#এমপি_তামীম_সরকার
✍️লেখিকা : #কবিতার_গল্পকথা
🚫 কপি নিষিদ্ধ 🚫
সারপ্রাইজ পার্ট
দরজা লাগিয়ে তামীম নিজের চেয়ারে বসে উপরে তাকিয়ে নিকো'টিনের ধোঁয়া উড়াতে থাকে। আর নিজের হাতের দিকে তাকায়।
" কেন আমার কথা শুনলিনা সুবহা!"
বলেই কাচের টেবিলে খুব জোরে বা'রি মারে। আর সাথে সাথে কাচ ফেটে তামীমের হাতে ঢুকে পড়ে। প্রচুর র'ক্ত খরন হতে থাকে।
ভিতরে এমন ভাঙ্গার শব্দ শুনে বাইরে থাকা বাকি তিন জন চলে আসে। তামীমের হাতের এমন অবস্থা দেখে সবাই তাড়াহুড়ো লাগিয়ে দেয় তাকে ডাক্তার কাছে নেওয়ার জন্য। কিন্তু তামীম সেই এক জায়গা তেই বসে রইলো।
" ভাই, দয়া কয়রা উঠেন, বহুত র'ক্ত পড়তাছে!"
তামীম তার হাতের দিকে তাকায়......
" হাতটা আজকে আমার সাথে বেইমানি করছে রে, ওর র'ক্ত ঝড়ায় উচিত!"
এভাবে যদি বেশি ক্ষণ থাকে তাহলে তামীমের অবস্থা খারা'প হওয়ার আশংকা রয়েছে। তাই তার লোকরা যে-ভাবেই হোক তাকে নিয়ে হসপিটালে যেতে চায়।
" ভাই, ভাবিসাপ ও বহুত ব্যাথা পায়ছে, ব্যান্ডেজ কয়রা তার কাছে যাওয়া উচিত!"
সুবহার ব্যাথা পাওয়ার কথা শুনে তামীমের ভিতর অব্দি কেঁপে উঠে,,সে উঠে সোজা নিচে দৌড় লাগায়!
" সাকিব গাড়ি বের কর!"
তামীমের নিদর্শন মতো সাকিব গাড়ি বের করে, আর সোজা হসপিটালে যায়।
-------------------------- একটু আগে--------------------------
অন্যদিকে সুবহাকে জোরে ধাক্কা দেওয়ার ফলে তার হাঁটুতে এবং হাতের কনই এ খুব জোরে ব্যাথ্যা পায় সে। তাকে যখন ধা'ক্কা দিয়ে বাইরে ফেলা হয় তখন সে এতো জোরে ব্যাথা পায় যে, সবাই চেয়ে ও তাকে তুলতে পারে না।কারণ যেখানে তাকে দেখা নিষিদ্ধ সেখানে নিজের হাত দিয়ে কেউ তুলবে আর তামীম তাকে পরে আস্ত রাখবে এটা নিতান্তই সুচিন্তা মাত্র।
সুবহা উঠে দাড়ায় আর খুড়িয়ে খুড়িয়ে হাঁটে, মাহির আর কালা মানিক তাকে গাড়ি করে দিয়ে আসে। সারা রাস্তা সুবহা প্রচুর কান্না করে। সুবহা এতোটা ও শক্ত নয় যে ব্যাথা পেলে কাঁ'দবে না।
বাড়ি আসার সাথে সাথে সুবহাকে খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে দেখে তার মা হাজারটা প্রশ্ন ছুড়ে দেয়। কিন্তু সুবহা চেয়ে ও তার মাকে কিছু বলতে পারে না। সে শুধু বলে দোলনা থেকে পড়ে গিয়ে এমন হয়েছে তার, আর মাথায় ঘোমটা দিয়ে কোনো রকম গালের দাগ লুকাতে সক্ষম হয় সুবহা!। তার মা ও তাই বিশ্বাস করে নেই। কারণ সুবহা খুবই নমমো-ভদ্র মেয়ে, কখনোই সে তার মাকে মিথ্যা বলবে না! তাই তার মা ও তেমন কিছু সন্দেহ করেনি।
সুবহার হাতে-পায়ে মলম লা'গিয়ে দিয়ে তাকে পেইন কিলার খাইয়ে দেয় তার মা। আর সুবহা ও ঘুমিয়ে পরে। ব্যাথা পাওয়ার কারণে একটু জ্বর ও আসে তার।
