৪৬+৪৭+৪৮+৪৯+৫০
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৪৫ [দ্বিতীয়াংশ]
[Page - DrmShohagHoney]
অন্তরা নিজেকে সামলে নিল। ব্যাগ থেকে একটা মাস্ক বের করে দ্রুত পরে নেয়। এরপর গেইটের বাইরে পা রাখে। গেইটের বাম পাশে গিয়ে দাঁড়ায় অন্তরা।
ইরফান এখনো মাথা নিচু করে কারো সাথে কথা বলছে। বা হাতে প্যান্টের পকেটে। অন্তরা কতক্ষণ যে তাকিয়ে রইল, ইরফানের দিকে। ইরফান কথা বলতে বলতে একবার কলেজ গেইটের ভেতর তাকায়। মাইরাকে হেঁটে যেতে দেখল। চোখ সরালো না। মাইরার দিকে চেয়েই ফোনে কথা বলতে লাগলো। মাইরা ক্লাসরুমের ভেতর চলে গেলে ইরফান সামনে এগোয়। অন্তরা নিশ্চুপ চোখে ইরফানের পানে চেয়ে রইল। ইরফান তাকে পাস করে সামনের দিকে এগিয়ে যায়। অন্তরা তাকিয়েই রইল, ইরফানকে যতক্ষণ দেখা যায় দেখল মেয়েটা। চোখজোড়া আবারও ঝাপসা হলো। ইরফান আশেপাশে একবারের জন্যও তাকায়নি। এটা দেখেই অন্তরা ঝাপসা চোখেই একটু হাসলো। বিড়বিড় করল, 'একটুও বদলাও নি ইরফান।'
ভাবনার মাঝেই অন্তরার ফোনে কল আসে। মেয়েটা কয়েকবার পলক ঝাপটায়। এরপর দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে তার বাবা জানায়, তিনি অন্তরার বাসার সামনে দাঁড়িয়ে আছে। অন্তরা হতাশার নিঃশ্বাস ফেলল। এখন সে কিভাবে যাবে? তার তে ক্লাস আছে। বাবাকে একটু অপেক্ষা করতে বলে কল কেটে দেয়। এরপর তার ছোট বোন নুসরাতের কাছে কল করলে কল রিসিভ হয় সাথে সাথেই। নগসরাত জানায় তার ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নুসরাতকে তার কলেজের সামনে আসতে বললে সে বলে, অন্তরা যেন কষ্ট করে দিয়ে আসে। সে গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছে।
অন্তরা উপায় না পেয়ে নুসরাতের ভার্সিটির দিকে এগিয়ে যায়।
হঠাৎ মাথায় আসলো ইরফান এখানে কেন এসেছিল? কথাটা ভাবতেই একটু অদ্ভুদ লাগলো, আবার ভাবলো কাজ থাকতেই পারে। সে তো জানে না। কতবছর হয়ে গেল যোগাযোগ-ই নেই। নিজেকে সামলে নিয়ে দ্রুত পা চালায়।
~
ফারাহ ক্লাস শেষে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। সামনে শুদ্ধ কে দেখে কয়েক সেকেন্ড এর জন্য দাঁড়িয়ে পড়ে। পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ ফারাহ'র সামনে দাঁড়িয়ে যায়। ফারাহ আবারও শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আবারও একই কাজ করে। ফারাহ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মৃদু হেসে বলে,
"ক্লাস করে যাবে। এসো।"
ফারাহ শক্ত গলায় বলে,
"আমি তোমার ক্লাস করব না। সরে দাঁড়াও।"
শুদ্ধ ফারাহ'র দিকে একটু এগিয়ে এসে বলে,
"আমার তোমাকে মারাত্মক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ফারাহ পাখি। ক্যান আই?"
ফারাহ থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। বিরক্ত হয়ে বলে,
"তুমি সরে দাঁড়াও তো। মাইরা এসেছে। ওকে আমাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবো।"
শুদ্ধ কিছু একটা ভেবে বলে,
"ফারাহ তুমি তো আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো না। তুমি জানো সামিয়া মেয়েটা ভীষণ ভালো। ওর ব্যবহার এতো অমায়িক!"
ফারাহ অবাক হয়ে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ মোটেও মজা করছে না। শুদ্ধ আবারও মৃদু হেসে বলে,
"সামিয়ার মতো মেয়েকে যে কেউ পছন্দ করবে, কিন্তুু.."
ফারাহ মৃদু হেসে বলে,
"বুঝেছি শুদ্ধ ভাইয়া। তোমার জন্য শুভকামনা। তোমার হবু বউ এতো ভালো মানুষ। তোমাকে আর দুঃখ ছুঁতে পারবে না।"
ফারাহ'র মুখে ভাইয়া ডাক শুনে শুদ্ধ বিরক্ত হলো। ফারাহ'র হাত টেনে বলে,
"ফারাহ? আমি যা বলি সবসময় তার উল্টোটাই তোমাকে বুঝতে হয়?"
কথাটা বলে আশেপাশে তাকিয়ে ফারাহ'র হাত ছেড়ে দিল। ফারাহ'র চোখ পানিতে টইটুম্বুর। মাথা নিচু তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারাহ মাথা নিচু করেই নিরবে ক্লাসরুমে গেল। শুদ্ধ একটু হাসলো। অতঃপর সেও ক্লাসরুমে প্রবেশ করে।
ফারাহ চুপচাপ মাথা নিচু করে বসে আছে। শুদ্ধ ক্লাস নেয়ার ফাঁকে ফাঁকে ফারাহ'র দিকে তাকায়। মেয়েটা একবারও মাথা তুলে তাকায়নি। শুদ্ধ কথা বলতে বলতেই ফারাহ'র পাশে এসে দাঁড়ায়। ফারাহ'র খাতায় নজর করলে দেখল ফারাহ পুরো খাতায় লিখে ভরে ফেলেছে, 'শুদ্ধ ভাই, তুমি আমার।'
শুদ্ধ এটা দেখে না হেসে পারলো না। তবে শব্দ করে হাসলো না। শব্দহীন হেসে সামনে চলে যায়।
ক্লাস শেষে ফারাহ ক্লাসরুম থেকে বেরোলে শুদ্ধকে আবারও তার সামনে দাঁড়াতে দেখে মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলে,
"আমার রুমে এসো।"
ফারাহ মাথা নিচু করে বলে, "মাইরা ওয়েট করছে আমার জন্য।"
শুদ্ধ ফারাহ'র পিছনে দাঁড়িয়ে বলে, "ইরফান গিয়েছিল মাইরার কাছে। তুমি এসব চিন্তা ঝেড়ে আমার রুমে এসো। সামিয়াকে একবার ডাকলেই চলে আসে।"
ফারাহ পিছু ফিরে তাকায় শুদ্ধর দিকে। চোখজোড়ায় পানি চিকচিক করছে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে,
"বেশি ভালোবাসা রাখার পাত্র অর্ডার করতে হবে মনে হচ্ছে। আমি তো রাখার জায়গা পাচ্ছি না।"
ফারাহ এবারেও কিছু বললো না। মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলে,
"তুমি জানো তো, আমি কেমন। তবুও এই মিথ্যে কথাগুলো শুনে কান্না কর কেন?"
ফারাহ হঠাৎ-ই শব্দ করে হেসে ফেলে। নিজেকে সামলে বলে,
"দেখবে?"
শুদ্ধ ভ্রু কুঁচকে বলে,
"কি?"
ফারাহ আশেপাশে খেয়াল করলে দেখল শাহেদ হেঁটে এদিকে আসছে। ফারাহ শুদ্ধর সামনে থেকে সরে গিয়ে হাত উঁচিয়ে ডেকে বলে,
"এই শাহেদ, তোকে তো মারাত্মক হ্যান্ডসাম লাগছে।"
ফারাহ'র ডাকে শাহেদ ফোন থেকে চোখ তুলে তাকায়। ভ্রু কুঁচকে এগিয়ে এসে বলে,
"তোরে কোন ভূতে ধরেছে?"
ফারাহ হেসে বলে,
"তুই আসলেই সুন্দর! এটা অস্বীকার করবি? আমার যদি তোর তোর মতো একটা জামাই হতো! হাউ সুন্দর হতো, বল?"
শাহেদ বিরক্ত চোখে চেয়ে আছে ফারাহ'র দিকে। সে সুন্দর। মেয়েরা এক দেখায় পছন্দ করবে এটা অস্বীকার করার মতো নয়। কিন্তুু এই ছেমড়ি তারে এইসব গান শুনায় ক্যান?
পিছন থেকে শুদ্ধ রেগে বলে,
"তুমি এই ভার্সিটির সবচেয়ে বিশ্রী ছেলে, রাইট?"
শাহেদ ফারাহ'র থেকে একটু পিছনে শুদ্ধ কে দেখে থতমত খেয়ে একটা সালাম দেয়। শাহেদ ঢোক গিলে বলে,
"স্যার আসছি।"
কথাটা বলেই যেন পালালো। কি জ্বালা। ফ্রেন্ড এর ফিয়ন্সি স্যার হলে বহুত প্যারা। শুদ্ধ পিছন থেকে দাঁতে দাঁত চেপে বলে,
"তোমার ওর মতো জামাই চাই ফারাহ পাখি?"
ফারাহ হাসল।শুদ্ধকে উত্তর না দিয়ে হুট করে দৌড় দিল। সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একবার পিছু ফিরে বলে,
"মানুষ কারণ ছাড়াই রেগে যায়, কি একটা অবস্থা!"
শুদ্ধ গম্ভীর চোখে ফারাহ'র দিকে চেয়ে দেখল। কি সুন্দর ফুরফুরে মেজাজ গরম করে দিয়ে চলে গেল তার না হওয়া বউটা।
~
অন্তরা ভার্সিটির প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। বারবার নুসরাতকে কল করছে, তার খবর নেই। মেজাজ খারাপ হচ্ছে। এই মেয়ে কোথায়? তাকে আসতে বলে এখন উধাও হয়ে গিয়েছে। একের পর এক কল করতে থাকে নুসরাতকে। তার ক্লাস টাইম চলে যাচ্ছে। হঠাৎ-ই কিছুটা দূরে ইরফানকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান এখানে কেন? মুখের মাস্ক তো ফেলে দিয়েছে। কি করবে ভেবে না পেয়ে দ্রুত উল্টো ঘুরে হাঁটতে লাগলো। কিছুদূর যেতেই শুদ্ধর গলা পায়,
"তুই অন্তরা না?"
অন্তরার পা থেমে যায় কিছু সময়ের জন্য। কিন্তুু একেবারে থেমে যায় না। আবারও দ্রুত পা চালায়। শুদ্ধ ভ্রু কুঁচকে অন্তরার পিছে পিছে আসতে আসতে,
"এ্যাই অন্তরা?"
বলতে বলতে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরা শুদ্ধকে দেখে দাঁড়িয়ে পড়ে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে,
"পালাচ্ছিলি কেন?"
অন্তরা শুদ্ধর দিকে চেয়ে কাঁদোকাঁদো মুখ করে বলে,
"একটা কফিশপে বসে কথা বলবো পরে। এখন যাই। দেখি সর।"
শুদ্ধ ভ্রু কুঁচকে অন্তরাকে আটকে বলে,
"আরে কি পালাই পালাই করছিস। অনেকদিন পর দেখা হলো। কিন্তুু তুই এখানে কেন?"
অন্তরা অশান্ত কণ্ঠে বলে,
"কাজ ছিল। যেতে দে। ইরফান এখানে কেন?"
শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় অন্তরার দিকে। ইরফানকে দেখে পালাচ্ছিল! এবার বুঝল কাহিনী। হেসে বলে,
"এই ভার্সিটির টিচার মোরা। কিন্তুু তুই ইরফানকে দেখে পালাচ্ছিস কেন? তোদের ব্যাপার স্যাপার বুঝিনা বাপ।"
কথাটা বলে সামনে তাকিয়ে ইরফানকে খুঁজল। না পেয়ে হতাশ হলো। অফিসরুমে চলে গিয়েছে হয়তো। কিন্তুু তাতে কি? ইরফানকে ডাকতে তো আর ইরফানকে লাগছে না। সাথে তার মুখ আছে। অতঃপর মিটিমিটি হেসে হাত উঁচিয়ে ডাকে, "এ্যাই ইরফান, শোন। দেখ অন্তরা মামুনি পা রেখেছে আমাদের ভার্সিটিতে।"
অন্তরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত শুদ্ধকে পাশ কাটিয়ে শুদ্ধর পিছনে লুকিয়ে শুদ্ধর পিঠের শার্ট খামচে রেগে বলে,
"থাপ্পড় খাবি। ওকে ডাকিস না।"
শুদ্ধ ছ্যাঁত করে উঠল। 'এই সর সর, আমারে ধরিস না। করেছে টা কি!'
আয় হায় তার না হওয়া বউ এমনিতেই শুধু কাঁদে। তাকে এক মেয়ে ধরে এভাবে টানছে তাহলে তো হয়ে গেল!
সাজিদ আর নুসরাত এদিকে আসছিল। নুসরাত কান্নার ভান করে বলছিল, "মাইরার ভাইয়ের নামে আমি বদনাম করে ফেলেছি। এখন ইরফান স্যার আমাকে কি করবে দোস্ত?"
সাজিদ বিরক্ত হয়ে বলে,
"মাইয়া মানষের ঢং দেখলে গা পিত্তি জ্বইলা ওঠে। বা'লের মাইয়ারা সব।"
সাজিদের কথাটা শুদ্ধর কানে যায়। আশেপাশে চোখ বুলিয়ে বলে,
"আরে আমার জমজ ভাইরে পাইছি। মনের কথা বলে দিল, আয় ভাই বুকে আয়।"
শুদ্ধর কথা শুনে সাজিদ আর নুসরাত দু'জনেই তাকায়। শুদ্ধ সাজিদ কে দেখে থতমত খেয়ে তাকায়। ভার্সিটির স্টুডেন্টদের কাছে সে মোটেও এতো ফ্রি না। সাজিদ, নুসরাত দু'জনেই একটু অদ্ভুদভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল।
সাজিদ, নুসরাত এগিয়ে এসে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ মুখাবয়ব স্বাভাবিক করে খুব ভদ্রভাবেই সালাম এর উত্তর দিল।
পিছন থেকে ফারাহ এগিয়ে এসে শুদ্ধর পিছনে অন্তরাকে দেখে অবাক হয়। তবে এতো না ভেবে মৃদু হেসে বলে,
"আপু কেমন আছো?"
অন্তরা শুদ্ধর আড়ালে দাঁড়িয়ে ছিল। শুদ্ধর শার্ট থেকে হাত অনেক আগেই সরিয়ে নিয়েছে। এই বে'য়া'দ'ব যা। এমনি এমনি কাহিনী করবে। ফারাহ'র ডাকে অন্তরা পাশ ফিরে বলে,
"এইতো ভালো। তুই কেমন আছিস?"
শুদ্ধ উল্টো ঘুরে চোখ ছোট ছোট করে একবার অন্তরার দিকে তাকায়, আরেকবার ফারাহ'র দিকে তাকায়। সাজিদ আর নুসরাত যেতে গিয়েও থেমে যায় অন্তরার গলা পেয়ে। তারা অন্তরাকেই খুঁজছিল।
ফারাহ'র পাশে এসে দাঁড়ায় দু'জনেই।
শুদ্ধ চিন্তিত কণ্ঠে অন্তরা আর ফারাহ'র উদ্দেশ্যে বলে,
"তোরা একে অপরকে কিভাবে চিনিস?"
অন্তরা উত্তর দেয়,
"নুসরাত আমার ছোট বোন। আর নুসরাতের সব ফ্রেন্ড আমার ছোট ভাইবোন।"
কথাটা বলে শুদ্ধর আড়াল থেকে দেখার চেষ্টা করল, ইরফান আছে কি-না। শুদ্ধ বুঝলো এদের সম্পর্ক। অন্তরাকে উঁকি মারতে দেখে হেসে বলে,
"আরে ইরফান নাই। তখন এমনি বললাম। আমার কথা বিলিভ করিস দেখে ভালো লাগলো। আজকাল সবাই ভিলেন হয়ে যাচ্ছে। মনে হয় আমার একটা সঙ্গী পেলাম।"
ফারাহ প্রশ্নাত্মক চোখে তাকায় শুদ্ধর দিকে। অন্তরার সাথে শুদ্ধর কি কানেকশন? কথা শুনে তো মনে হচ্ছে তারা অনেক পরিচিত।
অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে মেজাজ দেখিয়ে বলে,
"কু'কু'রের লেজ আসলেই সোজা হয় না, সেটা তোকে দেখেই উপলব্ধি করলাম।"
শুদ্ধ থতমত খেয়ে তাকায়। তার স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দিবে না-কি! অন্তরার দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে,
"অন্তরা চল যাই।"
অন্তরা ভ্রু কুঁচকে বলে,
"কোথায়?"
"তোর চোখের ছানি কাটাতে। আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? আমার মায়ের চোখে ছানি পড়েছে, টাকা নিয়ে চিন্তা করিস না। আমি সব খরচ দিব। আয় আয়। লেট করিস না।"
অন্তরা বিরক্ত হয়ে বলে,
"আমার চোখে ছানি পড়েনি। তুই যা তো।"
শুদ্ধ হাত ঝাড়া দিয়ে বলে,
"আরে পা'গ'লেরা স্বাীকার করতে পছন্দ করে না তারা পা'গ'ল। তুই আয়। জলজ্যান্ত কিউট একটা ছেলেকে তুই কু'কু'র দেখছিস। নাহ! মারাত্মক অধঃপতন হয়েছে তোর চোখের। আমি সহ্য করতে পারছি না। আয় মা।"
শুদ্ধর কথা শুনে নুসরাত, ফারাহ আর সাজিদ শব্দ করে হেসে ফেলল। অন্তরা কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ পাত্তা দিল না। মিটমিটিয়ে হাসছে সে। ফারাহ'র দিকে তাকিয়ে অন্তরাকে দেখিয়ে বলে,
"ফারাহ এটা তোমার দুই নম্বর শ্বাশুড়ি।"
ফারাহ কৌতুহলী চোখে অন্তরার দিকে তাকায়। অন্তরা ভ্রু কুঁচকে শুদ্ধর দিকে তাকিয়ে প্রশ্ন করে,
"ফারাহ তোর কে হয়?"
শুদ্ধ ফারাহ'র দিকে তাকিয়ে হেসে বলে,
"আমার বাড়ির কাজের লোক। সুন্দর না?"
ফারাহ রেগে তাকায় শুদ্ধর দিকে। অন্তরা বিরক্ত হলো। একে কোন দুঃখে জিজ্ঞেস করল। নুসরাত আর সাজিদ একটু অবাক হয়। শুদ্ধকে এই রূপে কখনো দেখা হয়নি। দু'জনেই ফারা'হর মুখের দিকে তাকায়। সাজিদ মনে মনে হাসছে ফারাহ'র অবস্থা দেখে। নুসরাত মিটিমিটি হেসে ফারাহ'র কানের কাছে গিয়ে বলে,
"শুদ্ধ স্যারের রুচি তো সেই লেভেলের। ভার্সিটির মেয়েকে কাজের মেয়ে হিসেবে রেখেছে।"
ফারাহ রেগে তাকায় নুসরাতের দিকে। নুসরাত মেকি হেসে অন্তরার পাশে এসে দাঁড়িয়ে বলে,
"আপু চাবি দাও।"
অন্তরা নুসরাতের কান টেনে ধরে। রেগে বলে,
"কতগুলো কল করেছি দেখ তো।"
নুসরাত অসহায় চোখে তাকায়। শুদ্ধর দিকে তাকালে দেখল ভ্রু কুঁচকে চেয়ে আছে তাদের দু'বোনের দিকে। নুসরাত ইনোসেন্ট মুখ করে বলে,
"ফোন সাইলেন্ট ছিল। কান ছাড়ো আপু।"
অন্তরা নুসরাতের কান ছেড়ে নুসরাতের হাতে ঘরের চাবি দিয়ে বলে,
"বাবা ওয়েট করছে। দ্রুত বাড়ি যা।
সাজিদের দিকে তাকিয়ে বলে,
সাজিদ ওকে একটু নামিয়ে দিয়ে আয় ভাই। আমার টাইম নেই।"
সাজিদ মাথা নেড়ে বলে, "যাচ্ছি আপু।"
এরপর অন্তরা ফারাহ'র দিকে তাকিয়ে বলে,
"একদিন আমাদের বাড়ি আসবি। এখন আমি যাচ্ছি। টাইম নেই।"
ফারাহ অন্তরার হাত ধরে শুদ্ধকে দেখিয়ে বলে,
"আপু উনি তোমার কে হয়?"
অন্তরা শুদ্ধর দিকে তাকিয়ে হেসে বলে,
"আরে ও আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড। কিন্তুু এই বাঁদর টা তোর কে হয়?"
ফারাহ অন্তরার মুখে বাঁদর শুনে একটু হাসলো। সাজিদ আর অন্তরা শুদ্ধর দিকে তাকালো। কথার ধরনেই বুঝেছিল অন্তরা শুদ্ধ বন্ধু।
শুদ্ধ খুবই বিব্রতবোধ করল। এই বেদ্দপ মহিলা স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দিচ্ছে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে অন্তরার উদ্দেশ্যে বলে,
"ফারাহ ফাইজের বোন গর্ধব।"
অন্তরা শুদ্ধর কথা শুনে অবাক হয়ে তাকায় ফারাহ'র দিকে। মাথায় হাত দিয়ে বলে,
"ফারাহ'কে তো সেই কবে থেকে চিনি। তুই ফাইজের বোন আমাকে বলবি না?"
ফারাহ বোকা চোখে তাকালো। তার ভাইয়ের ফ্রেন্ড অন্তরা আপু।
শুদ্ধ একটু আড়ালে গিয়ে ইরফানকে কল করে বাইরে আসতে বলে দ্রুত।
অন্তরা নুসরাত আর সাজিদকে পাঠিয়ে ফারাহ'র থেকে বিদায় নিয়ে দ্রুত ভার্সিটি থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। শুদ্ধ পিছন থেকে বলে,
"অন্তরা দাঁড়া। ইরফান আসছে।"
অন্তরা দাঁড়ালো না। পায়ের গতি আরও বাড়ালো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে,
"আরে ইরফান মন খারাপ করবে রে। দেখা করে যা।"
অন্তরা বিড়বিড় করল, 'করুক, তাতে আমার কি?'
ফারাহ একবার শুদ্ধকে দেখল, আরেকবার অন্তরাকে দেখল।
কিছুক্ষণের মাঝেই ইরফান এসে জিজ্ঞেস করে,
"হোয়াট হ্যাপেন্ড?"
শুদ্ধ হতাশ হয়ে বলে,
"চলে গেল তো। লেট করে ফেলেছিস।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"কে?"
শুদ্ধ চরম মন খারাপের ভান করে বলে,
"তোর জান প্রাণ অন্তরা।"
ইরফান বিরক্তি চোখে তাকালো শুদ্ধর দিকে।
এরপর দ্রুত চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে গম্ভীর গলায় বলে, "হোয়ার?"
কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে,
"থাপ্পড় খাবি। ফান করার লিমিট রাখতে পারিস না?"
শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে,
"দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে বুঝি? আফসোস হচ্ছে? অন্তরা কিন্তুু বিয়ে করেনি এখনো। আফসোস করিস না।"
ইরফান বিরক্ত হলো। তবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজল বোধয় অন্তরাকে। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে আবারও মিটিমিটি হেসে বলে,
"আহারে ভালোবাসা! মাইরাটার যে কি হবে! দেখি মাইরার জন্য ছেলে খুঁজতে হবে,,
এরপর চুলের ভাঁজে হাত চালিয়ে হাসতে হাসতে বলে,
"তুই কি ছেলে পছন্দ করে দিবি? দিতেই পারিস, হাজার হোক তোর নামধাম বউ..."
ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে,
"আর একটা ফালতু কথা উচ্চারণ করলে থাপ্পড় খাবি বে'য়া'দ'ব।"
তীব্র বিরক্তিতে শুদ্ধকে ছেড়ে উল্টো ঘুরে অফিস রুমের দিকে গটগট পায়ে চলে যায়।
ফারাহ অবাক হয়ে তাকিয়ে আছে। সব তার মাথার উপর দিয়ে গেল। অন্তরা আপু ইরফান ভাইয়ের সাথে কথা বলল না। আবার শুদ্ধর কথাগুলোও কেমন যেন ঠেকল। যদিও শুদ্ধ মজা করে, তবুও ফারাহ'র কেমন যেন লাগলো। সবচেয়ে বড় কথা অন্তরা আপু বিয়ে করেনি এখনো, বয়স তার ২৬+
এটা নিয়ে নুসরাত মাঝে মাঝেই বলে। অন্তরা আপুর বাবার সাথে এইটা নিয়ে মাঝে মাঝেই ঝামেলা লেগে থাকে। তবে কি ইরফান ভাই-ই কারণ?
শুদ্ধর দিকে তাকিয়ে দেখল শুদ্ধ হাসছে। ফারাহ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে,
"অন্তরা আপু আর ইরফান ভাইয়ের মাঝে কি কিছু ছিল শুদ্ধ ভাই?"
শুদ্ধ ফারাহ'র দিকে তাকিয়ে ফারাহ'র কৌতুহলী মুখ দেখে আবারও হেসে ফেলে। অতঃপর হেয়ালি করে বলে,
"মারাত্মক কিছু ছিল ফারাহ। সেসব বলে শেষ করা যাবে না।"
ফারাহ অদ্ভুদভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হেয়ালি পরায় বিরক্ত হলো। এই লোক জীবনেও সিরিয়াস হয় না।
"অন্তরা আপু এখনো বিয়ে করেনি। এটা নিয়ে আঙ্কেল এর সাথে অনেক ঝামেলা হয়। ইরফান ভাই এর কারণ?"
শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো ফারাহ'র দিকে। অতঃপর বলে,
"অন্তরার সাথে তোমার কবে থেকে পরিচয়?"
"নুসরাতের সাথে কলেজে পরিচয় হয়েছিল। তখন থেকেই অন্তরা আপুকে চিনি। আপু খুবই ভালো মনের মানুষ।"
শুদ্ধ মৃদু হাসল। অতঃপর টপিক এড়িয়ে বলে,
"তোমার আর ক্লাস আছে?"
ফারাহ ভ্রু কুঁচকে বলে,
"ক্লাস আছে। তুমি টপিক চেঞ্জ করছ কেন? বলো? অন্তরা আপু ইরফান ভাইকে ভালোবাসে তাই না?"
শুদ্ধ মৃদু হেসে বলে,
"হুম।"
এরপর হাতঘড়িতে একবার সময় দেখে বলে,
"আমার ক্লাস আছে। তুমি ক্লাসে যাও।"
কথাটা বলে এগিয়ে যেতে নিলে ফারাহ দ্রুত শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে,
"অর্ধেক বলে যাচ্ছো কেন? ইরফান ভাই ও কি অন্তরা আপুকে ভালোবাসে?"
শুদ্ধ হেসে বলে,
"মারাত্মক।"
ফারাহ'র মাথা ঘোরে। শুদ্ধ কি বলছে কিছুই বুঝতে পারছে না। অবাক হয়ে বলে,
"তাহলে তারা আলাদা কেন? আর মাইরার কি হবে?"
শুদ্ধ হেসে বলে,
"তুমি আর আমি মিলে মাইরার জন্য পাত্র খুঁজবো। যাবে না আমার সাথে?"
ফারাহ'র সব গোলমেলে লাগে। বিস্ময় কণ্ঠে বলে,
"আসলেই ইরফান ভাই আর অন্তরা আপু একে অপরকে ভালোবাসে?"
শুদ্ধ ফারাহ'র পাশ কাটিয়ে যেতে যেতে বলে,
"বাসে বাসে। আমিও তো ভালোবাসি অন্তরাকে। বাট, ধরণ টা যাস্ট ডিফরেন্ট।"
কথাটা বলে শুদ্ধ পিছিয়ে এসে ফারাহ'র সামনে দাঁড়ায়। সিরিয়াস কণ্ঠ, তবে মুখে হাসি নিয়ে বলে,
"তোমার কোয়শ্চন অনেক ফানি ছিল ফারাহ। ইরফান কাউকে ভালোবাসার মতো মানুষ নয় বুঝলে? আমার অন্তরার জন্য ভীষণ আফসোস হয়, ও বেচারি এক পাথর কে ভালোবেসে নিজের লাইফ নষ্ট করেছে।
একটু থেমে চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলে। এরপর ফারাহ'র দিকে তাকিয়ে ভীষণ সিরিয়াস হয়ে বলে,
"তুমি জানো ফারাহ? মাইরা ইরফানকে মাঝে মাঝে হার্টলেস বলে। আমিও হেসে উড়িয়ে দিই। বাট আমার নিজেরই ওকে হার্টলেস লাগে। মাইরার প্রতি ওর যে পজেসিভনেস দেখেছি, ফাস্ট ফাস্ট এটাতে ভীষণ অবাক হয়েছিলাম। বাট, এখন, ও মাইরা রিলেটেড ৯০% কাজগুলোতে একদমই নির্লিপ্ত থাকে। যেন মাইরা ওর কেউ না।"
একটু থেমে হতাশ কণ্ঠে বলে,
"শা'লা, মাঝে মাঝে তো ইচ্ছে করে ওর হার্ট খুলে আমার হার্ট থেকে একটু ভালোবাসা ওকে ধার দিই।"
ফারাহ শুদ্ধর কথাগুলো মন দিয়ে শুনলো। তবে লাস্ট কথাটায় হেসে ফেলল। শুদ্ধ ফারাহ'র দিকে তাকিয়ে মৃদু হেসে বলে,
"আমি কিন্তুু আমার ফারাহ পাখিকে মারাত্মক ভালোবাসি।"
ফারাহ শুদ্ধর থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে নেয়। শুদ্ধ আর কিছু বললো না। ক্লাসের দিকে যেতে যেতে বলে,
"ক্লাস শেষে ওয়েট করবে।"
ফারাহ তাকিয়ে রইল শুদ্ধর পানে। ঠোঁটের কোণে হাসি।
___________________
মাইরা কলেজ শেষে কলেজ গেইটের সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে অনেক ভিড়। মেয়েটার চোখেমুখে ক্লান্তি সাথে বিরক্তি। এক কোণায় দাঁড়িয়ে আছে। ভিড় কমলে রাস্তায় নামবে বলে। হঠাৎ-ই কারো ধাক্কা খেয়ে মাইরা ভিড় এর মাঝেই উপুর হয়ে পড়ে যায়। ডান হাতের কব্জি তে বেকায়দায় লেগেছে। কয়েকজন মেয়ে মাইরাকে ধরে ধরে দাঁড় করালো। মাইরা ঠিক করে দাঁড়াতেই পারছে না। মনে হচ্ছে পায়েও ব্য'থা পেয়েছে।
অন্তরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল, এদিকটায় ভিড় দেখে এগিয়ে আসে। মাইরাকে চোখমুখ কুঁচকে কোনোরকমে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। কলেজ এর আগে মেয়েটা তার সাথে ধাক্কা খেয়েছিল। বোরখা হিজাবে মাটি লেগে আছে। ঠিক করে দাঁড়াতে পারছে না মেয়েটা। অন্তরার খারাপ লাগলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে,
"কি হয়েছে এখানে?"
কয়েকজন মেয়ে অন্তরাকে বলে, 'মাইরা পড়ে গিয়েছে।'
অন্তরা মাইরার মাথায় হাত দিয়ে বলে,
"বেশি ব্য'থা পেয়েছ না-কি?"
মাইরা অন্তরার দিকে চোখ তুলে তাকায়। চোখের কোণে পানি। ব্য'থায় চোখের কোণে পানি জমেছে। অন্তরা বুঝল মেয়েটা ভালোই ব্য'থা পেয়েছে। অতঃপর বলে,
"তোমার বাসা কোথায়?"
মাইরা মিনমিন করে তার বাসার ঠিকানা বলে। অন্তরা আশেপাশে তাকিয়ে বলল,
"তোমার বাড়ির কেউ নিতে আসে? না-কি তুমি একাই যাও?"
মাইরা এবারেও ছোট করে উত্তর করল, "নিতে আসে। কিন্তুু আজ এখনো আসেনি।"
অন্তরা কি করবে বুঝলো না। এভাবে মেয়েটাকে রেখে যেতে মন স্বায় দিচ্ছে না। যে বাড়ির ঠিকানা বলল, সেটা তো মোটামুটি অনেক দূর। তার বাড়ি কাছেই। তাদের কলেজের আরও দু'টো মেয়েকে সহ সে নিজেই মাইরাকে ধরে ধরে তার গাড়িতে বসায়। মাইরা অবাক হয় অন্তরার ব্যবহারে। অপরিচিত এক মেয়েকে এভাবে কোনো স্টুডেন্ট কে কোনো মেডাম হেল্প করে? মাইরার দৃষ্টিতে অন্তরা মৃদু হেসে বলে,
"আপাতত আমার বাড়ি গিয়ে রেস্ট নিও। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। ওখানে গিয়ে তোমার বাড়ির কাউকে ফোন করলে তোমাকে নিয়ে যাবে। তারা হয়তো কোনো কাজে আটকে গিয়েছে।"
মাইরা ভীষণ অবাক হয়। অন্তরা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মাইরা মেয়েটাকে অন্তরা চিনে নিয়েছে। কিছু স্টুডেন্ট কে ক্লাসে নোটিশ করে যেমন, অন্তরা মাইরাকে সেভাবেই নোটিশ করেছে। দু'টো কারণে অন্তরার চোখে পড়েছে মাইরাকে। একটা, এই মেয়ে প্রচুর কথা বলে। বেশ কয়েকদিনেই মেয়েটা পরিচিত মুখ হয়ে গিয়েছে। প্রচুর কথা বলার জন্য মাইরাকে সবসময় প্রায় ৯০% পড়া ধরত অন্তরা, মজার ব্যাপার এই মেয়ে সব উত্তর ঠিকঠাক দিয়ে দিত। অন্তরার ভালো লেগেছে, মাইরা ভালো স্টুডেন্ট বলে। আরেকটি ভালো লাগার কারণ, মাইরা মেয়েটা একদম তার ছোট বোন নুসরাতের মতো, ভীষণ চঞ্চল।
মাইরা অন্তরার কাজে সহজ হলো। বুঝলো এই ম্যাম ভালো খুব। অতঃপর বলে,
"ম্যাম আপনার নাম কি?"
অন্তরা আড়চোখে মাইরার দিকে তাকিয়ে বলে,
"অন্তরা। পড়লে কিভাবে তুমি?"
