ যে এভাবে কাঁদলো মাইরা তার ঠিক নেই। কাঁদতে কাঁদতে একপর্যায়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ-ই শ্বাস নিতে কষ্ট হয় মাইরার। নাহ স্বাভাবিক নয়। অনেক বেশি শ্বাসকষ্ট চাপ দিলে যেমন হয়, ঠিক তেমন। মেয়েটা মেঝেতে আধশোয়া হয়েই ছটফটায়। আজ অনেকদিন পর এমন হয়েছে।
খানিক সময় পেরিয়ে গেলে মাইরা ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ায়। দাঁড়াতে পারছে না ঠিক করে। তবুও পা টেনে টেনে নিয়ে গিয়ে টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। হাতিয়ে হাতিয়ে ড্রয়ার খুঁজে ইনহেলার বের করে মুখে দেয়। টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়।
মাইরা ওভাবেই ধীরে পায়ে হেঁটে গিয়ে বেডের উপর গিয়ে শুয়ে পড়ে।
বালিশে মুখ চেপে আবারও ফুপিয়ে ওঠে। সে পারছে না স্বাভাবিক হতে। সে তো কাঁদে না। সে কাঁদতে জানে না। তাদের মতো মেয়েদের কান্না মানায় না, কারণ তাদের কান্না দেখার কেউ থাকে না। তাদের মতো মেয়েদের সবসময় শুধু হাসতে হয়। কিন্তু আজ মাইরা পারছে না। তার ধৈর্যের বাঁধ ভাঙলো বোধয়। বিড়বিড় করে,
- আমার শিসওয়ালা। আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি কেন আমায় ভালোবাসলে না?
____________________________
আরও দু'দিন পেরিয়েছে। মাইরা তার শ্বশুরকে বললে, তিনি মাইরাকে গ্রামে রেখে যায়। তৃণা বেগমও এসেছেন গ্রামে। মাইরাকে তারেক নেওয়াজ
তৃণা বেগমের বাড়ি রেখে গিয়েছেন। মাইরা প্রথমদিন তৃণা বেগমের সাথে থেকেছে। আজ ভীষণ ইচ্ছে করল তার মা আর ভাইয়ের কাছে থাকতে। মাইরা বিকালের দিকে তার বাড়িতে আসে। গেইটে লক করলে তার মা এসে দরজা খুলে দেয়। সামনে মাইরাকে দেখে তিনি ভীষণ অবাক হয়। মাইরা মলিন মুখে চেয়ে আছে তার মায়ের দিকে। ভদ্রমহিলা এগিয়ে এসে মাইরার গালে হাত দিয়ে বলেন,
- তোর চোখমুখ এমন শুকিয়ে গিয়েছে কেন মাইরা? তুই কি অসুস্থ মা?
মাইরা মাথা নেড়ে বলে,
- না মা।
কথাটা বলে এগিয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। ভদ্রমহিলা মাইরাকে জড়িয়ে ধরে। মাথায় হাত দিয়ে হিজাবের উপরেই একটা চুমু খায়। মেয়েটাকে বুকে নিলে তার কী যে শান্তি লাগে। যেন পূর্ণতা পায়। হয়তো জন্ম দেয়নি, কিন্তু সন্তানের মা হওয়ার প্রথম স্বাদ তো এই মেয়েটাকে দিয়েই পেয়েছিলেন। তাকে কত মানুষ কত কথা বলে! কিন্তু সে তো জানে এটা তার নিজের মেয়ের চেয়েও বেশি।
ভেতর থেকে লাবিব তার আপুইকে দেখে একপ্রকার দৌড়ে আসে। মাইরা তার মাকে ছেড়ে হাঁটু মুড়ে বসে লাবিব কে জড়িয়ে ধরে। লাবিব দু'হাতে মাইরার গলা জড়িয়ে ধরে বলে,
- আপুই তুমি এসিচ?
মাইরা মৃদু হেসে বলে,
- এসেছি ভাইয়া। চকলেট এনেছি। খাবিনা?
লাবিব মাইরার গালের সাথে গাল লাগিয়ে৷ বলে,
- হু হু খাবু। তোমার তুমুও খাবু।
মাইরা মৃদু হেসে লাবিবের দু'গালে বেশ কয়েকটা চুমু খেয়ে লাবিবের হাতের চকলেট এর প্যাকেট ধরিয়ে দেয়। এরপর লাবিবকে কোলে নিয়ে দাঁড়িয়ে ঘরের দিকে এগিয়ে যায়।
মাইরার মা রান্নাঘরে যায়। মাইরার মুখটা তার বেশ শুকনো লাগছে। মেয়েটা কি না খেয়ে আছে? ভাবনা অনুযায়ী সে মাইরার জন্য ভাত বেড়ে নেয় একটি প্লেটে। এরপর অপর হাতে এক গ্লাস পানি নিয়ে মাইরার ঘরের দিকে আসে।
লাবিব বসে বসে চকলেট খাচ্ছে। মাইরা চুপচাপ বসে দেখছে। কোনো কথা বলছে না। মুখে মৃদু হাসি। তবে মন ভারী। ভীষণ খা'রা'প মন। সে কথা বলেনি ইরফানের সাথে। শুদ্ধ বলেছিল কথা বলার জন্য। মাইরার কেন যেন শক্তি হলো না। অন্তরার শোনানো ভয়েস শোনার পর থেকে মেয়েটা কেমন নেতিয়ে গিয়েছে। কখন যে চোখের কোণে পানির কণা জমেছে তাও বুঝতে পারলো না। মায়ের ডাকে ঝাপসা চোখজোড়া দ্রুত মুছে নিয়ে মাথা তুলে তাকায়।
ভদ্রমহিলা মাইরাকে দেখে অবাক হয়। মেয়েটাকে কেমন যেন নির্জীব লাগলো তার কাছে। লাবিব একা একাই অনেক কথা বলছে, অথচ মাইরা একটা উত্তরও দিচ্ছিল না। যেন এই জগতেই নেই। কি হয়েছে তার মেয়েটার? এগিয়ে এসে মাইরার পাশে বসে বলে,
- কি হয়েছে মাইরা তোর?
মাইরা হেসে বলে,
- কিছু না মা। তুমি ভাত নিয়ে আসলে যে? দুপুরে খাওনি?
মাইরার মা হাতের গ্লাস পাশের ছোট টেবিলের উপর রেখে ভাত মাখাতে মাখাতে বলে,
- তোকে খাওয়াতে এনেছি। তুই কি ঠিক করে খাওয়াদাওয়া করিস না? চোখমুখ কেমন শুকিয়ে ফেলেছিস।
মাইরা তার মায়ের দিকে চেয়ে রইল চুপচাপ। দোনোমনা করে বলে,
- লাবিবের বাবা বাড়ি নেই?
ভদ্রমহিলা করুণ চোখে তাকালো মাইরার দিকে। বা হাত মাইরার মাথায় রেখে বলে,
- নেই মা। নে হা কর।
মাইরা কোনো কথা ছাড়া মুখ হা করল। যেন তার মায়ের বলার অপেক্ষাতেই ছিল, যেন কতদিনের ক্ষুধার্ত সে। মাইরা মা মাইরার মুখে ভাত তুলে দেয়।
লাবিব এগিয়ে এসে মাইরার কোলের মধ্যে বসে বলে,
- আপুই টুমি কি খাউ?
মাইরা লাবিবের গালের সাথে গাল লাগিয়ে হেসে বলে,
- অমৃত খাই সোনা ভাইয়া।
লাবিব আদো আদো স্বরে প্রশ্ন করে,
- অম্লিত কি?
মাইরা চুপ করে থাকলো। কিছু বললো না। মায়ের হাতের খাবার মানেই তো অমৃত! কতদিন পর খেতে পারলো! মেয়েটার খুশিতেই চোখজোড়া ভিজে উঠল। নিজেকে সামলে তার মায়ের বাড়িয়ে রাখা হাত থেকে আরেকবার ভাত নিয়ে লাবিবের সাথে দুষ্টুমি করে।
মাইরার মা মায়া নিয়ে মাইরার মুখের দিকে তাকিয়ে আছে। কতবছর পর এমন একটা দিন পেল! মাইরা এ বাড়ি থাকলেও তো তার সে সাহস হয়নি কখনো। মাঝে মাঝে হঠাৎ সুযোগ পেত, আজ যেমন পেয়েছে। খাবার খাওয়ানো শেষে মাইরার মা এঁটো প্লেট নিয়ে উঠে দাঁড়ায়।
মাইরা হঠাৎ-ই মাথা তুলে তার মায়ের দিকে। চোখেমুখে অসহায়ত্ব। কিছু চাইতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলায় না যে। তার কেমন দমবন্ধ অনুভূতি হয়। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নিজেকে সামলে নিতে গিয়ে বারবার কেমন হুমড়ি খেয়ে পড়ছে। তার শিসওয়ালা তাকে ভেঙে দিয়েছে। নাহ, তার ভাগ্য-ই তো ভাঙা। অযথা অন্যের দোষ দিয়ে কি লাভ! তবুও ইরফানের মুখটা সামনে ভেসে ওঠে। গলায় কিছু বাঁধলো যেন। নিঃশ্বাস ভারী হলো। তার শিসওয়ালা অন্যকাউকে লাইক ইউ কি করে বলে? আজ আবারও তার শ্যামা মায়ের উপর অভিযোগ হলো। কেন তাকে নিয়ে গেল না তার শ্যামা মা?
নাহ ইরফানের উপর অভিযোগ হয় না আর। ইচ্ছে হয় না অভিযেগ করতে। ডান হাতে চোখজোড়া মুছে নিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলে,
- মা আজ আমি এই বাড়ি থাকি?
মাইরার মা মাইরার দিকে অবাক হয়ে তাকালেন। মাইরার বলার ধরনে মনে হলো, মেয়েটা কত আকুতি করে তার বাড়ি থাকার আবদার করছে! মা হয়ে এসব দেখতে তার যে ভীষণ কষ্ট হয়। মাইরা তার মাকে চুপ থাকতে দেখে মাথা নিচু করে মলিন হেসে বলে,
- লাবিব কে নিয়ে এইঘরেই থাকবো। কালকে সকালেই চলে যাবো মা।
ভদ্রমহিলা কেমন করে যেন তাকালো। লাবিবের বাবা অশান্তি করবে সেই আশঙ্কায় মেয়েটা কত জড়তা নিয়ে আবদার করল! মা হয়ে সন্তানের মুখে এমন করুণ ছাপ নেয়া যায়? মাইরার মা পারলো না বোধয়। ভদ্রমহিলার চোখের কোণে পানি জমলো। মাইরা ভেজা চোখে মাথা তুলে মায়ের দিকে তাকায়। দু'জনের কেউ কথা বললো না বেশ অনেকক্ষণ।
মাইরা মাথা নিচু করে অপরাধী গলায় বলে,
- বেশিকিছু চেয়ে ফেলেছি হয়তো। স্যরি মা!
ভদ্রমহিলা কষ্টে বুক ফেটে যাবে মনে হলো। ভাঙা গলায় বলে,
- যতদিন ইচ্ছে ততদিন থাকবি। আমি সামলে নিব।
কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা শূণ্য দৃষ্টিতে তার মায়ের প্রস্থান দেখে। মলিন হেসে বিড়বিড় করে,
- তুমি আমায় বিয়েটা না দিলেও পারতে মা। আজ সামলে নিবে বললে। বিয়ে না দিয়েও তো সামলে নেয়া যেত! আমি তো কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর হাতের মার খেয়ে, কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর অপমান সয়ে নিয়ে!
তবে তুমি কেন আমায় বিয়ে দিয়ে আমার হাসি কেড়ে নিলে মা? আমি হাসতে পারছি না। আমি কষ্ট লুকাতে পারছি না। আমার শুধু কান্না পাচ্ছে।
কথাগুলো বলতে বলতে দু'চোখ ভেদ করে জলকণা গড়িয়ে পড়ে। লাবিব তার বোনকে কাঁদতে দেখে চকলেট রেখে অসহায় চোখে চেয়ে আছে। দু'হাত বাড়িয়ে ছোট ছোট হাতে মাইরার গাল মুছে দিয়ে বলে,
- আপুই কাঁদছ কেনু? কাঁদে না। আল্লাহ তোমার বিথা বালো করে দিবে।
মাইরা তার ভাইয়ের কথায় হেসে ফেলল। লাবিবের গালে চুমু খায় বেশ কয়েকটা। অতঃপর লাবিবকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে,
- তুই এতো ভালো কেন ভাইয়া?
