এক সুমদ্র পেম #এক_সমুদ্র_প্রেম!
লেখনীতে: নুসরাত সুলতানা সেঁজুতি
পর্ব:-০২
"ওঠ!"
কী শানিত কণ্ঠ! পিউয়ের বুক ছ্যাৎ করে উঠল। আঁচ পেলো ধূসরের ক্ষুব্ধ মেজাজের। মানুষটা প্রচণ্ড রেগে থাকলে আওয়াজ এমন গম্ভীর শোনায়। দুরুদুরু চিত্তে উঠতে চাইল পিউ। কোমরের হাড় ব্যথায় টনটন করল সহসা। ভীষণ বেগে কলমি ডগার মতো লতিয়ে দাঁড়াল মেয়েটা। নিজের প্রতি হতাশায় দ্বিখণ্ডিত বুক। যার ভয়ে সারাদিন ঘরে লুকিয়ে ছিল, খেতে এলো এই এতক্ষণে! শেষমেষ তার খপ্পরেই পড়েছে?
" কটা বাজে?"
প্রশ্নটা ধেয়ে এলো তখনই। নড়েচড়ে তাকাল পিউ। ডিমবাতির সবুজ প্রভায় ধূসরের শ্যামলা চেহারা স্পষ্ট। স্পষ্ট তার কব্জিতে বাঁধা চকচকে ঘড়িটাও। পিউ
মুখ ফস্কে বলে ফেলল,
" আপনার কাছেই তো ঘড়ি আছে! "
" তুই বোধহয় আবার মার খেতে চাইছিস।”
এই এক কথায় চুপসে এলো মেয়েটা।
রুদ্ধ মস্তষ্ক ফিরে গেল অতীতে। দুপুরের সেই দাবাং চড়টার দৃশ্য মনে পড়ল ফের।
এবার বাধ্যেয় ন্যায় জানাল,
“ বাবারোটা!”
" এ বাড়িতে রাতে খাওয়ার সময় দশটা। তাহলে দুই ঘন্টা কোথায় ছিলিস তুই?"
ও মিনমিন করে বলল,
" ঘুমোচ্ছিলাম। "
ধূসরের কণ্ঠ পুরূ,
" একদম মিথ্যে বলবি না! ভেবেছিলি ঘরের দরজা আটকে থাকলেই বেঁচে যাবি? কিছু বলব না?"
পিউ নিম্নোষ্ঠ দাঁতে কামড়াল। কথা খুঁজল মনে মনে।
আচমকা টেনে নেয়া চেয়ারটা এগিয়ে দিলো ধূসর। আদেশ করল থমথমে গলায়,
" বোস।"
শব্দ কম,কণ্ঠ নিরেট।
পিউ দ্বিধায় পড়ল ভীষণ। আবার বসতে গেলে চেয়ার টানবে না তো?
ধূসর ধমকে বলল,
" বোসতে বলেছি না তোকে? বোস!"
ত্রস্ত ধপ করে বসে পড়ল মেয়েটা। ভয়ার্ত,বিভ্রান্ত লোঁচনে চাইল মুখ তুলে। ধূসর আরেকটা চেয়ার এনে সামনে বসল ওর। একদম মুখোমুখি, চোখের কাছে। প্রিয় পুরুষের নৈকট্যে ভয়ডর উবে গেল পিউয়ের। পরিচিত কম্পনে বুকখানা লাফ-ঝাঁপ তুলল। মুগ্ধতার বানে ডুবে মরার মাঝেই ছুটে এলো একটি নরম স্বর। বড়ো মায়া নিয়ে প্রশ্ন করছে,
" তুই কি সত্যিই ওই ছেলেটাকে ভালোবাসিস?"
পিউ সজোরে মাথা নাড়ল। মনে মনে বলল,
“ পাগল হলেন? এই ছোট্টো জীবনে মানুষ কী ওরকম ভুল করে? আপনার মতো একটা জলজ্যান্ত আইটেম রেখে আমি ওমন গোবর-গনেশের প্রেমে পড়ব কোন দুঃখে?'
কিন্তু মুখে আর বলা হলো না। বরাবরের মতো এবারেও মনেই আহুতি দিলো। ধূসর এত কাছে! যেখানে ওকে একটু দেখলেই সপ্তদশীর বুকে তোলপাড় চলে অনুভূতির! সেখানে এখন কেমন লাগছে,কাকে বোঝাবে পিউ?
নার্ভাসনেসে আড়ষ্ট হয়ে জ্বিভে ঠোঁট ভেজাল কিশোরি।
" তোকে কিছু জিজ্ঞেস করেছি, পিউ!"
অধৈর্য ধূসর।
কোমল কণ্ঠ পালটে গেছে ফের। দড় আওয়াজ পিউয়ের এক সমুদ্র প্রেম উড়িয়ে নিলো।
ফিরে এলো পুরোনো ঐ জেদ। ধূসরকে একটুখানি বাজিয়ে দেখতে,কাঁপা ঠোঁট নাড়ল,
“ হ্যাঁ। বাসি।”
ধূসর ক্ষেপে যায়। দুম করে ঘুষি বসায় চেয়ারে।
ভয়ে ছলকে উঠল পিউ। সন্দিহান চোখমুখ চমকে,থমকে তাকাল। ধূসরের গভীর নেত্র জ্বলছে।
রুষ্ট,রুক্ষ চোখে কিছুক্ষণ চেয়ে রইল সে। মিনিট কয়েকে পিউয়ের গোল চেহারায় ঘুরে এলো ধ্যান। সুনিপুণ মনোযোগ তাতে। হুট করে হেসে উঠল তারপর।
আলগোছের, একপেশে হাসি। কেমন বিদ্রুপ করে বলল,
" মিথ্যে বলতেও যোগ্যতা লাগে। তোর মতো নির্বোধের তাও নেই।"
পিউ থতমত খেল। প্রখর কৌতূহলে বেঁকে গেল ভ্রুদুটো।
“ কী মিথ্যে বলেছি আমি?"
ধূসর উঠে দাঁড়াল। যাওয়ার জন্যে পা বাড়াল সামনে। একটু থেমে,ঘুরে তাকাল আবার। হুকুম ছুড়ল আঙুল তুলে,
" ভদ্র মেয়ের মতো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পর। এই কথাটা দ্বিতীয়বার বলতে হলে তোর কপালে দুঃখ আছে, পিউ।"
মানুষটা চলে যায়। কিন্তু পিউ নড়ল না। মুখবিবরে আঁধার মেখে ও ঠায় দাঁড়িয়ে রইল। ধূসরের এই অযাচিত আচরণে তাজ্জব সে। এমনটা তো আশা করেনি। যা ভেবেছিল তার যে কিছুই হলো না। অন্য কাউকে ভালোবাসে জেনেও ধূসর ভাই কোনও শাস্তি দিলেন না? কিছু বললেন না?
পিউয়ের বুক ভেঙে গেল। মুখজুড়ে মেঘেদের পায়চারি।
কেন কিছু বলল না ধূসর? দুপুরের চড়টাও তবে সামান্য?
হ্যাঁ তাইতো। আজ যদি পিউ বাড়ির কারোর সামনে এই এক কথা বলতো, সেও নিশ্চয়ই এভাবেই শাসন করতো ওকে!
ধূসর কি তবে বড়ো ভাইয়ের দায়িত্ব পালন করেছেন? ওর মনে আলাদা কোনো ফিলিংস নেই?
পিউয়ের ভেতরটা হুহু করে উঠল। ক্লেশে,মর্মে মিটে গেল খিদে। ছলছলে মৃগনয়নে ধূসরের প্রস্থান দেখল সে। যার প্রতি এক তরফা প্রেমে মরছে পিউ।
কেন মরছে?
এই এক তরফা প্রেমে যে ভীষণ জ্বালা! ফাঁদ এটা। মরণ ফাঁদ। বা তার চেয়েও ভয়ানক কিছু। নাহলে পিউয়ের ভেতরটা এমন ছিঁড়ে যাবে কেন? কেন এত কষ্ট হবে? কেন ধূসরের কিছু না বলাতে কান্না এসে থমকে দাঁড়াবে গলার ওপর?
(৪)
পিউয়ের কানে হেডফোন। ফুল ভলিউমে গান বাজছে সেখানে। সুরেলা পুরুষালি কণ্ঠ বড়ো মায়া নিয়ে গাইছে,
“ বোঝে না সে বোঝে না।
বোঝে না সে বোঝে না।
বোঝে না,বোঝে না।”
পিউয়ের বুক চুরমার করে কান্না পাচ্ছে।
আসলেই ধূসর বোঝে না। কিচ্ছু বোঝে না। এই গান ওর জন্যেই তৈরি হয়েছে। কেন যে ওই পাষণ্ড মানুষের প্রেমে পড়তে গেল!
আচমকা দরজায় টোকা দিলো কেউ। জোরালো আওয়াজে কান থেকে হেডফোন সরাল মেয়েটা। অধৈর্য ব্যক্তিটার বড্ড তাড়া। এত জোরে জোরে কে ধাক্কায়?
পিউ কপাল কোঁচকাল। এত রাতে কে আসবে?
ঝটপট গিয়ে দরজা খুলল সে। ওপাশের মানুষটাকে দেখেই শিরদাঁড়া সোজা হলো পরপর।
ধূসর ভাই! পরনের কালো টিশার্ট,আর চেক চেক ট্রাউজারে যেন পুরো টসটসে স্ট্রবেরি ! তামাটে পুরুষের মনোহর রূপে পিউয়ের দুঃখ শেষ।
মুগ্ধ চোখে আওড়াল,
“ কী সুন্দর আমার ধূসর ভাই!”
গম্ভীর মানব বাক্য ছুড়ল সেসময়,
" সামনে থেকে সর।"
পিউ নড়ে ওঠে। ত্রস্ত সরে দাঁড়ায়। ধূসর ভেতরে ঢুকল। এতক্ষণে ওর হাতের দিকে নজর পড়ল মেয়েটার। একটা সাদা ট্রেতে প্লেট-বাটি সাজিয়ে এনেছে।
পিউ বিস্মিত,স্তম্ভির। ধূসর ভাই ওর জন্যে খাবার এনেছেন?
ধূসর সোজা গিয়ে ট্রে রাখল টেবিলে। বসল বিছানায়। হঠাৎ ঘাড় কাত করে চাইতেই,
পিউয়ের বুকে বাঁজ পড়ল। এইভাবে কেউ তাকায়? খু*ন হবে নির্ঘাত।
ধূসর কোমল কণ্ঠে ডাকল,
" এদিকে আয়!"
বলতে দেরি,পিউয়ের ছুটতে দেরি হয় না। বিধিবাম! বিপত্তি ঘটাল বেসামাল বেগ। ব্যস্ত পা দুটো বিধল পাপোসে। হোচট খেয়ে পিউ পড়তে নেয়।
অমনি উঠে আসে ধূসর। কিন্তু দুরন্ত মেয়ের গতি রোধ করা গেল না। ধরার আগেই পিউ গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল।
আকষ্মিক টাল রাখতে না পেরে,ধূসরকে সহ পড়ে গেল নিচে।
ধূসর উদ্বিগ্ন কণ্ঠে শুধাল,
" তুই ঠিক আছিস?"
পিউ কিছু বলল না। সে হাঁ করে চেয়ে। ধূসরের চ্যাপ্টা বুকে পড়ে আছে বুঝতেই, জগত পালটে গেছে বিমোহে।
ধূসর ভ্রু গোছাল।
" কী হলো, ওঠ। "
পিউ নিজের মাঝে নেই। খেই হারিয়েছে অনুভূতিতে। জ্বিভ ফস্কে বলল,
“ না উঠলে হয় না?”
" থাপ্পড় খাবি?"
নিষ্ঠুর জবাবে হুশ ফিরল তার। খেয়াল পড়ল কী বলে বসেছে! পিউ লজ্জা পায়।
হাঁসফাঁস করে সরে আসে। ধূসর উঠল,ঠিকঠাক করল টিশার্ট।
সপ্তদশীর তখন কুণ্ঠায় মরমর দশা। যার তোপে মানুষটাতে তাকাতেও কষ্ট।
মেয়েটা মন খিঁচে মাথা নুইয়ে রাখল। ছি,দ্বিকবিদিক ভুলে এটা কী বলে ফেলল! ধূসর ভাই কী ভাবলেন ওকে?
মানুষটা বলল,
" একটু সাবধানে চলতে পারিস না? এক্ষুনি একটা অঘটন ঘটলে কী হতো?"
পিউ ক্লান্ত চোখে চাইল।
" অঘ*টন তো ঘটেই গেছে। এইযে আপনি, আমার মন নিয়ে ছিনিমিনি খেলছেন এর থেকে বড় অঘটন আর হয় বলুন তো?”
" হাঁ করে কী দেখছিস?”
পিউয়ের ধ্যান ভাঙল। পিঠ সোজা করে নামিয়ে নিলো চিবুক। ধূসর ফোস করে শ্বাস ফেলল। শুধাল সরাসরি,
"খাসনি কেন?”
পিউ মিইয়ে যায়। এখন কী উত্তর দেবে? আপনার শোকে স্তব্ধ হয়ে গলা দিয়ে খাবার নামেনি, বলবে এটা? নাহ। আরেকটা ছ্যাচড়ামো হবে। আস্তে করে জানাল,
" খেতে ইচ্ছে করেনি।"
ধূসর বিফল শ্বাস ঝাড়ল। লম্বা পায়ে গিয়ে বসল বিছানায়। পাশের জায়গা ছুঁয়ে বলল,
" এখানে বোস।"
পিউ বাধ্য মেয়ে। আস্তেধীরে গিয়ে বসল সেখানে। ধূসরের চোখ ভাতের থালায় । ঠোঁট কামড়ে কিছু একটা ভাবছে সে। যেই দৃষ্টি দেখে পিউয়ের বুকখানা প্রত্যাশায় চকচক করে উঠল। এক অলীক স্বপ্ন এসে মাথা তুলল মনে। ভাবল,ধূসর ভাই নিশ্চয়ই খাইয়ে দেবেন। যত্ন করে ভাত মেখে বললেন,
“ নে পিউ,খা।”
হোলো না। এবারেও এমন কিচ্ছু হোলো না। ধূসর নির্দয়ের মতো প্লেট ঠেলে দিলো সামনে। বলল হাস্যহীন,
" খেয়ে নে।"
পিউয়ের কল্পনা শেষ। কাচের মতো ঝরঝর করে ভেঙে পড়ল তা। মুখ কালো করে বলল,
" পরে খাব।"
ধূসর চোখ পাঁকায়,
" এক্ষুনি।"
মেয়েটা হার মানল। তপ্ত দৃষ্টির সামনে চোটপাট দেখানোর সাধ্য তার নেই। ধূসর কোমল হাতটা টেনে নিয়ে পানি ঢালল।
হাত ধুইয়ে বলল,
“ পুরোটা শেষ কর।”
পিউ ঠোঁট উলটে, ভাত মেখে মুখে দেয়। তার মন খারাপ। চেহারায় অনীহা।
যদি খাইয়েই না দেবে,তাহলে ঢং করে খাবার আনার মানে কী ছিল?
খাবার চিবোতে চিবোতে এক বার ধূসরের দিকে চাইল পিউ। নিস্তেজ চাউনী অমনি সচেতন হল।
ধূসর আরেকদিকে চেয়ে। কিন্তু পিউয়ের মনে হলো মানুষটা দেখছিল ওকে। চেয়েছিল,ঠিক যেমন করে পিউ চেয়ে থাকে।
ততক্ষণে পকেট থেকে ফোন বের করেছে ধূসর। পাশ থেকে উঠে গিয়ে অদূরের কেদারায় বসেছে। কিন্তু পিউয়ের চোখ সরল না। একইরকম নিষ্পলক
চেয়ে রইল সে।
সিকদার পরিবারের সবাই সুদর্শন বলতে সাদিফকে বোঝে। অতিরিক্ত ফরসা সে।
কিন্তু পিউ? তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ, সুশোভিত পুরুষটি হলো ধূসর। মানুষটার গায়ের রং শ্যামলা। অথচ বাকি সব হৃদয় ছিনিয়ে নেয়ার মতো। পিউয়ের কাছে ধূসর মানে অভিভূতি। ধূসর মানে ভালো বাসা।
ধূসর মানে পিউয়ের কাছে আস্ত ডেইরি মিল্ক!
শেষ তিন বছর যাবত এক অদ্ভূত রোগে ভুগছে সে। ধূসর বকলে, ধমকালেও কিচ্ছু এসে যায় না। উলটে ভালো লাগে। ইচ্ছে হয়,ধূসরকে সারাদিন সামনে বসিয়ে রাখতে। সে ধমকাবে,আর পিউ গালে হাত দিয়ে হাঁ করে শুনবে ওসব।
কিন্তু এভাবে চললে তো বেশিদিন বাঁচবে না ও। মানুষটা নিষ্ঠুর! এমন দয়ামায়াহীন লোকের প্রেমের জ্বরে ভুগলে মরণ অবধারিত।
খাওয়া শেষ। প্লেট গুছিয়ে আবার টেবিলে রাখল পিউ। ছোটো করে জানাল,
" শেষ।"
ধূসরের আঙুল ফোনের স্ক্রিনে ব্যস্ত।
চোখ না তুলেই বলল,
" শুধুমাত্র প্রথমবার তোকে মেরেছি বলে খাবার এই অবধি আনলাম। তাই বলে ভাবিস না বলব, মেরে ভুল করেছি। পরেরবার যদি এরকম কিছু শুনি বা দেখি? আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না।'
তর্জন-গর্জনে পিউয়ের কিচ্ছু যায় এলো না। বরং তুলতুলে ভালো লাগায় ভরে গেল বুকটা।
একটু যাচাই করতে বলল,
" কেম ধূসর ভাই? আপনি তো আর কাউকে এতটা কড়াকড়ি দেননি। এত গুলো ভাইবোনের মধ্যে কী শুধু আমাকেই খুঁজে পেলেন?"
প্রশ্ন শুনে অপেক্ষা করল সে। চাইল, খুব করে চাইল, ধূসর বলবে,
" হ্যাঁ পেলাম। কারন আমি তোকে ভালোবাসি, আর কাউকে নয়।"
হয়নি। এবারেও তাকে আহত করতে বাঁকা উত্তর এলো,
" হ্যাঁ। তোর মতো তো আর বাকিরা বাঁদড় নয় যে প্রেম পত্র হাতে করে বাড়ি ফিরবে। এতটা পাঁকামো এই বাড়ির কোনও ছেলেমেয়ে করেনি। বয়স সতের অথচ প্রেম ভালোবাসা বোঝে। ইঁচড়েপাকা একটা! "
পিউ ঠোঁট ওল্টাল। দীর্ঘশ্বাস ফেলল। প্রত্যেকবার ভাবে এক,হয় আরেক। ধূসর ভাই এমন এমন চমকে দেয়া কাজ করেন,যা তার আশা ভরসা ধূলিসাৎ করে দেয়।
ধূসর উঠে এলো।
ড্রয়ার খুলল টেবিলের।
ওষুধের বাক্স হতে একটা ওষুধ নিলো হাতে।
পানির গ্লাস সহ পিউয়ের সামনে দিয়ে বলল,
" রাত অনেক হয়েছে! খেয়ে ঘুমা। সকাল হতে হতে ব্যাথা সেড়ে যাবে।"
চটক কাটার ন্যায় চাইল পিউ। একবার ওষুধ দেখল একবার ওকে। এটা যে পেইন কিলার। এর মানে ধূসর ভাই ঠিক বুঝেছেন ও ব্যথা পেয়েছিল?
পিউয়ের বিস্ময় দেখার দায়িত্ব ধূসর নিলো মা। বেরিয়ে গেল দীর্ঘ পায়ে। সেদিকে চেয়ে হাসল পিউ।
ভীষণ মুক্ত শ্বাস টেনে ভাবল,
“ আমি না বলতেই যদি উনি আমার ব্যাথা বোঝেন,তবে ভালোবাসাটাও তো বোঝার কথা।”
(০৫)
সেই রাতটা পিউয়ের ভালো কাটার কথা ছিল। কিন্তু কাটেনি। ধূসর ভাইয়ের দিয়ে যাওয়া ছোট্টো আশায় ঝলসে গেছে রাতের ঘুম। ছটফট করতে করতে ফজরে চোখ লেগে গেল।
উঠলোও বেলা করে।
তখন প্রায় নয়টা বাজে ঘড়িতে। পিউ তাড়াহুড়ো করে ফ্রেশ হোলো। কলেজ যাওয়া জরুরি। এই বাড়ির নিয়ম, খুব অসুস্থ না হলে ক্লাস মিস দেয়া যায় না।
আর এই নিয়ম তৈরি করেছেন স্বয়ং আমজাদ সিকদার। বাড়ির একমাত্র কর্তা যিনি।
অথচ এই ভদ্রলোকের সাথেই ধূসরের যোজন-যোজন দুরুত্ব। কীসের একটা
অদৃশ্য প্রতিযোগিতা। বাড়ির প্রত্যেকে যেখানে আমজাদের শাসনে তটস্থ থাকে, ধূসর সেখানে গা ভাসানো ছেলে। আমজাদের ধমক,চোখ রাঙানো সবেতেই সে নিরুদ্বেগ,নিষ্পৃহ।
এর অবশ্য কারণও আছে। আমজাদ সিকদারের তুখোড় অপছন্দের আরেক নাম,
“ রাজনীতি”।
পক্ষান্তরে সেই রাজনীতিতেই আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধূসর। ঠিক এজন্যেই ওকে একদিন দেশ ছাড়তে হয়েছিল। কিন্তু না,পথে আনা যায়নি। তবে আশ্চর্য সত্যি হলো,
ধূসরের এই নির্ভীক চিত্তই মন পাখিকে ফুরুৎ করে উড়িয়ে নিয়েছে। যাকে ও ভালোবাসবে,সে যদি বাবার চোখে চোখ রেখে বলতেই না পারল,
“ পিউকে আমার চাই!”
তাহলে সে কেমন পুরুষ শুনি?
পিউ তাড়াহুড়ো করে নিচে এলো।
বাড়ির সবাই তখন নাস্তার টেবিলে। শুধু কর্তারা কেউ নেই। অফিসের উদ্দ্যেশ্যে কাকভোরেই বেরিয়ে পড়েন তারা। শুক্রবার ছাড়া তাদের সাথে পিউ সকালের খাবার কবে খেয়েছে মনে পড়ে না।
ও চেয়ারে বসে আশেপাশে চাইল। ধূসর ভাই কোথায়? প্রশ্নের মাঝেই হাজির হলো সে। নিদ্রিত ভাব স্পষ্ট চেহারায়।
পিউয়ের বুকে দুম করে লাগল তাতে। ইস, কী কিউট লাগছে! ইচ্ছে করছে ছুটে গিয়ে একটা চুমু খেয়ে ফেলতে।
" কী রে পিউ! কাল রাতে কী হয়েছিল তোর?"
মেয়েটার ঘোর ভাঙে। চোখ সরিয়ে বলে,
" কই ছোটো মা,কী হবে?”
জবা বললেন,
" কিছু নাহলে খেতে এলি না কেন? কতজন ডাকলাম, উঠলিই না।”
রাদিফ দাঁত বের করে বলল,
" পিউপু মনে হয় ছ্যাকা খেয়েছে।"
পিউ পানির গ্লাসে চুমুক দিয়েছিল সবে। অবোধ বালকের কথায় ছিটকে এলো সেটা। সবার অবাক চোখ তখন রাদিফের ওপর। জবা বেগম ধমকে বললেন,
" চুপ। কোত্থেকে শিখেছিস এসব কথা? "
রাদিফ কাচুমাচু করে বলল,
" টিভিতে দেখেছিলাম,নায়িকারা দুঃখ পেলে ঘর আটকে বসে থাকে।"
সাদিফ রেগে বলল,
“ আজ থেকে তোর টিভি দেখা বন্ধ।"
বেচারা সাফাই দিতে চাইল। কিন্তু পারল না। পথিমধ্যেই জবা বললেন,
" চুপ। আর কোনো কথা না। প্লেটের খাবার তো এক ফোটাও নড়ছে না। চুপচাপ খা।"
দুঃখী দুঃখী চেহারায় খাবার মুখে পুরল রাদিফ। ছেলেটা এখনও বুঝতে পারছে না, এক ঘর মুরুব্বির সামনে সে কী বলে বসেছে!
পিউ আড়চোখে ধূসরকে দেখছিল। কী চুপচাপ খাচ্ছে! সামনের প্লেট-বাটি ছাড়া বাকি কিছুতে মন নেই।
এতক্ষণে মুখ দিয়ে একটা কথাও বের হলো না? মেজো মা কখন থেকে জিজ্ঞেস করছেন,
" আর একটু ভাজি দেই? একটু জুস দেই?”
শুধু হু-হা করছে। কেন? একটু কথা বললে কী হয়! পিউ নাহয় মুগ্ধ হয়ে শুনতো।
ধূসরের পাশের চেয়ারে টান পড়তেই পিউয়ের ভাবনা কাটল। পুষ্প এসে বসেছে। হাবভাবে ব্যস্ততা। গলা তুলে বলল,
" আম্মু, আমাকে এক কাপ চা দাও।"
মিনা চ্যাঁচালেন অদূর থেকে,
" সময় লাগবে। বোস।"
রুবায়দা বললেন,
" শুধু চা খাবি কেন? নাস্তা করবি না?"
" না মেজো মা ,আমার পেটের অবস্থা ভালো নয়। আপাতত স্যালাইন খেয়ে বেঁচে আছি।"
" সে কী! কেন? কিছু তো বলিসওনি। "
“ আরেহ সামান্য ব্যাপার।”
" তোর পড়াশুনার কী খবর, পুষ্প?"
