#এক_টুকরো_দূরত্ব
#আয়শা_রহমান
#পর্ব৩
প্রথম মা হওয়ার অনুভূতি, যে কতটা সুন্দর, সেটা একজন মেয়ে প্রথম মা না হলে বুঝতে পারে না। একটা মেয়ের কাছে সব থেকে সুন্দর অনুভূতির নাম হচ্ছে প্রথম মা হওয়া। নামিরা যখন প্রথম মেয়ের কান্না শুনে ছিল, তখন তার যে কি আনন্দ হচ্ছিল সে কাউকে বলে বোঝাতে পারবে না, কিন্তু আল্লাহ হয়তো তার এতো আনন্দ সহ্য করতে পারেনি, তাইতো কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করে আনলো। বাচ্চা হওয়ার মিনিট পাঁচেকের পরেই, নামিরার অবস্থা খুবই খারাপ হয়েছিল, এইজন্য তাকে আইসিওতে ভর্তি করতে হয়েছে।
তিশার মা তন্নি বেগম, ও তার বড় ভাবি মোহিনী এসেছেন। তিশার মা তন্নি বেগম বাচ্চাকে দেখে তাকে সোনার চেন পরিয়ে দিয়েছে। সোনিয়ার মা ও ছোট বোন স্নেহা এখানেই আছে। সোনিয়ার মা ও বাচ্চাকে দেখে সোনার চেন পড়িয়েছে। দিয়া আর প্রীতি সিলেটে গেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। সোনিয়া তিসা আর নেহা একটু বাহিরে গেছে বাচ্চার প্রয়োজনীয় জিনিস কিনতে। নেহার মা ও বাবা তারাও চলে আসবে কিছুক্ষণের ভিতরে। সোনিয়ার আজকে একটু বেশিই মন খারাপ প্রিয় বান্ধবীর এই অবস্থা সে কিছুতেই মেনে নিতে পারছে না।
তিশার বড় ভাবি মোহিনীর নামিরার এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে। একজন বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা গেলেও, একজন মা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা অতটাও সহজ না। মোহিনী হওয়ার কিছুদিন পরে তার মা মারা যাই, তারপরে তার বাবা বিয়ে করে। প্রথম প্রথম সবকিছু ঠিকঠাকই ছিল, তার সৎমা তাকে খুব আদর যত্ন করত, কিন্তু বিপদ ঘটে যখন তার সৎ মার বাচ্চা আসে। সৎ মায়ের বাচ্চা হওয়ার পর থেকে তার ওপর খুব অত্যাচার করত, তার বাবা দেখেও না দেখার ভান করত, এজন্য সে হোস্টেলে চলে আসে। হোস্টেলে আসার কিছুদিন পরেই তার সাথে পরিচয় হয় তিশার বড় ভাইয়ের সাথে, তারপর তারা প্রেম করে। একদিন হঠাৎ করেই তার বাবা কল করে তাকে বাসায় যেতে বলেন।বাসায় যেয়ে দেখে তাকে বিয়ে দেওয়ার আয়োজন করেছে।সে না করলে শোনে না, এজন্য বাধ্য হয়ে তিশার ভাইয়ের সাথে পালিয়ে আসে। এরপর থেকে আর তার বাবা-মা তার কোন খোঁজ খবর নেয় না। তার মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এতদিনে মেনে নিত, কিন্তু তার তো মা বেছে নেই, এজন্য তার খোঁজার মানুষও নেই।
বাচ্চা টাকে দেখে তার বারবার নিজের অতীতের কথা মনে পড়ছে, সৎ মা কিভাবে তার ওপর অত্যাচার করেছে, সে আল্লাহর কাছে বারবার দোয়া করছে, আল্লাহ যেন নামিরাকে ফিরিয়ে দেয়।
