এক পলকের দেখা
১ম পর্ব
লেখিকা : জান্নাতুল নাঈমা
______
চট্টগ্রাম শহরের এক নামি দামি রেস্টুরেন্টে অফিসের ফরম্যাল গেট আপে লাঞ্চ করতে বসেছেন তানভীরুর তাবিব চৌধুরী সাথে রয়েছেন তাঁর পারসোনাল এসিস্ট্যান্ট রাফসান!তাঁরা লাঞ্চ করতে করতে মিটিংয়ের ব্যাপারে আলোচনা করছিলেন!
রাফসান- স্যার আজকের বিকেল ৪ টার মিটিং টাই কি আপনি এটেন্ড করবেন?
তানভীর- না রাফসান,আজকে আমার অন্য কিছু কাজ আছে তাই আমি ৩ টের দিকে চলে যাব!তোমাকে সব জরুরি ফাইল গুলো বুঝিয়ে দিব মিটিং টা এটেন্ড করে নিও!
রাফসান - ওকে স্যার!
➤তানভীরুর তাবিব চৌধুরী চট্টগ্রাম শহরের ফেমাস বিজনেজমেন!দেখতে ফর্সা,লম্বা-৬ ফিট ৩,সুঠাম দেহের কাঠামো,বাদামি চোখ,সিল্কি চুল যা সব সময় কপালে লেপ্টে থাকে!দেখে একদম ক্রাস খেয়ে যাওয়ার মতো!!সব সময় গম্ভীর থাকে,আর প্রয়োজন ছাড়া তেমন কথা বলেনা,হাসেও না,অল টাইম কাজ নিয়ে সিরিয়াস!!
মাত্র ২৭ বছর বয়সে সে নামকরা বিজনেজমেনে সফল হওয়ায় আশে পাশে তাঁর শত্রুর অভাব নেই!কিন্তু এদের সাথে লড়াই করে জেতার জন্য তানভীরুর তাবিব চৌধুরীর তীক্ষ্ম বুদ্ধি যথেষ্ট!
➤বর্তমান-
তানভীর আর রাফসান মিটিং নিয়ে আলোচনা করছিলো সে সময় হটাৎ সামনের ডান পাশের টেবিলের দিকে নজর যায় তানভীরের!
সেই টেবিলে বান্ধবীদের সাথে বসে আছে একজন অপূর্ব সুন্দরী রমনী ,,ফর্সা গায়ের রং,সে মুখে হাত দিয়ে হাসছে,তার হাসির সাথে যেনো চোখ গুলো হাসছে,,কাজল কালো চোখ,,ডান পাশে একটু অগোছালো বেনী করে এনে দেওয়া চুল,,কিছু চুল কপালে বার বার এসে জ্বালাতন করছে আর সেই রমনী বার বার কানের পেছনে গুজে দিচ্ছে,,কানের জুমকো গুলো বাতাসে দুলছে,হাতে কাচের চুড়ি..সে মুখ থেকে হাত টা যখন সরালো তার স্নিগ্ধ মনোমুগ্ধ কর হাসি চোখে এসে পড়লো,,ঠোঁটে হাল্কা পিংক লিপসটিক টা তার সৌন্দর্য কে দ্বিগুন করে দিয়েছে যেনো!!
তানভীর আগে কাউকে দেখে এতটা মুগ্ধ হয়নি,,চোখের পলক না ফেলে সেই রমনীর দিকে সে চেয়ে আছে!
১ মিনিট
২ মিনিট
৩ মিনিট
রাফসান-স্যার! কোথায় হারিয়ে গেলেন আপনি?সেই কখন থেকে ডাকছি,,স্যারররররর!!
রাফসানের ডাকে হটাৎ হুস ফিরলো তানভীরের!
তানভীর-হুমমম?কিছু বলছিলে?
রাফসান- স্যার আপনার হটাৎ কি হলো?খেয়াল করলাম সামনের টেবিলের দিকে তাকিয়ে ছিলেন!
তানভীর-হুম তেমন কিছু না!
রাফসান-স্যার আপনি কি সামনের টেবিলের মেয়ে গুলো কে দেখছিলেন?আমার জানামতে আপনি তো মেয়ে থেকে ১০০ মাইল দূরে থাকেন,,আজকে কি হলো?