এই এতক্ষনে কথা বলল ধূসর। পিউয়ের আদল সংকীর্ণ হতে যথেষ্ট যা।
ও এত সময় ধরে বসে আছে এখানে, কই ওকে তো কিছু জিজ্ঞেস করল না। পড়াশুনা তো সেও করে তাই না?
পুষ্প ঘাবড়ে যায়। একটু হেসে বলে,
" এইতো,ভভালো ভাইয়া।"
" তোর ক্লাশ শেষ হয় কখন?"
" একটায়। "
" কাল বাড়ি ফিরলি চারটায়, কোথাও গিয়েছিলি?"
একটা প্রশ্নও ধূসর ওর দিক তাকিয়ে করেনি। অথচ বাকীদের প্রশ্নবিদ্ধ দৃষ্টি শশব্যস্ত আছড়ে পড়ল পুষ্পতে। ভড়কে গেল মেয়েটা। কী বলবে,কী করবে হযবরল ভাব।
মিনমিনিয়ে বলল,
" রাস্তায় জ্যাম ছিল।"
" রাস্তার জ্যাম নদীর পাড়ে থাকে না। ফুচকা খেলে ভালো জায়গা থেকে খাওয়া উচিত। তাহলে আর দরকার হবেনা স্যালাইনের।'
ধূসর মুখ মুছতে মুছতে উঠে গেল । তার খাওয়া শেষ। তবে সঙ্গে সঙ্গে পুষ্পর পিঠে দুম করে কিল বসালেন মিনা বেগম। ধূসরের কথাগুলো শুনেই রান্নাঘরের কাজ ফেলে ছুটে এসেছেন তিনি।
হঠাৎ হামলায়
ব্যাথায় মুচড়ে উঠল মেয়েটা। ভদ্রমহিলা চটে বললেন,
" এই তোর এক্সট্রা ক্লাস? আজকে আসুক তোর বাবা। ড্যাংড্যাং করে ঘুরে বেড়ানো বার করবে।"
পুষ্প কাঁদোকাঁদো মুখে বসে রইল। মায়ের থেকে রুবায়দা ওকে আড়াল করে বললেন,
" থাক থাক আপা, ছোট মানুষ! "
মেজো মাকে দেখে হাসল পিউ। গালে হাত দিয়ে ভাবল,
' আমার হবু শ্বাশুড়ি মা কিন্তু ফার্স্টক্লাস! বিয়ের পর ধূসর ভাইয়ের সাথে আমার ঝগড়া হলে, আমাদেরও এইভাবে মিটমাট করিয়ে দেবে।”
পুষ্পর ছলছল চোখ দেখে মায়া হয় পিউয়ের। ধূসর ভাই এমন করেন কেন? নিজেতো একটা পান্তাভাত। বাকিরা কী একটুও ঘুরবেও না?
ঠিক এই কারণেই মানুষটাকে সবাই সমঝে চলে। চোখ তো নয়, যেন জ্যান্ত বাজপাখি। কখন, কোনদিকে থাকে কেউ জানে না। এই যে আপু ক্লাস শেষ করে সামান্য একটু ফুচকা খেতে গিয়েছিল, সেটাও চোখে পড়া চাই।
পিউয়ের নাস্তা শেষ। কাধব্যাগটা পিঠে চড়ে দাঁড়াল,অমনি কথা বলল সাদিফ,
" পিউ, দাঁড়া আমিও যাব।"
" আপনার অফিস তো উল্টোদিকে।"
সাদিফ হাত ধুতে ধুতে বলল,
" সমস্যা নেই, ঘুরে যাব আজ। সোজা রাস্তাটায় জ্যাম পরে খুব। তুই চল,তোকে এগিয়ে দেই।"
পিউ খুশি হয়ে গেল। সাদিফের বাইকে যাবে ভেবে। গাড়ির ভেতর ওর এত দমবন্ধ লাগে! বাইকে কী সুন্দর হাওয়া-বাতাস আসে।
পার্কিং লট থেকে সাদিফ বাইক বের করে গেটে আনল। পিউ উঠতে উঠতে বলল,
" জানেন ভাইয়া,আমার না গাড়ির থেকে বাইক বেশি পছন্দ৷ গাড়ির চারপাশ আটকানো। দ্বায় না পড়লে যেতামই না।”
সাদিফ হাসল। বলল,
' অফিসের রাস্তাটা ওদিকে হলে আমি তোকে রোজ পৌঁছে দিতাম।'
পিউ মাথা ঝাঁকায়। আচমকা চোখ পড়ে দোতলায়,ধূসরের ঘরের দিকে। বারান্দায় দাঁড়িয়ে সে। চোখ এদিকেই,ওদের ওপর।
সাদিফ বাইক ছুটিয়ে গেট পার হলো। তখনও পিউ চেয়ে রইল সেদিকে। অত দুরুত্বেও যেন ধূসরের নিরেট,কটমটে চিবুক স্পষ্ট বুঝল সে। পিউ আশ্চর্য হয়। প্রশ্ন করে নিজেকে,
“ ধূসর ভাই কী রাগ করলেন?”
পাট ৩ #এক_সমুদ্র_প্রেম!
কলমে: নুসরাত সুলতানা সেঁজুতি
(পর্ব- ০৩)
সারাটা কলেজ রবিনকে তন্নতন্ন করে খুঁজেছে পিউ। ক্লাসে আসেনি, ফোনও তুলছে না। সেই যে কাল পালাতে বলল, আর কথা হয়নি তারপর। পিউ দুশ্চিন্তায় অস্থির । ধূসর ভাই ওকে পেলেন কী না!
পেলেও কী কী বললেন, এসব জানার জন্যে ছটফট করছে ভেতরটা। রবিনের সাথে দেখা না হলে,পিউ যে মিথ্যে বলছিল কীভাবে বুঝল মানুষটা?
কলেজের টিফিন প্রিয়ড মাত্র শুরু হোলো। অমনি করিডোরে ছুটে এলো পিউ।
রবিনের ঘনিষ্ঠ বন্ধু তামিম। ও নিশ্চয়ই খোঁজ জানবে? পিউ একদম গিয়ে সামনে দাঁড়াল ওর। ব্যস্ত গলায় বলল,
“ তোর ফোনটা দে তো।”
হঠাৎ কাণ্ডে ছেলেটা ভ্যাবাচ্যাকা খেল। চাইল সন্দেহী চোখে।
“ কেন?”
“ রবিনকে ফোন করব,দে।”
তামিম মিটিমিটি হেসে বলল,
“ হঠাৎ ওর খোঁজ করছিস? ব্যাপার কী হুঁ?”
পিউ তপ্ত চোখে চাইল। অমনি মিইয়ে গেল ছেলেটা।
“ দিচ্ছি।”
ফোনটা হাতে পেয়েই, পিউ সরে এলো। দুবার রিং বেজে,রিসিভ করল রবিন। হ্যালো বলার আগেই,মেয়েটা প্রশ্ন ছুড়ল উদ্বেগে,
" কোথায় তুই?"
তামিমের জায়গায় মেয়ের গলা? রবিন থমকাল। ফোনের স্ক্রিন দেখে নিলো আরেকবার।
“ কে?”
" আমি কে জেনে লাভ নেই। আগে বল তুই কোথায়? লুকোতে বলেছি বলে কী সত্যিই ইঁদুরের গর্তে গিয়ে ঢুকেছিস?"
" ও পিউ!
লুকোবো না কী করব? তোর ধূসর ভাইকে বিশ্বাস আছে! গতবার আমাদেরই এলাকার এক ছেলেকে মেরে আধমরা করে দিয়ে গেছিল। ওই লোকের হাতে পরার ইচ্ছে আমার নেই। আমি যদি বুঝতাম,তুই ওনাকে গিয়ে নালিশ করে দিবি বিশ্বাস কর কোনোদিন তোকে চিঠি দেয়ার ভুল করতাম না। এখন তার খেসারত হিসেবে আমাকে জান হাতে নিয়ে বসে থাকতে হচ্ছে।"
পিউ ঠোঁট চেপে হাসল। গত পনের দিন ধরে যে ছেলে তুই থেকে নেমে তুমি তুমি করছিল, আজ এক ধাক্কায় কী বদল তার! জিজ্ঞেস করল গম্ভীর স্বরে,
“ কোথায় এখন?"
" বগুড়া এসেছি,নানা বাড়িতে।"
ও শব্দ করে হেসে ফেলল।
“ এই সাহস নিয়ে তুই এসেছিলি আমার সাথে প্রেম করতে? ভীতুর ডিম। থাক ওখানেই থাক। রাখছি!”
লাইন কেটে পিউ ফিরে এলো। তামিম সরু চোখে চেয়ে। ফোনটা বাড়িয়ে দিতেই বলল,
" তোদের মধ্যে কী চলছে বলতো?"
পিউয়ের কণ্ঠে অনীহা,
" তোর এই বন্ধু কী কিছু চলাচলের যোগ্য? আমাকে সন্দেহ করলে ড্যাশিং কারো সাথে করবি। উম, লাইক ধূসর ভাই। বুঝেছিস?'
ঝুঁটি করা চুলগুলো দুলিয়ে চলে গেল মেয়েটা। কিন্তু আহাম্মক বনে রইল তামিম। কী আশ্চর্য! এখানে ধূসর ভাইয়ের কথা এলো কেন?
টিফিনের পর আরো দুটো ক্লাস হয়। প্রথম ক্লাস নেন কবিতা আনাম। হোয়াইট বোর্ডে গ্রামার টুকছেন তিনি। সহজ বিশ্লেষণে বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। তবে পিউয়ের মনোযোগ ওদিকে নেই। তার মস্তিষ্ক রুদ্ধ ধূসরের প্রতি। নিউরনে ছুটছে তার নাম।
মানুষটার হাসি,কথা বলা,তাকানোর ধরণ,রাগে ফুলে ওঠা সেই সরু নাক আর কুঁচকে ফেলা ঘন ভ্রু? সবেতে পিউয়ের নিদ্রা নেই,স্বস্তি শেষ।
ধ্যান-জ্ঞান হারানোর এই টালমাটাল তাণ্ডবে
বোর্ডে লেখা একটা লাইনও মেয়েটা খাতায় তোলেনি। উলটে আনমনে সফেদ পাতা ভরিয়ে ফেলল
“ ধূসর ভাই” লিখে।
বছর তিনেক আগের সেই দিন, পিউয়ের
আজও পরিষ্কার মনে আছে। ধূসরের সঙ্গে তার প্রথম দেখা হওয়া।
একবার দেখেই যার প্রেমে পড়া ওর। বয়ঃসন্ধিকালীন কোমল সময়ের সে এক অন্যরকম,আলাদা অনুভূতি।
সেদিন,দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধূসরকে দেখল পিউ। কী
চমৎকার, পরিপাটি একটা মানুষ! আর পিউ,ও যে একটু ভালো করে চুলও বাধেনি। এমন মানুষের সামনে এভাবে যাওয়া যায়?
মেয়েটা এক ছুট্টে ফিরে এলো ঘরে। তাড়াহুড়ো করে জামা পাল্টাল। কয়েদ চুল খুলে ছড়াল পিঠে। কপালে টিপ,হাত ভরতি চুড়ি আর ঠোঁটে ঠাসা লিপস্টিক মেখে ফের ছুটল বসার ঘরে।
ধূসর তো অনেক লম্বা! পিউকে নিশ্চয়ই ওনার পাশে ব্যাকটেরিয়ার মতো লাগবে! মেয়েটা পুষ্পর ঘরে গিয়ে এক জোড়া হিল পরে এলো। এসব উঁচু জুতো ওর কাছে নেই। ক্যারি করা বেশ ঝামেলার কী না! পিউ পারে না ওসব।
ঘরজুড়ে তখন আত্মীয়দের মেলা বসেছে। সবাই এসেছেন ধূসরকে দেখতে। শ্যামলা মানুষটাকে ঘিরে বসেছে তারা।
দেশের বাইরে কেমন কাটল,শুকিয়ে গেল কেন,খাওয়া দাওয়া করে না? কতরকম প্রশ্ন তাদের। এর মাঝেই ডাকলেন জবা,
" কী রে, পিউ!
তুই কোথায় ছিলি? আয় এদিকে। ভাইয়ের সাথে কথা হয়েছে তোর?”
ধূসর তক্ষুনি ঘাড় বাঁকাল। ক্ষুরধার চাউনীজোড়া সরাসরি ঠিকড়ে পড়ল পিউয়ের দিকে। সহসা তুষারের ন্যায় শক্ত হলো কিশোরি। শরীরের নড়ন বন্ধ তার। শুকনো ভেজা গলা।
চোখ তো নয়,যেন ধারালো এক তির ছুড়ল ধূসর। যা সদর্পে এসে পিউয়ের বুক ভেদ করে গেল। এফোড়-ওফোড় করল হৃদপিণ্ডের অলিন্দগুলো।
মিনা বললেন,
“ দাঁড়িয়ে আছিস কেন? সেজো মা ডাকল না? আয়।”
পিউ নড়ল না। চাইছে,পারছে না। পা-দুটো আটকে বসেছে মেঝেতে। হবে না? ধূসর ভাই যে এখনো তাকিয়ে আছেন। অমন শান্ত-গভীর দৃষ্টি পেরিয়ে নড়ার সাধ্য আছে কারো? কী এত দেখছেন উনি?
ও টেনেহিঁচড়ে পা বাড়াল।
উদাসীনতা,আবার হিল পরার অভ্যেস নেই। তারওপর পুষ্পর জুতো জোড়া ঢিল হয়েছে পায়ে।
এক পা এগোতেই,গোড়ালিটা নড়বড়ে হয়ে জুতো কাত হলো। আর ব্যস! ধপাস করে পড়ে গেল পিউ। ঘরভরতি মানুষ ভ্যাবাচ্যাকা খায়। চেয়ে থাকা হাঁ করে। সেকেন্ড কয়েকে আবার স্বশব্দে হেসে ওঠে সবাই।
পিউ লজ্জায় শেষ! ধূসরের সামনে ইজ্জত্বের এই দফারফায় আর বসে থাকতে পারল না। চোখমুখ খিচে জুতো হাতে তুলে ছুটল পালাতে।
অতীত ভেবে মুচকি হাসল মেয়েটা। ভাগ্যের কী বিরোধিতা! যার কাছে নিজেকে সুন্দর দেখানোর প্রয়াসে পিউ
এত কিছু করেছিল,আছাড় খেলো তার সামনেই? ইস!
“ কী ব্যাপার,হাসছো কেন তুমি?”
হঠাৎ প্রশ্নে পিউ নড়ে উঠল। চাইল মুখ তুলে। কবিতা আনাম ভ্রু কুঁচকে চেয়ে আছেন। শুধু কি তাই? গোটা ক্লাস পিউকেই দেখছে। মেয়েটা থতমত খেলো।
হুস ফিরল সে কোথায়!
ছাত্রীর অন্যমনস্কতায় চটে গেলেন কবিতা।
দু পা ফেলে বেঞ্চের কাছে এসে দাঁড়ালেন। আদেশ ছুড়লেন হাস্যহীন,
" স্ট্যান্ড আপ! "
পিউয়ের আদল সংকীর্ণ। কাচুমাচু করতে করতে দাঁড়াল উঠে।
" আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছো? হাসার কিছু ঘটেছে এখানে?"
পিউ দুপাশে মাথা নাড়ল।
" তাহলে হাসছিলে কেন? "
" সরি ম্যাম।”
তার সরিটা ভদ্রমহিলা শুনলেন না। পূর্বেই চোখ পড়ল পিউয়ের খাতার দিকে। হিজিবিজি করে ‘ধূসর ভাই’লেখা দেখেই রুষ্ট চোখে চাইলেন তিনি।
পিউয়ের গলা শুকিয়ে গেল। ঢোক গিলল ক-বার।
কবিতা রেগে বললেন,
" আউট! এক্ষুনি ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও, যাও। "
পিউ ঠোঁট ওল্টাল। কথা না বাড়িয়ে চুপচাপ চলে এলো বাইরে।
কবিতা আনাম হুকুম করলেন ভেতর থেকে,
" কান ধরো!”
পিউ তাই করল। দু কান ধরে দাঁড়াল নিশ্চুপ। বাউন্ডারির মতো কলেজের সমস্ত ক্লাস থেকেই, করিডোরের জায়গাটা দেখা যায়। এই মুহুর্তে পিউকেও সবাই দেখছে নিশ্চয়ই। দেখুক,তাতে কী!
ভালোবাসার জন্যে মানুষ কত কী করে! আর ও একটু কান ধরতে পারবে না?
পিউয়ের শাস্তির আধঘন্টা কেটেছে। রীতিমতো পায়ে ব্যথা করছে এখন। এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? উফ,কোমরটাও ধরে এলো। ও অসহায় চোখে কবিতার দিকে চেয়ে রইল। যদি একটু মায়া করেন তিনি! কিন্তু ভদ্রমহিলা এদিকে দেখলেনও না।
পিউ বিফল শ্বাস ফেলল। এক জীবনে এই ধূসর ভাইয়ের জন্য আর কী কী করতে ওর? জীবনে কান ধরেনি। আজ তাও ধরতে হচ্ছে।
ঠিক সেইসময় বাইকের হর্নের শব্দ শোনা গেল। গেটের ওপাশ থেকে হুড়মুড়িয়ে আসছে। পিউ কৌতূহলে ফিরে চায়।
ধূসরকে দেখেই চমকায় এক চোট। একী!
উনি এখানে কী করছেন?
আর এটা! এটা কার বাইক?
পিউ ভেবে সময় নষ্ট করল না। ও যে এই মুহুর্তে কান ধরে দাঁড়িয়ে আছে,মনে পড়তেই ত্রস্ত ঘুরে গেল এপাশে।
এই প্রথম ধূসরের হাজির হওয়া পিউয়ের ভালো লাগেনি। একটুও না।
এই কানে ধরা অবস্থায় ওকে দেখলে তো ইজ্জ্বত যা ছিল তাও শেষ! ধূসরের সাথে আরও একজন আছে। বাইক সেই চালাচ্ছিল। অধ্যক্ষের রুমের সামনে থামল দুজন। কোনোদিক না চেয়ে,সোজা ঢুকে গেল ভেতরে।
অমনি স্বস্তির শ্বাস ফেলল পিউ। যাক! ওকে দেখেনি। ধূসর ভাই বের হতে হতেই যদি ম্যাম ডেকে নেন,তাহলে আর কোনো চিন্তা নেই। বিধিবাম! এমন কিছু হলো না।
দশ মিনিটের মাথায় বাইরে এলো ধূসর। সাথে অধ্যক্ষও আছেন।
পিউ শক্ত হয়ে দাঁড়াল। চিবুক ঢুকিয়ে রাখল গলায়। মনপ্রাণ উজাড় করে চাইল,
ধূসর যেন এদিকে না আসে। হয়নি। ফলেনি ওসব। উলটে
ক'জোড়া পা এসে থামল কাছে। পিউয়ের মুখটা চুপসে গেল। দেখাল ঠিক হাওয়া ছেড়ে দেওয়া বেলুনের ন্যায়। চোরা চোখে একটু মুখ তুলল সে। অধ্যক্ষ অবাক হয়ে বললেন,
“ পিউ,কী ব্যাপার? এভাবে কান ধরে আছো কেন?”
মেয়েটার নজর তখন ধূসরের ওপর। মানুষটার শ্যামলা কপালে ভাঁজ পড়েছে। রেখার খাঁজে চকচক করছে ঘামের ফোঁটা।
অধ্যক্ষকে দেখে বেরিয়ে এলেন কবিতা। জিজ্ঞেস করলেন নরম সুরে,
“ কিছু হয়েছে, স্যার?”
“ মেয়েটা এভাবে দাঁড়িয়ে কেন, ম্যাম? কোনও সমস্যা?”
" পিউ দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে, স্যার। আমি বোর্ডে যা লিখেছি কিচ্ছু নোট করেনি। উলটে হাবিজাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে।”
কবিতার কথায় বিরক্তি।
কিন্তু পিউয়ের বুক ধ্বক করে উঠল। সর্বনাশ! এখন যদি ম্যাম বলে দেন,ও ধূসরের নাম লিখেছিল খাতায়! কী হবে?
পিউ ঢোক গিলল। চেয়ে রইল অবলার মতো। নীরব গলায় চ্যাঁচাল,
“ না ম্যাম, প্লিজ বলবেন না। দরকার পড়লে সারাজীবন আপনার বাসায় গিয়ে থালাবাসন মেজে দিয়ে আসব। তাও বলবেন না,প্লিজ!”
ওর ধ্যান ছুটল অধ্যক্ষের আওয়াজে। কণ্ঠে আক্ষেপ তার।
" তোমার থেকে কিন্তু এসব আশা করা যায় না, পিউ। তোমার মত ব্রাইট স্টুডেন্ট যদি এরকম করে ব্যাপারটা কিন্তু সত্যিই হতাশার।”
মেয়েটা মিনমিন করল,
" সরি স্যার। আর হবে না।”
ভদ্রলোক থামলেন না। পরপরই পিউয়ের সেই অপছন্দের বাক্যখানা আওড়ালেন,
" তুমি হলে ধূসরের বোন। ধূসরের রেজাল্ট কিন্তু সব সময় ব্রিলিয়ান্ট ছিল। তোমারও উচিত ওকে অনুসরণ করা।”
শান্ত পিউয়ের মেজাজ চটে। মাথা নুইয়ে ভ্রু কুঁচকায়। কটমটিয়ে ভাবে,
“ আমি ধূসর ভাইয়ের বোন নই, বুঝেছেন আপনি?”
ভদ্রলোক আরো জ্ঞান দিলেন। কতশত উপদেশ। সিকদার বাড়ির ছেলেমেয়েদের এটা কমন কলেজ। বাড়ির কাছে,আবার মানের দিকে ভালো। ধূসর থেকে সাদিফ সবাই এখান থেকেই পাশ করে বেরিয়েছে।
এক চোট বক্তব্য শেষ করে দম নিলেন ভদ্রলোক। পিউ আনত হয়ে দাঁড়িয়ে। এইবার মুখ খুলল ধূসর। বরাবরের মতো গম্ভীর তার গলার স্বর,
" আমার মনে হয় আপনাদের আরেকটু স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। ক্লাসে মনোযোগ না দিলে শুধু কান ধরানো নয়, দরকার পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখবেন।”
পিউ হাঁ করে চাইল। শত্রুতো তার ঘরেই। কী নির্মল লোক রে বাবা! কোথায় ওকে এভাবে দেখে দুঃখে দুভাগ হবে,তা না।
ধূসর বলল,
" আমি এখন আসছি, স্যার। আপনি কিন্তু আসবেন!"
ভদ্রলোক গদগদ হয়ে বললেন,
" আরে নিশ্চয়ই নিশ্চয়ই! তুমি নিজে এলে নিমন্ত্রণ জানাতে আমি আসব না?"
" থ্যাংক ইউ।"
ধূসর চলে গেল। যেতে যেতে একবারও পিছু ঘুরল না। সপ্তদশীর চাতক চাউনী ফের আহত হলো। কষ্টে ভাসতে গিয়েও সোজা হলো,সামনে কবিতা দাঁড়িয়ে বলে। ভদ্রমহিলা গমগমে কণ্ঠে বললেন,
“ যাও। আর যেন এরকম না দেখি।”
ঝটপট ঘাড় নাড়ল পিউ। বোঝাল,
আর এমন হবে না। ক্লাসে ঢুকল হাসিহাসি মুখে। এই যে এতক্ষণ কান ধরে পুরো কলেজের মাঝে দাঁড়িয়েছিল,সেসবের চিহ্ন মাত্র নেই।
তার হাস্যোজ্জ্বল মুখটা দেখে কপাল গোছায় তানহা।
অবাক হয়ে ফিসফিস করে,
“ তুই হাসছিস কেন? এভাবে কান ধরে দাঁড়িয়ে ছিলি, লজ্জা করছে না?"
পিউ পালটা অবাক হোলো
" নিজের কানইতো ধরেছি,লজ্জা করবে কেন?"
কলেজ,কোচিং সব সেড়ে পিউয়ের বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে যায়। তারওপর শীতকাল, বেলা ছোট।
সাদিফ আসে ওর পরপরই। আজকেও একই সময় এলো। কাধ থেকে লম্বা ব্যাগটা নামিয়ে রেখেই ধপ করে বসল সোফায়। পিউ সেটার অন্য মাথায় বসে। মেয়েটার এদিকে মন নেই। মনোযোগী চোখদুটো টেলিভিশন আটকে।
তক্ষুনি মাথায় টোকা দিলো সাদিফ। হুকুম করল খসখসে গলায়,
" সারাক্ষন টিভি। এক গ্লাস পানি নিয়ে আয় যা।"
পিউ বিরক্ত চোখে চাইল। না করবে ভাবলেও,সাদিফের ক্লান্ত মুখটায় নিভে গেল তা।
“ যাচ্ছি” বলেই ছুটল খাবার ঘরে।
পিউ ফিরে এলো মিনিট কয়েকে। গ্লাস বাড়িয়ে দিতেই আলোর মতো হাসল সাদিফ। প্রচণ্ড ফরসা ছেলের হাসিটা চোখ ধাধিয়ে দেয়ার মতো। কিন্তু পিউয়ের তো ধ্যান এসবে নয়। সে উৎসুক চিত্তে টিভির স্ক্রিন দেখছে। কেজিএফ চলছে। হিরোটা এত ড্যাশিং। একেবারে ধূসর ভাইয়ের মতো সারাক্ষণ কপাল কুঁচকে রাখে। হাসেও না।
সাদিফ আড়চোখে পিউকে দেখল এক পল।
হাসল সে। জিজ্ঞেস করল
“ টিভি দেখতে অনেক ভালো লাগে, তাই না?”
পিউয়ের চিত্ত প্রফুল্ল,
“ খুউব।
আপনার কি আর কিছু লাগবে?”