মাইরা একটু ভেবে বলে,
"ম্যাম আমার মনে হয়, আমাকে কেউ ধাক্কা দিয়েছে।"
অন্তরা হেসে বলে,
"তোমার শরীরে তো কিছুই নেই। তোমাকে ধাক্কা দিতে হবে না-কি!"
মাইরা বিব্রতবোধ করে। অন্তরা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে থঘোরাতে প্রশ্ন করে,
"তোমাকে কে নিতে আসে?"
"বাবা আসে। আজ হয়তো কাজে আটকে গিয়েছে।"
অন্তরা আর কিছু বলল না।
~
ইরফান রাত ৮ টায় বাড়ি ফিরেছে। কলেজ শেষ করে অফিসে গিয়েছিল। তারেক নেওয়াজ ইরফান দেখে এগিয়ে এসে গম্ভীর গলায় বলে,
"মাইরা কোথায়?"
ইরফানের পা থেমে যায়। ভ্রু কুঁচকে তাকায় তার বাবার দিকে।
তারেক নেওয়াজ দুপুর পর ইরফানের নম্বরে ম্যাসেজ করে দিয়েছিল সে কাজে ব্যস্ত আছে, ইরফান যেন আজকে মাইরাকে নিয়ে আসে। ভেবেছিল ইরফান মাইরাকে ঠিক আনবে। কিন্তুু সে বাড়ি ফিরে হতাশ হয়েছে। ইরফান মাইরাকে আনেনি। রাত আটটা বাজতে চলল, অথচ মাইরার কোনো খোঁজ নেই। টেনশনে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম।
ইরফান গম্ভীর গলায় বলে,
"আমাকে কেন আস্ক করছ?"
তারেক নেওয়াজ রেগে বলে,
"ফোন চেক করনি? নাকি জেদ করেই আনতে যাওনি?"
ইরফান বুঝতে পারছে না। প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে,
"ও কোথায়?"
তারেক নেওয়াজ রেগে বলে,
"নেই ও। বললে ও আমার মেয়ে। আমার মেয়ে হলে, সে হিসেবেও তো তোমার একটা দায়িত্ব থাকে, সব গুলে খেয়েছ?
একটু থেমে বলে,
ও তো তোমার বোঝা। তাই আনতে যাওনি তাই না? ভালো করেছ। কলেজ থেকে এখনো ফেরেনি। রাত বাজে ৮ টা। মেয়েটা কোথায় আছে কে জানে! আমার বন্ধুর আমানতের এ কী হাল হলো আমার কাছে এসে!"
ইরফান তার বাবার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ঢোক গিলল বেশ কয়েকবার। এরপর কোনোদিকে না তাকিয়ে সেভাবেই দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৪৫ [তৃতীয়াংশ]
[Page - DrmShohagHoney]
ইরফান দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। বারবার ঢোক গিলছে। চোখজোড়ায় অসহায়ত্ব। সে তো বিকাল থেকে একবারও ফোন খুলে দেখেনি, একবার ফোন চেক করলে জানতে পারতো তার বাবা মাইরাকে আনবে না। কথাটা ভাবতেই রাগে চলন্ত গাড়ির স্টিয়ারিং-এ একটা থাপ্পড় মারে।
আশেপাশে চোখ বুলিয়ে মাইরাকে খোঁজে। গাড়ির স্পিড বাড়ায়। প্রায় অর্ধেক সময়ে মাইরার কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। রাস্তা ফাঁকা। ইরফান দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কলেজ গেইটের সামনে গিয়ে দাঁড়ায়। কেউ নেই তো। ইরফান ফাঁকা কলেজ মাঠটার দিকে কেমন শূণ্য চোখে তাকিয়ে রইল। চোখ দু'টো অসম্ভব লাল। দ্রুত পায়ে এগিয়ে গেল কলেজ গেইটের সামনে। এখানে কি করে থাকবে? এতোক্ষণে কেউ এখানে বসে থাকে? ইরফান ঢোক গিলল। একধ্যানে কিছুক্ষণ সেই অন্ধকারাচ্ছন্ন মাঠটার দিকে চেয়ে থাকে, যেখান দিয়ে আজ সকাল সকাল মাইরা হেঁটে যাচ্ছিল ধীর পায়ে। ইরফান হঠাৎ-ই কেমন করে যেন ডেকে উঠল, 'বার্ডফ্লাওয়ার?'
ইরফানের ভয়েস খুবই ক্ষীণ ছিল। চোখ দু'টো অসম্ভব লাল। হঠাৎ-ই রাগে কলেজের গেইটে একটা লাথি বসায়। আশেপাশে চোখ বুলিয়ে খোঁজে মাইরাকে।
রাস্তায় একেবারে মানুষ নেই এমন নয়। টুকটাক লোকজনের যাতায়াত আছে। একজন লোক এগিয়ে আসে। তিনি ইরফানকে কলেজ গেইটে লাথি দিতে দেখেই মূলত এগিয়ে এসেছে। ইরফান গাড়িতে ওঠার জন্য এগিয়ে যায়। লোকটি ইরফানকে দেখল। দেখে তো ভদ্রই লাগে। আচরণ কেমন পা'গ'লদের মতন লাগলো। পিছু ডেকে বলে,
"এই যে ভাই, কোনো প্রবলেম?"
ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়। এগিয়ে এসে অশান্ত কণ্ঠে বলে,
"ও কোথায়?"
লোকটি অদ্ভুদভাবে তাকায় ইরফানের দিকে। বিব্রতবোধ করে বলে,
"কে?"
ইরফান হঠাৎ-ই লোকটির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে,
"বাসা কোথায়?"
লোকটি থতমত খেয়ে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ইরফানকে স্পষ্ট না দেখা গেলেও মোটামুটি বুঝতে পারলো ইরফানের মুখাবয়ব। ইরফান লোকটিকে চুপ থাকে দেখে লোকটির কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে,
"অ্যান্সার মি, ড্যাম ইট।"
লোকটি ইরফানের ভারী গলায় ভীষণ ভয় পায়। যেভাবে জেরা করছে মনে হচ্ছে সন্ত্রাস নয়তো আইনের লোক। লোকটি ভীত স্বরে আঙুল দিয়ে দেখালো দুটো বাসা পরেই তার বাসা। ইরফান লেকটিকে ধাক্কা দিয়ে বলে,
"যদি ওকে না পাই, আজকেই তোর শেষ রাত।"
কথাটা বলেই গটগট পায়ে তার গাড়িতে উঠে পড়ে। লোকটি যেমন অদ্ভুদচোখে তাকিয়ে দেখল ইরফানকে, তেমনি ভয় পেল। তার আজ শেষ রাত মানে? বাসায় যাওয়া প্রয়োজন। হাতের সিগারেট ছুঁড়ে ফেলে একপ্রকার দৌড় লাগালো। বাসার গেইটে আজ ১০ টা তালা লাগাবে। দরকার পড়লে খাটের তলায় গিয়ে থাকবে। কোনো সন্ত্রাসকে জায়গা দিবে না সে তার বাড়ি।
~
কলেজে মাইরা ফোন নিয়ে যায় না। আর এইটাই মাইরার সবচেয়ে প্রবলেম হয়েছে বোধয়। ফোন না আনার কারণে কাউকে কল করতে পারেনি। সবার নাম্বার ফোনে সেভ আছে। কারে নাম্বার-ই তো মুখস্থ নেই। আর এ কারণেই সে কাউকে কল করে জানাতে পারেনি সে তার এক মেডাম এর বাসায় এসেছে। বাবা এসে যেন নিয়ে যায়। অন্তরা ম্যাম নিজেই রেখে আসতো। কিন্তুু তার কি যেন কাজ পড়ে গিয়েছে। তাকে বাসায় রেখে দ্রুত বেরিয়ে যায়। মাইরাকে বলে গিয়েছে উনি এসে মাইরাকে মাইরার বাড়ি রেখে আসবে। মাইরার বাড়ি এখানে থেকে বেশ অনেকটা দূর। তাই অন্তরা তার কাজ ফেলে মাইরাকে পৌঁছে দিতে পারেনি। তার কাজ শেষ করে মাইরাকে পৌঁছে দিবে বলে বেরিয়ে গিয়েছে।
মাইরা আশেপাশে তাকালো। এই বাড়িতে তেমন কাউকে দেখল না। একজন আধবয়স্ক মহিলা দেখল, যাকে কাজের মহিলা মনে হলো। আর একজন বয়স্ক লোক ছিল। একবার বাইরে বেরিয়েছিল। মাইরার চিন্তা হয়। অনেক রাত হয়েছে তো। আর কখন বাড়ি যাবে? বাবা টেনশন করছে নিশ্চয়ই। সে জানাতেও পারছে না। ইরফানের কথা মাথায় আসলে মুখটা মলিন হয়ে যায়। মনের কোণে প্রশ্ন উঁকি দেয়, উনি কি তাকে নিয়ে টেনশন করবে? তাকে নিয়ে যে এখন খুব কম ভাবে লোকটা।
ভাবনার মাঝেই অন্তরা গেস্ট রুমে প্রবেশ করে। মাইরা অন্তরাকে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অশান্ত কণ্ঠে বলে,
"ম্যাম আপনি কি আমাকে এখন রেখে আসতে পারবেন?"
অন্তরা বাইরে থেকে এসে চেঞ্জ করেনি। মাইরাকে রেখে এসে একবারে চেঞ্জ করবে। মৃদুস্বরে বলে,
"এসো। হাঁটতে পারছো এখন?"
মাইরা মাথা নেড়ে বলে,
"জ্বি ম্যাম।"
অন্তরা মাইরাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। মাইরা এগিয়ে গিয়ে রাস্তার একপাশে সাইড করক রাখা গাড়ির পাশে দাঁড়ায়। অন্তরা তার বাসার কাজের মহিলার সাথে টুকটাক কথা বলছে।
মাইরা এদিক-ওদিক তাকায়। হঠাৎ-ই তার উপর যেন কেউ ঝাঁপিয়ে পড়লো। মাইরা মৃদু চেঁচিয়ে ওঠে। তার হৃদপিণ্ড লাফিয়ে ওঠে। ইরফান শক্ত করে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বডিতে যত শক্তি ছিল সব ঢেলে দিয়ে যেন মাইরাকে তার সাথে চেপে ধরার অদম্য চেষ্টায় নামলো।
মাইরার দম আটকে আসে। মেয়েটা এক চুল পরিমাণ নড়তে পারে না। প্রথমে ভয় পেলেও কয়েক সেকেন্ডেই বুঝেছে এটা ইরফান। ইরফানের শরীরে থাকা পারফিউম এর স্মেল মাইরা চিনতে ভুল করবে কি করে? কিন্তুু মেয়েটা নড়তে না পেরে ভেতরে ভেতরে হাসফাস করে। কাঁপা কণ্ঠে থেমে থেমে বলে,
"ছাড়ুন আমায়।"
ইরফান বোধয় শুনতেই পেল না মাইরার কথা। হাতের বাঁধন আরও শক্ত করল। মাইরার মনে হচ্ছে হাড়গোড় সব ভেঙে যাবে, হাঁপানো কণ্ঠে বলে, "আমায় ছাড়ুন। হায় আল্লাহ!"
ইরফান থেমে থেমে বলে,
"কোথায় ছিলে তুমি? আমি অনেক খুঁজেছি তোমায়।"
মাইরা কেঁপে ওঠে। ইরফানের গলা ভীষণ অদ্ভুদ লাগলো। সবচেয়ে বড় কথা ইরফানের মুখে এরকম কথা আশা করা যায়! ইরফান মাইরাকে আরও নিজের দিকে টানলো। মাইরার মনে হচ্ছে সে ওই কার্টুনের মোটু পাতলুর মতো চ্যাটকা লেগে যাবে নিশ্চিত।
কিছুকক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দু'হাতের মাঝে মাইরার দু'গাল আগলে নিয়ে মাইরার মুখের দিকে তাকায়। অশান্ত কণ্ঠে বলে,
"কোথায় ছিলে তুমি? আর ইউ ওকে? কেউ কিছু করেছে তোমায়? অ্যা'ম হেয়ার, টেল মি! ব্য'থা পেয়েছ কোথাও?"
কথাগুলো বলতে বলতে মাইরার দু'হাত উল্টেপাল্টে দেখে। এরপর মাইরার দু'গালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে,
"টেল মি। আর ইউ ওকে?
মাইরা ইরফানের দিকে বিস্ময় ভরা চাহনিতে তাকায়। ইরফানের চোখ দু'টো দেখে মাইরার নিজেরই চোখ জ্বলে উঠল। ইরফানের দু'চোখে যেন র'ক্ত জমাট বেঁধেছে। মাইরা কিছু বলার আগেই ইরফান আবারও দু'হাতে মাইরাকে শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে। মাইরা বাকহারা হয়ে রইল।
অন্তরা তার কাজের মহিলাকে বিদায় দিয়ে তার গাড়ির দিকে এগিয়ে আসে। কয়েক পা এগোলেই তার পা থমকে যায়। ইরফানের একদম মুখের উপর রোড লাইটের তীব্র আলো আঁচড়ে পড়েছে, ফলস্বরূপ ইরফানকে স্পষ্ট দেখতে পেল অন্তরা। ইরফানের চোখ বন্ধ। অন্তরা চোখ নামিয়ে দেখল মাইরা তার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে। তার শরীর কাঁপছে। অস্ফুটস্বরে আওড়ায়, 'ইরফান?'
ইরফান চোখ মেলে মাইরাকে ছাড়তে নিয়েও ছাড়লো না। দৃষ্টি তার সামনে। ভীষণ পরিচিত ঠেকল মেয়েটাকে। রাস্তার অপর পাশের রোড লাইটের আলো অন্তরার দিকে থাকায় ইরফানের অন্তরাকে চিনতে একটুও কষ্ট হলো না। ভ্রু কুঁচকে সেকেন্ড কয়েক অন্তরার পানে চেয়ে থাকে। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে।
অন্তরা নিজেকে সামলে নিল। এবার পালালো না। এগিয়ে এসে বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে,
"ইরফান তুমি এখানে? মাইরা তোমার কে হয়?"
মাইরা চোখ বড় বড় করে তাকায়। তার ম্যাম ইরফানকে চিনে? ইরফানের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তুু ইরফান ছাড়লো না মাইরাকে। ভ্রু কুঁচকে অন্তরার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে,
"You are a very annoying girl."
অন্তরা ইরফানের কথায় অবাক হলো না। বরং মৃদু হাসলো। তবে চোখ দু'টো খুব ভালো করে মুছে নিল। তবুও বারবার ভিজে যাচ্ছে। অপরাধী চোখে ইরফানের দিকে তাকায়। ইরফানের চোখেমুখে রাগ ফুটে ওঠে।
অন্তরা মাইরার পিঠ এর দিকে তাকালো, যেখানে ইরফানের শক্ত একজোড়া হাতের অবস্থান। শুদ্ধ বলেছিল, ইরফান বাচ্চা মেয়ের সাথে বিয়ে হয়েছে, সেটাও ইরফানের ইচ্ছের বিরুদ্ধে। সেটা কি তবে মাইরা? নাকি মাইরা ইরফানের কোনো বোন? কিন্তুু বোনকে কেউ এভাবে জড়িয়ে ধরে? ইরফান তো বউকে জড়িয়ে ধরার মানুষও নয়। সবচেয়ে বড় কথা মাইরার মতো মানুষকে ইরফান দু'চোখে সহ্যই করতে পারে না। সেখানে এই দৃশ্য টা অন্তরাকে কেমন গোলকধাঁধায় ফেলল যেন।
অন্তরা আবারও কিছু জিজ্ঞেস করতে নিলে তার আগেই ইরফান সময় নষ্ট না করে মাইরাকে ছেড়ে দ্রুত মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা বিচলিত কণ্ঠে বলে,
"কি করছেন?"
মেয়েটা তার ম্যামের সামনে এমন সিচুয়েশনে পড়ে ভীষণ লজ্জায় পড়েছে।
ইরফান মাইরাকে নিয়ে কয়েক পা এগিয়ে গিয়ে তার গাড়ির ড্রাইভিং সিটে আগে সে বসে। এরপর তার কোলে মাইরাকে বসিয়ে দেয়। এরপর শব্দ করে গাড়ির দরজা লাগায়। মাইরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। মেয়েটা বোঝার চেষ্টায়, ইরফান কি করছে।
ইরফান বা হাতে মাইরার কোমড় জড়িয়ে ধরে, ডান হাত বাড়িয়ে মাইরার মুখে লেগে থাকা ঘাম মুছে দেয় যত্নের সহিত। মাইরার মাথার হিজাব খুব সাবধানে খুলে মাথা থেকে নামিয়ে দেয়। গাড়ির গ্লাস তুলে দিয়ে এসি ছেড়ে দেয়।
সব কাজ শেষে মাইরার মুখের দিকে তাকায়। মাইরা ইরফানের দিকেই চেয়ে আছে। দু'জনের চোখাচোখি হয়। ইরফান শক্ত কণ্ঠে বলে,
"এখানে কিভাবে আসলে?"
মাইরা কেঁপে ওঠে। ইরফানের চোখ দেখেই তার ভয় লাগছে। মাইরা কিছু বলার আগেই ইরফান মাইরাকে তার কোল থেকে নামিয়ে সিটে বসিয়ে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে গাড়ির দরজা লাগাতে নিলে মাইরা দ্রুত বলে ওঠে,
"কোথায় যাচ্ছেন?"
ইরফান মাইরার দিকে তাকিয়ে ছোট করে বলে,
"আসছি, ওয়েট।"
এরপর শব্দ করে গাড়ির ডোর আটকে দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান গটগট পায়ে অন্তরার সামনে গিয়ে দাঁড়ায়। অন্তরা ইরফানকে দেখেই চোখ মুছে নিল। লাভের লাভ কিছুই হয় না, বারবার চোখ ভিজে যায় শুধু। নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে,
"ও কি তোমার বোন?"
অন্তরার কথা শেষ হতে না হতেই ইরফান রাগান্বিত স্বরে বলে,
"বউ। বউ হয় আমার। নট বোন। তুমি ওকে এখানে নিয়ে এসেছ, বাট হোয়াই?"
অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বলার ভঙ্গিমায় অন্তরা মেয়েটা ভীষণ অবাক হলো। এভাবে বউ বলে স্বীকার করে নিল? তার মানে ইরফান কি মেয়েটাকে বউ মানে? তার ভীষণ কষ্ট হলো। দমবন্ধ লাগলো। ভেজা চোখজোড়ায় আবারও নতুন জলকণার আবির্ভাব হলো।
অন্তরার চোখের পর্দায় সেদিনের ঘটনা ভেসে ওঠে, যেদিন অন্তরা খুব শখ করে তার ভালোবাসার কথা ইরফানকে বলতে গিয়েছিল। ইরফান মাঠের এক কোণায় বেঞ্চে বসেছিল। সবাই অনেক কথাই বলছিল, তবে ইরফান কেউ কিছু আস্ক করলে হু হা উত্তর করছিল, নয়তো ফোনে মগ্ন ছিল। অন্তরা ইরফানকে গিয়ে একটু সাইডে ডাকে। ইরফান বিরক্তি কণ্ঠে বলেছিল,
"এখানেই বলো। অর আউট।"
অন্তরা অসহায় চোখে তাকায়। ইরফান এমন কেন? ভীষণ কাঠখোট্টা এক মানুষ। ইরফানের বিহেভিয়ার তাদের ফ্রেন্ডসার্কেলের সবাই জানতো, তাই কেউ কিছু মনে করত না। অন্তরাও সেইম। ইরফানের বিরক্তি ভরা কণ্ঠ, এভাবে চলে যেতে বলা গায়ে না মেখে ইরফানকে অনেকবার রিকুয়েস্ট করে। শুদ্ধ ফাইজ ওরাও ইরফানকে ঠেলে পাঠায়। ইরফান চরম বিরক্তি নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়েছিল ঠিকই। তবে মনোযোগ ছিল ফোনে। অন্তরা হতাশ হয়। বুঝল এভাবেই বলতে হবে। অতঃপর গলা ঝেড়ে বলে,
"ইরফান আমার কিছু কথা আছে তোমার সাথে।"
ইরফান ফোনের মাঝে ডুবে। অন্তরার দিকে তাকালো না। গম্ভীর গলায় বলে,
"বলো।"
অন্তরার বিরক্ত লাগে। আফসোস হয়, এই ছেলেকে সে কেন ভালোবাসলো। কেমন অদ্ভুদ! কিছু করার নেই। সে ভালোবাসে ইরফানকে। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে থেমে থেমে বলে,
"ইরফান আমি তোমাকে পছন্দ করি।"
ইরফান কয়েক সেকেন্ড এর জন্য দৃষ্টি ঘোরায়। তবে মাথা উঁচু করল না। ফ্রেন্ডরা একে অপরকে পছন্দ না করলে সেখানে ফ্রেন্ডশিপ হবে কি করে! সেই ভাবনা থেকেই ইরফান আবারও ফোনে মগ্ন হয়ে গম্ভীর গলায় বলে,
"ওকে। অাই লাইক ইউ ঠু।"
অন্তরা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। উত্তেজনায় কথা বেরোয় না মুখ থেকে। হঠাৎ-ই শব্দ করে থেমে থেমে বলে ওঠে,
"ইরফান তুমি সত্যিই আমাকে...
মেয়েটা আর বলতেই পারছে না উত্তেজনায়। যা আশা করেনি, তা না চাইতেই পেয়ে যাওয়ার যে ব্যাপার, অন্তরার ঠিক সেই অনুভূতি হচ্ছে। ইরফান অন্তরার অদ্ভুদ কণ্ঠে ফোন থেকে চোখ তুলে তাকায়। অন্তরার দৃষ্টি দেখে ভ্রু কুঁচকে বলে,
"হোয়াট?"
অন্তরা নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে,
"তুমি সত্যিই আমাকে পছন্দ কর ইরফান? কবে থেকে পছন্দ কর?"
ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে অন্তরার দিকে। এরপর চোখ নামিয়ে আবারও ফোনে দৃষ্টি দেয়। অন্তরা হেসে বলে,
"তুমি আমাকে কবে বিয়ে করবে ইরফান?"
ইরফান বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। রেগে বলে,
"হোয়াট ননসেন্স!"
অন্তরা হেসে বলে,
"তুমিই তো বললে তুমি আমাকে পছন্দ কর। বিয়ে করবে না আমাকে?"
ইরফান বাকহারা হয়ে তাকিয়ে আছে অন্তরার দিকে। মেজাজ তিড়বিড় করে বাড়তে লাগলো। দাঁতে দাঁত চেপে বলে,
"You are my good friend. I like you for that. Nothing else."
অন্তরার মুখ চুপসে যায়। এতোক্ষণের উৎফুল্লতা সব ফুস হয়ে যায়। মন খারাপ হয়ে যায় অন্তরার। তবে খুব বেশি মন খারাপ হয়নি। সে জানতোই ইরফান এমন কিছু বলবে। ইরফান সামান্য একটা কথা বললেই যা রিয়েকশন দেয়, ইরফানকে মানাতে তার কাঠখড় পোড়াতে হবে খুব, সে জানে। অতঃপর আমতা আমতা করে বলে,
"ইরফান আমি তোমাকে অনেক ভালোবাসি। একটু বোঝার চেষ্টা কর।"
ইরফান বিরক্ত হয়ে উল্টে ঘুরে জায়গাটা প্রস্থান করতে এগোতে নিলে অন্তরা তার দু'হাতে ইরফানেরর হাত টেনে ধরে। ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে বলে,
"হাত ছাড়ো।"
অন্তরা ছাড়লো না। ইরফান তো একটু আধটু এমন বলবেই। তাই বলে কি সে ছেড়ে দিবে?
তাদের ফ্রেন্ডসার্কেলে তিনজন মেয়ে ফ্রেন্ড আছে। তবে কেউ কখনো মজা করেও ইরফানকে টাচ করার সাহস পায়নি। অথচ আজ অন্তরা ভালোবাসার তাগিদে সব ভুলে অসাধ্য সাধন করতে নেমেছে যেন।
ইরফান তার হাতের দিকে একবার তাকালো। যে হাত অন্তরা ধরে আছে।।রাগে চোখ দু'টো যেন জ্বলে উঠল। অন্তরা অসহায় কণ্ঠে বলে,
"ইরফান প্লিজ আমাকে বিয়ে কর। আমি তোমাকে...
কথাটা আর শেষ করতে পারেনি অন্তরা। ইরফান ঝাড়া মেরে তার হাত সরিয়ে নিয়ে রাগে অন্তরার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা কয়েক পা পিছিয়ে যায়। বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। কিছুটা দূরেই শুদ্ধ, ফাইজ সহ তাদের সব ফ্রেন্ডরা বসা ছিল। অন্তরাকে ইরফানের হাতে থাপ্পড় খেতে দেখে তারা অবাক হয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে বলে,
"ইরফান কি হয়েছে? ওকে মারলি কেন?"
ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে চোয়াল শক্ত করে বলে,
"আর একবার আমার সামনে একে দেখলে, আনলিমিটেড থাপ্পড় দিয়ে বে'য়া'দ'বি ছাড়িয়ে দিব।"
ইরফানের কথায় সবাই বিস্ময় দৃষ্টিতে একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার অন্তরার দিকে তাকায়। অন্তরা চোখ বুজে নেয়। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ কিছু বলতে চাইলে তার আগেই ইরফান গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে।
এরপর প্রায় এক সপ্তাহ অন্তরা আর ভার্সিটি আসেনি। ইরফান একদমই নির্লিপ্ত ছিল যেন কিছুই হয়নি। এক সপ্তাহ পর অন্তরা ভার্সিটি এসে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফান অন্তরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। অন্তরা ভেজা চোখে কান্নামাখা গলায় বলে,
"ইরফান, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। তুমি তো কাউকে পছন্দ কর না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ভালোবাসি।"
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"But I have no feelings for you."
অন্তরা হঠাৎ-ই কান্নামাখা গলায় তেজি কণ্ঠে বলে,
"কেন নেই ফিলিংস? আমি তোমার জন্য এতো কাঁদছি, তবুও তোমার একটুও মায়া হয়না? কি করলে ফিলিংস আসবে? ছেলেরা তো দেহের পা'গ'ল হয়। তোমার লাগলে বলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি। তবুও আমায় মেনে না....."
ইরফান এক সেকেন্ডও সময় ব্যয় না করে অন্তরার গালে শক্তপোক্ত এক থাপ্পড় মেরে দেয়। অন্তরা নিরবে অশ্রু বিসর্জন দেয়।
ইরফান জ্বলন্ত চোখে অন্তরার দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলে,
"তোদের মতো মেয়েদের উপর ইরফান নেওয়াজ থুতু ফেলতেও হাজার বার ভাবে।"
শুদ্ধ দূর থেকে ইরফানকে এতো রাগতে দেখে একপ্রকার দৌড়ে এসে বলে,
"ইরফান কি হয়েছে? অন্তরা কি হয়েছে?"
ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে,
"She is a naughty girl."
কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায় না। উল্টো ঘুরে যেতে যেতে রাগান্বিত স্বরে বলে,
"এইসব ফালতু ইমোশন নিয়ে আর একবার আমার সামনে আসলে এর ফল ভালো হবে না।"
শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের প্রস্থান দেখল।
সেদিন অন্তরা শুদ্ধর কাছে বসে অনেক কেঁদেছিল, সে ইরফানকে ছাড়া কিছু ভাবতে পারে না, শুদ্ধ যেন তার ভাইকে বোঝায়।
শুদ্ধ প্রথম প্রথম অন্তরার অবস্থা দেখে ইরফানকে বোঝানোর ট্রাই করেছে। উল্টে সেও দু'চারটে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। বুঝে গিয়েছে এসব সম্ভব নয়। উপায় না পেয়ে তারা সব ফ্রেন্ড রা অন্তরাকেই মুভ অন করানোর ট্রাই করে, বেচারি চুপচাপ শুনতো। দিন শেষে যেই লাউ সেই কদু হয়ে অন্তরা এখনো সিঙ্গেল।
~
ইরফানের কথায় অন্তরার ধ্যান ভাঙে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে,
"যদি আমার ওয়াইফ এর গায়ে একটা আঁচড়ও লাগে তোমার দ্বারা। আই সোয়ার, দুনিয়াতেই তোমাকে মিনি জা'হা'ন্না'ম থেকে ঘুরিয়ে আনবো।"
অন্তরা কেঁপে ওঠে ইরফানের কথায়। সাথে বিস্ময় চোখে তাকায়। ইরফান কথাটা কেন বললো সে বুঝেছে। ভার্সিটিতে একটা মেয়ে ইরফানের সাথে টুকটাক কথা বলতো। অন্তরা ভেবেছিল ইরফান সে মেয়েকে পছন্দ করে বলে তাকে মানছে না। এজন্য সে সেই মেয়েটাকে অনেক বাজে কথা শুনিয়েছিল, সাথে থাপ্পড়ও মে'রে'ছিল। এই কথা ইরফানের কানে গিয়েছিল তবে ইরফান এ ব্যাপারে নির্লিপ্ত ছিল। কিন্তুু আজ ইরফান সেই সেইম কাজ মাইরার ক্ষেত্রে অন্তরার প্রতি এমন মনোভাব থেকে এই কথাটা বললো। অন্তরা সেই কাজের জন্য আবারও যেমনি অনুতপ্ত হলো, তেমনি মাইরার প্রতি ইরফানের এতোটা কনসার্ন দেখে ভীষণ অবাক হলো। ঢোক গিলে বলে,
"তোমার ওয়াইফকে আমি হেল্প করেছি। ক্ষ'তি করিনি।"
ইরফান গম্ভীর গলায় বলে,
"I don't believe you."
অন্তরার খারাপ লাগলো। ইরফানের চোখ অসম্ভব লাল দেখে অন্তরা চিন্তিত কণ্ঠে বলে,
"তুমি কি অসুস্থ ইরফান? এখানেই আমার বাসা। তুমি চাইলে রেস্ট নিতে পারো।"
ইরফানের চোখ জ্বলে উঠল যেন। দাঁতে দাঁত চেপে বলে,
"নো নিড।"
অন্তরা মাথা নিচু করে নিল। খুব বুঝলো ইরফানের প্রতি সে কনসার্ন দেখিয়েছে বলে ইরফান আরও এক ধাপ রেগে গিয়েছে। অন্তরার ভীষণ খারাপ লাগে। সে তো ইরফানকে বলেনি তাকে ভালোবাসুক। সে যদি ভুল করেও তার অনুভূতি প্রকাশ করে ফেলে, ইরফান প্রচণ্ড রেগে যায়।
ইরফান দু'হাত হাত প্যান্টের পকেটে গুঁজে দাঁড়ালো। অন্তরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে,
"ভার্সিটি গিয়েছিলে আজ, হিসাব অনুযায়ী তোমার থাপ্পড় পাওনা ছিল, বাট ডিসিশন চেঞ্জ করলাম। থাপ্পড় হোক বা আদর সবকিছুর অধিকার যাস্ট আমার ওয়াইফ এর।"
অন্তরার চোখের কোণে পানি চিকচিক করছে। ইরফান একটু থেমে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে,
"ইউ নো? হু অ্যা'ম আই?"
অন্তরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু একটা ভেবে ঘাড় বাঁকিয়ে তার গাড়ির দিকে তাকালে দেখল মাইরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তাদের দিকে। ইরফান বিরক্ত হলো। একে গাড়িতে বসিয়ে রেখে এসেছে, এই স্টুপিট গার্ল বেরিয়ে এসেছে। ঘাড় ঘুরিয়ে অন্তরার দিকে চেয়ে চোখের ইশারায় মাইরাকে দেখিয়ে বলে,
"অ্যা'ম হার পার্সোনাল প্রোপার্টি।"
অন্তরা অবাকের উপর অবাক হয়। মাইরার দিকে তাকায় অন্তরা। মেয়েটা চোখে পরার মতো সুন্দর। কিন্তুু ইরফানের কাছে এসব ম্যাটার করে না অন্তরা জানে। অন্তরার তবুও ইচ্ছে করল ইরফানকে অপমান করতে দু'টো কথা শোনাতে। তার আগেই ইরফান শক্ত কণ্ঠে বলে,
"আমার পার্সোনাল প্রোপার্টি অর আমার ওয়াইফ এর পার্সোনাল প্রোপার্টি,, যেখানেই কেউ নজর দিবে, তার চোখ দু'টো তুলতে আমি যাস্ট একবারও ভাববো না।"
অন্তরা চোখ বুজে নেয়। ইরফানের দিকে নজর দেয়ায়, তাকে হুঁশিয়ার করছে। অন্তরার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমার মন দিয়ে আমি যাকে ইচ্ছা ভালোবাসবো, তুমি চোখ তুলে নেয়ার কে? কিন্তুু মুখ দিয়ে কথাগুলো বের করতে পারে না। উল্টো নিজেকে সামলে বলে,
"আমি তোমাকে ভালোবাসি না ইরফান।"
ইরফান গম্ভীর গলায় বলে,
"গুড।"
কথাটা বলে ইরফান উল্টো ঘুরে যেতে নিলে অন্তরা বলে ওঠে,
"মাইরা তোমার অপজিট ক্যারেক্টারের। মাইরার মতো মেয়েকে তুমি ভীষণ অপছন্দ কর। আমি ঠিক বললাম তো ইরফান?"
ইরফানের পা থেমে যায়। রাস্তার অপজিটে দাঁড়ানো মাইরার পানে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় মাইরা বোকা বোকা কৌতুহলী চোখজোড়া খুব সূক্ষ্ম চোখে ইরফান পরোখ করে। হলদেটে আলোর কিছুটা মাইরার বাম গাল দখল করে নিয়েছে। ইরফান মাইরার মুখপানে দৃষ্টি নিবদ্ধ রেখে সূক্ষ্ম হেসে উত্তর দেয়,
"You are right. I don't like her. But she is my deepest feeling."
অন্তরার চোখে এতোকক্ষোণের জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফানের লাস্ট কথাটা তীরের ন্যায় বুকে বিঁধল। ভার্সিটিতে থাকতে এতো এতো কেঁদেও দিনশেষে অন্তরা শুনেছে, তার প্রতি ইরফানের কোনো অনুভূতি নেই,, সেই একই কথা উল্টে গিয়ে পজিটিভ হয়ে গেল অন্য এক নারীর জন্য। এটাই বুঝি ভাগ্য? সে কি করলে ইরফানকে পেত? সে শান্তশিষ্ট। ইরফান এমন মেয়েকেই পছন্দ করে। আর মাইরা মেয়েটা ভীষণ দূরন্ত, যে ক্যারেক্টার ইরফানের ভীষণ অপছন্দের। কি লাভ পছন্দের তালিকায় থেকে, যদি না হৃদয়ে ঠাই না পাওয়া যায়!
