# আমার পিচ্চি #
লেখিকা : জান্নাতুল ফেরদৌস
পর্ব: ৫
সেদিন জান্নাত সুন্দর করে স্কুলে ক্লাস শেষ করে বাসায় ফিরে এল। বাসায় এসে সে গত পনেরো দিনের মতো নিজের স্বাভাবিক দিন কাটাতে শুরু করল। সে সোজা রুমে গিয়ে বইয়ের র্যাক থেকে প্রিয় একটি উপন্যাসের বই নিয়ে পড়তে বসল।
তা দেখে তার মা নূর ভূঁইয়া এগিয়ে এসে কিছুটা ধমকের সুরে বললেন, "এতদিন ধরে তো উপন্যাস পড়ে পড়ে মাথাটা একবারে খাইলি! সামনে যে পরীক্ষা, তোর কি সে কথা মনে নেই? এখনো উপন্যাস নিয়ে বসে আছিস?!"
মায়ের এমন কড়া ধমক শুনে জান্নাত ভয় পেয়ে গেল। সে তড়িঘড়ি করে উপন্যাসের বইটা র্যাকে রেখে পড়তে বসার জন্য পা বাড়াল।
তার মা তখন পেছন থেকে আবার বলে উঠলেন, "তোকে কিন্তু আজ রাতে সতর্ক করে দিচ্ছি! পড়ার টেবিল ছেড়ে যদি ভাইদের সাথে খেলতে গিয়েছিস, তবে আজ তোর একদিন কি আমার একদিন! তোকে বেশি আস্কারা দিতে দিতে একদম মাথায় তুলে ফেলা হয়েছে। পড়াশোনার কোনো খোঁজখবর রাখিস না, আর একটা কথা বলতে গেলে দুইটা কথা শুনোস, কথা বললেই ফ্যাঁচফ্যাঁচ করে কান্না শুরু করিস! কাউকে মানিস না, কারো কথা শুনিস না। এমনকি তোর ক্যারাটে ক্লাসেও যাচ্ছিস না! আর কিছুদিন ঠিকমতো ক্যারাটে ক্লাসে গেলেই তো তুই ব্ল্যাক বেল্ট পেয়ে যাবি, তা-ও তুই যাচ্ছিস না। তুই আসলে কী চাস বল তো? পড়াশোনা-খেলাধুলা সব ছেড়ে দিয়ে বসে থাকবি?"
মা একটু থেমে আবার বলতে লাগলেন, "আর ওইদিন তোর না বলে বাইরে যাওয়ার কারণটা কী শুনি? যদি বড় কোনো বিপদ হয়ে যেত, ভেবে দেখেছিস একবার? এতদিন অসুস্থ ছিলি বলে তোকে কিছু বলিনি, আর তুই ভাবছিস এভাবে এড়িয়ে চলবি? তুই জানিস না যে তোকে নিয়ে পুরো পরিবার কত দুশ্চিন্তায় থাকে? তুই ভূঁইয়া বাড়ির একমাত্র মেয়ে জান্নাত, তর ক্ষতি করার জন্য সবাই ব্যাকুল থাকে, আর তুই নিজে গিয়ে বিপদ ডেকে আনলি? তোর বাবা, বড় আব্বু, ছোট আব্বু, ভাইরা তোকে কতবার বলেছে না সেফটিতে থাকতে? সবসময় বডিগার্ড নিয়ে চলতে বলি, সেদিন কেন বডিগার্ড ছাড়া গেলি? বল আমাকে!"
জান্নাত অপরাধীর মতো চুপ করে দাঁড়িয়ে রইল। ভয়ে ভয়ে মায়ের সামনে গিয়ে আদুরে গলায় বলল, "মা... আর কোনোদিন এমন হবে না। এবারের মতো মাফ করে দাও না মা, আর কোনো ভুল করব না, সত্যি বলছি!"