মাথা নাড়ল সাদিফ। পিউ জায়গায় এসে বসল আবার।
সাদিফের পানি আনার কাজ তার নতুন নয়। অফিস থেকে ফিরেই সব সময় বলবে,
“ পানি দে। “
তাতে আশেপাশে লোক থাকুক, না থাকুক। এমনকি পিউ ঘরে থাকলেও ডেকে নামাবে।
মেয়েটা মাঝেমধ্যে বিরক্ত হয়। বিড়বিড় করে বকাঝকা করে।
কিন্তু মুখের ওপর না বলে না। শত হোক,বড়ো ভাই তো।
তবে এই ভদ্রতার মাঝেও পিউয়ের অন্যরকম আক্ষেপ মিশে থাকে। সাদিফের মতো ধূসর কেন ওকে দিয়ে কাজ করায় না? কেন বলে না,পিউ আমাকে পানি এনে দে? তাহলে তো জান-প্রাণ খুইয়ে হলেও,পানির গ্লাস মাথায় নিয়ে বসে থাকতো পিউ।
সাদিফ পেশায় একজন চার্টারড একাউন্টেন্ট। একটা ভালো কোম্পানিতে সদ্য চাকরি পেয়েছে। একেবারে সোজা ম্যানেজার পোস্ট।
এই গুণেই ছেলেটা পরিবারের নয়নমণি এখন। অবশ্য ছোটো থেকেই সাদিফ ভীষণ বাধ্য,ভদ্র ছেলে। বড়োদের সাথে ঠোঁট মিলিয়ে তর্কে নামার রেকর্ডটা ওর থলিতে নেই। প্রথম প্রথম বাপ-চাচারা ব্যবসার জন্যে চাপ দিলেও, তার স্বীয় চেষ্টার এই উন্নতিতে আর মতবিরোধ করেননি। আর যাই করুক,ধূসরের মত তো আর বখে যায়নি!
সাদিফের চেয়ে ধূসর বয়সে বড়ো। সম্পর্কে ভালোবাসারও কোনো খামতি নেই। বাড়িময় মানুষের দুই ভাইকে নিয়ে দুরকম নাচানাচি তাদের মধ্যে কোনো প্রভাবই ফেলে না।
মানুষ হিসেবে দুজন ভিন্ন মেরুর।
সাদিফ শান্ত,ধীরস্থির, হাসিখুশি। ধূসর ঠিক বিপরীত তার। বাউন্ডুলে,সাহসী বেপরোয়া, প্রচণ্ড অশান্ত ছেলে। সেজন্যেইতো কর্তাদের যত চিন্তা। বিশেষ করে,আমজাদ সিকদারের।
ধূসর পরিবারের বড়ো ছেলে। জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট সে। যার মাথার প্রত্যেক কোষে ব্যবসা সামলানোর বুদ্ধি আছে। এমন এক রত্নের বিপথে যাওয়া,ভদ্রলোক কিছুতেই মেনে নিতে পারেন না।
হাজার বার বারণ করলেও ধূসর মাথা দোলায়,স্বায় দেয় ক্ষণিকের। কিন্তু আদৌতেও রাজনীতি ছাড়ার নাম নেয় না। তাকে যে আর ফেরানো সম্ভব না,এতদিনে বুঝে গেছেন আমজাদ।
সাদিফকে নিয়ে বাপ-চাচাদের যেমন গদগদ ভাব? ধূসরকে নিয়ে একই অবস্থা এ বাড়ির গৃহীনিদের। মিনা বেগম তো অন্ধ তার প্রতি।
বাইরের লোক, বাড়ির লোক মাঝেমধ্যে ভুলে বসে, ছেলেটা আসলে কার? রুবায়দা, মিনার? ধূসর নিজেও মিনার ন্যাওটা। খাবার চাওয়া থেকে শুরু করে যে কোনও কিছু মাকে কম,বড় মাকে হাঁক ছোড়ে বেশি।
বাড়ির প্রতিটা মানুষকেই সে ভালোবাসে। বাসেনা শুধু পিউকে।
পক্ষান্তরে মেয়েটা তার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্যে প্রচণ্ড মরিয়া!
সাদিফ পানি খেয়ে গ্লাসটা পিউয়ের হাতে দিলো। মেয়েটা আরেকদফা বিরক্ত হলো তাতে। টেবিলেই তো রাখা যায় এটা! ওর হাতে দেয়ার কী দরকার?
এই বীতস্পৃহা পিউ এবার ঠেসে রাখতে পারল না। বলল ফটাফট,
" আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার সাদিফ ভাই।"
ছেলেটা ভ্রু কোঁছায়,
“ কেন?”
" এই যে আপনাকে পানি দিতে গিয়ে আমি সিনেমার কতকিছু মিস করি। একটা ভাবি থাকলে এটা আর হবে না।"
সাদিফের ঠোঁট দুটো বেঁকে গেল। লম্বা-দীর্ঘ রেখার মতোন হাসল সে। কিচ্ছু বলল না। কালো ব্যাগটা হাতে তুলে উঠে দাঁড়াল ফিরতে।
এক পা বাড়িয়েও ফেরত এলো আবার।
পিউ একইরকম বসে। ও
কণ্ঠ খাদে নামিয়ে বলল,
" এই রহস্য একদিন বুঝবি, পিউ। আরেকটু বড় হ, তারপর বলব।"
চলে গেল সে। পিউ কৌতুহল নিয়ে চেয়ে থাকে। আঠেরতে পা দেবে সামনে ,আর কত বড় হবে ও?
____
ধূসরকে সকালে নাস্তার টেবিল ছাড়া পাওয়া যায় না। সবার সাথে ও খুব কম খেতে বসে। দুপুরে বাড়ির লোক ছড়িয়ে ছিটিয়ে থাকে। রাতে ফেরে খাওয়া দাওয়ার পর। অবশ্য এই রুটিন বিগত কয়েকদিনের। তাদের দলের মেয়র নির্বাচন সামনে। সে নিয়েই ধূসরের নিরন্তর খাটাখাটি, ছোটাছুটি।
আজ শুক্রবার। একমাত্র সাদিফ ছাড়া বাকি সকলের ছুটির দিন। ধূসর এইদিনেও বাড়ি থাকে না । এর কারণ,বাপ-চাচাদের সামনে না পড়ার চেষ্টা। পরলেই তাদের এক প্রশ্ন,
'ব্যবসায় জয়েন করবে কবে? আর কত রাজনীতি করবে,এবার ওসব ছাড়ো। '
বাক্যগুলো সবথেকে বেশি বলেন আমজাদ সিকদার। রাজনীতির সঙ্গে তার যোজন-যোজন দুরুত্ব। সেখানে বাড়ির বড় ছেলে এই নিয়ে পড়ে থাকুক,কোনোমতেই চান না তিনি। কিন্তু ধূসর প্রতিবার প্রশ্নগুলো এড়িয়ে যায়। না সঠিক সুরাহা দেয়,না যায় তর্কে। এসব বাড়ির বহু পুরনো কাসুন্দি। যার নাড়াচাড়ায় প্রতিটি সদস্য এখন বিরক্ত,হতাশ। আর তাই ধূসর খেতে বসে কর্তারা বাড়ি ছাড়লে, বা বন্ধের দিন সবার খেয়ে ওঠার পর। না মুখোমুখি হবে ওনাদের,আর না ওনাদের প্রশ্নের।
পিউ হুটোপুটি করে এসে নাস্তার টেবিলে বসল। বড় যত্ন আর আশা নিয়ে পাশের চেয়ারটা খালি রাখল প্রিয় মানুষটার জন্যে। ধূসর ভাই আসবেন,বসবেন এখানে। রাদিফ আপ্রাণ চেষ্টা করল ওখানে বসতে। পিউ কিছুতেই দিলো না। না মানে না। মিনা ধমকালেন। পুষ্প চোখ পাকাল।
কিন্তু পিউ অটল তার সিদ্ধান্তে। ধূসরের পাশে বসে থাকার অল্প সময়ের একটু অনুভূতিও তার কাছে বিরাট কিছু। এই অনুভূতি কী কাউকে বলে বোঝানো যায়?
কিন্তু প্রতিবারের মত আজকেও আহত হলো মেয়েটা। কথাবার্তা ছাড়াই, সাদিফ দুম করে বসে পড়েছে সেখানে। পিউ চেয়েও নিষেধ করতে পারেনি। কিন্তু মনে মনে ভীষণ ক্ষেপল ওর ওপর। এই মানুষটা কে নিয়ে আর পারা যায় না! এত্তগুলো চেয়ার ফাঁকা, এখানেই বসতে হলো? পিউ কপালে ভাঁজ সমেত চুপ করে রইল। বিষয়টা চোখে পড়ল পুষ্পর। বলল,
" তুই কি এতক্ষন সাদিফ ভাইয়ার জন্যে চেয়ার ধরে রেখেছিস?"
পিউ না বলতে গিয়েও, খেয়াল করল সাদিফ ওর দিকে চেয়ে। মুখের ওপর না শুনে যদি কষ্ট পান! তাই দুপাশে নাড়াতে চাওয়া মাথাটা সবেগে ওপর-নিচে দোলাল। বোঝাল " হ্যাঁ। "
সাদিফ মুচকি হেসে চায়ের কাপে চুমুক দেয়। অথচ পিউয়ের থমথমে মুখটা দেখতেই পেলো না।
মিনা বেগম পরোটা শেঁকে প্লেট ভরে নিয়ে এলেন। সুমনা তার থেকে একটা নিয়ে ছোট ছোট টুকরো করে ছিড়লেন। পাশেই চেয়ারে দুপা উঠিয়ে বসে রিক্ত। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে। বয়স মাত্র ছয় হলেও পাঁকামোতে এগিয়ে।
জবা বেগম মিনাকে বললেন,
" আপা, তুমি এখন বসো। আমি বাকিটা সামলাই।"
তিনি ঘাড় নাড়লেও, বসলেন না। একইরকম কাজে ব্যস্ত তখনও। বাড়ির বড় বউ হওয়ায়, কাঁধে দায়িত্বের চওড়া চাপ । এমন নয় যে কেউ চাপিয়ে দিয়েছে। মিনা বেগম যা করেন স্বেচ্ছায়,সংসারের প্রতি ভালোবাসা থেকে। কাজ ব্যাতীত দুদণ্ড বসতে পারেন না। তিনি
পুরো টেবিলে একবার চোখ বুলিয়ে বললেন,
" এ কী! ধূসর এখনও আসেনি?"
রান্নাঘর থেকে রুবায়দা উত্তর দিলেন,
" রাত করে ফিরেছে, আপা। ঘুমোচ্ছে মনে হয়।"
মিনা, পুষ্পকে বললেন,
" এই যা তো, ওকে তোল গিয়ে। কত বেলা হলো, খাবেনা ছেলেটা?"
পিউ চকিতে চাইল। ফটাফট বলল,
" আপু থাক,আমি যাচ্ছি।"
কারো কোনও উত্তরের আগেই ছুট লাগাল সে। দুরন্ত কদম দেখে সুমনা সাবধান করলেন,
" আস্তে আস্তে,পরে যাবি।"
কে শোনে কার কথা! পিউ এক দৌড়ে ধূসরের ঘরে ঢুকল। উত্তেজিত হস্তখানার ধাক্কায়, চাপানো দোর বারি খেল দেয়ালে এসে। এত জোরে শব্দ হলো! পিউয়ের ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে তাকায় বিছানার দিকে। না, ধূসরের ঘুম ভাঙেনি। পিউ স্বস্তি পেলো। শ্বাস ফেলল মুখ ফুলিয়ে!
ধূসর উপুড় হয়ে ঘুমোচ্ছে। নিঃশ্বাসের শব্দ জোড়ালো। কোমড় অবধি টানা কম্বলে, উদাম তার শ্যামলা পিঠ। পিউ আস্তেধীরে এগোয়। কাছাকাছি যায়।
বিছানা ঘেঁষে, ফ্লোরে হাঁটুভেঙে বসে। তারপর গালে হাত দিয়ে চেয়ে থাকে ধূসরের শক্তপোক্ত চিবুকের দিকে। ইশ! কী দারুণ দেখতে উনি! আচ্ছা,
কেন সাদিফ ভাইকে সুন্দর বলে সবাই? তারা কী ওর চোখ দিয়ে কখনও ধূসর ভাইকে দেখেনি? এই যে মানুষটা ঘুমিয়ে আছে, এতেও যেন সৌন্দর্য কমেনি। কমেনি তার নিপুণতা। মনে হচ্ছে সম্মুখে পৃথিবীর সবথেকে শোভিত পুরুষটা শুয়ে। পিউ সন্তর্পণে হাত এগোলো। এলোমেলো করে দিলো ধূসরের মাথার চুল। মিহি কন্ঠে মিষ্টি করে ডাকল,
" শুনছেন? উঠুন। সকাল হয়েছে তো!
ধূসর নড়ে উঠল,চোখ মেলল না। উপুড় থেকে সোজা হয়ে শুলো আবার। তন্দ্রাচ্ছন্ন শব্দে আওড়াল একটু,
" উম,পরে…”
পিউ মুচকি হাসল। অভিনিবিষ্টের ন্যায় চেয়ে থেকে বলল,
" আচ্ছা ধূসর ভাই, সারাজীবন আপনাকে এভাবে ঘুম থেকে তোলার দায়িত্বটা আমাকে দিতে পারেন না? আমি আমার এই নরম হাত দিয়ে প্রতি ভোরে আপনার জন্যে চা বানাব। তারপর রুমে এসে আলতো করে ছুঁয়ে দেব আপনাকে। পৃথিবীতে যতরকম মধু পাওয়া যায় সব আমার কণ্ঠে মিশিয়ে ডাকব,
" ওগো শুনছো, তোমার চা এনেছি। উঠবেনা?
ঘুমে জুবুথুবু ধূসরের জবাব এলো না। এত গভীর ঘুম দেখে পিউয়ের মাথায় দুষ্টুমি ভর করে। ঠোঁট টিপে আরেকটু এগিয়ে বসল সে। তর্জনী তুলে ধূসরের কপালে ছোঁয়াল । নাক ছুঁয়ে ছুঁয়ে টেনে নামানোর মধ্যেই আচমকা আঙুলটা খপ করে চেপে ধরল ও। পিউ আঁতকে ওঠে। চমকে যায়। ধূসর চোখ মেলেছে। দুর্বোধ্য চাউনী এদিকেই। পিউ ঢোক গিলল। বিড়বিড় করল,
“ পিউ রে! এবার তুই গেলি!'
পাট ৪ #এক_সমুদ্র_প্রেম!
লেখনী: নুসরাত সুলতানা সেঁজুতি
(০৪)
" তুই?"
সামান্য দুই শব্দের বাক্যখানা এমন ভাবে বলল ধূসর, পিউয়ের রুহু, আত্মা গুটিয়ে এলো একদিকে। গত বছর গুলোয় এমন কর্কশ ভাষার সম্মুখীন হলেও, প্রতিটা বার ভ*য়ে আড়ষ্ট হয় সে। ওই তামাটে চেহারার পোক্ত গড়ন দেখলেই, নেতিয়ে যায় শঙ্কায়।
ধূসরের খসখসে মুঠোয় থাকা তার চিকণ আঙুলটা থরথর করল কেমন! মস্তিষ্কের কোণায় কোণায় বিপদ সংকেতের লাল আলো নেঁচেকুদে উঠল। ধূসর রেগে গিয়েছে। ফুলছে নাক। শোয়া থেকে উঠে বসতে গেল,ঈষৎ শিথিল হলো বাঁধন। তৎক্ষনাৎ সুযোগটা লুফে নিলো পিউ। ধূসরের আরেকটা বজ্রধমক থেকে বাঁচতে ত্রস্ত উঠেই ভো দৌড় লাগাল সে। ধূসর ভড়কাল খানিক। উঁচু কণ্ঠে হুশিয়ারি দিলো,
" দাঁড়া পিউ,যাবিনা বলছি!"
পিউয়ের পা থামেনা। অন্তহীন ছুটে পালিয়ে যায়। ধূসর হাতে পেলে খবর করে ছাড়বে, এসব বুঝেও দাঁড়িয়ে থাকার মতন বেকুব ও নয়। ঠিক যেমন হুটোপুটি করে উঠেছিল যাওয়ার সময়, তেমন ছুটে নামতে দেখেই মিনা আর্তনাদ করে বললেন,
" হায় আল্লাহ! এই মেয়ে এমন ছোটাছুটি করে, কোনদিন পরে হাত- পা ভাঙবে।"
পিউ একেবারে টেবিলের কাছে এসে ব্রেক কষল। ত্রস্ত হাতে গ্লাস তুলে চুমুক দিল। ঘন শ্বাস নিতে দেখে, সাদিফ ভ্রু কুঁচকে বলল,
" এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া ধা*ওয়া টাওয়া করেছিল না কী?"
পুষ্প তাল মিলিয়ে বলল,
" ওর তো কাজই একটা, বড় ভাইয়ার ঝাড়ি খাওয়া।"
সবাই হু হা করে হেসে উঠল এতে। যেন ভীষণ মজার কোনো কথা ।
সুমনা বললেন,
" তা আজ কী উল্টোপাল্টা করেছিস আবার? টের তো পেলাম দরজা আ*ছড়ে খুলেছিস,এই নিয়েই না কী?
পিউয়ের আনন সংকীর্ণ। ঠোঁট উলটে ফেলল ক*ষ্টে। এরা ওর খারাপ সময়ে কী মজাটাই না নিচ্ছে! নিক,এমন একদিন আসবে যখন ধূসর ভাই রসগোল্লার চেয়েও মিষ্টি করে কথা বলবেন। তখন সবার এই দাঁত কপাটি কোন গাছের মাথায় থাকে দেখবে সে।
রুবায়দার তার অন্ধকার মুখ দেখে মায়া হলো। এগিয়ে এলেন কাছে। মাথায় হাত বুলিয়ে বললেন,
" মন খা*রাপ করিস না। ধূসর তো একটু ওরকমই। তুই কেন শুধু শুধু ওকে ডাকতে গেলি!"
পিউ চাপা শ্বাস টানল। মেজো মা কে কী করে বোঝাবে,কেন সে এমন করে? লোকটা পানসে বলে সে কী মুখ ফিরিয়ে নেবে? তার ভালোবাসা কী সস্তা? চোখ মেঝেতে রেখে ভাবল,
' এই সামান্য কারনে তোমার ছেলের সঙ্গ ত্যাগ করলে তুমিই তো বলবে, আমার ছেলেটাকে কেউ ভালোবাসেনা। দীর্ঘশ্বাস ফেলবে। পুত্রবধূ পাল্টাতে চাইবে। আর এই ঝুঁ*কি পিউ নেবে না মেজো মা!'
সাদিফ মোলায়েম কণ্ঠে বললেন,
" আয়,খেয়ে নে। মুখ কা*লো করে থাকলে কী লাভ হবে? "
পিউ চুপচাপ গিয়ে তার পাশে বসল। সাদিফ খালি প্লেটে স্বযত্ন পরোটা-ভাজি তুলে দেয়। খাওয়া-দাওয়ার পাঠ চলার অনেকক্ষন পর দেখা মিলল ধূসরের। এক্কেবারে পরিপাটি হয়ে সিড়ি ভেঙে নামছে সে। পিউ মনের দুঃখে খাবার চিবোতে চিবোতে তাকাল যেই,খেই হারাল ওমনি। ফিটফাট ধূসর ভাইকে দেখেই গলায় আটকাল খাবার। হা করে চেয়ে রইল সব ভুলে। পড়নে নেভি ব্লু শার্ট । হাতা গোঁটাতে গোঁটাতে আসছে ধূসর। পিউ তার মায়ের মুখে বহুবার শুনেছিল, নেভি-ব্লু রঙটা ফর্সাদের জন্যে। ওদের ভালো মানায়। কিন্তু না, ধূসরকে দেখে মনে হলো কথাটা সম্পূর্ণ ভুল। এত চমৎকার লাগছে কেন ওনাকে? একেবারে তার স্বপ্নের রাজপুত্র!
সাদিফের খাওয়া শেষ। হাত ধুঁতে উঠে যায় সে।
ধূসর চেয়ার ফাঁকা দেখে পিউয়ের পাশে এসে বসল সোজা। ওমনি গাঢ় হলো পিউয়ের ধুকপুকানি। মানুষটার শরীর থেকে আসা, বেলিফুলের কড়া সুবাস সরাসরি ভেদ করল নাসারন্ধ্র। পিউ চোখ বুজে বড় করা শ্বাস টানে। সাথে টেনে নেয়, সমস্ত সুঘ্রাণ। আচমকা শশব্যস্ত চোখ মেলল ও। একটু আগের কথা মনে পড়তেই মুগ্ধতায় লেপ্টে থাকা বদন বদলে গেল। সকাল থেকে ধূসরকে পাশে বসানোর জন্যে মরিয়া মেয়েটা, এখন যেন কিছুতেই ওকে পাশে মেনে নিতে পারল না।
আতঙ্কের কাছে পিউয়ের প্রেমানুভূতি ফিকে হয়ে আসে। নিশ্চুপ ভাবে মাথা নামিয়ে নেয় থালায়। ধূসরকে দেখে গৃহীনিরা টেবিল থেকে সরছেননা। কী খাবে,কী নেবে, এই নিয়ে হল্লাহল্লি ওনাদের। তন্মধ্যেই সে বলে বসল,
" বড় মা, আমার মনে হয় পিউয়ের পড়াশুনার প্রতি তোমাদের আরো সচেতন হওয়া উচিত। ওর টিউটর কে বলে দেবে প্রয়োজন মতো সব রকম কড়াকড়ি দিতে। "
ব্যাস!পিউয়ের খাবার বন্ধ। মিনা বেগম বুঝতে না পেরে বললেন,
" কেন রে,কিছু হয়েছে?"
পিউ নিচের দিক চেয়ে, চোখ খিচে ঠোঁট কামড়ে ধরল। গতকাল পুষ্পর পিঠের তালটা আজ ওর পিঠে পরল বলে। ধূসর থমথমে কণ্ঠে বলল,
" ওকে তো আমি বই নিয়ে বসতে দেখিনা। যখনই দেখছি হয় টিভি দেখছে,ফোন টিপছে নাহলে বড়দের মাঝে বসে বসে কথা শুনছে। এরকম করলে পরীক্ষায় রেজাল্ট কীরকম আসবে আন্দাজ করতে পারছো?"
মিনা হা*হাকার করে বললেন,
" আমি কী করব! ওকি আমার কথা শোনে? সবাই তোল্লায় দিয়ে মাথায় তুলেছে। একমাত্র তুই ছাড়া ওকে কেউ শা*সন করেনা,আর ও নিজেও কারো কথা শোনেনা। বাপের আদরে, বাঁদড় হচ্ছে দিনদিন।'
পিউ ঠোঁট ওল্টাল। ধূসর আড়চোখে একবার চাইল তার দিক। পুনরায় মিনার দিক চেয়ে শুধাল,
" এখন কী করতে চাইছো? "
ভদ্রমহিলা গদগদ হয়ে আবদার করলেন,
" তুই ওকে পড়া না বাবা! তুই পড়ালে ওর সব সমস্যা সমাধান হবে আমি নিশ্চিত।"
পাশ থেকে সুর মেলালেন জবা,
" হ্যা রে ধূসর,তুই মেয়েটাকে পড়া। "
অথচ আঁতকে উঠল পিউ। ধূসর ভাই পড়াবেন মানে? পাগল না কি? উনি পড়ানো মানে মা*র একটাও নিচে পরবেনা। সাথে বকাঝকা পাবে ডিসকাউন্টে।
যাকে দেখলেই হ্যাং হয়ে যায়,সে ওমন সামনে, অত কাছে বসলে মাথাতে পড়াশুনা ঢুকবে? সম্মুখে প্রিয় মানুষ রেখে কেউ পড়া মুখস্থ করতে পারে? যে পারে সে এলিয়েন। পিউ ভদ্র- সভ্য মেয়ে। ওসব তার দ্বারা সম্ভব নয়।
হাতের মুঠোয় পরোটার টুকরোটা শক্ত করে চেপে ধরল পিউ। দুদিকে ঘনঘন মাথা নেড়ে বিড়বিড় করল,মন প্রান দিয়ে চাইল,
" ধূসর ভাই যেন রাজি না হন। প্লিজ প্লিজ প্লিজ!'
প্রার্থনা বিফলে গেলনা। ধূসর জানাল,
" আমার সময় হবেনা বড় মা। দেখছো তো কত ব্যস্ত থাকি! পিউয়ের পরীক্ষা দুমাস পরেই। যেমন আছে চলুক। "
পিউ চকচকে চোখে চাইল। মিইয়ে যাওয়া ঠোঁটে হাসি ফুঁটল মুহুর্তে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল,
" যাক, ধূসর ভাই পড়াচ্ছেন না।'
এরপর আর কেউ কিছু বলেনি। যে যার মত ব্যস্ত হলো কাজে। পুষ্পর খাওয়া শেষে চলে গেল সে। পিউয়ের মনে হলো ধূসরের পাশে বেশিক্ষন বসে থাকা ঠিক হবেনা। গতকাল কলেজে কান ধরে দাঁড়িয়ে ছিল,ইনি সেই ভিত্তিতেই যে কথাগুলো বললেন বেশ বুঝেছে ও। এরপর আর কী কী বলবে তার কোনও ঠিক আছে? ওর কীর্তিকলাপের তো আর ইতি নেই।
পিউ তাড়াহুড়ো করে খাওয়া শেষ করল। মা -চাচীরা থাকাকালীন উঠে যাবে, তাহলে আর বিপদের আশঙ্কা নেই।
কিন্তু না। চেয়ার ছাড়তে উদ্যত হতেই একটা উষ্ণ,নিরেট হাত টেবিলের নিচ থেকে ওর বাম হাতটা চেপে ধরে। বুদ্ধিভ্রষ্ট হয়ে তাকাল পিউ। ভীত দৃষ্টি রুপ নিলো মারবেল আকারে।
ধূসর একবারও চাইল না ওর দিক। সামনে চেয়ে বলল,
" মা,বড় মা তোমরা দাঁড়িয়ে থেকোনা। আমি নিজের মতো নিয়ে নিচ্ছি খাবার। যাও,কোনও কাজ থাকলে করো।"
তার সুন্দর -সাবলীল কথাটা মেনে নিলেন সকলে। রিক্ত নিজে নিযে খেতে বসে সব গায়ে ফেলেছে। সুমনা ওর মুখ ধোঁয়াতে বেসিনে নিয়ে চললেন। জবা গেলেন ঘরের পথে। বাকী দুজন,এঁটো থালাবাসন গুছিয়ে চললেন রান্নাঘরে। পুরো টেবিলটা ফাঁকা হলো নিমিষে। বসে রইল পিউ আর ধূসর ভাই। গোটা ব্যাপারটা এত দ্রুত ঘটল ও না পারল কিছু বলতে,না কিছু করতে। ভয়ডরে জুবুথুবু,নিরূপায় হয়ে বসে থাকল মেয়েটা। ধূসর চুপচাপ। এটাই যে ঝ*ড়ের পূর্বাভাস। পিউয়ের অশান্ত মন কু গাইছে।
কী যে করবে এখন!
