#এক_টুকরো_দূরত্ব
#আয়শা_রহমান
#পর্ব৫
রাত দুইটা কি তিনটা বাজে, সবাই ঘুমিয়ে গেলেও নামিরার চোখে ঘুম নেই। সে মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত। বাচ্চাটা অনেকক্ষণ ধরেই জ্বালাচ্ছে, সে হেঁটে নিয়ে বেড়াচ্ছে। কাউকে ডাকেনি? ডাকলে অবশ্য তার এমন কষ্ট করতে হতো না, সে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে মেয়ের সাথে কথা বলছে। মেয়েটাকে পেয়ে আসলে অনেক খুশি নামিরা। তার জীবন থেকে অনেকগুলো পাখি চলে গেলেও, একটা পাখি রয়ে গেছে,সে পাখির নাম হলো, সুখ পাখি!হাজার চেষ্টা করেও যখন নামিরা মেয়ের ঘুম পাড়াতে সক্ষম হয়না তখন গান গেয়ে ওঠে,,
~ ছোট্ট আমার রাজকুমারী,,
~ ওরে তুই যে রাজার ধন,,
~ বুকের ভিতর সাজিয়েছি,,
~ তোরই সিংহাসন,,
~ ছোট্ট আমার রাজকুমারী,,
~ ওরে তুই যে রাজার ধন,,
~ বুকের ভিতর সাজিয়েছি,,
~ তোরই সিংহাসন,,
~ তুই যে আমার দুই নয়ন,,
~ ওরে তুই যে আমার সুখ সপন,,
~ মমতারি এই বাধন,,
~ ওগো রবে আমার মরন,,
বাচ্চাটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। নামিরাও এবার ঘুমাতে গেল। নামিরার ঘুম ভাঙলো সকাল দশটার পরে। এ বাড়িতে সে কখনো দশটার আগে ঘুম থেকে ওঠেনি সবাই বাচ্চাকে নিয়েই পড়ে থাকে সারাদিন। নামিরার মাঝে মাঝে মনে হয় সে আসলেই খুব ভাগ্যবতী যে এদের মত একটা পরিবার আর সোনিয়াদের মত বান্ধবী পেয়েছে। এদের জন্যই হয়তো আজ তার সন্তান সুস্থ ভাবে পৃথিবীতে আসতে পেরেছে। যদি এরা না থাকতো তাহলে সেও হয়তো এতদিনে রাস্তার কুকুর শিয়ালদের খাবার হতো।
কেটে গেছে আরো কিছুদিন,, সময় নদীর স্রোতের মতো বহমান, সময় কারো জন্য থেমে থাকে না, সময় নিজের মতো করে চলে যাই, দেখতে দেখতে কামিয়ার আজ সাত মাস বয়স পূর্ণ হল, বাড়িতে আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কারণ আজকে কামিয়ার গালে ভাত দিবে।যদিও নামিরা মানা করেছে এসব অনুষ্ঠান না করতে, তবুও কেউ শুনেনি। একদিন আগেই নামিরার ফ্রেন্ডদের পরিবারের সবাই চলে এসেছে সিলেটে সোনিয়াদের বাসায়। মেরিনা রহমান বলেছে, নামিরাকে নিজেদের সাথে করে নিয়ে যাবে, তারপর কিছুদিন ওখানে থাকার পর আবার এখানে দিয়ে যাবে। সোনিয়ার মা প্রথমে রাজি হচ্ছিল না পরে রাজি হয়ে যায়, কারণ নামিরা নিজেও কোথাও বেড়াতে যায় না, সারাদিন ঘরেই থাকে।
অনেক হাসি ঠাট্টা আনন্দ করে আমি আর গালে ভাত দেওয়া হয়।মারিনা রহমান নাবিরাকে নিয়ে যান নিজেদের সাথে। নাবিনা মেরিনা রহমানের সাথে প্রথমে যেতে রাজি হচ্ছিল না কিন্তু পরে সোনিয়ার মা বলায় রাজি হয়ে যায়। তাদের সাথে কতগুলো দিন ছিল নামিরা সেজন্য তাদের প্রতি একটা আলাদা টান আছে নামিরার। তারেক রহমান নামিরাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, বলতে গেলে মেয়ের থেকে একটু বেশি, কারণ তার মেয়ে আত পাগল এই জন্য। আদিত্য নিজেও নামিরাকে বোনের মত দেখে। কামিয়ারা আশায় আদিত্য আবারো কাহিরকে ফোন দিয়ে কামিয়াকে দেখায়। অন্যদিকে কাহির প্যারিসে বসে মেয়েকে দেখতে থাকে নিজের অজান্তেই, অথচ সে জানেই না এটা তার রক্ত, তার শরীরের এক অংশ, জানলে কি সে ওখানে বসে থাকতো, অবশ্যই চলে আসতো।
কাহিররা প্যারিসে এসেছে সাত মাস হল। কাহির ওপরে ওপরে নামিরাকে ঘৃণা করলেও, ভিতরে ভিতরে সে অনেক কষ্ট পাই নামিরার জন্য। কাহির নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, ঠিক তখন তার কাছে আসে রুসা তারপর কাহির কে উদ্দেশ্য করে বলে,,,
- আর কতদিন এভাবে থাকবে ভাই এবার তো,,,,,
- আমাকে আমার মত করে থাকতে দে তোরা প্লিজ আমাকে জ্বালাস না আমি আমার মত থাকতে চাই।
- কাহির,,
- আমার রুম থেকে বেরিয়ে যা রুসা, আমি বর্তমানে খুব রেগে আছি, আমার কিছু ভালো লাগছে না। রাগে কি না কি বলে দেবো তবে তুই কষ্ট পাবি?