লাবিবও তার বোনকে জড়িয়ে ধরে বলে,
- আমি বালো। আপুই বালো।
____________________________
রাত প্রায় ১০ টা। মাইরার ঘুম আসে না। লাবিব তার সাথে ঘুমিয়েছে। মাইরা বারবার এপাশ-ওপাশ করে। ঘরের বাইরে টুংটাং আওয়াজ পায়। মাইরা বেড থেকে নেমে দাঁড়ায়। সে তার এতো জঘণ্য অস্থিরতা থামাতে পারছে না। মাইরা ভাবলো সে লাবিবের বাবার কাছে অনুরোধ করবে, যেন এই একটা রাত তার মায়ের সাথে তাকে থাকতে দেয়। সে একটা রাত মায়ের বুকে ঘুমাতে চায়। যদি একটুখানি শান্তি লাগে!
ভাবনা অনুযায়ী মাইরা ঘুমন্ত লাবিবকে কোলে তুলে নেয়। এরপর বাইরে বেরিয়ে দেখল লাবিব এর বাবা তার ঘরের দরজা লাগাচ্ছে, তখনই মাইরা সেখানে গিয়ে দাঁড়ায়। মাইরাকে দেখে ভদ্রলোক অবাক হয়। তিনি হয়তো জানতেন না মাইরা এসেছে। মাইরা লাবিবের বাবার দিকে চেয়ে আমতা আমতা করে বলে,
- আমাকে একটু মায়ের সাথে থাকতে দিবেন?
লাবিবের বাবার বোধয় কথাটা পছন্দ হলো না। কিছু না বলে লাবিবকে মাইরার কোল থেকে কেড়ে নেয়ার মতো করে ছিনিয়ে নেয়। মাইরা ভয় পায়। লাবিবের বাবা লাবিবকে কোলে নিয়ে মাইরার দিকে চেয়ে রে'গে বলে,
- তুই কি ঠিক করেই নিয়েছিস আমাদের পিছু ছাড়বি না? বিয়ে দিল তোর মায়ের পছন্দের ছেলের সাথে। তবুও তোর এ বাড়িতেই আসা লাগে? তোর কি বুদ্ধি নেই? আমার ছেলেটাকে যে এতো দরদ দেখাস ও কে তোর? ও তোর কে হয়?
মাইরা দু'হাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমতে শুরু করেছে।
লাবিবের বাবা আবারও বলে,
- এটা আমার বাড়ি। যাকে মা মা করে সারাদিন ডাকিস, ও তোর মা হয়? একদিনও পেটে নিয়েছিল তোকে? তোর মা-ও নেই, বাপ-ও নেই। এটা তোকে আর কয় হাজারদিন মনে করিয়ে দিতে হবে? আমার বউ, আমার ছেলে তোর কেউ নয় বুঝেছিস? ছোট থেকে যে আমার বউ আমার সাথে পিড়াপিড়ি করে তোকে বড় করেছে, সেই কৃতজ্ঞতা থেকে এবার তুই আমার বাড়ি থেকে বিদায় হো। আর নিতে পারছি না তোকে। আর যদি এ বাড়িতে এসেছিস, তবে সেদিন তোকে মে'রেই ফেলব। আমার বউ বাচ্চাটার উপর জাদু করে দিয়েছে।
কোথাকার কোন মেয়ে, জন্মের ঠিক আছে কি-না, তাও তো বিশ্বাস হয় না। সেই মেয়েকে এতো বছর পেলে বিদায় করলাম। তবুও বিদেয় হওয়ার নাম নেই। সুযোগ পেলেই দৌড়ে চলে আসবে।
কু'কু'র কে তাড়িয়ে দিলেও তো ও আসতে দশবার ভাববে। তোর কি আমার বাড়ি আসতে একটুও ল'জ্জা লাগে না? আবার আমার বউয়ের সাথে ঘুমাতে চাস। কোথাকার কোন মেয়ে আমার বউ বাচ্চা নিয়ে ঘুমাবে। অনেক মেনেছি। আর না। যা এবার যা।
কথাগুলো বলে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। লাবিব একবার কেঁপে ওঠে ঘুমের ঘোরে। মাইরার মা ও ঘুমিয়েছে। লাবিবের বাবার কথাগুলো তেমন জোরে ছিল না, এজন্য কারোর ঘুম ভাঙলো না।
~
মাইরা স্তব্ধ হয়ে বন্ধ দরজার পানে চেয়ে রইলো। চোখের পানির বাঁধ ভেঙেছে।
সত্যিই তো সে যাকে মা বলে ডাকে, সে তো তাকে পেটে নেয়নি একদিন এর জন্য হলেও। লাবিবও তো তার নিজেই ভাই নয়। এই বাড়িটাও তো তার নয়। মা, ভাই তার তো কেউ নয়। সে বোধয় কু'কু'রের চেয়েও জঘণ্য। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিলেও সে আবারও সেই পাতানো মা, পাতানো ভাইয়ের ভালোবাসা নিতে আসে। সত্যিই তো তার ল'জ্জা নেই, তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিয়েছে, অথচ সে ছ্যাঁছড়ার মতো সেই বাড়িতে এসে খাবার খেয়েছে।
উল্টো ঘুরে ধীরে ধীরে তার ঘরে গিয়ে তার ফোনটা হাতে নিল। এরপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে মেইন গেট শব্দহীন খোলে। বাইরে বেরিয়ে একবার পিছু ফিরে তাকায়। শব্দহীন কান্নায় মেতেছে যেন তার দু'চোখ। কতক্ষণ যে বাড়িটায় চোখ বুলালো। এই বাড়িটায় তার যে কত চড়, থা'প্প'ড়, অপমান,, হঠাৎ হঠাৎ পাতানো মায়ের ভালোবাসা মিশে আছে।
তার পাতানো ছোট্ট ভাইটাকে কত আদর করত, সে তো তার আপুই এর চুমু ছাড়া বেশিদিন থাকতেই পারেনা। কিন্তু মাইরা যে বাইরের মানুষ। ওই যে রাস্তার পাশে মানুষ ঘুমায়, মাইরা আসলে তাদের মধ্যেই একজন। যার কেউ নেই। কেউ না।
মেয়েটা কান্নামাখা চোখে তার মায়ের বন্ধ দরজার দিকে তাকালো। বিড়বিড় করল,
- ভালো থেকো মা। তোমায় কখনো ভুলবো না।
আমার সোনা ভাইয়া, তুই একদিন অনেক বড় হো। তোদের ভীষণ ভালোবাসি আমি।
কথাগুলো বলে দরজাটা আলতো হাতে ভিড়িয়ে দেয়। হাত কাঁপছে কেন যেন। আর কখনো এখানে আসা হবে না তার। দরজা চাপিয়ে দিয়ে আলতো হাতে দরজা টা ছুঁইয়ে রাখলো। চোখ বুজে নিরবে অশ্রু বিসর্জন দেয়। দমবন্ধ লাগছে। মায়ের হাতে আর খাওয়া হবে না, কখনো দেখা হবে না মায়ের মুখটা। কখনো আর ভাইটাকে কোলে নিতে পারবে না। সত্যিই তার ভাগ্য একদম ভাঙাচোরা। কত যত্ন করে তার ভাগ্যে দুঃখ লিখে রাখা! যত দিন যাচ্ছে মাইরা বোধয় সেটাই উপলব্ধি করছে।
বেশ কিছুক্ষণ পর মাইরা ধীর পায়ে এগিয়ে যায় কোনদিকে যেন। প্রায় মিনিট পাঁচেক হাঁটলে দেখল কাঁচা রাস্তার ধারে একটি কবর। কাঁচা বাশ এর চিকন করে কেটে কেটে কবরটি ঘেরাও করা। মাইরা এগিয়ে গিয়ে একপাশে দাঁড়ালো। তার দাদি তাকে দেখিয়েছিল, এটা না-কি তার মায়ের কবর। যে মা তাকে পেটে ধরেছিল। যাকে এই স্বার্থপর দুনিয়া বাঁচতে দেয়নি। মাইরা এক কোণায় চুপ করে বসল। বাঁশের ফাঁক দিয়ে ডান হাত ঢুকিয়ে কবরের শক্ত মাটি স্পর্শ করে। কেমন অদ্ভুদ অনুভূতি হলো। তার শ্যামা মা এখানে ঘুমিয়ে আছে। বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে নিরবে অশ্রু বিসর্জন দেয় মাইরা। আলতো হাতে শক্ত মাটি বুলায়। ফোঁপানো কণ্ঠে বলে,
- শ্যামা মা, তুমি তো জানতে এই দুনিয়া কত স্বার্থপর। তবুও কেন তোমার সাথে আমায় নিয়ে গেলে না? আমার কেউ নেই জানো? এই দুনিয়ার মানুষগুলো খুব স্বার্থপর শ্যামা মা। তোমার আল্লাহকে একটু বলবে, তোমার মতো আমাকেও যেন একটু ঘুম পাড়ায়। আমি তোমার কাছে যেতে চাই। আমি তোমার বুকে ঘুমাতে চাই শ্যামা মা।
কথাগুলো বলতে বলতে ফুঁপিয়ে কেঁদে ওঠে। দু'হাত কবরের উপর রেখে, বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকিয়ে কান্নায় ব্যস্ত হয়।
_________________________
মাইরা গতরাতে তার মায়ের কবর থেকে তৃণা বেগমের বাড়ি ফিরেছিল। রাতটা সেখানে থেকে সকাল সকাল তৃণা বেগমকে না জানিয়েই বাসে করে শহরে ইরফানদের বাড়ি চলে আসে। এসেই তৃণা বেগমকে জানায় সে চলে এসেছে। ওখানে থাকতে আসার কথা বললে তাকে একা আসতে দিত না। পরে যদিও তৃণা বেগম সহ রুমা নেওয়াজ এর বকা খেয়েছে একা আসার জন্য।
মাইরা আজ কলেজ যাবে বলে ঠিক করল। কারণও আছে অবশ্য একটা। সেসব ভাবনা রেখে মাইরা কলেজের জন্য রেডি হয়ে নেয়। নিচে নেমে নাস্তা করে তারেক নেওয়াজ এর সাথে বের হয়।
ক্লাসরুমে মাইরা বসে আছে। মনোযোগ দিয়ে ক্লাস করছে। মিলা মাইরাকে এতো চুপচাপ দেখে খোঁচায়। মাইরা রে'গে তাকায় একটু পর পর। এভাবেই প্রায় সব ক্লাস শেষে ছুটির ঘণ্টা বাজলে মাইরা হেসে মিলাকে জড়িয়ে ধরে বলে,
- কংগ্রাচুলেশনস ময়না।
মিলা অবাক হয়ে বলে,
- মানে?
মাইরা মিলার হাত ধরে বাইরে যেতে যেতে বলে,
- তোকে আজ আমার ভার্সনের কপি লেগেছে আমার কাছেই। তাই তোকে স্বাগতম।
মিলা মাইরার মুখের দিকে চেয়ে বলে,
- তুই কেঁদেছিস কেন মাইরা?
মিলার কথা শুনে মাইরা অবাক হয়। থমথমে মুখে মিলার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে,
- এরকম কিছু না।
কথাটা বলে মাইরা আনমনা হলো। মিলা মাইরার গালে হাত দিয়ে বলে,
"তুই জানিস মাইরা? তুই আজ একবারও হাসিসনি, উল্টে বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে চোখ মুছেছিস। আর এখন আমার সামনে এতো ওভার এক্টিং করছিস যে তোর এই কৃত্রিম হাসিটা একটা বাচ্চাও ধরতে পারবে।
একটু থেমে বলে,
- তোর কি হয়েছে মাইরা?"
