আজ খান বাড়িতে অনেক আয়োজন হচ্ছে। সারা বাড়িতে রান্নার ধুম পড়ে গেছে।
কারণ আজ দীর্ঘ ১৪ বছর পর দক্ষিণ কোরিয়া থেকে বাড়ি ফিরেছে খান বাড়ির তিন প্রিন্সেসরা।
.
মাহদিবা_খান_মেঘ, নুসরত_খান_নূরী_খান এবং
মাইরা_খান বলতে গেলে বিদেশ থেকে দেশে ফিরেছে।
এই ১০ বছরে ঘটে গেছে অনেক ঘটনা, যার মধ্যে কোনো
ভাবেই যুক্ত নেই তারা।
মেঘের বাবা-চাচা তিনজন ও ফুফু দুইজন।
একজন এর স্বামী মরায় আরেকজন এর ডিভোর্স হয়েছে,
এর জন্য এরাও এখানেই থাকে।
সবচেয়ে বড়— আশরাফ খান।
মেঝো— মোজাম্মেল খান।
এবং ছোট— মিজান খান।
আশরাফ খান এর একজন ছেলে—
"সাজ্জাদুল_খান_আবির
.
মোজাম্মেল খান এর এক ছেলে ও এক মেয়ে—
"রিদ_খান :- মাহদিবা_খান_মেঘ
.
মিজান খান এর দুই মেয়ে—
"নুসরত এবং :- মাইরা_খান
.
মেঘদের ফুফু্রা হলেন— সুফিয়া খান ও ফারজানা খান।
সুফিয়া খান এর একটাই ছেলে—
"ইরফান_খান
.
ফারজানা খান এর এক ছেলে ও এক মেয়ে—
"আরশ_খান :-মেহরিন_খান_মিম
.
তারা এলাকার যৌথ পরিবারের মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির
সকলের প্রাণ যেনো এক সুতোয় বাঁধা।
বাড়ির পরিবেশ ছিলো ভালোবাসায় মাতানো। কোথাও
কোনো কিছুরই কমতি ছিলো না, কিন্তু আচমকাই যেনো পরিবেশ টা পাল্টে গিয়েছিলো।
মেঘ, নুসরত আর মাইরা কোরিয়া যাওয়ার জন্য পাগল
ছিলো, তখন তাদের বাবা মা পড়া লেখা করার জন্য
পাঠিয়ে দেন। তখন মেঘের বয়স ৯ বছর, নুসরত ৮ বছর
আর মাইরার ৭ বছর।
.
বাড়ির সকলের সাথে যেমন দূরত্ব বেড়েছিলো, শারীরিক
ভাবে তেমনি দূরত্ব বেড়েছিলো মানসিকভাবেও।
প্রথমে কেউ-ই রাজি ছিলো না এই ছোট ছোট বাচ্চাদের
একা একা এতো দূর পাঠানোর জন্য, কিন্তু তারপর যখন
জানতে পারে আশরাফ খান এর খালাতো বোন ওখানে
আছে, উনার কাছেই থাকবে, তখন আর কেউ আপত্তি
করেনি। ১৪ বছর আগের আর এখনকার মেঘ, নুসরত
আর মাইরার মধ্যে আকাশ-পাতাল এর ব্যবধান। দেখেও
চেনার কোনো উপায় নেই।
.
মেঘ লম্বায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা।
নুসরত লম্বায় ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং ফর্সা তবে তার
সবচেয়ে বেশি আকর্ষণীয় চুল।
মাইরা লম্বায় ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা।
তারা বাকিটা পড়াশোনা এখন দেশেই করতে করতে চায়। করতে চায় বললে ভুল হবে, করাতে চায়। কারণ তাদের
বড় চাচা আশরাফ ধারণা হয়েছে মেয়েরা বিদেশে থাকলে
এখন খারাপ হয়ে যাবে, উচ্ছন্ন যাবে।
অবশ্য এই ধারণা তার আগে আসেনি কিন্তু যখন শুনেছে
তিন মেয়েরই বাইকের প্রতি একটা টান হয়েছে, তখন
থেকে তখন থেকেই তিনি শুরু করেছে মেয়েদের দেশে
আনবে আর পড়াশোনা করতে হবে না বাইরে।
.
জোড়া জোড়ার এক পর্যায়ে তাদের বাধ্য হয়েই দেশে
আসতে হচ্ছে। তবে এর মাঝে আরেকটা কারণ আছে
যার জন্য তারা আসতে রাজি হয়েছে।
তিনজনই পড়ে আছে ঘুটঘুটে কালো রঙের টপস আর
জিন্স, মুখে মাস্ক লাগানো, মাথায় ক্যাপ দেওয়ায় প্রথম
দেখায় যে কেউ বলে দিবে এরা হয়তো মাফিয়া বা
গ্যাংস্টার।
প্লেনে সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে
মেঘ হয়তো ১৪ বছর আগের কথা ভাবছে।
পাশেই ফোন চাপছে মাইরা হয়তো কিছু একটা করছে।
তার থেকে একটু দূরত্বে আছে নুসরত কানে হেডফোন
লাগিয়ে গান শুনছে।
.
প্লেন ল্যান্ড করার পর পরিবারের কাউকে দেখতে না পেয়ে
তাই তারা সিদ্ধান্ত নেয় বাইক বুক করবে
যে ভাবা সেই কাজ বাইক বুক করল
কিছুক্ষণের মধ্যেই বাইক এসে পড়লো
বাইক পেয়ে তিন বোন বাইক রেস করার সিদ্ধান্ত নিলো ।
কিন্তু বাইক রেডি নিয়ে আসা সেই ব্যক্তি প্রথমে দিতে না
চাইলে নুসরত—
"খান বাড়ির সামনে আসুন সেখানে বাইক পেয়ে যাবেন.
আর এইযে আমাদের পাসপোর্ট! চাইলে ছবি তুলে
নিতে পারেন."
লোকটি কিছুটা সন্দেহ নিয়ে বলে—
"সত্যি তো নাকি মিথ্যা বলছেন?"
এবার মেঘ এগিয়ে এসে বলে—
"আমাদের দেখে আপনার বাইক চোর মনে হচ্ছে? বিদেশ
থেকে এসেছি আপনার এই বাইক চুরি করতে?"
লোকটা কিছুক্ষণ ভাবে. তারপর বিশ্বাস করে নেয়.
ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে আগেই রওনা—
যেই ভাবা সেই কাজ বাইক নিয়ে ছুটলো একজন আরেক
জনের পিছু.
.
বাংলাদেশেও যে এভাবে কোনো তিন নারী বাইক নিয়ে
ছুটতে পারে তা অবিশ্বাস্য.
সো সো করে শব্দে ছুটছে তিনটা বাইক.
এর মাঝেই এমন বাইক রেসিং দেখে চোখ আটকায় তিন জোড়া পুরুষের!!
চোখ তিনটা ছিল আবির, আরশ আর ইরফান
.
তারা এয়ারপোর্টে নুসরত, মেঘ আর মাইরা কে পিক করতে গিয়েছিলো। তবে তাদেরকে চিনতে না পারায় বেচারাদের
৩ ঘণ্টা এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হয়েছিলো.
কিন্তু যখন দেখলো তিন মেয়ে বাইক নিয়ে ছুটেছে তারাও
ওদের পিছু নেওয়ার জন্য পারিবারিক গাড়িটা রেখে
নিজেদের বাইক নিয়ে ছুটে ওদের পিছনে.
চলমান
#আমৃত্যু_প্রনয়ের_প্রণয়িনী #উপন্যাসপ্রেমি
#সাদিয়া_আক্তার