বাচ্চাটা যেন মা ছাড়া না হয়, শুধু সেই নয় এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ আল্লাহকে ডাকছে। নেহার মা-বাবা চলে আসছে, নেহার বাবা তারেক রহমান বারবার বলছে বাচ্চা কে তাদের সাথে নিয়ে যাবে কিন্তু তিশার মা বলছে তাদের সাথে নিয়ে যাবে আকিকার পরে তারা না হয় নিয়ে আসবে। এক কথায় হসপিটালে এখন তর্ক বিতর্ক প্রতিযোগিতা চলছে। তর্ক-বিতর্ক প্রতিযোগিতায় তিশার মাই জিতেছে, সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে আগামী এক সপ্তাহ বাচ্চাটা তিশার মায়ের কাছেই থাকবে। তারপর আকিকা দেওয়া হয়ে গেলে নেহার মায়েরা নিয়ে চলে আসবে। নামিরা সুস্থ হয়ে গেলে তারপর সোনিয়ার মা এসে তাকে একেবারের জন্য নিয়ে যাবে।
বাচ্চাকে নিয়ে বাড়ি চলে আসছে তিশার মা,হসপিটালে সোনিয়ার মা ও বোন আছে। প্রীতি ও দিয়ার মা আসছিল কিন্তু তিশার মা মানা করে দিয়েছে কারণ এক সপ্তাহ পরে বাচ্চার আকিকা দিবে এজন্য আকিকার সময় আসতে বলেছে। যেহেতু অনেক দূরের পথ সেই জন্য তারাও তিশার মায়ের কথা মেনে নিয়েছে কিন্তু তারা ভিডিও কলে বাচ্চাকে দেখেছে। বাচ্চাটা দেখতে একেবারে ফুলের মত কি নিষ্পাপ চেহারা দেখলেই শান্তি লাগছে। নামিরার অবস্থা আগের থেকে নাকি বেশি খারাপ এজন্য সবাই খুব দুশ্চিন্তার মধ্যে আছে। সোনিয়া হাসপাতালে বসে আছে, নেহা তার ঘাড়ে হাত দিতে সোনিয়া ঘুরে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল,,,
- নেহা বইন তুই বল নামিরা ঠিক হয়ে যাবে তো ওর কিছু হবে না তো।
- কান্না করিস না সোনিয়া নামিরা ঠিক হয়ে যাবে দেখিস নামিরা ঠিক হয়ে যাবে।
- ডাক্তার কিছুক্ষণ আগে এসে বলেছে নামিরার অবস্থা নাকি খুবই আশঙ্কা জনক।
- আমাদের নামিরার কিচ্ছু হবে না, আমাদের জন্য হলেও দেখিস সে ফিরে আসবে।
- তুই দোয়া কর নেহা আমার কামিয়ার আম্মুর জন্য কিছু না হয়।
- এভাবে কান্না করিস না সোনিয়া কষ্ট কি তোর একা হচ্ছে আমাদের কি হচ্ছে না কান্না করলেই কি নামিরা আমাদের কাছে ফিরে আসবে।
- ওকে সুস্থ হয়ে যেতে বলনা রে নেহা,ও ওভাবে শুয়ে আছে আর আমার বুকের ভিতর জলছে।আমি কিছুতেই মনকে শান্ত করতে পারছি না নামিরাকে ফিরে আসতে বলনা।
- আসবে, আসবে দেখিস নামিরা আবার আমাদের মাঝে ফিরে আসবে। খুব তাড়াতাড়ি ফিরে আসবে দেখিস, আমার জন্য হলেও সে ফিরে আসবে।
কামিয়ার বয়স আজ তিনদিন, নামিরা অনেক আগেই বলে রেখেছিল, মেয়ে হলে নাম রাখবে কামিয়া, আর ছেলে হলে নাম রাখবে কায়ান। তাই বর্তমানে সবাই শর্টকাটে কামিয়া নামটাই ডাকছে। আট দিনের দিন আকিকা দিয়ে, তারপরে তার সম্পূর্ণ নাম রাখা হবে। তিশার মায়েরা অনেকের দাওয়াত দিয়েছে আকিকার জন্য। অনেকের বলতে, এই তিশার ফ্রেন্ডদের মধ্যে যারা নামিরাকে চেনে, তাদেরকে ডাকা হয়েছে। তিশার বাবা আর বড় ভাইয়া, ইয়া বড় একটা গরু কিনে নিয়ে এসেছে, কামিয়ার আকিকা দেওয়ার জন্য। আজ যদি নামিরা আর কাহিরের সম্পর্ক ঠিক থাকতো, তাহলে হয়তো এর থেকেও বেশি আয়োজন করে তার তাদের মেয়ের আকিকা সম্পূর্ণ হত, কিন্তু নামিরার ভাগ্য খারাপ, এইজন্য তাকে অন্যের বাড়িতে মেয়ের আকিকা দিতে হচ্ছে।
