Mafia's Dark Love
লেখিকা: জান্নাতুল নাঈমা
পর্ব ৩: বাবার অপমান
মালিহার জ্বরটা রাতের দিকে আবার বেড়ে গেল।
সে বিছানায় শুয়ে কাঁপছিল। মুখটা লাল, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। রিনা এসে তার কপালে ভেজা কাপড় দিয়ে দিল। মালিহা জ্বরের ঘোরে বারবার একটাই কথা বলছে, "বাবা... মা... আমাকে বাড়ি নিয়ে যাও..."
রিনা দৌড়ে গিয়ে ইভানকে ডাকলো। "বস, আপার জ্বর আবার বেড়ে গেছে।"
ইভান তখন নিচে বসে তার লোকদের সাথে কথা বলছিল। রিনার কথা শুনে সে চুপ হয়ে গেল। সে উপরে এলো না। শুধু বললো, "ডাক্তারকে আবার ডাক। আর ওকে সুপ খাইয়ে দে।"
রকি বললো, "বস, আপনি যাবেন না?"
ইভান বললো, "আমি গেলে ও ভয় পাবে। ওর জ্বর আরও বাড়বে। আমি ওকে শাস্তি দিচ্ছি, মেরে ফেলতে চাই না।"
কিন্তু ইভান আসলে ঘরে গেল না, সেটা মিথ্যা। রাত ২টার দিকে সবাই ঘুমিয়ে গেলে ইভান আস্তে করে মালিহার ঘরের দরজা খুললো। ভেতরে ঢুকে দেখলো মালিহা ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমের মধ্যেও কাঁপছে।
ইভান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর আস্তে করে তার কপালে হাত দিল। জ্বরটা অনেক বেশি।
ইভান মনে মনে বললো, "এই মেয়েটা না খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। আর আমি দাঁড়িয়ে দেখছি।"
সে রিনাকে ডাকলো না। নিজে হাতে ভেজা কাপড় দিয়ে মালিহার কপাল মুছে দিল। মালিহা ঘুমের মধ্যে তার হাতটা ধরে ফেললো। বললো, "বাবা, যেও না..."
ইভান হাতটা ছাড়িয়ে নিলো। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। সে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেল। দরজা বন্ধ করে দিল।
সকাল হলো।
মালিহার জ্বরটা একটু কমেছে। সে বিছানায় বসে আছে। রিনা তাকে সুপ এনে দিল। এবার মালিহা না করলো না। কারণ সে জানে, না খেলে ইভান তার বাবা-মায়ের ক্ষতি করবে। গতকাল ইভান বলেছিল, "তুমি যদি না খাও, তাহলে তোমার বাবার দোকানটা আমি ভেঙে দিবো।" মালিহা এই কথাটা ভুলতে পারছে না।
সে চুপচাপ সুপটা খেয়ে নিলো।
দুপুরের দিকে বাড়িতে একটা হইচই পড়ে গেল।
মালিহার বাবা এসেছে।
আব্দুল কাদের। বয়স ৫০-এর মতো। গায়ে পুরনো একটা পাঞ্জাবি, মাথায় টুপি। হাতে একটা ব্যাগ। তিনি দুইদিন ধরে মেয়েকে খুঁজছেন। থানায় গিয়েছেন, মানুষকে জিজ্ঞেস করেছেন। কেউ কিছু বলতে পারেনি। আজ সকালে একজন তাকে বলেছে, "তোমার মেয়েকে কালো গাড়িতে করে এই বাড়িতে আনতে দেখেছি।"
তিনি কাঁপতে কাঁপতে ইভানের বাড়ির গেটে এসে দাঁড়িয়েছেন।
গার্ডরা তাকে আটকালো। "কে আপনি?"
আব্দুল কাদের বললেন, "আমার মেয়ে মালিহা এখানে আছে। আমি আমার মেয়েকে নিতে এসেছি। আমাকে যেতে দিন।"
গার্ডরা হাসলো। "এই বাড়িতে কেউ ঢুকতে পারে না। চলে যান।"
তখন ভেতর থেকে ইভান বেরিয়ে এলো। কালো শার্ট, চোখে সানগ্লাস। তার পেছনে রকি।
ইভান বললো, "কে চিৎকার করছে?"