ইরফান কথাটা বলেই গটগট পায়ে মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। মাইরা অভিমানী চোখে ইরফানের দিকে তাকিয়ে। ইরফান কিছু বললো না। দু'হাতের আঁজলায় মাইরার মুখটা নেয়। মাইরাকে ডান দিকে একটু সরিয়ে নিয়ে এসে মাইরার ঠোঁটজোড়ায় ছোট্ট একটা চুমু আঁকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এটা রাস্তা। মাঝেমাঝে টুকটাক মানুষ যাতায়াত করছে। সবচেয়ে বড় কথা এখানে মাইরার ম্যাম দাঁড়িয়ে আছে। মাইরার ল'জ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করল।
অন্তরা ইরফানের এমন কান্ড দেখে চোখ সরিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। সেখানে আর দাঁড়ালো না। খুব ভালোই বুঝল, সে মাইরাকে ইরফানের অপছন্দের তালিকায় রাখার প্রশ্ন তুলেছিল বলে ইরফান মাইরাকে নিয়ে স্বীকারোক্তির পাশাপাশি কাজেও অ্যান্সার দিয়ে দিল।
অন্তরার চোখের বাঁধ ভেঙেছে। দ্রুত পা চালালো তার বাড়ির দিকে। তার ভাগ্য টা এমন না হলেও পারতো!
মাইরা ইরফানের দিকে রেগে তাকায়। অ'স'ভ্য লোক একটা। ইরফান ভাবলেশহীন। বা হাতে মাইরাকে উঁচু করে ধরে গাড়িতে গিয়ে বসে। এবারেও ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। মাইরার মনে ভীষণ অভিমান। লোকটা তাকে ইচ্ছে করেই নিতে আসে না কবে থেকে। যদি আসতো! তবে কি এমন হতো!
ইরফান কোল থেকে নেমে পাশের সিটে যেতে চায়। ইরফান মাইরাকে তার সাথে চেপে ধরে গম্ভীর গলায় বলে,
"হোয়াট হ্যাপেন্ড?"
মাইরা মোচড়ামুচড়ি করতে করতে বলে,
"ছাড়ুন আমায়। আমায় তো ভুলেই গেছেন আপনি। এখন কেন এসেছেন?"
ইরফান মাইরার পিঠ তার বুকে লাগিয়ে বসায়। এরপর মাইরার কাঁধে থুতনি রাখে। দু'হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ণ হেসে মৃদুস্বরে বলে,
"স্টুপিট, বড় হও। নয়তো আরও ভুলে যাবো।"
কথাটা বলে গাড়ির ভেতরের লাইট অফ করে দেয়। বা হাতে মাইরার মাথার উপর থাকা হিজাব নামিয়ে দেয়। ডান পাশের কাঁধ থেকে হিজাব নামিয়ে দেয়। দৃষ্টি সামনে, ডান হাতে স্টিয়ারিং ঘোরায়। এরপর বা হাতে মাইরার পেট বরাবর হাত রেখে ঘাড় বাঁকিয়ে মাইরার গলার ভাঁজে মুখ গুঁজে শব্দ করে একটা চুমু খায়। এরপর দৃষ্টি রাখে রাস্তার পানে। মাইরা কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা খায়। মেয়েটা বুঝতেই পারেনি। জমে গিয়ে চুপটি করে বসে থাকে। ইরফান আবারও মাইরার কাঁধে তার থুতনি ঠেকিয়ক দু'হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদুস্বরে বলে,
"আর কখনো অপরিচিত কারো সাথে একা কোথাও যাবে না। আন্ডারস্ট্যান্ড?"
মাইরা মিনমিন করে জিজ্ঞেস করে,
"অন্তরা ম্যামকে আপনি কিভাবে চিনেন?"
ইরফান গম্ভীর গলায় বলে,
"ডোন্ট নো।"
মাইরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে,
"আপনি বলছেন না কেন আমাকে?"
ইরফান গাড়ি সাইড করে। এরপর দু'হাতে মাইরাকে তার দিকে টেনে নিয়ে বলে,
"ফালতু কোয়শ্চন এর অ্যান্সার করি না আমি। কেন গিয়েছিলে ওখানে?"
মাইরা উত্তর করে না। এই লোক তার কোয়শ্চন এর অ্যান্সার দেয় না। সেও দিবে না। মাথা নিচু করে মুখ বাঁকায়। ইরফান ভ্রু কুঁচকে বলে,
"কিছু আস্ক করেছি!"
মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে,
"আপনি আমাকে বলেননি। আমিও বলব না।"
কথাটা বলে ইরফানের কোল থেকে উঠতে চায়। ইরফান মাইরার হাত টেনে গম্ভীর গলায় বলে,
"She was my friend."
মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার গালে হাত ডুবিয়ে মাইরার ঠোঁটজোড়ায় দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে,
"I want feedback. You know? I am very thirsty."
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৪৬
[Page - DrmShohagHoney]
আবছা অন্ধকার-আবছা আলোর সমন্বয়ে ইরফান আর মাইরা একে অপরকে ঝাপসা দেখল। ইরফানের দৃষ্টিতে মাইরা তার লাজুক চোখজোড়া নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসলো। মাইরা নড়াচড়া করল না, বরং ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দু'হাতে ইরফানের বুকের কাছের শার্ট আঁকড়ে ধরে ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে হঠাৎ-ই ফুঁপিয়ে উঠল। ইরফান বিচলিত হয়। মাইরার মাথা উঠাতে চায়। মাইরা মাথা উঠায় না। ইরফান বিচলিত কণ্ঠে বলে,
"হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? ডোন্ট ক্রাই। কিছু করছি না।"
কথাটা বলে ডান হাতে মাইরার গাল স্পর্শ করে। চুলগুলো খুলে গিয়েছে। মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। দু'হাতে ইরফানকে জড়িয়ে ধরল। এরপর চোখ বুজল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল মাইরাকে। গালের সাথে পানি লেপ্টে রয়েছে। ইরফান ডান হাতে মাইরার ভেজা গাল মুছে দেয়। দ্বিতীয়বার ইরফান হাত বাড়ালে মাইরা বা হাতে ইরফানের হাত ঝাড়া দেয়। ইরফান তব্দা খেয়ে যায়। চোখ নামিয়ে বলে,
"স্টুপিট, কি প্রবলেম?"
মাইরা ইরফানকে ওভাবেই ধরে রাখল। ইরফানের বুক থেকে মাথা উঠালো না। মাথাটা একটুখানি উঁচিয়ে কান্নামাখা গলায় বলে,
"আপনি হার্টলেস। দু'দিন পর পর আমাকে ভুলে যান। পা'ষা'ণ লোক।"
ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মাইরার কথা শুনলো। মাইরার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মাইরা চোখ বুজে ইরফানের বুকে মুখ গুঁজল। ইরফান মাইরাকে টেনে মাইরাকে তার মুখোমুখি করে ঠাণ্ডা গলায় বলে,
"কান্নার কারণ এটাই?"
মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকে এভোয়েড করে বলে সে কাঁদছে, ইরফান ব্যাপারটা ধরতে পেরেছে বুঝতে পেরেই মাইরা দ্রুত চোখ খিঁচিয়ে নিয়ে বলে,
"আমি বাড়ি যাবো।"
ইরফান গম্ভীর মুখে মাইরার মুখপানে চেয়ে রইল খানিক। কানের পিঠ পেরিয়ে মাইরার চুলের ভাঁজে চার আঙুল চালিয়ে ঠোঁট বাঁকায় সামান্য। বা হাতে মাইরাকে তার দিকে আরেকটু টেনে নিয়ে মৃদুস্বরে বলে,
"You are really a stupid girl. That's why I don't like you."
ইরফানের কথাটা শুনেই মাইরা চোখ মেলে তাকায়। ইরফান মাইরার দিকেই চেয়ে। মাইরা ফোঁসফোঁস করতে করতে একদম ইরফানের মতো করে বলে,
"I hate you mr."
ইরফানের চোয়াল ঝুলে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার পানে। মাইরা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে মিটিমিটি হাসলো ইরফানের রিয়েকশন দেখে। কিন্তুু সে ইরফানকে জড়িয়ে ধরেছে খেয়াল করতেই ভীষণ লজ্জা পেল। ধীরে ধীরে ইরফানকে ছেড়ে মাথা নিচু করেই পাশের সিটে বসতে চায়, এজন্য একটু সরতে নিলেই ইরফান মাইরার ডান হাতে এক টান দিয়ে নিয়ে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা হতভম্ব। ইরফান মাইরার গলায় তার ডান হাত আলতো হাতে স্লাইড করতে থাকে, বা হাতের মুঠোয় মাইরার দু'হাত আঁকড়ে ধরে।
বেশ কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান মাইরার দু'হাত ছেড়ে খোলা চুলগুলো গলার সামনে থেকে সরিয়ে পিছন দিকে নিয়ে রাখে। ডান হাতে মাইরার মুখ উঁচু করে। মাইরা চোখ বুজে নিয়েছে। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো বোধয়। দু'হাতে মাইরার পিঠ আগলে নিয়ে মেয়েটার গলার ভাঁজে মুখ নিয়ে লম্বা শ্বাস টেনে নেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান ওভাবেই ঠাণ্ডা গলায় বলে,
"স্টুপিট গার্ল, হেইট কে লাভ এ কনভার্ট করে নিব, ডোন্ট ওয়ারি।"
~~
শুদ্ধ খাবার টেবিলে বসে কারো সাথে ফোনে কথা বলছিল। তৃণা বেগম সামিয়াকে বললেন শুদ্ধকে খাবার বেড়ে দিতে। সামিয়া মাথা নাড়িয়ে বলে,
"তুমি দাও তৃণা আম্মা।"
তৃণা বেগম বিরক্ত হয়ে বলে,
"কি সমস্যা তোর? দু'দিন পর ওর ঘরে গিয়ে বসে থাকবি। এখন দু'মিনিটের জন্য সামনে যেতে পারিস না? যা খেতে দে আমার ছেলেকে। অপেক্ষা করছে। আমার শরীর টা ভালো লাগছে না।"
সামিয়া ঢোক গিলল। মেয়েটা ভীষণ নাজুক স্বভাবের। তৃণা বেগম তার ঘরের দিকে যেতে যেতে বলেন,
"খাবার দে যা। আর একবার দোনোমনা করলে থাপ্পড় খাবি।"
তৃণা বেগমের শাসনে মেয়েটি চুপসে যায়। আড়চোখে একবার শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ হাসতে হাসতে কারো সাথে কথা বলছে। মাথা নিচু তার। তবে একটু পর পর গা দুলিয়ে হাসছে। সামিয়া বেশ কিছুক্ষণ শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধর কিছু কথা কানে আসে।
"ওই নানা না প্লিজ!"
কথাটা শুনেই সামিয়া ফিক করে হেসে দিল। শুদ্ধ হাসির শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। সামিয়াকে তার দিকে চেয়ে হাসতে দেখে ভ্রু কুঁচকে নিল। এরপর চোখ সরিয়ে আবারও কথা বলায় ব্যস্ত হয়। শুদ্ধ তাকানোর সাথে সাথেই সামিয়া চোখ সরিয়ে নিয়েছিল। মেয়েটি লজ্জা পেয়েছে।
শুদ্ধর কথা বলা শেষ করে গা টানা দিয়ে তার মাকে ডাকলে সামিয়া এগিয়ে এসে বলে,
"আপনার আম্মা আমাকে খাবার দিতে বলেছে। তার শরীর ভালো না।"
শুদ্ধ সামিয়ার দিকে একবার তাকালো। এরপর কিছু না বলেই চেয়ার থেকে উঠে তার মায়ের ঘরে যায়। সামিয়া বোকা চোখে শুদ্ধর প্রস্থান দেখল। তৃণা বেগম ওই কথাটা যে কথার কথা তাকে বলেছিল, যেন সে শুদ্ধকে খেতে দেয়। এটা সামিয়া বুঝেছিল। কিন্তুু মুখ ফসকে শুদ্ধকে বলে দিয়েছে।
শুদ্ধ তার মায়ের পাশে বসে জিজ্ঞেস করে,
"মা কি হয়েছে তোমার?"
তৃণা বেগম ছেলের কণ্ঠে চোখ মেলে তাকায়। ছেলের চিন্তিত মুখখানা দেখে বলেন,
"কিছু হয়নি তো আমার। তোর কি হয়েছে?"
শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে,
"ওই মেয়েটা যে বললো তুমি অসুস্থ।"
তৃণা বেগম কপাল চাপড়ালেন। এই সামিয়াকে নিয়ে আর পারে না। শুদ্ধর মুখে হাত বুলিয়ে বলে,
"আমার কিছু হয়নি বাবা। ঘুম পেয়েছে আমার। তুই খেয়ে নে। দুপুরেও তো বাইরে কি খাস না খাস।"
শুদ্ধ তার মাকে দেখে বুঝলো, আসলেই তার মা সুস্থ। তাই আর কথা না বাড়িয়ে ঘরের লাইট নিভিয়ে দরজা ভিড়িয়ে বাইরে চলে গেল।
শুদ্ধ সামিয়ার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে,
"আমার মায়ের অসুস্থতা নিয়ে মশকরা করছ? আর একদিন এমন দেখলে থাপড়ে বয়রা বানিয়ে দিব বলে দিলাম।"
সামিয়া মাথা নিচু করে রাখে। সে তো মিথ্যে বলেনি। কিন্তুু তৃণা বেগমের বলা কথাটা মিথ্যে জেনেও ভুল করে শুদ্ধকে বলে ফেলেছে। মিনমিন করে বলে,
"জ্বি, দুঃখিত!"
শুদ্ধ নিজে নিজেই টেবিলের উপর রাখা খাবার তার প্লেটে বেড়ে নেয়। সামিয়া এগিয়ে এসে বলে,
"আপনি বসুন। আমি দিচ্ছি।"
শুদ্ধ বিরক্ত হলো। ইদানিং মেয়েটাকে তার আশেপাশে বেশি দেখে, যেটাতে সে খুবই আনইজি ফিল করে। কোনো উত্তরই করল না। সামিয়া এক পাশে দু'হাত একসাথে জমা করে দাঁড়িয়ে রইল। শুদ্ধ তার মতো চুপচাপ খেয়ে বেসিনে হাত ধুয়ে নিল। এরপর কোনোদিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে নিলে কোনো কিছুর শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়ে। পিছু ফিরে দু'পা এগিয়ে আসলে দেখল সামিয়া মাটিতে বসে আছে। শুদ্ধ অদ্ভুদভাবে তাকায়। শব্দ পেয়েছে মানে পড়ে গিয়েছে। এতো বড় মেয়ে পড়লো কেমনে? সামিয়া ওঠার চেষ্টা করছে, বেচারি যেমন লজ্জা পেয়েছে তেমনি কোমড়ে ব্য'থা পেয়েছে।
শুদ্ধ এগিয়ে এগিয়ে গিয়ে কিছু দেখে জিভেয় কা'ম'ড় দিল। সে যখন ফোন কথা বলছিল তখন ধান্দায় কখনো গ্লাস থেকে পানি ফেলছিল, কখনো ছিটিয়ে দিচ্ছিল। বুঝলো এ মেয়ে তার ফেলা পানিতে পিছলা খেয়ে পড়েছে। শুদ্ধর হাসি পেল। নিজেকে না দমিয়ে শব্দ করে হেসে ফেলল। সামিয়া লজ্জায় চোখমুখ খিঁচিয়ে নেয়।
শুদ্ধ একটু পর নিজেকে দমিয়ে নিল। এভাবে হাস ঠিক নয়। কিন্তুু এতো ঠিক ভুল মনে থাকে না-কি! মেয়েটা উঠতে পারছে না দেখে সামিয়াকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েও দ্রুত হাত সরিয়ে আনলো। আয় হায় করছিল টা কি? তার ফারাহ পাখির সম্পদ অন্য কেউ ছুঁয়ে দিলে তার-ই তো বুক ফাটে। সামিয়া শুদ্ধর হাত বাড়ানো চোখে পড়েছিল, সাথে সাথে গুটিয়ে নিতে দেখে মেয়েটা অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ তার মায়ের ঘরের দিকে একটু এগিয়ে গিয়ে বলে,
"ওগো আমার সুস্থ মা, বেরিয়ে এসো। তোমার মেহমান পড়ে গিয়েছে। এসো এসো।"
সামিয়া অবাক হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ তার মাকে বেরিয়ে আসতে দেখে তার ঘরের দিকে চলে যায়। তৃণা বেগম ঘর থেকে বেরিয়ে সামিয়াকে মেঝেতে দেখে দ্রুত এগিয়ে গেলেন। শুদ্ধর কানে আসলো মায়ের কথা,
"পড়লি কিভাবে? দেখে চলবি না?"
শুদ্ধ হাসলো। তার মা তে জানে না, তার মহান ছেলের জন্য বেচারি মেহমান ঠাস হয়ে গিয়েছে। ভাবনার মাঝেই শুদ্ধর ফোনে কল আসে। অন্তরার নাম্বার দেখে শুদ্ধ ভ্রু কোঁচকালো। বেশি না ভেবে কল রিসিভ করে। কিছু বলার আগেই ওপাশ থেকে অন্তরা ভাঙা গলায় বলে,
"শুদ্ধ একটু দেখা করতে পারবি?"
শুদ্ধ ভ্রু কুঁচকে বলে,
"কোন সুখে? রাত বাজে নয়টা। বাইরে গেলে একমাত্র আমার বউয়ের জন্যই যাবো। নয়তো নেভার।"
অন্তরা ভ্রু কুঁচকে বলে,
"ফাইজের বোন তো এক সরল সোজা, কি সুন্দর একটা মেয়ে। তোর মতো বাদরের গলায় ফারাহ মুক্তো টা কেন ঝুলতে চাইছে বুঝলাম না।"
শুদ্ধ ইনোসেন্ট মুখ করে বলে,
"কিহ! ফারাহ মুক্তো! ইম্পসিবল। ও সাক্ষাৎ ডাইনি আমার সেকেন্ড মা। আমায় মারাত্মক জ্বালায়, কই একটু বিয়ের আগে থেকে স্বামীর সেবা করার প্রাকটিস করবে, তা না করে শুধু ডাইনিদের মতো দেমাগ দেখায়। বিয়ে না করতেই জীবন আমার ত্যানাত্যানা, ফ্যানাফ্যানা সব করে দিচ্ছে ইয়ার।"
অন্তরা এতো দুঃখের মাঝেও হেসে ফেলল শুদ্ধর কথায়। অতঃপর বলে,
"ভাই আমি একটু দুঃখ প্রকাশ করতে কল করলাম। তুই আমারে হাসিয়েই মারবি না-কি! তুই সবার জীবন ত্যানাত্যানা করে দিয়ে এসব বলছিস! লাইক সিরিয়াসলি!"
শুদ্ধ নিজেও একটু হাসলো। একটু পরেই মুখটা ইনোসেন্ট বানিয়ে বলে,
"আমি নিষ্পাপ বাচ্চা।"
"হ্যাঁ খুব। এতো নিষ্পাপ বাচ্চা যে পাঁচ বছরের বাচ্চাও তোকে দেখে আফসোস করবে, তারা এতো ছোট হয়েও আমাদের শুদ্ধর মতো নিষ্পাপ হতে পারলো না কেন!"
শুদ্ধ ভোতা মুখ করে রাখলো। অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলে,
"ইরফানের সাথে দেখা হয়েছিল।"
শুদ্ধ সাথে সাথে বলে ওঠে,
"খাইছেরে! কয়টা থাপ্পড় খেলি? আমি যদিও ভার্সিটিতে একটু ট্রাই করলাম তোকে থাপ্পড় খাওয়ানোর। তুই তো পালালি। যাক এখন তো খেয়েছিস। বলছি, ভালো মতো খেতে পেরেছিস তো? পেট ভরেছে?"
অন্তরা বিরক্ত হলো। শুদ্ধ হাসলো। অতঃপর এসব রেখে সিরিয়াস হয়ে বলে,
"কাহিনী বল।"
মাইরাকে নিয়ে বলা ইরফানের কথাগুলো ভেবে অন্তরার চোখজোড়া ভিজে উঠল। তাকে দেখিয়ে ইরফানের মাইরাকে চুমু খাওয়ার ব্যাপারটা চোখে ভাসতেই অন্তরার কেমন দমবন্ধ লাগলো। একটু চুপ থেকে নাক টেনে বলে,
"তোর ভাইয়ের কি একটুও দয়ামায়া নেই শুদ্ধ? এতোদিন ভাবতাম মন-ই নেই। কিন্তুু বউকে নিয়ে যে সিরিয়াস, এখন বুঝলাম মন আছে। কিন্তুু অন্যরা কি মানুষ না? তোর ভাই এতো আয়োজন করে মানুষকে কষ্ট দেয় কেন বল তো?"
শুদ্ধ চুপ করে শুনলো। কোনো উত্তর করল না। এসব তো নতুন নয়। অন্তরা আবারও বলে,
"অামি তো বলছি না তোর ভাইকে, তাকে আমাকেই ভালোবাসতে হবে। আমি কাকে ভালোবাসবো না বাসবো, সেসব তোর ভাই কেন ঠিক করবে?"
শুদ্ধ এবারেও কিছু বললো না। মুখ টা মলিন তার। সে কি করবে? তার হাতে তো কিছু নেই। অন্তরা ডান হাতে চোখের পানি মুছে বলে,
"আমার ওই মাইরাকে ক্ষু'ণ করতে ইচ্ছে করছে শুদ্ধ। আমি এতোদিন ভাবতাম ইরফান হয়তো আমাকে না মানলেও কাউকে ভালোবাসবেনা। এটা ভেবে একটু হলেও শান্তি পেতাম যে ও আমার না হলেও অন্য কারোর ও তো না।
কিন্তুু ও কীভাবে কাউকে নিয়ে এতো ডেস্পারেট হতে পারে? ওকে মাইরাকে নিয়ে এতো ডেস্পারেট হতে দেখে আমার দমবন্ধ লাগছে। মেয়েটা আমার ছোট বোনের চেয়েও অনেক ছোট। কিন্তুুু আমি ওকে সহ্য করতে পারছি না।"
শুদ্ধ ভ্রু কুঁচকে বলে,
"ভার্সিটির কিছু এখানে রিপিট করিস না। তোর সব ইচ্ছে মনেই চেপে রাখ। ইরফান মাইরার ব্যাপারে ভীষণ সিরিয়াস। আর ও কেমন সেটা তোকে নতুন করে চেনাতে হবে না আমার।
এসব রেখে একটা ঘুমের ওষুধ খেয়ে কড়া ঘুম দে।"
অন্তরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে,
"ইরফান যে বলতো আমি ওর ভালো ফ্রেন্ড। সেটাও ভুলে গিয়েছে? বন্ধুত্বের কথা ভেবেও তো আমার সাথে দু'টো ভালো কথা বলা যায়। ভালো নাহয় না বাসলো, বন্ধুত্ব ভেঙে গেলে মানুষের একটু হলেও তো কষ্ট হয়। ইরফানের হয় না। ও এমন কেন?"
শুদ্ধ বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর চাপা শ্বাস ফেলে বলে,
"ও নিজেকে এক্সপ্লেইন করতে পারে না। তোদের মাঝে ঝামেলা হওয়ার পর ওর ডিস্টার্ব থাকার ব্যাপারটা আমি খেয়াল করেছি। ছোট থেকে একসাথে আছি। একটু একটু নিজে থেকে যা বুঝেছি আর কি। ও তো মুখে বলার মানুষ নয়। সব জেনেও এসব বলছিস কেন?"
অন্তরা নিরবে কাঁদলো। এরপর বলে,
"ইরফানকে আমার সাথে বন্ধু হয়ে কথা বলতে বলবি শুদ্ধ? আমি শুধু চাই ও আমার সাথে দু'টো কথা বলুক। আমাকে ক্ষমা করুক।"
শুদ্ধ মৃদুস্বরে বলে,
"বলবো। কান্না থামা মেরি মা। তোর বউমাকে একটু শেখা তো কিভাবে স্বামী সেবা করতে হয়!"
অন্তরা নাক টেনে টেনে বলে,
"বিয়ে কবে করবি?"
শুদ্ধ একটু আনমনা হয়ে বলে,
"মাকে কিভাবে ম্যানেজ করবো, সেটা ভাবছি। বলবো তো অবশ্যই। একটু টাইম নিচ্ছি। প্যারা নাই। মা আমার বহুত বালা। ছেলের পছন্দ ফিরাবে না। কিন্তুু মাকে কষ্ট দিতে একটু ভয় লাগে ইয়ার।"
অন্তরা মুখ বাঁকিয়ে বলে,
"তাহলে ফারাহ কে ভুলে যা।"
শুদ্ধ চেঁচিয়ে ওঠে,
"ইম্পসিবল। মা আর ফারাহ দু'জনেই আমার ঘরে থাকবে। বা'ল! কই একটু সাহস দিবি, তা না, উল্টে বেদ্দব মার্কা কথা বলিস!"
অন্তরা হাসলো। তাদের মাঝে এক খাঁটি প্রেমিক শুদ্ধ। ভার্সিটি লাইফ থেকে জানপ্রাণ দিয়ে একজনকে ভালোবাসে। তাদের ফ্রেন্ডসার্কেলের মাঝে নাছিম আর অন্তরা এই কথা জানতো। ফাইজকে জানায়নি, ফাইজের বোন ফারাহ, এজন্য। শুদ্ধ সবসময় তাকে আর নাছিম কে বলতো, সে মধ্যবিত্ত, তার জন্য ফারাহ নয়।
কিন্তুু যখন শুদ্ধ সেটেল হয়, সে নিজেই ফাইজকে বলেছিল। ইরফানকে বলতে গিয়েছিল। ইরফানের অ্যান্সার ছিল, 'I know everything.'
শুদ্ধর মাথায় হাত।
শুদ্ধ ইরফানের কথাগুলো ভেবে বিড়বিড় করে,
"শা'লা বর বউ দু'টোই সিসিটিভি।"
___________________
ইরফান তার বাবাকে কল করে বলে দিয়েছে মাইরা তার সাথেই আছে। ইরফান মাইরাকে নিয়ে একটা শপিংমলে যায়। মাইরার হাত তার হাতের মুঠোয় রেখে চারপাশে চোখ বুলিয়ে একটা গ্রীণ কালারের জামা চুজ করল। এরপর জামাটি নিয়ে মাইরার সামনে নিয়ে ট্রায়াল রুমে যেতে বলে। মাইরা এসব জায়গায় কখনো আসেনি। কেমন যেন অস্বস্তি লাগছে তার। আমতা আমতা করে বলে,
"আমি বাইরে চেঞ্জ করতে চাই না।"
ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মৃদুস্বরে বলে,
"হোয়াই?"
মাইরা কি বলবে বুঝতে পারে না। মিনমিন করে বলে,
"বাড়ি চলুন।"
ইরফান গলা নামিয়ে বলে,
"ওকে, গাড়িতে এসো। চেঞ্জ করিয়ে দিচ্ছি।"
মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের হাত থেকে জামা কেড়ে নিয়ে দ্রুত ট্রায়াল রুমের দিকে যায়। ইরফান দু'হাত প্যান্টের পকেটে রেখে মাইরার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুকক্ষণের মাঝে মাইরা জামাটা গায়ে জড়িয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে।
হাঁটুর নিচ পর্যন্ত গ্রীণ কালারের গোল জামা, সেইম কালারের একটা চুড়ি পায়জামা, সাথে ওড়না মাথায় দেয়া। মাইরা ধীর পায়ে এগিয়ে আসে ইরফানের দিকে। মাথা নিচু তার। মাইরার পায়ে কিছুক্ষণ আগে ইরফানের কিনে দেয়া একজোড়া ব্ল্যাক কালার জুতো।
ইরফান মাইরার আলতো পায়ে হেঁটে আসা গভীর মনোযোগ দিয়ে দেখে। তার মনে হলো মেঝে ব্য'থা পাবে এজন্য মাইরা এতো আলতোভাবে মেঝেতে পা ফেলছে। ব্যাপারটায় বিরক্ত নয় বরং ভালো লাগা কাজ করলো। দৃষ্টি উপরের দিকে তুলে তাকায়। মাথা নিচু করে তার দিকেই এগিয়ে আসছে মেয়েটি। ইরফানের ঠোঁটের কোণে হাসি ফুটল। বিড়বিড় করল,
"মাই গ্রীণ বার্ড ফ্লাওয়ার।"
কয়েক সেকেন্ড পেরোতেই হঠাৎ-ই ইরফানের ঠোঁটে লেগে থাকা হাসি মিলিয়ে গিয়ে দু'চোখে ক্রোধ জমা হয়। চোয়াল শক্ত হয়ে যায়। ডান হাত মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ চোখে তাকায় মাইরার থেকে দু'হাত দূরত্বে মাইরার দিকে এগিয়ে যাওয়া একটি ছেলেকে দেখে।
বড় বড় পা ফেলে বা হাতে মাইরাকে টেনে তার বাম পাশে এনে মাইরার মাথার পিছনে হাত দিয়ে তার বুকের বা পাশে মাইরার কপাল চেপে ধরে।
এক সেকেন্ডও সময় ব্যয় না করে ছেলেটির সামনে ডান পা বাড়িয়ে দেয়। সামনে কাচের টেবিলের উপর ভারি কাচ ছিল, ছেলেটি সেই কাচের উপর মুখ থুবড়ে পড়ে। কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ছেলেটির আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো কিছু সময়। সামনের কাচ কে টার্গেট করেই ইরফান ছেলেটিকে ফেলেছে।
আশপাশ থেকে মানুষজন এগিয়ে আসে। ইরফান ভাবলেশহীন। মাইরা মাথা উঠাতে চাইলে ইরফান মাইরার কোমড় ধরে উঁচু করে কয়েক পা পিছিয়ে যায়। মাইরা দ্রুত মাথা ঘুরিয়ে পিছনে তাকাতে চাইলে ইরফান দু'হাতে মাইরার গাল চেপে মৃদুস্বরে বলে,
"ডোন্ট লুক।"
মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান খুব স্বাভাবিকভাবে মাইরার দিকে ভালোভাবে দৃষ্টি বুলিয়ে চেক করে বলে,
"সাইজ ঠিক আছে?"
মাইরা এসব রেখে ইরফানের উদ্দেশ্যে বিচলিত কণ্ঠে বলে,
"পিছনে কি হয়েছে?"
ইরফান পিছনে একবার তাকালো। ছেলেটির মুখ পুরো র'ক্তা'ক্ত হয়ে গিয়েছে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার পানে চেয়ে মৃদুস্বরে বলে,
"নাথিং।"
এরপর মাইরার কোমড়ের দিকে হাত দিয়ে চেক করতে চায় জামাটা কি ঢিল হয়েছে নাকি টাইট। মাইরার ইরফানের হাত আঁকড়ে ধরে বলে,
"কি করছেন? ঠিক হয়েছে তো!"
ইরফান আর কিছু বললো না। মাইরার পিছনে এসে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে,
"গো।"
মাইরা পিছনে তাকাতে মাথা ঘোরাতে চায়। তার আগেই ইরফান পিছন দিয়ে মাইরার কপালে হাত দিয়ে মাইরার মাথা তার বুকে চেপে ধমকে বলে,
"স্টুপিট, আমাকে রাগিয়ো না। যেতে বলেছি আমি।"
মাইরা অসহায় চোখে তাকালো। এই লোকটা এমন কেন? কি হয়েছে পিছনে? সবার কথা শুনে মনে হচ্ছে কেউ গুরুতর আহত হয়েছে। কিন্তুু কিভাবে? কিছু ভাঙার আওয়াজও পেয়েছে। ইরফান মাইরাকে ছেড়ে গম্ভীর গলায় বলে,
"গো।"
মাইরা এগিয়ে যায়। ইরফান মাইরার পিছু পিছু।
ছেলেটি মাইরার দিকে অদ্ভুদচোখে তাকিয়ে ছিল, সাথে ইচ্ছা করে মাইরাকে ধাক্কা দিতে চাইছিল। ছেলেটির সামনে বরাবর আয়না থাকায় কোনো কিছুই ইরফানের চোখ এড়ায়নি।
ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মেঝেতে কাতরানো আহত ছেলেটার দিকে তাকিয়ে বিড়বিড় করে, "বাস্টার্ড।"
~~
ইরফান মাইরাকে ট্রায়াল রুমে নিয়ে গিয়ে কাপড় চেঞ্জ করিয়েছে মূলত মাইরাকে রিলাক্সে খাবার খাওয়ানোর জন্য। প্রায় সকাল থেকে কলেজ ড্রেস পড়ে ছিল, আর মাইরার শুকনো মুখ দেখে সে বাড়ি পর্যন্ত যাওয়ার সময়টুকু নষ্ট করেনি। মাইরাকে চেঞ্জ করিয়ে সরাসরি একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ইরফান মাইরার হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। মাইরা আশেপাশে চোখ বুলায়। খুব সুন্দর লাগলো জায়গাটি তার কাছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। পুরো রেস্টুরেন্ট জুড়ে অনেক সুন্দর লাইটিং করা। মাইরা শপিংমলের ঘটনা মাথা থেকে বের করতে পারছিল না। তবে এখানে এসে তার মন ভালো হয়। ইরফান মাইরাকে নিয়ে এক কোণায় গিয়ে বসে। মাইরাও চুপচাপ ইরফানের পাশে ভদ্র হয়ে বসে। ইরফান মাইরাকে জিজ্ঞেস করল না। নিজে থেকেই মাইরার জন্য হাসের মাংস দিয়ে বাশমতি চালের ভাত দিতে বলে ওয়েটারকে। মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে।
মাইরার ভীষণ প্রিয় হাসের মাংস। মাইরার মনে প্রশ্ন জাগে, লোকটা কি জানে তার হাসের মাংস পছন্দ? দুপুরেও না খেয়ে তার পেট একদম ফাঁকা।
এই খাবার টা ওই যে একদিন ইরফান তাকে গাড়িতে এনে দিয়েছিল, এরপর আর খাওয়া হয়নি। মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। ইরফান কারো সাথে কলে কথা বলছে।
মাইরার হঠাৎ-ই ঠাণ্ডা লাগে। এখানে এসি দেয়া। এসিতে মাইরা বেশিক্ষণ থাকতে পারে না। মেয়েটা দু'হাতে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান ব্যাপারটা খেয়াল করতেই বা হাতে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এখানে আশেপাশে কত মানুষ। মাইরা বিড়বিড় করে,
"ছাড়ুন আমায়।"
ইরফান মাইরার কথা শুনলো না। ফোন টেবিলে রেখে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে থাকে। দু'হাতে মাইরাকে তার বন্ধনীর মাঝে নিয়ে নেয়। এরপর মাইরার উদ্দেশ্যে মৃদুস্বরে বলে,
"আর শীত করবে না। ডোন্ট টক।"
মাইরা ঢোক গিলল। আশেপাশে চোখ বুলিয়ে দেখল তেমন কেউ তাকায়নি তাদের দিকে। দু'একজন মাঝে মাঝে তাকাচ্ছে। মাইরা লজ্জা পেল, তবে কিছু বললো না। তার অনুভূতি বুঝতে পারে না। তবে মনটা কি ভীষণ ফুরফুরে লাগলো! তার সত্যিই এখন আর শীত করছে না।
মাইরার অস্বস্তি হয়েছে ইরফানের কোলে বসে খেতে। মেয়েটা অনেকবার নামিয়ে দিতে বলেছে। ইরফান ধমকে থামিয়ে দিয়েছে। মাইরা উপায় না পেয়ে মাথা নিচু করে গপাগপ খেয়ে নেয়। আশেপাশে আর তাকায় নি।
~
"একটা গান শোনা।"
শুদ্ধর কথায় ইরফান বিরক্ত হলো। সে একমনে ফোন স্ক্রোল করছে। শুদ্ধ হতাশ কণ্ঠে নাছিম এর উদ্দেশ্যে বলে,
"আজ আমার কাকের গলা, মানুষের কোকিলের গলা, তাই আমায় দাম দিচ্ছে না কেউ।"
নাছিম হাসল শুদ্ধর কথায়। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ইরফান আর অন্তরার গানের গলা অনেক ভালো। তবে ইরফানের গানের গলা একেবারে মারাত্মক ভালো বলা যায়। কিন্তুু এই ইরফানটার হাতে পায়ে ধরেও একটা গান শুনতে পারে না তারা।
নাছিম বেঞ্চের দু'পাশে দু'পা দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে,
"আরে শোনা একটা গান। অনেকদিন পর আবদার করলাম। বুন্দু হই না? শোনা।"
কোথা থেকে অন্তরা এসে নাছিমের থেকে একটু দূরত্ব রেখে বসে বলে,
"কি হয়েছে?"
