#এক_টুকরো_দূরত্ব
#আয়শা_রহমান
#পর্ব২
নামিরা ঢাকায় এসেছে আজ পনেরো দিন। সোনিয়ারা সবাই আগে হোস্টেলে থাকতো, চট্টগ্রামে গিয়ে রাত দুইটার সময় নামিরাকে বিধ্বস্ত অবস্থায় রাস্তায় পাই তখন সে নামিরাকে হসপিটালে ভর্তি করে তারপর সবকিছু জেনে তার এক বান্ধুবির মাধ্যমে এই ফ্ল্যাট ভারা নেই।চট্টগ্রাম থেকে এসে নতুন বাড়ি তারা নিজেদের মতন করে সাজায়। তাদের ফ্ল্যাটে দুইটা রুম একটা কিচেন বড় ড্রয়িং রুম একটা। তারা ছয়জন দুইটা রুমে ভাগ ভাগ করে থাকছে।একটা রুমে, তিশা,প্রীতি আর দিয়া থাকছে আরেক টায় সোনিয়া নামিরা আর নেহা থাকছে।
রান্না করতে কেউ পারে না তায় আটদিন তারা বাহির থেকে খাবার নিয়ে এসে খেয়েছে তারপর থেকে নামিরা রান্না করছে।নামিরা রান্না করতে পারে, তার তিন মা রান্না করতো আর সে দেখতো তারপর কাহিরের জন্য সে প্রায় প্রায় রান্না করতো কিন্তু ভালো হতো না তায় আর খেতে দিত না।নামিরা রান্না বলতে ডাল আর ভর্তা করতে পারে।আজ এক সপ্তাহ ধরে সোনিয়া, তিসা,নেহা,প্রীতি,দিয়া ডাল আর ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। কিছুক্ষণ আগেই নামিরা রাতের খাবার রেডি করেছে তারপর সবাইকে ডাকে,,
- সোনিয়া আয় খেয়ে যা রাত অনেক হয়েছে।
- আসছি।
নামিরার ডাক শুনে একে একে সবাই চলে আসলো রুম থেকে তারপর খাবার টেবিলে এসে বেশ অবাক হলো কারন আজকের ভর্তা হলুদ রঙের হয়েছে।
- কিরে বইনা ভর্তার এই কালার কেন?
- কারণ হলুদ দিয়েছি!
- কেন?
- রোজ রোজ এক কালারের ভর্তা ভালো লাগছিল না তাই হলুদ দিয়ে ভর্তা করেছি। খেয়ে তাড়াতাড়ি বল কেমন হয়েছে?
নামিরার কথা শুনে সবাই একবার ভর্তা দেখছে তো একবার নামিরার মুখ দেখছে।ডালের উপর থেকে ঢাকনি তুলতেই সোনিয়ার চোখ কপালে উঠে গেল এটা কি ডাল নাকি হলুদের ঝোল।সে এবার কাদো কাদো মুখ করে নামিরার দিকে তাকিয়ে বলল,,,,
- এটা কি বইন?
- কেন ডাল!
- ওহ আমি ভেবেছিলাম হলুদের ঝোল।
কথাটা বির বির করে বললেও নামিরা তা স্পষ্ট শুনতে পেল তাই সে বলল,,,
- একদম আমার রান্নার বদনাম করবি না আমি ভালো করেই রান্না করছিলাম কিন্তু হাত ফোকসে ডালের ভিতরে অনেকটা হলুদ পড়ে যায়।
দিয়া বলল,,,প্লিজ বোন কাল থেকে তুই আর রান্না করিস না।
- কেন করব না?