আব্দুল কাদের ইভানকে দেখে হাতজোড় করে বললেন, "বাবা, আমি মালিহার বাবা। আমার মেয়েটা দুইদিন ধরে বাড়ি ফেরেনি। ওর মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না। দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দিন।"
ইভান ঠান্ডা গলায় বললো, "আপনার মেয়ে এখানে নেই।"
আব্দুল কাদের কেঁদে ফেললেন। "বাবা, মিথ্যা বলবেন না। মানুষ বলেছে, ওকে এই বাড়িতে আনা হয়েছে। আমার মেয়েটা অনেক ভালো। ও কাউকে কিছু বলেনি। ওকে ছেড়ে দিন।"
ইভান এবার এগিয়ে এলো। আব্দুল কাদেরের সামনে দাঁড়ালো।
"আপনার মেয়ে আমাকে অপমান করেছে। রাস্তায় সবার সামনে আমাকে সরি বলতে বাধ্য করেছে। আপনি জানেন আমি কে? আমি ইভান চৌধুরী। আমাকে যে অপমান করে, তাকে আমি ছাড়ি না।"
আব্দুল কাদের বললেন, "ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে। ওর হয়ে আমি মাফ চাইছি। ওকে মাফ করে দিন।"
ইভান হাসলো। সেই ভয়ংকর হাসি। "মাফ? আমি কাউকে মাফ করি না। আপনার মেয়ে এখন আমার বন্দি। ও যতদিন আমার কথা না শুনবে, ততদিন ও এখানেই থাকবে।"
আব্দুল কাদের ইভানের পায়ে পড়ে গেলেন। "বাবা, আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। ওর মা মরে যাবে।"
ইভান পা সরিয়ে নিলো। বললো, "আপনার মেয়ের মা মরলে আমার কী? আপনার মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে। এখন ওকে শাস্তি পেতে হবে। আর আপনি যদি আবার এই বাড়ির সামনে আসেন, তাহলে আপনার দোকানটা আমি জ্বালিয়ে দিবো।"
এই কথা শুনে আব্দুল কাদের স্তব্ধ হয়ে গেলেন। তিনি আর কিছু বলতে পারলেন না। গার্ডরা তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল।
উপরে ঘরে মালিহা এই সব শুনতে পেল না। কিন্তু তার বুকের ভেতর কেমন যেন করছিল। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল, তার বাবা এসেছে।
কিছুক্ষণ পর ইভান উপরে এলো। মালিহার ঘরে ঢুকলো।
মালিহা বললো, "আপনি নিচে কার সাথে কথা বলছিলেন? আমার বাবা এসেছিল?"
ইভান বললো, "হ্যাঁ, এসেছিল। তোমাকে নিতে এসেছিল।"
মালিহা খুশিতে উঠে দাঁড়ালো। "তাহলে? আপনি তাকে কী বলেছেন? আমি বাড়ি যাবো?"
ইভান বললো, "না। আমি তাকে বলে দিয়েছি, তুমি এখানেই থাকবা। তুমি আমার বন্দি। আর সে যদি আবার আসে, তাহলে তার দোকান জ্বালিয়ে দিবো।"
মালিহা চিৎকার করে বললো, "আপনি মানুষ না! আপনি আমার বাবাকে অপমান করেছেন!"
ইভান বললো," হুম করেছি আর আমি তাকে ফিরিয়ে দিয়েছি। কারণ তুমি এখনো আমার কথা শোনোনি। তোমার জেদ এখনো ভাঙেনি।"
মালিহা কাঁদতে কাঁদতে বললো, "আমি আপনাকে ঘৃণা করি। আমি আপনাকে কোনোদিন মাফ করবো না।"
ইভান বললো, "ঘৃণা করো। তাও তুমি আমার।"
মালিহা বললো, "আমি আপনার না! আমি আমার বাবা-মায়ের!"
ইভান মালিহার দিকে এগিয়ে এলো। তার চোখ দুইটা লাল হয়ে গেছে রাগে। সে মালিহার হাতটা শক্ত করে ধরলো। "তুমি ভুলে যাচ্ছো, তুমি কার ঘরে আছো। এই ঘরটা আমার। এই বাড়িটা আমার। আর তুমিও এখন আমার।"
মালিহা হাত ছাড়ানোর চেষ্টা করলো। পারলো না।
ইভান তার হাত ছেড়ে দিয়ে বললো, "আজ থেকে তুমি এই ঘর থেকে বের হতে পারবা না। রিনাও আসবে না। তোমার খাবার দরজার সামনে রেখে যাওয়া হবে। তুমি একা থাকবা।"
এই বলে ইভান বের হয়ে গেল। দরজাটা জোরে বন্ধ হয়ে গেল।
মালিহা দরজায় ধাক্কা দিতে লাগলো। "খুলুন! খুলুন দরজা! আমার বাবাকে ডাকুন! আমার বাবার সাথে কথা বলতে দিন!"
