নাম: আপনাতেই আমি
লেখিকা: ইশিতা ইসলাম আশা
পর্ব ০1
ঠাসসসসস ঠাসসসস ঠাসসসসসসস...
পরপর তিনটে থাপ্পড় দিয়ে চুলের মুঠি টেনে ধরে আমেনা বেগম।
এই মা***বাচ্চা তোর সাহস কি করে হয় আমার রূপালীকে ফেলে দিস। ফুলের মত মাইয়াডা আমার। সহ্য হয় না, সহ্য হয় না রূপ, গুন দেখে হিংসায় জলে। ব্যথায় চোখ মুখ বন্ধ করে আছে রিদিকা। রুপালি ছুটে এসে ছাড়িয়ে নেয় রিদিকাকে।
"আম্মু এসব কি করছো তুমি? মারছো কেন ওকে।
আমেনা বেগম তেরে আসতে চাইলে আসতে পারেন না রুপা আগলে নেয় বোনকে।
বোন বোন করে যে এত মুখে ফেনা তুলিস। এই বোনের জন্যই তো আজকে পরে হাতটা কাইটা আইসোছ!! অলক্ষী অপয়া একটা। এই কালকুটি মুখটা দেখলেই আমার দিনটা খারাপ যায়।
"কি বলছ আম্মা!! রিদিতো তোমার গর্ভের সন্তান। তাছাড়া আমি ওর জন্য পড়ে যাইনি। গাউনটা ভারী ছিল তাই পড়ে গেছি আর রিদিকা না থাকলে তো....
"তুই চুপ কর! এই অপয়ার কথা শুনতে বইসা নেই আমি।না!! এমন কালো কুটি মেয়ে কখনোই আমার হতে পারে না। এই মেয়ে আমার না। জন্মের পরেই বলছি এই মাইয়া আমার না। তোর দাদি এই কাইল্লা মাইয়া লইয়া আইছে। হ্যাঁ তো ঠিকই চইলা গেছে আর আমার ঘরে এইডারে রাইখা গেছে।
বড় চাচি: এই আমেনা আর মানুষ হইবো না। নিজের মেয়ের সাথে কেউ এমন করে?
ছোট চাচী: আমার তো মেজ ভাবির কথাই ঠিক মনে হয়। মেজ ভাবি কত সুন্দর একদম চাঁদের মত দেখতে। ভাবীরে দেখলে মনে হয় না তার তিনটি মাইয়া পোলা আছে। আর এই কালো মাইয়া আমাগো মেজ ভাবির হইতেই পারে না।
ছোট চাচির কথায় তেতে উঠে আমেনা বেগম বলে:-
সব দোষ আম্মার! আমি বলছি এই মেয়ে আমার চাই না। তারপরও হেয় নিয়ে আইছে। এখন সব জ্বালা হইছে আমার এই কালো কুটিরে কেউ বিয়াই করবো না। এইডারে অনেক টাকা পয়সা দিয়াও ভালো পোলা পামু না। এইডারে তো রিক্সাওয়ালাও বিয়া করবা না। বলে রাগের গজগজ করতে করতে চলে যায় আমেনা বেগম।
আমেনা চলে যেতেই রিদিকা রূপালীকে ছেড়ে উঠে দাঁড়ায়। চুলে হাত দিয়ে বুঝতে পারে অনেক ব্যাথা করছে। গাল দুটো ভীষণ জ্বলছে। তবুও চোখে বিন্দুমাত্র পানি নেই একদম শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আমেনা বেগমের যাওয়ার পানে।
রুপালি গালে হাত রাখতে রিদিকা সরে যায়।
স্বাভাবিক কন্ঠে বলে:-
গাল দুটো জ্বলছে আপা। আম্মুর হাতের চর বাপরে!! আমার মনে হয় আম্মু আগের জন্মে কোন পালোয়ান ছিল। কি শক্ত হাত। শোনো আপা তোমার আম্মু আমাদের শুদ্ধ ভাষা বলতে বলে নিজেই অর্ধেক শুদ্ধ আর অর্ধেক আঞ্চলিক ভাষায় মিলিয়ে খিচুড়ি বানিয়ে ফেলে। আম্মু যে এই গেরামের একজন নেত্রী তাহলে এমন খিচুড়ি মার্কা কথা জনগণ কেমনে শোনে আল্লাহ জানে। বলেই খিলখিল করে হেসে উঠলো।