দিয়া,,,,,রোজ রোজ এক তরকারি খেতে ভালো লাগে না।
-ও এই কথা তুই আমাকে আগে বললেই তো আমি অন্য কিছু রান্না করতাম।
দিয়া বলল,,,,,, না থাক আর রান্না করা লাগবে না কাল থেকে আমরা বাহিরে খাইবো।
- একদম না বাইরের খাবার খেলে ফুট পয়জনিং হয় বাহিরে খাওয়া যাবেনা বেশি, আমি রান্না করবো তোরা শুধু কাঁচা সবজি গুলো নিয়ে আসিস।
তিশা, তোর এই অবস্থায় রান্না করতে হবে না বইন।
- আমার কিছু হবেনা আমি সবভেবেই বলেছি।
প্রীতি,,, আমি এডাল খেতে পারব না। আবার কেমন যেন একটা হচ্ছে আমি খাব না এখন।
- না একদম না খেয়ে উঠবি না তোর জন্য কিছু একটা করে নিয়ে আসছি। বলে নামিরা চলে গেল রান্নাঘরে তারপর কয়েকটা ডিম ভেজে আর শুকনো লঙ্কা ভেজে সুন্দর করে পেঁয়াজ কেটে ভাত মাখালো সকলের জন্য তারপর তারা সবাই একসাথে খেয়ে ঘুমোতে আসলো।
সোনিয়া,,,, কালতো শুক্রবার, কাল ভার্সিটি বন্ধ, ভাবছি তোকে নিয়ে একবার হাসপাতলে যাব চেকআপ করানোর জন্য।
নামিরা,,,,আচ্ছা ঠিক আছে।
_________________________________
রাত তিনটার কাছাকাছি অথচ কাহিরের ঘুম নাই তোর ঘুম পাড়ানো পাখি উড়াল দিছে। নামিরা চলে গেছে এটা সে মানতে পারছে না। এতি মধ্যে খবর পেয়েছে নামিরা ওই ছেলেটাকে বিয়ে করেছে যার সাথে নামিরার একান্ত মুহূর্তের ভিডিও ছিল।নামিরা চলে যাওয়ার পাচ দিনের মাথায় ডিভোর্স পেপার হাতে পায় কাহিড়। ডিভোর্স পেপার হাতে নিয়ে কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে ছিল তারপর আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়েছিল।
অতিরিক্ত শকট এবং টেনশনের জন্য কাহির প্যানিক অ্যাটাক করেছে। ড্রয়িং রুমে সোফায় বসে ছিলেন সাবিহা খান, হঠাৎ কিছু পড়ার শব্দে পাশ ফিরিয়ে তাকিয়ে দেখেন তার ছেলে পড়ে আছে নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সে কাহিরকে দেখে জোরে চিৎকার করে উঠলো। সাবিহা কানের চিৎকার শুনে বাড়ির লোকজন আস্তে আস্তে সব বেরিয়ে আসলো।কাহিরকে নিয়ে সবাই যখন হসপিটালে চলে গেল।
তিন দিনের মাথায় কাহিরের জ্ঞান ফেরে। সবার সাথে কথা বলার সময় রুশা একটা খাম নিয়ে আসে তার কাছে।
- ভাই এই খামটা একজন তোর কাছে পাঠিয়েছে নাম ঠিকানা কিছু দেয় নাই।
খামটা হাতে নিয়ে কাহির খুলে যা দেখলে তার জন্য সে প্রস্তুত ছিল না আবারও শ্বাসকষ্ট বেড়ে গেল তারপর আস্তে আস্তে আবারও জ্ঞান হারিয়ে ফেলল কাহির। সবাই কাহিড়কে নিয়ে ব্যস্ত হয়ে গেল সাবিয়া খান আমরা হাতে নিয়ে দেখল রেজিস্ট্রি পেপার। নামিরার নাম দেখে সে বেস অবাক হয় তারপর আবার ঘৃণা করতে শুরু করে। একটা মেয়ে ঠিক কতটা নিচ হলে কাজ করতে পারে।একে একে সবাই দেখলো তারপর কিছু না বলে চুপচাপ বসে থাকলো।তখনই রুসা আর একটা চিঠি এগিয়ে দিল আরাফাত খানের দিকে।