মাইরা ভেজা চোখে চেয়ে দেখল মিলাকে। নিজের গাল থেকে মিলার হাত নামিয়ে উল্টো ঘুরে ধীরপায়ে এগিয়ে যেতে যেতে মলিন গলায় বলে,
"হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছি রে, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে।"
কিছুদূর গিয়ে মাইরা দাঁড়িয়ে যায়। এরপর পিছু ফিরে মিলার দিকে চেয়ে বলে,
- ভালোবাসার কষ্ট সব কষ্ট কে হার মানায়, তুই হুটহাট বিয়ে করে নিস না যেন মিলা, কেমন?
কথাটা বলে উল্টো ঘুরে যেতে যেতে বলে,
- আমাকে যেন কখনো ভুলে যাস না মিলা।
কথাগুলো বলে ডানহাতে চোখজোড়া মুছে পায়ের গতি বাড়ায়।
____________________________________
পরদিন শুদ্ধ এয়ারপোর্টের দিকে এসেছিল একটা কাজে। তার বাইক গ্রামে ছিল, পরশুদিন গিয়ে নিয়ে এসেছে। সেই বাইক নিয়েই এদিকে এসেছিল। এখানে এসে এক ফ্রেন্ডের সাথে দেখা হওয়ায় টুকটাক কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎ-ই শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। হাতে লাগেজ নেই, অথচ সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছে। শুদ্ধ মনে করার চেষ্টা করল, ইরফানের আসার এখনো গুণে গুণে ৯ দিন বাকি আছে। সে দ্রুত পায়ে ইরফানের সামনে গিয়ে অবাক হয়ে বলে,
- আরে তুই? তোর তো আসার আরও ৯ দিন বাকি। মানে বউ এর টানে কানাডা থেকে চলে আসলি? ভাইরে তুই ওখানে ইম্পর্ট্যান্ট কাজে গিয়েছিলি। একটু বোঝ! আর তু.....
ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর কথা থেমে যায়। কোনো মানুষের চোখ এমন লাল হয়, তা এই জীবনে শুদ্ধ দেখেছে বলে মনে পড়ে না। অবাক হয়ে থেমে থেমে বলে,
- তোর কি হয়েছে ইরফান?
ইরফান শুদ্ধর হাত থেকে শুদ্ধর বাইকের চাবি কেড়ে নেয়। কোনো কথা না বলে শুদ্ধর বাইকে উঠে পড়ে। কিছু বোঝার আগেই ইরফান বাইকের হেলমেট ছুঁড়ে ফেলে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বাইকের স্পিড একদম মাথায় তুলেছে। শুদ্ধ একপ্রকার দৌড়ে তার কিছুক্ষণ আগের দেখা হওয়া ফ্রেন্ডের বাইকটা চেয়ে নিয়ে ইরফানের পিছু নেয়। ইরফানের বাইকের গতি হাই। শুদ্ধ পিছন থেকে চিল্লিয়ে বলে,
- ইরফান আস্তে চালা। ইরফান? এই ইরফান? এক্সিডেন্ট করবি ভাই।
ইরফান শুনলো না। তার কোনোদিকে ধ্যান আছে বলে মনে হয় না। কতজনের সাথে যে লাগতে লাগতে বেঁচে গেল। শুদ্ধর ইরফানকে একটা পা'গ'ল লাগলো। কি হয়েছে এর? মাইরা কিছু করেছে। মাইরার ব্যাপারেই ইরফান যা পজেসিভ। ওকে নিয়েই কিছু হয়েছে নিশ্চয়ই।
শুদ্ধ নিজেও বাইকের স্পিড বাড়ায়। চিল্লিয়ে বলে,
- ইরফান? দয়া করে বাইক আস্তে চালা ভাই। হেলমেট টা নে এট লিস্ট। কি হয়েছে? মাইরা কিছু করেছে? ওকে আমরা সবাই মিলে বোঝাবো। ইরফান? দাঁড়া।
ইরফান বাইকের স্পিড বাড়ায় বই কমায় না। শুদ্ধর ভ'য় লাগছে। সমানে চিল্লায়,
- ইরফান? ইরফান? এই ইরফান বাইকের স্পিড কমা। মরবি ভাই। ইরফান থাম।
বলতে বলতেই শুদ্ধ ইরফানের থেকে অনেক পিছিয়ে পড়ে। হাঁপিয়ে গিয়ে বাইক থামায়। নাহ, সে পারবে না। এ এভাবে পা'গ'লের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে বাইক চালায় কেন? চোখের এ অবস্থা কেন? কতগুলো প্রশ্ন মাথায় নিয়ে শুদ্ধ আবারও বাইক স্টার্ট দেয়।
______________________________________
মাইরাআআআআআআআ???????
ইরফানের সিংহের ন্যায় হুংকারে পুরো বাড়ির দেয়ালগুলো যেন কেঁপে উঠল। নিস্তব্ধ বাড়িটায় বারবার প্রতিধ্বনি হতে থাকে মাইরা নামটি। ডায়নিং-এ মাইরা, রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ সকলে উপস্থিত। সকলের চোখেমুখে বিস্ময়, অজানা কৌতুহল।
মাইরা বাকহীন হয়ে ইরফানের পানে চায়। এই প্রথম ইরফানের মুখে নিজের নাম, তাও আবার এভাবে।
পুরো পাঁচদিন পর লোকটাকে দেখে মাইরার চোখ টলমল করে ওঠে।
ইরফানের চোখ দু'টো অসম্ভব লাল, যেন আগুণের ফুলকির ন্যায় দাউদাউ করে জ্বলছে। যেন রক্ত জমাট বেঁধে ভয়ংকর এক মানবে পরিণত হয়েছে।
ইরফান মেইন গেইট থেকে শব্দ করে পা ফেলে প্রবেশ করে বাড়ির ভেতর। দু'হাত মুষ্টিবদ্ধ করে রাখা। মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। চোয়াল শক্ত করে মাইরার বিস্ময় মুখখানার দিকে চায়।
মাইরার চোখ ধাঁধিয়ে আসে ইরফানের লালিত চোখের ধারে। এই ইরফানকে সে কখনো দেখেনি। মাইরা অস্থির হলো। কি হয়েছে ইরফানের?
মাইরার টলমলে চোখজোড়ার পানে চেয়ে ইরফানের শক্ত চোয়াল শিথীল হয়। অপলক চেয়ে থাকে মাইরার মলিন মুখপানে। বার বার শুকনো ঢোক গিলে। ডান হাত বাড়িয়ে মাইরার গাল আলতো করে ছুঁইয়ে দেয়।
হঠাৎ-ই দু'হাতে মাইরাকে পিষে ফেলার মতোন তার বুকে চেপে ধরে ইরফান। মাইরা বাকরুদ্ধ, সাথে ইরফানের বাবা মা। তারা লজ্জা পাচ্ছে না। বরং এই অস্বাভাবিক ইরফানকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে আছে। মাইরার হাসফাস লাগে। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল। যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে মাইরা। ইরফান ধরা গলায় বিড়বিড় করে আওড়ায়,
- My Birdflower. You are a selfish girl. You hurt me birdflower. You hurt me.
মাইরার শরীর শিরশির করে ওঠে। এই সম্মোধন আজ প্রথম শুনলো ইরফানের মুখে। ভীষণ অবাক হয় মেয়েটা। নামটা পরিচিত ঠেকল, তবে মনে করতে পারলো না।
মাইরার মাথা থেকে কাপড় পড়ে গিয়েছে। তার ঘাড় ভেজা অনুভূত হয়। এটা কি চোখের পানি? মাইরা বোধয় বুঝলো। মেয়েটা বিস্মিত হয়। কথা বলার ভাষা হারায়।
কাঁপা কাঁপা ডান হাত উঠিয়ে ইরফানের পিঠে রাখে। ইরফান আরও শক্ত করে ধরে মাইরাকে নিজের সাথে। মাইরা ব্য'থা পায়, তবে টুঁশব্দ করল না। ইরফান চোখ বুজে আবারও ধরা গলায় বিড়বিড় করে,
- Why are you so selfish, Birdflower?
চলবে
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৬৪
[Page - DrmShohagHoney]
ইরফান আবারও করুণ কণ্ঠে বলে, 'বার্ডফ্লাওয়ার।'
মাইরা ঢোক গিলে।
হঠাৎ-ই ইরফান মাইরাকে ছেড়ে দেয়। এক সেকেন্ডও সময় ব্যয় না করে মাইরার হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে থাকে।
রুমা নেওয়াজ কিছু বলতে চাইলে তারেক নেওয়াজ তার স্ত্রীকে থামিয়ে বলেন,
- মাইরা আর ওর মধ্যে কোনো ঝামেলা। আমাদের জানানোর হলে জানাবে। আপাতত ওদের একা ছেড়ে দাও।"
রুমা নেওয়াজ ভ্রু কুঁচকে বলে,
- ইরফান রে'গে আছে মনে হচ্ছে। ওকে যদি আবার মারে!
তারেক নেওয়াজ ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বললেন,
- কষ্ট পেয়েছে ও কোনো কারণে। তাছাড়া মারার হলে এখানেই মারতো।
স্বামীর কথা মেনে রুমা নেওয়াজ আর কিছু বললেন না।
মাইরা নিরবে ইরফানের পিছু পিছু ইরফানের পায়ের সাথে তাল মেলায়। সিঁড়ির মাঝপথে ইরফান দাঁড়িয়ে যায়। কেমন যেন থেকে থেকে শরীর কেঁপে উঠছে। বা হাতে পাশের দেয়াল আঁকড়ে ধরে। মাইরা অবাক হয়ে তাকায়। বিচলিত কণ্ঠে বলে,
"আপনি ঠিক আছেন?"
ইরফান তার লালিত চোখজোড়া বুজে দু'বার শ্বাস টানে আবার ফেলে। এরপর পিছু ফিরে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচালো না। ইরফান মাইরার দিকে তাকায়। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। দু'জনের চোখাচোখি হয়। ইরফান বিষাদময় সূক্ষ্ম হেসে বলে, - 'সেলফিশ গার্ল।'
মাইরা অবাক হয়। লোকটা তো তাকে স্টুপিট গার্ল বলে। আজ সেলফিশ বললো কেন?
ইরফান মাইরাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। থেকে থেকে কেমন যেন শরীর কেঁপে ওঠে। মাইরা অসহায় কণ্ঠে বলে,
- আমায় নামিয়ে দিন, আপনাকে অসুস্থ লাগছে।
ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, সাথে রাগান্বিত স্বরে বলে,
"সেলফিশ গার্ল। আমার কথা ভাবিস তুই? তুই সেলফিশ। আমার কথা ভাবিস না তুই।
কথাগুলো বলে দৃষ্টি সামনে নিবদ্ধ রেখে ধীরপায়ে তার ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বিষাদময় করুণ কণ্ঠে আওড়ায়,
- কেন ভাবলি না আমার কথা বার্ডফ্লাওয়ার?
মাইরা অবাক হয়ে ইরফানের পানে চেয়ে থাকে। এতো অস্বাভাবিক ইরফানকে সে আগে কখনো দেখেনি। ভাবনার মাঝেই ইরফান মাইরাকে কোল থেকে নামিয়ে দেয়। দরজা লাগায় শব্দ করে। এরপর পিছু ফিরে দু'হাতে মাইরার গাল আগলে নিয়ে মৃদুস্বরে ডাকে,
- বার্ডফ্লাওয়ার?
মাইরার চোখ টলমল করে ওঠে। লোকটা এতো আবেগি স্বরে কেন ডাকছে তাকে? হঠাৎ-ই মনে পড়লো এই নাম ইরফানের ফোনের পাসওয়ার্ড ছিল। মাইরার চোখেমুখে হাজারো প্রশ্ন, কৌতূহল। ইরফান হঠাৎ-ই মাইরার চোয়াল শক্ত করে ধরে চিৎকার করে বলে,
- আমি তো বলেছিলাম, আমি তোর দেয়া সব শাস্তি মাথা পেতে নিব। কিন্তু তুই এতোটা সেলফিশের মতো করে এতো বড় শাস্তি কেন দিলি আমায় বল?