তার দুশ্চিন্তার মধ্যেই একটা হকচকিয়ে দেয়া কান্ড ঘটাল ধূসর। অপ্রস্তুত হামলা চালিয়ে বাম কানটা টেনে ধরল পিউয়ের। গায়ের জোর যা ছিল অর্ধেক ঢেলে দিয়েছে হয়ত। পিউয়ের মনে হলো আজকে এটা ছিড়ে নেবে সে। অতর্কিত আক্রমনে ভড়কেছে ও। পরের দফায় ব্যাথায় আর্তনাদ করে বলল,
" আ ব্যাথা পাচ্ছি ধূসর ভাই.....ব্যাথা পাচ্ছি..."
মানুষটার মন গলেনি। উলটে শ*ক্ত কণ্ঠে বলল,
" আর করবি?"
পিউ অসহায় চোখে চাইল। আগেপিছে না ভেবেই জোরে- জোরে মাথা নেড়ে বলল,
" আর করবনা। কোনওদিন না। আমার দোহাই আপনাকে,কানটা ছাড়ুন। একটা কান না থাকলে বিয়ে হবেনা। "
ধূসর চোখ-মুখ গোটাল। দয়া দেখাল তবে। ছেড়ে দিতেই পিউ ব্যস্ত হাতে কান চাপে। আহত স্থান ডলতে ডলতে কাঁদোকাঁদো গলায় বলল,
" এভাবে কেউ কান মলে ধূসর ভাই? এখন যদি কানে আর না শুনি? ব্যা*থায় রাতে যদি জ্বর আসে? কাল যদি কলেজে না যেতে পারি? পড়তে না পেরে যদি পরীক্ষায় ফেল করি, দোষ কিন্তু আপনার। "
ধূসর দাঁত খিচে বলল " টেনে একটা থা*প্পড় দিলেই সব সেড়ে যাবে।"
পিউ চুপসে গেল। চোখ নামাল কোলের ওপর। ধূসর ক্ষুদ্র চোখে চেয়েছিল। পরপর সামনে ফিরে বলল,
" রাতে কি নে*শা করে ঘুমাস?"
পিউ আশ্চর্য বনে চাইল। সে নেশা করবে কোন দুঃখে?
ধূসর পাশ ফিরল। তাকাল ঠিক চোখের দিকে। বড় শীতল সেই চাউনী। অথচ পিউ চটজলদি নামিয়ে নিলো দৃষ্টি। ওই কূয়োর ন্যায় গহীন নেত্রযূগলে বেশিক্ষন চেয়ে থাকা যায়না। চাইলেই যেন মৃ*ত্যু দেখে নিজের।
সে বলল,
" আমার মনে হয় তোর মাথা ঠিক নেই। বড়সড় সমস্যা দেখা দিচ্ছে।'
পিউ জিজ্ঞাসু চোখে চাইল। নিষ্পাপ কণ্ঠে শুধাল,
" কী করেছি আমি?"
ধূসর একটু চুপ থেকে বলল,
" ভুলভাল জায়গায় পাগলামো করছিস।"
সঙ্গে আরেকদিক চেয়ে ঠোঁট ফুলিয়ে বড় করে নিঃশ্বাস ফেললও সে। পিউয়ের কপাল বেঁকে এলো। সে কোথায় পাগলামো করছে? এক ধুসরকে ভালোবাসা,আর তাকে পাওয়ার কল্পনা ছাড়া দ্বিতীয় কোনও পাগলামী ওর মাঝে নেই।
ধূসর হঠাৎই কেমন করে চাইল আবার। দূর্বোধ্য দুটো অক্ষি। লম্বা শরীরটা খানিক নেমে এলো নীচে,পিউয়ের কপাল বরাবর। আড়ষ্ট দুই লোঁচনে চেয়ে শুধাল,
" তুই কি বোঁকা পিউ? যে সময়টায় তোর পৃথিবী রঙে রঙে রাঙানো উচিত, সে সময়ে বর্ণহীন রঙের প্রতি তোর কেন এত আকর্ষন? "
ভীষণ কঠিন কথা গুলো পিউয়ের মাথায় ঢুকল না। তার হরিনী চোখেও বুঝতে চাওয়ার আগ্রহ মিলল না। বরং সম্মোহনীর ন্যায় ধূসরের চেহারায় আটকে রইল ও। এক লহমায় আঁখিযূগল আবর্ত হলো পুরো মুখশ্রী জুড়ে। প্রশ্ন জাগল মনে,
" এই চোখ আমায় দেখে মুগ্ধ হয়েছে কোনও দিন? যেমনটা আমি হয়েছি,হয়ে এসেছি?"
এক তরফা প্রশ্নের জবাব কখনও আসেনা। দোনামনা করে লতিয়ে পরে মাটিতে। কিন্তু এই যে ধূসর এতটা কাছে,এতেই যেন এলোমেলো হলো পিউ। চটপটে জ্বিভটা বিবশ হয়ে পড়ল। ফুরিয়ে গেল কথার বাণ। ধূসর খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে থাকে। পরপর প্রগাঢ় কণ্ঠে আওড়ায়,
" তোকে যেন আর আমার রুমের ধারে-কাছে না দেখি।"
ঠিক কী থেকে কী হোলো কে জানে! খাবার মাঝপথে ফেলেই উঠে গেল সে। পিউয়ের বিমোহিত চোখমুখ পালটে যায়। চেহারার পরতে পরতে ঘনিয়ে আসে মেঘ। অভিমান ছেঁয়ে যায় হৃদয়ে। আকুল,ব্যথিত দুই চোখ তৃষ্ণার্তের ন্যায় চেয়ে রয় পাথুরে মানবের যাওয়ার দিকে। তক্ষুণি সাদিফ তার ঘর থেকে হাঁক ছাড়ল,
" এই পিউ, এদিকে আয়তো!"
ধূসর থমকে দাঁড়াল চৌকাঠে। পিউ দৃষ্টি সরাতে গিয়েও বিষয়টা দেখে তাকাল ফের। সেকেন্ডের কম সময়,ওমন থেমে রইল সে। লম্বা কদমে দরজা ছাড়ল পরপর।
পিউ ভেঙচি কাটে। ধূসরের কথাটা ব্যাঙ্গ করে আওড়ায়,
' তোকে যেন আমার ঘরের আশেপাশে না দেখি। '
এমন ভাব যেন হীরেতে মোড়া ওই ঘর। গেলাম না! দুদিন পর যে ঘর এমনিতেই আমার হবে,সে ঘরে এখন না গেলে বয়েই গেছে হু। '
পিউ শব্দ করে চেয়ার ছাড়ল। দপদপে, জ্বলন্ত রাগ নিয়ে ধুপধাপ পা ফেলে চলল সাদিফের কামড়ায়। এই লোকটার আরেক নাম জ্বা*লাতন। যার মা আছেন,এত গুলো চাচী আছে, তার কাজের জন্যে ওকেই কেন চাই?
বিকেল পাঁচটা বাজে। শীতের প্রকোপে প্রকৃতিতে সূর্যের নরম তেজ। একটু পরেই সন্ধ্যে নামার ভাব। কুয়াশা ছড়িয়েছে। আজ ঠিক সাতদিন পর বাড়ি ফিরলেন আমজাদ। এই নিয়ে সকাল থেকে হৈচৈ বেধেছে নিবাসে। প্রত্যেকে অপেক্ষায় তার আগমনের।
ছেলে-মেয়েরা অধীর আগ্রহে পথ চেয়ে বসে। আমজাদের বাড়িতে ঢুকতে মাগরিব গড়াল। আজানের পরপর হাজির হলেন তিনি।
সাথে সবার জন্যে চিটাগং থেকে দুহাত ভরে জিনিসপত্র এনেছেন।
এই বিশাল বসতের মূল কর্তা আমজাদ সিকদার। যার ভয়ে তটস্থ থাকে বাকী তিন ভাই ও ছেলেমেয়ে। ভদ্রলোকের অনুমতি ব্যাতীত বাড়ির বাইরে পা রাখারও নিয়ম নেই। প্রত্যেকেই ওনাকে সম্মান করে,শ্রদ্ধা করে। ভাইয়েরা মান্য করে চোখ বুজে। কেবল নিয়ম বহির্ভূত রয়ে গেল ওই একটি মানুষ।
আমজাদ বেশ কঠোর ব্যাক্তিত্বের পুরুষ। তবে আজ যেন নরম ভীষণ। এসেই প্রত্যেককে আদর করছেন, চুমু দিচ্ছেন। রিক্তকে কোলে নিয়েই বসে পড়লেন সোফায়।
পিউ বাবার পাশ ঘেঁষে বসে। তার দুহাত ভর্তি প্যাকেট। সামনে আরো টেবিল ভরা জিনিসপত্র। বসার ঘর ঘিরে সকলে। আমজাদ সানন্দে যার যারটা বুঝিয়ে দিচ্ছেন তাকে।
সাদিফ অফিস থেকে তাড়াতাড়ি ফিরল আজ। আফতাব,আনিস ওনারা এসেছেন আরো আগে। বড় ভাইয়ের ফেরা মানে উৎসবের আরেক রূপ। সাদিফ এক কাঠি ওপরে গিয়ে,এসেই বড় চাচার পা ছুঁয়ে সালাম করল। অমায়িক হেসে শুধাল,
" কেমন আছেন চাচ্চু? শরির ভালো আছে?"
এমন শ্রদ্ধা,ভদ্রতা সাদুবাদে পুলকিত হলেন আমজাদ। ওর কাঁধ ছুঁয়ে বললেন,
" খুব ভালো আছি বাবা। এতদিন পর তোদের সবাইকে দেখলাম,ভালো না থেকে পারি? তা তোর অফিসের কী খবর? কাজ বাজ যাচ্ছে কেমন ? চাপ হচ্ছেনা?"
" না না,সামলে নিচ্ছি আমি।"
বলতে বলতে সাদিফ পিউয়ের দিক চাইল। মুখের কাছে হাত নিয়ে ইশারায় বোঝাল,
" পানি দিতে।"
পিউ বাধ্যের ন্যায় পানি আনতে যায়। এটা রোজকার চাকরি তার। বসার ঘর তখন আড্ডায় জমজমাট। গল্পে মজে গেলেন একেকজন। আমজাদের দীর্ঘ জার্ণির শ্রান্তিবোধ উবে গেল যেন।
মিনা,রুবায়দা হাজারবার বললেন" আগে একটু বিশ্রাম করতে। গল্প না হয় পরে হতো।"
কিন্তু শোনানো গেল না ওনাকে। আসর ছেড়ে তিনি কেন,কেউই উঠবেনা। সুমনা চা বানিয়ে নিয়ে এলেন।
কথার এক ফাঁকে আমজাদ হঠাৎই প্রশ্ন ছুড়লেন,
" তোর ছেলে কোথায় আফতাব?"
ব্যাস! ভদ্রলোকের হাসিহাসি মুখখানি দপ করে নিভে গেল। শান্তশিষ্ট মানুষটা একবার স্ত্রীর দিক তাকালেন। সেও সহায়হীন চোখে চেয়ে। ছেলের সঠিক হদিস তারা কেউই জানেন না বুঝে নিলেন আমজাদ। দুদিকে মাথা নেড়ে আক্ষেপ সমেত বললেন,
" ওকে নিয়ে আর কোন আশার আলো একদমই দেখছিনা আমি।"
পিউয়ের মুখটা তত্র বিরক্তিতে তেঁতো হয়ে আসে। ধূসরের ভবিষ্যৎ নিয়ে এখন যে এক দফা আলাপ চলবে তা নিশ্চিত।
এসব শুনতে ওর ভালো লাগেনা! বাবা,চাচ্চুরা লোকটাকে নিয়ে সামান্য কটুবাক্য বললেও তার বুক পুড়ে যায়। সবাই কেন এমন করে? ধূসর ভাই তো বসে বসে খাচ্ছেন না। ঘুরেফিরে বাপের টাকাও ন*ষ্ট করছেন না। চলছেন সম্পূর্ন নিজের খরচে। তাহলে ওনার মত চলতে দিলে কী হয়? আর সব থেকে বড় কথা এই যে সে,ওর বউ হবে,সে তো সবটা মেনে নিচ্ছে। তাহলে বাকীরা এরকম করে কেন?
সাদিফের বাবা আজমল একজন ফরেস্ট অফিসার। আপাতত রাঙামাটিতে বদলি উনি। সরকারি লম্বা ছুটি ব্যাতীত বাড়ি আসা হয়না। জবা বেগম ছোট ছেলেকে নিয়ে মাঝেমধ্যে বেড়িয়ে আসেন। বাড়ি ভর্তি ভাইয়েদের আলাপে আজমল মিসিং আজও। ভাইয়েদের মধ্যে এই একটা মানুষই আছেন,যিনি ধূসরের হয়ে দু/চারটে কথা বলেন।
আফতাব বাড়ি এসেই একটা মস্ত বড় বাজারের ব্যাগ মিনার হাতে ধরিয়ে দিয়েছিলেন। সাথে নরম গলায় আবদার ছুড়েছেন,
" প্রত্যেকটা আইটেম রাধবেন ভাবি। যাতে হাত চেটেপুটে খেলেও পেট না ভরে। আজ সবাই কব্জি ডুবিয়ে খাব কিন্তু ।"
" ঠিক আছে ভাই। দেখব কত খেতে পারো!
মিনা আর বাকীরা রান্নাঘরে সে নিয়ে ব্যস্ত। বসার ঘরে ধূসরকে নিয়ে আলোচনা তখনও বহাল। পিউ বিরস, অনীহ ভঙিতে শপিং ব্যাগের স্কচটেপ খুলছে। ডানে-বামে রাদিফ আর পুষ্প বসে। সেই সময় রিক্ত কুটিকুটি পায়ে সদর দরজা হতে ছুটতে ছুটতে এলো। শিশু কণ্ঠে স্লোগান তুলল,
" বলো ভাইয়া গালি কিনেছে,বলো ভাইয়া গালি কিনেছে।"
সবার উৎসুক চাউনী নি*ক্ষেপ হয় বাচ্চা ছেলেটার ওপর। আধো আধো বুলি স্পষ্ট বুঝতে সময় লাগল কিছুটা। রিক্ত বেশ কয়েকবার আওড়ানোর পর বোঝা গেল গাড়ি কিনেছে ধূসর।
কথাখানা শুনতেই দাঁড়িয়ে পড়ল পিউ। মিনা-রা রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন। ত্রস্ত এগোলেন বাড়ির বাইরে। পিউয়ের সব গোলমাল লাগছে। ধূসরের গাড়ি আগে থেকেই আছে। উনি আবার একটা গাড়ি কিনে কী মাথায় রাখবেন?
আমজাদ ফেরার পর গড়ে ওঠা রমরমে পরিবেশ টা মুহুর্তে স্থিত হয়। প্রত্যেকে এগোলো গেটের দিক। পিউ এসেই এক প্রকার ঝুলে পড়ল দরজায়। ধুসর দাঁড়িয়ে, পাশে একটা অচেনা লোক, আর বাড়ির দারোয়ান। তিনজনের মাঝখানে ঠেস দিয়ে দাঁড় করা একটি চকচকে কালো রঙের বাইক।
দারোয়ান হা-হু*তাশ করছেন কিছু নিয়ে। দুদিকে মাথা নেড়ে বিড়বিড় করছেন ক্রমশ। রুবায়দা অবাক হয়ে বললেন,
" কী রে ধূসর,হঠাৎ বাইক কিনলি যে?"
তার আগেই দারোয়ান আহাজারি করে বললেন,
"আপনার পোলা পা*গল হইয়া গেছে আম্মা। নাইলে কেউ গাড়ি বেইচা হুন্ডা কেনে কন?"
পিউ তাজ্জব বনে চাইল। একইরকম বিস্মিত বাকীরা। অথচ নিরুৎসাহিত মানুষটা বাইকের হেলমেট হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। এত এত বিমূর্ত দৃষ্টি একটুও প্রভাব ফেলেনি তার ওপর। জবা বেগম বললেন,
" ওমা, সে কী কথা? গাড়ি কেন বেঁচেছিস? কত শখ করে কিনেছিলি!"
ধূসর কারো দিক দেখল না। হেলমেট হাতে,কপাল গুছিয়ে রেখেই বলল,
" আজকাল গাড়ির থেকে বাইক ভালো লাগছে, তাই।"
পাট ৫#এক_সমুদ্র_প্রেম!
লেখনীতে: নুসরাত সুলতানা সেঁজুতি
(০৫)
সম্পূর্ণ নিস্তব্ধ বাড়ি। অথচ বসার ঘর ভর্তি মানুষে। সামান্যতম জায়গা হয়ত ফাঁকা! রাত প্রায় দশটা বাজে। এক ঘর মানুষের মধ্যে গম্ভীর চোখমুখ নিয়ে বসে আছেন সিকদার বাড়ির তিন কর্তা। তাদের ঠোঁটে বিন্দুমাত্র হাসির দেখা নেই। আফতাব সিকদারের ভাবভঙ্গি হতাশ,বিধ্বস্ত। মানুষ হিসেবে আমজাদ ঠিক যতটা গরম, ধূসরের বাবা ঠিক ততটাই নরম আর শান্ত গোছের। ছেলের একেকটি কাজে তার আক্ষেপ নিরন্তর। উনিই সবচেয়ে বেশি ভয়ে থাকেন,পূত্র নিয়ে ভাইয়েদের ক*টু কথা শোনার।
কাঠগড়ায় ধূসর ভাই। অহেতুক আর অযৌক্তিক বিচারকার্য চলছে তার ঘটানো অনাকাঙ্ক্ষিত কাজটি নিয়ে। ধূসরের প্রিয় ডার্ক মেরুন রঙের গাড়িটি বিক্রিতেই ,আহা*জারি সবার। এমনকি পিউয়েরও সমান মন খারাপ । কেন ধূসর গাড়িটা বেঁচে দিলো সে নিজেও বুঝতে পারছেনা। তার প্রিয় রং মেরুন, সাথে তার ধূসর ভাইয়ের গাড়িও মেরুন। অতীব পছন্দের এই গাড়িটি ধূসর ভাই এইভাবে বেঁচে দেবেন ব্যাপারটা মোটেই খুশি হওয়ার মত কিছু নয়।
বসার ঘরের এক কোনায় ঠোঁট উলটে দাঁড়িয়ে পিউ। ওড়নার কোনাটা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে একবার তাকাল ধূসরের দিকে। আশ্চর্যের বিষয় হলো,এই যে ও এমন একটা কান্ড ঘটাল, অথচ বিন্দুমাত্র হেলদোল দেখা যাচ্ছেনা। কী নিরুদ্বেগ, গা ঝাড়া ভাবভঙ্গি! পিউ মুখ ভেঙচায়। কী দরকার ছিল গাড়িটা বেচার? হুহ!
এতক্ষণের রাশ*ভারি পরিবেশটির রেশ কাটালেন আমজাদ। হাস্যহীন কন্ঠে বললেন,
" আমাকে একটা কথা পরিষ্কার করে বোঝাবে ধূসর?'
ধূসরের আঙুলের মাথায় বাইকের চাবি ছিল। এতক্ষন ধরে টুংটুং করছিল সেটা নিয়ে। তাকাল এইবার।
তিনি বললেন,
" গাড়ি বিক্রি কেন করলে?"
ধূসর ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চে*পে ধরল। অন্যদিক তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলে আবার ফিরল চাচার দিক। বিরক্তি চেপে ধীরস্থির জবাব দিল,
" বলেছিতো চাচ্চু,ভালো লাগছিল না গাড়ি।"
" তোমার জবাব আমার উপযুক্ত মনে হয়নি। ভালো লাগছিল না বলে কেউ গাড়ি বেচে দেয়? বাইকের দরকার,কিনতে ইচ্ছে করেছে বেশ,কিনেছো। ভালো কথা সেটা। তাই বলে গাড়ি কেন বেচবে।ওটাও থাকতো! "
রুবায়দা পাশ থেকে উদ্বেগ নিয়ে বললেন,
" আমারও তো একই কথা! এরকম করার কোনও মানে হয় বলুন তো ভাইজান । ঘরের জিনিসপত্র বেঁচাকেনা এসব কি ভালো না কী? আচ্ছা,তুমি কিছু বলছোনা কেন? কথা কি ফুরিয়ে গেছে?"
কথাটুকু স্বামীকে উদ্দেশ্য করে বললেন তিনি । আফতাব ফোস করে নিঃশ্বাস ফেলে বড় দুঃ*খ নিয়ে বললেন,
" কী বলব? তোমার ছেলে কি আমার কথা শোনে?"
রুবায়দা তৎক্ষনাৎ জ্ব*লে উঠে বললেন,
" এখন আমার ছেলে বলছো কেন? যখন স্কুল/কলেজের রেজাল্ট কার্ড দেখতে,তখন তো সারাবাড়ি নাঁচতে নাঁচতে বলে বেড়াতে ' আমার ছেলে,' 'আমার ছেলে' । ভালো কিছু করলে ছেলে তোমার, আর তোমার মনঃপুত কাজ নাহলেই ছেলে হয়ে যায় আমার,তাইনা?"
আফতাব মুখ দিয়ে 'চ' বর্গীয় শব্দ করলেন,
" এক কথার মধ্যে আরেক কথা ঢুকানোর স্বভাব কি কোনও দিন যাবেনা তোমার? আমি কী বলছি আর তুমি কী বলছো? কথা না বুঝে উত্তর দিচ্ছো কেন?"
" আমি যা বুঝেছি ঠিকই বুঝেছি। তুমি…"
সবাই গোল গোল চোখে ঝ*গড়া দেখছিল দুজনের। ধূসর কন্ঠ খানিক উঁচু করে বলল,
" চুপ করবে তোমরা? "
কথাটুকুন সম্পূর্ণ করতে ব্যর্থ হলেন রুবায়দা। গিলে ফেলে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন ওমন। ধূসর কপাল গুছিয়ে বলল,
" আমি বুঝলাম না,একটা সামান্য বিষয় নিয়ে তোমাদের এত স*মস্যা কেন হচ্ছে? আমার ইচ্ছে হয়েছিল গাড়ি কিনেছিলাম,ইচ্ছে করল বিক্রি করলাম,সিম্পল! "
পিউ চোখমুখ কুঁচ*কে আরো একবার ভেঙচি কাটল। বিড়বিড় করল,
' ব্যাপারটা এতটাও সিম্পল না বুঝলেন! আপনি যে আস্ত একটা নি*র্বোধ, আবারও তার প্রমান দিলেন হুহ।'
আনিস মুখ খুললেন এবার। নম্র কণ্ঠে বললেন,
" হ্যাঁ, কিন্তু থাকলে কী হতো,দুটোই ব্যাবহার করতে...."
" আমি তো অনেকবার বললাম ছোট চাচ্চু,গাড়ি ভালো লাগছিল না। আর যে জিনিস আমার পছন্দ নয় সেটা আমি আমার কাছে রাখিনা। আমার মনে হয়, এ নিয়ে অহেতুক মাতামাতি করছো তোমরা। "
" এসব তোমার অহেতুক মনে হচ্ছে?"
আমজাদের কথায় ধূসর মুখের ওপর বলল,
" হ্যাঁ, হচ্ছে। আমার ব্যাপারটা আমার মধ্যেই সীমাবদ্ধ থাকুক?"
চেহারা থমথমে হয়ে এলো ভদ্রলোকের । ধূসর আবার বলল,
" গাড়ি আমি আমার স্কলারশিপের টাকায় কিনেছিলাম। কারোর টাকা ন*ষ্ট করিনি। তাই তোমাদের এসব বাড়াবাড়ি যুক্তিহীন! "
সোজাসাপটা জবাবটায় ভাষাহীন সকলে। বিরাট দানবীয় একখানা তালা যেন ঝুলে পড়ে ঠোঁটে। কেউই আর উপযুক্ত উত্তর খুঁজে পেলো না। ধূসর মিনার দিকে চেয়ে বলল,
" তুমি টেবিলে খাবার দাও বড় মা,আমি ফ্রেশ হয়ে আসছি।"
এক মুহুর্ত আর দাঁড়ায়না সে। শব্দযুক্ত কদমে ঘরের দিক রওনা করল। তার যাওয়ার দিক চেয়ে দীর্ঘ*শ্বাস ফেলল পিউ। ধূসর গাড়ি কিনেছে এ অবধি দুটো। প্রথমে দেশে ফিরেই কিনেছিল একটা ধবধবে সাদা গাড়ি। এর মাস খানেক পরে সেটা ছোট চাচ্চুকে দিয়ে দিল। তারপর হুট করে কিনে আনল মেরুন রঙের এই চকচকে গাড়িটা। যেটা চলছিল প্রায় বছর তিনেক। সবার উদ্দেশ্যে ঘোষণাও করেছিল গাড়িটা ওর ভীষণ শখের! আর তাই পরিবারের কেউ সে গাড়িতে উঠতে পারেনি। তার শখের গাড়ি মানে সে একাই ব্যবহার করবে। এমনকি রুবা-আফতাবও যেখানে ঠাঁই পেলেন না, সেটাই আজ বিক্রি করল ছেলেটা। ব্যাপারটা কেমন গোলমেলে না!
পিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল এসব। ক্ষুদ্র মস্তিষ্ক ব্যস্ত হিসেব মেলাতে। পরপর কী ভেবে হঠাৎই সচকিত হয় ও। বড় চোখদুটো, কোটর ছড়িয়ে আসে অন্যরকম চিন্তায়।
' এক সেকেন্ড! সেদিন আমি সাদিফ ভাইকে বলেছিলাম আমার গাড়ির থেকে বাইক ভালো লাগে! ধূসর ভাই কী এনি হাউ সেটা শুনতে পেয়েই এই কান্ড ঘটালেন? আমার জন্যেই কী এসব?'
পিউ নড়েচড়ে দাঁড়াল। সতর্ক ভঙিতে,বিদ্যুৎ বেগে ধূসরের রুমের দিকে ফিরল। ধূসর ভাই কি আমাকে খুশি করতেই এরকম করলেন? এর মানে ওনার অনুভূতি আছে আমার প্রতি?
পিউয়ের স্বপ্ন পূরনের উদ্ভট এই ভাবনা লতাপাতার মতন বেঁয়ে চলল নিমিষে। তৎক্ষনাৎ পা বাড়াল ওর কামড়ায়। এই রহস্যের সত্যতা যতক্ষণ না জানবে,ঘুম তো দূর, শান্তিতে বসতে অবধি পারবে না। আনচান আনচান মন নিয়ে ছুট লাগাতে গেল পিউ। হুট করে পেছন থেকে হাত টেনে ধরল সাদিফ। ও কপাল কুঁচ*কে ফিরলে,ফিসফিস করে শুধাল,
" কোথায় যাচ্ছিস?"
মহাবিরক্ত হলো পিউ। এই লোক আসলেই একটা ডিস্টার্ব। ও যাচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর মূল্যবান একটা কাজে, অথচ ব্যাটা ঠিক বাগড়াটা দিয়ে দিল? পিউ বিদ্বিষ্টটুকুন ঢেকে রাখে। ওপর ওপর ভীষণ সভ্য মেয়ে সে। ভদ্রভাবে বলল,
" আসছি একটু। "
ওপাশ থেকে উত্তরের আশায় রইল না। নিজেই সাদিফের হাতখানা ছাড়িয়ে দ্রুত পায়ে উঠে গেল সিড়িতে।
ঝড়ের বেগে ধূসরের ঘরের সামনে হাজির হলো পিউ। দরজা চাপানো। ও আস্তে করে মাথা নামিয়ে উঁকি দেয়। ভেতরটা দেখে আবহাওয়া বোঝার চেষ্টা চালায়।
' কী করছেন উনি? ঢুকব এখন? যা কান্ড ঘটল নিচে রে*গে টেগে নেইতো? '
পিউয়ের বিভ্রান্তির মধ্যেই ভেতর থেকে ছুটে এলো একটি হিম-হিম আওয়াজ,
" অভদ্রের মতো উঁকি না মেরে ভেতরে ঢোক।"
পিউ চমকে ওঠে। গোল চোখে চায়। পরপর বুকে হাত দিয়ে জোরে নিঃশ্বাস টানল দুবার। নিজেকে তৈরী করল প্রিয় ধূসর ভাইয়ের মুখোমুখি হতে। ছাদের দিক চেয়ে বিড়বিড় করল,
" হে আল্লাহ! দেখো,ওনাকে যেন ঠিক ঠিক প্রশ্ন করতে পারি।"
তারপর গুটিগুটি পায়ে ঢুকল ভেতরে। ধূসর ফ্রেশ হয়েছে। পড়নের শার্ট পালটে টি-শার্ট পরেছে এখন। পিঠ ফেরানো এদিকেই । পিউ ঘন-কালো পল্লব ঝাপটাল।
'উনি অন্যদিকে ফিরে আমাকে কী করে দেখলেন?'
ধূসর ঘুরে চাইল। ছোট করে শুধাল,
" কিছু বলবি?"
তার ব্যস্ত প্রশ্ন,সাথে গায়ের পেস্ট রঙের টিশার্টে, শক্তপোক্ত, দারুণ চেহারাখানা মাথা গুলিয়ে দিলো পিউয়ের। এক লহমায় ভুলে বসল সব। মাথা নাড়ল দুদিকে। পরক্ষনে সজাগ হয়ে দাঁড়াল। মনে পড়ল, না সেতো বলতেই এসছে। রা করার আগেই ধূসর বলল,
" তাহলে কী আমার চেহারা দেখতে এসেছিস?"
পিউ হা করতে গিয়েও,তত্র মুখটা বন্ধ করে ফেলল। ভাবল,
'কথাটা যে একেবারে ভুল, তা কিন্তু নয়। আপনার চেহারা দেখার শর্তে যদি সারাদিন ভাত না খেতে দেয়,আমি তাতেও রাজি। আপনার এই রুপের আগুনে কবেইত ঝ*লসে গেছি ধূসর ভাই!
তার ভেতরের মুগ্ধতা ভেসে উঠল ঠোঁটে। ধূসর চোখ ছোট করে বলল,
" বোঁকার মত হাসছিস কেন?"
পিউয়ের সদ্য ফোটা রঙীন হাসি,এন্টেনার ন্যায় ঝিরঝির হয়ে এলো সহসা। ঘনঘন মাথা নাড়ল ফের। অধৈর্য ধূসর, চটে গেল এতে। কটমট করে বলল,
" তোর মুখ নেই? কথা বলতে পারছিস না?"
তার নিরেট চোয়াল দেখেই পিউ তটস্থ হয়ে দাঁড়ায়। মিনমিন করে
ব্যস্তভাবে বলল,
" কিছু না,কিছুনা।"
" কিছু না হলে যা এখন। তোকে না বলেছিলাম,আমার রুমের ধারেকাছে না আসতে? খুব অবাধ্য হচ্ছিস পিউ। কী ভাবছিস? চাচ্চু ফিরেছেন বলে কিছু বলব না? ভ*য় পাই ওনাকে? "
ধূসরের আকষ্মিক এই ক্ষ্যা*পাটে রুপটায় পিউয়ের আদলে আমাবস্যা নামে। আস্তে করে বলল,
" কখন বলেছি এ কথা?"
ধূসর চোখ পাঁ*কাল, " তুই বের হবি?"
পিউয়ের নড়বড়ে সম্মানে আঘাত হানল এইবার। এরপরে আর এক মুহুর্ত দাঁড়িয়ে থাকার মানে হয়না এখানে। সে কী অত ক্যাবলা,মানসন্মান হীন না কী? এমন ভাব করছে যেন রুম নয়,রাজার সভা। সে অদৃশ্য চোটপাট দেখিয়ে সত্যি সত্যিই ঘুরে হাঁটা ধরল। ভাবখানা এমন, যে ওনার ছায়াও মারাব না আর। অথচ দরজা অবধি গিয়েই পা জোড়া থমকে গেল কেমন! পুরনো অনুভূতি গর্যে উঠল সজোরে। জোরদার দাবী জানাল, "একবার জিজ্ঞেস কর পিউ, একবার জেনেই নে না,তোর ধারনা ঠিক কীনা!"
সেই ক্ষনে ঘুরে তাকায় সে। সেকেন্ডে ধূসর মুখ ঘোরাল আরেকদিক। পিউ ধৈর্য হীন কন্ঠে শুধাল,
" আপনি কি গাড়িটা আমার জন্যে বেঁচেছেন ধূসর ভাই? "
ও তাকাল। খুব অবাক হয়ে বলল,
" তোর জন্যে বলতে...!"
পিউ জ্বিভ দিয়ে ঠোঁট ভেজায়। মনের প্রশ্নটা সাজিয়ে-গুছিয়ে মুখ ফুঁটে করতে পারলে হয়! আমতা-আমতা করে বলল,
" না মানে... সাদিফ ভাইয়ের বাইকে ওইদিন___"
" তুই আজ কলেজ যাসনি শুনলাম।"
তার প্রশ্নটুকুন পূর্নতা পেলনা। পালটা প্রশ্ন ছুড়ে আটকে দিলো ধূসর। পিউ তার ক্ষুদ্রাকার চোখের দিক সরু দৃষ্টিতে চেয়ে বলল,
" কার কাছে শুনেছেন?"
ধূসর গুঁটিয়ে রাখা ডান ভ্রুঁটা নাঁচিয়ে বলল,
" জবাব দিহিও চাইছিস আজকাল? ইম্প্রেসিভ!"
পিউ উদ্বেগ নিয়ে বলল,
" না না তা বলিনি। আমি আসলে জানতে এসেছিলাম যে....."
ধূসর এবারেও থামিয়ে দিল। পথিমধ্যেই বলল,
" বাড়িতে বলব,ইদানীং কান ধরে কলেজের বারান্দায় দাঁড়িয়ে থাকছিস? "
শীতল হুমকিতে ভ্রু কপালে তুলল পিউ। এই কথা পরিবারের কেউ জানলে সর্বনাশ। ঘটনা একদিনের, অথচ ওকে ক্ষেপিয়ে মারবে সারাটাজীবন। আর বাবা? উনি জানলে সঙ্গে সঙ্গে কলেজে যাবেন,খোঁজ নেবেন। কেন ওনার মেয়ে কান ধরল তার তদন্ত করবেন! তারপর কোনও ভাবে ম্যাম যদি বলে দেয় খাতা ভরে ধূসর ভাইয়ের নাম লিখে ধরা খেয়েছিল বলে? ইয়া মা'বূদ! সে থাকলেও তার মাথাটা থাকবেনা। পিউ বিমুর্ত লোঁচনে চেয়ে রইল ধূসরের দিক। কী সাংঘাতিক লোক! কী ধু*রন্ধর!
ধূসর ফের ভ্রুঁ উঁচায়,
" বলব?"
পিউ শুকনো ঢোক গিলে দুদিকে মাথা নাড়ল। কাচু*মাচু চেহারায় অনুরোধ জানাল,
" না। প্লিজ!
ধূসর বুকের সঙ্গে হাত বেঁধে দাঁড়াল। বলল,
" বেশ! তাহলে ঠিক পাঁচ গোনার মধ্যে রুম ছাড়বি। আর এই গাড়ি বেঁচা-কেনার ব্যাপার নিয়ে ভবিষ্যতে কোনও দিন তোকে যেন মাথা ঘামাতে না দেখি। মনে থাকবে?"
পিউয়ের বিগত কয়েক মিনিটের স্ফুর্ত মনটা ঝুপ করে খা*রাপ হলো এবার। আহত হয়ে ভাবল,
' আপনি মানুষটা এমন অনুভূতিহী*ন,উদাসীন কেন ধূসর ভাই? আমি যে কী বলে, কী বোঝাতে চেয়েছি,চেয়ে এসেছি,তা কী কোনও দিন বুঝবেন না? নাকী বুঝেও ভাণ করেন না বোঝার!'
তার চিন্তাভাবনার মধ্যেই ধূসর গুনে উঠল,
" এক, দুই....
পিউ ভেতর ভেতর ক্ষিপ্ত হয়। ধূসরের পাতলা ওষ্ঠে একটা স্কচটেপ পেঁচিয়ে দেওয়ার ইচ্ছে জাগে। কিন্তু ফেলে আসা তর্জণ ভেবেই তার পাঁচ গোনার পূর্বেই ভীষণ জো*রে দৌড়ে বেরিয়ে গেল বাইরে।
সচেতন দুরুত্বে এসে দেয়াল ধরে দাঁড়াল পিউ। ধূসরের প্রতি রাগে টগবগ করছে শরীর। এত্ত ভাব কীসের? ভালোবাসে বলে মাথা কিনে নিয়েছে না কি? মাঝে মাঝে খুব ইচ্ছে করে ধূসরের চৌদ্দ গোষ্ঠীকে গা*লি দিয়ে উড়িয়ে দিতে। শুধু সেটা নিজেরও গোষ্ঠি বলেই ,পারেনা,ব্যর্থ হয়।
________
সেই রাত কাটল। ধূসরের গাড়ির ব্যাপারটা ধামাচাপা পরল তার ঠান্ডা আচরনের তলায়। কিন্তু পিউয়ের মন খারাপ গেল না। মাঝে-মধ্যে মনে হয় সে হয়ত একটু বেশিই ছ্যাচড়ামো করে ফেলছে। একটা ছেলের প্রেমে এত পাগল হওয়ার কিছু নেই। তারপর সুদৃ*ঢ় মনে প্রতিজ্ঞা করল,
" কাল থেকে আর ধূসর ভাইয়ের জন্যে এমন করবনা। ওনাকে দেখলেও ফিরে তাকাব না।"
আফ*সোস! সে কাল আর ওর আসেনা। মেয়েটা আজেতে ডুবেছে। আর সেই আজকের পুরোটা ঘিরে ধূসর ভাই। তার আদ্যপ্রান্ত জুড়ে ধূসর ভাই। কিশোরি মনের, বিরাট তটিণী-র কানায় কানায় স্রোত আসে ধূসর ভাইয়ের নামে। এক মুঠো রঙিন পৃথিবীর সবটাই যে ধূসরময়!
আচ্ছা, সে কী সময় কা*টানোর জন্যে প্রেমে পড়েছে? না, একদমই নয়। পড়েছে অনুভূতির কবলে পরে। তাহলে সেই প্রেমে পাগলামো থাকবে না,তো কী থাকবে?
এই একটা চিন্তাই পিউয়ের সকল দৃঢ় শপথের দেয়াল খানখান করে ভেঙে দেয় প্রতিবার। পারেনা,কোনও ক্রমেই পারেনা নিজেকে সামলাতে। এই দোষ কী ওর? না,এই অপরাধ সম্পূর্ন সেই মানুষটার, যে এত বিশ্রী ভাবে ওকে আসক্ত করেছে তার প্রতি।
পিউ ফুটপাত ধরে হাঁটছিল। শীতের সময় হলেও দুপুর বেলা বেশ কড়া রোদ। তারপর কলেজের ইউনিফর্মেই গরম লাগতে যথেষ্ট। ছুটির প্রায় আধঘন্টা, কিন্তু এখনও বাড়িতে পৌঁছায়নি। গাড়ির তেল শেষ। ড্রাইভার গিয়েছেন তেল ভরতে। সে অধৈর্য মানুষটা কীভাবে এতক্ষন দাঁড়িয়ে থাকবে? গাড়ি এলে এই রাস্তা দিয়েই আসবে। পিউয়ের মন-মস্তিষ্ক হাঁটতে হাঁটতেও যখন ধূসরকে নিয়ে ব্যস্ত,পিছু হতে কেউ ডাক ছুড়ল,
"এই যে, মিস পিউপিউ! "
চেনা পুরুষালি স্বরে পিউ ঝটপট ঘুরে চাইল। গাড়ির জানলা থেকে মাথা বের করল আগন্তুক। পরিচিত,সুতনু চেহারাটা দেখেই ঠোঁটে হাসি ফুটল ওর। ওপাশের মানুষটা হৈহৈ গলায় বলল,
" কী খবর আপনার? একা একা হেঁটে হেঁটে যাচ্ছেন কই? সঙ্গী দরকার?"
পিউ হৃষ্ট চিত্তে শুধাল,
" কেমন আছেন ভাইয়া?"
ইকবাল মাথা দোলাল,
" মা*রাত্মক ভালো আছি। তোমার কী খবর? "
" এইতো আলহামদুলিল্লাহ! আজকাল বাসায় কেন যাচ্ছেন না? "
" সে বলছি, তার আগে বলো তুমি হাঁটছো কেন? গাড়ি কই?"
পিউ কাঁধ উঁচু করে জানাল,
" তেল শেষ। "
ইকবাল বলল,
" ও, তাহলে আর হেঁটে লাভ নেই। এসো, আমি পৌঁছে দিচ্ছি। "
সঙ্গে গাড়ির দরজাও খুলে দিল সে। পিউ বিনাদ্বিধায় উঠে বসল সেখানে। ইকবাল, তার ধূসর ভাইয়ের ছোট্ট বেলার বন্ধু। একেবারে গলায় গলায় দোস্তি। সেই নার্সারি থেকে একসঙ্গে পড়াশুনা করেছে দুজন। মাঝে মাঝে তো এই ইকবালটাকেও হিংসে হয় পিউয়ের। ধূসরের কলিজার টুক*রো হচ্ছেন ভদ্রলোক। এত মাখোমাখো প্রেম এদের! এর এক ফোঁটা যদি ওর প্রতি থাকত। যা করবে, একসাথে। ঈদে পাঞ্জাবিও কিনবে একইরকম।
সে অনেক আগের কথা,একবার মিছিলে গিয়েছিল দুজন। তাও স্কুল জীবনে প্রথম বার। আর সেই খবর পৌঁছে গেল সিকদার বাড়িতে। তারপর ধূসরকে মেরে তক্তা বানিয়ে দিয়েছিলেন আমজাদ। বন্ধুকে ওইভাবে মার খেতে দেখে কেঁদেকেটে বুক ভাসিয়েছিল ইকবাল। আমজাদের পা অবধি ধরেছিল প্রহার ঠেকাতে।
ওসব এখন অতীত! এখন সেই আমজাদকেই ধূসর পা*ত্তা দিচ্ছেনা। তার একটা কথাও কানে তোলেনা। পিউ মনে মনে ভাবল,
'আচ্ছা, বিদেশ থেকে ফিরলে মানুষ বুঝি ভয়ডর ও ফেলে আসে? তাহলে আমারও কি একবার বিদেশ যাওয়া উচিত? আমিও না হয় সব আ*তঙ্ক রেখে এসে একদম, ধূসর ভাইয়ের চোখের দিক চেয়ে বলে দেব " আমি আপনাকে ভালোবাসি।"
" কী ভাবছো? এই পিউপিউ!'
পিউ নড়ে উঠল। গহীন ধ্যান ছুটে গেল ইকবালের ডাকে । অপ্রস্তুত হয়ে চাইল ওর দিক। গাড়ির ভেতরে এসির ঠান্ডা বাতাস বইছে। ইকবাল ভ্রুঁ গুঁটিয়ে জিজ্ঞেস করল,
' এত কী নিয়ে চিন্তা করছিলে শুনি?"
" না, তেমন কিছুনা।
আচ্ছা, আপনি বাড়ি আসেন না কেন, বললেন না তো!"
সে লম্বা নিঃশ্বাস ফেলে বলল,
" দুটো কারণে যাইনা।
এক, সামনে মেয়র নির্বাচন, অনেক ঝা*মেলা। আর দুই,তোমার বাবা।"
পিউ চোখ সরু করতেই বলল,
" সে তো রাজনীতির নাম শুনলেও চেঁতে যায়৷ আমাকে দেখলে বিরাট কপাল চলে আসে একজায়গায়। তাই ভাবি ওনাকে একটু শান্তি দেই। আপাতত চোখের সামনে না যাই। আমি ভাই এখন মনে প্রানে একজন রাজনৈতিক নেতা। একটা গোটা জেলার সভাপতি হয়েছি যেখানে,সেখানে ভাবতে পারছো আঙ্কেলের মুখের অবস্থা কী হবে আমায় দেখলে? চেয়ার টেয়ার ছুড়ে না মা*রলে হয়!
পিউ হেসে ফেলল।
" এটা কিন্তু অজুহাত হয়ে গেল ভাইয়া। বাবা মোটেই এরকম নন। উনি তো ধূসর ভাইকেও দেখতে পারেন না। দিন রাত ওনার কানের কাছে ঘ্যানঘ্যান করেন রাজনীতি ছাড়ো,ব্যবসায় আসো। কই উনি তো এক কান দিয়ে ঢুকাচ্ছেন অন্য কান দিয়ে বের করছেন। তাহলে? "
ইকবাল চক্ষু কপালে তুলে বলল,
" কে ধূসর? ওতো ওর নামের মতোই। ওর খা*রাপ লাগা, ভালো লাগা কিচ্ছু বোঝা যায়না। মাঝেমাঝে আমিই দ্বিধায় ভুগি ও রাগ করে না কি খুশি হয়! মানুষ এতটা নিরুদ্বেগ কী করে হয়? আমি ওর মতো নই বাবা! যে দেখেও না দেখার ভাণ করব,আবার কিছু জিনিস বুঝেও না বোঝার নাটক করব।"
পিউ আগামাথা বুঝল না। তার জিজ্ঞাসু চেহারা দেখে ইকবাল হাসল। বিজ্ঞের মত মাথা দুলিয়ে বলল,
" বড় হও পিউ,সব বুঝবে।'
পিউয়ের মেজাজ সাং*ঘাতিক বিগড়াল এবার। সবাই কেন কানের কাছে এই একটা কথা বলছে?সে কি ছোট? ফিডার তো খায়না। ভালোবাসার মতন কঠিন বিষয়বস্তু বোঝে, তাহলে?
ইকবালের ফোন বাজল তখন। কথা বলায় ব্যস্ত হলো সে। পিউ রাস্তার দিক ফিরল। ইকবালকে ওদের পরিবারের সবাই চেনে। ওকেও আদর করে ভীষণ। ইকবালের সাথে যতটা জড়োতাহীন সে মিশতে পারে,এমন নিজের ভাই ছাড়া হয়না। ইকবাল লাইন কাটল কথা শেষে।
জিজ্ঞেস করল,
' ধূসর কি বেরিয়েছি বাড়ি থেকে? জানো?"
পিউ ক্ষনশ্বর ভেবে বলল,
" আমি তো দেখিনি আজ। হতে পারে!"
ইকবাল মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বলল,
" বড় ঝামেলায় আছি বুঝলে! রাজনৈতিক ঝঞ্জাট এমন আগাছার মতন,ছড়িয়ে পরলে ছা*টাই করতে জান বেরিয়ে যায়। ধূসরটা সাথে আছে বলে একটু ভরসা পাচ্ছি,নাহলে কীভাবে যে ম্যানেজ দিতাম গড নোস! "
" কী ঝামে*লা ভাইয়া? "
" বলে শেষ করা যাবেনা রে পিউপিউ! সামনে মেয়র নির্বাচন না? বিপক্ষ দলের সাথে বড়সড় ঠান্ডা যুদ্ধ চলছে। যে কোনও সময় ভয়াবহ রুপ না নিলে হয়!"
" এত ঝুঁ*কির কাজ কেন করেন আপনারা? ছেড়ে দিলেই তো হয়!"
ইকবাল হাসল,যেন মজার কিছু শুনেছে। বলল,
" বোঁকা মেয়ে! বিপদ তো সব জায়গায় থাকে,তাই বলে নিজেদের প্যাশন ছেড়ে দেব? শোনো,রাজনীতি হচ্ছে আমার আর তোমার ধূসর ভাইয়ের প্যাশন। আমার তো মনে হয় রাজনীতি আমাদের রক্তে মিশে। আমি আর ধূসর বরাবর অন্য কারো ঔদ্ধ্যত সহ্য করতে পারিনা। না পারি অনুপযুক্ত,অযোগ্য লোকের নেতৃত্ব মেনে নিতে। তোর মনে আছে কী না জানিনা,কারন তুমি তখন ছোট খুব, সেই ক্লাশ টেন থেকে আমরা নেমেছিলাম এই পথে। তারপর প্রথম যখন মিছিলে নেমে ধূসর ধরা পরল বাড়িতে? সেবারই তো তোমার বাপ মশাই বেধরম মেরেছিলেন ওকে। তারপরেও যখন ফিরল না ধূসর,বিদেশ পাঠাল ওকে। কিন্তু কী হলো? রাজনীতি কী পারল ছাড়াতে? হা হা হা!
ইকবাল সশ্বব্দে হাসল। ঠাম দেহ হেলেদুলে ওঠে। কিন্তু পিউয়ের হাসি পেলনা। এটা কী হাসির ব্যাপার? মোটেইনা।
ইকবাল হেসে-টেসে চুপ করল। হঠাৎই প্রশ্ন ছুড়*ল,
" তুমি ধূসর কে পছন্দ করো পিউ?"
পিউ আশ্চর্য বনে চাইল। বৃহৎ চোখ বিস্ময়ে নি*ক্ষেপ হলো ওর পানে। ইকবাল মিটিমিটি হেসে ভ্রুঁ নাঁচায়,
" কী? করো? ভালো-টালো বাসো?"
পিউ হা টুকু বুজে নেয়। ধাতস্থ হয়ে, দুপাশে মাথা নেড়ে বোঝায়," না"।
হাস্যরসিক ইকবাল এতেও হাসল। শব্দ পেলেও না চেয়ে শক্ত হয়ে বসে রইল পিউ।
" মিথ্যে বলো না মেয়ে! তোমার চোখ দেখলে বোঝা যায়,তুমি ধূসর কে ভালোবাসো।"
পিউ দ্বিতীয় দফায় অবাক হয়। ইকবালের দৃঢ়তা দেখে খুব আগ্রহ নিয়ে শুধায়,
" আসলেই তাই?"
" অবশ্যই! "
পিউ চিন্তায় পড়ে গেল। সত্যিই কী হয় এরকম? তার চোখ দেখে বোঝা যায় সে ধূসর ভাইকে ভালোবাসে? তাহলে উনি কেন এতদিনেও বুঝলেন না?
পিউয়ের চোখমুখ দেখে মজা পেলো ইকবাল। হুহা করে হেসে উঠল সহসা। নীরব গাড়িটায় হাসিটা এদিক সেদিক ছুটে বেড়াল। পিউ লজ্জ্বা পায়। নিম্নাষ্ঠ চেপে মিহি স্বরে শুধায়,
" তবে উনি কেন বুঝতে পারেন না ভাইয়া?"
