পর্ব - ১: ঝগড়া থেকে প্রেম
সারা কোচিং-এ নতুন। জানালার পাশে বসেছে।
আরিফ এসে বললো, "এটা আমার জায়গা, ওঠো।"
সারা বললো, "তোমার নাম লেখা আছে?"
সেদিন থেকে ঝগড়া শুরু। স্যার বললো, "তোমরা দুজন চুপ করো।"
ছুটির পর আরিফ সারার খাতা নিয়ে পালালো। সারা দৌড়ে গিয়ে বললো, "আমার খাতা দাও ঝগড়াটে!"
আরিফ বললো, "আগে বলো, কাল আবার ঝগড়া করবা?"
সারা বললো, "করবো! রোজ করবো!"
সেদিন প্রথমবার দুজনেই হেসে ফেললো।
পর্ব - ২:
পরদিন সারা আগে এসে জানালার পাশে বসলো। আরিফ তার পাশেই বসলো।
ক্লাসে আরিফ বললো, "কালকের কাঠগোলাপটা আমি শুকিয়ে রাখছি।"
সারা বললো, "ফুল ভালো লাগছে নাকি ফুলের মালিককে?"
আরিফ বললো, "দুটোই।"
ছুটির পর বৃষ্টি। সারার ছাতা নাই। আরিফ নিজে ভিজে সারাকে ছাতার নিচে নিয়ে গেল।
সারা বললো, "তুমি ভিজে যাচ্ছো তো।"
আরিফ বললো, "তুমি না ভিজলেই হইছে।"
সেদিন দুজনেই বুঝলো, এটা শুধু ঝগড়া না।
পর্ব - ৩:
পরদিন আরিফ আসলো না। সারার মন খারাপ।
ক্লাস শেষে দেখে, আরিফ গেটে দাঁড়িয়ে আছে। হাতে কাঠগোলাপ আর চকলেট।
আরিফ বললো, "আমি তোমাকে ভালোবাসি সারা। ঝগড়া দিয়ে শুরু হইছিল, কিন্তু এখন তোমাকে ছাড়া থাকতে পারি না।"
সারা বললো, "আমিও তোমাকে ভালোবাসি, ঝগড়াটে!"
আরিফ কাঠগোলাপটা সারার চুলে গুঁজে দিলো।
সারা বললো, "ঝগড়া বন্ধ?"
আরিফ বললো, "না! ঝগড়া চলবে। ঝগড়া ছাড়া প্রেম জমবে না।"
পর্ব - ৪:
পরদিন দুজন একসাথে কোচিং-এ ঢুকলো। সবাই অবাক।
সারার বান্ধবী রিয়া বললো, "তোদের মধ্যে কিছু চলছে?"
সারা লজ্জায় বললো, "প্লিজ কাউকে বলিস না।"
আরিফের বন্ধুরা বললো, "ঝগড়া করতে করতে প্রেম?"
ছুটির পর আরিফ সারার হাত ধরলো।
সারা বললো, "ছাড়ো, কেউ দেখে ফেলবে।"
আরিফ বললো, "দেখুক। আমি ধরছি, ছাড়বো না।"
পর্ব - ৫:
আরিফ সারাকে পার্কে নিয়ে গেল। সারা সাদা জামা পরে এসেছে, চুলে কাঠগোলাপ।
ফুচকা খেতে গিয়ে সারার ঝাল লাগলো। আরিফ পানি এনে দিলো।
সন্ধ্যায় আরিফ একটা ডায়েরি দিলো। প্রথম পাতায় লেখা,
"আমাদের ঝগড়ার গল্প - সারা আর আরিফ"
সারা বললো, "প্রমিস করো, কখনো ছেড়ে যাবা না।"
আরিফ বললো, "প্রমিস। ঝগড়া করবো, রাগ করবো, কিন্তু ছেড়ে যাবো না।"
পর্ব - ৬:
কেউ পার্কে দেখে সারার আম্মুকে বলে দিলো।
আম্মু বললো, "২ দিন কোচিং-এ যাবি না। ঐ ছেলের সাথে কথা বলবি না।"
সারা রুমে কাঁদছে। জানালা দিয়ে দেখে আরিফ নিচে দাঁড়িয়ে আছে, হাতে কাঠগোলাপ।
আরিফ বললো, "২ দিন তো। আমি আছি।"
সারা বললো, "সত্যি থাকবা তো?"