মাইরা বিস্ময় চোখে ইরফানের পানে চেয়ে। সে বুঝতে পারছে না ইরফানের কথা। ইরফান আবারও চিৎকার করে বলে,
- কেন মরতে চাস তুই? তোর এতো বড় কলিজা কবে হয়ে গেল বার্ডফ্লাওয়ার? আমি কি করে থাকবো? আমি বার্ডফ্লাওয়ার ছাড়া থাকতে ভুলে গিয়েছি। তুই কেন এতো সেলফিস বল?
মাইরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। থেমে থেমে বলে,
- আপনি জেনে....
ইরফান মাইরাকে ধাক্কা দিয়ে দু'হাতে মাথার চুল টেনে ধরে বলে,
- হ্যাঁ হ্যাঁ আমি জেনে গিয়েছি। জেনে গিয়েছি আমি।
ইরফানের কানে সীমান্তের বলা কথাগুলো বাজে,
'তুই কি জানিস না তোর বউয়ের ব্রেইন টিউমার? ওই বাচ্চা মেয়েকে একা একা পাঠিয়েছিস কেন হসপিটালে? তাছাড়া মেয়েটা আরও বেশ কয়েক মাস আগে না-কি এসেছিল আমার ফ্রেন্ডের কাছে। সে তোর বউকে বলেছিল, যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে, আজ আবার এতোগুলো মাস পর এসেছে, সিচুয়েশন আগের চেয়েও ক্রিটিকাল হয়ে গিয়েছে। আর সপ্তাহখানেক পেরিয়ে গেলেই এই টিউমার ক্যান্সারে রূপ নেওয়ার সম্ভাবনা হিউজ।'
মাইরা মাথা নিচু করে নিরবে চোখের পানি ফেলে। ইরফান আবারও এগিয়ে গিয়ে মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বুক কাঁপছে যে। তার বার্ডফ্লাওয়ার এটা। কি করে থাকবে সে একে ছাড়া।
হঠাৎ-ই মাইরাকে ছেড়ে ডান হাতে মাইরার চোয়াল করে ধরে হিসহিসিয়ে বলে,
- কেন মরতে চাস বল? এ্যাই বার্ডফ্লাওয়ার বল, আমায় একটাবার কেন বলিস নি, তুই সিক। কেন বললি না বল? কেন লুকিয়ে রাখলি আমার থেকে? কেন এতো সেলফিস হয়ে গেলি বার্ডফ্লাওয়ার?
মাইরা কাঁদতে কাঁদতেই হঠাৎ-ই ইরফানকে মৃদু ধাক্কা দিয়ে বলে,
- আমার কেউ নেই, কেউ ভালোবাসে না আমায়। কার জন্য বাঁচবো আমি? আপনিও তো আমায় পছন্দ করেন না। আমার এই সাদা চামড়ার জন্য একটু একটু কাছে আসেন। তবে কেন বাঁচতে যাবো আমি?"
কথাগুলো বলতে বলতে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান স্তব্ধ চোখে মাইরার পানে চেয়ে রয়। তার কথা বলার ভাষা হারিয়েছে। তার বার্ডফ্লাওয়ার এসব কি ধারণা নিয়ে থাকে তার ব্যাপারে? কতক্ষণ যে মাইরার কান্নারত মুখটার দিকে একধ্যানে তাকিয়ে রইল তার ইয়ত্তা নেই।
হঠাৎ-ই ইরফান ধীরে পায়ে এগিয়ে গিয়ে মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। শীতল কণ্ঠে ডাকে,
"বার্ডফ্লাওয়ার?
মাইরার বুক ধ্বক করে ওঠে। এতো করুণ সুর, এতো আবেগ কেন এই লোকটার গলায়। তার জন্য তার শিসওয়ালা কষ্ট পাচ্ছে? সে মরে গেলে তার শিসওয়ালার খুব কষ্ট হবে? ধীরে ধীরে মাথা তুলে তাকায় ইরফানের পানে। চোখমুখ কান্নার পানিতে একাকার। ইরফান মাইরার চোখে দৃষ্টি রেখে দৃঢ় কণ্ঠে বলে,
- যদি তোকে পুড়িয়ে দিলে আমার বার্ডফ্লাওয়ারের
এক বিন্দু পরিমাণও কষ্ট না হতো, যদি তুই আমার সাথে বেঁচে যেতি, তবে আমি তোকে সবচেয়ে ভ'য়ং'ক'রভাবে পুড়িয়ে দিতাম। এরপর তোকে ভালোবাসার ডেফিনেশন বোঝাতাম বার্ডফ্লাওয়ার।"
কথাটা বলে থামে। এরপর করুণ কণ্ঠে বলে,
"বাট এটা তো আমি পারবো না বার্ডফ্লাওয়ার।"
মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। তার এতো দৃঢ় শিসওয়ালাকে এমন ভাঙা লাগছে কেন? এতো বিধ্বস্ত লাগছে কেন? মাইরা ঢোক গিলে ভাঙা গলায় বলে,
"কেন পারবেন না? আমি আপনার কে?"
ইরফান মাইরার কথাটা শুনে বিষন্ন মুখাখানায় এক সূক্ষ্ম হাসি ফোটায়। এগিয়ে গিয়ে দু'হাতের আঁজলায় মাইরার মুখটা নিয়ে কপালের মাঝ বরাবর শব্দ করে একটা চুমু আঁকে। মাইরার শরীর শিরশির করে অনুভূতির জোয়ারে।
ইরফান তার দু'হাতের মাঝে মাইরার মুখ রেখে, মাইরার মুখটা সামান্য উঁচু করল।
মাইরা পলক না ফেলে ইরফানের লালিত চোখজোড়ায় চেয়ে আছে। ইরফান মাইরার টলমল করে ওঠা চোখে দৃষ্টি রেখে গেয়ে ওঠে,
তুমি আমার..
এমন-ই একজন..
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন।
এটুকু গেয়ে থামে ইরফান। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার শিসওয়ালা তাকে ভালোবাসে?
ইরফান হঠাৎ-ই মাইরা গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে,
- মরবি তুই? এতো শখ মরার? পারবি না মরতে। আল্লাহ ছাড়া এই জমিনের কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে কেড়ে নেয়ার।
ইরফান নেওয়াজ তার জিনিস আগলে রাখতে জানে। কখনো আমার থেকে বাঁচতে পারবি না তুই। পারবি না মরতে। তোর যে কলিজায় সাহসে ভরপুর, সেই কলিজা কেটে আমি টুকরো টুকরো করবো বার্ডফ্লাওয়ার।
যেই কলিজা দিয়ে তুই আমার থেকে মুক্তি পেতে চাস, সেই কলিজা আমি জ্বালিয়ে দিব।
কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে ইরফানের। মাইরার গালে ধরে রাখা হাত শিথীল করে কিছুটা। এরপর মাইরার দিকে চেয়ে জড়ানো কণ্ঠেই বলে,
- আমি তোর সাহসে ভরা কলিজা ছিঁড়ে ফেলব বার্ডফ্লাওয়ার।
মাইরা নিরব কান্না নিয়ে ইরফানকে শুধু দেখে। সে তো ইরফানকে চিনতে পারছে না। এটা ইরফান? তার শিসওয়ালা তাকে ভালোবাসে? শিসওয়ালার ভালোবাসা পাওয়া তো তার স্বপ্ন ছিল। আজ যেন ভীষণ তীব্রভাবে অনুভব করছে, তার শিসওয়ালার ভালোবাসা।
মাইরার চোখজোড়া থেকে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। ইরফান তার ডান হাতে মাইরার মুখ মুছে দিল। এরপর হঠাৎ-ই আবারও মাইরাকে দু'হাতে শক্ত করে জড়িয়ে নেয়। হাসফাস কণ্ঠে বলে,
- বার্ডফ্লাওয়ার? আমি তোকে ছাড়া থাকতে ভুলে গিয়েছি। আমায় জীবন্ত লাশ বানিয়ে কোথাও যাবি না তুই।
মাইরা ফুঁপিয়ে কাঁদে। তার শিসওয়ালা তার জন্য এভাবে পা'গ'লামি করছে? তার বিশ্বাস-ই হয় না। সে কথা খুঁজে পায় না। শুধু কাঁদে মেয়েটা। তার তো কথা বলার ভাষা নেই।
ইরফান আবারও রে'গে মাইরাকে ছেড়ে মাইরাকে ঠেলে সরিয়ে দেয়। দু'হাতে নিজের মাথার চুল ধরে টানে। তার সবকিছু এতো অসহ্য লাগছে। ইরফান রেগে চিৎকার করে বলে,
- Why are you so selfies Birdflower?
মাইরা কেঁপে ওঠে। কান্নামাখা গলায় বলে,
- আপনি যে বলতেন, আপনি আমাকে পছন্দ করেন না। তবে....
মাইরার মুখে আবারও সেই একই কথা শুনে ইরফানের রাগ হয়। প্রচন্ড রাগ। জ্বলন্ত চোখজোড়া থেকে যেন ধৌঁয়া বের হচ্ছে। রাগে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে ডান হাতে সেন্টার টেবিলের কাঁচ উল্টে ফেলে চিৎকার করে বলে,
- Exactly, I don't like you. But you are my feelings, my addiction, my emotions.
You are my heart stupid girl."
কথাটা বলে বড়বড় পা ফেলে মাইরার সামনে গিয়ে মাইরাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে। বিড়বিড়িয়ে শাতল কণ্ঠে বলে,
- You are my heart Birdflower.
কথাটা বলতে বলতে টুপ করে মাইরার কাঁধে দু'ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মাইরা বুঝতে পারে। এরকম কঠোর ব্যক্তিত্বের এক মানুষের চোখে পানি তার জন্য? তার শিসওয়ালা তাকে অনেক বেশি ভালোবাসে?
কাঁপা কাঁপা দু'হাত ইরফানের পিঠে আলতো করে রেখে ডাকে,
- শিসওয়ালা?
ইরফান হাতের বাঁধন শক্ত করলো। মাইরা নিঃশব্দে কাঁদে।
ইরফান হঠাৎ-ই মাইরাকে ছেড়ে দু'হাতের মাঝে মাইরার মুখটা আগলে নেয়। মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের র'ক্তলাল চোখজোড়া ভেজা। মাইরার ভীষণ কান্না পায়। এই কি হাল হয়েছে তার শিসওয়ালার?
ইরফান দু'হাতে মাইরার গাল মুছে দিয়ে মাইরার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বুজে ভাঙা গলায় বলে,
- বার্ডফ্লাওয়ার? ইউ নো? আই আ.....
কথাটা বলতে বলতে ইরফানের কথা জড়িয়ে আসে।
মাইরাকে ছেড়ে দু'পা পিছিয়ে যায়। তার মাথা ঘুরছে।
ইরফান পড়ে যেতে যেতে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে। দু'হাত ছেড়ে দেয়। মাথা নিচু করে লালিত চোখজোড়া বুজে নেয়। এরপর আবারও চোখ মেলে তার সামনে দাঁড়ানো মাইরার দিকে তাকায়। জড়ানো কণ্ঠে বলে,
- ইউ আর যাস্ট মাই বার্ডফ্লাওয়ার।
মাইরা দু'হাতে মুখ চেপে কাঁদছে। তার শিসওয়ালা কেমন পা'গ'ল হয়ে গিয়েছে। সে মরে যাবে বলে তার শিসওয়ালাকে এতো অসহায় লাগছে?
হঠাৎ-ই ইরফানের নাক দিয়ে অনর্গল র'ক্ত আসে।
মাইরা ইরফানের দিকে তাকিয়ে ছিল এভাবে নাক দিয়ে রক্ত পড়তে দেখে মেয়েটা চিৎকারে দিয়ে ওঠে। একপ্রকার দৌড়ে এসে ইরফানের সামনে বসে পড়ে। ছোট ছোট দু'হাতে ইরফানের মুখ টা তার হাতে ধরে কেঁদে কেঁদে বলে,
- আপনার কি হয়েছে? র.র.র'ক্ত কেন পড়ছে? কি হয়েছে আপনার?