রুপালি অবাক হলো না। এত মার খায় তবুও মেয়েটা হাসে। কি সুন্দর সেই ঝলমলে হাসি। কিন্তু আমেনা বেগম কোন খুত পেলেই মারে। সেখানে তো মুখের কথার সীমাই নেই। সবার রাগ যেন এসে ওর উপরে ই পরে।
মোনা: ছি আপু তোমার হাসি কি বিচ্ছিরি লাগে। সব দাঁত ভয়ানক বড় লাগে। এভাবে আর হেসো না।(মোনা ছোট চাচির মেয়ে)
রুপালি: মোনা……
মোনা:যা শক্তি তাই তো বললাম। আসলেই বিচ্ছিরি লাগে……
রিজিয়া:তোর বিচ্ছিরি লাগে তাই না। এবার থেকে আরো বেশি হাসবো।বলে হাসতে হাসতে চলে যায়।
ছোট চাচী:দেখছেন আপা এই মেয়ের কোনো লজ্জা শরম নেই।মার খাইয়াও এই মাইয়ার চোখে পানি নেই।কেমনে খিলখিলিয়ে হাসে।মেজো ভাবী ঠিকই করছে।
রুপালি রিদিকার যাওয়ায় দিকে তাকিয়ে মুচকি হেসে বলে:-
তোর রুপ অন্যান্য। এরপর বড় চাচি ছোট চাচি ও মোনাকে একবার দেখে মায়ের ঘরে চলে যায়।ছোট চাচী মোনা কে টেনে বলে:-
চল তোকে একটা নতুন ফেসপ্যাক লাগিয়ে দেব। বড় চাচি ছোট একটা শ্বাস ফেলে নিজের ঘরে চলে যায়।রিদিকার জন্য খারাপ লাগলেও কিছু করার নেই।তবে মেয়েটার মধ্যে কিছুতো একটা আছে যা সবার চেয়ে আলাদা।
বেশ বড় বাড়ি। দোতলা বাড়ির এক পাশে ফুলের বাগান। অন্য পাশের কিছু জায়গা জুড়ে বিভিন্ন সবজি গাছ। বাড়িতে পেছনে রয়েছে একটা পুকুর। যেখানে মাছ চাষ করা হয়। রিইকার দাদা ছিল এই ফুলতলী গ্রামের চেয়ারম্যান। তিনি ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। বড় ছেলে একজন পুলিশ অফিসার ছিল। মারা যায় পাঁচ বছর আগে। মেজো ছেলে রিদির বাবাও পুলিশ অফিসার। গত দু'বছর ধরে সে নিরুদ্দেশ। আর ছোট ছেলে ব্যবসার দেখাশোনা করে তার সাথে কাজ করে ছেলে রাদিফ মির্জা। রাদিফ ওখানেই ব্যবসা করে এবং সেখানেই থাকে।
মাঝে মাঝে আসে। আবার চলে যায়।রাদিফ এর বোন রিয়ার বিয়ে হয়েছে সে শ্বশুরবাড়িতে থাকে। রিদি রা দুই বোন এক ভাই। রুপালি বড়, তারপর তোর ভাই রিদ, এবং সবার ছোট রিদিকা। এদের তিন ভাই বোনের স্বভাব তিন রকম। রুপালি শান্ত শিষ্ট সুন্দর সুন্দর না ভয়ংকর রকমের সুন্দর। বংশের সুন্দরী মেয়ে যদি কেউ হয় সেটা রূপালী। রিদ গম্ভীর সব সময় পড়ালেখা নিয়ে পড়ে থাকে। আর রিদি প্রাণোচ্ছল চঞ্চল, বুদ্ধিমতী সাথে সাহসী। আর এই জন্যই মায়ের হাতে মার খায় সে। রুপালি রিদ এবার এডমিশন দেবে আর রিদি এইচএসসি পরীক্ষা দিবে।রিদ, রুপালি জমজ ভাই বোন। রুপালির বিয়ের জন্য হাজারটা ভালো সম্বন্ধ আসে। এতে খুশি হয়ে সবাইকে বলে বেড়ান আমেনা বেগম।