-----------------------------বর্তমান----------------------------
হসপিটালে যাওয়ার সাথে সাথে তামীমকে দেখে ডাক্তাররা থতমত খেয়ে যায়। তামীম এসেছে মানে হয় কাউকে পর'পারে পাঠাবে, না হয় তাদের হসপিটাল উ'ড়িয়ে দেবে। কিন্তু এমন কিছুই হলো না। তামীম সোজা গিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকে।
তামীমকে দেখা মাত্র ডাক্তার কপালের ঘাম মুছে। আর সৌজন্য হাসি দিয়ে তামীমের কাছে যায়। তামীম নিজের হাত দেখায়, আর সাথে সাথে ডাক্তার তার ডেসিং করতে ব্যস্ত হয়ে পরে।
ডেসিং করার শেষে তামীম ডাক্তারের দিকে তাকায়,
" চুল তাড়াতাড়ি বড় হওয়ার কোনো মেডিসিন আছে ডাক্তার?"
" জ্বী স্যার, সাপ্লিমেন্ট আছে!"
" যতগুলো আছে সব প্যাকিং করেন।!"
তামীমের কথা মতো ১৪৭ টি সাপ্লিমেন্টের প্যাকেট প্যাক করে দেওয়া হয়। আর সেগুলো নিয়ে তামীম রওনা দেয়।
সারা রাস্তা তামীমের পঞ্চ পান্ডব কৌতুহলের দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে।বিষয়টি তামীম ও বুঝতে পারে।
" এমন বান্দ'রের মতো তাকিয়ে আছিস কেন তোরা?"
" ভাই, এতো গুলো চুল লম্বা করার মেডিসিন দিয়ে কী করবেন!"
তামীম সিটে গা এলিয়ে দিয়ে তার চশমা খুলে,,
" আমার রাত পরীর মাথায় লম্বা চুলই মানায়!"
তামীমের পঞ্চ পান্ডব তার কথা শুনে কিছুটা অবাক হয়। যদি এতোই কষ্ট লাগে তার তাহলে কাট'লো কেন?
তামীম আর তার মনে কী চলছে সেটা একমাত্র আল্লাহ আর তামীমই ভালো জানে।
রাত ১১:৫৪ মিনিট।
তখন সুবহাদের বাড়িতে গেটে ছাড়া আর কোথাও আলো জালানো নেই।
তামীম ডুবলেট চাবি দিয়ে গেটের লক খুলে আর সোজা সুবহার রুমে চলে যায়। অবশ্য তার আগে সাকিব ক্লোরোফম সুবহার মা-বাবার রুমে ও ভাইয়ের রুমে দিয়ে এসেছিলো।
তামীম রুমে ঢুকে দেখে ড্রিম লাইটের আলোয় কম্বল মুড়ি দিয়ে ছোট্ট বিড়াল ছানার মতো শুয়ে আছে সুবহা।সচারাচর সুবহা এই এসময় পড়াশোনা নিয়ে থাকে।কিন্তু আজকে তাকে এভাবে ঘুমোতে দেখে তামীম ও বুঝতে পারে, সুবহা ঠিক নেই।
তামীম ধীর পায়ে যেয়ে সুবহার পাশে বসে। তার কপালে হাত দেয়, না ভালোই জ্বর আছে। তারপরই তামীমের চোখ যায় সুবহার গালে। ফরসা লাগে আঙ্গুলের দাগ স্পষ্ট বুঝা যাচ্ছে ড্রিম লাইটের আলোয়। তামীম তার পকেট থেকে কিছু একটা বের করে আর আলতো ভাবে সুবহার গা'লে লাগিয়ে দেয়।
তামীম গা'লে হাত দেওয়ার সাথে সাথে সুবহার ঘুম আলগা হয়ে আসে। পিট পিট করে তাকায় সে,, চোখ খুলতেই কাউকে সামনে বসে থাকতে দেখে ধড়ফড়িয়ে উঠে চিৎকার দেয় সুবহা। তামীম তখন তার সামনে বসা।
"' ভয় পাইয়ো না রাতপরী! আমি আসছি!""