ইরফানের কাছে মাইরাকে ঝাপাসা লাগে। দুর্বল শরীরে বা হাত বাড়িয়ে মাইরার গলার নিচ বরাবর হাত রেখে সজোরে মাইরাকে ধাক্কা দেয়। মাইরা ইরফানের ধাক্কা খেয়ে বেশ অনেকটা পিছিয়ে যায়। কোমড়সহ হাতে ব্য'থা পায়।
ইরফান আদো আদো চোখ মেলে, দুর্বল কণ্ঠে তেজ মিশিয়ে থেমে থেমে বলে,
"ডোন্ট টাচ মি। ইউ আর আ সেলফিশ গার্ল। আউট! আউট! আই ডোন্ট লাইক ইউ সেলফিশ গার্ল।
একটু থেমে বিড়বিড় করে,
তুই কেন এতো সেলফিস বার্ডফ্লাওয়ার?"
মাইরার মাথা ব্য'থা শুরু হয়। ইরফানের এমন র'ক্ত দেখে তার নিজেরও মাথা ঘুরছে। তবুও বসে বসে এগিয়ে ইরফানের সামনে এসে ইরফানের গালে হাত দিয়ে আদো আদো স্বরে কাঁদতে কাঁদতে বলে,
- আপনার কি হয়েছে? এভাবে র'ক্ত পড়ছে কেন, বলুন না?
ইরফান ঢুলছে মনে হচ্ছে। মাইরার দু'হাত ইরফানের র'ক্তে ভরে গিয়েছে। মাইরার সেদিকে হুশ নেই। সে দু'হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে,
- আপনি ভালো হয়ে যান, প্লিজ! কি হয়েছে আপনার?
ইরফান চোখ টেনেটুনে খোলে। বিড়বিড় করে আওড়ায়,
- অ্যা'ম ওকে।
মাইরা মাথা তুলে ইরফানের নাক বেয়ে গড়িয়ে পড়া র'ক্ত দেখে ভীষণ ভয় পায়। চোখ বন্ধ হয়ে আসে। দু'হাতে ইরফানের গালে দিয়ে চোখ বন্ধ করে আর খোলে, এভাবেই থেমে থেমে বলে,
- ডক্টরের কাছে যান প্লিজ! আমি বাবাকে ডাকছি।
কথাটা বলে উঠতে নিলেও পারলো না। তীব্র মাথা ব্য'থা সাথে মাথা ঘুরানো দু'টো মিলিয়ে মাইরা পড়ে যেতে নিলে ইরফান তার দুর্বল শরীরে মাইরাকে আগলে নেয়। ইরফান সামলে নিতে পারে না নিজেকে। তার সবকিছু ঘুরছে, মাইরার ভারে সে মেঝেতে ঠাস করে পড়ে যায়। তার বুকের উপর মাইরা পড়ে যায়। মেয়েটা ফুঁপিয়ে ওঠে। ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে দু'হাতে ইরফানের গাল ধরে ফোঁপানি কণ্ঠে ডাকে,
- শিসওয়ালা?
ইরফান ঝাপসা চোখে মাইরাকে দেখে। থেমে থেমে বলে,
- মাই বার্ডফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না তোমার।
মাইরা ফোঁপাতেই থাকে। ইরফান বেশ কিছু সময় পর শক্তি খাঁটিয়ে মাইরাকে দু'হাতের উপর নিয়ে উঠে বসে। মাইরা ধীরে ধীরে জ্ঞান হারায় যেন, বিড়বিড় করে,
- শিসওয়ালা আপনি ডক্টরের কাছে যান।
ইরফান মাইরাকে তার বুকে জড়িয়ে নিল। মাইরা ইরফানের ঘাড়ে পিছনে হাত দিতে গিয়েও জ্ঞান হারানোর ফলে আর তা পারলো না। ইরফান ঝাপসা চোখে দরজার দিকে তাকায়। সে উঠতে পারছে না। মনে হচ্ছে পড়ে যাবে যাবে ভাব।
তখনই একপ্রকার দৌড়ে শুদ্ধ ইরফানের ঘরে প্রবেশ করে। ঘরের ছিটকিনি ভেঙেছে মূলত। তারেক নেওয়াজ সহ রুমা নেওয়াজ সবাই ইরফানের ঘর থেকে চিৎকার, সাথে কাঁচ ভাঙার শব্দ পেয়ে ইরফানকে দরজা খুলতে বলছিল। কিন্তু এরা হয়তো শুনতেই পায়নি।
ইরফানের অবস্থা দেখে শুদ্ধ সহ সবার শরীর শিউরে ওঠে। মাইরা সহ ইরফান র'ক্তে পুরো মাখামাখি হয়ে আছে।
ইরফানের কোলে মাইরাকে অজ্ঞান হয়ে থাকতে দেখে তাদের গলা শুকিয়ে আসে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে,
- ভাই ইরফান তোদের কি হয়েছে?
কথাটা বলতে বলতে দ্রুত এগিয়ে আসতে নিলে ইরফান মাইরাকে তার সাথে আরেকটু চেপে ধরে আওড়ায়,
- ডোন্ট টাচ হার।
শুদ্ধ ইরফানের কথা শুনে বলে,
- ওকে ওকে। মামা নিবে।
শুদ্ধ দ্রুত বলে,
- মামা মাইরাকে কোলে নিন।
তারেক নেওয়াজ যেন শক্তি পাচ্ছেন না শরীরে। রুমা নেওয়াজ দ্রুতপায়ে এগিয়ে গিয়ে তার ছেলের কাছে বসে কেঁদে দিয়ে বলে,
- ইরফান বাবা, তোমার কি হয়েছে? এসব কি করে হলো?
বলতে বলতে শাড়ির আঁচল দিয়ে ছেলের নাক বেয়ে পড়া র'ক্ত মুছে দেয়। আবারও পড়ে। রুমা নেওয়াজ কেঁদে দেয়। এ কি অবস্থা হয়েছে তার ছেলের। মাইরার-ই বা কি হয়েছে।
ইরফান ঝাপসা চোখে তার মাকে দেখে। কিছু বলতে চায় বোধয়, কিন্তু পারছে না।
শুদ্ধ আবারও তার মামাকে তাগিদ দেয়।
- মামা প্লিজ! মাইরাকে কোলে নিন দ্রুত। ইরফানকে হসপিটাল নিতে হবে।
তারেক নেওয়াজ নিজেকে সামলে নিল। এরপর এগিয়ে গিয়ে ইরফানের থেকে মাইরাকে তার কোলে তুলে নেয়। এরপর ঘরের বাইরে যেতে যেতে বলে,
- আমার বাবাকে হসপিটাল নিয়ে এসো শুদ্ধ।
ইরফানের শরীর দোলে। সে পড়তে নিলে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে আগলে ধরে। পাশেই রুমা নেওয়াজ ছেলের গালে হাত দিয়ে বলে,
- বাবা ইরফান, তোমার কি হয়েছে? এসব কি করে হলো?
তার মামিকে তাড়া দেয় বের হতে। ইরফান শুদ্ধর কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে,
- আমার বার্ডফ্লাওয়ার সিক। ওকে ভালো করে দে, প্লিজ!
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৬৫
[Page - DrmShohagHoney]
ইরফান, মাইরা কে হসপিটাল নিয়ে এসেছে শুদ্ধ আর তারেক নেওয়াজ। সাথে রুমা নেওয়াজ আছেন।
সীমান্তর সাথে কথা বলেছে শুদ্ধ। মাইরার ব্যাপারে জেনে শুদ্ধ স্পিচ লেস হয়ে গিয়েছে।
মেয়েটা কত বড় অসুখ নিজের মাঝে লালন করছিল, তারা কেউ বুঝতেই পারেনি। প্রায় তিন মাস আগে মাইরা এই হসপিটালেই একবার এসেছিল, অর্থাৎ ইরফানের সাথে বিয়ের পর পর-ই মাইরা হসপিটালে এসেছিল। ওইটুকু মেয়ের এতো সাহস? শুদ্ধ ভেবে পায় না। এতো বড় রোগ নিয়ে মেয়েটা কিভাবে দিব্যি হেসে খেলে বেড়ায়?
ইরফান মাইরার টেনশনে অতিরিক্ত স্ট্রেস নিতে না পেরে প্যানিক অ্যাটাক থেকে নাক দিয়ে র'ক্ত এসেছে। ইরফান যখন ক্লাস সিক্সে পড়ে, তখন একবার নাক দিয়ে র'ক্ত এসেছিল। তবে তখন এর তীব্রতা অনেক কম ছিল। আজকের ইরফান টোটালি অস্বাভাবিক। সামনে কি হবে? এই ভেবেই ছেলেটা কুল পায় না।
ফাইজ শুদ্ধর পাশে বসে। নাছিম শুদ্ধর অপর পাশের চেয়ারে বসে বলে,
- বার্বি ডল এখন কেমন আছে?
শুদ্ধ ভাবনার জগৎ থেকে বের হয়। চোখ ছোট ছোট করে বলে,
- মাইরার চিন্তা করার জন্য ওর সোয়ামি কানাডা থেকে চলে এসেছে। তুই এখনও ওকে বার্বি ডল ডাক টা ছাড়তে পারলি না?
নাছিম হঠাৎ-ই শুদ্ধ কে টেনে দাঁড় করায়। সবাই এখানে আছে। নাছিম ফাইজের উদ্দেশ্যে বলে,
- ফাইজ ২০ মিনিটে আসছি আমরা। তুই এদিকটা সামলা।
শুদ্ধ নাছিমের পিছু যেতে যেতে বলে,
- আরে কোথায় যাচ্ছিস? ওরা এখানে একা। ইরফান, মাইরাকে রেখে কিভাবে যাব এভাবে?
নাছিম শুনলো না। শুদ্ধকে টেনেই তার গাড়ির কাছে নিয়ে যায়।
গাড়িতে উঠে ফাইজ গাড়ির স্পিড বাড়ায়। শুদ্ধ বিরক্ত চোখে চেয়ে বলে,
- আরে আমার এখন ফা'ল'তু কথা বলতে ভালো লাগতেছে না। কোথায় নিয়ে যাচ্ছিস?
নাছিম বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করে অন্তরার বাড়ির সামনে গাড়ি থামায়। এরপর গাড়ি থেকে বেরিয়ে আসে। শুদ্ধও বেরিয়ে আসে। নাছিম বড় বড় পা ফেলে অন্তরার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভ্রু কুঁচকে নিজেও এগিয়ে যায়।
বাড়ির সামনে দাঁড়িয়ে নাছিম সমানে অন্তরার বাড়ির কলিংবেল বাজায়। শুদ্ধ নাছিমের হাত সরিয়ে বলে,
- আরে কলিংবেল কি দোষ করল, ছাড় এটাকে।
তাদের কথার মাঝেই অন্তরা এসে দরজা খুলে দেয়। সামনে নাছিম আর শুদ্ধকে দেখে হেসে বলে,
- তোরা! ভেতরে আয়।
কথাটা বলে পিছন ঘুরতে নেয়, তখন-ই নাছিম কষিয়ে একটা থা'প্প'ড় মেরে দেয় অন্তরার গালে। অন্তরা একটুও বুঝতে না পারায় থা'প্প'ড় খেয়ে দরজার সাথে জোরে ধাক্কা খায়। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। অন্তরা সোজা হয়ে দাঁড়াতেই একই গালে নাছিম আরেকটা থা'প্প'ড় মেরে দেয়। অন্তরা পড়তে পড়তে বেঁচে যায়। নাছিম চিৎকার করে বলে,
- এটা একটা কালনাগিনী। এর মতো বে'য়া'দ'ব মেয়ে আমি আমার লাইফে দেখিনি।
কথাটা বলে আবারও এগিয়ে যেতে নিলে শুদ্ধ নাছিমকে টেনে ধরে বিস্ময় কণ্ঠে বলে,
- নাছিম দাঁড়া। কি করছিস?