মেয়ের এই কাচুমাচু চেহারা দেখে মায়ের মন গলে গেল। নূর ভূঁইয়া টান দিয়ে নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে পরম মমতায় বললেন, " মারে , তোকে কি আমি খারাপের জন্য বলছি না ? তুই যে আমাদের সবার প্রাণ! তোকে হারিয়ে ফেললে তো আমরা সবাই নিঃস্ব হয়ে যেতাম রে জান্নাত মা ! তাই তোকে এত বকা দিয়েছি... থাক, মন খারাপ করিস না।"
জান্নাত মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, "না মা, আমি একদম মন খারাপ করিনি। আমি তো জানি তোমরা আমাকে ছাড়া বাঁচবে না, তাই তোমরা আমাকে এভাবে আগলে রাখো। আচ্ছা মা, সৌরভ ভাইয়া আর ইসলাম ভাইয়া কোথায়?"
ইসলাম ত কোম্পানির কাজ থেকে এখনো ও আসেনিরে মা। তার মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, "সৌরভ তো রাজনীতির কী সব কাজ নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এ নিয়ে তোর বড় চাচু তো অনেক রাগারাগি করলেন। উনি তো মোটেই চান না যে সৌরভ রাজনীতি করুক। কিন্তু তা-ও কিছু বলতে পারেন না, সৌরভের জেদের কাছে সবাইকে হার মানতে হয়। জানিসই তো সৌরভ কত রাগী আর জেদি ছেলে, যা মন চায় তা-ই করে! তাই এসব নিয়ে ঘরে একপ্রস্থ তুলকালাম কাণ্ড ঘটে গেছে, আর সৌরভ রাগে ঘর থেকে বের হয়ে গেছে।"
জান্নাত মুচকি হেসে বলল, "আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি চিন্তা কোরো না। আমি ভাইয়াকে কল দিয়ে বুঝিয়ে বাসায় নিয়ে আসবনি, সমস্যা নেই।"
মা বললেন, "আচ্ছা ঠিক আছে, তুই তোর ভাইয়ের সাথে কথা বলে দেখ কী বলে। বাড়ির কারো কথাই তো সে শোনে না, তুই বললে হয়তো শুনতেও পারে।"
জান্নাত বলল, "আচ্ছা আম্মু, আমি দেখছি।"
নূর ভূঁইয়া তখন বললেন, "ঠিক আছে, তুই পড়তে বস , আমি তোর জন্য হালকা কিছু নাস্তা নিয়ে আসি যাতে একটু মুখে দিতে পারিস।"
জান্নাত মাথা নেড়ে সায় দিলে তার মা রুম থেকে বের হয়ে গেলেন। একটু পর মা খাবার নিয়ে এলে জান্নাত তা খেয়ে পড়তে বসে পড়ল।
অনেকক্ষণ মনোযোগ দিয়ে পড়াশোনা করার পর সে লক্ষ্য করল জানালার বাইরের রাতের আকাশটা বেশ মেঘলা হয়ে এসেছে। ঘড়িতে তখন প্রায় রাত সাড়েনটা বাজে। মেঘলা আকাশ দেখে জান্নাতের হঠাৎ খুব শখ জাগল শাড়ি পরে ছাদে যাবে। কিন্তু সে ছোটবেলা থেকেই ভূতকে ভীষণ ভয় পেত! তা-ও শখ পূরণ করতে সে সুন্দর করে একটা শাড়ি পরে হালকা সেজে ছাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো।
বুকে একটু ভয়ভীতি থাকা সত্ত্বেও সে আস্তে আস্তে ছাদে উঠে গেল। জান্নাত ভূত ভয় পায় বলেই পুরো ছাদে খুব সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। ছাদে পৌঁছে জান্নাত সব আলো জ্বালিয়ে দিল। চারপাশ আলোয় ঝলমলিয়ে উঠতেই তার মনের সব ভয় কেটে গেল।
সে আনন্দে ছাদে ঘুরে ঘুরে নিজের কয়েকটি সুন্দর ছবি তুলল। ছবি তোলার পরে খেয়াল করল আকাশ থেকে একদম মিহি, হালকা বিন্দু বিন্দু বৃষ্টি পড়তে শুরু করেছে। ঝিরিঝিরি বৃষ্টির ছোঁয়া পেয়ে জান্নাত খুশিতে আত্মহারা হয়ে দু হাত বাড়িয়ে আকাশের দিকে তাকাল। তারপর মেঘলা বাতাসের সাথে তাল মিলিয়ে মিষ্টি গলায় আপন মনে গেয়ে উঠল—
"এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন...
কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ...
যুঁথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া...
হায় হায়রে দিন যায়রে ভরে আঁধারে ভুবন...
কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ..."জান্নাত যখন এভাবে খুব সুন্দর করে গান গাইতাছিল আর নাচানাচি করে উপভোগ করছিল, ঠিক তখনই তার পাশের রুমে—অর্থাৎ তার বড় ভাই সৌরভের রুমে—বসেছিল শেহেজ। সে তার কিছু বন্ধুকে নিয়ে সেখানে আড্ডা দিচ্ছিল।
বাইরে থেকে ভেসে আসা গানের মিষ্টি গলা শুনে শেহেজ আস্তে আস্তে রুম থেকে বের হয়ে ছাদের দরজার সামনে গিয়ে দাঁড়াল। সেখানে গিয়ে সে যখন দেখল জান্নাত তার নিজের মনে আনন্দের সাথে নাচানাচি করছে, গান গাইতাছে, সে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। শেহেজের চোখে জান্নাতকে অসম্ভব সুন্দর লাগছিল।
শেহেজ মুগ্ধ হয়ে তাকিয়ে মনে মনে ভাবতে লাগল, "এই সুন্দরী মেয়েটাই আমার বউ! সে কি আমাকে কোনোদিন ভালোবাসবে? সে কি আমাকে কোনোদিন আপন করে নেবে? আমি কি তাকে কোনোদিন আমার করে পাবো? আমি যে তাকে ভালোবেসে ফেলছি, সে কি সেটা কোনোদিন বুঝতে পারবে? আমি কীভাবে তাকে আমার করে নেব? সে যদি আমার কাছে না আসতে চায়, তবে তার পরিবার তো তাকে কোনোদিন আমার হাতে তুলে দেবে না! আর আমাদের এই সম্পর্কটাকে পূর্ণতা দিতে গেলে তো অনেক ঝামেলা পোহাতে হবে..."
এসব নানা কথা ভাবতে ভাবতে শেহেজ দীর্ঘশ্বাস ফেলে আবার নিচে সৌরভের রুমে ফিরে এল। এসব নানা জটিল ও গভীর ভাবনায় ডুবে থেকে শেহেজ
চুপচাপ বসে থাকায় সৌরভ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, "কিরে শেহেজ, তোর কী হয়েছে বল তো? এমন চুপচাপ কেন?"
শেহেজ হালকা হেসে এড়িয়ে গিয়ে বলল, "কই, কিছু না তো!"
সৌরভ আর বেশি ঘাটাল না, কারণ তারা সবাই জানত যে শেহেজ স্বভাবগতভাবেই একটু গম্ভীর প্রকৃতির। তাই তারা আবার নিজেদের মতো আড্ডা দিতে শুরু করল।
কিছুক্ষণ পর আড্ডা শেষ করে বন্ধুরা একে একে বাড়ি চলে গেল। ওদিকে জান্নাতও ছাদ থেকে ফুরফুরে মনে নিচে নেমে এল। ফ্রেশ হয়ে পরিবারের সবার সাথে রাতের খাবার শেষ করে সে নিজের রুমে চলে গেল এবং ক্লান্ত শরীরে গভীর ঘুমেিয়ে পড়ল।
চলবে.......