ইকবালের হাসিটা চলে গেল হঠাৎ। গুরু*ভার কণ্ঠে জবাব দিল,
" কী জানি! সেতো ধূসরই জানবে,ওর মনে কী আছে,বা কে আছে!"
দীর্ঘশ্বাস ফেলল পিউ। ধূসর ভাইয়ের মনটা যদি একটু চি*ড়ে দেখা যেত,এতটা বিভ্রান্তিতে তার দিন-দুনিয়া খোয়াতো না।
গাড়ি এসে থামল সিকদার বাড়ির সামনে। ইকবাল বেরিয়ে এসে দরজা খুলে দিলে, আপ্লুত হাসল পিউ। কত বড় মাপের মানুষটাও কতটা গুরুত্ব দিল ওকে! সাথে আফসোস হলো খুব, ইকবাল কেন ওর নিজের ভাই হলোনা!
বড় বলতে আছে একমাত্র সাদিফ৷ সে লোক এমন যত্ন তো দূর, তাকে নিয়ে ভাবে কী না সন্দেহ! মাথায় ঘুরপাক খায় ওকে খাটিয়ে মারার কথা। পিউ পানি দে,পিউ তোয়ালে এনে দে,চা নিয়ে আয়,শার্ট ধুতে দিয়ে আয়, উফ!
ইকবাল মিষ্টি হেসে বলল,
" যাও। পড়াশুনা ভালো করে করবে। সামনে পরীক্ষা না? এ প্লাস চাই কিন্তু!
" সে ঠিক আছে,কিন্তু আপনি কী আজও বাড়িতে ঢুকবেন না ভাইয়া? এভাবে দরজায় এসে ফিরে যাবেন? "
ইকবাল হাতঘড়ি দেখে বলল,
" আজ যাব না, অন্য সময়। আমি আসি এখন..."
পিউ তীব্র আপ*ত্তি জানিয়ে বলল,
" মোটেইনা। চলুন..."
ইকবাল মাথা নাড়ল। ভেতরে এখন যাবে না। পিউ ততটাই জো*র করছে। তার বাবা এখন বাড়িতে নেই। তাহলে অসুবিধে কোথায়? ওদের বাকবিতন্ডার মধ্যেই ধূসর বেরিয়ে এলো। শোনা গেল তার নিরেট স্বর,
" কী ব্যাপার? তুই?
এক যোগে তাকাল ওরা। তাকে দেখেই ফটাফট ঠিকঠাক হয়ে দাঁড়াল পিউ। উবে গেল সব চনমনে ভাব। ইকবাল এতেও ঠোঁট চে*পে হাসে। জবাব দেয়,
" এইতো এলাম। তোর ফুলটুসি বোনটা রাস্তায় হাঁটছিল,মায়া হলো দেখে তাই গাড়ির তেল পু*ড়িয়ে পৌঁছে দিলাম বাড়িতে। তোর বোনের প্রতি আমার একটা দায়িত্ব আছে না বল!"
পিউ উৎসুক হয়ে চাইল ধূসরের দিক। বুঝতে চাইল ওর অভিব্যক্তি। এই যে ইকবাল ভাই বারবার বোন বোন বলছে ওনার কি খা*রাপ লাগছেনা? তারতো লাগছে। কিন্তু না, এবারেও এক মুঠো হতাশা ছুঁয়ে দিল ওকে। ধূসর চট করে ওর দিক তাকায়, পরপর ফট করে ধমকে বলে
" হা করে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা।"
পিউয়ের সরু নাক ফেঁপে ওঠে। এই শুরু হলো! দেখলেই হয়েছে ওকে। এই লোক মনে হয় ধমকা ধমকি সবসময় পকেটে নিয়ে ঘোরে। সে এলেই বের করে ছুড়ে মারবে বলে। পিউ মুখ কালো করতেই ইকবাল মায়া করে বলল,
" আহা বকছিস কেন? বাচ্চা মেয়ে! থাক পিউপিউ,তুমি মন খারাপ করো না।"
এই সান্ত্বনায় তার মন খা*রাপ লাঘব হলোনা। ছোট করে বলল,
" আসি ভাইয়া। "
তারপর পা বাড়াল বাড়ির ভেতর। পেছন থেকে হঠাৎই ধূসরের একটা কথায় লম্বা কদম স্থিত হলো। সে বলতে যায়
" তোকে না বলেছি,পিউকে আমার বো___
কী সম*স্যা তোর? যেতে বললাম না ?"
পিউয়ের বুক ছ্যাত করে কাঁপে! এইরে,ব্যাটা ঠিক লক্ষ্য করেছে সে কান পেতে ছিল? ফের একটা রামধমক খেয়ে আর দাঁড়ানোর সাহসে কূলোলানো ওর। এক ছুটে ঢুকে গেল বাড়িতে।
সিড়ি অবধি এসেই পিউয়ের পা জোড়া থেমে গেল হঠাৎ। কিছু একটা খেয়াল করে ঘাড় কাঁত করে ফিরে চাইল। পরের দৃশ্যে কপালে ভাঁজ পরে। পুষ্প বসার ঘরের জানলা ঘেঁষে দাঁড়িয়ে। পর্দা আগলে উঁকি দিচ্ছে। কী দেখছে এভাবে? পিউ আগ্রহভরে আস্তে আস্তে এসে পেছনে দাঁড়াল। ওর চোখ,ওর দৃষ্টি অনুসরণ করে বাইরে দেখল। সেখানে ইকবাল আর ধূসরকে ব্যাতীত বিশেষ কিছু খুঁজে পেলো না। দুজন দাঁড়িয়ে গভীর আলোচনায় ব্যস্ত। তাহলে এইভাবে মেয়েটা দেখছে কী? পিউ কৌতূহল মেটাতে জিজ্ঞেস করল,
" কী দেখছিস?"
ভূত দেখার মতন চমকে চাইল পুষ্প। পিউকে দেখতেই চোর ধ*রা পরার ন্যায় চেহারা হয়। ঢোক গিলল সবেগে । হাসার চেষ্টা করে বলল,
" কিছু না। কিছুনা। "
" তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? "
পুষ্প চোরা চোখে একবার ধূসরদের ওদিকটায় দেখল। পরপর তড়িঘড়ি কদমে চলে গেল ঘরে। পেছনে রেখে গেল, ব্যক্কল হয়ে চেয়ে থাকা পিউকে।
______
সেদিন সন্ধ্যায় একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। প্রতিদিনকার মত বিকেলে পিউয়ের টিউটর এলেন। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সে। সেকেন্ড ইয়ারে ওঠা থেকে পড়াচ্ছ ওকে। মিনা নীচ থেকেই হাঁক ছাড়লেন,
" পিউ! তোর স্যার এসছেন। "
মেয়েটা ঝিমুচ্ছিল ঘুমাবো বলে। মায়ের ডাকে তটস্থ হয়ে বইখাতা গুছিয়ে বসল। ছেলেটার নাম ফয়সাল। বয়সে সাদিফের ছোট হবে। কক্ষে ঢুকলে, দাঁড়িয়ে সালাম দিলো পিউ। সে শুভ্র হেসে বলল,
" বসো।'
নিজেও পাশের কেদারায় বসতে বসতে বলল,
" কেমন আছো?"
" ভালো আছি স্যার। আপনি? "
" তোমার চুলের এই অবস্থা কেন?"
পিউ কুণ্ঠায় মিইয়ে আসে। অগোছালো চুলে হাত বুলিয়ে মিনমিন করে জানায়,
" ঘুমিয়ে পরেছিলাম একটু।"
ফয়সাল মুচকি হাসল,
" তাও খারাপ লাগছেনা দেখতে। যাক গে,কী পড়বে আজ? কেমিস্ট্রি? "
" আপনার যা ইচ্ছে।"
রসকষহীন রসায়ন বইটা স্যারের কাছে এগিয়ে দিল সে। ফয়সাল পাতা ওল্টাতে ওল্টাতে চাইল ওর দিক। বলল,
" তুমিতো কেমিস্ট্রিতে ভালো। রিয়্যেল লাইফেও ভালো না কী!"
পিউ বোঝেনি। প্রশ্ন করতে গেলে আচমকা চোখ পড়ল দোরে। ধূসর দাঁড়িয়ে। এদিকেই চেয়েছিল। পিউ তাকানো মাত্রই গটগটিয়ে রুমে ঢুকে গেল নিজের। এই সময় সে বাড়িতে থাকেনা,আজ দেখে খানিক অবাক হলো পিউ।
ফয়সাল তাগাদা দিলো পড়ায়। মনোনিবেশ না চাইতেও সেদিকে চলে গেল ওর।
বসার ঘরে তখন চায়ের আসর বসেছে সন্ধ্যের। আয়োজনে বাড়ির গৃহীনিরা। ফয়সাল চলে গিয়েছে পড়ানো শেষে। পিউ নীচে এসে পুষ্পর পাশে বসল।
না বলতেই, কাপ ভর্তি চা এগিয়ে দিল সে। সামনের সোফায় আম্মু,মেজো মা,ছোট মা, সেজো মা গল্প জুড়েছেন। সুমনা তার প্রিয় সিরিয়ালের খলনায়িকাকে বকাঝকা করছেন!
পাশে খেলছে রাদিফ আর রিক্ত। এর মধ্যে ধূসর নেমে আসে। ওকে দেখেই রুবায়দা বললেন,
" চা খাবি ধূসর?"
পিউ আড়চোখ তুলে চাইল। শ্যাম বর্ণ মুখে চাপদাড়িওয়ালা এই লোকটাকে দেখে হৃদপিণ্ড কেমন কেমন করে ওঠে তার।
" না।"
একটু চুপ থেকে সরাসরি মিনাকে শুধাল,
" পিউয়ের টিউটরের ফোন নম্বর আছেনা তোমার কাছে? "
তিনি বললেন,
" হ্যাঁ আছে তো। কেন ? "
ধূসর ফটাফট ঘোষণা দিল,
" ওকে ফোন করবে। বলে দেবে কাল থেকে যেন
আর পড়াতে না আসে।'
সদ্য চুমুক দেয়া গরম চা জ্বিভ পুড়িয়ে দিল পিউয়ের। ছোটখাটো ছ্যাকা খেয়েও ভাবান্তর হলোনা তেমন। চোখ পিটপিট করল ধূসরের দিক চেয়ে। হঠাৎ স্যারকে মানা করবে কেন?
সুমনা বললেন,
" কেন রে? ছেলেটাতো ভালোই পড়ায়। এক ঘন্টার জায়গায় দেড় ঘন্টা পড়াচ্ছে। সামনে পিউয়ের পরীক্ষা, এই সময় কি ঠিক হবে?"
" এসব আমার মাথায় আছে ছোট মা। কারণ ছাড়া বলছি না নিশ্চয়ই? পিউয়ের পড়াশোনায় ক্ষতি হোক এমন কিছু আমি করব কী?"
" না তা বলিনি…"
জবা বেগম বললেন,
" কিন্তু ওকে পড়াবে কে? তুই? "
বলার সময় ভদ্রমহিলার চোখ-মুখ ঝলকে উঠলেও মুখমণ্ডল শুকিয়ে গেল পিউয়ের। ভী*ত হল,আবার এই লোকের পড়ানোর কথা উঠছে কেন?
ধূসর বলল,
" না। তোমাদের এত চিন্তা করতে হবেনা। আমার এক বন্ধু আছে,ও এসে পড়িয়ে যাবে।"
বক্তব্য শেষ করে চলে গেল, যেভাবে এসেছিল, সেভাবেই। প্রত্যেকে বিভ্রম নিয়ে চেয়ে রইল ওর গমনপথে। রুবা বললেন,
" কী যে হয় ছেলেটার!"
মিনা ততধিক নিশ্চিন্ত কণ্ঠে বললেন,
" যা হবে ভালোই হবে৷ ধূসর যখন দায়িত্ব নিচ্ছে আমার আর চিন্তা নেই। যাই,ফয়সাল কে বারণ করে দেই।আর এ মাসের বেতনটাও নিয়ে যেতে বলি।"
বলতে বলতে তিনি রওনাও করলেন। পিউ আশ্চর্য না হয়ে পারছেনা। এত ভরসা নিজের পেটের ছেলেমেয়েকেও মানুষ করে কী না সন্দেহ। পরিবেশটা নিমিষে স্বাভাবিক হলেও অস্বাভাবিক বনে রইল সে। গভীর মনোযোগে ভাবল,
'ধূসর ভাইয়ের মতিগতি সুবিধের নয়। আকষ্মিক আমার স্যারের পেছনে পরার কারণ তো একটা আছেই। '
পাট ৬#এক_সমুদ্র_প্রেম!
লেখনীতে: নুসরাত সুলতানা সেঁজুতি
(০৬)
এই গল্প কপি করে লেখিকা সালমা চৌধুরী আমৃত্যু ভালোবাসি তোকে গল্পটি লিখেছেন। আমার গল্পের প্লট থিম সংলাপ সব কপি করেছেন। এই নিয়ে লেখিকার স্বীকারোক্তি আমার কাছে প্রমাণ হিসেবে আছে। অহেতুক কেউ বিভ্রান্ত হবেন না। কেউ কোনো যুক্তিও দেবেন না। আমার গল্প আগে লেখা। আমার লেখা ধূসরকে কপি করে ওনার ঐ আবির তৈরি। আশা করি আপনি বড়ো মনের মানুষ। কপিবাজ লেখিকার বিরুদ্ধে যথাযথ সোচ্চার হবেন।)
সূর্য ওঠে,আলো ফোটে,সকাল হয়। শুরু হয় পিউয়ের ব্যস্ততম জীবন। দশটা থেকে কলেজ,আর চারটা থেকে কোচিং। এরপরে আবার সন্ধ্যা ছয়টা থেকে প্রাইভেট টিউটরের এক গাদা পড়া। সামনে ধেঁয়ে আসছে এইচ- এস-সির তান্ডব। ভালো রেজাল্ট চেয়ে বসে আছে সবাই। প্রত্যেকের এক কথা 'এ -প্লাস চাই পিউ'। কিন্তু এর পেছনের শ্রমটা যে দেয় সেই বোঝে! উচ্চ মাধ্যমিকে এ- প্লাস চাট্টিখানি কথা? তাও আবার বিজ্ঞান বিভাগ নিয়ে? পরীক্ষার কথা ভাবলেই পিউয়ের হাত পা ঠান্ডা হয়ে আসে। তাদের সিকদার বাড়িতে জ্ঞাতিগুষ্টির মধ্যে সবথেকে ভালো রেজাল্ট ধূসরের। এমনকি কোনও ক্লাশে সেকেন্ড অবধি হয়নি সে। সবসময় ফার্স্ট! জেলা পর্যায়েও উঠে গেছিল ধূসরের নাম। সেই ধূসরকে জীবনে পাওয়ার স্বপ্ন দেখলে তার মতো হতে হবে না? রেজাল্ট টা তো একটু ভালো করা দরকার। গোল্ডেন না হোক, এ প্লাসটা অন্তত ঝুলিতে আয়ত্ত করতে হবে। বাকী সব গোল্লায় যাক! পরীক্ষার ফল খারাপ হলে কোন মুখে ধূসরের পাশে দাঁড়াবে সে? ইটস আ প্রেস্টিজ ইস্যু!
ধ্যানমগ্ন হয়ে আইসক্রিম খাচ্ছে পিউ। ভাবতে ভাবতে আইসস্ক্রিম গলে কব্জি অবধি এলে ঘোর কাটল তার। তাড়াহুড়ো করে মুছতে গিয়ে কিছুটা লেগে গেল ইউনিফর্মের হাতাতে। পিউয়ের মন খারাপ হলো। ঠোঁট ওল্টালো। চকলেট ফ্লেভারের কালো রং সাদার ওপর কী বিশ্রী লাগছে! মা দেখলে র*ক্ষে থাকবে আজ?
আজ একটু আগে আগেই এলো কলেজে। ক্লাশ শুরু হয়নি এখনও। এইত সবে ন'টা পঞ্চাশ বাজে। এত্ত সকাল,সাথে শীতের সময়,অথচ পিউয়ের অদ্ভূতুরে ইচ্ছে জাগল আইসক্রিম খাওয়ার। লাগুক তাতে ঠান্ডা, হোক সর্দি,বসে যাক গলা। তবুও পিউ খাবে। ইচ্ছেকে দ*মিয়ে রাখতে নেই।
এই আইসক্রিম খাওয়া যদি ধূসর বা সাদিফ দেখতো,দুঃখ ছিল কপালে। অবশ্য সাদিফ সুন্দর করে বলতো,সে কখনও পিউয়ের ওপর চোটপাট দেখায়নি। কিন্তু ধূসর? তেড়েমেরে এসে এক ঝটকায় কেড়ে নিত আইসক্রিম। তারপর এই রঙীন মিষ্টি বরফখন্ডটার জায়গা হতো রাস্তায়,কিংবা ডাস্টবিনে।
সঙ্গে বাজখাই ধমক খেয়ে গাল ফোলাতে হতো পিউকে। কী একটা অবস্থা! এরকম ধমক-সমক খেয়েও কী করে ওই মানুষটাকেই ভালোবাসলাম আমি?
পিউ নিজেকেই শুধালো। বরাবরের মত উত্তর এলো,
' অনুভূতি! অনূভূতি!"
পিউ লম্বা নিঃশ্বাস ফেলল। গলে গলে পরা কোন আইসক্রিমটার প্রতি হঠাৎই কেমন বিতৃষ্ণা এলো। খেতে ইচ্ছে না করায় পাশের ময়লার বিনে ফেলে দিলো। ভাল্লাগছেনা কিছু। কাল ধূসর তার টিচার পালটে ফেলার ঘোষণা দিয়েছে। বাবার কানে কথাটা এখনও যায়নি। গেলে কী হবে কে জানে! ছেলেটাকে তিনিই ঠিক করেছিলেন। পরিচিত তার, আদব-কায়দা ভালো। বছরের মাথায় ধূসর বদলে ফেলল যে,এটা শুনলে উনি রাগ করবেন না?
এমনিতে পিউয়ের খারাপ লাগছেনা। ধূসর তো তার মন্দ চাইবেনা কোনও দিন। একথা ধূসর নিজে বললেও সে বিশ্বাস করবেনা। ধূসর যদি একটা গণ্ডমূর্খ কে ধরে এনেও বলে " নে আজ থেকে তুই এর কাছে পড়বি" পিউ তাতেও রাজি। শুধু চিন্তা একটাই, বাবার সঙ্গে ধূসর ভাইয়ের ঝামেলা না হয়। এদের ঝামেলার পাল্লা যত ভারি হবে,ধূসরকে পাওয়ার পথ সংকীর্ণ হবে তার। ভাবতেই পিউয়ের ছোট্ট হৃদয় কেঁ*পে ওঠে। কপাল বেঁয়ে ঘাম ছোটে।
পিউ ঢোক গিলে বাম হাত দিয়ে মুছে নেয় সে ঘামের ফোঁটা। ক্লাশের ঘন্টা পরেছে। সে হাঁটা ধরে সেদিকে। একই সময় পাশ দিয়ে রবিনকে ঢুকতে দেখে কপাল কোঁচকাল পিউ। আজ প্রায় এক সপ্তাহ পর কলেজে দেখল ওকে। গর্ত দিয়ে বের হলো কবে? পিউ সঙ্গে সঙ্গে ডেকে উঠল,
" এই রবিন!"
রবিন সাইকেল নিয়ে এসেছিল। ডাক শুনে পেছন ফিরে তাকাল। পিউকে দেখে থামিয়ে দিল গতি। পিউ একটু জলদি হেঁটে এসে দাঁড়াল ওর সামনে।
" কি রে, কবে ফিরলি তুই? "
" পরশু এসেছি। কাল ও তো এসেছিলাম কলেজে। তুই আসিস নি। "
পিউ মাথা দুলিয়ে বলল,
" হ্যাঁ, বাবা ফিরেছেন অনেকদিন পর। তাই আর কেউই...."
" কাল ধূসর ভাই এসেছিলেন কলেজে,জানিস?"
পিউ চকিতে তাকাল। অবাক হয়ে বলল,
" কী? কেন? তোকে কিছু বলেছে?"
রবিন দুপাশে মাথা নেড়ে বলল,
" জানিনা। একাই বাইক নিয়ে এলেন, নামলেন। ওনাকে দেখেই আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল। কোন দিক দিয়ে দৌড়ে, কোনদিকে পালাব বুঝে পেলাম না। আর ঠিক তখনি উনি আমাকেই ডেকে পাঠালেন। "
এটুকু শুনতেই পিউয়ের গলা শু*কিয়ে গেল। অধৈর্য হয়ে বলল,
" তারপর, তারপর! "
রবিন চোখ বড় করে বলল,
" তারপর? তারপর আমি গেলাম,সালাম দিলাম। অথচ আমার গলা কাঁপছে। ধরেই নিয়েছিলাম,আজ নাকমুখ ফাঁটিয়ে ঘরে যাব। ভয়টা আরো তরতরিয়ে বাড়ল যখন ধূসর ভাই আমার কাঁধে হাত রাখলেন। আমি পারলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। অথচ সেরকম কিছুই হলোনা।
উনি বেশ ঠান্ডা কণ্ঠে বললেন,
" এদিক ওদিক মন না দিয়ে ভালো করে পড়াশুনা করো। কেমন? "
আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম। ব্যাস! এটুকু বলেই উনি চলে গেলেন। ভীষণ অবাক হয়েছি জানিস! তবে এখনও বুঝতে পারছিনা,ওটা উপদেশ ছিল না কী হু*মকি?"
রবিন থামল। চেহারায় ভীতির ছাপ এখনও আধো আধো। গতবছর স্বচক্ষে দেখেছিল ধূসরকে মারপিট করতে। তাও তাদের এলাকার গন্যমান্য এক ব্যক্তির ছেলেকে। সেই থেকেই ধূসরকে দেখলে আত্মা শুকিয়ে যায়। পিউয়ের সাথে শুরু থেকে সম্পর্ক ভালো ছিল। পিউ মিশতো,হাসতো,গল্প করতো। এত কাছাকাছি থেকে রবিনের কিশোর মন পরে গেল প্রেমে। ভেবেছিল পিউও একইরকম পছন্দ করে ওকে। সেই সাহস থেকেই প্রেমপত্র দিয়েছিল সেদিন। অথচ কী হলো? সেই মাশুল হিসেবে পরাণ হাতে নিয়ে ছোটাছুটি করছে। রবিন কষ্ট নিয়ে শ্বাস টানল। পিউ তখন গভীর চিন্তায়। প্রথম দিন ধূসরের হম্বিতম্বির সঙ্গে আজকের এই ঘটনার মিল পেলনা। এত সহজে,এত অল্প কথায় ধূসর মিটিয়ে নিলো বিষয়টা?
রবিন বলল,
" আমি একটা প্রতিজ্ঞা করেছি বুঝলি।"
পিউ ধ্যান ভে*ঙে তাকায়। কালো মুখে ছোট করে শুধায়,
" কী?"
" লাইন মারার আগে চেক করে নেব মেয়ের বড় ভাই টাই আছে না কী! যদি ধূসর ভাইয়ের মত ডে*ঞ্জারাস বড় ভাই থাকে তবে নেটওয়ার্ক সেখানেই কাট। "
পিউয়ের সবে সবে হওয়া মন খারাপটা এক ধাপ বাড়িয়ে দিল রবিন। ইহজগতে তার সবথেকে বিশ্রী লাগা শব্দটাকে ব্যবহার করে বিগড়ে দিল মেজাজ। নাকচোখ কুঁচকে তাকাল পিউ। ক্ষেপে টেপে একাকার হয়ে বলল,
" খবরদার রবিন! ধূসর ভাইকে আমার ভাই বলবিনা একদম,খুব খারাপ হয়ে যাবে কিন্তু। "
পিউয়ের হঠাৎই চেঁ*তে যাওয়ায় ভড়কাল রবিন। ভীষণ অবাক হয়ে বলল,
" ওমা কেন? ধূসর ভাই তো তোর ভা...
পরেরটুকু উচ্চারন করার আগেই ওর কাঁধে শক্তপোক্ত চড় বসাল পিউ। ভ্যাবাচেকা খেয়ে তাকাল রবিন। পিউ ফুঁসে উঠে বলল,
" উনি আমার ভাই নন। চাচাতো ভাই আর আপন ভাই এক নয় বুঝেছিস? "
রবিনের হকচকানোর মাত্রা কাটেনি তখনও। ঘাড় ডলতে ডলতে বোঁকার মত মাথা নাড়ল। অর্থাৎ বুঝেছে সে। পিউ বুকের সাথে দুহাত বেঁ*ধে চটপটে কণ্ঠে বলল,
" আপন ভাই মানে আপন ভাই। চাচাতো ভাইয়ের সাথে বিয়ের চান্স থাকে, আপন ভাইয়ের সাথে কী থাকে?"
রবিন দুইগালে দুটো চড় মেরে জ্বিভ কে*টে বলল,
" আসতাগফিরুল্লাহ! না না থাকেনা।"
পিউ আঙুল উঁচিয়ে বলল " তাহলে আর বলবি উনি আমার ভাই?"
রবিন দুপাশে মাথা নাড়তে গিয়েও থমকাল। সতর্ক চোখে চেয়ে বলল,
" এক মিনিট, তুই কি ধূসর ভাইকে বিয়ে করবি পিউ?"
পিউ নেত্র সরু করে বলল
" কেন? তোর আপত্তি আছে? দাওয়াত পেতে চাসনা?"
রবিন দুঃখী দুঃখী মুখ করে বলল
" এটা কি ঠিক করলি? বাবা হতে চেয়েছি বলে মামা বানিয়ে দিবি?"
