MY HABIBTI
Written by Lady Shadow
Episode 07
The Name Behind the Mystery
সকাল ৭:৩০ | Unknown Residence
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আছে Inara।
রাতের কান্নায় চোখ দুটো এখনো কিছুটা ফুলে আছে। তবুও নিজেকে যতটা সম্ভব গুছিয়ে নিয়েছে।
বিছানার ওপর রাখা পোশাকটার দিকে তাকাল সে।
একটি soft beige outfit। Off-shoulder style-এর ওপর lace detailing, লম্বা fitted sleeves এবং নিচে matching flared trousers। সঙ্গে ছোট্ট একটি delicate necklace আর সাদা lace choker।
পোশাকটা দেখতে বেশ সুন্দর।
কিন্তু এই মুহূর্তে পোশাক নিয়ে ভাবার মতো মানসিক অবস্থা Inara-র নেই।
সে ধীরে পোশাকটা পরে নিল।
লম্বা Milk tea bloond চুলগুলো ব্রাশ করে ছেড়ে দিল। সামনের কয়েকটি চুল আলতো করে কানের পেছনে গুঁজে আয়নার দিকে শেষবার তাকাল।
তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এল।
সকাল ৭:৫০ | Ground Floor
সিঁড়ি দিয়ে নামতেই নিচতলার বড় living room চোখে পড়ল।
কিন্তু আজ বাড়িটা গত রাতের মতো শান্ত নয়।
কয়েকজন কর্মচারী এদিক-ওদিক যাতায়াত করছে। একজন security guard ফোনে কথা বলছে। আর দূরের conference room-এর দরজাটা অর্ধেক খোলা।
Inara একটু থেমে গেল।
ঠিক তখনই একজন মহিলা এগিয়ে এলেন।
“Good morning, মা।”
Inara মৃদু স্বরে বলল,
“Good morning।”
“নাশতা তৈরি আছে। কিন্তু উনি এখন meeting-এ আছেন।”
Inara সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল,
“আমি কি ওনার সঙ্গে কথা বলতে পারব?”
মহিলাটি একটু ইতস্তত করলেন।
“Meeting শেষ হলে কথা বলতে পারবে।”
Inara আর কিছু বলল না।
সে dining area-র দিকে এগিয়ে গেল না। বরং conference room-এর পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে আসা কথাবার্তার শব্দ শুনে থেমে গেল।
সকাল ৮:০০ | Conference Room
বিশাল conference table-এর এক পাশে বসে আছে লোকটি।
আজ তার চেহারায় গত রাতের সেই casual ভাব নেই।
পরনে crisp white shirt, তার ওপর dark navy fitted sweater। নিচে black tailored trousers। হাতে একটি elegant watch। ginger colour চুলগুলো পরিপাটি করে সাজানো।
চোখে square box-frame glasses।
সামনে laptop খোলা। পাশে কয়েকটি business document।
তার সামনে বসে থাকা কয়েকজন বিদেশি business associate presentation নিয়ে আলোচনা করছে।
একজন লোক laptop-এর screen-এর দিকে তাকিয়ে বলল,
“Sir, the final report is ready. We have completed the arrangements for Malaysia.”
লোকটি document-এর একটি পৃষ্ঠা উল্টে বলল,
“Good. Make sure everything is prepared before our arrival.”
আরেকজন কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই—
“Sir, Mr. Zayden, we can finish it now, I guess?”
নামটা শুনে conference room-এর বাইরে দাঁড়িয়ে থাকা Inara থমকে গেল।
Zayden?
সে ধীরে দরজার দিকে তাকাল।
ভেতর থেকে আবার কণ্ঠস্বর ভেসে এল।
“Yes. Send me the final copy before noon.”
Inara-র চোখ বড় হয়ে গেল।
তাহলে—
লোকটির নাম Zayden!
Zayden Al-Rashid।
সে কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে রইল।
কিন্তু ভেতরে থাকা মানুষটি তখনো তাকে খেয়াল করেনি।
Meeting চলতে থাকল আরও কয়েক মিনিট।
তারপর Zayden laptop বন্ধ করে উঠে দাঁড়াল।
“That's all for today. We'll continue the rest after reaching Malaysia.”
সবাই উঠে দাঁড়াল।
একজন associate document গুছিয়ে নিতে নিতে বলল,
“Thank you, Mr. Zayden.”
Zayden মাথা নাড়ল।
ঠিক তখনই তার চোখ conference room-এর দরজার দিকে গেল।
সেখানে Inara দাঁড়িয়ে আছে।
সে একবার মেয়েটির outfit-এর দিকে তাকাল। তারপর মুখের দিকে।
“Habibti?”
Inara সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল।
Zayden দরজার দিকে এগিয়ে এল।
“এত সকালে এখানে কী করছ?”
