মায়াবী রাজকুমারী
লেখিকা - সুমি চৌধুরী
পর্ব - ১
অনেক অনেক বছর আগে, সাত সমুদ্র তেরো নদীর ওপারে ছিল এক রাজ্য। রাজ্যের নাম - মায়াপুর।
সেই রাজ্যের রাজা ছিলেন রাজা বিক্রমাদিত্য। তার ছিল না কোনো ছেলে। ছিল একটাই মেয়ে। নাম তার - মায়া।
মায়া ছিল না সাধারণ মেয়ে। সে জন্মেছিল পূর্ণিমার রাতে। যেদিন সে জন্মেছিল, সেদিন আকাশে একশোটা তারা একসাথে জ্বলে উঠেছিল। জ্যোতিষীরা বলেছিল, "এই মেয়ে সাধারণ মেয়ে না। এই মেয়ে মায়াবী রাজকুমারী। তার চোখে আছে মায়া, তার হাসিতে আছে জাদু।"
সত্যিই মায়া যত বড় হতে লাগল, তার রূপ তত বাড়তে লাগল।
তার গায়ের রং ছিল দুধে আলতা মেশানো। চোখ দুটো ছিল টানা টানা, গভীর কালো। তার চুল ছিল কোমর পর্যন্ত লম্বা, রেশমের মতো। আর তার হাসি! তার হাসি দেখলে পাখিরাও গান থামিয়ে দিত।
কিন্তু মায়ার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। সে যা ছুঁতো, তা-ই সুন্দর হয়ে যেত। শুকনো ফুলে হাত দিলে ফুলটা আবার তাজা হয়ে যেত। কান্না করা বাচ্চার মাথায় হাত দিলে বাচ্চাটা হেসে উঠত।
তাই সবাই তাকে বলত - মায়াবী রাজকুমারী।
একদিন রাজকুমারী মায়া তার সখীদের নিয়ে বাগানে ঘুরতে গেল।
বাগানে অনেক ফুল। গোলাপ, জুঁই, বেলী। মায়া একটা গোলাপ ছুঁতেই গোলাপটা আরো লাল হয়ে গেল।
সখী লতা বলল,
"রাজকুমারী, তুমি এত সুন্দর কেন?"
মায়া হেসে বলল,
"আমি সুন্দর না রে। আমার মন সুন্দর। মন সুন্দর হলে সব সুন্দর লাগে।"
ঠিক তখনই বাগানের ওপাশ থেকে একটা শব্দ এলো। কেউ যেন কাঁদছে।
মায়া দৌড়ে গেল। দেখল, একটা ছোট পাখি ডানা ভেঙে পড়ে আছে।
মায়া পাখিটাকে হাতে তুলে নিল। আলতো করে তার ডানায় হাত বুলিয়ে দিল। মুহূর্তেই পাখিটা ভালো হয়ে গেল। পাখিটা উড়ে গিয়ে মায়ার মাথার ওপর ঘুরতে লাগল।
সখীরা অবাক হয়ে বলল,
"রাজকুমারী, তুমি সত্যিই মায়াবী!"
এদিকে পাশের রাজ্য চন্দ্রপুর। সেই রাজ্যের রাজকুমার - আরিয়ান।
আরিয়ান ছিল সাহসী, সুন্দর, আর বুদ্ধিমান। কিন্তু তার মনে শান্তি ছিল না। কারণ সে রাতে স্বপ্ন দেখতো এক মায়াবী মেয়েকে।
স্বপ্নে মেয়েটা বলতো,
"আরিয়ান, আমাকে বাঁচাও। আমি বন্দি।"
আরিয়ান ঘুম থেকে উঠে ভাবতো, "কে এই মেয়ে? কেন সে আমাকে ডাকে?"
একদিন আরিয়ান তার বন্ধু সাব্বিরকে বলল,
"সাব্বির, আমি স্বপ্নে এক মায়াবী রাজকুমারীকে দেখি। তাকে আমার খুঁজে বের করতেই হবে।"
সাব্বির বলল,
"রাজকুমার, স্বপ্ন কি সত্যি হয়?"
আরিয়ান বলল,
"হয়। আমার মন বলছে, এই মেয়ে সত্যিই আছে। আমি তাকে খুঁজবো।"
আরিয়ান ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল। তার গন্তব্য - মায়াপুর।
সে জানে না, মায়াপুরে তার জন্য কী অপেক্ষা করছে।
অন্যদিকে মায়াপুর রাজ্যে এক অন্ধকার ছায়া নেমে এসেছে।
রাজ্যের মন্ত্রী কালো জাদুকর রুদ্র। সে চায় মায়াকে বিয়ে করতে। কারণ মায়ার মায়া শক্তি পেলে সে পুরো দুনিয়ার রাজা হতে পারবে।
রাজা বিক্রমাদিত্য রুদ্রকে ভয় পান। কিন্তু মেয়ের জন্য তিনি লড়তে রাজি।
রুদ্র একদিন মায়াকে বলল,
"মায়া, তুমি আমাকে বিয়ে করো। নাহলে তোমার বাবাকে মেরে ফেলবো।"
মায়া ভয় পেয়ে বলল,
"আমি কখনো তোমাকে বিয়ে করবো না। আমার স্বপ্নের রাজকুমার আসবে, সে আমাকে বাঁচাবে।"
রুদ্র হেসে বলল,
"দেখি, তোমার স্বপ্নের রাজকুমার আসে কিনা!"
সেদিন রাতে মায়া জানালার পাশে বসে কাঁদছিল। চাঁদের দিকে তাকিয়ে বলল,
"হে আল্লাহ, আমার স্বপ্নের রাজকুমারকে পাঠিয়ে দাও। আমি আর পারছি না।"
ঠিক তখনই আকাশে একটা তারা খসে পড়ল।
আর দূরে কোথাও ঘোড়ার খুরের শব্দ শোনা গেল।
আরিয়ান আসছে...
চলবে...