____________________________
আজকে কামিয়ার ছয় রাত, এইজন্য তার মাথার কাছে নতুন খাতা আর কলম রাখা হয়েছে। মুরুব্বিরা বলে ৬ রাতের নাকি বাচ্চাদের ভবিষ্যৎ লেখা হয় এজন্য খাতা কলম রাখতে হয়। আজকে বাচ্চার কাছে তিশার মা ও নেহার মা আর সোনিয়ার মা থাকবে। সোনিয়ার মা আজ বিকালে এসেছে এতদিন যে হসপিটালে ছিল কিন্তু সে একটু অসুস্থ এজন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছে। সোনিয়ার মা তিশার ফুপু হয়, এজন্য তার থাকার কোন ঝামেলা নেই এখানে, এজন্য সে কিছু দিন থাকবে এখানে। হসপিটালে যে থাকে রোগীর সাথে, সেও রোগী হয়ে যায়, তাই হয়েছে সোনিয়ার মায়ের সাথে। সোনিয়ার মা এখন অসুস্থ হয়ে গেছে। এজন্য ভাইয়ের বাসায় চলে এসেছে। নামিরা ওখানে এখন ডিয়ার মা আছে কাল প্রীতির মা বাবা ভাই বোন সবাই চলে আসবে।
নামিরা নরম সরম,খুব মিশুক স্বভাবের মেয়ে, এজন্য সবার সাথে সহজে মিশে যেতে পারে। নামিরা ঢাকা আসার কিছুদিন পর সবাই তাদের বাসায় নিয়ে গেছিল ওর মন ভালো করার জন্য। এজন্য সে সবাইকে চেনে তাকেও সবাই খুব স্নেহ করে আদর করে। সবাই তাকে এক কথায় মাথায় তুলে নাচে। নামিরার বাচ্চা হওয়ার কথা শুনে প্রীতির মা সে কি খুশি? দিয়ার মাও খুব খুশি হয়েছিল, কিন্তু সে আবার খুব আফসোস করেছিল বাচ্চার বাবার জন্য। সোনিয়া তিশা দিয়া প্রীতি নেহা এরা একে অপরকে অনেকদিন থেকেই পরিচিত, সেই হিসেবে তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে সবার খুব ভালো একটা সম্পর্ক আছে।
সামনে এক্সাম এজন্য কেউ ভার্সিটি মিস দিতে পারছে না, সবাই ক্লাস করে তারপর এখানে আসছে। আজকেও সবাই ক্লাস শেষ করে তবে এসেছে। সোনিয়া আর তিশা আগে আগে চলে গেছে বাসায়। আর নেহা সে হসপিটালে গেছে নামিরার কাছে। প্রীতি আর দিয়া এরা দুজন আজকে আসছে তিশার বাসায় বাচ্চাকে দেখার জন্য। প্রীতি দিয়ার সাথে কথা বলতে বলতে ভেতরে আসছিল এমন সময় কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই তাকে কেউ আগলে নেই।তিশা ছোট ভাইয়ের রোহান এখনো প্রীতিকে ধরে রেখেছে। প্রীতি তাড়াতাড়ি উঠে পড়ে তারপর চোখ গরম করে তাকায় রোহানের দিকে,,,
- কানা নাকি দেখে চলতে পারেন না?
- তুমি তো ভালো তা তুমি দেখে চলতে পারো না।
- আমি দেখেই তো চলছিলাম, আপনি তো ইচ্ছে করে এসে ধাক্কা দিলেন।
- আমার অতটা খারাপ দিন আসিনি, যে তোমাকে ধাক্কা দিতে যাব।
- তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, আমি ইচ্ছে করে ধাক্কা দিচ্ছি আপনাকে?
- হুম।
- আপনি একটা বেয়াদব গন্ডার হাতি হনুমান পেঁচা বেজি সবকিছু আপনি একটা যাতা।
- আর তুমি আস্ত একটা নেকি রানী। যার কাজই হচ্ছে সারাদিন ন্যাকামি করা।
- এই এই একদম আমাকে ন্যাকা বলবেন না।
- আরে ভাই তোরা এবার তো থাম। (দিয়া)
- আমি কি করেছি বল ওই তো ইচ্ছে করে আমাকে ধাক্কা দিল।
- আমি কখন তোমাকে ধাক্কা দিলাম?