নাছিম চিল্লিয়ে বলে,
- এই তোর ফোন দে। ফোন দে তোর।
অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখের কোণে পানি। বাসায় কেউ নেই। তার বাবা গ্রামে। নুসরাত ফ্রেন্ড এর বাসায় গিয়েছে। নাছিম আবারও চিল্লিয়ে বলে,
- অন্তরা তোর ফোন দে।
অন্তরা কেঁপে ওঠে। নিজেকে সামলে এগিয়ে এসে রে'গে বলে,
- মারলি কেন আমাকে?
নাছিম শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে,
- আরও হিসেব বাকি আছে। আগে তোর ফোন দে।
কথা বলতে বলতেই অন্তরার ফোন পাশেই টেবিলের উপর বেজে ওঠে। নাছিম বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ফোন অন করে। লক নেই ফোনে। অন্তরা এগিয়ে এসে বলে,
- আমার ফোন দে।
নাছিম জ্বলন্ত চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা চুপসে যায়। নাছিম ঘেটেঘেটে একটা ভয়েস রেকর্ড অন করে। যেটা অন্তরা মাইরাকে শুনিয়েছিল। ভয়েসটি শুনে শুদ্ধ অবাক হয়ে একবার অন্তরার দিকে তাকায় আরেকবার নাছিমের দিকে। অন্তরা ঢোক গিলে। নাছিম অন্তরার ফোন আঁছড়ে ফেলে চিৎকার করে বলে,
- আমাদের ফ্রেন্ডসার্কেলে এমন বে'য়া'দ'ব মেয়েকে কে এলাউ করেছিল? শুদ্ধ তুই করেছিলি না? তুই-ই করেছিলি। সব দোষ তোর। এই অন্তরা বার্বি ডলকে গিয়ে এই এডিট করা ভয়েস শুনিয়ে ভুল বুঝিয়েছে, ওকে কিছু বলবি না শুদ্ধ?
শুদ্ধ বিস্ময় চোখে অন্তরার পানে তাকায়। নাছিম আবারও চিৎকার করে বলে,
- আমি বলেছিলাম, বার্বিডলের ক্ষ'তি করবি না। কিন্তু ও তো স্বার্থপর, ওর কারো ভালো সহ্য হয় না।
অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে যেদিন মাইরাকে ভয়েস শুনিয়েছিল, নাছিম সেই ক্যাফেতেই ছিল। তাকে সেদিনও জেরা করেছিল, সন্দেহ করেছিল। আজ এতো শিওর হয়ে কিভাবে আসলো বুঝলো না অন্তরা।
নাছিম রাগান্বিত স্বরে বলে,
- বার্বি ডলের যদি কিছু হয়, একে আমি ছাড়বো না শুদ্ধ, তোর সামনে বলে গেলাম। ইরফানকে বললে তো ইরফান ওকে জ'বাই করে দিয়ে যাবে। দরকার হলে সেই ব্যবস্থাই করব।
কথাটা বলে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। এরপর হঠাৎ-ই মাথা তুলে অন্তরার দিকে তাকিয়ে বলে,
- মাইরার ব্রেইন টিউমার। খবর পেয়ে ইরফান কানাডা থেকে চলে এসেছে সব ফেলে। তোর এতো সুন্দর কাজের জন্য ওর ব্রেনে ভালোই চাপ পড়েছে। মাইরার কিছু হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবি অন্তরা?
অন্তরা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। দু'চোখ ভেদ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ তাচ্ছিল্য হেসে বলে,
- পারবি হয়তো ক্ষমা করতে, কারণ তোর তো সেই বোধ-ই নেই। মনুষ্যত্ব হারিয়ে গিয়েছে তোর মাঝ থেকে। নয়তো ওইটুকু বাচ্চা একটা মেয়ে, যে তোর ছোট বোনের চেয়েও ছোট, তার পিছনে লাগলি কিভাবে!
যাইহোক, ভালো থাকিস। কখনো আমাদের বন্ধু পরিচয় দিয়ে নিজের সাথে সাথে আমাদেরকেও ছোট করিস না।
কথাগুলো বলে শুদ্ধ আর এক সেকেন্ডও দাঁড়ালো না এখানে। গটগট পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। অন্তরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দু'চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। বিড়বিড় করল,
- মাইরা
~~
নাছিম গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দীর্ঘশ্বাস ফেলে বলে,
- তোর কাছে ওই ভয়েস রেকর্ড টা আছে না?
শুদ্ধ পাশের সিটে বসে চোখ বুজে আছে। নাছিমের কথা শুনে চোখ মেলে বলে,
- আছে।
নাছিম ডান হাতে ঝাপসা চোখজোড়া মুছে বলে,
- বার্বি ডল কে এই রেকর্ড শুনিয়ে এর ভুল ভাঙিয়ে দিবি। নয়তো ওর ব্রেইনে আরও বেশি চাপ পড়বে।
শুদ্ধ বেশ কিছুক্ষণ নাছিমের দিকে তাকিয়ে রইল। মৃদুস্বরে বলে,
- মাইরাকে অনেক ভালোবাসিস তাই-না?
নাছিম গাড়ির ব্রেক কষল। সিটে মাথা এলিয়ে চোখ বুজল। শুদ্ধ নাছিমের দিকেই তাকিয়ে। নাছিম চোখ বুজে রেখেই মৃদুস্বরে বলে,
- আমি শুধু চাই, বার্বি ডল ভালো থাকুক। বার্বি ডল কে ভালো রাখতে সব করতে পারি।
শুদ্ধ অবাক হয়ে বলে,
- মাইরাকে ইরফানের সাথে দেখে তোর কষ্ট হয়না?
নাছিম ঢোক গিলে ভারী গলায় বলে,
- ভীষণ কষ্ট হয়। কিন্তু বার্বি ডল কে চাওয়ার অধিকার আমার নেই। বার্বিডল ইরফানকে মন দিয়ে, তাকে চাওয়ার অধিকার আমার থেকে কেড়ে নিয়েছে।
আর আমি নিজের থেকে বার্বিডলকে কষ্ট দেয়ার অধিকার কেড়ে নিয়েছি।
এরপর চোখ খুলে শুদ্ধর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে,
- বার্বি ডল ভালো হয়ে যাবে তো শুদ্ধ?
শুদ্ধ অবাক হয়ে নাছিমের দিকে তাকিয়ে আছে। মৃদুস্বরে বলে,
- এভাবেও ভালোবাসা যায়?
নাছিম মলিন হেসে বলে,
- যায়। ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখার মাঝেও এক আলাদা শান্তি আছে, হাজারো আক্ষেপের মাঝে একটুখানি স্বস্তি আছে, বুকের বা পাশে চিনচিন ব্য'থার পাশেই একটি সুখকর প্রশান্তি আছে।
শুদ্ধ নিরব দৃষ্টিতে নাছিমের পানে চেয়ে রইল। নাছিম দু'হাতে তার ঝাপসা চোখজোড়া মুছে আবারও গাড়ি স্টার্ট দেয়।
.
.
.
হসপিটালে পৌঁছে শুদ্ধ ধীরে ধীরে মাইরার কেবিনের দিকে এগিয়ে যায়। তার নিজেকে কেমন যেন অসহায় লাগছে। ইরফানের এই অবস্থা মাইরার এই রোগ সবমিলিয়ে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে।
মাইরার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শুদ্ধ। ভেতরে ইনায়া, ফারাহ, আছে।
রুমা নেওয়াজ আর তারেক নেওয়াজ বাইরে বসে আছেন।
মাইরা বেডের সাথে হেলান দিয়ে বসে আছে।
ইনায়া মাইরার দু'হাত তার দু'হাতের মাঝে নিয়ে কান্নামাখা গলায় বলে,
- তুমি এমনটা কি করে করতে পারলে মাইরা? আমরা তোমার কেউ নই?
মাইরা নিরবে চোখের পানি ফেলে। ভাঙা গলায় বলে,
- স্যরি আপু। তোমার ভাইয়া কেমন আছে?
ইনায়া নাক টেনে বলে,
- ভালো আছে। ভাইয়া ভালো আছে মাইরা। কিন্তু তুমি এটা কি করেছ বোন? আমার ভীষণ খা'রা'প লাগছে। আমাদের একটাবার কেন বললে না?
মাইরা চোখ বুজে নেয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে।
শুদ্ধ নিজেকে স্বাভাবিক করল। মুখ হাসি ফোটালো। এরপর এগিয়ে আসতে আসতে ইনায়ার উদ্দেশ্যে হেসে বলে,
- মাইরা অসুস্থ, ঠিক আছে। কিন্তু ও তো সুস্থ হবেই। তুই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এমন ভ্যা ভ্যা করছিস কেন?
ইনায়া বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর কথায় মাইরা চোখে পানি নিয়েই হেসে ফেলে। শুদ্ধ ফারাহ'র দিকে তাকিয়ে মৃদু হাসলো। এরপর মাইরার উদ্দেশ্যে বলে,
- মাইরা তুমি আমার মেলায় হারিয়ে যাওয়া বোন। দ্রুত সুস্থ হয়ে নাও তো। আমি একা একা এতোগুলো মানুষকে জ্বালাতে পারি? তুমি-ই বলো? তুমি দ্রুত সুস্থ হও, এরপর খুব সুন্দর সুন্দর প্ল্যান বানিয়ে সবাইকে ধরে ধরে জ্বালাবো।
শুদ্ধর কথায় মাইরা আবারও হাসলো। ফারাহ-ও মৃদু হাসলো। শুদ্ধ ফারাহ'র দিকে তাকায়। হাত বাড়িয়ে ফারাহকে কাছে ডাকলে ফারাহ শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারাহ'র হাত ধরে বলে,
- দেখো তো মাইরা, তোমার ভাইয়ের বউ হিসেবে পছন্দ হয়?
মাইরা শুদ্ধ আর ফারাহ'র দিকে তাকিয়ে হেসে বলে,
- আপনাদের একসাথে খুব সুন্দর লাগছে ভাইয়া।
শুদ্ধ অসহায় মুখ করে বলে,
- দেখলে? এতো সুন্দর জুটি আমাদের। কিন্তু আমাদের বিয়ে তো আমার বোন ছাড়া হবে না। তোমার সুস্থ হওয়া কতটা জরুরি একবার ভাবো!
মাইরা মলিন মুখে তাকিয়ে থাকে শুদ্ধ আর ফারাহ'র দিকে। সে তো বাঁচবেই না। তবে সবাই তাকে নিয়ে এতো স্বপ্ন কেন দেখছে?
শুদ্ধ একটি চেয়ার টেনে মাইরার পাশ বরাবর বসল। এরপর পকেট থেকে ব্লুটুথ বের করে মাইরার দিকে এগিয়ে দিয়ে বলে,
- মাইরা এটা কানে দিতে পারবে? মাথা ব্য'থা করছে কি এখন?
মাইরা মাথা নাড়িয়ে বলে,
- নাহ ভাইয়া এখন ঠিক আছি। কিন্তু এটা দিয়ে কি করব?
শুদ্ধ মৃদু হেসে বলে,
- আগে কানে দাও। তারপর নিজেই বুঝতে পারবে।
মাইরা কথা না বাড়িয়ে ব্লুটুথ কানে দেয়। শুদ্ধ ভলিউম মিডিয়াম এর চেয়েও হালকা করে রেকর্ড টি অন করে দেয়।
ইরফান : আই লাইক ইউ।
অন্তরা : তুমি সত্যি আমাকে পছন্দ কর ইরফান?
...........................কবে বিয়ে করবে আমায়?
ইরফান : হোয়াট ননসেন্স,...................
You are my good friend. I like you for that. Nothing else.
..................................
মাইরা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। না চাইতেও চোখজোড়া থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ মৃদু হেসে বলে,
- যেহেতু অন্তরা আমাদের ফ্রেন্ড,তাই কিছুটা দায় আমাদেরও। আমি অন্তরার হয়ে স্যরি মাইরা!
