জয় আমিরের পুনর্জন্ম - পর্ব ৩
সেদিন কোর্টের সামনে জয় আমির মেহরাবকে বাঁচিয়েছিল, এই খবরটা পুরো শহরে ছড়িয়ে গেল।
কেউ বললো, “জয় আমির আবার আগের মতো হয়ে যাচ্ছে।”
কেউ বললো, “মেয়েটার জন্য জয় আবার ঝামেলায় জড়াবে।”
কিন্তু জয় আমির এসব কথায় কান দিলো না। সে তার মতোই চুপচাপ থাকলো।
অন্যদিকে মেহরাবের মনে একটা প্রশ্ন ঘুরতেছে — জয় আমিরের আসল গল্পটা কী? কেন সবাই তাকে খারাপ বলে? কেন তার চোখে এত কষ্ট?
মেহরাব তার এক সিনিয়র উকিলকে জিজ্ঞেস করলো, “আপনি জয় আমিরকে চেনেন?”
সিনিয়র বললো, “চিনবো না কেন? ৩ বছর আগের কথা। জয় খুব ভালো ছেলে ছিল। একদিন কলেজে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে একটা বড়লোকের ছেলের সাথে মারামারি হয়। ওই ছেলেটা মিথ্যা মামলা দিয়েছিল। জয়কে জেলে যেতে হয়েছিল। জেল থেকে বের হওয়ার পর তার বাবাও অসুস্থ হয়ে মারা গেল।”
মেহরাবের বুকটা কেঁপে উঠলো। “তার মানে জয় নির্দোষ ছিল?”
সিনিয়র বললো, “সবাই জানে সে নির্দোষ ছিল। কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। টাকার কাছে সত্য হেরে গিয়েছিল।”
সেদিন বিকেলে মেহরাব আবার শহীদ মিনারের দিকে গেল। মনে মনে ভাবলো, যদি জয়ের সাথে দেখা হয়!
আর সত্যিই দেখা হয়ে গেল। জয় আমির একা বসে ছিল। সূর্য ডুবছে।
মেহরাব গিয়ে বললো, “আপনি প্রতিদিন এখানে আসেন?”
জয় আমির বললো, “এই জায়গাটা আমার বাবার খুব প্রিয় ছিল। বাবা আমাকে এখানে নিয়ে আসতো।”
মেহরাব বললো, “আমি আপনার গল্পটা শুনেছি।”
জয় আমির একটু চুপ করে রইলো। তারপর বললো, “শুনেছেন তো কী হবে? সবাই শুনে, কেউ বিশ্বাস করে না।”
মেহরাব বললো, “আমি বিশ্বাস করি। আর আমি চাই, আপনার মামলাটা আবার তোলা হোক। আপনি নির্দোষ, এটা প্রমাণ করা যাবে।”
জয় আমির মেহরাবের দিকে তাকালো। তার চোখে পানি চলে আসছিল, কিন্তু সে লুকিয়ে ফেললো।
জয় আমির বললো, “আপনি আমার জন্য কেন এত করছেন? আপনি তো আমাকে চেনেনই না।”
মেহরাব বললো, “কারণ আমি উকিল। আর একজন নির্দোষ মানুষকে কষ্ট পেতে দেখতে পারি না।”
ঠিক তখনই দূর থেকে কেউ তাদের দুজনকে দেখছিল। সেই লোকটা ফোন করে কাউকে বললো, “স্যার, জয় আমির আর নতুন উকিল মেয়েটা একসাথে আছে।”
ফোনের ওপাশ থেকে কেউ বললো, “ওদের দুজনকেই থামাতে হবে।”
মেহরাব আর জয় জানতো না, তাদের সামনে কত বড় বিপদ আসতেছে।