- আচ্ছা বাবা হয়েছে চল তো আমরা এখান থেকে যাই। আর ভাই আপনি একটু দেখেশুনে চলবেন।
কথাটা বলেই দিয়া পীদের হাত টেনে নিয়ে চলে গেল আর তাদের চাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো রোহান। সে ইচ্ছা করেই প্রীতিকে ধাক্কা দিয়েছিল। প্রীতিকে জ্বালাতে তার খুব ভালো লাগে। সে রেগে গেলে তার নাক লাল হয়ে যায়, এজন্য দেখতে তার খুব ভালো লাগে। সে যখনই আসে তখনই সে ওকে খুব জালায়, যেমন আজকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে, দোষটা ওর ঘাড়ে চাপিয়েছে, কিন্তু দিয়া দেখে ফেলেছে এজন্য তাকে সাবধান করে চলে গেল। সে প্রীতিকে পছন্দ কর কিন্তু বলতে পারেনা। সে প্রীতির যাওয়ার দিকে তাকিয়ে, মুচকি হাসি দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বেরিয়ে গেল বাসা থেকে।
আজ কামিয়ার বয়স আট দিন, আজকে কামিয়ার আকিকা হবে। সেজন্য সবাই চলে এসেছে। নামিরার অবস্থা এখনো আগের মতোই আছে কোন উন্নতি হয়নি। নামিরার কাল সেলাই কেটে দিয়েছে। নেহার বড় ভাই আদিত্য বাসায় এসেছে আজকে তিন দিন। নেহার ভাই প্যারিসে থাকতো পাঁচ মাস আগেই সে বাসায় এসেছিল কিন্তু একটা কাজ করে যাওয়াই, দুই মাস পর আবার তাকে প্যারেজে চলে যেতে হয়েছিল। নেহার মা তার ছেলেকে একটুও সময় দিচ্ছে না এজন্য অবশ্য আদিত্য একটু রেগে ছিল কিন্তু পরে গিয়ে নামিরার বিষয়ে শোনার পর আর কিছু বলেনি। আজ যেহেতু বাচ্চাটার আকিকা তাই সে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে তারপর একটা গোল্ড জুয়েলারির কাছে গিয়ে দাঁড়ায়, সেখান থেকে একটা গোল্ড প্লাস হীরা দিয়ে বাঁধানো, ছোট বাচ্চার একটা আংটি কিনে নিল।
আদিত্য কামিয়াকে কোলে নিয়ে বসে আছে সে খুঁটিয়ে খুটিয়ে দেখছে বাচ্চাটাকে। বাচ্চাটাকে দেখে তার প্রাণপ্রিয় বন্ধুর মুখটা বারবার চোখের সামনে ভাসছে। কাহির আর আদিত্য ছোট থেকেই একসাথে পড়াশুনা করেছে সে ক্ষেত্রে তারা দুইজন বেস্ট ফ্রেন্ড। সে কোন কিছু না ভেবেই কাহির কে ভিডিও কল দিল তারপর বাচ্চাটার দিকে ক্যামেরা অন করে কাহিরের সাথে কথা বলতে লাগলো,,
- হে দোস্ত কেমন আছিস?
- আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস?
- আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর বাসার সবাই কেমন আছে?
- আলহামদুলিল্লাহ ভালো আছে। তোর বাসার সবাই কেমন আছে?
- আলহামদুলিল্লাহ ভালো আছে। তোকে একটা জিনিস দেখানোর জন্য কল দিলাম।
- কি জিনিস?
- তোর ডুবলিকেট মেয়ে!
- মানে?
- এই দেখ দোস্ত, একদম তোর ফটোকপি, দেখলেও যে কেউ বলবে এটা তোর বাচ্চা।
স্কিনে ছোট একটা বাচ্চার অবয়ব দেখে মুহূর্তে চমকে উঠল কাহির।এ যেন তার একটা ফটোকপি, কি সুন্দর চোখ গোল গোল চোখে তাকাচ্ছে বারবার, হাতটা একটু পরপর নাড়াচ্ছে, গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট দুটো কিছুক্ষণ পরপর কাঁপছে। বাচ্চাটাকে দেখে এক পলকের জন্য নামিরার কথা মনে পড়লো কাহিরের। সে মনে মনে বলে উঠলো আজ যদি তুই ঠিক থাকতিস, তাহলে তোর আর আমার কোলে এমন একটা বাচ্চা আসতো। সে আস্তে করে স্কিনের উপরে হাত ছুয়ে দিল। তাহের নিজের অজান্তেই তার সন্তানকে ছুঁয়ে দিল। কিছুক্ষণ পর বাচ্চাটা কেঁদে উঠলেই, বাচ্চার কান্না শুনে তার বুকটা কেঁপে উঠল। আদিত্য কাহিরকে জ্বালানোর জন্য হলে উঠল,,
- এ ভাই তোর মেয়ে তো কান্না করছে শিগগির চুপ করতে বল।
- উল্টাপাল্টা কথা বলছিস কে বলতো?