আমেনা বড়লোক বাড়ির একমাত্র মেয়ে ছিল। ভালোবেসে বিয়ে করেছিলেন রিদির বাবাকে। রিদির বাবা ছিল অত্যান্ত সুদর্শন পুলিশ অফিসার। রিদির বাবাও এমন সুন্দরী মেয়ে হারাতে চাইনি। তাই বিয়ে করে ফেলেছে। মা বাবা দুজনেই সুন্দর সেখানে রিদি কালো সেটা মেনে নিতে পারে না আমেনা বেগম। যদিও এটার কাহিনী আছে।
আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে রিদিকা। রিদি নিজেকে দেখে ফিক করে হেসে দিল। মুখে উচ্চারণ করল কালো কোটি। মাতাকে এই নামেই ডাকে। আচ্ছা কালো হওয়া কি আল্লাহর পক্ষ থেকে কোন অভিশাপ!
হয়তো!!
নিজের মনে কথাটুকু বলে গালে বরফ ঘষতে শুরু করল। আজ মা একটু জোরে মেরেছে। কিন্তু রিদিতার চোখে কোন পানি নেই। ছোট থেকে এত পরিমাণ কেঁদেছে যে পানি শুকিয়ে গেছে। এখন আর কাঁদতে ইচ্ছে হয় না। কাঁদলে কেউ মাথায় হাত বুলিয়ে দেয় না, আদর করে দেয় না, তাই আর কাঁদতে ইচ্ছে করে না।
রিদ ব্যস্ত পায় হেঁটে রিদির রুমে আসে। মায়ের প্রতি তীব্র রাগ রিদের। নিজের মেয়ে কালো বলে সৎ মায়ের মত ব্যবহার রিদের পছন্দ না। কিন্তু কিছু বলতে গেলে মায়ের সাথে ব্যাপক ঝগড়া লেগে যায়। এতে রেগে রিদিকে আমেনা বেগম বেশি মারে। হাতে থাকা মলম রিদির দিকে বাড়িয়ে দিয়ে বলে:-
একদিন মার খেয়েই মরবি তুই !!
ভাইয়ের কথায় চমকে উঠে রিদি ভাইয়ের দিকে তাকায়। কেননা ওর রুমে তেমন কেউ আসে না।রিদ আসে রিদিকে পড়াতে শুধু। আমেনা বেগম রিদিকে কারো সামনে আনতে চান না। এতে তার সম্মান যাবে তাই। রিদি হঠাৎ কারো আওয়াজে চমকে উঠেছিল।রিদ এর কথায় রিদি হেসে বলে:-
এত সহজে মরবো না ভাইয়া। মেয়ে মানুষের কৈ মাছের মত জান!!
রিদ ভেবে পায় না এই মেয়ে এমন কেনো!! মারলে হাসে কষ্ট পেলে হাসে। কান্না করে না এখন আর। ছোট থেকে অবহেলার মানুষ!! শুধু কালো বলে!! মির্জা বাড়ির মত শিক্ষিত মানুষদের কাছেই এত অবহেলিত?
মানুষ যতই শিক্ষিত হোক না কেন তার আসল ব্যবহার প্রমাণ পায় তার ব্যবহারে যা মির্জা বাড়ির মানুষের মধ্যে নেই।
রিদ রিদিকার সাথে কিছুক্ষণ থেকে চলে যায়। আড় আবার পড়তে বসতে হবে। ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে। সে এখানে থাকতে চায়না। এবারের মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকতে চায়।
মধ্যবয়স্ক একজন মানুষকে ধরে খাচ্ছেন আমেনা বেগম। লোকটা আমেনা বেগমের মাথায় হাত দিয়ে বলে:-
আমু আর কাঁদিস না বনু!!!
