কাঠগড়ায় দাঁড়িয়ে আছে একজন অল্প বয়েসি কিশোর, জজ সাহেব বা তদন্তকারী কর্মকর্তা গম্ভীর গলায় চূড়ান্ত রায় ঘোষণা করছেন—
"যেহেতু সমস্ত প্রমাণ এবং নিজের স্বীকারোক্তি অনুযায়ী এই নৃশংস হত্যাকাণ্ডের একমাত্র অপরাধী আপনি, তাই আদালত আপনাকে...'১০ বছরের' সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো!!
বিচারকের কথা শেষ হওয়ার আগেই কাঠগড়ায় দাঁড়ানো কিশোরটি উচ্চস্বরে অদ্ভূত এক হাসিতে ফেটে পড়ে। সে জজকে থামিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে "আমাকে আটকাতে না পারলে আপনার কপালে অনেক দুঃখ আছে জজ সাহেব, বলাতো যায় না যদি একদিন খপ করে আপনাকে ধরে ফেলি, হাহাহহাহা
জজ সাহেব মেজাজ হারালেন
ধমক দিয়ে বললেন ওকে নিয়ে যান অফিসার... |
তারপর? তারপর তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠানো হলে সে একজন পুলিশ অফিসার যে তাকে ধরে রেখেছিলো তাকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায় , সেদিন রাতেই সেই কিশোরটি একটা পুচকে মেয়ের সাথে দেখা করতে যায়, মেয়েটার বয়স ৮ বছর হবে,কিন্তু মেয়েটার কথা বলতে বেশি সময় লাগছে, তাই তার ভাষা বোঝা যায় না তেমন,
জানালা দিয়ে উকি দিয়ে দেখে মেয়েটা ঘুমোচ্ছে, কিশোরটার বুকটা মোচড় দিয়ে উঠলো
তার আগমনে মেয়েটা চোখ খুলতেই কিশোরটা এগিয়া গিয়ে জরিয়ে ধরে বলে
"তুই ঘুমাস নি?( কাপা কাপা গলায়)
" না,তুমি আতো নাই তাই, মাথায় ব্যাতা পেলে কি কলে!
"ও কিছু না, আচ্ছা আমি যদি তোকে অনেক বছরের জন্য রেখে হারিয়ে যাই, তোর কেমন লাগবে?
তৎক্ষনাৎ মেয়েটা ঝাপটে এসে জড়িয়ে ধরে বলে কাঁদো কাঁদো গলায় " না, তুমি গেলে আমাকে কে তকলেট দেবে,আমি যেতে দেপো না,
কিশোরটার চোখ দিয়ে টপটপ করে জল পড়লো কেউ দেখলো না হাহ, তারপর নিজেকে সামলিয়ে বলে উঠে "শোন আমার জন্য অপেক্ষা করবি? আমি যতদিন তোর সামনে আসবো না তুই অন্য কারো হবি না বলে দিচ্ছি, নাহলে আমি তোকে খুন করে ফেলবো ।
মেয়েটা ছোট ছোট দাত দিয়ে হেসে উঠলো, আর সেই হাসিতেই চেয়ে থাকে কিশোরটা ভাবে'না না, এতো মায়ায় জড়িয়ে গেলে হবে না আমাকে আমার এই মায়ার জন্যে হলেও বিদায় নিতে হবে, কারণ কারন আমার এখান থেকে পালাতে হবে, তারপর বললো
" আমি সময় করে তোকে নিজের কাছে নিয়ে যাব, লক্ষি মেয়ের মতো থাকবি ওকে? বলেই উঠে বেরিয়ে যেতে ধরলো, মেয়েটা কেন জানি অনেক কান্না করলো তাকে জড়িয়ে ধরলো পায়ের কাছে তাও ছেলেটার চোখ দিয়ে জল পড়লো কিন্তু সে আর থাকলো না, কিছুই তাকে আটকাতে পারলো না, কিচ্ছু না!
কিশোরটির পারিবারিক অবস্থা অনেক ভালো তাই সে সেভাবেই সেইদিন রাতে দেশ ছাড়লো, পাড়ি জমালো দূর অজানায়, রেখে গেলো একটি অসহায় জল ভড়া চোখ, ছোট্ট ছোট্ট হাত দিয়ে সে মুখ ডেকে কান্না করছে!!