- এমনি মজা করছিলাম, যাইহোক বাই রাখছি, বাচ্চাটাকে দিয়ে আসতে হবে দেখ কান্না করছে।
- হুম।
আদিত্য সাথে কথা বলা শেষে ফোনটা রেখে দিল কাহির। হুট করে তার খুব কষ্ট হচ্ছে বারবার তার চোখের সামনে বাচ্চাটার মুখ সামনে আসছে। চোখ বুঝতেই নামিরা ও বাচ্চার মুখটা ভেসে উঠল তার সামনে। সে কোন কিছু না ভেবেই ঘুমের দুইটা মেডিসিন নিয়ে শুয়ে পড়ল। আপাতত তার একটা ফ্রেশ ঘুম দরকার। আদিত্য কাহিরের সাথে কথা শেষ করে বাচ্চাকে নিয়ে নেহার মায়ের কাছে দিল তারপর সেখান থেকে চলে গেল। বিকেল হতেই তারেক রহমান ও মেরিনা রহমান জোর করে কামিয়াকে নিজেদের সঙ্গে নিয়ে গেলেন।
আজ ১৫ দিন পর নামিরার জ্ঞান ফিরেছে,জ্ঞান ফিরতে এসে দেখতে পায় নেহা তার হাত ধরে কান্না করছে আর বলছে,,,
- প্লিজ নামিরা উঠে পড়, তোর মত করে কেউ আমাকে ভালবাসে না রে বইন। আমার সকল অন্যায় কেউ মাফ করে না, আমাকে সবাই বলে আমি পাগল। উঠে পড় না বন তুই ছাড়া আমার বোঝার মত কেউ নেই, তুই একমাত্র মেয়ে যার সাথে আমি মন খুলে দুটো কথা বলতে পারতাম। যাদের সাথে আমি এতগুলো বছর ছিলাম, তাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারি না, অথচ তোর সাথে মাত্র ৮ মাস আগে দেখা হয়েছে, এই আট মাসে তোকে আমি আমার মনের সব কথা বলতে পারি, উঠে পড় না। আমার জন্মদাত্রী মাও আমাকে সহ্য করতে পারে না কোন অন্যায় করলে। অথচ তুই আমার সকল অন্যায় কে সহ্য করিস, আমি যেটাই করি না কেন? তুই সবার কাছ থেকে আমাকে বাচাস, তোর মতন কেউ হয়না রে বইন উঠে পড়ো না।
- আর কত কান্না করবি নেহা।
খুব আস্তে আস্তে বলল নামিরা কথা বলতেও তার খুব কষ্ট হচ্ছে। অস্রুসিক্ত চোখে নেহা নামিরার দিকে তাকাতেই, তার বুকের ভেতর ধক করে ওঠে। সে নামিরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। নেহা নামিরাকে জড়িয়ে ধরায়, তার খুব কষ্ট হচ্ছে তবুও সে কিছু বলছে না। অনেকক্ষণ কান্না করার পর তার ফির তাই সে তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার নামিরা কে একটা কেবিনে শিফট করে দেয়। এখনো এক সপ্তাহ থাকতে হবে তারপর ডিসচার্জ করবে। নামিরা প্রাণ ফিরেছে কথাটা শুনেই নেহার মা তাড়াতাড়ি কামিয়াকে নিয়ে হসপিটাল চলে আসে।
নামিরা সেদিন ভালো করে কামিয়াকে দেখতে পারেনি, আজকে কামিয়াকে দেখে সে বেশ অবাক হয় বিচ্ছুটা বাবার মত দেখতে হয়েছে। চোখ দুটো একেবারে দাদীর মত, আর বাকিগুলো বাবার মত। ১৫ দিন পর আজকে কামিয়া তার মায়ের বুকের দুধ পান করল। নামিরা যখন জিজ্ঞেস করল, বাচ্চার নাম কি রাখা হয়েছে তখন নেহার মা বলল, সোনিয়া নাম রেখেছে আনাবিয়া আর সে রেখেছিল কামিয়া এজন্য পুরোটা মিলে রাখা হয়েছে, আনাবিয়া খান কামিয়া। কামিয়াকে সে কোলে নিতে পারছে না বারবার হাত ফোকসে পড়ে যাচ্ছে, আর নেহার মা ধরছে।