শুদ্ধ হতাশ কণ্ঠে বলে,
"আমিও তোদের মতো কোকিল হতে চাই। ইরফানের ভাব আর নেয়া যাচ্ছে না।"
অন্তরা ইরফানের দিকে আড়চোখে চেয়ে হাসে। এরপর হঠাৎ-ই একটা গান গেয়ে ওঠে।
"ভালোবাসি তোমায়..
ভালোবেসে যাবো...
জনম জনমে..
সাথী হবো.....
ইরফান বোধয় শুনলো না। অন্তরা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে গানটা গাইলো। সবাই বাহবা দিল। শুদ্ধ এবার ইরফানকে তেল মাখে।
"ও কোকিল, কোকিল সোনা। একটা গান শোনা। তোকে আমি তুন্দল বউ কিনে দিব। দু'লাইন শোনা, নে।"
ইরফান বিরক্ত হলো। দুঃখের বিষয় ইরফানকে এতো তেল দিলেও ইরফান শেষমেশ দু'লাইনও গান গাইলো না। সবাই হতাশ হলো। কখনো ইচ্ছে করলে ইরফান একা একাই গায়। শুদ্ধ ফাইজ কেউ এসে তার পাশে বসলে স্টপ হয়ে যায়। এভাবেই তাদের বেশ কয়েকবার ইরফানের গলায় গান শোনা হয়েছে।
সেই দিনের কথাগুলো ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। সে ইরফানের বাসায় এসেছে। ইরফানকে অন্তরার কথা বলতেই ইরফান রেগে যায়। শুদ্ধ তাদের ভার্সিটি লাইফের ছোট্ট একটা ভিডিও অপেন করে দেখায় ইরফানকে। শুদ্ধর এই অভ্যাস আছে। অনেক ভিডিও তার কাছে সেভ আছে। ইরফান কিছু বলল না। শুধু দেখল তাদের সবার ভার্সিটি লাইফের ছোট্ট ছোট্ট কাহিনীগুলো।
শুদ্ধ ফোন পকেটে রেখে বলে,
"অন্তরার সাথে ফ্রেন্ডশিপ টা ঠিক করে নে ইরফান। আগের কথা ভুলে যা।"
ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। রেগে বলে,
"ইম্পসিবল।"
শুদ্ধ অসহায় চোখে চেয়ে বলে,
"ইরফান অন্তরা আমাদের ফ্রেন্ড। আগের সব ভুলে যা। অন্তরা ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার জন্যও কষ্ট পায়।"
ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। এরপর শান্ত গলায় বলে,
"She was like my sister. বাট সে নিজ হাতে এই রিলেশন ডিসট্রয় করে দিয়েছে।"
কথাটা বলে আর দাঁড়ায় না। শুদ্ধ চুপ করে রইলো। ইরফানের কথাটা ভাবলো। কেন যেন প্রাণহীন হাসলো। তার ভীষণ আফসোস হলো, ইরফান বোনের মতো অন্তরাকে হারিয়ে খুব ভালো নেই। অথচ সে ছাপ এই ছেলেটা তার কোথাও একবিন্দু কেন রাখে না!
~~~
ইরফান শুদ্ধর ঘর থেকে নিজের ঘরে আসে। মাইরা বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘড়িতে একবার সময় দেখল। রাত ১১ টা।
বেশ অনেকক্ষণ মাইরার মুখপানে চেয়ে রইল ইরফান। এগিয়ে এসে মাইরার কাছ ঘেষে দাঁড়ায়। মাইরা নড়েচড়ে ওঠে। চুলগুলো মুখের উপর আসায় মাইরা বিরক্তিতে চোখমুখ কুঁচকে নেয়। ইরফান একটু ঝুঁকে ডান হাতে মাইরার অবাধ্য চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দেয়। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে মৃদুস্বরে গেয়ে ওঠে,
"তোকে একা রে দেখার
লুকিয়ে কি মজা!
সে তো আমি ছাড়া
কেউ জানে না...
চলবে ইনশাআল্লাহ~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৪৭
[Page - DrmShohagHoney]
মাইরা কলেজে যাওয়ার জন্য বোরখা পরছিল। ইরফান হঠাৎ-ই কোথা থেকে যেন এসে মাইরার হাত টেনে ধরে। মাইরা ভ্রু কুঁচকে পিছু ফিরে তাকায়। ইরফান মাইরার হাত থেকে বোরখা নিয়ে ছুঁড়ে ফেলে। মাইরা বিস্ময় কণ্ঠে বলে,
"কি করছেন? আমি কলেজ যাবো তো!"
ইরফান গম্ভীর গলায় বলে,
"ওই কলেজ এ আর পড়বে না।"
মাইরা কি বলবে বুঝে পায় না। অবাক হয়ে বলে,
"তাহলে কোথায় পড়ব?"
ইরফান মাইরার মাথার এলোমেলো চুল কানের পিঠে গুঁজে দেয়। মৃদুস্বরে বলে,
"নিউ কলেজ।"
মাইরা বিরক্ত হয়। এই লোকটা একটা অদ্ভুদ প্রাণী। সে এই কলেজেই পড়বে। গতকালকেই কয়েকজনের সাথে একটু একটু বন্ধুত্ব হয়েছে। আর এই লোকটার বান্ধবী টাও কত ভালো। কলেজ টাও খুব ভালো৷ সব মিলিয়ে মাইরার এই কলেজ ভালো লেগেছে৷ মাইরা ইরফানের সামনে থেকে সরে গিয়ে মেঝে থেকে বোরখা তুলে নেয়। ইরফান আবারও মাইরার হাত থেকে বোরখা কেড়ে নিয়ে চোখ রাঙিয়ে বলে,
"স্টুপিট আমায় রাগিয়ো না।
একটু থেমে মাইরার গালে হাত দিয়ে নরম গলায় বলে,
ওর চেয়ে ভালো কলেজে তোমায় অ্যাডমিট করিয়ে দিব, ওকে?"
মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে বলে,
"কিন্তুু এই কলেজে পড়লে কি হবে?"
"এই কলেজের কিছু পার্সন তোমার প্রোপার্টির দিকে নজর দেয়।"
মাইরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। অতঃপর বলে,
"আপনি কি পা'গ'ল? আমার তো সম্পদ-ই নেই। কেউ নজর দিবে কিভাবে? কিসব আজগুবি কথাবার্তা!"
ইরফান বিরক্ত চোখে মাইরার দিকে তাকায়। মাইরার দু'কাঁধ দু'হাতে চেপে ধরে রেগে বলে,
"স্টুপিট, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার।"
মাইরা মুখ ফোলায়। মাথা নিচু করে বলে,
"আমি ওই কলেজেই পড়তে চাই, প্লিজ!"
ইরফান মাইরাকে ছেড়ে গম্ভীর গলায় বলে,
"নো।"
মাইরা হঠাৎ-ই ইরফানের দু'হাত তার দু'হাতে ধরে বাচ্চাদের মতো আবদার করে,
"প্লিজ! আমি ওই কলেজে পড়তে চাই। আপনার সব কথা শুনবো, একদম প্রমিস।"
ইরফান কেমন অদ্ভুদচোখে তার দু'হাতের দিকে চেয়ে আছে। যে দু'হাত আপাতত মাইরা তার দু'হাতে ধরে আছে। ঠিক যেমন বাচ্চারা কারো কাছে তাদের ইচ্ছে পূরণ করতে আবদার করে।
ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার মুখের দিকে তাকায়। মাইরা চাতক পাখির ন্যায় ইরফানের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। ইরফান মাইরার দিকে একটু চেপে দাঁড়িয়ে বলে,
"ওকে।"
মাইরার চোখ দু'টো চকচক করে ওঠে। খুশিতে গদগদ হয়ে বলে,
"সত্যি?"
ইরফান মাইরার পানে চেয়ে আছে। মাইরা হেসে মাথা নাড়িয়ে বলে,
"আপনি অনেক ভালো।"
কথাটা বলে ইরফানের দু'হাত ছেড়ে পিছু যেতে নিলে ইরফান বা হাতে মাইরাকে তার সাথে চেপে ধরে। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার গালে ডান হাত ডুবিয়ে মৃদুস্বরে বলে,
"আই নো, তুমি তোমার উইশ অনুযায়ী চলাফেরা করতে চাও। ফ্রিডম চাও। বাট তোমার সব উইশ পূরণ হবে না। লাইক, তোমার সব কাজে ইরফান নেওয়াজ-ই থাকবে। আন্ডারস্ট্যান্ড?"
মাইরা বোঝার চেষ্টা করছে, তার কোন ইচ্ছে পূরণ হবে না। তাকে তো কলেজে পড়তে দিবে বললো। নাকি মত চেঞ্জ করলো? মাইরা অসহায় মুখ করে বলে,
"আমি এই কলেজেই পড়তে চাই।"
ইরফান মাইরাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে,
"স্টুপিট। বলেছি তো, ওকে।"
মাইরার মন ভালো হয়। কিন্তুু তার কোণ ইচ্ছে পূরণ হবে না, এটা মাইরা বুঝলো না।
ভাবনা রেখে সে ঝটপট রেডি হয়ে নিল। নয়তো কলেজের লেট হয়ে যাবে। তার রেডি হওয়া শেষ, এর মধ্যে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে।
মাইরা একবার ইরফানের দিকে তাকিয়ে বাইরে বেরতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে,
"বাইরে ওয়েট করবে।"
মাইরা প্রশ্নাত্মক চোখে চায় ইরফানের দিকে। ইরফান রেডি হতে ব্যস্ত হলো। মাইরা ভ্রু কুঁচকে বলে,
"কেন ওয়েট করবো?"
ইরফান তার গায়ে শার্ট জড়াতে জড়াতে মাইরার দিকে চেয়ে ছোট করে বলে,
"কজ, তুমি আমার সাথে যাবে।"
মাইরা মুখ বাঁকায়। এতোদিন তাকে ভুলে ছিল, এখন ঢং করছে। লাগবে না। কিছু না বলে বাইরে বেরিয়ে যায়।
ইরফান রেডি হয়ে নিচে নামলো। আশেপাশে চোখ বুলিয়ে মাইরাকে না দেখে ভ্রু কুঁচকে তাকালো। রুমা নেওয়াজ ইরফানকে খেতে বসতে বলে। ইরফান তার মায়ের উদ্দেশ্যে বলে,
"ও কোথায়?"
রুমা নেওয়াজ ছেলের দিকে তাকিয়ে রইলো খানিক। ইরফান যে মাইরার কথা জিজ্ঞেস করেছে তিনি বুঝেছেন। অনেকদিন হলো তো মাইরাকে কলেজ নিয়ে যায় না। তা নিয়ে তারেক নেওয়াজ খুব বিরক্ত ছিল ইরফানের উপর। আর গতকাল যা ঘটলো এরপর তারেক নেওয়াজ অনেক বেশি রেগে আছে ইরফানের উপর।
ইরফান তার মায়ের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। রুমা নেওয়াজ মৃদুস্বরে বলে,
"তুমি খেয়ে ভার্সিটি যাও বাবা। মাইরাকে তোমার বাবা ওর কলেজে রাখতে গিয়েছে।"
ইরফান কথাটা শুনেই অবাক হয়ে বলে,
"হোয়াট?"
রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে একটু অবাক হয়। এতোদিন তো ইরফান নিজেই মাইরার প্রতি উদাসীন ছিল। ঠিক উদাসীন বলা যায় না। সে নিজে মাইরার কাজগুলো না করে তার বাবাকে দিয়ে করিয়ে নিতো। এক্ষেত্রে কখনো অবহেলা করেনি। কিন্তুু এখন নিজেই চাইছে, তাই খানিকটা অবাক হলেন। ইরফান সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে রুমা নেওয়াজ পিছু ডাকে।
"ইরফান খেয়ে যাও।"
ইরফান ছোট্ট করে বলে,
"বাইরে খেয়ে নিব আম্মু।"
ছেলেটার রাগে কপালের রগ ফুলে উঠেছে। সে এই স্টুপিট কে বলেই দিয়েছে যেন ওয়েট করে। পাকনামি করে চলে গিয়েছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে,
"স্টুপিট গার্ল। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার আমি।"
~
মাইরা কলেজ গেইটের সামনে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ মাত্রই তাকে নামিয়ে দিয়ে গিয়েছে। মাইরা এদিক-ওদিক তাকায়৷ তার মাথায় কিছু চলছে। কাঁধের ব্যাগ ডান হাতে ধরে রেখে আশেপাশে চোখ বুলায়। একটু দূরে দোকান খোলা পেয়ে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায়। এরপর দোকানদারকে জিজ্ঞেস করে,
"আঙ্কেল সুপার গ্লু আছে?"
ভদ্রলোক সম্মতি দিলে মাইরা দোকানওয়ালাকে চারটে সুপার গ্লু দিতে বলে। মাইরার কথা অনুযায়ী ভদ্রলোক চারটে সুপার গ্লু মাইরার দিকে এগিয়ে দেয়। মাইরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসছে। সুপার গ্লু গুলে ব্যাগে রেখে দেয়। এরপর দোকানদারের দিকে ৫০০ টাকার নোট বাড়িয়ে দিলে ভদ্রলোক জানান খুচরা নেই। মাইরা অসহায় চোখে তাকায়। তারেক নেওয়াজ তো তাকে খুচরা টাকা দেয় না। এমন নোট টাকা দেয় মাঝে মাঝেই।এখন কি করবে?
ভাবনার মাঝেই মাইরার পাশে কেউ একজন দাঁড়িয়ে দোকানদারের নিকট একশ টাকার নোট বাড়িয়ে দিয়ে বলে, "সুপার গ্লুর দাম এখান থেকে রাখুন।"
দোকানদার ছেলেটির থেকে টাকা নেয়। মাইরা দ্রুত পাশ ফিরে তাকায়। ছেলেটি দোকানদারের দিকে তাকিয়ে আছে। মাইরা সাইড থেকে দেখল, তার চেনা চেনা লাগলো। কিন্তুু মনে করতে পারলো না কোথায় দেখেছে। অবাক হয়ে বলে,
"আপনি আমার টাকা দিচ্ছেন কেন?"
সাজিদ খুব স্বাভাবিক মুখাবয়বে তাকায় মাইরার দিকে। মৃদু হেসে বলে,
"তেমার কাছে নেই। তাই তোমাকে হেল্প করছি।"
কথাটা বলে আবারও সামনে তাকায়। মাইরা কিছু একটা ভেবে বলে,
"আপনি ফারাহ আপুর ফ্রেন্ড না?"
সাজিদ ছোট করে বলে, "হুম।"
মাইরা মাথা নাড়িয়ে বলে, "থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনাকে পরে দিয়ে দিব।"
সাজিদ দোকানদারের থেকে বাকি টাকা ফেরত নিয়ে পকেটে টাকা রাখতে রাখতে মাইরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে,
"লাগবে না। তুমি থ্যাংক ইউ দিলে, এতেই হয়ে যাবে।"
কথাটা বলে আর দাঁড়ায় না। দ্রুত পায়ে উল্টো ঘুরে ভার্সিটির দিকে চলে যায়। মাইরা বেশি কিছু ভাবলো না। সেও তার কলেজ গেইটের ভেতর যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে ধরে। মাইরা পিছু ফিরে তাকিয়ে ইরফানকে দেখে অবাক হয়ে বলে,
"আপনি?"
ইরফান রেগে বলে,
"স্টুপিট, আমি তোমাকে ওয়েট করতে বলিনি?"
মাইরা আমতা আমতা করে বলে,
"বাবা বলেছে তার সাথে আসতে।"
ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে,
"বাইরে কি করছ?"
মাইরা কিছু বলার আগেই ইরফানের পাশে অন্তরাকে দেখে সালাম দেয় ম্যাম সম্মোধন করে। অন্তরা সালাম এর উত্তর নেয়। ইরফান অন্তরার দিকে তাকালো না। মাইরার গালে হাত দিয়ে বলে,
"ছুটির পর কলেজ থেকে বের হবে না। ভেতরে যাও।"
মাইরা একবার অন্তরার দিকে তাকালো। অন্তরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ধমক দেয়, "ভেতরে যেতে বলেছি আমি।"
মাইরা কেঁপে ওঠে। দ্রুত অন্তরার থেকে চোখ সরিয়ে নিয়ে উল্টো ঘুরে কলেজ গেইটের দিকে পা বাড়ায়। অন্তরা ঢোক গিলে বলে,
"ইরফান আমার সাথে দু'মিনিট কথা বলবে? প্লিজ!"
ইরফান মাইরার দিকে চেয়েই গম্ভীর গলায় বলে, "নো।"
অন্তরা ইরফানের হাত ধরতে গিয়েও গুটিয়ে নিল। ইরফান ভীষণ রেগে যায় এই কাজ করলে। থাপ্পড় মারতে একবারও ভাববে না। ইরফান দু'হাত প্যান্টের পকেটে গুঁজে মাইরার পানে চেয়ে রইল। মাইরা একবার পিছু ফিরে তাকায়। দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। এটা দেখে কেন যেন মাইরার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তবে ইরফানের দিকে অন্তরার দৃষ্টি দেখে মাইরার কেমন যেন লাগে। ভালো লাগে না। বন্ধুর দিকে কেউ এভাবে তাকায়? ভাবনা রেখে সামনে এগোয়।
মাইরাকে যতক্ষণ দেখা ইরফান ততক্ষণ দাঁড়িয়ে রইল। মাইরা মিলিয়ে গেলে ইরফান তার গাড়ির দিকে এগিয়ে যায়। অন্তরা মৃদুস্বরে বলে,
"মাইরাকে কেন ভালোবাসলে ইরফান?"
ইরফানের পা থেমে যায়। চোয়াল শক্ত হয়ে যায়। উল্টো ঘুরে দাঁতে দাঁত চেপে বলে,
"সেই কৈফিয়ত আমি তোমাকে দিব? হু আর ইউ?"
অন্তরা চোখ নামিয়ে নেয়। তার যে গতকাল থেকে কষ্টের পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছে। যখন থেকে বুঝেছে ইরফান মাইরাকে ভালোবাসে। তার নিজেকে পা'গ'ল পা'গ'ল লাগে। ইরফানের দিকে চেয়ে বলে,
"ইরফান আমি...."
ইরফান অন্তরার কথা শুনলোই না। উল্টো ঘুরে গটগট পায়ে চলে যায়। অন্তরা ছলছল চোখে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একসময় নিজেকে সামলে নিয়ে কলেজে চলে যায়।
~
মাইরার দু'টো ক্লাস শেষ হয়েছে। মাইরার সাথেতিনটে মেয়ের পরিচয় হয়েছে গতকাল। আজ তাদের সাথেই বসেছে। একজন বলে ওঠে,
"মাইরা তুই এনেছিস তো সুপার গ্লু?"
মাইরা মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে চারটে সুপার গ্লু বের করে সবাইকে দেখিয়ে হেসে বলে,
"জীবনেও ভুলব না। এসব কাজ করতে কেউ ভুলে যায় নাকি?"
আরেকটি মেয়ে মাইরার পিঠে থাপ্পড় মেরে বলে,
"তুমি কি বুদ্ধিমতী রে মাইরা!"
মাইরা তার হিজাবের দু'পাশ নাড়িয়ে ভাব নিয়ে বলে,
"দেখতে হবে না মাথা টা কার!"
মাইরার কথায় সবাই হেসে ফেলল। তাদের কথার মাঝেই তাদের তৃতীয় ক্লাস নেয়ার জন্য অন্তরা রুমে প্রবেশ করে। মাইরা দ্রুত সুপার গ্লু গুলো ব্যাগে ভরে তার পাশের জনকে বলে,
"জানিস, এই ম্যাম অনেক ভালো।"
মেয়েটি বলে,
"হ্যাঁ রে হ্যাঁ জানি। এ পর্যন্ত ২০০ বার বলে ফেলেছিস।"
মাইরা একটু হাসলো। কিছুক্ষণ পেরোতেই অন্তরা মাইরাকে দাঁড় করায়। মাইরা কিছু মনে করল না। বরং হাসি মুখে দাঁড়ালো। অন্তরার মুখাবয়ব আজ স্বাভাবিক নয়, বরং শক্ত। যেন মাইরাকে এক্ষুনি খেয়ে ফেললে তার মনের জ্বালা মিটতো। অন্তরা মাইরাকে সামনে ডাকলো। মাইরা ভদ্র মেয়ের মতে তার ম্যাম এর কথা মেনে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরা সামনে উঁচু জায়গাটায় দাঁড়িয়ে আছে। মাইরাকে দু'টো সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে। মাইরা এবারেও মেনে নিল।
অন্তরার মাইরার সামনে দাঁড়িয়ে বই য়ের একদম শেষ অংশ থেকে কোয়শ্চন করে। দুঃখের বিষয় মাইরা একটাও পারছে না। পারবে কি করে? সে মাত্র কলেজে উঠলো। সর্বোচ্চ প্রথম থেকে দু'টো থেকে তিনএে অধ্যায় পড়া হয়েছে তার। সেখানে কোথা থেকে যে প্রশ্ন ধরছে মাইরার সব মাথার উপর দিয়ে যায়। মাইরা মিনমিন করে বলে,
"ম্যাম এগুলো তে আমাদের পড়ানো..."
অন্তরা চিল্লিয়ে ধমক দেয়, "সাট আপ।"
মাইরা সহ ক্লাসের সকলেই কেঁপে ওঠে। মাইরা দু'হাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।
অন্তরা সিঁড়ি বেয়ে নিচে নেমে স্টিলের স্কেল চায়। একজন স্কেল বের করে অন্তরার হাতে দেয়। অন্তরা এক সেকেন্ডও সময় নষ্ট করল না। গটগট পায়ে এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে,
"হাত বাড়াও।"
মাইরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ভয়ংকর রেগে তাকিয়ে আছে তার দিকে। মাইরা ঢোক গিলে। তার দোষ কোথায়, সে আসলে বুঝতে পারছে না। মাইরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরা নিজেই মাইরার হাত টেনে মেলে ধরে। এরপর গায়ের সব শক্তি দিয়ে মাইরার হাতে বারি দেয়। মাইরা চোখ বুজে নিল। মনে হলো তার জান বের হয়ে গেল। অন্তরা থামলো না, পর পর আরও দু'টো স্কেলের বারি দেয় মাইরার হাতে। মাইরার মনে হলো তার হাত অবশ হয়ে আছে। মেয়েটা সহ্য করতে না পেরে হাত সরিয়ে নেয়। ব্য'থায় তার চোখে পানির কণা জমলো।
অন্তরার বোধয় পছন্দ হলো না মাইরার হাত সরিয়ে নেয়ার ব্যাপারটা। আবারও মাইরার হাত জোর করে টেনে এনে হাতে আরও দু'টো বারি দেয়। মাইরার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অন্তরা হাতের স্কেল ছুঁড়ে ফেলে শক্ত গলায় বলে,
"এরপর থেকে আমার পড়া না করে ক্লাসে আসলে এর চেয়েও ভয়ংকর পরিণত হবে।"
ক্লাসের সবাই থমথমে মুখে চেয়ে আছে। পুরো ক্লাস নিস্তব্ধ। মাইরা তার হাতের দিকে তাকালো। জায়গায় জায়গায় কেটে র'ক্ত বেরিয়েছে। অন্তরা মাইরার উদ্দেশ্যে বলে,
"এ্যাই মেয়ে বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়াও যাও।"
মাইরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ধমক দিলে মাইরাকে সত্যি সত্যিই তার জায়গায় গিয়ে বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়াতে হয়। অনেকে লুকিয়ে লুকিয়ে হাসছে। মাইরা এ জীবনে এতো অপমানিত হয়নি। স্কুল লাইফ পার করে এসেছে, কিন্তুু এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। সে একটু দুষ্টুমি করতো। কিন্তুু ভালো ছাত্রী হওয়ায়, আর বে'য়া'দ'বি না করায়, আবার সবার সাথে মিশুক হওয়ায় মাইরা সবসময় সব স্যার মেডামদের প্রিয় তালিকায় থেকেছে। ফলস্বরূপ এর ধারের কাছেও শাস্তির তার অভিজ্ঞতা নেই মেয়েটার। সেখানে আজ এতো মার, সাথে অপমান। মাইরা তার বুকের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মার খেয়ে যতটুকু না লেগেছে তার চেয়ে অপমানে বেশি লাগছে।
মাইরার বান্ধবীরা অসহায় চোখে শুধু চেয়ে রইল।
ক্লাসের বেল বাজলে মাইরা এক সেকেন্ড ও সেখানে দাঁড়ায় না। তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে কমন রুমের দিকে যায়। পিছু পিছু মাইরার বান্ধবীরা যায়। মাইরাকে ডাকে, মাথায় হাত বুলায়। মাইরা কারো সাথে একটা কথাও বললো না। সে সব মেনে নিতে পারে, কিন্তুু অপমান মানতে পারে না। তাকে তো অপমান করা হয়েছে। সবসময় হাসতে পারলেও এখন কেন যেন শুধু কান্নাই পাচ্ছে মেয়েটার। মাথা নিচু করে নিরবে কাঁদে। ইরফানের কথা মনে পড়লো ভীষণ। যাওয়ার আগে তার গালে হাত রেখে বলেছিল, 'ছুটি শেষে বের হবে না।'
মাইরা বুঝেছে ইরফান তাকে নিতে আসবে। তার ইচ্ছে করল ইরফান এক্ষুনি এসে তাকে নিয়ে যাক এখান থেকে। তার বান্ধবী একটুও ভালো নয়।
প্রায় ঘণ্টাখানিক মাইরা মাথা নিচু করে নিরবে অশ্রু বিসর্জন দেয়। এরপর মাইরা নিজেকে সামলে ওয়াশরুম থেকে মুখে পানি দেয়, ডান হাত টা ট্যেপের নিচে ধরে রাখে কয়েক মিনিট। দাঁতে দাঁত চেপে ব্য'থা সহ্য করে নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে।
তার তিনটে নতুন ফ্রেন্ড অসহায় মুখ করে গোল হয়ে বসে আছে। মাইরার খারাপ লাগলো তার জন্যএরা সবাই মন খারাপ করে বসে আছে।
মাইরা তাদের পাশে এসে বসে হেসে বলে,
"এই তোরা এমন কেন? অন্যকেউ মন খারাপ করে থাকলে তোদের উচিৎ তাকে জোক্স বলিয়ে মন ভালো করে দেয়া। তা না করে তোরাও শোক পালন করছিস। ধ্যাত!"
সবাই অবাক হয়ে তাকায় মাইরার পানে। মেয়েটা সত্যিই হাসছে। যেন দুঃখের ছিঁটেফোঁটা তার মাঝে নেই। মাইরা হেসে কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলে শব্দ করে হাসে। মাইরার কথা শুনে ওরাও না হেসে পারলো না। চার বান্ধবী হাসতে হাসতে একজন আরেকজনের উপর হাসতে হাসতে হেলে পড়ছে। একটু আগেই যেখানে মাইরা কেঁদে ভাসালো, সে মেয়েই সবাইকে প্রাণখোলা হাসি উপহার দিচ্ছে।
_________________
ইরফান ক্লাস রুমে থেকে বেরিয়ে আসে। শুদ্ধ কিছুটা দূরের একটি রুম থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানকে দেখে এগিয়ে আসে ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোসের সুরে বলে,
"আজ মাইরা ছোট বলে! একটু বড় হলেই কি সুন্দর তোর সাথে ভার্সিটি এসে তোর কোলে বসতে পারতো! আমার কি যে কষ্ট হয়!"
লাস্ট কথাটা চরম দুঃখ দুঃখ মুখ করে বলে।
ইরফান বিরক্তিকর চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে,
"আরে সত্যি বলছি, আমার মারাত্মক কষ্ট হয়। এখন মাইরা টা এখানে থাকলেই তুই কি সুন্দর তোর অফিস রুমে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে পারতি!"
ইরফান রেগে বলে,
"সাটআপ।"
শুদ্ধ না বোঝার ভান করে বলে,
"কি টাপ?"
ইরফান বিরক্তি ভরা চাহনী শুদ্ধর থেকে সরিয়ে নিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে,
"আই থিংক, ফারাহ'র সাথে ছেলেটাকে পার্ফেক্ট লাগছে।"
কথাটা বলে গম্ভীর মুখাবয়বে তার অফিস রুমের দিকে যায়।
শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ব্যাপার টা হলো তার ফারাহ'র পাশে শাহেদ কে দেখে মেজাজ টা বিগড়ে তো গেলোই। সাথে অবাক হলো ইরফানের কথা শুনে। এতোদিন সে সবাইকে জ্বালিয়েছে, অন্যরাও সুযোগ পেলে জ্বালিয়েছে। এসব নরমাল। কিন্তুু ইরফান? ইরফান তাকে জ্বালাতে চাইছে? ইম্পসিবল! এটা আদৌও ইরফান তো! হাউ পসিবল! এসবের রহস্য পরে উদ্ঘাটন করা যাবে। আগে এই জ্বলুনি ফারাহ'র ব্যবস্থা করতে হবে। সে কি সুন্দর ঠাণ্ডা মাথার মানুষ। এই একটা মেয়ে শুধু তার ঠাণ্ডা মেজাজ গরম করে দেয়।
শুদ্ধ দ্রুতপায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে, যেখানে ফারাহ সহ তার ফ্রেন্ডরা বসে আছে। শুদ্ধ গম্ভীর গলায় ডাকে,
"ফারাহ?"
সবাই শুদ্ধর দিকে তাকিয়ে শুদ্ধ কে সালাম দেয়। শুদ্ধ সালাম এর উত্তর দেয়। শাহেদ এর দিকে একবার তাকালো। একেই তো ফারাহ সুন্দর বলেছিল। আবার এর পাশে বসে আছে। কি অবস্থা! সে মানবে কি করে এসব? রেগে তাকায় ফারাহ'র দিকে। ফারাহ সবার মাঝ থেকে উঠে এসে শুদ্ধর সামনে দাঁড়ায়। ফারাহ'র ফ্রেন্ড রা শুদ্ধ আর ফারাহ'র ব্যাপার জানে। এজন্য কিছু বলল না। শুদ্ধ না থাকলে অবশ্য মজা নিত।
ফারাহ শুদ্ধর সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলেই ফারাহ'র হাত ধরে হাঁটতে থাকে। ফারাহ অবাক হয়ে বলে,
"আরে কোথায় নিয়ে যাচ্ছো আমায়?"
শুদ্ধ কিছুই বলল না। ফারাহ'র হাত ধরে হাঁটতে হাঁটতে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর রেগে বলে,
"এই মেয়ে এই, ছেলেদের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছ?"
ফারাহ ভ্রু কুঁচকে বলে,
"ওরা আমার ফ্রেন্ড।"
শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলে,
"এতো ফ্রেন্ড লাগবে না। ওরা ভালো না। তোমার পাশে বসার সুতো খোঁজে ওরা।"
"মোটেও না। ওরা সবাই আমাকে বোন ভাবে।"
শুদ্ধ বিরক্ত হয়ে বলে,
"এতো ভাবাভাবি বাদ। তোমাকে আমি কয়েকটা সুন্দর ফ্রেন্ড...
একটু থেমে বলে,
তওবা তওবা, এটা বিশ্রী হবে। তোমাকে আমি কয়েকটা বিশ্রী ফ্রেন্ড খুঁজে দিব। ওরা নিজেদের বামুন ভেবে তোমার থেকে এমনিই দূরে থাকবে, আর তুমিও ওদের দেখে ক্রাশ ফ্রাশ খাবা না। শেষ। এতো জ্বালাও। গরম লেগে গেল। উফ!"
ফারাহ শুদ্ধর অবস্থা দেখে মুখ লুকিয়ে একটু হাসলো। শুদ্ধ খেয়াল করতেই হঠাৎ-ই কেমন যেন ভীষণ রাগান্বিত স্বরে ডেকে ওঠে,
"ফারাহ?"
ফারাহ কেঁপে ওঠে। শুদ্ধর দিকে তাকালে দেখল, শুদ্ধ শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিরেট কণ্ঠে বলে,
"সব ব্যাপারে ত্যাড়ামি মাথা পেতে মেনে নিব ফারাহ। বাট এই ব্যাপারে ফান করে যে ত্যাড়ামি টা করবে,, বিলিভ মি, তোমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি।"
কথাটা বলে চোখ বুজে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে,
"আর ক্লাস আছে?"