মাইরা কান থেকে ব্লুটুথ খুলে রাখে। তার শিসওয়ালা কে সে ভুল বুঝেছে? মাইরার কান্না পায়। সে তার শিসওয়ালাকে কেন ভুল বুঝলো? সে তো বুঝতো, ইরফান তার কত যত্ন করে, কিন্তু হঠাৎ হঠাৎ ইরফানকে বুঝতে না পেরে সে ভুল বুঝেছে। তার শিসওয়ালা কি অনেক কষ্ট পেয়েছে? ইরফানের মুখটা মাইরার মুখের সামনে ভাসে। বিড়বিড় করে,
- শিসওয়ালা আমি স্যরি গো!
শুদ্ধ পকেট থেকে একটি কাগজ বের করে। সে গতকাল ইরফানের বাড়ি গিয়েছিল অফিসের কাজে একটা প্রয়োজনে। ইরফানের ঘরের মেঝেতে এই কাগজটি পেয়েছিল। মাইরা বাড়ি ছিল না। সে কাগজের ভাঁজটি খুলে, প্রথম তিনটি শব্দ পড়েই বুঝেছিল ইরফান মাইরাকে লিখেছে। সে আর পড়েনি। তবে ইরফানকে জ্বালানোর জন্য নিজের কাছে রেখেছিল। কিন্তু আজ যখন দেখল মাইরা ইরফানকে ভুল বুঝে আছে, তার কেন যেন মনে হলো মাইরা ইরফানের এই লেখাটুকু পড়েনি। হয়তো জানেইনা।
ভাবনা রেখে কাগজটি এগিয়ে দেয় মাইরার দিকে। মৃদুস্বরে বলে,
- মাইরা দেখ তো এইটা কি?
মাইরা মাথা তুলে তাকায়৷ শুদ্ধর হাতের দিকে তাকালে অবাক হয়। পরিচিত ঠেকল কাগজটি। শুদ্ধ হেসে বলে,
- নাও। ইরফানের ঘরেই পেয়েছি। উপরের লাইনটা পড়েছি শুধু। ভেবেছিলাম অন্য কোনো কাজে লাগাবো। কিন্তু এভাবে কাজে লেগে যাবে ভাবিনি। তুমি হয়তো এটা পড়নি তাই না মাইরা?
মাইরা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও তাড়া দিলে মাইরা শুদ্ধর হাত থেকে কাগজটি নিয়ে মেলে ধরে। প্রথমেই চোখে পড়ে,
আমার একান্ত বার্ডফ্লাওয়ার,
আমার বার্ডফ্লাওয়ার কে জানো? আমার মাইরা পরী।
এটুকু পড়েই মাইরার পুরো শরীরে কিছু যেন তড়িৎ গতিতে প্রবাহিত হলো। এই লেখা যে তার শিসওয়ালার লেখা। সে ইরফানের লেখা চেনে। দেখেছিল বেশ কয়েকবার। তার শিসওয়ালা তাকে ভালোবাসে? তার শিসওয়ালা তাকে ভালোবেসে বার্ডফ্লাওয়ার ডাকে? এজন্য ওই ফোনের পাসওয়ার্ডও দিয়েছিল এটা? সে তার শিসওয়ালার পরী? মাইরার চোখজোড়া পানিতে টইটুম্বুর হয়। কখন যে টুপটুপ করে পানির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ে মেয়েটা বুঝতেই পারে না।
.................................….
.....................................
ইতি
তোমার একান্ত শিসওয়ালা
চিঠিটুকু পড়ে মাইরা বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে।ইরফান এটা তাকে লিখেছে? তার শিসওয়ালা তার থেকে শাস্তি মাথা পেতে নিতে চেয়েছে? তার অভিমান, অভিযোগ মুছে দিতে চেয়েছে? মাইরার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। সে তার শিসওয়ালাকে রেখে কি করে যাবে?
~
মাইরা যখন গ্রামে থাকতো, তখন থেকেই মাঝে মাঝেই মাথা ব্য'থা করতো তার। মাকে বলতে গিয়েও বলেনি। সামান্য পা কেটেছিল, ওষুধ খেয়েছে বলেই কত কথা শুনতে হয়েছে মাকে। খাবার-ই খেতে পায়নি। সেখানে এসব বলা মানে আরও অশান্তি বাড়ানো।
এরপর বিয়ে হয়ে গেল। বিয়ের পর তারেক নেওয়াজ তাকে সবসময় হাত খরচের জন্য একটা মোটা অঙ্কের টাকা দিতো। মাইরা সেই টাকা দিয়েই একবার লুকিয়ে ডক্টরের কাছে এসেছিল, আর জানতেও পেরেছিল তার এই অসুখের কথা। এতো এতো কষ্টভরা জীবন নিয়ে সে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিল। সে ওষুধ কেনেনি আর। ভেবেছিল, যে কয়দিন বাঁচবে সেই কয়দিন এভাবে হেসেখেলেই দিন পার করে দিবে। কিন্তু তার শিসওয়ালাকে ছাড়া সে হেসে খেলে দিন পার করতে পারেনি। যখন একবারের জন্যও ভেবেছিল, তার শিসওয়ালা অন্যকাউকে পছন্দ করে, তখন মাইরার ভীষণ কষ্ট হচ্ছিল। তার ম'রে যাওয়ার তাড়া আরও বেড়ে গেল। তাই হসপিটালে এসেছিল তার কন্ডিশন জানতে। আর ওষুধ না খাওয়ায় কন্ডিশন আরও খা'রা'প-ই হয়েছে। উন্নতি আর হয়নি।
কিন্তু সে মরে গেলে তার শিসওয়ালার কি হবে? তার শিসওয়ালাও তো তাকে ভীষণ ভালোবাসে।
তার বাঁচতে ইচ্ছে করছে যে। আর বাঁচা যাবে না? পানিতে টইটুম্বুর আঁখি নিয়ে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মৃদু হেসে বলে,
- আমার ভাই কিন্তু পা'গ'ল প্রেমিক মাইরা। এই যে তোমার অসুস্থতার খবর পেয়ে সেই সুদূর কানাডা থেকে চলে এসেছে। এসে এতো এতো মেন্টাল স্ট্রেসে জ্ঞান হারিয়েছে। এতোসবের পিছনের কারণ তুমি। তোমাকে কিন্তু অবশ্যই সুস্থ হতে হবে মাইরা।
মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কান্নামাখা গলায় বলে,
- উনাকে একটু দেখতে দিবেন ভাইয়া?
শুদ্ধ বিচলিত কণ্ঠে বলে,
- হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিন্তু তুমি কান্না থামাও। তোমাকে প্রেশার কম দিব বলেই সব বললাম। ইরফান একদমই ঠিক আছে, বুঝলে?
মাইরা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার শিসওয়ালা তাকে ভালোবাসে। আজ তো তার ভীষণ খুশি হওয়ার দিন। কিন্তু সে হতে পারছে না। সে যে মরে যাবে। তার খুব ইচ্ছে করছে বাঁচতে।
রুমা নেওয়াজ ভেতরে এসে মাইরাকে কাঁদতে দেখে এগিয়ে এসে মাইরার পাশে বসে। মাইরা ভেজা চোখে তাকায় তার শ্বাশুড়ির দিকে। রুমা নেওয়াজ মাইরার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলেন,
- ঠিক হয়ে যাবে মা। কান্না কর না।
মাইরা রুমা নেওয়াজ কে জড়িয়ে ধরল। রুমা নেওয়াজ-ও মাইরাকে আগলে নিল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে যায়।
.
.
শুদ্ধ ইরফানের মাথার কাছে বসে আছে। অপর পাশে ফাইজ। এক কোণায় তারেক নেওয়াজ। ইরফানের একবার জ্ঞান ফিরেছিল। কিন্তু ডক্টর বলেছে, ইরফানকে রেস্ট নিতে হবে। নয়তো আবারও সেইম প্রবলেম হতে পারে। ইরফান যা মানুষ, কারো কথা শুনবে না। তাই আপাতত একটা কম ডোজের ঘুমের ইনজেকশন দিয়েছে, এজন্য ইরফান এখনো বেডে শুয়ে আছে।
সবাই মূলত মাইরাকে নিয়ে চিন্তিত। ডক্টর বলেছে, যত দ্রুত সম্ভব মাইরার অপারেশন করাতে হবে।
ইরফান একটু একটু করে চোখ মেলে তাকায়। প্রথমে চারপাশ অন্ধকার লাগলেও ধীরে ধীরে সব পরিষ্কার হয়। মনে পড়ে, তার কোলে তার বার্ডফ্লাওয়ার ছিল। তারপর?
মনে করতে না পেরে ধড়ফড়িয়ে উঠে বসে। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। শুদ্ধ, ফাইজ আর তার বাবাকে দেখে চারপাশে চোখ বুলায়। আর কেউ নেই। তার বার্ডফ্লাওয়ার কোথায়? তার বার্ডফ্লাওয়ার সিক। তারেক নেওয়াজ এর দিকে এগিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে,
- বাবা আমার বার্ডফ্লাওয়ার কোথায়?
তারেক নেওয়াজ ছেলের দিকে অসহায় চোখে তাকায়। ইরফান তার বাবার থেকে উত্তর না পেয়ে শুদ্ধ, ফাইজের দিকে চেয়ে শক্ত গলায় বলে,
- আমার বার্ডফ্লাওয়ার কোথায়?
শুদ্ধ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মাইরাকে সে কিছুক্ষণ আগে একবার দেখতে গিয়েছিল, মেয়েটি মাথা ব্য'থায় কেমন হাসফাস করছিল। ডক্টর সাময়িক ট্রিটমেন্ট দিয়েছে।
ইরফান ওকে এভাবে দেখলে আবারও যদি সেইম সিচুয়েশন হয়, তখন ইরফানের চিকিৎসা-ই করবে না-কি মাইরার চিকিৎসা করবে?
শুদ্ধ ইরফানকে ধরে টেনে আনতে চাইলে ইরফান হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে চিৎকার করে বলে,
- কি করেছিস আমার বার্ডফ্লাওয়ারকে তোরা?
তারেক নেওয়াজ এগিয়ে এসে বলেন,
- ইরফান বসো। তোমার সাথে আলোচনা করব আমরা।
ইরফান দু'হাতে মাথার চুল টেনে ধরে বলে,
- কোথায় রেখেছ আমার বার্ডফ্লাওয়ারকে তোমরা? কেন বলছো না?
ফাইজ ইরফানের কাঁধে হাত রেখে বলে,
- মাইরার চিকিৎসা করাতে হবে তো! বোস একটু। কথা বলি।
ইরফান আবারও চিৎকার করে বলে,
- বলেছিনা?, আগে আমার বার্ডফ্লাওয়ারকে দেখব, এরপর সব কথা হবে। কোথায় ও বল?
বলতে বলতে বেডে একটা লাথি দিল। বেড কয়েক হাত দূরে সরে যায়৷ তখনই দু'জন নার্স ইরফানের কেবিনে প্রবেশ করে এগিয়ে আসে। একজন বলে ওঠে, - স্যার আপনি অসুস্থ,
তারেক নেওয়াজ উঁচু গলায় বলে,
- ইরফান তুমি অসুস্থ। শান্ত হও।
ইরফান চিৎকার করে বলে,
- অসুস্থ মাই ফুট। কি করেছ তোমরা আমার বার্ডফ্লাওয়ারকে? প্লিজ বলো!