কেউ দরজা খুললো না।
রাত হয়ে গেল। মালিহা একা ঘরে বসে আছে। বাতিটাও নিভে গেছে। অন্ধকার ঘরে সে একা। তার খুব ভয় করছে। কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে বাবার কথা ভেবে। বাবা তার জন্য পায়ে পড়েছিল, আর সে কিছু করতে পারেনি।
নিচে ইভান একা বসে আছে। তার হাতে মালিহার বইটা। বইটা খুলে সে মালিহার নামটা দেখছে।
রকি এসে বললো, "বস, লোকটা আবার এসেছিল।"
ইভান বললো, "কে?"
"মালিহার বাবা। গেটের বাইরে বসে আছে। যাচ্ছে না। বলছে মেয়েকে না নিয়ে যাবে না।"
ইভান কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বললো, "ওনাকে থাকতে দে। সারারাত বসে থাকুক। দেখি, বাবার ভালোবাসা কতক্ষণ থাকে।"
রকি বললো, "বস, বৃষ্টি আসতে পারে। লোকটা অসুস্থ হয়ে যাবে।"
ইভান বললো, "হোক। আমার কী? তার মেয়ে আমাকে অপমান করেছে। এখন বাবাকে কষ্ট পেতে হবে। এটাই শাস্তি।"
কিন্তু রাত ১১টার দিকে বৃষ্টি শুরু হলো। মুষলধারে বৃষ্টি। ইভান জানালা দিয়ে দেখলো, আব্দুল কাদের এখনো গেটের বাইরে বসে আছে। ভিজে গেছে পুরো।
ইভান বিরক্ত হয়ে বললো, "এই বুড়োটা যাচ্ছে না কেন?"
সে নিচে গেল। গেটের কাছে গিয়ে বললো, "আপনি এখনো যাননি?"
আব্দুল কাদের কাঁপতে কাঁপতে বললেন, "আমার মেয়েকে না নিয়ে যাবো না। ও আমার একমাত্র মেয়ে।"
ইভান বললো, "আপনি মরলেও আপনার মেয়েকে আমি ছাড়বো না।"
আব্দুল কাদের বললেন, "তাহলে আমি এখানেই মরে যাবো।"
ইভান কিছু বললো না। সে ভেতরে চলে এলো। কিন্তু তার মনটা অস্থির লাগছিল। সে বারবার জানালার দিকে তাকাচ্ছিল। বৃষ্টিতে একজন বাবা ভিজছে, আর তার মেয়ে উপরে কাঁদছে।
ইভান মনে মনে বললো, "আমি কেন এত অস্থির হচ্ছি? আমি তো মানুষ মেরে হাসি। তাহলে এই বুড়োটার জন্য আমার কেন খারাপ লাগছে?"
সে রকিকে ডাকলো। "ওই বুড়োটাকে একটা ছাতা দিয়ে আয়। আর বল, কাল সকালে আবার আসতে। আজ রাতে চলে যেতে।"
রকি অবাক হয়ে বললো, "বস, আপনি?"
ইভান ধমক দিয়ে বললো, "যা বলছি তা কর। বেশি কথা বলবি না।"
রকি ছাতা নিয়ে গেল। আব্দুল কাদের ছাতাটা নিলেন না। বললেন, "আমার মেয়েকে ছাড়া আমি ছাতা নিবো না আর ফিরব ও না!"
রকি ফিরে এসে বললো, "বস, নেয়নি।"
ইভান রেগে গিয়ে বললো, "তাহলে ভিজে মরুক। আমার কিছু যায় আসে না।"
কিন্তু সে সারারাত ঘুমালো না। বারবার উঠে জানালা দিয়ে দেখছিল, লোকটা আছে কিনা।
ভোরের দিকে বৃষ্টি থামলো। আব্দুল কাদের তখনো বসে আছেন। জ্বরে কাঁপছেন।
ইভান নিচে নেমে এলো। বললো, "আপনি বাড়ি যান। আপনার মেয়ে ভালো আছে। আমি ওকে খেতে দিয়েছি।"
আব্দুল কাদের বললেন, "আমি ওকে একবার দেখতে চাই। শুধু একবার।"
ইভান বললো, "না। ওকে দেখা যাবে না। আপনি চলে যান।"
আব্দুল কাদের কাঁদতে কাঁদতে চলে গেলেন।
উপরে মালিহা তখনো জানতো না, তার বাবা সারারাত বৃষ্টিতে ভিজে তার জন্য বসে ছিল।
মালিহা জানালা না থাকা ঘরে বসে শুধু দোয়া করছিল, "আল্লাহ, আমার বাবাকে ভালো রেখো।"
আর ইভান তার ঘরে বসে ভাবছিল, " ওর জেদ তো আমি নিজে ভাঙবো। কিন্তু ওর বাবা কে...কি করব??
চলবে...