ফারাহ মাথা নাড়িয়ে না সম্মতি দেয়। শুদ্ধ গাড়ির দরজা খুলে দেয়। ফারাহ একবার শুদ্ধর দিকে তাকালো। ফারাহ'র অবাক লাগে শুদ্ধর হঠাৎ এমন রূপ দেখে।
শুদ্ধ আশেপাশে একবার তাকালো। এরপর সুযোগ বুঝে হঠাৎ-ই ফারাহ'র গালে টুপ করে একটা চুমু খেয়ে নেয়। ফারাহ থতমত খেয়ে যায়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে,
"এভাবে তাকালে কন্ট্রোল থাকে না ফারাহ পাখি। আপাতত চোখ নামিয়েই রাখো।"
ফারাহ দ্রুত গাড়িতে উঠে বসে। শুদ্ধ গাড়ির ডোর লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দেয়।
________________
মাইরা প্রথম তিনটে ক্লাস করে আর ক্লাসে যায়নি। কমন রুমেই বসে আছে। তার ফ্রেন্ডদের যেতে বলেছিল তারা মাইরাকে রেখে যায়নি। ছুটির ঘণ্টা কানে আসলে চার বান্ধবী কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে পা রাখতেই মাইরার মনটা বিষন্নতায় ঘিরে ধরে। সে তো অন্তরাকে কত ভালো বলছিল। তবে তার সাথে কারণ ছাড়া এমন কেন করল? মেয়েটা কিছুই বুঝতে পারে না। মাথা উঁচু করে মাঠের এক সাইডে ইরফানকে দেখে মাইরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর তার ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে দ্রুতপায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে দৌড় দেয় মেয়েটা। ইরফান ফোন স্ক্রোল করছিল। মাথা উঁচু করে মাইরাকে তার দিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। ফোন পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা চালায়। রাগ হলো তার। এই স্টুপিট এভাবে দৌড়েচ্ছে কেন? এক্ষুনি তো পড়ে যাবে। মাইরা ইরফানের কাছাকাছি আসলে থেমে যায়। ইরফান জোরে ধমক দেয়,
"থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার। দৌড়াচ্ছিলে কেন?"
মাইরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল। মাথা তোলার আগেই ইরফানের এমন ধমক খেয়ে মেয়েটার ভীষণ খারাপ লাগলো। এমনিতেই এই লোকটার বান্ধবী তাকে আজ কত অপমান করল। এই লোকটাও তার সাথে এমন করছে। অভিমানে চোখের কোণে পানি জমলো। মাথা তুললো না আর। সে একাই যাবে। এই লোকটার সাথে যাবে না। তার কাউকে লাগবে না। উল্টো ঘুরে এক পা এগোলে ইরফান মাইরার হাত টেনে ধরে। মাইরা মাথা নিচু করেই হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান মাইরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দেয়। আবারও ধমক দিতে গিয়ে থেমে যায় মাইরার দিকে তাকিয়ে। মাইরা মাথা উঁচু করে কান্নামাখা গলায় বলে,
"আমায় ছাড়ুন, আমি বাড়ি যাবো। সবগুলো পা'ষা'ণ, শুধু আমাকে মারতে আসে।"
মাইরার চোখমুখ যেমন লাল, তেমনি ফোলা।
ইরফান মাইরার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দ্রুত মাইরার মুখ দু'হাতের আঁজলায় নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞেস করে,
"হোয়াট হ্যাপেন্ট? কেঁদেছ কেন?"
ইরফানের এমন নরম সুর পেয়ে মাইরার দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাইলো। ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধয় মন গলে যায়, কাঁদতে ইচ্ছে করে ভীষণ। মাইরারও ইচ্ছে করল। তবে মেয়েটা একদম কাঁদতে চায় না। সে কি সস্তা না-কি! কান্না মানুষের দুর্বলতা। আর নিজের দুর্বলতা আপন মানুষ ছাড়া কারো সামনে কখনো প্রকাশ করতে নেই। মাইরা কান্নাগুলো গিলে নিতে চাইলো। তবে মাইরার মনের হাজারো বাঁধা পেরিয়ে অবাধ্য চোখের পানি চোখ বেয়ে গালে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। কি হয়েছে তার বার্ডফ্লাওয়ারের? ভীষণ নরম গলায় আদুরে সুরে বলে,
"What happened, little girl? Don't cry. I will fix everything, just tell me."
এমন আদুরে সুরে মাইরার আরও কান্না পায়। আশেপাশে অনেকেই বাঁকা চোখে তাকায় ইরফান মাইরার দিকে। তবে কেউ কিছু বলে না। ইরফান সেসব পাত্তা দেয় না।
মাইরা ইরফানের আদুরে সুর পেয়ে মাথা নিচু করে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দু'হাতে ইরফানকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। ইরফান স্তম্ভিত হয়ে যায় মাইরার কান্ডে।
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#বোনাস_পর্ব
[Page - DrmShohagHoney]
ইরফান মাইরাকে বা হাতে আগলে নিল। মৃদুস্বরে বলে,
"ডোন্ট ক্রাই।"
মাইরা দু'মিনিটেই নিজেকে সামলে নিল। ইরফানকে জড়িয়ে ধরেছে বুঝতে পেরেই দ্রুত ইরফানকে ছেড়ে দেয়। তবে ইরফান মাইরাকে ছাড়লো না। বা হাতে মাইরাকে তার সাথে জড়িয়ে রেখে ডান হাতে মাইরার ভেজা মুখ মুছে দেয়। এরপর এক সেকেন্ড ও সময় ব্যয় না করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা দ্রুত বলে ওঠে,
"কি করছেন?"
ইরফান উত্তর করল না। পায়ের গতি বাড়িয়ে কলেজ গেইট থেকে বেরিয়ে যায়। অনেকেই অবাক হয়ে ইরফান আর মাইরার দিকে চেয়ে রইল। ইরফান সেসব পাত্তা দিল না। মাইরাকে নিয়ে গটগট পায়ে কলেজ মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে তাকে। ইরফান মাইরার সিল্ট বেল্ট বাঁধতে গিয়ে মাইরার কোলের উপর থাকা মাইরার ডান হাত টা চোখে পড়লে বাকহারা হয়। দ্রুত মাইরার ডান হাতটা উঠিয়ে বিচলিত কণ্ঠে বলে,
"এসব কি করে হয়েছে?"
মাইরা ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। মাইরা ঢোক গিলল। তার মনে পড়ে, জাহারার সাথে ঝামেলা হওয়ায় ইরফান জাহারার সাথে কত খা'রা'প আচরণ করেছিল, তাদের সম্পর্ক টা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফানের বান্ধবীর সাথেও সেইম কাহিনী ঘটলে একটুও ভালো হবে না। মাইরা চোখ নামিয়ে নেয়। মিনমিন করে বলে,
"পড়ে গিয়ে...."
মাইরা কথাটা শেষ করতে পারলো না। ইরফান মাইরাকে দু'হাতে তুলে সে সিটে বসে পড়ে। এরপর মাইরাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা লাগিয়ে দেয়।
মাইরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান মাইরার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ড এর উপর থেকে ফাস্টএইড বক্স নিয়ে মাইরার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মাইরার দিকে তাকালে দেখল মাইরা তার দিকেই তাকিয়ে আছে। ইরফান বা হাতে মাইরার মুখে লেগে থাকা ছোট্ট ছোট্ট ঘামের কণা মুছে দেয়। এরপর মাইরার হিজাবের পিন খুলে দেয়, নরমালি মাথার উপর হিজাব টা দিয়ে রাখে। এরপর মাইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে,
"এটা কিভাবে হয়েছে?"
মাইরা ঢোক গিলে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে,
"এমনি। কিছু..."
ইরফান ঠাণ্ডা গলায় বলে,
"মিথ্যা বলার স্বভাব আমি লাইক করি না।"
মাইরা কি বলবে বুঝতে পারে না। তার বারবার জাহারা আপুর কথা মনে পড়ছে। কত ঝামেলা হয়েছিল তখন। এই লোকটার মাথা যা গরম, আবার কি করবে কে জানে। মাইরা ঢোক গিলে বলে,
"ওয়াশরুমে গিয়েছিলাম। ওখানে...."
ইরফান মাইরার ঠোঁটজোড়ায় তার ঠোঁটজোড়া রাখে। অবাক করার বিষয়, ইরফান তার মুখ খুললো না। শুধু চেপে রাখলো মাইরার ঠোঁটজোড়া। চোখ বুজে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে মৃদুস্বরে বলে,
"একটা মিথ্যা বলবি না। কে এতো আঘাত করেছে তোকে? টেল মি লিটল গার্ল।"
ইরফানের হঠাৎ এমন অদ্ভুদ কান্ডে মাইরা ঢোক গিলে। কেমন অদ্ভুদ অনুভূতিরা যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়লো। মাইরা টিকতে না পেরে দ্রুত তার মুখ সরিয়ে নেয় ডান দিকে। ইরফানের ডান হাত মাইরার কোমড়ে। বা হাতে মাইরার ডান হাতের কব্জি ধরে আছে। মাইরা সরে যাওয়ায় ইরফান বিরক্ত হলো। দ্রুত বা হাত তুলে মাইরার মুখ তার দিকে ফেরায়। মাইরা চোখ নামিয়ে নেয়। ইরফান হঠাৎ-ই শক্ত গলায় বলে,
"স্টুপিট গার্ল, আমায় রাগিয়ে কত শান্তি পাস তুই? একটা সিম্পল কথা বলতে এতো টাইম লাগবে কেন? স্পিক আপ। কোন বাস্টার্ড এই কাজ করেছে। আই নো, এখানে কেউ স্কেলের আঘাত করেছে। সো, আর একটা ওয়ার্ড মিথ্যা বলবি তো, ওই রোডের মাঝখানে গিয়ে তোকে খাবো।"
মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এই লোক পা'গ'ল নাকি?
ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। কণ্ঠ আগের চেয়ে একটু নরম করে, তবুও ভীষণ ভারী লাগে।
"অন্তরা আজ তোমাদের ক্লাস নিয়েছিল?"
মাইরা অবাক হয়। দুই সেকেন্ড আগেই তাকে তুই তুই বলে মুখে ফেনা তুলল। এখন আবার..
ইরফান বা হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে,
"স্টুপিট গার্ল রে, আমারে আর কত রাগাবি তুই!"
মাইরা এতো অদ্ভুদভাবে ইরফানের দিকে তাকায়, যেন মঙ্গলগ্রহ থেকে ইরফান মাত্র নেমে এলো। ইরফান মাইরার দিকে মুখ এগোতে নিলে মাইরা চোখ বুজে বলে ওঠে,
"হ্যাঁ হ্যাঁ ক্লাস নিয়েছিল নিয়েছিল।"
ইরফানের চোখে মুখে ক্রোধ জমা হয়। দ্রুত গাড়ির ডোর খুলে বেরিয়ে যায়। মাইরা ইরফানকে বেরিয়ে যেতে দেখে ডেকে ওঠে,
"আপনি কোথায় যাচ্ছেন?"
ইরফান তাকালো না। ডান হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় কলেজ গেইটের দিকে। মাইরা হতাশ হলো। চিন্তিত হলো লোকটা কি বুঝে ফেলেছে? তার ভালো লাগছে না। অনেক কান্নার ফলে চোখ জুড়ে ক্লান্তি নেমে আসে। মাইরা সিটে হেলান দিয়ে চোখ বুজল।
~
অন্তরা অফিস রুমে বসে ছিল। তার মাথা ব্য'থা করছে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে সে। ইরফান অফিস রুমে প্রবেশ করলে ইরফানের সাথে প্রায় সবা স্যার হাত মিলিয়ে সালাম বিনিময় করে। তাদের কলেজ থেকে কিছুটার দূরেই ভার্সিটির টিচার ইরফান এটা মোটামুটি সবাই জানে। একটা পরিচিতি আছে। সেখান থেকেই ইরফানকে সবাই মেহমানদের মতো আপ্যায়ন করতে চাইলো। তবে ইরফান ছোট করে শুধু বলে,
"কাজে এসেছি। ব্যস্ত হবেন না।"
কথাটা বলে ইরফান অন্তরার ডেস্কের সামনে গিয়ে শক্ত গলায় ডাকে,
"মিস অন্তরা?"
ইরফানের কণ্ঠ পেয়ে অন্তরা তড়াক করে চোখ মেলে তাকায়। অবাক হয় ইরফানের এমন সম্মোধনে সাথে ইরফানকে এখানে দেখে। দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলে,
"ইরফান তুমি?"
ইরফান বা হাত প্যান্টের পকেটে গুঁজে রেখে ডান হাতে গাল চুলকায়। তীক্ষ্ণ দৃষ্টি অন্তরার পানে। অন্তরা ঢোক গিলে বলে,
"ইরফান বসো না! কিছু বলবে?"
ইরফান গম্ভীর গলায় বলে,
"তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে অন্তরা?"
অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের কথায়। কোনোরকমে বলে,
"মানে? তুমি....
আর বলতে পারে না। তার আগেই ইরফান সর্বশক্তি দিয়ে অন্তরার বাম গালে সাপটে এক থাপ্পড় মেরে দেয়। অন্তরার কান ঝাঁ ঝাঁ করে উঠল। অন্তরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তার আগেই একই গালে পর পর আরও দু'টো থাপ্পড় পড়ে। অন্তরার মনে হলো তার গালের মাংস ছিঁড়ে পড়ে যাবে।
ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে অত্যন্ত কঠোর স্বরে বলে,
"ডিসিশন নিয়েছিলাম কোনো ডাস্টবিন টাচ করব না। বাট সামটাইমস, ডাস্ট ক্লিন করতে ডাস্টবিন টাচ করা, ইট'স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।"
কথাটা বলে ইরফান তার ডান হাতে দু'বার ফু দেয়, যেন ধূলো ঝাড়লো। এরপর চোখের পলকে আরও দু'টো থাপ্পড় পর পর অন্তরার গালে বসায়।
পুরে পাঁচটা দাবাং মার্কা চড় তাও আবার একই গালে খেয়ে অন্তরার মনে হলো সে মাথা ঘুরে পড়ে যাবে। ইরফান এখানে আর দাঁড়ালো না। দু'হাত প্যান্টের পকেটে গুঁজে উল্টো ঘুরে বাইরে যেতে যেতে শক্ত গলায় বলে,
"It was the initial (প্রাথমিক) dose.
বলেছিলাম, আমার ওয়াইফ এর গায়ে একটা আঁচড় লাগলে তোকে মিনি জা'হা'ন্না'ম থেকে ঘুরিয়ে আনবো। Prepare for that."
ইরফান রুমের দরজা সামনে দাঁড়িয়ে পিছু ফিরেই গম্ভীর স্বরে বলে,
"আমার ওয়াইফ এর ব্রেইন থেকে বে'য়া'দ'ব নারীর স্মৃতি মুছতে হবে। আদারওয়াইজ, তোকে মিনি জা'হা'ন্না'মের সব ডোজ এক্ষুনি দিয়ে দিতাম।"
কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ায় না এখানে ইরফান। দ্রুত পায়ে বেরিয়ে যায়। অন্তরা তার ডেস্ক দু'হাতে ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে।
এখানে কয়েকজন স্যার মেডাম ছিল তারা আগেই চলে গিয়েছে বিধায় অন্তরার এ অবস্থা কেউ দেখতে পেল না।
~~
ইরফান মাইরাকে নিয়ে সর্বপ্রথম একটি শপিংমলে যায়। গতদিনের মতোই একটি ড্রেস চুজ করে মাইরাকে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করে আসতে বলে, সাথে জুতো কিনে দেয়।
আজ ইরফান মাইরার জন্য চুজ করেছে একটি ব্রাউন কালারের সিম্পল স্টোনের কাজ করা জামা। সাথে ব্রাউন কালার জুতো।
শপিংমল থেকে বেরিয়ে একটি রেস্টুরেন্ট থেকে মাইরাকে খাইয়ে ইরফান তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়।
মাইরা ইরফানের পাশের সিটে বসে। একটু পর পর ইরফানের দিকে তাকায়। তখন যে কোথায় গিয়েছিল কে জানে? এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। বেশ অনেক সময় পেরোলে মাইরা মিনমিন করে প্রশ্ন করে,
"কোথায় যাচ্ছেন?"
মাইরা কথাটা বলার ঠিক এক মিনিট পরেই ইরফান গাড়ির ব্রেক কষে গাড়ি সাইড করে। এরপর এক সেকেন্ড ও সময় ব্যয় না করে তার পাশের সিট থেকে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা কিছু বলার আগেই ইরফান অত্যন্ত শীতল কণ্ঠে বলে,
"কোথায় যেতে যাও?"
মাইরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে।
ধরনীর বুকে সন্ধ্যা পেরিয়ে রাতের আমেজ ছড়িয়ে পড়েছে। ইরফান সময় নষ্ট না কে মাইরাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। এরপর মাইরার ডান হাত তার বা হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যায়। মাইরা আর কিছু বললো না। চুপচাপ ইরফানের সাথে পা মেলায়। আশেপাশে তাকিয়ে দেখল জায়গাটা অনেক সাজানো। অনেক লাইটিং করা।
ইরফান এক জায়গায় গিয়ে দু'টো টিকিট কাটলো। এরপর একটা সাজানো গেইট দিয়ে ভেতরে প্রবেশ করল। আশেপাশে অনেক মানুষ। ইরফান বা হাতের বাহুবন্ধনীর মাঝে মাইরাকে আগলে নেয়। মাইরা বিস্ময় চোখে তাকায়। বাইরে থেকে বুঝতে পারছিল না মেয়েটা। এটা তো মেলা। মুহূর্তেই মাইরার চোখ দু'টো চকচক করে ওঠে। ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। মাথা উঁচু করে হেসে বলে,
"এটা মেলা?"
ইরফান মাইরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, "হুম।"
মাইরা কি বলবে বুঝলো না। তাদের গ্রামে মেলা হয়, শহরেও এমন মেলা হয়? তার মেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইরফান মাথা নিচু করে মাইরার পানে চেয়ে আছে। মাইরা মাথা উঁচু করে মৃদু হেসে বলে,
"আপনাকে অনেক ধন্যবাদ।"
ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করায়। মৃদুস্বরে বলে,
"এসব কোথা থেকে শিখেছ?"
মাইরা বোকা চোখে প্রশ্ন করে,
"কি?"
ইরফান মাইরার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে ছোট করে বলে, "নাথিং।"
কিছুদূর এগিয়ে গেলে মাইরা দাঁড়িয়ে যায় ফুসকার দোকান দেখে। ইরফান পিছু ফিরে বলে,
"হোয়াট?"
মাইরা পাশেই ফুসকার দোকান দেখিয়ে বলে,
"আমি ফুসকা খেতে চাই।"
ইরফান মাইরাকে নিয়ে গিয়ে সেখানে একটা টেবিলে নেয়। মাইরা বসল। ঝাল ঝাল করে মেয়েটা পুরো তিন প্লেট ফুসকা খেয়েছে। আবারও ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে,
"আরেক প্লেট খেতে চাই।"
ইরফান বিস্ময় নিয়ে তাকায় মাইরার পানে। অবাক হয়ে বলে,
"কাঁদছো কেন?"
মাইরা মাথা নাড়িয়ে বলে,
"কাঁদছি না। ঝাল খেয়েছি তাই।"
ইরফান মৃদুস্বরে বলে,
"ওকে, এবার মিষ্টি দিয়ে খাও।"
মাইরা হা করে তাকায়। মিষ্টি দিয়ে কেউ ফুসকা খায়? মাথা নাড়িয়ে বলে,
"প্লিজ! এটাই প্লেট লাস্ট। এখানকার ফুসকা অনেক মজা।"
ইরফান মানলে মাইরার কথা। আরও এক প্লেট দিতে বলে মাইরাকে। মাইরা এবারের প্লেট থেকে থেকে দু'টো ফুসকা খয়ে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মাইরা মুখের টুকু গিলে নিয়ে ইরফানের দিকে একটা ফুসকা বাড়িয়ে দিয়ে বলে,
"একটা খেয়ে দেখুন। আমি এতো মজার ফুসকা কখনো খাইনি।"
ইরফান মাইরার মুখের দিকে তাকালো। মেয়েটার চোখমুখ কেমন লাল। অথচ হাসছে। ইরফান ঢোক গিলে মাইরার হাতের দিকে মুখ বাড়িয়ে সত্যি সত্যি হা করল। মাইরা তো বেজায় খুশি। দ্রুত হাতের ফুসকা ইরফানের মুখে পুড়ে দেয়। ইরফান দু'বার মুখ নাড়িয়ে চোখ বড় বড় করে তাকায় মাইরার দিকে। তার নাক কান সহ অন্তর টা জ্বলে গেল বোধয়। মুখ নাড়ানো থামিয়ে দেয়। মাইরা হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। একটা চুটকি বাজিয়ে হেসে বলে
"মজা না? আরেকটা খাবেন?"
ইরফান বসা থেকে দাঁড়িয়ে গেল। মাইরা ভীত চোখে তাকায়। ইরফানের কি ভালো লাগেনি? মাইরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে,
"কি হয়েছে আপনার? চোখমুখ এমন লাল হলো কেন?
একটু থেমে বলে,
আসলে ঝাল খেলে একটু আধটু এমনই হয়। কিন্তুু অনেক মজা না বলুন?"
ইরফান মাইরার দিকে চেয়ে মুখের টুকু কেমনে যে গিলে নিল, সে নিজেও জানে না। এরপর মাইরার দিকে এগিয়ে নিরেট কণ্ঠে বলে,
"I need my personal chocolate right now. It's more delicious."
মাইরা চোখ বড় বড় তাকায়। ইরফান মাইরার দিকে এগিয়ে আসলে মাইরা দ্রুত তার ঠোঁটজোড়া চেপে ধরে মিনমিন করে বলে,
"না প্লিজ! মানুষ।"
ইরফান আশেপাশে তাকিয়ে বিরক্ত হলো। তার মুখ জ্বলে যাচ্ছে। একটা হাফ লিটারের পানির বোতল নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতলের পানি খেয়ে নেয়। মাইরা বোধয় বুঝল ইরফানের মুখচোখ দেখে, লোকটা ঝাল সহ্য করতে পারে না। মনে মনে একটু অনুতপ্ত ও হলো। কিন্তুু সে তো জোর করেনি। তাকে বললেই তো হতো, সে খাবে না।
~~
মাইরা অনেক অদ্ভুদ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের জিনিসটার দিকে। তাদের গ্রামের মেলায় নাগর দোলা দেখেছে। আরও অনেক কিছুই থাকতো তবে এইখানে যে জিনিসটা দেখছে একদম নৌকার মতো, একবার এ মাথায় যায়, আরেকবার ও মাথায় যায়। এটা সে সামনা-সামনি কখনো দেখেনি। আজ প্রথম সামনা-সামনি দেখে মাইরা ভীষণ অবাক হয়। সাথে খুব ভালো ও লাগে। বাচ্চাদের মতো একটা লাফ দিতে ইচ্ছে করল তার। ইরফান তার হাত ধরে কারো সাথে ফোনে কথা বলছিল। মাইরা হঠাৎ-ই ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে দাঁড়ায়। মাথা উঁচু করে আবদার করে,
"শুনুন, আমি ওখানে উঠতে চাই।"
ইরফান মাইরার দিকে তাকালো। কলে কিছু একটা বলে কল কেটে ফোন পকেটে রাখলো। মাইরার দিকে তাকািয়ে মৃদুস্বরে বলে,
"কোথায় উঠতে চাও?"
মাইরা ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পিছনে থাকা সেই নৌকার দিকে আঙুল তাক করে বলে,
"ওখানে, প্লিজ উঠি? আমি এটা কখনো সামনা-সামনি দেখিনি।"
ইরফান মাইরার হাত ধরে সেদিকে এগিয়ে যায়। বেশ অনেগুলো টিকিট কাটে। মাইরা ভীষণ খুশি হয়। এখন অনেকে উঠেছে। অনেকে চিৎকার চেঁচামেচি করছে। মাইরার যদিও একটু ভয় ভয় লাগছে। তবে অনেক ভালোও লাগছে। এইবারের লোকজন নেমে গেলে ইরফান মাইরাকে নিয়ে উঠে বসে। নৌকার বাম পাশের একদম মাথা থেকে কিছুটা নিচের দিকে বসেছে। মাইরা ইরফানকে ঘেঁষে বসেছে। দু'হাতে ইরফানে বা হাত জড়িয়ে বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে। ইরফান নৌকার এপাশের প্রায় সবগুলো সিট নিজেদের জন্য-ই যাস্ট নিয়েছে। পুরোটা নিতে চেয়েছিল, বাট তারা রাজি হয়নি। ইরফান মেনে নিয়েছে। মাইরাকে নিয়ে একপাশে একা বসতে পারবে এই অনুমতি পেয়েছে।
ইরফান আড়চোখে একবার তাকালো। রাতের অন্ধকারে তেমন স্পষ্ট দেখতে পেল না মাইরাকে। ভাবনার মাঝেই নৌকা ধীরে ধীরে দুলতে শুরু করে। প্রথমে মাইরা তেমন ভয় না পেলেও একটু সময় যেতেই যখন নৌকার বেগ বাড়ে। মাইরার মনে হলো সে পড়ে যাচ্ছে। ছোটখাটো এক চিৎকার দিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। দ্রুত মাইরাকে দু'হাতে আগলে নিয়ে ভ্রু কুঁচকে বলে,
"হোয়াট হ্যাপেন্ড?"
মাইরা ইরফানের দিকে চেপে অসহায় কণ্ঠে বিড়বিড় করে,
"আমি পড়ে যাচ্ছি। আমাকে ধরুন।"
ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে নেয়। মাইরা কিছু বললো না। উল্টে দু'হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুজল। ইরফান বা হাতে মাইরার কপাল টাচ করে দেখল মাইরা ঘেমে গিয়েছে। মেয়েটা কাঁপছে মৃদু। বুঝল, ভয় পাওয়ার ফল এসব। মুখ নামিয়ে মৃদুস্বরে বলে,
"নেমে যাচ্ছি।"
মাইরা দ্রুত চোখ মেলে বলে,
"না।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"ভয় পাচ্ছো কেন?"
মাইরা মিনমিন করে বলে,
"তবুও ভালো লাগে।"
ইরফান খুবই ঝাপসা আলোয় মাইরাকে ভীষণ ঝাপসা দেখল। মাইরা আবারও চোখ বুজে ইরফানকে শক্ত করে ধরল। ইরফান আর কিছু বললো না। বা হাত তার গলায় মুখ গুঁজে রাখা মাইরার মুখ খানিকটা উঁচু করে ধরে। মাইরা চোখ মেলে তাকায়। অন্ধকারের মাঝে সেভাবে কিছু দেখা গেল না। তবে ঝাপসা ইরফান যে তার দিকেই চেয়ে আছে বুঝল। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে ঠাণ্ডা গলায় বলে,
"আমাকে জ্বালাচ্ছো কেন স্টুপিট গার্ল?"
মাইরা বুঝলো না সে কীভাবে জ্বালাচ্ছে। বোকাচোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকলো। নৌকার দোলায় ভয় পেয়ে দ্রুত ইরফানের দিকে আরও চেপে বসতে চায়, চোখমুখ খিঁচিয়ে নেয়। ইরফান বা হাতে মাইরাকে শক্ত করে জড়িয়ে ডান হাত বাড়িয়ে মাইরার গলার ভাঁজে হাত দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মাইরার গলায় মুখ গুঁজে শ্বাস টানে। মাইরার পুরে শরীর শিরশির করে ওঠে। ইরফান মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে করে,
"সরুন।"
ইরফান সরলো না। বরং মাইরার গলা থেকে নেমে সামান্য নিচে ঠোঁট ছোঁয়ায়। মাইরা হাসফাস করে। সব ভয় পালিয়ে গিয়েছে। এখন তো এই লোকটাকে ভয় লাগছে। আশেপাশে তাকাতে নিলে ইরফান মাইরাকে টেনে ধরে। বিড়বিড় করে,
"ডোন্ট ডিস্টার্ব মি।"
মাইরার মাথা থেকে পা পর্যন্ত যেন বিদুৎ চমকায়। মাইরা মিনমিন করে বলে,
"সরুন, মানুষ।"
ইরফান মাইরার গলার মাঝ বরাবর আলতো করে দাঁত বসিয়ে বিড়বিড়িয়ে বলে,
"নো।"
মাইরা চোখ বুজল। যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। বাট কেমন যেন লাগছে মাইরার। ইরফান হঠাৎ-ই মাইরার গলায় শব্দ করে একটা চুমু খেয়ে মুখ তুলে তাকায়। মাইরাকে টেনে নেয় তার দিকে। মাইরা ইরফানের গলা দু'হাতে জড়িয়ে ধরা হাত ছাড়েনি। ইরফান স্বাভাবিক হওয়ায় নৌকার দোলায় মাইরা আবারও ভয় পায়। মুখ নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসলো।
দু'হাতে মাইরাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয় মাইরাকে ইরফান। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে একটা গানের লিরিক্স অনুযায়ী শিষ বাজায়,
"আলো ভরা কালো চোখে...
কি মাধুরী গো কি মাধুরি!.....
মাইরা কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। ইরফানের গলায় মুখ গুঁজে রাখা ঠোঁট দু'টো বিস্ময়ে ফাঁক হয়ে যায়। বন্ধ চোখের পাতা খুলে যায়। এ জীবনে এমন শক খেয়েছে বলে মনে কড়ছে না তার।
চলবে ইনশাআল্লাহ
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৪৯
[Page - DrmShohagHoney]
ইরফান মাইরার কথায় ভ্রু কুঁচকে বলে,
"হোয়াট?"
মাইরা ঢোক গিলে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
"আপনি আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে গিয়ে শিষ বাজাতেন?"
ইরফান গম্ভীর গলায় বলে, "নো।"
মাইরা রেগে বলে,
"আপনি মিথ্যে বলছেন।"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"স্টুপিট গার্ল, আমি কারো বাসার সামনে গিয়ে দাঁড়াই না।"
মাইরা মাথা নিচু করে। তার আশার আলো নিভলো বোধয়। ইরফানের থেকে দূরে সরতে চাইলে ইরফান দু'হাতে মাইরাকে নিজের সাথে চেপে ধরে। মাইরা ইরফানকে ঠেলে বলে,
"ছাড়ুন আমায়।"
ইরফান গম্ভীর গলায় বলে, "নো।"
মাইরার ভালো লাগছে না। তার মনে একটি কথা আসে, ইরফানের ফুপুর বাসা তো গ্রামে। মানে তৃণা আম্মাজান এর ভাতিজা ইরফান। তাহলে ইরফান নিশ্চয়ই ওই গ্রামে যেত। যেত মানে কী? তার তো নিজেরই বিয়ের আগে একবার এই লোকটার সাথে দেখা হয়েছিল। তাকে রাস্তার মাঝে ফেলে দিয়েছিল। মনে পড়ল মাইরার। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে বলল,
"আপনি মিথ্যে বলছেন কেন? আপনি আপনার ফুপুর বাড়ি গিয়ে শিষ বাজাতেন, আমি শুনেছি।"
ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে,
"স্টুপিট! যখন আমার ইচ্ছে হয়, তখন এরকম করি। এর জন্য শহর গ্রাম ম্যাটার করে না।"
মাইরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মাইরার ডান হাত দেখে বলে,
"কাঁদলে কেন? পেইন হচ্ছিল?"
মাইরা অসহায় কণ্ঠে বলে,
"আমার হাতে কিছু হচ্ছে না। আপনি আমার কথার উত্তর দিন প্লিজ!"
ইরফান মাইরার দিকে তাকায়। খেয়াল করল মাইরার চোখ পানিতে টইটুম্বুর। ইরফান আবারও বিচলিত হয়। মাইরাকে কোলে নিয়ে বেডের উপর বসায়। এরপর সে মাইরার পাশে বসে মাইরার মুখ দু'হাতের আঁজলায় নিয়ে মৃদুস্বরে বলে,
"ডোন্ট ক্রাই। কোয়শ্চন কর।"
মাইরার মন পুলকিত হয়। ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে,
"আপনি আমাদের বাড়ির সামনে এসে শিষ বাজাতেন?"
ইরফান ভ্রু কুঁচকে তাকালো মাইরার দিকে। মৃদুস্বরে বলে,
"নো।"
মাইরার চোখে জমানো অশ্রু গালে বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। মাইরাকে টেনে তার কোলে বসিয়ে বলে,
"আই সে, ডোন্ট ক্রাই। কি প্রবলেম তোমার?"
মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে,
"আমি আপনার শিষ শুনেছি তো। আপনি মিথ্যে বলছেন কেন?"
ইরফান মাইরার মুখাবয়বে দৃষ্টি বুলায়। বা হাত মাইরার চোখের উপর রেখে ডান দিকে ঠোঁট সামান্য প্রসারিত করে সূক্ষ্ম হাসে। মাইরা বিভ্রান্ত হয়। দু'হাতে ইরফানের হাত সরাতে চায় তার চোখের সামনে থেকে। ইরফান হাত সরালো না মাইরার চোখের উপর থেকে। ঠোঁটজোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ঠাণ্ডা গলায় বলে,
"You are the girl I don't like at all.
[তুমি সেই মেয়ে, যাকে আমি একদমই পছন্দ করিনা।]
কথাটা বলে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা দু'হাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফানকে বাঁধা তো দিল না। তবে ইরফানের কথায় ভীষণ রাগ হয়। রাগ গিলে নিয়ে সে তার কাঙ্ক্ষিত
উত্তর পেতে ছটফটায়। ইরফান কয়েক সেকেন্ড এর মাঝেই মাইরাকে ছেড়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে কিছুটা রেগে বলে,
"আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? শুধু অ'স'ভ্য'তামি করছেন!"
ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার পানে চেয়ে ডান হাতে মাইরার ভেজা ঠোঁটজোড়া মুছে দেয়। মাইরা আবারও বলে,
"আপনি শুদ্ধ ভাইদের বাড়িতে কতদিন পর পর যেতেন আমাকে বিয়ের আগে?"
ইরফান গম্ভীর গলায় বলে,
"ডোন্ট নো।"
মাইরা বিরক্ত হয়ে বলে,
"বলবেন আপনি? আচ্ছা আপনি কী দেড় মাস, দুই মাস এরকম সময় গ্যাপ দিয়ে গ্রামে যেতেন?"