তানভীর - রাফসান তুমি কি জানো তুমি বেশি কথা বলছো?
রাফসান- সরি স্যার আমি তো যেটা দেখলাম........
তানভীর-হয়েছে বলা তোমার!এবার যাওয়া যাক!
রাফসান-জ্বি স্যার!
আমি আবার কি করলাম যা দেখলাম তাইতো বললাম স্যারের আবার কি হলো!!(মনে মনে)
এর পর রাফসান বিল পে করে আর তানভীর আরেকবার সেই অপরুপা রমনীর দিকে তাকিয়ে কিছুটা মুচকি হাসি দেয় আবার গম্ভীর হয়ে যায়!এর পর তারা সেখান থেকে চলে যায়!!
অন্যদিকে,,
আয়শা-এই সুনাইরা!এতক্ষন পেছনের বাম পাশের টেবিলের একটা লোক তোর দিকে তাকিয়ে ছিলো জানিস??
সুনাইরা- (অবাক হওয়ার ভান করে)আরে কি বলিস কোন লোক?(পিছনে তাকিয়ে দেখে কেউ নেই)
আয়শা-আরে চলে গেছে একটু আগেই এখন খুঁজে লাভ নেই!!
হামিমা- মনে হয় দোস্ত তোর প্রেমে পড়েছে লোকটা!তুই যা সুন্দরী!!
সুনাইরা-তোদের কি আর খেয়ে দেয়ে কাজ নেই!এমনি হয়তো তাকিয়ে ছিলো এর জন্য প্রেমে পড়া লাগবে নাকি!
রিফা-প্রেম হলেও মন্দ কি!তুই তো এখনো সিংগেল আছিস!
সুনাইরা-আমার ওইসব প্রেম টেমে Interest নাই ভাই,,তোরা কর এইসব!!আমি সিংগেল-ই হ্যাপি!
আয়শা-এহহহহ!দেখা যাবে করিস কিনা!২ দিন পর ঠিকই প্রেমে হাবুডুবু খাবি দেখিস আমার কথা মিলিয়ে নিস!আর লোকটা কিন্তু দেখতে সেই, ফেমাস বিজনেজমেন মনে হলো!তোর সাথে খুব ভালো মানাবে...
সুনাইরা-আয়শায়ায়ায়ায়া.........এইসব কথা বলা বন্ধ করবি নাকি আমার হাতে মার খাবি বল????
রিফা-আরে রাগ করিস না ও তো বেশি কথা বলে সেটা জানিস ছাড় এসব!
আয়শা-ভাই মাফ কর আমারে মারিস না প্লিজ
হামিমা-আরে ভাই এটা রেস্টুরেন্ট,তোরা এখানে খেতে এসে ও ঝগড়া,মারামারি করছিস,লোকে কি বলবে?থাম এবার...
সুনাইরা-ঠিক আছে এবারের মতো ছাড়লাম তোকে পরের বার পাক্কা মার খাবি কিন্তু!
আয়শা-ঠিক আছে ভাই...এখন চল দেরী হয়ে যাচ্ছে!বাসায় যেতে হবে..
সবাই-ওকে চল......
এর পর তারা বিল পে করে সবাই সবাইকে বিদায় জানিয়ে যে যার যার বাসায় চলে গেলো....
➤রহমান ভিলা
সুনাইরা-আম্মুওওওও,,,আম্মুওওওও কই তুমি আমি চলে এসেছি কলেজ থেকে...
সুফিয়া রহমান- আরে বাবা,,প্রতিদিন এসে এভাবে চিল্লাচিল্লি না করলে হয় না তোর?
সুনাইরা গিয়ে তার মাকে জরিয়ে ধরলো!
সুনাইরা- জানোই তো প্রতিদিন এসে তোমাকে এভাবে ডেকে জ্বালাতন করতে আমার কি যে ভালো লাগে!
সুফিয়া রহমান- তুই দিন দিন বড় হচ্ছিস নাকি ছোট হচ্ছিস আমি বুঝিনা বাবা..
সুনাইরা- আম্মু আমি তোমার কাছে তো সব সময় ছোটই থাকতে চাই..
মেয়ের কথা শুনে সুফিয়া রহমান মেয়ের কপালে একটা চুমু খেলেন তারপর বললেন,,
সুফিয়া রহমান-হয়েছে এবার যা ফ্রেশ হয়ে নে নাস্তা করবি...
