এখানে কি হুম?----
আয়মানের করা প্রশ্নের বিপরীতে কোনো জবাব এলো না ঘাড়ত্যাড়া কিশোরীর কাছ থেকে আয়মানও জবাবের আশায় রইলো না তবে তাকে অবাক করে দিয়ে আরিশা ঠিকই জবাব দিলো
আরিশা : আপনার সাথে আমি প্যাচালের জন্য আসিনি কাজের কথাই বলতে এসেছি৷
আয়মান: তুই আর কাজ মজা নিচ্ছিস আমার সাথে৷
আরিশা : আপনার সাথে কি আমার মজা করার সম্পর্ক?--
আয়মান: তোকে নিষেধ করিনি আমার রুমের সামনেও যেন তোকে না দেখি৷
আরিশা : ওকে চলে যাচ্ছি তবে খেয়াল রাখবেন আপনাকে যেন আমার কাছে না যেতে হয় মিস্টার আয়মান শেখ৷
কথাখানা বলেই হাসতে হাসতে চলে গেল তার এই হাসিতে আয়মান বিরক্ত হলো এই মেয়ে সব কিছুতেই হাসে একটা মানুষ এত হাসতে পারে ওকে না দেখলে আয়মান বোধহয় কখনোই জানতে পারতো না তবে এই মেয়ের হাসি খুবই বিরক্তিকর শুধুযে আয়মানের কাছে তেমনটা নয় বাড়ীর সকলের কাছেই ওর হাসিসহ ও নিজেও বিরক্তিকর৷
আয়মান বিরক্ত হয়ে বিরবির করে বললো আয়মান শেখ যাবে ওর কছে এমন দিন কখনো না আসোক তবে উপর ওয়ালা ওর এই দুয়া কখনোই বোধহয় কবুল করেননা প্রতিবারই দেখা যায় সে যখনই এই দু'আ করে তখনই কোনো না কোনো কারনে তাকে আরিশার মুখোমুখি হতে হয় এইবার ও তার ব্যতিক্রম কিছুই হয় নি৷
সন্ধা নেমেছে কিছুক্ষণ হবে ড্রয়িংরুমে শেখ পরিবারের আড্ডা বসেছে এতক্ষণ যেন এখানে আয়মানেরই কমতি ছিলো সে আসায় কমতিটুকু পূরণ হয়েছে আয়মান এসে সোফার খালি আসনটা দখল করে বসলো৷ শেখ পরিবারের প্রধানকর্তা আসাদ শেখ তার দুই পুত্র আয়জাদ শেখ আর আমজাদ শেখ৷ এবং এক কন্যা আসমা শেখ৷
আয়জাদ শেখের চার সন্তান :বড় ছেলে আয়মান জমজ দুই মেয়ে আয়রা আর আয়জা ছোট মেয়ে আনায়া৷
আমজাদ শেখেরও চার সন্তান :বড় ছেলে আরিশ আর দুই জমজ ছেলে আয়ান আর আজান৷ আরেক জনের কথা না বলাই থাকুক৷ কারন সে ভিন্ন প্রজাতির ভিন্ন মানুষ৷
আয়জাদ শেখের স্ত্রী মিসেস নিলুফা শেখ আর আমজাদ শেখের স্ত্রী মিসেস শেউলি শেখ৷ দুই কর্ত্রী রান্না ঘরে সন্ধার নাস্তা বানানোয় ব্যস্ত ড্রয়িংরুমে তখন যে যেভাবে ইচ্ছা টিভি আর ফোন নিয়ে ব্যস্ত৷ কিছুক্ষণের মধ্যে নাস্তা নিয়ে হাজির হলো বাড়ীর কর্ত্রীরা৷ সন্ধার নাস্তা হিসেবে আজ চিকেন মমো বানিয়েছেন শেউলি বেগম তিনি বিভিন্ন রেসিপি ট্রাই করতে পছন্দ করে বিধায় প্রতিদিন সন্ধায় বিভিন্ন নাস্তার আসরজমে৷ নাস্তার প্লেট সামনে রাখা টিটেবিলে রাখতেই আরিশা কোথা যেন উরে এসে থাবা মেরে প্লেট থেকে কিছু মমো নিয়ে খেতে শুরু করলো৷ সবাই তখন বিরক্তিতে এক নজর তাকিয়ে নিজেদের কাজে মনোযোগ দিলেন৷ আসাদ শেখ এখানে আছে বিধায় কেউ কোনো কিছুই বললো না৷ আরিশা সবার রিয়েকশনই দেখলো তবে তার তাতে কোনো যায় আসে না৷ খেতে খেতেই ফ্লোরে বসে টিভি দেখায় মনোযোগ দিলো৷ আাসাদ শেখ সবকিছু দেখেও কাউকে কিছু বললেন৷ বললেও তো কোনো কাজ হবে না তাই তিনি বলা ছেড়ে দিয়েছেন৷ তিনি প্রসঙ্গ পাল্টালেন৷ আগামিকাল তাদের একটু গ্রামে যেতে হবে দুদিনের জন্য আয়জাদ শেখ আর আমজাদ শেখের মামাতো ভাইয়ের ছেলের বিয়ে সেখানে পুরো পরিবারকে নিমন্ত্রণ করা হয়েছে৷ এই মূহুর্তে সবার সেখানে যাওয়া সম্ভব নয়৷আনায়া সামনে বোর্ড পরিক্ষা তাছাড়া অফিসও সামলাতে হবে৷ কিন্তু সেখানে ওনাদের উপস্থিতিও বাধ্যতামূলক তাই বাড়ীর ছেলে -মেয়েদেরকে বাড়ীতে রেখে যাওয়া হবে৷ আয়মান আর আরিশকে অফিস আর মেয়েদের দেখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে৷ তারা যতক্ষণ অফিসে থাকবে তখন বাকীরা আয়রা আর আয়জরা দায়িত্বে থাকবে এমনটাই বলা হয়েছে৷ তারাও বিনাবাক্যে মেনে নিয়েছে৷ সন্ধার আড্ডা শেষে যে যার যার কাজে গিয়েছে৷ তার পর রাতের খাবারের সময় হলে খেয়ে দেয়ে যার যার রুমে চলে গিয়েছে
চলবে-------
*
*
*