- প্রিয় বাবা,,
আশা করি ভালো আছো, আমিও ভাল আছি, জানি এটা জানার আগ্রহ তোমার নেই, তবুও বললাম আর কি। যাই হোক আসল কথায় আসি, আমি বিয়ে করে নিয়েছি, আমার শখের পুরুষ রিয়ান কে, আমাকে কেউ খোঁজার চেষ্টা করো না, আমি সুখে আছি, শান্তিতে আছি, তোমরা ভালো থেকো আর তোমার ছেলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিও।
ইতি,
নামিরা
চিঠিটা পড়ে আরাফাত খান কিছুক্ষণ থ মেরে বসে থাকলেন। তারপর সবার উদ্দেশ্যে বললেন,, আজকের পর থেকে আমার কোন মেয়ে নেই, আমার দুইটাই ছেলে, আজকের পর যদি ওর সাথে কখনো দেখা হয়, তাহলে ওকে অচেনা মানুষ ভেবে এড়িয়ে চলে আসবে, এটা আমার আদেশ নয় এটা আমার হুকুম। আমার হুকুম যদি কেউ অমান্য করো তাহলে আমার থেকে খারাপ কেও হবে না। বলে চলে গেলেন অথচ একটু ভালো করে খেয়াল করলে দেখতে পেতেন এটা তার মেয়ের হাতের লেখা না।
নামিরার অনুপস্থিতি কাহিরকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। নবিরার জন্য সে কি না করল অথচ সে তাকে ছেড়ে চলে গেল ভাবলেই বিশ্বাস বন্ধ হয়ে আসে তার।যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না তাকে ছাড়া আজ ১৫ দিন একা থাকছে।
সোনিয়া সকালে ঘুম থেকে উঠে নামিরাকে নিয়ে হাসপাতালে চলে আসে চেকআপ করানোর জন্য। তিন মাসের অন্তঃসত্ত্বা নামিরা অথচ সে জানল 15 দিন আগে। আর কয়েকদিন আগে জানলে এত ঘটনা ঘটত না। যাইহোক মানুষ তো চিনতে পেরেছে নামিরা, সামান্য ভিডিওর জন্য থাকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছে এটা সে জীবনেও ভুলবে না তাদেরকে সে কখনো ক্ষমা করবে না। কাহিরের পা জড়িয়ে ধরে সে যেভাবে আকুতি মিনতি করেছিল ঠিক সেইভাবে একদিন তার পা ধরে যদি আকুতি মিনতি করে কাহির ক্ষমা করবে না।
অনেক হয়েছে আর না এবার সে শক্ত হয়ে সব কিছুর সাথে মোকাবেলা করবে নরম হয়ে আর সে কখনো অন্যের দেওয়া আঘাত সহ্য করবে না এখন থেকে তার সাথে যে যেমন ভাবে কথা বলবে সেও ঠিক তেমন ভাবেই কথা বলবে। সে আর নরম চরম থাকবে না এবার সে শক্ত হবে এতটাই শক্ত হবে যতটা শক্ত হলে তোর পরিবারের লোক তাকে দেখে চমকায়।
ডাক্তার নামিরাকে চেকআপ করার পর জানাই এমনি তুমি কোন সমস্যা নাই কিন্তু বেশি দখল বা ভারী কাজ করা যাবে না। ডাক্তার কিছু ওষুধ লিখে দেয় তারপর সেগুলো কিনে ধরে চলে আসে বাসায়। এভাবেই কেটে যায় আরও তিন মাস।
নামিরা বর্তমান ছয় মাসের প্রেগনেন্ট। নামিরা আগের থেকে বেশ গোলুমোলু হয়েছে সাথে পেটটা অনেকটা উঁচু হয়েছে। বাবু পেটের ভিতর নাড়াচড়া করলে নামিরার পেটটা নিচে ওঠে। নামিরা তখন খুব খুশি হয়। প্রথম সন্তানের প্রতি প্রত্যেকটা মায়ের একটা আলাদা টান থাকে কারণ প্রথম সন্তানের মাধ্যমেই সে প্রথমবার মা ডাক শুনে। প্রথম মা হওয়া অনুভূতিগুলো কাউকে বলে বোঝানো যায় না।