নামিরা কে বাসায় নিয়ে আসা হয়েছে, নামিরা সারাদিন বসে থাকে তার বাচ্চাকে অতটাও নেওয়া লাগে না। তারেক রহমান সারা দিন যতটুকু সময় পাই কতটুকু বাচ্চাকে নিয়ে বকবক করতে থাকে। নামিরা বেশিরভাগ সময়ই মেরিনা রহমানের সাথেই থাকে। মেরিনার রহমান রান্নাকরে আর নামিরা খুব মনোযোগ দিয়ে সেটি দেখে। বরাবরই তার রান্না করতে খুবই ভালো লাগে কিন্তু কেউ তাকে রান্না করতে দিতে চায় না। তারা ভাড়া বাড়িতে থাকতে সেই রান্না করে ইউটিউব দেখে। নেহা দিয়া প্রীতি আর সোনিয়া অনেক আগেই বাসায় চলে আসছে। তিশার একটা কাজ থাকাই সে আসতে পারেনি।
একটু আগেই তিশা নেহাদের বাসার সামনে চলে আসে, রিকশা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে ভিতরে ঢুকতে গেলেই কারো সাথে ধাক্কা খায় পড়ে যেতে নিলেই কেউ একজন তাকে আগলে বুকে ঠাঁই জানাই। প্রিয় পুরুষের গন্ধ নাকে আসতেই চমকে চাই তিশা। মানুষটা কবে বাড়ি আসলো,তিন মাস আগেই তাকে আর আদিত্যকে জোর করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদের বাবা মায়েরা। আদিত্য তিশাকে মেনে নিলেও তিশা এখনো মেনে নেয়নি। মেনে নেয়নি বললে ভুল হবে সে ওপরে ওপরে এমন ভাব দেখায় যে সে মেনে নেয়নি অথচ সে মনে মনে সে কবেই মেনে নিয়েছে।
- খামবার মত ধরে দাঁড়িয়ে আছেন কেন ছাড়তে পারছেন না?
- ছাড়ার জন্য তো ধরিনি মিস ওর মিসেস চটপটি।
- এই একদম চটপটি বলবেন না, আমি না হয় একটু চটপটিই বেশি খাই, তাই বলে সব সময় এরকম চটপটি চটপটি বলেন কেন?
- কারন আমার এই নামে ডাকতে ভালো লাগে।
- কিন্তু আমার একটুও ভালো লাগেনা।
তারা দুজন কথা বলছিল তখনই লিখতে নজরে যাই তাদের গেটের দিকে যেখান থেকে তার বাবা এখন আসছে। সে কোন কিছু না ভেবেই, তিশাকে জোর করে তার কালো মার্সিডিজ গাড়ির ভিতর ঢুকে যায়। গাড়ির ভেতর ঢুকে তিশা মুচড়া মূচড়ি করতে শুরু করে। তিশাকে ছটফট করতে দেখে আদিত্য তিশার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে,,,
- শান্ত হয়ে যাও তিশা পাখি, বাহিরে আব্বু আছে।
আদিত্যের কথা শুনে তিশা চুপচাপ বসে থাকে। আদিত্য এক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে আছে। তিশার শুধু নাকটা একটু বোচা, তাছাড়া সব কিছুই ঠিকঠাক আছে।বডি ফিটনেস থেকে শুরু করে হাত-পা সবকিছুই লম্বা লম্বা আছে। তিশা আদিত্যর দিকে তাকাতেই দেখতে পেল, আদিত্য ঘর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সে একটু নড়েচড়ে বসলো, গায়ের ওড়না ঠিক করল, তারপর আবার ওর দিকে তাকাতেই দেখতে পেল, আদিত্য তার দিকে এগিয়ে আসছে, সে তাড়াতাড়ি সেরে যেতে নিলে, আদিত্য একটানে থাকে তার কোলে বসিয়ে দেয়। তারপর কোন কিছু বলার সুযোগ না দিয়েই সে তিশার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়, তারপর আস্তে আস্তে তিশার কামিজের ভিতর হাত ঢুকিয়ে দেয়।
চলবে,,,,,