আমেনা বেগম ভাইকে ছেড়ে দেয়। আজ কত বছর পর ভাইকে চোখের সামনে দেখছেন আমেনা বেগম। রিদির বাবার সাথে ভালোবাসার বিয়ে মেনে নেয়নি রিদির নানু। আর না কোন যোগাযোগ রেখেছে। আমেনারা দুই ভাই বোন। আমেনার বিয়ের সময় আমিরের দুই ছেলে ছিল। তীর, তীব্র। তিরের যখন পাঁচ বছর, আর তীব্র তখন হয়তো দুই বছরের হবে। আজ প্রায় ২৫ বছর পর দেখা হয়েছে ভাইয়ের সাথে। সেই খুশিতে কাঁদছে আমেনা বেগম। মায়ের কান্না দেখে ব্লু কুঁচকে তাকায় রিদি বোঝার চেষ্টা করছে মা কাঁদছে নাকি ঢং করছে। দূর থেকে দেখে চলে যায়।
আমির বড় ছেলের বিয়ে উপলক্ষে দাওয়াত দিতে এসে ছোট ছেলের বউ পছন্দ করে যান। রুপালির রূপ দেখে রুপালিকে পছন্দ হয়েছে। রুপালি তার বোনের চেয়ে বেশি সুন্দর। এমন সুন্দর মেয়ে ঘরে তুলে ছেলেকে দিয়ে তিনি সংসার করাবেন। বিগ্রে যাওয়া ছেলেকে এই রূপালী পারে তার রূপ দিয়ে শুধরে দিতে। এমন বউ পেলে ছেলে নিশ্চয়ই হাসতে হাসতে বিয়ে করবে।
প্রস্তাবটা আমেনা বেগমেরও ভীষণ পছন্দ হয়েছে। বাবার বিশাল সম্পত্তি সেই সম্পত্তির দ্বিগুণ করেছে তার ভাই। সেটা বড় ছেলে আর সে সামলায়। আর ছোট ছেলের বিদেশে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে। শহরে সকলে এক নামে চেনে তীব্র চৌধুরী কে।
রুপালি দেখেছে তীব্র কে। আমির চৌধুরী নিজে রুপালি ফোনে তীব্র আইডি বের করে দিয়েছে। অসম্ভব সুন্দর মেয়েটাও আটকে গেছে এক সুদর্শন যুবককে দেখে। রুপালির পছন্দ তীব্র কে। সপ্তাহখানেক পর যাবে আমেনা তার বাবার বাড়িতে। আমেনা বেগম বেজায় খুশি।
রিদ সোফায় বসে এদের কার্যকলাপ দেখে বেজায় বিরক্ত হয়ে বলে:-
আম্মু হবু জামাইকে পরে দেখিও। মামা এত দূর থেকে এসেছে তাকে নাস্তা পানি দাও।
আমেনা খুশিতে গদগত হয়ে আছে।আজ বাসাতে বড় চাচি ছোট চাচি কেউ নেই তারা বাহিরে গেছে। কাজের মেয়ে ও আসেনি আজ তার ছোট বাচ্চা অসুস্থ। তিনি হাক ছেড়ে ডাকে:-
রিদি এই দিদি……
আমি রান্না ঘরেই আছি আপনার ভাইয়ের জন্য নাস্তা তৈরি করছি। এত দূর থেকে এসেছে কিভাবে না খাইয়ে বিদায় করা যায় আম্মা। আজ তো চাচীরা ও কাজের লোক নেই তাই তোমার কালো কুটি তার কালো হাত দিয়ে মামুজানকে রান্না করে খাওয়াবে।
আমেনা বেগম দেখলেন রিদি বিরিয়ানি রান্না করছেন। সুন্দর গ্রান আসছে। আমিরের বিরিয়ানি অনেক পছন্দ।
তুই জানলি কিভাবে আমার ভাই বিরিয়ানি পছন্দ করে?