আরিফ বললো, "প্রমিস। ভালোবাসা দিয়ে শেষ হবে।"
পর্ব - ৭:
আরিফ সাহস করে সরাসরি সারার বাসায় গেল।
আরিফ বললো, "আন্টি, আমি সারাকে সত্যি ভালোবাসি। আমি ওকে কখনো কষ্ট দিবো না। আমরা একসাথে পড়ি, একে অপরকে সাহায্য করি।"
আম্মু বললো, "ঠিক আছে। আগে ভালো করে পড়াশোনা করো। ভালো রেজাল্ট করো। তারপর দেখা যাবে।"
সারা আর আরিফ দুজনেই খুশি।
আম্মু বললো, "ঝগড়া করো, কিন্তু পড়াও করো।"
পর্ব - ৮:
পরীক্ষার রেজাল্ট দিলো। আরিফ ফার্স্ট, সারা সেকেন্ড।
আরিফ সারাকে একটা বক্স দিলো। ভেতরে একটা প্রমিস রিং আর চিরকুট।
চিরকুটে লেখা,
"ঝগড়া দিয়ে শুরু, ভালোবাসা দিয়ে শেষ না। সারাজীবন ঝগড়া করবো, সারাজীবন ভালোবাসবো।"
আম্মু রেজাল্ট দেখে বললো, "ঠিক আছে, তোমরা বন্ধু থাকো। আমি আর বাধা দিবো না।"
পর্ব - ৯:
সারার জন্মদিন। আরিফ সারাকে না জানিয়ে সব বন্ধুদের নিয়ে ছোট্ট একটা সারপ্রাইজ পার্টি করলো।
সারা এসে দেখে, পুরো রুম কাঠগোলাপ দিয়ে সাজানো।
আরিফ বললো, "শুভ জন্মদিন আমার ঝগড়াটে!"
সারা কেঁদে ফেললো, "তুমি এত কিছু কখন করলা?"
আরিফ বললো, "তোমার জন্য সব পারবো।"
সারা কেক কেটে প্রথম টুকরোটা আরিফকে খাইয়ে দিলো।
আরিফ বললো, "এবার বলো, কি গিফট চাই?"
সারা বললো, "সারাজীবন আমার সাথে ঝগড়া করবা, এটাই গিফট।"
পর্ব - ১০:
কয়েক বছর পর...
দুজনেই এখন বড় হয়েছে। পড়াশোনা শেষ।
একদিন আরিফ সারার বাসায় গেল। সারার আম্মুকে বললো, "আন্টি, আমি এখন সারার দায়িত্ব নিতে চাই।"
আম্মু হেসে বললো, "আমি তো কবেই রাজি।"
বিয়ের দিন...
সারা লাল শাড়ি পরে বসে আছে। আরিফ এসে বললো, "আজও তোমাকে ঝগড়াটেই লাগছে।"
সারা বললো, "বিয়ের দিনেও ঝগড়া করবা?"
আরিফ বললো, "হ্যাঁ। সারাজীবন করবো।"
সবাই হেসে ফেললো।
বিয়ের পর প্রথম রাতে সারা বললো,
"আমাদের গল্পটা কেমন ছিল?"
আরিফ বললো,
"ঝগড়া দিয়ে শুরু, ভালোবাসা দিয়ে শেষ না, ভালোবাসা দিয়ে সারাজীবন।"
সমাপ্ত ❤️
