# মাফিয়া_বাঁধন _দ্যা_সিআইডি_ অফিসার
কলমে:আহমেদ বাঁধন
খন্ড ১ ক
সকালের মিষ্টি আলো এসে পড়েছে মির্জা বাড়ির আঙিনায়।ঘরের পড়ায় মনোযোগ দিয়ে বসে আছে এক কিশোর। আনুমানিক 17 বছর বয়স, নাম বাঁধন রায়াদুল মির্জা। তারপর আর টেবিলের চারপাশটা বই খাতায় একদম অগোছালো হয়ে আছে।
বাঁধনের মনে এক তীব্র উত্তেজনা আর অস্থিরতা।
আজ তার স্কলারশিপ এর রেজাল্ট দিবে। যদি এই স্কলারশিপ টা সে পেয়ে যায়, তবেসরাসরি কানাডা উচ্চশিক্ষার সুযোগ। মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান হিসেবে এই সুযোগ টা সে কোনভাবে হাত ছাড়া করতে চায় না। নিজের স্বপ্ন পূরণ আর পরিবারের ভাগ্য বদল — সবটাই নির্ভর করছে এটার উপর।
ঠিক এই সময়ই গুটিগুটি পায়ে তার রুমে প্রবেশ করল
১২ বছরের চঞ্চল মেয়ে। নাম মেহেরিনা নুর সায়মা,
তবে বাড়ির সবাই তাকে আদর করে নূর বলে ডাকে।
নূর সম্পর্কে বাঁধনের সৎ বোন হলেও, তাদের সম্পর্কটা একদম যেমন নুর তাকে আপন ভাইয়ের মতো মানে কিন্তু বাধন তা মানে না ছোটথেকে এসে অনেক জেদি রাগি কিন্তু নূরের কাছে এসব রাগ সে দেখাতে পারে না।
তার সামনে গেলি বসে গলে চাই কেন সে বুঝেনা কি আপাতত তার জীবন নিয়ে ফোকাস করছে থেকে কিভাবে করা যায়।
টেবিলের নুর দুহাত কোমরে রেখে অভিমানের সুরে বলল,
“ভাইয়া! তুমি সারাক্ষণ এই পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকো। আমাকে একটু সময় দাও না! ”
বাধন কিছুটা বিরক্ত ও চিন্তিত মুখে বলল,
“নূর, তোকে না বলছি আমি একটা জরুরী বিষয় নিয়ে টেনশনে আছি? তুই এখন এখান থেকে যা তো বোন! ”
নুর মুখটা বাংলা পাঁচের মত করে ফেলল,
“ভাইয়া, তুমিএকদম পচা হয়ে গেছো! আগে আমাকে নিয়ে কত খেলতে, আর এখন আমার দিকে তাকাওই না। দূর, ভালো লাগেনা। “
বাঁধন আলতো হেসে পরিস্থিতির সামল নেওয়ার জন্য বলল,
“আচ্ছা জান ম্যাডাম, এখনএখান থেকে বিদায় হন।
আমার এই এসাইনমেন্ট এর কাজটা শেষ হলেই
আপনার সাথে মন বড় গল্প করবো
ওকে? ”
নূর ঠোঁট উল্টে রুম থেকে বের হতে হতে বলল,
“হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি! সময় আসুক, তখন এই পচা ভাইকে আমি মজা দেখাবো!”
নূরের যাওয়ার দিকে তাকিয়ে বাঁধন মনে মনে একটু হাসলো। তারপর আর সময় নষ্ট না করে আবার ডুবে গেল নিজের অ্যাসাইনমেন্ট এর কাজে।
এই একটা সুযোগ তাদের পুরো পরিবারের চেহারা বদলে দিতে পারে। তার একমাত্র স্বপ্ন — বাবা মায়ের মুখে আজীবন হাসি ফুটিয়ে রাখা।
বাঁধনের পরিবারের সদস্য বলতে এখন তারা-পাঁচজন।
বাবা রিফাতুল জিদান মির্জা আর মা তাসলিমা আক্তার রাবেয়া। বাঁধনের সৎ মা আতিয়া ওসমানা বেগম নূরের মা নূরকে জন্ম দেয়ার পরেই মারা যান।
কিন্তু বাঁধনের মা এতটাই দয়ালু ও ভালো মনের মানুষ যে, তিনি নূরকে নিজের গর্ভজাত মেয়ের মতোই বুকে টেনে নিয়েছেন, কখনোই বুঝতে দেন নি যে সত্য
মায়ের সন্তান। আর বাড়িতে আছেন তাদের এক
খালা, তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে তিনি এই মির্জা বাড়িতেই থাকেন ।
সব মিলিয়ে সুসংহত, মধ্যবিত্ত ভালোবাসার পরিবার।
কিন্তু এই শান্ত, মেধাবী বাঁধনের ভাগ্য তাকে
ভবিষ্যতে কোন অন্ধকার বা রোমাঞ্চকর
গলিতে নিয়ে দাঁড় করাবে?
______চলবে ______