ইরফান ভ্রু কুঁচকে বলে,
"Maybe, or maybe not. Not sure."
মাইরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে থাকে। সে এই সুর জীবনেও ভুলবে না। তার অন্তরে যে গেঁথে আছে। তার চিনতে একটুও ভুল হয়নি এই লেকটাই সেই লোক। সে ঠিকই বলেছিল, লোকটা ভীষণ নিষ্ঠুর। ইরফান মাইরার তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়। মৃদুস্বরে আস্ক করে,
"হোয়াট?"
ইরফান কথাটা বলতে দেরি হলেও মাইরার ইরফানকে জড়িয়ে ধরতে দেরি হয়নি। ইরফানের কোলে বসা অবস্থায় দু'হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান কেমন স্তম্ভিত হয়ে যায়। মাইরার বিহেভে ভীষণ অবাক হয় ছেলেটা। মাইরাকে তার থেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, মাইরা ছাড়লোই না। ইরফান বুঝতে পারছে না মাইরার কি হয়েছে। এমন অদ্ভুদ বিহেভ এর মানেটাও সেভাবে বুঝল না। ঘাড়ে ভেজা অনুভব করতেই ইরফান মাইরাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বিস্ময় কণ্ঠে বলে,
"কি প্রবলেম? কাঁদছ কেন?"
মাইরা ভেজা চোখে ইরফানের দিকে তাকায়। এরপর হঠাৎ-ই দু'হাতে ইরফানের গলা চেপে ধরে। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে মাইরার পানে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে,
"পুচকি মেয়ে এতো উইক বডি নিয়ে আমাকে মারতে এসেছ? ইন্টারেস্টিং!"
মাইরা এবার ইরফানের গলায় দু'হাতে সমানে খামচি দেয়। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। ধমকে বলে,
"What's your problem? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার।"
মাইরা নাক টেনে ইরফানের কোল থেকে নেমে বেডের অপর পাশে গিয়ে শুতে চায়, তার আগেই ইরফান মাইরাকে টেনে তার জায়গায় শুইয়ে দেয়। এরপর সে মাইরার উপর আধশোয়া হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরা দু'হাতে ইরফানকে ঠেলে। সে তো জানতো শিষওয়ালা তাকে চিনতো না, মনেও করতো না। কিন্তুু এখন এটা উপলব্ধি করতে পেরে তার মনে অভিমান জমলো কেন যেন! সে জানে এটা অর্থহীন। যদি তার জন্য কেউ শিষ বাজাতো তবে সে নিয়ম করেই শুনতে পেত। কিন্তুু তার তো কখনো সেই সুরেলা শিষ পুরোটা শোনার সৌভাগ্য-ই হয় নি। কারণ কেউ তার জন্য শিষ বাজাতো না। তাই একটু সময়ের মাঝেই মিলিয়ে যেত সেই সুর। তবুও মাইরার রাগ হলো। তার শিষওয়ালা তাকে চেনে না কেন? মনে মনে বিড়বিড় করে, 'নিষ্ঠুর শিষওয়ালা।'
অতঃপর ইরফানের দিকে চেয়ে রেগে বলে, "সরুন বলছি। আমি থাকবো না আপনার সাথে।"
ইরফান গম্ভীর গলায় বলে,
"থাকতে হবে।"
মাইরা ইরফানের দিকে তাকায়। নাক টেনে বলে,
"আপনি আসলেই একটা হার্টলেস।"
ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার বা হাতে মাইরার দু'হাতে একজায়গায় করে চেপে ধরে। এরপর মাইরার গলা থেকে তার ওড়না ডান হাতে ছুঁড়ে ফেলে। মাইরা কিছু বলার আগেই ইরফান মাইরার গলায় মুখ গুঁজে দেয়। মাইরা ঢোক গিলে। ইরফান মাইরা কানের কাছে মুখ নিয়ে ঠাণ্ডা গলায় বলে,
"হার্টলেস এর মিনিং জানো?"
মাইরা কেঁপে ওঠে। ইরফান সূক্ষ্ম হেসে মাইরার কানের লতিতে আলতো কা'ম'ড় বসায়। মাইরা চোখ বুজে নেয়। ইরফান মোহিত গলায় বলে,
"শিষওয়ালা, নাইস নেইম। আই লাইক ইট।"
কথাটা বলে মাইরার উপর শরীরের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে নেয়। মাইরার গলায় মুখ গুঁজে লম্বা করে একটা শ্বাস টানে। এরপর ঘুম জড়ানোর মতো কণ্ঠে বলে,
"I need sleep."
মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিন করে বলে,
"সরুন।"
ইরফান বিরক্তি কণ্ঠে বলে,
"ডোন্ট ডিস্টার্ব মি।"
মাইরা হাসফাস করে। এই ১০০ মণ এর বস্তা তার উপর থাকলে তার কি হবে? গলায় ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে। আর মাইরার ঠাণ্ডা লাগছে। হাত পায়ের তালু কেমন শিরশির করছে। মাইরা ঢোক গিলে দু'হাতে ইরফানের মাথা ধরে ঠেলে সরাতে চাইলে ইরফান মাইরার গলার ভাঁজে দাঁত বসায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফানকে ছেড়ে দিয়ে ঢোক গিলে। ইরফান মাইরার গলায় বসানো দাঁত ছেড়ে দিল, কিন্তুু কিছু বললো না। মাইরা আবারও মিনমিন করে বলে,
"সরুন, আমি পা...."
শেষ করতে পারলো না। তার আগেই ইরফান মাথা তুলে ধমকে বলে, "সাট আপ, স্টুপিট।"
মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। হঠাৎ করে এমন রামধমক খেয়ে ভীষণ ভয় পেয়েছে। ইরফান মাইরাকে এভাবে কেঁপে উঠতে দেখে নিজেই থতমত খেয়ে তাকায়। মাইরা অভিমানী চোখে তাকিয়ে আছে ইরফানের পানে। চোখের কোণে জলকণা। ইরফান নজর বুলায় মাইরার মুখাবয়বে। দু'হাতে মাইরার কোমড় জড়িয়ে তাকে টেনে নেয় নিজের দিকে। মাইরার শ্বাস ভারি হয়। ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিৎ হেসে শীতল কণ্ঠে আওড়ায়,
"This is the first step."
কথাটা বলে মাইরার উপর থেকে উঠে যায়। এরপর তার ল্যাপটপ এনে বেডের সাথে হেলান দিয়ে বসে, ল্যাপটপ পায়ের উপর রাখে। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গম্ভীর মুখে ল্যাপটপে আঙুল চালায়। কিছুক্ষণ পর পর বিরক্তিতে কপাল কুঁচকে নেয়।
মাইরা ইরফানের কথার অর্থ ঠিক বুঝল না। ভ্রু কুঁচকে চিন্তিত গলায় বলে,
"কিসের স্টেপ?"
ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে একবার তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, "গাধা।"
এরপর আবারও তার কাজে মন দেয়।
মাইরাও বিরক্ত হলো। তাকে শুধু এইসব বিরক্তকর নামেই এই অ'স'ভ্য লোকটা ডাকে। জীবনে একটা ভালো নামে ডাকলো না। বিড়বিড় করে, 'অ'স'ভ্য, নি'ষ্ঠু'র।'
এরপর পিটপিট করে শুধু চেয়ে থাকে ইরফানের দিকে। না চাইতেও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে।
একদিন দীর্ঘশ্বাস নিয়ে তার মন বলে উঠত,
'ও অদৃশ্য শিষওয়ালা তুমি কেমন দেখতে?'
আজ সে মন অজান্তেই মনে মনে আওড়ায়,
'এই যে শিষওয়ালা তুমি এমন দেখতে!'
আজকে হুট করেই মাইরার কাছে ইরফানকে কী ভীষণ সুন্দর লাগছে! মাইরা আগেও খেয়াল করেছে, কিন্তুু আজ কেন যেন চোখে লাগছে তার।
সোজা, তীক্ষ্ণ, খাড়া নাক,, কালচে ঠোঁট। মাইরা বিরক্ত হলো। এই লোক সিগারেট খেয়ে খেয়ে এমন করেছে ঠোঁটের। তবুও তার ভালোই লাগলো।
ইরফান মাইরার চেয়ে এক সেড বেশিই ফর্সা হবে বলে মাইরার মনে হলো। চোখের মণি দুটো বিড়ালের চোখের মতো কেমন বাদামি। চুলগুলো কিচকিচ কালো। মাইরা ভাবলো এই লোকের চুল যদি একটু অন্যরকম হতো তবে এই লোক যে বাংলাদেশি এটার বোঝার চান্স-ই থাকতো না। মাইরার মনে প্রশ্ন জাগে, ইরফানের বংশে কি কেউ বিদেশি ছিল? মাইরা সিদ্ধান্ত নিল, সে এই কোয়শ্চন ইরফানকে করবে।
ভাবনা নিয়ে শোয়া থেকে উঠে বসল। এরপর ইরফানের দিকে একটু এগিয়ে এসে বসে। বলতে চায়, 'আপনি আমাকে একটুও চিনতেন না?'
কিন্তুু মনের কথা মনেই রইল। মাইরা কেমন করে যেন ইরফানের দিকে শুধু তাকিয়েই থাকে। সে নিজেই নিজেকে বুঝতে পারছে না। তবে ভীষণরকম ভালো লাগছে। বুদ্ধি হওয়ার পর থেকে হয়তো আজকেই প্রথম মাইরার মন এতো বেশি পুলকিত হলো।
ইরফান মাইরাকে এভাবে বসে থাকতে দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে,
"হোয়াট হ্যাপেন্ড? ঘুমাচ্ছো না কেন?"
মাইরা মিনমিন করে বলে,
"ঘুম আসছে না।"
ইরফান কোলের উপর থেকে ল্যাপটপ রেখে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরার পিঠ ইরফানের বুকে ঠেকে। মাইরা থতমত খেয়ে বলে, "কি করছেন?"
ইরফান উত্তর করল না। মাইরার কোলের উপর ল্যাপটপ রেখে মাইরার দু'পাশ দিয়ে হাত বাড়িয়ে ল্যাপটপে আঙুল চালায়। মাইরা পিটপিট করে ইরফানের আঙুলগুলোর দিকে একবার তাকায়। আরেকবার ল্যাপটপের স্ক্রিনে। কি যে করছে কিছু বুঝল না। কিছু একটা মনে পড়ায় ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে,
"শুনুন।"
ইরফানের ল্যাপটপের স্ক্রিনে থাকা দৃষ্টি ঘুরে যায় মাইরার দিকে। আঙুল থেমে যায়। মৃদুস্বরে বলে,
"শুনছি।"
মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
"আপনাদের মাঝে কি বিদেশি মানুষ আছে?"
ইরফান তার কাজে মনোযোগ দেয়। গম্ভীর গলায় বলে, "নো।"
মাইরা সাথে সাথে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে ওঠে,
"তাহলে আপনি দেখতে বিদেশিদের মতো কেন?"
ইরফানের কপালে ভাঁজ পড়ে। আড়চোখে মাইরার দিকে চেয়ে বিড়বিড় করে, "স্টুপিট।"
মাইরা ইরফানকে চুপ দেখে বলে,
"মানে আমি বলছি, আপনার চোখের মণি কেমন বাদামি, ওই বিড়ালদের মতো। দেখুন তো আমাদের চোখের মনি কেমন বাঙালিদের মতো কালো।
ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে,
"কজ, তোমার হাসবেন্ড এর চোখের আইরিসে মাত্রাতিরিক্ত মেলানিন।"
মাইরা বোকাচোখে তাকায় ইরফানের দিকে। সে তো বোঝাতে চাইছিল, ইরফানের পূর্বপুরুষ কেউ বিদেশি কি-না। মাইরা ঘাড় ঘুরিয়ে ল্যাপটপের দিকে তাকায়। ইরফান আবারও ল্যাপটপে আঙুল চালায়, সাথে প্রশ্ন করে,
"হু ইজ শিষওয়ালা?"
মাইরা মুখ বাঁকিয়ে বলে,
"আমার প্রেমিক।"
ইরফান রহস্যময় হেসে মুখ নামিয়ে মাইরার গলায় নাক ঘষে দু'বার। মৃদুস্বরে বলে,
"আচ্ছা?"
মাইরা দু'হাত জমা করে নিজের অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করে। এরপর থেমে থেমে বলে,
"আমার প্রেমিক-ই তো। আমি তাকে খুঁজে পেলে তার কাছে চলে যাবো।"
ইরফান মাইরার কাঁধে থুতনি রেখে ল্যাপটপে দৃষ্টি রেখে বলে,
"ok."
মাইরার রাগ হলো। এই লোকটার কোনো যায়-ই আসে না। মুখ ফুলিয়ে সামনে তাকিয়ে রইল। এক পর্যায়ে মাইরা ঘুমিয়ে যায়। বাম দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বা হাতে মাইরাকে আগলে নেয়। সে বেডের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে মাইরার মাথা তার বুকে ঠেকিয়ে রাখে। বা হাতে মাইরার কপাল, গলা চেক করলে দেখল ঘামছে নাকি ঠাণ্ডা লাগছে। স্বাভাবিক দেখে সে তার কাজে মন দিল।
.
.
নাছিম অন্তরাদের বাসার ড্রইংরুমে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। অন্তরা গাড়ি ড্রাইভ করতে পারবে না মূলত এজন্য সে অন্তরাকে কলেজে রেখে আসবে। অন্তরা কল করেছিল। কিন্তুু বেচারা এ বাড়ি এসে মনে হচ্ছে আপ্যায়ণ পাচ্ছে না। চোখ বুজে আওয়াজ করে বলে,
"বাড়িতে মেহমান এলে তাকে খাবারের মাঝে ডুবিয়ে রাখতে হয়। মেহমানদের এভাবে অবহেলা করলে আল্লাহ পাপ দেয় পাপ। ভালো হয়ে যা অন্তরা। এখনো সময় আছে।"
ছেলে কণ্ঠে ঘর থেকে অন্তরার বাবা বেরিয়ে এসে নাছিমকে দেখে চিনলো না। তবে বুঝল অন্তরার কেউ। আসলেই ছেলেটাকে কোনো নাস্তা দেয়া হয়নি। ভদ্রলোক অসন্তুষ্ট হলেন দুই মেয়ের উপর। মেহমানকে আপ্যায়ণ করল না কেন এই আফসোসে। এগিয়ে গিয়ে নাছিমের উদ্দেশ্যে বলে,
"তোমার নাম কি বাবা?"
এই বাড়িতে এমন ছেলে লোকের ভারী কণ্ঠ পেয়ে নাছিম দ্রুত চোখ খুলে তাকায়। অন্তরার বাবাকে তিনি দেখেছিলেন আগে, তবে সেভাবে পরিচয় নেই। ভদ্রলোককে দেখে নাছিম মুখ লুকাতে চাইলো। হায় হায় এই লোক তো তার কথা শুনে নিয়েছে। তাকে নিশ্চয়ই অভুক্ত ভাবছে। ইশ! এই হতচ্ছাড়ি অন্তরার বাবা এসেছে, ও বলেনি কেন তাকে। বসা থেকে দাঁড়িয়ে আঙ্কেল সম্মোধন করে সালাম দিয়ে তার নাম বলে। অন্তরার বাবা সালাম এর উত্তর নিয়ে বলেন,
"তুমি বসো বাবা। আমি আসছি।"
নাছিম খুব বুঝল তাকে অভুক্ত ভেবে খাবার আনতে যাচ্ছে। ইশ! কি লজ্জা! দ্রুত বলে ওঠে,
"আঙ্কেল আপনার সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট আলাপ আছে।"
অন্তরার বাবা নাছিমের দিকে তাকালেন। নাছিম গলা ঝেড়ে বলে,
"আঙ্কেল আমি অন্তরার ফ্রেন্ড। অন্তরা বিয়েতে রাজি। আপনি পাত্র দেখুন।"
অন্তরার বাবার চোখ চকচক করে ওঠে। না চাইতেও মুখে হাসি ফুটে ওঠে। আজ প্রায় পাঁচ বছরের বেশি হলো তিনি মেয়ের বিয়ে দেয়ার চেষ্টা করছেন। কিন্তুু বরাবরই ব্যর্থ। আজ হঠাৎ এমন কথা শুনে বাবা হিসেবে তার আকাশের তারা হাতে পাবার মতোই তার মন উৎফুল্ল হলো। খুশি খুশি মনে বলে,
"তুমি সত্যি বলছ বাবা?"
নাছিম হেসে বলে,
"জ্বি আঙ্কেল। আপনি ছেলে দেখুন।"
অন্তরার বাবা নাছিমের উদ্দেশ্য হেসে বলে,
"তুমি বসো বাবা। আমি দুই মিনিটে আসছি। আসলে আমার মেয়ে দু'টো খুব অবুঝ।"
নাছিম দ্রুত বলে,
"না না আঙ্কেল। আপনি ব্যস্ত হবেন না.."
তখনই অন্তরা ভেতর থেকে বেরিয়ে আসে। অন্তরার বাবা অন্তরাকে দেখে এগিয়ে গিয়ে অন্তরার মাথায় হাত দিয়ে বলে,
"আমি যে কি খুশি হয়েছি মা! তুই খুব ভালো থাকবি মা। আমার দোয়া তোর সাথে সবসময় আছে।"
অন্তরা বাবার কথায় বোকা চোখে তাকিয়ে রইল। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নাছিম দ্রুত অন্তরার হাত টেনে বলে,
"আয় লেট হচ্ছে।"
অন্তরার বাবা নাছিমের উদ্দেশ্যে বলে,
"বাবা কিছু খেয়ে যাও।"
!
আরেকদিন আঙ্কেল। আজ একদম টাইম নেই।
!
অবশ্যই আসবে কিন্তুু।
!
জ্বি আঙ্কেল।
অন্তরা গাড়িতে উঠে বসে। নাছিম গাড়ি ড্রাইভ করছে। অন্তরা চিন্তিত কণ্ঠে বলে,
"বাবার কি হয়েছে? ওভাবে কথা বললো কেন?"
!
তুই বিয়েতে রাজি হয়েছিস তাই।
!
কিইইইই!
নাছিম বা হাতের এক আঙুল কানের ভেতর ঘুরিয়ে বলে,
"আমি ছেলে পছন্দ করে দিব। নো টেনশন। পেট মোটা, টাকলা দু'টোই লাগবে? নাকি একটা হলেই চলবে?"
অন্তরা কটমট দৃষ্টিতে নাছিম এর দিকে চেয়ে বলে,
"শ'য়'তা'ন। বাবা সত্যি সত্যি ছেলে দেখবে।"
নাছিম মিটিমিটি হেসে বলে,
"ইরফানের বিয়ের তো খেতে পারলাম না। শুদ্ধ যে কবে করবে। শুধু ফাইজের বিয়ে খেয়ে পেট ভরেনি। এবার তুই বিয়ে করে আমাদের পেট ভরা।"
অন্তরা তার পা থেকে চটি খুলে বা হাতে নাছিমের বাহুতে দু'টো লাগিয়ে চিল্লিয়ে বলে,
"বাবা যে ছেলে ঠিক করবে, ওর সাথে আমি তোর বিয়ে দিব দাঁড়া। বে'য়া'দ'ব।"
নাছিম ডান হাতে তার বাম বাহুতে দু'বার হাত বুলিয়ে বলে,
"আসতাগফিরুল্লাহ! আমি পিওর ছেলে! ইরফানের কথা ভাবতে ভাবতে তুই তো পাবনার বাসিন্দা হয়ে গেলি রে!"
অন্তরা রাগে ফোঁসফোঁস করছে। নাছিম অসহায় মুখ করে বলে,
"আজ আমি ভালো বলে! নয়তো আমার পায়ে আরও শক্ত জুতো আছে।"
অন্তরা মুখ ফিরিয়ে বাইরে তাকালো। চোখের কোণে পানির কণা। সিটে মাথা এলিয়ে ভারী গলায় বলে,
"মানুষ শুধু কথা শোনাতে আর মজা নিতেই জানে।"
নাছিম এর মুখ মলিন হয়। তবে কিছু বলে না। সে যা করছে ভুল নয়, হেসে হেসে করলেও এটা প্রয়োজন। নয়তো অন্তরা মানসিক রোগী হয়ে যাবে।
________________
দেখতে দেখতে প্রায় ১৫ দিন পেরিয়েছে। ইরফান মাইরাকে বেসরকারি একটি কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। মাইরাও মেনে নিয়েছে। মাইরার মনে প্রশ্ন জাগে, ইরফান বলেছিল অন্তরা ইরফানের ফ্রেন্ড। হিসেব মতে ইরফানের উচিৎ ছিল, যেখানে ইরফানের ফ্রেন্ড, সেখানেই তাকে ভর্তি করানো। উল্টে তাকে অনয় কলেজে ভর্তি করিয়েছে। আর সবচেয়ে বড় কথা প্রথম দিন তার প্রতি অন্তরার এতো অমায়িক ব্যবহার, তার পরের দিনই তাকে অকারণে এভাবে শাস্তি দেয়ার হিসাব মাইরা মেলাতে পারে না। ইরফানকে বললে তাকে ধমকে চুপ করিয়ে দেয়।
মাইরা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। ইরফান গাড়িতে ওয়েট করছে। মাইরা কোনো কথা না বলেই দ্রুত গাড়িতে উঠে বসে। ইরফান একবার তাকালো মাইরার দিকে। মাইরাও সেসময় তাকানোয় দু'জনের চোখাচোখি হয়ে যায়। মাইরা মৃদু হাসে। ইরফান তার গাম্ভীর্যের বাইরে বেরলো না। নিরবে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট দেয়।
মাইরা মুখ বাঁকায়। এই লোকটা একটা অদ্ভুদ প্রাণী। হাসলে কি না জানি হবে। ইরফানের দিকে তাকিয়ে বলে,
"বলছি, হাসলে কি আপনার মুখ ব্য'থা করে? ডেইলি একটা করে ব্য'থার ওষুধ খেলেই তো হয়।"
ইরফান ধমকে বলে, "সাট আপ।"
মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। ভেঙচি কেটে জানালার দিকে তাকায়। এই লোক কিভাবে শিষ বাজায়! এমন পেঁচামুখোর মাঝে আল্লাহ ওই বৈশিষ্ট্য কেন দিয়েছে! মাইরার আফসোস হলো। এসব বৈশিষ্ট্য থাকবে রসাত্মক মানুষের মাঝে। আর এই লোক তো হাসতে জানে না, কথা বলতে জানে না। মাইরার বিরক্ত লাগে। ভাবনার মাঝেই ইরফান তার কলেজ গেইটের সামনে গাড়ি দাঁড় করালে মাইরা দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান গাড়ি থেকে নেমে মাইরার পাশে এসে দাঁড়ায়। মাইরা ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে বলে,
"আমার লেট হলে কলেজ থেকে বেরোবে না।"
মাইরা মুখস্থ লাইনটা শুনে অলস ভঙ্গিতে মাথা নাড়ায়। এরপর সে কলেজ গেইটে প্রবেশ করে। বাইরে থেকে ভেতরে দেখা যায়। ইরফান দু'হাত প্যান্টের পকেটে গুঁজে মাইরার দিকে তাকিয়ে রইল।
মাইরা কলেজ গেইটের ভেতর প্রবেশ করলে দেখল একটি ছেলে তার দিকে দু'হাত বাড়িয়ে দিয়ে দৌড়ে আসছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। এই ছেলের সাথে তিনদিন হলো তার পরিচয় হয়েছে। মূলত তার নতুন বান্ধবী মিলাই পরিচয় করিয়েছে। ভীষণ গায়ে পড়া টাইপ। মাইরা একবার পিছন দিকে তাকালে ইরফানকে দেখল। আবার সামনে তাকালে দেখল ছেলেটা আর তার মাঝে বেশি দূরত্ব নেই। মাইরা দ্রুত বাম দিকে এক প্রকার দৌড়ে সরে দাঁড়ায়। ছেলেটা মাইরাকে না পেয়ে মাঠের মাঝে উপুড় হয়ে ঠাস করে পড়ে যায়। মাইরা শব্দ করে হেসে ওঠে।
গেইটের দিকে নজর করলে ইরফানকে এগিয়ে আসতে দেখে মাইরা তার ক্লাসরুমের দিকে দৌড় দেয়। এখানে থাকলেই বিপদ।
.
.
শুদ্ধ তার লাস্ট ক্লাস নিয়ে মাঠে এসে দাঁড়ায়। আশেপাশে একবার চোখ বুলায়। ফারাহ কে খুঁজছে মূলত। খুব বেশি কষ্ট করতে হলো না। কিছুটা দূরেই ফারাহ তার ফ্রেন্ডদের সহ পেয়ে যায়। খুব স্বাভাবিক ভাবেই সেদিকে এগিয়ে যায়।
মাঝপথে এসে শুদ্ধর পা থেমে যায়। চোখমুখ শক্ত হয়ে যায়। ডান পায়ের গোলাড়ির দিকটা মাটিতে ঠেকিয়ে রেখে আগার দিকটা দু'বার ডানদিকে আর বামদিকে নাড়ায়। দু'হাতের কনুই পর্যন্ত গুটানো শার্টের হাতা কনুই এর উপরে তুলল। ডান হাত মুষ্টিবদ্ধ করে হাতটা একবার ঝাড়া দেয়। এরপর গটগট পায়ে এগিয়ে গিয়ে সবার মাঝ থেকে ফারাহ'র হাত ধরে জোরে টান দেয়। শাহেদ হেলে পড়তে পড়তে বেঁচে যায়, বেচারা ফারাহ'র কাঁধে মাথা রেখেছিল একটু।
এদিকে ফারাহ পড়ে যেতে নেয়, তবে শুদ্ধ বা হাতে ফারাহ কে ঠেলে সোজা করে দাঁড় করিয়ে দেয়। এরপর শাহেদের কলার ধরে রাগান্বিত স্বরে বলে,
"তোর ক্লাস তো আমি পরে নিব, ওয়েট।"
কথাটা বলে শাহেদকে ধাক্কা দেয়।
এরপর আর কোনো কথা না বলে ফারাহ কে টেনে নিয়ে যেতে থাকে। সবার চোখেমুখে ভীতি।
ফারাহ ঢোক গিলে বলে,
"শুদ্ধ ভাই আমি...
শুদ্ধ তার গাড়ির দরজা খুলে ফারাহকে ধাক্কা দেয়। ফারাহ হাতে ব্য'থা পায়। শুদ্ধ ড্রাইভিং সিটে এসে বসে। ফারাহ ঢোক গিলে বলে,
"শুদ্ধ ভাই শাহেদ.."
শুদ্ধ স্টিয়ারিং এর উপর দু'হাত রেখে মাথা নিচু করে নিজেকে দমাতে চাইছিল। কিন্তুু শাহেদের কথাটা শুনে ঝড়ের বেগে ফারাহ'র ডান গালে থাপ্পড় মেরে দেয়। ফারাহ অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ এক সেকেন্ডও সময় নষ্ট না করে ফারাহ'র গলা চেপে ধরে ডান হাতে। দাঁতে দাঁত চেপে বলে,
"বলেছিলাম, সব ত্যাড়ামি মানবো। শুধু কোনো ছেলেকে জড়াবি না। বল বলেছিলাম কি-না? তবুও অবাধ্যপনা করবি কেন?"
ফারাহ চোখ বড় বড় করে তাকায়। দু'হাতে শুদ্ধর হাত তার গলা থেকে সরাতে চায়। শুদ্ধ ছাড়লো না। বরং হাতের বেগ বৃদ্ধি করল। ফারাহ'র চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধর দয়া হয় না। আগের চেয়েও শক্ত গলায় বলে,
"এইসব ছেলে রিলেটেড কিছু করলে, বলেছিলাম তোর অস্তিত্ব রাখবো না। বল বলেছিলাম কি-না! আমি হিহি করে বলে আমার সব কথা সব উঠিয়ে দিবি? এই তোর মাথায় মগজ নেই? তোর কাঁধে আরেকজনকে জায়গা দিস! তোর তো বেঁচে থাকার অধিকার নাই। মরে যা তুই। কবরে গিয়ে দোয়া করে আসবো। বেঁচে থেকে আরেকজনকে কাঁধে জায়গা দিবি আর আমি তোকে বাঁচিয়ে রাখবো?"
ফারাহ'র চোখমুখ লাল হয়ে যায়। শুদ্ধর একটুও দয়া হলো না, যেন ফারাহ কে মেরে তবেই সে দম নিবে।
.
.
মাইরা কলেজ শেষে কলেজ মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইরফানের জন্য। হঠাৎ-ই তার সামনে কেউ একজন তাকে সালাম দেয় মাইরা সম্মোধন করে। মাইরা বাম দিকে ঘাড় ফিরিয়ে কিছু দেখছিল। তার নাম ধরে কেউ সালাম দেয়ায় মেয়েটা ভ্রু কুঁচকে তার সামনে তাকায়। সালামের উত্তর নিতে চায়,
"আসসালা...
থেমে যায় মাইরা। সালামের উত্তর সম্পন্ন করতে পারলো না।
বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো ভদ্র মেয়েটির দিকে।
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৫০ [প্রথমাংশ]
[Page - DrmShohagHoney]
শুদ্ধ সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। ফারাহ পাশের সিটে মাথা নিচু করে নিরবে চোখের পানি ফেলছে। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ বামদিকে ফারাহ'র দিকে ফিরে তাকায়। অসহায় চোখে ফারাহ'র পানে চায়। চোখ দু'টো স্বাভাবিক এর চেয়ে লাল। মৃদুস্বরে ডাকে,
"ফারাহ পাখি?"
ফারাহ কিচ্ছু বললো না। একটু নড়লো না, একটি টুঁশব্দ করল না। নিরব অশ্রু চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। শুদ্ধর ভীষণ আফসোস হলো। সে তো এভাবে রেগে যায় না। সে ঠাণ্ডা মাথার মানুষ। এই উপাধি সবার থেকে পাওয়া আছে তার। আজ হঠাৎ কেন যেন একদম নিজের কন্ট্রোলে ছিল না। জিভ দিয়ে শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে কণ্ঠ নরম করে বলে,
"ফারাহ পাখি, স্যরি! প্লিজ কান্না অফ কর।"
ফারাহ এবারেও একটুও নড়লো না। শুদ্ধ এগিয়ে ফারাহ'কে নিজের দিকে ফেরায়। মেয়েটা বাঁধা দিল না। হ্যাঁ, না কিছুই বললো না। শুদ্ধ তার দু'হাতের মাঝে ফারাহ'র দু'হাত আঁকড়ে ধরে মৃদুস্বরে বলে,
"অনেক ব্য'থা পেয়েছ? আমি স্যরি!"
ফারাহ নিরুত্তর। শুদ্ধ ফারাহ'র মাথা থেকে হিজাবের পিনগুলো খুলে দেয়, তবে মাথা থেকে কাপড় নামালো না। কিছুটা আলগা করে ফারাহ'হর মাথা উঁচু করে ধরে। কাঁদতে কাঁদতে চোখমুখের অবস্থা বেহাল। এখনো চোখে বেয়ে পানি পড়ছে। তবে কোনো শব্দ নেই। শুদ্ধর বুকে চিনচিনে ব্য'থা করে উঠল। চোখ নামিয়ে ফারাহ'র গলা দেখার চেষ্টা করে। ফারাহ জড়বস্তুর মতো বসে আছে। শুদ্ধ ফারাহ'র গলায় নজর করলে দেখল জায়গায় জায়গায় লাল হয়ে আছে। শুদ্ধর দমবন্ধ লাগলো। চোখ বুজে বহুকষ্টে দু'টো ঢোক গিলল। চোখ তুলে ফারাহ'র দিকে তাকায়, ফারাহ'র চোখ বন্ধ। শুদ্ধ তার ডান হাত তুলে ফারাহ'র গলা স্পর্শ করে। কেন যেন কাঁপছে তার হাত। ফারাহ শিউরে উঠল। কিন্তুু একটা কথা বলল না।
শুদ্ধ অসহায় কণ্ঠে বলে,
"ফারাহ পাখি, আমি স্যরি! আমি না বুঝে করে ফেলেছি।
!
কথা বলো প্লিজ!
!
আমার মাথা কাজ করছিল না। ওই ছেলেটাকে তোমার কাঁধে কেন জায়গা দিলে? আমি ব্য'থা পেয়েছি।
!
তোমার ব্য'থার দাগ আছে। আমার ব্য'থার দাগ নেই। বাট বিলিভ মি ফারাহ পাখি, এখনো বুকে ব্য'থা করছে। তবুও আমি স্যরি! তোমাকে বুঝিয়ে বলা উচিৎ ছিল। আর এতো রেগে যাবো না, স্যরি!
!
ফারাহ পাখি কথা বলো। আমাকে বকো। আই প্রমিস, আমি তোমাকে কিচ্ছু বলব না।
!
এই ফারাহ, ব্য'থা পাই আমি, তোমার তেজ না দেখতে পেলে।
ফারাহ নিরুত্তর। শুদ্ধ তার দু'হাতে ফারাহ'র দু'হাত ধরে বেহিসাব চুমু আঁকল। একটু এগিয়ে গিয়ে কপালে ঠোঁটে আলতো স্পর্শ দেয়। এরপর দু'হাতের আঁজলায় ফারাহ'র মুখটা নিয়ে করুণ কণ্ঠে বলে,
"এই ফারাহ পাখি! স্যরি তো! প্লিজ কথা বলো।
!
আচ্ছা ওই ছেলেটাকে কেন তোমার কাঁধে মাথা রাখতে দিলে বলো? তুমি জানো না আমার ফারাহ পাখি যাস্ট আমার। সেখানে অন্যকেউ ভাগ বসালে আমি কিভাবে মেনে নিব?
!
একটু কথা বললে কি হয়? একটুখানি নাহয় ব্য'থা দিয়েছি, মেরে ফেলিনি তো। ওতো সাহস নেই তো পাখি। কথা বলো প্লিজ!