রুসা আর কোন কথা না বলে নিজের রুমে চলে গেল, আর কাহির নিজের কাজ করতে লাগলো। নামিরার মা সব সময় চুপচাপ থাকে, কারো সাথে কোন কথা বলে না। তার প্রিয় জায়ের সাথেও সে এখন প্রয়োজনের বেশি কথা বলে না। এক কথায় খান বাড়ির সকলে প্রয়োজন ব্যতীত একটা কথাও বলে না। এই বাড়ির হাসিটাই উবে গেছে, কেউ এখন আর আগের মত হাসে না। সবাই সব সময় চুপচাপ থাকে। কাহিরকে তো সারাদিন বাসাতেই পাওয়া যায় না, রাতে যা একটু বাসায় এসে তবুও দরজা বন্ধ করে বসে থাকে।রুসার একটু গেছিল কথা বলতে কিন্তু কাহির বলেনি সে খুব শান্তভাবে ওয়ার্নিং দিয়ে দিয়েছে তাকে।
নামিরারা সবাই সিলেটে আছে, আজকে কামিয়ার প্রথম জন্মদিন। নামিরা নিজের হাতে সবার জন্য রান্না করেছে, সেই সাথে সবাইকে লাল জামা কাপড় পরিয়েছে, তাদের আশেপাশে যত গেস্ট এসেছে, তাদেরকে আগে থেকেই বলে দিয়েছিল লাল জামা পরে আসতে। সে নিজেও আজকে একটা লাল চুড়িদার পরেছে, তাকে খুব সুন্দর লাগছে, হালকা সাজে সবাই লাল পড়লেও তারেক রহমান সাদা পড়েছিল এজন্য নামিরা তার কাছে গিয়ে বলে,,,
- কি ব্যাপার আজকে কি শোক দিবস নাকি যে সাদা পড়ে আসছো আমি না বললাম আজকে লাল পড়বে।
- বল একটু ভালো করে বল কত করে বললাম লাল পাঞ্জাবী টা পড়তে কিছুতেই পড়লো না। ( মেরিনা)
- এই বুড়ো বয়সে কি আর লাল সাথে আমার এখন সাদাতেই মানায়।
- আমি অত কিছু শুনতে চাই না তুমি এখন লাল পাঞ্জাবি পড়বে।
- আরে আমি এখন লাল পাঞ্জাবি কোথায় পাবো?
- আমি জানতাম তুমি এমনটাই করবে তাই তোমার জন্য আর বাবা এর জন্য আমি আলাদা করে লাল পাঞ্জাবি কিনে রেখেছি।
(বাবাই বলতে সোনিয়ার বাবাকে বুঝিয়েছে)
- নামিরা আমার আমাকে জোর করব না আমি পড়বো না।
- আমি কিছুতেই শুনতে চাই না তুমি আজ পূর্বে মানে পড়বে। আমি কি সব সময় পড়তে বলি আজকে একটু অনুষ্ঠান বলেই তো বললাম।
- আমি উপস্থিত আছি কিনা সেটা দেখো কি করেছি এটা দেখার দরকার নেই।
- তুমি যদি এ লাল পাঞ্জাবি না পরে আসো তাহলে কিন্তু আমি কেক কাটবো না।
- আরে কি মুশকিলে পরলাম বলতো।
- তোমার সব কথাই আমি শুনি আর তুমি আজ আমার এ কথাটা শুনতে পারছ না তোমার সাথে আড়ি তোমার বাসায় আর কখনো যাবনা তোমার সাথে কথা বলবো না।
কথাটা বলেনা এরা চলে যেতে নিলেই তারেক রহমান তার হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে ওয়াশ রুমে চলে যায় চেঞ্জ করতে কয়েক মিনিট পর লাল পাঞ্জাবি পরে বেরিয়ে আসে সুন্দরী লাগছে তাকে সে আদিত্যকে ডেকে বলল,,
- আদিত্য ভায়া এদিকে আসেন!
