উপন্যাস : ভূতের বাড়ি
পর্ব : ০৫
লেখিকা : ছামি চিশতী
ভূত স্মৃতির কথা শুনে চুপসে গেল। সে কোনো রকমে বললো,
ভূত : কি বলছিস এসব? আমি কেন বায়ু দূষণ করতে যাবো?
অন্তরা : ধুত ভাই। আপনার কাছ থেকে তো এটা আশা করি নাই। আপনি মানুষকে ভয় দেখাবেন, তা না করে পাদাপাদি শুরু করে দিয়েছেন।
স্মৃতি : দুর্ভাগ্য। এখন ভূতের বাড়িতে এসেও শান্তি নেই। এখানেও পাদাপাদি শুরু হয়ে যায়।
পিউ : ঠিক বলেছিস।
এবার ভূত চিৎকার করে বললো,
ভূত : তোরা কি একটু চুপ থাকবি? আমি কিন্তু এখন সত্যি সত্যি তোদের এই বাড়িতে বন্দি করে রাখবো।
জুহি : বন্দি পরে করবেন। আগে আমাদের বিরিয়ানি দেন।
ভূত : কিসের বিরিয়ানি?
পিউ : কেন? আপনি না বললেন তিনটে প্রশ্নের উত্তর দিলে বিরিয়ানি দেবেন?
ভূত : আমি কখন বললাম তোদের বিরিয়ানি দেবো?
স্মৃতি : আপনি বলেন নাই, তাতে কি হয়েছে? আমরা তো বলছি। এখন আমাদের বিরিয়ানি দেন।
ভূত : এখন আমি তোদের জন্য বিরিয়ানি কোথায় পাবো?
স্মৃতি : কেন? আপনি না ভূত। জাদু করে আমাদের জন্য বিরিয়ানি এনে দেবেন। নাহলে আপনি যে বায়ু দূষণ করেছেন, সে কথা আমরা সবাইকে বলে দিবো।
আয়াত : হ্যাঁ ঠিক। সাথে ফুচকাও এনে দিন।
শান্তিদা : বিরিয়ানি দেন নাকি তাই ঠিক নাই। আর তুই ফুচকা চাইছিস?
আয়াত : এইবার। তাতে তোর সমস্যা কি রে? তুই আবার ভূতের সাথে হাত মিলিয়েছিস নাকি যে ওর পক্ষে কথা বলছিস?
শান্তিদা : আমি আবার কখন ওর পক্ষে কথা বললাম?
জিয়া : দুর্বল। তোরা কি একটু ঝগড়া বন্ধ করবি? আমি তোদের ঝগড়া ভিডিও করে রেখেছি। টিকটকে ছাড়লে আমরা রাতারাতি সেলিব্রেটি।
স্মৃতি : এই বাল। তোরা একটু চুপ থাক। আমি এখন ভূতকে একটা প্রশ্ন করবো।
পিউ : আচ্ছা ভূত ভাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল।
ভূত : কি প্রশ্ন বল?
পিউ : আপনি কি বিয়ে করেছেন?
এবার ভূতের মুখটা একটু দুঃখী দেখা গেল।
ভূত : না রে, করিনি।
স্মৃতি : ক্যান ক্যান বিয়ে করেন নি কেন? ছেঁকা ট্যাকা খেয়েছেন নাকি?
ইনায়া : আমার মনে হচ্ছে ভূতের বিয়ে না করার মধ্যেও কোনো রহস্য আছে।
অন্তরা : তোর কাছে তো সব কিছুতেই রহস্য মনে হয় বাল।
তাসমিন : তোরা থাম। আগে ভূতকে উত্তরটা দিতে দে। ভূত ভাই, আপনি বলেন।
সঞ্চিতা : হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি বল। তারপর আমাদের বিরিয়ানি দিন।
জুহি : জয় বাংলা। পরে বিরিয়ানি খুঁজিস। আগে ভূতকে উত্তরটা দিতে দে।
জিয়া : হ্যাঁ। গুড। আপনি বলেন।
ভূত : আমার যখন বিশ বছর ছিল, তখন আমি একটা পেত্নীর সাথে প্রেম করতাম।
জুহি : জয় বাংলা। এখন দেখি ভূতও প্রেম করে। আচ্ছা ভূত ভাই। পেত্নী দেখতে কেমন ছিল? সুন্দর না কালো?
স্মৃতি : আরে এবার পেত্নী দেখতে সবুজ কালার হয়। টিভিতে দেখিস নি, পেত্নী সবুজ কালার হয় দেখতে।
*চলবে...