নামিরা একটা চেয়ারে বসে আছে তার পাশে ছয় তান্ডব বসে আছে। কিছুক্ষণ পরপর বাবু কিক মারছে আর ওরা সেটা হাত দিয়ে অনুভব করছে আর হাসছে। নামিরা পেটে হাত দিয়ে সোনিয়ার উদ্দেশ্যে বলল,,,
- জানিস সোনিয়া সে যখন আমার পেটে নড়াচাড়া করে তখন আমি সেটা হাত দিয়ে অনুভব করি আমার যে কি শান্তি লাগে আমি বলে বোঝাতে পারবো না।
নামিরার কথা শুনে সবাই হাসলো। এখানে আসার পর থেকে নামিরা তেমন একটা কথা বলতো না, সব সময় চুপচাপ থাকতো কিন্তু সময়ের সাথে সাথে সে এখন কথা বলে, পেটে হাত দিয়ে একা একা বাবুর সাথে কথা বলে হাসে আবার মন খারাপ করার ভান করে।
সোনিয়ার ক্লাসমেট হয়েও তিশা প্রীতি দিয়া আর নেহা নামিরাকে কিভাবে আপন করে নিয়েছে এটা মাঝে মাঝে ভাবে নামিরা। যেখানে তার আপন বাবা ভাই তাকে অবিশ্বাস করে দূরে সরিয়ে দিল সেখানে বান্ধবীর ক্লাসমেট হয়ে নাবিরা কে আগলে রেখেছে এরা প্রেগনেন্ট হওয়ায় তার খুব মোড সুইং হয় তার যখন তখন খেতে ইচ্ছা করে সে যেটা চাই সেটাই হাজির করে এরা।
দেখতে দেখতে দশটা মাস পার হয়ে গেল।আজ নামের আর জীবনের বিশেষ একটা দিন, আজ তার বাচ্চা ভূমিষ্ঠ হবে পৃথিবীতে। তাকে সিজার করতে হবে নরমাল ডেলিভারি তার হবে না কারণ বাচ্চার ওজন বেড়ে গেছে।সব থেকে সমস্যা হচ্ছে সিজার করায় নামের আর লাইফ রিক্স বেশি। বাচ্চাটা বুকের খাঁচার ভিতর আটকে আছে। ডাক্তাররা বলছে হয় বাচ্চা বাঁচবে না হয় মা বাঁচবে।সোনিয়ারা বলছে বাচ্চার দরকার নেই নামিরার যেন কিছু না হয়। কিন্তু নামিরা বলছে তার যা হয় হোক কিন্তু বাচ্চার যেন কিছু না হয়। সে বলেছে যদি সে ফিরে আসে তাহলে ভালো আর যদি না আসতে পারে তাহলে বাচ্চাটা যেন কোন ভালো পরিবারের কাছে যেন দত্তক দিয়ে দেওয়া হয়।
এ কথা বলে ওটির ভিতর ঢুকে পড়লো নামিরা।সিজার করার আগে তাকে দুই ব্যাগ রক্ত দিয়ে দেওয়া হয় কারণ তার গায়ে রক্ত নাই। রক্ত দেওয়া শেষে একটা স্লাইন ও শেষ করতে হয়। এরপর ওটির ভিতর নিয়ে গিয়ে সর্বপ্রথম প্রস্রাবের নল পড়াতে হয় তারপর পিঠে একটা ইনজেকশন দিতে হয় তারপরে হাতের ক্যানেলার ভেতর তিনটা ইঞ্জেকশনে করে ঔষধ ঢুকিয়ে দেয়। ওষুধ ঢুকানোর পর তার পা ঝিনঝিন করতে লাগলো এরি মধ্যে এর পেল তার পেট কাটছে অসহনীয় ব্যাথা যন্ত্রণায় মুখ লাল নিল হয়ে গেল, সাতটি পদ্রা একইভাবে কাটল তারপর বাচ্চা টেনে বের করার সময় মনে হল তার নিশ্বাস কেউ বন্ধ করে রেখে দিছে,সাথে সাথে একটা নার্স তার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল কতবার শুনতে হলো সেই মধুর ডাক,,,,,
- মা মা মা।
চলবে,,,,,,