ফারাহ'র নিরব, স্তব্ধ। যেন বোবা। শুদ্ধ ছটফট করে। ফারাহ কে ছেড়ে তার সিটে শরীর এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। ডান হাতটা চোখের উপর রাখে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বেরিয়ে দোকান থেকে একটা মলম কিনে আনে। এরপর ফারাহ'র দিকে এগিয়ে গেলে ফারাহ আতঙ্কিত চোখে তাকায় শুদ্ধর পানে। কিছুটা সিটিয়ে যায় দরজার দিকে। শুদ্ধ দেখল। তার দৃষ্টিতে বিস্ময়৷ ফারাহ তাকে ভয় পাচ্ছে? কথাটা মনে মনে আওড়াতেই বুকে চিনচিন ব্য'থা হলো। ফারাহ মাথা নিচু করে কুঁকড়ে বসে আছে। শুদ্ধ মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে। হাতের মলম টা ফারাহ'র কোলের উপর রেখে মৃদুস্বরে বলে,
"এটা লাগিয়ে নাও।"
ফারাহ নিশ্চুপ। শুদ্ধ প্রায় মিনিট পাঁচেক ফারাহ'র পানে নিরবে চেয়ে রইল। এরপর আবারও বলে,
"ফারাহ পাখি এটা লাগিয়ে নাও।"
আরও মিনিট পাঁচ অতিবাহিত হয়। কোনো সাড়া নেই ফারাহ'র। শুদ্ধর দৃষ্টির নড়চড় নেই। আবারও বলে,
"ফারাহ পাখি, আমার কথা শোনো।"
দুই মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন ফারাহ'র কোনো রেসপন্স পেল না। তখন শুদ্ধ রেগে গাড়ির স্টিয়ারিং-এ লাগাতার চারটে পাঞ্চ মারে। ফারাহ'র দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে,
"এমন ত্যাড়া মেয়ে আর কারো কপালে না জুটুক। সহ্যের সীমা পার করে ফেলল আমার। এই মেয়ে কথা কানে যায় না? তা'মা'শা করছি আমি?"
ফারাহ কেঁপে ওঠে। গাল বেয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। তাকে নিয়ে শুদ্ধ ভাই কত বিরক্ত! কথাটা ভাবতেই কি ভীষণ কান্না পায়! তবে কান্নাগুলো গিলতে না পারলে শব্দগুলো গিলে নেয়। শুদ্ধ আবারও ধমকে বলে,
"কি হলো, কথা কানে যায় না? মলম লাগাতে বলেছি আমি।"
ফারাহ কাঁপা হাতে মলম টা নেয়। এরপর ধীরে ধীরে মলমের মুখ ছুটিয়ে নেয়। এরপর দুর্বল হাতে এলোমেলো ভাবে গলায় মলম লাগিয়ে নেয়। শুদ্ধ শীতল চোখে চেয়ে রইল ফারাহ'র দিকে। বেশ অনেকটা সময় পেরিয়ে গেলে ফারাহ মাথা নিচু করেই ভাঙা গলায় থেমে থেমে বলে,
"আমি বাড়ি যাবো।"
শুদ্ধ ফারাহ'র থেকে চোখ সরিয়ে নেয়। কোনো কথা না বলেই গাড়ি স্টার্ট দেয়। ফারাহ জড়বস্তুর মতন চুপ করে বসে রইল। থেকে থেকে কেঁপে উঠছে এতোক্ষণ কান্নার ফলে।
ফারাহ'র বাসার সামনে শুদ্ধ গাড়ি থামায়। ফারাহ এক সেকেন্ড সময় নষ্ট করল না। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পড়ে। শুদ্ধ ভ্রু কুঁচকে দেখল ফারাহ'র কাজকারবার। সেও দ্রুত পায়ে গাড়ি থেকে বেরিয়ে এগিয়ে গিয়ে ফারাহ'র সামনে দাঁড়ায়। ফারাহ দ্রুত কয়েক পা পিছিয়ে যায়। মাথা তুলল না। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে। এরপর ফারাহ'র উদ্দেশ্যে নরম কণ্ঠে বলে,
"স্যরি! তুমি ঠিক হয়ে যাও। কথা বলো ফারাহ পাখি।"
ফাড়াহ নিরুত্তর। শুদ্ধ দু'পা ফারাহ'র দিকে এগোলে ফারাহ ভীত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর পা থেমে যায়। ফারাহ তাকে ভয় পাচ্ছে। ব্যাপারটা শুদ্ধর একদমই হজম হচ্ছে না। কি যে অসহায় লাগলো নিজেকে। শুদ্ধ নিজের অশান্ত মনকে সামলে ফারাহ'র দিকে এগিয়ে গিয়ে নরম গলায় বলে,
"ফারাহ পাখি। ভালেবাসি। আমাকে ভয় পাচ্ছো কেন? আমি আর এভাবে রাগ দেখাবো না। প্রমিস করেছি তো। প্লিজ, বি নরমাল।"
ফারাহ মাথা নিচু করে নেয়। শুদ্ধর চোখমুখে অসহায়ত্ব। পিছন থেকে ফাইজের গলা পেয়ে শুদ্ধ পিছু ফিরে তাকায়৷ ফারাহ তার ভাইকে দেখতে পেয়ে শুদ্ধর পাশ কেটে দ্রুত পায়ে হেঁটে গিয়ে ফাইজকে জড়িয়ে ফুঁপিয়ে ওঠে। ফাইজ তব্দা খেয়ে যায়। ফারাহ তো এমন টা করে না সাধারণত। এমন প্রথম তা নয়। কিন্তুু নরমাল কোনো কিছুতে মেয়েটা এমন অদ্ভুদ বিহেভ করে না। ফাইজ শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধর দৃষ্টি ফারাহ'র দিকে। ফাইজ তীক্ষ্ণ চোখে শুদ্ধর দিকে কিছু সময় চেয়ে থাকে। শুদ্ধ চোখ তুলে তাকালে ফাইজের সাথে চোখাচোখি হয়। ফাইজ ভারী অবাক হলো। শুদ্ধকে স্বাভাবিক লাগলো না। মুখ জুড়ে যেমন অসহায়ত্ব, তেমনি চোখ দু'টো কেমন যেন হালকা লাল লাগলো, যা স্বাভাবিক নয়। এদের মধ্যে কিছু হয়েছে। ঝামেলা তো চলতেই থাকে। এ তো নতুন নয়। কিন্তুু দু'জনের কারো অবস্থাই তো এতো শেচনীয় হয় না। ফাইজ চিন্তিত হলো। শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে ফারাহ'র মাথায় হাত বুলিয়ে বলে,
"কি হয়েছে ফারাহ? কাঁদছিস কেন?"
ফারাহ কোনো কথা বললো না। নিঃশব্দে তার ভাইয়ের শার্ট ভেজালো। যেন বড় ভাইয়ের কাছে নিরব অভিযোগ সপে দিচ্ছে। ফাইজ ফারাহ'র মাথা তুলে বোনের চোখমুুখ মুছে দিল। ফারাহ তার লালিত চোখজোড়া ভাইয়ের পানে নিবদ্ধ করে রাখে। ফাইজ ভীষণ অবাক হয়। ফারাহ তো এভাবে কাঁদে না সাধারণত। আদুরে সুরে বলে,
"কি হয়েছে ফারাহ বোন? শুদ্ধ কিছু বলেছে? শুধু একবার বল। ওর পিঠের ছাল তুলে নিব আমি। আমার বোনকে এভাবে কাঁদিয়ে পার পাবে না কেউ।"
ফারাহ নাক টানলো। তার ভাইকে ছেড়ে মাথা নাড়িয়ে ছোট করে বলে,
"কি ছু না।"
কথাটা বলে বাড়ির দিকে পথ ধরে। ফাইজ ফারাহ কে কিছু বললো না। শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে,
"কি করেছিস আমার বোনের সাথে?"
শুদ্ধর অসহায় চোখজোড়া ফারাহ'র পানেই ছিল। ফাইজের কথায় দৃষ্টি ঘুরিয়ে আনে। ঢোক গিলে বলে,
"তোর বোন ভালো না রে। আমার জীবন টা শেষ করে দিল।"
ফাইজ চোখ ছোট ছোট করে বলে,
"আচ্ছা তাহলে ওর জন্য ছেলে দেখছি। এমনিতেও ও বড় হয়ে গিয়েছে। বিয়ে দিতে হবে।"
শুদ্ধ চেঁচিয়ে বলে,
আবার আমার বউকে অন্যের ঘাড়ে দিতে চাইছিস?
!
নিজেই বললি আমার বোন ভালো নয়। তো কি করব?
শুদ্ধ রেগে বলে,
"তোর বোন এই পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে হলেও ওই আমার বউ হবে। তোর বোন যেমন তেমন বলতে পারব না আমি? বা'ল গুলো।"
!
হয়েছে টা কি তোদের? কি করেছিস আমার বোনের সাথে?
!
যা ইচ্ছা করেছি। কিন্তুু তোর বোনটা আমাকে কষ্ট দেয়ার জন্য কি শুধু আমার কলিজা টা-ই খুঁজে পায়?
শুদ্ধর কথাটা কেমন যেন শোনালো। ফাইজ কি বলবে বুঝে পায় না। এরা এমন কেন? বিয়ের আগেই একে অন্যের জীবন ভেজে ভেজে খাচ্ছে। বিয়ের পর যে কি করবে সেটা ভেবেই ফাইজ কুল পায় না।
শুদ্ধ সিরিয়াস হয়ে বলে,
"আমি খুব তাড়াতাড়ি ফারাহকে আমার বউ করে চাই ফাইজ।"
তখনই ফারাহ ফাইজের হাত ধরে টেনে ভাঙা গলায় বলে,
"ভাইয়া ভেতরে এসো।"
ফারাহ মূলত একটু দূরেই আড়াল হয়ে দাঁড়িয়ে ছিল। শুদ্ধর লাস্ট কথাটা শুনেই এগিয়ে এসেছে। ফারাহ'র কথা শুনে ফাইজ শুদ্ধ দু'জনেই ফারাহ'র দিকে তাকায়। শুদ্ধ ভ্রু কুঁচকে চেয়ে আছে ফারাহ'র দিকে। ফারাহ আবারও করুণ গলায় বলে,
"ভাইয়া প্লিজ এসো।"
ফাইজ বোনের কথা মানলো। মেয়েটার অবস্থা কাহিল। শুদ্ধর দিকে চেয়ে বলে,
"শুদ্ধ ভেতরে আয়।"
শুদ্ধ ফারাহ'র দিকে শক্ত চোখে চেয়ে আছে। খুব বুঝেছে এই মেয়ে তার ভাইকে নিয়ে যাচ্ছে সে বিয়ের টপিক উঠিয়েছে বলে। ফারাহ'র দিকে চেয়েই দাঁতে দাঁত চেপে বলে,
"তোর বোনকে অনেক কিছু বোঝানো বাকি আছে। বিয়ের বহুত দেরি আছে।"
কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ালো না। গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। বিড়বিড় করে,
"ত্যাড়ামি করে একটুও ভালো করলে না ফারাহ পাখি। যা জ্বালিয়েছ, কত বহুগুণে যে তা ফেরত পাবে, এটা যাস্ট তোমার ইমাজিনেশন এর বাইরে। আমার অপর পিঠ দেখাতে বাধ্য করলে তুমি।
লেট'স সি ফারাহ বেইবি।"
.
.
অন্তরা মাইরার মেডাম। সে ছাত্রী। যে কয়দিন দেখা হয়েছিল, তাতে তো তাদের মাঝে এই সম্পর্কটিই বিদ্যমান। সেখানে মাইরা ছাত্রী হয়ে তার মেডাম এর মুখে সালাম শুনে সালাম এর উত্তর আর করতে পারলো না। অন্তরা মৃদু হেসে বলে,
"সালাম এর উত্তর দেয়া কিন্তুু ওয়াজিব মাইরা।"
মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে সালাম এর উত্তর নিল। তার ভীষণ অস্বস্তি হলো। অন্তরা জিজ্ঞেস করে,
"কেমন আছো মাইরা?"
মাইরা মাথা তুলে অন্তরার পানে চায়। ডান দিকে মাথা কাত করে জোরপূর্বক হেসে বলে,
"জ্বি আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি কেমন আছেন?"
!
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
কথাটা বলে অন্তরা এদিক-ওদিক তাকিয়ে মাইরার দিকে তাকায়। এরপর বলে,
"আমাকে দশ মিনিট টাইম দিবে মাইরা? তোমার সাথে কোথাও বসে একটু কথা বলতাম!"
মাইরা ভীষণ অবাক হয়। তার সাথে এনার কি কথা?
মাইরার মনে পড়ে সেই দিন এর মারের কথা, আবার বেঞ্চের উপর দাঁড়িয়ে রেখেছিল সে কথা। ভীষণ মন খারাপ হয়ে গেল। সেখানে তার তিনটে ফ্রেন্ড হয়েছিল, যদিও একদম নতুন ফ্রেন্ড, তবুও সে মিশে গিয়েছিল, তাদের সাথে আর দেখা হলো না। ক্লাসের সবাই তাকে দেখে হেসেছিল। মাথা নিচু করেই আড়চোখে ইরফানকে খুঁজল। তার দারে দুঃখ এসে হাজির হয়েছে। সেজন্যই বোধয় তার অনুসন্ধানী চোখজোড়া ইরফানকে খুঁজল খুব করে। অভিমানও হলো, তাকে ছুটির পর কেন দাঁড়িয়ে থাকতে হয়? সে কেন অপেক্ষা করবে? ইরফান আগে থেকেই তার জন্য অপেক্ষা করবে না কেন?
মাইরার অভিমানী মনে ভাবনা এসে ভিড় জমায়, অন্তরা তো ইরফানের ফ্রেন্ড। সেই রিলেটেড কিছু জানতে পারবে কি?
অন্তরার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে। মেডামকে কিভাবে নিষেধ করবে সে? কিন্তুু তাকে নিতে ইরফান আসবে যে! গলা ঝেড়ে বলে,
"ম্যাম আমাকে নিতে আসবে যে!"
অন্তরা মৃদু হেসে বলে,
"আমি দশ মিনিট এর বেশি টাইম নিব না মাইরা। পাশেই একটা ক্যাফেতে বসব। আসবে প্লিজ!"
মাইরা না করতে পারলো না। সম্মতি দিল অন্তরার কথায়। এগিয়ে গেল অন্তরার পাশে হেঁটে হেঁটে।
কলেজ এর পাশেই একটি ক্যাফেতে মাইরা আর অন্তরা সামনাসামনি বসেছে। মাইরা উশখুশ করছে। তার মনে হয় ইরফান আর অন্তরার মধ্যে একটা ব্যাপার আছে। কিন্তুু কি এটা সে বুঝতে পারে না। এতোদিন বেশ কৌতুহল হতো, আজ হয়তো একটু হলেও বুঝতে পারবে। এটা ভেবে একটু ভালো লাগছে। তেমনি মাইরার চিন্তা হচ্ছে ইরফানকে নিয়ে। তাকে তো নিয়ম করে কলেজ গেইটের বাইরে বেরোতে নিষেধ করে দেয়। সেখানে সে কলেজ গেইট থেকে বেরিয়ে ক্যাফেতে এসে বসেছে। কি যে করবে তাকে, ভেবেই ঘাম ছুটে য়ায় মাইরার। মেডামকে তো মুখের উপর না ও বলা যায় না। তাছাড়া মাইরার ও কৌতুল আছে, সবমিলিয়ে কৌতুহল, অস্থিরতা কে ঘিরে মাইরা বসে রয়েছে অন্তরার সামনাসামনি।
অন্তরা মাইরার জন্য পাস্তা আর তার জন্য এক কাপ কফি অর্ডার করে। অন্তরা মাইরাকে জিজ্ঞেস করলে মাইরা প্রথমে না সূচক মতামত জানালে অন্তরা মানে না। নিজে থেকেই মাইরার জন্য পাস্তা অর্ডার করে।
এরপর মাইরার উদ্দেশ্যে বলে,
"মাইরা অ্যা'ম স্যরি!"
মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে। তাকে স্যরি কেন বলছে? লাস্ট দিন তাকে যেভাবে মেরেছিল এজন্য? ভাবনার মাঝেই অন্তরা তার দু'হাত বাড়িয়ে মাইরার হাত দু'টো আঁকড়ে ধরে। মাইরা অবাক এর উপর অবাক হয়। অন্তরা অনুতপ্ত স্বরে বলে,
"আমি ভীষণ স্যরি মাইরা। লাস্ট দিনে আমি তোমার সাথে যে বিহেভ করেছিলাম, এর জন্য তুমি মনে কষ্ট নিও না মাইরা। আসলে আমি ভীষণ ডিস্টার্ব ছিলাম, এর ফলে কি করতে কি করেছিলাম। আমি স্যরি মাইরা। Please forgive me, mayra."
মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে। সে কথা বলতে ভুলে গিয়েছে। কি বলবে বুঝতে পারছে না। অন্তরা উঠে এসে মাইরার পাশে চেয়ারে বসে মাইরার মাথায় ডান হাত রেখে বলে,
"তুমি আমার ছোট বোনের চেয়েও ছোট। আমার আরেকটা ছোট বোন হবে মাইরা? আমি সেদিনের জন্য খুব স্যরি মাইরা। আমি জানি তোমার কোনো দোষ ছিল না। আমি ভুল করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা কর। নয়তো আমি একটুও শান্তি পাচ্ছি না।"
মাইরা ভীষণ অস্বস্তিতে পরেছে। মেডাম হয়ে স্টুডেন্ট এর কাছে এভাবে কেউ ক্ষমা চায়? মাইরা নড়েচড়ে বসে। অন্তরা মাইরাকে চুপ দেখে অসহায় কণ্ঠে ডেকে ওঠে,
"মাইরা?"
মাইরা অস্বস্তিতে ঘেরা মনে দ্রুত বলে ওঠে,
"ম্যাম আপনি এভাবে বলছেন কেন? আমি কিছু মনে করিনি। এসব ভুলে যান। প্লিজ এভাবে বলবেন না। আমি তো আপনার অনেক ছোট।"
"তুমি সত্যিই কিছু মনে করনি তো মাইরা? আমি স্যরি বোন। আমার ভীষণ গিল্টি ফিল হয়। তুমি প্লিজ আমায় ক্ষমা কর।"
মাইরা অন্তরার হাত ধরে বলে,
"ছিঃ! ছিঃ! বারবার আপনি এভাবে বলবেন না প্লিজ! এসব ভুলে যান। আমি ভুলে গিয়েছি।"
অন্তরা মাইরার মুখের দিকে তাকালো। মেয়েটা সত্যিই খুব ভালো। এতো কিছুর পরও কি সুন্দর হেসে কথা বলছে তার সাথে। অন্তারা মাইরার গালে হাত দিয়ে বলে,
"তুমি খুব মিষ্টি মেয়ে মাইরা।"
মাইরা মৃদু হাসলো। সেই প্রথম দিন যেমন তাকে হেল্প করেছিল। খুব সুন্দর ব্যবহার করেছিল, আজ তেমন অন্তরাকে পেয়ে মাইরার চোখমুখ উজ্জ্বল হয়। কিছু একটা ভেবে আমতা আমতা করে প্রশ্ন করে,
"ম্যাম একটা কথা বলি?"
অন্তরা মৃদু হেসে বলে,
"তুমি তো আমাদের কলেজে পড়লে না। এঝন আর মেডাম নেই তোমার। আমাকে আপু ডাকবে কেমন?"
মাইরার ভীষণ ভালো লাগে। এমনিতেই সে মিশুক স্বভাবের। তার সাথে যদি এমন মানুষ পাওয়া যায়, তাহলে তো মাইরার কথাই নেই। ঘনঘন মাথা নেড়ে বলে,
"জ্বি জ্বি অবশ্যই আপু। আমার এসবে জড়তা নেই। আর ভুল হবে না। একবারেই আপু ডেকে দিয়েছি। কেমন লাগলো আপু?"
অন্তরা মাইরার চঞ্চলতায় হেসে ফেলল। এ তো তার বোনের থেকে আরও কয়েকশ ধাপ উপরে মনে হলো। মাইরা চবারও বলে,
"আপু একটা কথা বলি?"
"বলো।"
মাইরা ইতস্তত করে বলে,
"আপনার আর আপনার বন্ধুর মাঝে কি কোনো প্রবলেম আছে?"
অন্তরার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। ঢোক গিলে নেয়। সে বুঝল তাকে ইরফানের কথা জিজ্ঞেস করেছে মাইরা। আবারো মুখে জোরপূর্বক হেসে বহুকষ্টে দু'টো শব্দ বের করে, "তোমার বর..
কথাটা একটু থামে। এরপর নিজেকে সামলে বলে,
"সে আমার খুব ভালো ফ্রেন্ড। তার সাথে আমার একটু ঝামেলা হয়েছে।"
মাইরা কৌতুহলবশত সাথে সাথে প্রশ্ন করে,
"কি নিয়ে ঝামেলা?"
অন্তরা অবাক হয়ে তাকায় মাইরার পানে। মাইরা একটু বিব্রতবোধ করল। অন্তরা মৃদু হেসে বলে,
"কোনো একদিন বলব, একদিনে সব শুনে নিলে পরে কি নিয়ে গল্প করবে?"
মাইরার যদিও খুব ইচ্ছে করছে শুনতে। কিন্তুু যেচে প্রশ্ন করতে পারলো না। নিজের কাছেই কেমন যেন লাগলো। অন্তরা মাইরার পাশ থেকে উঠে বলে,
"তুমি খেয়ে নাও পাস্তাটুকু। আমি একটু ওয়াশরুম থেকে আসছি কেমন?"
মাইরা মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দেয়। অন্তরা দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। তার চোখের কোণে পানি। গাল বেয়ে পড়ার আগেই পালালো যেন।
.
.
বেশ কিছুক্ষণ পর অন্তরা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মুখে পানির ছিঁটেফোঁটা। মাইরার দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায় বাম পাশের একটি টেবিলে শুদ্ধকে দেখে। চেয়ারে হেলান দিয়ে দু'হাত বুকে গুঁজে চোখ বন্ধ করে আছে। অন্তরা এগিয়ে গিয়ে ডাকে, "শুদ্ধ?"
অন্তরার ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায়। চোখ দু'টো বেশ লাল। অন্তরা অবাক হয়। শুদ্ধর পাশে চেয়ারে বসে বলে,
"তুই কি অসুস্থ?"
শুদ্ধ চোখ বুজল। কিছু বলল না। অন্তরা ভ্রু কুঁচকে বলে,
"এখানে কেন এসেছিস?"
শুদ্ধ বন্ধ চোখেই একটু হেসে বলে,
"হা'গ'তে এসেছি। ওয়াশরুম থেকেই তো ফিরলি। স্মেল পাস নি?"
অন্তরা চোখমুখ কুঁচকে নিল। বিরক্তি কণ্ঠে বলল,
"তুই কি জীবনে ভালো হবি না?"
শুদ্ধ চোখ মেলে বলে,
"আরও ভালো হলে তো তোরা সব বেহুশ হয়ে যাবি। আমি ভাই দরদী মানুষ। এতো মানুষকে বেহুশ করার ইচ্ছে আমার নাই।"
অন্তরা রেগে বলে,
"এখানে কেন এসেছিস? আর তোর হয়েছে টা কি? একদম হাসবি না।"
শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে,
"ক্যাফেতে মানুষ কেন আসে? পেট ভরাতে আসে। পেট পরিষ্কার করতে তো আসে না!"
কথাটা বলে শুদ্ধ আবারও আগের ভঙ্গিতে চোখ বুজল। এরপর মৃদুস্বরে বলে,
"তুই কি করছিস এখানে?"
!
"তোর কি হয়েছে বলবি? তোকে ঠিক লাগছে না।"
শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব, তবে মুখে হাসি।
"কষ্ট লাগে বা'ল। জীবনডা এমন ক্যান? ফারাহ টা কেমন যেন। কি যে কষ্ট দেয় ইয়ার! আর ভাল্লাগে না।"
অন্তরা শুদ্ধর দিকে তাকিয়ে ভাবলো কিছু। এর আর ফারাহ'র প্রবলেম কি? সুখে থাকতে ভূতে কিলায় এদের? মৃদুস্বরে বলে,
"আচ্ছা আমি ফারাহ'র সাথে কথা বলবো। দেখি তোদের কি প্রবলেম।"
শুদ্ধ সোজা হয়ে বসে হেসে বলে,
"বলবি সামিয়ার সাথে আমার সামনের মাসে বিয়ে।"
!
"সামিয়া কে?"
!
আমার মায়ের পছন্দ করা শান্তশিষ্ট, সুইট একটা মেয়ে। দারুণ একটা মেয়ে, বুঝলি।
!
তুই অন্য মেয়ের প্রশংসা করছিস। আবার ফারাহ কে চাইছিস! অদ্ভুদ!
শুদ্ধ হেসে ভ্রু নাচিয়ে বলে,
"সে তো ইরফান ও তোকে লাইক করতো। বাট ওর দম আটকে যায় মাইরার জন্য।"
অন্তরা দীর্ঘশ্বাস ফেলল। শুদ্ধ হেসে বলে,
"ভালোবাসা একটা ভয়ংকর ওষুধ। এর ধার বিষের চেয়েও তীক্ষ্ণ। পছন্দ তো এই ক্যাফে টাকেও করা যায়।
একটু থেমে বলে,
বাদ দে। তুই এখানে কি করছিস?"
!
মাইরাকে নিয়ে এসেছিলাম।
!
ইন্না-লিল্লাহ! এবার নিশ্চয়ই পা পোড়ানোর জন্য তোর পা দু'টো নাচতে নাচতে চলে এসেছে তাই না?
অন্তরা কিছু বললো না।
_______________
মাইরা ভীষণ উশখুশ করছে। কয়েকবার পাস্তা মুখে দিয়েছে। তার এটা ভালো লাগলো না। তাই চুপচাপ বসে আছে। এক পর্যায়ে বসা থেকে দাঁড়িয়ে উল্টো ঘুরে সামনে এক পা এগোলে হঠাৎ-ই কেউ এসে তাকে সাপটে ধরে। মাইরার মুখ ইরফানের বুকে গিয়ে ধাক্কা লাগে। মাইরা মৃদু চেঁচিয়ে ওঠে। তবে শব্দ বেরোলো না সেভাবে। ইরফান তাকে চেপে ধরেছে তার সাথে। মাইরা ইরফানকে দেখতে না পেলেও খুব চিনলো ইরফানকে।
মাইরা নড়াচড়া করতে গিয়েও করলো না। আজ ভীষণ অদ্ভুদ এক কিছু সে শুনতে পায়। ইরফানের হৃৎস্পন্দনের টিপটিপ শব্দ। কেউ অনেক ভয় পেয়ে ছোটাছুটি করলে যেমন হয় ঠিক তেমন।
ইরফান বিড়বিড়িয়ে বলে,
"ইউ আর আ স্টুপিট গার্ল। স্টুপিট গার্ল, স্টুপিট।"
মাইরা নড়েচড়ে ওঠে। ইরফান নিজেই মাইরাকে ছেড়ে দু'হাতে মাইরার গাল ধরে মৃদুস্বরে বলে,
"আর ইউ ওকে?"
মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরাকে অক্ষত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। হঠাৎ-ই চোখমুখ শক্ত হয়ে যায়। ডান হাতে মাইরার গাল চেপে দাঁতে দাঁত চেপে বলে,
"কলেজ থেকে বেরোতে নিষেধ করিনি? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে?"
মাইরা গালে ব্য'থা পায়। ইরফানের হাত ধরে তার গাল থেকে ছাড়াতে চায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে। মাইরা অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে ছটফট করে।
হঠাৎ-ই ইরফানের হাত শিথীল হয়। মাইরার শুকনো মুখটা দেখে মুহূর্তেই তার মুখে অসহায়ত্ব ভিড় করে। মাইরার পিছনের টেবিলে চোখ পড়লে একটু খাওয়া পাস্তার প্লেট দেখল। এরপর মাইরার দিকে চেয়ে দু'হাতের আঁজলায় মাইরার মুখটা নিয়ে নরম গলায় প্রশ্ন করে,
"Are you hungry?"
মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদুস্বরে বলে,
"It's ok. খাবে এসো।"
মাইরা বিড়বিড় করে বলে, "নিষ্ঠুর শিষওয়ালা।"
ইরফান বোধয় শুনলো মাইরার আওড়ানো কথাটা।সাথে সাথেই মাইরার পিঠে দু'হাত রেখে, মাইরাকে ঠেলে তার দিকে এনে তার বুকে চেপে ধরে। মাইরার মুখ আবারও ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসলো। মৃদুস্বরে বলে,
"স্টুপিট গার্ল। আর কখনো কলেজ গেইটের বাইরে পা রাখলে পা কেটে ফেলব।"
মাইরা ভয় পেল না ইরফানের কথায়। ইরফানের গলা ছিল স্বাভাবিক। সে ভয় পাবে কি করে? ইরফান মাইরাকে ছেড়ে মাইরাকে চেয়ারে বসিয়ে দেয়। মাইরা ইরফানের দিকে চেয়ে নিজে থেকেই বলে,
"আমি বিরিয়ানি খেতে চাই।"
ইরফান মাইরার পাশে বসে মৃদুস্বরে বলে, "ওকে।"
মাইরার মুখে হাসি ফুটে ওঠে। এই পাস্তা সে একটুও খেতে পারছিল না। তার আজ হঠাৎ করেই ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। কিন্তুু অন্তরাকে তো বলা যায় না! তবে ইরফানের কাছে নির্দ্বিধায় আবদার করল।
কিছুক্ষণের মাঝে মাইরার সামনে একটি কাচ্চির প্লেট রাখা হয়। মাইরা একবার ইরফানের দিকে তাকায়। ইরফান ফোনে ডুবেছে। মাইরা ভাবনা রেখে খাওয়া স্টার্ট করে।
~
ইরফান আর মাইরার কাণ্ড এতোক্ষণ শুদ্ধ অন্তরা চুপচাপ দেখল। অন্তরার চোখের কোণে পানি। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে অন্তরার উদ্দেশ্যে বলে,
"অন্তরা এখান থেকে যা।"
অন্তরা ভ্রু কুঁচকে বলে, "কেন?"
শুদ্ধ বিরক্ত হয়ে বলে,
"কেন মানে? এর আগে হাত পুড়িয়েও তোর হয়নি? এখন ইরফান যদি জানে তুই মাইরাকে এখানে এনেছিস, তোকে সামনে পেলে ও কি করবে ধারণা আছে কোনো?"
অন্তরা কিছু বললো না। ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। শুদ্ধ আগের চেয়ে বিরক্তি কণ্ঠে বলে,
"বা'ল যাবি? এমনিতেই মন মেজাজ ভালো না। এর মধ্যে তুই ভেজাল লাগাস না তো। যা।"
কোথা থেকে নাছিম এসে অন্তরার হাত ধরে টেনে বলে,
"এই বে'য়া'দ'ব আয়। কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি।"
শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে,
"তুই কোথা থেকে আসলি?"
নাছিম অন্তরাকে টেনে নিয়ে যেতে যেতে বলে,
"পরে বলব। এখন তুই ইরফানকে ম্যানেজ কর। পারলে বলিস বার্ডি ডলকে তুই এনেছিস।"
শুদ্ধ কিছু বলল না। নাছিম অন্তরাকে নিয়ে ইরফান মাইরার আড়ালে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। নাছিম এর গাড়ির কাছে এসে নাছিম অন্তরার হাত ছেড়ে দেয়। অন্তরা নাছিমের দিকে তাকালো। নাছিমের দৃষ্টি ক্যাফের ভেতরে বসা মাইরার পানে। অন্তরা নাছিমের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো। বুঝলো নাছিম এর ভাব। ঘাড় ঘুরিয়ে নাছিমের দিকে তাকায়। বেশ কিছুক্ষণ ভালোভাবে চেয়ে রইল নাছিমের চোখের দিকে। বিস্ময় কণ্ঠে বলে,
"নাছিম তোর চোখে পানি।"
নাছিম মাইরার দিকে চোখ রেখেই শব্দ করে হেসে ফেলল। একটু পর মৃদুস্বরে বলে,
"বার্ডি ডল কে না পাওয়ার আক্ষেপ মিটছে না।"
অন্তরার মুখ মলিন হলো। তাদের প্রায় সব ফ্রেন্ডরা এমন খাপছাড়া কেন? নাছিম খুব দ্রুত নিজেকে সামলে অন্তরার দিকে তাকিয়ে বলে,
"বার্বি ডল কে কষ্ট দিবি না আর। ও ভীষণ ভালো আর কিউট। আরেকবার ভুলভাল কিছু করলে তোর গলা ঠিপে মারবো আমি বে'য়া'দ'ব।"
অন্তরা হাসলো। নাছিমের বাহুতে চাপড় মেরে নাছিমকে ঠেলে গাড়িতে উঠে বসে। এরপর মলিন স্বরে বলে,
"আমায় মানুষ যতটা অ'মানুষ ভাবে, ততটা অ'মানুষও নই।"
.
.
শুদ্ধ এগিয়ে এসে ইরফানের সামনের চেয়ারে বসে। এরপর মাইরার দিকে চেয়ে বলে,
"কি সুন্দর করে খাও তুমি মাইরা! হাউ কিউট! আমি ক্রাশ খেয়ে গেলাম গো।"
মাইরা সামনে তাকিয়ে খুকখুক করে কেশে ওঠে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মিটিমিটি হেসে গালে হাত দিয়ে মাইরার দিকে তাকিয়ে বলে,
"মাইরার সব কিউট। এমনকি খাওয়ার স্টাইল টাও! ইশ! আমাদের মতো সিঙ্গেল মানুষদের যত কষ্ট। মাইরা তুমি খাও। আমি একটু আমার চক্ষু শীতল করি।"
মাইরার মুখের সামনে হাত ভর্তি বিরিয়ানি। বেচারি মুখে নিতে চেয়েছিল, শুদ্ধর কথা শুনে তার হাত আর এগোয় না। এদিকে ইরফান রেগে মাইরার হাত থেকে বিরিয়ানি ফেলে দেয়। এরপর মাইরার হাত ধরে টেনে ক্যাফে থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে বিল মিটিয়ে দিয়েছে। মাইরা অসহায় চোখে তার আধখাওয়া বিরিয়ানি টা দেখল। একবার বলল, 'আমার বিরিয়ানি।'
ইরফান মাইরার গাল চেপে রেগে বলে,
"বিরিয়ানির নদীতে সাঁতার কাটিয়ে আনবো স্টুপিট।"
চলবে ইনশাআল্লাহ~~
#প্রণয়ের_অমল_কাব্য
#Writer_Drm_Shohag
#পর্ব_৫০ [শেষাংশ]
[Page - DrmShohagHoney]
ইরফান বাইরে বেরিয়ে একটি পানির বোতল কিনল। এরপর রাস্তার এক সাইডে গিয়ে মাইরার হাত ধুইয়ে দেয়। মাইরা চুপচাপ ইরফানের কর্মকাণ্ড দেখছে। ইরফান মাইরার হাত ধুইয়ে, বোতলটা ছুঁড়ে ফেলে। এরপর মাইরার দিকে তাকালে দু'জনের চোখাচোখি হয়। ইরফান কিছু বললো না। মাইরার হাত ধরে আরেকটি ক্যাফেতে যায়। সেখান থেকে মাইরার জন্য দশটি বিরিয়ানির বক্স নেয়। লোক দিয়ে তার গাড়িতে রেখে আসতে বলে। মাইরা অবাক হয়ে বলে,
"এতো বিরিয়ানি কেন নিচ্ছেন?"