সুনাইরা-না আম্মু খিদে লেগেছিলো খুব তাই ফ্রেন্ড দের সাথে বাইরে থেকেই খেয়ে এসেছি এখন ফ্রেশ হয়ে রেস্ট করব..
ঠিক তখনই সুনাইরার ছোট বোন সামিয়া রহমান এসে হাজির,,এসেই বলা শুরু করলো..
সামিয়া-আম্মু দেখো আপু বাইরে থেকে খেয়ে এসেছে,আপুকে বকো তুমি,বাইরের খাবার তো ভালো না খেলে শরীর খারাপ হয়...
সুফিয়া-ঠিক বলেছিস মা,,এই মেয়ে বল কেন খেয়েছিস বাইরের খাবার?বাসায় আমি এতো কস্ট করে তোদের জন্য খাবার বানাই সেগুলো কি চোখে পড়েনা??আমার বানানো খাবারের চেয়ে বাইরের খাবারের স্বাধ বেশি বুঝি??
সুনাইরা-না না মা...তুমি ভুল বুঝছো,,তোমার রান্নাই পৃথিবীর সেরা রান্না..আমি তো এমনিইইই...
এই রে দাড়া সামিয়া আম্মুকে তুই উসকে দিয়েছিস এতক্ষন ভালোই ছিলো দাড়া শয়তান আজ তোর খবর আছে!
সুনাইরা সামিয়ার দিকে তেড়ে যেতেই সামিয়া
বললো
সামিয়া-ওরে আল্লাহ রে!আপু তো ভীষন ক্ষেপছে পালা সামিয়া পালা,নইলে তোর রক্ষে নেই!
বলতে বলতে তার রুমে গিয়ে ধপ করে দরজা বন্ধ করে দিলো!
এদিকে সুনাইরা রাগে ফুসতে ফুসতে বললো-
শয়তান মাইয়ায়ায়ায়া!
এরপর সে রুমে ফ্রেশ হতে যায়,,তাদের কান্ড দেখে তাদের মা মুচকি হেসে উঠলেন....
রহমান ভিলার আনন্দময় পরিবেশের বাইরে, ওদিকে শহরের অভিজাত এক কাঁচঘেরা অফিসের ড্রাইভওয়েতে তখন অন্য এক দৃশ্য।
তানভীরুর তাবিব চৌধুরী নিজের অফিস কেবিনের চেয়ারে
বসে আছেন,,তিনি ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে হঠাৎ বাইরে তাকিয়ে আছেন। তার শুধু রেস্টুরেন্টে দেখা সেই অপুর্ব রমনীর কথা মনে পড়ছে,,অবচেতন মন তাকে চিনতে চাইছে,জানতে চাইছে...কেন এমন টা হচ্ছে কই আগে তো হয়নি....
রাফসান ফাইল গুছাতে গুছাতে খেয়াল করল, স্যার আজ ড্রাইভ করার সময়ও কেমন যেন আনমনা হয়েছিলেন!
তানভীর গম্ভীর গলায় হঠাৎ বলে উঠল- "রাফসান,আজ দুপুরে রেস্টুরেন্টে দেখা সামনের ডান পাশের টেবিলের ওই মেয়েটার ফাইল বা নাম-ঠিকানা কি কোনোভাবে জোগাড় করা সম্ভব...?"
রাফসান-কোন মেয়েটা স্যার??
তানভীর- পিক সেন্ড করেছি দেখে নাও,আর এর বায়োডাটা এভরিথিং আমি চাই..আগামী কালকের মধ্যেই..
রাফসান অবাক হয়ে বলে উঠলো-এই মেয়েটিকে রেস্টুরেন্টে দেখেছিলাম মনে হচ্ছে,,আপনি পিক কখন তুলছেন স্যার?আর এর সম্পর্কে কেন জানতে চাচ্ছেন?
তানভীর-বেশি কথা বলা আমার স্বভাব নয়,,যা করতে বলেছি তাই করো....
রাফসান-জ্বি স্যার,,কালকের মধ্যে ডিটেইলস পেয়ে যাবেন..
রাফসান কেবিন থেকে চলে গেলো..
আর তানভীর তখন কি যেন একটা ভেবে বাকা হাসি দিলো...
চলবে.....