- কি?
- আজকের অনুষ্ঠানের ক্যামেরাম্যান তো আপনি আঙ্কেলের ছবি তুললাম জলদি কিছু।
- শুধু কি বাবাকে একা তুলবো নাকি মা কেউ,,,
- আরে কাপড় পিক তুলবে সবাইকে ধরে ধরে ছবি তুলে দিবে।
- ছবি তুলে দিলে আমার লাভ কি?
- তিশাকে পটিয়ে পাঠিয়ে আপনার রুমে পাঠিয়ে দিব।
- সত্যি বলছো।
- আমি মিথ্যা কথা বলি না।
অবশেষে খাওয়ার পালা আসলো নামিরার রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করলো। প্রীতি তো বিশ্বাসই করতে পারছে না এই রান্না নামিরা করেছে, কারণ কয়েক মাস আগেও যখন নামিরা রান্না করেছিল, তখন সেটা মুখে নেওয়া যেত না। ডালের ভিতর রং করার জন্য হলুদ দিয়েছিল, তারপর কি আলু ভর্তা ও হলুদ দিয়েছিল কালার করার জন্য সে তো খাওয়া যাইত না অথচ আজকে তার রান্না যে এত ভালো লেগেছে সে কিছুতেই কাউকে বলে বোঝাতে পারছে না।
- আমার তো বিশ্বাসই হচ্ছে না জানু, তুই এই রান্না করেছিস?
- বিশ্বাস কেন হচ্ছে না।
- কারণটা তোর মনে নাই তুই ডাল,,,
- তখনকার কথা বাদ দে তখন আমি রান্না করতে পারতাম না কিন্তু এখন কিন্তু আমি অনেক সুন্দর রান্না করতে পারি।
- তা তো দেখতেই পাচ্ছি।
-হুম।
রান্নার প্রশংসা সবার কাছ থেকে নামিরা অনেক খুশি হয়। ছোটবেলা থেকেই রান্নার প্রতি তার খুব ভালো লাগা কাজ করতো, রান্না করতে চায় তো কিন্তু তার মা চাচীরা রান্না করতে দিত না, এজন্য সে শিখতে পারেনি। এখানে এসেও সে রান্না করেনি তবে সোনিয়ার মায়ের কাছ থেকে সব রান্না শিখেছে আর কিছুটা youtube দেখে দেখে শিখেছে। সে এখন খুশিতে আকাশে উড়ে বেড়াচ্ছে। বাথরুমে এসে সে ঝর্ণা ছেড়ে দিয়ে মনের খুশিতে নাচতে শুরু করে। তার আনন্দের একটাই কারণ সবাই তা রান্নার প্রশংসা করেছে। সে নিজের হাতে অলরেডি কয়েকশোবার চুমু খাওয়া হয়ে গেছে, বারবার চুমু খাচ্ছে আর বলছে এই হাতে জাদু আছে, না হলে এত সুন্দর রান্না করতে পারে, তার এই কান্ড দেখে সবাই মিটি মিটিয হাসছে।
দেখতে দেখতে কেটে গেছে আরো কয়েকটা দিন, আর কয়েকদিন পরেই দিয়ার এনগেজমেন্ট। হঠাৎ করেই তার বিয়ে ঠিক হয়েছে, আপাতত এখন এনগেজমেন্ট করে রাখবে আর দুই বছর পর এসে বিয়ে করবে। দিয়া প্রথমে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কিন্তু নামিরার সকলে তাকে বুঝিয়ে রাজি করিয়েছে। দিয়া ছেলের ছবি দেখতে চাইলে তার মা তার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়ে দেয় ছবিটা দেখে অনেক অবাক হয় কারণ এটা তার ফেসবুক ফ্রেন্ড সে তৎক্ষণাৎ তাকে এসএমএস দিতেই রিপ্লাই দেয় সে সে বলে তাকে একেবারে ও করতে চাচ্ছে এইজন্য বিয়ের অফার দিয়েছে সে প্রেম করতে চায় না প্লাস ব্লা ব্লা ব্লা,,,,,
চলবে,,,,