Inara নিচু গলায় বলল,
“আপনার সঙ্গে কথা বলতে চাই।”
“তাহলে ভেতরে আসো।”
Inara ভেতরে ঢুকল না।
Zayden কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে বলল,
“ঠিক আছে। চলো।”
সকাল ৮:২৫ | Dining Room
টেবিলে breakfast সাজানো।
ফ্রেশ ফল, scrambled eggs, toast, juice আর কয়েকটি হালকা খাবার।
Zayden নিজের চেয়ার টেনে বসল।
তারপর Inara-র দিকে তাকিয়ে বলল,
“Come, Habibti. Breakfast করো।”
Inara চুপচাপ বিপরীত পাশের চেয়ারটায় বসল।
কিন্তু খাবারের দিকে হাত বাড়াল না।
Zayden নিজের ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল,
“আবার শুরু করছ?”
Inara এবার মাথা তুলল।
“আমি বাড়ি যেতে চাই।”
Zayden শান্ত গলায় বলল,
“Breakfast করো। তারপর কথা হবে।”
“আপনি গতকালও বলেছিলেন কথা বলবেন।”
“আর আজ বলছি, কথা হবে।”
“আমি আপনাকে বিশ্বাস করি না।”
Zayden কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল।
তারপর পানির গ্লাসটা নিজের জায়গায় রেখে বলল,
“বিশ্বাস করতে হবে, এমন কোনো কথা বলিনি। কিন্তু আপাতত খাবারটা খাও।”
Inara বিরক্ত হয়ে চোখ নামিয়ে নিল।
কিছুক্ষণ পর সে ধীরে ধীরে breakfast করতে শুরু করল।
Zayden এর মধ্যে নিজের ফোনে কয়েকটি message-এর উত্তর দিল। মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছে।
Inara খাওয়া শেষ করে ন্যাপকিনটা টেবিলে রাখল।
“এবার কি আমি যেতে পারব?”
Zayden ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়াল।
“হ্যাঁ। চলো।”
Inara ভ্রু কুঁচকে তাকাল।
“কোথায়?”
“Airport।”
কথাটা শুনেই Inara-র মুখের রং বদলে গেল।
“Airport?”
“হ্যাঁ।”
“কেন?”
Zayden নিজের cuff ঠিক করতে করতে বলল,
“আমাদের Malaysia যেতে হবে।”
Inara চেয়ার থেকে উঠে দাঁড়াল।
“না! আমি কোথাও যাব না!”
Zayden তার দিকে তাকাল।
“Habibti, don't start again.”
“আমি Malaysia যাব না! আমি আমার বাড়ি যাব!”
“এখন তোমার বাড়ি যাওয়ার কোনো পরিকল্পনা নেই।”
Inara-র চোখে আবার পানি চলে এল।
“আপনি আমার সঙ্গে এমন করছেন কেন? আমি আপনার কী ক্ষতি করেছি?”
Zayden কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর বলল,
“গাড়ি প্রস্তুত আছে। চলো।”
“আমি যাব না!”
Inara এবার পিছিয়ে গেল।
Zayden তার দিকে এগিয়ে এল।
“নিজে হেঁটে যাবে, নাকি আমাকে নিয়ে যেতে হবে?”
Inara মাথা নাড়ল।
“না... আমাকে ছুঁবেন না।”
কিন্তু Zayden আর অপেক্ষা করল না।
সে Inara-কে কোলে তুলে নিল।
“না! নামান আমাকে!”
Inara সঙ্গে সঙ্গে ছটফট করতে শুরু করল।
“আমি যাব না! Please, আমাকে নামান!”
Zayden তাকে সাবধানে ধরে দরজার দিকে হাঁটতে লাগল।
“Enough, Habibti.”
“আমি আপনার সঙ্গে কোথাও যাব না!”
“শুনেছি।”
“তাহলে নামান!”
Zayden কোনো উত্তর দিল না।
বাড়ির বাইরে এসে গাড়ির দরজা খোলা হলো।
সে Inara-কে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল। Inara সঙ্গে সঙ্গে দরজার দিকে হাত বাড়াল, কিন্তু Zayden নিজেই তার পাশে বসে দরজাটা বন্ধ করে দিল।
“আমাকে বাড়ি নিয়ে চলুন... প্লিজ।”
Zayden সামনের দিকে তাকিয়ে driver-কে বলল,
“Airport.”
গাড়ি চলতে শুরু করল।
Inara জানালার বাইরে তাকিয়ে রইল।
চোখ দিয়ে নীরবে পানি পড়ছে।
কিছুক্ষণ পর সে খুব আস্তে জিজ্ঞেস করল,
“আপনার নাম... Zayden?”
Zayden তার দিকে তাকাল।
“হ্যাঁ।”
Inara আবার জানালার দিকে মুখ ফিরিয়ে নিল।
এবার অন্তত সে জানে—
যে মানুষটি তার জীবনটা এভাবে বদলে দিয়েছে, তার নাম Zayden Al-Rashid।
কিন্তু সে এখনো জানে না—
কেন এই মানুষটি তাকে নিজের সঙ্গে Malaysia নিয়ে যাচ্ছে।
