দুরন্ত প্রণয়নী
লেখিকা: Oyshe Chowdhury
পর্ব সংখ্যা: ০১
— আপনি আসলেই খুব খারাপ! অসম্ভব খারাপ! আর কখনো আমার সঙ্গে কথা বলবেন না আপনি। কতবার বললাম, আমাকে একটা উপন্যাসের বই কিনে দিন। কিন্তু না, কখনোই দিলেন না! আপনার মতো খারাপ মানুষ আমি জীবনে দুটো দেখিনি!
ওপাশ থেকে কোনো শব্দ এলো না।
ঐশী বুঝতে পারল, লোকটা চলে গেছে। এরপর সে রাগে গজগজ করতে করতে রুম সাথে এটাস করা ব্যালকনিতে চলে গেল।
ব্যালকনিতে গিয়ে নিচে তাকাতেই দেখল, গ্যারেজ থেকে একজন লোক কালো রঙের বাইক নিয়ে শোঁ শোঁ শব্দে বেরিয়ে যাচ্ছে।
লোকটাকে চিনতে ঐশীর একটুও অসুবিধা হলো না। অবশ্য অসুভিদা না হওযারই কথা! নিজের স্বামীকে চিনবে না, এমনও কি হয়? প্রায় দুই বছরের সংসার তাদের।
কী হলো? কিছুই বুঝতে পারছেন না, তাই তো?
চলুন, তাহলে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক।
ফ্ল্যাশব্যাক
*
ঐশী তালুকদার। বয়স মাত্র পনেরো বছর। সবে ক্লাস এইটে উঠেছে।
পরিবার বলতে আম্মু, আব্বু, বড় ভাই, ঐশী নিজে এবং ছোট বোন।
বড় ভাইয়ের বয়স উনিশের বেশি। নাম অরণ্য তালুকদার।
পরিবারের মেজো মেয়ে ঐশী তালুকদার। আর ছোট বোনের বয়স মাত্র ছয় বছর। নাম হুমায়রা তালুকদার।
বাবার নাম আসিফ তালুকদার এবং মায়ের নাম মিথিলা ইসলাম।
এবার আসা যাক তাদের আত্মীয়স্বজনের পরিচয়ে।
ঐশীর আব্বুরা চার ভাই ও এক বোন।
বড় কাকু: মজাম্মেল তালুকদার। তাঁর এক ছেলে ও দুই মেয়ে।
ছেলের নাম শিহাব তালুকদার। বড় মেয়ে বীথি তালুকদার এবং ছোট মেয়ে সাথী তালুকদার।
মেজো কাকু: সিরাজ তালুকদার। তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম শাওন তালুকদার এবং মেয়ের নাম অধরা তালুকদার।
সেজো কাকু: মির্জা তালুকদার। তাঁর ছেলে রিফাত তালুকদার এবং মেয়ে মিম তালুকদার।
এরপর রয়েছেন ঐশীর ফুপু মনি। তাঁর বড় ছেলে রামিম রহমান। আর দুই মেয়ের মধ্যে বড় সাদিয়া ইসলাম এবং ছোট সোনিয়া ইসলাম।
সবার শেষে রয়েছেন ঐশীর আব্বু, আসিফ তালুকদার। তিনি সবার ছোট।
পরিচয়পর্ব আপাতত এখানেই শেষ।
এতগুলো ভাইবোনের মধ্যে ঐশী সবার আদরের। সে মেয়ে হিসেবে যেমন সবার প্রিয়, তেমনি বোন হিসেবেও সবার চোখের মণি।
ঐশী তখন সবে ক্লাস এইটে উঠেছে। সেই সময় তার নিজের ক্লাসের ওপরের ক্লাসে পড়া একটি ছেলেকে ভালো লেগে যায়। বলা যায়, ছেলেটার ওপর ক্রাশ খায় সে।
হয়তো ছেলেটাও আগে থেকেই ঐশীকে পছন্দ করত। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। তারপর একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরপর স্কুলে গেলে দুজনের মুচকি মুচকি হাসি, চোখের ইশারায় কথা বলা আর রাতে সবার আড়ালে ফোনে কথা বলা—এভাবেই কাটতে থাকে তাদের দিনকাল।
কিন্তু হঠাৎ একদিন ঐশীর পরিবার তাদের সম্পর্কের কথা জেনে যায়।
ব্যস! শুরু হয়ে যায় বিপত্তি।
ঐশীর পরিবারের কেউই প্রেম-ভালোবাসা পছন্দ করত না। বরং এসব ব্যাপারকে তারা ভীষণ ঘৃণা করত। তাই সম্পর্কের কথা জানার পর ঐশীর ওপর নেমে আসে নানা ধরনের শাসন আর কঠোরতা।
কিন্তু ঐশী কিছুতেই ছেলেটাকে ভুলতে পারছিল না।
একদিন সবার অগোচরে ছেলেটাকে ফোন করে সে। ফোন রিসিভ করার পর ঐশী নিজের সঙ্গে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে।
কিন্তু ছেলেটার আচরণে এবার পরিবর্তন দেখা যায়। সে ঐশীকে এড়িয়ে চলতে শুরু করে। ধীরে ধীরে ইগনোর করতে থাকে।
তখনই ঐশী বুঝতে পারে, এতদিন ছেলেটা আসলে তার সঙ্গে অভিনয় করেছে। তাকে শুধু ব্যবহার করেছে।
কথাটা বুঝতে পেরে ঐশীর আর কিছু বলার ভাষা ছিল না।
এদিকে পরিবারের সবাই ঐশীর বিয়ের কথা ভাবতে শুরু করে।
কিছুদিন পর হঠাৎ একদিন তিনজন লোক তাদের বাড়িতে আসে। হঠাৎ অতিথি আসায় বাড়ির সবাই তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে নেয়।
এরপর ঐশীর কাজিনরা মিলে তাকে সাজিয়ে-গুছিয়ে দেয়। তার ভাবি তাকে নিয়ে সবার সামনে উপস্থিত হয়।
লোকগুলো ঐশীকে বেশ কিছু প্রশ্ন করে। ঐশীও যথাসম্ভব উত্তর দেয়। কিছুক্ষণ পর সে সেখান থেকে নিজের রুমে চলে আসে।
এরপর অতিথিরা নাশতা করে বিদায় নেয়।
পরে ঐশী জানতে পারে, লোকগুলো তাকে বেশ পছন্দ করেছে। তবে ছেলের বাবা নেই বলে ঐশীর পরিবারের কেউই সেখানে বিয়ে দিতে রাজি হচ্ছিল না।
এভাবেই কয়েকটা দিন কেটে যায়।
এরপর একদিন ঐশী জানতে পারে, সামনের রবিবার তাকে আবার দেখতে আসবে ছেলের বাড়ির লোকজন।
কিন্তু ঐশী তো বিয়ে করতে চায় না!