রিদিতা সালাদ কাটতে কাটতে মুচকি হাসে। আমেনা বেগম দেখে সেই হাসি। থমকায় সেই হাসি দেখে। গর্ভের সন্তানের দিকে ভালো করে তাকাতেই তিনি মুগ্ধ হন। এত মুগ্ধ তো রূপালীকে দেখেও হয়নি।
আপনি বসেন আম্মা গল্প করেন আমি খাবার রেডি করছি। হয়ে গেছে একটু দমে রাখতে হবে। রিদিতার কথায় তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বেরিয়ে যান আমেনা বেগম। গিয়ে আবারো সোফায় বসে। আমির বোনকে দেখে বলে তোর দুই সন্তান ভয়ংকর রকমের সুন্দর। আমেনা খুশি হতে গিয়েও পারলো না।রিদ ভদ্রতা শহীদ বলে:-
আমরা দুই বোন এক ভাই মামু!!!
আমির হতবাক হয়ে তাকায় সে এসেছে দুই ঘন্টার ও বেশি হবে একবারও তো আমেনা বলল না তার আরেকটা মেয়ে আছে। তাছাড়া সে এসেছে শুনেও তো একবারও এলো না।
কিহহহহহহ!!!
না আগে কখনো আসেনি তো তাই তেমন কিছু জানিনা। তোমাদের দুজনকে দেখে ভাবলাম তোমরা দুজনেই তা আরেক মেয়ে কোথায়? ও আসেনি কেন??
আম্মু আসছে মানা করেছে।
ছেলের কথায় কাজুমাচু করে মেন মেনিয়ে উঠে আমেনা। আমির অভাক হয়,
কেনো??
সেটা সামনে আসলেই জানতে পারবেন। শুনেছি আপনার ফ্যামিলির সবাই নাকি উচ্চশিক্ষিত। আম্মু কি আপনার ফ্যামিলির বাইরে পড়ে নাকি?
আমিনা ধমকে ওঠে:-
রিদদদদদ……
রিদ তোয়াক্কা না করে বলে,
আসেন মামু জান খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমেনা ও তাড়াতাড়ি করে ভাইকে নিয়ে টেবিলে আসেন। ছেলেকে সে পরে দেখবেন। আমির কিছুটা অবাক হলে ও কিছু বললেন না। টেবিলে পছন্দের বিরিয়ানি দেখে ভুলে হামলে পড়লেন খাবারের উপর। ঘ্রান এত সুন্দর যে খিদে ডাবল হয়ে যায়।
মামু আস্তে আস্তে খান!!
এত টেস্টি বিরিয়ানি আগে কখনো খাইনি কে রান্না করেছে?
আমার ছোট বোন রিদিতা।
আমির অবাক হলেন। বয়স কত রিদিতার? তোমাদের বড়?
না ছোট!! এবার এইচএসসি দেবে।
আমির হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ১৫ ১৬ বছরের মেয়ে এত সুস্বাদু রান্না জানে??
রিদিতা কোথায়??
ওর রুমে। আসবে না এখানে।
আমির হতভম্ব হয়ে বলে:-
কেনো??
সেটা আপনার বোন বলবে। কতটুকু সত্যি বলবে সেটা জানা নেই। এনি ওয়ে আপনার চারজন গার্ড ও একজন ড্রাইভারকে রিদি বাহিরে খেতে দিয়েছে।
আমির থমথমে খেলেন। এতকিছু মধ্যে ওদের কথা ভুলেই গিয়েছিলেন। আর ঐদিকে রূপালী আছে অন্য জগতে সে এখনো তীব্র কে দেখে ঘোরে আছে। তার ঘোর যেন কাটছে না।
চলবে…!!
ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 🫠🫶🥰
