সূচনা ঃ সকাল নয়টা বেজে বিশ মিনিট, শিশির এখনো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে । শাহিনূর বেগম( শিশিরের মা) হাতে খুনতি নিয়ে রুমে ডুকলেন , রাগে গজ গজ করতে করতে বললেন।
——— শেষ ঘুম ঘুমিয়ে নে, সকাল দশটা বাজে অলক্ষীর মতো এখনো পরে পরে ঘুমাচ্ছিস। আধ দামরি মেয়ে, কোথায় মায়ের সাথে হাতে হাতে কাজ গুলো গুছিয়ে দেবে, না এখনো পরে পরে ঘুমাচ্ছে ।
বলেই শাহিনূর বেগম শিশিরের গাঁ থেকে কাঁথা টা সরিয়ে দেয়। শিশির বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো,বালিশ থেকে মাথা কিছু টা উঁচু করে বলে।
——— মা, আর পাঁচ টা মিনিট ঘুমাতে দাও।
——— পাঁচ মিনিট পাঁচ মিনিট করতে করতে দুই ঘন্টা ঘুমালি, এখনো তোর পাঁচ মিনিট হয় নি?
——— মা, এইবার সত্যি সত্যি পাঁচ মিনিট পর উঠে তোমার সব কাজ গুছিয়ে দেবো।
শিশিরের মুখে আরো পাঁচ মিনিটের কতা শুনে শাহিনূর বেগমের রাগ যেনো এবার মাথা উঠে গলো, হাতে থাকা খুনতি দিয়ে শিশির কে মারতেই যাবে তার আগেই শিশির এক লাফে শোয়া থেকে উঠে দৌড়ে ওয়াশরুম ভেতর ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিলো।
শিশির বুকে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো।
——— উফ্! এই মায়ের জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না, একটুর জন্য মাইরের হাত থেকে বাঁচলাম। যাত্রা করে মাইর খেলে সারা দিন টাই কুফা র্মাকা হতো ।
চলো ফ্রেশ হতে হতে নিজের পরিচয় টা দেই, আমি শিশির। পুরো নাম শিশির। সামনে পেছনে কোনো টাইটেল নেই । তবে এই শিশির নাম রাখার পিছনে মজার একটা গল্প আছে, সংক্ষেপে বলি আমার মা বাবার প্রেম কাহিনী শুরু হয়েছিলো কোনো এক শীতের সকালে, বিলের মাঝে, শিশিরে ভেজা ঘাসে হাঁটার মধ্যে দিয়ে । তাই আমার জন্মের পর আমার বাবা ভালোবেসে আমার নাম শিশির রেখেছে । এমনিতে এত বেলা পর্যন্ত বিছানায় শুয়ে থাকার মতো লোক আমি না, তবে শীত কালে বিষয় টা ভিন্ন। আমি খুব শীতকাতুরে একজন মানুষ । আমার কাছে শীত কালে ঘুম থেকে উঠা আর গোসল করা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মনে হয়।
শিশির ফ্রেশ হয়ে কিচেন থেকে সকালের নাস্তা এনে ডাইনিং টেবিলে বসে।
——— এলো হতিন( সতিন), এত বেলা কইরা কেডা ঘুমের তন উডে?
ময়ূরী বেগম ( শিশিরের দাদী) হাতে থাকা লাঠি দিয়ে শিশিরের পেটে খোঁচ দিয়ে কথাটা বলে। শিশির তার দাদির দিকে তাকিয়ে জোর পূর্বক হেসে বলে ।
——— আমি উঠি। তোমার আদরের নাতনী উঠে ।
——— উমমমমমমমমমমম্! আদরের নাতনী। তুই তো আমার হতিন ( সতিন) , আমার সই ( বান্ধবী)।
——— সারাদিন তুমি আমার সাথে ঝগড়া করো বুড়ি, এখন আসছে সই।
——— আজকা বাইত ( বাড়িতে) মেজ্জান ( মেহমান) অতিথ আইবো, মা-র লগে লগে কাম কাইজ করলে তো আর একজন মাইনসের ( মানুষের) উপর এত চাপ পরে না।
——— ফুফু ছাড়া অন্য কেউ আসবে নাকি ?
——— না।
——— ফুফু এই বাড়ির মেহমান?
শিশিরের কথা শুনে তার মা কিচেন থেকে বেরিয়ে আসে।
——— কি হইছে রে, খাবার রাইখা দাদী নাতনি র কিসের এত কথা?
——— মা দেখো, দাদী কি উল্টা পাল্টা কথা বলতাছে। ফুফু কি এই বাড়ির মেহমান, এটা ফুফুর নিজের বাড়ি, নিজের বাড়িতে কি কেউ কখনো মেহমান হয় বলো?
শাহিনূর বেগম মুচকি হেসে বলে।
——— না মা,নিজের বাড়িতে কেউ কখনো মেহমান হয় না। এবার তাড়াতাড়ি খাবার শেষ করে ভেজা জামা- কাপড় গুলো ছাদে নেড়ে দিয়ে আয়।
শিশির আর কোনো কথা না বলে খাওয়াতে মনোযোগ দিলো, এক পর্যয়ে খাবার শেষ করে ভেজা কাপড় নিয়ে ছাদে গেলো। আজকের দিনটা বেশ হাস্যোজ্জ্বল। শিশিরের কাপড় নাড়া হয়ে গেলে সে ছাদে থাকা ফুল গাছ ওঅন্য গাছে পানি দিয়ে তাদের যত্ন করতে লাগলো। হঠাৎ গাড়ির শব্দ কনে বারি খেলে শিশির দৌড়ে ছাদের কর্নারে চলে যায়। তার ফুফু আর্থাৎ মিথিলা চৌধুরী তার সপরিবার নিয়ে এসেছে ,
শুভ্র চৌধুরী, মিথিলা চৌধুরীর বড় ছেলে। চৌধুরী গ্রুপ
অব ইন্ডাস্ট্রির বর্তমান CEO। শান্ত চৌধুরী মেজো ও ইরা ছোট। ওদের কে দেখে শিশির খুশিতে লাফাতে লাগলো, ইরার মনোযোগ পেতে সে ছাদ বাগান থেকে একটা ফুল ছিঁড়ে ইরার দিকে ছুড়ে মারে কিন্তু র্টাগেট মিস হয়ে র্দুভাগ্য বসত ফুল টা শুভ্র র গায়ে গিয়ে পড়ে।সাথে সাথে রাগী দৃষ্টি নিয়ে শুভ্র ছাদের দিকে তাকায়। শিশির ও হা করে শুভ্রর দিকে তাকিয়ে থাকে।
শান্ত নিচ থেকে ছাদের দিকে তাকিয়ে শিশির কে বলে।
——— কি রে, আসতে না আসতে শুরু করে দিলি।
শিশির ছাদের রেলিং এর উপর বসে বলে।
——— কি শুরু করেছি?
——— এই যে, লা লা লালা, লালা লা লালা।
শান্ত জোরে হেসে দেয়, পরক্ষণেই তার চোখ শুভ্র র দিকে পরতেই সেই হাসি চুপসে যায়।
শুভ্র তার দিকে খেয়ে ফেলার মতো দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে , মনে হচ্ছে এখনি টুপ করে গিলে ফেলবে।
শুভ্র র কাছে সব কিছু বিরক্ত লাগছে, রাগে তার শরীর কাঁপছে।।।।
চলবে,,,,,,,,