পিউ নাক ফোলাল।
" আরেকটা থা*প্পড় খাবি ? "
এর মধ্যেই দ্বিতীয় ঘন্টা পরল ক্লাশের। কথা অসম্পূর্ণ রেখেই দুজন ছুট লাগাল সেদিকে।
_______
বিকেলের দিকে বাড়ি ফিরল পিউ। ক্লান্ত সে এক পা এক পা করে সিড়ি বেয়ে উঠল। ঘরে ফিরতে যাবে তখনি কিছু কথায় কদম থামল সেখানেই। পিউ ঘাড় ঘুরিয়ে তাকাল। মনোযোগ দিল কথার উৎসের দিকে। ধূসরের বাবা মায়ের গলার স্বর আসছে কানে। কন্ঠ চেপে চেপে কথা বলছেন দুজন। পিউয়ের আগ্রহ জাগল। প্রতিবার ধূসরের নাম শুনতে পেয়েই পা বাড়াল সেদিকে। দরজার বাইরে দাঁড়াল এসে। একবার মনে হলো,আড়িপেতে কথা শোনা ঠিক হবেনা। পরেরবার ধূসরের কথা ভেবে সটান দাঁড়িয়ে রইল। মন,কান দুটোই সজাগ রাখল।
দরজা চাপানো। হাল্কা ফাঁকা থেকেই স্পষ্ট কথা শোনা যাচ্ছে। আফতাব সিকদারের কণ্ঠই এলো প্রথমে। তিনি ভীষণ আ*ক্ষেপ নিয়ে বলছেন,
" হবেনা, হবেনা। তোমার এসব কথার কোনও যুক্তিই নেই। "
রুবায়দা বেগম নিচু কন্ঠে বললেন,
" কেন হবে না? হওয়ালেই হবে। তুমি চেষ্টা তো করে দ্যাখো।"
" কী করে হবে? কোন বাবা মেয়ে দেবে তোমার ছেলেকে? মাথা ঠিক থাকলে বেকার ছেলেকে কেউ মেয়ে দেয়না বুঝলে! "
" আহ! বেকার কোথায়? রাজনীতি করছে, নিজের খরচা নিজে চালাচ্ছে তাহলে? "
" রাজনীতি? রাজনীতির পাশাপাশি আর কোনও কাজের দরকার নেই? আছে তো না কি! বাড়ি শুদ্ধ সবাই বলে বেড়াচ্ছে,ব্যাবসায় জয়েন হতে, শুনছে? পারিবারিক ব্যাবসা, আমাদের পর আর কে হাল ধরবে এর? সাদিফ নিজের ইচ্ছেমতো প্রফেশন বেছে নিয়েছে। ওর টা তাও মানা যায়,সন্মানের কাজ। কিন্তু তোমার ছেলে? মারপিট করে বেড়ায় রাস্তায়,পথেঘাটে স্লোগান দেয়,মিছিলে নামে। একটা কথা কানে তোলেনা আমার। সব সময় গা ঝাড়া হাবভাব। আমিতো এখন আর কিছু বলাই ছেড়ে দিয়েছি। শুধু তটস্থ থাকতে হয় এই বুঝি তোমার ছেলে একটা কান্ড ঘটাল,আর ভাইয়েরা সব হামলে পরল আমার ওপর। আমি কিছুতেই বুঝতে পারিনা, আমার মত এরকম মানুষ যার নামে কোনও দিন কেউ বলতে পারেনা একটা ঝামেলায় জড়িয়েছি,কারো সাথে ঝগড়ায় নেমেছি,সেই মানুষের ছেলে এতটা বেপরোয়া কি করে হলো? কার ছেলে ও?"
কথায় কথায় কথাটা বললেও মাথায় বাঁজ পরল রুবায়দা বেগমের। সাংঘাতিক রকম তেঁ*তে বললেন,
" কী বললে তুমি? তুমি শেষমেষ আমায় নিয়ে স*ন্দেহ করছ?"
আফতাব সিকদার নির্বোধ বনে তাকালেন। আকাশ থেকে পরে বললেন,
" তা কখন বললাম? পাগল হলে?"
" এইতো একটু আগেই বলেছো। কার ছেলে ও বলোনি? কী বোঝায় এ দিয়ে?"
আফতাব সিকদার মাথায় হাত দিয়ে বললেন,
" ইয়া আল্লাহ! এই মা ছেলের যন্ত্রনায় আমার নির্ঘাত অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে।"
রুবায়দা বেগম কাঁদোকাঁদো কন্ঠে বললেন,
" হ্যাঁ সেতো বলবেই, বিয়ের পর থেকে সেবা শুশ্রূষা করে করে এখন বদনামের ভাগিদার হচ্ছি। সাথে টানছো আমার নিষ্পাপ ছেলেটাকেও।"
পিউ মুখ ভেঙচালো। ধূসরের পাশে নিষ্পাপ শব্দটা শুনে অতিষ্ঠ ভঙিতে দুপাশে মাথা দোলালো। এ ছেলে নিষ্পাপ হলে সে তো দুধের শিশু!
রুবায়দা বেগম ফের বললেন,
" থাক,এখন তোমার সাথে এসব আজেবা*জে আলোচনা করার মত সময় নেই আমার। যা বলেছি পারলে কথাটা শোনো, ধূসরের বিয়ে দেয়ার চিন্তাভাবনা করো। দেখবে, ঘরে বউ এলেই সব ঠিক হয়ে যাবে। ঘরের ছেলে ঘরে ফিরবে আমার।"
পিউ আঁ*তকে উঠল কথাটায়৷ ধূসরের বিয়ে দেবে মানে? ঘরে বউ আনবে তারই বা অর্থ কী?
"ধূসর ভাইকে অন্য কোথাও বিয়ে দেবেন চাচা-চাচী? নাআয়ায়ায়ায়া এ হতে পারেনা। এ খবর শোনার আগে আমার ম*রন কেন হলোনা?"
দরজার বাইরে দাঁড়িয়েই পিউ মনে মনে আহাজারি শুরু করল। তার ইচ্ছে হলো চাপানো দরজা ঠেলে এক্ষুনি কক্ষে ঢুকে যেতে। মেজো মা কে কঠিন কণ্ঠে হুশিয়ার করতে,
" কোনও বিয়ে টিয়ে হবেনা। তোমার ছেলের বউ হব আমি,বুঝেছ? আগে ধূসর ভাই আমার প্রেমে পড়ুক,তারপর এসব ভেবো। এখন রেহাই দাও মেজো মা।"
কিন্তু আফসোস! পারল না পিউ। তবে দুঃখে অধর কেঁপে কেঁপে উঠল। যেন এক্ষুনি কেঁদে ফেলবে মেয়েটা। উত্তরে আফতাব সিকদার বললেন,
" মাথা খা*রাপ হয়েছে তোমার? পুষ্পর কথা ভুলে গেছো? বাড়ির বড় মেয়ে ও। ছোট বোনের বিয়ে না দিয়ে ধূসর আগেভাগে বিয়ে করবে কী করে? আগেতো ওর বিয়ে দিতে হবে না কী!"
কথাটা মাথায় ঢুকল রুবায়দা বেগমের। বোঝার ভঙিতে মাথা নাড়লেন তিনি। বিড়বিড় করে বললেন,
" তাইতো! আমারতো মনেই ছিল না। তাহলে বরং আগে পুষ্পর জন্যে ছেলে দেখব আমরা তারপর ধূসরের বিয়ে। কী বলো?'
ওপাশ থেকে আর উত্তর এলোনা। হয়ত আফতাব সিকদার সহমত দিলেন। কিন্তু পিউয়ের কান্না কান্না ভাব উবে গেল তৎক্ষনাৎ। তটস্থ হলো সে। আগে পুষ্পর বিয়ে? আপুর বিয়ের পর ধূসর ভাইয়ের বিয়ে? কী সর্বনা*শা কথাবার্তা!
পিউ তড়িঘড়ি করে রুমে ছুটল। কাধ থেকে ব্যাগ নামিয়েই এরপরে ছুট লাগাল মা-বাবার ঘরের দিকে। সব ক্লান্তি,অবসাদ কর্পূরের মত মিলিয়ে গেছে তার। এনার্জিপ্যাক যেন গায়ে ঢেলে দিয়েছে কেউ। বৃহস্পতিবার হওয়ায় আজ আমজাদ সিকদার ও আফতাব সিকদার দুজনেই বাড়িতে। হাফ বেলায় অফিস থেকে ফেরেন তারা। পিউ কলেজ ইউনিফর্ম গায়ে পরেই এক দৌড়ে ঢুকে গেল মায়ের ঘরে। পায়ের ধুপধাপ শব্দ পেয়ে চোখ থেকে আড়াআড়ি রাখা হাতটা সরালেন আমজাদ। মেয়েকে দেখে কপাল গুছিয়ে উঠে বসলেন। এটুকুতেই উত্তেজনায় হা*পিয়ে গেছে পিউ। আমজাদ সাহেব অবাক হয়ে বললেন
" কী ব্যাপার আম্মা? এই অবস্থা কেন আপনার? "
পিউ কতক্ষন জোরে জোরে নিঃশ্বাস ফেলল। পরপর উদ্বেগ নিয়ে বলল,
" আব্বু,আপুর বিয়ে দেবে কবে?"
আচমকা প্রশ্নে কিছুটা হতভম্ব হলেন আমজাদ। ভ্রুঁ গুটিয়ে চেয়ে রইলেন মেয়ের দিকে। পিউ এগিয়ে এলো। বাবার পাশে বসে বলল,
" আপু তো সবে অনার্সে উঠেছে,ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া কী উচিত আব্বু?
আমজাদ সাহেব কিছুতেই কিছু বুঝলেন না। অবুঝের মত বললেন,
" পুষ্পর বিয়ে? এসব তোমাকে কে বলল আম্মা?"
পিউ জ্বিভ দিয়ে ঠোঁট ভেজাল।
" আমি শুনেছি। মা,মেজো মা এরা সবাই বলাবলি করছিল আপুর জন্যে ছেলে খুঁজবে। তুমি এত জলদি ওর বিয়ে দেবে আব্বু? এটা কি ঠিক হবে? লোকে বলবে তুমি বাল্যবিবাহ দিয়েছো।"
আমজাদ সিকদার রাগী মানুষ। কিন্তু মেয়ের কথায় হেসে ফেললেন। মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন,
" বোঁকা মেয়ে! বললেই কি হয় না কী? আগে পুষ্পর পড়াশুনা শেষ হোক, ও কতদূর পড়তে চায় শুনি তারপর ওসব ভাবব। অনেক দেরি এখনও। "
পিউয়ের ভেতরটা গদগদ হয়ে এলো আনন্দে। উচ্ছ্বসিত হয়ে বলল,
" সত্যি বলছো? "
আমজাদ সাহেব মৃদূ হেসে বললেন " হ্যাঁ। আর বড়দের এসব বিষয় নিয়ে তুমি অত ভাবতে যেওনা। পড়াশুনায় মনোযোগ দাও। ভালো রেজাল্ট করতে হবেনা? এখনও ফ্রেশ হওনি দেখছি,যাও হাত মুখ ধুয়ে খেতে যাও আম্মা। "
পিউ মাথা দোলাল। বাবার মুখের কথায় আস্বস্ত সে। তার বাবা এক কথার মানুষ। এখনি পুষ্পকে বিয়ে দেবেন না যখন বলেছেন তখন দেবেন না নিশ্চয়ই। আপুর বিয়ের দেরি আছে মানে,ধূসরের আরো দেরি। ততদিনে সে কি পারবেনা,ধূসরকে নিজের প্রেমে ফেলতে? নিশ্চয়ই পারবে। পিউ ভরসা পেল। হাসি হাসি মুখটা ফিরে এলো আবার। ঝটপট ঘর ছাড়ল। আমজাদ সিকদার মেয়ের যাওয়ার দিক চেয়ে রইলেন। একটা পূত্রসন্তানের ভীষণ শখ ছিল তার। পিউয়ের হওয়ার সময় ধরেই নিয়েছিলেন ছেলে হবে এবার। মেয়ে হয়েছে শুনে ক্ষুন্ন হয়েছিলেন খানিক। মন খারাপ করেছিলেন। কিন্তু যেই মুহুর্তে মেয়ের মুখখানি দেখলেন,মনে হলো তার মা স্বয়ং ফিরে এলেন যেন। গোলগাল,ফর্সা, ছোট্ট মুখটা অবিকল তার মায়ের প্রতিচ্ছবি। এরপর আর কোনও মনঃক্ষুন্নতা টিকলোনা। মেয়ের রুপে মাকেই জাপ্টে ধরলেন বুকে। তিনি প্রচন্ড মেজাজি মানুষ, পুষ্প জোরে হাঁটলেই যেখানে রাগ দেখান,সেখানে পিউয়ের বেলায় যেন মোমের মত গলে যান। মেয়েটাকে দেখলেই মনে পড়ে মায়ের কথা। তাইতো ইচ্ছেই করেনা ওকে বকাঝকা করার। পরপর গুটিবসন্তে মায়ের ছটফটিয়ে মৃত্যুর কথা মনে পড়তেই আমজাদ সাহেবের চোখে জল জমল। কোটর ছড়ানোর আগেই হাতের আঙুল দিয়ে মুছে নিলেন তিনি।
______
পিউয়ের মন একটু আধটু খারাপ। ভাতের থালায় হাত চললেও মুখে যাচ্ছেনা। আকাশ-কুসুম ভাবনায় মত্ত সে। অন্য হাত গালে ঠেকিয়ে দেয়ালের দিকে তাকিয়ে। এই যে একটু আগে বাবার কাছে গিয়ে বোনের বিয়ে আটকাল এটা একটু স্বার্থপরতা হয়ে গেল না? যদি না পেছনে ধূসরের বিয়ের কথা উঠতো তবে কী এত লাফিয়ে- চড়িয়ে যেত বাবার কাছে? উলটে বোনের বিয়ের আনন্দে হৈহৈ করে মেতে উঠত। কসমেটিকস,লেহেঙ্গায় ভরে ফেলতো ঘর। পিউ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল।
প্রেমে পড়ে ছ্যাচড়ার সাথে সাথে স্বার্থপর ও হয়ে যাচ্ছে সে। ঠিক তখনি পিঠের ওপর চড় বসালেন মিনা বেগম। ব্যাথার সঙ্গে ভয়ে মুচড়ে উঠল পিউ। বিস্মিত হয়ে মায়ের দিক তাকাল।
" খেতে বসেছিস কখন? তাড়াতাড়ি খা,আজ ধূসরের বন্ধু আসবে না তোকে পড়াতে?"
" আজ কেন মা? একবারে শনিবার থেকে আসতো।"
মিনা বেগম চোখ পাঁ*কালেন,
" চুপ কর! ধূসর বলে গেছে, আজ থেকেই পড়াবে।"
পিউ বীতঃস্পৃহায় খাবার মুখে তুলল। কোনও রকমে খেয়েদেয়ে উঠে দাঁড়াতেই রিক্ত এসে আগলে ধরল হাত। মুখে বে*জে পরা আধো বুলিতে আবদার করল,
" পিপু,চলোনা কেলি? "
পিউ ক্লান্ত কণ্ঠে বলল,
" এখন না সোনা,স্যার গেলে তারপর। তুমি রাদিফের সাথে খেলো এখন।"
রিক্ত দুদিকে দুবার জোরে জোরে মাথা নেড়ে বলল,
" ও কেলবেনা। মা*রে আমাকে।"
" আমি বলে দেব,যেন না মা*রে। কেমন? "
রিক্তর ছোটখাটো চেহারাটা চকচকে হলো। আনন্দে মস্তক ঝাকিয়ে সেভাবেই চলে গেল। পিউ বেসিনে গিয়ে হাত ধুঁয়ে পা বাড়াল কামড়ায়।
বিছানায় শুতেও পারল না এর মধ্যেই মিনা বেগম ডাক ছুড়লেন,
" পিউ তোর টিচার এসছে।"
মারাত্মক রকম বির*ক্ত হলো মেয়েটা। মুখ থেকে 'চ' বর্গীয় শব্দ করে উঠে দাঁড়াল। ব্যাগ থেকে বইপত্র বার করল। এলোমেলো চুল আয়নার সামনে গিয়ে ঠিকঠাক করল। গতদিন ফয়সাল দারুন লজ্জ্বা দিয়েছে এ নিয়ে। গায়ে ওড়না পেঁচিয়ে পিউ আস্তেধীরে হাঁটা ধরল স্টাডিরুমের দিকে। ভেতর থেকে আসছে মা আর মেজো মায়ের কন্ঠস্বর । ভীষণ তোষামোদ করে কথা বলছেন তারা। যেন টিচার নয়,পাত্রপক্ষ এসছে। পিউ দরজায় দাঁড়াল। ভদ্রতার খাতিরে ভেতরে ঢোকার জন্যে শিক্ষকের অনুমতি চাইতে হবে তো! কথা বলতে গিয়ে সামনে তাকিয়েই মূর্তির ন্যায় জমে গেল।
সম্মুখে এক সুন্দরী, কম বয়সী মেয়ে দেখে পিউয়ের মাথা ঘুরে উঠল। গোল্লায় গেল ভদ্রতা, অনুমতি। ত্রস্ত পায়ে কক্ষে ঢুকল সে। সরাসরি কোমড়ে হাত দিয়ে প্রশ্ন ছুড়ল।
" আপনি কে?"
মেয়েটি রুবায়দা বেগমের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল। পিউয়ের কথায় তাকাল ওর দিকে। মিষ্টি হেসে বলল,
" আমি মারিয়া। তুমি পিউ?"
" হ্যাঁ, কিন্তু আপনি কেন এসেছেন?"
মিনা বেগম বললেন,
" ওকি কথা? কেন এসেছে মানে কী,উনিইতো পড়াবেন তোকে।"
পিউ অবিশ্বাস্য চোখে চেয়ে বলল,
" আপনিই কি ধূসর ভাইয়ের বন্ধু? উনিই আপনাকে পাঠিয়েছেন?"
পিউয়ের সিরিয়াস হাবভাব মেয়েটিকে অপ্রস্তুত করল খানিক। বিভ্রান্ত হয়ে আশেপাশের সবাইকে দেখে মাথা নেড়ে বলল " হহ্যাঁ। "
ধূসরের পাঠানো মানুষটা যে মেয়ে, এটা ভাবতেই পিউয়ের মাথায় আকাশ ভেঙে পরল। ব্রহ্মতালু অবধি দাউদাউ করে জ্বলে উঠল। সে দিন দুনিয়া ভুলে বসল। ধপ করে বসে পরল ফ্লোরে। ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলল। হাত পা ছড়িয়ে কাঁদতে কাঁদ*তে বলল,
" আমি ওনার কাছে পড়ব না। আমি ওনার কাছে পড়বনা।"
____
পিউয়ের বাচ্চামোতে উপস্থিত সবাই হতভম্ব,হতচেতন। বলার জন্যে মুখের কাছে কোনও ভাষাই পেলনা। সতের শেষ করে দুদিন বাদেই আঠের তে যে মেয়ে পা দেবে তার এমন ছেলেমানুষী দেখে মিনা বেগমে লজ্জ্বায় মুখ লোকানোর জায়গা পেলেন না। পড়াতে আসা মেয়েটির সামনে মাথা হেট করে দিল নিজেরই পেটের মেয়ে। মারিয়া নিজেও ভীমড়ি খেয়েছে। সে বিভ্রম নিয়ে বার কয়েকবার নিজের চেহারায় হাত বোলালো। মেয়েটা তাকে দেখতেই এমন করল কেন? গোবর লেপ্টানো থাকলেও এরকম করে কেউ? সে কী দেখতে এতটাই বাজে? এদিকে পিউ তখনও মেঝেতে বসে কাঁদছে। কান্নার শব্দ পৌঁছে গেল বাড়ির কানায় কানায়। এমন আর্তনাদ করে কান্না,যেন কী না কী ঘটেছে! আমজাদ সাহেব ঘুমিয়েছিলেন একটু। ঘুমের মধ্যে মেয়ের কা*ন্নার শব্দ পেতেই লাফিয়ে উঠলেন। উৎস ধরে ছুটে এলেন ত্রস্ত। পড়ার ঘরটা নিমিষে ভরে গেল মানুষে। আফতাব সিকদার বই পড়ছিলেন বারান্দায়। সেও হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন।
পিউয়ের কান্না থামার নাম নেই। রুবায়দা বেগম গায়ে মাথায় হাত বোলাচ্ছেন। জবা বেগম বিভিন্ন খাবারের প্রস্তাব দিচ্ছেন ' এটা রান্না করে খাওয়াব,ওটা খাওয়াব' তাও মেয়েটা থামলোনা। তার হেচকি উঠল এবার। ধূসরের এত সুন্দর মেয়ে বন্ধু আছে,কিছুতেই মানতে পারছেনা পিউ। এই জন্যেই ধূসর তার দিকে ফিরেও তাকায়না এবার বুঝল সে। এই দুঃখে কেঁ*দে বুক ভাসালেও কম হবে।
এদিকে কেউই বুঝতে পারছেনা হঠাৎ মেয়েটার হলো কী। আমজাদ সাহেব এসেই উদ্বীগ্ন গলায় শুধালেন,
" কী হয়েছে? ও কাঁ*দছে কেন? "
পার্লামেন্টে মিটিং বসেছে। খুব জরুরি আলোচনা হবে সেখানে। অথচ ফোন পেয়েই বাড়ির পথে রওনা হলো ধূসর। পিউয়ের প্রতি রাগে শরীরের রক্ত ফুটছে তার। একটা হেস্তনেস্ত করেই ছাড়বে পুচকিটার। বোঝে কম, চিল্লায় বেশি। রাগের সাথে তাল মিলিয়ে বাইকের স্পিড বাড়াল ধূসর।
বিশ মিনিটের মাথায় বাড়ি পৌঁছাল। বসার ঘরেই বসেছিল মারিয়া। মেয়েটা যে কী পরিমান অস্বস্তিতে পরেছে মিনা বেগম ঢের বুঝলেন। তাইতো ও ঘর থেকে সুমনা বেগমের সাথে পাঠিয়ে দিলেন এখানে। বাটি ভরে খেতে দিলেন দুধে ভেজানো পিঠা। ধূসর লম্বা কদমে বাড়িতে ঢুকল। সুমনা বেগমকে শুধাল,
" পিউ কোথায় ছোট মা?"
ওপর থেকে ধূসরকে দেখেই দৌড়ে পিউয়ের কাছে গেল পুষ্প। তাকে বুঝিয়ে সুজিয়ে চেয়ার টেবিলে বসাতে পেরেছেন রুবাইদা বেগম। কিন্তু নাকে কা*ন্না কমেনি। পুষ্প বাইরে দাঁড়িয়েই ঘোষণা দিল,
" ধূসর ভাইয়া এসেছেন,এবার মজা বোঝাবেন তোকে।"
ব্যাস! পিউয়ের হেচকি বন্ধ। কান্নাকাটি শেষ। চোখ দুটো মারবেলের মতন করে তাকাল বোনের দিকে। পরপর রুবাইদা বেগমের পানে। রুবাইদা বেগম বলতে নিলেন " কিছু হবেনা আমি___
কে শোনে পুরো কথা। পিউ তড়াক করে উঠে দাঁড়াল। এক ছুট্টে গিয়েই পুষ্পর মুখের ওপর দরজাটা ধড়াম করে লাগিয়ে দিলো। এই মুহুর্তে দরজা আটকানো মানে জীবন বাঁচানো
পাট ৭#শেষ_চৈত্রের_ঘ্রাণ
#নূরজাহান_আক্তার_আলো
[০৭]
বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে সিরাত সায়নকে একবার দেখে এলেন। মুখ ফুটে কিছু না বললেও সিঁতারার পাশ ঘেঁষে দাঁড়ালেন।
ছোটো জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সিঁতারা চৌধুরী।
সিরাত যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুরঘুর করে। বোকা বোকা হাসে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চড়কির মতো ঘুরতে থাকবে। আজও তাকে পাশ ঘঁষতে দেখে সিঁতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এঁটো প্লেটগুলো ধুঁতে ধুঁতে বলল,
-'কিছু বলবি মেজো?'
-'হুম।'
-'বল, জরুরি কিছু?'
-'বড় ভাবি বলছিলাম যে, সায়নের একটা বিয়ে দিলে কেমন হয়? বয়স তো কম হলো না ছেলেটার। এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না।'
সিঁতারা চৌধুরী জা'য়ের দিকে একবার তাকিয়ে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন। তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন,
-'হঠাৎ একথা? ভালো কোনো মেয়ের সন্ধান পেয়েছিস?'
-'না, না, তেমন কিছু না।'
-'সায়ন, শুদ্ধ দু'জনই প্রাপ্ত বয়স্ক। আজকে বিয়ে দিলে কালই ঘর আলো করে নাতি-নাতনি আসবে। বাচ্চাদের কলকলানিতে ভরে উঠবে চৌধুরী নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখব ওরাই তো গুরুত্ব দেয় না। আমিই বা মা হয়ে আর কতভাবে বোঝাব, বল দেখি?'