ইরফান মৃদুস্বরে বলে,
"তুমি খাবে।"
!
আমি তো এতো খেতে পারবো না। নষ্ট হবে সব। এখানে মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ির খাবার নিয়ে যাচ্ছেন।
ইরফান মাইরার দিকে শীতল দৃষ্টিতে তাকায়। তবে কিছু বলে না। মাইরার হাত টেনে নিয়ে গাড়িতে গিয়ে বসে। মাইরা ইরফানের দিকে চেয়ে বলে,
"আপনি এমন করছেন কেন? আমি সত্যি এতোগুলো খেতে পারবো না।
ইরফান মাইরার কথার উত্তর করল না। সে তার
গাড়িটা একটি ফাঁকা জায়গায় নিয়ে সাইড করে।
ইরফান মাইরার কোলের উপর একটি বিরিয়ানির প্যাকেট রেখে ভ্রু কুঁচকে বলে,
"নাও স্টার্ট।"
মাইরা কিছু একটা ভেবে আর কথা বাড়ালো না। পায়ের জুতো খুলে রেখে সিটের উপর দু'পা তুলে আড়াআড়িভাবে ভাঁজ করে বসে। এরপর মনোযোগ সহকারে খাওয়া স্টার্ট করে। চারটে লোকমা খেয়ে মাইরা একটু থামে। ভীষণ ঝাল লাগলো। কিন্তুু খাওয়া থামালো না। ঝালে নাকমুখ লাল হয়ে গিয়েছে। কিছু মনে পড়তেই ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে চেয়ে আছে। মাইরা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে,
"আপনি খেয়েছেন?"
!
নো।
মাইরা তার হাতের বিরিয়ানির প্যাকেট ইরফানের দিকে এগিয়ে দিয়ে বলে,
"আপনি চাইলে এখান থেকে খেতে পারেন।"
ইরফান মাইরার হাতের বিরিয়ানির প্যাকেটের দিকে একবার তাকায়। দৃষ্টি ঘুরিয়ে মাইরার মুখপানে তাকায়। মেয়েটার চোখ ভেজা। নাকের পাটা লাল, ঠোঁটজোড়া টকটকে লাল, চারপাশ তৈলাক্ত সাথে ভেজা। ইরফান মাইরার ঠোঁটজোড়ায় দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে,
"Yeah! I want to eat something."
মাইরা তার হাতে থাকা বিরিয়ানির প্যাকেটে নজর বুলায়। বেশ এলোমেলোভাবে খেয়েছে। একপাশ থেকে সুন্দর করে খায়নি। ইচ্ছে করে নয়, আসলে সে এভাবেই খায়। অতঃপর মাথা তুলে বলে,
"আপনি তো অনেকগুলো বিরিয়ানির প্যাকেট কিনলেন। ওখান থেকে একটা নিন।"
ইরফানকে চুপ থাকতে দেখে মাইরা তার হাতের প্যাকেট ড্যাশবোর্ডের উপর রেখে বলে,
আচ্ছা দাঁড়ান। আমি পিছনের সিট থেকে আপনাকে প্যাকেট এনে দিচ্ছি।"
কথাটা বলে তার সিটে কুঁজো হয়ে দাঁড়ায়। সামনে থেকে গাড়ির ভেতর দিয়েই পিছনের সিটে পা রাখার জন্য ডান পা উঠালে ইরফান তার ডান হাতে মাইরার বা পা ধরে টান দেয়। মাইরা ধপ করে ইরফানের কোলে এসে পড়ে। মেয়েটা চেঁচিয়ে ওঠে। ইরফান দু'হাতে মাইরার কোমড় জড়িয়ে মাইরাকে তার দিকে ফিরিয়ে বসায়। মাইরা তার ডান এঁটো হাতেই ইরফানের ব্লেজার আঁকড়ে ধরে পড়ে যাওয়ার ভয়ে। ইরফানের দিকে পিটপিট করে তাকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
"খাবেন না?"
ইরফান বা হাতে মাইরাকে নিজের দিকে টানলো আরেকটু। ডান হাত মাইরার গালে রেখে ছোট করে বলে, "ইয়াহ!"
মাইরা মিনমিন করে বলে,
"তাহলে আনতে দিচ্ছেন না কেন?"
ইরফান মাইরার তৈলাক্ত ঠোঁটজোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ঠাণ্ডা গলায় বলে,
"Because, I want to eat delicious chocolate, not biryani."
কথাটা বলেই মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা স্তম্ভিত হয়। তবে ইরফানকে বাঁধা দেয় না। ল'জ্জারা ঘিরে ধরলেও সেই আগের মতো অস্বস্তি হয় না এখন। তবে মেয়েটা চুপ করে বসে থাকে। প্রায় এক মিনিট হতে না হতেই ইরফান মাইরার ঠোঁটজোড়া ছেড়ে ডান দিকে ঘাড় কাত করে। চোখ বুজে দাঁতে দাঁত চেপে রাখে। মুখ, জিহ্বা জ্বলছে। মাইরা ছাড়া পেয়ে ধীরে ধীরে ইরফানের কোল থেকে পাশের সিটে যেতে চায়, তার আগেই ইরফান মাইরাকে টেনে ধরে। মাইরা ইরফানের দিকে তাকালে অবাক হয়। ইরফানের চোখমুখ কেমন লাল। একটু আগেই তো ভালো ছিল। ইরফান দাঁতে দাঁত চেপে বলে,
"স্টুপিট কি খেয়েছ?"
মাইরা ঢোক গিলে। সে তো বিরিয়ানি খেয়েছে। কিছু একটা মনে পড়তেই জিভেয় কা'ম'ড় দেয়। তার এক বান্ধবী তাকে বোম্বাই মরিচ দিয়েছিল। মাইরার তো ঝাল খেতে খুব ভালো লাগে। সে সেই মরিচ ব্যাগ থেকে বের করে বিরিয়ানির সাথে খেয়েছে। তারও ঝাল লেগেছে, কিন্তুু বেশি মজা লেগেছে। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান চোয়াল শক্ত করে তার দিকে চেয়ে আছে। চোখমুখ কেমন লাল। মাইরার বুঝে আসে না এই লোকের উপরে উপরে এতো ঝাঁঝ। অথচ সামান্য একটু ঝাল-ই খেতে পারে না।
মিনমিন করে বলে,
"আমি আসলে বোম্বাই মরিচ খেয়েছি।"
"হোয়াট?"
ইরফানের ধমকে মাইরা কেঁপে ওঠে। ইরফান বিরক্তর নিঃশ্বাস ফেলল। রেগে বলে,
"স্টুপিট গার্ল আর একবার এইসব ফালতু জিনিস খেলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার।"
মাইরা মাথা নিচু করে মুখ ফুলিয়ে রাখে। তার ভালো লাগে সে খাবে। তার সব পছন্দের খাবার এই লোকের জন্য খাওয়া বাদ দিবে? মাথা উঁচু করে বলে,
"আমার ভালো লাগে। আমি খাবো।"
ইরফান চোখ গরম করে তাকায়। মাইরা চোখ নামিয়ে নেয়। ইরফান ঠাণ্ডা গলায় বলে,
"Ok. I will eat too you. Wait."
কথাটা বলেই ইরফান মাইরাকে কোলে নিয়েই গাড়ি থেকে বের হয়। এরপর ব্যাক সিটে মাইরাকে সহ বসে পড়ে। বা হাতে মাইরাকে ধরে রেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে গায়ে জড়ানো ব্লেজার খুলে রাখলো। এরপর এক এক করে শার্টের বোতাম খুলতে থাকে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে ঠেলে বলে,
"কি করছেন? আমি আর খাবো না খাবো না।"
ইরফান মাইরাকে শক্ত করে ধরে মাইরার দিকে চেয়ে ঠাণ্ডা গলায় বলে,
"But I will eat you."
কথাটা বলে মাইরাকে ইরফান তার বা পাশে বসিয়ে দেয় তার দিকে ঘুরিয়ে।
ইরফানের গাড়ির এসি চলছে না। এটা সে মাইরাকে নিতে আসার সময় দেখেছে। হয়তো কোনো প্রবলেম হয়েছে। ঠিক করাতে হবে, মাইরার কলেজ ছুটি হয়ে যাওয়ায় এটা ঠিক করাতে যেতে পারেনি। গরমে ইরফানের অবস্থা নাজেহাল। ডান হাতে শার্টের বোতাম খুলতে খুলতে বা দিকে ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে একবার তাকায়। মাইরা ভরকানো মুখে ইরফানের দিকে চেয়ে আছে।
ইরফান ডান দিকে ঘাড় বাঁকিয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। দু’সেকেণ্ডের মাঝেই নিজেকে স্বাভাবিক করে নেয়। বিড়বিড় করে, 'স্টুপিট গার্ল।'
ইরফানের সবগুলো শার্টের বোতাম খোলা শেষ।
মাইরা এটা দেখে বসা থেকে খানিকটা উঁচু হয়ে দ্রুত পিছন দিকে সরতে চায়। কিন্তুু পায়ের সাথে বোরখা বেঁধে গিয়ে ঠাস করে পড়ে যায়।
ব্যাকসিটে রাখা বিরিয়ানির প্যাকেটগুলোর উপর গিয়ে ঠাস করে মাইরার পিঠ ধাক্কা খায়। প্যাকেটগুলো সব ফেটে ভেতরে থাকা বিরিয়ানি ছড়িয়ে ছিটিয়ে যায়। মাইরা চেঁচিয়ে ওঠে। ইরফান এর কথাটা হয়তো কবুল হয়ে গিয়েছিল। সত্যি সত্যি মাইরার বিরিয়ানির মাঝে সাঁতার কাটার মতো অবস্থা হলো। বিরিয়ানিতে মাইরার পিছন অংশ মাখামাখি হয়ে গেল। কিছুটা ছিটকে মাইরার পেটের দিকেও আসে।
ইরফান হতভম্ব। একে ঠিক কি করা উচিৎ? দ্রুত মাইরার হাত ধরে টেনে তোলে। গাড়ির অবস্থা বেহাল। ইরফান মাইরার সামনে থেকে বিরিয়ানি ঝেড়ে ফেলে দেয়। এরপর মাইরাকে আবারও তার কোলে বসিয়ে মাইরার পিঠ বরাবর নজর করল, মাইরার সাদা হিজাবের পিছনের অবস্থাও কাহিল।
ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে চরম হতাশার শ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলে,
"তুমি বড় হবে না, এটা ঠিক করেই নিয়েছ, রাইট?"
মাইরার অবস্থা নাজেহাল। বেচারির দ্বারা শুধু অঘটনই ঘটে। ইরফানের শান্ত কণ্ঠে মাইরা একটু অবাক হয়। ভেবেছিল তাকে গাড়ির ভেতর থেকে কিক মেরে বাইরে পাঠিয়ে দিবে। কিছু না বলায় স্বস্তির নিঃশ্বাস ফেলল মাইরা।
আড়চোখে ইরফানের দিকে তাকায়। এরপর চোখ নামিয়ে মিনমিন করে বলে,
"আমি তো বড়-ই।"
ইরফান অদ্ভুদভাবে তাকায় মাইরার দিকে, যেন অবাস্তব কিছু শুনেছে। হতাশার শ্বাস ফেলল।
কিছু বললো না। ইচ্ছে তো করছে এর গাল দু'টোয় থাপড়াতে থাপড়াতে ছাল তুলে দিতে। বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজল। মাইরা একটুখানি মাথা তুলে ইরফানের দিকে তাকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বোঝার চেষ্টা করে লোকটার কি হলো।
ইরফানের বন্ধ চোখ, কপালে অসংখ্য ভাঁজ। মাইরা চোখ নিচে নামাতে গিয়ে চোখে পড়ল ইরফানের শার্টের বোতামগুলো খোলা। শার্টের দু'পাশ দু'দিকে গিয়ে ছড়িয়েছে। ইরফানের খোলা বুক মাইরার মুখ বরাবর। মাইরা কেমন করে যেন তাকিয়ে থাকে সেদিকে। সে শুনেছিল ছেলেদের বুকে লোম থাকে। দেখেছিলও তো। রাস্তায় অনেককে দেখেছিল। কিন্তুু ইরফানের বুকে একটা লোমও খুঁজে পেল না। ইরফানকে তার ভীষণ অদ্ভুদ লাগে। বেশি অবাক লাগলো, লোকটার হাতে পায়ে বেশ ভালোই লোম। অথচ বুকে নেই। মাইরার এতো অদ্ভুদ লাগে!
বিকেলের রোদ পড়ে গিয়েছে। ধরণীতে উষ্ণ ভাব কমে গিয়েছে। গাড়ির জানালা খোলা। জায়গাটা ফাঁকা। আশেপাশে তেমন কেউ নেই। মাঝে মাঝে বাম পাশের জানালা দিয়ে মিটমিট বাতাস গাড়ির ভেতর প্রবেশ করে। মৃদু বাতাসের তোড়ে ইরফানের শার্ট সরে গিয়ে ইরফানের চওড়া বুক আরও উম্মুক্ত হয়। কোথা থেকে দু'টো মাছি উড়ে এসে ইরফানের বুকের মাঝখানে বসে। মাইরা চোখ ছোট ছোট করে তাকালো। তার একদম ভালো লাগলো না ব্যাপারটা। সব ভুলে ফটাফট ডান হাত তুলে ইরফানের বুক বরাবর একটা থাপ্পড় মেরে দেয়।
থাপ্পড় টা মেরে মাইরা নিজেই হতভম্ব হয়ে যায়। হায় হায় সে কি করল এটা? ইরফান চোখ খুলে বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরা বারবার ঢোক গিলছে। দৃষ্টি নিচু সাথে এলোমেলো।
ইরফান বাকহারা। এই মেয়ে তাকে থাপ্পড় মারলো? তাকে? ডান হাতে মাইরার গাল চেপে ধরে। দাঁতে দাঁতে চেপে বলে,
"স্টুপিট গার্ল, কবে ভালো হবে তুমি?"
মাইরা চোখ খিঁচে বন্ধ করে মিনমিন করে বলে,
"স্যরি স্যরি!"
ইরফান মাইরার গাল চেপে রাখা হাত শিথীল করল। মৃদুস্বরে বলে, "মারলে কেন?"
মাইরা আমতা আমতা করে বলে,
"ওই মাছি বসেছিল। বিশ্বাস করুন। আমি মারিনি।"
ইরফান অদ্ভুদ চোখে তাকায় মাইরার পানে। মাছি বসেছিল বলে এ তাকে থাপ্পড় মেরেছে। কি বলবে বুঝল না। মাইরা ইনোসেন্ট মুখ করে ইরফানের দিকে তাকায়। মিনমিন করে বলে,
"মাছি..."
ইরফান গম্ভীর গলায় ধমকে ওঠে,
"সাট আপ।"
মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। মাথা নিচু করে গাল ফুলায়৷ সে কি এমন করেছে। এই লোক ধমকাধমকি ছাড়া আর কিছুই পারেনা।
ইরফান ব্যস্ত হাতে মাইরার হিজাব খুলতে থাকে। মাইরা বিচলিত কণ্ঠে বলে,
"হিজাব খুলছেন কেন?"
ইরফান আড়চোখে মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে,
"তোমাকে টাক বানাবো, যাতে তোমার বুদ্ধি হাঁটুর নিচ থেকে এই ফাঁপা মাথায় ঢুকতে পারে।"
মাইরা চোখ বড় বড় করে তাকায়। এই লোক তাকে অপমান করছে। কি খ'বি'শ লোক ভাবা যায়!
ইরফান মাইরার দৃষ্টি পাত্তা দিল না। হিজাব খুলে হিজাবটি মাইরার কাঁধের উপর রাখে। এরপর মাইরাকে তার দিকে টেনে মাইরার গলায় মুখ গুঁজে দেয়। মাইরা ঢোক গিলে। ইরফান চোখ বুজে ঠোঁট চওড়া করে শব্দহীন সূক্ষ্ম হাসে। বিড়বিড় করে, 'লিটল গার্ল।'
.
.
রাত ১১ টা। শুদ্ধ এলোমেলো পায়ে এসে তার বাড়িতে বেল বাজায়। বেশ কয়েকবার বেল বাজালে সামিয়া এসে দরজা খুলে দেয়। শুদ্ধ নিরবে ঘরের ভেতর প্রবেশ করে। কোনোদিকে না তাকিয়ে তার ঘরের দিকে এগিয়ে যায়।
সামিয়া দ্রুত দরজা আটকে শুদ্ধর দিকে তাকায়। কেমন যেন স্বাভাবিক লাগলো না তার কাছে শুদ্ধকে। চিন্তিত হলো মেয়েটা। সে তো এইখানে কয়েক মাস হলো আছে। শুদ্ধ কখনো এতো রাত পর্যন্ত বাইরে থাকে না। মেয়েটার ভীষণ ইচ্ছে করল, শুদ্ধ কেমন আছে এটা জিজ্ঞেস করার। কিন্তুু সাহসে কুলায় না।
শুদ্ধ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পিছু ফিরে সামিয়ার উদ্দেশ্যে বলে,
"মা কি ঘুমিয়েছে?"
সামিয়া সাথে সাথেই ছোট করে বলে,
"জ্বি উনি ঘুমিয়ে পড়েছেন।"
শুদ্ধ আর কিছু বলল না। সামিয়া উশখুশ করছে। শুদ্ধর অবস্থা জানতেই মূলত বেচারির এ অবস্থা। অনেক কসরত করে শুদ্ধর উদ্দেশ্যে প্রশ্ন করেই ফেলে,
"আপনি কি অসুস্থ?"
শুদ্ধর পা থেমে যায়। পিছু ফিরে একটু অদ্ভুদভাবে তাকায় সামিয়ার দিকে। সামিয়া শুদ্ধকে তাকাতে দেখে মাথা নিচু করে নেয়। থেমে থেমে বলে,
"দুঃখিত! আসলে আপনার চোখ অনেক লাল। তাই..."
শুদ্ধ তার ঘরে যেতে যেতে বলে,
"এক কাপ চা দিয়ে যাও আমার রুমে।"
সামিয়া ঘাড় কাত করে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ায়।
শুদ্ধ ঘরে গিয়ে বিছানায় সটান হয়ে শুয়ে পড়লো। চোখ বুজল। ফারাহ'র মুখটা ভাসে চোখের সামনে। কতক্ষণ চুপচাপ শুয়ে রইল চার হাত পা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে।
হঠাৎ-ই মনে পড়ল ফারাহ'র গলা চেপে ধরায় যে দাগ হয়েছিল, সে দাগ চোখের সামনে ভাসতেই আবারও দমবন্ধ লাগে। হঠাৎ-ই শোয়া থেকে বসে গায়ের জোরে বেডের কোণায় একটা পাঞ্চ মারে। নিজের উপর ভীষণ রাগ লাগছে। আবার ফারাহ'র উপর।
সামিয়া দরজার সামনে এসে শুদ্ধ কে এভাবে দেখে কিছুটা ভীত হয় মেয়েটা। এমনিতেই সে কোনো ছেলের সামনে যেতে ভীষণ সংকোচ করে। তবে শুদ্ধর সামনে তৃণা বেগম তাকে জোর করে পাঠাতো, তাই খুব সামান্য জড়তা কাটিয়ে শুদ্ধর সাথে কথা বলতে পারলো। কিন্তুু শুদ্ধর এমন রাগ দেখে মেয়েটাকে আবারও জড়তা ঘিরে ধরে।
শুদ্ধর চোখ দরজার দিকে পড়লে দেখল সামিয়া ভীত চোখে তার দিকে চেয়ে আছে। শুদ্ধর কেন যেন হাসি পায়। হেসেও ফেলল ছেলেটা। এই মেয়ে তাকে দেখে ভয় পাচ্ছে কেন অদ্ভুদ! ফারাহ ও তাকে দেখে ভয় পাচ্ছিল। সে কি এলিয়েন? রেগে যায় আরও।
সামিয়ার দিকে আঙুল তাক করে রাগান্বিত স্বরে বলে,
"এই ভীতু মেয়ে! ভয় পাচ্ছ কেন? আউট!"
সামিয়া আগের চেয়েও কয়েকগুণ ভীত হয়। শুদ্ধর রাগে বেচারি কি করবে বুঝে পায় না। তবুও মিনমিন করে বলে,
"আপনার চা টা.."
শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে রেগে বলে,
"যেতে বলেছি যাও। ভীতুর ডিমের হাতের চা খেয়ে আমার মাথার সাথে সাথে পেট ব্য'থাও শুরু হবে। আউট!"
সামিয়া ভীষণ ভয় পায়। কিন্তুু শুদ্ধর বলা লজিক বেচারি বুঝল না। শুদ্ধর চোখ লাল। দেখেই বোঝা যাচ্ছে লোকটা অসুস্থ। এই চা খেলে লোকটা একটু আরাম পাবে। সামিয়া শুদ্ধকে বলার সাহস পায় না। উপায় না পেয়ে হাতের চায়ের কাপ দরজার কাছেই মেঝেতে রেখে দ্রুত ঘরের দরজা থেকে সরে যায়। শুদ্ধ অবাক হয়ে চেয়ে আছে মেঝেতে রাখা চায়ের কাপের দিকে। সামিয়া দ্রুত পায়ে তার ঘরে এসে দরজা আটকে দিয়েছে।
শুদ্ধ কি বলবে বুঝল না। চা টা প্রয়োজন। এগিয়ে এসে চায়ের কাপটা তুলে নেয়। দাঁড়িয়ে দাঁড়িয়েই চা টা শেষ করল। স্বাদ নতুন নয়। সামিয়া এ বাড়ি আসার পর সামিয়ার হাতে চা বেহিসাব খাওয়া হয়েছে শুদ্ধর।
~
"ভাইয়া শুদ্ধ ভাইকে একটা কল করবে?"
ফাইজ তার ঘর থেকে বেরিয়েছিল। ফারাহকে টলতে দেখে ফাইজ অবাক হয়ে বলে,
"তোর কি হয়েছে ফারাহ?"
ফারাহ লালিত চোখজোড়া টেনে তুলে ভাইয়ের দিকে তাকায়। দুর্বল কণ্ঠে বলে,
"শুদ্ধ ভাই কেমন আছে, একটু শুনবে ভাইয়া?"
ফাইজ ফারাহ'র কপাল চেক করল। মেয়েটার জ্বরে গা পুড়ে যাচ্ছে। ফাইজ দ্রুত ফারাহকে একহাতে আগলে নিয়ে ফারাহ'র ঘরের দিকে নিয়ে যায়। ফারাহ ঘাড় বাঁকিয়ে বলে,
"শুদ্ধ ভাইকে একটা কল কর না ভাইয়া!"
!
তুই আগে ওষুধ খা। এরপর করছি। গায়ে তো অনেক জ্বর।
ফারাহ কিছু বললো না। ফাইজ ফারাহকে ওষুধ খাইয়ে দেয়। ফারাহ আবারও ফাইজের কাছে আবদার করে। ফাইজ ফারাহ'র পাশে বসলে ফারাহ ভাইয়ের কাঁধে মাথা রাখে। ফাইজ তার বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুদ্ধকে কল করে।
"হ্যাঁ বল।"
!
কেমন আছিস?
!
তোর বোন যেমন রাখলো তেমনি আছি। ডা'য়'নি বোন বানিয়েছিস।
!
একদম আমার বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না।
শুদ্ধ বিরক্ত হয়ে বলে,
"কেন কল করেছিস?"
ফাইজ মৃদুস্বরে বলে,
"ফারাহ টার...
আর বলতে পারলো না। শুদ্ধ মাঝখান থেকে বলে ওঠে,
"তোর বোন আমায় বিয়ে করতে চায় না, বুঝিস নাই? ওকে বল আমি আমার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। ওর ত্যাড়ামি নিয়ে ও জীবন কাটাক।"
কথাটা বলেই কল কেটে দেয় শুদ্ধ। ফাইজ আবারও কল ব্যাক করে, কল রিসিভ হয় না। ফারাহ ফাইজের ফোন নিয়ে নিজেই কল দিতে থাকে। তৃতীয়বার দিলে ওপাশে শুদ্ধর ফোন সুইচ অফ বলে। ফারাহ'র চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কিছু না বলে চুপ করে বেডে গিয়ে ডান কাত হয়ে শুয়ে পড়লো। ফাইজ অসহায় হয়ে বসে রইল। ফারাহ কুঁকড়ে শুয়েছে। ফাইজ ফারাহ'র গায়ে কাঁথা দিয়ে দিল। ফারাহ'র মাথার হাত রেখে মৃদুস্বরে বলল,
"শুদ্ধ রেগে আছে। ওকে রাগাস কেন বল তো? শান্তশিষ্ট ছেলেটা, রেগে গিয়ে এমন করছে। ঠিক হয়ে যাবে।"
ফারাহ'র বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। নিজেকে সামলে ভাঙা গলায় বলে,
"তোমাদের ছেলেদের কত রাগ ভাইয়া! আমি যেখানে ইচ্ছে করে কিছু করিইনি, তাতেই কত রাগ শুদ্ধ ভাইয়ের! রেগে গিয়ে তো আমাকে..
বলতে গিয়ে থেমে গেল। গলায় ভীষণ ব্য'থা আছে এখনো। তবে তার ভাইকে বলতে চাইলো না এসব। এড়িয়ে গিয়ে বলে,
শুদ্ধ ভাই যেদিন থেকে বুঝেছে আমার তাকে ভালো লাগে, সেদিন থেকে আজ পর্যন্ত অন্য মেয়েদের নিয়ে আমার সাথে শুধু মজাই করে গেল। আমি মেয়ে বলে বুঝি আমার রাগ থাকতে নেই? কষ্টও থাকতে নেই? অভিমানও থাকতে নেই?
আর আমি একদিন আমার অনিচ্ছায় কি করলাম, তাতেই আমাকে...
আবারও থেমে যায়। কাঁথার ভেতর মুখ নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। ফাইজের খারাপ লাগলো। শুদ্ধ মজা করলেও তার বোন তো সত্যিই কষ্ট পেত, এই যে এখন সেই মেয়েকে বিয়ে করতে চাইলো, জানে এমনি বলেছে, তবুও তো ফারাহ কষ্ট পাচ্ছে, ঠিক যেমন ফারাহ অভিমান করে বিয়ের ব্যাপার এড়িয়ে যেতে চাওয়ায় শুদ্ধ রেগে আছে। সত্যিই তো তার বোন মেয়ে বলে কি রাগ নেই? কাল দিনের আলো ফুটুক আগে। তার বোনটাকে কষ্ট দেয়ায় ওর পিঠের হাড় ভাঙবে।
তার মাকে নয়তো ইনায়াকে ফারাহ'র সাথে থাকতে বলবে, সেজন্য দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল।
.
.
শুদ্ধ নামাজ পড়ে বেডে শুয়ে পড়ে। ভীষণ মাথা ব্য'থা করছে। শরীর খারাপ লাগছে। বেশ কিছুক্ষণ পর থেকে ছেলেটা হাসফাস করে। বারবার এপাশ-ওপাশ করে। দু'হাত ভাঁজ করে, এক পা আরেক পায়ের উপর রেখে ঘনঘন শ্বাস ফেলে। ফ্যানের বাতাসে যেন কুঁকড়ে যায়। চোখ মেলে তাকাতে পারে না। বিড়বিড় করে,
"আমার ফারাহ পাখি, আমার বউ আমার ফারাহ। পাখি, স্যরি! ফারাহ পাখি!"
সামিয়া তার ঘর থেকে বেরিয়ে এসেছে মূলত শুদ্ধকে রাতের খাবার দিতে। তৃণা বেগম ঘুমিয়েছে, সে ছাড়া আর কে খেতে দিবে শুদ্ধ কে? রাগ দেখালে দেখাবে নাহয়। মানুষটা না খেয়ে থাকবে ভাবলেই কেমন যেন লাগে! সামিয়া শুদ্ধর ঘরে উঁকি দিলে অবাক হয়। ঘরের লাইট জ্বালানো। আর শুদ্ধ কেমন যেন কুঁকড়ে আছে। ভালোই গরম পড়েছে, তাহলে লোকটা এভাবে ঘুমিয়েছে কেন? সবচেয়ে বড় কথা এতো গরমে এসি থাকতে ফ্যান কেন দিয়েছে? ফ্যান দিয়েও কুঁকড়ে আছে। সামিয়া এগিয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়ায়। শুদ্ধ কি যেন বিড়বিড় করে। সামিয়া অভিজ্ঞ চোখে শুদ্ধর দিকে তাকিয়ে কিছু বুঝল যেন। ডান হাত বাড়ায় শুদ্ধর কপালের দিকে। যদিও ভীষণ ইতঃস্ততবোধ করছে। এসব রেখে কাঁপা হাতে শুদ্ধর কপাল স্পর্শ করলে হাতে যেন ছ্যাঁকা খায়। অনেক গরম কপাল। বুঝল শুদ্ধর জ্বর এসেছে। দ্রুত এগিয়ে গিয়ে ফ্যানের সুইচ অফ করে দিল। এরপর শুদ্ধর গায়ে কাঁথা জড়িয়ে দেয়। শুদ্ধ বোধয় একটু আরাম পেল।
সামিয়ার ভীষণ খারাপ লাগলো। হাসিখুশি মানুষদের অবস্থা শোচনীয় হলে সত্যিই খুব খারাপ লাগে। কিন্তুু সামিয়ার যেন খারাপ লাগার মাত্রা অনেক বেশি। শুদ্ধর শুকনো মুখটা দেখে ১৮ বছর বয়সী সামিয়ার চোখের কোণে পানি জমে। হাঁটু মুড়ে শুদ্ধর মাথার কাছে বসে। কাঁপা কাঁপা বা হাতে শুদ্ধর চুলের ভাঁজে হাত চালায়৷ বিড়বিড় করে,
"আপনার সকল কষ্ট আমার হোক, আপনি সকল দুঃখ, কষ্ট ভুলে খুব ভালো থাকুন সাহেব।"
.
.
.
রাত ১২ টার কাছাকাছি। ইরফান ফেরেনি। মাইরার ঘুম আসছে না। মন খারাপ লাগছে মেয়েটার।
ইরফান থাকলে যে মাইরার সাথে বসে গল্প করতো এমন নয়। তবে ইরফানের উপস্থিতি ঘরে থাকলেই মাইরার বোধয় ভীষণ ভালো লাগতো। এই ঘরের মাঝে তার ছটফট লাগলো। বিড়বিড় করে ইরফানকে ধুয়েও দিল। রাত-বিরেতে ভালো মানুষেরা কখনো বাইরে থাকে না। ওই লোকটা তো খ'বি'শ। ভালো তো নয়। এজন্যই বাড়ি ফিরছে না। মাইরার এটাই কথা।
বেশ অনেকক্ষণ পর মাইরা ঘর থেকে বের হয়। এই ঘরে বেশি খারাপ লাগছে। ভাবলো একটু ছাদে যাবে। আজ ইনায়াকে খুব মনে পড়লো। এখন ইনায়া থাকলে সে আর ইনায়া দু'জন একসাথে যেতে পারতো। রিতা আরও দু'জন কাজের মেয়ে, ওরা সবাই ঘুমিয়ে গিয়েছে। মাইরা একা একাই টিপটিপ করে ছাদের দিকে এগোলো।
ছাদের দরজায় পা দিয়ে মাইরা এদিক-ওদিক তাকায়। ওতোটাও অন্ধকার নয়। চাঁদের মিটিমিটি আলো ছাদজুড়ে ছড়িয়ে পড়েছে। মাইরার একটু ভয় ভয় লাগলো। তবে পাত্তা দিল না। ভয়কে তাড়িয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। রাতের অন্ধকারে মিটিমিটি বাতাস মাইরার গা ছুঁয়ে দেয়। কি যে ভালো লাগছে তার! গায়ের ওড়না খুলে একপাশে রেখে দিল। খোপা করা চুলগুলো খুলে দিল। এরপর চোখ বুজে দু'হাত মেলে একা একা গোল হয়ে ঘোরে। থেকে থেকে বাতাসের বেগ বাড়ে, মাইরাকে আলতো ধাক্কা দেয়। মাইরার মন ভীষণ ভালো হয়৷
কিছুক্ষণ পর ছাদের অনেকটা কিনারায় গিয়ে দাঁড়ায় মাইরা। এখন যেন বাতাস গায়ে লাগছে বেশি। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। ইরফানের মুখটা ভেসে ওঠে চোখের পর্দায়। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি চওড়া হয়। মৃদুস্বরে বলে,
'তুমি-ই আমার শিষওয়ালা, আমি খুব জানি। কিন্তুু ধরা দাও না। নিষ্ঠুর শিষওয়ালা কি-না!'
একটু থেমে লম্বা শ্বাস নেয়। এরপর দু'হাতের বাহু আড়াআড়িভাবে আঁকড়ে ধরে গেয়ে ওঠে,
"যার কথা ভেবে শিহরণ..
এক লাইন গাইতেই ইরফান পিছন থেকে মাইরাকে দু'হাতে জড়িয়ে নেয়। মাইরার বলার পরের লাইন থেকে গেয়ে ওঠে,
"যে আমার জীবন মরণ..
এলো যেন সে
ভালোবেসে
ভরে দিতে আজ এ মন
যেন এক নতুন সকাল
ভেঙে দিয়ে ঘুমের-ই জাল...
এতোটুকু গেয়ে মাইরার কানের কাছে মুখ নিয়ে এরপরের থেকে লিরিক্সের শিষ বাজায়। মাইরা স্তব্ধ হয়ে ইরফানের বুকে শরীরের ভার ছেড়ে দেয়। ইরফান এতো সুন্দর গান গাইতে পারে? সে আগে কখনো ইরফানের গান শোনেনি। আজ-ই প্রথম। সে ভাবতো ইরফান শুধু শিষ বাজাতে পারে। কানের কাছে সেই পরিচিত সুরেলা শিষ শুনতে পেয়ে মাইরার দেহে ক্ষণে ক্ষণে শিহরণ জাগে। আবেশে চোখ বুজে নেয়। যেটুকু তার ভারে দাঁড়িয়ে ছিল, সেটুকুও ইরফানের উপর ছাড়ে। ইরফান আগলে নিল মাইরাকে। ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসির রেখা। তবে শিষ বাজানো থামালো না।
চলবে ইনশাআল্লাহ~~