সে সবাইকে অনেক বোঝায়। বলে, সে পড়াশোনা করতে চায়। এখনই বিয়ে করতে চায় না।
কিন্তু পরিবারের সবাই তাকে বোঝায়—
— দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যায় না। আগে আসুক, দেখুক। তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে।
অবশেষে পরিবারের কথায় রাজি হয় ঐশী।
রবিবার সকাল
সকাল থেকেই বাড়িতে বেশ আয়োজন চলছে। ঐশীর কাজিন, কাকু-কাকিমা—সবাই উপস্থিত। বাড়িজুড়ে উৎসবের আমেজ।
কিছুক্ষণ পর প্রায় দশজন লোক এলেন ঐশীকে দেখতে।
সেদিন ঐশীকে একদম ছোট্ট পুতুলের মতো লাগছিল।
ড্রয়িংরুমে প্রায় পনেরো-ষোলো রকমের খাবার সাজানো হয়েছে। নাশতা, ফল, মিষ্টি, পিঠা—কী নেই সেখানে!
এরপর ঐশীকে সবার সামনে নিয়ে আসা হলো।
শুরু হলো প্রশ্নপর্ব।
একজনের পর একজন তাকে নানা ধরনের প্রশ্ন করতে লাগলেন। ঐশীর কাছে ব্যাপারটা ভীষণ বিরক্তিকর লাগছিল। যেসব বিষয় নিয়ে সে কথা বলতে চায় না, সেগুলো নিয়েও তাকে প্রশ্ন করা হচ্ছিল।এমন কিসের যেই প্রশ্নগুলোর উত্তর সে জানে না সেই প্রশ্নগুলো তাকে করা হচ্ছিল।
তবে কোনো রকমে সব প্রশ্নের উত্তর দিয়ে সে সেখান থেকে উঠে আসে।
এরপর লোকগুলোর একজন ঐশীর হাতে পাঁচ হাজার টাকা ধরিয়ে দেন। অর্থাৎ তাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়।
ঐশীও আর দেরি না করে টাকাটা নিয়ে নিজের রুমে চলে আসে।
কিছুক্ষণ পরেই সে জানতে পারে, আজ রাতেই নাকি তার বিয়ে!
হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ রাতেই ঐশীর বিয়ে!
ছেলের বাড়ির লোকজন নাকি ঐশীকে ভীষণ পছন্দ করেছে। এক দেখাতেই তাদের পছন্দ হয়ে গেছে মেয়েটাকে।
কথাটা শোনার পর ঐশী কান্নাকাটি শুরু করে দেয়। তার একদমই বিয়ে করার ইচ্ছা নেই। সে এখনো পড়াশোনা করতে চায়, নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিতে চায়।
কিন্তু তার কথা শোনার মতো কেউ নেই।
কেউ তার ইচ্ছার মূল্য দিচ্ছে না।
অথচ যে ছেলেটার জন্য এত কিছু হলো, সেই ছেলেটাই এখন তাকে পাত্তা দেয় না। দিনের পর দিন ইগনোর করেছে তাকে।
ছেলেটা যে তাকে ব্যবহার করেছে, সেটা বুঝতে ঐশীর খুব বেশি সময় লাগেনি। এমনিতেও ছেলেটা ছিল প্লেবয় টাইপের।
একসময় ঐশী ছেলেটাকে ভীষণ ঘৃণা করত। কিন্তু কীভাবে যে তার প্রতি ভালো লাগা তৈরি হলো, কীভাবে যে এত বড় একটা সম্পর্কে জড়িয়ে পড়ল, তা আজও ঐশী বুঝে উঠতে পারে না।
যাই হোক, এখন আর এসব ভেবে লাভ নেই।
পরিবারের সবাই জানিয়ে দিয়েছে, আজ রাতেই তার বিয়ে।
কিন্তু যার বিয়ে, সেই মেয়েটার মনেই যে বিয়ে নিয়ে কোনো আনন্দ নেই!
চলবে...
পাঠক-পাঠিকাদের উদ্দেশ্যে:
প্রথম পর্বটি কেমন লাগল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের চরিত্রগুলো কেমন লাগছে, সেটাও জানাতে ভুলবেন না।
আর হ্যাঁ, আগামী পর্বে কিন্তু ঐশীর বিয়ে! তোমাদের সবাইকে বিয়ের দাওয়াত রইল। অবশ্যই চলে আসবে!
সুন্দর সুন্দর মন্তব্য আর একটি করে লাইক দিয়ে পাশে থাকবে। তোমাদের ভালোবাসা ও মন্তব্যই লেখার অনুপ্রেরণা। ❤️