-'ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে। রক্ত বের হচ্ছে। একটা বউ থাকলে সেবাযত্ন করতে পারত। এত বড় ছেলের কখন কি লাগে আমরা কি বুঝব? বুঝলেও, ছেলেটাও তো লজ্জায় কিছু বলে না। ডাকে না আমাদের।'
সিঁতারা চৌধুরী দীর্ঘশ্বাস চেপে দুপুরের রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন,
-'এবার শুদ্ধ ফিরুক। দেখি ওকে দিয়ে সায়নের সঙ্গে কথা বলাব। তোর বড় ভাই তো রাগে দেখতেও যায় নি ছেলেটাকে। কিছু বললে আমাকে উল্টো খিচমিচ করে ওঠে। এদের বাপ ছেলেদের দ্বন্দে আমি মাঝখানে পড়েছি। না পারি স্বামীর কথায় সাপোর্ট দিতে না পারি ছেলেদের যুক্তির কাছে হার মানতে।'
-'পছন্দ টছন্দ থাকলেও তো বলে না। আমরা কতদিন জিজ্ঞাসা করেছি, তোমরা দুই ছেলে মুখে কুলুপ এঁটে বসে থাকে। সায়ন ফাজলামো করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না। বুঝি না বাপু এরা কি
চিরকুমার থাকার পণ করেছে নাকি।'
-'এর আগে একটা মেয়ে দেখতে গেলাম। আমাদের অফিসের স্টাফের শালি। কি যে সুন্দর মেয়েটা। সাজিয়ে গুছিয়ে রাখলে জ্যান্ত পুতুল যেন একটা। সায়নকে ছবি দেখালাম। সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম। সে ফোঁস ফোঁস করে বলে, বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাব তখন আয়োজন শুরু কোরো। আপাতত এসব বলে মাথা খারাপ কোরো না।'
-'তা প্রয়োজন অনুভব করবে কবে? অন্য বাড়ির ছেলেরা দেখি গোঁফ না গজাতেই বিয়ে, বিয়ে করে মুখে ফ্যানা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত্তসব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা, বিয়ের কথা শুনতেই পারে নি।'
এভাবে সিঁতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন।
তখন সিমিনের (শীতলের মা) কথা শোনা গেল। শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছে উনি। একগাদা জামা বের করে বিছানার উপরে স্তুপ করে রেখে গেছে মেয়েটা। পরে একটা বের করে পাঁচটা। তারপর পালা দিয়ে দলা মলা পাঁকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে হুঁশ জ্ঞান এখন না হলে, আর কবে হবে? এসব বকতে বকতে জামা কাপড়গুলো একা হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুঁয়ে ছাদে মেলে এসেছেন তিনি। হাঁপিয়েও গেছেন। মেয়ের নামে অভিযোগের পসরা খুলে বসলেন। তখন সিরাত সিমিনের উদ্দেশ্য বলল,
-'ছোটো, শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না, কবে যাবি? সিরিয়াল দিয়েছিস?'
সিমিন তো একথা ভুলেই বসেছেন। সিরাত বলার পর উনার স্মরণ হলো
কথাটা। উনাকে মুখ দেখে সিঁতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন,
-'মা হয়ে এতভুলো মনা হলে কিভাবে হবে সিমিন? দেখিস না, মেয়েটার
পিরিয়ড়ের প্রথমদিন কী অবস্থা হয়। স্বাভাবিক আর অস্বাভাবিক বলেই তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষের কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই। তুই না গেলে বল আমিই নাহয় নিয়ে যায় মেয়েটাকে? '
জা'য়ের কথা বকা সিমিন মুখ কাচুমাচু করে জানাল উনিই নিয়ে যাবেন।
এরপর তিন জা মিলে গল্পে-গল্পে, হাতে-হাতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন সাড়ে দশটা হবে। সিঁতারা চৌধুরীর ফোনটা
হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল। উনি ড্রয়িংরুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন। নাম্বার দেখে মমতাময়ী মন দরদে উতলে পড়ল।
উনি কল রিসিভ করে হাসিমুখে জিজ্ঞেস করলেন,
-'আব্বা, কেমন আছে?'
শুদ্ধ সদ্য শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানাল,
-'ভালো আছি। তুমি কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, আম্মু?'
-'আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করেছো বাবা?'
-'না, সারারাত ল্যাবে ছিলাম কেবল ফিরলাম। একটা কথা জানাতে কল করলাম। কিছুক্ষণ পরে পাঁচজন গেস্ট যাবে বাসায়। লাঞ্চ সারবে। তুমি সামলে নিও প্লিজ।'
-'এরা পরিচয় নাকি অপরিচিত কেউ?'
-'বিদেশী সাইন্টিস্ট। কিছু কাজের জন্য এসেছে আর কি। '
-'ওহ আচ্ছা, আচ্ছা। তুমি আসবে বাবা? তোমার বাসায় তোমরা গেস্টরা আসছে, তুমি না থাকলে কিভাবে হবে?'
-'হুম আমিও আসছি। এইতো, এয়ার টিকিট কনফার্ম করেই তোমাকে জানালাম। আর আম্মু.. ওরা কিন্তু কয়েকটা দিন থাকবে।'
-'সমস্যা নেই বাবা, তুমি শুধু সাবধানে চলে এলো তাহলেই হবে।'
-'হুম।'
মা ও ছেলে কথা শেষ করে কল কাটলেন। সিঁতারা চৌধুরী দুই জা'কে গেস্টদের কথা বলতেই উনারাও কাজে লেগে পড়লেন। ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন। আপ্যায়নে যেন ক্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন। তবে কিছু জিনিস প্রয়োজন তাই লিস্ট করে শাহাদত চৌধুরীকে বাজারে পাঠালেন।
শীতল ক্লাসে যায় নি। নরম ঘাসের উপর বসে কিয়ারার আনা তেঁতুল খাচ্ছে। গল্প করছে। কিয়ারার দৃষ্টি তখনো বিদেশীদের দিকে। বিদেশীরা রিকশায় চড়ে ঘাসের উপর ঘুরছে। কখনো নিজেরাই রিকশা চালাচ্ছে, রিকশা টেনে সামনে এগিয়ে নিতে না পারলে নিজেরা হাসাহাসি করছে।
কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কিয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসল,
-'উনারা দাদার নাম ইমরান। বাপের নাম জুবরান। উনার নাম কামরান। তা এই রানের বংশধরদের কোথায় কুঁড়িয়ে পেলি রে শীতল?'
-'বেল তলায়।'
-'ওহ। তা কামরান মিঁয়া বিদেশিদের সঙ্গে করছে টা কি?'
-'কি আশ্চর্য, আমাকে বলেছে নাকি? তুই গিয়ে জিজ্ঞাসা করে আয়।'
-'শুদ্ধ ভাইয়া কিছু বলে নি তোকে?'
-'নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি উনার নাম মুখেও নিবি না। উনার মতো বিটকেল জাতের কাজিন কারো আছে কি না জানা নেই। কপালই খারাপ বা'ল।'
-' এভাবে বলছিস কেন রে শীতল? শুদ্ধ ভাইয়ার মতো এত ভদ্র, ড্যাসিং, ছেলে হয় নাকি? তাও আবার সাইন্টিস। এই অবধি কি কি আবিষ্কার করেছে শুদ্ধ ভাই, জানিস কিছু?'
-'ব্যঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছে উনি।'
-'রেগে যাচ্ছিস কেন? বল না একটু শুনি।'
-'কি বলব? সে শুধু দেখতেই ড্যাসিং না। তার হাতের চ্যালাকাঠের বারি আরো ড্যাসিং। সুইট। টেস্টি। খাবি একবার? টেস্ট কর ভালো লাগবে।'
-'ভাইয়া আবার তোকে মেরেছে?'
-'শুধু মারে নি ফোনটারও জান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে আমাকে দেয় নি। লাগবে না তার দেওয়া গিফট। সায়ন ভাইয়া বলেছে সুস্থ হলেই আমাকে শপিং করাতে নিয়ে যাবে।'
একথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল। শুদ্ধর এমন
ব্যবহারে ভীষণ পেয়েছে সে। শখ, স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ। সঙ্গে ম্যাচিং হিজাব। সাম্য, সৃজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আর তাকে দিয়েছে দু'ঘা চ্যালাকাঠের বারি। এবার এসে কবেকার রাগ তুলেছে কে জানে! শীতলের বেজার মুখ দেখে কিয়ারাও কিছু বলার সাহস পেল না। এখন কিছু বললেই শীতলের সমস্ত রাগ তার উপরে পড়বে। হঠাৎ শীতল
কিয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিলো। ওপর পাশের মানুষটা কল তুলছে না। সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকল। চারবারের বেলায় কল তুলে গমগমে সুরে বলে উঠল,
-' শোয়াইব স্পিকিং, হু আর ইউ?'
শীতল নিশ্চুপ। কারো কথা না শুনে হ্যালো, হ্যালো, করে শেষমেষ কলই কেটে দিলো ওপর পাশের মানুষটা। তাতে শীতলের রাগের পারদ দ্বিগুন বাড়ল। সে আবার কল করল সেই নাম্বারে। কিয়ারা বসে বসে শীতলের ক্নান্ড দেখছে। এবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতেই সে গলার স্বর পরিবর্তন করে ন্যাকা সুরে বলল,
-'বিশুদ্ধ বলছেন?'
-'না। '
-' বিশুদ্ধ সাহেব ভালো হয়ে যান ভালো হতে টাকা লাগে না।'
-'ব্যথা কমে গেছে?'
-'কিসের ব্যথা?'
-'এই যে চ্যালাকাঠ দিয়ে দু'ঘা দিয়ে এলাম তার ব্যথা।'
-'(...)'
-'নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে?'
-'(..)'
শীতল মুখ লটকে তাকিয়ে আছে কিয়ারার দিকে।ইস, মুখে ওড়না গুঁজে কথা বলে কি লাভ হলো, বুঝেই তো ফেলল। মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগে শুদ্ধ বলল,
-'কলের কারণ?'
-'আপনাকে একটু দরকার ছিল।'
-'কেন?'
-'শোকেসে সাজিয়ে রাখার জন্য। '
একথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভেংচি দিয়ে বলল,
-' দিলাম খোঁচা। এবার মারেন দেখি, কেমন পারেন।'
একথা বলে শীতল সুন্দর করে হাসল। এবার শান্তি লাগছে। সেও বুঝুক কাউকে খোঁচামার্কা কথা বললে কেমন লাগে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বার ডিলিট করে কিয়ারাকে ফোন ফিরিয়ে দিলো। আজ একটু বেশিই সাহস দেখিয়ে ফেলেছে। কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে বড় মাকে তাই বলতে শুনেছে। দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। একথা ভেবে একটু খোঁচাল আর কি। এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করুন।
পাট ৮ #শেষ_চৈত্রের_ঘ্রাণ
#নূরজাহান_আক্তার_আলো
[০৮]
তখন দুপুর একটা পঁয়ত্রিশ। শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটছে। মুখ ভার দু'জনেরই। ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল। যাতে কেউ দেখতে না পায়। না খোঁজে। কিন্তু হঠাৎ জাঁদরেল এক স্যার সেখানে উপস্থিত হন।
একের পর প্রশ্ন করতেই থাকেন। অতঃপর প্রশ্নের তোপে পড়ে অগত্যা তাদেরকে ক্লাসে যেতেই হয়েছে এবং সবগুলো ক্লাসও করতে হয়েছে।
মাথার উপরে চড়া রোদ। ভ্যাপসা গরম। গাছপালা থম মেরে আছে যেন
পাতা নড়লেও জাত যাবে। এই রোদের মধ্যে না হেঁটে শীতল কিয়ারাকে বিদায় জানিয়ে রিকশায় উঠে বসল। অতঃপর চৌধুরী নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেল করল। মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতেই হঠাৎ বাগানের দিকে নজর পড়ল। ফুলের বাগানের
একপাশে ফলের গাছ লাগানো। তবে অন্য ফলের তুলনায় বেশির ভাগই টক জাতীয় ফলের গাছ রয়েছে সেখানে। যেমন, তেঁতুল, বরই, আমড়া, আমলকি, পেয়ারা, জলপাই। বলা বাহুল্য, বাড়ির মেয়ে /বউরা যেসব ফল খেতে পছন্দ করে সেসব ফলের গাছ। এ কাজ করেছেন শারাফাত চৌধুরী নিজেই। যাতে বাড়ির মেয়ে/বউরা ইচ্ছেমতো ফল খেতে পারে। তাই উনি দেশি বারোমাসি ফলের গাছ লাগিয়েছেন। বেশ ক'দিন হলো, বাগানমুখো হওয়া হয় না শীতলের। বিগত সপ্তাহে মেজো আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল। তারপর এদিকে পা মাড়ানো হয় নি। তাছাড়া শুদ্ধ বাড়ি থাকলে গাছে উঠতে পারে না। উঠলে মারে। বকে। ধমকায়।
মা'র খাওয়ার ভয়ে গাছ উঠে না নয়তো গাছে উঠে ফল পাড়তে একাই একশ সে।
হঠাৎ কি ভেবে যেন সে বাগানের দিকে গেল। রোদে, গরমে, কলেজের ড্রেসের অবস্থা খারাপ। তবুও সেদিকে পাত্তা নেই তার। দুটো বিড়ালের মারামারির শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে। তার পায়ের শব্দ শুনে দুটো বিড়াল দু'দিকে দৌড়ে পালিয়ে গেল। ফেলে রেখে গেল সদ্য ফোটা পাখির দুটো ছানা। বেঁচে আছে ছানাদুটো। নড়ছে এখনো। সে ছানাদুটো দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখল। কোন গাছে পাখি দুটোর মায়ের বাসা বুঝতে উঠতে পারল না। তবে মাথার উপর বরই গাছ দেখে বুঝল পাখির বাসা এখানেই হবে। সে কলাপাতা ছিঁড়ে পাখির ছানাদুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুকিয়ে রইল। মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটো নিয়ে চলে গেল। ভরদুপুরে
ভালো একটা কাজ করে মনটাও ফুরফুরে হয়ে গেল। তারপর কি ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবল অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না।
যেই ভাবা, সেই কাজ, কাঁধের ব্যাগটা মাটিতে রেখে তরতর করে গাছের উঠে ডাসা ডাসা গোটা কয়েকটা পেয়ারা ছিঁড়ল। এদিক-ওদিক তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেলো। পেটে ক্ষুধা থাকায় মনে হচ্ছিল
পেয়ারা না যেন অমৃত খাচ্ছে। নিজেদের বাগানে তাড়া খাওয়ারও ভয় নেই, ধমকানোর সুযোগ নেই, যে ধমকানো সে তো বাড়িতেই নেই তাহলে কিসের ভয়! এসব ভেবে সে ইচ্ছেমতো দেখে-দেখে, বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামল। তারপর সেগুলো ব্যাগে পুরে চলল বাড়ির ভেতরে। গাছ উঠতে-নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। না ধুলেই নয়। তবে সে ধুবে না। কারণ এই বাহানায় আগামীকাল কলেজ মিস করবে। মনে মনে
এমন দুষ্টু পরিকল্পনা এঁটে চেঁচিয়ে আম্মু! আম্মু! করে ডেকে ফুরফুরে মেজাজ ড্রয়িংরুমের পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল। তার ডাক শুনে উপস্থিত ক'য়েকজোড়া চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে মুখ কাঁচুমাচু করে দ্রুত পা ফেলে রান্নাঘরের দিকে ছুঁটল। বিদেশীরা এখানে কেন? সে রান্নাঘরে গিয়ে মা-চাচীদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝল তারা গেস্ট হয়ে এসেছে। তাদের জন্যই রান্না হয়েছে হরেক পদ বাঙালি আইটেম। রান্নাঘরের দরজায় তাকে দেখে সিরাত আস্তে করে বলল,
-'একি! এ কি অবস্থা তোর? কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে?'
-'এরা কারা মেজো মা?'
-'শুদ্ধর গেস্ট। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়।'
'শুদ্ধর গেস্ট' কথাটা তার মস্তিষ্কে টোকা দিলো।ঢোক গিলল কয়েকবার।
মস্ত বড় ডায়নিং টেবিলজুড়ে সিট দখল করে বসে আছে চেনা-অচেনা মানুষজন। সে কথা বাড়ল না। পরনের ড্রেসের হাল দেখে পেঁয়ারাগুলো
রান্নাঘরে রেখে গুঁটি গুঁটি পায়ে এগোল সিঁড়ির দিকে। এমনকি সিঁড়িতে
উঠতে উঠতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে দেখতে রেলিং ধরে উঠছে। ভয় কাজ করছে। যার গেস্ট সে কি বাসায় এসেছে নাকি? যদি আসে তাহলে মার খাওয়া ফরজ হয়ে গেছে। আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ বুঝি আধমরা হতেই হবে। এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ খুঁটতে খুঁটতে সিঁড়ি পেরিয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলার শব্দ শুনল। শুদ্ধর রুমের দরজা খুলছে দেখে সে তড়িঘড়ি করে লুকাতে গিয়েও শুদ্ধর মুখোমুখি পড়েই গেল। এভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ভ্রুঁ কুঁচকে দাড়াল। আপাদমস্তক দেখে বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করে বলল,
-'গাছে উঠেছিলি?'
শীতল মুখ কাচুমাচু করে নত মস্তকে কেবল মৃদুভাবে মাথা নাড়াল। শুদ্ধ কিছু বলল না শুধু ভ্রুঁজোড়া কুঁচকে তাকিয়ে রইল। রোদে চোখ, মুখের কি অবস্থা করেছে। মোদ্দাকথা, ভর দুপুরে গাছে উঠে কেউ? পড়ে হাত পা ভাঙলে কি হতো? তাকে নিশ্চুপ দেখে শীতল আড়চোখে একবার দেখে মিনমিন করে বলল,
-'মগডাল থেকে বাবুই পাখির দুটো ছানা পড়ে গিয়েছিল। ছানাদুটো তুলে দিতে গাছে উঠেছিলাম। আর উঠব না।'
-'(....)'
-'আপনি কখন এলেন শুদ্ধ ভাই? আপনার না দেরিতে ফেরার কথা ছিল?'
-'শোকেসে সাজানোর তলব করে ভুলে গেলে চলবে? তোর এত আগ্রহ দেখে দেরি করি নি কাজকর্ম ফেলে চলে এসেছি। চল, এবার শোকেসে সাজাবি আমায়।'
শীতলের মুখটা চুপসে গেল। সে চুপসানোর মুখটা নিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামল। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথায় যদি একবার পালিয়ে বাঁচতে পারে ভুলেও রুমের দরজায় খুলবে না। তবে তার কাছে শুদ্ধকে ঘায়েল করার একটা অস্ত্র আছে। হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো। সে মিষ্টি কথায় পটাতে না পারলে সেই অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবে নিলো। অতঃপর সে বলল,
-' মজা করে বলেছি তাই আমি ক্ষমাপ্রার্থী। এরপরও যদি মারেন আমি কিন্তু বড় বাবাকে বলে দেবো আপনি সিগারেট খান।'
একথা বলে শুদ্ধর চোখে চোখ রেখে তাকাল। তাকাতেই মনে হলো ভুল করে ফেলল নাকি আরেকটা। ভয়ে বুকটা ধুরুধুরু করে কাঁপতে লাগল।
তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিলো না, পাশ কাটিয়ে চলে গেল। শীতলের খুশি এবার দেখে কে। সে গালভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে-নাচতে, গাইতে-গাইতে, তার রুমে চলে গেল। ভেবেও নিলো এবার থেকে শুদ্ধ মারতে এলে এই হুমকিটাই দেবে সে।
____
বিদেশীরা সাধারণ ঝাল খেতে পারে না। তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে। সায়নও এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে। শুদ্ধ নিচে নেমে আগে মা চাচীদের যাওয়ার ইশারা করে নিজে সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিলো। সিঁতারা চৌধুরী হাতের বাঙালি রান্না তৃপ্তি করে খেতে তারা বাহবা দিলো। ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িংরুমের সোফায় বসল। শুদ্ধও খায় নি দেখে মা চাচীদের সঙ্গে খেতে বসল। বোনরাও বসেছে। শখ, স্বর্ণ এতক্ষণ উপরেই ছিল। বাইরের কেউ এলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘুরাঘুরি করা পছন্দ করে না শুদ্ধ, সায়ন। সায়ন ছাড় দিলেও শুদ্ধ দেয় না। তাই তারা এসে নিচে নামে নি মায়ের ডাকে খেতে এসেছে। সবাই বসেছে কিন্তু শীতল নেই। একটুপরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো। শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করল। শখের ইশারায় মাথাতে ওড়না তুলে ভেংচি কেটে চেয়ার টেনে বসল। এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড় ভাইদের কাছে তাদেরও বকা খেতে হতো।
সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে তবে নিচু স্বরে। সিঁতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে। হঠাৎ ব্যাথাতুর শব্দ শুনে সবাই চোখ তুলে তাকাল শীতলের দিকে। শীতল ঠোঁট চেপে ধরেছে। সিরাত তখন বললেন,
-'কি রে দাঁতে পাথর পড়েছে নাকি?'
শীতল ঠোঁট থেকে হাত সরাতেই দেখে ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে গেছে। এত রক্ত দেখে স্বর্ণ বোনের দিকে পানি এগিয়ে দিলেও সিমিন শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন। নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে, কে! এখনও কি ছোটো আছে? নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে? এত তাড়াহুড়োয় খেতেই হবে কেন?
সব সময় এত কিসের চঞ্চলতা? সিমিন মেয়েকে চাপা সুরে বকতে শুরু করলেন। এদিকে ঠোঁটের তীব্র জ্বলন, অন্যদিকে কিল, এই দু'টোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সিঁতারা থামিয়ে দিলেন। ছোটো জা'কে বকলেন। সিমিনের এই স্বভাবটা খুব খারাপ যেটাই হোক মেয়ে দু'টোকে মারেন। বকেন। জায়ের বকা খেয়ে সিমিন কথা বাড়াল না। নিজের এঁটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন। রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে। তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁট লাগিয়ে দিলেন। মাংসের ঝোলের ঝালটা কমে এলে চোখের পানি, নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধ খাওয়া রোস্টের দিকে। ভীষণ মজা হয়েছে রান্না। মোজা মা রান্না করেছে চোখ বন্ধ করেই বলে দিতে পারবে সে। ইচ্ছে ছিল তিনটে সাবাড় করার। কিন্তু কিছু খেতে পারে নি কেবল দুই লোকমা ভাত মুখে পুরেছিল। তার আগেই কামড় লেগে ঠোঁট কেটে গেল। ভর তুপুরে পেট পুরে সবাই খেলো কিন্তু মেয়েটা কিছু খেতে পারল না দেখে সিমিনের গলা দিয়েও খাবার নামল না। উনি দই, মিষ্টি এগিয়ে গমগমে সুরে খেতে ইশারা করলেন। বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলের নিচের ঠোঁট। মায়ের কিল খেয়ে শীতল কিছু বলাে সাহস করল না। অল্প অল্প করে দই নিয়ে মুখে দিলো।
____
স্বর্ণের ফোনেটা সেই তখন থেকে বেজেই চলেছে। সাইলেন্ট থাকায় ঘুমে বিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না। এতবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে ফোন দিলো। শখ কিয়ারার নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজে পড়ায় মন দিলো।শীতল ফোন কানে ধরে
শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে বেলকণির দিকে এলো। কিয়ারার নাক টেনে কান্নার শব্দ পেতেই সে ভ্রুঁ কুঁচকে জিজ্ঞেস করল,
-'কি রে কাঁদছিস কেন? তোর ফ্যাঁচর ফ্যাঁচর কান্নার শব্দ শুনতে কল করেছিস?'
-'শীতল আমার দম বন্ধ হয়ে আসছে। কাঁদতে কাঁদতে আমি শেষ। তূর্য'র সঙ্গে কেন এমন হলো, কেন?'
একথা শুনে শীতল মস্তিষ্কে জোর খাঁটিয়ে মনে করার চেষ্টা করল, তূর্য কে। এই নামের কাউকে চিনে বলেও মনে পড়ছে না তার। তবে কিয়ারা কাঁদছে মানে আপনজন হবে হয়তো। তাই সে স্বান্ত্বণা দিতে বলল,
-'থাক কাঁদিস না। আমরা কেউই সারাজীবন বেঁচে থাকার জন্য আসি নি। আমাদের সবাইকে মরতে হবে।'
এদিকে শীতলের স্বান্ত্বণার বাণী শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল। সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করল,
-' তূর্য মরে নি রে শীতল। সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে। ভাবতে পারছিস কতটা কষ্টের?'
-'বাল। কে তূর্য, কে তিথি? কার কথা বলছিস তুই? এমনিতেই মুড অফ খবরদার বলছি মাথা খাবি না আমার। ক্লিয়ার কাট কথা বল নয়তো দূরে গিয়ে মর। নিজের জীবনে সুখ নেই ও আসছে অন্যজনের দুঃখের কাহিনি শোনাতে।'
শীতলের বিরক্তমাখা কথা শুনে কিয়ারা চুপসে গেল। কান্নাকাটি অফ করে জানাল, সে কলেজ থেকে ফিরেই কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে। উপন্যাসের নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে। নায়িকার সামনে বউ নিয়ে বাসরঘরে ঢুকেছে। তিথি, তুর্য ছিল কাজিন।
মূলত বাড়ির কেউ জানত না তারা একে অপরের ভালোবাসে। চমৎকার
একটি উপন্যাস। তবে উপন্যাসটি স্যাড ইন্ডিং। বিচ্ছেদের ইন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেঁটে একাকার অবস্থা। এদিকে মন দিয়ে পুরো কাহিনি শুনে শীতলেরও মন খারাপ হলো। সে বলল,
-'ওটা আমিও পড়ব কাল দিয়ে যাস তো বইটা।'
-' আগামীকাল কলেজে যাবি? '
-'না, সকালের দিকে আম্মুর সঙ্গে ডাক্তারের কাছে যাব।'
-'আচ্ছা। তাহলে বিকেলে আমি তোর বাসায় যাব।'
-'শোন, তোর কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি। এই জনরার উপন্যাস খুব ভালো লাগে আমার।'
-'আচ্ছা। '
তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকাল। হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে। কিন্তু কে? কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে? কি মনে করে সে পেছনে ঘুরতেই দেখে একটু দূরে শুদ্ধ দাঁড়িয়ে আছে। চোখে শীতল চাহনি। যাহ্, এখন কি হবে? কি করে বলবে সে যা ভাবছে আদৌও সেইরকম কিছু নয়।
To be continue......!!
পাট ৯