ইরফানের লাস্ট কথাটায় কেমন অসহায়ত্ব ফুটে ওঠে।
শুদ্ধ এগিয়ে এসে ইরফানের পাশে দাঁড়ায়। কিছু বলার আগেই ইরফান কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে,
- ওকে ফাইন, আমি নিজেই খুঁজে নিচ্ছি আমার বার্ডফ্লাওয়ারকে। তোমাদের বলতে হবে না।
শুদ্ধ পিছু পিছু দৌড়ে যায়। ফাইজও পিছু পিছু যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বেডের উপর বসেন। তিনি কথা বলার ভাষা হারিয়েছেন। তার কেন যেন আল্লাহর কাছে অভিযোগ করতে ইচ্ছে করল। একটা মেয়েকে আর কত কষ্ট সহ্য করতে হবে? আল্লাহ আর কত পরীক্ষা নিবে ওইটুকু মেয়ের? একটু পরই ভাবলো, নাহ আল্লাহকে কি করে অভিযোগ দিবে! তাঁর দয়াতেই তো এখনো বেঁচে আছে মাইরা। তিনি দয়া করলেই মেয়েটা আবারও সুস্থ হবেন। কিন্তু তারেক নেওয়াজের ভীষণ অসহায় লাগলো। মেয়েটাকে ভালো রাখতে পারলেন না তিনি। এই আক্ষেপ কোনোদিন যাবে না তার।
~
ইরফান মাইরার কেবিনের সামনে দাঁড়িয়ে। তার পাশেই শুদ্ধ। ফাইজ একটু দূরে দাঁড়িয়ে আছে।
ইরফান বাইরে দাঁড়িয়েই কেবিনের ভেতরে এক ধ্যানে তাকিয়ে আছে। তার মায়ের বুকে মাইরা। মেয়েটা চোখ বুজে আছে। ইরফান রোবোটের ন্যায় দাঁড়িয়ে আছে তো আছেই।
শুদ্ধ ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ভাগ্যিস মাইরা আগের মতো করছে না। ঘুমিয়েছে বোধয়। নয়তো ইরফান আরও কি কি পা'গ'লামি করত কে জানে!
ইরফান ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রুমা নেওয়াজ ছেলেকে দেখে অবাক হয়। ফারাহ, ইনায়াও তাকায়। ইরফানের দৃষ্টি তার মায়ের বুকে থাকা মাইরার পানে। মাইরার মুখ লাল হয়ে আছে। কেমন শুকিয়ে গিয়েছে মুখটা। ইরফান ঢোক গিলে। সে এতো উইক কবে ছিল? সে মনে করতে পারে না।
রুমা নেওয়াজ মাইরাকে বালিশে শুইয়ে দেয়। এরপর দাঁড়িয়ে ইরফানের দিকে এগিয়ে এসে বলে,
- ইরফান তুমি ঠিক আছো?
মাইরা একটু নড়েচড়ে ওঠে। সে পুরোপুরি ঘুমায়নি। হালকা ঘুম এসেছিল চোখে। যেন ইরফানকে স্বপ্নে দেখছে।
ইরফান তার মায়ের কথায় দৃষ্টি ঘুরিয়ে তার মায়ের দিকে তাকায়। রুমা নেওয়াজের তার শক্তপোক্ত ছেলেটার চোখেমুখে এমন অসহায়ত্ব দেখে ভীষণ কষ্ট হলো। ইরফানের গালে হাত দিয়ে বলে,
- মাইরাকে সাহস দিও। তুমি ভেঙে পড়লে ওকে সুস্থ করবে কে বাবা?
ইরফান আবারও মাইরার দিকে তাকায়। শুকনো ঢোক গিলে নেয়। এরপর ধীর পায়ে এগিয়ে যায় মাইরার দিকে। সে ডাকতে চাইছে মাইরাকে, কিন্তু ভেতর থেকে কণ্ঠের আওয়াজ বের হয় না।
ইরফান ধীরে ধীরে এগিয়ে এসে একদম মাইরার পাশ ঘেঁষে দাঁড়ায়। বহুকষ্টে উচ্চারণ করে,
- বার্ডফ্লাওয়ার?
ইরফানের কণ্ঠে অসহায়ত্ব। মাইরা দ্রুত চোখ মেলে তাকায়। সে এতোক্ষণ ভাবছিল স্বপ্ন দেখছে। হালকা ঘুম, আবার কিছুটা জেগে থাকায় বুঝতে পারছিল না। ইরফানের বার্ডফ্লাওয়ার ডাক টা যেন তড়িৎ গতিতে মাইরার কানে এসে বারি খায়। ঘাড় ঘুরিয়ে তাকালে ইরফানকে দেখে তার চোখজোড়া ছলছল করে ওঠে। ইরফানের দিকে চেয়েই ধীরে ধীরে উঠে বসে।
ইরফানের গায়ে একটি শার্ট জড়ানো, যার হাতা একদম ছেড়ে দেয়া। চুলগুলো কেমন এলোমেলো। চোখদুটো ভীষণ লাল!
মাইরা যে মানুষটাকে ঘুমিয়েও কখনো এতো অগোছালো দেখেনি, সেই মানুষটা আজ তার অসুস্থতায় এতো অগোছালো। মাইরার বুক ফেটে কান্না আসে। ইরফানের লালিত চোখের দিকে তাকিয়ে অস্ফুটস্বরে আওড়ায়,
- শিসওয়ালা?
ইরফান ঝড়ের গতিতে এগিয়ে এসে মাইরাকে দু'হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরার মুখ ইরফানের বুকে ঠেকে। মেয়েটি চোখ বুজে নেয়।
দু'হাতে ইরফানের পিঠের দিকে শার্ট খামচে ধরে। নিঃশব্দে কাঁদে মেয়েটা। তার শিসওয়ালার সাথে সে বাঁচতে চায়। ইরফান চোখ বুজে আছে। হাতের বাঁধন শক্ত, যেন মাইরাকে ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। মাইরা ফুঁপিয়ে কাঁদে।
রুমা নেওয়াজ ঝাপসা চোখে ছেলেমেয়ে দু'টোর দিকে তাকালেন। কে বলবে, এদের মধ্যে মোহাব্বত নেই? কেউ বিলিভ করবে? এই যে মাইরার এই অবস্থায় তার ছেলেটা এতো ভেঙে পড়েছে, তারা কেউ কল্পনা করেছিল? উল্টে দু'দিন আগেও একবার হলেও ভেবেছিল, ইরফান কি মাইরাকে এখনো মেনে নিতে পারছে না? অথচ সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল? ছেলেমেয়েকে একা ছাড়তে রুমা নেওয়াজ কেবিন থেকে বেরিয়ে যান।
এরপর ইনায়াও মায়ের সাথে বেরিয়ে যায়। শুদ্ধ মলিন মুখে তাকিয়ে রইল দু'জন মানুষের দিকে। সে চুটকি বাজিয়ে মানুষকে হাসাতে তো পারে! কিন্তু অসুস্থ মানুষকে সুস্থ কি করে করবে সে উপায় তো তার জানা নেই। নিরবে ফারাহ'র হাত ধরে কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। ফারাহ ঝাপসা চোখে একবার শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ ফারাহকে শুধু দেখল। আর কিছু বলল না। ইরফানকে এভাবে দেখতে ভালো লাগছে না তার।
বাইরে ফাইজ দাঁড়ানো। ইনায়া এগিয়ে গিয়ে ফাইজের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। ফাইজ ইনায়ার গালে হাত দিয়ে দেখে ইনায়ার চোখে পানি। মৃদুস্বরে বলে,
- লিটল কুইন, মাইরার এখন মেন্টালি সাপোর্ট দরকার। আর কাঁদবে না কখনো ওর সামনে, মনে থাকবে?"
ইনায়া ফাইজের বুকে মুখ ঠেকিয়ে ভাঙা গলায় বলে,
- আমার তো নিজের বোন নেই। ওকেই আমি প্রথম ছোট বোনের মতো পেয়েছি। ও ভীষণ ভালো মেয়ে জানেন? আল্লাহ কেন ওর সাথে এমন করল?
ফাইজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়াকে নিয়ে গিয়ে একজায়গায় বসল।
.
.
.
মাইরার দু'হাত ইরফানের পিঠে। বুকে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে, - শিসওয়ালা?
ইরফান মাইরাকে তার বুকে শক্ত কর ধরে রাখলো।
বেশ অনেক সময় পর ইরফান মাইরাকে ছেড়ে দু'হাতের আঁজলায় মাইরার মুখটা নেয়। মাইরা কান্নামাখা চোখে ইরফানের চোখের দিকে তাকায়। ইরফান দু'হাতে মাইরার মুখ মুছে দিয়ে ভারী গলায় বলে,
- ডোন্ট ক্রাই। কাঁদলে থা'প্প'ড় দিয়ে সব দাঁত ফেলব তোমার স্টুপিট!
ইরফানের কণ্ঠে একটুও জোর নেই। মাইরার আরও কান্না পায়। ইরফানের এসব কথায় যে মাইরা এখন ভালোবাসা খুঁজে পেল। সে না থাকলে তার শিসওয়ালার এসব ভালোবাসা তো আর পাবে না! মাইরা তার ডান হাত ইরফানের গালে দিয়ে ঠোঁট উল্টে ডাকে,
- শিসওয়ালা?
ইরফান মাইরার ডান গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে,
- বলো।
মাইরা কিছু বলে না। চুপচাপ দেখে ইরফানকে। তার শিসওয়ালা তাকে ভালোবাসে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।
ইরফান মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে,
- মাথা ব্য'থা করছে?
মাইরা নাক টেনে বলে,
- একটু একটু।
ইরফান মাইরার মাথায় চুমু খেয়ে বলে,
- ঠিক হয়ে যাবে।
এরপর মাইরার গলায় হাত দিয়ে বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। চিন্তিত কণ্ঠে বলে,
- এখানে এসি নেই?
মাইরা মাথা নেড়ে বলে,
- আছে। আমার ঠাণ্ডা লাগে।
ইরফান মাইরার দিকে তাকায়। মাইরা ভেজা চোখে ইরফানের দিকেই চেয়ে আছে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলে,
- আপনি আমার শিসওয়ালা?
ইরফান বা হাতে মাইরাকে তার বুকে জড়িয়ে নেয়। কপালে চুমু খেয়ে বলে,
- বার্ডফ্লাওয়ার ছাড়া আর কার শিসওয়ালা হব আমি?
মাইরা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে রেখে মাথা উঁচু করে। চোখজোড়া উপর দিকে করে ইরফানের পানে চেয়ে বাচ্চাদের মতো করে বলে,
- আপনার বার্ডফ্লাওয়ার কে?
ইরফান বুঝলো, মাইরা ইচ্ছে করে এমন করছে, তার মুখ থেকে বের করানোর জন্য। ইরফান একটু ঝুঁকে মাইরার ঠোঁটজোড়ায় শুকনো চুমু খেয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে,
- ইউ নো? আমি বার্ডফ্লাওয়ার ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করিনা।
মাইরার হাসি পায়। লোকটা কেমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়। মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, - খ'বি'শ লোক।
ইরফান মাইরার কপালে গাল ঠেকিয়ে মৃদুস্বরে বলে,
- দুপুরে খেয়েছিলে?
মাইরা ইরফানের দিকে তাকিয়ে ছোট করে বলে,
- খাইনি। আমার ক্ষুধা লেগেছে।
ইরফান মাইরার মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখে সবসময় একটা বাচ্চামি ভাব থাকে। অথচ কাজগুলো কত বড় বড়। ইরফান ভারী ঢোক গিলে মৃদুস্বরে বলে,
- কি খাবে?
মাইরা ইরফানের দিকেই চেয়ে ছিল। ইরফানের চিন্তিত মুখটা দেখে তার মন ভার হয়ে গিয়েছে। ইরফানের বুক থেকে মাথা তুলে কান্নাভেজা কণ্ঠে বলে,
- আমি কি বাঁচবো না শিসওয়ালা?
ইরফান সাথে সাথে মাইরার দু'গাল তার দু'হাতের আঁজলায় নিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে দৃঢ় কণ্ঠে বলে,
- শিসওয়ালার দেহে প্রাণ থাকতে বার্ডফ্লাওয়ারের নিঃশ্বাস কখনো বন্ধ হবে না।
একটু থেমে ওভাবেই চোখ বুজে বলে,
- যদি একজনের আয়ু কমিয়ে আরেকজনের আয়ু বাড়ানো যেত!
তবে শিসওয়ালা তার সব আয়ু বার্ডফ্লাওয়ারের নামে লিখে দিত।
মাইরা দু'হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। ইরফান মাইরার ঠোঁটজোড়ার সাথে তার ঠোঁটজোড়া লাগিয়ে ফিসফিসিয়ে বলে,
- হুশ! ডোন্ট ক্রাই বার্ডফ্লাওয়ার। কিচ্ছু হবে না তোমার।
মাইরা আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরল। সে বাঁচতে চায় তার শিসওয়ালার বুকে।
চলবে ইনশাআল্লাহ~~