তামীমের গলা শুনে সুবহা আরো ভয় পেয়ে যায়, সে এদিক-ওদিক তাকিয়ে নিজের ওড়না খুঁজতে থাকে।।আর তা নিয়ে মাথায় দিতে ব্যস্ত হয়ে পরে।
সুবহার এমন আচরণ দেখে তামীমের ও একটু খারাপ লাগে। সে সুবহার হাত ধরে ফেলে।
" আমার সামনে তুমি যেখাবে ইচ্ছে থাকতে পারো রাতপরী।!"
বলেই তামীম সুবহার মাথা থেকে ওড়না সরিয়ে ফেলে। আর তার তাকে কোলে তুলে নেই।
তামীমের এমন কান্ডে হতবাক হয়ে যায় সুবহা। কিন্তু বলার মতো কিছু নেই তার। সে ও চুপচাপ তামীমের গলা ধরে থাকে।
তামীম সুবহাকে নিয়ে নিচে নেমে গাড়ির কাছে যেতে থাকে। কিন্তু বাইরে বের হতেই সুবহার চোখ ছানাবড়া হয়ে যায়।
২০ জনের মতো লোক সুবহা আর তামীমের ছবি এডজাস্ট করে ব্যানার বানিয়ে খুব বড় করে সরি লেখা নিয়ে দাড়িয়ে আছে। শুধু যে ব্যানার তাই নয়। প্রায় দেওয়ালে দেওয়ালে "সরি সুবহার " লেখা!
এসব দেখে সুবহার ভয় আরো তিনগুণ বেড়ে যায়। যদি কেউ দেখে ফেলে।
তামীম সুবহাকে খুব যত্ন সহকারে সিটে বসিয়ে দেয়, আর নিজে তার পাশের সিটে বসে পরে। সারা রাস্তা সুবহা শুধু পোস্টার আর অলি গলিতে ব্যানার হাতে দাড়ানো লোকই দেখতে পায়৷ তামীমের দ্বারা সবই সম্ভব এটা সুবহার ও অজানা নয়।কিন্তু কয়েক ঘন্টার মধ্যে যে এতো কিছু হয়ে যাবে এটা সুবহা জানতো না।
সারা রাস্তা তামীম সুবহার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আর সুবহা চারপাশে দেখতে ব্যস্ত থাকে।
গাড়ি যেয়ে দাড়ায়, সোজা পোড়াবাড়িতে।
তামীম নিজে আগে নেমে পড়ে সুবহাকে কোলে তুলে নেই। আর পোড়া বাড়ির মাঝখানে গিয়ে তাকে বেঞ্চে বসিয়ে দেয়।
তামীম হাঁটু পেরে বসে সুবহার পায়ের নিচে। আর তার পা নিজের হাটুর উপরে রাখে।
'' কী করছেন এ......!!"
" কথা বলো না রাতপরী! করতে দাও!"
তামীম সুবহার পা তার হাঁটুর উপরে রেখে তাতে ব্যাথা নাশক বাম লাগিয়ে দেয়। তারপর উঠে তার পাশে বসে সুবহার দুই হাতে ও বাম লাগিয়ে দেয়।
বাম লাগানো শেষে তামীম সুবহাকে ধরে তার কোলে বসায়, আর খুব শক্ত করে জড়ি'য়ে ধরে। সুবহার খুব অস্বস্তি লাগে।
" আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকায় নাই সুবহা! কিন্তু তোমার দিকে তাকাইছি, মন ভরে তাকায়ছি!"
তামীম আরো শক্ত করে জড়ি'য়ে ধরে সুবহাকে!"
চলবে.....................!
